Tag: Bengali news

Bengali news

  • Suvendu Adhikari: অম্বেডকর মূর্তির তলায় মমতার বিক্ষোভ, গঙ্গাজল দিয়ে সেই স্থান ধুলেন শুভেন্দু

    Suvendu Adhikari: অম্বেডকর মূর্তির তলায় মমতার বিক্ষোভ, গঙ্গাজল দিয়ে সেই স্থান ধুলেন শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: ধর্মতলায় শাহি সমাবেশ ছিল ২৯ নভেম্বর। সেদিনই বিধানসভায় অম্বেডকরের মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখায় তৃণমূল বিধায়করা। কালো পোশাক পরে তৃণমূলের এই বিক্ষোভে সমাবেশে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এই বিক্ষোভ হলেও ধর্মতলার সভামঞ্চ থেকেই রীতিমত পরিসংখ্যান পেশ করে তৃণমূলের এই মিথ্যা দাবিকে নস্যাৎ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবার শুক্রবার অম্বেডকরের মূর্তির পাদদেশ গঙ্গা জল দিয়ে ধুতে দেখা গেল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। তাঁর কথায়, ‘‘চোরেরা বসে ওই স্থান অপবিত্র করেছে। তাই গঙ্গাজল দিয়ে তা ধুতে হবে।’’ এদিন মাথায় কলসি নিয়ে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) গঙ্গা জল আনতেও দেখা যায়। তারপরে তিনি সেই জল ঢালেন এবং পরে নিজে গামছা দিয়ে মোছেন।

    ২৯ নভেম্বর তৃণমূলের পাল্টা ধরনা বিজেপির 

    প্রসঙ্গত, ২৯ নভেম্বর তৃণমূলের এই ধর্না কর্মসূচির মধ্যেই বিধানসভায় পাল্টা অবস্থান-বিক্ষোভে বসে পড়েন বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে স্লোগান উঠতে থাকে ‘পিসি চোর ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর’। বিরোধী বিধায়কদের বিরুদ্ধে থানায় এফআইআরও করে শাসক দল। শুক্রবার পলিথিনের জারে করে প্রথমে গঙ্গা জল নিয়ে আসা হয়, তারপর তা পিতলের কলসিতে ভরা হয়। সেই জল দিয়েই অম্বেডকর মূর্তির পাদদেশ পরিষ্কার করা হয়।

    রাস্তা থেকে বিধানসভা প্রতিবাদে সামিল বিজেপি বিধায়করা

    শুভেন্দুর এই অম্বেডকর-এর মূর্তি শুদ্ধিকরণ নিয়ে চাপানউতোর শুরু হয়েছে বিধানসভার অন্দরে। বিধানসভায় এদিন স্পিকার আবার ডেকে পাঠান মার্শালকে। কিভাবে শুভেন্দু (Suvendu Adhikari) এই কর্মসূচি পালন করলেন, তা জানতে চান তিনি। বিধানসভা চত্বরে যাবতীয় ধর্না বিক্ষোভ তথা প্রতিবাদ কর্মসূচির উপর নিষেধাজ্ঞা জারি করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকার জানিয়ে দেন, এ বার থেকে বিধানসভা চত্বরে কোনও রকম প্রতিবাদ কর্মসূচি, বিক্ষোভ বা মিটিং, মিছিল করা যাবে না। যদিও, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, বিজেপি বিধায়কদের প্রতিবাদ থামাতেই স্পিকার এমন ঘোষণা করেছেন। নির্দেশের কপি হাতে পেলে তিনি এ বিষয়ে যা করণীয়, তাই করবেন বলে ইঙ্গিত দিয়েছেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Uttarkashi Tunnel: তিনিই ক্যামেরা পৌঁছে দিয়েছিলেন সুড়ঙ্গে! সেই দৌদীপের মায়ের চোখে জল

    Uttarkashi Tunnel: তিনিই ক্যামেরা পৌঁছে দিয়েছিলেন সুড়ঙ্গে! সেই দৌদীপের মায়ের চোখে জল

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরকাশীর সুড়ঙ্গে (Uttarkashi Tunnel) আটকে থাকা শ্রমিক উদ্ধার কাজের দ্বায়িত্ব ছিলেন সিঙ্গুরের বঙ্গ সন্তান। ১৭ দিন ধরে সুড়ঙ্গের মধ্যে আটকে ছিলেন ৪১ জন শ্রমিক। উদ্ধার কাজে বিদেশী মেশিনের সাফল্য তেমন ভাবে কাজে লাগেনি। ভারতীয় পদ্ধিতিতেই উদ্ধারের সাফল্য এসেছে। ওই সুড়ঙ্গে আটকে পড়েছিলেন বাংলার তিন শ্রমিক। সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া শ্রমিকরা কীভাবে রয়েছেন? খাবার পৌঁছেছে কি না? ইত্যাদি বিষয়ে ক্যামেরা পৌঁছে দিয়ে খবর আদান প্রদান কাজ করেছেন বঙ্গের এক সন্তান। আটকে থাকা শ্রমিকের পরিবারের কাছে তাঁর ক্যামেরাই সেই সময় আশার আলো দেখিয়েছিল।

    বঙ্গ সন্তানের পরিচয় (Uttarkashi Tunnel)

