Tag: Bengali news

Bengali news

  • Bihar Train Accident: বিহারে লাইনচ্যুত কামাক্ষ্যাগামী নর্থ-ইস্ট এক্সপ্রেস, মৃত ৫, আহত শতাধিক

    Bihar Train Accident: বিহারে লাইনচ্যুত কামাক্ষ্যাগামী নর্থ-ইস্ট এক্সপ্রেস, মৃত ৫, আহত শতাধিক

    মাধ্যম নিউজ ডেস্ক: ফিরে এল করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি। এবার উল্টে গেল কামাক্ষ্যাগামী নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেসের (North East Express Derailment) ৬টি বগি। ঘটনাস্থল বিহারের বক্সার জেলা (Bihar Train Accident)। শেষ খবর মেলা পর্যন্ত ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। আহত শতাধিক। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও উদ্ধারকারী দল পৌঁছেছে। পৌঁছেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। 

    রঘুনাথপুর স্টেশনের কাছে লাইনচ্যুত

    রেল সূত্রে খবর, বুধবার রাত ৯টা ৩৫ মিনিট নাগাদ দানাপুর ডিভিশনের রঘুনাথপুর রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয় দিল্লির আনন্দ বিহার থেকে অসমের কামাক্ষ্যাগামী ১২৫০৬ ডাউন নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস (North East Express Derailment)। লাইন থেকে ছিটকে যায় একাধিক কামরা। এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্থানীয় প্রশাসন। দানাপুরের ডিআরএম ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। পৌঁছেছেন বক্সার জেলার প্রশাসনিক কর্তারা (Bihar Train Accident)। পৌঁছন জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রেলের আধিকারিকরা। জোরকদমে চলছে উদ্ধারকাজ। তবে, রাতের অন্ধকারে, উদ্ধার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে বলে জানা গিয়েছে। পরে, যুদ্ধকালীন তৎপরতায় আলোর ব্যবস্থা করে উদ্ধারকার্য পুরোদমে চালু করা হয়।

    হেল্পলাইন নম্বর চালু রেলের

    দুর্ঘটনার পরই রেলের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে (Bihar Train Accident)। সেগুলো হল— পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনের হেল্পলাইন- ৮০৮১২০৬৬২৮ ও ৮০৮১২১২১৩৪, পাটনা জংশন হেল্পলাইন- ৯৭৭১৪৪৯৯৭১, দানাপুর হেল্পলাইন- ৮৯০৫৬৯৭৪৯৩, কন্ট্রোল রুম হেল্পলাইন- ৭৭৫৯০৭০০০৪, আরা জংশন হেল্পলাইন- ৮৩০৬১৮২৫৪২, চণ্ডাওয়াল স্টেশন – ৭৭৫৯০৭০০০৪, গয়া জংশন হেল্পলাইন- ৯৭৭১৪২৭৪৯৪ ও ৭৫১৮৪০১০৪৫। এই দুর্ঘটনার (North East Express Derailment) ফলে ওই লাইনে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বহু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করে দেওয়া হয়েছে।


     

     

    ট্যুইট বিহারের উপমুখ্যমন্ত্রী ও অসমের মুখ্যমন্ত্রীর

    দ্রুত উদ্ধারকাজে (Bihar Train Accident) সমস্ত রকম সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে বলে ট্যুইট করে জানিয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। বিহারের উপ-মুখ্যমন্ত্রী ট্যুইট করে বলেছেন, ‘‘বক্সার এবং আরার জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে। আহতদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হচ্ছে। যতটা দ্রুত সম্ভব আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছনোর চেষ্টা করছেন।’’ খোঁজ রাখছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও। তিনি নিজের এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডলে লেখেন, “আনন্দ বিহার থেকে কামাখ্যাগামী ১২৫০৬ নর্থ-ইস্ট এক্সপ্রেসের লাইনচ্যুত (North East Express Derailment) হওয়ার খবর পেয়েছি। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। স্থানীয় কর্তৃপক্ষ এবং অন্যান্য সংস্থার সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা চালাচ্ছি।”

     

    চারটি রাজ্য অতিক্রম করে এই ট্রেন

    রেল সূত্রে খবর (Bihar Train Accident), নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস প্রতিদিন উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং অসমের মতো চারটি রাজ্য অতিক্রম করে। কানপুর, এলাহাবাদ, মুঘলসরাই (এখনকার নাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন), পটনার মতো প্রধান স্টেশন সহ প্রায় ২৮টি স্টপেজ রয়েছে ট্রেনটির। পশ্চিমবঙ্গে এই ট্রেন (North East Express Derailment) স্টপেজ দেয় নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, জলপাইগুড়ি রোড এবং নিউ জলপাইগুড়ি স্টেশন। এটি ৩৩ ঘণ্টা ধরে প্রায় ১,৮৫৬ কিমি দূরত্ব অতিক্রম করে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Newsclick: জেল হেফাজতে নিউজক্লিকের প্রবীর-অমিত, ফের সিবিআই হানা প্রতিষ্ঠাতা সম্পাদকের বাড়ি, অফিসে  

    Newsclick: জেল হেফাজতে নিউজক্লিকের প্রবীর-অমিত, ফের সিবিআই হানা প্রতিষ্ঠাতা সম্পাদকের বাড়ি, অফিসে  

