Tag: Bengali news

Bengali news

  • Vande Mataram: বঙ্কিমের ‘বন্দে মাতরম’ কীভাবে হয়ে উঠল ভারত স্বাধীনতার মহামন্ত্র, ফিরে দেখা ইতিহাস

    Vande Mataram: বঙ্কিমের ‘বন্দে মাতরম’ কীভাবে হয়ে উঠল ভারত স্বাধীনতার মহামন্ত্র, ফিরে দেখা ইতিহাস

    ড. সুমন চন্দ্র দাস

    পরাধীন ভারতে বঙ্কিমচন্দ্রের লেখা ‘বন্দে মাতরম’ গান এক মহামন্ত্র হয়ে উঠেছিল। আজ তার সার্ধশতবর্ষে পদার্পণ যাত্রা। দেশজুড়ে পালিত হচ্ছে ভারত মায়ের বন্দনাগীত। এই গানেই ব্রিটিশদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল বাঙ্গালি বিপ্লবীরা। ‘আনন্দমঠ’ উপন্যাসে ভবানন্দ অশ্রুসিক্ত নয়নে মায়ের পরিচয় দিয়েছেন এই মা হলেন দেশমাতৃকা দুর্গা মাতা। মায়ের স্বরূপ খুব স্পষ্ট-জগদ্ধাত্রী রূপে ‘মা যা ছিলেন’, কঙ্কাল মালিনী কালিকারূপিণী ‘মা যা হইয়াছেন’ আর দশভুজা ত্রম্বকে গৌরী নারায়ণী রূপে ‘মা যা হইবেন’। অষ্টমীর দুর্গা মাই হলেই বঙ্গজননী দেশমাতৃকা।

    বুকে রক্তে নাচন আনবে

    তখন শরৎ কাল, মা দুর্গা মর্তে আসবেন। আকাশে বাতাসে আগমনীর সুর। নৈহাটির কাঁঠাল পাড়ার বাড়িতে বসে বঙ্কিম চন্দ্র আব্লুস কাঠের টেবিলে বসে লিখেছিলেন এই কালজয়ী গান। পরে ১৯৭৫ সালের ৭ নভেম্বর গানটি বঙ্গদর্শনে প্রকাশ হয়েছিল। এই গান উপন্যাস আনন্দমঠে প্রকাশিত হয় ১৮৮২ সালে। তবে গানের ভাষা নিয়ে প্রশ্ন করেছিলেন অনেকেই। নবীন সেন বলেছিলেন, “আধা সংস্কৃত এবং আধা বাংলায় জগাখিচুড়ি। যাত্রাগানের মতো।” স্বভাবত বঙ্কিম খুব ক্ষুণ্ণ হয়েছিলেন সে কথায়। বঙ্কিম বলেছিলেন, “আচ্ছা ভাই ভাল না লাগলে পড়ো না।” ১৮৯৪ সালে মৃত্যু শোকে শায়িত হয়ে বঙ্কিম নিজের কন্যাকে বলেছিলেন, “একদিন তোরা দেখে নিস আজ থেকে বিশ ত্রিশ বছর পর এই বন্দে মাতরম সারা দেশের মানুষের বুকে রক্তে নাচন আনবে।” আর ঠিক তাই হয়েছিল।

    নতুন ধর্মমত

    ১৮৮৩ সালে ব্রিটিশ ভারতের বাংলায় ইলবার্ট বিল নিয়ে বাংলার ছাত্র সামজ আন্দোলন করেছিল। সেই সময় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু তখনও ‘বন্দে মাতরম’ ধ্বনি শোনা যায়নি। ১৮৮৬ সালে কলকাতায় কংগ্রেস অধিবেশন বসে। সেখানে ‘বন্দে মাতরম’-কে সঙ্গীত হিসবে গাওয়া হয়। এই গান একই ভাবে স্বদেশ মাতৃকা মূর্তি এবং মহামন্ত্র হিসেবে প্রকাশ পায়। ঋষি অরবিন্দ এই গানকে বলেছিলেন, “বন্দে মাতরম কেবল মাত্র গান নয়, এটা হল জাতির প্রাণবায়ু দিয়ে গড়া তার জাগরণী মন্ত্র। এই মন্ত্র কেবল ভারতের নয়, পরন্তু সমগ্র এশিয়ার স্বাধীনতার উদ্বোধনী মন্ত্র। নতুন ধর্মমত।  The Religion of Partriotism.”

    লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের মিছিল

    ১৯০৫ সালের ৭ অগাস্ট সারা বঙ্গ জুড়ে বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। ব্রিটিশর নিজেদের শাসনকে আরও সুদূর প্রসারী করতে এই কুচক্র করে। প্রতিবাদে কলকাতার কলেজ স্কোয়ার থেকে টাউন হল পর্যন্ত লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের মিছিল হয়। দৃপ্তে কণ্ঠে গাওয়া হয় ‘বন্দে মাতরম’। রাতারাতি এই ‘বন্দে মাতরম’ ধ্বনি সারা ভারত জুড়ে ছড়িয়ে পড়ে। অরবিন্দ দিয়েছিলেন গানের দেশাত্মবোধক ব্যাখ্যা। তাঁর ‘বন্দে মাতরম’ পত্রিকায় বিস্তারিত আলোচনা করেন। রবীন্দ্রনাথ স্বয়ং গানের স্বরলিপি লিখে দেন। দেশ রাগে গান গান। কলকাতার এপিসি রোডের সাধনা সরকার উদ্যানে প্রথম ত্রিবর্ণ বন্দে মাতরম ও পদ্ম চিহ্ন পতাকা উত্তোলন করা হয়। পরের বছর জার্মানিতে একই পতাকা উত্তোলন করেন ভিকাজি রুস্তম কামা।

    দেশমাতৃকা মুক্তির জয় গান

    ১৯০৬ সালে ১৪ এপ্রিল বরিশালে কংগ্রেসের অধিবেশন বসে। নেতার লঞ্চে করে নদীর পারে পৌঁছালে স্থানীয় কর্মীরা ‘বন্দে মাতরম’ ধ্বনি দিয়ে স্বাগত জানান। ধীরে ধীরে দেশমাতৃকা মুক্তির জয় গানে পরিণত হয় এই গান। তবে পাল্টা ব্রিটিশ সরকারও এই স্বদেশ মাতার মন্ত্রকে নস্যাৎ করতে সক্রিয় হয়ে ওঠে। বঙ্গ প্রদেশে আইন করে ওয়ার ক্রাই ঘোষণা করে। বহুবলধারিণী মন্ত্রে উদ্ভাসিত হয় গোটা দেশের মানুষ। ব্রিটিশ পুলিশ ছোট চিত্তরঞ্জনকে ব্যাপক ভাবে লাঠির আঘাত করেছিল। চিত্তরঞ্জন যত বার আঘাত পান ততবার ‘বন্দে মাতরম’ বলে ওঠেন। এই গানের প্রভাবে দক্ষিণ ভারতের তামিল কবি সুব্রাহ্মন্যভারতী ‘বন্দে মাতরম’কে তামিল ভাষায় সঙ্গীত রচনা করেন। তিনি বঙ্কিমের এই কালজয়ী গানকে বলেছিলেন, “The Great song which has become the national anthem of United India.”

