Tag: Bengali news

Bengali news

  • Panchayat Elections 2023: নির্বাচন কমিশনারের দফতরে বিজেপির সাধারণ সম্পাদক, কী দাবি জানালেন?

    Panchayat Elections 2023: নির্বাচন কমিশনারের দফতরে বিজেপির সাধারণ সম্পাদক, কী দাবি জানালেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections 2023) ব্যাপক হিংসার প্রতিবাদে শনিবারই রাজ্য নির্বাচন কমিশনে তালা ঝুলিয়ে দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারি। প্রতীকী ওই প্রতিবাদের পর রবিবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়।

    বিজেপির দাবি

    কমিশনারের ঘর থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠক করেন জগন্নাথ। বলেন, যেখানে যেখানে ছাপ্পা হয়েছে, সাধারণ মানুষ ভোট দিতে পারেননি, সেখানে সেখানে আমরা পুনর্নির্বাচন চাইছি। ১০-১২ হাজার বুথে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছে। পুনর্নির্বাচন না হলে রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা করব। ১১ তারিখ ভোট গণনা হবে। সেখানেও জোরদার নিরাপত্তার দাবি জানাচ্ছি।

    ভোট উৎসবে রক্তের হোলি

    শনিবার পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) দিন সকাল থেকেই অশান্তির খবর মিলেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। কোথাও বিরোধী দলের নেতা-কর্মীদের খুন করা হয়েছে। কোথাও আবার তৃণমূলেরই দুই গোষ্ঠীর লড়াইয়ের বলি হয়েছেন কেউ। সব মিলিয়ে দিনের শেষে দেখা গেল এই একদিনেই রাজনৈতিক হিংসার বলি হয়েছেন ১৯ জন। এর মধ্যে রয়েছেন এক ভোটারও। (অবশ্য নির্বাচন কমিশনারের দাবি মৃত্যু হয়েছে ১০ জনের।) এছাড়াও বোমাবাজি, গুলি চালানো, আগ্নেয়াস্ত্র নিয়ে শাসক দলের কর্মীদের দাপাদাপি, দেদার ছাপ্পা দেওয়ার অভিযোগও উঠেছে। তার পরেই প্রতীকী প্রতিবাদ হিসেবে ভোটের দিনই সন্ধেয় নির্বাচন কমিশনারের দফতরে তালা ঝুলিয়ে দেন শুভেন্দু। তার ঠিক পরের দিনই নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে গুচ্ছ দাবি জানালেন বিজেপির সাধারণ সম্পাদক।

    আরও পড়ুুন: ভোট পরবর্তী সন্ত্রাস! আক্রান্ত দলীয় কর্মীদের বাড়ি বাড়ি গেলেন সুকান্ত

    এদিকে, শনিবার নির্বাচনের (Panchayat Elections 2023) দিন রাজ্যের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনের পর রবিবার দিল্লির বিমান ধরেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভোট শেষে শনিবার হিংসা নিয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বলেছিলেন, একজন রাজ্যপালের যা করণীয়, তা-ই করব। তার পর রবিবার দিল্লি যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই দানা বেঁধেছে নানা জল্পনা। রাজ্যপাল দিল্লিতে যাওয়ার পরেই তাঁর সঙ্গে সাক্ষাৎ হতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তবে রাজ্যপাল নিজে উদ্যোগী হয়ে দিল্লিতে যাচ্ছেন, নাকি তাঁকে তলব করা হয়েছে, তা জানা যায়নি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Digvijaya Singh: আরএসএসের প্রাক্তন প্রধানকে নিয়ে বিতর্কিত ট্যুইট দিগ্বিজয়ের, মধ্যপ্রদেশে বিপাকে কংগ্রেস

    Digvijaya Singh: আরএসএসের প্রাক্তন প্রধানকে নিয়ে বিতর্কিত ট্যুইট দিগ্বিজয়ের, মধ্যপ্রদেশে বিপাকে কংগ্রেস

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটমুখী মধ্যপ্রদেশে ফ্যাসাদে কংগ্রেস! সৌজন্যে প্রবীণ কংগ্রেস (Congress) নেতা দিগ্বিজয় সিংহ (Digvijaya Singh)। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে মধ্যপ্রদেশ পুলিশ। কংগ্রেসের দাবি, হাত শিবিরের কণ্ঠরোধ করতে চাইছে বিজেপি।

    কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ

    ঘটনাটি তাহলে খুলেই বলা যাক। দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় একটি ট্যুইট করেন দিগ্বিজয়। ট্যুইটটি আরএসএসের প্রাক্তন প্রধান এমএস গোলওয়ালকরকে নিয়ে। তাঁকে নিয়ে আপত্তিকর মন্তব্য করতেই শুরু হয় বিতর্ক। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের অভিযোগ, কংগ্রেস নেতারা সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য এবং মিথ্যে পোস্ট ছড়িয়ে দিয়ে সামাজিক বিদ্বেষ সৃষ্টির চেষ্টা করছেন। তাঁর দাবি, সামাজিক পার্থক্য দূর করতে ও সমাজে সম্প্রীতি গড়ে তুলতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন গোলওয়ালকর।

    শিবরাজের ট্যুইট-বাণ

    ট্যুইট-বার্তায় শিবরাজ লেখেন, সত্যিটা না জেনে ভুল তথ্য ও ঘৃণা ছড়ানো কংগ্রেস নেতাদের (Digvijaya Singh) অভ্যাস। শ্রদ্ধেয় শ্রী গোলওয়ালকর গুরুজি সামাজিক বৈষম্য দূর করতে এবং সৌহার্দ্যপূর্ণ এক সমাজ গড়তে সারা জীবন উৎসর্গ করেছিলেন। গুরুজি সম্পর্কে এই ধরনের মিথ্যা প্রচার আসলে কংগ্রেস নেতাদের হতাশার বহিঃপ্রকাশ। গুরুজির একটি মিথ্যা ছবি দিয়ে সামাজিক বিদ্বেষ সৃষ্টির এই চেষ্টা নিন্দনীয়। যদিও কংগ্রেসের দাবি, একটি ইংরেজি বই থেকে বিতর্কিত তথ্যগুলি ভাগ করে নিয়েছেন দিগ্বিজয়। ইন্দোরের পুলিশ কমিশনার মকরন্দ দেউস্কার জানান, রাজেশ জোশী নামে একজনের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে দিগ্বিজয়ের বিরুদ্ধে। তদন্তের পর এ বিষয়ে আরও পদক্ষেপ করা হবে।

