Tag: Bengali news

Bengali news

  • Kalighater Kaku: কোন অসুখে টানা দু’মাস হাসপাতালে সুজয়কৃষ্ণ? এসএসকেএমে আচমকা হানা ইডির

    Kalighater Kaku: কোন অসুখে টানা দু’মাস হাসপাতালে সুজয়কৃষ্ণ? এসএসকেএমে আচমকা হানা ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: অগাস্ট মাসে হাসপাতালে অস্ত্রপচার হয়েছে কালীঘাটের কাকুর (Kalighater Kaku)। অক্টোবর মাসের অর্ধেক দিন অতিবাহিত। প্রায় দু মাস হাসপাতালেই রয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র। হৃদরোগের চিকিৎসার জন্য এতদিন কেন তিনি হাসপাতালে? তা খতিয়ে দেখতেই হাসপাতালে হাজির হলেন ইডির কর্তারা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আচমকা হানায় এসএসকেএম হাসপাতালে রীতিমতো আলোড়ন তৈরি হয়। ওয়াকিবহাল মহলের মতে, দার্ঘদিন হাসপাতালে কালীঘাচের কাকু ভর্তি থাকার ফলে তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারছে না ইডি। অন্যদিকে আদালতেরও নির্দেশ রয়েছে, শীঘ্রই তদন্ত শেষ করার। তাই ইডির এই আচমকা হানা।

    সুজয়কৃষ্ণের সঙ্গে কথা ইডি অফিসারদের

    নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রের (Kalighater Kaku) সঙ্গে ইডি অফিসাররা এদিন এসএসকেএম হাসপাতালে কথাও বলেন। এর পাশাপাশি মঙ্গলবার চিকিৎসকদের সঙ্গে তদন্তকারী অফিসারদেরও কথা বলতে দেখা যায়। জানা গিয়েছে, সুজয়কৃষ্ণ ভদ্রের কী ধরনের সমস্যা রয়েছে! সেই সংক্রান্ত মেডিক্যাল রিপোর্ট হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে চেয়ে পাঠানো হয়েছে। তা হাতে পাওয়ার পরই বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেবেন ইডি আধিকারিকরা। তারপরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এসএসকেএম হাসপাতাল যেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কাছ থেকে বাঁচার একমাত্র আস্তানা। এর আগেও সমন পেতেই মদন মিত্র বা পার্থ চট্টোপাধ্যায় অথবা অনুব্রত মণ্ডলদের এখানে ভর্তি হতে দেখা গিয়েছে।

    চলতি বছরের ৩০ মে গ্রেফতার হন কালীঘাটের কাকু

    প্রসঙ্গত, প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি গ্রেফতার করে সুজয়কৃষ্ণ ভদ্রকে (Kalighater Kaku)। চলতি বছরের ৩০ মে গ্রেফতার হন কালীঘাটের কাকু। সুজয়কৃষ্ণ ভদ্র লিপস অ্যান্ড বাউন্সের অন্যতম কর্তা বলে নিজেকে দাবি করেছিলেন বারবার। পাশাপাশি সংবাদমাধ্যমের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্যার সম্বোধনও করতে থাকেন তিনি। বহুবার তাঁকে তলব করে ইডি, তাঁর বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। টানা কয়েকমাস নজরদারি চালানোর পরে গ্রেফতার করা হয় তাঁকে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Israel Hamas war: ইজরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে লেবাননও, চিন্তায় ভারত, কেন জানেন?

    Israel Hamas war: ইজরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে লেবাননও, চিন্তায় ভারত, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: দশ দিনেরও বেশি সময় ধরে চলছে ইজরায়েল-হামাস যুদ্ধ (Israel Hamas war)। এই যুদ্ধের সূচনা করেছিল প্যালেস্তাইনের গাজা ভূখণ্ডের হামাসরা। ইহুদিদের দেশ ইজরায়েলকে শিক্ষা দিতেই হামলা চালায় মুসলিম জঙ্গি গোষ্ঠী হামাস। এই যুদ্ধে ইতিমধ্যেই নিহত হয়েছেন কয়েক হাজার মানুষ। হামাসের হাতে পণবন্দি ২০০ জন ইজরায়েলি নাগরিক।

    হামাসকে সঙ্গত লেবাননের হেজবুল্লার

    এমতাবস্থায় হামাসের পাশে দাঁড়িয়েছে মুসলমানের দেশ সিরিয়া ও লেবাননও। হামাসকে সঙ্গত দিচ্ছে লেবাননের হেজবুল্লা নামে এক জঙ্গি সংগঠন। প্রত্যাশিতভাবেই হামাসের পাশাপাশি সিরিয়া ও হেজবুল্লা-বধে নেমেছে ইজরায়েল। এতেই চিন্তা বাড়ছে ভারতের। কারণ এই মুহূর্তে ইজরায়েল-লেবানন সীমান্তে মোতায়েন রয়েছেন ৯০০ ভারতীয় জওয়ান।

