Tag: Bengali news

Bengali news

  • PM Modi: “ভারতে আজ যাঁরা গরিব, আগামিকাল তাঁরাই হবেন মধ্যবিত্ত”, বললেন প্রধানমন্ত্রী

    PM Modi: “ভারতে আজ যাঁরা গরিব, আগামিকাল তাঁরাই হবেন মধ্যবিত্ত”, বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: “আজ যাঁরা গরিব রয়েছেন, আগামিকাল তাঁরাই হবেন মধ্যবিত্ত।” রবিবার দিল্লিতে বি-২০ সম্মেলনে যোগ দিয়ে কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তিনি বলেন, “কেন্দ্রের দরিদ্র-মুখী নীতি দেশে একটা বিরাট সংখ্যক মধ্যবিত্ত তৈরি করবে কয়েক বছরের মধ্যেই। এঁরাই হবেন ভারতের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির চালিকা শক্তি।”

    ‘এঁরাই বৃহত্তম ক্রেতা’

    প্রধানমন্ত্রী বলেন, “নিত্য বহু মানুষ দারিদ্রের গণ্ডি ছেড়ে বের হচ্ছেন। তাঁরা ঢুকে পড়ছেন নয়া মধ্যবিত্ত শ্রেণিতে। এর অর্থ হল, দারিদ্র দূরীকরণে সরকার যে নীতি নিয়েছে, তা ঠিকঠাকভাবেই কাজ করছে।” তিনি (PM Modi) বলেন, “যাঁরা নয়া মধ্যবিত্ত শ্রেণির অন্তর্ভুক্ত হচ্ছেন, এঁরাই বৃহত্তম ক্রেতা। তাঁরা নয়া উচ্চাকাঙ্খা নিয়ে আসছেন। তাঁরাই ভারতকে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছেন। দরিদ্রদের তুলে ধরতে সরকার যেসব কাজ করছে, তার সুবিধা আসলে ভোগ করছে মধ্যবিত্ত শ্রেণি, এমএসএমইএস। দরিদ্রমুখী নীতির জন্য আপনারা দেখতে পাবেন আগামী পাঁচ-সাত বছরের মধ্যেই দেশে বেড়ে গিয়েছে মধ্যবিত্ত জনসংখ্যা।”

    ‘সকলকেই সমান অংশ নিতে হবে’

    প্রধানমন্ত্রী বলেন, “মধ্যবিত্ত শ্রেণির ক্রয় ক্ষমতা ব্যবসায়ীদের সাহায্য করে। কিন্তু আমাদের লক্ষ্য যদি আত্মকেন্দ্রিক হয়, আমি মনে করি না যে, আমরা আমাদের কিংবা বিশ্বের কোনও ভাল করতে পারব।” তিনি (PM Modi) বলেন, “লাভজনক ব্যবসা টিকে থাকবে তখনই, যখন ক্রেতা ও বিক্রেতার মধ্যে ভারসাম্য বজায় থাকবে। এটা একটা দেশের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা যদি বাজারে কেবল অন্য দেশকেই দেখি, তাহলে আমাদের উৎপাদন আজ হোক কিংবা কাল মার খাবেই। সামনের দিকে এগনোর মন্ত্রই হল, অগ্রগামিতায় সকলকেই সমান অংশ নিতে হবে।”

    আরও পড়ুুন: “পুরো রাজ্যটাই বেআইনিভাবে চলছে”, বারাসতকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর

    প্রধানমন্ত্রী বলেন, “৪.০ শিল্প বিপ্লবের মুখ হয়ে দাঁড়িয়েছে ভারত। বিশ্ব সমৃদ্ধি নির্ভর করবে বাণিজ্যের ভবিষ্যতের ওপর।” তিনি বলেন, “কোভিড অতিমারি পর্বে বিশ্বের নানা সমস্যার সমাধান ছিল ভারত। কোভিড অতিমারি-উত্তর পর্বেও ভারত বিশ্ব গ্লোবাল সাপ্লাই চেনকে উন্নত করছে।” প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “গ্লোবাল সাপ্লাই চেনকে বিশ্ব কখনও একভাবে দেখে না। প্রয়োজনের সময় যদি কাজ না করতে পারে, তাহলে কী সেই সাপ্লাই চেনকে দক্ষ বলা যেতে পারে? ভারত হচ্ছে এর সমাধান। দক্ষ এবং বিশ্বাসযোগ্য গ্লোবাল সাপ্লাই চেন ঠিক রাখতে ভারতের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।  

     

     

  • PM Modi: “ইসরোর মিশন ভারতের নারী ক্ষমতায়নের জ্বলন্ত প্রমাণ”, বললেন প্রধানমন্ত্রী

