Tag: Bengali news

Bengali news

  • BJP: বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম তোলা নিয়ে বিতর্কের জের, নির্বাচন কমিশনে বিজেপি

    BJP: বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম তোলা নিয়ে বিতর্কের জের, নির্বাচন কমিশনে বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটার তালিকায় বাংলাদেশিদের নাম তোলার নিদান দিয়ে বিতর্কের সৃষ্টি করেছিলেন তৃণমূলের বারাসত সাংগঠনিক জেলার চেয়ারপার্সন রত্না বিশ্বাস। এর প্রেক্ষিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি (BJP)। শনিবারই এই মর্মে কমিশনে ডেপুটেশন দিয়েছে বিজেপির এক প্রতিনিধি দল। এই দলে ছিলেন শিশির বাজোরিয়া, অভিজিৎ দাস ও প্রতাপ রায়।

    তৃণমূলকে নিশানা বিজেপির

    এর পাশাপাশি বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতেও সুর চড়িয়েছে পদ্মশিবির। নিশানা করেছে রত্নাকেও। তাঁরা বলছেন, “বাংলার ভোটারদের ওপর আস্থা নেই তৃণমূল কংগ্রেসের। তাই বাংলাদেশিদের ভোটার লিস্টে তালিকাভুক্ত করার চেষ্টা করছে তারা। গতকাল বারাসতের এক তৃণমূল নেত্রী রত্না বিশ্বাস বাংলাদেশি ভোটারদের তালিকাভুক্ত করার কথা বলেছেন। এ প্রসঙ্গে তিনি ‘জাকিরদা’ বলে একজনের নামও উল্লেখ করেন। যিনি অনেককে ভোটার করে দিয়েছেন। এভাবে নাগরিকত্ব আইনের সঙ্গে খেলা করা হচ্ছে।”

    দেশ-বিরোধী কাজ!

    একজন ভোটারের নাম তিন-চার জায়গায় তোলা হচ্ছে বলেও অভিযোগ গেরুয়া শিবিরের। তৃণমূল নেত্রীর এহেন মন্তব্যের প্রেক্ষিতে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। ঘটনার প্রেক্ষিতে (BJP) রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, “ওই নেত্রী দেশ বিরোধী কথা বলছেন। তৃণমূলের ওই নেত্রীর বিরুদ্ধে এনআইএ তদন্ত হওয়া উচিত।” রত্নার মন্তব্যের সমালোচনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।

    আরও পড়ুুন: থানায় সটান হাজির শুভেন্দু, পুলিশের বিরুদ্ধে অপহরণের মামলার হুমকি

    প্রসঙ্গত, তৃণমূল নেত্রী কাকলি ঘোষ দস্তিদারের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কুমড়া পঞ্চায়েতের প্রাক্তন সভানেত্রী রত্না বলেছিলেন, “বাংলাদেশ থেকে যাঁরা এসেছেন, তাঁরা জাকিরদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তিনি ভোটার তালিকায় নাম তোলার ব্যাপারে সহযোগিতা করে দেবেন। জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি এসে বসবাস করেন। জাকিরদার বাংলাদেশ লিঙ্কটা ভাল রয়েছে। বাংলাদেশ থেকে যেসব মানুষ এসেছেন, তাঁরা ভোটার তালিকায় নাম তুলতে কোনও সমস্যায় পড়লে জাকিরদার অফিসে এসে যোগাযোগ করবেন। আমরা চাই না একটি ভোটও বাইরে পড়ুক।” রত্নার এহেন মন্তব্যের জেরে রাজ্যজুড়ে ব্যাপক শোলগোল হয়। ওয়াকিবহাল মহলের মতে, তৃণমূল নেত্রীর এহেন (BJP) মন্তব্যে আদতে মান্যতা পেল বিরোধীদের অভিযোগ। বিরোধীরা দীর্ঘদিন ধরেই দাবি করছিলেন, তৃণমূলের জয় আদতে বাংলাদেশিদের কল্যাণেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Rajasthan Assembly Polls 2023: মরুরাজ্যে বিক্ষিপ্ত অশান্তি, রাজস্থান বিধানসভা নির্বাচনে ভোট পড়ল ৬৮ শতাংশ

    Rajasthan Assembly Polls 2023: মরুরাজ্যে বিক্ষিপ্ত অশান্তি, রাজস্থান বিধানসভা নির্বাচনে ভোট পড়ল ৬৮ শতাংশ

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজস্থান বিধানসভা নির্বাচনে (Rajasthan Assembly Polls 2023) ভোট পড়ল ৬৮ শতাংশ। শনিবার মরুরাজ্যের ১৯৯টি আসনে ভোট গ্রহণ হয়। যদিও বিধানসভার আসন সংখ্যা ২০০। কংগ্রেস প্রার্থীর মৃত্যু হওয়ায় নির্বাচন স্থগিত রয়েছে একটি কেন্দ্রে।