    মাধ্যম নিউজ ডেস্ক: ১০ দিনের জেল হেফাজত নিউজক্লিকের (Newsclick) প্রতিষ্ঠাতা সম্পাদক প্রবীর পুরকায়স্থর। ওই নিউজ পোর্টালের এইচআর অমিত চক্রবর্তীকেও পাঠানো হয়েছে ১০ দিনের জেল হেফাজতে। মঙ্গলবার দিল্লির একটি আদালত প্রবীর ও অমিতকে জেল হেফাজতে পাঠায়। প্রসঙ্গত, ৩ অক্টোবর দিল্লি পুলিশের স্পেশাল সেলের হাতে গ্রেফতার হন প্রবীর এবং অমিত। পরের দিন অতিরিক্ত সেশন কোর্ট তাঁদের সাত দিনের পুলিশ হেফাজতে পাঠায়।

    নিউজক্লিকের বিরুদ্ধে অভিযোগ

    সেই মেয়াদ শেষ হওয়ার পর মঙ্গলবার ফের আদালতে তোলা হলে পাঠানো হয় জেল হেফাজতে। এদিনই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রবীর-অমিত। আদালতে প্রবীরের হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। তিনি বলেন, “সব অভিযোগ মিথ্যে। চিন থেকে একটি পয়সাও আসেনি।” প্রসঙ্গত, নিউজক্লিকের (Newsclick) বিরুদ্ধে অভিযোগ, চিনপন্থী মার্কিন ধনকুবেরের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে জম্মু-কাশ্মীর ও অরুণাচল প্রদেশকে ‘বিতর্কিত’ এলাকা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। এর পরেই দিল্লিতে ৩০ জন সাংবাদিকের বাড়িতে হানা দেয় ইডি। পরে গ্রেফতার করা হয় প্রবীর এবং অমিতকে।

    দিল্লি পুলিশের অভিযোগ

    এদিকে, বুধবারও প্রবীরের অফিস এবং বাসভবনে তল্লাশি চালিয়েছে সিবিআই। দায়ের হয়েছে এফসিআরএ মামলা। ইউএপিএ আইনে গ্রেফতার করা হয়েছিল প্রবীর ও অমিতকে। ২০২১ সাল থেকে নিউজক্লিকের বিরুদ্ধে তদন্ত করছে আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। প্রবীরের সম্পত্তিও অ্যাটাচ করেছে তারা। দিল্লি পুলিশের দায়ের করা এফআইআরে বলা হয়েছে, এই নিউজ পোর্টালের (Newsclick) মোটা টাকা এসেছে চিন থেকে। ভারতের সার্বভৌমত্বকে ভাঙার জন্য এই চক্রান্ত। পিএডিএস নামে একটি গ্রুপের সঙ্গে হাত মিলিয়ে প্রবীর এসব করতেন বলে অভিযোগ। উনিশের লোকসভা নির্বাচনে অন্তর্ঘাত করার ছকও কষা হয়েছিল।

    আরও পড়ুুন: হাতে নয়া তথ্য, দাবি সিবিআইয়ের, তাই কি ফের খারিজ পার্থর জামিনের আর্জি?

    দিল্লি পুলিশ আগেই জানিয়েছিল, নিউজক্লিক প্রায় ৩৮ কোটি টাকা পেয়েছে চিনের সূত্র থেকে। চিনের পক্ষে খবর করার জন্য ব্যবহার করা হচ্ছিল ওয়েবসাইটটি। তারা যে ৩৮ কোটি টাকা পেয়েছিল, তার মধ্যে ২৯ কোটি টাকা পেয়েছিল এক্সপোর্ট সার্ভিস হিসেবে, এফডিআই হিসেবে পেয়েছিল ৯ কোটি টাকা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Recruitment Scam: হাতে নয়া তথ্য, দাবি সিবিআইয়ের, তাই কি ফের খারিজ পার্থর জামিনের আর্জি?

    Recruitment Scam: হাতে নয়া তথ্য, দাবি সিবিআইয়ের, তাই কি ফের খারিজ পার্থর জামিনের আর্জি?

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার পুজোটাও জেলের ঘুপচি সেলেই কাটাতে হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। বুধবার আদালতে সিবিআই দাবি করে, নিয়োগ কেলেঙ্কারি (Recruitment Scam) মামলায় নতুন তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। সেগুলি যাচাই করতে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন পার্থকে। পার্থর জামিনের বিরোধিতাও করেছে তারা। এর পরেই খারিজ হয়ে যায় পার্থর জামিনের আবেদন। ২৫ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে। পার্থ জানান, এ পর্যন্ত তদন্তে পূর্ণ সহযোগিতা করেছেন তিনি। আগামিদিনেও করবেন। তবে গোয়েন্দারা নতুন কী তথ্য পেয়েছেন, তা জানা নেই।

    ‘নতুন নতুন তথ্য’

    তদন্তের অগ্রগতি (Recruitment Scam) নিয়ে নিম্ন আদালত এবং হাইকোর্টে ভর্ৎসিত হতে হয়েছে সিবিআইকে। অর্পণ চট্টোপাধ্যায়ের এজলাসে একাধিকবার ধমক খেতে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থাকে। এদিন বিচারক শুভ্রসোম ঘোষালের এজলাসে সুর চড়াল সিবিআই। তদন্তকারী এই সংস্থার আইনজীবী আদালতে বলেন, “প্রতিদিন আমাদের তদন্তের অগ্রগতি হচ্ছে। নতুন নতুন তথ্য উঠে এসেছে। সেটা যাচাই করতে আমরা জেলে গিয়ে জেরা করতে চাইছি। আমরা হাইকোর্টকে রিপোর্ট দিচ্ছি। আমাদের তদন্তকারী অফিসার ঘুমিয়ে নেই।”

    পুজো কাটবে জেলেই!

