Tag: Bengali news

Bengali news

  • Siliguri: সালিশি সভায় আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে মার, গ্রেফতার ৪, এলাকায় শোরগোল

    Siliguri: সালিশি সভায় আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে মার, গ্রেফতার ৪, এলাকায় শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: হাওড়া, মালদার ছায়া এবার শিলিগুড়িতে। সালিশি সভায় পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে এক আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে নিগ্রহের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি (Siliguri) মহকুমার বাগডোগরা থানার ভুজিয়াপানি গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম প্রদীপ সরকার, গৌরী সরকার, শিবা বাল্মিকী, ললিতা বাল্মিকী। মঙ্গলবার শিলিগুড়ি আদালতে তাদের তোলা হয়। পাশাপাশি গোটা ঘটনা নিয়ে রিপোর্ট তৈরি করতে আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য নেতৃত্ব এদিন ঘটনাস্থলে গিয়ে নির্যাতিতার সঙ্গে কথা বলে।

     ঠিক কী হয়েছিল?

    ভুজিয়াপানির বাসিন্দা প্রদীপ সরকারের সঙ্গে এলাকার এক মহিলার পরকীয়া সম্পর্ক ছিল। এনিয়ে গত ১৯ জুলাই এলাকায় সালিশি সভা বসে। সেখানে প্রদীপ সরকারের স্ত্রী ও অপর এক মহিলার সঙ্গে হাতাহাতি হয়। তাদের ছাড়াতে গেলে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ওই নির্যাযিতা মহিলাও। ঘটনার পরের দিন আবার ওই ঘটনা নিয়ে সালিশি সভা ডাকা হয়। উপস্থিত ছিলেন কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েত সদস্য বুলবুলি সিংহ। শিলিগুড়ির (Siliguri) এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

     কী বললেন নির্যাতিতা মহিলা?

    নির্যাতিতা আদিবাসী মহিলা বলেন, সালিশি সভার প্রথম দিন প্রদীপ সরকারের সঙ্গে যে মহিলার পরকীয়া চলছিল, তার সঙ্গে গৌরিদেবীর হাতাহাতি শুরু হয়। গৌরিদেবী প্রদীপ সরকারের স্ত্রী।  আমি হাতাহাতি থামাতে গেলে আমাকে মারধর করা হয়। তারপর সবাই মিটমাট করে দিলে বাড়ি চলে আসি। পরের দিন আবার সালিশি সভা ডাকা হয়। আমি যাইনি। আমাকে ডেকে নিয়ে যাওয়া হয়। পৌঁছতেই অভিযুক্ত মহিলা আমার উপর ঝাঁপিয়ে পড়ে মারধর শুরু করে। পঞ্চায়েত সদস্যের সামনে এই ঘটনা ঘটে। তারপর আরও কয়েকজন আমাকে মারধর করে। সকলের সামনেই আমাকে বিবস্ত্র করেই হামলা চলে। আমি মাটিতে পড়ে যেতেই সকলে চলে যায়। কয়েকজন এসে আমাকে গামছা চাপা দিয়ে লজ্জা নিবারণ করে। খবর পেয়ে আমার ছেলে বাড়ি থেকে নাইটি নিয়ে যায়। সেই নাইটি পরে বাড়িতে ফিরে আসি। বাড়িতে ফেরার পর রবিবার রাতে আমার নড়ার ক্ষমতা ছিল না। সেই সঙ্গে লজ্জায় বাড়ির বাইরে বের হইনি। বাড়িতে শুয়েই ছিলাম। সোমবার স্থানীয় কয়েকজনের পরামর্শে আমি পুলিশে অভিযোগ দায়ের করি। 

    কী বললেন পঞ্চায়েত সদস্য?

    কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বুলবুলি সিংহ সালিশি সভা ও আদিবাসী  মহিলাকে নিগ্রহের ঘটনা স্বীকার করেছেন। তবে তিনি বলেন, ওই মহিলাকে মারধর করা হলেও বিবস্ত্র করা হয়নি।

    নিন্দায় সরব আদিবাসি কল্যাণ সমিতি

    এই খবর পেয়ে এদিন ওই নির্যাতিতা মহিলার সঙ্গে দেখা করে গোটা ঘটনা শোনে আদিবাসি কল্যাণ সমিতির নেতৃত্ব। সমিতির অন্যতম সদস্য মন্টু বরাইক বলেন,  আদিবাসী কল্যাণ সমিতির  রাজ্য নেতৃত্ব এই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। হাওড়া, মালদার পর শিলিগুড়িতে এধরনের ঘটনা ঘটায় আমরা উদ্বিগ্ন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ajit Doval: “ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কের কৌশলগত বিশ্বাস পথভ্রষ্ট হয়েছে”, বললেন ডোভাল

    Ajit Doval: “ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কের কৌশলগত বিশ্বাস পথভ্রষ্ট হয়েছে”, বললেন ডোভাল

