Tag: Bengali news

Bengali news

  • Leaf vegetables: ভাতের পাতে শাক চাই-ই চাই! কোন শাকে কী উপকার, জানেন?

    Leaf vegetables: ভাতের পাতে শাক চাই-ই চাই! কোন শাকে কী উপকার, জানেন?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    দুপুরের মেনুতে রকমারি পদ থাকলেও, বাঙালির শাক (Leaf vegetables) ছাড়া ভাত খাওয়া যেন তাকে অসম্পূর্ণ করে দেয়! বিয়েবাড়িতে মাছের মাথা দিয়ে পুঁইশাক হোক কিংবা শীতের সবজি আর বড়ি ভাজা দেওয়া পালংশাক, বাঙালির রসনা তৃপ্তিতে এসব আলাদা স্বাদ জোগায়। তবে বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, শুধু স্বাদের জন্য নয়, স্বাস্থ্যের জন্যও এই শাকের গুরুত্ব অপরিসীম। তাঁরা জানাচ্ছেন, নিয়মিত শাক খেলে শরীরের একাধিক রোগ প্রতিরোধ সহজ হয়। নানান রোগের ঝুঁকিও সহজেই কমানো যায়। তাঁরা জানাচ্ছেন, বিভিন্ন শাকে নানান পুষ্টিগুণ রয়েছে। তাই নিয়মিত যে কোনও এক ধরনের শাক মেনুতে রাখলে শরীর ভালো থাকবে! আসুন জেনে নিই কোন শাকের কী কী গুণ?

    পালং শাক কমাবে আয়রনের ঘাটতি (Leaf vegetables)

    পালং শাকে (Vegetable)  প্রচুর পরিমাণে আয়রন থাকে। অধিকাংশ বাঙালি মেয়েই আয়রনের ঘাটতিতে ভোগেন। যার ফলে শরীরের রোগ প্রতিরোধ শক্তি কমে। গর্ভাবস্থায় নানান ঝুঁকিও তৈরি হয়‌। পালং শাক সহজেই এই আয়রনের ঘাটতি পূরণ করতে পারে। এমনটাই জানাচ্ছেন পুষ্টিবিদদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে।‌ তাই সপ্তাহে অন্তত দুদিন পালং শাক খেলে শরীরের আয়রনের চাহিদা অনেকটাই পূরণ হয়। এছাড়াও পালং শাকে রয়েছে নানান রকমের ভিটামিন। ভিটামিন এ, বি, সি এবং ই। এই ভিটামিনগুলো রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে দেয়। ত্বক ও চোখ ভালো রাখতেও এই ভিটামিন বিশেষ গুরুত্বপূর্ণ। তাই সকলের জন্য পালং শাক বিশেষ উপকারী।

    কলমি শাক ম্যাগনেশিয়ামের জোগান দেবে (Leaf vegetables)

    পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, কলমি শাকে (Leaf vegetables)  শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের অভাব দূর হয়। তাঁরা জানাচ্ছেন, এর ফলে রোগ প্রতিরোধ শক্তি বাড়ে। তাছাড়া, কলমি শাকে থাকে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম। এর ফলে স্নায়ু ভালো থাকে। স্নায়ুর কার্যকারিতা বাড়ে। মস্তিষ্কের ক্ষমতাও বাড়ে। এছাড়া, কলমি শাক দেহে জলের পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে, অর্থাৎ, শরীরে ডিহাইড্রেশনের ঝুঁকিও কমায়‌।

    হাড়ের ক্ষয় কমাবে সর্ষে শাক

    দেশ জুড়ে হাড়ের ক্ষয় রোগের ঝুঁকি বাড়ছে। বিশেষত তিরিশ বছরের বেশি মহিলাদের কোমর ও হাঁটুর সমস্যা বাড়ছে। ক্ষয় রোগ দেখা দিচ্ছে। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, হাড়ের সমস্যার কারণ ভিটামিন ডি-র অভাব। আবার পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, সর্ষে শাক (Leaf vegetables) থেকে সহজেই ভিটামিন ডি পাওয়া যায়। এর ফলে হাড়ের ক্ষয় রোগের ঝুঁকি কমে। তাছাড়া, সর্ষে শাকে থাকে প্রচুর পরিমাণে ভালো কোলেস্টেরল। যা হৃদরোগের ঝুঁকি কমায়। তাই সর্ষে শাক খেলে একাধিক উপকার পাওয়া যায়।

    খনিজ পদার্থে সমৃদ্ধ লাল শাক

    লাল শাকে রয়েছে একাধিক খনিজ পদার্থ। পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, ম্যাগনেশিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম সহ একাধিক খনিজ পদার্থ রয়েছে লাল শাকে (Leaf vegetables)। তাই তাঁরা জানাচ্ছেন, লাল শাক থেকে শরীর সহজেই নানান খনিজ পদার্থ পায়। এর জেরে পেশি, স্নায়ু সক্রিয় থাকে। শরীরে রোগ প্রতিরোধ শক্তি বাড়ে। পাশপাশি স্মৃতিশক্তিও বাড়ে। লাল শাক খুবই উপকারী একটি খাবার বলে জানাচ্ছেন বিশেষজ্ঞ মহল।

    রোগ প্রতিরোধ শক্তি বাড়াবে পুঁই শাক

    পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে পুঁই শাক সাহায্য করে। তাঁরা জানাচ্ছেন, পুঁইশাক ভিটামিন সি সমৃদ্ধ খাবার। তাই এই খাবার খেলে রোগ প্রতিরোধ শক্তি বাড়ে। এছাড়াও পুঁই শাকে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে। তাই শরীর সুস্থ রাখতে এই শাক (Leaf vegetables) বিশেষ সাহায্য করে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যমএর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Mahakumbh 2025: মহাকুম্ভে হাজির ৫০ লাখেরও বেশি নেপালি ভক্ত, তীর্থযাত্রীদের মুখে যোগীর প্রশংসা

    Mahakumbh 2025: মহাকুম্ভে হাজির ৫০ লাখেরও বেশি নেপালি ভক্ত, তীর্থযাত্রীদের মুখে যোগীর প্রশংসা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের মতোই মহাকুম্ভ (Mahakumbh 2025) নিয়ে বিপুল উন্মাদনা তৈরি হয়েছে নেপালেও। প্রসঙ্গত, নেপাল হল মাতা সীতার জন্মভূমি। রিপোর্ট বলছে ৫০ লাখেরও বেশি ভক্ত নেপাল থেকে পুণ্য স্নান সেরেছেন ত্রিবেণী সঙ্গমে অনুষ্ঠিত হওয়া পৃথিবীর সর্ববৃহৎ ইভেন্টে। নেপালি ভক্তদের এমন অংশগ্রহণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রসঙ্গত, যোগী আদিত্যনাথের নেতৃত্বে নেপালে অনুষ্ঠিত হওয়া এই মহাকুম্ভ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে নেপালেও। এমনটাই বলছেন অনেকে।

