Tag: Bengali news

Bengali news

  • BJP: হাঁসখালিতে বিজেপি নেতা খুন, অভিযুক্ত তৃণমূল

    BJP: হাঁসখালিতে বিজেপি নেতা খুন, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটের আগে বিজেপি (BJP) নেতাকে খুন করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি থানার পিপুলবেরিয়া এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নকুল হালদার (৬০)। তিনি বিজেপির (BJP) পিপুলবেরিয়া বুথের সহ সভাপতি ছিলেন। বিজেপি নেতার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    ঠিক কী ঘটেছিল?

    পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বৃষ্টি হওয়ার সময় নকুলবাবু নিজের বেগুন জমিতে যান। কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও তিনি না আসায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। এরমধ্যে এলাকারই কয়েকজন এসে খবর দেন, আমবাগানে তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। খবর পেয়ে পরিবারের লোকজন তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান। এলাকায় গিয়ে দেখা যায়, গলায় গামছার ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মৃতদেহ ঝুলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাঁসখালি থানার পুলিশ। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

    কী বললেন বিজেপি (BJP) নেতার ছেলে?

    এ বিষয়ে প্রয়াত বিজেপি (BJP) নেতা নকুল হালদারের ছেলে রাজেশ হালদার বলেন, “আমার বাবাকে খুন করা হয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খুন করে বাবাকে গাছে ঝুলিয়ে দিয়েছে। কারণ, আমার বাবা এই এলাকার সক্রিয় বিজেপি নেতা ছিল। তাই, ভোটের আগে বাবাকে সরিয়ে দিল তৃণমূল”। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ওই এলাকার বাসিন্দা নারায়ণ ঘোষ। তিনি বলেন, “নকুলবাবু এলাকার প্রথম সারির বিজেপি নেতা ছিলেন। যেহেতু সামনে পঞ্চায়েত ভোট, তাই নকুলবাবু থাকলে তৃণমূলরা ওই এলাকায় ভোট লুট করতে পারবে না। সেই কারণেই তৃণমূল দুষ্কৃতীরা তাঁকে খুন করেছে। আমরা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি”।

    কী বললেন বিজেপি (BJP) বিধায়ক?

    এ বিষয়ে বিজেপি (BJP) বিধায়ক মুকুটমণি অধিকারী বলেন, “যেহেতু সামনে পঞ্চায়েত নির্বাচন সেই কারণে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই খুন করেছে। তার কারণ তাঁর একটি পা ভাঙা রয়েছে। তাছাড়া অত নীচু একটি ডালে কীভাবে তিনি গলায় ফাঁস দিতে পারেন”।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    জেলা তৃণমূল নেতা সনৎ চক্রবর্তী বলেন, “ওই বিজেপি (BJP) নেতা খুনের সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। আসলে এই ঘটনার পিছনে বিজেপির কোন্দল দায়ী। আমরা এই ঘটনার প্রকৃত তদন্ত দাবি করছি”।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Birbhum: বীরভূম বিস্ফোরণে এবার  গ্রেফতার  তৃণমূল নেতার ভাই

    Birbhum: বীরভূম বিস্ফোরণে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

    মাধ্যম নিউজ ডেস্ক: বীরভূমের (Birbhum) দুবরাজপুরে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণের পর সিআইডির বোম্ব স্কোয়াডের তল্লাশি চলে এলাকায়। একইসঙ্গে তৃণমূলের ওই নেতার ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, বোলপুরের যজ্ঞনগর গ্রাম থেকে প্রায় ১৫ টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। ড্রোন ক্যামেরার মাধ্যমে বোমার খোঁজে তল্লাশি চালায় পুলিশ।

    বীরভূমের (Birbhum) বিস্ফোরণে আরও এক গ্রেফতার

    কিছু দিন আগেই এগরা, বজবজ এবং তারপরে বীরভূমে (Birbhum) বাজি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ধরপাকড় এবং তল্লাশি চলছে রাজ্য জুড়ে। এবার দুবরাজপুরের তৃণমূল কর্মী শেখ সফিকের ভাই মরিলাল শেখকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে দুবরাজপুর আদালতে তোলা হয়। বিস্ফোরণের পর থেকেই পলাতক ছিল এই তৃণমূল কর্মীর ভাই। তাঁর পরিবারের অনেকেই গা ঢাকা দিয়ে আছেন বলে জানা গেছে। এখনও দোষীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দুবরাজপুরের ওই গ্রামে মোতায়েন করা হয়েছে পুলিশ।

    কীভাবে বীরভূমে (Birbhum) বিস্ফোরণ হয়েছিল?