    প্রসঙ্গত, শনিবার (Digvijaya Singh) গোলওয়ালকর সম্পর্কে লেখা একটি বইয়ের একটি পৃষ্ঠার ছবি ট্যুইট করেছিলেন দিগ্বিজয়। সেখানে গোলওয়ালকর সম্পর্কে বিতর্কিত মন্তব্য ছিল। কড়া প্রতিক্রিয়া দেয় আরএসএস এবং বিজেপি। আরএসএসের প্রচার বিভাগের প্রধান সুনীল আম্বেকর বলেন, দিগ্বিজয় সিংহের পোস্ট করা ছবিটি ফটোশপের কারিকুরিতে বানানো। সামাজিক বৈষম্য সৃষ্টির উদ্দেশ্যে এটা করা হয়েছে। তিনি জানান, কংগ্রেস নেতার বিরুদ্ধে ধর্ম, জাতি এবং জন্মস্থানের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করা সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেছেন আরএসএস কর্মী পেশায় আইনজীবী রাজেশ জোশী।

    আরও পড়ুুন: ভোট পরবর্তী সন্ত্রাস! আক্রান্ত দলীয় কর্মীদের বাড়ি বাড়ি গেলেন সুকান্ত

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: “কংগ্রেস মানেই লুঠের দোকান, মিথ্যের বেসাতি”, রাজস্থানের জনসভায় বললেন মোদি

    PM Modi: “কংগ্রেস মানেই লুঠের দোকান, মিথ্যের বেসাতি”, রাজস্থানের জনসভায় বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: “কংগ্রেস (Congress) মানেই লুঠের দোকান, মিথ্যের বেসাতি।” শনিবার রাজস্থানের এক জনসভায় কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। চলতি বছরই রাজ্যের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই উপলক্ষে দু দিনের সফরে প্রচারে গিয়েছেন মোদি। শনিবার রাজস্থানের এক জনসভায় কংগ্রেসকে নিশানা করেন তিনি।

    প্রধানমন্ত্রীর নিশানায় কংগ্রেস

    প্রধানমন্ত্রী বলেন, “গত ৪ বছরে কংগ্রেস নেতা-মন্ত্রীরা অন্তর্কলহে ব্যস্ত ছিলেন। রাজ্যের জন্য কিছু করেননি। রাজ্যস্থানবাসীর জন্য কেন্দ্রীয় প্রকল্প থাকলেও, তা বাস্তবায়িত করেনি রাজ্য সরকার। বিজেপি নাগরিক সুবিধার পরিকল্পনা করেছে, কংগ্রেস রাজ্যবাসীর ক্ষতি করেছে।” এর পরেই তিনি বলেন, “কংগ্রেসের অর্থ লুঠের দোকান, মিথ্যের বেসাতি।” প্রসঙ্গত, কিছু দিন আগেই অশান্ত মণিপুরে গিয়ে নাম না করে বিজেপিকে নিশানা করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছিলেন, “ঘৃণার বাজারে ভালবাসার দোকান খুলতে এসেছে কংগ্রেস। আমাদের ভালবাসার শক্তি হয়ে উঠতে হবে, ঘৃণার নয়।” রাজস্থানের জনসভায় রাহুলের ওই বক্তব্যেরই পাল্টা দিয়েছেন প্রধানমন্ত্রী (PM Modi)।

    প্রধানমন্ত্রী বলেন, “রাজস্থানের কৃষকরা কংগ্রেস সরকারের জন্য অনেক কষ্ট পেয়েছেন। ক্ষমতায় আসার পর থেকে কংগ্রেস রাজস্থানের জন্য কী করেছে? তারা কেবল নিজেদের মধ্যে লড়াই করেছে। একে কেবলই অন্যের পা ধরে টানছে।” প্রধানমন্ত্রী বলেন, “রাজস্থানের গরিব ভাই-বোনদের প্রায় ২০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। আমরা সারা দেশে প্রায় ৫০ কোটি দরিদ্র মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছি। এর ফলে রাজস্থানের ৩ কোটি গরিব মানুষ প্রথমবারের মতো ব্যাঙ্কিংয়ের সুবিধা পেয়েছে।” তিনি (PM Modi) বলেন, “আজ দেশে ১৩০টিরও বেশি জেলা রয়েছে, যেখানে একশো শতাংশ বাড়িতে কলের জল পৌঁছেছে, তবে এর একটিও রাজস্থানে নেই। রাজস্থানে উন্নয়ন দরকার, পরিবারতন্ত্র নয়।”

    উন্নয়নের সুবর্ণ সুযোগ

    এদিন তেলঙ্গনার ওয়ারাংগেলের এক জনসভায়ও ভাষণ দেন প্রধানমন্ত্রী (PM Modi)। এই রাজ্যেও রয়েছে বিধানসভা নির্বাচন। ৬ হাজার কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ভারতের উন্নয়নের জন্য এটা একটা সুবর্ণ সময়। গত ৯ বছরে তেলঙ্গানায় সড়ক পরিকাঠামোর ব্যাপক উন্নতি হয়েছে। যেসব রাস্তা তেলঙ্গানার মধ্যে দিয়ে গিয়েছে, সেগুলিকে দেশের ইকনোমিক হাবগুলির সঙ্গে যুক্ত করা হয়েছে।”

    আরও পড়ুুন: ঝরল রক্ত, পড়ল লাশ, সি-ভোটারের সমীক্ষায় তৃণমূলের সর্বনাশের ইঙ্গিত!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat election 2023: পঞ্চায়েত নির্বাচনে অবাধ ছাপ্পা, হিংসা, প্রতিবাদে ‘ঠুঁটো’ নির্বাচন কমিশনের দফতরে তালা শুভেন্দুর

