Tag: Bengali news

Bengali news

  • PM Modi: “একসঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি”, পুতিনকে শুভেচ্ছা জানিয়ে বললেন মোদি

    PM Modi: “একসঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি”, পুতিনকে শুভেচ্ছা জানিয়ে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: “আপনার সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি।” সোমবার রাশিয়ার পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শুভেচ্ছা জানিয়ে এই কথাগুলিই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ৮৭ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন পুতিন।

    পুতিনকে শুভেচ্ছা মোদির (PM Modi)

    ষষ্ঠবারের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পদে শপথ নিতে চলেছেন তিনি। ৪ শতাংশের সামান্য কিছু বেশি ভোট পেয়েছেন পুতিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী রুশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতনভ। প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ের জন্য পুতিনকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার এক্স হ্যান্ডেলে তিনি (PM Modi) লিখেছেন, “রাশিয়ার প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হওয়ার জন্য ভ্লাদিমির পুতিনকে শুভেচ্ছে জানাই। আগামী বছরগুলিতে ভারত-রাশিয়া মৈত্রী ও কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি তাঁর সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি।”

    রাশিয়ার সংবিধান

    রাশিয়ায় প্রেসিডেন্ট পদের মেয়াদ ছ’বছর। ২০১৮ সালে ৭৭ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন পুতিন। তখনই জানিয়ে দিয়েছিলেন, ২০২৪ সালের পর আর রাশিয়ার প্রেসিডেন্ট থাকবেন না তিনি। যদিও এবারের নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন তিনি। রাশিয়ার সংবিধান অনুযায়ী টানা দু’বারের বেশি প্রেসিডেন্ট পদে থাকা যেত না। ফের প্রেসিডেন্ট পদে লড়াই করতে ২০২১ সালেই এই আইন পরিবর্তন করেছিলেন কেজিবির প্রাক্তন প্রধান পুতিন। প্রথম মেয়াদে টানা দু’বার প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি। আর দ্বিতীয় মেয়াদে তিনি প্রেসিডেন্ট হলেন টানা তৃতীয়বার। অর্থাৎ ২০৩০ সাল পর্যন্ত রাশিয়ার কর্তা তিনিই।

    প্রসঙ্গত, পুতিনের আগে সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট পদে দীর্ঘ সময় ধরে ছিলেন জোসেফ স্তালিন ও লিওনিদ ব্রেজনেভ। টানা ২৪ বছর ক্ষমতায় ছিলেন তাঁরা। তাঁদের সেই রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়তে চলেছেন পুতিন। এহেন পুতিনকেই শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুতিনের মুখে মোদি-স্তুতি শোনা গিয়েছে বহুবার। আসন্ন লোকসভা নির্বাচনে মোদির সাফল্যও কামনা করেছিলেন পুতিন। গত ডিসেম্বরে রাশিয়া সফরে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেই সময় রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছিলেন এবার ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে ভারতে অত্যাধুনিক অস্ত্র তৈরি করবে রাশিয়া (PM Modi)।

    আরও পড়ুুন: বিহারে আসনরফা চূড়ান্ত, কত আসনে লড়বে বিজেপি, জানেন?

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Lok Sabha Elections 2024: বিহারে আসনরফা চূড়ান্ত, কত আসনে লড়বে বিজেপি, জানেন?

    Lok Sabha Elections 2024: বিহারে আসনরফা চূড়ান্ত, কত আসনে লড়বে বিজেপি, জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাগটবন্ধনের সরকারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে নীতীশ কুমার ফিরেছেন এনডিএ শিবিরে। তাই প্রয়োজন ছিল বিজেপির সঙ্গে নীতীশের দলের আসন রফার। সেই রফা হয়ে গেল। জানা গিয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) বিহারের ১৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি।

    কার ভাগে ক’টি আসন?

    আর এনডিএর শরিক জনতা দল ইউনাইটেড লড়বে ১৬টি কেন্দ্রে। সোমবার বিজেপি-জেডিইউয়ের আসন রফার এই খবর জানিয়েছেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওদে। এনডিএর আর এক শরিক লোক জনশক্তি পার্টি (রামবিলাস) লড়বে ৫টি আসনে। এদিন সংবাদ মাধ্যমে তাওদে বলেন, “বিজেপি ১৭টি আসনে লড়বে। জনতা দল ইউনাইটেড প্রতিদ্বন্দ্বিতা করবে ১৬টি আসনে। লোক জনশক্তি পার্টি (রামবিলাস) লড়বে ৫টি আসনে। একটি আসনে লড়বে রাষ্ট্রীয় লোক মোর্চা।” বিহার (Lok Sabha Elections 2024) লোকসভার আসন সংখ্যা ৪০। বিজেপির বিহারের প্রেসিডেন্ট রাজু তিওয়ারি বলেন, “লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-কে পাঁচটি আসন ছাড়া হয়েছে। বিহারের ৪০টি লোকসভা আসনেই আমরা জিতব।”