    বিভিন্ন জায়গায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের জেরে তোলপাড় রাজ্য। ঘুম ছুটেছে পুলিশ প্রশাসনের। সেই সময় দুবরাজপুরের (Birbhum) পদুমা গ্রাম পঞ্চায়েতের ঘোড়াপাড়া গ্রামে শেখ সফিকের বাড়িতে বিস্ফোরণ হয়। শতাধিক তাজা বোমা মজুত ছিল চিলেকোঠার সিঁড়ি ঘরে। এই সফিক এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়েছে তাঁর বাড়ির কংক্রিটের দেওয়াল। বিকট শব্দে প্রতিবেশী এক শিশু জ্ঞান হারিয়ে ফেলেছিল। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিল গ্রামবাসীরা।

    বিস্ফোরণের পর পুলিশের ভূমিকা

    বিস্ফোরণের ঘটনায় তদন্তে নামে দুবরাজপুর থানার পুলিশ। আরও বোমা মজুত রয়েছে কিনা, খতিয়ে দেখার জন্য খবর দেওয়া হয় সিআইডি বোম্ব স্কোয়াডকে। বোলপুর (Birbhum) থেকে বোম্ব স্কোয়াডের প্রতিনিধিরা গিয়ে এদিন ঘটনাস্থলে তল্লাশি চালায়৷ কংক্রিটের ভগ্নপ্রায় বাড়ির চারপাশে চলে তল্লাশি অভিযান। যদিও, কোনও তাজা বোমা মেলেনি। সবকটিই বিস্ফোরণ হয়ে গিয়েছে বলে খবর। তবে বিস্ফোরণ স্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়। অন্যদিকে, বোলপুর থানার যজ্ঞনগর গ্রামে একটি ঝোপ থেকে তাজা বোমা উদ্ধার করে পুলিশ। বোলপুরের এসডিপিও নিখিল আগরওয়াল ও আইসি সুমন্ত বিশ্বাসের নেতৃত্বে যজ্ঞনগর গ্রামে চলেছিল এই বিশেষ পুলিশি অভিযান। তবে এলাকার মানুষের অভিযোগ, পুলিশ আগে থেকে আরও তৎপর হলে বিস্ফোরণ এড়ানো যেত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Congress: কর্নাটকের কংগ্রেস সরকারের কাছে ‘হিন্দু বিরোধী’ তিন দাবি অ্যামনেস্টি ইন্ডিয়ার!

    Congress: কর্নাটকের কংগ্রেস সরকারের কাছে ‘হিন্দু বিরোধী’ তিন দাবি অ্যামনেস্টি ইন্ডিয়ার!

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্নাটক (Karnataka) বিধানসভায় নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস (Congress)। ২২৪ আসন বিশিষ্ট ওই বিধানসভায় কংগ্রেস পেয়েছে ১৩৫টি আসন। তার পরেই মাথাচাড়া দিয়ে উঠেছে হিন্দুত্ব বিরোধী বিভিন্ন সংগঠন। রাজ্যের নয়া সরকারের কাছে তাদের ‘আবদার’ও জানিয়েছে ওই সংগঠনগুলি। এই যেমন, অ্যামনেস্টি ইন্ডিয়া। এই সংগঠনের বিরুদ্ধে দেশের একাধিক তদন্তকারী সংস্থা তদন্ত শুরু করতেই পাততাড়ি গুটিয়েছে। সম্প্রতি তারাই কর্নাটকে কংগ্রেস সরকারের কাছে একাধিক দাবি জানিয়েছে। যার মধ্যে তিনটিই হিন্দু-বিরোধী।

    কংগ্রেসের (Congress) কাছে দাবি

    ওই সংগঠনের দাবিগুলির মধ্যে রয়েছে, গোহত্যার অনুমতি দিতে হবে। দিতে হবে ধর্মান্তকরণের অধিকারও। স্কুলে হিজাব পরায় যে নিষেধাজ্ঞা রয়েছে, তা প্রত্যাহার করতে হবে এবং যেসব হিন্দু মুসলমানদের দোকান বয়কট করেছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ট্যুইট-বার্তায় অ্যামনেস্টি ইন্ডিয়া কর্নাটক কংগ্রেসকে বলেছে, মানবাধিকার রক্ষায় এই তিনটি কাজকে প্রায়োরিটি দিতে হবে।

    হিজাব পরে স্কুলে যাওয়ার দাবি

    ওই সংগঠনের প্রথম (Congress) দাবি, স্কুলে হিজাব পরার ওপর যে নিষেধাজ্ঞা জারি হয়েছে তা প্রত্যাহার করতে হবে। এই নিষেধাজ্ঞার জেরে মুসলমান মেয়েদের কাছে দুটি অপশন খোলা থাকছে। হয় তাকে ধর্মের স্বাধীনতা থেকে বঞ্চিত হতে হবে, নয়তো শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হতে হবে। এতে তারা ক্রমেই পিছিয়ে পড়ছে।