    Panchayat election 2023: পঞ্চায়েত নির্বাচনে অবাধ ছাপ্পা, হিংসা, প্রতিবাদে ‘ঠুঁটো’ নির্বাচন কমিশনের দফতরে তালা শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের একটি বুথে শনিবার ভোটাধিকার (Panchayat election 2023) প্রয়োগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারি। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে খুন, জখম, ভোট লুঠ, শাসকের অবাধ ছাপ্পার ছবি বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হওয়া সত্ত্বে ঠুঁটো হয়ে বসেছিলেন রাজ্য নির্বাচন কমিশনার। তার প্রেক্ষিতেই শুভেন্দু নন্দীগ্রামে দাঁড়িয়েই বলেছিলেন, রাজ্য নির্বাচন কমিশনের অফিসে তালা ঝোলাবেন তিনি।

    হুঁশিয়ারি শুভেন্দুর

    তাঁর ওই হুঁশিয়ারির ঘণ্টা চারেক পরেই পঞ্চায়েত নির্বাচনে হিংসার প্রতিবাদে কমিশনের অফিসে তালা ঝুলিয়ে দিলেন তিনি। শনিবার সন্ধ্যায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের অফিসে যান শুভেন্দু। তারপরেই দেন তালা ঝুলিয়ে। তিনি বলেন, “গোটা পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ আজ ভোট (Panchayat election 2023) দিতে পারেননি। এই ভোটগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যবস্থাপনায় রাজীব সিনহার উদ্যোগে লুঠ হয়ে গিয়েছে। আমার এই নিয়ে চারবার আসা হল। আমাদের ইলেকশন কো-অর্ডিনেটর শিশির বাজোরিয়ার ১০ বার আসা হল। বারে বারে প্রতিবাদ করেছেন সবাই। এই নির্বাচনের যে সব ত্রুটি-বিচ্যুতি আছে, তা দেখিয়ে দেওয়ার দায়িত্ব এ রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির। তাই আমরা সারাদিন মাঠে-ময়দানে লড়াই করেছি।”

    শুভেন্দুর দাবি

    তিনি বলেন, “সাংবিধানিক বডির কাছে আমাদের আসতে হয়েছে। মহামান্য উচ্চ আদালতের নির্দেশ ছিল, সিসিটিভি মনিটরিং করতে হবে। রাজ্যে ভোটের নামে প্রহসন হয়েছে। আমরা নির্দিষ্ট কয়েকটি প্রস্তাব দিচ্ছি। সিসি ক্যামেরায় যদি ছাপ্পা (Panchayat election 2023) হয়েছে দেখা যায়, তবে ফের ভোট করতে হবে। যেখানে সিসি ক্যামেরা দেখা গিয়েছে গতকাল (শুক্রবার) ব্যালটে ছাপ মারা হয়েছে, সেই প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে এফআইআর করতে হবে। যখন ব্যালট বাক্স সিল করা হচ্ছে, তখন বিজেপি প্রার্থীকে রাখা হয়নি, এমন ঘটনা যেখানে ঘটেছে সেখানে আবার ভোট করাতে হবে।” এদিন শুভেন্দুর তালা ঝোলানোর পরপরই অবশ্য তালা খুলে ফেলে পুলিশ।

    আরও পড়ুুন: হানাহানির ভোটে শীর্ষে মুর্শিদাবাদ, দ্বিতীয় কোচবিহার! ভোটের দিন খুন ১৫

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat Election 2023: ঝরল রক্ত, পড়ল লাশ, সি-ভোটারের সমীক্ষায় তৃণমূলের সর্বনাশের ইঙ্গিত!

    Panchayat Election 2023: ঝরল রক্ত, পড়ল লাশ, সি-ভোটারের সমীক্ষায় তৃণমূলের সর্বনাশের ইঙ্গিত!

    মাধ্যম নিউজ ডেস্ক: গণতন্ত্রের উৎসবে কান্নার রোল। আক্ষরিক অর্থেই শোকের আবহে শনিবার শেষ হল ১০ম পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023)। অকালে খালি হয়ে গেল রাজ্যের ১৫টি মায়ের কোল। গুলি-বোমা-বারুদের গন্ধে দিনভর ভারী হয়ে রইল রাজ্যের আষাঢ়ের আকাশ। ভোটারের লাল টকটকে রক্তের দাগ লেগে রইল রাজ্যেরই একটি বুথে। নির্বাচন কমিশন রইল ঠুঁটো। যার জেরে কোথাও হাতজোড় করে প্রাণ বাঁচানোর আর্তি জানাতে দেখা গিয়েছে পুলিশ কর্মীকে।

    কাঁদছেন খোদ প্রিসাইডিং অফিসার!

    সংবাদ মাধ্যমের সামনে কাঁদতে দেখা গিয়েছে খোদ প্রিসাইডিং অফিসারকে। প্রশাসনকে ঠুঁটো করে কোথাও দেদার ছাপ্পা ভোট দিয়েছে তৃণমূল। কোথাও আবার আগ্নেয়াস্ত্র হাতে ছোটাছুটি করতে দেখা গিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের। ব্যালট লুঠ হওয়ার গুচ্ছ অভিযোগও (Panchayat Election 2023) এসেছে বিরোধীদের কাছ থেকে।

    শাসককে টক্কর বিরোধীদের!