    ৪১ জন শ্রমিককে সুড়ঙ্গ (Uttarkashi Tunnel) থেকে উদ্ধার করতে সিঙ্গুরের এই যুবকের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ ছিল। তিনি মূলত ক্যামেরা দিয়ে সুড়ঙ্গের ভিতরের দৃশ্যকে সকালের কাছে পৌঁছে দিয়েছিলেন। আটকে থাকা শ্রমিকদের পরিবারের কাছে খুশির খবর পৌঁছে দিয়েছিলেন। যুবকের নাম দৌদীপ খাঁড়া। তাঁর বাড়ি হুগলির সিঙ্গুরে। বাবা দীনেশ চন্দ্র খাঁড়া এবং মা সবিতা দেবী। ছেলের কাজের জন্য মায়ের চোখে জল দেখা গিয়েছে এদিন। সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করতেন। এরপর নালিকুল বাণী মন্দির থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিলেন। ঠিক তারপরেই ধুলাগড়ের একটি বেসরকারি ইঞ্জিনারিং কলেজ থেকে বিটেক পাশ করেন। বর্তমানে একটি বেসরকারি সংস্থায় কনস্ট্রাকশনের পাইপলাইনে কাজ করেন।

    সুড়ঙ্গের মধ্যে ক্যামেরা পাঠানোর কাজ

    সুড়ঙ্গের (Uttarkashi Tunnel) মধ্যে আটকে থাকা শ্রমিকদের কাছে ‘ফ্লেক্সি প্রো ক্যামেরা’ পাঠানোর কাজ করছেন দৌদীপ। তাঁর কাজ খুব একটা সহজ ছিলনা। মাঝে মাঝে সুড়ঙ্গের অংশ বিশেষ ভেঙে পড়ছিল। প্রবেশের গতিপথে ছিল প্রচুর চাঙড় এবং লোহার রড। খনন করার যন্ত্রে চলছিল ব্যাপক কম্পন। তবে তাঁর ভূমিকা যে গোটা উদ্ধার কাজে ব্যাপক গুরুত্বপূর্ণ ছিল সেই বিষয়ে নিজেও বুঝতে পেরেছিলেন।

    কী বললেন দৌদীপ

    সুড়ঙ্গে (Uttarkashi Tunnel) উদ্ধার কাজে যুক্ত থাকায় দৌদীপ বলেন, “প্রথম যখন ক্যামেরাতে আটকে থাকা শ্রমিকদের দৃশ্য দেখতে পাই সেই সময় অবাক হয়ে গিয়েছিলেম। শব্দ দিয়ে সেই অভিজ্ঞতার কথা বোঝানো কঠিন। উদ্ধারের পর শ্রমিকার আমাদের টিমের সঙ্গে সকলকে বুকে জড়িয়ে নেন। এর থেকে আর কি বড় পাওনা হতে পারে।” দৌদীপের মা বলেন, “ছোট বেলা থেকে ও খুব ভীতু ছিল কিন্তু এই সুড়ঙ্গের উদ্ধারকাজে যা করল তাতে আমরা ভীষণ ভাবে গর্বিত।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sam Bahadur: ৫টি যুদ্ধক্ষেত্রে সেনাকে নেতৃত্ব! মুক্তি পেল ভিকি কৌশল অভিনীত ‘স্যাম বাহাদুর’

    Sam Bahadur: ৫টি যুদ্ধক্ষেত্রে সেনাকে নেতৃত্ব! মুক্তি পেল ভিকি কৌশল অভিনীত ‘স্যাম বাহাদুর’

    মাধ্যম নিউজ ডেস্ক: পাঁচটি যুদ্ধক্ষেত্রে সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিলেন দেশকে। সেই ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড মার্শাল স্যাম বাহাদুরকে (Sam Bahadur) নিয়ে সিনেমা মুক্তি পেল আজকে। পর্দায় স্যাম বাহাদুরের চরিত্রে দেখা যাবে অভিনেতা ভিকি কৌশলকে। মেঘনা গুলজারের সঙ্গে অভিনেতার এটা দ্বিতীয় ছবি। ‘স্যাম বাহাদুর’ (Sam Bahadur) ছবি দেশে জাতীয়তাবাদী পরিবেশ নির্মাণ করবে এবং নতুন প্রজন্মকে সেনাবাহিনীতে প্রবেশের অনুপ্রেরণা জোগাবে এমনটাই আশা ওয়াকিবহাল মহলের। 

    কে ছিলেন স্যাম বাহাদুর?

    স্যাম বাহাদুরের (Sam Bahadur) পুরো নাম স্যাম হরমুসজি ফ্রামজি জামশেদজি মানেকশ। ১৯১৪ সালের ৩ এপ্রিল পঞ্জাবের অমৃতসরে একটি পারসি পরিবারে জন্ম গ্রহণ করেন স্যাম বাহাদুর। তিনিই ছিলেন ভারতের সেনাবাহিনীর প্রথম ব্যক্তি যিনি ফিল্ড মার্শাল পদ লাভ করেছিলেন। জানা যায়, সেনাবাহিনীতে ছেলে যাক এমনটা চাননি স্যাম বাহাদুরের (Sam Bahadur) পিতা। কিন্তু এক প্রকার বাবার ইচ্ছার বিরুদ্ধেই ভারতীয় সেনাবাহিনীর মিলিটারি অ্যাকাডেমিক প্রবেশিকা পরীক্ষায় বসেন স্যাম বাহাদুর। ৪০ বছর ধরে ভারতীয় সেনাবাহিনীর কাজে যুক্ত ছিলেন তিনি। তার মধ্যে পাঁচটি প্রধান যুদ্ধ ক্ষেত্রেও অবতীর্ণ হয়েছিলেন। ১৯৪১ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত চলেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেখানে ছিলেন তিনি। ১৯৪৭ সালের ভারত-পাকিস্তান যুদ্ধেও দেখা যায় স্যাম বাহাদুরকে। ১৯৬২ সালের চিন-ভারত যুদ্ধেও ছিলেন তিনি। আবার ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধেও তাঁকে দেখা যায়। ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি।

