Tag: Bengali news

Bengali news

  • Ramakrishna 229: “‘সন্তানের উপর মায়ের টান, সতী স্ত্রীর স্বামীর উপর টান, আর বিষয়ীর বিষয়ের উপর টান”

    Ramakrishna 229: “‘সন্তানের উপর মায়ের টান, সতী স্ত্রীর স্বামীর উপর টান, আর বিষয়ীর বিষয়ের উপর টান”

    ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়িমধ্যে

    একাদশ পরিচ্ছেদ

    ১৮৮৩, ১০ই জুন

    বেলঘরের ভক্তকে শিক্ষা—ব্যাকুল হয়ে আর্জি কর—ঠিক ভক্তের লক্ষণ

    বেলঘরের ভক্ত—আপনি আমাদের কৃপা করুন।

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—সকলের ভিতরই তিনি রয়েছেন। তবে গ্যাস কোম্পানিকে আর্জি কর। তোমার ঘরের সঙ্গে যোগ হয়ে যাবে।

    “তবে ব্যাকুল হয়ে আর্জি (Prayer) করতে হয়। এমনি আছে, তিন টান একসঙ্গে হলে ঈশ্বরদর্শন হয়। ‘সন্তানের উপর মায়ের টান, সতী স্ত্রীর স্বামীর উপর টান, আর বিষয়ীর বিষয়ের (Kathamrita) উপর টান।’

    “ঠিক ভক্তের (Ramakrishna) লক্ষণ আছে। গুরুর উপদেশ শুনে স্থির হয়ে থাকে। বেহুলার কাছে জাতসাপ স্থির হয়ে শুনে, কিন্তু কেউটে নয়। আর-একটি লক্ষণ—ঠিক ভক্তের ধারণা শক্তি হয়। শুধু কাচের উপর ছবির দাগ পড়ে না, কিন্তু কালি মাখানো কাচের উপর ছবি উঠে, যেমন ফটোগ্রাফ; ভক্তিরূপ কালি।

    “আর-একটি লক্ষণ। ঠিক ভক্ত জিতেন্দ্রিয় হয়, কামজয়ী হয়। গোপীদের কাম হত না।

    “তা তোমরা সংসারে আছ তাহলেই বা; এতে সাধনের আরও সুবিধা, যেমন কেল্লা থেকে যুদ্ধ করা। যখন শবসাধন করে, মাঝে মাঝে শবটা হাঁ করে ভয় দেখায়। তাই চাল, ছোলাভাজা রাখতে হয়। তার মুখে মাঝে মাঝে দিতে হয়। শবটা ঠাণ্ডা হলে, তবে নিশ্চিন্ত হয়ে জপ করতে পারবে। তাই পরিবারদের ঠাণ্ডা রাখতে হয়। তাদের খাওয়া-দাওয়ার যোগাড় করে দিতে হয়, তবে সাধন-ভজনের (Kathamrita) সুবিধা হয়।

    “যাদের ভোগ একটু বাকী আছে, তারা সংসারে থেকেই তাঁকে ডাকবে। নিতাই-এর ব্যবস্থা ছিল, মাগুর মাছের ঝোল, ঘোর যুবতীর কোল, বোল হরি বোল।

    “ঠিক ঠিক ত্যাগীর আলাদা কথা; মৌমাছি ফুল বই আর কিছুতেই বসবে না। চাতকের কাছে ‘সব জল ধুর’; কোন জল খাবে না কেবল স্বাতী-নক্ষত্রের বৃষ্টির জন্য হাঁ করে আছে। ঠিক ঠিক ত্যাগী অন্য কোন আনন্দ নেবে না, কেবল ঈশ্বরের আনন্দ। মৌমাছি কেবল ফুলে বসে। ঠিক ঠিক ত্যাগী সাধু যেন মৌমাছি। গৃহীভক্ত (Ramakrishna) যেন এই সব মাছি—সন্দেশেও বসে, আবার পচা ঘায়েও বসে।

    আরও পড়ুনঃ “লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, কুল, শীল, শোক, জুগুপ্সা, ওই অষ্টপাশ-গুরু না খুলে দিলে হয় না”

    আরও পড়ুনঃ “ষড় চক্র ভেদ হলে মায়ার রাজ্য ছাড়িয়ে জীবাত্মা পরমাত্মার সঙ্গে এক হয়ে যায়, এরই নাম ঈশ্বরদর্শন”

    আরও পড়ুনঃ “গোপীদের কি ভালবাসা, কি প্রেম, শ্রীমতী স্বহস্তে শ্রীকৃষ্ণের চিত্র এঁকেছেন”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • 1999 Kargil War: কার্গিল যুদ্ধের প্রথম তথ্যদাতাকে শেষ শ্রদ্ধাঞ্জলি জানাল ভারতীয় সেনা

    1999 Kargil War: কার্গিল যুদ্ধের প্রথম তথ্যদাতাকে শেষ শ্রদ্ধাঞ্জলি জানাল ভারতীয় সেনা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় সেনাবাহিনী ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের (1999 Kargil War) প্রথম তথ্যদাতা তাশি নামগিয়ালকে (Totashi Namgyal) শেষ শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে। তিনিই প্রথম ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান সৈন্যের অনুপ্রবেশের কথা জানিয়েছিলেন। আগাম তথ্য দিয়ে সতর্ক না করলে সমস্যায় পড়ত ভারত। ভারত এই যুদ্ধে শেষ পর্যন্ত জয়লাভ করেছিল। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে ভারতীয় সেনা বাহিনী। বলা হয়েছে, তাঁর অবদান ভারতের জন্য অবিস্মরণীয়। তাশি নামগিয়াল স্ত্রী এবং দুই ছেলেকে রেখে গিয়েছেন।

