Tag: Bengali news

Bengali news

  • Israel Hamas War: ‘‘এটা আমাদের ৯/১১’’! বলল ইজরায়েল, রক্তক্ষয়ী যুদ্ধে মৃতের সংখ্যা ১১০০ পার

    Israel Hamas War: ‘‘এটা আমাদের ৯/১১’’! বলল ইজরায়েল, রক্তক্ষয়ী যুদ্ধে মৃতের সংখ্যা ১১০০ পার

    মাধ্যম নিউজ ডেস্ক: ইজরায়েল ও হামাসের মধ্যে চলা রক্তক্ষয়ী যুদ্ধে (Israel Hamas War) মৃত্যুর সংখ্যা এখনও পর্যন্ত ১১০০ ছাড়িয়েছে। আহতের সংখ্যা আরও কয়েক হাজার বলে আশঙ্কা করা হচ্ছে। দেশের ওপর হামাসের হামলার পরই যুদ্ধ ঘোষণা করেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ৫০ বছর পর এই প্রথম কোনও সরাসরি যুদ্ধ ঘোষণা করল তেল আভিভ।

    জঙ্গি-হামলায় বিধ্বস্ত ইজরায়েল

    শনিবার ভোর ৬টা (স্থানীয় সময়)। গাজা থেকে ইজরায়েলের দিকে ধেয়ে আসে মুহুর্মুহু রকেট। ২০ মিনিটে ৫ হাজারের বেশি রকেট নিক্ষেপ করা হয় ইজরায়েলের ওপর। শুধু রকেট হামলাই নয়, প্যারাগ্লাইডারে চেপে সীমান্ত পেরিয়ে ইজরায়েলে ঢুকে শয়ে-শয়ে হামাস জঙ্গি। হামলা চালানো হয় সমুদ্রপথেও (Israel Hamas War)। তেল আভিভের রাস্তা কোথাও রকেট হানায় জ্বলছে, তো কোথাও জঙ্গিরা অ্যাসল্ট রাইফেল হাতে দাপিয়ে বেড়াচ্ছে। নির্বিচারে ঘরে ঢুকে নিরীহ বাসিন্দাদের মারা থেকে শুরু করে ইজরায়েলিজের অপহরণ করার অভিযোগ উঠেছে হামাসের বিরুদ্ধে (Israel Situation)। এই সংক্রান্ত বহু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যদিও মাধ্যম সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি। হামলার দায় স্বীকার করে নেয় প্যালেস্তিনীয় জঙ্গিগোষ্ঠী হামাসের শীর্ষনেতা ইসমাইল হানিয়ে। গোষ্ঠীর তরফে এই হামলাকে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ হিসেবে উল্লেখ করা হয়েছে। 

    আরও পড়ুন: ‘ইজরায়েলের পাশে ভারত’, বার্তা মোদির

    ‘‘এটা আমাদের ৯/১১’’, বললেন সেনা মুখপাত্র 

    ইজরায়েল জানিয়েছে, সীমান্তের কাছে একটি মিউজিক ফেস্টিভ্যাল চলছিল। সেখানে আচমকা হামলা চালিয়ে অন্তত ২৬০ জনকে নির্বিচারে হত্যা করেছে হামাস জঙ্গিরা। হামলার পর পরই প্রাথমিকভাবে যুদ্ধ পরিস্থিতি ঘোষণা (Israel Hamas War) করে ইজরায়েল। আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে খবর, হামাসের হামলায় এখনও পর্যন্ত ইজরায়েলে মৃত্যু হয়েছে ৭০০-র বেশি। ইজরায়েলের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ৩৬ ঘণ্টায় জঙ্গি মোকাবিলায় প্রাণ হারিয়েছেন তাদের বহু সেনা ও পুলিশকর্মী। হাসপাতালে ২ হাজারের বেশি আহতের চিকিৎসা চলছে। তাদের মধ্যে অনেকের অবস্থা সঙ্কটজনক। ইজলায়েলের শতাধিক সাধারণ নাগরিক ও সেনাকর্মীকেও হামাস অপহরণ করে বন্দি করেছে বলে দাবি তেল আভিভের (Israel Situation)। ইজরায়েলের সেনা মুখপাত্র এই ঘটনাকে ভারতের ৯/১১ মুম্বই হামলার সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ‘‘এটা আমাদের ৯/১১। হামাস আমাদের সামরিক প্রতিষ্ঠানে হামলার করার সাহস দেখায়নি। ওরা সাধারণ নাগরিক, বয়স্ক, শিশুদের হত্যা করেছে।’’

    ৫০ বছর পর সরাসরি যুদ্ধ ঘোষণা ইজরায়েলের

    এর পর রবিবার সরকারিভাবে যুদ্ধ ঘোষণা (Israel Hamas War) করে তেল আভিভ। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে একটি বিশেষ ঘোষণার মাধ্যমে যুদ্ধ ঘোষণা করা হয়। তার আগে, এই মর্মে ভোটদানের মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করে ইজরায়েলের মন্ত্রিসভা। প্রায় ৫০ বছর পর সরাসরি কোনও যুদ্ধ ঘোষণা করল ইজরায়েল। নেতাহিয়াহু একটি বার্তায় হামলাকে ইজরায়েলের কালো দিন হিসেবে উল্লেখ করে প্রতিজ্ঞা করেন, এর জবাব দেওয়া হবে। তিনি বলেন, ‘‘হামাসকে ধ্বংস করতে সর্বশক্তি লাগিয়ে দেবে ইজরায়েল সেনা।’’ সরকারিস্তরে যুদ্ধ ঘোষণা (Israel Situation) হতেই হামাস পরিচালিত গাজায় হামাসের ঘাঁটিতে জবাবি ‘লৌহ তলোয়ার’ অভিযান চালায় ইজরায়েলি বায়ুসেনা, স্থলসেনা। ইজরায়েলি জবাবে কার্যত ধ্বংস্তূপে পরিণত গাজার একাংশ। আন্তর্জাতিক সংবাদসংস্থার খবর অনুযায়ী, ইজরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। 