    নীতীশের ঘরওয়াপসি

    চলতি বছরের জানুয়ারি মাসেই এনডিএ শিবিরে ফিরে এসেছেন নীতীশ কুমার। দেড় বছর আগে এনডিএ সঙ্গ ছেড়ে তিনি ভিড়েছিলেন মহাগটবন্ধনের সরকারে। ঘরওয়াপসি হল জানুয়ারিতে। চলতি মাসের প্রথম দিকে ঔরঙ্গাবাদে এনডিএর একটি সমাবেশে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই নীতীশ ঘোষণা করেন, তিনি চিরকালের জন্য এনডিএতে থাকবেন। ওই সমাবেশে জনতা দল ইউনাইটেড সুপ্রিমো বলেছিলেন, “আপনি (প্রধানমন্ত্রী) আগেও এসেছিলেন। আমি কিছুদিনের জন্য অদৃশ্য (এনডিএ থেকে) হয়ে গিয়েছিলাম। কিন্তু এখন আমি আপনার সঙ্গে রয়েছি। আমি আপনাকে আশ্বস্ত করছি এই বলে যে, আমি আর এখান-সেখান হব না। আমি আপনার সঙ্গেই থাকব।”

    আরও পড়ুুন: “দায়বদ্ধতা থেকেই সিএএ চালু করা হয়েছে”, আমেরিকাকে ‘বার্তা’ জয়শঙ্করের

    উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি এবং জনতা দল ইউনাইটেড প্রতিদ্বন্দ্বিতা করেছিল ১৭টি করে আসনে। সেবার ৪০টি আসনের মধ্যে এনডিএ জিতেছিল ৩৯টিতে। ২০২২ সালে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ছেড়ে তিনি হাত ধরেছিলেন লালুপ্রসাদ যাদবের আরজেডির। জানুয়ারিতে ফিরেছেন এনডিএ শিবিরে (Lok Sabha Elections 2024)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India Bangladesh Relation: ইদের আগে পাঠানো হবে বাংলাদেশে, ১৬৫০ টন পেঁয়াজ কিনছে কেন্দ্র

    India Bangladesh Relation: ইদের আগে পাঠানো হবে বাংলাদেশে, ১৬৫০ টন পেঁয়াজ কিনছে কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৬৫০ টন পেঁয়াজ কিনবে সরকার। ‘দ্য ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্ট লিমিটেডে’র মাধ্যমে ওই পরিমাণ পেঁয়াজ কেনার পরিকল্পনা করেছে ভারত (India Bangladesh Relation)। সরকারি রফতানিকারী ওই সংস্থা ব্যবসায়ীদের কাছে ২৯ টাকা কেজি দরে পেঁয়াজ কিনবে। সেই পেঁয়াজই ইদের আগে পাঠানো হবে বাংলাদেশে। প্রসঙ্গত, গত ডিসেম্বরের ৮ তারিখ থেকে ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত।

    পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা (India Bangladesh Relation)

    গত মাসেই কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক অধি দফতরের সচিব রোহিতকুমার সিংহ বলেছিলেন, “আমরা বাংলাদেশে ৫০ হাজার টন, মরিশাসে ১ হাজার ২০০ টন, বাহারাইনে ৩ হাজার টন এবং ভুটানে ৫৬০ টন পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছি। ব্যবসায়ীদের ৩১ মার্চ পর্যন্ত এই পরিমাণ পেঁয়াজ রফতানি করার অনুমতি দেওয়া হয়েছে এবং এই লক্ষ্যে কাজও চলছে।” তিনি বলেন, “বিদেশ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশে পেঁয়াজ রফতানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভ্যন্তরীণ সরবরাহ বাড়াতে ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র।”

    কোন কোন দেশে পাঠানো হবে পেঁয়াজ?

    যেসব দেশ (India Bangladesh Relation) পেঁয়াজ কিনতে চেয়ে কূটনৈতিক স্তরে আবেদন করেছিল, সেই সব দেশকেই পেঁয়াজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই তালিকায় সর্বাগ্রে রয়েছে বাংলাদেশ। জানা গিয়েছে, সরকার কেবল বাংলাদেশেই ৫০ হাজার টন পেঁয়াজ রফতানি করার সিদ্ধান্ত নিয়েছিল। বাকি ১৪ হাজার ৪০০ টন পেঁয়াজ সংযুক্ত আরব আমিরশাহিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল।

    আরও পড়ুুন: “ফাটা রেকর্ড বাজিয়ে চলেছেন রাষ্ট্রসংঘের কিছু প্রতিনিধি”, পাকিস্তানকে নিশানা ভারতের

