Tag: Bengali news

Bengali news

  • G20 Summit: “ডিপফেকের বিপদ সম্পর্কে আমাদের সচেতন হতে হবে”, জি২০-র বৈঠকে বললেন প্রধানমন্ত্রী

    G20 Summit: “ডিপফেকের বিপদ সম্পর্কে আমাদের সচেতন হতে হবে”, জি২০-র বৈঠকে বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: “কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-কে সব মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তবে এই প্রযুক্তিকে অবশ্যই তার আগে সমাজের জন্য নিরাপদ হিসেবে গড়ে তুলতে হবে।” বুধবার ভার্চুয়াল জি২০ সম্মেলনে (G20 Summit) কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের নেতৃত্বে জি২০ সম্মেলনের শেষ বৈঠকটি হয়েছে বুধবার। উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানেই তিনি বলেন, “এআইকে সব মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তবে এই প্রযুক্তিকে অবশ্যই তার আগে সমাজের জন্য নিরাপদ হিসেবে গড়ে তুলতে হবে। ডিপফেক বর্তমানে একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এআই জনসাধারণের জন্য নিরাপদ হওয়া উচিত। মানুষের চাহিদার কথা মাথায় রেখে এআই ব্যবহার করা উচিত।”

    ডিপফেক নিয়ে উদ্বেগ

    রবিবারই এআই ডিপফেক নিয়ে বিজেপির বিজয়া সম্মেলনীতে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী। ডিপফেকের অপব্যবহার সমাজের পক্ষে ক্ষতিকর হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। ডিপফেকের অনিষ্টকারী দিক সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী সেদিন জানিয়েছিলেন, তাঁর একটি গরবা নাচের ভিডিও ভাইরাল হয়েছে। তিনি জানান, স্কুল জীবনের পর তিনি আর কোনওদিন গরবা নাচেননি। জি২০ সম্মেলনেও এআই ডিপফেকের বিপদ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করলেন মোদি।

    হামাস-ইজরায়েল যুদ্ধের প্রসঙ্গ

    প্রত্যাশিতভাবেই এদিন প্রধানমন্ত্রীর বক্তৃতায় উঠে (G20 Summit) এসেছে হামাস-ইজরায়েল যুদ্ধের প্রসঙ্গ। চারদিনের জন্য যে যুদ্ধ বিরতি ঘোষণা হয়েছে, তাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “জি২০ গোষ্ঠীর কাছে কোনও ধরনের সন্ত্রাসবাদই গ্রহণযোগ্য নয়।” পণবন্দিরা দ্রুত মুক্তি পাবেন বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

    প্রসঙ্গত, মঙ্গলবারই মুম্বই হামলায় জড়িত পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবাকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইজরায়েল। পনের বছর আগের ওই ঘটনার এতদিন পরে লস্করকে নিষিদ্ধ ঘোষণা করে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন, সন্ত্রাসবাদ রোধে একজোট হতে হবে তামাম বিশ্বকে। বুধবার সেই একই সুর শোনা গেল ভারতের প্রধানমন্ত্রীর কণ্ঠেও।

    আরও পড়ুুন: “বিজেপিকে ভোট দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব” হুমকি তৃণমূল নেতার

    বক্তৃতায় মোদি বলেন, “আজকে বিশ্ব চ্যালেঞ্জে পরিপূর্ণ। এই সময় পারস্পরিক বিশ্বাসই আমাদের ঐক্যবদ্ধ করবে। পারস্পরিক বিশ্বাসের মাধ্যমেই আমরা একে অপরের সঙ্গে যুক্ত হতে পারব।” ভারতের সভাপতিত্বে জি২০তে আফ্রিকান ইউনিয়নের প্রবেশ এবং জি২০-র (G20 Summit) সাফল্যও উঠে এসেছে প্রধানমন্ত্রীর বক্তৃতায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India Canada Relation: কানাডাবাসীর জন্য ফের ই-ভিসা পরিষেবা চালু করল ভারত, বার্তা ট্রুডোকে!

    India Canada Relation: কানাডাবাসীর জন্য ফের ই-ভিসা পরিষেবা চালু করল ভারত, বার্তা ট্রুডোকে!

    মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র দু’ মাসের মধ্যেই কানাডাবাসীর জন্য ই-ভিসা পরিষেবা চালু করল ভারত (India Canada Relationship)। কানাডায় শিখ নেতা খুনের পর তলানিতে ঠেকে ভারত-কানাডা সম্পর্ক। তার জেরে ২১ সেপ্টেম্বর কানাডার নাগরিকদের ই-ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল নয়াদিল্লি। পরে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, ২৬ অক্টোবর থেকে কানাডার নাগরিকদের ‘এন্ট্রি ভিসা’, ‘বিজনেস ভিসা’, ‘মেডিকেল ভিসা’ ও ‘কনফারেন্স ভিসা’ দেওয়া হবে। কানাডায় ভারতের রাষ্ট্রদূত সঞ্জয়কুমার বর্মা বলেছিলেন, “কেবল চারটি ক্ষেত্রে ফের ভিসা দেওয়া চালু হয়েছে।” তবে বুধবার থেকে সব নাগরিককেই ই-ভিসা পরিষেবা দেওয়ার কথা জানাল ভারত। এই ভিসা ফের চালু হলে ভারত ভ্রমণ করতে পারবেন কানাডার নাগরিকরা।

