Tag: Bengali news

Bengali news

  • BJP: ৩ রাজ্যে মুখ্যমন্ত্রী বাছতে বিজেপি নিয়োগ করল ৯ পর্যবেক্ষক, কে কোথায় দায়িত্ব পেলেন?

    BJP: ৩ রাজ্যে মুখ্যমন্ত্রী বাছতে বিজেপি নিয়োগ করল ৯ পর্যবেক্ষক, কে কোথায় দায়িত্ব পেলেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: তিন রাজ্যের বিধানসভা ভোটেই বিপুল জয় পেয়েছে গেরুয়া শিবির। গত ৩ ডিসেম্বর ফলাফল প্রকাশ হতেই দেখা যায় রাজস্থান এবং ছত্তিসগড়কে কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি (BJP)। এর পাশাপাশি মধ্যপ্রদেশেও বেড়েছে জয়ের ব্যবধান। চলছে মুখ্যমন্ত্রী বাছাই পর্ব। শুক্রবারই তিন রাজ্যে মুখ্যমন্ত্রী বাছাই করতে পর্যবেক্ষক নিয়োগ করল বিজেপি। জানা গিয়েছে, তিন রাজ্যে মোট ৯ জন পর্যবেক্ষক নিয়োগ করেছে কেন্দ্রীয় বিজেপি।

    কোন রাজ্যের কে পর্যবেক্ষক হলেন?

    রাজস্থানের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওরে এবং রাজ্যসভার সাংসদ সরোজ পান্ডে। বিজেপি (BJP) সূত্রে খবর, খুব শীঘ্রই তাঁরা রাজস্থানে গিয়ে বিধায়ক দলের সঙ্গে কথা বলবেন। অন্যদিকে, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, বিজেপির ওবিসি মোর্চার সর্বভারতীয় সভাপতি কে লক্ষণ এবং বিজেপির জাতীয় সম্পাদক আশা লাখরাকে মধ্যপ্রদেশের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। প্রসঙ্গত, আশা লাখরা বর্তমানে পশ্চিমবঙ্গে, বিজেপিরও সহ পর্যবেক্ষক রয়েছেন। ছত্তিসগড়ের পর্যবেক্ষক হিসেবে নাম রয়েছে কৃষি ও আদিবাসী বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা, জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক দুষ্মন্ত কুমার গৌতমের। বিজেপি (BJP) সূত্রে খবর পর্যবেক্ষকরা সংশ্লিষ্ট রাজ্যে গিয়ে বিধায়ক দলের সঙ্গে কথা বলার রাজস্থান মধ্যপ্রদেশ ও ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রীর নাম সুপারিশ করবেন তারা। এরপরেই শেষ সিদ্ধান্ত নেবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

    কোন রাজ্যে কে রয়েছেন মুখ্যমন্ত্রীর দৌড়ে?

    মধ্যপ্রদেশ রাজ্যে শিবরাজ সিং চৌহ্বান মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে তো রয়েছেন। এর পাশাপাশি সেখানে নাম রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও নরেন্দ্র সিং তোমরের। ছত্তিসগড় রাজ্যের ক্ষেত্রে, প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিংয়ের নাম যেমন রয়েছে তেমনই বিজেপির রাজ্য সভাপতি অরুন কুমার সাউ, বিরোধী দলনেতা ধর্মলাল কৌশিক, প্রাক্তন আইএএস অফিসার ওপি চৌধুরীর নামও সেখানে রয়েছে। অন্যদিকে, রাজস্থানের ক্ষেত্রে দৌড়ে রয়েছেন বসুন্ধরা রাজে সিন্ধিয়া। এর পাশাপাশি সাংসদ দিয়া কুমারী, সাংসদ মহন্ত বালকনাথ যোগী, রাজ্যবন্ধন সিং রাঠোরও দৌড়ে রয়েছেন। তিন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, অশ্বিনী বৈষ্ণব, অর্জুন রাম মেঘওয়ালের নামও উঠে আসছে। এর পাশাপাশি লোকসভার স্পিকার ওম বিড়লার নামও রয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ED: নজরে নিয়োগ দুর্নীতির জাল! বরানগরে প্রয়াত শিক্ষকের বাড়িতে ইডি

    ED: নজরে নিয়োগ দুর্নীতির জাল! বরানগরে প্রয়াত শিক্ষকের বাড়িতে ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে তোলপাড় চলছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন। তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য এখনও জেলে। দুর্নীতির শিখড়ে পৌঁছাতেই ইডি সব জায়গায় তল্লাশি শুরু করেছে। বৃহস্পতিবার সকাল থেকে ফের তৎপরতা দেখা গেল ইডির। বরানগরে বাসিন্দা শুভ্রাংশু মৈত্র নামে প্রয়াত এক শিক্ষকের ফ্ল্যাটে ইডি (ED) আধিকারিকরা অভিযান চালান। বৃহস্পতিবার রাত পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের তল্লাশি অভিযান চলে। ওই শিক্ষক বছর খানেক আগেই প্রয়াত হয়েছেন। তিনি উত্তরবঙ্গের বালুরঘাটে একটি স্কুলে শিক্ষকতা করতেন।