    সব চেয়ে বেশি ভোট

    এদিন বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৬৮ শতাংশ। সব চেয়ে বেশি ভোট পড়েছে জলসলমীর জেলায়। এখানে ভোট পড়ছে ৭৬.৫৭ শতাংশ। এ রাজ্যে লড়াই মূলত দুই দলের – একদিকে শাসক দল কংগ্রেস, অন্যদিকে রয়েছে বিজেপি। যদিও ময়দানে রয়েছে মায়াবতীর বিএসপি এবং অরবিন্দ কেজরিওয়ালের আপ। নির্বাচন (Rajasthan Assembly Polls 2023) মোটের ওপর শেষ হয়েছে শান্তিতেই। তবে বিক্ষিপ্ত অশান্তি হয়েছে শিকার, ঢোলপুর ও দিগ জেলায়। এদিনের নির্বাচনে ভাগ্য নির্ধারণ হবে মুখ্যমন্ত্রী কংগ্রেসের অশোক গেহলট, শচীন পাইলট, প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার।

    কংগ্রেসের দুর্নীতিই হাতিয়ার বিজেপির

    রাজস্থানের কুর্সিতে রয়েছে কংগ্রেস। অভিযোগ, প্রশ্নপত্র ফাঁস থেকে বিভিন্ন সরকারি কাজে দেদার দুর্নীতি হয়েছে। এই দুর্নীতিকে প্রচারের হাতিয়ার করেছে বিজেপি। ক্ষমতায় আসতে ২৫ লক্ষ টাকার চিকিৎসা বিমা, উজ্জ্বলা প্রকল্পে সুবিধাপ্রাপ্তদের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পাঁচশো টাকার মধ্যে রাখা সহ গুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছে সোনিয়া গান্ধীর দল। রাজস্থানের কোটায় ভোট দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। বলেন, “গণতন্ত্রের এই উৎসবে সকলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। মত প্রকাশের জন্য প্রত্যেক নাগরিকের ভোট দেওয়া উচিত।”

    আরও পড়ুুন: “সব খেয়েছে হাওয়াই চটি, আসল চোর মমতা” তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর

    এদিনই সর্দারপুরা বিধানসভা কেন্দ্রের একটি বুথে গিয়ে ভোট দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত। তিনি সর্দারপুরা কেন্দ্রেরই প্রার্থী। রাজস্থানের বিকানের পূর্ব বিধানসভা কেন্দ্রে ভোট দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অর্জুন রাম মেঘওয়াল। তিনি বলেন, “রাজস্থানে সরকার গঠন করবে বিজেপি। আমরা এখানে গণতন্ত্রের শক্তি দেখতে পাচ্ছি। বিপুল সংখ্যক মহিলা ভোট দিতে এসেছেন।”

    এদিকে, শিকারপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে সাতজনকে আটক করেছে পুলিশ। দু পক্ষই এলোপাথাড়ি পাথর ছুড়েছে। মোতায়েন করা হয়েছে সিএপিএফ। পাথর ছোড়ার ঘটনা ঘটেছে ঢোলপুরেও। বারি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অনিল কুমার আগরওয়াল বলেন, “ভোটকর্মীরা নিরাপদেই রয়েছেন। কয়েকটি ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়েছে।” দিগ জেলার সানলের গ্রামে পাথর ছোড়ার ঘটনায় জথম হয়েছেন দুজন। এঁদের মধ্যে রয়েছেন একজন পুলিশ কর্মীও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২ রাউন্ড গুলি চালায় পুলিশ (Rajasthan Assembly Polls 2023)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Uttarkashi Tunnel: ভেঙে খান খান অগার মেশিন, উত্তরকাশীর সুড়ঙ্গে আটক শ্রমিকদের উদ্ধার কীভাবে?

    Uttarkashi Tunnel: ভেঙে খান খান অগার মেশিন, উত্তরকাশীর সুড়ঙ্গে আটক শ্রমিকদের উদ্ধার কীভাবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভেঙে খান খান হয়ে গেল আমেরিকায় তৈরি অগার মেশিন। শুক্রবার রাতে আচমকাই ভেঙে যায় মেশিনটি। প্রত্যাশিতভাবেই অনিশ্চিত হয়ে পড়ল উদ্ধারকাজ (Uttarkashi Tunnel)। মেশিনটিকে যে মেরামত করা যাবে না, তা জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক সুড়ঙ্গ বিশেষজ্ঞ দলের প্রধান আর্নল্ড ডিক্স।

    সাবেকি প্রথায় চলছে কাজ

    সাবেকি প্রথায় কোদাল, শাবল, গাঁইতি দিয়েই উদ্ধার করার চেষ্টা চলছে শ্রমিকদের। এর পাশাপাশি সুড়ঙ্গের ওপর থেকে খননকাজ চালাতে নতুন মেশিন নিয়ে আসা হয়েছে। ডিক্স বলেন, “এখনও পর্যন্ত সব ঠিকঠাক চলছে। আমেরিকান মেশিনটি আর দেখতে পাবেন না আপনারা। মেশিনটিকে মেরামত করা যাবে না। ওই মেশিন দিয়ে আর খোঁড়াও হবে না।” এদিকে দিল্লি থেকে পাথর কাটার কাজে দক্ষ কয়েকজন শ্রমিককে ডেকে পাঠানো হয়েছে উত্তরকাশীতে। উলম্বভাবে খনন কাজ শুরু হবে কিনা, উদ্ধারকারীরা নিজেরাই খুঁড়বেন কিনা, সেসব নিয়েও এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেননি উদ্ধারকারীরা।