    এহেন আবহেও রাজ্যের শাসক দলকে ভোটের ফলে টক্কর দিতে চলেছেন বিরোধীরা। অন্তত এবিপি আনন্দ সি-ভোটারের সমীক্ষা তা-ই বলছে। ওই সমীক্ষা থেকেই জানা গিয়েছে, রাজ্যের ২০টি জেলা পরিষদের বেশ কয়েকটি ক্ষেত্রে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। কোথাও আবার শাসককে টক্কর নিচ্ছে বাম-কংগ্রেস জোট। এক নজরে দেখে নেওয়া যাক, জেলা পরিষদের সম্ভাব্য চিত্র।

     

      জেলা জেলা পরিষদ মোট আসন টি এম সি বি জে পি  অন্যান্য
    কোচবিহার ৩৪ ১১-১৭   ১৮-২২ ০-১
    জলপাইগুড়ি ২৪ ১৬-২০ ৪-৮ ০-১
    আলিপুরদুয়ার ১৮ ৪-৮ ১০-১৪ ০-১
    উত্তর দিনাজপুর ২৬ ১৯-২৫ ০-৪ ০-৩
    দক্ষিণ দিনাজপুর ২১ ১১-১৫ ৬-১০ ০-১
    মালদহ ৪৩ ১৮-২৬ ৩-৭ ১৫-১৭
    মুর্শিদাবাদ ৭৮ ৩৯-৪৯ ০-৪ ২৬-৩৬
    নদীয়া ৫২ ৩০-৪০ ১২-১৮ ০-৪
    বীরভূম ৫২ ৩৪-৪৪ ৬-১২ ০-৫
    ১০ পশ্চিম বর্ধমান ১৮ ১১-১৫ ২-৬ ০-১
    ১১ পূর্ব বর্ধমান ৬৬ ৪৩-৫৩ ১১-১৭ ০-৫
    ১২ হুগলী ৫৩ ৩৬-৪৬ ৭-১৩ ০-৪
    ১৩ উত্তর ২৪ পরগণা ৬৬ ৪৪-৫৪ ৫-১১ ৬-১০
    ১৪ দক্ষিণ ২৪ পরগনা ৮৫ ৫৯-৬৯ ১৪-২০ ১-৫
    ১৫ বাঁকুড়া ৫৬ ৩৭-৪৭ ৯-১৫ ০-৩
    ১৬ পুরুলিয়া ৪৫ ২২-৩২ ১০-১৬ ০-৪
    ১৭ পশ্চিম মেদিনীপুর ৬০ ৩১-৪১ ১৯-২৫ ০-৪
    ১৮ পূর্ব মেদিনীপুর ৭০ ৩৫-৪৫ ২৬-৩২ ০-২
    ১৯ ঝাড়গ্রাম ১৯ ১৩-১৭ ২-৬ ০-১
    ২০ হাওড়া ৪২ ২৭-৩৫ ৭-১১ ১-৩

    তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির গুচ্ছ অভিযোগ। উন্নয়নের বুলি যে নিছকই ফাঁকা আওয়াজ মাত্র, তাও স্পষ্ট। এসবের জেরে এবার ভোটের হাওয়া ছিল বিরোধীদের (Panchayat Election 2023) পালেই। বিরোধীদের অভিযোগ, সেই কারণেই জনগণের মতের ওপর ভরসা করতে পারেনি শাসক। চালিয়েছে লুঠতরাজ, গুলি, বোমা। তা সত্ত্বেও জেলা পরিষদে যে ফল হতে চলেছে, তা তৃণমূলের পক্ষে অশনি সংকেত বলেই ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের।  

    আরও পড়ুুন: পঞ্চায়েত নির্বাচনে অবাধ ছাপ্পা, হিংসা, প্রতিবাদে ‘ঠুঁটো’ নির্বাচন কমিশনের দফতরে তালা শুভেন্দুর

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Panchayat Elections 2023: হানাহানির ভোটে শীর্ষে মুর্শিদাবাদ, দ্বিতীয় কোচবিহার! ভোটের দিন খুন ১৫

    Panchayat Elections 2023: হানাহানির ভোটে শীর্ষে মুর্শিদাবাদ, দ্বিতীয় কোচবিহার! ভোটের দিন খুন ১৫

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটের (Panchayat Elections 2023) নির্ঘণ্ট হওয়া থেকে শুরু করে শুক্রবার অর্থাৎ, ভোটের আগের সন্ধে পর্যন্ত গত ৩০ দিনে রাজ্যে ভোট–পূর্ববর্তী হিংসার বলি হয়েছিলেন ১৮ জন। ফলে, শনিবার অর্থাৎ আজ ভোটগ্রহণের দিন কী হতে চলেছে তার একটা পূর্বাভাস পাওয়া গিয়েছিল। আর সেই আশঙ্কা সত্যিও হলো। 

    এদিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোট হিংসার (Bengal Poll Violence) খবর আসতে শুরু করে। উত্তর হোক বা দক্ষিণ— রাজ্যের সর্বত্র রক্ত ঝরেছে। বিভিন্ন প্রান্তে মৃত্যু হয়েছে। শাসক হোক বা বিরোধী— সব দল, সব রঙের কর্মী-সমর্থকরা এই হিংসার শিকার হয়েছেন। কোচবিহার থেকে বর্ধমান, উত্তর থেকে দক্ষিণ ২৪ পরগনা, মালদা থেকে মুর্শিদাবাদ— বিভিন্ন জেলা থেকে এসেছে মৃত্যুর খবর। আগের দিন যে সংখ্যা ১৮ ছিল, শনিবার সন্ধে পর্যন্ত সেই সংখ্যা বেড়ে হয়েছে ৩৩। অর্থাৎ, শুক্রবার রাত থেকে শুরু করে শনিবার সন্ধে পর্যন্ত মারা গিয়েছেন ১৫ জন। গুলিবিদ্ধি হয়ে চিকিৎসাধীন অনেক। এছাড়া, বোমার ঘায়ে বা মারধরে জখমের সংখ্যা বহু। 

    ভোট হানাহানিতে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ। সমস্যা শুরু হয়েছিল মনোনয়নের প্রথম দিন থেকেই। তবে পঞ্চায়েত ভোটের (Panchayat Elections 2023) আগের রাত থেকে পরিস্থিতি চরমে পৌঁছেছে। শুক্রবার রাত থেকে শনিবার ভোটের দিন দুপুর পর্যন্ত সেই জেলায় পাঁচ জন খুন হয়েছেন। এর মধ্যে শুধুমাত্র শাসকদলেরই তিন জন কর্মী খুন হয়েছেন। এক কংগ্রেস কর্মী এবং এক জন সিপিএম সমর্থককেও খুনের অভিযোগ উঠেছে। তালিকায় দু’নম্বরে কোচবিহার। একই সময়ে এই জেলায় তিনজন খুন হয়েছেন। এর মধ্যে ২ জন বিজেপির এবং একজন তৃণমূলের। 