    প্রসঙ্গত, সদ্য বদল হয়েছে সিবিআই বিশেষ আদালতে। এর আগে বিচারক ছিলেন অর্পণ চট্টোপাধ্যায়। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন বিচারক ঘোষাল। নয়া এই বিচারকের এজলাসেই এদিন শুনানি হয়েছে পার্থর জামিনের। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিকাণ্ডে (Recruitment Scam) নাম জড়িয়েছিল পার্থর। তাঁকে জেরা করে ইডি গ্রেফতার করে পার্থকে। পরে গ্রেফতার করা হয় পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও। অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নগদ প্রায় ৫০ কোটি টাকা। তার পর থেকে জেলে বন্দি রয়েছেন পার্থ-অর্পিতা। জামিন না মেলায় গত বছরও বেহালা পশ্চিমের বিধায়ক পার্থর পুজো কেটেছিল গারদে। এবারও তাঁর পুজো কাটবে জেলেই।

    আরও পড়ুুন: টেট পাশের নথি দেখাতে পারেননি! ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের

    পার্থ জামিনের আবেদন করেছেন একাধিকবার। প্রতি বারই হতাশ হতে হয়েছে তাঁকে। সম্প্রতি পূর্ণ সময়ের একজন সহায়ক চেয়ে আবেদন করেছিলেন জেল কর্তৃপক্ষের কাছে। সেই আবেদনও খারিজ হয়ে গিয়েছে। এদিনও ফের বাড়ল তাঁর জেল হেফাজতের মেয়াদ (Recruitment Scam)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: পুজোর পরেই ময়দানে নামছে বঙ্গ বিজেপি, লোকসভার প্রচারে হাতিয়ার রেল!  

    BJP: পুজোর পরেই ময়দানে নামছে বঙ্গ বিজেপি, লোকসভার প্রচারে হাতিয়ার রেল!  

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। বিজেপিকে মাত দিতে আস্তিন গোটাচ্ছে পদ্ম-বিরোধী ২৬টি রাজনৈতিক দলের জোট ‘ইন্ডি’। আগামী বছরের এই মহারণে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির সাফল্যকেই ক্যাশ করবে বঙ্গ বিজেপি (BJP)। মোদির আমলে দেশজুড়ে যে আক্ষরিক অর্থেই উন্নয়নের জোয়ার এসেছে, তা তুলে ধরবে বিজেপি।

    রেলের উন্নয়ন

    তবে সব চেয়ে বেশি হাইলাইট করা হবে রেলের গতি আনয়ন। রেলের উন্নয়নে বাংলার প্রতি যে কেন্দ্র বিশেষ নজর দিয়েছে, তুলে ধরা হবে তাও। ‘অমৃত ভারত’ প্রকল্পের আওতায় রাজ্যের ৩৭টি রেলস্টেশনকে ঢেলে সাজাচ্ছে রেলমন্ত্রক। পেয়েছে পাঁচটি ‘বন্দে ভারত’ এক্সপ্রেস। নতুন করে নন্দীগ্রামে রেল প্রকল্পের দাবি মেনে নিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বালুরঘাট-হিলি রেলপ্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে ১৯০ কোটি টাকা। রাজ্য সহযোগিতার হাত বাড়ালে রেল প্রকল্পের আরও কাজ হতে পারত বলেও দাবি বঙ্গ বিজেপির (BJP)। এই বিষয়টিকেও তুলে ধরা হবে লোকসভা নির্বাচনের প্রচারে।

    কী বললেন বিজেপির মুখপাত্র?

    বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “বিজেপি এ রাজ্যে যেটা বলে, সেটা করে। বাংলায় রেলকে আরও গতিশীল করতে, যাত্রী সুরক্ষার স্বার্থে কেন্দ্রীয় সরকার প্রথম থেকেই সচেষ্ট ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন রেলের যে যে ঘোষণা করেছিলেন, তার ৯৫ শতাংশও বাস্তবায়িত হয়নি। কেবল ঘোষণার জন্য ঘোষণা ছিল। কিন্তু বিজেপি কাজ করে দেখিয়েছে। মানুষ এখন বুঝতে পারছেন প্রকৃত উন্নয়ন কে করছে, আর কারা বাধা দিচ্ছে।”

    আরও পড়ুুন: টেট পাশের নথি দেখাতে পারেননি! ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের

    রেলের উন্নয়নের পাশাপাশি তুলে ধরা হবে তৃণমূলের নানা কেলেঙ্কারির কথাও। বিজেপি সূত্রে খবর, উৎসবের মরশুম শেষ হলেই কোমর কষে নামবেন বিজেপি নেতানেত্রীরা। রাজ্যের প্রতিটি বিধানসভায় গিয়ে ফলাও করে বলা হবে তৃণমূলের একের পর এক কেলেঙ্কারির কথা। জনসভার পাশাপাশি হবে প্রচারপত্র বিলি। বিজেপি (BJP) ভোটারদের বোঝানোর চেষ্টা করবে, রাজনৈতিক রং দেখে সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ায় কীভাবে বঞ্চিত হয়েছেন মানুষ। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে তৃণমূলের পাহাড়-প্রমাণ দুর্নীতির কারণেই যে কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, তাও বোঝানোর চেষ্টা করা হবে গেরুয়া শিবিরের তরফে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • PM Modi: পুজোর মুখে উপহারের ডালি নিয়ে দু’ দিনের সফরে দেবভূমিতে প্রধানমন্ত্রী