    ত্রুটি ধরা পড়েছিল শুক্রবারই

    প্রসঙ্গত, গত ১২ নভেম্বর ধস (Uttarkashi Tunnel) নামে উত্তরকাশী জেলার ব্রহ্মতাল-যমুনোত্রী জাতীয় সড়কের ওপর সিল্কিয়ারা এবং ডন্ডালহগাঁওয়ের মধ্যে। সুড়ঙ্গে আটকে (Utarkashi Tunnel) পড়েন ৪১ জন শ্রমিক। এঁদের মধ্যে তিনজন বাংলার। শ্রমিকদের উদ্ধার করতে নরওয়ে থেকেও নিয়ে আসা হয়েছে বিশেষজ্ঞদের। আমেরিকা থেকে নিয়ে আসা হয় অগার মেশিন। শুক্রবার রাতে মেশিনটিতে ত্রুটি ধরা পড়ে। তার আগেই অবশ্য মেশিনটি বারবার গরম হয়ে পড়ছিল বলে উদ্ধারকারী দল সূত্রে খবর।

    সুড়ঙ্গের মধ্যে শ্রমিকরা রয়েছেন সুস্থই। খাবার সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হচ্ছে। ইদানিং তাঁদের জন্য পাঠানো হচ্ছে বেরি ও অন্যান্য ফল। তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন মনোবিদরাও। সুড়ঙ্গের মাত্র ৪১ মিটার ফাঁকা জায়গায় আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। তাঁরা যাতে মনোবল হারিয়ে না ফেলেন, তাই সুড়ঙ্গে পাঠানো হয়েছে লুডো, দাবা এবং তাস। শ্রমিকরা সেখানে চোর-পুলিশও খেলছেন বলে খবর।

    আরও পড়ুুন: ‘হিন্দুইজম’ নয়, সনাতন ধর্মকে বোঝাতে ব্যবহৃত হোক ‘হিন্দুত্ব’, সিদ্ধান্ত বিশ্ব হিন্দু কংগ্রেসে

    অন্যদিকে, বারংবার উদ্ধার কাজে ব্যাঘাত ঘটায় উদ্বেগে সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের আত্মীয়-পরিজনেরা। অপেক্ষার প্রহর গুণছেন তাঁরা। শ্রমিকদের উদ্ধারে সুড়ঙ্গ মুখে শুরু হয়েছে পুজো-আচ্চা। তার পরেও শনিবার সন্ধে পর্যন্ত উদ্ধার করা যায়নি তাঁদের। কবে উদ্ধার (Uttarkashi Tunnel) করা যাবে, সে ব্যাপারেও কিছু বলতে পারছে না উদ্ধারকারী দল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • MEA: নিরাপত্তা সংক্রান্ত তথ্য দিয়েছে আমেরিকা, গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, জানাল বিদেশমন্ত্রক

    MEA: নিরাপত্তা সংক্রান্ত তথ্য দিয়েছে আমেরিকা, গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, জানাল বিদেশমন্ত্রক

    মাধ্যম নিউজ ডেস্ক: সংগঠিত অপরাধী, বন্দুকবাজ, সন্ত্রাসবাদী এবং অন্যান্য বিষয়ে ভারতকে তথ্য দিল আমেরিকা। সম্প্রতি বৈঠকে বসেছিল ভারত ও আমেরিকা। দ্বিপাক্ষিক এই বৈঠকেই ভারতের হাতে নানা তথ্য তুলে দেন প্রেসিডেন্ট বাইডেনের দেশের প্রতিনিধি। এই বৈঠকে দুই দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়েও হয়েছে আলোচনা।

    কী বললেন অরিন্দম বাগচি?

    ভারতীয় বিদেশমন্ত্রকের (MEA) মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, “আমেরিকার দেওয়া এই তথ্যগুলিকে ভারত গুরুত্ব দিয়ে দেখছে। যেহেতু এর সঙ্গে নিরাপত্তার বিষয়গুলি যুক্ত রয়েছে।” তিনি বলেন, “এই তথ্যগুলি দুই দেশের পক্ষেই উদ্বেগের কারণ। এজন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমেরিকার দেওয়া তথ্যগুলিকে ভারত সিরিয়াসলি নিচ্ছে। যেহেতু এগুলি ভারতের নিরাপত্তার সঙ্গে জড়িত। আমেরিকার দেওয়া তথ্যগুলি সংশ্লিষ্ট বিভাগ যাচাই করেও দেখেছে।”

    ২+২ বৈঠক

    নভেম্বরের ১০ তারিখে ২+২ বৈঠকে বসে ভারত ও আমেরিকা। বৈঠকে অংশ নিয়েছিলেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ও সে দেশের বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। ভারতের তরফে যোগ দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই বৈঠকে দ্বিপাক্ষিক (MEA) বাণিজ্য, নিরাপত্তা, হামাস-ইজরায়েল যুদ্ধ সহ নানা বিষয় উঠে এসেছে। কানাডায় বৃদ্ধি পাওয়া সন্ত্রাসবাদী কার্যকলাপ সম্পর্কেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে ভারতের তরফে।

    আরও পড়ুুন: ‘হিন্দুইজম’ নয়, সনাতন ধর্মকে বোঝাতে ব্যবহৃত হোক ‘হিন্দুত্ব’, সিদ্ধান্ত হিন্দু কংগ্রেসে