    প্রসঙ্গত, কর্নাটকের স্কুলগুলিতে সে সরকারি হোক কিংবা বেসরকারি নির্দিষ্ট পোশাক বিধি রয়েছে। ছাত্রছাত্রীরা যখন স্কুলে আসে, পোশাক বিধি মেনে পোশাক পরেই তাদের স্কুলে আসতে হয়। ২০২১ সালের ডিসেম্বরে হাঠাৎই একদিন কয়েকজন মুসলমান ছাত্রী হিজাব পরে ক্লাসরুমে আসতে শুরু করে। বাধা দিলে, সরকারের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হয় তারা। ফলশ্রুতি হিসেবে, রাজ্যের সমস্ত প্রতিষ্ঠানে ধর্মীয় কোনও পোশাক পরে আসার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত।

    ওই সংগঠনের দ্বিতীয় (Congress) দাবি হল, গোহত্যার অনুমতি দিতে হবে। দিতে হবে ধর্মান্তকরণের অনুমতিও। কর্নাটকে আইন করে দুটিই নিষিদ্ধ করা হয়। তাদের দাবি, তা না হলে সংখ্যালঘুদের ওপর ওই দুই আইনের অপব্যবহার হবে। ওই সংগঠনের তৃতীয় দাবিটি হল, যেসব হিন্দু মুসলমান দোকানদারদের বয়কট করছেন, তাঁদের শাস্তির ব্যবস্থা করতে হবে।

    আরও পড়ুুন: “মোদিজির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে নবান্নে”, বোমা ফাটালেন শুভেন্দু

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Bangladesh Genocide: একাত্তরে বাংলাদেশের গণহত্যাকে আন্তজার্তিক স্বীকৃতি দিতে ঢাকায় ডাচ টিম

    Bangladesh Genocide: একাত্তরে বাংলাদেশের গণহত্যাকে আন্তজার্তিক স্বীকৃতি দিতে ঢাকায় ডাচ টিম

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৯৭১ সালে পাকিস্তান থেকে পৃথক হওয়ার দাবিতে উত্তাল হয়েছিল সমগ্র পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশ। এই সময় ‘অপারেশন সার্চলাইট’-র নামে সারা বাংলাদেশ জুড়ে গণহত্যা (Bangladesh Genocide) চালিয়েছিল পাকিস্তানি সেনা। মধ্যযুগীয় এই বর্বরতাকে লুকিয়ে রাখতে চেষ্টার কসুর করেনি পাকিস্তান। তবে গত বছরে পূর্ব পাকিস্তানের ওপর হওয়া নরসংহারকে স্বীকৃতি দেয় আমেরিকার ‘লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশন’ সংস্থা। আন্তর্জাতিকভাবে এই গণহত্যার স্বীকৃতি যে খুব তাড়াতাড়ি মিলবে এবার সেই দাবি করলেন নেদারল্যান্ডের প্রাক্তন মন্ত্রী তথা মানবাধিকার কর্মী হ্যারি ফান বোমাল। ইতিমধ্যে ঢাকাতে চলে এসেছে বোমালের নেতৃত্বাধীন ইউরোপের মানবাধিকার প্রতিনিধি দল। ২০ মে থেকে শুরু হয়েছে তথ্য প্রমাণ সংগ্রহের কাজ, চলবে ২৬ মে পর্যন্ত।

    বাংলাদেশ জেনোসাইড (Bangladesh Genocide) শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন ঢাকায়

    বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন চলছে ঢাকাতে। সেখানে অংশ নিয়েছে নেদারল্যান্ডের প্রাক্তন মন্ত্রীর নেতৃত্বাধীন একটি মানবাধিকার দল। প্রাক্তন ডাচ মন্ত্রী বোমাল ছাড়াও ওই দলে রয়েছেন, রাজনীতি বিশেষজ্ঞ ক্রিস ব্ল্যাকবার্ন, ইউরোপিয়ান বাংলাদেশ ফোরামের ব্রিটেনের চেয়ারম্যান আনসার আহমেদ, নেদারল্যান্ডের চেয়ারম্যান বিকাশ চৌধুরি বড়ুয়া প্রভৃতি।

    সাংবাদিক সম্মেলনে কী বললেন প্রাক্তন ডাচ মন্ত্রী বোমাল

    ঢাকাতে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বোমাল বলেন, ‘‘আমেরিকার গণহত্যার স্বীকৃতি মিলেছিল ১০০ বছর পরে। আমি মনে করি, বাংলাদেশের ক্ষেত্রে তা হবে না। কয়েক বছরের মধ্যে বাংলাদেশের নরসংহার (Bangladesh Genocide) আন্তর্জাতিক স্বীকৃতি পাবে। সেটা ১০ বছরের মধ্যেই পাবে।’’