    PM Modi: পুজোর মুখে উপহারের ডালি নিয়ে দু’ দিনের সফরে দেবভূমিতে প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজোর আগেই দু’ দিনের উত্তরাখণ্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। দেবভূমিতে ৪ হাজার ২০০ কোটি টাকার একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি। বুধবার সরকারি এক বিবৃতিতেই জানানো হয়েছে এ খবর। উত্তরাখণ্ড সফরে গিয়ে আলমোড়ার জগেশ্বর ধামেও যাবেন প্রধানমন্ত্রী। পুজো দেবেন পার্বতী কুণ্ডেও। সাক্ষাৎ করবেন ভারতীয় সেনাবাহিনী, আইটিবিপি এবং বিআইও আধিকারিকদের সঙ্গে।

    প্রধানমন্ত্রীর সফর সূচি

    জানা গিয়েছে, সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী যাবেন পিথাগোড়া জেলায়। সেখানে থাকবেন মায়াবতী আশ্রমে। এদিন চিন সীমান্তের কাছে অবস্থিত পবিত্র আদি কৈলাসেও যেতে পারেন তিনি। সেখানে দেবেন পুজো। ফি বছর বহু পুণ্যার্থী আসেন আদি কৈলাসে। বিয়াস উপত্যকায় অবস্থিত জোলিকাং ঘুরে দেখার ইচ্ছেও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী (PM Modi)।

    পিথোরাগড়ে সরকারি অনুষ্ঠান

    আদি কৈলাস দর্শনের পর পিথোরাগড়ে ৪ হাজার ২০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে সড়ক, সেচ, পানীয় জল, কৃষি, স্বাস্থ্য এবং বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত একাধিক প্রকল্প। দেরাদুনে রাজ্য জরুরি অপারেশন সেন্টারের উন্নয়ন ও বালিয়ানালা, নৈনিতালে ধস প্রতিরোধ করতেও একাধিক পদক্ষেপ করা হবে কেন্দ্রের এই প্রকল্পের অধীনে। জগেশ্বর ধাম, হাত কালিকা ও নয়নাদেবী মন্দিরের পরিকাঠামো উন্নয়নের জন্যও কেন্দ্রের তরফে অর্থ বরাদ্দ করা হয়েছে। সোমেশ্বরে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে ১০০ শয্যার উপজেলা হাসপাতাল তৈরি করা হবে। চম্পায় তৈরি করা হবে ৫০ শয্যার হাসপাতাল বেলক।

    আরও পড়ুুন: কামদুনিকাণ্ডের শেষ দেখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ টুম্পা-মৌসুমীরা, ফের নিশানা রাজ্যকে

    অনুষ্ঠান শেষে তিনি যাবেন গুঞ্জি গ্রামে। সেখানে প্রধানমন্ত্রী কথা বলবেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। এখানেই ভারতীয় সেনাবাহিনী, আইটিবিপি জওয়ান এবং বিআরও আধিকারিকদের সঙ্গে দেখা করবেন তিনি। প্রধানমন্ত্রীর (PM Modi) সফর বিঘ্নহীন করতে চেষ্টার ত্রুটি রাখছে না স্থানীয় প্রশাসন। শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের জায়গাগুলি ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তার ঘেরাটোপে।

    দোরগোড়ায় পুজো। তার আগেই শুরু হয়ে যাবে নবরাত্রি উৎসব। এই নবরাত্রি উৎসবের দিনগুলিতে প্রধানমন্ত্রী উপোস করেন। সেজন্য অবশ্য পরিশ্রমে খামতি থাকে না তাঁর। নবরাত্রি উৎসবের সময় বিদেশে থাকলেও, এর অন্যথা হয় না প্রধানমন্ত্রীর (PM Modi)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Israel Hamas War: হামাসকে আইসিসের সঙ্গে তুলনা বাইডেনের, ইজরায়েল যাচ্ছেন মার্কিন বিদেশ সচিব

    Israel Hamas War: হামাসকে আইসিসের সঙ্গে তুলনা বাইডেনের, ইজরায়েল যাচ্ছেন মার্কিন বিদেশ সচিব

    মাধ্যম নিউজ ডেস্ক: ইজরায়েল-হামাস যুদ্ধে (Israel Hamas War) এখন তোলপাড় পশ্চিম এশিয়া। সেখানকার আকাশে-বাতাসে এখন বারুদের গন্ধ। চারদিকে ধ্বংসের ছবি। এবার কি সেই যুদ্ধে যোগ দিল মার্কিন যুক্তরাষ্ট্র? এই প্রশ্নটা উঠছে, কারণ সোমবারই ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। আর বুধবার, ইজরায়েলের রাজধানী তেল আভিভে পৌঁছল অস্ত্রবোঝাই মার্কিন সামরিক বিমান। জানা যাচ্ছে, এই বিমানে অত্যাধুনিক সামরাস্ত্র রয়েছে, যা হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইজরায়েলকে দিচ্ছে ওয়াশিংটন। পাশাপাশি, হামাসের তথাকথিত মিত্র বলে পরিচিত— লেবানন, সিরিয়া, ইরানের ওপর নজর রাখতে ভূমধ্যসাগরে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে মার্কিন বিমানবাহী রণতরীর একটি আস্ত ফ্লিট। যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত মার্কিন বাহিনী। অন্যদিকে, এদিনই ইজরায়েলে পৌঁছচ্ছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। সব মিলিয়ে যুদ্ধে মার্কিন ভূমিকা কী হতে চলেছে, সেই নিয়ে তুমুল জল্পনা আন্তর্জাতিক মহলে।