    PM Modi: “ইসরোর মিশন ভারতের নারী ক্ষমতায়নের জ্বলন্ত প্রমাণ”, বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: “ইসরোর এই মিশন ভারতের নারী ক্ষমতায়নের জ্বলন্ত প্রমাণ। আমি লালকেল্লা থেকে বলেছিলাম, দেশকে শক্তিশালী করতে মহিলা নির্ভর উন্নয়নকে আরও মজবুত করতে হবে। মহিলাদের ক্ষমতাই অসম্ভবকে সম্ভব করেছে। চন্দ্রযান মিশন তারই প্রমাণ। এই মিশনে বহু মহিলা বিজ্ঞানী ও ইঞ্জিনিয়র সরাসরি যুক্ত ছিলেন।” রবিবার মন কি বাতের অনুষ্ঠানে কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।

    মহিলাদের ক্ষমতায়ন

    তিনি বলেন, “যখন কোনও একটি দেশের মহিলারা এত উচ্চাকাঙ্খী হন, তখন সেই দেশের উন্নতি কে আটকাতে পারে? চন্দ্রযান-৩ মিশনের সাফল্যের জন্য আমি ইসরোর বিজ্ঞানীদের ধন্যবাদ জানাতে চাই। তাঁদের কঠোর পরিশ্রমেই এই স্বপ্ন সত্যি হয়েছে। চন্দ্রযান মিশন নতুন ভারতের প্রতীক হয়ে উঠেছে। এই নতুন ভারত যে কোনও পরিস্থিতিতে জয়লাভ করতে জানে।” প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “স্বাধীনতার অমৃত মহোৎসবে চন্দ্রযান-৩-র সাফল্য আমাদের উদযাপনকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। তিনদিন হয়ে গেল আমরা চাঁদে পা রেখেছি। এই সাফল্য এত বড় যে যতই আলোচনা করা হোক, তা কম বলেই মনে হয়।” 

    জি-২০ সম্মেলেন

    এদিনের ‘মন কি বাতে’ জি-২০ সম্মেলনের প্রসঙ্গও তোলেন প্রধানমন্ত্রী। গত বছর নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে আয়োজিত জি-২০ সম্মেলেনে চলতি বছরের জি-২০ সম্মেলন আয়োজনের দায়িত্ব পায় ভারত। সে প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “ভারতের জি-২০-র নেতৃত্ব, ভারতবাসীর নেতৃত্বে পরিণত হয়েছে। একে একটি অন্তর্ভুক্তিকরণ ফোরামে পরিণত করেছে।”

    আরও পড়ুুন: “ভারতের আর্থিক শ্রীবৃদ্ধির প্রধান কারণ আধার”, বললেন ‘ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামে’র প্রেসিডেন্ট

    আগামী মাসে দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে জি-২০ সম্মেলন। এই সম্মেলনে বিশ্বের প্রায় ৪০টি দেশের প্রধানরা যোগ দেবেন। তাঁদের সঙ্গে থাকবেন ওই দেশগুলির পদস্থ আধিকারিকরাও। থাকবেন আমন্ত্রিত দেশগুলির সদস্যরাও। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার ১৪ জন প্রধানও উপস্থিত থাকবেন ওই সম্মেলনে। প্রধানমন্ত্রী বলেন, “সেপ্টেম্বর মাসে শক্তিশালী ভারতের সাক্ষী হতে চলেছে দেশ। জি-২০ লিডার্স সম্মেলনের জন্য ভারত পুরোপুরি প্রস্তুত। এই সম্মেলনে যোগ দিতে ৪০টি দেশের প্রধান ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রধানরা আসবেন। জি-২০ সম্মেলনের ইতিহাসে এটি হবে বৃহত্তম সম্মেলন।” ৩১ অগাস্ট বিশ্ব সংস্কৃত দিবস। এ জন্য দেশবাসীকে আগাম শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। শুভেচ্ছা জানান আসন্ন রাখিপূর্ণিমা উপলক্ষেও।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • AADHAAR: “ভারতের আর্থিক শ্রীবৃদ্ধির প্রধান কারণ আধার”, বললেন ‘ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামে’র প্রেসিডেন্ট  

    AADHAAR: “ভারতের আর্থিক শ্রীবৃদ্ধির প্রধান কারণ আধার”, বললেন ‘ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামে’র প্রেসিডেন্ট  

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার আধারের (AADHAAR) জয়গান গাইলেন ‘ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামে’র প্রেসিডেন্ট। তাঁর মতে, ভারত যে দ্রুত বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক শক্তি হয়ে উঠছে, তার প্রধান কারণ হল ডিজিটাল আইডি বা আধার কার্ড। এই আধার কার্ড প্রায় ১.৪ বিলিয়ন মানুষকে ইস্যু করা হয়েছে। 