    গত জুন মাসে কানাডায় খুন হয় খালিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জর। এই ঘটনায় ভারতের দিকে অভিযোগের আঙুল তোলে কানাডা। তলানিতে ঠেকে ভারত-কানাডা সম্পর্ক। সেই সময় উদ্বেগ প্রকাশ করেছিল আমেরিকা। বাইডেন প্রশাসন সাফ জানিয়েছিল, কানাডার অভিযোগ সত্য প্রমাণিত হলে এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে, তাদের বিচার ব্যবস্থার সম্মুখীন হতে হবে। আমেরিকার এমন অবস্থান ভাল চোখে দেখেনি নয়াদিল্লি। সেপ্টেম্বর মাসে আমেরিকার বুকে দাঁড়িয়েই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, “কানাডা বিচ্ছিন্নতাবাদীদের আখড়া হয়ে উঠেছে। এটা খুবই উদ্বেগজনক। আমাদের উচিত এ নিয়ে প্রশ্ন তোলা। ভারত সব সময় এর বিরোধিতা করবে। আমেরিকা যখন কানাডা নিয়ে কথা বলে তখন তাদের দৃষ্টিভঙ্গী অন্যরকম থাকে। আমরা যখন কানাডা নিয়ে কথা বলি, তখন আমরা অনেক কিছু খুঁজে পাই। এনিয়ে আমেরিকানদের সঙ্গে কথা বলা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তাদের সঙ্গে ভারতের সম্পর্ক (MEA) দৃঢ়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     
  • World Hindu Congress: ‘হিন্দুইজম’ নয়, সনাতন ধর্মকে বোঝাতে ব্যবহৃত হোক ‘হিন্দুত্ব’, সিদ্ধান্ত বিশ্ব হিন্দু কংগ্রেসে

    World Hindu Congress: ‘হিন্দুইজম’ নয়, সনাতন ধর্মকে বোঝাতে ব্যবহৃত হোক ‘হিন্দুত্ব’, সিদ্ধান্ত বিশ্ব হিন্দু কংগ্রেসে

    মাধ্যম নিউজ ডেস্ক: সনাতন ধর্মকে বোঝাতে এবার থেকে ‘হিন্দুইজম’ নয়, ‘হিন্দুত্ব’ শব্দবন্ধ ব্যবহার করা হবে। দু’দিনের বিশ্ব হিন্দু সম্মেলনে যোগ দিতে তাইল্যান্ড গিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের প্রধান মোহন ভাগবত। সেখানেই তিনি বলেন, “হিন্দুইজম এই শব্দবন্ধটি পরিত্যাগ করতে হবে। কারণ এই শব্দবন্ধটি অত্যাচার ও বৈষম্যকে প্রতিফলিত করে।”

    তৃতীয় বিশ্ব হিন্দু সম্মেলন

    ব্যাংককে শুক্রবারই শুরু হয়েছে তৃতীয় বিশ্ব হিন্দু সম্মেলন। এদিনই গৃহীত হয় ব্যাংকক ঘোষণাপত্র। তাতে বলা হয়েছে, ‘হিন্দুইজম’-এর প্রথম শব্দটি ‘হিন্দু’। এটি সীমাহীন একটি শব্দ। যা কিছু সনাতন, এটি তাকে প্রতীকায়িত করে। তার পরে আসে ধর্ম। যার অর্থ হল যা কিছু ধরে রাখে। ঘোষণাপত্রে বলা হয়েছে, ‘হিন্দু’ আর ‘হিন্দুইজম’ সম্পূর্ণ আলাদা। সেই কারণে আমাদের অনেক প্রবীণই ‘হিন্দুইজমে’র বদলে ‘হিন্দুত্ব’ শব্দটিকে বেশি পছন্দ করেন। কারণ ‘হিন্দুত্ব’ শব্দটি অনেক বেশি যথাযথ। এর মধ্যে ‘হিন্দু’ শব্দের যাবতীয় অর্থ নিহিত। আমরা তাঁদের সঙ্গে সহমত। আমাদেরও তাই করা উচিত।

    ‘হিন্দুত্ব’ কোনও জটিল শব্দ নয়

    ঘোষণাপত্রে (World Hindu Congress) আরও বলা হয়েছে, ‘হিন্দুত্ব’ কোনও জটিল শব্দ নয়। এর সরলার্থ ‘হিন্দু’ শব্দের সঙ্গে সম্পৃক্ত। অন্যরা এর পরিবর্তে ‘সনাতন ধর্ম’ শব্দবন্ধ ব্যবহার করে। সংক্ষেপে একে ‘সনাতন’ বলা হয়। এখানে ‘সনাতন’ শব্দটি অ্যাডজেকটিভ, এটি ‘হিন্দুইজমে’র শাশ্বত চরিত্রকে নির্দেশ করে। রাজনৈতিক অ্যাজেন্ডা ও ব্যক্তিগত পক্ষপাতিত্বের জন্য অনেক রাজনৈতিক নেতা সনতন ধর্মের সমালোচনা করে চলেছে। বিশ্বহিন্দু সম্মলেনে এরকম সমালোচনা থেকে দূরে থাকতে বলা হয়েছে রাজনৈতিক নেতাদের। তামাম বিশ্বের হিন্দুদের একজোটও হতে বলা হয়েছে।