    প্রয়াত শিক্ষকের বাড়িতে কেন ইডি? (ED)

    ইডির (ED) আধিকারিকরা তদন্তে নেমে জানতে পারেন, প্রয়াত ওই শিক্ষকের স্ত্রীর অ্যাকাউন্টে ২ কোটি ১৫ লাখ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। একজন শিক্ষকের স্ত্রীর অ্যাকাউন্টে এত টাকা কী করে এল তা জানতেই ইডির অফিসাররা হানা দিয়েছেন বলে সূত্রের দাবি। জানা যাচ্ছে, প্রয়াত শিক্ষকের স্ত্রী অতীতে একটি সংস্থায় কর্মরত ছিলেন। ভুয়ো পরিচয়পত্র থেকে শুরু করে বিভিন্ন নথি তৈরি করে বিপুল পরিমাণ টাকা সরিয়েছেন বলে অভিযোগ উঠছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। ইডি সূত্রের দাবি, কীভাবে ওই বিপুল পরিমাণ টাকা লেনদেন হল, সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা। সেক্ষেত্রে, এই টাকার সঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতির কোনও যোগসূত্র রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখছেন ইডির গোয়েন্দারা। শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় বিপুল অঙ্কের আর্থিক লেনদেনের অভিযোগ উঠে এসেছে। সেক্ষেত্রে ঘুরপথে একাধিক ব্যক্তি লাভবান হয়েছেন বলে সন্দেহ তদন্তকারী অফিসারদের। উত্তরবঙ্গেও নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির টাকা বিভিন্ন জায়গায় গিয়েছে। তারমধ্যে শাসক দলের ঘনিষ্ঠ রয়েছেন অনেকে। প্রয়াত ওই শিক্ষকের বাড়িতে বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের পিছনে কারা রয়েছে তা জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kalighater Kaku: আজ কণ্ঠস্বর পরীক্ষা করতে চেয়েছিল ইডি, রাতেই বুকে ব্যথা নিয়ে আইসিইউতে সুজয়কৃষ্ণ!

    Kalighater Kaku: আজ কণ্ঠস্বর পরীক্ষা করতে চেয়েছিল ইডি, রাতেই বুকে ব্যথা নিয়ে আইসিইউতে সুজয়কৃষ্ণ!

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবারই কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হওয়ার কথা ছিল ‘কালীঘাটের কাকু’র (Kalighater Kaku)। সেই মতো সুজয়কৃষ্ণ ভদ্রকে এসএসকেএম থেকে নিয়ে যেতে অ্যাম্বুল্যান্স সমেত পৌঁছান ইডির আধিকারিকরা। তবে গতকাল রাত থেকেই ফের নাকি কালীঘাটের কাকুর নাকি বুকের ব্যথা শুরু হয়েছে। শুক্রবার সকালে হাসপাতালে পৌঁছে ইডি আধিকারিকরা তা জানতে পারেন। গতরাতেই সুজয়কৃষ্ণকে ফের আইসিইউতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে এসএসকেএম কর্তৃপক্ষ। প্রসঙ্গত, একটি বেসরকারি হাসপাতালে বাইপাস সার্জারি অপারেশন করার পরে, অগাস্ট মাস থেকেই এসএসকেএম-এ রয়েছেন নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র। হঠাৎ কণ্ঠস্বর পরীক্ষার আগের দিন রাতে কালীঘাটের কাকুর ফের অসুস্থ হওয়া নিয়ে উঠছে প্রশ্ন। তবে কি নিয়োগ-দূর্নীতির তদন্ত এভাবেই এড়িয়ে যেতে চাইছেন সুজয়কৃষ্ণ (Kalighater Kaku)? তাঁর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হলে আরও কী বড় নেতার নাম সামনে আসতে পারে?