    ১৯৭২ সালে পদ্মবিভূষণ সম্মান পান স্যাম বাহাদুর

    ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ন’টি গুলিতে বিদ্ধ হন স্যাম বাহাদুর। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গেও তাঁর সখ্যতার কথা জানা যায়। ইন্দিরা গান্ধীর স্বামী ফিরোজ-ও পারসি ছিলেন। ১৯৭২ সালে স্যাম বাহাদুর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন। এর আগেই ১৯৬৮ সালে তিনি পেয়েছিলেন পদ্মভূষণ সম্মান। সেনাবাহিনীর কাজে তাঁর অসামান্য অবদানের জন্য ১৯৭২ সালে তৎকালীন রাষ্ট্রপতি ভিভি গিরি তাঁকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করেন। তিনিই ছিলেন দেশের প্রথম ফিল্ড মার্শাল। ১ জানুয়ারি ১৯৭৩ সাল থেকে তিনি এই পদে কর্মরত হন। দেশের আমলা হওয়ার পরীক্ষা ইউপিএসসি-তে অন্যতম বিষয়বস্তু হল স্যাম বাহাদুর। ৯৪ বছর বয়স পর্যন্ত জীবিত ছিলেন তিনি। ২০০৮ সালের ২৭ জুন স্যাম বাহাদুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওয়েলিংটনের একটি মিলিটারি হাসপাতালে। চিকিৎসকরা তাঁর (Sam Bahadur) মৃত্যুর কারণ হিসেবে নিউমোনিয়া উল্লেখ করেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • LCA Tejas Mk-1A: সবুজ সঙ্কেত কেন্দ্রের, বাহিনীর হাতে আসছে ৯৭ তেজস মার্ক-১এ, ১৫৬ প্রচণ্ড হেলিকপ্টার

    LCA Tejas Mk-1A: সবুজ সঙ্কেত কেন্দ্রের, বাহিনীর হাতে আসছে ৯৭ তেজস মার্ক-১এ, ১৫৬ প্রচণ্ড হেলিকপ্টার

    মাধ্যম নিউজ ডেস্ক: সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করা এবং একইসঙ্গে আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল মোদি সরকার। ৯৭টি লাইট কমব্যাট এয়ারক্র্যাফট (এলসিএ) তেজস মার্ক-১এ (LCA Tejas Mk-1A) এবং ১৫৬টি প্রচণ্ড লাইট কমব্যাট হেলিকপ্টার (এলসিএইচ) কেনার বিষয়ে অনুমোদন দিল কেন্দ্রের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (Defence Acquisition Council) বা ডিএসি। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, এর মধ্যে ভারতীয় স্থলসেনার ‘আর্মি অ্যাভিয়েশন কোর’ পাবে ৯০টি।  ৯৭টি তেজস যুদ্ধবিমানের সঙ্গে ৬৬টি প্রচণ্ড (LCH Prachand) পাবে ভারতীয় বায়ুসেনা। এর ফলে, এই দুই বাহিনীর শক্তি এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে। শুধু তাই নয়। সূত্রের খবর, খুব শীঘ্রই নৌসেনার জন্য দ্বিতীয় দেশীয় বিমানবাহী রণতরীর বিষয়েও সিদ্ধান্ত নিতে চলেছে এই কমিটি। তেমনটা হলে, দেশের জলসীমা সুরক্ষায় নৌবাহিনীর শক্তিও অনেকটাই বেড়ে যাবে।

    পাখির চোখ তেজস ও প্রচণ্ড

    প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন ডিএসি বৈঠকে বসেছিল বৃহস্পতিবার। সেখানেই তেজস যুদ্ধবিমান (LCA Tejas Mk-1A) ও প্রচণ্ড যুদ্ধ কপ্টার কেনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Defence Acquisition Council)। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তেজস যুদ্ধবিমান আর প্রচণ্ড লাইট কমব্যাট হেলিকপ্টার (LCH Prachand) কেনার পাশাপাশি, ভারতীয় বায়ুসেনার ব্যবহৃত সুখোই-৩০ যুদ্ধবিমানগুলির আধুনিকীকরণের সিদ্ধান্ত হয়েছে ওই বৈঠকে। এই তিনটের জন্য মোট বরাদ্দ ধার্য করা হয়েছে ১.১ লক্ষ কোটি টাকা। গত সপ্তাহেই, বেঙ্গালুরুস্থিত তেজস নির্মাণকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যাল-এর কারখানা পরিদর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি দুই-আসন বিশিষ্ট তেজস মার্ক-১ যুদ্ধবিমানের একটি ট্রেনার বিমানে চেপে প্রায় ৪৫ মিনিট আকাশে চক্কর কাটেন। 