    ব্লু লাইনে’ মোতায়েন ভারতীয় সেনা

    এই জওয়ানরা রাষ্ট্রসংঘের অন্তর্বর্তী বাহিনীর সদস্য হিসেবে ইজরায়েল-লেবানন (Israel Hamas war) সীমান্ত এলাকায় ‘ব্লু লাইনে’ মোতায়েন রয়েছেন। ইজরায়েল-সিরিয়া সীমান্ত এলাকায়ও রাষ্ট্রসংঘের অন্তর্বর্তী বাহিনীর সদস্য হিসেবে মোতায়েন রয়েছেন ২০০ ভারতীয় সেনা। ভারতীয় সেনা মোতায়েনের প্রধান উদ্দেশ্যই হল ইজরায়েল ও লেবাননের মধ্যে শান্তি বজায় রাখা। বর্তমানে এই অঞ্চলে বিশ্বের ৪৮টি দেশের ১০ হাজারেরও বেশি শান্তিরক্ষী বাহিনী মোতায়েন রয়েছে। এই ৪৮টি দেশের মধ্যে রয়েছে ভারতও।

    আরও পড়ুুন: মিসাইল হামলায় উড়ল গাজার হাসপাতাল, হত অন্তত ৫০০, কাঠগড়ায় প্যালেস্তাইন

    সিরিয়া এবং লেবানন ইজরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ায় চিন্তা বাড়ছে ভারতের। কারণ সীমান্তে টহলদারি চালাতে গিয়ে হামলার মুখোমুখি হতে হতে পারে ভারতীয় সেনাকে। তাই বোমাবর্ষণের ঘটনায় হতাহতের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রতিরক্ষামন্ত্রকের।

    ইজরায়েল-হামাস যুদ্ধে (Israel Hamas war) ইজরায়েলের পক্ষ নিয়েছে ভারত। স্বাভাবিকভাবেই ভারতীয় সেনা লক্ষ্য হতে পারে সিরিয়া এবং লেবাননের জঙ্গিদের। বিশেষত সেই কারণেই সিঁদুরে মেঘ দেখছে ওয়াকিবহাল মহল। এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইরানও। কারণ ইরান ইতিমধ্যেই হুমকি দিয়েছে, প্যালেস্তাইনে যা হচ্ছে, তার দায় নিতে হবে ইজরায়েলকে। আমেরিকা ইজরায়েলের পাশে থাকলেও, গাজায় স্থলে পথে হামলার চিন্তা ইজরায়েলকে ছাড়তে হবে বলেও সতর্ক করেছে বাইডেন প্রশাসন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
  • Israel Hamas War: মিসাইল হামলায় উড়ল গাজার হাসপাতাল, হত অন্তত ৫০০, কাঠগড়ায় প্যালেস্তাইন

    Israel Hamas War: মিসাইল হামলায় উড়ল গাজার হাসপাতাল, হত অন্তত ৫০০, কাঠগড়ায় প্যালেস্তাইন

    মাধ্যম নিউজ ডেস্ক: মিসাইলের হামলায় উড়ে গেল আস্ত একটা হাসপাতাল। চোখের পলকে অকালে প্রয়াত হলেন অন্তত পাঁচশো জন মানুষ। সুস্থ হতে কিংবা রোগীর আত্মীয়-পরিজন হিসেবে যাঁরা এসেছিলেন হাসপাতালে। যুদ্ধের সঙ্গে যাঁদের পরোক্ষভাবেও কোনও সম্পর্কই নেই। গাজার (Israel Hamas War) স্বাস্থ্যমন্ত্রকের তরফে এ খবর জানানো হয়েছে। হামাসের অভিযোগ, ইজরায়েলের ছোড়া মিসাইলেই ভেঙে পড়েছে আস্ত হাসপাতালটি।

    অভিযোগ অস্বীকার ইজরায়েলের

    যদিও অভিযোগ অস্বীকার করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। তাদের দাবি, প্যালেস্তাইনের ছোড়া রকেটের আঘাতেই এই বিপর্যয়। এই ঘটনার সঙ্গে সঙ্গেই খুলে গেল অপপ্রচারের মুখোশ। ভিডিও ফুটেজ প্রকাশ করে ইজরায়েল জানায়, গাজার হাসপাতালে যে রকেট আছড়ে পড়ে ৩০০ জনের মৃত্যু হয়েছে, তা হামাসের ছোড়া। মিসফায়ার করে ওই রকেট হাসপাতালে গিয়ে পড়ে। দোষ চাপানোর চেষ্টা হয় ইজরায়েলের ওপর।  

    হামাস-ইজরায়েলের যুদ্ধ

    দিন দশেকেরও বেশি সময় ধরে চলছে হামাস-ইজরায়েলের যুদ্ধ (Israel Hamas War)। ইহুদিদের দেশ ইজরায়েলকে শিক্ষা দিতে হামলা চালায় মুসলমানের দেশ প্যালেস্তাইন। এই প্যালেস্তাইনের গাজা ভূখণ্ডে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গি হামাসরাই প্রথম হামলা চালায়। প্রতিরোধ গড়ে তোলে তেল আভিভ। তার জেরে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন কয়েক হাজার মানুষ।

