Tag: Bengali news

Bengali news

  • Suvendu Adhikari: তৃণমূলের ‘জনগর্জন সভা’কে ‘চোরেদের বিসর্জন’ বলে কটাক্ষ শুভেন্দুর

    Suvendu Adhikari: তৃণমূলের ‘জনগর্জন সভা’কে ‘চোরেদের বিসর্জন’ বলে কটাক্ষ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামীকালই ব্রিগেডে সমাবেশের ডাক দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এ নিয়েই তৃণমূলকে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি শাসকদলের জনগর্জন সভাকে, চোরেদের বিসর্জন সভা বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় যোগ দিতে শনিবার বাগডোগরা বিমানবন্দরে নেমে এমন মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।

    ব্রিগেডে তৈরি হচ্ছে র‌্যাম্প, কটাক্ষ শুভেন্দুর 

    ব্রিগেডে প্রথম কোনও রাজনৈতিক দলের জনসভায় র‌্যাম্প তৈরি হয়েছে। সাধারণত যা ফ্যাশন শো’ গুলিতে দেখা যায়। ৩০০ ফুট দৈর্ঘ্য এবং ৩০০ ফুট প্রস্থের, যোগ চিহ্ন আকৃতির র‌্যাম্পে হাঁটতে দেখা যাবে তৃণমূল নেতাদের। এ নিয়ে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দাবি, ‘‘ওখানে ফ্যাশন শো হবে।’’ প্রসঙ্গত হাইকোর্টের নির্দেশে রবিবারই সন্দেশখালিতে জনসভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ নিয়ে নন্দীগ্রামে বিধায়কের দাবি, ‘‘সভাতে ১৫ থেকে ২০ হাজার লোক হবে এবং তাঁরা প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা।’’ প্রসঙ্গত, ১০ মার্চ সন্দেশখালিতে সভা করার ডাক আগেই দিয়েছিলেন শুভেন্দু। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। এর পরেই সন্দেশখালিতে সভা করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। শুক্রবার বিচারপতি সেনগুপ্তের এজলাসে সেই মামলারই শুনানি ছিল। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ জানিয়েছে, আগামী ১০ মার্চ অর্থাৎ রবিবার সন্দেশখালি গিয়ে সভা করতে পারবেন শুভেন্দু (Suvendu Adhikari)। আদালত জানিয়েছে, আগামী ১০ মার্চ ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ন্যাজাটের দক্ষিণ আক্রাতলায় সভা করতে পারবেন শুভেন্দু।

    আগামিকাল পশ্চিমবঙ্গে কোনও চুরি হবে না!

    তৃণমূলকে তীব্র আক্রমণ করে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘‘রবিবার সন্দেশখালিতে কর্মী – সমর্থকদের আনার জন্য আমরা বাস পাবো না। কারণ ওই দিন ব্রিগেডে একটা জলসা আছে। ফ্যাশন প্যারেড হবে, ব়্যাম্প তৈরি হয়েছে। ওটা শোক সভা। ওদের শেষ শোকসভা হচ্ছে। এটা জনগর্জন সভা না। এটা চোরেদের বিসর্জন সভা। কালকে সবাই জামা কাপড় বাইরে শুকাতে দিতে পারেন। গরু ছেড়ে রাখতে পারেন। কাল কোনও চোর বাড়িতে থাকবে না। কালকে পশ্চিমবঙ্গে কোনও চুরি হওয়ার সম্ভাবনা নেই।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Congress News: হাত ছেড়ে গেরুয়া শিবিরে মধ্যপ্রদেশের বর্ষীয়ান নেতা, কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কন্যা

    Congress News: হাত ছেড়ে গেরুয়া শিবিরে মধ্যপ্রদেশের বর্ষীয়ান নেতা, কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কন্যা

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের মুখে কংগ্রেসে (Congress News) ভাঙন অব্যাহত রয়েছে। কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী কে করুণাকরণের মেয়ে পদ্মজা বেনুগোপাল যোগ দিতে চলেছেন বিজেপিতে। বৃহস্পতিবার একথা নিজের মুখেই ঘোষণা করেছেন পদ্মজা। অন্যদিকে মধ্যপ্রদেশের দলের নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রচুরি যোগদান করেছেন গেরুয়া শিবিরে। আবার মধ্যপ্রদেশে দলের নেতা কমলনাথ দলত্যাগ করতে পারেন, এমন জল্পনাও শুরু হয়েছে। অর্থাৎ ২০২৪ সালের মহারণের আগে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম ক্রমশই চওড়া হচ্ছে কংগ্রেসের ভাঙন।

    কী বলছেন পদ্মজা বেনুগোপাল?