    মাধ্যম নিউজ ডেস্ক: “২০২০ সাল থেকে ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কের কৌশলগত বিশ্বাস পথভ্রষ্ট হয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে ঘিরেই এই সমস্যা দেখা দিয়েছে।” চিনা কূটনীতিক ওয়াং ইকে সাফ জানিয়ে দিলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval)। ভারত-চিনের দ্বিপাক্ষিক সম্পর্ক কীভাবে পোক্ত করা যায়, তা নিয়েও হয়েছে আলোচনা। অজিত ডোভালকে উদ্ধৃত করে বিদেশমন্ত্রক জানিয়েছে, ভারত-চিন সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পশ্চিম সেক্টরে কৌশলগত বিশ্বাস নষ্ট হয়েছে সেই ২০২০ সাল থেকে। রাজনৈতিক দিক থেকেও দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে।

    ব্রিকস সম্মেলন

    প্রসঙ্গত, গত তিন বছর ধরে ভারতের সঙ্গে চিনের সামরিক ক্ষেত্রেও সম্পর্ক নষ্ট হয়েছে। ডোভাল-ওয়াং ই-র এই বৈঠকটি হয় সোমবার, দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনের পার্শ্ব বৈঠকে। এর ঠিক আগের দিনই ওয়াংয়ের সঙ্গে বৈঠকে (Ajit Doval) বসেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। চিনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির ফরেন অ্যাফেয়ার্স কমিশনের অফিসের ডিরেক্টর হলেন ওয়াং। চিনের সঙ্গে ভারতের যে সামরিক স্ট্যান্ডঅফ চলছে, তা তাঁর কূটনৈতিক জীবনের সব চেয়ে জটিল একটি চ্যালেঞ্জ বলে জানান জয়শঙ্কর। তিনি জানান, সীমান্তে এই উত্তেজনা চলছে তিন বছরেরও বেশি সময় ধরে। এবং ভারত বারংবার জানিয়েছে, এই সমস্যার সমাধান না হওয়া ইস্তক স্বাভাবিক হবে না চিন-ভারত সম্পর্ক।

    ভারত-চিন সম্পর্ক মেরামত জরুরি

    জানা গিয়েছে, ভারত-চিন সম্পর্কে যে কৌশলগত বিশ্বাস (Ajit Doval) ফেরানোটা খুব জরুরি, ঘনিষ্ঠ মহলে তা স্বীকারও করেছেন ওয়াং। দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে এটা যে খুবই প্রয়োজন, প্রকাশ্যে তা স্বীকারও করেছেন তিনি। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ওই সমস্যা মিটিয়ে চিন-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ককে ফের পূর্বের অবস্থানে ফেরানোর ওপরও জোর দিয়েছেন ওয়াং। এদিনের বৈঠকে ভারত ও চিন দুই দেশই এ ব্যাপারে একমত হয়েছে যে, নয়াদিল্লি-বেজিংয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠন যে কেবল দুই দেশের পক্ষেই ভাল তা নয়, তামাম বিশ্বের কল্যাণেও প্রয়োজন।

    আরও পড়ুুন: নিয়োগ প্রক্রিয়ায় উপদেষ্টা কমিটি কেন? গঠনই বা করল কে? উত্তর খুঁজছে সিবিআই

    উল্লখ্য, ব্রিকস সম্মেলনে ডোভাল জানিয়েছিলেন, উদ্ভূত চ্যালেঞ্জগুলির মোকাবিলা করতে হলে ব্রিকসের সদস্য দেশগুলিকে চেষ্টা করতে হবে একযোগে। জানা গিয়েছে, আগামী মাসে ব্রিকসের আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Recruitment Scam Case: নিয়োগ প্রক্রিয়ায় উপদেষ্টা কমিটি কেন? গঠনই বা করল কে? উত্তর খুঁজছে সিবিআই

    Recruitment Scam Case: নিয়োগ প্রক্রিয়ায় উপদেষ্টা কমিটি কেন? গঠনই বা করল কে? উত্তর খুঁজছে সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার (Recruitment Scam Case) জন্য উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছিল ২০১৮ সালে। পরে এই উপদেষ্টা কমিটির সুপারিশেই নিয়োগ হয়। দু বছর আগের নিয়োগ প্রক্রিয়ার দায়িত্ব কেন দু বছর পরে উপদেষ্টা কমিটিকে দেওয়া হল, তা নিয়েই প্রশ্ন সিবিআইয়ের। তাহলে কী কোনও বিশেষ উদ্দেশ্যেই গড়া হয়েছিল উপদেষ্টা কমিটি? এসব প্রশ্নের উত্তর পেতেই বোর্ডের সেক্রেটারি, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি পাঠাল সিবিআই।