    ইজরায়েল-হামাসের এই সংঘর্ষ থেকে গাজার আল আহলি হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন শতাধিক সাধারণ মানুষ। হাসপাতালে ভর্তি ছিলেন কিছু রোগীও। তাঁদের দেখতে এসেছিলেন তাঁদের পরিজনেরা। আচমকাই আছড়ে পড়ে একটি মিসাইল। ভেঙে পড়ে হাসপাতালের একটি বড় অংশ। দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। গাজা স্বাস্থ্যমন্ত্রকের দাবি, মিসাইলের ঘায়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫০০ জনের। এর পরেই শুরু হয়েছে ইজরায়েল-প্যালেস্তাইনের (Israel Hamas War) মধ্যে দোষারোপ-পাল্টা দোষারোপের পালা। ইজরায়েলের দাবি, যে সময় হাসপাতালটি ভেঙে পড়ে, সেই সময় প্যালেস্তাইনের জিহাদি সংগঠন রকেট হামলা চালিয়েছিল। কোনও একটি রকেটের উৎক্ষেপণ ব্যর্থ হয়। সেটিই আছড়ে পড়ে গাজার ওই হাসপাতালের ওপর।

    রয়েল ডিফেন্স ফোর্সের তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, “একাধিক গোয়েন্দা সূত্রে খবর, হাসপাতালে রকেট হামলার জন্য ইসলামিক জিহাদ জঙ্গি সংগঠনই দায়ী। আইডিএফের অপারেশনাল সিস্টেমের মাধ্যমে জানা গিয়েছে, একগুচ্ছ রকেট ইজরায়েল লক্ষ্য করে ছোড়া হয়েছিল। তা ওই হাসপাতালের ওপর দিয়েই গিয়েছিল। কোনও একটি রকেট আছড়ে পড়েই শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে।” আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, “বিভিন্ন সূত্র থেকে আমরা জেনেছি, ইসলামিক জিহাদির এজন্য দায়ি। রকেট হামলা ব্যর্থ হওয়ায়ই ঘটেছে এই বিপর্যয়।”

    আরও পড়ুুন: “গ্রিন প্ল্যানেটের জন্য ব্লু ইকনমিকের দিকে যাচ্ছি”, মেরিটাইম সামিটে বললেন মোদি

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     

     

     

  • Lakshmi Bhandar: লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেও কাটমানি! টাকা ঢুকত যুবকের অ্যাকাউন্টে, তারপর কী হল?

    Lakshmi Bhandar: লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেও কাটমানি! টাকা ঢুকত যুবকের অ্যাকাউন্টে, তারপর কী হল?

    মাধ্যম নিউজ ডেস্ক: লক্ষ্মীর ভান্ডারের (Lakshmi Bhandar) টাকা প্রায় দুবছর ধরে এক যুবকের অ্যাকাউন্টে ঢুকত। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ-২ ব্লকের হুদরাপুর এলাকায়। ফরিদা খাতুন নামে উপভোক্তার মোবাইলে প্রকল্পের টাকা ঢোকার ম্যাসেজ আসত। আর টাকা ঢুকত অন্যের অ্যাকাউন্টে। প্রশাসনের দরবারে গত দুবছর ধরেই দরবার করেও কোনও কাজ হয়নি। ব্লক প্রশাসনের একাংশকে হাত করে এই সব হয়েছে। এর পিছনে একটি চক্র কাজ করেছে।  

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Lakshmi Bhandar)

    ব্লক অফিস সূত্রে জানা যায়, লক্ষ্মীর ভান্ডারে(Lakshmi Bhandar)  মাসে মাসে ৫০০ টাকা করে জমা হওয়ার বিষয়টি মোবাইলে ফরিদা পেয়েছেন, কিন্তু প্রকৃত অর্থে সে টাকা তাঁর ব্যাঙ্কে জমা পড়েনি। বিডিও-র তদন্তে ধরা পড়ে যে অ্যাকাউন্টে ফরিদার টাকা জমা পড়ছে সেটি তাঁর অ্যাকাউন্টই নয়। সেটি সম্মতিনগরের হুদরাপুরের বাসিন্দা সাদের শেখ নামে এক যুবকের অ্যাকাউন্ট। নতুন বিডিও এসেছেন শুনে ফরিদা তাঁর অভিযোগ নিয়ে দু’দিন আগে হাজির হন তাঁর কাছে। দ্রুত দুর্নীতির তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে ফরিদার হাতে টাকা তুলে দিলেন রঘুনাথগঞ্জ ২-এর বিডিও দেবোত্তম সরকার। বিষয়টি জানার পর সাদেরকে বিডিও ডেকে পাঠান। শুরু হয় জিজ্ঞাসাবাদ। তাতেই সব কথা স্বীকার করে ওই যুবক।

    কী বললেন বিডিও?