    নেপালের ভক্তরা হাজির অক্ষত চাল নিয়ে (Mahakumbh 2025)

    নেপাল থেকে ভক্তদের মধ্যে অনেকে (Prayagraj) এসেছেন অক্ষত চাল নিয়ে। সেগুলি নিয়ে তাঁরা হাজির হচ্ছেন বড়ে হনুমানজির সামনে। একই সময়ে তাঁরা এখান থেকে গঙ্গাজল নিয়ে যাচ্ছেন বলে খবর। এর পাশাপাশি ত্রিবেণী সঙ্গমের পবিত্র মাটি নেপালে নিয়ে যাচ্ছেন ভক্তরা (Mahakumbh 2025)। নেপালি ভক্তদের সঙ্গে বড়ে হনুমান মন্দিরের এবং অক্ষত চালের সম্পর্ক অনেক দিনের বলেই জানা যায়। পুণ্য স্নান করার পরে নেপালি ভক্তরা অযোধ্যার রাম মন্দিরের দর্শনও করেছেন। এর পাশাপাশি বারাণসীতে বাবা বিশ্বনাথ ধামেও তাঁরা যাচ্ছেন বলে খবর।

    কী বলছেন জনৈক নেপালি ভক্ত (Mahakumbh 2025)

    নেপাল থেকে এসেছিলেন এরকমই একজন ভক্ত, তাঁর নাম হচ্ছে রাম শিখদেল। ঘটনাক্রমে তিনি হলেন, নেপাল অ্যাসোসিয়েশন অফ ট্যুর এন্ড ট্রাভেল এজেন্ট-এর সভাপতি। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে জনকপুর থেকে আনা পবিত্র অক্ষত চাল বরে হনুমান মন্দিরে উৎসর্গ করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন যে গঙ্গা মৃত্তিকা এবং গঙ্গা জলের তাৎপর্য ও গুরুত্ব নেপালিদের কাছে অনেক বেশি। একইসঙ্গে যোগী আদিত্যনাথ এর নেতৃত্বে হওয়া মহাকুম্ভের (Mahakumbh 2025) ব্যাপক প্রশংসাও করেছেন তিনি। এখানে কোনও রকমের বাধার সম্মুখীন হতে হয়নি বলেও তিনি জানিয়েছেন। নেপালের মাতা জানকি মন্দির নেপাল থেকে তাঁরা নতুন বস্ত্র, অলংকার, ফল, ধুতি, টাওয়েল ইত্যাদি এনেছিলেন। এইগুলি তাঁরা উপহার হিসেবে মহাকুম্ভে নিয়ে এসেছিলেন এবং বিভিন্ন জনের কাছে তা বন্টনও করেছেন।

  • CBI: কালীঘাটের কাকুর বিরুদ্ধে চার্জশিট জমা সিবিআইয়ের, নাম রয়েছে আরও ২ অভিযুক্তের

    CBI: কালীঘাটের কাকুর বিরুদ্ধে চার্জশিট জমা সিবিআইয়ের, নাম রয়েছে আরও ২ অভিযুক্তের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। জানা গিয়েছে, চার্জশিটে প্রথমেই নাম রয়েছে ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের। এর পাশাপাশি নাম রয়েছে অরুণ হাজরা ও তৃণমূলের যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের।

    নগরদায়রা আদালতে চার্জশিট জমা দেয় সিবিআইয়ের

    আজ, অর্থাৎ শুক্রবার কলকাতার নগরদায়রা আদালতে এই চার্জশিট জমা দেয় সিবিআই (CBI)। জানা গিয়েছে, এই চার্জশিটে নতুন করে ২০১ ধারা অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের ধারা যোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থ সিবিআই। এছাড়াও জালিয়াতি, প্রতারণা, দুর্নীতি দমন আইন ও তথ্য প্রযুক্তি আইনের বিভিন্ন ধারা যোগ করা হয়েছে বলে জানা গিয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে। সূত্রের খবর, এই আবহে এখনও পর্যন্ত মোট ১১ জন সাক্ষীর গোপন জবানবন্দী নেওয়ার আবেদন করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। তথ্য প্রমাণ লোপাটের ধারা যোগ করার ফলে এবার আরও বিপাকে পড়েছেন সুজয় কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকু।

    দীর্ঘদিন জেলবন্দি ছিলেন সুজয়কৃষ্ণ (Sujay Krishna Bhadra)

    প্রসঙ্গত, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতে ২০২৩ সালে গ্রেফতার হয়েছিলেন সুজয়কৃষ্ণ। প্রথমে তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এরপর একই মামলায় তাঁকে সিবিআইও গ্রেফতার করে। দীর্ঘদিন ধরে প্রেসিডেন্সি জেলে বন্দি ছিলেন কালীঘাটের কাকু। তবে বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে তিনি আদালতে হাজিরা দিচ্ছিলেন না। অনেক কাঠখড় পুড়িয়ে সিবিআই সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে বলে জানা যায়। এবার সেই সব তথ্য প্রমাণের ভিত্তিতেই চার্জশিট জমা দিল সিবিআই (CBI)। প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি জামিন পেয়ে যান কালীঘাটের কাকু। তবে আদালতের নির্দেশে তিনি বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবেন না। সিবিআই-ও সর্বদা নজর রাখছে তাঁর গতিবিধির ওপরে।

    আগেই সংগ্রহ করা হয় শান্তনুর কণ্ঠস্বর (Sujay Krishna Bhadra)

    শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং সন্তু গঙ্গোপাধ্যায়ের নামও নিয়োগ মামলার তদন্তে উঠে এসেছিল বলে জানা গিয়েছে। শান্তনুকে আগেই গ্রেফতার করে ইডি। পরে তাঁকে হেফাজতে নিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বর্তমানে তাঁদেরও কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। প্রসঙ্গত, নিয়োগ মামলার তদন্তে নেমে একটি অডিও হাতে পেয়েছিল সিবিআই। তার সঙ্গে সন্তু এবং শান্তনুর কণ্ঠস্বর মিলিয়ে দেখেন তদন্তকারী আধিকারিকরা। কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের অনুমান ছিল, ওই অডিও-তে দু’জনের কণ্ঠ শোনা গিয়েছে। এ বার সেই সংক্রান্ত চার্জশিট জমা দেওয়া হল আদালতে। ‘কাকু’ এবং শান্তনুর নাম রয়েছে তাতে।