    একজন দেশপ্রেমী বীরের শেষ বিদায় (1999 Kargil War)

    জানা গিয়েছে, শনিবার মধ্যরাতে মধ্য লাদাখের আরিয়ান উপত্যকায় মৃত্য হয়েছে তাঁর। তাশি নামগিয়ালের (Totashi Namgyal) মৃত্যুতে পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে ভারতীয় সেনা বাহিনী। এক্স হ্যান্ডেলে ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস আধিকারিক লিখেছেন, “ভারতীয় সেনা বাহিনী দেশের জন্য তাঁর কৃতিত্বকে অবিস্মরণীয় করে রাখবে। তিনি নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করে গিয়েছেন। একজন দেশপ্রেমী বীরের শেষ বিদায় হয়েছে। শোকতপ্ত পরিবারের পাশে ভারতীয় সেনা রয়েছে। পরিবারকে সব রকম সহযোগিতা করা হবে। দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

    আরও পড়ুনঃ যোগীরাজ্যে এনকাউন্টারে খতম ৩ খালিস্তানি জঙ্গি

    প্রায় ৬০ দিন ধরে চলেছিল যুদ্ধ!

    ভারতে স্বাধীনতা-উত্তর যুগে পাকিস্তানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল লাদাখের কার্গিল যুদ্ধ (1999 Kargil War)। ৬০ দিনেরও বেশি সময় ধরে এই লড়াই চলেছিল। এই যুদ্ধে সিয়াচেন গ্লেসিয়ার রক্ষা করাই ভারতের কাছে গুরুত্বপূর্ণ ছিল। এই উঁচু জায়গাটা থেকে একদিকে পাকিস্তান, অন্য দিকে চিনা সেনার গতিবিধি নজরে রাখা যায়। ২৬ জুলাই, ১৯৯৯ সালে একটি ঐতিহাসিক জয় সুনিশ্চিত করেছিল ভারত। প্রচণ্ড ঠান্ডা এই এলাকায়। সেই ঠান্ডা উপেক্ষা করে এদিনই ভারতীয় বাঙ্কারগুলি পাকসেনার দখল মুক্ত করেছিলেন সেনা-জওয়ানরা। যদি ঠিক সময়ে পাকিস্তানের অনুপ্রবেশের খবর ভারতীয় সেনার কাছে পৌঁছে দেওয়া না যেতো, তাহলে আরও বড়সড় সমস্যায় পড়তে হতো ভারতকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Srirampur:  নিয়মের বেড়াজালে বন্ধ হয়ে গেল শ্রীরামপুর-কলকাতা ৯৮ বছরের পুরানো ৩ নম্বর বাসরুট

    Srirampur: নিয়মের বেড়াজালে বন্ধ হয়ে গেল শ্রীরামপুর-কলকাতা ৯৮ বছরের পুরানো ৩ নম্বর বাসরুট

    মাধ্যম নিউজ ডেস্ক: আর দুবছর হলেই হয়তো সেঞ্চুরির সেলিব্রেশন করতে পারতেন বাসরুটের কর্মীরা। অনেক প্রবীণ মানুষের কাছে বহু স্মৃতি জড়িয়ে রয়েছে শ্রীরামপুর (Srirampur) -কলকাতা বাসরুট। কিন্তু, সেঞ্চুরির দরজায় দাঁড়িয়েও সেঞ্চুরি করার স্বপ্ন আর পূরণ হল না এই বাসরুটের। ৯৮ বছর ধরে চলা এই বাসরুটে বন্ধ হয়ে গেল বাস চলাচল।

    কবে শুরু হয়েছিল এই বাসরুট?(Srirampur)

    জানা গিয়েছে, ১৯২৬ সালে হুগলির শ্রীরামপুর (Srirampur) থেকে কলকাতার বাগবাজার পর্যন্ত লম্বা রুটে প্রথম পরিষেবা চালু হয়েছিল ৩ নম্বর রুটের। গত কয়েক বছর ধরেই অবশ্য এই রুটে বাসের সংখ্যা নিয়মিত ভাবে কমতে শুরু করেছিল। রুটে যাঁদের বাস চলত, সেই বাসের (Bus) মালিকরা নতুন করে আর এই রুটে বাস নামিয়ে ব্যবসা চালাতে রাজি হননি। সে জন্যই কয়েক বছর আগেও যাত্রীদের যে বাস পাওয়ার জন্য মাত্র তিন-চার মিনিটের বেশি অপেক্ষা করতে হত না, পরে সেই বাসের দেখা পাওয়াই কঠিন হত। বাসের বয়স ১৫ হলে তা আর রাস্তায় নামানো যাবে না – প্রশাসনের এমন নির্দেশের পর বন্ধ হল ৩ নম্বর রুটের একমাত্র বাসটি। ১০০ বছর পূর্ণ হতে যখন আর মাত্র দু’বছর বাকি, তখনই বন্ধ হয়ে গেল এই রুটে চলা শেষ বাসটির চাকা। কলকাতা, শহরতলি এবং রাজ্যের বিভিন্ন জায়গার বাস পরিষেবা নিয়ে কাজ করে কলকাতা বাস-ও-পিডিয়া নামে একটি সংগঠন। প্রধানত বাসপ্রেমীরা মিলেই এই সংগঠন তৈরি করেছেন। সংগঠনের পক্ষ থেকে অনিকেত বন্দ্যোপাধ্যায় বলেন, “২০০৮-এও ওই রুটে ৬৯টি বাস চলত। সেই সংখ্যা কমতে শুরু করে ২০১৮ সালে ২২-এ এসে দাঁড়ায়। শেষ কয়েক বছর একটি মাত্র বাস চলত। সেই বাসটিও এ বার স্ক্র্যাপ হয়ে যাবে – এত লম্বা একটা রুট পুরো বন্ধ হয়ে গেল।”