    কানাডাকে বার্তা

    এদিকে, বুধবার সন্ধ্যায় উদ্বোধন হবে ভার্চুয়ালি জি২০ বৈঠকের। বৈঠকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং উপস্থিত থাকবেন না। তবে যোগ (India Canada Relation) দেবেন সে দেশের প্রধানমন্ত্রী। বৈঠকে গরহাজির থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। যদিও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ওই ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন বলে নিশ্চিত করেছে সে দেশের প্রধানমন্ত্রীর সচিবালয়। এহেন আবহে ই-ভিসা পরিষেবা চালু করে নয়াদিল্লি কানাডাকে বার্তা দিতে চাইছে বলেই ধারণা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের।

    ভারত-কানাডা সম্পর্ক

    প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসে কানাডায় খুন হন ‘খালিস্তান টাইগার ফোর্সে’র প্রধান হরদীপ সিং নিজ্জর। তিনি কানাডার সারের গুরু নানক শিখ গুরুদ্বার সাহিবের প্রধান ছিলেন। গুরুদ্বার চত্বরের মধ্যেই গুলি করে খুন করা হয় তাঁকে। ওই ঘটনায় ভারতের গোয়েন্দা সংস্থার দিকে অভিযোগের আঙুল তোলে কানাডা। সে দেশের প্রধানমন্ত্রী সংসদে নিজ্জর খুনে ভারতের হাত রয়েছে বলে দাবি করেন। ট্রুডোর দাবিকে অবাস্তব ও উদ্দেশ্যপ্রণোদিত বলে নস্যাৎ করে নয়াদিল্লি। কানাডার অভিযোগের স্বপক্ষে প্রমাণও চায় ভারত। কানাডার অভিযোগের প্রেক্ষিতে তলানিতে ঠেকে ভারত-কানাডা সম্পর্ক।

    আরও পড়ুুন: ধর্মতলায় ‘শাহি’ সমাবেশ নিয়ে সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে প্রধান বিচারপতির দুয়ারে রাজ্য

    কানাডা থেকে গম আমদানি কমিয়ে দেয় ভারত। বিপাকে পড়েন কানাডার কৃষকরা। কারণ কানাডা থেকে সব চেয়ে বেশি গম আমদানি করে ভারত। তার জেরে ফসলের উচ্চমূল্য পান কানাডার কৃষকরা। আমদানি কমাতেই কানাডায় কমে যায় গমের দাম। তার পরেই সুর নরম করে কানাডা। ই-ভিসা পরিষেবা ফের চালু করে ভারত কানাডাকে বার্তা পাঠাল বলেই ধারণা ওয়াকিবহাল মহলের (India Canada Relation)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP Rally: ধর্মতলায় ‘শাহি’ সমাবেশ নিয়ে সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে প্রধান বিচারপতির দুয়ারে রাজ্য

    BJP Rally: ধর্মতলায় ‘শাহি’ সমাবেশ নিয়ে সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে প্রধান বিচারপতির দুয়ারে রাজ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: সভার অনুমতি দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। তাঁর সেই রায়ের বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দুয়ারে যাচ্ছে রাজ্য সরকার। স্বাভাবিকভাবেই অনিশ্চিত হয়ে পড়ল ২৯ নভেম্বর ধর্মতলায় বিজেপির ‘শাহি’ সমাবেশ (BJP Rally)।

    হাইকোর্টের দ্বারস্থ রাজ্য 

    ফি বার একুশে জুলাই ধর্মতলার ওয়াই চ্যানেলে সভা করে তৃণমূল। ওই একই জায়গায় ২৯ নভেম্বর সভা করার অনুমতি চেয়ে কলকাতা পুলিশের দ্বারস্থ হয় বিজেপি। সভায় উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সভার অনুমতি না পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। আদালতে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছিল, কম্পিউটার জেনারেটেড মাধ্যমে স্বাভাবিক প্রক্রিয়ায় আবেদন বাতিল হয়ে গিয়েছে। পর্যবেক্ষণে আদালত জানায়, মামলাকারীর সভার জন্য নিয়ম অনুযায়ী দু সপ্তাহ আগে আবেদন করেছেন। তাহলে কেন কম্পিউটার জেনারেটেড বিষয়টি সামনে আনা হচ্ছে এবং তাদেরকে মেনে চলতে বলা হচ্ছে? আদালতের কাছে এটা পরিষ্কার যে, পুলিশ ওই আবেদনকে গুরুত্ব দেয়নি। আগেই সিদ্ধান্ত নিয়ে কম্পিউটারের এই ত্রুটি তৈরি করা হয়েছে। যাতে মামলাকারী কোনও আবেদন করলেই তা খারিজ হয়ে যায়। এর পরেই বিজেপিকে (BJP Rally) সভার অনুমতি দেয় আদালত।