  • Maha Kumbh 2025: মহাকুম্ভে মহাকীর্তি! ৬০ কোটি ভক্তের ডুব, সঙ্গে ৩ লাখ কোটির ব্যবসা

    Maha Kumbh 2025: মহাকুম্ভে মহাকীর্তি! ৬০ কোটি ভক্তের ডুব, সঙ্গে ৩ লাখ কোটির ব্যবসা

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৪৪ বছর পর প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ (Maha Kumbh 2025)। এই মহাকুম্ভে ডুব দিয়েছেন বিদেশি রাষ্ট্রপ্রধান থেকে কূটনীতিক। বলিউড থেকে শিল্পপতি। দেশের রাজনৈতিক নেতা থেকে ক্রীড়া জগতের বিখ্যাত ব্যক্তিত্বরা। প্রতিদিনই সারা ভারত যেন প্রয়াগরাজের অভিমুখে এগিয়ে চলেছে। এই আবহে মহাকুম্ভের অর্থনৈতিক দিকটি সামনে এসেছে। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT) একটি সমীক্ষা চালিয়েছে এবং সেখানে জানানো হয়েছে যে পৃথিবীর বৃহত্তম এই যে ধর্মীয় সমাবেশ অর্থাৎ মহাকুম্ভ এখানেই বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি করে ও পরিষেবা দিয়ে আনুমানিক তিন লক্ষ কোটি টাকারও বেশি ব্যবসা হতে যাচ্ছে। অর্থাৎ মহাকুম্ভে (Maha Kumbh 2025) পৃথিবী জুড়ে একটি বড় ইভেন্ট হিসেবে প্রচুর মানুষের সমাগমই হতে চলেছে তা নয়, এটি পৃথিবীর বৃহত্তম অর্থনৈতিক ইভেন্টগুলির মধ্যেও অন্যতম হতে যাচ্ছে। একইসঙ্গে মহাকুম্ভে স্থাপিত হতে চলেছে মহাকীর্তি। অনুমান করা হচ্ছে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৬০ কোটিরও বেশি ভক্ত পুণ্যস্নান সারবেন।

    ৬০ কোটির ডুব, ৩ লাখ কোটির ব্যবসার

    কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের অন্যতম কর্তা তথা চাঁদনী চকের সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে জানিয়েছেন, বিশ্বের বৃহত্তম মানব সমাবেশ হতে চলল এই মহাকুম্ভ। একইসঙ্গে এর অর্থনৈতিক দিকটির কথাও তুলে ধরেছেন তিনি। প্রবীণ জানিয়েছেন, মহাকুম্ভ শুরু হওয়ার আগে তাঁরা অনুমান করেছিলেন যে প্রয়াগরাজে ৪০ কোটি ভক্তের আগমন ঘটবে এবং প্রায় দু লক্ষ কোটি টাকার ব্যবসায়িক লেনদেন হতে পারে। কিন্তু মহাকুম্ভ শুরু হওয়ার পর থেকে যেভাবে ভক্তদের ঢল নামতে শুরু করে, তারপরে সমস্ত হিসাব নিকাশ বদলে যায়। এখন আর চল্লিশ কোটি ভক্ত নয়। এখন মনে করা হচ্ছে ৬০ কোটি ভক্ত পবিত্র স্নান করবেন মহাকুম্ভে। একইসঙ্গে দু লক্ষ কোটি টাকার ব্যবসা ঠেকতে পারে তিন লক্ষ কোটি টাকাতে। প্রসঙ্গত, আজ ২১ ফেব্রুয়ারি শুক্রবার। মহাকুম্ভ চলবে ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পর্যন্ত। সেই সময়ের মধ্যে আশা করা হচ্ছে যে ৬০ কোটি মানুষ মহাকুম্ভের পুণ্য স্নানে অংশগ্রহণ করবেন। এর ফলেই তিন লক্ষ কোটি টাকার বেশি ব্যবসা হবে মহাকুম্ভকে কেন্দ্র করে। সম্প্রতি যোগী আদিত্যনাথ এক বিবৃতিতে জানিয়েছেন যে ৫৩ কোটিরও বেশি ভক্ত মহাকুম্ভে পবিত্র স্নান সেরেছেন এবং প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভক্ত হিসেবে আসছেন।

    কোন কোন ব্যবসা বাড়ল (Maha Kumbh 2025)

    মহাকুম্ভকে ঘিরে উত্তরপ্রদেশে অর্থনীতিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নতুন নতুন অনেক ব্যবসায়িক সুযোগ-সুবিধা তৈরি হয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ছোটখাটো ব্যবসা ব্যাপক বেড়েছে। ক্যালেন্ডার, পাটের ব্যাগ, স্টেশনারি রাখার মতো বাক্স, ধর্মীয় কাজে ব্যবহার করা হয়- এই সমস্ত পণ্যগুলোর ব্যাপক চাহিদা বৃদ্ধি পেয়েছে। বিক্রিও বেড়েছে। মহাকুম্ভের অর্থনৈতিক প্রভাবকে তুলে ধরে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT) এর মহাসচিব আরও বলেন,যে সমস্ত ক্ষেত্রগুলিতে ব্যাপক ব্যবসা বড়েছে, সেগুলি হল-

    -আতিথেয়তা এবং আবাসন

    -খাদ্য ও পানীয় ক্ষেত্র

    -পরিবহন ও সরবরাহ

    -ধর্মীয় পোশাক, পূজা সমাগম এবং হস্তশিল্প

    -বস্ত্র, পোশাক এবং অন্যান্য ভোগ্যপণ্য

    -স্বাস্থ্যসেবা এবং সুস্থতা পরিষেবা

    -ধর্মীয় নৈবেদ্য এবং অন্যান্য পণ্য

    -মিডিয়া, বিজ্ঞাপন এবং বিনোদন

    -অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক পরিষেবা

    -টেলিকম, মোবাইল, এআই-ভিত্তিক প্রযুক্তি, সিসিটিভি ক্যামেরা এবং অন্যান্য সরঞ্জাম

    ১৫০ কিলোমিটার আশেপাশে অর্থনীতির উন্নতি

    কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT) আরও জানিয়েছে যে উপরে উল্লেখিত ক্ষেত্রগুলিতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে। এর ফলে স্থানীয় এবং জাতীয় অর্থনীতি সমৃদ্ধশালী হয়েছে। মহাকুম্ভের (Maha Kumbh 2025) অর্থনৈতিক এমন সুবিধা শুধুমাত্র যে প্রয়াগরাজের মধ্যেই সীমাবদ্ধ হয়ে আছে, এমনটা নয় এই অর্থনৈতিক বিকাশ ১৫০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আবর্তিত হচ্ছে। এর মধ্যে থাকা প্রত্যেকটি শহর এবং জনপদেও ব্যবসা বেড়েছে যা স্থানীয় অর্থনীতিকে ব্যাপকভাবে শক্তিশালী করেছে। মহাকুম্ভকে কেন্দ্র করে তীর্থযাত্রীদের মধ্যে পর্যটনও বেড়েছে। অযোধ্যা বারাণসী সমেত উত্তরপ্রদেশের অন্যান্য ধর্মীয় স্থানগুলিতে বেড়েছে ভক্তদের ভিড়।