    রমজান মাসে পেঁয়াজের চাহিদা বাড়ে ইসলামিক দেশগুলিতে। মুসলমান অধ্যুষিত দেশগুলিতেও এই সময় পেঁয়াজের চাহিদা থাকে তুঙ্গে। বাংলাদেশ, মধ্য প্রাচ্য এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে ব্যাপক চাহিদা থাকে পেঁয়াজের। বর্তমানে মহারাষ্ট্রের নাসিকে পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৭ থেকে ১৬ টাকা দরে। রবি মরশুমে ফসল কাটা হলে দাম আরও কমবে বলেই দাবি বাজার বিশেষজ্ঞদের। বাংলাদেশের বাজারে বর্তমানে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা কেজি দরে। তবে ভারত ঠিক কত দামে সে দেশে পেঁয়াজ বিক্রি করবে, তা জানা যায়নি (India Bangladesh Relation)। সিএএ লাগু হওয়ার পর বাংলাদেশে ক্রমেই চড়া হচ্ছে ভারত-বিরোধী সুর। ওয়াকিবহাল মহলের মতে, তা সত্ত্বেও পেঁয়াজ পাঠিয়ে পড়শি এই দেশের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল মোদির ভারত।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Agriculture: তাইল্যান্ডের পিঙ্ক কাঁঠালের চাষ করে আয়ের দিশা দেখাচ্ছেন মাজদিয়ার প্রশান্ত

    Agriculture: তাইল্যান্ডের পিঙ্ক কাঁঠালের চাষ করে আয়ের দিশা দেখাচ্ছেন মাজদিয়ার প্রশান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ। কিন্তু বর্তমানে সার, কীটনাশক এবং কৃষিকাজে ব্যবহৃত অন্যান্য যন্ত্রাংশের দাম প্রচণ্ড ঊর্ধগামী। এর পাশাপাশি আবহাওয়াও বিরূপ হওয়ায় চাষিরা ফসলের সঠিক ফলন ও পর্যাপ্ত দাম পান না। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, ফসল ঘরে ওঠার সময় আবহাওয়ার অবনতির ফলে চাষি সঠিক পরিমাণ ফলন পান না। এমনকী ঋণে জর্জরিত হয়ে আত্মহত্যার পথও বেছে নেন। এমন অবস্থায় স্বল্প খরচে এবং স্বল্প সময়ে তাইল্যান্ডের পিঙ্ক কাঁঠাল চাষ (Agriculture) করে অধিক ফলন ও অধিক লাভের মুখ দেখাচ্ছেন নদিয়ার মাজদিয়ার প্রশান্ত বিশ্বাস।

    লাভজনক নতুন চাষের দিশা (Agriculture)

    নিজে প্রথমে বাড়ির নিকটস্থ এক বিঘা জমিতে কুড়িটি চারা দিয়ে শুরু করেন পিঙ্ক কাঁঠালের চাষ। দুই বছরের মধ্যেই পেতে শুরু করেন অধিক ফলন। ওই গাছ থেকেই কলমের মাধ্যমে তৈরি করেন চারা এবং খুবই স্বল্প মূল্যে ৫০ থেকে ৬০ টাকায় অন্যান্য চাষিদের কাছে তা বিক্রি করেন। তাঁর কাছ থেকে চারা নিয়ে নদিয়ার বিভিন্ন প্রান্তের মানুষ এই পিঙ্ক কাঁঠালের চাষ শুরু করেছেন। এই চাষে প্রতি বছর গড়ে বিঘা প্রতি তিন থেকে চার লাখ টাকা লাভ হয় চাষিদের (Agriculture)। কাঁঠালের পাশাপাশি বারোমাসি আম, বারোমাসি লেবু, হাইব্রিড পেঁপে সহ অন্যান্য ফল ও তার চারা তৈরি করছেন এই প্রশান্ত বিশ্বাস। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও শুধুমাত্র কর্মদক্ষতার মাধ্যমে তিনি নিজে তথা অন্যান্য চাষিদের দেখাচ্ছেন লাভজনক নতুন চাষের দিশা। প্রায় প্রতিদিন দূর-দূরান্ত থেকে বিভিন্ন মানুষ আসেন তাঁর এই নতুন ধরনের চাষ দেখতে এবং চারা গাছ সংগ্রহ করতে।

    কুড়িখানা চারা দিয়ে শুরু (Agriculture)

    এ বিষয়ে প্রশান্ত বিশ্বাস বলেন, আমি বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় গিয়ে প্রথম এই চাষ দেখেছিলাম। তারপরে নিজেও এই চাষ করার আগ্রহ প্রকাশ করি। ওই ব্যক্তির কাছ থেকেই কুড়িখানা চারা আমি নিয়ে এসেছিলাম। পনেরো খানা চারা থেকে ঠিকঠাক ফলন (Agriculture) দেওয়া শুরু হয়েছিল। এখন আমি প্রায় দুই বিঘা জমি চাষ করি। এক এক বিঘাতে ৮০ খানা চারা লাগানো যাবে। অন্যান্য চাষের থেকে এই চাষ অনেক লাভজনক।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India Slams Pakistan: “ফাটা রেকর্ড বাজিয়ে চলেছেন রাষ্ট্রসংঘের কিছু প্রতিনিধি”, পাকিস্তানকে নিশানা ভারতের