    গুচ্ছ প্রশ্ন

    কে বা কারা নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার দু বছর পর উপদেষ্টা কমিটি গঠনের সিদ্ধান্ত নিলেন, কার নির্দেশে এই কমিটি তৈরি হয়েছে, কমিটিতে কাদেরই বা নেওয়া হয়েছিল, এসবও শিক্ষা দফতরের কাছে জানতে চেয়েছে তদন্তকারী ওই সংস্থা। ওই নিয়োগ প্রক্রিয়ায় যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের নথিপত্র ঠিক আছে কিনা, নিয়োগপত্র কোথা থেকে দেওয়া হয়েছিল, এসব সংক্রান্ত যাবতীয় নথিও চেয়ে পাঠিয়েছিলেন গোয়েন্দারা।

    সিবিআইয়ের চিঠি  

    সরকারি স্কুলগুলিতে প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত বেআইনি নিয়োগের (Recruitment Scam Case) যে অভিযোগ উঠেছে, হাইকোর্টের নির্দেশে তার তদন্ত করছে সিবিআই। সেই তদন্ত করতে গিয়েই এক সঙ্গে তিনটি দফতরকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, ইতিমধ্যেই চিঠির জবাবও এসে গিয়েছে নিজাম প্যালেসে। নিয়োগ কেলেঙ্কারি মামলার তদন্তে যেসব স্কুলে কারচুপি হয়েছে বলে অভিযোগ, তার একটি জেলা ভিত্তিক তালিকাও তৈরি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তালিকায় থাকা কাটোয়ার একটি স্কুলের প্রধান শিক্ষিকাকেও নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

    আরও পড়ুুন: ফের তড়িঘড়ি দিল্লি গেলেন শুভেন্দু, আবার কী হল?

    এরই কিছুদিন আগে প্রাক্তন শিক্ষা সচিব দুষ্মন্ত নারিয়ালাকে ঘণ্টা পাঁচেক ধরে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। শিক্ষা সচিব মণীশ জৈনকে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে দুষ্মন্তের নাম। তার পরেই তলব (Recruitment Scam Case) করা হয় তাঁকে। ২০১৬ থেকে ২০১৮-র জুন মাস পর্যন্ত স্কুল শিক্ষা দফতরের সচিব পদে ছিলেন দুষ্মন্ত। ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। দুষ্মন্ত যখন শিক্ষা সচিব ছিলেন, তখনই নিয়োগ হয় গ্রুপ-সি, গ্রুপ-ডি এবং একাদশ-দ্বাদশে। তাই জেরা করা হয়েছে দুষ্মন্তকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • BJP Meet: দিল্লিতে দিনভর বৈঠকে সুকান্ত-শুভেন্দু-অমিতাভ, কী নিয়ে আলোচনা হল জানেন?  

    BJP Meet: দিল্লিতে দিনভর বৈঠকে সুকান্ত-শুভেন্দু-অমিতাভ, কী নিয়ে আলোচনা হল জানেন?  

    মাধ্যম নিউজ ডেস্ক: দলের শীর্ষ নেতাদের কাছ থেকে জরুরি তলব পেয়ে দিল্লি উড়ে গিয়েছিলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার এবং অমিতাভ চক্রবর্তী। ফি বারের মতো এবারও রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হয়েছে সন্ত্রাসের আবহে।

    কী নিয়ে আলোচনা? 

    রাজনৈতিক হিংসার বলি হয়েছেন ৫২ জন। অবাধে হয়েছে ছাপ্পা ভোট, বুথ দখল। তার পরেও ভাল ফল করেছে বিজেপি। এসব নিয়েই এদিন সুকান্ত-শুভেন্দু-অমিতাভদের সঙ্গে আলোচনা হয় বিজেপির (BJP Meet) শীর্ষ নেতৃত্বের। ছিলেন আরএসএসের নেতারাও। এর পাশাপাশি আলোচনা হয় আগামী বছর যে লোকসভা নির্বাচন হবে, তা নিয়েও। সোমবার সকাল থেকে বৈঠক চলে দিনভর। আরএসএস নেতৃত্বের সঙ্গেও দফায় দফায় বৈঠক করেন শুভেন্দু-অমিতাভ। 

    শুভেন্দু-শাহ বৈঠক

    এদিন শুভেন্দু-সুকান্ত এবং অমিতাভর সঙ্গে প্রথমে বৈঠক হয় বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষের সঙ্গে। পঞ্চায়েত নির্বাচনের ফল নিয়ে আলোচনার পাশাপাশি আলোচনা হয় সংগঠন নিয়েও। রাজ্যের কোন কোন এলাকায় সংগঠন দুর্বল, তা নিয়েও আলোচনা হয়।

    এদিনই রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গিয়ে বৈঠক করেন শুভেন্দু। দু জনের মধ্যে কথা হয়েছে আধ ঘণ্টারও বেশি সময় ধরে। জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচন এবং নির্বাচনোত্তর হিংসা নিয়ে আলোচনা হয় বিজেপির (BJP Meet) এই দুই নেতার মধ্যে। মালদায় দুই মহিলাকে নগ্ন করে গণপিটুনির ঘটনাও উঠে এসেছে আলোচনায়। লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির আসন কীভাবে আরও বাড়ানো যায়, তা নিয়েও আলোচনা হয়েছে শাহ-শুভেন্দু বৈঠকে।

