Tag: Bengali news

Bengali news

  • Dengue: রাজ্যে হু হু করে বাড়ছে ডেঙ্গি, ২ দিনে মৃত্যু তিনজনের, এক সপ্তাহে আক্রান্ত ১ হাজার!

    Dengue: রাজ্যে হু হু করে বাড়ছে ডেঙ্গি, ২ দিনে মৃত্যু তিনজনের, এক সপ্তাহে আক্রান্ত ১ হাজার!

    মাধ্যম নিউজ ডেস্ক: নভেম্বরের শেষেও ভয় ধরাচ্ছে ডেঙ্গি (Dengue)। শীতের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। সূত্রের খবর, গত দু’দিনে বেলেঘাটা আইডি হাসপাতালে ডেঙ্গির সংক্রমণে এক স্বাস্থ্য কর্মী-সহ তিনজনের মৃত্যু হয়েছে। তবে, বেসরকারি সূত্রের খবর, চলতি মাসে অন্তত পাঁচ-ছ’জনের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। সূত্রের খবর, ডেঙ্গির সংক্রমণে মৃত্যু হয়েছে গড়িয়ার এক বাসিন্দার। তিনি স্বাস্থ্য দফতরের কর্মী। এছাড়াও বেলেঘাটা আইডিতে ডেঙ্গির সংক্রমণ নিয়ে ভর্তি থাকা উত্তর ২৪ পরগনা জেলার দুই রোগীরও মৃত্যু হয়েছে। জেলায় জেলায় আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। যা চরম আতঙ্কের।

    রাজ্যে আক্রান্তের সংখ্যা কত?

    স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা প্রায় ১ হাজার। এর আগে গত ৯ নভেম্বর কলকাতার জোড়াবাগান থানা এলাকায় ডেঙ্গির সংক্রমণে এক তরুণের মৃত্যু হয়েছিল ডেঙ্গির। তবে সাম্প্রতিক পরিসংখ্যান ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে স্বাস্থ্য দফতরের অন্দরেও। যেহারে মশার উপদ্রব বাড়ছে তাতে সংক্রমণের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কাও করা হচ্ছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে চলতি বছরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ২৮ হাজার। এর মধ্যে গত ১৯ নভেম্বর থেকে ২৫ নভেম্বর- এক সপ্তাহের মধ্যেই রাজ্যের প্রায় এক হাজার মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। 

    ২ সপ্তাহে আক্রান্ত ২ হাজার!

    রাজ্যে শেষ ২ সপ্তাহে নতুন করে ডেঙ্গিতে (Dengue) আক্রান্ত হয়েছেন প্রায় চার হাজার জন। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে ৪ নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হন ২৩ হাজার ২২৭ জন। উদ্বেগের বিষয়, তারপর ৪ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত, মাত্র ১৪ দিনে সেই সংখ্যাটাই বেড়ে হয়েছে ২৭ হাজার ১৪২। এর মধ্যে সরকারি হাসপাতালে টেস্ট করানোর পর ডেঙ্গি পজিটিভ হয়েছেন ২১ হাজার ২০৯ জন। বেসরকারি হাসপাতাল এবং ল্যাব থেকে ডেঙ্গি টেস্টের পর রিপোর্ট পজিটিভ এসেছে ৫ হাজার ৯৩৩ জনের।

    গত চার মাসের আক্রান্তের পরিসংখ্যান

    স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গত জুলাই মাসে রাজ্যে ডেঙ্গি (Dengue) আক্রান্ত হন ১ হাজার ৮৮৮ জন। অগাস্টে আক্রান্ত হন ৪ হাজার ৫১৬ জন। সেপ্টেম্বরে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ১৯৯। অন্যদিকে, অক্টোবরে নতুন করে আক্রান্ত হন ৭ হাজার ৫১ জন এবং নভেম্বরের ১৮ তারিখ পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২২৩ জন।

    সবচেয়ে বেশি আক্রান্ত মুর্শিদাবাদে

    এর মধ্যে সব থেকে বেশি ডেঙ্গি (Dengue) আক্রান্ত হয়েছে মুর্শিদাবাদে। এখানে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ১৪৭। দ্বিতীয় স্থানে রয়েছে মালদা, এখানে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৩৩। পাশাপাশি, ২ হাজার ২৭৮ জন আক্রান্ত হওয়ায় তৃতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এই তালিকাতে ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতা। এখানে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৯৭৩ জন। শীত বাড়লে কমতে পারে ডেঙ্গির প্রকোপ, এমন মনে করছেন বিশেষজ্ঞরা।