    হামাসকে ‘শিক্ষা’ দিতে  ভূমধ্যসাগরে মার্কিন ফ্লিট

    এদিকে, হামাসের হামলায় ইজরায়েলে নিহত হয়েছেন বহু মার্কিন নাগরিকও। এই ঘটনার পরই নড়চড়ে বসেছে ওয়াশিংটন। রবিবারই ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হামাসকে ‘শিক্ষা’ দিতে ও ইজরায়েলের পাশে দাঁড়াতে পূর্ব ভূমধ্যসাগরে রণতরীর একটি বিশাল ফ্লিট পাঠালো পেন্টাগন (Israel Hamas War)। জানা গিয়েছে, ওই ফ্লিটে একটি বিমানবাহীন রণতরী রয়েছে। এছাড়া রয়েছে শক্তিশালী গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও গাইডেড মিসাইল ক্রুজার। এর পাশাপাশি, সন্ত্রাসী হামলায় হামাসের সঙ্গে হাত মিলিয়ে ইজরায়েলে রকেট হামলা চালিয়েছে লেবানেনের জঙ্গিগোষ্ঠী হেজবোল্লাও। সেই বিষয়টি মাথায় রেখে মধ্য প্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IAF Foundation Day: বায়ুসেনার প্রতিষ্ঠা দিবসে সেনানিদের শুভেচ্ছা জানালেন শাহ, সচিন

    IAF Foundation Day: বায়ুসেনার প্রতিষ্ঠা দিবসে সেনানিদের শুভেচ্ছা জানালেন শাহ, সচিন

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার ছিল ৯১তম এয়ার ফোর্স (IAF Foundation Day) প্রতিষ্ঠা দিবস। এদিন ভারতীয় বায়ুসেনার সদস্যদের শুভেচ্ছা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন সকালে প্রয়াগরাজের বামরাউলি এয়ারফোর্স স্টেশনে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্যারেড করেন এয়ারফোর্সের সদস্যরা। এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, ভারতীয় বায়ুসেনার সদস্য ও তাঁদের পরিবারকে ৯১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানাই। আমাদের বায়ুযোদ্ধাদের নিয়ে আমরা গর্বিত। ভারতকে নিরাপদ রাখার ক্ষেত্রে এঁরা তাৎপর্যপূ্র্ণ ভূমিকা পালন করছেন। ভারতীয় বায়ুসেনা আজ অদম্য শক্তি। সীমান্ত ছাড়িয়েও ক্ষমতা দেখিয়েছে তারা। ইন্ডিয়ান এয়ারফোর্স ডে-তে বায়ুসেনাদের শুভেচ্ছা জানাই।”

    কী বললেন রাজনাথ সিংহ?

    এক্স হ্যান্ডেল বার্তায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ লিখেছেন, “স্টিলের ডানা এবং অন্তর থেকে উঠে আসা সাহসের জেরে ভারতীয় বায়ু সেনা যুদ্ধের সময় দেশের স্বার্থ বজায় রেখে চলেছে। এই পবিত্র অনুষ্ঠান উপলক্ষে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাঁদের সেবা ও বলিদানকে কুর্নিশ করি।”

    যোগীর ট্যুইট-বার্তা 

    ভারতীয় বায়ুসেনাকে (IAF Foundation Day) শুভেচ্ছা জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। ট্যুইট-বার্তায় তিনি লিখেছেন, “ইন্ডিয়ান এয়ারফোর্স ডে-তে ভারতীয় বায়ুসেনার সাহসী সেনানি ও তাঁদের পরিবারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা সবাই তাঁদের সাহসিকতার সোনালি ইতিহাস সম্পর্কে গর্ববোধ করি। ভারত মাতাই এই সব বীর সন্তানদের জন্ম দিয়েছে। জয় হিন্দ।”

    ১৯৩২ সালের ৮ অক্টোবর প্রতিষ্ঠা হয় ভারতীয় এয়ারফোর্সের। তার পর থেকে প্রতিবছর দিনটি পালন করে ভারতীয় বায়ু সেনা। পরাধীন ভারতে রয়্যাল এয়ারফোর্সের সমর্থনে গড়া হয়েছিল ইন্ডিয়ান এয়ারফোর্স। প্রতিষ্ঠা বর্ষের পরের বছরই অপারেশন চালিয়েছিল তারা।

    আরও পড়ুুন: “উন্নত দেশ গড়তে হলে প্রয়োজন আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা”, বললেন শাহ

    ভারতীয় বায়ুসেনার সদস্য ও তাঁদের পরিবারকে বায়ুসেনা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সচিন তেণ্ডুলকরও। ভিডিও বার্তায় তিনি (IAF Foundation Day) বলেছেন, “ভারতীয় বায়ুসেনার ৯১তম পূর্তি দিবসে আমি বায়ুসেনার সদস্য ও তাঁদের পরিবারকে শুভেচ্ছা জানাই। ভারতীয় বায়ুসেনাকে আমি ধন্যবাদ জানাই কারণ তারা আমাকে তাদের পোশাক গায়ে চাপানোর সুযোগ দিয়েছে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dengue: হাওড়ায় বাড়ছে ডেঙ্গি! জেলাজুড়ে আকাল প্লেটলেটের, কী করছে স্বাস্থ্য দফতর?