    হৃদয় মাতানো আত্মোদ্দীপক গান

    ১৯০৬ সাল, ১২ সেপ্টেম্বর ড জি এ গিয়াসর্ন টাইম্‌স্‌ পত্রিকায় ‘বন্দে মাতরম’ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি বলেন, “হিন্দুদের কালী নামে ভয়ঙ্করী দেবতা আছে, ধ্বংস ও সংহার রূপিণী, এই কালী ‘বন্দে মাতরম’।” একই পত্রিকায় ১৩ সেপ্টেম্বর স্যার হেনরি গানের ব্যাখ্যা দিয়ে বলেন, “ ‘বন্দে মাতরম’ মাতৃভূমির বন্দনা। ইংরেজ নিধন প্রধান নয়।” আবার সতীশচন্দ্র মুখোপাধ্যায় তাঁর সম্পাদিত ‘ডন’ পত্রিকায় বলেছেন, “কোন বাঙ্গালির হৃদয় এই দুটি যাদুময় শব্দে দ্রুতবেগে স্পন্দিত হয় না?… হৃদয় মাতানো আত্মোদ্দীপক গান।”

    কাশীতে গান গান সরলা দেবী

    ১৯০৬ সালে কাশীতে কংগ্রেসের অধিবেশন হয়। সেখানে সভাপতিত্ব করেন গোখলে। নিবেদিতা তাঁর ভাষণ লিখে দিয়েছিলেন। চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে সমন্বয় করান। বাংলায় ‘বন্দে মাতরম’ নিষিদ্ধ হলেও কাশীতে ছিল না। গানের প্রথম দুটি স্তবক গাইলেন সরলা দেবী। কিন্তু গানের আগুনে লালায়িত হয়ে ওঠে গোটা ভারত। পরে সম্পূর্ণ গান গাইতে হয় সরলাদেবীকে। পিয়ানো বাজিয়েছিলেন জ্যোতি দাদা। রাজনৈতিক কর্মসূচি হোক বা সভা-সমিতি এই ‘বন্দে মাতরম’ ধীরে ধীরে মহামমন্ত্রে রূপ নিয়েছে। ব্রিটিশ পুলিশের লাঠির আঘাতে, বেয়নেটের মুখে, রাইফেলের গুলিতে নিরস্ত্র ভারতীরা ধ্বনি তুলেছে ‘বন্দে মাতরম’। আন্দামানের সেলুলার জেল, বার্মার মান্দালয়, হিজলি, বক্সারে বহুবলধারিণীর মন্ত্র ফুটে উঠেছে।

    জাতীয় সঙ্গীতের মর্যাদা

    ১৯৩৭ সালের ২৮ অক্টোবর কলকাতায় কংগ্রেস অধিবেশনের ওয়ার্কিং কমিটিতে জাতীয় সঙ্গীত হিসেব প্রস্তাব গৃহীত হয় বঙ্কিমের গান। যে কমিটি ‘বন্দে মাতরম’-কে গ্রহণ করেছিল তাঁর মধ্যে ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। এই ‘বন্দে মাতরম’ গেয়েই ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, মাস্টারদা সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা সহ প্রমুখ বিপ্লবীরা নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন দেশের জন্য। ‘বন্দে মাতরম’ যে মহামন্ত্র আমাদের মধ্যে দিয়ে গেছেন বঙ্কিম তা আজ দেশের শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে। তাই সার্ধশতবর্ষে আগামী প্রজন্মের কাছে এই মন্ত্রের গুরুত্ব তুলে ধরা একান্ত প্রয়োজন।

  • Pakistan: পাকিস্তানের সোয়াত উপত্যকায় ১২০০ বছরের পুরনো মন্দির আবিষ্কার

    Pakistan: পাকিস্তানের সোয়াত উপত্যকায় ১২০০ বছরের পুরনো মন্দির আবিষ্কার

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের (Pakistan) সোয়াত উপত্যকায় বহু প্রাচীন একটি মন্দির আবিষ্কার করেছেন প্রত্নতাত্ত্বিকরা। এই বৌদ্ধ মন্দির এক হাজার বছরের বেশি পুরনো ধর্মীয় ইতিহাসকে বহন করে চলেছে। এখানে রয়েছে অসাধারণ কারুকার্যময় স্থাপত্য এবং ঐতিহ্যের শিল্পকর্ম। দেশের খাইবার পাখতুনখোয়ায় (Swat Valley) বহুদিন ধরে এই খনন কার্য চলছিল। এখানে বহু প্রাচীন সভ্যতা সংস্কৃতির চমকপ্রদ আবিষ্কার ও নিদর্শন ছিল বলে উল্লেখ করা হয়েছে।

    সোয়াত এবং তক্ষশীলার মধ্যবর্তীস্থানে মন্দির (Pakistan)

    ইতালির একটি প্রত্নতাত্ত্বিক সংস্থা এই এলাকায় খনন কার্য চালানোর দায়িত্ব গ্রহণ করে। খাইবার (Pakistan) পাখতুনখোয়া প্রত্নতাত্ত্বিকদের সঙ্গে ইতালির এই প্রত্নতাত্ত্বিকেরা কাজ করছেন বলে জানা গিয়েছে। সোয়াতের বারিকোটে আটটি প্রাচীন স্থানের মধ্যে এই মন্দিরটি ভীষণই প্রাচীন। এই জায়গা সোয়াত এবং তক্ষশীলার মধ্যবর্তীস্থানে অবস্থিত। ইতালির প্রত্নতাত্ত্বিক এই মিশনের পরিচালক ড. লুকা বলেছেন, “খনন কার্য চালিয়ে একটি ছোট মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। মন্দির এবং আশেপাশের প্রত্নতাত্ত্বিক স্তরগুলির চারপাশে একটি সুরক্ষা মূলক ব্যারিকেড তৈরি করা হয়। পরে তাকে অবশ্য সম্প্রসারণ করা হয়েছে সোয়াত নদীর দিকেই।”

    অসংখ্য বুদ্ধ মূর্তি, স্মারক, স্তূপ উদ্ধার

    পাকিস্তনে এই খননের সঙ্গে একটি প্রকল্প রয়েছে যাকে বলা হয় খাইবার পথ প্রকল্প (Swat Valley)। আঞ্চলিক উন্নয়ন, কর্মসংস্থান সহ প্রাচীন ঐতিহ্যকে সংরক্ষণের মতো একাধিক কাজ হাতে কলমে প্রশিক্ষণ দিতে এই কাজের সঙ্গে যুক্ত করা হয়েছে। গত জুন মাস থেকে এই কাজ শুরু হয়েছে এবং চলবে আগামী তিন বছর পর্যন্ত। প্রাগৈতিহাসিক পর্ব থেকে ইসলামি শাসনের নানা উপকরণ পাওয়া গেলেও মন্দিরের স্থাপত্য সত্যই ব্যতিক্রম। এখনও পর্যন্ত মোট ৫০টি স্থানকে চিহ্নিত করা হয়েছে। যার মধ্যে উপাদান হিসেবে রয়েছে প্রস্তর যুগ, আলেকজেন্ডার, গ্রিক যুগ, বৌদ্ধ ধর্ম, হিন্দু রাজবংশ এবং ইসলামি শাসনের উপকরণ। অসংখ্য বুদ্ধ মূর্তি, স্মারক, স্তূপ এবং নানা ব্যবহার সামগ্রী পাওয়া গিয়েছে। তবে গবেষকরা নিশ্চিত করেছেন এই মন্দির একটি বিরাট বৌদ্ধ স্থাপত্যের অংশ ছিল। এখানে প্রচুর শিক্ষার্থীরা পড়াশোনা করতেন। এখানে শিক্ষা গ্রহণ করতেন।