    আর্টিলারিকে আরও বিধ্বংসী করে তোলার সিদ্ধান্ত

    তেজস (LCA Tejas Mk-1A) ও প্রচণ্ড কেনার পাশাপাশি, সেনার জন্য বিভিন্ন ধরনের আর্টিলারি কেনার বিষয়েও অ্যাকসেপটেন্স অফ নেসেসিটিতে অনুমোদন দিয়েছে কমিটি (Defence Acquisition Council)। এর আওতায় স্থলসেনার জন্য দুধরনের গোলা ও ফিল্ড গান বা কামান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ট্যাঙ্ক-বিধ্বংসী এরিয়া ডিনায়াল মিউনিশন (এডিএম) টাইপ-২ ও টাইপ-৩। এটি শত্রুর যে কোনও যুদ্ধট্যাঙ্ক বা সাঁজোয়া গাড়ি ধ্বংস করতে সক্ষম। পাশাপাশি, কার্যমেয়াদ অতিক্রান্ত হওয়া ইন্ডিয়ান ফিল্ড গান পাল্টে তার জায়গায় অত্যাধুনিক টাওড গান সিস্টেম (টিজিএস) অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল সেনা। তা এদিনেক বৈঠকে অনুমোদন পেয়েছে। এর সঙ্গেই অনুমোদিত হয়েছে ১৫৫ এমএম আর্টিলারি গান (কামান)-এ ব্যবহার করার জন্য ১৫৫ এমএম নাবলেস প্রোজেক্টাইল।

    মোট খরচ বরাদ্দ ২.২৩ লক্ষ কোটি টাকা

    এছাড়া, সেনার অন্যতম ভরসা টি-৯০ মেন যুদ্ধট্যাঙ্কের সক্ষমতা আরও বৃদ্ধি করতে অটোমেটিক টার্গেট ট্র্যাকার ও ডিজিটাল বাসালটিক কম্পিউটার কেনার বিষয়ে অনুমোদন মিলেছে। নৌসেনার জন্য মাঝারি পাল্লার শত্রু জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র (এমআরএএসএইচএম) কেনার বিষয়েও অনুমোদন মিলেছে। এই ক্ষেপণাস্ত্রটি মূলত হালকা ওজনের এব অত্যন্ত সহজেই এগুলোকে জাহাজে মোতায়েন করা সম্ভব। এই সব কেনার জন্য মোট ২.২৩ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে ডিএসি (Defence Acquisition Council)। এর মধ্যে ২.২ লক্ষ কোটি টাকা অর্থাৎ ৯৮ শতাংশ খরচই দেশীয় সংস্থার থেকে তোলা হবে বলে জানা গিয়েছে (LCA Tejas Mk-1A)। এতে সামরিক ক্ষেত্রে ‘আত্মনির্ভর’ হওয়ার পথ সুগম হবে যেমন, দীর্ঘমেয়াদি কর্মসংস্থানও তৈরি হবে বলে দিল্লির একটি সূত্র মারফত জানা যাচ্ছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: দুবাইতে মোদি, সেলফি তোলার হুড়োহুড়ি প্রবাসী ভারতীয়দের, উঠল ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি

    PM Modi: দুবাইতে মোদি, সেলফি তোলার হুড়োহুড়ি প্রবাসী ভারতীয়দের, উঠল ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ দুবাইতে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সম্মেলনের পোশাকি নাম ‘কপ-২৮’। বৃহস্পতিবার রাতেই দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী (PM Modi)। বিমানবন্দরে অবতরণের পরেই দুবাইতে থাকা প্রবাসী ভারতীয়রা উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীকে (PM Modi)। মোদিকে কাছে পেয়ে দুবাই প্রবাসী ভারতীয়দের ব্যাপক উন্মাদনাও দেখা গেল। ‘সারে জাহান সে আচ্ছা’ ও ‘বন্দেমাতরম’ গাইলেন সেদেশের প্রবাসী ভারতীয়রা। উঠল ‘ভারত মাতা কি জয়’ ধ্বনিও।

    মোদিকে কাছে পেয়ে সেলফি তোলার হুড়োহুড়ি

    ১৪০ কোটির দেশের প্রধানমন্ত্রীকে (PM Modi) কাছে পেয়ে সেলফি তোলার হুড়োহুড়িও পড়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য যে হোটেলে থাকার বন্দোবস্ত করেছে আরব আমিরশাহির সরকার, তার সামনেও পৌঁছে যান প্রবাসী ভারতীয়রা। এদিন বিমানবন্দরে এবং হোটেলের বাইরে তাঁর প্রত্যেক শুভাকাঙ্ক্ষীর সঙ্গেই শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। প্রবাসী ভারতীয়দের সঙ্গে প্রধানমন্ত্রী (PM Modi) হাত মেলান এবং মোবাইলে সেলফিও তোলেন। এরপরেই তিনি হোটেলে চলে যান।

    দুবাই পৌঁছানোর পর মোদির ট্যুইট

    শুক্রবার ‘জলবায়ু পরিবর্তন’ বিষয়ক এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী (PM Modi)। এর পাশাপাশি আরও তিনটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। জানা গিয়েছে ‘জলবায়ু পরিবর্তন’ বিষয়ক এই সম্মেলনে ভারত ছাড়া আরও ২০০টি দেশের প্রতিনিধিরা বৈঠকে যোগ দেবেন। দুবাইতে পৌঁছানোর পরে নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) প্রধানমন্ত্রী লেখেন, ‘‘কপ-২৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুবাই এসেছি। সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে হওয়া বৈঠকের জন্য অপেক্ষা করছি।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Calcutta High Court: ৫৮ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল কোথায়? পর্ষদকে প্রশ্ন আদালতের