    সহকারী সুপারের সঙ্গে কথা ইডির

    প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গিয়েছে, কালীঘাটের কাকুর (Kalighater Kaku) শারীরিক অবস্থার খোঁজ নিতে ইতিমধ্যে এসএসকেএম-এর সহকারী সুপারের সঙ্গে কথা বলছেন ইডি আধিকারিকরা। সিবিআই বা ইডির হাতে গ্রেফতার হওয়া শাসকদলের নেতাদের যেন স্বর্গরাজ্য হয়ে উঠেছে এসএসকেএম। রেশন দুর্নীতিতে এর আগে গ্রেফতার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিকও শারীরিক অসুস্থতার কথা জানিয়ে ভর্তি হয়েছেন এসএসকেএমে। সাধারণ রোগীদের এনিয়ে ক্ষোভও চরমে পৌঁছয়।

    ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে তদন্ত 

    গুরুতর অসুস্থদের জন্য বেড না মিললেও, তৃণমূলের নেতামন্ত্রীরা সহজেই ভর্তি হয়ে যান সেখানে। এর আগে এসএসকেএম হাসপাতাল জানিয়েছিল যে ভয়ঙ্কর রকমের মানসিক চাপে রয়েছে নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয়কৃষ্ণ (Kalighater Kaku)। তাই তিনি গলার স্বরের নমুনা দিতে পারছেন না। অন্যদিকে ৩১ ডিসেম্বরের মধ্যেই নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত শেষ করতে হবে ইডিকে, আদালতের এ ব্যাপারে কড়া নির্দেশ রয়েছে। সে কারণেই কাল বিলম্ব করতে চাইছে না ইডি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • CISCE Board: ২০২৪ আইসিএসই, আইএসসি-র সময়সূচি ঘোষিত, কবে শুরু পরীক্ষা?

    CISCE Board: ২০২৪ আইসিএসই, আইএসসি-র সময়সূচি ঘোষিত, কবে শুরু পরীক্ষা?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করল সিআইএসসিই বোর্ড (CISCE Board)। আইসিএসই  হল মাধ্যমিক স্তরের পরীক্ষা এবং আইএসসি হল উচ্চমাধ্যমিক স্তরের পরীক্ষা। প্রসঙ্গত বছর ঘুরলেই রয়েছে লোকসভার ভোট। সে কথা মাথায় রেখে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষার সময়সূচি এগিয়ে এনেছে। সবকিছু ঠিক থাকলে মার্চ মাস থেকেই শুরু হওয়ার কথা লোকসভা ভোট। সেই মতো দুটি (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) পরীক্ষার রুটিন (CISCE Board) ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

    কবে থেকে শুরু হচ্ছে পরীক্ষা?

    তবে ইংরেজি মাধ্যম স্কুলগুলির পড়ুয়া ও অভিভাবকরা অপেক্ষার প্রহর গুনছিলেন। কবে সিআইএসসিই বোর্ড (CISCE Board) পরীক্ষার সময়সূচি ঘোষণা করবে! অবশেষে সেই অপেক্ষার অবসান হল। বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যরাত্রে বিজ্ঞপ্তি জারি করল সিআইএসসিই বোর্ড। আইসিএসই ও আইএসসি বোর্ডের পরীক্ষার্থীদের উদ্বেগ কাটল। জানা গিয়েছে, আইএসসি শ্রেণির পরীক্ষা অর্থাৎ ইংরেজি মাধ্যম স্কুলের উচ্চমাধ্যমিক শুরু হচ্ছে ১২ ফেব্রুয়ারি, সোমবার। শেষ হবে ৩ এপ্রিল, বুধবার। অন্যদিকে আইসিএসই অর্থাৎ ইংরেজি মাধ্যম স্কুলের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২১ ফেব্রুয়ারি, বুধবার এবং তা ২৮ মার্চ, বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

    ফল বের হওয়ার ৪ দিনের মাথায় রিভিউ অথবা স্ক্রুটিনির জন্য আবেদন করা যাবে

    মে মাস নাগাদ দুটি পরীক্ষারই (CISCE Board) ফল বের হবে বলে জানা গিয়েছে। ফল বের হওয়ার চার দিনের মধ্যেই রিভিউ অথবা স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবেন পড়ুয়ারা। ফল বের হওয়ার ৬০ দিন পর্যন্ত পড়ুয়াদের উত্তরপত্রগুলিকে সংরক্ষণ করে রাখবে বোর্ড। আরও জানা গিয়েছে, আইসিএসই পরীক্ষা শুরু হবে সকাল ১১টা থেকে ছাত্র-ছাত্রীদের প্রশ্নপত্র বিলি করা হবে ঠিক ১০:৪৫ মিনিট নাগাদ। অন্যদিকে আইএসসির পরীক্ষা শুরু হবে সকাল ৯ টায় এবং বেলা ২টোয় দুটি ধাপে। অন্যদিকে আইসিএসই এবং আইএসসির পরীক্ষার্থীদের প্রাকটিক্যাল শেষ করানোর জন্য স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ৩১ জানুয়ারি।  www.cisce.org -তে গিয়ে পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন পড়ুয়ারা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Income Tax Raid: ওড়িশা-ঝাড়খণ্ডে আয়কর হানায় উদ্ধার ৩০০ কোটি, টাকা গুনতে বিগড়ে গেল মেশিন!

