Tag: Bengali news

Bengali news

  • CEC Rajiv Kumar: “সকলের সঙ্গে কথা বলে জম্মু-কাশ্মীরে নির্বাচন হবে”, জানালেন নির্বাচন কমিশনার

    CEC Rajiv Kumar: “সকলের সঙ্গে কথা বলে জম্মু-কাশ্মীরে নির্বাচন হবে”, জানালেন নির্বাচন কমিশনার

    মাধ্যম নিউজ ডেস্ক: “ঠিক সময়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে সকলের সঙ্গে কথা বলে জম্মু-কাশ্মীরে নির্বাচন করা হবে।” কথাগুলি বললেন জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (CEC Rajiv Kumar)। তবে সেই পক্ষগুলি কারা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা।

    পাঁচ রাজ্যে নির্বাচন

    সোমবারই বিধানসভা নির্বাচন ঘোষণা করা হয়েছে পাঁচ রাজ্যে। এই পাঁচটি রাজ্য হল রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলঙ্গনা, ছত্তিশগড় এবং মিজোরাম। জম্মু-কাশ্মীরের নামোল্লেখ করা হয়নি। মুখ্য নির্বাচন কমিশনারের যা ইঙ্গিত, তাতে এ বছরও উপত্যকায় নির্বাচন হচ্ছে না। অথচ এ বছরই নির্বাচন হওয়ার কথা ছিল ভূস্বর্গে। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, “উপযুক্ত সময়েই আমরা জানাব, কবে জম্মু-কাশ্মীরে নির্বাচন হবে। কেন্দ্র শাসিত এই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনী ক্যালেন্ডার মেনে হবে ভোট গ্রহণ।”

    জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা

    প্রসঙ্গত, সন্ত্রাসবাদীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় ২০১৮ সালের জুন মাসে (CEC Rajiv Kumar) রাষ্ট্রপতি শাসন জারি করা হয় জম্মু-কাশ্মীরে। পরের বছর ৫ অগাস্ট জম্মু-কাশ্মীর থেকে তুলে নেওয়া হয় ৩৭০ ধারা। জম্মু-কাশ্মীরকে ভেঙে জম্মু-কাশ্মীর ও লাদাখ নামে দু’টি কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করা হয়। পরে সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, পরিস্থিতির উন্নতি হলে জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে।

    আরও পড়ুুন: ‘সেচমন্ত্রী থাকাকালীন বন্যা নিয়ন্ত্রণে আরামবাগের জন্য কাজ করতে দেয়নি’, বিস্ফোরক শুভেন্দু

    তারপর থেকে কংগ্রেস এবং ভূস্বর্গের বিভিন্ন দল ভূস্বর্গে নির্বাচনের দাবিতে সোচ্চার হয়েছে। যদিও কেন্দ্র সাফ জানিয়ে দিয়েছে, জম্মু-কাশ্মীরে অচিরেই হবে বিধানসভা নির্বাচন। জাতীয় নির্বাচন কমিশনারের কথায়ও মিলল সেই ইঙ্গিত। এদিকে, সদ্য সমাপ্ত লাদাখ স্বশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদের নির্বাচনে জয় পেয়েছে কংগ্রেস-এনসি জোট। দলের এই ফলের ক্রেডিট কংগ্রেস দিতে চাইছে রাহুল গান্ধীকে। রাজনৈতিক মহলের মতে, সেই কারণেই ভূস্বর্গে এখনই নির্বাচন চাইছেন ওমর। নির্বাচন দেরিতে হলে অ্যাডভান্টেজ পেতে পারে বিজেপি। সেই কারণেই এখনই নির্বাচনের দাবিতে (CEC Rajiv Kumar) সরব হয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা।

     

     দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Israel At War: ‘‘মধ্যপ্রাচ্যের নকশা বদলানোর সময় এসেছে’’! হামাসকে শেষ করার পণ নেতানিয়াহুর

    Israel At War: ‘‘মধ্যপ্রাচ্যের নকশা বদলানোর সময় এসেছে’’! হামাসকে শেষ করার পণ নেতানিয়াহুর

    মাধ্যম নিউজ ডেস্ক: হামাসকে শেষ করার ডাক দিলেন বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। ‘‘মধ্যপ্রাচ্যের নকশা বদলানোর সময় এসেছে’’, হুঙ্কার ইজরায়েল প্রধাননমন্ত্রীর (Israel At War)।

    শনিবার ভোরে ইজরায়েলের রাজধানী তেল আভিভ সহ একাধিক শহরে একযোগে আকাশ-জল-স্থলপথে নাশকতা হামলা চালায় হামাস। গাজা থেকে উড়ে আসে হাজার হাজার রকেট। এই হামলায় সঙ্গী হয় হেজবোল্লা। একইসঙ্গে, গাড়ি নিয়ে বা প্যারাগ্লাইডিং করে শতাধিক হামাস জঙ্গি ঢুকে পড়ে ইজরায়েলে। নির্বিচারে হত্যা করা হয় শয়ে-শয়ে নিরীহ ইজরায়েলিকে। অপহরণ করে পণবন্দি করা হয় আরও শতাধিকজনকে। সেই বর্বরতার ও পাশবিক হামলার ছবি ও ভিডিও তারা নিজেরাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়।