    আরও পড়ুন: নদিয়ার বুথে বোমাবাজি তৃণমূলের, জবাবে শূন্যে গুলি কেন্দ্রীয় বাহিনীর

    একবার দেখে নেওয়া যাক এই ১৫ জনের মধ্যে কে কোথায় মারা গিয়েছেন (Bengal Poll Violence)—

    কোচবিহার

    কোচবিহার-১ নম্বর ব্লকের ফলিমারী গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি পোলিং এজেন্ট মাধব বিশ্বাসকে গুলি করে খুন করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বুথ কেন্দ্রে ঢুকতে যাওয়ার সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। তারপরে উত্তেজনা ছড়ালে তাঁকে গুলি করা হয়। ঘটনায় আহত হয়েছেন বিজেপি প্রার্থী মায়া ভৌমিক সরকারও। 

    তুফানগঞ্জে তৃণমূলের বুথ চেয়ারম্যানকে খুনের অভিযোগ ঘিরে শোরগোল এলাকায়। শুক্রবার রাতে গণেশ সরকারের (৫০) রক্তাক্ত দেহ উদ্ধার হয়। গণেশ কোচবিহার জেলার তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের রামপুরের ৯/৬৪ নম্বর বুথের চেয়ারম্যান ছিলেন। স্থানীয় টোটো ইউনিয়নের সভাপতিও ছিলেন বলে স্থানীয় সূত্রে খবর।

    দিনহাটা ১ নম্বর ব্লকে গুলিবিদ্ধ বিজেপি কর্মীর মৃত্যু হল দিনহাটা হাসপাতালে। মৃতের নাম চিরঞ্জিত কার্জি। শনিবার সকালে দিনহাটার কালীরপাট গ্রামে ভোট ঘিরে তুমুল অশান্তি শুরু হয়। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বুথে ঢুকে তাণ্ডব শুরু করে। বাধা দেওয়ায় বিজেপি কর্মীদের উপর চড়াও হয় তারা। বুথের মধ্যেই গুলি চলে। মারা যান চিরঞ্জিত। গুলিবিদ্ধ রাধিকা বর্মন নামে আরেক বিজেপি কর্মী।

    দক্ষিণ দিনাজপুর

    ভোট চলাকালীন বুথের মধ্যেই খুন হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর-১ ব্লকের চাকুলিয়া থানার ২ নম্বর বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভেবরা গ্রামের ১৯২ বুথে। কংগ্রেস ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন মহম্মদ শাহেনশা। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়েন তিনি। পরে, হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

    মুর্শিদাবাদ

    বেলডাঙায় ভোট (Panchayat Elections 2023) হিংসার বলি হন তৃণমূলের কর্মী বাবর আলি (৪০)। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার অন্তর্গত কাপাসডাঙা ষষ্ঠীতলা এলাকায়।  শুক্রবার সন্ধেয় বেলডাঙা কাপাসডাঙ্গা এলাকায় বাড়ির সামনে বসে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন বাবর আলি। অভিযোগ, আচমকাই স্থানীয় কংগ্রেস নেতা শফিকুল শেখ ও মুরসালিম শেখের নেতৃত্বে কিছু দুষ্কৃতী বাবরকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। রক্তাক্ত অবস্থায় বাবরকে উদ্ধার করে বেলডাঙা হাসপাতালে ভর্তি করা হয়। 

    রেজিনগরে তৃণমূল কর্মীকে বোমা মেরে খুন করার অভিযোগ। শনিবার সকালে রেজিনগর থানার নাজিরপুরে মৃত্যু হয়েছে ইয়াসিন শেখ নামে এক শাসকদলের কর্মীর। অভিযোগ, দুষ্কৃতীদের ছোড়া বোমের আঘাতে মৃত্যু হয়েছে ইয়াসিনের। নিহত ওই ব্যক্তি স্থানীয় তৃণমূল প্রার্থী কবিতা বিবির আত্মীয়। অভিযোগ, গভীর রাতে ওই এলাকায় ব্যাপক বোমাবাজি হয়। বাড়ির ছাদ থেকে বোমা ছোড়া হয়। সেই বোমা ফেটেই নিহত হন ইয়াসিন শেখ। 

    খড়গ্রামেও একটি ফাঁকা জমি থেকে শনিবার সকালে তৃণমূল কর্মী সাত্তারউদ্দিন শেখের দেহ উদ্ধার হয়। খড়গ্রামের রতনপুরেই মনোনয়নের প্রথম দিন খুন হন কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ। স্থানীয় সূত্রে খবর, সাত্তারউদ্দিনই সেই খুনের মূল অভিযুক্ত ছিলেন। স্থানীয় বাসিন্দাদের ধারণা, সেই খুনের বদলা নেওয়ার জন্যই শনিবার ভোট শুরুর ঠিক আগে তৃণমূল কর্মী সাত্তারুদ্দিনকে খুন করা হয়েছে।

    বহরমপুরের নওদাতে কংগ্রেস কর্মীকে মারধর বুথের সামনে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

    লালগোলায় বুথে সংঘর্ষ হয় বাম-তৃণমূলের। সেই সংঘর্ষে মৃত্যু হয় বাম সমর্থকের। একটি বুথে শাসকদলের কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে সিপিএমের। ভোট দিতে এসে সেই সংঘর্ষের মধ্যে পড়ে যান রওশন আলি নামে ওই সিপিএম সমর্থক। বেধড়ক মারধর করা হয় তাঁকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।

    মালদা

    মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের এক কর্মীকে খুনের অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। দাবি, কংগ্রেসের হামলায় নিহত হয়েছেন তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি মহম্মদ নাসিরের কাকা শেখ মালেক। পায়ে গুলি লেগে আহত হয়েছেন নাসিরও।