  • India: ‘পশ্চিমী নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাশিয়া থেকে তেল কিনে চলেছে ভারত’, দাবি রুশ রাষ্ট্রদূতের

    India: ‘পশ্চিমী নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাশিয়া থেকে তেল কিনে চলেছে ভারত’, দাবি রুশ রাষ্ট্রদূতের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাশিয়ার ওপর আরও কঠোর হয়েছে পশ্চিমী নিষেধাজ্ঞা। তা সত্ত্বেও ভারত (India) এখনও রাশিয়া (Russian Oil Imports) থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করছে বলে জানিয়েছেন ভারতের রাশিয়ান রাষ্ট্রদূত ডেনিস আলিপভ। সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, “২০২৫ সালের অক্টোবর মাসের হিসেবে ভারত প্রতিদিন গড়ে সাড়ে ১৭ লাখ ব্যারেল রুশ তেল কিনছে। এ মাসেও গড়ে এই পরিমাণ তেল কেনা চলছে।”

    রাশিয়ান ফিডস্টক (India)

    আলিপভ বলেন, “অক্টোবরের পরিসংখ্যান দেখলে বোঝা যায়, ভারত এখনও বিপুল পরিমাণ রাশিয়ান ফিডস্টক কিনছে। সাম্প্রতিক সময়ের মতোই প্রায় প্রতিদিন ১৭.৫ লাখ ব্যারেল।” তিনি বলেন, “এই সংখ্যাটি আগেও ওঠানামা করেছে, এখনও করছে। কখনও কিছু মাসে বেশি, কখনও কম। তবে গড় প্রায় একই রয়েছে।” ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা কঠোর করার পর পরই এমন মন্তব্য করেন আলিপভ (India)।

    নতুন করে নিষেধাজ্ঞা

    প্রসঙ্গত, সম্প্রতি রসনেফত এবং লুকোইলের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। এরাই একসঙ্গে রাশিয়ার মোট অপরিশোধিত তেলের প্রায় ৫৭ শতাংশ উৎপাদন করে। নয়া নিষেধাজ্ঞা কার্যকর হবে আগামী ২১ নভেম্বর থেকে। ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ান ক্রুড এবং পেট্রোলিয়াম পণ্যের ওপর তাদের নিষেধাজ্ঞা জারি রেখেছে। ভারতের অবস্থান নিয়ে প্রশ্নের উত্তরে ভারতের বিদেশমন্ত্রক ফের একবার জানিয়ে দিয়েছে যে, দেশের জ্বালানি নীতি জাতীয় অগ্রাধিকারের ভিত্তিতেই নির্ধারিত হয়। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ফের বলেন, “ভারতের তেল ক্রয়–নীতি বৈশ্বিক বাজারের পরিস্থিতি এবং দামের ওঠানামার ওপর নির্ভর করে নির্ধারিত হয়। দেশের ১৪০ কোটি নাগরিকের জন্য স্থিতিশীল ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তাই শক্তি–সংক্রান্ত সিদ্ধান্তগুলি জাতীয় দায়বদ্ধতা এবং অর্থনৈতিক প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখেই নেওয়া হয়।

    প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রক্তচক্ষু উপেক্ষা করেই দিব্যি রাশিয়া (Russian Oil Imports) থেকে তেল কিনে চলেছে ভারত। তার জেরে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে ভারতকে। তা সত্ত্বেও দেশবাসীর স্বার্থে রাশিয়া থেকে তেল কিনে চলেছে নয়াদিল্লি (India)।

  • PM Modi: বিশ্বের সেরা সমবায়ের শিরোপা পেল আমূল, তালিকায় দ্বিতীয় ইফকো, অভিনন্দন মোদির

    PM Modi: বিশ্বের সেরা সমবায়ের শিরোপা পেল আমূল, তালিকায় দ্বিতীয় ইফকো, অভিনন্দন মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের সেরা ১০টি সমবায়ের মধ্যে প্রথম দুটি স্থান অর্জনের জন্য আমূল এবং ইফকোকে (Amul-IFFCO) অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। আইসিএ ওয়ার্ল্ড কো-অপারেটিভ মনিটর ২০২৫ অনুসারে জানা গিয়েছে, বিশ্বের শীর্ষস্থানীয় সমবায়গুলির মধ্যে প্রথম দুটি স্থান অর্জন করেছে এই দুই সমবায়। একই ভাবে অভিনন্দন জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সমবায় খাতে ভারতের যোগদান কতটা মহৎ এবং প্রভাবশালী হতে চলেছে সেই দিক থেকে এই খবর অত্যন্ত ইঙ্গিতবহ।

    সমবায় অত্যন্ত প্রাণবন্ত (PM Modi)

    দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে বলেন, “ভারতের সমবায় অত্যন্ত প্রাণবন্ত এবং উদ্দীপ্ত। আমূল এবং ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেডকে বিশেষ ভাবে অভিনন্দন জানাই। সরকার এই ক্ষেত্রকে উৎসাহী করতে বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে। এই সমবায় মানুষের জীবনকে বদলে দিচ্ছে। সরকার সবসময় এই ধরনের উদ্যোগে উৎসাহ দেওয়ার কাজ করছে।”

    আইসিএ ওয়ার্ল্ড কোঅপারেটিভ মনিটর ২০২৫ অনুসারে, মাথাপিছু জিডিপি-র ভিত্তিতে গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড আমূল (Amul-IFFCO) বিশ্বের ১ নম্বর সমবায় হিসেবে স্থান পেয়েছে। কাতারের দোহায় আইসিএ সিএম ৫০ সম্মলেনে এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গুজরাটের জিসিএমএমএফ ভারতের বৃহত্তর খাদ্য পণ্য বিপণন সংস্থা, যার বার্ষিক টার্নওভার ২০২৩-২৪ সালে ৭.৩ বিলিয়ন মার্কিন ডলার। ১৮ হাজার ৬০০টি গ্রামীণ দুগ্ধ সমবায় সমিতি, ৩৩টি জেলায় ১৮টি সদস্য ইউনিয়ন এবং ৩৬ লক্ষের বেশি দুধ উৎপাদনকারী সদস্য থেকে প্রতিদিন প্রায় সাড়ে তিন কোটি লিটার দুধ সংগ্রহ হয়।

    ধন্যবাদ অমিত শাহের

    তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ (Amul-IFFCO)। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়, নতুন দিল্লিতে প্রধান কার্যালয়। এখানে সদস্য ৩৫০০০ এবং ৫ কোটি কৃষকের কাছে পৌঁছে গিয়েছে ইতিমধ্যে। এই সমবায় সার তৈরি এবং তাকে বাজারজাত করে থাকে।