    ইজরায়েলের জবাবি হামলায় বিধ্বস্ত গাজা

    এর পরই, যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল (Israel At War)। রবিবার থেকে ইজরায়েলি বায়ুসেনার লাগাতার জবাবি হামলায় বিধ্বস্ত হয় গাজা (Israel Attacks Gaza)। প্রথমে গাজার সাপ্লাই লাইন অবরুদ্ধ করে ইজরায়েলি বাহিনী। বন্ধ করে দেওয়া হয় জল ও বিদ্যুৎ। গাজা সীমান্ত ঘিরে রেখেছে ইজরায়েলি যুদ্ধট্যাঙ্ক। এর পর, বিমান থেকে শুরু হয় লাগাতার বোমাবর্ষণ (Israel Gaza Bombing)। সোমবার, দিনভর গাজা স্ট্রিপে বোমাবর্ষণ করেছে ইজরায়েলি বায়ুসেনা। প্যালেস্তেনীয় জঙ্গিদের গোপন ঘাঁটি লক্ষ্য করে আছড়ে পড়ে মুহুর্মুহু বোমা। নিমেষে গুঁড়িয়ে যায় একের পর এক বাড়ি-বহুতল। সামরিক অভিযানের সেই ছবি ও ভিডিও নিজের এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডলে শেয়ার করেন নেতানিয়াহু। 

    হামাসকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    এদিন গাজা সীমান্ত সংলগ্ন অঞ্চলগুলোর মেয়র এবং সরকারি আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেন নেতানিয়াহু। এই জায়গাগুলোই হামাসের হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানেই তাঁকে রণহুঙ্কার (Israel At War) দিতে শোনা যায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই বৈঠকে ইজরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘‘গাজাকে পুরোপুরি ধুলোয় মিশিয়ে দেব আমরা। নৃশংস হামলাকারীদের কাউকে ছাড়া হবে না। এবার মধ্য প্রাচ্যের নকশা বলদানোর সময় এসেছে। আমরা এর শেষ দেখে ছাড়ব।’’ হামাস জঙ্গি গোষ্ঠীর সমস্ত ডেরা নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) বলেছেন, ‘‘ইজরায়েল যুদ্ধটা (Israel Hamas War) শুরু করেনি, তবে শেষ করবে ইজরায়েল।’’

    দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইজরায়েল?

    দীর্ঘ যুদ্ধের (Israel At War) প্রস্তুতি নিতে শুরু করেছে ইজরায়েল। সোমবার, দেশবাসীর জন্য বিশেষ অ্যাডভাইসরি জারি করে নেতানিয়াহু সরকার। তাতে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে প্রয়োজনীয় খাবার, ওষুধ ও জল সংগ্রহ করে রাখতে বলেছে প্রশাসন। ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট বলেন, ‘‘আমরা দীর্ঘকালীন যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছি। সেনাবাহিনীকে সেই মতো আক্রমণ শানাতে বলা হয়েছে।’’ বিশেষজ্ঞদের দাবি, মঙ্গলবার থেকে গাজায় আক্রমণের ধার আরও বাড়াবে ইজরায়েলি ফৌজ। যে কারণে, গাজার আম জনতাকে অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন নেতানিয়াহু (Benjamin Netanyahu)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: ফের  তিন রাজ্যে প্রার্থী ঘোষণা বিজেপির, কোন আসনে কোন হেভিওয়েট?

    BJP: ফের  তিন রাজ্যে প্রার্থী ঘোষণা বিজেপির, কোন আসনে কোন হেভিওয়েট?

    মাধ্যম নিউজ ডেস্ক: পাঁচ রাজ্যে কাঠি পড়ল বিধানসভা নির্বানের ঢাকে। সোমবারই রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলঙ্গনা, মিজোরাম ও ছত্তিশগড়ে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। এদিনই সন্ধ্যায় তিন রাজ্যের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি (BJP)।

    রাজস্থানে কে কে লড়ছেন?

    রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ২০০ আসনের রাজস্থান বিধানসভায় এদিন ১৭৯ জনের নাম ঘোষণা করা হয়েছে। এবার ছ’ জন সাংসদকে এখানে প্রার্থী করেছে বিজেপি। এর মধ্যে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোরও। জয়পুরে প্রার্থী হচ্ছেন তিনি। দিয়া কুমারী লড়ছেন বিদ্যানগর কেন্দ্র থেকে। তিজারা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন বাবা বালক নাথ। সাপোত্রা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন হংরাজ মীনা। সওয়াই মাধোপুর থেকে লড়ছেন কিরোদি লাল মিনা।    

    মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে কারা?