    বিচারপতি মান্থার রায় 

    বিচারপতি রাজাশেখর মান্থা রায় দিতে গিয়ে বলেন, “স্বাধীন দেশে যে কেউ যে কোনও জায়গায় যেতে পারেন। কারণ না জানিয়ে সভার অনুমতি বাতিল করার উদ্দেশ্য নিয়ে সন্দেহ জাগছে। বিচারপতি মান্থার এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দ্বারস্থ হল রাজ্য সরকার। রাজ্যকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। দ্রুত শুনানি হতে পারে এই মামলার।

    প্রসঙ্গত, ধর্মতলায় বিজেপির ওই সভার অনুমতি চেয়ে ১৮ অক্টোবর কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনারের কাছে আবেদন করেছিলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। সেখানে সভার তারিখ উল্লেখ করা হয়েছিল ২৮ নভেম্বর। তারিখটি খারিজ হয়ে যাওয়ায় সভার জন্য চাওয়া হয় ২৯ নভেম্বর। সেই দিনটিও খারিজ হয়ে যায়। আদালতের দ্বারস্থ হয় পদ্মশিবির (BJP Rally)।

    আরও পড়ুুন: আগেই উদ্বেগ প্রকাশ মোদির, ডিপফেক নিয়ে মেটা, গুগলকে ডেকে পাঠাচ্ছে কেন্দ্র

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Deepfake: আগেই উদ্বেগ প্রকাশ মোদির, ডিপফেক নিয়ে মেটা, গুগলকে ডেকে পাঠাচ্ছে কেন্দ্র

    Deepfake: আগেই উদ্বেগ প্রকাশ মোদির, ডিপফেক নিয়ে মেটা, গুগলকে ডেকে পাঠাচ্ছে কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি, এক জাল ভিডিওতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরবা নাচছেন। ডিপফেক (Deepfake) প্রযুক্তির মাধ্যমে তৈরি হওয়া এই ভিডিও প্রকাশ্যে আসতেই প্রধানমন্ত্রী জানান যে স্কুল জীবনের পর তিনি কখনও গরবা নাচেননি। এই প্রযুক্তি নিয়ে তখনই উদ্বেগও প্রকাশ করতে দেখা যায় নরেন্দ্র মোদিকে। এবার ডিপফেক (Deepfake) প্রযুক্তি নিয়ে এক উচ্চপর্যায় বৈঠককে বসতে চলেছে কেন্দ্র। এখানে ডেকে পাঠানো হয়েছে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের পরিচালক সংস্থা মেটা, গুগল সহ অন্যান্য তথ্যপ্রযুক্তি সংস্থাকে।

    তিন অভিনেত্রী শিকার ডিপফেক প্রযুক্তির

    জানা গিয়েছে, বৈঠকটি ডেকেছে কেন্দ্রের তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। এই বৈঠকে থাকার কথা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রাজীব চন্দ্রশেখরের। প্রসঙ্গত, ডিপফেক (Deepfake) প্রযুক্তি ক্রমশই শালীনতার মাত্রাকেও লঙ্ঘন করছে। এই প্রযুক্তিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে যে কোনও জনের শরীরে জনপ্রিয় সেলিব্রিটির মুখ বসিয়ে দেওয়া হচ্ছে। এরপরই তৈরি করা হচ্ছে ভুয়ো ভিডিও। সম্প্রতি বলিউডে তিন অভিনেত্রী ডিপফেক প্রযুক্তির শিকার হয়েছেন। দিন কয়েক আগেই বলিউড অভিনেত্রী কাজলের একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে ক্যামেরার সামনেই পোশাক বদলাতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। এনিয়ে হৈচৈ শুরু হওয়ার পরে ইন্টারনেটের ফ্যাক্ট চেকিং সংস্থাগুলি ওই ভিডিওটি (Deepfake) পরীক্ষা করে এবং তারা জানায় যে ওটি আসলে এক টিকটিক তারকার ভিডিও। তার মুখে জুড়ে দেওয়া হয়েছে কাজলের মুখ। একই ঘটনা ঘটতে দেখা যায় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং দক্ষিণ ভারতের নায়িকা রশ্মিকা মান্দানার সঙ্গেও। বিষয়টি নিয়ে সে সময় সোচ্চার হন অমিতাভ বচ্চনও।

    ডিপফেক নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী?

    গত ১৭ অক্টোবর দিল্লিতে বিজেপির সদর দফতরে দীপাবলির এক অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই ডিপফেক (Deepfake) ভিডিও নিয়ে তিনি উদ্বেগের কথা জানান। তিনি বলেন, ‘‘আমাদের হাতে এখন কৃত্রিম মেধার মতো উন্নত প্রযুক্তি রয়েছে। আমাদের উচিত দায়িত্ববোধের সঙ্গে সেই প্রযুক্তি ব্যবহার করা। কেউ যেন এই ধরনের প্রযুক্তি অপব্যবহার না করেন, তার জন্য এ ব্যাপারে উপযুক্ত শিক্ষার প্রসার ঘটানো জরুরি।’’ এনিয়ে চ্যাট জিপিটির সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BGBS 2023: মহুয়াকাণ্ডের জেরেই কি তাজপুর বন্দর থেকে সরে গেলেন আদানিরা?