    আরও পড়ুন: বাংলাদেশে ফের কালী মন্দিরে আগুন, পুড়ে ছাই প্রতিমা, দুষ্কৃতীরা অধরা

    ব্রিটেনের সংসদেও নিন্দা প্রস্তাব আনা হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে

    ১৯৭১-এর গণহত্যা বিষয়ক আলোচনা ব্রিটেনের পার্লামেন্ট হয়েছে। সে দেশের সাংসদ পিটার শোরে এই নিন্দা প্রস্তাব এনেছিলেন। পাকিস্তানের এই মধ্যযুগীয় বর্বরতার (Bangladesh Genocide) বিরুদ্ধে পরবর্তীকালে ব্রিটেনের ২৩৩ জন এমপি এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চেয়ে প্রস্তাব পেশ করে।

    ১৯৭১ এর ইতিহাস

    পাকিস্তান থেকে পৃথক হওয়ার দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে শুরু হয় আন্দোলন। আন্দোলনকে কড়া হাতে দমন করতে অপারেশন সার্চলাইটের নামে নরসংহার (Bangladesh Genocide) শুরু করে পাকিস্তানি সৈন্যরা। তাদের সঙ্গে যোগ দেয় বাংলাদেশের রাজাকাররাও। সরকারি রিপোর্ট অনুযায়ী, প্রায় ১ কোটিরও বেশি সে দেশের সংখ্যালঘু হিন্দু তখন সীমান্ত পেরিয়ে ভারত এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। প্রসঙ্গত, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সব থেকে বেশি অবদান হিন্দুদের ছিল বলে মনে করেন গবেষকদের একাংশ। এনিয়ে বহু গবেষণামূলক লেখাও রয়েছে। গবেষক কালিদাস বৈদ্য সেসময় মুজিবর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তাঁর লেখায় মুক্তিযুদ্ধে হিন্দুদের ভূমিকা এবং ভারতের সহযোগিতার বিস্তৃত বিবরণ রয়েছে। কালিদাস বৈদ্যর লেখা বই থেকে জানা যায়, উদ্বাস্তু হিন্দুদের ভারত-বাংলাদেশ সীমান্তে সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করেছিল ভারত সরকার। তৈরি হয়েছিল মুজিব বাহিনী।

    ১৯৭১ সালের মার্চ মাসে ‘অপারেশন সার্চলাইট’ এর নামে ঢাকার বিখ্যাত রমনা কালী মন্দিরকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দেয় পাকিস্তানি সৈন্যরা। বিশেষজ্ঞ মহলের মতে, পাকিস্তানি সৈন্য এবং রাজাকাররা মনে করতে থাকে পূর্ব পাকিস্তান হিন্দু শূন্য হলেই, বিদ্রোহ দমন করা যাবে। তাই দমন পীড়ন হিন্দুদের ওপর সব থেকে বেশি হয়েছিল। সে দেশের সরকারি পরিসংখ্যান বলছে ৩০ লক্ষ নিরীহ বাংলাদেশি মানুষকে সেদিন হত্যা (Bangladesh Genocide) করেছিল পাকিস্তান। বাদ যায়নি ছোট শিশু থেকে মহিলা কেউই। দু’লক্ষের ওপর মহিলাকে গণধর্ষণ করা হয়েছিল। পরবর্তীকালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামে ভারত। শেষপর্যন্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয় পাকিস্তান। গঠন হয় নতুন বাংলাদেশ রাষ্ট্রের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • HS Rank: উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় সুষমার প্রিয় বিষয় ভূগোল, কী হতে চান আবু সামা?

    HS Rank: উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় সুষমার প্রিয় বিষয় ভূগোল, কী হতে চান আবু সামা?

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান (HS Rank) অধিকার করেছেন আবু সামা। চাকুলিয়ার রামকৃষ্ণপুর প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল হাই স্কুলের ছাত্র তিনি। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৫। এদিন তাঁর ফলাফলে খুশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে সকলে। যুগ্মভাবে দ্বিতীয় বাঁকুড়ার সুষমা খান। বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের ছাত্রী তিনি। তাঁর এই ফলাফলে উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা। খুশির আবহ পরিবারে।

    কী বললেন আবু সামা (HS Rank)?