    মধ্যপ্রদেশ বিধানসভায় (BJP) আসন রয়েছে ২৩০টি। সবকটি আসনেই প্রার্থী ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রার্থী হচ্ছেন বুধনি কেন্দ্র থেকে। স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র লড়বেন দাতিয়া কেন্দ্র থেকে। টিকিট পেয়েছেন গোবিন্দ সিং রাজপুত, গোপাল ভার্গব, রাজেন্দ্র শুক্লা এবং ওমপ্রকাশ সাকলেচাও। ছত্তিশগড় বিধানসভার আসন সংখ্যা ৯০। এদিন ৬৪ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এঁদের মধ্যে রয়েছেন তিনজন সাংসদও। রাজনন্দগাঁও কেন্দ্র থেকে লড়বেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং (BJP)।

    আরও পড়ুুন: “মস্তানি নয়, দিনকাল খুব খারাপ”! ‘ছাত্র’দের সতর্কবার্তা বিচারপতির

    এদিন যে পাঁচটি রাজ্যে নির্বাচন ঘোষণা করা হয়েছে, সেগুলি হল রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়,  তেলঙ্গনা এবং মিজোরাম। মধ্যপ্রদেশে নির্বাচন হবে ১৭ নভেম্বর। রাজস্থানে নির্বাচন হবে ২৩ নভেম্বর। ৩০ নভেম্বর নির্বাচন হবে তেলঙ্গনায়। ৭ নভেম্বর নির্বাচন হবে মিজোরামে। এই চার রাজ্যে এক দফায় নির্বাচন হলেও, ছত্তিশগড়ে হবে দু’ দফায়। প্রথম দফার নির্বাচন হবে ৭ নভেম্বর, পরের দফায় হবে ১৭ নভেম্বর। ভোটমুখী এই পাঁচ রাজ্যের মধ্যে ছত্তীশগড় ও রাজস্থানে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। এখানে বিজেপির সঙ্গে সরাসরি লড়াই হবে গ্র্যান্ড ওল্ড পার্টির। গত বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশের রাশ যায় কংগ্রেসের হাতে। পরে দুই বিধায়ক বিজেপিকে (BJP) সমর্থন করায় রাজ্যের কুর্সিতে বসে বিজেপি। তেলঙ্গনায় ক্ষমতায় রয়েছে ভারত রাষ্ট্র সমিতি। এ রাজ্যে হতে পারে ত্রিমুখী লড়াই। আর পাহাড়ি রাজ্য মিজোরামে লড়াই হবে মূলত কংগ্রেস বনাম মিজো ন্যাশনাল ফ্রন্টের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • CV Ananda Bose: অভিষেকদের আশ্বাস দিয়েই দিল্লির উড়ান ধরলেন রাজ্যপাল, মিলতে পারে বড় খবর

    CV Ananda Bose: অভিষেকদের আশ্বাস দিয়েই দিল্লির উড়ান ধরলেন রাজ্যপাল, মিলতে পারে বড় খবর

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা চারদিন ধর্না শেষে সোমবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। রাজভবন সূত্রে খবর, অভিষেকদের সঙ্গে দেখা করেই ফের দিল্লি যাচ্ছেন রাজ্যপাল। সোমবার সন্ধের বিমানেই দিল্লি রওনা দিচ্ছেন তিনি।

    রাজভবনে তৃণমূলের প্রতিনিধি দল

    এদিন বিকেল ৪টে নাগাদ অভিষেকের নেতৃত্বে ৩০জন প্রতিনিধির একটি দল যায় রাজভবনে। রাজ্যপালের সঙ্গে বৈঠকে সাতজন ‘বঞ্চিত’ও ছিলেন বলে দাবি তৃণমূলের। ২০ লক্ষেরও বেশি চিঠি নিয়ে যাওয়া হয়েছিল রাজ্যপালের গোচরে আনতে। তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে রাজ্যপালের বৈঠক হয়েছে মিনিট কুড়ির। বৈঠক শেষে তৃণমূল নেতৃত্বের দাবি, ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যপাল পদক্ষেপ করবেন বলে আশ্বাস দিয়েছেন। রাজভবনের তরফে জারি করা বিবৃতিতেও বলা হয়েছে, রাজ্যপাল তৃণমূলের প্রতিনিধি দলকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ ও কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণের আশ্বাস দিয়েছেন। এর পরেই জানা যায়, দিল্লির উড়ান ধরতে যাচ্ছেন রাজ্যপাল।

    হাই সিকিউরিটি জোনে ধর্না

    প্রসঙ্গত, ৫ অক্টোবর থেকে রাজভবনের (CV Ananda Bose) সামনে ধর্নায় বসেছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজভবন চত্বর রাজ্যের অন্যতম হাই সিকিউরিটি জোন। এখানে সব সময়ই জারি থাকে ১৪৪ ধারা। তা সত্ত্বেও কীভাবে রাজভবনের সামনে তৃণমূল ধর্নায় বসেছে, সে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজভবনের সামনে ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও কীভাবে মঞ্চ বেঁধে ধর্না চলছে, সে প্রশ্নের উত্তর চেয়ে রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে রাজভবনের তরফেও। 