    BGBS 2023: মহুয়াকাণ্ডের জেরেই কি তাজপুর বন্দর থেকে সরে গেলেন আদানিরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগে কার্যত ল্যাজেগোবরে হয়েছেন কৃষ্ণনগরের সাংসদ তৃণমূলের মহুয়া মৈত্র। মহুয়া যাঁর হয়ে প্রশ্ন করেছিলেন তিনি ব্যবসায়ী হিরানন্দানি। যাঁর বিরুদ্ধে প্রশ্ন করেছিলেন ঘুষ নিয়ে, তিনি এই আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানি। ওয়াকিবহাল (BGBS 2023) মহলের মতে, সেই কারণেই তাজপুর গভীর সমুদ্র বন্দর নিয়ে ফের নতুন করে দরপত্র দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন

    ঘটনাটি তাহলে খুলেই বলা যাক। লগ্নি টানার নামে তৃণমূল জমানায় ফি বার হয় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। গত বছর ওই সম্মেলন শেষে রাজ্য সরকারের তরফে মন্ত্রী ফিরহাদ হাকিম ঘোষণা করেছিলেন, তাজপুর সমুদ্র বন্দর নির্মাণের বরাত পেয়েছে আদানি গোষ্ঠী। সেটি নির্মাণে খরচ হবে ২৫ হাজার কোটি টাকা। চলতি বছর দুদিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হয়েছে মঙ্গলবার। এদিনের সম্মেলনে আদানি গ্রুপের কাউকে দেখা যায়নি। অথচ গত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মঞ্চ আলোকিত করেছিলেন গৌতমই। কথা দিয়েছিলেন, বিনিয়োগ করবেন ১০ হাজার কোটি টাকা। কর্মসংস্থান হবে ২০ থেকে ২৫ হাজার।

    মহুয়াকাণ্ডের জের!

    এদিনের সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, “তাজপুরে সমুদ্রবন্দর হবে। আপনারা তাতে অংশগ্রহণ করতে পারেন।” দু’ বছরের মধ্যে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের দুই মন্ত্রীর (এঁদের মধ্যে একজন আবার মুখ্যমন্ত্রী) দুই বিপ্রতীপ মন্তব্যে সৃষ্টি হয়েছে জল্পনার। প্রশ্ন উঠছে, মহুয়াকাণ্ডের জেরেই কি তাজপুরে বিনিয়োগে (BGBS 2023) বিমুখ আদানিরা? অবশ্য মমতা এবং ফিরহাদের বক্তব্যে বিপ্রতীপ কিছু দেখছেন না রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি বলেন, “তাজপুর বন্দর নিয়ে নতুন করে কোনও সিদ্ধান্ত হয়নি। আদানি গোষ্ঠীকে অনুমতিপত্র দেওয়া হয়েছিল। তবে সেটা বাতিল করা হয়নি।”

    আরও পড়ুুন: মোদির নেতৃত্বে আজ শুরু ভার্চুয়াল জি২০ সম্মেলন, যোগ দেবেন কি ট্রুডো?

    কটাক্ষ বিজেপির

    তাজপুর নিয়ে গতকালের ঘোষণার পরই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, “আদানি নিয়েছিলেন, তবে সেখানকার মাটির ফিট সার্টিফিকেট আসেনি। তাজপুর বন্দরের একটা পাথরও গাঁথা হয়নি। আদৌ বন্দর করা যাবে কিনা, সেটাই তো বোঝা যাচ্ছে না! কে জলে টাকা ফেলতে চায়? ওঁর (আদানি) থেকে কেড়ে নিলেন? দেবেন কাকে? সবই তো গভীর জলে পড়ে রয়েছে। অন্যদিকে, আম্বানি বুঝে গিয়েছেন দিদির কাছে বড় বড় কথা বললে দিদি খুশি। নাহলে বাকি যে (BGBS 2023) ব্যবসাগুলো চলছে, সেগুলোও চলতে দেবেন না।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Uttarkashi Incident: আটকে পড়া শ্রমিকরা কী খেলেন মঙ্গলবার রাতে? কী পরামর্শ দেওয়া হল ওঁদের?

    Uttarkashi Incident: আটকে পড়া শ্রমিকরা কী খেলেন মঙ্গলবার রাতে? কী পরামর্শ দেওয়া হল ওঁদের?