    বিডিও দেবোত্তম বলেন, মহিলার অভিযোগ পেয়েই তদন্তের ভার দেওয়া হয় এক আধিকারিক চন্দন চৌবেকে। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। হুদরাপুরের যুবক সাদের শেখের অ্যাকাউন্টে ২৬ মাস ধরে লক্ষ্মীর ভান্ডারের (Lakshmi Bhandar) টাকা ঢুকেছে ফরিদা খাতুনের প্রাপ্য টাকা। ওই যুবক স্বীকার করে তার গ্রামেরই বন্ধু রাহুল শেখ তিন হাজার টাকার বিনিময়ে ফরিদা খাতুনের নামে ওই যুবকের অ্যাকাউন্ট তৈরি করে ব্যাঙ্কে। ব্যাঙ্কও তা খতিয়ে দেখেনি। এই ঘটনায় প্রশাসনিক গাফিলতি অবশ্যই ছিল। তা ছাড়া বাইরের দালাল চক্র এই ঘটনায় জড়িত জানিয়ে ওই যুবকের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে। তবে যে যুবকের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছিল তিনি মুচলেকা দিয়ে ক্ষমা চেয়েছেন। আর মহিলার প্রাপ্য ১৩ হাজার টাকা তাঁকে দিয়ে দেওয়া হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: “গ্রিন প্ল্যানেটের জন্য ব্লু ইকনমিকের দিকে যাচ্ছি”, মেরিটাইম সামিটে বললেন মোদি

    PM Modi: “গ্রিন প্ল্যানেটের জন্য ব্লু ইকনমিকের দিকে যাচ্ছি”, মেরিটাইম সামিটে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের সঙ্গে অংশীদারিত্ব করার সুযোগ পেতে চলেছেন বিনিয়োগকারীরা। মঙ্গলবার এ কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিন মুম্বইয়ে হয়ে গেল গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট ২০২৩। ভার্চুয়ালি অনুষ্ঠানটিতে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি জানান, ভারত, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের মধ্যে যে অর্থনৈতিক করিডর (IMEEC) গড়ে উঠতে চলেছে, তার মাধ্যমেই বিনিয়োগকারীরা চাইলে দেশের সঙ্গে অংশীদারিত্ব করতে পারবেন। তিনি জানান, সম্প্রতি ভারতে হয়ে যাওয়া জি২০ শীর্ষ সম্মেলনে এই করিডর তৈরির সিদ্ধান্ত হয়। এই করিডর তৈরি করতে প্রধান উদ্যোগ নিয়েছিল ভারতই।

    ‘ভারতের অগ্রগতির যাত্রার অংশীদার হোন’

    অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “খুব কম দেশই উন্নয়ন, জনসংখ্যা, গণতন্ত্র ও চাহিদার আশীর্বাদ পেয়েছে। বিশ্বের বিনিয়োগকারীরা ভারতের অগ্রগতির যাত্রার অংশীদার হোন।” তিনি বলেন, “ইতিহাস বলছে, যখনই ভারতের সামুদ্রিক ক্ষমতা শক্তিশালী হয়েছে, তখনই দেশ ও বিশ্ব এর থেকে উপকৃত হয়েছে। তাই আমার সরকার গত ৯-১০ বছরে সামুদ্রিক ক্ষেত্রকে শক্তিশালী করার জন্য কাজ করছে। তার জেরে সামুদ্রিক বাণিজ্যের প্রবল উন্নতি হয়েছে। দেশের একাধিক বন্দরের ধারণ ক্ষমতা এক লপ্তে অনেকখানি বৃদ্ধি করা হয়েছে। বলতে পারেন দ্বিগুণ করা হয়েছে। ২০১৪ সালের তুলনায় বর্তমানে এই বন্দর বাণিজ্যের প্রভূত উন্নতি হয়েছে। বন্দরের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির জন্য নয়া রাস্তা তৈরি করা হয়েছে।”

    গ্রিন প্ল্যানেটের জন্য ব্লু ইকনমিকের দিকে যাচ্ছি

    এদিন প্রধানমন্ত্রী ‘সাগরমালা’ প্রকল্পেরও উল্লেখ করেন। উল্লেখ করেন সামুদ্রিক পরিকাঠামো বৃদ্ধির। এর জেরে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “ভারত এখন বিশ্বের প্রথম পাঁচটি জাহাজ তৈরির দেশের মধ্যে পড়ছে। আমাদের মন্ত্র হল ভারতে তৈরি করো। গোটা সামুদ্রিক বাণিজ্যের ক্ষেত্রে সব অংশীদারিত্বকে এক ছাতার তলায় এনে কাজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা গ্রিন প্ল্যানেটের জন্য ব্লু ইকনমিকের দিকে যাচ্ছি।”