    Income Tax Raid: ওড়িশা-ঝাড়খণ্ডে আয়কর হানায় উদ্ধার ৩০০ কোটি, টাকা গুনতে বিগড়ে গেল মেশিন!

    মাধ্যম নিউজ ডেস্ক: কর ফাঁকি দেওয়ার অভিযোগের বৃহস্পতিবারই ওড়িশা ও ঝাড়খণ্ডের বেশ কয়েকটি জায়গায় আয়কর দফতরের হানা (Income Tax Raid) চলল। জানা গিয়েছে, আয়কর দফতরের এই অভিযানে উদ্ধার করা হয়েছে ৩০০ কোটি টাকা নগদ। এত বেশি পরিমাণ টাকা উদ্ধার হওয়াতে টাকা গণনা করতে আনা হয় মেশিন। একটা সময় করে সেই মেশিনও কাজ বন্ধ করে দেয়। ওড়িশার মধ্যে তল্লাশি চলে বালাঙ্গীর এবং সম্বলপুরে। অন্যদিকে, ঝাড়খণ্ডের রাঁচি ও লোহারদাগাতেও চলে এই তল্লাশি। আয়কর দফতরের এই অভিযান চলেছে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ শাহুর বাড়িতেও।

    ১২ সদস্যের আয়কর দল হানা দেয় ওড়িশা ও ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায়

    ১২ সদস্যের একটি দল, কয়েকটি গ্রুপে ভাগ হয়ে সিআইএসএফ জওয়ানদের সঙ্গে নিয়ে এই অভিযান চালায়। বৌধ ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেড (বিডিপিএল) এস শিব গঙ্গা অ্যান্ড কোম্পানি, এবং রানীসাটি প্যাডি প্রসেসিং প্রাইভেট লিমিটেড-এর অফিসে চলে এই হানা (Income Tax Raid)। এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের পরে আয়কর দফতরের আধিকারিকরা তা স্টেট ব্যাঙ্কের বুলাঙ্গীর শাখায়  নিয়ে আসেন একটি ট্রাকে করে।

    ১৫০ কোটি বাজেয়াপ্ত বৌধ ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেড থেকে

    জানা গিয়েছে, মোট ১৫০ কোটি টাকায় বাজেয়াপ্ত করা হয়েছে বৌধ ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেড (বিডিপিএল) এর বিভিন্ন শাখা থেকে। এই বিডিপিএল-ই হল দেশের মধ্যে সবথেকে বড় মদ তৈরির কারখানা। এদের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে ওড়িশার বাইরেও এই সংস্থা দেশি মদ বিক্রি করছে কোনও রকম বৈধ কাগজপত্র ছাড়াই। আয়কর হানায় (Income Tax Raid) রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপির সুন্দরগড়ের এমএলএ কুসুম তেতে অভিযোগ এনেছেন যে, ওড়িশার শাসক দল বিজু জনতা দলের নেতা যোগেশ সিং জড়িত রয়েছেন এই কোম্পানির সঙ্গে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “ওখানে গিয়ে আমরা মুখোশ খুলব”, মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শুভেন্দুর

    Suvendu Adhikari: “ওখানে গিয়ে আমরা মুখোশ খুলব”, মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: পারিবারিক বিবাহ  অনুষ্ঠানে যোগ দিতে বুধবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ছ’ দিন থাকবেন তিনি। অনুষ্ঠান ছাড়াও একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে থাকাকালীনই সেখানে কর্মসূচি ঘোষণা করে দিল বিজেপি। ১২ ডিসেম্বর শিলিগুড়িতে কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি।

    উত্তর উত্তরণের খোঁজে

    বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “ওখানে গিয়ে আমরা মুখোশ খুলব। আমাদের কোনও ওপেন মাঠ দেওয়া হয়নি। তাই ইন্ডোর কনভেনশনের ব্যবস্থা করা হয়েছে। এই আলোচনা সভার নাম দেওয়া হয়েছে উত্তর উত্তরণের খোঁজে।” তিনি বলেন, “এই কনভেনশনের জন্য আগে থেকে ফেসবুক লাইভের লিঙ্ক দেওয়া থাকবে। উত্তরবঙ্গের প্রতিটি প্রান্ত থেকে মানুষ যাতে আমাদের বক্তব্য শুনতে পান, সেই ব্যবস্থা করব। আমরা সেদিন তুলে ধরব উত্তরবঙ্গের বঞ্চনা। এই সরকারের মুখোশ খুলব আমরা।”

    কোন রানিমাকে ভোট দিয়েছেন আপনারা?