    হামাস-হামলাকে ‘‘শয়তানের কাজ’’ উল্লেখ বাইডেনের

    শনিবার ভোরবেলা ইজরায়েলে অতর্কিত হামলা চালায় হামাস বাহিনী। হামাস-নিয়ন্ত্রিত গাজা থেকে ইজরায়েলে উড়ে আসে হাজার হাজার রকেট। ইজরায়েলে ঢুকে শতাধিক মানুষকে পণবন্দি করে হামাস জঙ্গিরা। নির্বিচারে হত্যালীলা চালানো হয়। যাতে ১২০০ ইজরায়েলিদের পাশাপাশি মৃত্যু হয়েছে অন্তত ১৪ মার্কিন নাগরিকেরও। এর পরই হামাসের বিরুদ্ধে ইজরায়েলকে (Israel Hamas War) পূর্ণ সহযোগিতার ঘোষণা করে মার্কিন প্রশাসন। হামাস বিরুদ্ধে এই যুদ্ধে যে তারা যে ইজরায়েলের পাশে আছে সেই কথা পরিষ্কার করে দেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার হামাসকে জঙ্গি-গোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে একাসনে বসান জো বাইডেন। হোয়াইট হাউস থেকে ইজরায়েল যুদ্ধ নিয়ে বিবৃতি রাখেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেন, ‘‘এটা সম্পূর্ণরূপে শয়তানের কাজ। সন্ত্রাসবাদী সংগঠন হামাসের রক্তাক্ত হাত, যাদের লক্ষ্যই হল ইহুদিদের হত্যা করা। ইজরায়েলের পাশে আমাদের দৃঢ় সমর্থন রয়েছে।’’

     

    ইজরায়েল পৌঁছল মার্কিন সামরিক বিমান, সাগরে রণতরী 

    এটাই নয়। ইজরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার কথাও জানিয়ে দেন বাইডেন। তিনি বলেন, ‘‘আয়রন ডোম যাতে ফের পূর্ণ শক্তি ফিরে পায়, তার জন্য প্রয়োজনীয় অস্ত্র ও ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছি। আমরা নিশ্চিত করতে চাই যে নিজেদের শহর ও শহরবাসীকে রক্ষা করার কাজে ইজরায়েলের অস্ত্রাগারে কোনও টান না পড়ে।’’ মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যের কিছু পরই ইজরায়েলে পৌঁছে যায় অস্ত্রভর্তি তেল আভিভে পৌঁছে যায় (Israel Hamas War)। বুধবার ভোরে আমেরিকার বিমান দেশের দক্ষিণ প্রান্তে নেভাটিম বিমানঘাঁটিতে নামে। তাতে প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্র রয়েছে বলে খবর। ইজরায়েলের সহায়তায় পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন রয়েছে মার্কিন রণতরী। জানা যাচ্ছে, গোটা ফ্লিট নিয়ে মোতায়েন রয়েছে বিমানবাহী রণরতী ইউএসএস জেরাল্ড এস ফোর্ড। রয়েছে মার্কিন যুদ্ধবিমানও। 

    কূটনৈতিক সমর্থন দিতে ইজরায়েলের পথে ব্লিঙ্কেন

    সামরিক সাহায্যের পাশাপাশি, ইজরায়েলকে কূটনৈতিক সমর্থনও জানাচ্ছে আমেরিকা। বুধবার রাতে বা বৃহস্পতিবার ইজরায়েলে যেতে পারেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকিন। ইজরায়েলি প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিকের সঙ্গে বৈঠক হওয়ার কথা তাঁর। ব্লিঙ্কেন জানিয়েছেন, তিনি ইজরায়েলের পক্ষে মার্কিন সমর্থনের বার্তা নিয়ে আসবেন। নিজের এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডলে ট্যুইট করে মার্কিন বিদেশ সচিব বলেন, ‘‘কাল আমি ইজরায়েলে যাব। সেখানকার পরিস্থিতি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করব। একইসঙ্গে এই জঙ্গি হামলার বিরুদ্ধে লড়াইয়ে (Israel Hamas War) কীভাবে ইজরায়েলকে সহায়তা করা যায়, তা খতিয়ে দেখা হবে। ইজরায়েলের প্রতি আমাদের সমর্থনে কোনও হেরফের হবে না।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kamduni: কামদুনিকাণ্ডের শেষ দেখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ টুম্পা-মৌসুমীরা, ফের নিশানা রাজ্যকে

    Kamduni: কামদুনিকাণ্ডের শেষ দেখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ টুম্পা-মৌসুমীরা, ফের নিশানা রাজ্যকে

    মাধ্যম নিউজ ডেস্ক: কামদুনিকাণ্ডে (Kamduni) লঘু হয়েছিল দোষীদের সাজা। যাদের ফাঁসির হুকুম হয়েছিল, তাদের হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। কয়েকজন আবার বেকসুর খালাসও পেয়েছে। কলকাতা হাইকোর্টের এই রায়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিল কামদুনি। সেদিনই জানিয়েছিল, হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবেন কামদুনি আন্দোলনের অন্যতম মুখ টুম্পা কয়াল ও মৌসুমী কয়াল।