    মোদি সরকারের কৃতিত্ব

    ২০১৪ সালে কেন্দ্রের ক্ষমতায় আসে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার। সেই সময় বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় ভারত ছিল দশম স্থানে। সম্প্রতি এই তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে ভারত। দীর্ঘদিন এই জায়গাটা দখল করেছিল ইংল্যান্ড। ইংল্যান্ডকে সরিয়ে পঞ্চম স্থান দখল করেছে ভারত। ‘ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামে’র প্রেসিডেন্ট বোর্জে ব্রেন্ডে জানান, তিনি যখন ‘দ্য ভয়েস অফ দ্য গ্লোবাল সাউথের’ প্যানেলে, তখন সেখানে তিনি জানিয়েছিলেন, তিনি অসমের এক ঠাকুমাকে দেখেছেন, যিনি তাঁর সেলফোন থেকে নাতি-নাতনিকে টাকা পাঠাচ্ছেন। বর্জ ব্রেন্ডে বলেন, “যদি ভারতের ১.৪ বিলিয়ন মানুষ ডিজিটালি যুক্ত হন, আর বিশ্বের ৭ বিলিয়ন মানুষের মধ্যে যদি ৪ বিলিয়নই যদি ডিজিটালি যুক্ত না হন, তাহলে কী হবে? আপনাদের একটা বিরাট বড় সুযোগ আছে। এটি (আধার) অর্থনৈতিক উন্নতির একটি মানদণ্ড। দারিদ্র দূরীকরণের একটি ধাপও।” 

    আধারের লাভ

    একই কথার প্রতিধ্বনি শোনা গিয়েছে প্যানেলে থাকা আরও অনেকের মুখেও। তাঁরাও বলেন, “আর্থিক অন্তর্ভুক্তিকরণ (AADHAAR) একটি মাইক্রো এবং ম্যাক্রো বিষয়। আপনি যদি আর্থিক অন্তভুক্তিকরণে যুক্ত না হন, যাঁরা এর বাইরে রয়েছেন, যাঁদের অর্থনৈতিক লেনদেনের টুলগুলি সম্পর্কে কোনও ধারণাই নেই, তাহলে সেটি মারাত্মক বিষয়। দারিদ্রও একটি মারাত্মক বিষয়। আধার প্রোগ্রামের সাহায্যে ভারত যা করছে, তা হল তারা লোকজনকে অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্ভুক্ত করছে।” তাঁরা এও জানান, এই মুহূর্তে আপনাদের (ভারতের) কাছে পর্যাপ্ত তথ্য রয়েছে। মানুষ ফর্মাল অর্থনীতির অংশীদার হচ্ছে। এর মধ্যে আমরা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলিকে অন্তর্ভুক্ত করতে পারি। আমরা সেগুলির দ্রুত শ্রীবৃদ্ধি করতে পারি। স্বাভাবিকভাবেই সেখানে কর্মসংস্থান হবে। সেই কারণেই ভারত দ্রুততমগামী উন্নয়নশীল অর্থনীতির দেশ। কারণ এ দেশের আধার (AADHAAR) অর্থনীতি এখন প্রতিদান দিচ্ছে।

    আরও পড়ুুন: “‘লাল ডায়েরি’ ইস্যুতে ইস্তফা দেওয়া উচিত”, রাজস্থানে গেহলটকে নিশানা শাহের

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amit Shah: “‘লাল ডায়েরি’ ইস্যুতে ইস্তফা দেওয়া উচিত”, রাজস্থানে গেহলটকে নিশানা শাহের

    Amit Shah: “‘লাল ডায়েরি’ ইস্যুতে ইস্তফা দেওয়া উচিত”, রাজস্থানে গেহলটকে নিশানা শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: “যদি তাঁর লজ্জা থাকে তাহলে লাল ডায়েরি ইস্যুতে ইস্তফা দেওয়া উচিত এবং স্বচ্ছভাবে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত।” রবিবার রাজস্থানের গঙ্গাপুর শহরে ‘সহাকার কৃষক সম্মেলনে’ কথাগুলি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মুখ্যমন্ত্রী অশোক গেহলট কৃষকদের জন্য কিছু করেননি বলেও অভিযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। চলতি বছরই রাজস্থান বিধানসভার নির্বাচন। তার আগে এদিন কংগ্রেস পরিচালিত রাজস্থান সরকারকে নিশানা করেন শাহ।

    গেহলটকে আক্রমণ শাহের

    তিনি বলেন, “আমি গেহলট সাহেবকে বলতে চাই যে কিছু লোককে পাঠিয়ে স্লোগান দিয়েও আপনি কিছু করতে পারবেন না। যদি আপনার মধ্যে লজ্জার কিছুমাত্র অবশিষ্ট থাকে, তাহলে ‘লাল ডায়েরি’ ইস্যুতে আপনার পদত্যাগ করা উচিত। নির্বাচনও স্বচ্ছ করা উচিত। আজকাল গেহলট সাহেব লাল রংকে খুব ভয় পাচ্ছেন। কারণ সেই ডায়েরির রং লাল। কিন্তু এর মধ্যেই লুকিয়ে রয়েছে কালো কাজ। এই লাল ডায়েরিতেই রয়েছে কয়েক কোটি টাকার দুর্নীতির পুঙ্খানুপুঙ্খ বিবরণ।” তিনি বলেন, “বাড়িতে যদি লাল রংয়ের কোনও ডায়েরি থাকে, তাহলে গেহলটজি রেগে যাবেন।”