    Calcutta High Court: ৫৮ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল কোথায়? পর্ষদকে প্রশ্ন আদালতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৬ এবং ২০২০ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের তালিকা কোথায়? পর্ষদের কাছে তা জানতে চাইল আদালত (Calcutta High Court)। প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছিল যে, ২০১৬ সালে ৪২,০০০ এবং ২০২০ সালে ১৬,৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়। অর্থাৎ ৪ বছরের মাথায় ৫৮ হাজার শিক্ষক নিয়োগের দাবি করেছিল পর্ষদ। হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ বৃহস্পতিবার জানতে চান, রুল অনুযায়ী সঠিক প্যানেল কোথায়? এর পাশাপাশি প্রাথমিক বোর্ড এর আগে যে ৯৪ জনের নিয়োগ বেআইনি বলে ঘোষণা করেছিল তাদেরকে কী আসনের চেয়ে অতিরিক্ত হিসেবে নিয়োগপত্র দেওয়া হয়েছিল? সেই প্রশ্নও এদিন তুলেছে আদালত। এ সংক্রান্ত হলফনামা প্রাথমিক শিক্ষা পর্ষদকে জমা দিতে বলা হয়েছে আগামী ৭ ডিসেম্বরের মধ্যে।

    কী বললেন বিচারপতি অমৃতা সিনহা?

    এদিন চাকরিপ্রার্থীদের পক্ষের আইনজীবী আদালতে (Calcutta High Court) দাবি করেন, পর্ষদ কোনও প্যানেলই প্রকাশ করেনি, কিন্তু পর্ষদ দাবি করেছে যে তারা নাকি প্যানেল প্রকাশ করেছে। বেআইনি নিয়োগ নিয়ে পর্ষদ কী কী পদক্ষেপ গ্রহণ করেছে তাও রাজ্য প্রাথমিক পর্ষদের আইনজীবীকে প্রশ্ন করেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি অমৃতা সিনহা বলেন, ‘‘অনেক বঞ্চিত বেকার যুবক অপেক্ষায় রয়েছেন। তাঁদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। একটা দিন যাওয়া মানে তাদের সম্ভাব্য সার্ভিস জীবনের ১ দিন নষ্ট হওয়া। এছাড়া একাধিক মামলায় বিস্তর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।’’

    নিয়োগ বাতিল হওয়া চাকরিপ্রার্থীরা আদালতের দ্বারস্থ

    প্রসঙ্গত চাকরি থেকে যাদের বরখাস্ত করা হয়, তাঁরা এদিন ফের একক বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। তাঁদের আইনজীবী আদালতে জানান, মক্কেলরা কোনও মিথ্যা তথ্য দেননি। আইনজীবীর বক্তব্য, ভুল প্রশ্ন মামলায় শীর্ষ আদালতের (Calcutta High Court) নির্দেশ ছিল প্রত্যেককে ১ নম্বর দিতে হবে। সেই নম্বর যুক্ত হলে এরা যোগ্য। এমনটাই দাবি করেন আইনজীবী। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ১২ ডিসেম্বর।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: আজ দুবাইতে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী, কতটা গুরুত্বপূর্ণ?

    PM Modi: আজ দুবাইতে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী, কতটা গুরুত্বপূর্ণ?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে দুবাইতে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। প্রসঙ্গত, আজ শুক্রবার ১ ডিসেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী দুবাইতে শুরু হচ্ছে ২৮ তম বিশ্ব জলবায়ু সম্মেলন। বৃহস্পতিবার সন্ধ্যায় দুবাইয়ের উদ্দেশে পাড়ি দেন প্রধানমন্ত্রী। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী একটি ট্যুইট করে প্রধানমন্ত্রীর (PM Modi) দুবাই সফরের বিষয়টি সম্পর্কে জানিয়েছেন। তিনি জানান, জলবায়ু পরিবর্তনের মোকাবিলার পথ খুঁজতে পৃথিবীর উন্নয়নশীল দেশগুলির এই সম্মেলন এবং সেখানে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি।

    জলবায়ু পরিবর্তন একটি অন্যতম গুরুত্বপূর্ণ অ্যাজেন্ডা 

    বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন একটি অন্যতম গুরুত্বপূর্ণ অ্যাজেন্ডা হিসেবেই মনে করা হয় (PM Modi)। এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সম্মেলনের সাধারণ ইস্যু হিসেবে জলবায়ু পরিবর্তন অন্তর্ভুক্ত থাকেই। চলতি বছরের সেপ্টেম্বর মাসে ভারতে বসেছিল জি২০ শীর্ষ সম্মেলন। সেখানেও জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগের বিষয়টি তুলে ধরা হয়েছিল। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নকে বিশ্বের জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে।

    মোদির ট্যুইট

    জানা গিয়েছে, দুবাইতে আয়োজিত এই বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও যোগ দেবেন অন্যান্য উন্নয়নশীল দেশের রাষ্ট্রপ্রধানরা। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই জলবায়ু সম্মেলনে আসছেন না বলেই জানা গিয়েছে। দুবাই রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী তরফ থেকে বিবৃতি সামনে এসেছে। ট্যুইটের মাধ্যমে তিনি (PM Modi) বলেন, ‘‘প্যারিস চুক্তির অধীনে জলবায়ু পরিবর্তনে মোকাবিলার অগ্রগতি নিয়ে আলোচনা হবে এই সম্মেলনে।’’ প্রসঙ্গত এই সম্মেলনের পোশাকি নাম ‘COP28’.