    অন্যান্য তীর্থস্থানেও ভিড়

    কারণ ভক্তরা যখন প্রয়াগরাজে আসছেন তখনই তাঁরা মনস্থির করছেন যে একইসঙ্গে কাশী বিশ্বনাথ ধাম ও অযোধ্যার রাম মন্দিরও তাঁরা দর্শন করবেন। নিকটবর্তী আশেপাশে অঞ্চলে যে সমস্ত ধর্মীয় স্থান আছে, সেগুলিতে তাঁরা যাবেন। এর ফলেই বাড়ছে ধর্মীয় পর্যটক (Maha Kumbh 2025)। এই অঞ্চলগুলিতে অর্থনৈতিক উন্নয়নও ব্যাপক হচ্ছে। এই শিল্প সংস্থার কর্তা আরও জানিয়েছেন মহাকুম্ভ একটি ঐতিহাসিক ধর্মীয় সমাবেশে পরিণত হয়েছে এবং একটি প্রধান অর্থনৈতিক চালিকাশক্তি হিসেবে উঠে এসেছে। মহাকুম্ভের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক তাৎপর্য যেমন রয়েছে, তেমন এর অর্থনৈতিক তাৎপর্যও রয়েছে। মহাকুম্ভকে কেন্দ্র করে ব্যবসা বেড়েছে প্রচুর মানুষের। সমৃদ্ধ হয়েছে জাতীয় এবং স্থানীয় ব্যবসা।

  • Suvendu Adhikari: ‘‘হিন্দুদের কাছে আপনি কোয়েশ্চেন মার্ক হয়ে গিয়েছেন’’, মমতাকে তুলোধনা শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘‘হিন্দুদের কাছে আপনি কোয়েশ্চেন মার্ক হয়ে গিয়েছেন’’, মমতাকে তুলোধনা শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি বিধানসভায় মহাকুম্ভকে ‘মৃত্যুকুম্ভ’ বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতার (Mamata Banerjee) এই মন্তব্যে প্রবল নিন্দার ঝড় শুরু হয় বিভিন্ন মহলে। প্রতিবাদ জানান সাধু-সন্তরাও। এবার এরই প্রতিবাদে রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানালেন বিজেপি বিধায়করা। সূত্রের খবর, এদিন বিধানসভার কার্যবিবরণী থেকে মৃত্যুকুম্ভ শব্দ বাদ দেওয়ার দাবিও জানিয়েছেন গেরুয়া ব্রিগেডের বিধায়করা। একইসঙ্গে এই ইস্যুতে ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিরোধী দলনেতার দাবি, ‘‘সনাতন ধর্ম যতদিন থাকবে ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জারি থাকবে।’’ একইসঙ্গে রাজ্যপালের বক্তব্যকে উদ্ধৃত করে নন্দীগ্রামের বিধায়ক বলেন, এটা মৃত্যুঞ্জয় মহাকুম্ভ। মানে মৃত্যুকে জয় করা যেতে পারে এই কুম্ভ থেকে। এটাই আমাদের মতো সনাতনীদের আস্থা।

    মন্তব্যের পরেও কোনও অনুশোচনা নেই, দাবি শুভেন্দুর (Suvendu Adhikari)

    প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন বিতর্কিত মন্তব্যের পরে চারিদিকে সমালোচনার ঝড় উঠলেও এখনও নির্বিকার রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ব্যাপক আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলায় এই ধরনের শব্দ রেকর্ডে থাকা উচিত নয় বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বলেন, ‘‘৪৮ ঘণ্টা কেটে গিয়েছে। কোনও তাপ-উত্তাপ নেই। কোনও অনুশোচনা নেই। রাজ্যপাল স্পিকারকে বলুন এক্সপাঞ্জ করতে। আমরা চাই না রেকর্ডে থাকুক। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলায় এই শব্দ রেকর্ডে থাকুক আমরা চাই না।’’

    মমতার বিরুদ্ধে ভোট ব্যাঙ্কের রাজনীতি করার অভিযোগ

    একইসঙ্গে মমতার বিরুদ্ধে মুসলিমদের নিয়ে ভোট ব্যাঙ্কের রাজনীতি করার অভিযোগও তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, ‘‘রাজ্যপাল নিজে বলেছেন মৃত্যুঞ্জয় মহাকুম্ভ। মানে মৃত্যুকে জয় করা যেতে পারে এই কুম্ভ থেকে। এটা আমাদের মতো সনাতনীদের আস্থা। আর উনি বলছেন মৃত্যুকম্ভ। তাই আমাদের প্রতিবাদ জারি থাকবে। সনাতন সমাজ যতদিন থাকবে ততদিন প্রতিবাদ চলবে। আমরা আমাদের ধর্মের সঙ্গে তঞ্চকতা বিগত দিনে করিনি। আমরা রেড রোডে অন্য ধর্মের প্রার্থনায় চলে যান। সেখানে বিরক্ত হন লোকেরা। কিন্তু আপনি চলে যান ভোটের জন্য। আপনার মতলব সবাই জানে।’’

    হিন্দু ভোটে জিতেছে বিজেপি!