    বিজেপিতে যোগদানের প্রসঙ্গে পদ্মজা বলেন, ‘‘কংগ্রেস (Congress News) নেতৃত্ব দলে যে পরিস্থিতি তৈরি করেছেন, তার জন্য আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’’ প্রসঙ্গত কেরলে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ত্রিশূর কেন্দ্রে হাত শিবিরের প্রার্থী হয়েছিলেন পদ্মজা। ভোটে সেসময় হেরে গিয়েছিলেন তিনি। একারণে নিজের দলকেই দায়ী করেছেন পদ্মজা। তাঁর কথায়, ‘‘ওই নির্বাচনে আমায় হারিয়েছিল কংগ্রেসই। কারা এ সব করেছিলেন, তা-ও জানি। দলীয় নেতৃত্বকে অভিযোগ করেছিলাম। কোনও পদক্ষেপ করা হয়নি।’’ তিনি এও জানিয়েছেন, তাঁর এই যোগদান সম্পূর্ণভাবে নিশর্ত এবং লোকসভার টিকিট পেতে তিনি আসেননি।

    বিজেপিতে যোগ দিলেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা সুরেশ পচুরি

    প্রসঙ্গত, কেরল রাজ্যে দলের সম্পাদকের পদে ছিলেন পদ্মজা। তিন দিন আগেই তিনি ত্রিশূরে দলীয় কর্মসূচিতে যোগও দেন। বুধবার তাঁকে সমাজমাধ্যমে কংগ্রেসের (Congress News) হয়ে পোস্ট করতে দেখা যায়। আচমকাই ছন্দপতন ঘটে বৃহস্পতিবার। অন্যদিকে এদিন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ পচুরিকে দলে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি বিষ্ণুদত্ত শর্মা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সুরেশ পচুরির সঙ্গে দলে যোগ দেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ গজেন্দ্র সিং রাজুখেদি।

    কমলনাথের দলত্যাগের জল্পনা! 

    সম্প্রতি নতুন করে জল্পনা তৈরি হয়, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা কমলনাথও দল ছাড়তে পারেন। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের (Congress News) মুখ্যমন্ত্রী হন তিনি। তবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সে রাজ্যে ভরাডুবি হয় হাত শিবিরের। সেখানকার ছিন্দওয়ারা লোকসভা আসন থেকে জিততে সক্ষম হন কমলনাথের ছেলে নকুলনাথ। এরপরই পালাবদল হয় রাজ্যের মসনদে। কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দল ত্যাগ করেন। কংগ্রেস সরকারের পতন হয় সেখানে। ২০২৩ সালে বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে ফের ক্ষমতায় ফেরে বিজেপি। সম্প্রতি রাজ্যসভায় টিকিট না পেয়ে নিজে বিদ্রোহী হয়ে ওঠেন কমলনাথ। এরপরেই জল্পনা ওঠে তিনি কংগ্রেস ছাড়তে পারেন। তবে কমলনাথ কংগ্রেস ছাড়বেন কিনা তা সময়ই বলবে!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: ‘‘সন্দেশখালিতে মহিলাদের ওপর কোনও অত্যাচার হয়নি’’! ক্ষোভের আগুনে ঘি ঢাললেন সৌগত

    Sandeshkhali: ‘‘সন্দেশখালিতে মহিলাদের ওপর কোনও অত্যাচার হয়নি’’! ক্ষোভের আগুনে ঘি ঢাললেন সৌগত

    মাধ্যম নিউজ ডেস্ক: বাড়ির সুন্দরি বউদের তৃণমূলের পার্টি অফিসে ডেকে নির্যাতন চালাতেন শাহজাহান ও তাঁর বাহিনীর লোকজন। সংবাদ মাধ্যমের সামনে, কেন্দ্রীয় প্রতিনিধিদের কাছে বিস্ফোরক অভিযোগ করেছিলেন নির্যাতিতারা। পুলিশও এই সব ঘটনার অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা রুজু করেছে। এত কাণ্ড হয়ে যাওয়ার পর তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় ফের মুখ খুললেন। সন্দেশখালিতে (Sandeshkhali) মহিলাদের নিয়ে তিনি যা বললেন তাতে শাহজাহান গ্রেফতার হওয়ার পর ক্ষোভের যে আগুন ধিক ধিক করে জ্বলছিল, সেই আগুনে ফের ঘি ঢাললেন তৃণমূল সাংসদ। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

    ঠিক কী বলেছেন তৃণমূল সাংসদ? (Sandeshkhali)

    ভাইরাল হওয়া একটি ভিডিওতে সৌগত রায়কে সন্দেশখালির (Sandeshkhali) নারী নির্যাতন প্রসঙ্গে কথা বলতে শোনা গিয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি মাধ্যম। দমদমের সাংসদ বলেন, “সন্দেশখালিতে মহিলাদের ওপর অত্যাচারের কোনও ঘটনা ঘটেনি। ঘটলে প্রমাণ থাকত। যদি কিছু ঘটেও থাকে, সেক্ষেত্রে মমতার পুলিশ গ্রেফতার করেছে। শাহজাহান, শিবু, উত্তমদের রাজ্য পুলিশই গ্রেফতার করেছে। সিবিআই বা ইডি নয়।” এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সন্দেশখালি ইস্যুতে মুখ খুলেছিলেন সাংসদ। সেই সময় তিনি গোটা ঘটনাই সংবাদমাধ্যমের তৈরি বলে দাবি করেছিলেন। এবার আরও একধাপ এগিয়ে নারী নির্যাতনের অভিযোগই সারবত্তাহীন বলে দাবি করে বসেছেন তিনি। দলীয় সূত্রে জানা গিয়েছে, দলের ভেতরেই অনেকে চাইছেন না সৌগতবাবু ফের সাংসদ হন। টিকিট পাওয়া নিয়ে সংশয়ের পাশাপাশি তিনি জয়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু, প্রার্থী পদটা ওঁর জরুরি, তাই আবার তোষামোদ শুরু করেছেন। এমনটাই মনে করছে বিরোধীরা।