    পরীক্ষার ফলাফল টিভিতে লাইভ দেখার সময়ই জানতে পেরেছিলেন, তিনি দ্বিতীয় স্থান (HS Rank) অধিকার করেছেন। স্বভাবতই এই খবরে বেজায় খুশি। কৃতী এই ছাত্র বললেন, এটা আসলে কঠিন পরিশ্রমেরই ফল। এরকম একটা ফল যে হবে, তা তাঁর আশাতেই ছিল। তবে তিনি ভেবেছিলেন, প্রথম হবেন। একটু ভুলের জন্য সেটা হাতছাড়া হয়েছে। তাঁর জীবনের লক্ষ্য কী, ভবিষ্যতে তিনি কী হতে চান, সেই বিষয়ে এদিন তিনি কিছু জানাতে চাননি। তাঁর ধারণা, সেটা বললেই হয়তো সমালোচনা শুরু হয়ে যাবে। তিনি সেটা চান না। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাবা-মা এবং স্কুলের শিক্ষকদের প্রতি। রামকৃষ্ণপুর হাই স্কুলের শিক্ষক সঞ্জয় সিনহা বলেন, আমাদের রাজ্যের মধ্যে সে দ্বিতীয় স্থান অধিকার করেছে। তাই আমরা খুবই গর্বিত। ভবিষ্যতে যেন এভাবেই পড়াশোনা চালিয়ে যায়, বড় মানুষ হয় এবং আমাদের নাম উজ্জ্বল করে, এটাই প্রার্থনা। এক কথায় আমরা খুবই আনন্দিত।

    কী বললেন সুষমা খান (HS Rank)?

    বাঁকুড়া শহরের চাঁদমারিডাঙার বাসিন্দা সুষমা খান। ৪৯৫ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় রাজ্যে যুগ্নভাবে দ্বিতীয় স্থান (HS Rank) অর্জন করেছেন। বাঁকুড়া মিশন গার্লস স্কুল থেকে ৬৯৪ পেয়ে মাধ্যমিকে চতুর্থ হয়েছিলেন। আর উচ্চ মাধ্যমিকে ৪৯৫ পেয়ে রাজ্যে দ্বিতীয় হলেন। তবে একটুর জন্য প্রথম হতে না পারায় খানিক আক্ষেপ রয়ে গেলেও এই ফলাফলে তিনি খুশি। তাঁর প্রিয় বিষয় ভুগোল। শহরের বঙ্গ বিদ্যালয়ের ছাত্রী সুষমা ভূগোল নিয়ে পড়াশোনা করে সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হতে চান। সুষমার বাবা এবং মাও চান মেয়ে নিজের ইচ্ছে মতো পড়াশোনা করুক। সুষমার বাবা লবকুমার মণ্ডল রাজ্য সরকারের পরিসংখ্যান বিভাগের কর্মী। পুরুলিয়ায় কর্মরত। মা উমা সামলান সংসার। দুই মেয়ের মধ্যে সুষমা ছোট। তাঁর পড়ার পাশাপাশি গানেও প্রতিভা রয়েছে। তাঁর দিদি প্রিয়মা খান প্রাণিবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন। এই জেনারেশনের মেয়ে হয়েও এখনও সোশ্যাল মিডিয়াতে কোনও অ্যাকাউন্ট নেই সুষমার। তাই সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট না করে তিনি এখনও প্রতিদিন নিয়ম করে ডায়েরি লেখেন। এটা তাঁর বরাবরের অভ্যাস। তিনি বলেন, এই ফলাফলে ভালো তো নিশ্চয়ই লাগছে। তবে এতটা ভালো ফল হবে, আশা করিনি। ছোট থেকে যে সমস্ত স্কুলে পড়েছি এবং টিউশনের স্যারেরা আমাকে অনেকটাই সাহায্য করেছেন। এর সঙ্গে আমার মা-বাবার সাপোর্ট তো আছেই। আরও আছে আমার দিদি ভাই। এমন একটি আনন্দের দিনে তা উদযাপন করা নিয়ে তেমন কোনও পরিকল্পনা তাঁর নেই। এখন শুধু তার চিন্তা ভবিষ্যতের যেসব পরীক্ষাগুলি আছে, সেগুলি ভালোভাবে দেওয়া। পড়াশোনার বাইরে রবীন্দ্র সংগীত তাঁর পছন্দের জিনিস। নিজেও ভালো গাইতে পারেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “মোদিজির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে নবান্নে”, বোমা ফাটালেন শুভেন্দু

    Suvendu Adhikari: “মোদিজির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে নবান্নে”, বোমা ফাটালেন শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: “একটা মুরগি খোঁজা হচ্ছে।” মঙ্গলবারই তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং আপ (AAP) নেতা অরবিন্দ কেজরিওয়ালের (Aravind Kejriwal) বৈঠককে এই ভাষায়ই কটাক্ষ করেছিলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তার ঠিক পরের দিনই ওই বৈঠককে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    শুভেন্দুর (Suvendu Adhikari) ট্যুইট-বোমা

    বৈঠকের একটি ছবি প্রকাশ করে ট্যুইট-বার্তায় শুভেন্দু লিখেছেন, “প্রধানমন্ত্রী মোদিজির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র তৈরি করতে পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নকে গতকাল অনৈতিকভাবে ব্যবহার করলেন আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। সব থেকে উদ্বেগের বিষয় হল এই বৈঠকে হাজির ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।”