    ‘লাল ডায়েরি’

    প্রসঙ্গত, সম্প্রতি গেহলট মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেন কংগ্রেস বিধায়ক রাজেন্দ্র সিং হুডাকে। নারী নির্যাতন নিয়ে সরকারের বিরুদ্ধে সরব হওয়ায় তাঁকে বরখাস্ত করা হয় বলে অভিযোগ। হুডার অভিযোগ, একটি লাল রংয়ের ডায়েরিতে গেহলটের বেআইনি অর্থনৈতিক লেনদেনের বিস্তারিত বিবরণ রয়েছে। যদিও গেহলটের দাবি, এমন কোনও ডায়েরি তাঁর নেই। হুডাকে বিজেপির ‘বলির পাঁঠা’ বলেও উল্লেখ করেন তিনি।

    আরও পড়ুুন: ‘লোকসভাতে প্রতিটা বুথে তৃণমূলকে ফাঁকা করব’, খেজুরির সভা থেকে হুঁশিয়ারি শুভেন্দুর

    শাহ (Amit Shah) বলেন, “কংগ্রেস সরকার কৃষকদের জন্য কিছুই করেনি। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কৃষি ক্ষেত্রে বাজেট ছ’ গুণ বাড়িয়েছে এবং সমন্বয় সাধনের জন্য একটি আলাদা মন্ত্রকও খুলেছে।” এদিন রীতিমতো পরিসংখ্যান তুলে ধরে শাহ বলেন, “কংগ্রেস আমলে কৃষিক্ষেত্রে বরাদ্দ ছিল ২২ হাজার কোটি টাকা। নরেন্দ্র মোদির সরকার সেটি ৬ গুণ বাড়িয়ে করেছে ১ লক্ষ ২৫ হাজার কোটি টাকা।” মোদি সরকার কৃষকদের জন্য যেসব প্রকল্প করেছে, সেগুলিও এদিন তুলে ধরেন শাহ। চাঁদে চন্দ্রযান-৩-র সফল অবতরণে গোটা দেশ যে গর্বিত, এদিন তাও মনে করিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)।   

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • JU Student Death: বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জবাবে সন্তুষ্ট নয় শিশু সুরক্ষা কমিশন, পাঠানো হল তৃতীয় চিঠি

    JU Student Death: বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জবাবে সন্তুষ্ট নয় শিশু সুরক্ষা কমিশন, পাঠানো হল তৃতীয় চিঠি

    মাধ্যম নিউজ ডেস্ক: যাদবপুরে ছাত্র মৃত্যু (JU Student Death) নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এর আগে দুটি চিঠি পাঠিয়েছিল শিশু সুরক্ষা কমিশন। কোনও সন্তোষজনক উত্তর কর্তৃপক্ষ দিতে পারেনি, এই যুক্তিতে তাই ফের তৃতীয় চিঠি পাঠাল শিশু সুরক্ষা কমিশন। প্রসঙ্গত, শুধুমাত্র শিশু সুরক্ষা কমিশনই নয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনও দুটি চিঠি পাঠিয়েছিল এবং কর্তৃপক্ষের জবাবে সন্তুষ্ট না হওয়ায় তৃতীয় চিঠি পাঠানোর  ব্যাপারে প্রস্তুতি শুরু করে।

    কর্তৃপক্ষের জবাবে সন্তুষ্ট নয় শিশু সুরক্ষা কমিশন (Ju Student Death)

    গত ৯ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তৃতীয় তল থেকে পড়ে মৃত্যু হয় স্বপ্নদীপ কুণ্ডুর (Ju Student Death)। সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা স্বপ্নদীপ এখনও ১৮ পেরোয়নি। সেই অর্থে সে নাবালক। তাই সক্রিয় হয়েছে শিশু সুরক্ষা কমিশন (JU Student Death)। জানা গিয়েছে, হস্টেলে আবাসিকদের প্রকৃত সংখ্যা অ্যান্টি র‍্যাগিং কমিটির ভূমিকা, এ সমস্ত নানা বিষয়ে প্রশ্নের উত্তর চেয়ে পাঠিয়েছিল কমিশন। কিন্তু তার কোনও সন্তোষজনক উত্তর কর্তৃপক্ষ দিতে পারেনি। আবার শিশু সুরক্ষা কমিশন এ নিয়ে চিঠি করতে পারে নাকি, সেই এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনকে।

    কী বলছেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান?