    Dengue: হাওড়ায় বাড়ছে ডেঙ্গি! জেলাজুড়ে আকাল প্লেটলেটের, কী করছে স্বাস্থ্য দফতর?

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজোর আগে রাজ্যজুড়ে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি (Dengue)। কলকাতা লাগোয়া হাওড়ায় বাড়ছে ডেঙ্গি। আক্রান্ত হয়ে বহু রোগী সরকারি হাসপাতালে ভর্তি হচ্ছেন। এরইমধ্যে সরকারি হাসপাতালগুলিতে প্লেটলেটের অভাব দেখা দিয়েছে। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে পরিস্থিতি সামাল দিতে কলকাতার সরকারি হাসপাতাল থেকে প্লেটলেট আনতে হচ্ছে।

    কী বললেন জেলা স্বাস্থ্য দফতরের এক আধিকারিক? (Dengue)

    হাওড়া জেলা হাসপাতাল সূত্রের খবর, দৈনিক ২৫-২৭ জন ডেঙ্গি (Dengue) আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় শয্যার পাশাপাশি প্লেটলেটেরও অভাব দেখা দিয়েছে। জেলা স্বাস্থ্য দফতরের এক আধিকারিক বলেন, বুধবার মাত্র এক দিনে আট জন ম্যালেরিয়া আক্রান্ত ভর্তি হয়েছেন। ডেঙ্গি রোগীর পাশাপাশি অন্য রোগীদের পরিষেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। ক্লাব বা সংগঠনগুলি রক্তদান শিবিরের আয়োজন না করায় হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে প্লেটলেট নেই বললেই চলে। এসএসকেএম থেকে ২০ ব্যাগ প্লেটলেট আনিয়ে পরিস্থিতি সামলানো হয়েছে। দফতর সূত্রে জানা গিয়েছে, প্লেটলেট সাধারণত চার দিনের বেশি রাখা যায় না। নষ্ট হয়ে যায়। রবিবার যে রক্তদান শিবির হয়, সেখান থেকে প্লেটলেট নিয়ে টেনেটুনে বৃহস্পতিবার পর্যন্ত চালানো যায়। পরের তিন দিন চরম সঙ্কট হয়।

    হাওড়া পুরসভার কর্তা কী বললেন?

    পুরসভা সূত্রে জানা গিয়েছে, ৩৯তম সপ্তাহে আক্রান্তের সংখ্যা ১০৮৭। ৪০ তম সপ্তাহে সেই সংখ্যা বেড়ে হয়েছে ১৩০০। এই পুর এলাকায় যে ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তা মানছেন জেলা স্বাস্থ্য দফতরের কর্তারাও। নতুন করে যে ওয়ার্ডগুলিতে ডেঙ্গি আক্রান্ত বাড়ছে, সেগুলি হল ২৫, ৪২, ৪৯ এবং ৫০ নম্বর। শনিবারই ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে হাওড়ার শরৎ সদনে পুরসভার স্বাস্থ্য দফতরের সঙ্গে বৈঠক করেন পুর ও নগরোন্নয়ন দফতরের অতিরিক্ত সচিব জলি চৌধুরী। হাওড়া পুরসভার চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানান, পুর ও নগরোন্নয়ন দফতরের অতিরিক্ত সচিবের সঙ্গে ডেঙ্গি নিয়ন্ত্রণের প্রক্রিয়ার বিষয়ে কথা হয়েছে। সরকারি আবাসনের চত্বর পরিষ্কার রাখার জন্য চিঠি দেওয়া হচ্ছে। ডেঙ্গি নিয়ন্ত্রণের ক্ষেত্রে আবর্জনা পরিষ্কারে বিশেষ জোর দেওয়া হচ্ছে।  

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Abhishek Banerjee: ১৪৪ ধারা উপেক্ষা করে তৃণমূলের ধর্না কীভাবে? নবান্নে চিঠি রাজভবনের  

    Abhishek Banerjee: ১৪৪ ধারা উপেক্ষা করে তৃণমূলের ধর্না কীভাবে? নবান্নে চিঠি রাজভবনের  

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজভবনের গেটের বাইরে রয়েছে ১৪৪ ধারা। তার পরেও কীভাবে তৃণমূল মঞ্চ বেঁধে বিক্ষোভ দেখাচ্ছে? তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) রাজভবনের গেটের সামনে ধর্নায় বসার পর এমনই প্রশ্ন তুলেছিল বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী নিরঞ্জন জ্যোতিও ১৪৪ ধারা নিয়ে প্রশ্ন তোলেন। এবার একই প্রশ্ন তুলে নবান্নকে চিঠি পাঠাল রাজভবন।