    আরও পড়ুুন: “রাজভবনের সামনে ধর্না হলে নব মহাকরণের সামনে কেন নয়?”, প্রশ্ন আদালতের

    তার পরেও সোমবার পর্যন্ত চলেছে তৃণমূলের ধর্না। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা ও একশো দিনের প্রকল্পের টাকা দিল্লি থেকে আদায় করতে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেন তৃণমূল নেতৃত্ব। সেই কারণেই চলছিল ধর্না। তৃণমূল যেদিন রাজভবনের সামনে ধর্নায় বসেছিল, সেদিন রাজভবনে ছিলেন না তিনি। রাজ্যপাল গিয়েছিলেন উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি দেখতে। পরে কলকাতায় ফিরে এদিন দেখা করেন অভিষেকের নেতৃত্বাধীন তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে। পরে রওনা দেন (CV Ananda Bose) দিল্লির উদ্দেশে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Calcutta High Court: “রাজভবনের সামনে ধর্না হলে নব মহাকরণের সামনে কেন নয়?”, প্রশ্ন আদালতের

    Calcutta High Court: “রাজভবনের সামনে ধর্না হলে নব মহাকরণের সামনে কেন নয়?”, প্রশ্ন আদালতের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজভবনের সামনে ধর্না কর্মসূচি চললে নব মহাকরণের সামনে ধর্নায় আপত্তি কেন? প্রশ্ন তুলল হাইকোর্ট (Calcutta High Court)। নব মহাকরণের সামনে রাজ্যের আপত্তি কেন, তা নিয়েও রাজ্যকে হলফনামা জমা দিতে বলা হয়েছে আদালতে।

    হাইকোর্টের প্রশ্ন

    বিভিন্ন দাবিদাওয়া নিয়ে নব মহাকরণের সামনে ধর্নায় বসতে চান শ্রম দফতরের অস্থায়ী কর্মীরা। পুলিশের অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ হন তাঁরা। সেই মামলায় সরকারি আইনজীবীর উদ্দেশে বিচারপতির প্রশ্ন, “রাজভবনের সামনে জমায়েত হলে নব মহাকরণের সামনে কেন নয়?” ১৬ অক্টোবরের মধ্যে এ ব্যাপারে রাজ্যকে হলফনামা জমা দিতে বলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।

    শুনানিতে রাজভবনের প্রসঙ্গ

    প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসে শহিদ মিনার চত্বরে অবস্থানে বসতে চেয়ে আবেদন জানিয়েছিল শ্রম দফতরের অস্থায়ী কর্মীদের সংগঠন। সেই আবেদন সাড়া দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। পরে আর আবেদনে সাড়া দেয়নি আদালত। ফের অবস্থানে বসতে গেলে নতুন করে মামলা করতে বলেছিল কলকাতা হাইকোর্ট। সেই মতো নতুন করে মামলা করা হয় সংগঠনের তরফে। সেই মামলার শুনানিতেই রাজভবনের প্রসঙ্গ তোলেন বিচারপতি সেনগুপ্ত (Calcutta High Court)।

    ৫ অক্টোবর থেকে রাজভবনের সামনে ধর্নায় বসেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই রাজভবন চত্বর রাজ্যের অন্যতম হাই সিকিউরিটি জোন। এখানে সব সময়ই জারি থাকে ১৪৪ ধারা। তা সত্ত্বেও কীভাবে রাজভবনের সামনে তৃণমূল ধর্নায় বসেছে, সে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজভবনের সামনে ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও কীভাবে মঞ্চ বেঁধে ধর্না চলছে, সে প্রশ্নের উত্তর চেয়ে রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে রাজভবনের তরফে। 

    আরও পড়ুুন: চলছে হামাস-ইজরায়েল যুদ্ধ, উড়ে আসছে রকেট, আতঙ্কে ভারতীয় পড়ুয়ারা

    তার পরেও চলছে তৃণমূলের ধর্না। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা ও একশো দিনের প্রকল্পের টাকা দিল্লি থেকে আদায় করতে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেন তৃণমূল নেতৃত্ব। সেই কারণেই চলছে ধর্না। তৃণমূল যেদিন রাজভবনের সামনে ধর্নায় বসেছিল, সেদিন রাজভবনে ছিলেন না তিনি। রাজ্যপাল গিয়েছিলেন উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি দেখতে। পরে কলকাতায় ফিরে আজ, সোমবার অভিষেকের নেতৃত্বাধীন প্রতিনিধি (Calcutta High Court) দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।  

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Israel Palestine war: চলছে হামাস-ইজরায়েল যুদ্ধ, উড়ে আসছে রকেট, আতঙ্কে ভারতীয় পড়ুয়ারা

    Israel Palestine war: চলছে হামাস-ইজরায়েল যুদ্ধ, উড়ে আসছে রকেট, আতঙ্কে ভারতীয় পড়ুয়ারা