    আরও পড়ুন: শাহজাহান ঘনিষ্ঠ হাতুড়ে চিকিৎসকের বাড়িতে সিবিআই হানা, ভাঙা হল ঘরের তালা

    সাংসদের বক্তব্য নিয়ে উঠছে প্রশ্ন

    শাহজাহান ও তাঁর বাহিনীর বিরুদ্ধে মহিলাদের নির্যাতন, জমি দখল, খেলার মাঠ দখল নিয়ে এলাকাবাসী সরব হয়েছেন। চাপে পড়়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব নড়েচড়ে বসে। মিনাখাঁ থেকে শাহজাহানকে পুলিশ গ্রেফতার করে। সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপ নিয়ে শাহজাহানকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করে। পরে, আদালতের নির্দেশে শাহজাহান মামলা সিবিআইয়ের হাতে যায়। শাহজাহানের শাগরেদদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগেও মামলা হয়েছে। তা সত্ত্বেও কীভাবে এই দাবি করলেন সৌগত, উঠছে প্রশ্ন। সাংসদের এই বিতর্কিত বক্তব্যের পর নতুন করে সন্দেশখালিতে (Sandeshkhali) ক্ষোভ বাড়তে শুরু করেছে। সন্দেশখালির বুকে তৃণমূলের ভাবমূর্তি আরও খারাপ হল বলে ওয়াকিবহল মহল মনে করছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: এনডিএ পেতে পারে ৩৫৮-৩৯৮ আসন, ইন্ডি জোট ১১০-১৩০, বলছে টাইমস-নাও সমীক্ষা

    Lok Sabha Election 2024: এনডিএ পেতে পারে ৩৫৮-৩৯৮ আসন, ইন্ডি জোট ১১০-১৩০, বলছে টাইমস-নাও সমীক্ষা

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃতীয়বারের জন্য মোদি সরকারের ক্ষমতায় আসা স্রেফ সময়ের অপেক্ষা, এমনই তথ্য উঠে এল ‘টাইমস নাও-ইটিজি রিসার্চ’- এর যৌথ সমীক্ষায় (Opinion Poll)। ওই সমীক্ষা অনুযায়ী, ফের একবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন এনডিএ জোট। সমীক্ষা মোতাবেক এনডিএ জোট পেতে চলেছে ৩৫৮ থেকে ৩৯৮টি আসন। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এনডিএ জোটকে ৪০০ আসনের (Lok Sabha Election 2024) লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন। ‘টাইমস নাও-ইটিজি রিসার্চ’- এর (Times Now-ETG Research Survey) যৌথ সমীক্ষায় দেখা যাচ্ছে সেই লক্ষ্যের কাছাকাছি পৌঁছতে সক্ষম হবে গেরুয়া শিবির।

    ইন্ডি জোট কত আসন পাবে (Opinion Poll)? 

    অন্যদিকে এই সমীক্ষা অনুযায়ী ইন্ডি জোট ৫৪৩টি আসনের মধ্যে পেতে চলেছে ১১০ থেকে ১৩০ আসন। যেখানে জগনমোহন রেড্ডির ‘ওয়াইএসআর কংগ্রেস পার্টি’ পেতে পারে ২১ থেকে ২২ আসন। নবীন পট্টনায়কের ‘বিজু জনতা দল’ পেতে পারে (Lok Sabha Election 2024) ১০ থেকে ১১ আসন এবং অন্যান্যরা ১১ থেকে ১৫ আসন জিততে পারে। প্রসঙ্গত ‘ওয়াইএসআর কংগ্রেস পার্টি’ বা ‘বিজু জনতা দল’- এই দুটি রাজনৈতিক দল এনডিএ বা ইন্ডি কোনও জোটের মধ্যেই নেই। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই দলই বিজেপি সরকারের পাশে থাকে।

    ২০১৯ সালে করা নিজেদের রেকর্ডই ভাঙবে বিজেপি (Lok Sabha Election 2024)!

    সমীক্ষায় (Opinion Poll) যে তথ্য উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি, ২০১৯ সালে তাদের নিজেদের রেকর্ডকেই ভাঙতে চলেছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) বিজেপি একাই পেয়েছিল ৩০৩ আসন। ‘টাইমস নাও’ এবং ‘ইটিজি রিসার্চ’-এর সমীক্ষায় দেখা যাচ্ছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পেতে পারে ৩৩৩ থেকে ৩৬৩ আসন।

    ভয়ঙ্কর ভরাডুবি কংগ্রেসের 

    শতাব্দী প্রাচীন কংগ্রেস দলকে এবারও আটকে যেতে হবে ৫০-এর নীচে। এমনটাই দেখা যাচ্ছে ওই সমীক্ষায়। প্রসঙ্গত, ২০১৪ সালে কংগ্রেস পেয়েছিল ৪৪ আসন। ২০১৯ সালে রাহুল গান্ধী নেতৃত্বাধীন কংগ্রেস পায় ৫২ আসন। এবারে ভয়ঙ্কর বিপর্যয় হতে চলেছে কংগ্রেসের। এমনটাই উঠে এসেছে ওই সমীক্ষায় (Opinion Poll) এবং দেখা যাচ্ছে ২৮ থেকে ৪৮ আসনে জিততে পারে শতাব্দী প্রাচীন এই দল (Lok Sabha Election 2024)। তামিলনাড়ুতে ডিএমকে পেতে পারে ২৪ থেকে ২৮ আসন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস জিততে পারে ১৭ থেকে ২১ আসন এবং অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ৫ থেকে ৭ আসন জিততে পারে।