    শুভেন্দুর প্রশ্ন একাধিক

    রাজ্যের বিরোধী দলনেতা (Suvendu Adhikari) বলেন, “সমালোচক অথবা নিন্দুকরা হয়তো পাল্টা প্রশ্ন করবেন, দু তিন জন মুখ্যমন্ত্রী রাজ্য সচিবালয়ে বৈঠক করলে ভুলটা কোথায়? তাঁদের কাছে আমার প্রশ্ন, এটা যদি মুখ্যমন্ত্রীদের বৈঠক হয়, তাহলে তার আলোচ্যসূচি কোথায়? সেখানে কি দিল্লি ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে কোনও সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে? যেমন, দিল্লি সরকার পশ্চিমবঙ্গ সরকারকে তাদের আবগারি নীতি প্রণয়নে সাহায্য করবে? বা পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দফতর দিল্লি সরকারের শিক্ষা দফতরকে কীভাবে সৎ ও স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ করতে হয়, তার প্রশিক্ষণ দেবে, ইত্যাদি…”

    কেন্দ্রে বিজেপি বিরোধী শক্তিকে একত্রিত করতে কোমর কষে নেমেছেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার বিকেলে নবান্নে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে মমতা বলেন, “আর তো ৬ মাস, তার আগেও হতে পারে, কোনও মিরাকেল হতে পারে।” কেজরিওয়াল বলেন, “দিদি বলেছেন, রাজ্যসভায় সমর্থন করবেন।” মমতা-কেজরির এই বৈঠক হয় ঘণ্টাখানেক। বৈঠকে আপ নেতা তথা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন দিল্লির তিন মন্ত্রী আপের সঞ্জয় সিংহ, রাঘব চাড্ডা এবং আতিশি। বৈঠকের পর নবান্নে যৌথ সাংবাদিক বৈঠকও করেন মমতা-কেজরি।

    আরও পড়ুুন: “কোভিডের চেয়েও মারাত্মক অতিমারির জন্য প্রস্তুত থাকুন”, সাবধানবাণী হু কর্তার

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • TMC: হাইকোর্টের নির্দেশে ভেঙে ফেলা হল তৃণমূল ভবন

    TMC: হাইকোর্টের নির্দেশে ভেঙে ফেলা হল তৃণমূল ভবন

    মাধ্যম নিউজ ডেস্ক: হাইকোর্টের নির্দেশ মত বুধবার ভেঙে ফেলা হল বড়ঞার বিতর্কিত তৃণমূল কংগ্রেসের (TMC) কার্যালয়। সরকারি জায়গায় ঘর নির্মাণ এবং অবৈধভাবে জায়গা দখলের অভিযোগ ছিল বলে কোর্টের নির্দেশে জানা গেছে। কোর্টের নির্দেশে খুশি নন তৃণমূলের স্থানীয় নেতারা। 

    কেন তৃণমূল (TMC) ভবন ভেঙে ফেলা হল?

    উল্লেখ্য ২০২১ সালে বড়ঞা ব্লকের আফ্রিকা মোড়ে নির্মিত করা হয়েছিল এই তৃণমূলের (TMC) ভবনটি। তারপরে স্থানীয় বাসিন্দা শফিউর রহমান আদালতের দ্বারস্থ হয়েছিলেন। উনি কোর্টে জানান, তৃণমূলের ভবনটি সরকারি জায়গায় নির্মাণ করা হয়েছে। তাঁর দাবি ছিল, জায়গাটা বেআইনিভাবে জবরদস্তি দখল করে নেওয়া হয়েছিল। আর এই অভিযোগে তদন্তে নেমে, দফায় দফায় তদন্তের পর, অবশেষে হাইকোর্টের নির্দেশ মতো বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হল তৃণমূলের ভবনটিকে। ভবনটি ভাঙতে যাতে কোনরকম বিশৃঙ্খলার ঘটনা না ঘটে, সেই কারণে বড়ঞা থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকাকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। মুর্শিদাবাদ কান্দি মহকুমা শাসক, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী এসে বুধবার ভেঙে ফেলা হল বড়ঞার তৃণমূলের ভবনটিকে।