    রাজ্যকে নিশানা কামদুনির

    সেই মতো বুধবার সকালের বিমানে দিল্লি উড়ে গেলেন টুম্পা, মৌসুমী এবং নির্যাতিতার দুই ভাই। তাঁদের সঙ্গে ছিলেন কামদুনি গ্রামের প্রাথমিক স্কুলের প্রাক্তন শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায় এবং বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা সহ মোট ৯ জন। দিল্লির উড়ান ধরার আগে মৌসুমী (Kamduni) বলেন, “হাইকোর্টের রায়ের পর আমাদের মন ভেঙে গিয়েছে। আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি। জানি না, আদৌ সঠিক বিচার পাব কি না।” টুম্পা বলেন, “রাজ্য সরকার এখন সুপ্রিম কোর্টে গিয়েছে। শুনেছি, কপিল সিব্বলকে আইনজীবী হিসেবে দাঁড় করাবে। এতদিন সরকার কী করছিল? রাজ্য সরকার আইনের ফাঁক তৈরি করেছিল। এখন অপরাধীরা মুক্তি পেয়ে যাওয়ার পর রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দৌড়চ্ছে।” শঙ্কু বলেন, “রাজ্য সরকারের কাছে সুযোগ ছিল অপরাধীরা যাতে ছাড়া না পায়, তা নিশ্চিত করা। কিন্তু তা হয়নি।”

    মামলা লড়ছেন সুষমা স্বরাজের আইনজীবী মেয়ে

    জানা গিয়েছে, টুম্পা, মৌসুমীদের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করছেন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের আইনজীবী মেয়ে। কামদুনিকাণ্ডে প্রতিবাদীদের অভিযোগ, রাজ্য সরকারের গাফিলতিতেই গণধর্ষণ-খুনের মামলায় মুক্তি পেয়েছে সাজাপ্রাপ্তরা। হাইকোর্ট তার রায়ের কপিতে উল্লেখ করেছে, এই অপরাধ পূর্ব পরিকল্পিত এবং ষড়যন্ত্রমাফিক ঘটানো হয়েছে, তা সন্দেহের ঊর্ধ্বে প্রমাণে ব্যর্থ হয়েছে সরকারপক্ষ। ধর্ষণ এবং খুনে সইফুল এবং আনসারের মতো একই উদ্দেশ্য ছিল এনামুল, ভুট্টো, ভোলা এবং আমিন আলির, সরকারের এই যুক্তি নড়বড়ে ভিতের ওপর দাঁড়িয়ে এবং তা প্রমাণিত একথা বলা যায় না। উল্লেখ্য, কামদুনিকাণ্ডে (Kamduni) হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকারও। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার কথা।

    আরও পড়ুুন: পাকিস্তানে আততায়ীর গুলিতে খতম পাঠানকোট হামলার মাস্টারমাইন্ড শাহিদ লতিফ

    প্রসঙ্গত, ২০১৩ সালে উত্তর ২৪ পরগনার কামদুনিতে এক কলেজ ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়। তার জেরে তোলপাড় হয়েছিল রাজ্য। ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা দেশ। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • JeM Terrorist Killed: পাকিস্তানে আততায়ীর গুলিতে খতম পাঠানকোট হামলার মাস্টারমাইন্ড শাহিদ লতিফ

    JeM Terrorist Killed: পাকিস্তানে আততায়ীর গুলিতে খতম পাঠানকোট হামলার মাস্টারমাইন্ড শাহিদ লতিফ

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ সাত বছর পর পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হওয়া জঙ্গি হামলার মাস্টারমাইন্ড (Pathankot Attack Mastermind) শাহিদ লতিফ খতম হল পাকিস্তানে। বুধবার শিয়ালকোটে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের (JeM Terrorist Killed) এই শীর্ষস্থানীয় নেতাকে গুলিতে ঝাঁঝরা করে খতম করে দুই অজ্ঞাতপরিচয় আততায়ী।

    ভারতে অতীতে জেলও খেটেছিল লতিফ

    জঙ্গি কার্যকলাপ ও মাদক পাচারে জড়িতে থাকার অভিযোগে ১৯৯৪ সালে তাকে জম্মু থেকে গ্রেফতার করা হয়েছিল। এর পাশাপাশি, ১৯৯৯ সালে নেপাল থেকে দিল্লিগামী একটি ভারতীয় বিমানের হাইজ্যাক করার ঘটনাতেও অন্যতম অভিযুক্ত ছিলেন লতিফ (JeM Terrorist Killed)। বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে গ্রেফতার করা হয়েছিল। বিচার প্রক্রিয়া শেষের পর তাঁর জেল হয়। ২০১০ সালে তাঁর সাজা পূরণ হওয়ার পর তাঁকে ওয়াগা সীমান্ত দিয়ে পাকিস্তানে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।  

    পাকিস্তানে বসেই পাঠানকোট হামলার পরিকল্পনা

    তবে গোয়েন্দারা জানতে পারেন, পাকিস্তানে ফিরেই ফের সক্রিয় হয়ে ওঠে লতিফ। সীমান্তপার জঙ্গি কার্যকলাপের নেটওয়ার্ককে ফের চালু করেন ওপার থেকেই। ২০১৬ সালে ২ জানুয়ারি পঞ্জাবে পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় জয়েশ জঙ্গিরা। হামলায় নিহত হন সাত সেনা জওয়ান। তদন্তে গোয়েন্দারা জানতে পারেন, ওই হামলার মূল কুচক্রী ছিল এই লতিফ (Pathankot Attack Mastermind)। সেই থেকেই ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিল এই জঙ্গির (JeM Terrorist Killed) নাম। অবশেষে, বুধবার তাকে খতম করে অজ্ঞাতপরিচয় আততায়ীরা।