    কেন্দ্রীয় সমবায়মন্ত্রী অমিত শাহ অভিনন্দন জানিয়ে বলেন, “ভারতের কাছে এই সময় অত্যন্ত গর্বের। বিশ্বের প্রথম ১০টি সমবায়ের মধ্যে ভারতের দুটি সমবায় জায়গা করে নিয়েছে। এই দুই সমবায়ে লক্ষ লক্ষ মহিলা এবং কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে কাজ করছেন। এটাই দেশের আত্মনির্ভর ভারতের মহামন্ত্র।”

  • Ramakrishna 501: “পূর্ণ ও অংশ,—যেমন অগ্নি ও তার স্ফুলিঙ্গ, অবতার ভক্তের জন্য,—জ্ঞানীর জন্য নয়”

    Ramakrishna 501: “পূর্ণ ও অংশ,—যেমন অগ্নি ও তার স্ফুলিঙ্গ, অবতার ভক্তের জন্য,—জ্ঞানীর জন্য নয়”

    ৪৮ শ্রীরামকৃষ্ণ কাপ্তেন, নরেন্দ্র প্রভৃতি ভক্তসঙ্গে দক্ষিণেশ্বরে

    তৃতীয় পরিচ্ছেদ

    ১৮৮৫, ১৩ই জুন

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)  ভাবে বিভোর হইতেছেন। ‘গোবিন্দ!’ ‘গোবিন্দ!’ ‘গোবিন্দ!’ এই কথা বলিতে বলিতে আবিষ্ট হইতেছেন! প্রায় বাহ্যশূন্য। কাপ্তেন সবিসময়ে বলিতেছেন, ‘ধন্য!’ ‘ধন্য!’

    কাপ্তেন ও সমবেত ভক্তগণ ঠাকুরের এই অদ্ভুত প্রেমাবস্থা দেখিতেছেন। যতক্ষণ না তিনি প্রকৃতিস্থ হন, ততক্ষণ তাঁহারা চুপ করিয়া একদৃষ্টে দেখিতেছেন।

    শ্রীরামকৃষ্ণ—তারপর?

    কাপ্তেন—তিনি যোগীদিগের অগম্য—‘যোগিভিরগম্যম্‌’—আপনার ন্যায় যোগীদের অগম্য; কিন্তু গোপীদিগের গম্য। যোগীরা কত বৎসর যোগ করে যাঁকে পায় নাই; কিন্তু গোপীরা অনায়াসে তাঁকে পেয়েছে।

    শ্রীরামকৃষ্ণ (সহাস্যে)—গোপীদের কাছে খাওয়া, খেলা, কাঁদা, আব্দার করা, এ-সব হয়েছে।

    শ্রীযুক্ত বঙ্কিম ও শ্রীকৃষ্ণ-চরিত্র—অবতারবাদ 

    একজন ভক্ত বলিলেন, ‘শ্রীযুক্ত বঙ্কিম কৃষ্ণ-চরিত্র লিখেছেন।’

    শ্রীরামকৃষ্ণ—বঙ্কিম শ্রীকৃষ্ণ মানে, শ্রীমতী মানে না।

    কাপ্তেন—বুঝি লীলা মানেন না?

    শ্রীরামকৃষ্ণ—আবার বলে নাকি কামাদি—এ-সব দরকার।

    দমদম মাস্টার—নবজীবনে বঙ্কিম লিখেছেন ধর্মের প্রয়োজন এই যে, শারীরিক, মনাসিক, আধ্যাত্মিক প্রভৃতি সব বৃত্তির স্ফূর্তি হয়।

    কাপ্তেন—‘কামাদি দরকার’, তবে লীলা মানেন না। ঈশ্বর মানুষ হয়ে বৃন্দাবনে এসেছিলেন, রাধাকৃষ্ণলীলা (Ramakrishna), তা মানেন না?

    পূর্ণব্রহ্মের অবতার—শুধু পাণ্ডিত্য ও প্রত্যক্ষের প্রভেদ—
    Mere booklearning and Realisation

    শ্রীরামকৃষ্ণ (সহাস্যে)—ও-সব কথা যে খবরের কাগজে নাই (Kathamrita), কেমন করে মানা যায়!

    “একজন তার বন্ধুকে এসে বললে, ‘ওহে! কাল ও-পাড়া দিয়ে যাচ্ছি, এমন সময় দেখলাম, সে-বাড়িটা হুড়মুড় করে পড়ে গেল।’ বন্ধু বললে, দাঁড়াও হে, একবার খবরের কাগজখানা দেখি। এখন বাড়ি হুড়মুড় করে পড়ার কথা খবরের কাগজে কিছুই নাই। তখন সে ব্যক্তি বললে, ‘কই খবরের কাগজে তো কিছুই নাই।— ও-সব কাজের কথা নয়।’ সে লোকটা বললে, ‘আমি যে দেখে এলাম।’ ও বললে, ‘তা হোক্‌ যেকালে খবরের কাগজে নাই, সেকালে ও-কথা বিশ্বাস করলুম না।’ ঈশ্বর মানুষ হয়ে লীলা করেন, এ-কথা কেমন করে বিশ্বাস করবে? এ-কথা যে ওদের ইংরাজী লেখাপড়ার ভিতর নাই! পূর্ণ অবতার বোঝানো বড় শক্ত, কি বল? চৌদ্দ পোয়ার ভিতর অনন্ত আসা!”

    কাপ্তেন—‘কৃষ্ণ ভগবান্‌ স্বয়ম্‌।’ বলবার সময় পূর্ণ ও অংশ বলতে হয়।

    শ্রীরামকৃষ্ণ—পূর্ণ ও অংশ,—যেমন অগ্নি ও তার স্ফুলিঙ্গ। অবতার ভক্তের জন্য,—জ্ঞানীর জন্য নয়। অধ্যাত্মরামায়ণে আছে — হে রাম! তুমিই ব্যাপ্য, তুমিই ব্যাপক, ‘বাচ্যবাচকভেদেন ত্বমেব পরমেশ্বর।’

    কাপ্তেন—‘বাচ্যবাচক’ অর্থাৎ ব্যাপ্য-ব্যাপক (Kathamrita)।

    শ্রীরামকৃষ্ণ—‘ব্যাপক’ অর্থাৎ যেমন ছোট একটি রূপ, যেমন অবতার মানুষরূপ হয়েছেন।

  • Himanta Biswa Sarma: “রাহুল গান্ধী পাগল হ্যায়”, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত

    Himanta Biswa Sarma: “রাহুল গান্ধী পাগল হ্যায়”, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: “রাহুল গান্ধী পাগল হ্যায়” অর্থাৎ রাহুল গান্ধী পাগল। ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে পাগল বলে ঘোষণা করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। ইতিমধ্যেই অসম মুখ্যমন্ত্রীর এই মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। উল্লেখ্য, রাহুল (Rahul Gandhi) দেশে এবং দেশের বাইরে একাধিকবার ভারত সম্পর্কে বেফাঁস মন্তব্য করে সব মহলেই সমালোচনার মুখে পড়েছিলেন। এক একবার তো মামলা গড়িয়েছিল আদালত পর্যন্ত।

    সেনা বাহিনীতে সংরক্ষণ (Himanta Biswa Sarma)!

    বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) রাহুলের করা মন্তব্যের তীব্র সমালোচনা করেন। দেশের নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে রাহুল পরিণত নন। তাঁর বাস্তব জ্ঞানের অভাব বলে মন্তব্য করেন হিমন্ত। সেনাবাহিনীতে শক্তিশালী এবং বিচক্ষণ ব্যক্তিদের কাজ করা উচিত। রাহুল কথিত শতাংশের হারে ব্যক্তি নিয়োগের সিদ্ধান্ত কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়।

    হিমন্ত সাংবাদিকদের বলেন, “রাহুল (Rahul Gandhi) পাগল। তাঁর সম্পর্কে কথা বলাই উচিত নয়। তিনি মুখে যা আসে তা-ই বলেন। এখন যদি ভারত-পাকিস্তানের সঙ্গে যুদ্ধ ঘোষণা হয় তাহলে কি সেনাবাহিনীতে ১০-২০ শতাংশ ডিভিশন করবেন। সেনাবাহিনীতে কে থাকা উচিত? যে সবচেয়ে বেশি শক্তিশালী যে সেই তো পাকিস্তানের সঙ্গে লড়াই করতে পারেবেন। কিন্তু রাহুল গান্ধী আলাদা কথা বলছেন। সেনাবাহিনীতে যদি ১০-২০ শতাংশ বিভাজন হয় তাহলে তো সেনাবাহিনীকে দুর্বলই করা হবে। তাই আনুষ্ঠানিকভাবে রাহুলকে পাগল ঘোষণা করা উচিত।”

    সেনাবাহিনী, আমলাতন্ত্র, বিচারবিভাগকে টার্গেট

    ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনের একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে বেফাঁস মন্তব্য করেছেন রাহুল (Rahul Gandhi)। তাঁর দাবি ভারতীয় সেনাবাহিনী, আমলাতন্ত্র, বিচারবিভাগ এবং একাধিক প্রতিষ্ঠানে দলিত, মহাদলিত, অনগ্রসর, মুসলিম এবং নানা প্রকারের সংরক্ষণ রাখা উচিত। তবে লোকসভার বিরোধী দলনেতা হয়ে নরেন্দ্র মোদি সরকারের নানা সমালোচনা করতে করতে বিভিন্ন সময়ে সাংবিধানিক নানা প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন। আর তাতেই শাসকদলের নেতারা পাল্টা প্রতিক্রিয়া দিতে পিছিয়ে থাকেননি। বিশেষ করে প্রতিরক্ষায় সংরক্ষণ করে পুনর্মূল্যায়ণ করা উচিত-এই মন্তব্যের প্রেক্ষিতেই তোপ দাগেন হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)।

  • Bihar Assembly Election 2025: বিহারে পড়ল ৬০ শতাংশেরও বেশি ভোট, সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে এনডিএ, প্রত্যয়ী প্রধানমন্ত্রী

    Bihar Assembly Election 2025: বিহারে পড়ল ৬০ শতাংশেরও বেশি ভোট, সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে এনডিএ, প্রত্যয়ী প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: কঠোর নিরাপত্তার মধ্যে শেষ হল বিহার বিধানসভার প্রথম দফার ভোটগ্রহণ (Bihar Assembly Election 2025) পর্ব। ২৪৩টি আসন বিশিষ্ট এই বিধানসভার ১২১টিতে ভোট গ্রহণ হয়েছে বৃহস্পতিবার। দুপুর ৫টা পর্যন্ত ভোটদানের হার ছিল (First Phase) ৬০.১৩ শতাংশ।

    উপমুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা (Bihar Assembly Election 2025)

    এদিন মোটের ওপর শান্তিতেই নির্বাচন হলেও, তাল কাটল দুপুরের দিকে। বিহারের বিদায়ী উপমুখ্যমন্ত্রী তথা লখীসরাই কেন্দ্রের বিজেপি প্রার্থী বিজয়কুমার সিনহার কনভয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী। তিনি যখন নিজের নির্বাচনী এলাকায় একটি বুথে যাচ্ছিলেন, সেই সময় তাঁর কনভয়ে থাকা গাড়িগুলি লক্ষ্য করে পাথর, গোবর এবং হাওয়াই চপ্পল ছোড়া হয়। যদিও নিরাপদ এবং সুস্থই রয়েছেন উপমুখ্যমন্ত্রী। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে আরজেডির দিকে। অভিযোগ অস্বীকার করেছে লালু প্রসাদ যাদবের দল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা যায়, কয়েকজন উপমুখ্যমন্ত্রীর কনভয়কে ঘিরে ধরে ‘মুর্দাবাদ’ স্লোগান দিচ্ছে। এ প্রসঙ্গে উপমুখ্যমন্ত্রী বলেন, “এরা সব আরজেডির গুন্ডা। ওরা জানে এনডিএ ক্ষমতায় আসছে। তাই গুন্ডামি করছে।”

    পুলিশকে পদক্ষেপ করার নির্দেশ কমিশনের

    কনভয়ে হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ‘বুলডোজার অ্যাকশন’ নেওয়ার হুঁশিয়ারি দেন বিজয়। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করা না হলে ধর্নায় বসবেন বলে জানিয়ে দেন তিনি। পরে অবশ্য পুলিশ গিয়ে উপমুখ্যমন্ত্রীকে নিরস্ত করে।উপমুখ্যমন্ত্রীর কনভয়ে হামলার খবর পেয়েই সক্রিয় হয়ে ওঠে নির্বাচন কমিশন। দেশের (Bihar Assembly Election 2025) মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিহার পুলিশের ডিজিকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দেন। কমিশন সাফ জানিয়ে দেয়, কাউকে আইন হাতে তুলে নেওয়ার সুযোগ দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।

    এদিকে প্রথম দফার নির্বাচনের পর যারপরনাই উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে তিনি লেখেন, “বিহারে গণতন্ত্রের বৃহৎ উৎসবে মানুষের মধ্যে দারুণ উন্মাদনা দেখা যাচ্ছে। এই ঘটনা ইঙ্গিত করছে যে, বিধানসভা নির্বাচনে এনডিএ অভূতপূর্ব সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে।” প্রসঙ্গত, বিহার বিধানসভার নির্বাচন হবে দু’দফায়। এদিন হয়েছে প্রথম দফার নির্বাচন (First Phase)। দ্বিতীয় দফার নির্বাচন হবে আগামী মঙ্গলবার। ফল গণনা হবে ১৪ নভেম্বর (Bihar Assembly Election 2025)।

  • Sukanta Majumdar: “হিন্দুর নাম বাদ গেলে আমরা সরকারেই থাকতে পারব না”, অভয় বার্তা সুকান্তর