    তৃণমূল (TMC) সমর্থকদের বক্তব্য

    এলাকায় তৃণমূলের ব্লক সভাপতি রবিন কুমার ঘোষ বলেন, এই ভবন তৃণমূলের কার্যালয় ছিল না। তবে তৃণমূল কর্মীদের মাঝে মাঝে মিটিং হতো। তিনি আরও বলেন, বিধায়ক জীবনকৃষ্ণ সাহা মাঝে মাঝে আসতেন, কিন্তু ভবনটি তাঁর অফিস কখনই ছিল না। ফলে ভবন সংক্রান্ত বিষয়ে তৃণমূল (TMC) নেতার বক্তব্যের মধ্যে অসঙ্গতি রয়েছে বলে অনেকেই মনে করছেন। এলাকার স্থানীয় জ্যোৎস্না খাতুন বলেন, পুলিশ ভাঙছে ৪৫ দাগের বিল্ডিং, কিন্তু আমি জানি ভাঙার কথা ৪৩, ৪৪ দাগের উপর নির্মিত বিল্ডিং। এটা ঠিক হচ্ছে না। উনি জানান, এরপর আমি আইনের সাহায্য নেবো। কোর্টের নির্দেশ পালন করায় প্রশাসনের বিরুদ্ধে শাসক দলের নেতাদের মধ্যে অসন্তোষের ছাপ দেখা যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cow Smuggling: গরুপাচার মামলায় ২ শুল্ক অফিসারকে জেরা সিবিআইয়ের, তলব আরও ২ জনকে

    Cow Smuggling: গরুপাচার মামলায় ২ শুল্ক অফিসারকে জেরা সিবিআইয়ের, তলব আরও ২ জনকে

    মাধ্যম নিউজ ডেস্ক: বিএসএফ-এর পর গরু পাচার (Cow Smuggling) মামলায় এবার সিবিআই রেডারে শুল্ক দফতর। সূত্রের খবর, গত তিনদিনে শুল্ক দফতরের ২ জন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী সপ্তাহে আরও ২ কাস্টমস অফিসারকে তলব করা হয়েছে। গরু পাচার মামলায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বর্তমানে তিহাড় জেলে বন্দি রয়েছেন। সঙ্গে রয়েছেন মেয়ে সুকন্যা এবং তাঁর দেহরক্ষী সায়গল। সেই তদন্তের সূত্র ধরে কয়েকজন শুল্ক দফতরের আধিকারিকের ভূমিকা নিয়ে সন্দেহ হয় সিবিআই-এর। তাই এই জেরা বলে জানা গেছে। এর আগে একই অভিযোগে বিএসএফের কয়েকজনকে জেরাও করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, মোটা টাকার বিনিময়ে কয়েকজন শুল্ক দফতরের আধিকারিক গরু পাচারে (Cow Smuggling) সাহায্য করতেন।

    মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্তের কাস্টমস অফিসাররা সিবিআইয়ের রেডারে

    সূত্রের খবর, ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় যে সমস্ত কাস্টমস অফিসার কর্মরত ছিলেন, বিশেষত মুর্শিদাবাদ জেলায়, মূলত তাঁদেরকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিবিআই-র তদন্তে জানা গেছে এই সীমান্ত পথেই বাংলাদেশে বেশিরভাগ গরু পাচার হতো। তদন্তকারীদের দাবি, গরু পাচারের মোটা অঙ্কের টাকা কার কাছে পৌঁছেছে, কাস্টমসের আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করছে সিবিআই। তদন্তকারীরা মনে করছেন, মোটা টাকার বিনিময়ে গরু পাচারে শুল্ক দফতরের আধিকারিকদের বড় ভূমিকা রয়েছে। আর সেটাই জেরা করে বার করে আনার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।

    আরও পড়ুন: এবার ‘চোর চোর’ স্লোগান শুনতে হল অভিষেককেও

    কীভাবে চলত গরু পাচার?

    চার্জশিটে ইতিমধ্যে বিস্তারিতভাবে তুলে ধরেছে ইডি যে কীভাবে চলতো এই গরু পাচার! তাদের চার্জশিট অনুযায়ী, স্থানীয় পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় এবং বিএসএফের একাংশের যোগসাজশে বীরভূম থেকে মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে পাচার হতো গরু। ২০১৫ সাল থেকে কাস্টমসের নিলাম করা গরু কিনে নিতেন এনামুল হক। লালগোলা, ডোমকল, জঙ্গিপুরের মতো জায়গায় কাস্টম অফিসে গরু কেনা হতো। বীরভূম থেকে লরিতে করে প্রথমে গরু পাঠানো হতো ওমরপুরের সোনার বাংলা অফিসে। এই অফিসের মালিক ছিলেন এনামুল হক। ট্রাক চালকের সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ রাখত সোনার বাংলা অফিসের কর্মীরা এবং কোথায় গরুগুলিকে নামাতে হবে তা জানিয়ে দেওয়া হতো। টাকার বিনিময়ে বিএসএফের একাংশকে ম্যানেজ করত এনামুল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • HS Rank: উচ্চ মাধ্যমিকে প্রথম শুভ্রাংশুর কী কী বিষয় ছিল জানেন? শুনলে অবাকই হবেন