    নবান্নকে চিঠি রাজভবনের

    চিঠি লেখা হয়েছে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে। রবিবার সন্ধ্যায় কলকাতায় ফিরছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার আগেই রাজভবনের তরফে চিঠি গেল নবান্নে। চিঠিতে মূলত তিনটি প্রশ্ন তোলা হয়েছে। এক, ১৪৪ ধারা কার্যকর রয়েছে এমন এলাকায় মঞ্চ বেঁধে ধর্নার অনুমতি কি কলকাতা পুলিশ দিয়েছিল? দুই, যদি দেওয়া হয়, তবে কে দিলেন এবং কোন আইন বলে? তিন, যদি অনুমতি ছাড়াই ধর্নামঞ্চ বাঁধা হয়ে থাকে এবং তিনদিন ধরে বিক্ষোভ জমায়েত চলতে থাকে তাহলে পুলিশ এর বিরুদ্ধে কী কী ব্যবস্থা নিয়েছে? প্রশ্নগুলি পাঠিয়ে দ্রুত জবাব চেয়েছে রাজভবন।

    কী বললেন সুকান্ত? 

    বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “এ রাজ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য যে সব বেআইনি কাজই আইন, তা বুঝিয়ে দিয়েছে পুলিশের ভূমিকা। কিন্তু মনে রাখতে হবে, ভারতীয় সংবিধানের কাছে তিনি নেংটি ইঁদুর ছাড়া আর কিছুই নন।” প্রসঙ্গত, একশো দিনের কাজ প্রকল্পে বঞ্চনা ও আবাস যোজনা ইস্যুতে রাজভবনের নর্থ গেটের সামনে ধর্নায় বসেছেন তৃণমূল নেতৃত্ব। পঞ্চাশ থেকে একশো মিটারের মধ্যেই চলছে সেই অবস্থান বিক্ষোভ। উপস্থিত রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), চন্দ্রিমা ভট্টাচার্য সহ দলের বিভিন্ন স্তরের নেতানেত্রীরা।

    আরও পড়ুুন: প্রশাসনিক প্রধান রূপে ২২ বছর পূর্ণ, প্রধানমন্ত্রী পদে রেকর্ড তৈরির পথে নরেন্দ্র মোদি

    কয়েকদিন ধরে চলা এই বিক্ষোভ নিয়েই এবার কড়া মনোভাব পোষণ করল রাজভবন। শনিবার সন্ধ্যায় দার্জিলিংয়ে তৃণমূলের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন রাজ্যাপালের সঙ্গে। রবিবার তিনি কলকাতায় ফেরার সিদ্ধান্ত নেন। সন্ধ্যার বিমানে বাগডোগরা থেকে কলকাতা আসার কথা। তার ঠিক আগেই রাজভবনের তরফে চিঠি গেল নবান্নে। প্রসঙ্গত, পুরসভায় নিয়োগ কেলেঙ্কারি মামলায় রবিবার সিবিআই হানা দেয় কলকাতা পুরসভার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে। এদিনই সিবিআই হানা দিয়েছে মদন মিত্রের বাড়িতেও। এহেন আবহে রাজভবনে ফিরছেন (Abhishek Banerjee) রাজ্যপাল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sikkim Flash Flood: ২৪ ঘণ্টায় তিস্তা থেকে উদ্ধার আরও ১১টি দেহ, সিকিমের হড়পা বান যেন দুঃস্বপ্ন!

    Sikkim Flash Flood: ২৪ ঘণ্টায় তিস্তা থেকে উদ্ধার আরও ১১টি দেহ, সিকিমের হড়পা বান যেন দুঃস্বপ্ন!

    মাধ্যম নিউজ ডেস্ক: গত মঙ্গলবার হড়পা বানে সিকিমে ভয়ঙ্কর বিপর্যয় (Sikkim Flash Flood) নেমে আসে। সেই সঙ্গে উত্তর সিকিমে হ্রদ ভেঙে পড়ে। জলপাইগুড়ির তিস্তায় নেমে আসে মেঘভাঙা বৃষ্টির জলের তোড়। পাহাড়ের প্রভাব সমতলেও ভয়ঙ্করভাবে পড়ে। আগ্রাসী তিস্তা পাহাড় থেকে সব কিছু ভাসিয়ে নিয়ে আসে নিচে। প্রাকৃতিক বিপর্যয়ে উদ্ধার হচ্ছে দেহ। গত ২৪ ঘণ্টায় উদ্ধার হয়েছে আরও ১১ টি দেহ। এইসব মিলিয়ে মোট মৃতদেহের সংখ্যা দাঁড়াল ৪১। জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন জানিয়েছেন, ১১ টি দেহের মধ্যে ১০ টি শনাক্তকরণ করা সম্ভব হয়েছে। এদিকে বন্যার জলে রোজই ভেসে আসছে দেহ। এলাকার মানুষ এখনও আতঙ্কে রয়েছেন।