    আরও পড়ুুন: পঞ্চায়েতে বোর্ড গঠন করতে কুলপির বিরোধী তিন প্রার্থীকে অপহরণ! অভিযুক্ত তৃণমূল

    এদিকে, শাহি সাক্ষাতের আগে আরএসএস নেতৃত্বের সঙ্গেও বৈঠক হয় শুভেন্দুর। এই বৈঠকে ছিলেন অমিতাভও। এখানেও বৈঠকের প্রধান আলোচ্য বিষয় ছিল ত্রিস্তর পঞ্চায়েত (BJP Meet) নির্বাচনের ফল। বিজেপি কোথায় কোথায় ভাল ফল করেছে, কোন কোন এলাকায় সংগঠন দুর্বল, মূলত এসব নিয়েই হয় চুলচেরা বিশ্লেষণ। আগামী লোকসভা নির্বাচনে বিজেপির প্রচারের হাতিয়ার কী হবে, প্রচারে তুলে ধরা হবে কোন কোন বিষয়গুলি, তা নিয়েও আলোচনা হয়েছে আরএসএসের সঙ্গে।

    প্রসঙ্গত, আরএসএস কখনওই সরাসরি বিজেপির হয়ে প্রচার করে না বা প্রত্যক্ষ রাজনীতিতে জড়ায় না। তবে নানা সংগঠনের মাধ্যমে মানুষের মধ্যে জাতীয়তাবাদী ভাবধারা জাগ্রত করার চেষ্টা করে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: মহিলাদের বিবস্ত্র করে বেধড়ক মার, হাওড়ায় পথে নেমে আন্দোলন বিজেপির

    BJP: মহিলাদের বিবস্ত্র করে বেধড়ক মার, হাওড়ায় পথে নেমে আন্দোলন বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: পাঁচলা এবং মালদায় মহিলাদের বিবস্ত্র করে তাঁদের উপর অত্যাচার চালানোর প্রতিবাদে হাওড়ায় প্রতিবাদে সামিল হল বিজেপি (BJP)। সোমবার বিজেপির তফশিলি মোর্চা ও মহিলা মোর্চা এক জোট হয়ে তাঁরা আইন ভঙ্গের কর্মসূচিতে অংশ নেন। এদিন বিকেলে তাঁরা পঞ্চাননতলায় বিজেপির পার্টি অফিস থেকে মিছিল করে হাওড়া থানার দিকে রওনা দেন। বিজেপি কর্মীদের প্রতিবাদ যখন হাওড়া থানার দিকে এগোতে থাকে, তখন তাদের আটকানোর জন্য সিটি পুলিশের উদ্যোগে আগেই তৈরি করা হয়েছিল লোহার ব্যারিকেড। হাওড়া ময়দানে সেই ব্যারিকেডের সামনে বিজেপির মিছিল এলে পুলিশ তাদের বাধা দেয়। আর তখনই পুলিশের সঙ্গে উত্তেজিত জনতার ধস্তাধস্তি ও খণ্ডযুদ্ধ শুরু হয়। প্রতিবাদকারী বিজেপি কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ পুলিশের তৈরি করা লোহার ব্যারিকেড ভেঙে হাওড়া থানার দিকে এগিয়ে যায়। পরে, তাদের গ্রেফতার করে পুলিশ। বিজেপি কর্মীদের অভিযোগ, হাওড়ার পাঁচলায় দুই মহিলা বিজেপি কর্মীকে সম্পূর্ণভাবে বিবস্ত্র করে তাদের ওপর অত্যাচার চালানো হয়। যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই রাজ্যে নারীদের কোনও নিরাপত্তা নেই।

    কী বললেন বিজেপি (BJP) নেতৃত্ব?

    বিজেপির (BJP) হাওড়া জেলা সভাপতি মনিমোহন ভট্টাচার্য বলেন, রাজ্য জুড়ে যেভাবে নারীদের ওপর নির্যাতন হচ্ছে তারই প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চা সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা এবং সাধারণ মানুষ এদিনের কর্মসূচিতে অংশ নিয়েছেন। তিনি বলেন, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন রাজ্যের নারীদের সন্মানের দাম বিভিন্ন রকম। মণিপুরের ঘটনায় যে মুখ্যমন্ত্রী প্রতিবাদ জানাচ্ছেন, তার নিজের রাজ্যের মহিলাদের উপর অত্যাচারের ঘটনায় মুখ্যমন্ত্রী নীরব। অন্যদিকে বিজেপি মণিপুরের ঘটনার সমালোচনা করেছে। এই রাজ্যের মহিলাদের উপর অত্যাচারের ঘটনায় বিজেপি পথে নেমেছে। শুধুমাত্র গত কয়েক দিনের ঘটনাই নয়, এর আগেও একের পর এক মহিলাদের উপর নির্যাতনের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনও নীরব ভূমিকা পালন করেছেন, আবার কখনও পার্ক স্ট্রিটের মতো ঘটনায় সেই মহিলার চরিত্র নিয়েই প্রশ্ন তুলেছেন। এটা একেবারেই বাঞ্ছনীয় নয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: “আমরাও হাতে চুড়ি পরে বসে নেই”, তৃণমূলকে হুঁশিয়ারি সুকান্তর