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবারই প্রকাশ্যে আসে উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে (Uttarkashi Incident) থাকা ৪১ জন শ্রমিকের ভিডিও। কঠিন পরিস্থিতির মধ্যেও তাঁরা সুস্থ স্বাভাবিক রয়েছেন বলে জানান। জানা গিয়েছে, খিচুড়ির পরে মঙ্গলবার রাতে তাঁদের পোলাও, মটর-পনির এবং দুটি করে রুটি দেওয়া হয়েছে। এক্ষেত্রে বিশেষজ্ঞদের (Uttarkashi Incident) পরামর্শ অনুযায়ী কাজ করছে উদ্ধারকারী দল। শ্রমিকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই খাবার পাঠানো হচ্ছে এবং খাদ্যের ধরনেও বদল আনা হচ্ছে। মঙ্গলবার রাতেই পাইপের ভিতর দিয়ে প্রায় দেড়শটি খাবারের প্যাকেট শ্রমিকদের কাছে পৌঁছায়। এর পাশাপাশি বিভিন্ন রকমের ফলও পাঠানো হচ্ছে শ্রমিকদের। আটকে পড়া শ্রমিকদের জন্য রান্না করছেন জনৈক সঞ্জিত রানা। বিভিন্ন সংবাদ মাধ্যমকে দেওয়া তাঁর সাক্ষাৎকারে সঞ্জিতবাবু বলেন, ‘‘চিকিৎসকের তত্ত্বাবধানেই সমস্ত রান্না করেছি। হজম করতে অসুবিধা হবে না এমন খাবারই রান্নার নির্দেশ দেওয়া হয়েছিল। কম তেলমশলা দিয়ে তাই ভেজ পোলাও এবং মটর পনির রান্না করেছি। মাখন দিয়ে রুটিও বানিয়েছি।’’

    শ্রমিকদের সুড়ঙ্গের ভিতর হাঁটাচলা করার পরামর্শ

    জানা গিয়েছে,  ৫ থেকে ১০ কেজি ওজনের ফলও পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে আপেল, লেবুর পাশাপাশি পাঁচ ডজন কলা। এর পাশাপাশি অবসাদ রোখার ওষুধও তাঁদেরকে পাঠানো হচ্ছে। উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে যে সুড়ঙ্গের ভিতরে (Uttarkashi Incident) পর্যাপ্ত পরিমাণেই রয়েছে জল এবং অক্সিজেন। এর পাশাপাশি সুড়ঙ্গের ভিতরে শ্রমিকরা কী কী করবেন সে পরামর্শ দিচ্ছেন উদ্ধারকারী দলে থাকা বিশেষজ্ঞরা (Uttarkashi Incident)। সুড়ঙ্গের ভিতরে তাঁদেরকে হাঁটা চলা এবং যোগ ব্যায়ামের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শ্রমিকরা যাতে মানসিকভাবে ভেঙে না পড়েন সে কারণে কয়েকজন শ্রমিকের পরিজনকে ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে বলে জানা গিয়েছে। সুড়ঙ্গের কাছাকাছি হোটেলে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। উদ্ধারকারী দলের বক্তব্য হল, যতই পরিবারের সঙ্গে যোগাযোগ রাখবেন শ্রমিকরা, ততই তাঁদের মনের জোর বাড়বে।

    সংবেদনশীল সম্প্রচারে নিষেধাজ্ঞা কেন্দ্রের

    অন্যদিকে, কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক ইতিমধ্যে প্রতিটি সংবাদমাধ্যমকে নির্দেশ দিয়েছে, যে কোনও ধরনের চাঞ্চল্যপূর্ণ সম্প্রচার না করতে। যে কোনও ধরনের লাইভ টেলিকাস্ট অথবা টানেলের পাশে থেকে করা ভিডিও এগুলোকে সম্প্রচার করতে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। এর পাশাপাশি যখনই উত্তরকাশী (Uttarkashi Incident) বিষয় খবর করা হবে তখন যেন সেই খবর সংবেদনশীল না হয়। সেই রকমভাবেই তৈরি করতে হবে প্রতিবেদনের শিরোনাম ও ছবি। তার কারণ শিরোনাম এবং ছবি দেখে যেন শ্রমিক পরিবারের উদ্বিগ্ন না হয়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Hamas Israel War: হামাস-ইজরায়েল যুদ্ধে ৪ দিনের বিরতি, কোন শর্তে জানেন?

    Hamas Israel War: হামাস-ইজরায়েল যুদ্ধে ৪ দিনের বিরতি, কোন শর্তে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: দেড় মাসেরও বেশি সময় ধরে চলছে যুদ্ধ। শেষমেশ তাতে পড়ল ইতি। তবে মাত্রই চার দিনের জন্য। হামাস-ইজরায়েল যুদ্ধে (Hamas Israel War) গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করা হল চারদিনের। বুধবার ইজরায়েল ক্যাবিনেটের তরফে মঞ্জুর করা হয় হামাসের দেওয়া চুক্তি।