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Justice Ahijit Ganguly: শিক্ষা দফতরের গালে ফের থাপ্পড়! এবার প্রধান শিক্ষক নিয়োগেও স্থগিতাদেশ হাইকোর্টের

    Justice Ahijit Ganguly: শিক্ষা দফতরের গালে ফের থাপ্পড়! এবার প্রধান শিক্ষক নিয়োগেও স্থগিতাদেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষা দফতরের গালে ফের থাপ্পড়! এবার প্রধান শিক্ষক নিয়োগেও স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। কাউন্সেলিং ছাড়াই প্রধান শিক্ষক পদে নিয়োগ হয়েছে দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি স্কুলে। চলতি বছরই বেশ কয়েকজনকে প্রধান শিক্ষক পদে নিয়োগ করা হয়েছে কাউন্সেলিং ছাড়াই। এমন অভিযোগের ভিত্তিতেই হয়েছিল মামলা। এই মামলার শুনানিতে রায় দিতে গিয়ে স্থগিতাদেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Ahijit Ganguly)। আদালতের নির্দেশ ছাড়া আপাতত এই জেলায় কোনও নতুন প্রধান শিক্ষক নিয়োগ নয় বলেও সাফ জানিয়ে দিয়েছে আদালত। আগামী ২০ ডিসেম্বর ফের শুনানি হবে এই মামলার।

    লেজেগোবরে দশা শিক্ষা দফতরের

    নিয়োগ সংক্রান্ত নানা মামলায় কার্যত লেজেগোবরে দশা শিক্ষা দফতরের। এমতাবস্থায় আদালতের এই স্থগিতাদেশে আরও একবার বেআব্রু হয়ে গেল দফতরের কেলেঙ্কারি। নিয়োগ কেলেঙ্কারিতে অনিয়মের জেরে গ্রেফতার হয়েছেন তৃণমূলের একাধিক নেতা। প্রকাশ্যে এসেছে একের পর এক দুর্নীতি। কাউন্সেলিং কিংবা ইন্টারভিউয়ের তোয়াক্কা না করেই নিয়োগপত্র দেওয়া হয়েছে অনেককেই। যেসব ক্ষেত্রে অভিযোগ উঠেছে, সেসব ক্ষেত্রেই তদন্ত করছে সিবিআই এবং ইডি। যা নিয়ে (Justice Ahijit Ganguly) নিরন্তর চলছে শাসক-বিরোধী তরজা। এহেন আবহে দক্ষিণ ২৪ পরগনা জেলায় শিক্ষক নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল আদালত।

    রাজ্যের বক্তব্য

    এদিন আদালতে রাজ্যের তরফে জানানো হয়, কেবল বয়স ও অভিজ্ঞতার নিরিখেই প্রধান শিক্ষক নিয়োগ করা হয়। জেলা স্কুল প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়ম মেনেই এই নিয়োগ হয়। রাজ্যের বক্তব্য যে আদতে ধোপে টেকেনি, আদালতের নির্দেশই তার প্রমাণ। প্রসঙ্গত, নিয়োগ কেলেঙ্কারির জাল যে কতদূর বিস্তৃত, তার প্রমাণ মিলেছিল মাস দেড়েক আগেই। কৌশিক মাজি নামে বেসরকারি সংস্থার এক কর্মকর্তাকে গ্রেফতার করেছিল সিবিআই। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য ওএমআর শিট তৈরির দায়িত্বে ছিল এস বসু রায় অ্যান্ড কোম্পানি নামে একটি সংস্থা। এই সংস্থার আর এক কর্তা পার্থ সেনকে গ্রেফতার করা হয়েছিল আগেই। ধৃতকে জেরা করে কৌশিকের নাগাল পান সিবিআই আধিকারিকরা (Justice Ahijit Ganguly)।

    আরও পড়ুুন: তৃণমূল বিধায়কের শৌচাগারেও কাঁড়ি কাঁড়ি টাকা, যন্ত্র দিয়ে চলছে গোনা

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Assembly Election 2023: দুই রাজ্যে এগিয়ে বিজেপি, হাড্ডাহাড্ডি অন্যত্র, ত্রিশঙ্কু হচ্ছে মিজোরাম!

    Assembly Election 2023: দুই রাজ্যে এগিয়ে বিজেপি, হাড্ডাহাড্ডি অন্যত্র, ত্রিশঙ্কু হচ্ছে মিজোরাম!