    আরও পড়ুন: ভারত থেকে ব্রহ্মোস মিসাইল কিনতে চলেছে ভিয়েতনাম

    বাস মালিকরা কী বললেন?

    ৩ নম্বর রুটের শেষ বাসটির মালিক ছিলেন সুদীপ গোস্বামী। তিনি বলেন, “রুট ছিল শ্রীরামপুর (Srirampur) থেকে কলকাতার বাগবাজার। এত লম্বা রুটে কেউ যেতেন না। আমাদের প্রায় সব যাত্রীই ছিলেন শর্ট রুটের। কিন্তু, গত কয়েক বছরে অটো এবং টোটোর সংখ্যা অত্যন্ত বেড়ে গিয়েছে। শুধু তাই নয়, শ্রীরামপুর থেকে বালি পর্যন্ত অংশে জিটি রোড মাঝে মধ্যে এতটাই সরু যে বাস চালানো অত্যন্ত কঠিন। ফলে দীর্ঘ সময়ে যানজটে আটকে থাকতে হত।” বেসরকারি বাসমালিকদের সংগঠন, অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, ‘গত চার বছরে কলকাতা এবং সংলগ্ন এলাকায় ৪০টির কাছাকাছি বাসরুট বন্ধ হয়েছে। প্রশাসনের তরফ থেকে আমরা এখনও পর্যন্ত বিভিন্ন রুট বাঁচানোর জন্য কোনও ইতিবাচক পদক্ষেপ করতে দেখিনি।’ বাসমালিকদের সংগঠনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, “অটো বা টোটোর হওয়া উচিত ছিল ‘লাস্ট পয়েন্ট অফ কানেকটিভিটি’ অর্থাৎ, অটো-টোটোর বাড়ি থেকে বাস চলার পথ পর্যন্ত চলবে। তবে এখন অটো-টোটোও বাসের প্রতিযোগী হয়ে পড়েছে। তারই প্রভাবে পর পর বাসরুট বন্ধ হয়ে যাচ্ছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Amit Shah: ভারত-মায়ানমার সীমান্তে ডেমোগ্রাফিক ডেটা তৈরির আহ্বান অমিত শাহের

    Amit Shah: ভারত-মায়ানমার সীমান্তে ডেমোগ্রাফিক ডেটা তৈরির আহ্বান অমিত শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-মায়ানমার সীমান্তে অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) জানান, ভারত-মায়ানমার সীমান্তে বিশেষ করে নাগাল্যান্ড, মিজোরাম ও মণিপুরের জনসংখ্যার তথ্যের ম্যাপিং করা উচিত। এটি সীমান্তে বেড়া দিতে ও অনুপ্রবেশ বন্ধ করতে সহায়তা করতে পারে (Demographic Data)।

    কী বললেন শাহ? (Amit Shah)

    আগরতলায় নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার সোসাইটির দ্বাদশতম সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই তিনি বলেন, “সীমান্ত এলাকায় ব্যাপক সমীক্ষা চালানো দরকার।” উত্তর-পূর্বের চারটি রাজ্য অরুণাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড এবং মিজোরামের সঙ্গে মায়ানমারের সীমানা রয়েছে। এই সীমানা দিয়েই ভারতে ঢুকে পড়ছে অনুপ্রবেশকারীরা। অস্ত্রশস্ত্র, গোলাবারুদ এবং মাদক চোরাচালানও চলছে অবাধে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৩১ হাজার কোটি টাকা ব্যয়ে এই সীমান্তেই বেড়া দেওয়ার পরিকল্পনা করছে।

    মহাকাশ খাতে বিশাল লাফ

    শাহ বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের মহাকাশ খাত গত ১০ বছরে একটি বিশাল লাফ দিয়েছে।” তিনি বলেন, “এনইএসএসি সোসাইটি প্রতিষ্ঠার ২৫ বছর পর সোসাইটি যে কাজ করছে, তার ইতিবাচক দিকগুলো এখন দৃশ্যমান।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এনইএসএসি সোসাইটির উচিত উত্তর-পূর্বের রাজ্যগুলিতে তার কাজের পরিধি আরও প্রসারিত করা। এ জন্য রাজ্য সরকারগুলিরও উদ্যোগ নেওয়া উচিত।” তিনি এনইএসএসি সোসাইটিকে অনুরোধ করেছেন যে, তারা যেন প্রত্যেকে একশো জন শিক্ষার্থীকে বিজ্ঞানের পটভূমি-সহ উত্তর-পূর্বের সমস্ত রাজ্য থেকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) সদর দফতরে সফরে নিয়ে যায় যাতে তারা মহাকাশ এবং সম্পর্কিত প্রযুক্তিতে আগ্রহ তৈরি করতে পারে।

    আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদির ঐতিহাসিক সফর! ভারত কুয়েতের মধ্যে ৪টি মউ চুক্তি স্বাক্ষরিত

    তিনি এই প্রকল্পের জন্য ৬০ শতাংশ অবদান রাখার জন্য উত্তর পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রককে আহ্বান জানান। তিনি উত্তর-পূর্বের রাজ্য সরকারগুলিকে ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে মহাকাশ প্রযুক্তি সম্পর্কিত নতুন কোর্স চালু করার অনুরোধও করেন। তিনি বলেন, “এনইএসএসির সহায়তায় এ পর্যন্ত ২০টি জলপথ তৈরি করা হয়েছে। আরও জলপথ নির্মাণের সম্ভাবনাও খোঁজা উচিত।” শাহ (Amit Shah) বলেন, উত্তর-পূর্বের রাজ্যগুলিতে খনিজ সম্পদ, তেল এবং কয়লা মজুত রয়েছে কিনা, তা জানতে ব্যাপক ম্যাপিংয়ের প্রয়োজন। উত্তর-পূর্বের রাজ্যগুলি এই খনিজগুলির জন্য (Demographic Data) প্রাপ্ত রয়্যালটি থেকে আর্থিকভাবে লাভবান হবে (Amit Shah)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Christmas Cake: বড় দিনের কেকে মেশানো হচ্ছে ভেজাল! অনুসন্ধান করে অভিযান চালাবে পুরসভা

    Christmas Cake: বড় দিনের কেকে মেশানো হচ্ছে ভেজাল! অনুসন্ধান করে অভিযান চালাবে পুরসভা

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনেই বড়দিন এবং নতুন বছরের বর্ষবরণ, তাই এই সময়ে কেককে (Christmas Cake) ঘিরে ভোজন রসিকদের মধ্যে চলে ব্যাপক উন্মাদনা। আর তাই কম দামে বেশি কেক বাজারে ছাড়তে কেকে মিশছে দেদার ভেজাল। বিশেজ্ঞদের অনুমান এই কেকের ভিতর দিয়ে শরীরের ভিতরে ঢুকতে পারে ক্যান্সারের উপাদান। ভেজাল আটকাতে অভিযান চালাবে পুরসভা (Municipality)।

    উজ্জ্বল করতে ব্যবহার করা হয় কৃত্রিম রং (Christmas Cake)

    কলকাতা পুরসভা (Municipality) সূত্রে জানা গিয়েছে, শীতে নানা জায়গায় ব্যাপক ভাবে মেলার আয়োজন হয়ে থাকে। তাই সতর্কতার বিষয় মাথায় রেখে বাজারে মেলার ফ্রুট কেকে (Christmas Cake) কতটা ভেজাল রয়েছে তার খোঁজে নামবেন কলকাতা পুরসভার ফুড সিকিউরিটি অফিসাররা। তবে শুধু ফ্রুট কেকেই নয়, পরীক্ষা করে দেখা হবে আরও নানান কেকগুলিও। কেকের মান নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও প্রযুক্তি বিভাগের বিশেজ্ঞরা জানাচ্ছেন, ফ্রুট কেকের উপরে ছড়িয়ে থাকা লাল, সবুজ, কালো রঙের নজরটানা ফলের টুকরো ক্রেতাদের আকর্ষিত করে। তবে এসব ফলের টুকরো উজ্জ্বল করতে ব্যবহার করা হয় কৃত্রিম রং ও জেল। এতে থাকে ক্রোমিয়াম, আর্সেনিকের মতো ক্ষতিকারক উপাদান।

    পচা ডিমের গন্ধকে দুর করতে প্রচুর সুগন্ধি মেশানো হয়

    যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক প্রশান্তি বিশ্বাস বলেন, “কেকের (Christmas Cake) এই সব উপাদান স্নায়ুতন্ত্র, কিডনি, লিভারের সমস্যাকে বৃদ্ধি করে। এমন কী ক্যান্সারের মতো মারণ ব্যাধিও হতে পারে। আবার কেকের দ্বিতীয় ক্ষতিকারক দিক হল, পচা ডিমের গন্ধকে দূর করতে প্রচুর সুগন্ধি মেশানো হয়।”

    জানা গিয়েছে ডিমে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়ার জন্য পেট খারাপ এবং বমি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুগন্ধীতে ব্যবহার করা হয় নানা ক্ষতিকারক কেমিক্যাল। একই ভাবে কেকের আরেক ক্ষতিকারক দিক হল ময়দা। উৎসবের মধ্যে ময়দা মেখে ফেলে রাখার একটা রীতি রয়েছে। ফলে ময়দায় ছত্রাক জন্মানোর সম্ভাবনা থাকে। এই ছত্রাক পেটে গেলে নানা রকমের রোগ হওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়। মেডিসিন বিশেষজ্ঞ অমলকুমার সরকার জানিয়েছেন, “আপনি হয়তো ভাবছেন এক টুকরো কেক খেলে আর কী হবে? কিন্তু ক্ষতিকারক উপাদান থাকলে শরীরে সমস্যা হবেই হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Union Government: জাতীয় ভোক্তা দিবসে তিন অ্যাপ চালু করতে চলেছে কেন্দ্র, জানুন কী কী