    Sukanta Majumdar: “আমরাও হাতে চুড়ি পরে বসে নেই”, তৃণমূলকে হুঁশিয়ারি সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: “মণিপুরের ঘটনা নিয়ে পরে কথা বলবেন। আগে মালদা, কোচবিহার, আলিপুরদুয়ারে কী হচ্ছে দেখুন!” সোমবার এই ভাষায়ই বিরোধীদের উদ্দেশে তোপ দাগলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি অধ্যাপক নেতা সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। কোচবিহারে গণধর্ষণের শিকার এক নাবালিকার প্রসঙ্গও টানেন বিজেপির রাজ্য সভাপতি।

    বাংলায় ঘটনার ঘনঘটা

    তিনি বলেন, “কোচবিহারে ১৪ বছরের এক নাবালিকাকে ছ’ দিন ধরে গণধর্ষণ করা হয়েছে। হাসপাতালে সে পাঞ্জা লড়ছে মৃত্যুর সঙ্গে। বাংলায় ঘটে যাওয়া একের পর এক কাণ্ড কেন বিরোধীদের চোখে পড়ছে না?” এর পরেই তিনি বলেন, “আমাদের বিরোধীরা একপেশে। তাঁরা মণিপুর দেখতে পাচ্ছেন, কিন্তু মালদা, কোচবিহার, আলিপুরদুয়ারের ঘটনা দেখতে পাচ্ছেন না।”

    সুকান্তর হুমকি 

    বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো স্বয়ং। এদিন সে প্রসঙ্গ টেনে সুকান্ত (Sukanta Majumdar) বলেন, “আমরাও হাতে চুড়ি পরে বসে নেই। এমন প্রত্যুত্তর দেব, যা তৃণমূল কংগ্রেস মনে রাখবে সারা জীবন।” তিনি বলেন, “বিরোধী দলের নেতাদের বাড়ি ঘেরাও করতে বলা তাঁদের সাংবিধানিক অধিকার খর্ব করার চেষ্টা। এটা বিজেপি কোনওভাবেই মেনে নেবে না।” বিজেপির রাজ্য সভাপতি বলেন, “ওদের যা করার, করুক। কিছু মানুষের প্রাণ যদি যায়, কেউ যদি আহত হয়, কোনও মায়ের কোল যদি খালি হয়, তাহলে আমরাও তৃণমূল কংগ্রেসকে ছাড়ব না। পরবর্তী পদক্ষেপ আমরা ঠিক সময় ঘোষণা করব।”

    এর পরেই তিনি বলেন, “এমন প্রত্যুত্তর দেব, যা তৃণমূল কংগ্রেস সারা জীবন মনে রাখবে।” সুকান্ত বলেন, “রাজ্যের বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা এফআইআর করেছেন। এটা প্ররোচনামূলক কথা। মুখ্যমন্ত্রী ও তাঁর স্বনামধন্য কয়লা ভাইপো যেভাবে হিংসায় প্ররোচনা দিয়েছে, তা ভারতের ইতিহাসে কেউ কখনও দেখেনি।” সুকান্ত (Sukanta Majumdar) বলেন, “তৃণমূলের ওই কর্মসূচি নিয়ে আমার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথা হয়েছে। আমি বিষয়টি ওঁকে চিঠি দিয়ে জানাচ্ছি। আমাদের প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গেও দেখা করে বিষয়টি জানাবে। কারণ সাংবিধানিক অধিকার খর্ব করার চেষ্টা হচ্ছে।” বিজেপির রাজ্য সভাপতি বলেন, “তৃণমূলের কর্মসূচির মোকাবিলায় বিজেপি প্রস্তুত রয়েছে। তার পাল্টায় কী হবে, তৃণমূল কংগ্রেসকে ভেবে রাখতে বলবেন।”

    আরও পড়ুুন: রামনবমীর শোভাযাত্রায় হিংসার মামলায় খারিজ রাজ্যের আর্জি, ‘সুপ্রিম’ নির্দেশে বহাল এনআইএ তদন্ত

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ram Navami: রামনবমীর শোভাযাত্রায় হিংসার মামলায় খারিজ রাজ্যের আর্জি, ‘সুপ্রিম’ নির্দেশে বহাল এনআইএ তদন্ত

    Ram Navami: রামনবমীর শোভাযাত্রায় হিংসার মামলায় খারিজ রাজ্যের আর্জি, ‘সুপ্রিম’ নির্দেশে বহাল এনআইএ তদন্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টে ফের একবার মুখ পুড়ল রাজ্যের! রামনবমীর (Ram Navami) শোভাযাত্রায় হিংসার ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এর বিরুদ্ধে শীর্ষে আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। এনআইএ তদন্তের ওপর স্থগিতাদেশ চেয়ে জানানো হয়েছিল আর্জি। মে মাসে খারিজ হয়ে গিয়েছিল রাজ্যের সেই আর্জি। এবার খারিজ হয়ে গেল হাইকোর্টের নির্দেশ বাতিলের আর্জিও। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারডিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ সোমবার খারিজ করে দেন ওই আর্জি। যার জেরে রামনবমীর শোভাযাত্রায় হিংসার ঘটনায় এবার তদন্ত করতে পারবে এএনআই।