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে ‘ওয়ার্মআপ ম্যাচ’ হয়ে গেল চলতি মাসে। দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন হয়েছে এ মাসেই। আজ, বৃহস্পতিবার ছিল তেলঙ্গনা বিধানসভার নির্বাচন (Assembly Election 2023)। পাঁচ রাজ্যেরই ফল ঘোষণা হবে ৩ ডিসেম্বর। এই রাজ্যগুলির ফল থেকে কেন্দ্র কার দখলে যাবে, তার একটা আভাস মিলতে পারে বলে ধারণা ওয়াকিবহাল মহলের। যদিও পাঁচ রাজ্যের ফল কোনওভাবেই গোটা দেশের ছবি হতে পারে না। আসুন, দেখে নেওয়া যাক, পাঁচ রাজ্যের ফলের গতিপ্রকৃতি।

    প্রথমেই দেখা যাক ছত্তিশগড়ের সম্ভাব্য ফল। এ রাজ্যে কংগ্রেস ও বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এ রাজ্যে বিধানসভার আসন ৯০। ম্যাজিক ফিগার ৪৬। এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষায় দেখা গিয়েছে, বিজেপি পেতে পারে ৩৬-৪৮টি আসন। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৪১-৫৩টি আসন। ইন্ডিয়া টুডে-এক্সিস-মাই ইন্ডিয়ার এক্সিট পোলে বলা হয়েছে, বিজেপি পেতে পারে ৩৬-৪৬টি আসন। কংগ্রেস পেতে পারে ৪০-৫০টি আসন। দৈনিক ভাস্করের সমীক্ষা বলছে, বিজেপি পাবে ৩৫-৪৫টি আসন। কংগ্রেসের দখলে যেতে পারে ৪৬-৫৫টি আসন।

    মধ্যপ্রদেশে ক্ষমতায় আসতে পারে বিজেপি। এ রাজ্যে আসন রয়েছে ২৩০টি। সরকার গড়তে হলে পেতে হবে ১১৬টি আসন। দৈনিক ভাস্করের সমীক্ষা (Assembly Election 2023) বলছে, বিজেপি পেতে পারে ৯৫-১১৫টি আসন। কংগ্রেস ১০৫-১২০টি আসন। রিপাবলিক টিভি-মাত্রিজের সমীক্ষা অনুযায়ী, গেরুয়া ঝুলিতে যেতে পারে ১১৮-১৩০টি আসন। কংগ্রেস পেতে পারে ৯৭-১০৭টি আসন। পোল অফ পোলের সমীক্ষায়ও এ রাজ্যে পাল্লা ভারী বিজেপির দিকেই। জন-কী-বাতের সমীক্ষা অনুযায়ী, বিজেপি পেতে পারে ১০০-১২৩টি আসন। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ১০২-১২৫টি আসন।

    রাজস্থান বিধানসভার আসন সংখ্যা ২০০। কংগ্রেস প্রার্থীর মৃত্যুতে নির্বাচন হয়নি একটি কেন্দ্রে। ভোট হয়েছে ১৯৯টি আসনে। ম্যাজিক ফিগার ১০১। তবে আপাতত প্রয়োজন ১০০টি আসন। পোল অফ পোলের সমীক্ষা বলছে, বিজেপি পেতে পারে ১১১টি আসন। আর কংগ্রেস ৭৪টি। অন্যরা পেতে পারে ১৪টি। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া বিজেপি পেতে পারে ৮০-১০০টি আসন। বিজেপি পাবে ৮০-১০০টি আসন। অন্যরা পেতে পারে ৯-১৮টি আসন। দৈনিক ভাস্করের সমীক্ষা অনুযায়ী, বিজেপি পাবে ৯৮-১০৫টি আসন। কংগ্রেস ৮৫-৯৫টি আসন। অন্যরা পেতে পারে ১০-১৫।

    পোল অফ পোলসের সমীক্ষা বলছে, তেলঙ্গনায় বিআরএস পেতে পারে ৪৮টি আসন। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৫৬টি। ৫-১০টি আসন পেতে পারে বিজেপি। ৬-৮টি আসন পেতে পারে অন্যান্য রাজনৈতিক দল। জন কী বাত আবার এ রাজ্যে এগিয়ে রেখেছে কংগ্রেসকে। কংগ্রেস পেতে পারে ৪৮-৬৪টি আসন। বিআরএস পেতে পারে ৪০-৫৫টি আসন। বিজেপি পেতে পারে ৭-১৩টি আসন এআইএমআইএম পেতে পারে ৪-৭টি আসন।

    ত্রিশঙ্কু হতে পারে মিজোরাম বিধানসভা। এবিপি নিউজ-সি ভোটার সমীক্ষা অনুযায়ী, উত্তর-পূর্বের এই রাজ্যটিতে এমএনএফ পেতে পারে ১৫-২১টি আসন। কংগ্রেস পেতে পারে ২-৮টি আসন। জেডপিএম পেতে পারে ১২-১৮টি আসন। অন্যরা পেতে পারে ০-৫টি আসন (Assembly Election 2023)।

    আরও পড়ুুন: তৃণমূল বিধায়কের শৌচাগারেও কাঁড়ি কাঁড়ি টাকা, যন্ত্র দিয়ে চলছে গোনা

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Tata IPO: লক্ষ্মীবারে বিপুল লক্ষ্মীলাভ! ডেবিউ-র দিনই মাল্টিব্যাগার স্টকে পরিণত টাটা টেকের শেয়ার!

    Tata IPO: লক্ষ্মীবারে বিপুল লক্ষ্মীলাভ! ডেবিউ-র দিনই মাল্টিব্যাগার স্টকে পরিণত টাটা টেকের শেয়ার!