    কমিশনের চেয়ারপার্সেন সুদেষ্ণা রায়ের কথায়, ‘‘আমরা দ্বিতীয় যে চিঠি পাঠিয়েছিলাম তার জবাব সন্তোষজনক নয় (Ju Student Death)। তাই আমরা আবার চিঠি পাঠিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছিল যে তাদের কাছে রেকর্ড বজায় আছে। কিন্তু তারা হস্টেলে আবাসিকদের সংখ্যা, র‍্যাগিং বিরোধী কমিটি সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর দিতে পারেনি (Ju Student Death)। ওদের অবগতির জন্য জানাই যে মৃত পড়ুয়া এখনও আঠারো বছরের হয়নি। তাই ওই পড়ুয়া (JU Student Death) শিশু সুরক্ষা কমিশনের এক্তিয়ারর মধ্যে পড়ে।

    শনিবারই যাদবপুরের ওপেন থিয়েটারে উদ্ধার অসংখ্য মদের বোতল

    অন্যদিকে ১০ অগাস্ট যাদবপুরে ছাত্র মৃত্যুর (JU Student Death) পর ক্যাম্পাসে মেলে প্রচুর মদের বোতল। পাশাপাশি পুলিশি তদন্তে উঠে এসেছে যে হস্টেলের টবে চলতো গাঁজা চাষ। শনিবারই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস পরিষ্কার করতে আসেন সাফাই কর্মীরা। এবং সেখানকার ওপেন থিয়েটার থেকে উদ্ধার হয় প্রচুর খালি মোদের বোতল এবং নেশা সামগ্রী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Madurai Train Fire: কামরায় হচ্ছিল রান্না! সিলিন্ডার ফেটে মাদুরাইয়ে ভারত গৌরব এক্সপ্রেসে আগুন, মৃত ১০

    Madurai Train Fire: কামরায় হচ্ছিল রান্না! সিলিন্ডার ফেটে মাদুরাইয়ে ভারত গৌরব এক্সপ্রেসে আগুন, মৃত ১০

    মাধ্যম নিউজ ডেস্ক: করমণ্ডল এক্সপ্রেসের মর্মান্তিক স্মৃতি কাটিয়ে ওঠার আগেই ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী দেশ। এবার ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হলো অন্তত ১০ জনের। আহত হয়েছেন আরও ২৫ জন। ঘটনাস্থল তামিলনাড়ুর মাদুরাই (Madurai Train Fire)।

     

    শনিবার ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ মাদুরাই রেল স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা লখনউ-রামেশ্বরম ভারত গৌরব ট্যুরিস্ট এক্সপ্রেসের (Bharat Gaurav Express) একটি কামরায় আগুন লাগে। জানা গিয়েছে, ট্রেনটি একটি পর্যটন ট্রেন ছিল। দুর্ঘটনার সময় তা মাদুরাই (Madurai Train Fire) রেল স্টেশনের বাইরে বোড়ি লেনে দাঁড়িয়ে ছিল। আগুন লাগার খবর পেয়ে ৫টা ৪৫ মিনিট নাগাদ ঘটনাস্থলে আসেন রেল এবং দমকল কর্মীরা। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন মাদুরাইয়ের জেলা কালেক্টর এমএস সঙ্গীতা। সকাল ৭টা ১৫ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

     

    শেষ খবর মেলা পর্যন্ত, দমকল ইতিমধ্যেই আগুন নিভিয়েছে। আগুনে একটি কামরা পুরোটাই পুড়ে গিয়েছে। তবে, অন্য কামরায় তেমন কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। পোড়া কামরা থেকে সকালে মৃতদেহগুলো বের করা হয়। আহতদের মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে ভরতি করা হয়। সাম্প্রতিককালে একাধিকবার ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এভাবে যাত্রীদের মৃত্যু হয়নি। 

     

     

    দক্ষিণ রেল সূত্রে খবর, এক্সপ্রেস ট্রেনটির (Bharat Gaurav Express) ওই কামরাটি ব্যক্তিগত ভাবে ভাড়া নেওয়া হয়েছিল। ওই কামরার যাত্রীরা এসেছিলেন উত্তর প্রদেশের লখনউ থেকে। ১৭ অগাস্ট তাঁদের যাত্রা শুরু হয়েছিল। সকলের গন্তব্য ছিল রামেশ্বরম। কামরাটি আলাদা করে মাদুরাই স্টেশনের এক কিলোমিটার দূরে রেল ইয়ার্ডে রাখা হয়েছিল। ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে কয়েকজন পোর্টেবল এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করে চা তৈরি করছিলেন৷ সেইসময় সিলিন্ডার ফেটে বিপত্তি ঘটে (Madurai Train Fire)।  আগুন দেখে অনেক যাত্রীই কোচ থেকে নেমে পড়েন। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকার আর্থিক সাহয্যে ঘোষণা করা হয়েছে, দক্ষিণ রেলের তরফ। 