    নদিয়া

    চাপড়ার কল্যাণদহে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। শাসক দলের দাবি, দলবদ্ধ ভাবে ভোট দিতে যাওয়ার সময় তৃণমূল কর্মীদের উপর হামলা চালান কংগ্রেস কর্মী সমর্থকেরা। ধারালো অস্ত্র দিয়ে ওই তৃণমূল কর্মীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। আমজাদ হোসেন নামে এক তৃণমূল কর্মীকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

    উত্তর ২৪ পরগনা

    বারাসত-১ ব্লকের কদম্বগাছিতে এক নির্দল প্রার্থীর সমর্থককে পিটিয়ে খুন করা হয়েছে। আবদুল্লা আলি নামে এক নির্দল প্রার্থীকে পিটিয়ে খুন করা হয়েছে। বয়স ৪১ বছর৷ অভিযোগের আঙুল উঠেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, ভোটের আগের দিন রাতে তাঁর উপর হামলা চালানো হয়। গভীর রাতে তাঁকে বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

    দক্ষিণ ২৪ পরগনা

    ভোটের লাইনে দাঁড়িয়ে আচমকা ছোড়া বোমার আঘাতে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। শনিবার এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। নিহতের নাম আনিসুল ওস্তাগর। তিনি স্থানীয় তৃণমূল প্রার্থীর আত্মীয় বলে জানা গিয়েছে। ওই ঘটনায় বোমা ছোড়ার অভিযোগ উঠেছে স্থানীয় নির্দল প্রার্থীর দলবলের বিরুদ্ধে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

    পূর্ব বর্ধমান

    কাটোয়ায় খুন হয়েছেন তৃণমূল কর্মী গৌতম রায়। অভিযোগ, সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা এই হামলার নেপথ্যে। অভিযোগ, কাটোয়ার সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বুথের (Panchayat Elections 2023) বাইরে বার করে এনে পিটিয়ে খুন করা হয় গৌতমকে। 

    আউশগ্রামে তৃণমূল ও সিপিএম সংঘর্ষে এক সিপিএম কর্মী নিহত হন (Bengal Poll Violence)৷ মৃতের নাম রাজিবুল হক৷ গতকাল পূর্ব বর্ধমানের আউশগ্রামের অমরপুর পঞ্চায়েতের বিষ্ণুপুরে ভোটকর্মীদের সামনেই দুই গোষ্ঠীর বচসা শুরু হয়৷ এরপর তা মারামারিতে পৌঁছয়৷ এই ঘটনায় দু’পক্ষের চারজন আহত হয়েছেন৷ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat election 2023: নদিয়ার বুথে বোমাবাজি তৃণমূলের, জবাবে শূন্যে গুলি কেন্দ্রীয় বাহিনীর

    Panchayat election 2023: নদিয়ার বুথে বোমাবাজি তৃণমূলের, জবাবে শূন্যে গুলি কেন্দ্রীয় বাহিনীর

    মাধ্যম নিউজ ডেস্ক: বিরোধী দলের ভোটারদের সন্ত্রস্ত করে ভোট লুঠের ছক কষেছিল তৃণমূল (TMC)। অভিযোগ, সেই কারণে শনিবার সকাল থেকে নদিয়ার হাতিশালা গ্রাম পঞ্চায়েত (Panchayat election 2023) এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ব্যাপক বোমাবাজি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মুহূর্মুহূ কান ফাটানো বোমার আওয়াজে আর বুথমুখো হননি ভোটাররা। এনিয়ে বুথের মধ্যেই গন্ডগোল শুরু হয় তৃণমূল-বিজেপির মধ্যে।

    অশান্তি থামানোর চেষ্টা কেন্দ্রীয় বাহিনীর

    অশান্তি থামানোর চেষ্টা করে কেন্দ্রীয় বাহিনী। ওই সময় ফের বোমাবাজি করতে শুরু করে তৃণমূলের দুর্বৃত্তরা। এর পরেই ভোটারদের আস্থা ফেরাতে শূন্যে পাঁচ রাউন্ড গুলি চালান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। হতাহতের কোনও খবর অবশ্য নেই। কেন্দ্রীয় বাহিনীর উগ্রমূর্তি দেখে পিঠটান দেয় তৃণমূলের হার্মাদরা। তার পরেই ফের শুরু হয় ভোটগ্রহণ-পর্ব। স্থানীয় বাসিন্দাদের দাবি, এদিন সব মিলিয়ে ২০টিরও বেশি বোমা ছোড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

    বোমাবাজি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের

    হাতিশালা গ্রাম পঞ্চায়েতের (Panchayat election 2023) একটি প্রাথমিক বিদ্যালয়ে তৈরি হয়েছে বুথ। যথারীতি ভোট গ্রহণ শুরু হয় সকাল ৭টায়। তার ঢের আগে থেকেই লাইনে দাঁড়িয়ে গিয়েছিলেন বেশ কিছু ভোটার। অভিযোগ, ভোট গ্রহণ-পর্ব শুরু হওয়ার পরে পরেই নানাভাবে সন্ত্রাসের চেষ্টা করে তৃণমূল। ভোটারদের সাহস জোগানোর চেষ্টা করে বিজেপির নেতা-কর্মীরা। অভিযোগ, এর পরেই ভোটারদের লাইন ফাঁকা করতে বোমাবাজি করতে শুরু করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ভয়ে লাইন ফেলে বাড়ির দিকে ছুটতে শুরু করেন লাইনে দাঁড়ানো ভোটাররা। এই বুথের প্রহরায় ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ২০টিরও বেশি বোমা ছুড়েছে। পদ্ম শিবিরের তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের পাল্টা দাবি, অশান্তি ছড়িয়েছে বিজেপিই।

    আরও পড়ুুন: “মেরে ফেলবে, বুথ থেকে সরান”, সুকান্তর কাছে আর্জি রাজ্যের এক পুলিশকর্মীর

    এদিকে, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে (Panchayat election 2023) গিয়ে মৃত্যু হল এক ভোটারের। নদিয়ার চাপড়ার ঘটনায় চাঞ্চল্য। এদিন চাপড়ার একটি বুথে ভোটের লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের সঙ্গে ঝামেলা বাঁধে ভোটারদের। রুখে দাঁড়ান এক ভোটার। আচমকাই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই ভোটার। চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় তাঁকে। বর্তমানে দেহটি রাখা হয়েছে ওই হাসপাতালেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Murder: স্ত্রীকে খুনের পর মাথার ঘিলু রান্না করে খেলেন স্বামী! কোথায় ঘটল এমন হাড়হিম ঘটনা?