    আরও পড়ুুন: ইজরায়েলি রকেট হানায় খতম হামাসের শীর্ষ জঙ্গি আয়মান নোফার

    এদিনের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী (PM Modi) ১৮ হাজার ৮০০ কোটি টাকারও বেশি মূল্যের বন্দর-সম্পর্কিত একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। গুজরাটের দীনদয়াল বন্দর কর্তৃপক্ষের ৪ হাজার ৫৩৯ কোটি টাকার টুনা টেকরা অল ওয়েদার ডিপ ড্রাফট টার্মিনালের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তিনি। আইএমইইসিকে সহায়তা দিতেই এই প্রকল্প তৈরি হচ্ছে।   

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Wholesale Inflation: সুখবর কেন্দ্রের! টানা ছ’মাস শূন্যের নিচে দেশের পাইকারি মুদ্রাস্ফীতির হার

    Wholesale Inflation: সুখবর কেন্দ্রের! টানা ছ’মাস শূন্যের নিচে দেশের পাইকারি মুদ্রাস্ফীতির হার

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা ছ’মাস শূন্যের নিচে পাইকারি মুদ্রাস্ফীতির (Wholesale Inflation) হার। গত সপ্তাহেই দেশের খুচরো মুদ্রাস্ফীতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহনশীল মাত্রার নিচে নেমে গিয়েছিল। এবার পাইকারি মুদ্রাস্ফীতির রিপোর্টেও দেখা গেল টানা ছ’মাস শূন্যের নিচে রয়েছে পাইকারি মুদ্রাস্ফীতির হার। সোমবারই প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত রিপোর্টটি। সেখানে দেখা গিয়েছে, সেপ্টেম্বরে পাইকারি মুদ্রাস্ফীতির হার ছিল -০.২৬ শতাংশ। 

    পাইকারি মুদ্রাস্ফীতির হার

    টানা ছ’মাস পাইকারি মুদ্রাস্ফীতি (Wholesale Inflation) শূন্যের নিচে থাকলেও, গত কয়েক মাসে অবশ্য এই হার বেড়েছে। যেমন, অগাস্টে যেখানে পাইকারি মুদ্রাস্ফীতির হার ছিল -০.৫২ শতাংশ। তার আগের মাসে অর্থাৎ, জুলাইতে এই হার ছিল -১.৩৬ শতাংশ। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের মতে, গত বছরের একই মাসের তুলনায় রাসায়নিক ও রাসায়নিক পণ্য, খনিজ তেল, টেক্সটাইল, মৌলিক ধাতু ও খাদ্য পণ্যের দাম কমে যাওয়ার কারণে ২০২৩ সালের সেপ্টেম্বরে মুদ্রাস্ফীতির পরিমাণও কমেছে। প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বর মাসে দেশে পাইকারি মুদ্রাস্ফীতির হার ছিল ১০.৫৫ শতাংশ।

    রেপো রেট বাড়ায় আরবিআই

    মনে রাখতে হবে, জিনিসপত্রের দাম বৃদ্ধি পেলে বাড়ে মুদ্রাস্ফীতির হারও। এমতাবস্থায় পকেটে টান পড়ে আমজনতার। বিপাকে পড়েন ঋণগ্রহীতারা। কারণ মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি পেলে আরবিআই রেপো রেটও বাড়ায়। তাই ঋণগ্রহীতাকে সুদ গুণতে হয় বেশি। আবার অন্যদিকে, লগ্নি টানতে ব্যাঙ্ক গ্রাহককে বিভিন্ন সঞ্চয়ে বেশি হারে সুদের প্রস্তাব দেয়। তাতে আমজনতার লাভ হয় বৈকি!

    আরও পড়ুুন: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করার কথা কেন বললেন শুভেন্দু?

    যেহেতু সেপ্টেম্বরে সবজির দাম কমেছে, তাই এ মাসে খুচরো মুদ্রাস্ফীতিও নেমে এসেছে ৩.৩৯ শতাংশে। অথচ অগাস্ট মাসে সবজির দাম বেশি থাকায় ওই মাসে মুদ্রাস্ফীতির হার ছিল ২৬.১৪ শতাংশ। গত মাসে শস্যের মুদ্রাস্ফীতির হার ১০.৯৫ শতাংশ। জ্বালানি ও বিদ্যুৎ খাতেও এ মাসে মুদ্রাস্ফীতি -০.১১ শতাংশ কমেছে। কমেছে খাদ্য মুদ্রাস্ফীতিও। ৫.৬২ শতাংশ থেকে এই মুদ্রাস্ফীতির হার কমে হয়েছে ১.৫৪ শতাংশ। জুলাই মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল ৭.৪৪ শতাংশ। অগাস্টে তা হয়েছিল ৬.৮৩ শতাংশ। সেপ্টেম্বর মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল ৫.২ শতাংশ। এটাই ছিল তিন মাসের মধ্যে সর্বনিম্ন। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Israel-Hamas War: ইজরায়েলি রকেট হানায় খতম হামাসের শীর্ষ জঙ্গি আয়মান নোফাল