    শুভেন্দু বলেন, “এই ১২ বছরে ৫০০ কোটি টাকা খরচ করে মমতা ব্যানার্জি ১৫টা গেস্ট হাউস করেছেন। এগুলোর চাবি থাকে ওঁর বাড়িতে, না হয় নবান্নের ১৪ তলায় গৌতম সান্যালের কাছে। কেউ থাকতে পারবেন না।” তিনি বলেন, “শুধুমাত্র উত্তরকন্যায় যে গেস্ট হাউস বানিয়েছেন থাকার জন্য, হাঁটার জন্য, ব্যাডমিন্টন খেলার জন্য তার জন্য খরচ হয়েছে ৩০ কোটি টাকা। সেবক রোডে প্রাসাদের মতো গেস্ট হাউস তৈরি হয়েছে। এ কোন রানিমাকে ভোট দিয়েছেন আপনারা? সততার মুখোশ পরে ঘুরে বেড়ান? কোন চিটিংবাজ, ফোর টোয়েন্টি, ফেরেপবাজকে ভোট দিয়েছেন?”

    পাট্টা দেওয়ার নামে প্রতারণা! 

    আলিপুরদুয়ারে পাট্টা দেওয়ার নামে চা শ্রমিকদের সঙ্গে মুখ্যমন্ত্রী প্রতারণা করেছেন বলেও অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার। শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “ভোটের আগে উনি ৬০ হাজার জনকে পাট্টা দেবেন বলেছিলেন। আগেরটা তো হয়নি, চা সুন্দরী। ওটা ভুয়ো সুন্দরী হয়ে গিয়েছে। জীবনে একটা সত্যি কথা বলেননি মুখ্যমন্ত্রী!”    

    “আইসিডিএস কর্মীদের ফোনের টাকা চুরি”

    এদিন রাজ্য সরকারের বিরুদ্ধে ১৫০ কোটি টাকা চুরির অভিযোগ করেন নন্দীগ্রামের বিধায়ক। শুভেন্দু বলেন, “আইসিডিএস কর্মীদের মোবাইল ফোন কিনে অ্যাপ চালু করতে চার বছর আগে কেন্দ্র ১৫০ কোটি টাকা দিয়েছিল। এই অ্যাপের নাম আয়ুষ্মান ভারত হেল্থ অ্যাকাউন্ট। রাজ্য সরকার ওই টাকা চুরি করেছে বা অন্য খাতে খরচ করেছে। তাই অ্যাপ চালু হয়নি।” তিনি (Suvendu Adhikari) বলেন, “এর ফলে পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত হচ্ছেন, আইসিডিএস কর্মীরা বঞ্চিত হচ্ছেন।”

    আরও পড়ুুন: “স্টেট স্পনসর্ড ওয়েডিং”! মমতার ভাইপোর বিয়ে নিয়ে ট্যুইটে তীব্র আক্রমণ শুভেন্দুর

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • BJP: অধিবেশনের শেষ দিনেও তপ্ত বিধানসভা, স্পিকারের দেওয়া পেয়ারা ফেরাল বিজেপি

    BJP: অধিবেশনের শেষ দিনেও তপ্ত বিধানসভা, স্পিকারের দেওয়া পেয়ারা ফেরাল বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: হতে পারত মধুরেন সমাপয়েত! হল কই? আজ, বৃহস্পতিবার ছিল বিধানসভার শীতকালীন অধিবেশনের শেষ দিন। প্রতিবারের মতো এবারও বিধানসভার সদস্যদের জন্য ছোট ছোট পলিথিন প্যাকেটে করে বারুইপুরের পেয়ারা নিয়ে এসেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

    ‘চোর’, ‘চোর’ স্লোগান

    সেই প্যাকেট ফিরিয়ে দিল বিজেপি (BJP)। বিজেপির চিফ হুইপ মনোজ টিগ্গা পেয়ারা ফিরিয়ে দেন। রাজ্যের বিরোধী দলনেতাকে শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করেছিলেন স্পিকার। জাতীয় সঙ্গীত নিয়ে মিথ্যে মামলাও করা হয়েছে। এসবেরই প্রতিবাদে স্পিকারের দেওয়া পেয়ারা নেননি বিজেপি বিধায়করা। অধিবেশনের শেষ দিনেও অধিবেশন কক্ষে হয় ব্যাপক হট্টগোল। এদিনও বিজেপির তরফে ‘চোর’, ‘চোর’ স্লোগান দেওয়া হয়। স্লোগান, পাল্টা স্লোগানের জেরে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা।

    পেয়ারা ফেরাল বিজেপি

    এই সময়ই বিধায়কদের বারুইপুরের পেয়ারার প্যাকেট নিয়ে যেতে বলেন স্পিকার। এই বারুইপুরেরই বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। প্রতিবারই তিনি বিধায়কদের বারুইপুরের পেয়ারা খাওয়ান (BJP)। সেই মতো বিধানসভার ২৯৪ জন সদস্যের জন্যই নিয়ে এসেছিলেন পেয়ারা। সেই পেয়ারা না নিয়ে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করার পর স্পিকার বিধানসভায় তাঁর নিজের ঘরে ডেকেছিলেন বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গাকে। ফের একবার তাঁদের পেয়ারা নিয়ে যেতে অনুরোধ করেন। যদিও টিগ্গা সেই অনুরোধ ফিরিয়ে দেন।