    এদিন সাংবাদিকদের সামনে আরও একবার স্পষ্ট ভাষায় শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান যে বিজেপি জিতেছে হিন্দুদের ভোটে, জনজাতিদের ভোটে। বিরোধী দলনেতা বলেন, ‘‘আমাকে ইঙ্গিত করে অনেক কথা বলেছিলেন। নতুন হিন্দু নেতা বলেছিলেন। আমি হিন্দু ধর্মীয় নেতা নই। হিন্দু নেতা শঙ্করাচার্যরা। আখড়ার যাঁরা নেতৃত্ব দিচ্ছেন তাঁরা। আমাদের রাজ্যে যেমন কার্তিক মহারাজরা রয়েছেন। এরা ধর্মীয় নেতা। আধ্যাত্মিক চেতনা জাগ্রত করছেন। শুভেন্দুর সাফ দাবি, মুসলিমদের ভোটে জেতেনি বিজেপি। জয় এসেছিল সনতনীদের ভোট, জনজাতিদের ভোটে।’’

    মুখ্যমন্ত্রীকে সাম্প্রদায়িক বলে আক্রমণ

    এদিনের সাংবাদিক সম্মেলনে ফের একবার ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের প্রসঙ্গও টেনে আনেন শুভেন্দু (Suvendu Adhikari)। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যাকে সাম্প্রদায়িকতা ইস্যুতে তীব্র আক্রমণ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতির তীব্র প্রতিবাদ জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আপনি কতটা সাম্প্রদায়িক সেটা আমি নন্দীগ্রামে দেখেছি। তখন আমি নন্দীগ্রামে তাঁদের ভোট নিয়ে আপনাকে হারিয়েছি। তাই যাঁদের ভোট নিয়ে জিতেছি তাঁদের ধর্মীয় আঘাত, তাঁদের শাস্ত্রে যদি সরকার, সরকারি দল দেয় প্রতিবাদ আমরা করব। আমি তো বারেবারে বলেছি আমরা বিজেপির বিধায়করা মুসলিমদের ভোটে কেউ জিতিনি। হিন্দুদের ভোটে জিতেছি। জনজাতিরাও আমাদের ভোট দিয়েছে। স্বাভাবিকভাবে আমরা দায়বদ্ধ সনাতনী এবং জনজাতিদের কাছে। এটা নিয়ে সাজাসাজির বিষয় নেই।’’

    হিন্দুদের কাছে মমতা কোয়েশ্চেন মার্ক, দাবি শুভেন্দুর

    রাজ্যের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু-বিরোধী বলে তোপ দাগেন বিজেপি বিধায়করা। এই আবহে বিধানসভায় দীর্ঘ ভাষণ দেন মুখ্যমন্ত্রী। সেনিয়েই কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। বিধানসভায় দীর্ঘ ভাষণ প্রসঙ্গে কটাক্ষের সুরে বলেন, ‘‘এক ঘণ্টা বাইশ মিনিট ধরে যা খুশি বলে গেলেন। আমি ব্যানার্জি, আমি ব্রাহ্মণ, খুব ভালো লাগছে দেখে! আসলে হিন্দুদের কাছে আপনি কোয়েশ্চেন মার্ক হয়ে গিয়েছেন। তাই আপনাকে বলতে হচ্ছে আমি হিন্দু। তাই বলতে হচ্ছে আমি ব্যানার্জি পরিবার। বাধ্য হয়ে বলতে হচ্ছে আমি শিবঠাকুরের দিকে মাথা করে ঘুমাই। খুব ভালো লাগছে। আপনি লাইনে এসে গিয়েছেন।’’

    মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেছিলেন?

    প্রসঙ্গত, সম্প্রতি বিধানসভায় বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘মহাকুম্ভ আমি নাই বা বললাম ৷ ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে ৷ মৃত্যুকূপের মতো ৷’’ এর পরই তীব্র প্রতিক্রিয়া দেখা যায় হিন্দু সমাজের একাংশে। মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন সাধু-সন্ত ও বিজেপি নেতারা। জেলায়-জেলায় বিক্ষোভে নামে বিজেপি। এবার মুখ্যমন্ত্রীর মন্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি তুলল গেরুয়া শিবির।

  • Beet juice: বিটের রসেই হবে বাজিমাত! কোন কোন রোগের মোকাবিলা করবে এই সবজি?

    Beet juice: বিটের রসেই হবে বাজিমাত! কোন কোন রোগের মোকাবিলা করবে এই সবজি?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    শীতের রঙিন সবজি বিট। মরশুমের হলেও এখন সারা বছর বিট পাওয়া যায়। পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, নিয়মিত বিট খেলে বিশেষত বিটের রস খেলে শরীরে একাধিক উপকার পাওয়া যায়। আটকানো যাবে একাধিক সমস্যা। চিকিৎসকদের একাংশ বলছেন, দিনের নির্দিষ্ট সময় বিটের রস (Beet juice) খেলে বাড়তি‌ উপকার পাওয়া যায়। দেখে নেওয়া যাক, কোন কোন রোগের মোকাবিলা করবে বিট?

    আয়রনের ঘাটতি কমায় (Beet juice)

    পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, বিটের পুষ্টিগুণ প্রচুর।‌এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। তাই নিয়মিত বিট খেলে বিশেষত বিটের রস খেলে শরীরে রক্তের ঘাটতি কমবে। বিশেষত যাঁরা আয়রনের অভাবে ভুগছেন, তাঁদের জন্য বিট খুবই উপকারী। গর্ভবতীদের জন্য বিট বাড়তি উপকার দেয়।

    রোগ প্রতিরোধ শক্তি বাড়াবে

    বিট রোগ প্রতিরোধে বিশেষ সাহায্য করে। পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, বিটে (Beet juice) প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। তাই বিট খেলে দেহে রোগ প্রতিরোধ শক্তি বাড়ে। যে কোনও সংক্রামক রোগের বিরুদ্ধে লড়াই করা সহজ হয়।

    উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ সাহায্য করবে

    বিট উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ সাহায্য করে বলেই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন বিটে রয়েছে পটাশিয়াম, ম্যাঙ্গানিজ সহ একাধিক খনিজ পদার্থ। যা শরীরে রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। তাই নিয়মিত বিটের রস খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ (Diseases) থাকে। যাঁরা উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন, তাঁদের জন্য বিট বাড়তি উপকার দেয়।

    ডায়াবেটিস আক্রান্তদের জন্যও বাড়তি উপকারী (Beet juice)

    রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে বিটের উপকার অপরিসীম। এমনটাই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। তাই ডায়াবেটিসের মতো সমস্যা রুখতেও বিট খুব সক্রিয়। খনিজ পদার্থ সমৃদ্ধ এই খাবার তাই ডায়াবেটিস আক্রান্তদের জন্য বাড়তি উপকারী বলেই মত পুষ্টিবিদদের একাংশের।

    অকাল বার্ধক্য ঠেকাতে সাহায্য করবে

    বলিরেখা রুখতে এবং বার্ধক্য ঠেকাতে বিটের গুরুত্ব অপরিসীম। পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, ত্বক টানটান রাখতে এবং বার্ধক্য রুখতে বিট খুবই উপকারী। তাঁরা জানাচ্ছেন, বিটে প্রচুর পরিমাণে ডায়েটারি নাইট্রেট থাকে। যা শরীরে প্রবেশ করে ধীরে ধীরে নাইট্রিক অক্সাইডে পরিণত হয়। আর এই নাইট্রিক অক্সাইড শরীরে রক্তপ্রবাহে বৃদ্ধি করতে সাহায্য করে। এর ফলে অকাল বার্ধক্য আটকানো যায়।