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Gadar 2: ‘গদর ২’-এর মুকুটে নয়া পালক, প্রথম কোনও ছবি প্রদর্শিত হচ্ছে সংসদ ভবনে

    Gadar 2: ‘গদর ২’-এর মুকুটে নয়া পালক, প্রথম কোনও ছবি প্রদর্শিত হচ্ছে সংসদ ভবনে

    মাধ্যম নিউজ ডেস্ক: ১১ অগাস্ট মুক্তি পেয়েছে সানি দেওল-আমিশা প্যাটেল অভিনীত ‘গদর-২’ (Gadar 2)। মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে ঝড় তোলে সানি দেওল অভিনীত ছবি ‘গদর-২’ (Gadar 2)। ৪০০ কোটির গণ্ডি আগেই পেরিয়েছে। এবার লক্ষ্য ৫০০ কোটি। এবার ছবির মুকুটে জুড়লো নয়া পালক। সানি দেওল অভিনীত ছবি এবার লোকসভায় প্রদর্শিত হচ্ছে।

    সংসদে দেখানো হচ্ছে ‘গদর-২’ (Gadar 2)

    জানা গিয়েছে, এ বিষয়ে সানি দেওয়াল সমেত অনেক সাংসদরাই অনুরোধ করেছিলেন। শনিবার ও রবিবারও এই ছবি দেখতে পারবেন সাংসদরা। ভারতীয় সংসদের ইতিহাসে এটা প্রথম বলে মনে করা হচ্ছে। মোট পাঁচটি শো হবে সংসদ ভবনে। সেখানকার বালযোগী অডিটোরিয়ামে দেখানো হচ্ছে এই ছবি। ২৫ অগাস্ট থেকেই শুরু হয়েছে প্রদর্শনী (Gadar 2)। প্রসঙ্গত, ধর্মেন্দ্র পুত্র সানি দেওল নিজে গুরুদাসপুরের বিজেপি সাংসদ।

    আরও পড়ুন: আরও ১০০টি তেজস মার্ক-১এ যুদ্ধবিমান কিনছে ভারতীয় বায়ুসেনা! শীঘ্রই বরাত হ্যাল-কে

    বক্স অফিসে দূর্দান্ত পারফরমেন্স করছে ‘গদর-২’ (Gadar 2)

    এদিকে বক্স অফিসে দুর্দান্ত পারফরমেন্স করছে ‘গদর-২’ (Gadar 2) এবং ভেঙেই চলেছে একের পর এক রেকর্ড। সারাদেশেই এই মুহূর্তে ছবিকে ঘিরে উন্মাদনা অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, ২২ বছর আগে সানি দেওল এবং আমিশা প্যাটেলের অভিনীত সিনেমা ‘গদর – এক প্রেম কথা’ (Gadar 2) মুক্তি পেয়েছিল। আবারও এই জুটি ফিরে আসায় দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তবে লোকসভাতে যেমন এই ছবি দেখানো হচ্ছে তেমনই এর আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়িতেও প্রদর্শিত হয় এই ছবি। জানা গিয়েছে, দ্বিতীয় সপ্তাহে মোট ১৩৪.৪৭ কোটি টাকা আয় করেছে। অন্যদিকে প্রথম সপ্তাহে ২৮৪.৬৩ কোটি টাকা আয় করেছিল এই ছবি। ফলে সবটা মিলিয়ে দুই সপ্তাহে ‘গদর-২’ (Gadar 2) এর ঝুলিতে সঞ্চয় ৪১৯.১০ কোটি টাকা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BCCI: ম্যাচ প্রতি ৪.২ কোটি! হোম সিরিজে নতুন টাইটেল স্পনসর পেল ভারতীয় ক্রিকেট

    BCCI: ম্যাচ প্রতি ৪.২ কোটি! হোম সিরিজে নতুন টাইটেল স্পনসর পেল ভারতীয় ক্রিকেট

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেটে এল নতুন স্পনসর। দেশের মাঠে হওয়া ম্যাচগুলির জন্য টাইটেল স্পনসর চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রতি ম্যাচে ৪ কোটি ২০ লাখ টাকা দরে নতুন স্পনসর হল আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। প্রসঙ্গত, বিসিসিআই (BCCI) কর্তারা যে দাম বেঁধে দিয়েছিলেন তাতে দেখা যাচ্ছে যে ম্যাচ প্রতি অন্তত ২ কোটি ৪০ লাখ টাকা দিতে হতো। এগিয়ে আসে ভারতের তিনটি সংস্থা, এরমধ্যে মাঝপথে একটি সংস্থার টেকনিক্যাল কারণে সরে যায়। বাকি থাকে দুটি সংস্থা সোনি স্পোর্টস এবং আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। শেষমেষ বরাত পায় আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। জানা গিয়েছে তিন বছরের জন্য চুক্তি হয়েছে বিসিসিআইয়ের (BCCI)। ২০২৬ সালের অগাস্ট পর্যন্ত মোট ৫৬টি ম্যাচে আইডিএফসি ফাস্ট ব্যাঙ্কের কাছে ২৩৫ কোটি টাকা পাবে বিসিসিআই (BCCI)।