    মাধ্যম নিউজ ডেস্ক: হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইজরায়েল (Israel Palestine war)। তারপর থেকে নিরন্তর চলছে রকেট বর্ষণ। এমতাবস্থায় বিপাকে পড়েছেন সে দেশে বসবাসকারী ভারতীয়রা। যদিও এক মহিলা বাদে নিরাপদে রয়েছেন বাকিরা সবাই। রবিবার স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন বছর একচল্লিশের এক ভারতীয় মহিলা। তিনি কেরলের বাসিন্দা। আচমকা আছড়ে পড়ে হামাসের ছোড়া একটি রকেট। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় অ্যাশকেলন শহরের একটি হাসপাতালে। আপাতত সেখানেই ভর্তি রয়েছেন তিনি। ইজরায়েলে আটকে পড়েছেন ভারতের উত্তর-পূর্বের এক সাংসদ। সঙ্গে তাঁর পরিবার রয়েছে।

    ইজরায়েলে ভারতীয়ের সংখ্যা 

    ইজরায়েলে (Israel Palestine war) সব মিলিয়ে ভারতীয় রয়েছেন ১৮ হাজারের কাছাকাছি। এঁদের মধ্যে রয়েছেন পড়ুয়ারাও। গোকুল মানাভালান নামে এক পড়ুয়া বলেন, “আমি খুব নার্ভাস হয়ে পড়েছি। প্রচণ্ড আতঙ্কের মধ্যে রয়েছি। তবে বাঁচোয়া যে, শেষমেশ আমরা আশ্রয় পেয়েছি আর ইজরায়েলি পুলিশ কাছেই রয়েছে। ভারতীয় দূতাবাসের লোকজনের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। এখানে আমাদের আশপাশে বেশ কয়েকজন প্রবাসী ভারতীয় বসবাস করেন। সবাই নিজেদের মধ্যে যোগাযোগ রেখে চলছে।”

    ‘আমরা বাঙ্কারে ঢুকলাম’

    আদিত্য করুণানিধি নিবেদিতা নামে অন্য এক পড়ুয়া শোনাচ্ছিলেন তাঁর ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। তিনি বলেন, “তখন ভোর সাড়ে ৫টা। সাইরেনের তীক্ষ্ণ শব্দে ঘুম ভেঙে গেল। আমরা বাঙ্কারে ঢুকলাম। সাইরেন বন্ধ হল সাত-আট ঘণ্টা পর। তার পর আমরা বাঙ্কার থেকে বের হলাম। তবে আমাদের বাড়ি থেকে বেরতে বারণ করে দেওয়া হল।” তিনি বলেন, “হঠাৎই ঘটল ব্যাপারটা। আমরা তো ভাবতেই পারিনি। কারণ ইজরায়েলে এখন ধর্মীয় ছুটি চলছে।”  

    আরও পড়ুুন: নিজ্জর খুনে হাত রয়েছে বেজিংয়ের! দাবি চিনা বংশোদ্ভূত ইউটিউবারের

    বিমল কৃষ্ণস্বামী মণিভান্নান নামে এক ছাত্র বলেন, “আমরা কেমন আছি, ভারতীয় দূতাবাস সব সময় সে ব্যাপারে খোঁজ খবর রাখছে। ভারতীয় হাইকমিশনের অফিস থেকে জারি করা সতর্কবার্তায় ভারতীয়দের বাইরে বের না হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে যে কোনও জরুরি পরিস্থিতিতে কমিশনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।”

    বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় সক্রিয়ভাবে ইজরায়েলের (Israel Palestine war) পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এর আগে ‘গঙ্গা’ ও ‘বন্দে ভারত’-এর মতো অপারেশন চালিয়ে সঙ্কটের সময় ভারতীয় নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rashid Khan: ভূমিকম্পে দেশে মৃত আড়াই হাজার, বিশ্বকাপের উপার্জিত অর্থ ত্রাণে দান রশিদ খানের

    Rashid Khan: ভূমিকম্পে দেশে মৃত আড়াই হাজার, বিশ্বকাপের উপার্জিত অর্থ ত্রাণে দান রশিদ খানের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপ (ICC World Cup 2023) খেলতে আফগান অল-রাউন্ডার রশিদ খান (Rashid Khan) এখন ভারতে। কিন্তু, তাঁর মন পড়ে দেশে। শনিবার ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত অবস্থা আপগানিস্তানের। মৃত্যু ছাড়িয়েছে আড়াই হাজার। আর এই মর্মে বড় সিদ্ধান্ত গ্রহণ করলেন এই আফগান অল-রাউন্ডার। তিনি যোষণা করেছেন, চলতি বিশ্বকাপে তিনি যা অর্থ উপার্জন করবেন, তার সবটাই ভূমিকম্প কবলিত এলাকায় দুর্গতদের ত্রাণে দান করবেন। সামজিক মাধ্যম ট্যুইটারে নিজের দেশে দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে ক্রিকেট মহলের মন জয় করে নিলেন তিনি।