    India Slams Pakistan: “ফাটা রেকর্ড বাজিয়ে চলেছেন রাষ্ট্রসংঘের কিছু প্রতিনিধি”, পাকিস্তানকে নিশানা ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: “নির্দিষ্ট একটি ধর্মকে রক্ষার নামে ফাটা রেকর্ড বাজিয়ে চলেছেন রাষ্ট্রসংঘের মুষ্ঠিমেয় প্রতিনিধি।” রাষ্ট্রসংঘের সাধারণ সভায় এই ভাষায়ই পাকিস্তান ও চিনকে নিশানা করল ভারত (India Slams Pakistan)। শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্লেনারি বৈঠক ছিল। সেখানেই পাকিস্তানের দূত মুনির আক্রম চিনের মদতে ‘ইসলামফোবিয়া’র বিরুদ্ধে মোকাবিলা প্রস্তাব পেশ করেন।

    ভোটদানে বিরত ছিল ভারত (India Slams Pakistan)

    রাষ্ট্রসংঘের সাধারণ সভায় সেটি গৃহীত হয়। রাষ্ট্রসংঘের ১৯৩টি দেশের মধ্যে ১১৫টি দেশ এর পক্ষে ভোট দেয়। বিপক্ষে কোনও ভোট না পড়লেও, ভোটদানে বিরত ছিল ভারত, ফ্রান্স-সহ বিশ্বের ৪৪টি দেশ। এই প্রস্তাবের ওপর (India Slams Pakistan) বক্তৃতা দিতে গিয়ে পাক দূত সিএএ এবং অযোধ্যার রাম মন্দির প্রসঙ্গ টানেন। এরই প্রেক্ষিতে পাকিস্তানকে নিশানা করেছেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ। তিনি বলেন, “একটি বিষয় খুবই চিন্তার যে, সাধারণ সভার এক সদস্য ও তাঁর মন্তব্য অনেকটা ফাটা রেকর্ডের মতো। যখন পুরো বিশ্ব এগিয়ে চলেছে, তখন দুঃখজনকভাবে স্থবির হয়ে রয়েছে তারা। আমার দেশের সঙ্গে সম্পর্কিত বিষয়ে এই প্রতিনিধির সীমিত এবং বিপথগামী দৃষ্টিভঙ্গী খুবই দুর্ভাগ্যজনক। আরও উল্লেখযোগ্য যে, সাধারণ সভা এই বিষয়টিকে আরও ব্যাপক আকারে আন্তর্জাতিক স্তরে আলোচনার জন্য গ্রহণ করেছিল। এই সদস্য দেশের ব্যক্তিগত সুবিধার জন্য নিশ্চয়ই নয়।”

    সংখ্যালঘুদের ওপর হিংসা

    গত সেপ্টেম্বরেও রাষ্ট্রসংঘের সাধারণ সভায় পাকিস্তানকে আক্রমণ (India Slams Pakistan) শানিয়েছিল রাষ্ট্রসংঘে ভারতীয় মিশনের প্রথম সেক্রেটারি পেটাল গেহলট। তিনি বলেছিলেন, “ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ প্রচার ছড়াতে এই প্ল্যাটফর্মের অপব্যবহার করতে পাকিস্তান একটি অভ্যস্ত অপরাধী।” সেদিনও তরুণ এই কূটনীতিক পাকিস্তানে সংখ্যালঘুদের বিরুদ্ধে সরকারি হিংসার উদাহরণ তুলে ধরেছিলেন। বলেছিলেন, “ফয়সালাবাদের জেরানওয়ালায় সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের বিরুদ্ধে বড় আকারের হিংসা চালানো হয়েছিল। সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থনাস্থল ও তাঁদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।

    এদিন রুচিরাও বলেন, “এই ইসলামফোবিয়ার বিরুদ্ধে মোকাবিলা প্রস্তাব আদতে হিংসা ও বৈষম্যের সম্মুখীন হিন্দু, বৌদ্ধ, শিখ-সহ অন্যান্য ধর্মের প্রতি ধর্মভীতির বিস্তার।” স্বমত প্রতিষ্ঠা করতে গিয়ে রুচিরা বিশ্বের হিন্দু, বৌদ্ধ এবং শিখ ধর্মাবলম্বীদের পরিসংখ্যানও তুলে ধরে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী দূত (India Slams Pakistan)।

    আরও পড়ুুন: “দায়বদ্ধতা থেকেই সিএএ চালু করা হয়েছে”, আমেরিকাকে ‘বার্তা’ জয়শঙ্করের