    পাকিস্তানে পরপর জঙ্গি-নেতা নিধন চলছে

    সাম্প্রতিককালে, পাকিস্তানে পর পর অজ্ঞাতপরিচয় আততায়ীর হামলায় খতম হয়ে চলেছে একের পর এক জঙ্গি-নেতা। অক্টোবরে মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের অন্যতম সহযোগী মুফতি কায়জর ফারুককে খুন করা হয়েছিল পাকিস্তানে। করাচিতে এক অজ্ঞাতপরিচয় আততায়ী ওই জঙ্গিকে গুলি করে হত্যা করে। সেপ্টেম্বরে জঙ্গি মহম্মদ রিয়াজকে পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদ থেকে ১৩০ কিলোমিটার দূরে রাওয়ালকোটের একটি মসজিদে খুন করে অজ্ঞাতপরিচয় আততায়ীরা। মহম্মদ রিয়াজ আবু কাসিম কাশ্মীরি নামেও পরিচিত ছিল। 

    তার আগে, গত ২০ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আইএসআই সদর দফতরের সামনেই অজ্ঞাতপরিচয় আততায়ীর গুলিতে হিজবুল মুজাহিদিনের কমান্ডার বশির পীর নিহত হয়। গত বছর তাকে সন্ত্রাসবিরোধী ঘোষণা করেছিল ভারত। এর পর ২২ ফেব্রুয়ারি ইজাজ আহমেদ আহঙ্গার নামে এক জঙ্গিকে আফগানিস্তানের কাবুলে খতম করা হয়। ইজাজ ভারতে ইসলামিক স্টেট-এর শাখা চালু করতে চাইছিল। এর কিছুদিন পর আল বদর জঙ্গিগোষ্ঠীর কমান্ডার সৈয়দ খালিদ রাজাকে পাকিস্তানের করাচিতে তার বাড়ির বাইরে গুলি করে হত্যা করে এক অজ্ঞাপরিচয় আততায়ী। পরের মাসে ভারতের ওয়ান্টেডের তালিকায় থাকা সৈয়দ নূর শালোবারকে খুন করা হয়। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এলাকায় অজ্ঞাত বন্দুকধারীরা তাকে গুলি করে খুন করে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rujira Banerjee: ইডির দফতরে হাজিরা রুজিরার, নিয়োগ কেলেঙ্কারিতে চলছে জিজ্ঞাসাবাদ

    Rujira Banerjee: ইডির দফতরে হাজিরা রুজিরার, নিয়োগ কেলেঙ্কারিতে চলছে জিজ্ঞাসাবাদ

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার মধ্যরাতে স্বামী গিয়ে নথি জমা দিয়েছিলেন ইডিকে। আর পরের দিন সকালে ইডির দফতরে হাজির হলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। বুধবার সকাল সাড়ে ১০-১১টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে তলব করেছিল ইডি। এদিন ১১টা বাজার মিনিট কয়েক আগেই ইডির দফতরে চলে আসেন রুজিরা।

    ইডির দফতরে রুজিরা

    এদিন সকাল থেকেই সিজিও কমপ্লেক্সের বাইরে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছিল। চার দিকে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। নিয়ন্ত্রণ করা হচ্ছিল যান চলাচল। ১১টা নাগাদ একটি সাদা ইনোভা গাড়ি করে চলে আসেন অভিষেক-পত্নী। গাড়ি থেকে নেমে কোনও দিকে না তাকিয়ে হনহনিয়ে ঢুকে পড়েন ইডির দফতরে।

    অভিষেক-জায়া ইডির মুখোমুখি হয়েছেন আগেও

    এই প্রথম নয়, এর আগেও একাধিকবার ইডির মুখোমুখি হয়েছেন অভিষেক-জায়া (Rujira Banerjee)। মাস চারেক আগেই কয়লা পাচার মামলায় রুজিরাকে সমন পাঠিয়েছিল ইডি। দুটি বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন, একটি সংস্থার আর্থিক লেনদেনের খতিয়ান ও এক হিসাবরক্ষকের বয়ানের ভিত্তিতে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সেবার জিজ্ঞাসাবাদ-পর্ব চলেছিল টানা সাড়ে তিন ঘণ্টা। ২০২২ সালের জুন মাসেও শিশুপুত্রকে কোলে নিয়ে ইডির দফতরে হাজিরা দিতে গিয়েছিলেন রুজিরা।

    আরও পড়ুুন: ‘‘হামাসের ধাঁচে হামলা ভারতে’’! যুদ্ধের আবহে হাওয়া গরমের চেষ্টা খালিস্তানি জঙ্গি পান্নুনের

    তবে এবার যে রুজিরাকে (Rujira Banerjee) তলব করা হয়েছে, তা নিয়োগ কেলেঙ্কারি মামলায়। নিয়োগ কেলেঙ্কারি মামলায় নাম জড়ায় ‘লিপস অ্যান্ড বাউন্ডসে’র। এই সংস্থার সিইও অভিষেক। সংস্থার ডিরেক্টর অভিষেকের বাবা অমিত এবং মা লতা বন্দ্যোপাধ্যায়। এই সংস্থারই অধিকর্তা ছিলেন অভিষেকের স্ত্রী রুজিরা। এই চারজনকেই তলব করেছিল ইডি। যদিও রুজিরা বাদে বাকি তিনজনই এড়িয়েছেন হাজিরা। মঙ্গলবার মধ্য রাতের কিছু আগে গিয়ে ইডিকে নথি দিয়ে আসেন অভিষেক।