    আফগানিস্তানের পশ্চিম প্রান্ত অত্যন্ত ভয়াবহ ভূমিকম্পের সম্মুখীন হয়েছে। ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩। ভূমিকম্প এতটাই শক্তশালী ছিল যে ১২টি গ্রাম পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে পড়েছে। ইতিমধ্য়েই মৃতের সংখ্যা আড়াই হাজারে পৌঁছেছে। লাফিয়ে লাফিয়ে সেই সংখ্যা বাড়ছে। নিখোঁজ আরও কয়েক হাজার। মার্কিন ভূতাত্ত্বিকদের সমীক্ষায় বলা হয় এই ভূমিকম্পের উৎস দেশের হেরাত প্রদেশের রাজধানী ৪০ কিমি উত্তর-পশ্চিম কেন্দ্রে ছিল। আহতের সংখ্যা ১০ হাজার। বিস্তীর্ণ এলাকার বাড়িঘর, রাস্তাঘাট, সবকিছু ধ্বংসস্তূপে পরিণত।

    কী বলেছেন রশিদ খান (ICC World Cup 2023)?

    এক্স হ্যান্ডলে (সাবেক ট্যুইটার) রশিদ খান (Rashid Khan) লেখেন, “আফগানিস্তানের পশ্চিম ভাগ হেরাট, ফারাহ, বাদঘিসে যে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে, তার বিষয়ে জানতে পেরেছি। তাই বিশ্বকাপের সব ম্যাচ খেলে যে টাকা পাবো সেটা আমার দেশের দুর্গত মানুষর উদ্দেশ্যে নিবেদন করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা দ্রুত আরও অর্থ জোগাড় করার ব্যবস্থা করছি। আমরা আরও বেশি মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।”

    এই বছরে আরও ভূমিকম্প হয়েছিল

    উল্লেখ্য এই বছর ফেব্রুয়ারিতে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে আনুমানিক ৫০ হাজার মানুষ মারা গিয়েছিলেন। আবার সেপ্টেম্বর মাসে মরক্কোতে ভূমিকম্পের জেরে প্রায় ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। আফগানিস্তানের ভূমিকম্প কবলিত এলাকা হল পাকিস্তান এবং হিন্দুকুশ পর্বত সংলগ্ন এলাকা। এখনে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে উদ্ধারকার্য এবং ত্রাণ পাঠানো অত্যন্ত কষ্টকর হয়। এই অবস্থায় ক্রিকেট বিশ্বকাপে (ICC World Cup 2023) টাকা না নিয়ে, সেই টাকা দেশের ভূমিকম্প কবলিত এলাকায় দেওয়ার সিদ্ধান্তে রশিদ (Rashid Khan) মানবতার বিশেষ পরিচয় দিলেন বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Assembly Elections 2023: পাঁচ রাজ্যের বিধানসভা ভোট কবে? নির্ঘণ্ট ঘোষণা নির্বাচন কমিশনের

    Assembly Elections 2023: পাঁচ রাজ্যের বিধানসভা ভোট কবে? নির্ঘণ্ট ঘোষণা নির্বাচন কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির মোকাবিলায় এখনও সেভাবে জোট বাঁধতে পারেনি ‘ইন্ডি’ জোটের সদস্য রাজনৈতিক দলগুলি। এমতাবস্থায় পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Elections 2023) দিনক্ষণ ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন। সোমবার দিল্লির নির্বাচন সদনে সাংবাদিক বৈঠক করে নির্ঘণ্ট জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

    নির্বাচনের নির্ঘণ্ট

    যে পাঁচটি রাজ্যে এদিন নির্বাচন ঘোষণা করা হয়েছে, সেগুলি হল রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, তেলঙ্গনা এবং মিজোরাম। এর মধ্যে মিজোরাম বিধানসভার মেয়াদ শেষ হবে ডিসেম্বরে। বাকি চারটি রাজ্যের বিধানসভার মেয়াদ শেষ হবে জানুয়ারিতে। মধ্যপ্রদেশে নির্বাচন (Assembly Elections 2023) হবে ১৭ নভেম্বর। রাজস্থানে নির্বাচন হবে ২৩ নভেম্বর। ৩০ নভেম্বর নির্বাচন হবে তেলঙ্গনায়। ৭ নভেম্বর নির্বাচন হবে মিজোরামে। এই চার রাজ্যে এক দফায় নির্বাচন হলেও, ছত্তিশগড়ে হবে দু’ দফায়। প্রথম দফার নির্বাচন হবে ৭ নভেম্বর, পরের দফায় হবে ১৭ নভেম্বর।

    ফল ঘোষণা কবে?