    জলপাইগুড়ি প্রশাসনের বক্তব্য

    জলপাইগুড়ি প্রশাসন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ৮ অক্টোবর দুপুর ১২ টা পর্যন্ত শেষ পাওয়া খবরের ভিত্তিতে তিস্তা থেকে বানের জল থেকে মোট ৪১ টি মৃতদেহ (Sikkim Flash Flood) পাওয়া গেছে। গত কয়েকদিন যেন তিস্তা একটি লাশের নগরীতে পরিণত হয়েছে। যেদিকে নজর যায়, সেই দিকেই কেবল ধ্বংস এবং বিপর্যয়ের চিত্র চোখে পড়েছে। গতকাল শনিবারেও ৩ টি দেহ উদ্ধার করা হয়। শবদেহগুলি জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। যারা যারা নিখোঁজ হয়েছেন, তাদের খোঁজ চলছে। সেনাকর্মী, প্রতিরক্ষা বাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনী একযোগে উদ্ধারকাজ করছে বলে জানা গেছে।

    ভয়ঙ্করী তিস্তা (Sikkim Flash Flood)

    গত মঙ্গলবার মেঘভাঙা বৃষ্টিতে তছনছ হয়ে গেছে সুন্দর সাজানো সিকিম (Sikkim Flash Flood)। তার প্রভাব পড়েছে উত্তরবঙ্গ জুড়ে। জলের আঘাতে ভেঙে গেছে জাতীয় সড়ক। পাহাড়ের জল তিস্তায় পড়ে জলের উচ্চতা বৃদ্ধি হয়ে ভেসে গেছে বাড়িঘর, গাছপালা সবকিছু। ভয়ঙ্কর রূপ নিয়েছে প্রকৃতি। আটকে পড়েছেন প্রচুর পর্যটক। কার্যত হোটেলে বসেই প্রহর গুনতে হচ্ছিল কলকাতা- হাওড়ার পর্যটকদের। প্রকৃতিক বিপর্যয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে সিকিম।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Amit shah: “উন্নত দেশ গড়তে হলে প্রয়োজন আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা”, বললেন শাহ

    Amit shah: “উন্নত দেশ গড়তে হলে প্রয়োজন আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা”, বললেন শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: “একটি দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে হলে প্রয়োজন শক্তপোক্ত নিরাপত্তা ব্যবস্থা।” শনিবার কথাগুলি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit shah)। এদিন দেরাদুনে ৪৯তম অল ইন্ডিয়া পুলিশ সায়েন্স কংগ্রেসের (AIPSC) যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মন্তব্য করেন তিনি।

    প্রসঙ্গ জম্মু-কাশ্মীর

    শাহ বলেন, “জম্মু-কাশ্মীরের তিনটি হটস্পটে নরেন্দ্র মোদির সরকার আইনশৃঙ্খলার উন্নতি ঘটানোর ক্ষেত্রে ব্যাপক সাফল্য পেয়েছে। উত্তর-পূর্বে বামপন্থী অধ্যুষিত এলাকায়ও আইন-শৃঙ্খলার উন্নতি হয়েছে।” তিনি বলেন, “স্বাধীনতার ১০০ বছর পূর্তিতে দেশকে সব ক্ষেত্রে সাফল্যের শীর্ষে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে মোদি সরকার।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এজন্য কঠোর পরিশ্রম প্রয়োজন। কিন্তু প্রথমে যেটা প্রয়োজন, সেটা হল আইন-শৃঙ্খলা বজায় রাখা। অভ্যন্তরীণ ও সীমান্তে নিরাপত্তা বজায় রাখাও প্রয়োজন। এজন্য স্বরাষ্ট্রমন্ত্রক বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন এনেছে। এবং এখন যখন অমৃতকাল চলছে, তখন ওই পরিবর্তনগুলি প্রয়োগ করা প্রয়োজন। সেই কারণে পুলিশ সায়েন্স কংগ্রেস খুব গুরুত্বপূর্ণ।”

    উন্নয়নের জোয়ার

    শাহ (Amit shah) বলেন, “আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, ৩৭০ ধারা অবলুপ্তির পর এই দেশের প্রতিটি ব্যক্তি জম্মু-কাশ্মীরের পরিস্থিতি দেখে স্বস্তির শ্বাস ফেলতে পারেন। তাঁরা এই ভেবে আশ্বস্ত হচ্ছেন যে জম্মু-কাশ্মীর চিরকালের জন্যই ভারতের। একই রকমভাবে বামপন্থী সন্ত্রাসবাদী অধ্যুষিত এলাকায় গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছে উন্নয়নের জোয়ার। স্বাস্থ্য, শিক্ষা এবং পরিকাঠামোর উন্নয়ন হচ্ছে সব রাস্তায়, এলাকায়। উত্তর-পূর্বে শান্তি স্থাপনেও নরেন্দ্র মোদি সরকার সফল।

    আরও পড়ুুন: পুর-নিয়োগ দুর্নীতিতে ফিরহাদ-মদনের বাড়িতে সিবিআই হানা

    শাহ বলেন, “২০০৪ থেকে ২০১৪ এই ১০ বছরে ১১ হাজার ৯৪৭ জন নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। আর তার পরের ৯ বছরে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৪০ জনের। আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, আগামী পাঁচ বছরে এই সংখ্যাটা আরও কমবে।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit shah) বলেন, “আইপিসি, সিআরপিসি অথবা ১৮৬০ সালের এভিডেন্স অ্যাক্টে কোনও পরিবর্তন হয়নি। যে কোনও আইন পঞ্চাশ বছর পর অচল হয়ে যায়। অপরাধের ধরন বদলেছে, অথচ তাদের সঙ্গে পাল্লা দেওয়ার মতো আইন তৈরি হয়নি।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Israel Palestine Conflict: চলছে হামাসের হামলা, ইসরায়েল-প্যালেস্টাইন সংঘর্ষে হত তিন শতাধিক