    ইন্ডি জোটের আভ্যন্তরীণ বিবাদ

    ২০২৪ সালের লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) নির্ঘণ্ট এখনও প্রকাশ করেনি জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু মনে করা হচ্ছে ভোট হবে এপ্রিল এবং মে মাসে বেশ কয়েক দফায়। বিজেপি বিরোধী অধিকাংশ রাজনৈতিক দল এক ছাতার তলায় আসার জন্য গত বছর থেকে প্রয়াস চালিয়েছে এবং তৈরি করেছে ইন্ডি জোট। এই জোটের মূল কারিগর ছিলেন বিহারের জেডিইউ নেতা তথা মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সম্প্রতি তিনিও ফিরেছেন এনডিএ জোটে। অন্যদিকে, রাজ্যে রাজ্যে ইন্ডি জোট শরিকদের মধ্যে অভ্যন্তরীণ বিবাদ চলছেই। পশ্চিমবঙ্গে কোনওরকম জোট না করার কথা ইতিমধ্যে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে একই ছবি দেখা দিয়েছে পাঞ্জাবে আম আদমি পার্টির ক্ষেত্রেও।

    কেন ৩৭০ আসনের (Lok Sabha Election 2024) লক্ষ্যমাত্রা বাঁধলেন মোদি

    গতমাসের ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি দিল্লিতে বসে বিজেপি জাতীয় সম্মেলন। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভা ভোটের প্রচারে সুর বেঁধে দেন। বিজেপিকে টার্গেট দেন ৩৭০ আসনের (Lok Sabha Election 2024)। প্রসঙ্গত, ৩৭০ সংখ্যা বাছার কারণ সংবিধানের বাতিল হওয়া ধারা ৩৭০-এর জন্যই। ২০১৯ সালে ৫ অগাস্ট জম্মু-কাশ্মীর থেকে এই ধারা তুলে দেয় বিজেপি সরকার। ৩৭০ ধারা বাতিলের দাবিতেই আন্দোলন করতে গিয়ে কাশ্মীরে গ্রেফতার হয়ে মৃত্যু বরণ করে বিজেপির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করতেই প্রধানমন্ত্রী ৩৭০ আসনের টার্গেট বেঁধে দিয়েছেন। এমনটাই জানা গিয়েছে।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Congress News: কংগ্রেসের ৪ ব্যাঙ্ক আকাউন্ট ফ্রিজ করেছিল আয়কর বিভাগ, সিদ্ধান্ত বহাল রাখল ট্রাইবুনাল

    Congress News: কংগ্রেসের ৪ ব্যাঙ্ক আকাউন্ট ফ্রিজ করেছিল আয়কর বিভাগ, সিদ্ধান্ত বহাল রাখল ট্রাইবুনাল

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের আগে ফের অস্বস্তিতে কংগ্রেস (Congress News)। কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে আয়কর বিভাগের যে পদক্ষেপ, তারই উপর স্থগিতাদেশের আবেদন জানানো হয়েছিল, শুক্রবার সেই আপিল ট্রাইবুনাল খারিজ করে দিয়েছে। এতে বহাল থাকছে চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ এবং জরিমানার মতো পদক্ষেপগুলি। যা আয়কর বিভাগ নিয়েছিল। কংগ্রেসের আইনজীবী বিবেক তানঙ্খা এদিন ট্রাইবুনালের কাছে, আয়কর দফতরের নির্দেশের ওপর ১০ দিনের স্থগিতাদেশ চান। যাতে হাইকোর্টের দ্বারস্থ হতে পারে কংগ্রেস। কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছে ট্রাইবুনাল (Congress News)। ট্রাইবুনালের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে সেরকম কোনও নিয়ম নেই।

    ঠিক কী ঘটনা?

    প্রসঙ্গত, কংগ্রেস সূত্রে গত ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখে জানানো হয়েছিল, আয়কর রিটার্ন সংক্রান্ত অনিয়মের অভিযোগে তাদেরকে জরিমানা করা হয়েছে এবং এই জরিমানার পরিমাণ ২১০ কোটি টাকা। এই সময়ের মধ্যেই কংগ্রেসের চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে আয়কর দফতর। এর পাশাপাশি ৬৫ কোটি টাকা জরিমানাও করে আয়কর বিভাগ। এর বিরুদ্ধে ট্রাইব্যুনালে যায় কংগ্রেস (Congress News)। কিন্তু কংগ্রেসের সেই আর্জি খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। আয়কর দফতর এক বিবৃতিতে জানিয়েছে ২০১৮-১৯ বর্ষের আয়কর সংক্রান্ত অনিয়মের অভিযোগে মোট ১৩৫ কোটি টাকা কংগ্রেসের কাছে প্রাপ্য। লোকসভা ভোটের আগে এতে বেশ সমস্যার মুখে পড়ল কংগ্রেস, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