    Murder: স্ত্রীকে খুনের পর মাথার ঘিলু রান্না করে খেলেন স্বামী! কোথায় ঘটল এমন হাড়হিম ঘটনা?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথমে স্ত্রীকে খুন (Murder), তারপর নিহতের ঘিলু রান্না করে  খেলেন এক ব্যক্তি। এখানেই অশ্য শেষ নয়, স্ত্রীর খুলিকে ছাইদানি হিসাবে ব্যবহার করার অভিযোগও উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মেক্সিকোর পুয়েব্লোতে। গত ২ জুলাই এই খুনীকে নিজের বাড়ি থেকে গ্রেফতার করেছে সেদেশের পুলিশ।

    ঘটনার পূর্ণ বিবরণ…

    আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলি বলছে, অভিযুক্তের নাম আলভারো (৩২)। মেক্সিকো পুলিশ জানিয়েছে, মদ্যপ অবস্থায় গত ২৯ জুন স্ত্রী মারিয়া মন্টসেরাটকে খুন (Murder) করেন আলভারো। পুলিশের কাছে অবশ্য এক আজব দাবি করেছেন আলভারো। তাঁর বক্তব্য, তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন, আর সেই আদেশ পালন করতেই স্ত্রীকে এমন নৃশংসভাবে খুন করেন।

    একবছরও পূর্ণ হয়নি খুনীর বিয়ের

    জানা গিয়েছে, এক বছরও সম্পূর্ণ হয়নি মারিয়া ও আলভারোর বিয়ে। মারিয়ার অবশ্য এটা প্রথম বিয়ে নয়। মারিয়ার আগের পক্ষের পাঁচ কন্যা সন্তান রয়েছে বলে খবর, প্রত্যেকের বয়স ১২ থেকে ২৩ এর মধ্যে। সেদেশের স্থানীয় সংবাদপত্রগুলি বলছে, আলভারো পুলিশের জেরায় স্বীকার করেছেন যে, তিনিই মারিয়ার খুনী। এবং ট্যাকো (মেক্সিকো দেশের এক ধরনের খাবার) দিয়ে স্ত্রীর ঘিলু খেয়েছেন। আলভারোর ঘর থেকে তল্লাশি চালিয়ে একটি খুলিও উদ্ধার করেছেন তদন্তকারীরা। আলভারো দাবি, ওই খুলি তাঁর স্ত্রী মারিয়ার। স্ত্রীর দেহাংশ একটি প্ল্যাস্টিকের ব্যাগে ভরে রেখেছেন বলে দাবি করেন আলভারো।

    স্ত্রীকে খুনের (Murder) পর সন্তানকে ফোন করেন আলভারো

    স্থানীয় সংবাদমাধ্যমগুলিতে প্রকাশিত খবর অনুযায়ী, স্ত্রী মারিয়াকে খুনের ঠিক দু’দিনের মাথায় তাঁর এক সন্তানকে ফোন করেন আলভারো। তাকে খুনের ঘটনা সম্পর্কে তখনই সবটা জানান আলভারো। বড় মেয়েকে ফোন করে আলভারো জানান, সে এসে যেন তার মায়ের দেহ উদ্ধার করে নিয়ে যায়। মারিয়ার মা আলিসিয়া মন্টিয়েল সেরান, অর্থাৎ আলভারোর শাশুড়ি সংবাদমাধ্যমে এমনটাই দাবি করেছেন। মারিয়ার মা আলভারোর বিরুদ্ধে কালাজাদুর অভিযোগও এনেছেন। পুলিশ সূত্রে খবর, আলভারোর বাড়ি থেকে তন্ত্রসাধনার বেশ কিছু সরঞ্জাম উদ্ধার হয়েছে। এই খুনের সঙ্গে ব্ল্যাক ম্যাজিকের যোগ রয়েছে কি না খতিয়ে দেখছে সেদেশের পুলিশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat Election 2023: “চলো কালীঘাট, ইটগুলো খুলি”, মাঝ-ভোটেই গণ অভ্যুত্থানের ডাক শুভেন্দুর

    Panchayat Election 2023: “চলো কালীঘাট, ইটগুলো খুলি”, মাঝ-ভোটেই গণ অভ্যুত্থানের ডাক শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) চলাকালীনই পড়ে গিয়েছে তিন-তিনটে লাশ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছে অশান্তির খবর। কোথাও বোমাবাজি হয়েছে। কোথাও চলেছে গুলি। কোথাও আবার নির্বাচন ভণ্ডুল করতে ব্যালটবক্সে জলও ঢেলে দিয়েছে দুর্বত্তরা। পুলিশকে নিষ্ক্রিয় রেখে দেদার ছাপ্পা মারার অভিযোগও উঠেছে। এমতাবস্থায় ‘চলো কালীঘাট, ইটগুলো খুলি’ স্লোগান দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার নন্দীগ্রামে নিজের ভোট দেওয়ার পরে শুভেন্দু বলেন, “রাজ্যে শান্তি ফেরাতে দুটি পথ রয়েছে। জনগণের অভ্যুত্থান। চলো কালীঘাট। ইটগুলো খুলি। গুলি করুক। প্রথমে দশ-বিশ জন মরবে। আমি থাকতে রাজি আছি। তার পরে বাংলার ১০ কোটি মানুষ বেঁচে যাবে। আর দ্বিতীয় ৩৫৬ বা ৩৫৫ অনুচ্ছেদ জারি করে নির্বাচন।”

    ‘নো ভোট টু মমতা’

    এর আগে ‘নো ভোট টু মমতা’ স্লোগান দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা (Panchayat Election 2023)। এদিন শুভেন্দু বলেন, “আমি একটা লক্ষ্য নিয়ে এসেছি। তার জন্য আমায় যা করতে হয় করব। পতাকা নিয়ে, পতাকা ছেড়ে বাংলার গণতন্ত্র বাঁচাতে যা করতে হয় আমি করব।” তিনি বলেন, “রাজ্যপাল ও কেন্দ্রীয় সরকার ভাবছেন কিনা জানি না, তবে এ রাজ্যে ৩৫৬ বা নির্বাচনের সময় ৩৫৫ ধারা জারি করে প্রশাসনকে নিরপেক্ষ করতে না পারলে পশ্চিমবঙ্গে কোনও ভোট হতে পারে না।”

    শুভেন্দুর অভিযোগ, ভোট শান্তিপূর্ণ করতে কলকাতা হাইকোর্ট যা যা নির্দেশ দিয়েছিল, তাও মানা হয়নি।

    “আর কত রক্ত চাই আপনার?”