    Israel Palestine Conflict: চলছে হামাসের হামলা, ইসরায়েল-প্যালেস্টাইন সংঘর্ষে হত তিন শতাধিক

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার আরও তীব্র হল ইসরায়েলি সেনার সঙ্গে প্যালেস্টাইন গ্রুপ হামাসের সংঘর্ষ (Israel Palestine)। এদিনের সংঘর্ষে দু’ পক্ষে মৃত্যু হয়েছে কয়েকশো মানুষের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তাঁরা কঠিন এবং দীর্ঘ মেয়াদি লড়াইয়ের মধ্যে রয়েছেন।

    মর্টার হানা

    ইসরায়েল ও প্যালেস্টাইনের এই সংঘাতে ঢুকে পড়ল হেজবোল্লা। লেবাননের বিতর্কিত শীবা ফার্মস এলাকায় ইজরায়েলি বাহিনীর উদ্দেশে মর্টার ছোড়ে তারা। পাল্টা জবাব দেয় ইসরায়েল। তার জেরেই মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ৩শো জনের। কেবল গাজায়ই নিহত হয়েছেন ২৫৬ জন। ঘনঘন আছড়ে পড়ছে ইজরায়েলি রকেট। ভেঙে পড়ছে বাড়িঘর। দু পক্ষেই পণবন্দি করা হয়েছে বহু মানুষকে। ইসরায়েলি সেনার মুখপাত্র জানান, প্যালেস্তানীয় যোদ্ধাদের বন্দি করেছেন তাঁরা। আবার হামাসের দাবি, ইসরায়েলি সেনাদের পণবন্দি করেছে তারা। তবে কোন পক্ষ কতজনকে বন্দি করেছে, তা জানা যায়নি।

    ইসরায়েলের পাশে ভারত, ব্রিটেন, আমেরিকা

    হামাস এবং ইসরায়েলের এই সংঘাতে (Israel Palestine) ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে ব্রিটেন। সে দেশের প্রধানমন্ত্রী ঋষি সুনক এক্স হ্যান্ডেলে লেখেন, “এই নৃশংতার বর্বরতার বিরুদ্ধে আমরা। ইজরায়েলের পাশে আছি। হামাসের এই হামলা কাপুরুষোচিত এবং অবমাননাকর। আমরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আমাদের পূর্ণ সংহতি প্রকাশ করেছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করব। পূর্ণ সমর্থন রয়েছে।” ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকাও।

    আরও পড়ুুন: খালিস্তানপন্থীদের হুমকির মুখেও জাতীয় পতাকা তুলে ধরলেন ভারতীয় ছাত্র!

    অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রসিডেন্ট জো বাইডেন। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, “বিশ্ব এখন এক বিভীষিকাময় চিত্র দেখছে। ইসরায়েলের একাধিক শহরে বৃষ্টির মতো রকেট হামলা হয়ে চলেছে। হামাস জঙ্গিগোষ্ঠী শুধু ইসরায়েলি সেনাদেরই নয়, রাস্তায় হেঁটে চলা সাধারণ মানুষকেও হত্যা করে চলেছে। এর কোনও যুক্তি নেই। ইসরায়েল সব অধিকার দিয়েই এই লড়াইকে শেষ করুক। সব বন্ধ হওয়া প্রয়োজন (Israel Palestine)। 

    প্রসঙ্গত, শনিবার সাত সকালে আচমকাই ইসরায়েলের রাজধানী জেরুজালেম ও আশপাশে শুরু হয়ে যায় রকেট হামলা। অভিযোগ, হানাদারির নেপথ্যে রয়েছে প্যালেস্তাইনের মদতপুষ্ট হামাস বাহিনী। ইসরায়েলি প্রশাসনের অভিযোগ, তাদের ভূখণ্ড লক্ষ্য করে পাঁচ হাজারেরও বেশি রকেট বর্ষণ করেছে হামাস গোষ্ঠী। হামলার নিন্দা করে ইসরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছে ভারতও।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • World Cup 2023: ৪৯ বলে ১০২! বিশ্বকাপে নয়া রেকর্ড দক্ষিণ আফ্রিকার

    World Cup 2023: ৪৯ বলে ১০২! বিশ্বকাপে নয়া রেকর্ড দক্ষিণ আফ্রিকার

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপে (World Cup 2023) নয়া রেকর্ড হল শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকার ম্যাচে। ২০১১ সালে ১২ বছর আগে ভারতের মাটিতে দ্রুততম শতরান করে রেকর্ড গড়েছিলেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন। শনিবার সেই রেকর্ড ভেঙে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্রুততম শতরান করলেন দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম।