    স্মৃতিশক্তি ধরে রাখতে সাহায্য করবে (Beet juice)

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, মস্তিষ্ক সক্রিয় রাখতেও বিট খুবই কার্যকরী। তাঁরা জানাচ্ছেন, বিট থেকে শরীর প্রচুর নাইট্রিক অক্সাইড পায়। শরীরের বিভিন্ন অংশে প্রয়োজনীয় অক্সিজেন তাই সহজেই পৌঁছে যায়। এর ফলে মস্তিষ্ক আরও সক্রিয় থাকে। মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, স্মৃতিশক্তি ধরে রাখতেও বিট খুবই উপকারী।

    ত্বকের জন্য বাড়তি উপকারী

    ঠোঁট, গাল বা দেহের বিভিন্ন অংশে কালো ছোপ দূর করতে, ব্রণের সমস্যা মোকাবিলায় বিটের (Beet juice) উপকার অনেক। এমনটাই জানাচ্ছেন ত্বক রোগ বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, নিয়মিত বিট খেলে শরীরে রক্ত সঞ্চালন ঠিকমতো হয়। এর ফলে একাধিক ত্বকের সমস্যা কমে। বিশেষত ব্রণর মতো সমস্যা মোকাবিলায় এটা খুবই কার্যকরী। তাছাড়া বিটে থাকে একাধিক ভিটামিন এবং আয়রন। এর ফলে ত্বকের স্বাভাবিক ময়েশ্চারাইজার পাওয়া যায়। ত্বকের শুষ্কতা কমে। ত্বক উজ্জ্বল থাকে। তাই নিয়মিত বিটের তরকারি বা বিটের রস খেলে ত্বক ভালো‌ থাকবে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

  • Daily Horoscope 21 February 2025: কোনও ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে এই রাশির জাতকদের

    Daily Horoscope 21 February 2025: কোনও ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকুন।

    ২) সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন।

    ৩) দিনটি অনুকূল।

    বৃষ

    ১) পেটের সমস্যা বাড়তে পারে।

    ২) ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ করতে পারবেন।

    ৩) বাণীতে সংযম রাখুন।

    মিথুন

    ১) ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়।

    ২) মাথাগরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে।

    ৩) প্রিয়জনের সঙ্গে সময় কাটান।

    কর্কট

    ১) ভাই-বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন।

    ২) দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ।

    ৩) সতর্ক থাকতে হবে।

    সিংহ

    ১) কোনও নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদে পড়তে হতে পারে।

    ২) উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ।

    ৩) কারও সঙ্গে বিবাদে জড়াবেন না।

    কন্যা

    ১) কোনও ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে।

    ২) অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন।

    ৩) দিনটি প্রতিকূল।

    তুলা

    ১) কারও কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে।

    ২) সামাজিক সুনাম বা প্রতিপত্তি বিস্তারের যোগ।

    ৩) ধর্মস্থানে যেতে পারেন।

    বৃশ্চিক

    ১) সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে।

    ২) আজ আপনাকে অবাক করে দেওয়া কোনও সুখবর আসতে পারে।

    ৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    ধনু

    ১) ব্যয় বাড়তে পারে।

    ২) সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে।

    ৩) সবাই আপনার প্রশংসা করবে।

    মকর

    ১) দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে।

    ২) বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে।

    ৩) বাণীতে সংযম রাখুন।

    কুম্ভ

    ১) বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, চুরির ভয় রয়েছে।

    ২) আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে।

    ৩) দিনটি প্রতিকূল।

    মীন

    ১) জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার শুভ দিন।

    ২) শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে।

    ৩) সমাজে খ্যাতি বাড়বে।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Mother Language: আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জেনে নিন মাতৃভাষায় শিক্ষালাভের গুরুত্ব

    Mother Language: আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জেনে নিন মাতৃভাষায় শিক্ষালাভের গুরুত্ব

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ ২১ ফেব্রুয়ারি। বিশ্বব্যাপী আজকের দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day) হিসেবে পালিত হয়। কেন এই বিষয়টি গুরুত্বপূর্ণ? কোথায় জুড়ে এর তাৎপর্য? বর্তমান পৃথিবীতে প্রযুক্তি ব্যাপকভাবে প্রাধান্য বিস্তার করেছে। এমন সময় দেখা যাচ্ছে আমরা মাতৃভাষা (Mother Language) থেকে যেন ক্রমশই দূরে সরে যাচ্ছি। বিচ্ছিন্ন হয়ে পড়ছি। আজকের দিনে যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ইংরেজি ভাষা। এটা মনে করা হয় যে ইংরেজিতে সাবলীলভাবে যিনি কথা বলতে পারেন, তিনি বেশি শিক্ষিত। যিনি পারেন না তিনি কম শিক্ষিত।

    মাতৃভাষার অনুভূতি (Mother Language)

    আমাদের ভাবা দরকার মাতৃভাষার (Mother Language) গুরুত্ব কমিয়ে অপর ভাষায় সাবলীল হওয়াটা কি সত্যিই গর্বের? বাড়িতে আমরা যে অনুভূতিটা পাই, যে আরাম পাই, যে ধরনের স্বাচ্ছন্দ্য বোধ করি, মাতৃভাষার ক্ষেত্রেও ঠিক অনেকটা একই রকম। নিজের মাতৃভাষায় কথা বললে মনে হয় যেন আমরা বাড়িতে রয়েছি। আমরা বিদেশে গিয়েও যদি কারও সঙ্গে নিজের মাতৃভাষায় কথা বলি তখন আমাদের অনুভব হয় যে আমরা হয়তো নিজের বাড়িতেই রয়েছি। ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিকদের দিকে যদি আমরা একবার তাকিয়ে দেখি, তাহলে দেখব রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য রচনা নিজের মাতৃভাষাতেই করেছিলেন। অন্যদিকে, মুন্সি প্রেম চাঁদ তিনি হিন্দিতে সাহিত্য রচনা করেছেন। কারণ হিন্দি ছিল তাঁর মাতৃভাষা। নিজের মাতৃভাষা তামিলে সাহিত্য রচনা করেছেন সুব্রহ্মণ্য ভারতী। ওড়িশার বিখ্যাত সাহিত্যিক গোপীনাথ মোহান্তি তিনিও নিজের মাতৃভাষা (International Mother Language Day) ওড়িয়াতেই সাহিত্য রচনা করেছেন। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যে আঞ্চলিক ভাষায় শিক্ষা আরও ভালোভাবে বুঝতে পারে পড়ুয়ারা। শুধুমাত্র তাই নয় এটি সেই নির্দিষ্ট অঞ্চলের সংস্কৃতিকেও শক্তিশালী করে।