    প্রসঙ্গত, এই মামলায় রুজিরার বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর বিরুদ্ধে জারি হয়েছিল লুক আউট নোটিশও। সুপ্রিম কোর্টের নির্দেশে পরে অবশ্য সেই নোটিশ প্রত্যাহার করে ইডি। জানা গিয়েছে, এদিন ইডির তিন আধিকারিক জিজ্ঞাসাবাদ করছেন রুজিরাকে। এঁদের মধ্যে  রয়েছেন এক মহিলা আধিকারিকও।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Khalistani Threat: ‘‘হামাসের ধাঁচে হামলা ভারতে’’! যুদ্ধের আবহে হাওয়া গরমের চেষ্টা খালিস্তানি জঙ্গি পান্নুনের

    Khalistani Threat: ‘‘হামাসের ধাঁচে হামলা ভারতে’’! যুদ্ধের আবহে হাওয়া গরমের চেষ্টা খালিস্তানি জঙ্গি পান্নুনের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের বাতাসে গোলা-বারুদের গন্ধ। যুদ্ধ চলেছ পৃথিবীর দুই পকেটে। একটি প্রাচ্যে – ইজরায়েল-হামাসের, অন্যটি পাশ্চাত্যে – রাশিয়া-ইউক্রেনে। যুদ্ধের এই আবহে চোখ রাঙাচ্ছে খালিস্তানপন্থী জঙ্গিরা (Khalistani Threat)। ভারত থেকে পলাতক মোস্ট ওয়ান্টেড এই বিচ্ছিন্নতাবাদীরা বিদেশি শক্তির সমর্থন জোগাড় করে হুমকি দিচ্ছে ভারতকে।

    পান্নুনের হুমকি মোদিকে

    হামাস যেভাবে হামলা চালিয়েছে ইজরায়েলে, তেমনিভাবে ভারতের ওপর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী গুরপতওয়ান্ত সিং পান্নুন। ‘শিখ ফর জাস্টিস’ নামে নিষিদ্ধ এক সংগঠনের নেতা পান্নুন। এক্স হ্যান্ডেলে ছড়িয়ে পড়া ভিডিও বার্তায় পান্নুনকে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারতকে হুমকি দিতে। যে সময় সে হুমকি দিচ্ছে ভারতকে, সেই সময় স্ক্রিনে ইজরায়েলে হামাসের হামলার ভিডিও চলছিল।

    কী বলছে পান্নুন?

    পান্নুনকে (Khalistani Threat) বলতে শোনা যায়, “প্যালেস্তাইনের মতো পঞ্জাবের বাসিন্দারাও প্রত্যুত্তর দেবে। ভারতের এটা মনে রাখা দরকার, হিংসা কেবলই হিংসার জন্ম দেয়। বহু পঞ্জাবী কর্মসূত্রে প্যালেস্তাইনে রয়েছেন। তাঁরা এবার উত্তর দেবেন। ভারত যদি পঞ্জাবকে দখল করে রাখে, তাহলে প্রত্যাঘাত আসবেই। এজন্য দায়ী থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।” ভিডিওর শেষের দিকে খালিস্তানপন্থী এই বিচ্ছিন্নতাবাদীকে বলতে শোনা যায়, “শিখ ফর জাস্টিস ব্যালটে বিশ্বাস করে। নির্বাচনে বিশ্বাস করে। পঞ্জাবের মুক্তির দিন আসতে চলেছে। এবার ভারতকে বেছে নিতে হবে কোনটা চায় তারা – ব্যালট বা বুলেট।”

    বিশ্বকাপ শুরু হওয়ার আগেও একবার হুমকি দিয়েছিল পান্নুন। ৫ অক্টোবর শুরু হয়েছে বিশ্বকাপ ক্রিকেট। তার আগে দিল্লির বহু জায়গায় খালিস্তানপন্থী স্লোগান এবং ছবি দেওয়া পোস্টার দেখা গিয়েছে। এই ঘটনার নেপথ্যে পান্নুনের সংগঠনের হাত রয়েছে বলে অভিযোগ। এছাড়া বহু ভারতবাসীর কাছে ব্রিটেনের একটি নম্বর থেকে ফোন আসছে। তাতে শোনানো হচ্ছে রেকর্ড করা বার্তা। এই বার্তা পাঠানোর অভিযোগও উঠেছে পান্নুনের সংগঠনের বিরুদ্ধে।

    আরও পড়ুুন: আবুধাবিতে প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন করবেন মোদি, কবে জানেন?

    ২০ জুন কানাডার কলম্বিয়া প্রদেশে (Khalistani Threat) প্রকাশ্যে খুন হন খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জর। ওই ঘটনায় ভারতের দিকে অভিযোগের আঙুল তোলেন কানাডার প্রধানমন্ত্রী। অভিযোগ অস্বীকার করে ভারত। তার পর থেকেই বিশ্বজুড়ে বাড়বাড়ন্ত দেখা গিয়েছে খালিস্তানপন্থীদের। জনসমর্থন জোগাড় করতে ভারত-বিরোধী স্লোগান দিচ্ছে তারা। হামলা চালাচ্ছে মন্দিরে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
LinkedIn
Share