    Union Government: জাতীয় ভোক্তা দিবসে তিন অ্যাপ চালু করতে চলেছে কেন্দ্র, জানুন কী কী

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৪ ডিসেম্বর ‘জাতীয় ভোক্তা দিবস’। এই উপলক্ষে ভোক্তা বিষয়ক বিভাগ জনসাধারণের জন্য চালু করতে চলেছে (Union Government) ‘জাগো গ্রাহক জাগো অ্যাপ’, ‘জাগৃতি অ্যাপ’, এবং ‘জাগৃতি ড্যাশবোর্ড’।

    ভোক্তা সুরক্ষায় জোর (Union Government)

    ডিজিটাল যুগে (Digital Marketplace) ভোক্তা সুরক্ষা জোরদার করা এবং ই-কমার্স ও অনলাইন পরিষেবাগুলিতে অবৈধ কার্যকলাপ রুখতেই কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ (CCPA) ২০২৩ সালে “ডার্ক প্যাটার্ন প্রতিরোধ ও নিয়ন্ত্রণের নির্দেশিকা” জারি করেছে। তারা ১৩টি ডার্ক প্যাটার্ন চিহ্নিত করেছে। এগুলি হল, মিথ্যা জরুরি অবস্থা, বাস্কেট স্নিকিং, কনফার্ম শেমিং, জোরপূর্বক কাজ করানো, সাবস্ক্রিপশন ফাঁদ, ইন্টারফেস হস্তক্ষেপ, বেইট অ্যান্ড সুইচ, ড্রিপ প্রাইসিং, ছদ্মবেশী বিজ্ঞাপন ও বিরক্তিকর বার্তা, বিভ্রান্তিকর শব্দচয়ন, সফটওয়্যার পরিষেবা বিলিং এবং দুর্বৃত্ত ম্যালওয়্যার।

    ভোক্তা সুরক্ষা আইন

    কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ আগে ইন্ডিগো এয়ারলাইন্স ও বুকমাইশো-এর বিরুদ্ধে ভোক্তা সুরক্ষা আইন, ২০১৯ এর আওতায় মিথ্যা বিজ্ঞাপন বা অন্যায় বাণিজ্যিক পদ্ধতির জন্য নোটিশ জারি করেছিল, যেখানে বিভ্রান্তিকর ডিজাইন প্যাটার্ন বা ডার্ক প্যাটার্নের অভিযোগ ছিল। কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষের নজরে আসে যে বুকমাইশো গ্রাহকদের সম্মতি ছাড়াই নিশ্চিত টিকিট বুকিংয়ের পরে অতিরিক্ত চার্জ আরোপ করেছে। প্রতিটি টিকিটে ১ টাকা ‘বুকএস্মাইল’-এর জন্য যোগ করা হয়েছিল প্রি-টিক করা অবস্থায়। ভোক্তার সম্মতি ছাড়াই এসব করা হয়েছিল। এটি ২০২৩ সালের “ডার্ক প্যাটার্নের প্রতিরোধ ও নিয়ন্ত্রণের নির্দেশিকা”-এর অ্যাপেন্ডিক্স ১-এর ধারা (২)- অনুযায়ী ‘বাস্কেট স্নিকিং’-এর মধ্যে পড়ে। কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষের হস্তক্ষেপের পর, বুকমাইশো এই সমস্যা সমাধান করে এবং গ্রাহকদের ‘বুকএস্মাইল’-এ অবদান রাখবে কি না তা বেছে নেওয়ার অপশন দেয়।

    আরও পড়ুন: ২৩ ডিসেম্বর ১৯২৬, মৌলবাদীর হাতে খুন হন আর্য সমাজের সন্ন্যাসী শ্রদ্ধানন্দ, জানুন তাঁর জীবনী

    ভোক্তা বিষয়ক বিভাগ (Union Government) এখন ই-কমার্স প্ল্যাটফর্মে “ডার্ক প্যাটার্ন” শনাক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এই সরঞ্জামগুলির মাধ্যমে ভোক্তাদের ক্ষমতায়ন করতে যাচ্ছে তারা। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের এনসিসি ল্যাব, আইআইটি (বিএইচইউ)-এর ছাত্র প্রিন্স আমান এবং নামিত মিশ্রের গবেষণার অংশ হিসেবে ওই তিনটি অ্যাপ তৈরি করা হয়েছে। এগুলি ইন্টেলেজেন্স সাইবার-ফিজিক্যাল সিস্টেমের অংশ, যা রিয়েল-টাইমে কাজ করে এবং এআই এবং ডেটা অ্যানালিটিক্সের জন্য জাতীয় সুপারকম্পিউটিং মিশনের আওতায় এয়ারাওয়াত এআই সুপারকম্পিউটারে চালিত হয়। এই সিস্টেমটি ই-কমার্স প্ল্যাটফর্মের টেক্সট এবং ডিজাইনের উপাদান বিশ্লেষণ করে জানিয়ে দেবে এগুলি ভোক্তার মনস্তত্ত্বকে প্রভাবিত করতে ব্যবহৃত হচ্ছে (Digital Marketplace) কি না। সেই মতো পদক্ষেপ করবে সরকার (Union Government)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • America: ট্রাম্পের পছন্দ শ্রীরাম! এই ভারতীয় বংশোদ্ভূত কৃত্রিম বুদ্ধিমত্তায় আমেরিকাকে দিশা দেখাবেন