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Sukanta Majumdar: ‘‘গোটা কলকাতায় অবৈধ নির্মাণের টেন্ডার তৃণমূল নেতারা দিয়ে রেখেছে’’, কটাক্ষ সুকান্তর

    Sukanta Majumdar: ‘‘গোটা কলকাতায় অবৈধ নির্মাণের টেন্ডার তৃণমূল নেতারা দিয়ে রেখেছে’’, কটাক্ষ সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার রাতেই গার্ডেনরিচে ঝুপড়ির ওপর ভেঙে পড়ে নির্মীয়মাণ বহুতলের একাংশ। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। আহত বহু মানুষ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় শাসক দল তৃণমূলকে তীব্র নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সোমবার সকালেই দিল্লির উদ্দেশে রওনা দেন সুকান্ত। কলকাতা বিমানবন্দরে এসে তিনি বলেন, ‘‘গোটা কলকাতায় অবৈধ নির্মাণের টেন্ডার তৃণমূল নেতারা দিয়ে রেখেছে।’’

    তৃণমূল নেতারা প্রতি স্কোয়ার ফিটে পয়সা নেয়

    সুকান্তর (Sukanta Majumdar) আরও দাবি, ‘‘তৃণমূল নেতারা প্রতি স্কোয়ার ফিটে পয়সা নেয়। প্রতি স্কোয়ার ফুটে যদি পয়সা নেন তাহলে আপনার মেরুদন্ডে প্রতিবাদ করার জোর থাকবে? আজকে একটা ভেঙেছে, ৩০ বছর পর আরও বাড়ি ভাঙবে। আপনি উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, চেতলা কোথায় যাবেন, সব জায়গায় কাউন্সিলররা স্কোয়ার ফুটে টাকা নেয়। এরা হচ্ছে স্কোয়ার ফুট কাউন্সিলর।’’ সুকান্তর দাবি, ‘‘এক এক জন কাউন্সিলরের এর সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এক কাউন্সিলর পিডব্লুডির জায়গা দখল করে বাইপাস ধাবা বানিয়ে বসে আছে। জায়গাটাই অবৈধ সরকারি জায়গা। এইতো তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর।’’

    শুভেন্দুর তোপ ফিরহাদকে

    বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই ইস্যুতে শাসক দলকে কটাক্ষ করে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, ‘‘গার্ডেনরিচের (Kolkata News) ১৩৪ নম্বর ওয়ার্ডে ৫ তলা বাড়ি ভেঙে পড়েছে। ওই এলাকা মেয়র ও পুরমন্ত্রীর তথাকথিত দুর্গ বলে পরিচিত। হতাহতর সংখ্যা নিয়ে একের পর এক ফোন আসছে। দুর্গতদের উদ্ধারে অবিলম্বে বিপর্যয় মোকাবিলা বাহিনী পাঠান।’’ রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও কলকাতার সিপি-কে ট্যাগ করে এই পোস্ট করেন শুভেন্দু। প্রসঙ্গত, রবিবার রাত ১২টা নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলের একাংশ। দুর্ঘটনার পরে অভিঘাত এসে পড়ে পাশের বাড়িগুলির উপরেও। পাশাপাশি বাড়িগুলোরও ছাদের একাংশ ভেঙে যায়। দেওয়ালে ফাটলও ধরেছে। এর ফলে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Narayana Murthy: চারমাসের নাতিকে ইনফোসিসের ২৪০ কোটি টাকার শেয়ার উপহার নারায়ণ মূর্তির

    Narayana Murthy: চারমাসের নাতিকে ইনফোসিসের ২৪০ কোটি টাকার শেয়ার উপহার নারায়ণ মূর্তির

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের একবার খবরের শিরোনামে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি (Narayana Murthy)। নিজের চার মাস বয়সের নাতি একাগ্র মূর্তিকে ২৪০ কোটি টাকারও বেশি শেয়ার উপহার দিয়েছেন তিনি। এই শেয়ার কেনার পরেই চার মাস বয়সি একাগ্র ভারতবর্ষের কোটিপতিদের তালিকায় চলে এসেছে। সংস্থার তরফে শেয়ার মার্কেটে দাখিল করা নথি থেকে জানা যাচ্ছে, একাগ্র এখন ইনফোসিসের ১৫ লক্ষ শেয়ারের মালিক, যা সংস্থার ০.০৪ শতাংশ মালিকানার সমান।