    ৫০ পণবন্দিকে মুক্তি

    জানা গিয়েছে, হামাসের হাতে বন্দি প্রায় ৫০ জনকে মুক্তি দেওয়া হবে। তার বিনিময়েই মিলছে সাময়িক যুদ্ধবিরতি। পণবন্দিদের মুক্তি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল হামাসের তরফে। ইজরায়েলের তরফে জানানো হয়েছে, সাময়িক এই যুদ্ধবিরতি ঘোষণা করা হচ্ছে মানবতার স্বার্থেই। ইজরায়েলের এক সরকারি আধিকারিক জানান, ৫০ জন ইজরায়েলি ও বিদেশি পণবন্দি নাগরিককে মুক্ত করা হবে। এঁদের মধ্যে রয়েছেন মহিলা এবং শিশুরাও। এর পরিবর্তে যুদ্ধ বন্ধ থাকবে চারদিন। এই চুক্তির পর প্রতি ১০ জন করে পণবন্দিকে মুক্তি দেওয়া হলে আরও একদিন করে যুদ্ধ বন্ধ রাখবে তেল আভিভ।

    ‘জারি রাখা হবে যুদ্ধ’

    ইজরায়েলের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, “ইজরায়েলি সরকার, ইজরায়েলি সেনা ও নিরাপত্তা বাহিনীর অপহৃতদের ফিরিয়ে আনতে, হামাসকে নির্মূল করতে ও গাজা থেকে ইজরায়েলের ওপর যাতে কোনও ঝুঁকি না থাকে, তা নিশ্চিত করতে যুদ্ধ জারি রাখা হবে।” তবে যুদ্ধবিরতি ঘোষণার পর বিবৃতি দেওয়া হয়েছে হামাসের তরফেও। তাতে (Hamas Israel War) বলা হয়েছে, “মানবিকতার স্বার্থে এই আবেদন। তবে আমরাও দেখতে চাই ১৫০ জন প্যালেস্তিনীয়কে জেল থেকে মুক্তি দেওয়া হচ্ছে কিনা।”

    আরও পড়ুুন: মোদির নেতৃত্বে আজ শুরু ভার্চুয়াল জি২০ সম্মেলন, যোগ দেবেন কি ট্রুডো?

    হামাস-ইজরায়েল যুদ্ধে যে সাময়িক বিরতি হতে চলেছে, তার ইঙ্গিত মিলেছিল মঙ্গলবারই। এদিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, “পণবন্দিদের মুক্তি দেওয়া নিয়ে শিগগিরই চুক্তি সই হতে চলেছে।” হামাসের পলিটিক্যাল চিফ ইসমাইল হানিয়েও বলেছিলেন, “কাতারের মধ্যস্থতায় আমরা যুদ্ধবিরতির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি।”

    গত ৭ অক্টোবর ইহুদি রাষ্ট্র ইজরায়েলের ওপর প্রথম হামলা চালায় ইসলামি রাষ্ট্র প্যালেস্তাইনের গাজা স্ট্রিপের সশস্ত্র বাহিনী হামাস। নৃশংসভাবে খুন করা হয় ইজরায়েলি নাগরিকদের। তার পরেই প্রত্যাঘাত করে ইজরায়েল। ইজরায়েলি সেনার হানায় কোণঠাসা হয়ে পড়ে হামাস। হামলার প্রথম দিনেই ইজরায়েল থেকে ২৫০ জনকে অপহরণ করে পণবন্দি করে হামাস। এঁদের মধ্যে কয়েকজনকে যেমন মুক্তি দিয়েছে হামাস, তেমনি বেশ কয়েকজন বিদেশি নাগরিককে খুনও করা হয়েছে (Hamas Israel War) বলে অভিযোগ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Guinness World Record: ৩২ নয়, ৩৮টি দাঁতের অধিকারিণী হয়ে গিনেস রেকর্ডে ভারতীয় মহিলা

    Guinness World Record: ৩২ নয়, ৩৮টি দাঁতের অধিকারিণী হয়ে গিনেস রেকর্ডে ভারতীয় মহিলা

    মাধ্যম নিউজ ডেস্ক: ৩৮টি দাঁত নিয়ে বিশ্ব রেকর্ড গড়ে গিনেস বুকে (Guinness World Record) নাম তুললেন এক ভারতীয় মহিলা। অনেকের মুখে অতিরিক্ত দু-একটা দাঁত থাকে। মেডিক্যালের ভাষায় একে হাইপারডোনটিয়া বা পলিডোনটিয়া বলা হয়। তাই বলে অতিরিক্ত ৬টি দাঁত! এ যেন এক অবাক করা কাণ্ড। বিশ্বের মোট ৩.৮ শতাংশ মানুষের অতিরক্ত দাঁতের দৃষ্টান্ত পাওয়া যায়। দাঁতের গোঁড়ায় অঙ্কুর দাঁত থেকে অতিরিক্ত দাঁতের জন্ম হয় বলে জানা যায়।

    কে এই মহিলা (Guinness World Record)?