    নন্দীগ্রাম থেকেই এদিন শুভেন্দু (Panchayat Election 2023) ফোন করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে। ফোনে বলেন, “আর কত রক্ত চাই আপনার?  আমি কমিশনের দফতরে তালা ঝোলাতে কলকাতায় আসছি।” রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “মানুষকে বলব, আজ যা যা হচ্ছে, সব নোট করুন। কারণ কোর্ট মনিটর্ড নির্বাচন। কোর্টের অর্ডার মানেনি। কোর্ট বলেছিল, সিভিক ভলান্টিয়ার না লাগাতে, এরা লাগিয়েছে। কোর্ট বলেছিল, কনট্র্যাকচুয়ালদের ফার্স্ট, সেকেন্ড ও থার্ড পোলিং না করতে, এরা প্রিসাইডিং পর্যন্ত করেছে। কোর্ট বলেছিল, সিসিটিভি মনিটরিং করতে, যেখানে সিসিটিভি পাওয়া যাবে না, সেখানে ভিডিওগ্রাফি করতে, তাও করেনি।”

    আরও পড়ুুন: বাসন্তী, কাটোয়া, চাপড়া ও লালগোলায় ফের চারজন খুন

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • ISI: লাস্যময়ীর প্রেমের ফাঁদে পা দিয়ে মিসাইল গবেষণার তথ্য পাচার পাকিস্তানে! গ্রেফতার বিজ্ঞানী

    ISI: লাস্যময়ীর প্রেমের ফাঁদে পা দিয়ে মিসাইল গবেষণার তথ্য পাচার পাকিস্তানে! গ্রেফতার বিজ্ঞানী

    মাধ্যম নিউজ ডেস্ক: তাঁর বয়স ৬০ বছর। বিবাহিত। পাকিস্তানি এক লাস্যময়ীর পাতা ফাঁদে পা দিয়ে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইকে (ISI) প্রতিরক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ নথি চালান করার অভিযোগে মাস তিনেক আগেই গ্রেফতার করা হয়েছিল প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) বিজ্ঞানী প্রদীপ কুরুলকরকে। এবার চার্জশিট পেশ হল তাঁর বিরুদ্ধে। পেশ করল মহারাষ্ট্র পুলিশের জঙ্গি দমন শাখা। চার্জশিটে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের পাশাপাশি ভয়েস ও ভিডিও কলের মাধ্যমে আইএসআই এজেন্টের সঙ্গে প্রদীপের যোগাযোগের সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে।

    গ্রেফতার বিজ্ঞানী

    পুণের ডিআরডিও-র সিস্টেম ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরির ডিরেক্টর পদে নিযুক্ত ছিলেন প্রদীপ। ৩ মে সরকারি গোপনীয় তথ্য ফাঁসের অভিযোগে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে গ্রেফতার করা হয় তাঁকে। এটিএসের দাবি, ১৯৮৮ সাল থেকে সমাজ মাধ্যমে সুন্দরী মহিলাদের ছবি দেখিয়ে ফাঁদে ফেলেছিল আইএসআইয়ের (ISI) এজেন্ট। চার্জশিটে বলা হয়েছে, আইএসআইয়ের ওই এজেন্ট বিভিন্ন নামে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট খোলে। এভাবেই প্রদীপের সঙ্গে যোগাযোগ রাখত সে।

    জারা দাশগুপ্ত কে?

    ভুয়ো অ্যাকাউন্টগুলির দুজন ব্যবহারকারীর নাম হল জারা দাশগুপ্ত ও জুহি অরোরা। সুন্দরী জারা নিজেকে ব্রিটেনবাসী সফ্টঅয়্যার ইঞ্জিনিয়র বলে পরিচয় দিয়েছিল। অশালীন টেক্সট মেসেজ ও ভিডিও করে প্রদীপের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিল সে। পরে জারা প্রদীপের কাছে জানতে চায়, অগ্নি ৬ মিসাইল লঞ্চারের পরীক্ষা সফল হয়েছিল কিনা। মেজেজ পাঠিয়ে প্রদীপ নাকি তাকে বলেছিলেন, বেব, ওটা আমার ডিজাইন। সফল না হয়ে যায় না। ২০২২ সালের সেপ্টেম্বর ও ২০২৩ সালের ফেব্রুয়ারির মধ্যে আইএসআইয়ের ওই এজেন্টের সঙ্গে কথোপকথন হয় প্রদীপের। সেই সময় মিটিওর মিসাইল, ব্রহ্মোস, রাফাল, আকাশ ও অস্ত্র মিশাইল নিয়ে তার সঙ্গে খোলাখুলি কথা বলতেন প্রদীপ।

    আরও পড়ুুন: ভোট শুরু ৭টায়, পড়ে গিয়েছে লাশ, কমিশনার দফতরে এলেন ১০টায়!

    ডিআরডিও-র ড্রোন প্রোগ্রাম নিয়েও জারার কাছে তথ্য ফাঁস করেছিলেন প্রদীপ। প্রদীপের গতিবিধিতে (ISI) সন্দেহ হওয়ায় মহারাষ্ট্র এটিএসের দ্বারস্থ হয় ডিআরডিও কর্তৃপক্ষ। মে মাসে গ্রেফতার করা হয় প্রেমের ফাঁদে পড়া ওই বিজ্ঞানীকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।    

LinkedIn
Share