    আরও পড়ুুন: “এই জয় আমার নয়, টিম স্পিরিটের”, বিজেপির পরিষদীয় দলের বৈঠকে বললেন প্রধানমন্ত্রী

    প্রসঙ্গত, অধিবেশনের শুরুর দিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তুমুল বচসা হয় স্পিকারের। এই সময় শুভেন্দুর বিরুদ্ধে সাসপেনশন মোশন আনেন বিধায়ক তৃণমূলের তাপস রায়। সেই প্রস্তাবে সম্মত হন স্পিকার। তার পরেই বিধানসভার চলতি অধিবেশন থেকে সাসপেন্ড করা হয় শুভেন্দুকে। এই প্রথম নয়, এর আগেও সাসপেন্ড করা হয়েছিল শুভেন্দুকে। তবে সেবার রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে সাসপেন্ড করা হয়েছিল বিজেপির আরও চারজনকে। ২০২২ সালের ২৮ মার্চ সাসপেন্ড করা হয় বিজেপির ওই পাঁচ বিধায়ককে। পরে অবশ্য কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে প্রত্যাহার করা হয় সাসপেনশন(BJP)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • China Based Facebook: নির্বাচনের আগে ছড়ানো হচ্ছে ‘ভুয়ো তথ্য’! বহু চিনা অ্যাকাউন্ট সরাল মেটা

    China Based Facebook: নির্বাচনের আগে ছড়ানো হচ্ছে ‘ভুয়ো তথ্য’! বহু চিনা অ্যাকাউন্ট সরাল মেটা

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরেই হতে চলেছে বিশ্বের দু’দুটি গণতান্ত্রিক দেশে সাধারণ নির্বাচন। একটি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত, আর অন্যটি বিশ্বের প্রবীণতম গণতান্ত্রিক দেশ আমেরিকা। সাধারণ নির্বাচনের আগে দুই দেশেই জনমত গঠনে বিরূপ প্রভাব ফেলছিল চিন ভিত্তিক ফেসবুক (China Based Facebook)। ভারতে এরকমই কিছু ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে দিল মেটা। এই অ্যাকাউন্টগুলির সবগুলি জাল। সেগুলি ভারতবাসীকে বিপথেও চালিত করছিল বলে অভিযোগ।

    শতাধিক ওয়েবসাইট নিষিদ্ধ

    দিন কয়েক আগেই ভারত শতাধিক চিনা ওয়েবসাইট নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছে বলে খবর। এই ওয়েবসাইটগুলির মুখ ভারতীয়। যদিও সেগুলির মালিক চিনা। ওয়েবসাইটগুলির মাধ্যমে কোটি কোটি টাকা লুটে নিচ্ছিল তারা। এবার বন্ধ করা হল ৪ হাজার ৭৮৯টি ফেক ও মিসলিডিং ফেসবুক অ্যাকাউন্ট। জানা গিয়েছে, এই অ্যাকাউন্টগুলির মাধ্যমে ভুল ও মিথ্যে তথ্য পরিবেশন করা হচ্ছিল। ভারত ও আমেরিকার বিভিন্ন সংবেদনশীল (China Based Facebook) ইস্যু নিয়ে মিথ্যে তথ্য ছড়াচ্ছিল তারা। ভারত-মার্কিন সম্পর্ক নিয়েও গালগল্প ছড়ানো হচ্ছিল। বিকৃত করে ছড়িয়ে দেওয়া হচ্ছিল ভারতীয় রাজনীতির বিভিন্ন খবর।

    তৃতীয় বৃহত্তম ডিসেপটিভ নেটওয়ার্ক

    সম্প্রতি একটি রিপোর্টে মেটা জানিয়েছে, বিশ্বের তৃতীয় বৃহত্তম ডিসেপটিভ নেটওয়ার্ক রয়েছে চিনে। মেটার পরিভাষায় এদের আচরণ হল ‘কোঅর্ডিনেটেড ইনঅথেনটিক বিহেভিয়ার’। চিনের আগে রয়েছে আরও দুই দেশ। একটি হল রাশিয়া, অন্যটি হল ইরান। মেটার রিপোর্টে বলা হয়েছে, আমরা ১৩টি অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছি। ৭টি গ্রুপও সরিয়ে দিয়েছি। এরা ভারত ও তিব্বতকে টার্গেট করেছিল। টার্গেট করেছিল আমেরিকাকেও। সন্দেহজনক লোকজন ফেসবুকে এই নেটওয়ার্কগুলি অপারেট করত। এরা এক্স হ্যান্ডেলও চালাত। সাংবাদিক, আইনজীবী এবং মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে এগুলি চালাত। এই অঞ্চলে ‘কোঅর্ডিনেটেড ইনঅথেনটিক বিহেভিয়ার’ করছিল ওরা।