    ২০২৩ সালের নভেম্বরে জন্মগ্রহণ করে একাগ্র

    একাগ্র জন্মগ্রহণ করে গত বছরেরই নভেম্বর মাসে। বর্তমানে সে চার মাসে পা দিয়েছে। নারায়ণ মূর্তির (Narayana Murthy) ছেলে রোহন মূর্তি এবং পুত্রবধূ অপর্ণা কৃষ্ণনের সন্তান হল একাগ্র। নারায়ণ মূর্তি এবং তাঁর স্ত্রী সুধা মূর্তির তৃতীয় নাতি একাগ্র। একাগ্র ছাড়াও নারায়ণ মূর্তির অপর দুই নাতনিও রয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের স্ত্রী হলেন নারায়ণ মূর্তির কন্যা অক্ষতা মূর্তি। সেই সুবাদে ব্রিটিশ প্রধানমন্ত্রী দম্পতির দুই কন্যা নারায়ণ মূর্তির নাতনি।

    মহাভারত থেকে এসেছে একাগ্র নাম 

    একাগ্র নামটিতে বেশ নতুনত্ব রয়েছে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, মহাভারতের অর্জুন চরিত্র থেকেই এই নামটি নেওয়া হয়েছে। একাগ্র শব্দের অর্থ হল সংকল্প এবং গভীর মনোযোগ। প্রসঙ্গত অর্জুনেরও এমন সংকল্প এবং গভীর মনোযোগের কাহিনী জানা যায় মহাভারতের গল্পে। যেখানে গাছের উপরে একটি কাঠের পাখি রেখে তার চোখকে নিশানা করতে বলেছিলেন গুরু দ্রোণাচার্য। বাকিরা না পারলেও নিজের গভীর মনোযোগের কারণে লক্ষ্যভেদ করেন অর্জুন।

    ইনফোসিসের যাত্রা শুরু ১৯৮১ সাল থেকে

    ইনফোসিস কোম্পানির (Narayana Murthy) যাত্রা শুরু হয়েছিল ১৯৮১ সাল থেকে। সে সময় ১০ হাজার টাকার সামান্য বিনিয়োগে যাত্রা শুরু করেছিল এই কোম্পানি। তারপর থেকে তা বর্তমানে ভারতের দ্বিতীয় বৃহত্তম আইটি কোম্পানিতে পরিণত হয়েছে। নারায়ণ মূর্তির দূরদর্শিতা এবং সুধা মূর্তির নিষ্ঠা সহকারে কাজ, সংস্থাকে এই উচ্চতায় নিয়ে গিয়েছেন। সুধা মূর্তি একজন বিশিষ্ট লেখিকা এবং সমাজসেবী বলেও পরিচিত। সম্প্রতি, ভারতীয় সংসদের উচ্চ কক্ষ রাজ্যসভায় তিনি মনোনীত হয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: রাহুলের ‘শক্তি’-মন্তব্যকে কটাক্ষ করে বিরোধীদের চ্যালেঞ্জ মোদির, কী বললেন?

    PM Modi: রাহুলের ‘শক্তি’-মন্তব্যকে কটাক্ষ করে বিরোধীদের চ্যালেঞ্জ মোদির, কী বললেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: “‘ইন্ডি’ জোট শক্তির বিরুদ্ধে লড়াই করছে। আমরা তাঁর আশীর্বাদ প্রার্থী।” রবিবার এভাবেই বিরোধী জোটকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। বললেন, তাদের (বিরোধী) ইস্তাহারেও শক্তির বিরুদ্ধে লড়াইয়ের কথা ঘোষণা করা হয়েছে।

    শক্তি নিয়ে প্রধানমন্ত্রীর মত (PM Modi)

    প্রধানমন্ত্রী বলেন, “আমার কাছে প্রত্যেক মা, প্রত্যেক কন্যা শক্তির রূপ।” তেলঙ্গানার সভায় উপস্থিত মহিলা কর্মী-সমর্থকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছিলেন, “ওঁরা শক্তি স্বরূপ। আমায় আশীর্বাদ করতে এসেছেন।” মুম্বইয়ের শিবাজি পার্কের এক সমাবেশে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী বলেছিলেন, “হিন্দু ধর্মে শক্তি শব্দটি রয়েছে। আমরা একটি শক্তির বিরুদ্ধেই লড়ছি। এই শক্তি হল ইভিএম এবং সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান।”

    ‘ইন্ডি’ জোটকে নিশানা মোদির

    কংগ্রেসের প্রাক্তন সভাপতির এই বক্তব্যকেই হাতিয়ার করে ‘ইন্ডি’ জোটকে নিশানা করেন প্রধানমন্ত্রী। তিনি (PM Modi) বলেন, “ইন্ডি জোট যে শক্তিকে শেষ করার শপথ নিয়েছে, আমি তাকে চ্যালেঞ্জ করছি। এই শক্তিকে রক্ষা করতে আমি আমার জীবন নিবেদন করব। ভারতভূমে দাঁড়িয়ে কেউ কি শক্তি ধ্বংসের কথা বলতে পারেন?” প্রধানমন্ত্রী বলেন, “আমরা প্রত্যেকেই শক্তির পুজো করি। চন্দ্রযান ৩-এর অবতরণ স্থলের নামও দেওয়া হয়েছিল শিব-শক্তি। এই শক্তিকে ধ্বংস করার সুযোগ কি আপনারা ওঁদের দেবেন?” তিনি বলেন, “বর্তমানে লড়াই হচ্ছে দু’দলের। একদল শক্তির আরাধনা করেন। আর অন্য দল প্রতিনিয়ত সেই শক্তিকে ধ্বংস করার চেষ্টা করে চলেছে।” তিনি বলেন, “৪ জুনই ঠিক হয়ে যাবে শেষ হাসি হাসবে কারা – যারা শক্তিকে ধ্বংস করতে চায় নাকি যারা নিরন্তর শক্তির আশীর্বাদ চাইছেন।”