    এনআইএ তদন্তের নির্দেশ

    প্রসঙ্গত, রামনবমীর (Ram Navami) শোভাযাত্রাকে ঘিরে অশান্তির জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল হাওড়া, হুগলি ও উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকা। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। অস্ত্র নিয়ে হামলার অভিযোগও ওঠে। এর পরেই হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী। ১০ এপ্রিল শুনানির দিন কলকাতা হাইকোর্টে এনআইএ জানিয়েছিল, অশান্তির ঘটনার তদন্ত করতে তারা প্রস্তুত। ২৭ এপ্রিল এনআইএ তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট।

    মুখ পুড়ল রাজ্যের

    প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, রাজ্যকে এ সংক্রান্ত সমস্ত নথি এনআইএকে হস্তান্তর করতে হবে। তার আগের শুনানিতে ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, কারা (Ram Navami) এই অশান্তির ঘটনায় জড়িত এবং কারা উসকানি দিয়েছে, সেটা রাজ্য পুলিশের পক্ষে জানা সম্ভব নয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্ত করতে হবে। পুলিশের রিপোর্টেও স্পষ্ট হিংসা হয়েছিল। ছাদ থেকে পাথর কীভাবে ছোড়া হল, ঘটনাস্থলে লাঠি, বাঁশ, অ্যাসিড কোথা থেকে এল, তা জানা দরকার। হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য। সেখানেই পুড়ল মুখ। 

    আরও পড়ুুন: ‘পিসিমণির হেঁসেল ঘরে স্পেশাল মেনু ব্যালট পেপারের থালি,’ টোটোর ব্যানারে প্রতিবাদ

    এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানতে চান, বিস্ফোরক ব্যবহারের যে অভিযোগ রয়েছে, তা কি অস্বীকার করা যায়?  রাজ্য সরকারের কৌঁসুলি বলেন, “আদালতকে দেখতে হবে এটা বিস্ফোরক কিনা, কতজন জখম হয়েছে। এগুলি স্মোগ বোমা ছিল। রাজ্যের তদন্তের ওপর আস্থা না রাখাটা দুর্ভাগ্যজনক।” তিনি বলেন, “রামনবমীর শোভাযাত্রার (Ram Navami) সময় চার দিনে ৬টি ঘটনা ঘটেছে। হাইকোর্ট একটি এফআইআরের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছে। কিন্তু এনআইএ বিজ্ঞপ্তিতে মোট ৬টি এফআইআর নিয়ে তদন্ত করার কথা বলেছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Uttam Kumar: বারাসতে মহানায়কের আদি ভিটে! ৪৩ তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন পরিবারের সদস্যরা

    Uttam Kumar: বারাসতে মহানায়কের আদি ভিটে! ৪৩ তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন পরিবারের সদস্যরা

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ মহানায়ক উত্তম কুমারের (Uttam Kumar) ৪৩ তম মৃত্যুবার্ষিকী। বারাসতের দক্ষিণপাড়ার চট্টোপাধ্যায় পরিবারের সদস্যদের মন ভারাক্রান্ত। মন ভাল নেই প্রতিবেশীদের। কারণ, মহানায়কের এক সময়ের বাড়ির ঠিকানা ছিল এই দক্ষিণপাড়া। বহুদিন দক্ষিণপাড়ার বাড়িতে তিনি কাটিয়েছেন। পুরানো সেই স্মৃতি আঁকড়ে রয়েছেন পরিবারের সদস্যরা।