    আরও পড়ুুন: “এই জয় আমার নয়, টিম স্পিরিটের”, বিজেপির পরিষদীয় দলের বৈঠকে বললেন প্রধানমন্ত্রী

    অন্তর্তদন্তে আমরা এসব জানতে পেরেছি। মেটা জানিয়েছে, ফেসবুকে ১৩টি অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রামে ৭টি গ্রুপ যুক্ত রয়েছে কোঅর্ডিনেটেড ইনঅথেনটিক বিহেভিয়ারে। এই গ্রুপগুলিতে প্রায় ১৪০০ অ্যাকাউন্ট রয়েছে। জানা গিয়েছে, ইংরেজি, হিন্দি এবং চিনা ভাষায় বিভিন্ন আঞ্চলিক সংবাদ পরিবেশন করা হত এই অ্যাকাউন্টগুলির মাধ্যমে। খাবার, সংস্কৃতি এবং তিব্বত ও অরুণাচল প্রদেশের বিভিন্ন খবরও পরিবেশন করা হত (China Based Facebook)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • PM Modi:  “এই জয় আমার নয়, টিম স্পিরিটের”, বিজেপির পরিষদীয় দলের বৈঠকে বললেন প্রধানমন্ত্রী

    PM Modi:  “এই জয় আমার নয়, টিম স্পিরিটের”, বিজেপির পরিষদীয় দলের বৈঠকে বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে তিন রাজ্যে উড়েছে গৈরিক নিশান। রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিসগড়ে বিপুল ভোটে জিতে সরকারের দাবিদার বিজেপি। তিন রাজ্যে বিজয় কেতন ওড়ানোর যাবতীয় কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) দিচ্ছেন বিজেপি নেতারা।

    টিম স্পিরিটের জয়

    স্বভাবত বিনয়ী প্রধানমন্ত্রীর অবশ্য দাবি, এই জয় তাঁর নয়, এই জয় টিম স্পিরিটের। বৃহস্পতিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি ঢুকতেই শুরু হয় মোদি, মোদি স্লোগান। মালা পরিয়ে অভ্যর্থনা জানানো হয় প্রধানমন্ত্রীকে। সেখানেই তিনি টিম স্পিরিটের কথা বলেন। মধ্যপ্রদেশে বিজেপি সরকারই ছিল। সেখানে যে ফের বিজেপি সরকারই হবে, তার ইঙ্গিত মিলেছিলে এক্সিট পোলেও। কংগ্রেসের দখলে ছিল রাজস্থান। এ রাজ্যের রাশ এবার এসেছে বিজেপির হাতে (PM Modi)।

    মোদি ম্যাজিক

    সচিন পাইলটের সঙ্গে অশোক গেহলটের দ্বন্দ্বের খেসারত দিতে হয়েছে কংগ্রেসকে। এই অন্তর্দ্বন্দ্বের পুরোদস্তুর সুফল কুড়িয়েছে বিজেপি। কংগ্রেসের হাত থেকে বিজেপি ছিনিয়ে নিয়েছে আরও একটি রাজ্য। সেটি হল, ছত্তিসগড়। বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নাম জড়িয়েছে মহাদেব অ্যাপ কেলেঙ্কারির সঙ্গে। নির্বাচনের আগে প্রকাশ্যে চলে এসেছিল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। তার জেরে বিজেপির ছত্তিসগড় বিজয়ও হয়েছে অনায়াস। গোবলয়ের এই রাজ্যগুলিতে জয়ের মূল কারিগর যে প্রধানমন্ত্রী, প্রকাশ্যেই তা মানছেন বিজেপি নেতারা। তাঁদের সাফ কথা, তিন রাজ্য জয়ে কাজ করেছে মোদি ম্যাজিক। তার জেরেই এই তিন রাজ্যে কংগ্রেস ভেসে গিয়েছে জাস্ট খড়কুটোর মতো।

    আরও পড়ুুন: ‘জাতীয় সঙ্গীতকে সম্মান করুন, হাতিয়ার নয়’ হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যের