    পাঁচটি রাজ্যে আলাদা আলাদা দিনে নির্বাচন হলেও, ফল ঘোষণা হবে একই দিনে, ৩ ডিসেম্বর। ৫ ডিসেম্বরের মধ্যে শেষ হবে নির্বাচন-পর্ব। আগামী বছর রয়েছে লোকসভা নির্বাচন। তার আগে দেশের প্রতিটি রাজনৈতিক দলই এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে অ্যাসিড টেস্ট হিসেবেই দেখছে।

    ভোটমুখী এই পাঁচ রাজ্যের মধ্যে ছত্তীশগড় ও রাজস্থানে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। এখানে বিজেপির সঙ্গে সরাসরি লড়াই হবে গ্র্যান্ড ওল্ড পার্টির। গত বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশের রাশ যায় কংগ্রেসের হাতে। পরে দুই বিধায়ক বিজেপিকে সমর্থন করায় রাজ্যের কুর্সিতে বসে বিজেপি। তেলঙ্গনায় ক্ষমতায় রয়েছে ভারত রাষ্ট্র সমিতি। এ রাজ্যে হতে পারে ত্রিমুখী লড়াই। আর পাহাড়ি রাজ্য মিজোরামে লড়াই হবে মূলত কংগ্রেস বনাম মিজো ন্যাশনাল ফ্রন্টের।

    আরও পড়ুুন: নিজ্জর খুনে হাত রয়েছে বেজিংয়ের! দাবি চিনা বংশোদ্ভূত ইউটিউবারের

    নির্বাচন কমিশনের (Assembly Elections 2023) তরফে জানানো হয়েছে পাঁচ রাজ্যের মোট ৬৭৯টি বিধানসভা কেন্দ্রে হবে ভোটগ্রহণ। নতুন ভোটারের সংখ্যা ৬০ লক্ষ। মোট ভোটারের সংখ্যা ১৬.১ কোটি। মোট বুথ ১.৭৭ লক্ষ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nijjar Killing: নিজ্জর খুনে হাত রয়েছে বেজিংয়ের! দাবি চিনা বংশোদ্ভূত ইউটিউবারের

    Nijjar Killing: নিজ্জর খুনে হাত রয়েছে বেজিংয়ের! দাবি চিনা বংশোদ্ভূত ইউটিউবারের

    মাধ্যম নিউজ ডেস্ক: খালিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জর (Nijjar Killing) খুনে হাত রয়েছে চিনের। অন্তত এমনই দাবি করলেন জেনিফার জেং নামে এক ইউটিউবার। তাঁর দাবি, ভারতের সঙ্গে পশ্চিমী বিশ্বের সম্পর্ক খারাপ করতেই এ কাজ করেছে ড্রাগনের দেশ।

    কাঠগড়ায় চিনা কমিউনিস্ট পার্টি

    তিনি বলেন, “তাইওয়ান নিয়ে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সামরিক নীতি মেনেই চিনা কমিউনিস্ট পার্টি (CCP) একাজ করছে। যাতে বিশ্বের বিভিন্ন দেশের সম্পর্কের সূতো ছিঁড়ে যায়।” চিনে জন্ম এই সাংবাদিকের। তিনি সমাজকর্মীও। বর্তমানে আমেরিকায় থাকেন। সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সে যে ভিডিও তিনি পোস্ট করেছেন, তাতে বলেছেন, “কানাডায় খুন হওয়া নিজ্জর সিংয়ের হত্যাকাণ্ড সিসিপি (CCP) থেকেই হয়েছে। এটি অনুমান করা হচ্ছে যে এই হত্যাকাণ্ড সিসিপির এজেন্টের মাধ্যমেই করা হয়েছে।”

    ভারত-কানাডা সম্পর্ক

    জুনের ১৮ তারিখে কানাডার কলম্বিয়া প্রদেশে খুন হয় নিজ্জর। তার প্রভাব পড়ে ভারত-কানাডা সম্পর্কে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সংসদে দাবি করেন, নিজ্জর খুনের নেপথ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থার হাত থাকতে পারে। মোস্ট ওয়ান্টেড জঙ্গি নিজ্জরকে তিনি কলমিস্ত্রি বলেও দাবি করেন। ট্রুডোর অভিযোগ নস্যাৎ করে দেয় ভারত। জানিয়ে দেয়, নিজ্জর খুনে ভারতের হাত রয়েছে এমন প্রমাণ পেলে তা যেন ভারতের হাতে তুলে দেওয়া হয়। নয়াদিল্লিতে থাকা কানাডার রাষ্ট্রদূতদের সংখ্যা কমানোর নির্দেশও দেয় ভারত। কমিয়ে দেয় কানাডা থেকে ডাল রফতানির পরিমাণও। সব মিলিয়ে গাড্ডায় পড়ে ট্রুডো সরকার।   