    শুক্রবার প্রকাশ পেয়েছে কংগ্রেসের ৩৯ জনের প্রার্থী তালিকা

    শুক্রবার সন্ধ্যায় লোকসভা ভোটের (Congress News) প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। এদিন কংগ্রেসের প্রার্থী তালিকায় ৩৯ জনের নাম রয়েছে। দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী, শশী থারুর এবং ভূপেশ বাঘেলের মতো কংগ্রেস নেতাদের নাম দেখা যাচ্ছে ওই তালিকায়। রাহুল গান্ধী কেরালার ওয়েনাড থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২০১৯ সালে উত্তরপ্রদেশের একমাত্র আসন রায়বেরিলি কেন্দ্র থেকে জয়ী হন সোনিয়া গান্ধী। তবে প্রথম দফার প্রার্থী তালিকায় রায়বেরিলির প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস। সোনিয়া গান্ধী নিজেকে বর্তমানে রাজ্যসভায় সরিয়ে নিয়েছেন। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, পরিবারতন্ত্র বজায় থাকবেই রায়বেরিলিতে এবং সেক্ষেত্রে ২০২৪ সালের ভোটে প্রিয়াঙ্কা গান্ধীর প্রার্থী হওয়ার সম্ভাবনা খুব বেশি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Vikramaditya Vedic Clock: বিশ্বের প্রথম বৈদিক ঘড়িতে সাইবার হানা! উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী

    Vikramaditya Vedic Clock: বিশ্বের প্রথম বৈদিক ঘড়িতে সাইবার হানা! উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: বৈদিক আমলে যেভাবে সময় গণনা হত, সেই পদ্ধতি মেনে তৈরি হয়েছে ঘড়ি। নাম ‘বিক্রমাদিত্য’ (Vikramaditya Vedic Clock)। বলা যেতে পারে, ভারতের বা বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি। এখানে একটা গোটা দিনের দৈর্ঘ্য ২৪ ঘণ্টা নয় বরং ৩০ ঘণ্টা। ১ ঘণ্টার হিসাব হয় ৪৮ মিনিটে। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে স্থাপিত ঘড়িটি গত ২৯ ফেব্রুয়ারি ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বৈদিক সভ্যতার রীতি মেনে তৈরি এই ঘড়িই এবার সাইবার হানার কবলে (Vikramaditya Vedic Clock)। সাইবার হামলার কারণে ভুল সময় দেখাচ্ছে ঘড়িটিতে। ঘড়ির গতি সামান্য মন্থর হয়েছে বলেও খবর।

    ৮৫ ফুট মিনারে স্থাপিত হয়েছে ঘড়িটি

    বৃহস্পতিবার রাতেই এই সাইবার হানার (Vikramaditya Vedic Clock) কথা জানিয়েছেন, ‘মহারাজা বিক্রমাদিত্য শোধ পীঠ’-এর ডিরেক্টর শ্রী রাম তেওয়ারি। ইতিমধ্যে ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে এই মর্মে অভিযোগও দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, ‘বৈদিক ক্লক’ অ্যাপে সাইবার হামলার কারণে জনসাধারণ সেই অ্যাপ ব্যবহার করতে পারছেন না। উজ্জয়িনীর জীভাজিরাও মান মন্দিরের কাছে ৮৫ ফুট উঁচু একটি মিনারের উপর স্থাপিত হয়েছে ঘড়িটি। ঘড়িটির দেখাশোনা করছে উজ্জয়িনীর ‘মহারাজা বিক্রমাদিত্য রিসার্চ ইনস্টিটিউট’। ‘বিক্রমাদিত্য’ ঘড়িটি ভারতেই তৈরি হয়েছে।

    ঘড়ির খুঁটিনাটি

    ২০২২ সালেই তৎকালীন রাজ্যের শিক্ষামন্ত্রী মোহন যাদব ঘড়িটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ঘড়িটির অন্যতম প্রযুক্তিবিদ সুনীল গুপ্তের মতে, ‘‘প্রাচীনকালে যে ভাবে সময় গণনা করা হত, তার উপর ভিত্তি করেই ঘড়িটি (Vikramaditya Vedic Clock) তৈরি করা হয়েছে। মোবাইল অ্যাপ থেকেও চালানো যায় ঘড়ি। সময়ের পাশাপাশি বৈদিক হিন্দু পঞ্জিকার বিভিন্ন তথ্যও ডিজিটাল সেই ঘড়িতে দেখা যায়।’’ ঘড়িটি তৈরি হয়েছে  গ্রহ নক্ষত্রের অবস্থান, মুহূর্ত, জ্যোতির্বিদ্যার গণনার ওপর ভিত্তি করে। এর পাশাপাশি, আধুনিক ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এবং গ্রিনউইচ মিন টাইম (GMT)-কেও মেনে চলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ৩০০ বছর আগে উজ্জয়িনীকেই প্রমাণ সময় ধরা হতো। এই স্থানের ওপর দিয়েই গিয়েছে কর্কটক্রান্তি রেখা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Siliguri: আজ শিলিগুড়িতে নরেন্দ্র মোদি, এগিয়ে এল জনসভার সময়