    America: ট্রাম্পের পছন্দ শ্রীরাম! এই ভারতীয় বংশোদ্ভূত কৃত্রিম বুদ্ধিমত্তায় আমেরিকাকে দিশা দেখাবেন

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন প্রশাসনে ঠাঁই হতে চলেছে আরও এক ভারতীয় বংশোদ্ভূতের। আমেরিকার (America) অবস্থিত ভারতীয় বংশোদ্ভূতের নাম শ্রীরাম কৃষ্ণাণ। আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সে হোয়াইট হাউসে তিনি মার্কিন প্রেসিডেন্ট পদে অধিষ্ঠীত হতে চলা ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সিনিয়র উপদেষ্টার পদ পাচ্ছেন। আনুষ্ঠানিক ঘোষণায় খোদ ডোনাল্ড ট্রাম্প এই পদে শ্রীরাম কৃষ্ণাণের নাম ঘোষণা করেছেন। 

    কী বললেন ট্রাম্প?(America)

    সদ্য করা ঘোষণায়, প্রশাসনের (America) একগুচ্ছ পদে নিয়োগের কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই ঘোষণার সময়ই তিনি শ্রীরাম কৃষ্ণাণের নাম ঘোষণা করেন। এক এক্স পোস্টে ডোনাল্ড ট্রাম্প লেখেন,”শ্রীরাম কৃষ্ণাণ হোয়াইট হাউস অফিস অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সংক্রান্ত নীতিতে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স (কৃত্রিম বুদ্ধিমত্তা)-র জন্য সিনিয়র নীতি উপদেষ্টা হিসেবে কাজ করবেন”। নিজের পোস্টে ট্রাম্প আরও জানিয়েছেন, “ডেভিড স্যাক্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে, শ্রীরাম A.I.-তে আমেরিকান নেতৃত্ব অব্যাহত রাখার বিষয়ে ফোকাস করবেন এবং A.I. গঠন ও সমন্বয় করতে সাহায্য করবেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রেসিডেন্ট উপদেষ্টা পরিষদের সঙ্গে তিনি কাজ করবেন।”

    কে এই শ্রীরাম কৃষ্ণাণ?

    জানা গিয়েছে, শ্রীরাম কৃষ্ণাণ সম্পর্কে জানা যাচ্ছে, তিনি ভারতের তামিলনাড়ুর কাঞ্চিপুরমের কাট্টাঙ্ককুলাথুরের এসআরএম ভাল্লিমাই ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া ছিলেন। তাঁর কেরিয়ার শুরু মাইক্রোসফ্ট দিয়ে। সেখানে তিনি ‘উইন্ডোজ অ্যাজিউর’ তৈরি করতে কাজ করেছেন। এর এপিই ও পরিষেবার ক্ষেত্রে তিনি কাজ করেছেন। কৃষ্ণাণ একজন মার্কিনি শিল্পোদ্যগী। এছাড়াও তিনি ‘ভেঞ্চার ক্যাপিটালিস্ট’ ও লেখক হিসেবে পরিচিত। ‘উইন্ডোজ অ্যাজিউর ফর ও’রেইলি’ বইটির লেখক কৃষ্ণাণ। এককালে ফেসবুকেও কাজ করেছেন তিনি। ২০১৩ সালে তিনি ফেসবুকে যোগ দেন। ফেসবুকে মোবাইল অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিলেন তিনি। পরে স্ন্যাপে ও তারপর টুইটারে কাজ করেছেন কৃষ্ণাণ। ২০১৯ সাল পর্যন্ত টুইটারে কাজ করেছেন কৃষ্ণাণ। যে টুইটার পরে এক্স হয় ও তার মালিকানা যায় মার্কিন ধনকুবের ইলন মাস্কের হাতে।

    কৃষ্ণাণ বলেন, “আমাদের দেশের সেবা করতে পেরে এবং ডেভিড স্যাক্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আমি সম্মানিত।” কৃষ্ণাণের নিয়োগকে স্বাগত জানিয়েছে ভারতীয় আমেরিকান সম্প্রদায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 23 december 2024: ব্যবসায় বিবাদের যোগ থাকলেও লাভ বাড়তে পারে এই রাশির জাতকদের

    Daily Horoscope 23 december 2024: ব্যবসায় বিবাদের যোগ থাকলেও লাভ বাড়তে পারে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) ব্যবসার কাজে মাথা ঠান্ডা রাখুন।

    ২) বুদ্ধির ভুলের জন্য ক্ষতি হতে পারে।

    ৩) পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।

    বৃষ

    ১) মনের মতো স্থানে বেড়াতে যাওয়ায় আনন্দ লাভ।

    ২) মিথ্যা বদনাম থেকে সাবধান।

    ৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে দিনটি।

    মিথুন

    ১) কর্মক্ষেত্রে উন্নতি শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়ায় মনঃকষ্ট।