    Sukanta Majumdar: “হিন্দুর নাম বাদ গেলে আমরা সরকারেই থাকতে পারব না”, অভয় বার্তা সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: নদিয়ার সিএএ ক্যাম্পে গিয়ে রাজ্য সরকারকে তীব্র তোপ দেগেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। রাজ্যের মুখ্যমন্ত্রীকে হিন্দু বিরোধী বলে মন্তব্য করেছেন। তিনি মমতাকে কাঠগড়ায় তুলে বলেন, “নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ নিয়ে চক্রান্ত করেছেন মুখ্যমন্ত্রী নিজেই।” প্রসঙ্গত এই রাজ্যে এসআইআর-এর (SIR) বিরোধিতা করতে গিয়ে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, সিএএ-তে কেউ যেন আবেদন না করে। তৃণমূলের দাবি, যদি আবেদন করেন তাহলে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে বিজেপি। বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আইন সিএএ। কোনও ভাবেই নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। তাই তৃণমূল নেত্রীর বক্তব্যকে সম্পূর্ণ ভাবে খারিজ করে দেন বালুরঘাটের বিজেপি সাংসদ।

    শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব: সুকান্ত (Sukanta Majumdar)

    নদিয়ার তাহেরপুরে অনুষ্ঠিত সিএএ ক্যাম্প পরিদর্শনের জন্য যান কেন্দ্রীয়মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি বলেন, “এসআইআরকে (SIR) ইস্যু করে রাজ্যের মুখ্যমন্ত্রী বড় ধরনের চক্রান্ত করছেন। নির্বাচন কমিশন রাজ্যের প্রশাসনের মাধ্যমে এসআইআরকে বাস্তবায়নের কাজ করছে। কমিশন সরাসরি নিয়ন্ত্রণ না করলেও রাজ্য সরকারের কর্মচারী, বিডিওরাই কাজ করছেন। কেউ কেউ আবার ইআরও হিসেবে কাজ করছেন।”

    একই ভাবে সুকান্ত সিএএ-এর বিভ্রান্তি নিয়ে বলেন, “ভয় পাওয়ার কিছু নেই, বিজেপি আপনাদের সঙ্গে আছে। আমরা শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব। আপনাদের যাতে ভোটার লিস্টে নাম থাকে তার জন্য যা যা করার বিজেপি তা তা করবে। নরেন্দ্র মোদি সরকারও তাই তাই করবেন। অনেকে আপানাদের উল্টো পাল্টা বোঝাবে। বিজেপি ডিটেনশন ক্যাম্পে পাঠাবে বলে উসকাবে। বিজেপি কালিদাস নাকি? বিজেপিকে কারা ভোট দেয় সকলে জানে। যাদের গলায় কাঠের মালা, মাথায় সিঁদুর। যারা ভোট দেয় তাঁদের কি বিজেপি ডিটেনশন ক্যাম্পে পাঠাবে? যদি তাই হয় আমরাই তো সরকারে থাকতে পারব না। আমি তো বগুড়া থেকে এসেছি। আমাদের জমি ওপারে কম ছিল না। আমার ঠাকুদা এসছিলেন যাতে ঠাকুমা রাতের বেলায় তুলসীতলায় প্রদীপ জ্বালাতে পারেন। তাই ভয়ের কিছু নেই।”

    প্রতি বুথে ১০-১৫ জন হিন্দুর নাম কেটে বাদ

    এদিন তৃণমূলের আইপ্যাকের বিরুদ্ধে আক্রমণ করেছেন সুকান্ত। তিনি বলেন, “তৃণমূলের আই-প্যাক টিমের মাধ্যমে ভোটার তালিকা তৈরি হচ্ছে, যেখানে বেছে বেছে প্রতিটি বুথ থেকে প্রায় দশজন করে হিন্দু ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে। যাদের নাম এসআইআরে নেই, তারা যেন সিএএ-র আওতায় আবেদন করেন। আজকের অনুষ্ঠান ক্যাম্পে সকলে সিএএ-র আওতায় আবেদন করুণ। তাদের রীতিমতো টার্গেট দেওয়া হয়েছে প্রতিবুথে যেন ১০-১৫ জন হিন্দুর নাম কেটে বাদ দেওয়া হয়। এমনিই বাদ দিয়ে দেওয়া হবে। নির্বাচন কমিশন যেহেতু এদের দিয়ে কাজ করাচ্ছে তাই সুযোগকে ব্যবহার করবে। ফলে বিজেপির কর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। একজন হিন্দুর যেন নাম বাদ না যায়। ভারতে যদি হিন্দুদের নাম বাদ যায় তাহলে কাদের নাম থাকবে। ভারতবর্ষ আর ভারতবর্ষ থাকবে না। হিন্দুদের মহাপুণ্যভূমি এই ভারতবর্ষ তাই হিন্দু রক্ষার নামই হল ভারতবর্ষ রক্ষা। তাই ভারতকে রক্ষা করতে হিন্দুদের এক থাকতে হবে।”

    নাগরিকত্ব তুলে দেন সুকান্ত

    এদিনের অনুষ্ঠানে তিনি আগে সিএএ আবেদন করেছিলেন এমন ব্যক্তিদের হাতে সার্টিফিকেটও তুলে দেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। বিজেপি মণ্ডলস্তর পর্যন্ত সকল জায়গায় হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ক্যাম্প শুরু করেছে। আবেদনও পড়ছে ব্যাপক পরিমাণে। উল্লেখ্য নবদ্বীপ রাস পূর্ণিমার অনুষ্ঠানে যোগদান করতে গিয়ে গিয়ে একদল দুষ্কৃতীরা তাঁর গাড়িতে হামলা চালায়। ঘটনার কথা সামাজিক মাধ্যমে তুলে ধরে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে গত কয়েকমাসের মধ্যে সাংসদ খগেন মুর্মু, বিধায়ক শঙ্কর ঘোষ, সাংসদ রাজ্য বিস্তা-সহ একাধিক নেতাদের উপর আক্রমণের ঘটনা রাজ্য রাজনীতির পারদ কয়েকগুণ বৃদ্ধি পেয়ে গিয়েছে। বিরোধীদের যদি ভোটের আগেই এতো টার্গেট করা হয় ভোটের সময় কি হবে? তা নিয়েই চিন্তিত রাজনীতির একাংশ।

  • Kerala HC: প্রথম স্ত্রীর কথা না শুনে দ্বিতীয় বিয়ে করতে পারেন না মুসলিম পুরুষ, রায় কেরল হাইকোর্টের

    Kerala HC: প্রথম স্ত্রীর কথা না শুনে দ্বিতীয় বিয়ে করতে পারেন না মুসলিম পুরুষ, রায় কেরল হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম স্ত্রীকে বক্তব্য রাখার সুযোগ না দিয়ে কোনও মুসলিম পুরুষের (Muslim Man) দ্বিতীয় বিয়ে কেরল রেজিস্ট্রেশন অফ ম্যারেজ (কমন) রুলস, ২০০৮ এর অধীনে রেজিস্ট্রি করা যাবে না। ২০২৫ সালের ৩০ অক্টোবরের রায়ে বিচারপতি (Kerala HC) পিভি কুনহিকৃষ্ণন বলেন, “মুসলিম পুরুষের প্রথম স্ত্রী যদি তাঁর দ্বিতীয় বিয়ের রেজিস্ট্রেশনের বিরোধিতা করেন, তবে রেজিস্ট্রারকে সেই বিয়ে রেজিস্ট্রি করা থেকে বিরত থাকতে হবে। সব পক্ষকে আদালতে পাঠাতে হবে।” হাইকোর্টের রায়ে বলা হয়েছে, “যদি কোনও মুসলিম পুরুষের প্রথম স্ত্রী তাঁর স্বামীর দ্বিতীয় বিয়ের রেজিস্ট্রেশনের বিরুদ্ধে আপত্তি জানান এবং দাবি করেন যে দ্বিতীয় বিয়েটি অবৈধ, তাহলে রেজিস্ট্রার সেই দ্বিতীয় বিয়ে রেজিস্ট্রি করবেন না। সব পক্ষকে তাঁদের ধর্মীয় প্রথাগত আইনের আলোকে দ্বিতীয় বিয়ের বৈধতা প্রমাণ করার জন্য উপযুক্ত আদালতে পাঠাতে হবে।”