    Israel-Hamas War: ইজরায়েলি রকেট হানায় খতম হামাসের শীর্ষ জঙ্গি আয়মান নোফাল

    মাধ্যম নিউজ ডেস্ক: ইজরায়েলের রকেট হানায় খতম হামাসের শীর্ষ জঙ্গি নেতা আয়মান নোফাল (Israel-Hamas War)। ইজরায়েল সেনা সূত্রে খবর যে এয়ার স্ট্রাইকের ফলেই এই জঙ্গি নেতাকে নিকেশ করতে সক্ষম হয়েছে তারা। আয়মান মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকায় ছিল বলে জানা গিয়েছে। এর পাশাপাশি লেবাননের হেজবুল্লা জঙ্গিগোষ্ঠীর ২ জঙ্গিকেও খতম করতে সক্ষম  হয়েছে ইজারায়েলি সেনা। প্রসঙ্গত, হামাসের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করার পরে লেবাননের হেজবুল্লা ইজরায়েলে আচমকাই হামলা চালায়, পাল্টা প্রত্যাঘাত করতে শুরু করে নেতানিয়াহু প্রশাসন (Israel-Hamas War)।

    খতম হামাসের শীর্ষ জঙ্গি নেতা

    ইজরায়েল প্রশাসন জানিয়েছে যে বিমান হানায় গাজার একাধিক জঙ্গি ঘাঁটি তারা ধ্বংস করতে পেরেছে। ঠিক এরকম একটি বিমান হানায় খতম হয়েছেন হামাসের কট্টরপন্থী নেতা আয়মান নোফাল। জানা গিয়েছে, আড়াল থেকেই জঙ্গিগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করতেন তিনি। প্রসঙ্গত, ১৯৮৭ সালের ১৪ ডিসেম্বর শেখ আহমেদ ইয়াসিনের নেতৃত্বে তৈরি হয়েছিল হামাস। যার পুরো নাম, ‘হারকত আল-মুকাওয়ামা আল-ইসলামিয়া’ (Israel-Hamas War)। ২০০৪ সালে ইজরায়েলের হানায় নিহত হয় ইয়াসিন। জানা গিয়েছে প্রতিষ্ঠাতা তিনজনের মধ্যে দুজনই মারা গিয়েছেন। জীবিত রয়েছেন একমাত্র জঙ্গি নেতা জহর। তাঁর কিছু কমান্ডার এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। যাদের মধ্যে অন্যতম ছিলেন আয়মান নোফাল।

    সাধারণ প্যালেস্তাইন নাগরিকদের জন্য ত্রাণ ইজরায়েলের

    ইজরায়েলের তরফ থেকে জানানো হয়েছে গাজার সাধারণ প্যালেস্তাইন নাগরিক যারা পালিয়ে যাচ্ছেন, তাঁদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে তাঁদের জন্য সুরক্ষিত রুটও ইজরায়েলের সেনাবাহিনী ঘোষণা করে দিয়েছে। যদিও সেই পথেই বোমাবাজি চালাতে শুরু করে হামাস (Israel-Hamas War)। সাধারণ নাগরিকদের গাড়ির চাবিও কেড়ে নেয় তারা, এমনটাই অভিযোগ হামাসের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে ইজরায়েলের আক্রমণের বিরুদ্ধে সাধারণ নাগরিকদের ঢাল হিসেবে তারা ব্যবহার করছে। প্যালেস্তাইনে এখনও পর্যন্ত তিন হাজার জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জখম সাড়ে ১২ হাজারেরও বেশি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Calcutta High Court: পুজোর আগেই সুখবর! কাউন্সেলিং শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকে, নিয়োগ কবে?

    Calcutta High Court: পুজোর আগেই সুখবর! কাউন্সেলিং শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকে, নিয়োগ কবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজোর আগেই সুখবর পেতে চলেছেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থী শিক্ষকরা! মঙ্গলবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) চাকরিপ্রার্থীদের একাংশের নিয়োগের কাউন্সেলিং শুরু করতে বলেছে। আদালত এও জানিয়েছে, কাউন্সেলিং শুরু হলেও এখনই হচ্ছে না নিয়োগ। এদিন বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, স্কুল সার্ভিস কমিশন এই ১৪ হাজার শূন্যপদে নিয়োগের জন্য কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করে দিতে পারবে। তবে আদালতের নির্দেশ ছাড়া কাউকে নিয়োগ করা যাবে না বলেও জানিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ।