    রেকর্ড দক্ষিণ আফ্রিকার ব্যাটারের

    মাত্র ৪৯ বলে ১০২ রান করেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার। মিডল অর্ডারে খেলতে নেমে দাপিয়ে খেলেছেন মার্করাম। যার জেরে দক্ষিণ আফ্রিকার রান পেরিয়ে গেল ৪০০র চৌকাঠ। মোট তিনটি ছক্কা মারেন তিনি। শতরান করেন ছক্কা মেরেই। সব মিলিয়ে এদিন ১৪টি চার ও তিনটি ছক্কা হাঁকান মার্করাম। ৫৪ বলে ১০৬ রান করে আউট হন তিনি। ২০১১ সালের বিশ্বকাপে (World Cup 2023) ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০ বলে শতরান করেছিলেন কেভিন। তাঁর ব্যাটের দাপটে সেবার ইংল্যান্ডকে হারিয়েছিল আয়ারল্যান্ড। সেই রেকর্ডই ভাঙলেন মার্করাম।

    রানের পাহাড়

    বিশ্বকাপে যতবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা, ততবারই সব চেয়ে বেশি রান হয়েছে। ২০১৫ সালে এই দক্ষিণ আফ্রিকাই দুবার ৪০০ বা তার বেশি রান করেছে। এই ইনিংসে ছিল তিনটে সেঞ্চুরি। যাদের মধ্যে একজন মার্করাম। সেঞ্চুরির পাশাপাশি রেকর্ডও করলেন তিনি। মার্করামের স্ট্রাইক রেট ১৯৬.৩০। কুইন্টন ডি কক ৮৩ বলে সেঞ্চুরি করেন। ১১০ বলে ১০৮ রান করেন ভান ডার ডুসেন।

    আরও পড়ুুন: খালিস্তানপন্থীদের হুমকির মুখেও জাতীয় পতাকা তুলে ধরলেন ভারতীয় ছাত্র!

    বিশ্বকাপে (World Cup 2023) দ্রুততম শতরানের তালিকায় প্রথম দশে ভারতের একমাত্র ক্রিকেটার কপিল দেব। ১৯৮৩ সালের বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭২ বলে শতরান করেছিলেন কপিল। সেই ম্যাচে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন ভারতের অধিনায়ক। এই ম্যাচে দুটো রেকর্ড ভেঙেছে দক্ষিণ আফ্রিকা। রেকর্ড হয়েছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। এই দুটো রেকর্ডেরই একটা হল মার্করামের দ্রুততম সেঞ্চুরি (World Cup 2023)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     

     

  • Sikkim Disaster: সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যু বেড়ে ৫৬, এখনও নিখোঁজ শতাধিক

    Sikkim Disaster: সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যু বেড়ে ৫৬, এখনও নিখোঁজ শতাধিক

    মাধ্যম নিউজ ডেস্ক: সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ে (Sikkim Disaster) লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু। এখনও পর্যন্ত যা খবর, মৃতের সংখ্যা ৫৬ হয়েছে। এর মধ্যে ২৬ জনের দেহ উদ্ধার হয়েছে সিকিমে। বাকি ৩০ জনের দেহ উদ্ধার হয়েছে পশ্চিমবঙ্গে। সেনা জওয়ান সহ নিখোঁজ আরও শতাধিক।

    মৃত্যু বেড়ে ৫৬, নিখোঁজ শতাধিক

    সিকিম বিপর্যয়ের (Sikkim Disaster) ঘটনার পর তিন দিন কেটে গিয়েছে। আবহাওয়ার উন্নতি হওয়ায় পুরোদমে উদ্ধার প্রক্রিয়া চলছে। আর তাতেই বেরিয়ে পড়ছে মৃতদেহগুলি। মূলত তিস্তা নদীর পাড় থেকেই একের পর এক দেহ উদ্ধার হচ্ছে। সিকিমে এ পর্যন্ত ২৬টি দেহ উদ্ধার হয়েছে। সিকিম প্রশাসন জানিয়েছে, মংগন জেলা থেকে ৪, গ্যাংটক থেকে ৬, পাকিয়ং থেকে ১৬ জনের দেহ উদ্ধার হয়েছে, তার মধ্যে রয়েছে সাত জওয়ানের দেহ। পাশাপাশি, পশ্চিমবঙ্গ সরকারের তরফে জানানো হয়েছে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহারের তিস্তা অববাহিকায় ৩০টি দেহ উদ্ধার হয়েছে। উদ্ধারকাজ এগোলে এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

    ভেসে আসা গোলাবারুদ নিষ্ক্রিয় করছে সেনা

    এদিকে, সেনা ছাউনি থেকে হড়পা বানে (Sikkim Disaster) যে বিপুল পরিমাণ গোলাবারুদ ভেসে গিয়েছে, তা জনসাধারণের হাতে এসে যাওয়ায় নতুন আতঙ্কের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই, তিস্তার জলের তোড়ে ভেসে আসা মর্টার শেলের বিস্ফোরণে বৃহস্পতিবার জলপাইগুড়িতে মৃত্যু হয় দুই শিশুর। গুরুতর জখম হন ছ’জন। এর পরই, সেনা ও প্রশাসনের তরফে সতর্কবার্তা জারি করা হয়েছে। বিস্ফোরক উদ্ধার করে নিষ্ক্রিয় করতে তৎপর সেনা। যেখানেই মর্টার শেল বা ওই জাতীয় বিস্ফোরক উদ্ধার করা হচ্ছে, তা সেখানেই বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হচ্ছে।