    আরও পড়ুন: দুরন্ত থ্রোয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নীরজ, সঙ্গে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতাও

    ২৫ অগাস্ট চুক্তি সম্পন্ন হয় 

    প্রসঙ্গত, আইডিএফসি ফার্ ব্যাঙ্ক হল একটি বেসরকারি ব্যাঙ্ক যা প্রতিষ্ঠিত হয়েছিল ২০১৫ সালের অক্টোবর মাসে। শুক্রবার ২৫ অগাস্ট মুম্বাইয়ের এক পাঁচ তারা হোটেলের বসে এই চুক্তি সম্পন্ন হয় ব্যাঙ্ককর্তাদের সঙ্গে বিসিসিআইয়ের (BCCI)। আপাতত এশিয়া কাপ, পরবর্তীকালে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ এবং বিশ্বকাপও রয়েছে তার মধ্যে।

    সোনি স্পোর্টস দ্বিতীয় হল 

    প্রসঙ্গত টাকার দৌড়ে দ্বিতীয় হওয়া সোনি স্পোর্টস এর আগেও প্রতিযোগিতায় নেমেছিল ভারতীয় ক্রিকেটের (BCCI) সম্প্রচার স্বত্ত্ব কেনার। সেই প্রতিযোগিতা ছিল ২০১৪ সালে। সোনির প্রতিযোগী ছিল স্টার ইন্ডিয়া। কিন্তু সম্প্রচার সত্ত্ব সোনির হাতে থাকলেও জার্সির লোগো ছিল স্টার ইন্ডিয়ার কাছে। তাই খেলা সম্প্রচার এর সঙ্গে সর্বক্ষণ তাদের প্রতিযোগী চ্যানেলের লোগো দেখাতে হয়েছিল সোনিকে। চলতি বছরে টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে নেমেছিল সোনি স্পোর্টস। প্রসঙ্গত, এখন ক্রিকেটের সম্প্রচার সত্ত্ব রয়েছে স্টার ইন্ডিয়ার কাছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India China: মোদি-শি পার্শ্ববৈঠক, আর্জি জানিয়েছিল চিন-ই, দাবি ভারতের

    India China: মোদি-শি পার্শ্ববৈঠক, আর্জি জানিয়েছিল চিন-ই, দাবি ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ অফ্রিকার জোহানেসবার্গে হয়ে গেল ব্রিকস (BRICS) সম্মেলন। এই সম্মেলনের ফাঁকে পার্শ্ববৈঠক হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের (India China)। দুই রাষ্ট্রপ্রধানের এহেন বৈঠক নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। চিনের দাবি, ভারতের সঙ্গে বৈঠক করতে অনুরোধ করেছে নয়াদিল্লি। যদিও চিনের দাবি নস্যাৎ করে দিয়ে ভারতের পাল্টা দাবি, পার্শ্ববৈঠক করতে তদ্বির করেছিল চিন-ই।

    ব্যতিক্রম চিন

    ব্রিকসে যে দেশগুলি রয়েছে, তার মধ্যে রয়েছে চিন এবং ভারতও (India China)। গত কয়েক বছরে প্রতিবেশী এই দুই দেশের সম্পর্ক গিয়ে ঠেকেছে তলানিতে। বুধবার চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করে ভারতের চন্দ্রযান-৩। ভারতের এই সাফল্যে বিশ্বের বিভিন্ন দেশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। ব্যতিক্রম চিন। ব্রিকস সম্মলনের প্রথম দিন মঞ্চে চিনা প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের দু পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল।

    করমর্দন দুই রাষ্ট্রপ্রধানের 

    পরের দিন মুখোমুখি হতেই করমর্দন করেন দুই রাষ্ট্রপ্রধান। বৃহস্পতিবার ভারতের বিদেশ সচিব বলেছিলেন, ব্রিকস সম্মেলনের মাঝে কথা হয়েছে মোদি ও শিয়ের মধ্যে। ভারতের প্রধানমন্ত্রী ব্রিকসভুক্ত দেশগুলির বাকি রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও কথা বলেন। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় যে পরিস্থিতি বিদ্যমান, শিয়ের সঙ্গে কথোপকথনে সেই প্রসঙ্গও উঠেছিল। এদিকে, চিনের বিদেশমন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা (India China) হয়েছে, শি বলেছেন চিন-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি দু দেশের নাগরিকদের স্বার্থকেই চরিতার্থ করবে। এবং তা শান্তি, স্থিতিশীলতা, উন্নয়নের জন্যও সহায়ক হবে।

    আরও পড়ুুন: গ্রিসের দ্বিতীয় সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী, কেন জানেন?