    Siliguri: আজ শিলিগুড়িতে নরেন্দ্র মোদি, এগিয়ে এল জনসভার সময়

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ শনিবার শিলিগুড়িতে (Siliguri) সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি মার্চ মাসে বাংলায় এটা হতে চলেছে প্রধানমন্ত্রীর চতুর্থ সভা। এর আগে আরামবাগ, কৃষ্ণনগর ও বারাসতে সভা করেছেন মোদি। তবে উত্তরবঙ্গে এটাই প্রধানমন্ত্রীর প্রথম সভা হতে চলেছে। শনিবার শিলিগুড়ির কাওয়াখালির মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি বলেই পরিচিত। সেখানকার একাধিক লোকসভার আসনে ইতিমধ্যে প্রার্থীও ঘোষণা করেছে গেরুয়া শিবির। প্রধানমন্ত্রীর সভা উত্তরবঙ্গের কর্মীদের বাড়তি অক্সিজেন জোগাবে বলেই মনে করছে বিজেপি।

    সভার সময় বদল

    শুক্রবার দিনভর চলেছে সভাকে সফল করার প্রস্তুতি। জানা গিয়েছে, প্রথমে বিকেল পাঁচটা নাগাদ প্রধানমন্ত্রীর জনসভা হওয়ার কথা থাকলেও, পরবর্তীতে সময় এগিয়ে নিয়ে আসা হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, শনিবার বিকেল তিনটেয় বাগডোগরা বিমানবন্দরে (Siliguri) পা রাখবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে সাড়ে তিনটে নাগাদ তিনি সভাস্থলে পৌঁছবেন। প্রথমে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। তারপর জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সভা শেষ করে ফের বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন তিনি।

    সরকারি অনুষ্ঠানে কোন কোন প্রকল্পের উদ্বোধন?

    জানা গিয়েছে, এদিন প্রথমে সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে শিলিগুড়ি জংশন-রাধিকাপুর ডেমু ট্রেনের উদ্বোধন করবেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী রেলের আরও আটটি বিভিন্ন প্রকল্পেরও (Siliguri) উদ্বোধন করবেন। এই মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী ঘোষপুকুর-ধুপগুড়ি পর্যন্ত চার লেনের রাস্তা এবং ইসলামপুরে জাতীয় সড়কের বাইপাসের উদ্বোধন করবেন। আধ ঘণ্টার এই সরকারি অনুষ্ঠানের পর জনসভা করবেন প্রধানমন্ত্রী।

    কী বলছেন বিজেপি নেতৃত্ব?

    শুক্রবার কাওয়াখালির মাঠ পরিদর্শন করে দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা বলেন, ‘‘আগামিকাল প্রধানমন্ত্রী প্রথমেই সরকারি মঞ্চ থেকে একাধিক প্রকল্পের ঘোষনা করবেন। যার মধ্যে রেলের নতুন ঘোষণা রয়েছে। শিলিগুড়ি জংশন থেকে রাধিকাপুর পর্যন্ত রেলের ঘোষণা করার কথা তাঁর। এ ছাড়াও সড়ক মন্ত্রকের নতুন প্রকল্পও ঘোষণা করার কথা। এ ভাবেই প্রায় সাড়ে চার হাজার কোটির টাকার আলাদা আলাদা প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর পর জনসভায় যোগ দেবেন তিনি। কর্মসূচির সময় খানিকটা এগিয়ে আনা হয়েছে। উনি দুপুর ৩টে নাগাদ বাগডোগরা বিমানবন্দরে (Siliguri) অবতরণ করবেন। সেখান থেকে সড়ক পথে কাওয়াখালি এসে পৌঁছাবেন। জনসভায় প্রায় দু’লক্ষ মানুষের সমাগম আমরা আশা করছি।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: নির্দেশ মোদির, ৪২ আসনের লক্ষ্যেই ঝাঁপাবে রাজ্য বিজেপি, ঘোষণা সুকান্তর

    Lok Sabha Election 2024: নির্দেশ মোদির, ৪২ আসনের লক্ষ্যেই ঝাঁপাবে রাজ্য বিজেপি, ঘোষণা সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: টার্গেট বদল বঙ্গ বিজেপির! সৌজন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতায় এসে মোদির সেনাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন রাজ্যের ৪২টি আসনের (Lok Sabha Election 2024) মধ্যে ৩৫টি পেতেই হবে। সেই লক্ষ্য পূরণেই ঝাঁপিয়ে পড়েছিলেন বাংলার বিজেপি নেতারা।

    বঙ্গ বিজেপির নয়া লক্ষ্যমাত্রা (Lok Sabha Election 2024)

    এই লক্ষ্যমাত্রাই এক লাফে বেড়ে হেয়েছে ৪২। নয়া লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন ক্যাপ্টেন নরেন্দ্র মোদি স্বয়ং। তিনি বলেছিলেন, “রাজ্যের ৪২টি আসনেই পদ্ম ফোটাতে হবে।” এই এক মন্ত্রেই হয়েছে বাজিমাত। তার ওপর রয়েছে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন বিধায়ক তাপস রায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি ছেড়ে হাতে তুলে নিয়েছেন পদ্ম ঝান্ডা। এসবও বাড়তি অক্সিজেন জুগিয়েছে বঙ্গ বিজেপিকে। যার জেরে এ রাজ্যে বিজেপি নেতারা আস্তিন গুটিয়ে নেমে পড়েছেন রাজ্যের সবক’টি আসনেই পদ্ম ফোটাতে।

    কী বললেন সুকান্ত?

    বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন ৪২টি আসনেই পদ্ম ফোটাতে হবে, তাই আমরা ৩৫টি নয়, ৪২টি আসনেই জয়ের লক্ষ্যে এগোচ্ছি।” গত শনিবার কৃষ্ণনগরের সভা শেষে প্রধানমন্ত্রী যখন বিশ্রাম কক্ষে গিয়েছিলেন, তখন তাঁর সঙ্গে দেখা করেছিলেন বঙ্গ বিজেপির দুই কান্ডারি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে প্রায় পনের মিনিট ধরে বৈঠক হয় এই তিন নেতার। বিজেপি সূত্রে খবর, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সামগ্রিক বিষয় নিয়ে শুভেন্দু-সুকান্তর কাছে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। রাজ্যের আইনশৃঙ্খলা সহ অন্যান্য সমস্যার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন সুকান্ত-শুভেন্দু।

    আরও পড়ুুন: হামলার দিন শাহজাহানকে তিনি ফোন করেছিলেন, আগেভাগেই স্বীকার তৃণমূল বিধায়কের!

    ইতিমধ্যেই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। ১৯৫ জনের এই তালিকায় রয়েছেন বাংলার ২০ জনও। দ্বিতীয় দফার প্রার্থী তালিকাও প্রকাশিত হবে অচিরেই। বাংলার যে আসনগুলিতে প্রার্থীর নাম ঘোষণা হয়ে গিয়েছে, সেখানে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। শুরু হয়েছে প্রচারও।

    বিচারপতির পদ ছেড়ে আসা অভিজিৎকে তমলুকে প্রার্থী করা হতে পারে ধরে নিয়ে দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন বিজেপির অত্যুৎশাহীরা। বসিরহাটে ক্রিকেটার মহম্মদ শামিকেও প্রার্থী করা হতে পারে বলে জল্পনা ছড়িয়েছে। তৃণমূল থেকে আসা তাপস রায়ও হতে পারেন পদ্ম প্রার্থী। তাই ৩৫ নয়, ৪২টি আসনই গেরুয়া ঝুলিতে পুরতে মরিয়া বঙ্গ বিজেপি (Lok Sabha Election 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi News: ‘‘আমার কষ্ট হয়’’, তাঁর পা ছুঁয়ে প্রণাম করতে চাওয়া মহিলাকে বললেন মোদি, জানেন কেন?

    PM Modi News: ‘‘আমার কষ্ট হয়’’, তাঁর পা ছুঁয়ে প্রণাম করতে চাওয়া মহিলাকে বললেন মোদি, জানেন কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির ‘ভারত মণ্ডপম’-এ প্রথমবারের জন্য আয়োজন করা হয়েছিল ‘ন্যাশনাল ক্রিয়েটার্স অ্যাওয়ার্ড’ প্রদানের অনুষ্ঠান। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi News) এই পুরস্কার তুলে দেন কন্টেন্ট ক্রিয়েটর জাহ্নবী সিং-এর হাতে। পুরস্কার প্রদান অনুষ্ঠানকে ঘিরে দেখা গেল এক অন্য দৃশ্য। মঞ্চে উঠে জাহ্নবী সিং প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করতে যান। সেই সময়ে প্রধানমন্ত্রীও জাহ্নবী সিং-কে সম্মান জানিয়ে তাঁকেও প্রণাম করেন একেবারে নতমস্তকে। প্রধানমন্ত্রী এনিয়ে বলেন, ‘‘আমার কষ্ট হয়, দেশের এক কন্যা যখন পা ছুঁয়ে প্রণাম করতে আসেন।’’ এই দৃশ্য হৃদয় ছুঁয়েছে গোটা ভারতবাসীর। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। দেশের সর্বোচ্চ প্রধানের বিনম্রতা চর্চার বিষয় হয়ে ওঠে। প্রসঙ্গত, জাহ্নবী সিং সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে জনপ্রিয় মুখ। বিভিন্ন ইস্যুতে তাঁর ভিডিও ইনস্টাগ্রামে দেখা যায়। সেখানে তাঁকে আধ্যাত্মিকতা, সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ে বলতে শোনা যায়।

    কী বললেন প্রধানমন্ত্রী?

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi News) এদিন পা ছুঁয়ে প্রণামের বিষয়ে বলেন, ‘‘প্রণাম একটা প্রথা হয়ে দাঁড়িয়েছে। বিশেষত রাজনীতির ক্ষেত্রে। আমি রাজনীতিতে রয়েছি, তাই এমন অস্বস্তিতে আমাকে প্রায় পড়তে হয়।’’  প্রসঙ্গত, পা ছুঁয়ে প্রণামের রেওয়াজ দেশের সংসদ ভবনে এক দশক আগেই বন্ধ করেছেন প্রধানমন্ত্রী। পার্টির মিছিলে বা যে কোন সমাবেশেও এই প্রথার বিরোধী তিনি। পার্টির নেতাকর্মীদের প্রতি তাঁর (PM Modi News) বক্তব্য, প্রণাম না করে তার পরিবর্তে তৃণমূল স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ করুন।