    ২) সকাল থেকে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে।

    ৩) সবাই আপনার প্রশংসা করবে।

    কর্কট

    ১) ব্যয় বৃদ্ধি পেতে পারে।

    ২) পারিবারিক ভ্রমণে বাধা পড়তে পারে।

    ৩) ধৈর্য ধরতে হবে।

    সিংহ

    ১) কোনও নিকটাত্মীয়ের জন্য সংসারে বিবাদ।

    ২) ব্যবসায় বিবাদের যোগ থাকলেও লাভ বাড়তে পারে।

    ৩) বাণীতে সংযম রাখুন।

    কন্যা

    ১) দুর্বুদ্ধিকে প্রশ্রয় দেবেন না।

    ২) ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে।

    ৩) দুশ্চিন্তা বাড়বে।

    তুলা

    ১) ব্যবসার ক্ষেত্রে তর্ক-বিতর্ক ক্ষতি ডেকে আনতে পারে।

    ২) আর্থিক সুবিধা পেতে পারেন।

    ৩) কর্মক্ষেত্রে বাধা।

    বৃশ্চিক

    ১) কর্মক্ষেত্রে উন্নতির যোগ বিদ্যমান।

    ২) সকালের দিকে কোনও দুশ্চিন্তা মাথা খারাপ করবে।

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    ধনু

    ১) বিষয়-সম্পত্তি ক্রয়-বিক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্যের জেরে বাড়িতে বিবাদের সম্ভাবনা।

    ২) বাড়িতে আনন্দ বৃদ্ধি পেতে পারে।

    ৩) ডাক্তারের কাছে যেতে হতে পারে।

    মকর

    ১) সকালের দিকে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন।

    ২) কেনাকাটার জন্য খরচ বাড়তে পারে।

    ৩) আধ্যাত্মিকতায় মনোনিবেশ করুন।

    কুম্ভ

    ১) সম্মানহানির সম্ভাবনা রয়েছে।

    ২) কোনও কাজে সময় নষ্ট হতে পারে।

    ৩) কর্মক্ষেত্রে বাধা।

    মীন

    ১) মা-বাবার সঙ্গে বিশেষ আলোচনা।

    ২) ব্যবসায় লাভের যোগ।

    ৩) ভেবেচিন্তে কথা বলুন।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 228: “লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, কুল, শীল, শোক, জুগুপ্সা, ওই অষ্টপাশ-গুরু না খুলে দিলে হয় না”

    Ramakrishna 228: “লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, কুল, শীল, শোক, জুগুপ্সা, ওই অষ্টপাশ-গুরু না খুলে দিলে হয় না”

    ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়িমধ্যে

    দশম পরিচ্ছেদ

    ১৮৮৩, ১০ই জুন

    বেলঘরের ভক্তসঙ্গে

    “যতক্ষণ ‘আমি’ বোধ তিনি রেখেছেন ততক্ষণ সবই আছে। আর স্বপ্নবৎ বলবার জো নাই। নিচে আগুন জ্বালা আছে, তাই হাঁড়ির ভিতরে ডাল, ভাত, আলু, পটোল সব টগ্‌বগ্‌ করছে। লাফাচ্ছে, আর যেন বলছে (Kathamrita), ‘আমি আছি, আমি লাফাচ্ছি।’ শরীরটা যেন হাঁড়ি; মন বুদ্ধি—জল ইন্দ্রিয়ের বিষয়গুলি যেন—ডাল, ভাত, আলু পটোল। অহং যেন তাদের অভিমান, আমি টগ্‌বগ্‌ করছি! আর সচ্চিদানন্দ (Ramakrishna) অগ্নি।

    “তাই ভক্তিশাস্ত্রে, এই সংসারকেই ‘মজার কুটি’ বলেছে। রামপ্রসাদের গানে আছে ‘এই সংসার ধোঁকার টাটি’। তারই একজন জবাব দিয়েছিল, ‘এই সংসার মজার কুটি’। ‘কালীর ভক্ত জীবন্মুক্ত নিত্যানন্দময়।’ ভক্ত দেখে, যিনিই ঈশ্বর তিনিই মায়া হয়েছেন। তিনিই জীবজগৎ হয়েছেন। ইশ্বর-মায়া-জীব-জগৎ এক দেখে। কোন কোন ভক্ত সমস্ত রামময় দেখে। রামই সব রয়েছেন। কেউ রাধাকৃষ্ণময় (Ramakrishna) দেখে। কৃষ্ণই এই চতুর্বিংশতি তত্ত্ব (Kathamrita) হয়ে রয়েছেন। সবুজ চশমা পরলে যেমন সব সবুজ দেখে।

    “তবে ভক্তিমতে শক্তিবিশেষ। রামই (Ramakrishna) সব হয়ে রয়েছেন, কিন্তু কোনখানে বেশি শক্তি, আর কোনখানে কম শক্তি। অবতারেতে তিনি একরকম প্রকাশ, আবার জীবেতে একরকম। অবতারেরও (Kathamrita) দেহবুদ্ধি আছে। শরীরধারণে মায়া। সীতার জন্য রাম কেঁদেছিলেন। তবে অবতার ইচ্ছা করে নিজের চোখে কাপড় বাঁধে। যেমন ছেলেরা কানামাছি খেলে। কিন্তু মা ডাকলেই খেলা থামায়। জীবের আলাদা কথা। যে-কাপড়ে চোখ বাঁধা সেই কাপড়ের পিঠে আটটা ইস্কুরূপ দিয়ে বাঁধা। অষ্টপাশ। লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, কুল, শীল, শোক, জুগুপ্সা (নিন্দা)—ওই অষ্টপাশ। গুরু না খুলে দিলে হয় না।”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    আরও পড়ুনঃ “আবার সেই সমাধি! আবার নিস্পন্দন দেহ, স্তিমিতি লোচন, দেহ স্থির