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রত্যাশা ছিলই। হলও তাই। বৃহস্পতিবার লক্ষ্মীবারে দুর্দান্ত রিটার্ন দিয়ে শেয়ার বাজারে তালিকাভুক্ত হল টাটা গোষ্ঠীর শেয়ার (Tata IPO)। টাটা টেকনোলজিস শুরুই করল ১৪০ শতাংশ লাভ নিয়ে। স্বাভাবিকভাবই লক্ষ্মীবারে বেশ ভালই লক্ষ্মীলাভ হল বিনিয়োগকারীদের। 

    টাটার আইপিওতে সাবস্ক্রাইব ৫০০ টাকায়

    এদিন সকাল ১০টা নাগাদ টাটা গোষ্ঠীর এই শেয়ার এনএসইতে ১২০০ টাকা ও বিএসইতি ১১৯৯.৯৫ টাকায় লিস্টিং হয়। অর্থাৎ শুরুতেই শেয়ারের প্রতি স্ক্রিপ বা ইউনিটে ৭০০ টাকার মুনাফা। টাটা টেকনোলজিসের এই আইপিওতে লট সাইজের আকার ছিল ৩০। তাই এই ছ’ দিনেই বিনিয়োগকারীরা শুরুতেই মুনাফা লুটলেন ২১ হাজার টাকা। তার পর দিন যত এগিয়েছে উপরে উঠতে থেকেছে গ্রাফ। একটা সময় ১৪০০ টাকায় পৌঁছে যায় এই শেয়ারের দর। অর্থাৎ, প্রিমিয়াম বা মুনাফার পরিমাণ ১৮০ শতাংশ। সেখানে থেকে কিছুটা নেমে এদিন বাজার বন্ধের সময় এই শেয়ারের দর দাঁড়ায় ১৩১৩ টাকায়। অর্থাৎ ১৬২ শতাংশ প্রিমিয়ামে। 

    বিনিয়োগকারীরা টাটা গোষ্ঠীর এই আইপিওতে সাবস্ক্রাইব করেছিলেন ৫০০ টাকায়। আইপিও-র মাধ্যমে এই সংস্থা ২২০০ কোটি টাকার শেয়ার ছেড়েছিল। কিন্তু, বিড বা আগাম বুকিংয়ের পরিমাণ ছিল ১.৫৬ লক্ষ কোটি টাকার। অর্থাৎ, প্রায় ৭০ গুণ ওভার-বুকিং হয়েছিল। ফলত, যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের সকলে অ্যালটমেন্ট পাননি। কিন্তু, এই ওভার-বুকিং থেকেই আভাস মিলেছিল যে, এই স্টক বাজারে ধামাল করবে। আর ঠিক সেটাই হলো। 

    মাত্র ছ’দিনে এই আইপিও-র মাধ্যমে বিনিয়োগকারীদের অর্থ দ্বিগুণের বেশি হয়ে গেল। বৃহস্পতিবার বাজার বন্ধের সময় এক-একটি স্ক্রিপে লাভের পরিমাণ ৮১৩ টাকা। টাটা টেকের এই শেয়ার যে ভালই লাভ দেবে, তা আশা করেছিলেন শেয়ারবাজারের কারবারিরা। টাটা গোষ্ঠী যে তাঁদের নিরাশ করেনি, এদিনের বাজারের ছবিই তা-ই বলে দিচ্ছে। এখনও সপ্তাহও পার হয়নি বাজারে এসেছে এই শেয়ার। তার মধ্যেই টাটা টেকের শেয়ার পরিণত হল মাল্টিব্যাগার স্টকে।

    টিসিএসের পর এবার টাটা টেক

    প্রায় দু’ দশক পরে শেয়ার বাজারে এল টাটা গোষ্ঠীর কোনও আইপিও (Tata IPO)। এর আগে এই গোষ্ঠীর স্টক এসেছিল ২০০৪ সালে। সেবার তালিকাভুক্ত হয়েছিল টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) এর শেয়ার। সেবারও ব্যাপক সাড়া ফেলেছিল টাটার ওই শেয়ার। ফুলেফেঁপে উঠেছিলেন বিনিয়োগকারীরা। এবারও বাজারে পা রেখেই টাটা টেকের রেকর্ড গড়ে ফেলল রেকর্ড। এলআইসির আইপিও-র রেকর্ড ভেঙে দেশের বৃহত্তম আইপিওতে পরিণত হয়েছে টাটা টেকের শেয়ার। আইপিও খোলার প্রথম দিনই মাত্র এক ঘণ্টার মধ্যেই ইস্যুটি সাবস্ক্রাইব হয়ে গিয়েছিল একশো শতাংশ।

    আরও পড়ুুন: “জ্যোতিপ্রিয় জেলে, তাঁকে কেন বরখাস্ত করছেন না?” প্রশ্ন তুলে ওয়াক আউট বিজেপির

    বিডিংয়ের ক্ষেত্রেও চমক দিয়েছিল টাটা টেক। খুচরো বিনিয়োগকারীদের বিভাগে ১৬ বার এবং কোয়ালিফায়েড ইনস্টিটিউশনাল বিনিয়োগকারীদের ক্ষেত্রে ২০৩ বার ও নন ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের বিভাগে ৬২ গুণ সাবস্ক্রিপশন দেখা গিয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত এই কোম্পানির মোট আয়ের পরিমাণ প্রায় ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ২ হাজার ৫৮৭ কোটি টাকা। কর বাদে সংস্থাটির মুনাফা ৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৫২ কোটি টাকায় (Tata IPO)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share