    আরও পড়ুুন: ‘মিড ডে মিলের টাকাও মেরে খায়!’ তৃণমূলকে তোপ সুকান্তর

    প্রসঙ্গত, শুক্রবারই সম্মেলনের উদ্বোধনের দিন সরসঙ্ঘচালক মোহন ভাগবত বলেছিলেন, “হিন্দু ধর্মে অনেক মত রয়েছে, উপাসনার পদ্ধতি রয়েছে। এর প্রতিটিই হল ধর্মের উদাহরণ।” তিনি বলেছিলেন, “সমগ্র বিশ্ব হল একটি পরিবার। প্রত্যেককে আর্য তৈরি করতে হবে আমাদের। আমরা সর্বত্র যাব, আমরা প্রত্যেকের হৃদয় স্পর্শ করার চেষ্টা করব। তাঁরা আমাদের সঙ্গে সহমত হতেও পারেন, নাও হতে পারেন। কিন্তু প্রত্যেকের সঙ্গেই আমরা যোগাযোগ রাখব (World Hindu Congress)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Darjeeling: ক্রিকেটে ভারতের হারে নিম্নরুচির উল্লাস! দার্জিলিংয়ে বন্ধ বাংলাদেশি পর্যটকদের বুকিং

    Darjeeling: ক্রিকেটে ভারতের হারে নিম্নরুচির উল্লাস! দার্জিলিংয়ে বন্ধ বাংলাদেশি পর্যটকদের বুকিং

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারত হেরে গেলে বাংলাদেশের একাংশ মানুষকে ব্যাপক নিম্নরুচির উল্লাস বিনিময় করে সামাজিক মাধ্যমে ভারতের বিরুদ্ধে মন্তব্য করতে দেখা গিয়েছিল। এবার এই ঘটনার প্রতিবাদে দার্জিলিং (Darjeeling) এবং সিকিমের একাধিক হোটেলে বাংলাদেশিদের বুকিং নেওয়া হচ্ছে না বলে জানা গিয়েছে। বাংলাদেশের পর্যটকদের জন্য পাহাড়ের একাধিক হোটেলে প্রবেশাধিকার বন্ধ করার ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে। যদিও হোটেল মালিকদের সংগঠনের পক্ষ থেকে তেমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানানো হয়েছে। একই রকম ভাবে রায়গঞ্জের হোটেলেও প্রবেশাধিকার বন্ধ করা হয়েছে বলে জানা গিয়েছে।

    কেন বন্ধ হোটেল (Darjeeling)?

    সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত হয় ১৯ নভেম্বর। ভারত-অস্ট্রেলিয়ার ক্রিকেট ফাইনাল ম্যাচ ছিল। ম্যাচটি অনুষ্ঠিত হয় আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। টসে অস্ট্রেলিয়া জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। ভারতকে ব্যাট করতে হয়। পরে ব্যাট করে অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে দেয়। আর এরপর থেকেই ভারতের পরাজয়ে বাংলাদেশে ব্যাপক উল্লাসের চিত্র সামজিক মাধ্যমে দেখা যায়। ভারতের ক্রিকেটকে অপমানের পাশাপাশি ভারতের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে নিয়ে নিম্নরুচির মিম বানানো হয়। এই ঘটনার প্রতিবাদে ভারতেও ক্ষোভের চিত্র দেখা যায়। প্রতিবাদে দার্জিলিং (Darjeeling), সিকিমের বেশ কিছু হোটেলে বাংলাদেশের পর্যটকদের বুকিং বন্ধ করে হোটেল মালিকেরা।

    হোটলে মালিকদের বক্তব্য

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং (Darjeeling) এবং সিকিমে সব মিলিয়ে প্রায় ১১ টি হোটেলে বাংলাদেশি পর্যটকদের বুকিং বাতিল করা হয়েছে। হোটেল চেনের মালিক বর্ধমানের এক বাসিন্দা রাম সরকার বলেন, “এটা কোনও সংগঠিত সিদ্ধান্ত নয়, ব্যক্তিগত ভাবে আমার সিদ্ধান্ত। আমরা ৪ টি হোটেল বাংলাদেশি পর্যটকদের জন্য বুকিং বাতিল ঘোষণা করেছি। যে ভাবে ভারতকে বাংলাদেশিরা অপমান করছেন, তাতে আমরা খুব তীব্র ক্ষোভ প্রকাশ করছি। তাছাড়া বাংলাদেশিরা ভিসার ছবি পাঠিয়ে বুকিং করলেও অনেক সময় আসেন না। তাই প্রবেশ নিষিদ্ধ করছি।”

    উল্লেখ্য হোটেল অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজয় খান্না বলেন, “সংগঠনের পক্ষ থেকে এখনও কোনও তেমন নিষিদ্ধের কথা ঘোষণা করা হয়নি। ব্যক্তিগত হোটেল মালিকের সিদ্ধান্ত।”

    রায়গঞ্জে বন্ধ হল হোটেল

    দার্জিলিং-এর পর এবারে রায়গঞ্জ। রায়গঞ্জ শহরের বিশিষ্ট হোটেল ব্যবসায়ী অরিন্দম সিংহ রায় বলেন, “সবার আগে দেশ। তাই বাংলাদেশি সমর্থকদের কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। আমার দুটো হোটেলে অনির্দিষ্ট কালের জন্য কোনও বাংলাদেশি নাগরিকদের ঘর ভাড়া দেবো না। তাতে ব্যবসায় ক্ষতি হয় হোক।” 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Joynagar Murder: গুলি করেছিল শাহরুল! পুলিশের কাছে চাঞ্চল্যকর তথ্য! হত্যাকাণ্ডে নয়া মোড়

    Joynagar Murder: গুলি করেছিল শাহরুল! পুলিশের কাছে চাঞ্চল্যকর তথ্য! হত্যাকাণ্ডে নয়া মোড়