    আরও পড়ুনঃ দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, “ওই রে আবার এসেছে”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Wayanad: “রাহুল-প্রিয়াঙ্কার ভোটের জয়ের পিছনে ছিল সাম্প্রদায়িক মুসলিম জোট”, বিস্ফোরক বাম নেতা বিজয়রাঘবন

    Wayanad: “রাহুল-প্রিয়াঙ্কার ভোটের জয়ের পিছনে ছিল সাম্প্রদায়িক মুসলিম জোট”, বিস্ফোরক বাম নেতা বিজয়রাঘবন

    মাধ্যম নিউজ ডেস্ক: ওয়ানাড় (Wayanad) লোকসভার উপনির্বাচনে রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীর ভোটের জয়ের পিছনে ছিল সাম্প্রদায়িক মুসলিম জোট (Communal Muslim Alliance), ঠিক এই ভাবেই বিস্ফোরক হয়েছেন সিপিআই(এম) নেতা বিজয়রাঘবন। কংগ্রেস যে মুসলিম ভোটকে রাজনীতির ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে, সেই কথা আরও একবার প্রকাশ্যে এসেছে। অবশ্য লোকসভায় একাধিকবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তোপ দেগেছিলেন এই বলে যে কংগ্রেস কেরলে মুসলিম লীগের সঙ্গে জোটের শরীক হয়ে থাকে। এবার বাম নেতার মন্তব্যে আরও একবার ‘তোষণনীতি’ প্রকাশ্যে এসেছে।

    খারাপ চরমপন্থী মুসলিম জোটের সমর্থন পেয়ছেন (Wayanad)!

    ২১ ডিসেম্বর কেরলের (Wayanad) সুলতান বাথেরিতে বাম দলের জেলা সম্মেলন ছিল। সেখানে মার্কসবাদী নেতা এ বিজয়রাঘবন কংগ্রেসের মুসলিম সাম্প্রদায়িকতার (Communal Muslim Alliance) প্রসঙ্গ তুলে ধরে বলেন, “দুই ব্যক্তি (রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী) ওয়ানাড় (Wayanad) থেকে সংসদে গিয়েছেন। কার সমর্থনে? সাম্প্রদায়িক মুসলিম জোটের শক্ত সমর্থন নিয়ে। মুসলমানদের সমর্থন ছাড়া কী রাহুল গান্ধীর পক্ষে দিল্লি পৌঁছানো সম্ভব ছিল? তিনি বিরোধী দলীয় নেতা। প্রিয়াঙ্কা গান্ধীর মিছিলের সামনে ও পিছনের সারিতে কারা ছিলেন? সংখ্যালঘুদের মধ্যে সবচেয়ে খারাপ চরমপন্থী উপাদান সেখানে ছিল। মুসলিমরা কংগ্রেস নেতৃত্বের সঙ্গে ছিলেন। সাম্প্রদায়িক মুসলিম জোটের সমর্থন ছাড়া কি রাহুল গান্ধীর পক্ষে দিল্লি পৌঁছানো সম্ভব ছিল?”

    আরও পড়ুনঃ ‘ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন’ স্কিমে ভারতীয় গবেষকদের হবে বিশেষ সুবিধা

    বিজয়রাঘবন নিজের দলের ব্যর্থতার কথা বলে আরও বলেন, “কেরলে বিরোধী ইন্ডিজোট সম্পর্কে কেন্দ্রীয় কমিটি সঠিক অবস্থান নেয়নি। কংগ্রেসের প্রধান শত্রু বামেরা। রাজ্য ধ্বংস হয়ে গেলেও কংগ্রেসের কিছুই যায় আসে না। মুসলিম সংগঠনের (Communal Muslim Alliance) সরাসরি সমর্থন পেয়েছে কংগ্রেস। অপর দিকে সিপিআই (এম) হিন্দু ভোটব্যাঙ্ক হারিয়েছে।” প্রসঙ্গত উল্লেখ্য পালাক্কাদ, চেলাক্কাদ বিধানসভা এবং ওয়ানাড়ে (Wayanad) সিপিআই(এম) হিন্দু ভোটারদের ভোট জয়ের চেষ্টা চালিয়েছিল। কংগ্রেসকেও এই নির্বাচনে বাম দলের বিরুদ্ধে আক্রমণ করতে দেখা গিয়েছিল।

    বাম এবং কংগ্রেস দুই পক্ষই মুসলিম চায়

    অপরদিকে ওয়ানাড় (Wayanad) উপনির্বাচনে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন একটি বক্তব্যে বলেছিলেন, “আইইউএমএল-এর রাজ্য সভাপতি সাদিক আলী শিহাব থাঙ্গালকে ‘জামায়াত-ই-ইসলামির কর্মী’। তাঁরা ইসলামী শাসনের (Communal Muslim Alliance) পক্ষে দাঁড়িয়েছেন।” উল্লেখ্য এই দল ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের অংশ। এটি আবার জাতীয় পর্যায়ে ইন্ডি জোটেরও শরীক। নির্বাচনের এক মাস আগে বিজয়ন এই দলকে নিজেদের সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছিলেন। ফলে রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে বাম এবং কংগ্রেস দুই পক্ষই মুসলিম ভোটের জন্য মরিয়া।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share