    ভারতীয় ভাষা পুস্তক প্রকল্প

    চলতি বছরের ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি সেই বাজেটে একটি প্রকল্প চালু করেন যার নাম দেন, ভারতীয় ভাষা পুস্তক প্রকল্প। এই প্রকল্পের অন্যতম লক্ষ্য হল, স্কুল এবং কলেজের পড়ুয়াদের জন্য ভারতীয় ভাষায় বিভিন্ন ধরনের ডিজিটাল বই সরবরাহ করা। অর্থমন্ত্রী মনে করেন যে, এর মাধ্যমে শিক্ষা আরও সহজেই পৌঁছাতে পারবে পড়ুয়াদের কাছে। অর্থাৎ মাতৃভাষায় শিক্ষায় বিষয়বস্তু সহজেই বোধগম্য হয়। এর পাশাপাশি এটি একটি প্রজন্মকে সশক্তিকরণের পথে নিয়ে যায়।

    মোদি জমানায় বাড়ছে মাতৃভাষায় শিক্ষার গুরুত্ব

    মোদি জমানায় এমন উদ্যোগ বিভিন্ন বিশেষজ্ঞরাও দুহাত ভরে সমর্থন করছেন। সেরকমই একজন হলেন এম জৈন কলেজের ডিন ডঃ এমএম রানা। তিনিও মাতৃভাষায় ওপর শিক্ষাদানের এমন উদ্যোগকে প্রশংসা করেন। তাঁর মতে, ‘‘২০২৫ সালের কেন্দ্রীয় বাজেটে ভারতীয় ভাষা পুস্তক নামের যে প্রকল্পটি আনা হয়েছে, তা সত্যিই একটি বড় পদক্ষেপ। স্থানীয় ভাষায় ডিজিটাল বইয়ের মাধ্যমে এই প্রকল্প পড়ুয়াদেরকে আরও বেশি উন্নত করবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পড়ার বই ইংরেজি বা হিন্দিতে হয়। কিন্তু আঞ্চলিক ভাষায় এমন উদ্যোগের ফলে পড়ুয়ারা আরো ভালোভাবে পড়ার ধারণাগুলি বুঝতে পারবে এবং তারা অনেক কিছু বিশ্লেষণ করতে পারবে সহজেই।

    কী বলছে সমীক্ষা?

    সম্প্রতি, একটি সমীক্ষা হয়েছিল নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলিতে। সেই সমীক্ষায় উঠে এসেছে যে এই দেশগুলির ৩৭ শতাংশ পড়ুয়াকে সেই ভাষায় শিক্ষা দেওয়া হয় না, যে ভাষাটা তারা সবচেয়ে ভালো বোঝে। ইউনিসেফের এক প্রতিবেদন অনুসারে ভারতের ক্ষেত্রে এটি ৩৫ শতাংশ। এক্ষেত্রে দেখা যাচ্ছে এর মধ্যে বেশিরভাগই রয়েছে ইংরেজি মাধ্যম স্কুলের। ভারতের জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী পঞ্চম শ্রেণি পর্যন্ত এবং যেখানে সম্ভব অষ্টম শ্রেণি পর্যন্ত মাতৃভাষায় শিক্ষাদানকে উৎসাহিত করার কথা বলা হয়েছে।

    করোনা অতিমারিও মাতৃভাষায় শিক্ষাকে প্রভাবিত করেছে

    অনেক বিশেষজ্ঞ বলছেন যে, করোনা অতিমারিও মাতৃভাষায় শিক্ষাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। ইউনেস্কোর সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে এই সময় বিভিন্ন স্কুলই বন্ধ ছিল। এর ফলে বিশ্বব্যাপী শিক্ষার মান আরও নিচে নেমে গিয়েছে। প্রত্যেকটি স্কুলে গড়ে কমবেশি ২৪ সপ্তাহ ধরে বন্ধ ছিল। কিছু কিছু ক্ষেত্রে স্কুল আবার ৭০ সপ্তাহ বন্ধ ছিল এই সময়ের মধ্যে।

    মাতৃভাষার কোনও বিকল্প নেই

    প্রসঙ্গত বর্তমানে বিশ্বায়নের যুগে শিক্ষা ক্রমশই বহুভাষার হয়ে উঠেছে। ভারতবর্ষের মতো দেশে অভিভাবকরা ইংরেজি ভাষায় শিক্ষাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। একাধিক ভাষা জেনে রাখা ভালো। কিন্তু শিক্ষাদানটা সেই বিষয়ে হওয়া উচিত যে ভাষাতে সহজে বোঝা যাবে। বিশেষজ্ঞরা বলছেন, ইংরেজি হল বিশ্বব্যাপী একটি ভাষা। কিন্তু নিজের সংস্কৃতি, নীতি, সাহিত্য থেকে পড়ার যে কোনও জটিল তত্ত্ব বোঝার জন্য মাতৃভাষার (Mother Language) কোনও বিকল্প নেই।

  • Ramakrishna 276: “হাতির মাথায় অঙ্কুশ মারতে হয়, মাথায় নাকি ওদের কোষ থাকে”

    Ramakrishna 276: “হাতির মাথায় অঙ্কুশ মারতে হয়, মাথায় নাকি ওদের কোষ থাকে”

    শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্তগৃহে

    চর্তুদশ পরিচ্ছেদ

    ১৮৮৪, ১৯শে সেপ্টেম্বর

    ছোকরা ভক্তদের সঙ্গে আনন্দ—মা-কালীর আরতিদর্শন ও চামর ব্যজন —
    মায়ে-পোয়ে কথা—“কেন বিচার করাও”

    বেলা পাঁচটা। ঠাকুর (Ramakrishna) পশ্চিমের গোল বারান্দায়। বাবুরাম, লাটু। মুখুজ্জে ভ্রাতৃদ্বয়, মাস্টার প্রভৃতি সঙ্গে সঙ্গে আসিয়াছেন (Kathamrita)।

    শ্রীরামকৃষ্ণ (মাস্টার প্রভৃতির প্রতি)—কেন একঘেয়ে হব? ওরা বৈষ্ণব আর গোঁড়া, মনে করে আমাদের মতই ঠিক, আর সব ভুল । যে কথা বলেছি, খুব লেগেছে। (সহাস্যে) হাতির মাথায় অঙ্কুশ মারতে হয়। মাথায় নাকি ওদের কোষ থাকে। (সকলের হাস্য)

    ঠাকুর এইবার ছোকরাদের সঙ্গে ফষ্টিনাষ্টি করতে লাগলেন।

    শ্রীরামকৃষ্ণ (ভক্তদের প্রতি)—আমি এদের (ছোকরাদের) কেবল নিরামিষ দিই না। মাঝে মাঝে আঁশ ধোয়া জল একটু একটু দিই। তা না হলে আসবে কেন।

    মুখুজ্জেরা বারান্দা হইতে চলিয়া গেলেন। বাগানে একটু বেড়াইবেন (Kathamrita)।

    শ্রীরামকৃষ্ণ (মাস্টারের প্রতি)—আমি জপ… করতাম। সমাধি হয়ে যেত, কেমন এর ভাব?