    সাধারণত প্রাপ্ত বয়স্ক মানুষের মুখে ৩২টি দাঁত থাকে। কিন্তু ২৬ বছরের এই ভারতীয় মহিলার দাঁত অতিরিক্ত ৬টি দাঁত আরও ওঠায় মোট দাঁতের সংখ্যায় দাঁড়িয়েছে মোট ৩৮। সব থেকে বেশি দাঁতের অধিকারিণী হয়ে গিনেস বিশ্ব রেকর্ড (Guinness World Record) গড়েছেন তিনি। এই ভারতীয় মহিলার নাম কল্পনা বালান।

    ছোট বেলা থেকেই দাঁত উঠেছে

    গিনেস বিশ্ব রেকর্ড (Guinness World Record) অনুসারে সূত্রে জানা গিয়েছে, কল্পনার মুখের ভিতরে নিচের চোয়ালে চারটি অতিরিক্ত দাঁত এবং উপরের চোয়ালে দুটি দাঁত অতিরক্ত দাঁত রয়েছে। তাঁর ছোটবেলা থেকেই দাঁত ওঠার প্রক্রিয়া শুরু হয়েছিল। এরপর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে দাঁতেরও বৃদ্ধি হতে থাকে। এই অতিরিক্ত দাঁতের কারণে তাঁর কোনও যন্ত্রণা বা ব্যথ্যার প্রকোপ নেই কিন্তু খাবর খওয়ার পর দাঁতের ফাঁকে খাবার আটকে যাওয়ার একটা সমস্যার রয়েছে। কল্পনা জানান, যখন তাঁর বাবা-মা এই দাঁতের বিষয়ে জানতে পেরেছিলেন, সেই সময় অবাকই হয়েছিলেন। অতিরিক্ত দাঁতগুলি তুলে ফেলার কথাও বলেছিলেন। কিন্তু রাজি হননি কল্পনা। তবে ডাক্তার দাঁত তোলার বিষয়ে আরও সময় অপেক্ষার করার পরামর্শ দিয়ে ছিলেন। যদিও কল্পনা পরবর্তী সময়ে দাঁতগুলি পরিণত হওয়ার পরও তোলার বিষয়ে খুব একটা আগ্রহ দেখাননি।

    কল্পনার বক্তব্য

    কল্পনা বালান নিজের দাঁত নিয়ে গিনেস বুকে (Guinness World Record) নাম তুলে বলেন, “আমি খুব আনন্দিত আমার এই দাঁতের জন্য। বিশ্ব রেকর্ডে নাম তোলাটা আমার কাছে সারা জীবনের একটি পুরস্কার স্বরূপ। তবে এখনও আরও দুটি দাঁত অপূর্ণ অবস্থায় রয়েছে। যদি সেগুলি পরিপূর্ণতা পায় তাহলের রেকর্ডে দাঁতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।” 

    উল্লেখ্য, পুরুষদের মধ্যে অতিরিক্ত দাঁতের রেকর্ডে কানাডার ইভানো মেলোন নামে এক ব্যাক্তি ৪১টি দাঁত নিয়ে বিশ্ব গিনেসে নাম তুলেছিলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • G20 Summit: মোদির নেতৃত্বে আজ শুরু ভার্চুয়াল জি২০ সম্মেলন, যোগ দেবেন কি ট্রুডো?

    G20 Summit: মোদির নেতৃত্বে আজ শুরু ভার্চুয়াল জি২০ সম্মেলন, যোগ দেবেন কি ট্রুডো?

    মাধ্যম নিউজ ডেস্ক: মাসখানেক আগেই নয়াদিল্লিতে শেষ হয়েছে জি২০ (G20 Summit) শীর্ষ সম্মেলন। ভারতের নেতৃত্বে শেষ এই সম্মেলন হবে আজ, বুধবার, নয়াদিল্লিতে। ভার্চুয়াল মাধ্যমের এই বৈঠকের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এই বৈঠকের শেষেই জি২০ সম্মেলন আয়োজনের ব্যাটন চলে যাবে অন্য দেশের হাতে।

    বৈঠকে যোগ দেবেন কারা

    ভার্চুয়াল এই বৈঠকে যোগ দিচ্ছেন না চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে বেজিংয়ের তরফে যোগ দেওয়ার কথা সে দেশের প্রধানমন্ত্রীর। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও যোগ দিচ্ছেন না এই বৈঠকে। সেপ্টেম্বরে নয়াদিল্লিতে আয়োজিত জি২০ শীর্ষ সম্মেলনেও গরহাজির ছিলেন এই দুই রাষ্ট্রপ্রধান। (পুতিন অবশ্য যোগ দিয়েছিলেন ভার্চুয়ালি।) তবে এদিনের বৈঠকে আশ্চর্যজনকভাবে যোগ দিতে চলেছেন কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো। নয়াদিল্লির বৈঠকে (G20 Summit) উপস্থিত ছিলেন তিনি। তার পর অবশ্য তলানিতে ঠেকেছে ভারত-কানাডা সম্পর্ক। কানাডায় খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং গুজ্জরের মৃত্যুর ঘটনায় ভারতকে দুয়ো দেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো। ট্রুডোর অভিযোগ অস্বীকার করে নয়াদিল্লি সাফ জানিয়ে দেয়, অভিযোগের প্রমাণ দিতে হবে। এ পর্যন্ত সেই প্রমাণ দিতে পারেনি ট্রুডোর দেশ।