    বন্ধ ছিল কাউন্সেলিং

    উচ্চ প্রাথমিকের একটি মেধাতালিকায় নিয়োগের ব্যাপারে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। এই তালিকায় প্রার্থী রয়েছেন ৯ হাজার। নিয়োগ কেলেঙ্কারি মামলার জেরে কাউন্সেলিং বন্ধ ছিল এঁদের। এসএসসি এই নিয়োগ প্রক্রিয়া শুরু করার ব্যাপারে দ্বারস্থ হয়েছিল হাইকোর্টে। তখনই আদালত জানিয়ে দেয়, কাউন্সেলিং শুরু করা গেলেও, নিয়োগ হবে আদালত নির্দেশ দিলে।

    এসএসসিকে প্যানেল তৈরির গাইডলাইন

    ২০১৬ সালে একটি প্যানেল তৈরি হয়েছিল উচ্চ প্রাথমিকে। সেই প্যানেলে অস্বচ্ছতা রয়েছে বলে দাবি করা হয়। তার প্রেক্ষিতে হাইকোর্টে মামলা হয় ২০২০ সালে। ১১ ডিসেম্বর বিচারপতি মৌসুমী ভট্টাচার্য স্থগিতাদেশ দেন নিয়োগে। পরে মামলাটি ওঠে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। বিচারপতি গঙ্গোপাধ্যায় অভিযুক্তদের বক্তব্য শোনার নির্দেশ দেন এসএসসিকে। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় এসএসসি। এর পরেই এসএসসিকে প্যানেল তৈরির গাইডলাইন ঠিক করে দেওয়া হয়।

    আরও পড়ুুন: রেশন কেলেঙ্কারিতে ধৃত বাকিবুরের সম্পত্তির পরিমাণ জানেন? বোমা ফাটালেন শুভেন্দু

    প্যানেল তৈরির পর এসএসসি হাইকোর্টে জানায়, আদালতের নির্দেশ মেনেই প্যানেল তৈরি করা হয়েছে। এবার মামলাটি যায় বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে। সেই মামলায়ই মঙ্গলবার বিচারপতি সৌমেন সেনের বেঞ্চের (Calcutta High Court) নির্দেশ, তাদের তৈরি প্যানেল অনুযায়ী কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করতে পারে এসএসসি। তবে আদালতের নির্দেশ ছাড়া নিয়োগ করতে পারবে না। এ ব্যাপারে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য শোনার পর দেওয়া হবে পরবর্তী নির্দেশ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ration Scam: রেশন কেলেঙ্কারিতে ধৃত বাকিবুরের সম্পত্তির পরিমাণ জানেন? বোমা ফাটালেন শুভেন্দু   

    Ration Scam: রেশন কেলেঙ্কারিতে ধৃত বাকিবুরের সম্পত্তির পরিমাণ জানেন? বোমা ফাটালেন শুভেন্দু   

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন কেলেঙ্কারি (Ration Scam) মামলায় গ্রেফতার হয়েছেন বাকিবুর রহমান। তদন্ত শুরু করেছে ইডি। এহেন আবহে বাকিবুর সম্পর্কে বোমা ফাটালেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী। বাকিবুরের রকেট গতির উত্থান কীভাবে, তাও জানিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক।

    শুভেন্দুর ট্যুইট-বাণ

    এক্স হ্যান্ডেলে শুভেন্দু লিখেছেন, “বাকিবুর রহমান পিডিএস দোকানের মালিক ও চালকলের মালিক। খুব অল্প সময়ে তার উত্থান। হোটেল ব্যবসা, নার্সিংহোমের মালিক, একাধিক চালকলের মালিক, বিদেশে তৈরি গাড়ি, অভিজাত এলাকায় বিরাট সব ফ্ল্যাট আর একাধিক জমি। আর সেই জমি আবার বরাদ্দ করেছে হিডকো। একেবারে নিয়ম ভেঙে তার নামে জমি বরাদ্দ করা হয়েছিল। রহমান অন্তত ১৩টি কোম্পানির ডিরেক্টর। একাধিক শেল কোম্পানির সঙ্গে তিনি যুক্ত। একাধিক মন্ত্রী ও প্রভাবশালীর সঙ্গে তার ওঠাবসা। তার কাজকর্ম শুধু রেশন দুর্নীতি (Ration Scam) সংক্রান্ত নয়।”

    ইডিকে অনুরোধ

    শুভেন্দু লিখেছেন, “আমি ইডিকে অনুরোধ করছি বাকিবুর রহমানের সঙ্গে হিডকোর সম্পর্কটা একবার দেখুন। এটা আর্বান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের আওতায় রয়েছে। তিনি বিভিন্ন সুবিধা ও সম্পত্তি হিডকোর থেকে নিয়েছেন। সেই ধরনের একটি প্লটের নথি আমি তুলে ধরলাম। এটা তো হিমশৈলের অংশ মাত্র। এর পর আরও কিছু আছে…”