    শীতলা মন্দিরে বহুবার পুজো দিয়েছেন উত্তম কুমার, দাবি ভাইপোর

    ১৯৮০ সালে আজকের দিনে প্রয়াত হয়েছিলেন তিনি। অভিনয় জগতে তিনি এক আলাদা মাইলস্টোন গড়ে গিয়েছেন, যা ভাঙা কোনও তারকার পক্ষেই সম্ভব হয়নি। সপ্তপদী, নায়ক, অগ্নিপরীক্ষা, পথে হল দেরি, সবার ওপরে, সাগরিকা, শাপমোচন, কাল তুমি আলেয়া, বন পলাশির পদাবলী, সন্ন্যাসী রাজার মত জনপ্রিয় ছবিগুলি আজও বাঙালির মণিকোঠায় জায়গা করে নিয়েছে। আজও তাঁর ছবিতে চোখ রাখে তরুণ প্রজন্ম, তাঁকে নিয়ে হয় গবেষণাও। আজ উত্তম কুমারের (Uttam Kumar) মৃত্যু দিবসে তার সেই ছোটবেলায় আদি বাড়িতে আসা স্মৃতি কিছুটা মনে করিয়ে দিলেন তাঁর ভাইপো অলক কুমার চট্টোপাধ্যায়। তিনি বলেন, বারাসাত দক্ষিণপাড়া শীতলাতলা রোডে এই বাড়িতেই উত্তম কুমার দীর্ঘ কয়েক বছর কাটিয়েছিলেন। এখান থেকেই যেতেন বিভিন্ন বইয়ের শুটিংয়ে। বাড়ি সংলগ্ন শীতলা মন্দির, সেই শীতলা মন্দিরে পুজো না দিয়ে তিনি কখনোই যেতেন না কোন বইয়ের শুটিং করতে। পাশাপাশি শুটিং সেরে এসে এই বাড়িতেই তিনি বিশ্রাম নিতেন। খাওয়া-দাওয়া করতেন এই বাড়িতেই। সেই দিনগুলি চোখের সামনে জ্বলজ্বল করছে।

    বাড়িতে মহানায়ক আসলেই উপচে পড়ত ভিড়়, বললেন এক প্রতিবেশী

    বাড়িতে প্রবেশ করলেই প্রথমে দেখা যাবে বড় পুরনো দিনের দরজা। সেই দরজা দিয়েই প্রথমে প্রবেশ করলেই দেখা যাবে একটি ঘর, যে ঘরে  উত্তম কুমার (Uttam Kumar) এসে দীর্ঘ সময় বিশ্রাম নিতেন। দীর্ঘ কয়েক বছর এই বাড়িতে থেকে কিন্তু পরবর্তীকালে ভবানীপুরে গিরিশ মুখার্জি রোডে তিনি চলে যান। কিন্তু মাঝেমধ্যে এই বাড়ি থেকেই আসা-যাওয়া করতেন। বাড়ি থেকে কিছুটা দূরেই রয়েছে শিশির কুঞ্জ, সেখানেও একাধিক বইয়ের শুটিং করেছেন তিনি। তাই এই বাড়ি থেকেই তিনি মন্দিরে পুজো দিয়ে শুটিংয়ে বের হতেন। প্রতিবেশী মুকুল চট্টোপাধ্যায় বলেন, উত্তম কুমার আমাদের অত্যন্ত স্নেহ করতেন। এই বাড়িতেই আসলেই ভিড় উপচে পড়ত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jagdeep Dhankhar: ‘সাংসদ পদের অবমাননা’, আপ সাংসদকে সাসপেন্ড, ধনখড় সতর্ক করলেন ডেরেককেও

    Jagdeep Dhankhar: ‘সাংসদ পদের অবমাননা’, আপ সাংসদকে সাসপেন্ড, ধনখড় সতর্ক করলেন ডেরেককেও

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘সাংসদ পদের অবমাননা’! তাই পুরো বাদল অধিবেশনের জন্য আম আদমি পার্টির (AAP) রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংহকে সাসপেন্ড করলেন চেয়ারম্যান জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়ে আজ, সোমবার বাদল অধিবেশনের তৃতীয় দিনেও উত্তপ্ত ছিল সংসদ। এদিন রাজ্যসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন সঞ্জয়। এর পরেই সাংসদ পদের অবমাননা করায় তাঁকে সাসপেন্ড করেন ধনখড়। ২৬৭ নম্বর ধারায় মণিপুর নিয়ে আলোচনা চেয়ে বিক্ষোভ দেখানোয় রাজ্যসভার চেয়ারম্যান সতর্ক করে দেন সাংসদ তৃণমূলের ডেরেক ও’ ব্রায়েনকে।

    সাসপেন্ড সঞ্জয়

    এদিন মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়ে রাজ্যসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাচ্ছিলেন সঞ্জয় সহ কয়েকজন সাংসদ। এজন্য সঞ্জয়কে একাধিকবার সতর্ক করে দেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান ধনখড় (Jagdeep Dhankhar)। তাঁকে তাঁর আসনে গিয়ে বসতেও অনুরোধ করা হয়। তার পরেও বিক্ষোভ দেখাচ্ছিলেন সঞ্জয়। এর পর রাজ্যসভার নেতা পীযূষ গয়াল আপ সাংসদকে সাসপেন্ড করার প্রস্তাব দেন। ধ্বনিভোটে পাশ হয়ে যায় সেই প্রস্তাব। তার পরেই সঞ্জয়কে সাসপেন্ড করা হয়।

    ধনখড়-ডেরেক বিতণ্ডা 

    এদিকে, এদিন ধনখড়ের সঙ্গে সাংসদ ডেরেক ও’ ব্রায়েনের তুমুল বিতণ্ডা হয়। তার জেরে মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন। এদিন রাজ্যসভায় কী কী নোটিশ এসেছে, তার উল্লেখ করছিলেন রাজ্যসভার চেয়ারম্যান (Jagdeep Dhankhar)। ১৭৬ এর অধীনে যেসব নোটিশ এসেছে, সেই নোটিশ নিয়ে বলার সময় সাংসদদের নাম বলেন ধনখড়।