    সম্প্রচার করা হবে কেবল মোদির ভাষণ

    সম্প্রতি অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি উইংয়ের সঙ্গে বৈঠকে উত্থাপন করেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে জয়শঙ্কর তাঁকে সাফ জানিয়ে দেন, কানাডা কূটনৈতিক ও দ্বিপাক্ষিক সব ধরনের সম্পর্ক উপেক্ষা করছে। খালিস্তানপন্থী জঙ্গিদের আশ্রয় দিয়ে ভারতের দুশ্চিন্তা বাড়িয়ে তুলেছে। এদিনের বৈঠকে যদি এই বিষয়টি উত্থাপিত হয়, তাহলে ট্রুডোর বিপদ বাড়বে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের একাংশের। এদিনের বৈঠকে উঠতে পারে হামাস-ইজরায়েল যুদ্ধের প্রসঙ্গও। তবে সম্প্রচার করা হবে কেবল মোদির ভাষণ।

    আরও পড়ুুন: শিষ্টাচারের সীমা লঙ্ঘন! মোদিকে ‘অপয়া’ বলে আক্রমণ রাহুলের, তীব্র প্রতিক্রিয়া বিজেপির

    ভারতের বিদেশ সচিব বিনয় কাতরা বলেন, “আমরা আশা করছি এদিনের ভার্চুয়াল বৈঠকে জি২০-র বেশিরভাগ নেতাই যোগ দেবেন।” জি২০ শেরপা অমিতাভ কান্ত বলেন, “ভার্চুয়াল এই বৈঠকে কেবল বিশ্বনেতাদের পূর্ববর্তী আলোচনার কতটা অগ্রগতি হয়েছে তা নিয়েই আলোচনা হবে না, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি নিয়েও কথা হবে।” তিনি বলেন, “রাষ্ট্রসংঘের ৭৮তম অধিবেশনের পর এই প্রথম একত্রিত হওয়ার সুযোগ পাচ্ছেন বিশ্বনেতারা (G20 Summit)।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • DRDO: হেলিকপ্টার থেকে মিসাইল নিক্ষেপ, দেশে তৈরি প্রথম জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল

    DRDO: হেলিকপ্টার থেকে মিসাইল নিক্ষেপ, দেশে তৈরি প্রথম জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতিরক্ষায় আত্মনির্ভর ভারত-এর লক্ষ্যে আরও একটি পদক্ষেপ। পরীক্ষামূলক উড়ানে সফল দেশীয় প্রযুক্তিতে তৈরি নৌসেনার জন্য নির্মিত প্রথম কোনও জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র (Anti Ship Missile)। দেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও-র (DRDO) সহযোগিতায় মঙ্গলবার এই পরীক্ষা করে ভারতীয় নৌসেনা। এদিন একটি সি-কিং ৪২বি হেলিকপ্টার থেকে ছোড়া হয় দেশে তৈরি প্রথম কোনও জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রকে। এদিনের পরীক্ষাটি মূলত ছিল গাইডেড ফ্লাইট ট্রায়াল। এই পরীক্ষায় পুরোপুরি সফল নতুন ক্ষেপণাস্ত্রটি।

    পোশাকি নাম এনএএসএম

    দীর্ঘদিন ধরেই আকাশপথে জাহাজে হামলা চালানোর মত, দেশিয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন পাল্লার ক্রুজ মিসাইল (Anti Ship Missile) নির্মাণ নিয়ে গবেষণা ও পরীক্ষা করছে নৌসেনা। গত অক্টোবর মাসে, ডিআরডিও-নির্মিত (DRDO) দূর পাল্লার জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের (এলআরএএসএম) পরীক্ষা নিয়ে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছিল। তখনই খবরে প্রকাশিত হয়েছিল যে, নৌসেনা ৫০০ কিলোমিটার পাল্লার একটি নতুন জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র (এনএএসএম) নিয়ে গবেষণা করছে যা পরবর্তীকালে ৩৫০-৪০০ কিমি পাল্লার সুপারসনিক ব্রহ্মস জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রের জায়গা নেবে। অচিরে, এদিন দেখা দেখা মিলল সেই ক্ষেপণাস্ত্রের।

    এএসএম ইন্টারসেপ্টর মিসাইল তৈরি ভারতের

    এর আগে, ২০২২ সালের মার্চ মাসে স্বল্প-পাল্লার জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের (Anti Ship Missile) পরীক্ষা চালিয়েছিল ভারত। ৩৮০ কেজি ওজনের ওই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ৫৫ কিমি। সেগুলিকে অ্যাটাক হেলিকপ্টার থেকে নিক্ষেপ করা যায়। তার দুমাস আগে, অর্থাৎ ২০২২ সালের মার্চ মাসে যুদ্ধজাহাজ আইএনএস বিশাখাপত্তনম থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করে শত্রুর ছোড়া জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করার যোগ্যতা অর্জন করেছে ভারত (DRDO)। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share