    সাংবিধানিক অধিকার সর্বোচ্চ (Muslim Man)

    হাইকোর্ট বলেছে, “মুসলিম পার্সোনাল ল-এর অধীনে একজন মুসলিম পুরুষের অধিকার সংবিধানের সমতা ও ন্যায্য শুনানির নীতিগুলির ওপরে যেতে পারে না। তবে, যদি প্রথম আবেদনকারী (স্বামী) দ্বিতীয় আবেদনকারীর (দ্বিতীয় স্ত্রী) সঙ্গে তাঁর দ্বিতীয় বিয়ে রেজিস্ট্রি করতে চান, তাহলে দেশের আইনই প্রাধান্য পাবে, এবং সে ক্ষেত্রে প্রথম স্ত্রীকে শুনানির সুযোগ দেওয়া প্রয়োজন। এমন পরিস্থিতিতে ধর্ম দ্বিতীয় অবস্থানে, আর সাংবিধানিক অধিকার সর্বোচ্চ। অন্যভাবে বলতে গেলে, এটি প্রকৃতপক্ষে প্রাকৃতিক ন্যায়বিচারের মৌলিক নীতি।” স্বামীর প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও তিনি দ্বিতীয় স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে যুক্ত ছিলেন, এ তথ্য উল্লেখ করে হাইকোর্ট বলেছে, এ ধরনের পরকীয়ার সম্পর্ক পবিত্র কোরানে বৈধতা পায় না। আদালত বলেছে, “আমি মনে করি না যে পবিত্র কোরান বা মুসলিম আইন কোনও মুসলিম পুরুষকে তাঁর প্রথম স্ত্রী জীবিত থাকা সত্ত্বেও এবং তাঁর সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকা সত্ত্বেও অন্য কোনও নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কের অনুমতি দেয়, তাও আবার প্রথম স্ত্রীর অগোচরে। পবিত্র কোরান ও হাদিস থেকে প্রাপ্ত নীতিগুলি সম্মিলিতভাবে বিবাহ-সম্পর্কিত সব আচরণে ন্যায়, ন্যায্যতা এবং স্বচ্ছতার নির্দেশ দেয়।”

    হাইকোর্টের পর্যবেক্ষণ

    হাইকোর্টের পর্যবেক্ষণ, কোরানে (Muslim Man) দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর সম্মতি নেওয়ার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ নেই। তবে দ্বিতীয় বিয়ে রেজিস্ট্রির আগে তাঁর সম্মতি নেওয়া, অথবা অন্তত তাঁকে অবহিত করা, এগুলি ন্যায়, সুবিচার এবং স্বচ্ছতার মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা সংবিধান ও ধর্মীয় নীতির কেন্দ্রবিন্দু। আদালত আরও জানিয়েছে, “মুসলিম পার্সোনাল ল’ বিশেষ পরিস্থিতিতে পুরুষকে দ্বিতীয় বিয়ের অনুমতি দিলেও, প্রথম স্ত্রী তাঁর স্বামীর দ্বিতীয় বিয়ের রেজিস্ট্রির সময় স্রেফ দর্শক হয়ে থাকতে পারেন না (Kerala HC)।”

    প্রথম স্ত্রীর শুনানি বাধ্যতামূলক

    তবে আদালত এও স্পষ্ট করে দিয়েছে, প্রথম স্ত্রীর এই শুনানি বাধ্যতামূলক নয়, যদি প্রথম বৈবাহিক সম্পর্ক তালাকের মাধ্যমে শেষ হয়ে যায়। আদালত জানিয়েছে, “যখন প্রথম বিয়ে কার্যকর রয়েছে, তখন ২০০৮ সালের আইন অনুযায়ী দ্বিতীয় বিয়ে রেজিস্ট্রির ক্ষেত্রে প্রথম স্ত্রীকে অবহিত না করে একজন মুসলিম পুরুষ তাঁর প্রথম স্ত্রীর ওপর দিয়ে হেঁটে যেতে পারেন না। কিন্তু যদি দ্বিতীয় বিয়েটি প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর ঘটে, তখন প্রথম স্ত্রীকে নোটিশ দেওয়ার প্রশ্নই আসে না।”

    লিঙ্গ সমতা

    হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে, লিঙ্গ সমতা প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। এটি শুধু নারীদের বিষয় নয়, সমগ্র মানবজাতির বিষয়। আদালতের ভাষায়, “লিঙ্গসমতা প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। পুরুষ নারীর চেয়ে শ্রেষ্ঠ নয়। লিঙ্গ সমতা কোনও নারীর সমস্যা নয়, এটি মানুষের সমস্যা (Muslim Man)। তাই আমি মনে করি, একজন মুসলিম পুরুষ যদি ২০০৮ সালের আইন অনুযায়ী দ্বিতীয় বিয়ে রেজিস্ট্রি করতে চান, যখন তাঁর প্রথম স্ত্রী রয়েছেন, তাহলে প্রথম স্ত্রীকে অবশ্যই শুনানির সুযোগ দিতে হবে (Kerala HC)।”

    দ্বিতীয় বিয়েতে সম্মতি!

    হাইকোর্ট রিট পিটিশনটি খারিজ করে দিয়ে জানিয়ে দেয়, প্রথম স্ত্রীকে আদৌ এই মামলায় পক্ষ করা হয়নি। আদালত আবেদনকারীদের ফের রেজিস্ট্রির জন্য আবেদন করার অনুমতি দেয় এবং নির্দেশ দেয় যে প্রথম স্ত্রীকে নোটিশ দিতে হবে। কেরল হাইকোর্টের বিচারপতির পর্যবেক্ষণ, মুসলিম পার্সোনাল ল হয়তো মুসলিম পুরুষদের একাধিক বিয়ের অনুমতি দেয়। কিন্তু সেটা অবশ্যই প্রথম স্ত্রীর অনুমতি সাপেক্ষে। তিনি বলেন, “আমি নিশ্চিত ৯৯.৯৯ শতাংশ স্ত্রী তাঁর স্বামীর দ্বিতীয় বিয়েতে সম্মতি দেবেন না (Kerala HC)।”

  • SIR: আসলে এসআইআর সমর্থনই করছেন রাহুল গান্ধী! কী বলল নির্বাচন কমিশন?

    SIR: আসলে এসআইআর সমর্থনই করছেন রাহুল গান্ধী! কী বলল নির্বাচন কমিশন?