    আর ২৬৭-র অধীনে যেসব নোটিশ এসেছিল, সেগুলি বলার সময় রাজ্যসভার চেয়ারম্যান কেন সাংসদদের নাম উল্লেখ করলেন না, তা নিয়েই শুরু হয় বিতণ্ডা।

    আরও পড়ুুন: নির্বাচন সংক্রান্ত মামলার পাহাড়, ফের একবার বিরক্তি প্রকাশ প্রধান হাইকোর্টের বিচারপতির

    এর পর রাজ্যসভার চেয়ারম্যান সাংসদদের নাম বলতে শুরু করেন। তখন ডেরেক ফের ‘কোন দল? কোন দল?’ বলে চেঁচামেচি জুড়ে দেন।  ধনখড় তাঁকে বলেন, “আপনি বসুন। তারপর বলুন কী হয়েছে।” ডেরেক তা করতে অস্বীকার করেন। এরপরেও রাজ্যসভার চেয়ারম্যানকে বলতে শোনা যায়, “ডেরেক ও’ ব্রায়েন আপনি দয়া করে বসুন। আপনি কিন্তু চেয়ারকে চ্যালেঞ্জ করছেন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • TMC: ‘উত্তরবঙ্গের প্রতি ফোকাসটা কম, পিছিয়ে পড়া মনে হয়’, একী বললেন তৃণমূলের মেয়র গৌতম দেব

    TMC: ‘উত্তরবঙ্গের প্রতি ফোকাসটা কম, পিছিয়ে পড়া মনে হয়’, একী বললেন তৃণমূলের মেয়র গৌতম দেব

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের ১৩ বছরের রাজত্বে উত্তরবঙ্গ যে বঞ্চিত তা কার্যত স্বীকার করে নিলেন শিলিগুড়ির মেয়র তথা রাজ্যের প্রাক্তন গুরুত্বপূর্ণ মন্ত্রী গৌতম দেব। সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে প্রখ্যাত টেবিল টেনিস খেলোয়াড় অর্জুন মান্তু ঘোষের উপর একটি গানের অ্যালবাম প্রকাশ করেন তিনি। এখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘সবসময় আমাদের উত্তরবঙ্গের প্রতি ফোকাসটা কম। উত্তরবঙ্গ হলেই কেমন যেন পিছিয়ে পড়া-পিছিয়ে পড়া মনে হয় বিভিন্ন ক্ষেত্রে।ֹ’ 

    উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে তৃণমূলের (TMC) দাবিকে ধাক্কা দিলেন গৌতম দেব

    মেয়রের এই বক্তব্যে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। কারণ, তৃণমূলের (TMC) নেতা, মন্ত্রীরা সব সময় দাবি করেন, রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর উত্তরবঙ্গ আর অবহেলিত নয়। প্রচুর উন্নতি হয়েছে। সেখানে এদিন গৌতম দেবের এই বক্তব্য তৃণমূলের সেই দাবিকে ধাক্কা দিচ্ছে বলে মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের রাজ্য নেতা মুখে উত্তরবঙ্গের প্রতি বঞ্চনার কথা শুনে বিরোধীরা সরব হয়েছে।

    গৌতম দেবকে কেন ধন্যবাদ জানালেন বিজেপি বিধায়ক?

    বিজেপি মনে করে, উত্তরবঙ্গের প্রতি তৃণমূল (TMC) সরকারের বঞ্চনা নিয়ে তাদের অভিযোগে এদিন  সীলমোহর দিলেন গৌতম দেব। তাঁর এই বক্তব্যের প্রেক্ষিতে শিলিগুড়ির বিধায়ক বিজেপির শঙ্কর ঘোষ বলেন, আমি শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে ধন্যবাদ জানাই। কেননা তৃণমূলের অনেক নেতাই প্রকাশ্যে না হলেও নিজেদের মধ্যে উত্তরবঙ্গের প্রতি বঞ্চনার কথা বলেন। এদিন সরাসরি সেটা স্বীকার করে নিলেন শিলিগুড়ির মেয়র।

    বিতর্ক শুর হতেই ঢোক গিললেন গৌতম দেব

    তাঁর বক্তব্যে নিয়ে বিতর্ক শুরু হতেই ঢোক গেলেন গৌতম দেব। এদিন অনুষ্ঠানের পর শিলিগুড়ি পুরসভায় সাংবাদিকরা এনিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমি খেলার ক্ষেত্রে উত্তরবঙ্গের প্রতি বঞ্চনার কথা বলেছি। ঋদ্ধিমান সাহা, মান্তু ঘোষ দিনের পর দিন ভাল পারফরম্যান্স করে যাওয়ার পরও জাতীয় ক্ষেত্রে সেই গুরুত্ব পাননি, বঞ্চিত হয়েছেন। এদিন আমার ওই বক্তব্যে রাজনীতি বা রাজ্য সরকারের বঞ্চনার কোনও বিষয় নেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share