    আরও পড়ুুন: ‘‘কাউন্সিলর-এমএলএ-এমপিরা খুব টাকা খাচ্ছে, আর…’’ গার্ডেনরিচকাণ্ডে কটাক্ষ দিলীপের

    লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। সাত দফায় নির্বাচন হবে। প্রথম দফার নির্বাচন হবে ১৯ এপ্রিল। এদিন প্রথম দফার নির্বাচন হবে উত্তর-পূর্বের দুই রাজ্য সিকিম এবং অরুণাচল প্রদেশের তিন আসনেও। এই দুই রাজ্যে এদিনই হবে বিধানসভার নির্বাচনও। লোকসভার ৫৪৩টি আসনে ভোট গ্রহণ হবে সাত দফায়। প্রথম দফায় নির্বাচন হবে ১০২টি আসনে। এই লোকসভা নির্বাচনেই বিজেপিকে মাত দিতে ইন্ডি জোট গড়েছে বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দল। এদিন তেলঙ্গানার সমাবেশে সেই জোটকেই আক্রমণ শানান প্রধানমন্ত্রী (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Dilip Ghosh: ‘‘কাউন্সিলর-এমএলএ-এমপিরা খুব টাকা খাচ্ছে, আর…’’ গার্ডেনরিচকাণ্ডে কটাক্ষ দিলীপের

    Dilip Ghosh: ‘‘কাউন্সিলর-এমএলএ-এমপিরা খুব টাকা খাচ্ছে, আর…’’ গার্ডেনরিচকাণ্ডে কটাক্ষ দিলীপের

    মাধ্যম নিউজ ডেস্ক: গার্ডেনরিচের বেআইনি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ায় মারা গিয়েছেন ৫ জন। আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মনে করা হচ্ছে নিচে এখনও চাপা পড়ে আছেন ৭ জন। মোট ২৩ জন ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েছিলেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রতিদিনকার মতো সোমবারও নিউটাউনের ইকো পার্কে প্রাতর্ভ্রমণে গিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘পশ্চিমবঙ্গে বেআইনি বিল্ডিং ডেভেলপমেন্ট খুব হচ্ছে। আর কাউন্সিলর, এমএলএ ,এমপিরা খুব টাকা খাচ্ছে।’’

    যে কিনছে তার পুরো জীবনটাও কাটাতে পারবে না, মাঝখানে ভেঙে পড়বে

    তাঁর আরও সংযোজন, ‘‘লোকাল নেতারাও টাকা খাচ্ছে। এখানে ব্রিজ ভেঙে পড়ে, নির্মীয়মাণ ফ্লাইওভার ভেঙে পড়ে এখন বিল্ডিং ভেঙে পড়ছে। এই যে দুর্নীতি হচ্ছে, যেখানে অর্ধেক টাকা দিয়ে দিতে হচ্ছে লোকাল নেতা ও কাউন্সিলরদের। ফলে কোনও মতে ইট-বালি দিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে বাড়ি। যে কিনছে তার পুরো জীবনটাও কাটাতে পারবে না, মাঝখানে ভেঙে পড়বে।’’ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির (Dilip Ghosh) আরও মন্তব্য, ‘‘এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এর পিছনে রয়েছে ব্যাপক দুর্নীতি। সেই জন্য সরকারকে সতর্ক হতে হবে। এগুলো তদন্ত হওয়া দরকার আছে। নতুন নতুন ফ্ল্যাট-বিল্ডিং যেগুলো তৈরি হচ্ছে, বেশিরভাগ অবস্থা এরকম আছে।’’

    আতঙ্কিত স্থানীয়রা

    রবিবার রাত ১২টা নাগাদ নির্মীয়মান বহুতলের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ১৫ জন। তার মধ্যে ৬ জন ভর্তি রয়েছে আইসিইউতে। তাদের মধ্যে ২ জন নাবালকও রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জলাভূমি ভরাট করে একের পর এক নির্মাণ গজিয়ে উঠেছে। ৩ ফুট সংকীর্ণ রাস্তাতেও গড়ে উঠছে বহুতল নির্মাণ। এই ঘটনায় কলকাতার পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। দুর্ঘটনার পরে অভিঘাত এসে পড়ে পাশের বাড়িগুলির উপরেও। পাশাপাশি বাড়িগুলোরও ছাদের একাংশ ভেঙে যায়। দেওয়ালে ফাটলও ধরেছে। এর ফলে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Vladimir Putin: রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড জয় পুতিনের, শোনা গেল তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি

    Vladimir Putin: রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড জয় পুতিনের, শোনা গেল তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা ছ’বারের জন্য রুশ প্রেসিডেন্টের চেয়ারে বসতে চলেছেন ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। ৮৭.৮ শতাংশ ভোট পেয়ে ফের মস্কোর মসনদে এলেন তিনি। পুতিনের জয়ের ধারে কাছেও দেখা যাচ্ছে না নিকটতম বাম প্রতিদন্দ্বীকে। ওই বাম প্রার্থীকে পেতে দেখা যাচ্ছে মাত্র ৪ শতাংশ ভোট। সোভিয়েট-পরবর্তী রাশিয়ায় প্রথম এত বিপুল ব্যবধানে জয়ী হলেন তিনি। জেতার পরে পুতিন যদি প্রেসিডেন্ট পদে মেয়াদ পূরণ করতে পারেন, তবে রাশিয়ার ২০০ বছরের ইতিহাসে দীর্ঘমেয়াদি শাসক হিসাবে প্রথম স্থানে থাকবেন তিনি। ভেঙে যাবে জোসেফ স্ট্যালিন এবং লিওনিদ ব্রেজনেভের টানা ২৪ বছর ধরে ক্ষমতায় থাকার রেকর্ড। জয়ের পরেই পুতিন দিলেন তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারিও।

    জেতার পরে নিজের ভাষণে কী বললেন পুতিন? 

    জেতার পরে নিজের ভাষণে পুতিন (Vladimir Putin) বলেন, ‘‘আমার উপর বিশ্বাস রাখার জন্য দেশের সমস্ত নাগরিককে ধন্যবাদ জানাতে চাই। এটা কোনও ব্যাপার নয় কে কতটা আমাদের ভয় দেখাতে চায়। আমাদের দমন করে রাখতে চায়। অতীতে যারা আমাদের চেতনা এবং ইচ্ছাকে দমন করে রাখতে চেয়েছে, ইতিহাসে তারা কেউ সফল হতে পারেনি। ভবিষ্যতেও তারা সফল হবে না। কখনওই না।’’

    হুঁশিয়ারি তৃতীয় বিশ্বযুদ্ধের

    তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারিও শোনা গেল তাঁর গলায়। মার্কিন নেতৃত্বে চলা পশ্চিমী রাষ্ট্রজোট ‘নেটো’র সঙ্গে রাশিয়ার সংঘাতের কোনও সম্ভাবনা রয়েছে কি না, এই প্রশ্নের জবাবে পুতিন (Vladimir Putin) জানিয়েছেন, আধুনিক বিশ্বে সবই সম্ভব। রুশ সংবাদমাধ্যমকে পুতিন বলেন, “এটা সকলের কাছেই স্পষ্ট যে, তেমন হলে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে এক ধাপ দূরে থাকা হবে। আমি মনে করি খুব কম মানুষই তেমনটা চাইবেন।” প্রেসিডেন্ট নির্বাচনের আগে পরমাণু যুদ্ধের হুমকিও শোনা গিয়েছিল পুতিনের গলায়। তিনি বলেছিলেন, ‘‘রাশিয়া কারিগরি এবং কৌশলগত দিক থেকে পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।’’ ২০২২ সাল থেকেই চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। সেই যুদ্ধে ব্রিটিশ এবং ফরাসি সেনারাও রয়েছেন বলে দাবি করেছেন পুতিন। তাঁর আরও দাবি, নেটোর অধিকাংশ সেনাই রুশ সেনার ‘প্রতিরোধে’র সামনে মারা যাচ্ছেন।

    ২০১৮ সালে ৭৭ শতাংশ ভোট পেয়ে জেতেন পুতিন

    রাশিয়ায় তিন দিন ধরে চলেছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। গতকাল রবিবারই তা শেষ হয়েছে। সোমবার সামনে এল ফলাফল। এর আগে ২০১৮ সালে রাশিয়াতে এই নির্বাচন সম্পন্ন হয়েছিল। সেবার সাড়ে ৭৭ শতাংশ ভোট পেয়েছিলেন পুতিন। তবে পুতিন (Vladimir Putin) সমর্থকদের বিরুদ্ধে ভোটে জালিয়াতি ও বিরোধীদের ভীতি প্রদর্শনের অভিযোগও ওঠে সেবার। সম্প্রতি, জেলবন্দি পুতিন বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির ‘রহস্যজনক’ মৃত্যু হয়। এনিয়েও অভিযোগে কাঠগড়ায় তোলা হয় পুতিনকে। সেই আবহেই এল পুতিনের বিপুল জয়ের খবর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share