    ভারতকে বিপাকে ফেলতে (Nijjar Killing) ‘ফাইভ আইজ অ্যালায়েন্সে’ দরবার করে কানাডা। যদিও আমেরিকা, ব্রিটেন সহ ওই জোটের চার দেশ কানাডার পাশে দাঁড়ায়নি। কানাডার প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী আখ্যা দেয় শ্রীলঙ্কাও। বিশ্বের বৃহৎ শক্তিধর দেশগুলি পাশে না দাঁড়ানোয় এবং এশিয়ায় সেভাবে কাউকে পাশে না পেয়ে বিশ্ব রাজনীতিতে কার্যত এক ঘরে হয়ে পড়ে কানাডা। এর পরেই সুর নরম করে ট্রুডোর দেশ। তারা জানিয়ে দেয়, ভারতের সঙ্গে সদ্ভাব বজায় রাখতে তারা  আগ্রহী।

    আরও পড়ুুন: আলিপুরদুয়ার সমবায়ে দুর্নীতির তদন্তে নেমে ‘প্রাণভোমরা’ হাতে এল সিবিআইয়ের, কী তা জানেন?

    এমতাবস্থায় কার্যত হাটে হাঁড়ি ভাঙলেন এই ইউটিউবার। দিন কয়েক আগেই তিনি জানিয়েছিলেন, ভারতের সঙ্গে পশ্চিমী বিশ্বের সম্পর্ক খারাপ করতে চিনা কমিউনিস্ট পার্টির তরফে পদস্থ অফিসারদের পাঠানো হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানেই তৈরি হয় ব্লু প্রিন্ট (Nijjar Killing)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Ladies Special Trains: এবার মাতৃভূমি লোকালে থাকবে প্রথম শ্রেণি কামরা, আর কী কী সুবিধা রয়েছে?

    Ladies Special Trains: এবার মাতৃভূমি লোকালে থাকবে প্রথম শ্রেণি কামরা, আর কী কী সুবিধা রয়েছে?

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজোর আগেই মাতৃভূমি স্পেশাল ট্রেনে মহিলাদের (Ladies Special Trains) জন্য বিশেষ উপহার দিতে চলেছে পূর্ব রেল। শিয়ালদা-রানাঘাট মাতৃভূমি লোকালগুলোতে এবার ফাস্ট ক্লাস বা প্রথম শ্রেণির কামরা যুক্ত করার কাজ শুরু হয়েছে। কামরার প্রতিটি বসার আসনে থাকছে নরম গদি, ট্রেনের নিচের মেঝে হচ্ছে লাল ম্যাট কভারে মোড়ানো। কামরার দেওয়ালগুলি নানা রঙের তুলির টানে অভিনব সাজে সজ্জিত হয়েছে। দেবীপক্ষের সূচনাতেই এই বিশেষ ট্রেনের শুভারম্ভ হতে পারে বলে জানা গিয়েছে। মূলত যাত্রীদের যাত্রাকে আরও স্বাচ্ছন্দ্য এবং আরামদায়ক করতে রেলের এই অভিনব ভাবনা যাত্রীদের আকর্ষিত করবে বলে জানা গিয়েছে।

    কোন রুটে মিলবে সুবিধা (Ladies Special Trains)?

    জানা গিয়েছে, রানাঘাট-শিয়ালদা-রানাঘাট রুটে মাতৃভূমি লোকাল (Ladies Special Trains) ট্রেনে মিলেবে এই পরিষেবা। লেডিস স্পেশাল ট্রেনে মহিলা যাত্রীদের চাপের কথা মাথায় রেখে আরামদায়ক যাত্রার কথা পরিকল্পনা করেছে রেল। মহিলাদের অফিস বা কর্মসূত্রে যাতায়াতের  যাত্রাপথকে সুগম এবং যাত্রার মানকে উন্নত করেতে এই ব্যবস্থা। সফরে মহিলা যাত্রীদের ক্লান্তি কম করতে এবং কর্মস্থলে যোগদানে উজ্জীবিত করতে এই ভাবনা রেলের। জানা গিয়েছে, পূর্ব রেলের পাইলট প্রজেক্ট হিসাবে আপাতত একটি ট্রেন চালানো হবে। একটি ট্রেনকে ইতিমধ্যেই সাজিয়ে ফেলা হয়েছে। এই কামরার সাফল্যের উপর নির্ভার করে পরবর্তীতে আরও ট্রেন চালানো হবে।

    পূর্ব রেলের বক্তব্য

    মাতৃ শক্তিকে শ্রদ্ধা জানাতে রেল, মাতৃভূমি স্পেশাল ট্রেনগুলোতে (Ladies Special Trains) প্রথম শ্রেণির বগি সংযুক্ত করা হবে। যাত্রীর বসার সিটে থাকবে কুশনযুক্ত গদি। পূর্ব রেলের জন সংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “এখন রানাঘাট-শিয়ালদা মেইন লাইনে মাতৃভূমি ট্রেনে লোকাল পাইলট প্রজেক্ট হিসাবে চালু করা হবে। ট্রেনে থাকা পূর্বের কামরাগুলির সঙ্গে একটি ফাস্ট ক্লাস কামরা যুক্ত করা হবে। এই বিশেষ প্রয়োগে যাত্রীদের মধ্যে কতটা প্রভাব পড়ছে, তা বুঝেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share