    মাধ্যম নিউজ ডেস্ক: এসআইআর (SIR) নিয়ে ঘুম ছুটেছে বিরোধীদের। প্রকাশ্যে চলে এসেছে তাঁদের দ্বিচারিতার রাজনীতিও। এক সময় এসআইআরের দাবি জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেই তিনিই এখন এসআইআরের বিরোধিতায় নেমে পড়েছেন পথে। এই দ্বিচারিতার রাজনীতি করে চলেছে কংগ্রেসও (Rahul Gandhi)। নির্বাচন কমিশনের দাবি, একদিকে রাহুল গান্ধী এসআইআরের বিরোধিতা করছেন। অথচ এটি ভোটার তালিকা শুদ্ধ করার প্রক্রিয়া। অন্যদিকে তিনিই অতীতের ভোটার তালিকার অশুদ্ধির কথা তুলে ধরে ভাষণ দিয়ে যাচ্ছেন। কমিশনের সাফ কথা, “এ থেকে এটি স্পষ্ট যে, শুরুতে তিনি বিরোধিতা করলেও, এখন তিনি এসআইআরকে সমর্থনই করছেন।”

    ভোট চুরির অভিযোগ রাহুলের (SIR)

    ঘটনার সূত্রপাত বুধবার। এদিন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ফের দাবি করেন, দেশে ব্যাপকভাবে ভোট চুরি হচ্ছে। এদিন তিনি তাক করেছিলেন হরিয়ানাকে, যেখান ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে সরকার গড়েছে বিজেপি। দুপুরে হরিয়ানার মুখ্য নির্বাচন আধিকারিক এক্স হ্যান্ডেলে বলেন, “প্রিয় ভোটারবৃন্দ, বিরোধী দলনেতা শ্রী রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সের বিস্তারিত জবাব শীঘ্রই জানানো হবে।” হরিয়ানা সিইওর এক্স হ্যান্ডেলে ‘হরিয়ানা বিধানসভা নির্বাচন ২০২৪ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য’ শিরোনামে একটি পোস্ট করা হয়েছে। তাতে খসড়া ভোটার তালিকা প্রকাশের তারিখ, মোট ভোটকেন্দ্রের সংখ্যা, পোলিং এজেন্ট, প্রাপ্ত অভিযোগ এসবেরই বিস্তারিত দেওয়া হয়েছে (Rahul Gandhi)।

    নির্বাচন কমিশনের বক্তব্য

    সংবাদ সংস্থা এএনআই নির্বাচন কমিশনের সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, নির্বাচনী তালিকা নিয়ে কোনও আপিল দাখিল হয়নি। রাজ্যের ৯০টি বিধানসভা কেন্দ্রের জন্য হাইকোর্টে মাত্র ২২টি পিটিশন বিচারাধীন অবস্থায় রয়েছে (SIR)। সূত্রের প্রশ্ন, কংগ্রেসের পোলিং এজেন্টরা যদি সত্যিই মনে করে থাকেন যে ডুপ্লিকেট ভোট হয়েছে, তবে তাঁরা ভোটকেন্দ্রেই আপত্তি জানালেন না কেন? গান্ধী কি এসআইআর প্রক্রিয়া সমর্থন করেন নাকি বিরোধিতা করেন? এই প্রক্রিয়াটি তৈরি হয়েছে ডুপ্লিকেট, মৃত এবং স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য। এর পাশাপাশি যাচাই করে নেওয়া হচ্ছে নাগরিকত্বও। সূত্রের আরও প্রশ্ন, কংগ্রেসের বুথ লেভেল এজেন্টরা কেন তালিকা সংশোধনের সময় কোনও দাবি বা আপিল দায়ের করেননি? নির্বাচন কমিশনের প্রশ্ন, রাহুল গান্ধীর ওই দাবিতে, যেখানে তিনি অভিযোগ করেছিলেন যে নকল বা দ্বৈত ভোট বিজেপির দিকে গিয়েছে। আর বিজেপির দাবি ছিল, সেই ভোট পড়েছে কংগ্রেসের ঝুলিতে। কমিশন আরও জানিয়েছে যে, ‘হাউস নম্বর জিরো’ সেই সব এলাকাকে বোঝাতে ব্যবহার করা হয়, যেখানে পুরসভা বা পঞ্চায়েত এখনও বাড়ির নম্বর বরাদ্দ করেনি (Rahul Gandhi)।

    রাহুলের বিস্ফোরক দাবি

    রাহুল গান্ধীর দাবি, হরিয়ানার প্রতি আটজন ভোটারের একজন নকল। তিনি বুথে পড়া ভোট ও পোস্টাল ব্যালটে পড়া ভোটের মধ্যে অকারণ ফারাক সম্পর্কেও প্রশ্ন তোলেন। প্রেস কনফারেন্সে তিনি বলেন, “আমাদের কাছে স্পষ্ট প্রমাণ আছে যে হরিয়ানায় ২৫ লাখ ভোটার নকল, এরা হয় নেই, অথবা এদের নাম দ্বৈতভাবে রয়েছে, অথবা এমনভাবে তালিকাভুক্ত করা হয়েছে যাতে যে কেউ তাদের নামে ভোট দিতে পারে। হরিয়ানায় প্রতি ৮ জনের ১ জন ভোটার নকল, শতাংশের বিচারে তারা ১২.৫ (SIR)।” তিনি বলেন, “আমাদের কাছে ‘এইচ’ ফাইলস নামে একটি নথি আছে এবং এটি দেখায় কীভাবে পুরো একটি রাজ্যকে চুরি করে নেওয়া হয়েছে। আমরা সন্দেহ করছিলাম যে এটি কেবল আলাদা আলাদা আসনে হচ্ছে না, বরং রাজ্য এবং জাতীয় স্তরেও ঘটছে। হরিয়ানা থেকে আমাদের প্রার্থীদের কাছ থেকে বহু অভিযোগ পেয়েছিলাম যে কিছু একটা ঠিকমতো কাজ করছে না। তাদের সমস্ত পূর্বাভাস উল্টে গিয়েছিল। আমরা এ ধরনের অভিজ্ঞতা মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্রেও পেয়েছি, কিন্তু আমরা হরিয়ানায় জুম করে সেখানে ঠিক কী ঘটেছিল সেটা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছিলাম।” তাঁর অভিযোগ, হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপিকে জেতাতে ২৫ লাখ ভোট চুরি হয়েছে।

    হরিয়ানা বিধানসভার নির্বাচন

    প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে নির্বাচন হয় ৯০ আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভার। সেই নির্বাচনে বিজেপি জয়ী হয় ৪৭টি আসনে।  কংগ্রেস পায় ৩৭টি আসন। সেই নির্বাচনের এক বছর পর এদিন বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগে সরব হলেন রাহুল। বৃহস্পতিবার শুরু হয়েছে বিহার বিধানসভার নির্বাচন। তার ঠিক আগের দিনই দিল্লিতে রাহুল অভিযোগ করেন, গত বছর হরিয়ানায় ৫.২১ শতাংশ ডুপ্লিকেট ভোটার ভোট দিয়েছিলেন (Rahul Gandhi)।  ৯৩ হাজার ১৭৪ জন অবৈধ ভোটার ভোট দেন। আর ১৯ লাখ ২৬ হাজার বাল্ক ভোটার ভোট দেন। সব মিলিয়ে চুরি হয়েছে ২৫ লাখ ভোট (SIR)।

LinkedIn
Share