    মাধ্যম নিউজ ডেস্ক: জয়নগরে তৃণমূল নেতার হত্যাকাণ্ডে (Joynagar Murder) গ্রেফতার হওয়া শাহরুল জানিয়েছিল সে গুলি করেনি। কিন্তু তদন্ত যত এগিয়ে যাচ্ছে নতুন মোড় নিচ্ছে হত্যাকাণ্ডে। পুলিশের দাবি, গুলি শাহরুল করেছে। গত ১৩ নভেম্বর সকালে তৃণমূল নেতা সুইফুদ্দিনের হত্যার পর একবারও খুনে মূল অভিযুক্ত আনিসুর লস্করকে ফোন করেনি শাহারুল। পুলিশের কাছে চাঞ্চল্যকর এই তথ্যে ব্যাপক শোরগোল পড়েছে।

    গুলি করেছিল শাহরুল (Joynagar Murder)

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৩ নভেম্বর তৃণমূল নেতা খুনের (Joynagar Murder) ঘটনায় বাইকে করে মোট ৫ জন দুষ্কৃতী এসেছিল। এদের মধ্যে শাহরুল গুলি করেছিল। খুনের পরে শাহরুল ধরা পড়ে যায়।। ঘটনায় অভিযুক্তের মধ্যে আরও তিনজন এখনও পালাতক। অপর দিকে আনিসুরকে হরিণঘাটা থেকে গ্রেফতার করেছিল পুলিশ।

    তদন্তকারী অফিসারের বক্তব্য

    তৃণমূল নেতা সুইফুদ্দিন হত্যাকাণ্ডে (Joynagar Murder) গ্রেফতার শাহরুলকে ১০ দিনের পুলিশি হেফাজতের পর, পুলিশ শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে তোলে। তদন্তকারী পুলিশ অফিসারদের বক্তব্য, “শাহরুলের কাছ থেকে যে সব তথ্য পাওয়া গিয়েছে তাতে একটা বিষয় স্পষ্ট যে খুনের ঘটনার সঙ্গে অভিযুক্ত ওতপ্রোত ভাবে যুক্ত। অভিযুক্তের কাছ থেকে একটা মানিব্যাগ এবং আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে। সেই সঙ্গে পাওয়া গিয়েছে বন্দুকে ব্যবহার করা কার্তুজ এবং মৃত তৃণমূল নেতার ছবি। সঙ্গে ছিল আধার এবং প্যান কার্ড।” পুলিশের আরও অনুমান, “টার্গেট যাতে মিস না হয় তাই তাঁকে ছবি দেওয়া হয়েছিল। গুলি শাহরুল করেছে।”

    পরিকল্পনা করে খুন করা হয়

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুনের ঘটনায় কেউ কেউ আর্থিক মদত করেছে। সইফুদ্দিনকে হত্যা (Joynagar Murder) করার জন্য শাহরুল রীতিমতো নজরদারি করেছিল। শাহরুলকে খুনের জন্য দায়িত্ব দিয়েছিল আনিসুর এবং কামরুল। এই ঘটনায় আরও দুই থেকে তিনজন আর্থিক সহায়তা করেছিল বলে পুলিশের অনুমান। বারুইপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষের নেতৃত্বে বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। এই দলে আরও ১১ জন পুলিশ রয়েছেন। খুনের জন্য মোট ৫ লাখ টাকা খরচ করা হয়েছে বলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর ‘বেফাঁস’ মন্তব্য, গ্রেফতারির দাবিতে থানায় অভিযোগ শুভেন্দুর

    Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর ‘বেফাঁস’ মন্তব্য, গ্রেফতারির দাবিতে থানায় অভিযোগ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের চারজনকে জেলে ঢোকালে, বিজেপির আটজনকে জেলে ঢোকানার হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এহেন হুঁশিয়ারির জেরে মুখ্যমন্ত্রীর গ্রেফতারির দাবি তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি যে আদালতের দ্বারস্থ হবেন, তা আগেই জানিয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক। তার আগে তিনি ই-মেইল করলেন হেয়ার স্ট্রিট থানায়।

    কী লিখেছেন শুভেন্দু? 

    এক্স হ্যান্ডেলে রাজ্যের বিরোধী দলনেতা লিখেছেন, “নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন, তা নিয়ে হেয়ার স্ট্রিট থানার ভারপ্রাপ্ত আধিকারিককে ইমেলে অভিযোগ জানিয়েছি। বিজেপির আটজনকে গ্রেফতারির হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দলের হয়ে প্রতিজ্ঞা করেছেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম হেয়ার স্ট্রিট থানা এলাকার মধ্যে পড়ে, সেখানেই ই-মেইলে অভিযোগ জানিয়েছি। আশা করি, ক্ষমতার অপব্যবহার ও হুমকি নিয়ে ব্যবস্থা নেবে পুলিশ। ৭২ ঘণ্টা অপেক্ষা করব। পুলিশ যদি এফআইআর না করে, এসিজেএমের দ্বারস্থ হব।”

    কী বলেছিলেন মুখ্যমন্ত্রী?

    বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে যোগ দিয়েছিলেন মমতা। সেখানেই তিনি বলেছিলেন, “আমাদের চারজনকে জেলে ঢুকিয়েছে, আমি আটজনকে ঢোকাব। যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে, তাদের প্রত্যেককে জেলে ঢোকাব।” মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যের পরে পরেই রাজ্যের বিরোধী দলনেতা (Suvendu Adhikari) বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন, তার প্রেক্ষিতে এফআইআর করব। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম যে থানার আওতায়, সেই হেয়ার স্ট্রিট থানায় এফআইআর করব। উনি রাষ্ট্রবিরোধী কথা বলেছেন, এর বিরুদ্ধে ইউএপিএ হওয়া উচিত।”

    আরও পড়ুুন: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড তৈরির নিদান তৃণমূলের জেলা নেত্রীর, বিতর্ক

    মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, “দম থাকলে সুকান্ত মজুমদারকে নিয়ে শুরু করুন। সুকান্ত মজুমদারের স্থাবর-অস্থাবর সম্পত্তি, আমার বাবা-মা, স্ত্রীর সম্পত্তির হিসেব নিন। আপনার পরিবারের সম্পত্তির হিসেবও বের করুন।” বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে হুমকি দেন, কার বিরুদ্ধে, আদালত-আইনের বিরুদ্ধে…কে গ্রেফতার হয়েছে, কেন গ্রেফতার হয়েছে, তাতে বিজেপির কী হাত রয়েছে প্রত্যেক নেতা-মন্ত্রী দুর্নীতিতে ডুবে গিয়েছে। বাড়িতে হানা দিলেই সম্পত্তি, টাকা-পয়সা পাওয়া যাচ্ছে। তার পরেও উনি প্রতিহিংসার কথা বলছেন! আর কত নীচে নামবেন উনি। একজন শাসকের এমন (Suvendu Adhikari) আচরণ শোভা পায় না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Hindu Nation: ‘হিন্দু রাষ্ট্রব্যবস্থা ফেরাও’, দাবিতে উদ্বেল নেপালি জনতা

    Hindu Nation: ‘হিন্দু রাষ্ট্রব্যবস্থা ফেরাও’, দাবিতে উদ্বেল নেপালি জনতা

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দু রাষ্ট্রব্যবস্থা (Hindu Nation) ফেরাও। ফেরাও রাজতন্ত্রও। এই দুই দাবিতে শুক্রবার নেপালের কাঠমান্ডুতে মিছিল করলেন কয়েক লাখ মানুষ। জাতীয় ঐক্য ও দেশের মানুষের ভালর জন্যই যে হিন্দুরাষ্ট্র ও রাজতন্ত্রের প্রয়োজন, তা জানিয়েছে পথে নামা জনতা।

    ওলির শাসন

    তামাম বিশ্বে একমাত্র হিন্দু রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল নেপাল। ২৪০ বছর ধরে ছিল রাজতন্ত্রও। অবসান ঘটে ২০০৮ সালে। এর পরেই বুদ্ধের দেশ পরিণত হয় প্রজাতন্ত্রী রাষ্ট্রে। ২০১৫ সালে গৃহীত হয় নয়া সংবিধান। প্রথম সাধারণ নির্বাচন হয় এর ঠিক দু বছর পর। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসে সিপিএম-ইউএনএল ও সিপিএন (মাওবাদী) জোট। বর্তমানে নেপালের ক্ষমতায় রয়েছে এই জোটই। প্রধানমন্ত্রী পদে রয়েছেন কেপি শর্মা ওলি। সংবিধান প্রণয়ন, সুশাসন ও গণতন্ত্র মজবুত করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন ওলি। যদিও (Hindu Nation) কোনও প্রতিশ্রুতিই তিনি পূরণ করতে পারেননি বলে অভিযোগ। ওলি প্রধানমন্ত্রী হওয়ার পর অবনতি ঘটে ভারত-নেপাল সম্পর্কে। তাঁর আমলেই নেপালের ভূখণ্ডে থাবা বসিয়েছে চিন। এই সব কারণেই ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে নেপালের ওলি সরকারের বিরুদ্ধে।

    হিন্দু রাষ্ট্রে পরিণত করার দাবি

    দেশের পরিস্থিতি যখন এরকম, সেই সময়ই উঠল নেপালকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার দাবি। নেপালের বাসিন্দারা সোচ্চার হলেন রাজতন্ত্র ফেরানোর দাবিতে। শুক্রবারের মিছিলে জাতীয় পতাকার পাশাপাশি আধুনিক নেপালের জনক হিসেবে পরিচিত পৃথ্বী নারায়ণ শাহের ছবিও দেখা গিয়েছে। মিছিলের আয়োজন করেছিল রাষ্ট্রীয় নাগরিক আন্দোলন সমিতি ২০৭৭। এই প্রথম নয়, ১০ নভেম্বরও সাংবিধানিক রাজতন্ত্র ও নেপালকে হিন্দুরাষ্ট্র ঘোষণার দাবিতে হয়েছে মিছিল। সেদিন মিছিল হয়েছিল জাতীয়তাবাদী নাগরিক সমাজের ব্যানারে। ১২ নভেম্বর বিরাট মিছিল হয় বিরাটনগরে। ওলির শহর ঝাপায়ও হয়েছে মিছিল। সেদিনও মিছিলে অংশ নিয়েছিলেন কয়েকশো মানুষ।

    আরও পড়ুুন: মিড ডে মিল দুর্নীতিতেও এবার সিবিআই তদন্ত! কী বললেন শুভেন্দু?