    এদিকে, কলকাতা, বেঙ্গালুরুর পর এবার দুবাইয়ে বাকিবুরের দু’টি ফ্ল্যাটের হদিশ মিলল। যার আনুমানিক মূল্য ৮-১০ কোটি টাকা। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, “ভাইপোরও দুবাইয়ে ফ্ল্যাট রয়েছে। বাকিবুরেরও রয়েছে। নন্দীগ্রামের লোক মরছে। আমরা খেটে মরছি। আর এরকম বাকিবুররা তৈরি হয়েছে।” দুবাইয়ের ফ্ল্যাটের পাশাপাশি এ রাজ্যে তাঁর তিনটি চালকল, ২টি গমকল, বেশ কয়েকটি পানশালা, একাধিক হোটেল, পোর্শের মতো বহুমূল্যের একাধিক গাড়ির খোঁজও পেয়েছে ইডি। অল্প সময়ে কীভাবে তিনি এই বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হলেন, রাজ্যের এক মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর, মূলত তা-ই জানতে চাইছে ইডি।

    আরও পড়ুুন: নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার আরও এক, কে জানেন?

    প্রসঙ্গত, করোনা অতিমারি-পর্বে রাজ্যের বহু জায়গায় রেশন সামগ্রী বণ্টনে দুর্নীতির (Ration Scam) অভিযোগ ওঠে। ২০২২ সালের এপ্রিল মাসে ইসিআইআর দায়ের করে ইডি। সেই মামলায় ১১ অক্টোবর কলকাতা, উত্তর ২৪ পরগনা ও নদিয়ার ১২টি জায়গায় হানা দেয় ইডি। এর মধ্যে ছিল কৈখালিতে বাকিবুরের অভিজাত আবাসনের একটি ফ্ল্যাটও। শুক্রবার ফের তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় বাকিবুরকে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Anubrata Mondal: অনুব্রতর খাসতালুকেই অবাধে চলছে গরু পাচার! পুলিশ কী করছে?

    Anubrata Mondal: অনুব্রতর খাসতালুকেই অবাধে চলছে গরু পাচার! পুলিশ কী করছে?

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) খাসতালুক বীরভূমে ফের সক্রিয় হয়েছে গরু পাচার চক্র। ইডি, সিবিআইয়েক কড়া নজরদারির সময় কিছুদিন এই ধরনের কারবার বন্ধ ছিল। এখন অবাধে চলছে গরু পাচার। জেলা পুলিশের লাগাতার তল্লাশিতে একের পর এক গরু উদ্ধার হয়ে চলেছে। গরু পাচারের অভিযোগে নতুন করে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    কোন পথে গরু পাচার?

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, নলহাটি থানার পুলিশ পাচারের আগে ২১টি গোরু আটক করেছে। নলহাটি থানার পানিটা গ্রামের রাস্তা দিয়ে গোরুগুলি পাচার করা হচ্ছিল। এই ঘটনায় জড়িত সন্দেহে নিজামউদ্দিন শেখ এবং আব্দুল আলম নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। মাসখানেক আগে এই জেলায় একটি ট্রাকে ৯টি গরু পাচার হওয়ার সময় পুলিশ হাতেনাতে ধরে। সেবারও দুজনকে পুলিশ গ্রেফতার করেছিল। সেই ঘটনার জের মিটতে না মিটতেই এবার ফের গরু পাচার হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও প্রশাসনের একাংশের দাবি, এই মুহূর্তে পুজোর প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, কার্নিভ্যাল নিয়ে পুলিশ ব্যস্ত। সেই সুযোগকে কাজে লাগিয়ে কোথাও কন্টেনারে, কোথাও লরিতে, কোথাও আবার ট্র্যাক্টরে করে অবাধে গোরু পাচার করা হচ্ছে বলে অভিযোগ। এতদিন ইলামবাজারের গোরুর হাট থেকে বাংলাদেশে কন্টেনারে করে গোরু পাচার হত। বাংলাদেশ সীমান্ত পর্যন্ত এই গোরু পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল লতিফের। গরু পাচারকারী এনামুল হকের অন্যতম সঙ্গী ছিল লতিফ। তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) গ্রেফতার হওয়ার পরেই আব্দুল লতিফের খোঁজে ইলামবাজারে গরুর হাট, লতিফের বাড়ি, মার্বেল দোকানে তল্লাশি তল্লাশি চালান সিবিআই অফিসারেরা।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    বার বার গরু পাচারের ঘটনা ঘটা প্রসঙ্গে বীরভূম জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা বলেন, বীরভূম জুড়ে কেষ্টর (Anubrata Mondal) আমল থেকে গরু পাচার চক্র চলছে। এখনও তা অবাধেই চলছে। পুলিশ যেটা করছে, সেটা আইওয়াশ। এর চেয়ে অনেক বেশি গরু পাচার হচ্ছে। এর পিছনে শাসকদলের মদত রয়েছে। পাচার বন্ধ করা কোনওভাবে পুলিশের পক্ষে সম্ভব নয়।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    তৃণমূলের জেলার সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, বেআইনিভাবে গরু পাচার চালানো যাবে না। দল এসব প্রশয় দেয় না। পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share