    চিনের দাবি উড়িয়ে দিয়েছে ভারত। বেজিংয়ের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেছে নয়াদিল্লি। নয়াদিল্লির পাল্টা দাবি, চিনের তরফে দুই রাষ্ট্রনেতার বৈঠকের আবেদন আগেই করা হয়েছিল। বিদেশমন্ত্রক জানিয়েছে, চিনের সেই আবেদন মেনেই বৈঠক হয়েছে মোদি-শি-য়ের। প্রসঙ্গত, ব্রিকসের (India China) সদস্য দেশগুলি হল, ভারত, চিন, রাশিয়া, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা। এবার সম্মেলন হয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। সম্মেলন শুরু হয়েছিল ২২ অগাস্ট, শেষ হয় ২৪ তারিখে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • ED: ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি কার নামে? জানতে চাইছে ইডি

    ED: ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি কার নামে? জানতে চাইছে ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর নামে রয়েছে পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টগুলি কার নামে নথিপত্র জমা দিয়ে খোলা হয়েছিল, তা জানতে চাইছে ইডি (ED)। ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ কী ধরণের কাজ করত, তাও জানার চেষ্টা করছেন ইডির তদন্তকারী আধিকারিকরা।

    ‘লিপস অ্যান্ড বাউন্ডসে’ হানা 

    সোমবার সকালে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর নিউ আলিপুরের অফিসে যান ইডির তদন্তকারীরা। তল্লাশি চলে ১৮ ঘণ্টা ধরে। ইডি সূত্রে খবর, তল্লাশিতে উদ্ধার হয়েছে প্রচুর নথি ও কয়েকটি হার্ড ডিস্ক। সেগুলিতে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বলে মনে করছে ইডি। তদন্তকারীরা জেনেছেন, ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর নামে যে পাঁচটি অ্যাকাউন্ট রয়েছে, সেগুলিতে লেনদেন হচ্ছে ২০১২ সাল থেকে। এই অ্যাকাউন্টগুলি কার নামে খোলা হয়েছিল, তা জানতে ব্যাঙ্কগুলির কাছ থেকে যাবতীয় নথি চেয়ে পাঠিয়েছেন তদন্তকারীরা। ওই অ্যাকাউন্টগুলির কেওয়াইসি কার নামে রয়েছে, তাও জানতে চাওয়া হয়েছে সংশ্লিষ্ট ব্যাঙ্কের কাছে (ED)।

    সিইও পদে কারা

    শুধু তাই নয়, ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর সিইও পদে কারা, কোন সময় ছিলেন, তাও খতিয়ে দেখছেন ইডির তদন্তকারীরা। সংস্থার কাজকর্মে তাঁদের কী ভূমিকা ছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, বুধবার এক প্রেস বিবৃতিতে ইডি জানিয়েছে, ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডির দাবি, ২০১২ সালের এপ্রিল থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত ‘লিপস অ্যান্ড বাউন্ডসে’র ডিরেক্টর ছিলেন অভিষেক।

    ইডির (ED) দাবি, ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর মাধ্যমে নিয়োগ কেলেঙ্কারির কালো টাকা সাদা করা হয়েছে। নির্মাণ সংস্থা মার্লিন গ্রুপকে অ্যালুমিনিয়ামের জানালা বিক্রি করে পাওয়া কাটমানিও জমা পড়েছে ‘লিপস অ্যান্ড বাউন্ডসে’র অ্যাকাউন্টে। ইডি সূত্রে খবর, ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর অফিস থেকে উদ্ধার হওয়া হার্ড ডিস্ক ফরেনসিক তদন্তের জন্য পাঠানো হচ্ছে সিএফএসএলে। সেগুলি থেকে গুরুত্বপূর্ণ বহু তথ্য মিলতে পারে বলে অনুমান তদন্তকারী আধিকারিকদের।

    আরও পড়ুুন: গ্রিসের দ্বিতীয় সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী, কেন জানেন?

    নিয়োগ কেলেঙ্কারিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে। বর্তমানে জেলে রয়েছেন তিনি। এই ‘লিপস অ্যান্ড বাউন্ডসে’র সঙ্গে যুক্ত ছিলেন তিনিও। ‘কাকু’র সঙ্গে আর কোন কোন রাঘব-বোয়াল ‘লিপস অ্যান্ড বাউন্ডসে’র সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, তা-ই জানতে চাইছেন তদন্তকারীরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share