    নেপাল যখন হিন্দুরাষ্ট্র ছিল, সেই সময় সে দেশে নিষিদ্ধ ছিল গোহত্যা। দেশবাসীর মাত্র ১০ শতাংশ ছিলেন মুসলমান। হিন্দুরাষ্ট্রের তকমা ঘুঁচে যেতেই বাড়তে থাকে মুসলমান অনুপ্রবেশের মতো ঘটনা। চলছে গোহত্যা। এসবেরই বিরুদ্ধে ক্রমেই সোচ্চার হচ্ছেন নেপালিরা। তাঁরা চাইছেন, দেশ (Hindu Nation) ফিরে যাক হিন্দুরাষ্ট্রীয় ব্যবস্থায়। ফিরুক রাজতন্ত্র।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
          

            

  • Utarkashi Tunnel: অকেজো ‘ব্রহ্মাস্ত্র’, উত্তরকাশীর শ্রমিকদের উদ্ধারে এবার ভরসা ‘মান্ধাতা’ আমলের হাতিয়ার!

    Utarkashi Tunnel: অকেজো ‘ব্রহ্মাস্ত্র’, উত্তরকাশীর শ্রমিকদের উদ্ধারে এবার ভরসা ‘মান্ধাতা’ আমলের হাতিয়ার!

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘ব্রহ্মাস্ত্র’ অকেজো। তাই এবার মান্ধাতা আমলের পথেই ফিরতে চাইছেন উত্তরকাশীর উদ্ধারকারী দলের সদস্যরা। দু সপ্তাহ হতে চলল উত্তরকাশীর সুড়ঙ্গে (Utarkashi Tunnel) আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। উন্নত প্রযুক্তির সাহায্য নিয়েও উদ্ধার করা যায়নি তাঁদের। তাই এবার শাবল, গাঁইতি, কোদালের সাহায্য নিতে চাইছেন উদ্ধারকারীরা।

    শ্রমিকদের উদ্ধারে ‘সেকেলে’ পদ্ধতি

    উত্তরাখণ্ড প্রশাসন সূত্রে খবর, যেহেতু বারংবার বাধা পাওয়ায় থমকে যাচ্ছে উদ্ধার অভিযান, তাই ‘সেকেলে’ পদ্ধতিতেই সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে চাইছেন উদ্ধারকারী দলের সদস্যরা। সাবেকি এই পদ্ধতিতে শ্রমিকদের উদ্ধার কাজ শুরু হলে আরও কিছুটা সময় লাগবে বলেই ধারণা বিশেষজ্ঞদের। জানা গিয়েছে, শুক্রবার রাতে অগার মেশিনে ত্রুটি ধরা পড়ে। তার জেরে বন্ধ হয়ে যায় উদ্ধারকাজ। মেশিনটি যে জায়গায় রেখে মাটি খোঁড়া হচ্ছিল, সেখানেও দেখা গিয়েছে ফাটল। মেশিনটি বারবার গরম হয়ে যাচ্ছিল বলেও আগেই জানিয়েছিলেন প্রশাসনিক কর্তারা। উদ্ধারকারী সংস্থাগুলির দাবি, সুড়ঙ্গের (Utarkashi Tunnel) অনেকটা অংশেই ধসের বাধা সরিয়েছে অগার মেশিন। বাকি মাত্রই কয়েক মিটার। সেইটুকু ধ্বংসস্তূপ সরাতে পারলেই উদ্ধার করা যাবে আটকে থাকা শ্রমিকদের। তবে সেইটুকু কাজই শেষ করা যাচ্ছে না অগার মেশিনের সাহায্যে। সেই কারণেই শরণাপন্ন হতে হচ্ছে সাবেকি প্রথার।

    লুডো খেলছেন শ্রমিকরা

    এদিকে, সুড়ঙ্গের মধ্যে শ্রমিকরা রয়েছেন সুস্থই। খাবার সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হচ্ছে। ইদানিং তাঁদের জন্য পাঠানো হচ্ছে বেরি ও অন্যান্য ফল। তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন মনোবিদরাও। সুড়ঙ্গের মাত্র ৪১ মিটার ফাঁকা জায়গায় আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। তাঁরা যাতে মনোবল হারিয়ে না ফেলেন, তাই সুড়ঙ্গে পাঠানো হয়েছে লুডো, দাবা এবং তাস। শ্রমিকরা সেখানে চোর-পুলিশও খেলছেন বলে খবর।

    আরও পড়ুুন: মিড ডে মিল দুর্নীতিতেও এবার সিবিআই তদন্ত! কী বললেন শুভেন্দু?

    শুক্রবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী ইঙ্গিত দিয়েছিলেন, রাতের মধ্যে সুড়ঙ্গের ধসের বাধা পেরিয়ে বের করে আনা যাবে শ্রমিকদের। পরে অবশ্য তিনি বলেন, “পরিস্থিতি বেশ ঝুঁকিপূর্ণ। শেষ পর্যায়ে অনেক বেশি সাবধান হতে হবে। অনেক বেশি দ্রুততার সঙ্গে কাজ করতে হবে।” প্রসঙ্গত, গত ১২ নভেম্বর ধস নামে উত্তরকাশী জেলার ব্রহ্মতাল-যমুনোত্রী জাতীয় সড়কের ওপর সিল্কিয়ারা এবং ডন্ডালহগাঁওয়ের মধ্যে। আটকে (Utarkashi Tunnel) পড়েন ৪১ জন শ্রমিক। এঁদের মধ্যে তিনজন বাংলার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share