    এদিন পরিষদীয় দলের বৈঠকে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। মোদি-স্তুতি শুনে তিনি বলেন, “মোদি, মোদি করবেন না। এই জয় আপনাদের সকলের পরিশ্রমের ফল। এটা একটা টিম স্পিরিট।” প্রধানমন্ত্রী বলেন, “বিজেপি দ্বিতীয়বারের জন্য পুনর্নিবাচিত হয়েছে ৫৭ শতাংশ ক্ষেত্রে। এক্ষেত্রে কংগ্রেসের পারফরমেন্স ২০ শতাংশের নীচে। আঞ্চলিক দলগুলির ক্ষেত্রে যা ৪৯ শতাংশের ক্ষেত্রে। বিজেপি তৃতীয়বারের জন্য পুনর্নির্বাচিত হয়েছে ৫৯ শতাংশ ক্ষেত্রে। যা কংগ্রেস কখনওই পারেনি। প্রধানমন্ত্রী বলেন, “আমায় মোদিজি বলে জনগণের থেকে দূরে সরিয়ে রাখবেন না।” ২২-২৫ জানুয়ারির মধ্যে হওয়া বিকশিত ভারত যাত্রায় অংশ নিতেও দলের মন্ত্রী-সাংসদদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী (PM Modi)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Khalistani Terrorist Pannun: ভারতে আসছেন এফবিআই কর্তা, পান্নুন সম্পর্কে মুখ খুলবে এনআইএ

    Khalistani Terrorist Pannun: ভারতে আসছেন এফবিআই কর্তা, পান্নুন সম্পর্কে মুখ খুলবে এনআইএ

    মাধ্যম নিউজ ডেস্ক: খালিস্তানপন্থী জঙ্গি গুরুপন্ত সিং পান্নুন (Khalistani Terrorist Pannun) সম্পর্কে এবার এফবিআইয়ের ডিরেক্টরের কাছে মুখ খুলবে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা সংক্ষেপে, এনআইএ (NIA)। আগামী সপ্তাহে ভারতে আসতে পারেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের ডিরেক্টর খ্রিস্টোফার রে। তাঁর সামনেই পান্নুনের মুখোশ খুলবেন এনআইএর কর্তারা। ইতিমধ্যেই এনআইএর তরফে এ ব্যাপারে শুরু হয়ে গিয়েছে যাবতীয় প্রস্তুতি।

    পান্নুনকে খুনের চেষ্টার অভিযোগ

    এফবিআইয়ের ডিরেক্টর যে ভারত সফরে আসছেন, বুধবার তা জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টি। সূত্রের খবর, আসন্ন ভারত সফরে খ্রিস্টোফার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের পাশাপাশি এনআইএর সঙ্গেও সাক্ষাৎ করতে চলেছেন। সম্প্রতি এফবিআইয়ের তরফে আমেরিকার মাটিতে পান্নুনকে খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে এক ভারতীয় ও ভারতীয় এক গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে। আমেরিকার এহেন অভিযোগের আবহেই ভারত সফরে আসছেন এফবিআইয়ের ডিরেক্টর।

    কী বললেন মার্কিন রাষ্ট্রদূত

    এদিন (Khalistani Terrorist Pannun) নয়াদিল্লিতে আয়োজিত ‘গ্লোবাল টেকনোলজি সামিটে’ অংশ নিয়েছিলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত গারসেট্টি। তিনি বলেন, “ভারত হল এক নম্বর দেশ যেখানে তিনি (মার্কিন অর্থ সচিব জেনেট ইয়েলেন) পা রেখেছেন আমেরিকা ছাড়া। চলতি বছরই তিনি চারবার এসেছেন। স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিঙ্কেন এদেশে এসেছেন তিনবার। প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এখানে এসেছেন দুবার।” এর পরেই তিনি বলেন, “এফবিআই ডিরেক্টর আসছেন আগামী সপ্তাহে।” জানা গিয়েছে, ল’ এনফোর্সমেন্ট ইস্যুতে ভারত ও আমেরিকার সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় করতেই ভারতে আসছেন এফবিআই কর্তা। প্রসঙ্গত, এফবিআইয়ের ডিরেক্টর আসার ঠিক আগের দিনই ভারতে আসছেন মার্কিন প্রিন্সিপাল ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জোনাথান ফিনার। ভারতের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার বিক্রম মিস্ত্রির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

    আরও পড়ুুন: তিন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে কে? গুরুবারে ফের বৈঠকে বিজেপি নেতৃত্ব

    প্রসঙ্গত, গত মাসেই গুজরাটের আমেদাবাদের স্টেডিয়ামে খেলা ছিল বিশ্বকাপ ক্রিকেট ফাইনালের। ময়দানে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। তার আগে বার দুয়েক দিল্লি বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল খালিস্তানপন্থী জঙ্গি পান্নুন। চলতি মাসেও একবার হুমকি দিয়েছিল এই জঙ্গি। ভারত থেকে পালিয়ে গিয়ে আমেরিকায় রয়েছে পান্নুন। সম্প্রতি নিখিল গুপ্ত নামে এক ভারতীয় নাগরিক পান্নুনকে খুনের ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ তোলে (Khalistani Terrorist Pannun) আমেরিকা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share