    HS Rank: উচ্চ মাধ্যমিকে প্রথম শুভ্রাংশুর কী কী বিষয় ছিল জানেন? শুনলে অবাকই হবেন

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ কয়েক বছর পর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান (HS Rank) এল। কিন্তু তার থেকেও বোধহয় উল্লেখযোগ্য খবর হল, যে ছাত্রের হাত ধরে উজ্জ্বল হল বিদ্যালয়ের মুখ, সেই ছাত্রের সাবজেক্ট কম্বিনেশন। পদার্থবিদ্যা-রসায়ন-অঙ্কের সেই চিরাচরিত পথ ছেড়ে শুভ্রাংশু বেছে নিয়েছিলেন এক অদ্ভুত কম্বিনেশন। আর তাতেই বাজিমাত করলেন তিনি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এই ছাত্রের সাবজেক্ট কম্বিনেশন ছিল অর্থনীতি, সংখ্যাতত্ত্ব এবং কম্পিউটার সায়েন্স।

    কোন বিষয়ে কত নম্বর?

    শুভ্রাংশুর প্রথম ভাষা (HS Rank) বাংলায় প্রাপ্ত নম্বর ৯০। গ্রেড পার্সেনটাইল ৯৯.৩৫। দ্বিতীয় ভাষা ইংলিশে পেয়েছেন ৯৮। গ্রেড পার্সেনটাইল ৯৯.৯২। অর্থনীতিতে পেয়েছেন ১০০, গ্রেড পার্সেনটাইলও ১০০। অঙ্ক এবং স্ট্যাটিসটিকসে একই নম্বর। কম্পিউটার সায়েন্সের নম্বর ৯৮, গ্রেড পার্সেনটাইল ৯৯.৭৬। তিনি মোট ৪৯৬ নম্বর পেয়ে মেধা তালিকায় শীর্ষে রয়েছেন। ওভারঅল পার্সেনটাইল ১০০।

    কেমন ছিল তাঁর পড়াশোনার ধরন?

    অর্থনীতি তাঁর প্রিয় বিষয়। তাই এই বিষয়কে আঁকড়ে ধরেই ভবিষ্যৎ জীবনের স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন শুভ্রাংশু। মেধা তালিকায় শীর্ষে (HS Rank) থাকার খবরে যে তিনি এবং তাঁর বাবা-মা খুবই খুশি, সে কথা প্রকাশ করার পাশাপাশি শুভ্রাংশ জানিয়েছেন, প্রথম স্থানটি দখল করতে পারবেন, তা তিনি কখনও ভাবেননি। বিষয় নির্বাচনের ক্ষেত্রে তিনি যেমন বাঁধা ছকের বাইরে পা রেখেছেন, তেমনি পড়াশোনার ক্ষেত্রেও তিনি খুবই সহজ কথার মানুষ। তাঁর মতে, বইতে ঘণ্টার পর ঘণ্টা মুখ দিয়ে পড়ে থাকার দরকার পড়ে না। পড়া হল মনের জিনিস। মন ভালো থাকলে তবেই পড়ায় মন বসে। নরেন্দ্রপুরের মতো আবাসিক স্কুলে পড়াশোনা করেছেন। ফলে প্রাইভেট টিউশনির কোনও প্রশ্নই ছিল না। শিক্ষকদের সাহায্য এবং সহযোগিতাই যে তাঁকে শিখরে পৌঁছে দিয়েছে, সেকথাও তিনি অকপটে স্বীকার করেছেন।

    কী বললেন মিশনের প্রধান শিক্ষক?

    নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী ইস্টেশানন্দ বললেন, এটা খুবই আনন্দের খবর। আমরা অনেকদিন ধরেই আশা করছিলাম। ২০১৫ সালের পর বোধহয় আবার উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান (HS Rank) এল। প্রত্যাশিতই ছিল, ছেলেটি ভালো ফল করবে। তবে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানে সে আসবে, সেটা আমরা বুঝতে পারিনি। একইসঙ্গে আমাদের ন-জন ছাত্র প্রথম দশটি স্থানে রয়েছে। সারা বছর ধরেই ছেলেরা প্রচুর পরিশ্রম করেছে। আমাদের আবাসিক বিদ্যালয়। শিক্ষকরাও তাদের যথেষ্ট সহযোগিতা করেছেন। তারই ফল আমরা পেয়েছি। ইকনমিক্স, স্ট্যাটিসটিক্স, কম্পিউটার সায়েন্স এবং ম্যাথমেটিক্স- প্রথম স্থান পাওয়া শুভ্রাংশু থেকে শুরু করে আরও কয়েকজনের সাবজেক্ট কম্বিনেশন ছিল এরকমই। তাঁর মতে, এটি রয়্যাল কম্বিনেশন। প্রত্যেকটি বিষয়েই ভালো নম্বর তোলা যায়। তবে তিনি বলেন, নিয়মানুবর্তিতাই আমাদের ছাত্রদের ভালো ফল করার অন্যতম কারণ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share