    ঝুঁকি নিয়ে চলছে উদ্ধারের কাজ

    প্রাকৃতিক দুর্যোগে (Sikkim Disaster) তছনছ সিকিম। চারদিকে শুধুই ধ্বংসের ছবি। তার মধ্যেই প্রবল ঝুঁকি নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্যে নেমে পড়েছে সেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিম। এনডিআরএফ-এর মোট ৮টি টিম সিকিম ও উত্তরবঙ্গে রয়েছে। সিকিমের সিংতাম, গ্যাংটক,  রংপোয় রয়েছে উদ্ধারকারী দল। এছাড়া, জলপাইগুড়ির গাজোলডোবা, ওদলাবাড়ি, মাল ব্লক, কতোয়ালি-সহ বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছে এনডিআরএফ। শুক্রবার থেকেই উত্তর সিকিমে আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরাতে এয়ারলিফ্টিং শুরু করা হচ্ছে বলে জানানো হয়। বিকল্প রাস্তাও খুলে দেওয়া হয়েছে। পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা চলছে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Israel Palestine War: গাজায় ২০ মিনিটে ৫০০০ রকেট বর্ষণ হামাসের! পাল্টা জবাবে ‘যুদ্ধ’ ঘোষণা ইজরায়েলের

    Israel Palestine War: গাজায় ২০ মিনিটে ৫০০০ রকেট বর্ষণ হামাসের! পাল্টা জবাবে ‘যুদ্ধ’ ঘোষণা ইজরায়েলের

    মাধ্যম নিউজ ডেস্ক: এক বছরের বেশি সময় পার হলেও, এখনও চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। থামার কোনও লক্ষণ নেই। যার প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। এবার বিশ্বের আরেক প্রান্তে পুরোদমে যুদ্ধ শুরু হল বলে! এক ফালি জমিকে ঘিরে দীর্ঘদিন ধরে চলা বিবাদ ফের চরম আকার ধারণ করল। যার জেরে যুদ্ধ পরিস্থিতিতে (Israel Palestine War) মুখোমুখি ইজরায়েল ও প্যালেস্তাইন। 

    ২০ মিনিটে ৫ হাজার রকেট নিক্ষেপ!

    শনিবার সকালে, নতুন করে ইজরায়েলের উপরে হামলা শুরু করল প্যালেস্তাইন। এদিন ৬টা নাগাদ প্যালেস্তাইনের দিক থেকে ইজরায়েলে আছড়ে পড়ে হাজার হাজার রকেট। ইজরায়েলের স্থানীয় সূত্রকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, একসঙ্গে প্রায় ৫ হাজারেরও বেশি রকেট বর্ষণ করা হয়েছে ইজরায়েলের উপরে। গাজায় সক্রিয় হামাস বাহিনী শুক্রবার ‘অপারেশন আল-আকসা’ শুরু করেছে। ইজরায়েলি সেনা (Israel Palestine War) এবং বসতি লক্ষ্য করে গাজা থেকে ২০ মিনিটের মধ্যে ৫ হাজারের বেশি রকেট আছড়ে পড়ে (Hamas Rocket Attack) । মিসাইলের আঘাতে ইজরায়েলি মহিলা মারা গিয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ১৫ জন।

    প্যারাগ্লাইডিং করে জঙ্গি অনুপ্রবেশ ইজরায়েলে!

    ইজরায়েলের দাবি, প্যারাগ্লাইডিং করে প্যালেস্তাইন থেকে বহু সংখ্যক হামাস বাহিনী ইজরায়েলে অনুপ্রবেশ করেছে। এই প্রেক্ষিতে ইজরায়েল প্রশাসনের তরফে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। জেরুজালেম ও আশেপাশের এলাকাগুলিতে সাইরেন (Israel Palestine War) বাজানো হচ্ছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতরের তরফে শনিবার জানানো হয়েছে, শীঘ্রই উচ্চপদস্থ সেনা আধিকারিক এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে গাজা পরিস্থিতি পর্যালোচনার জন্য বৈঠক বসছেন তিনি। বেঞ্জামিন নেতানেহায়ু জানিয়েছেন, হামাস বাহিনীকে যোগ্য জবাব দেওয়া হবে। 

     

    পাল্টা জবাব ইজরায়েলি বায়ুসেনার

    এর পরই, গাজায় যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করে ইজরায়েল। পাল্টা রকেট হামলায় জবাব দেয় ইজরায়েল। মিসাইল হামলা চালিয়ে গাজায় কয়েকটি তথাকথিত জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ইজরায়েলি বায়ুসেনা (Israel Palestine War) বলে দাবি সংবাদমাধ্যমে। ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীর তরফে এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) পোস্টে লেখা হয়েছে, “গাজা স্ট্রিপ দিয়ে বেশ কিছু সংখ্যক জঙ্গি ইজরায়েলে অনুপ্রবেশ করেছে। গাজা স্ট্রিপের আশেপাশে যারা থাকেন, তাদের বাড়ির ভিতরেই থাকতে অনুরোধ করা হচ্ছে।” অন্যদিকে, প্যালেস্তাইনের হামাস বাহিনীর তরফেও জানানো হয়েছে, অপারেশন আল-আকসা শুরু করা হয়েছে। সমস্ত ধরনের অপরাধ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫ হাজারেরও বেশি রকেট (Hamas Rocket Attack) ছোড়া হয়েছে মাত্র ২০ মিনিটের মধ্যে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share