    ন্যাশনাল ক্রিয়েটর অ্যাওয়ার্ড

    ‘ন্যাশনাল ক্রিয়েটর অ্যাওয়ার্ড’ হল নতুন প্রজন্মের প্রতিভাকে সম্মান জানানোর এক পুরস্কার। যেখানে বিভিন্ন ক্ষেত্রে যাঁরা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, ‘স্টোরি টেলার’ রয়েছেন, ‘পরিবেশ ইস্যুর ওপর বা শিক্ষাক্ষেত্রের ওপর কাজ করেন এমন জনদেরই এই অ্যাওয়ার্ড-এর জন্য বাছা হবে এবার থেকে। যা শুরু হল ২০২৪ সালে। জানা গিয়েছে, চলতি বছরে দেড় লাখেরও বেশি নমিনেশন জমা পড়ে, ২০টি বিভিন্ন ক্ষেত্রে। কন্টেন্ট ক্রিয়েটর এই অ্যাওয়ার্ডগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ‘বেস্ট স্টোরি টেলার অ্যাওয়ার্ড’, ‘সেলিব্রিটি ক্রিয়েটর অফ দা ইয়ার’, ‘গ্রিন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’, ‘বেস্ট ক্রিয়েটর ফর সোশ্যাল চেঞ্জ’, ‘বেস্ট ট্রাভেল ক্রিয়েটর অ্যাওয়ার্ড’, ‘টেক ক্রিয়েটর অ্যাওয়ার্ড’ ইত্যাদি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bengaluru: বেঙ্গালুরুতে জলের হাহাকার, অপচয় রুখতে নিষেধাজ্ঞা জারি প্রশাসনের

    Bengaluru: বেঙ্গালুরুতে জলের হাহাকার, অপচয় রুখতে নিষেধাজ্ঞা জারি প্রশাসনের

    মাধ্যম নিউজ ডেস্ক: শীত বিদায় নিয়ে বসন্ত এসেছে। ইতি মধ্যেই জলের জন্য হাহাকার শুরু হয়েছে বেঙ্গালুরুতে। যার জেরে জলের অপচয় রুখতে কোমর কষে নেমে পড়েছে বেঙ্গালুরু (Bengaluru) প্রশাসন। গাড়ি ধোয়ার কাজে জল ব্যবহার করা যাবে না বলে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। নির্মাণ কাজ, বিনোদন সংক্রান্ত কোনও কাজেও জল ব্যবহার করা যাবে না। বাগান পরিচর্যা, সিনেমা হলের কাজেও ব্যবহার করা যাবে না জল।

    কর্নাটকে তীব্র জলসঙ্কট (Bengaluru) 

    কর্নাটকে জলসঙ্কট তীব্র আকার ধারণ করেছে। সব চেয়ে শোচনীয় অবস্থা বেঙ্গালুরুর। পানীয় জল তো বটেই, নিত্য ব্যবহারযোগ্য জলের সঙ্কটেও জেরবার বেঙ্গালুরুবাসী। এক বালতি জল কিনতে খসাতে হচ্ছে হাজার থেকে দু’ হাজার টাকা পর্যন্ত। সঙ্কটের মোকাবিলায় জলের অপচয় রোখায় জোর দিয়েছে বেঙ্গালুরু (Bengaluru) প্রশাসন। নিষেধাজ্ঞা না মেনে জলের অপচয় করলে ৫ হাজার টাকা জরিমানাও ধার্য করেছে কর্নাটক ওয়াটার সাপ্লাই বোর্ড। একাধিকবার নিষেধাজ্ঞা অমান্য করলে গুণাগার দিতে হবে বাড়তি ৫০০ করে টাকা।

    বেঙ্গালুরুতে হাহাকার  

    বেঙ্গালুরু শহরের জনসংখ্যা প্রায় এক কোটি ৩০ লক্ষ। সেখানে দৈনিক জলের চাহিদা ২৬০ কোটি থেকে ২৮০ কোটি লিটার। বর্তমানে শহরে অন্তত ১৫০ কোটি লিটার জলের ঘাটতি দেখা দিয়েছে। জলের হাহাকার দেখা দিয়েছে উত্তর কন্নড়, তুমাকুরু জেলার বিভিন্ন এলাকায়ও। রাজ্যের ২৩৬টি তালুকে খরা ঘোষণা করা হয়েছে। সরকারের তরফে জল রিসাইকেল ও পরিশোধন করে পুনর্ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। ট্যাঙ্কারে করে যে জল সরবরাহ করা হচ্ছে, সেখানেও জুলুমবাজির অভিযোগ উঠেছে। পরিস্থিতির মোকাবিলায় হেল্পলাইন ও কন্ট্রোল রুম খোলা হয়েছে প্রশাসনের তরফে।

    আরও পড়ুুন: রাজ্যসভায় সাংসদ মনোনীত সুধা মূর্তি, নারী দিবসে খুশির খবর দিলেন মোদি

    জানা গিয়েছে, বেঙ্গালুরুর জনসংখ্যার ৬০ শতাংশ মানুষ ট্যাঙ্কের জলের ওপর নির্ভর করেন। তাঁদের অভিযোগ, জলের আকালের সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। চড়া দরে বিক্রি করছেন জল। স্থানীয় প্রশাসনের দাবি, শহরের বেশিরভাগ এলাকায় নলকূপ শুকিয়ে কাঠ। অন্তত তিন হাজার জলের ট্যাঙ্কার শুকিয়ে গিয়েছে। বেসরকারি ট্যাঙ্কারের মালিকদের জলের দাম কমানোর নির্দেশ দিয়েছে সরকার। শহরবাসীর দাবি, গত তিন মাস ধরে চলছে জলসঙ্কট। তবে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে দিন কয়েক আগে থেকে (Bengaluru)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

     

LinkedIn
Share