    মাস্টার (গম্ভীরবাবে)—আজ্ঞা, বেশ!

    শ্রীরামকৃষ্ণ (সহাস্যে) সাধু! সাধু!—কিন্তু ওরা (মুখুজ্জেরা) কি মনে করবে?

    মাস্টার—কেন কাপ্তেন তো বলেছিলেন (Kathamrita), আপনার বালকের অবস্থা। ঈশ্বর-দর্শন করলে বালকের অবস্থা হয়।

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—আর বাল্য, পৌগণ্ড, যুবা। পৌগণ্ড অবস্থায় ফচকিমি করে, হয়তো খেউর মুখ দে বেরোয়। আর যুবা অবস্থায় সিংহের ন্যায় লোকশিক্ষা দেয়।

    “তুমি না হয় ওদের (মুখুজ্জেদের) বুঝিয়ে দিও।”

    মাস্টার—আজ্ঞা, আমার বোঝাতে হবে না। ওরা কি আর জানে না?

    শ্রীরামকৃষ্ণ ছোকরাদের সঙ্গে একটু আমোদ-আহ্লাদ করিয়া একজন ভক্তকে বলিতেছেন, “আজ অমাবস্যা, মার ঘরে যেও!”

    সন্ধ্যার পর আরতির শব্দ শুনা যাইতেছে। ঠাকুর বাবুরামকে বলিতেছেন, “চল রে চল। কালীঘরে!” ঠাকুর বাবুরামের সঙ্গে যাইতেছেন—মাস্টারও সঙ্গে আছেন। হরিশ বারান্দায় বসিয়া আছেন দেখিয়া ঠাকুর বলিতেছেন, “এর আবার বুঝি ভাব লাগলো। ম”

    উঠান দিয়া চলিতে চলিতে শ্রীশ্রীরাধাকান্তের আরতি একটু দেখিলেন। তৎপরেই মা-কালীর মন্দিরের অভিমুখে যাইতেছেন। যাইতে যাইতে হাত তুলিয়া জগন্মাতাকে ডাকিতেছেন—“ও মা! ও মা! ব্রহ্মময়ী!” মন্দিরের সম্মুখের চাতালে উপস্থিত হইয়া মাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন। মার আরতি হইতেছে। ঠাকুর মন্দিরে প্রবেশ করিলেন ও চামর (Kathamrita) লইয়া ব্যজন করিতে লাগিলেন।

    আরও পড়ুনঃ “আবার সেই সমাধি! আবার নিস্পন্দন দেহ, স্তিমিতি লোচন, দেহ স্থির

    আরও পড়ুনঃ দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, “ওই রে আবার এসেছে”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

  • Google Play Store: জাতীয় সুরক্ষায় গুগল প্লে স্টোরের ১১৯ অ্যাপকে নিষিদ্ধ করল কেন্দ্র

    Google Play Store: জাতীয় সুরক্ষায় গুগল প্লে স্টোরের ১১৯ অ্যাপকে নিষিদ্ধ করল কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: জাতীয় সুরক্ষার স্বার্থে বহু অ্যাপকে নিষিদ্ধ করল কেন্দ্র সরকার।আজ বৃহস্পতিবারই এক নির্দেশিকা জারি করে তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে ১১৯টি অ্যাপকে নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগই ভিডিও অথবা ভয়েস চ্যাটিং অ্যাপ বলে জানা গিয়েছে। খবর মিলেছে, এই অ্যাপগুলির সঙ্গে চিন ও হংকং যোগ রয়েছে বলেও জানা গিয়েছে।

    তথ্যপ্রযুক্তি আইনের ৬৯(এ) ধারায় নির্দেশিকা

    তবে চিন ও হংকং ছাড়া সিঙ্গাপুর, আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ারও অ্যাপ (Google Play Store) রয়েছে ওই তালিকায়, এমনটাই জানা গিয়েছে। কেন্দ্র সরকার তথ্যপ্রযুক্তি আইনের ৬৯(এ) ধারায় এই নির্দেশিকা জারি করেছে। মূলত দেশের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্বের সঙ্গে আপোস না করতে এবং ওই অ্যাপগুলির কন্টেন্টের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র সরকার (Indian Govt)। এর আগে ২০২০ সালেই চিনা অ্যাপ টিকটক ও শেয়ার ইটের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র। করোনাকালে ২০২০ সালের ২০ জুন প্রায় ১০০টি চিনা অ্যাপে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র সরকার।

    কোন কোন অ্যাপ (Google Play Store)?

    অ্যাপগুলির (Google Play Store) মধ্যে রয়েছে সিঙ্গাপুরের ভিডিও চ্যাটিং অ্যাপ চিলচ্যাট, এছাড়াও সেখানে রয়েছে ম্যাঙ্গোস্টার টিমের তৈরি গেমিং প্ল্যাটফর্ম। গুগল প্লে স্টোর থেকে প্রায় ১ মিলিয়ন অর্থাৎ দশ লক্ষেরও বেশি মানুষ তা ডাউনলোড করেছিলেন বলে জানা যায়। গুগল প্লে স্টোরে ৪.১ রেটিংও রয়েছে ওই অ্যাপগুলির। চিনের তৈরি চাংঅ্যাপও রয়েছে ওই তালিকায়। এছাড়া, অস্ট্রেলিয়ার তৈরি হানিক্যাম অ্যাপও রয়েছে নিষিদ্ধ অ্যাপের তালিকায়। প্রসঙ্গত উল্লেখ্য, চিন ও ভারতের কূটনৈতিক বিবাদের কারণে বড়সড় ক্ষতির মুখে পড়েছে টিকটক। মূলত, জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত তথ্যপ্রযুক্তি বিধিগুলির কারণে দেশে এই অ্যাপগুলি ব্লক করা হয়েছে বলে জানানো হয়েছে। বিশেষজ্ঞরা এটাও মনে করছে যে, এই নিষিদ্ধকরণ প্রক্রিয়া আগামীদিনেও জারি থাকবে।

LinkedIn
Share