    আরও পড়ুন: দক্ষিণ ভারতে ধেয়ে আসছে ‘ফেনজল’, ল্যান্ডফল বিকেলেই, কলকাতায় মেঘলা আকাশ

    ম্যালেরিয়ার উপদ্রবও

    ডেঙ্গির (Dengue) পাশাপাশি ম্যালেরিয়ার উপদ্রবও দেখা দিয়েছে রাজ্যের ৮টি জেলায়। এর মধ্যে রয়েছে আলিপুরদয়ার, মালদা, দিনাজপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বিষ্ণপুর স্বাস্থ্য জেলা। ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। এর আগে পুজোর সময় ডেঙ্গির পাশাপাশি চিকুনগুনিয়া নিয়েও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, পুজোর আগে থেকেই মালদা, মুর্শিদাবাদের একাংশে অজানা জ্বরের উপদ্রব দেখা দিয়েছিল। জ্বরের সঙ্গে মাথা ধরা, অসহ্য হাতে পায়ে ব্যথা। তবে প্রথমের দিকে অনেকেই এটিকে সাধারণ জ্বর ভেবেছিলেন। কিন্তু কারও কারও দু’সপ্তাহ পরেও জ্বর বা মাথা ব্যথার প্রকোপ না কমায় নতুন করে ব্লক স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে আক্রান্তদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়। তখনই জানা যায়, সাধারণ কোনও জ্বর নয়, গ্রামের অনেকেই চিকুনগুনিয়ায় আক্রান্ত। ফলে মশাবাহিত মারণ রোগের মোকাবিলায় শুরু হয়েছে মশা নিধন পর্ব। স্বাস্থ্য দফতরের তরফে জোর দেওয়া হয়েছে সচেতনতা প্রচারেও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ayodhya Ram Mandir: রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি পালিত হবে ১১ জানুয়ারি, ঘোষণা ট্রাস্টের

    Ayodhya Ram Mandir: রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি পালিত হবে ১১ জানুয়ারি, ঘোষণা ট্রাস্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: অযোধ্যায় প্রভু রামলালার (Ayodhya Ram Mandir) প্রাণ প্রতিষ্ঠার (Prana Pratishtha Anniversary) প্রথম বর্ষপূর্তি পালিত হবে ধুমধাম করেই। হিন্দু গণনা পদ্ধতিতে বা ক্যালেন্ডার মতে, কুর্ম দ্বাদশীর দিনেই পড়েছে ওই শুভ মুহূর্ত। শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের ঘোষণা অনুযায়ী, আগামী বছরের ১১ জানুয়ারি রামলালার প্রথম প্রাণ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হবে। এখন এই বিরাট আয়োজন এবং উৎসবকে পালন করতে অযোধ্যা নগরী আবার সেজে উঠবে। এই ঘোষণার পরই দেশ জুড়ে রামভক্তদের মধ্যে তীব্র উচ্ছ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে।

    প্রভু রামলালার ৫১ ইঞ্চি মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল (Ayodhya Ram Mandir)

    রাম মন্দির উদ্বোধনের প্রথম বর্ষপূর্তিতে শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট ঘোষণা করে বলেছে, “প্রভু রামলালার (Ayodhya Ram Mandir) ৫১ ইঞ্চি মূর্তির প্রাণ প্রতিষ্ঠার প্রথম বার্ষিকী (Prana Pratishtha Anniversary) পালিত হবে আগামী বছরের ১১ জানিয়ারি। পৌষ শুক্ল দ্বাদশী (কুর্ম দ্বাদশী) হিসেবে পালন করা হবে। হিন্দু ঐতিহ্য, আচার এবং পরম্পরা মতে এই দিনটি পালিত হবে।” উল্লেখ্য এদিন অযোধ্যার মণি রাম দাস সেনানিবাসে ট্রাস্টের একটি বিশেষ বৈঠক থেকে এই ঘোষণা করা হয়।

    প্রত্যকে রামভক্তের কাছে দিনটি স্মরণীয়

    উল্লেখ্য গত ২২ জানুয়ারি রামমন্দিরের গর্ভগৃহে প্রভু শ্রী রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রাণ প্রতিষ্ঠার পর মন্দির ভক্ত এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সেই সময়ও শুভ মুহূর্ত চয়ন করা হয়েছিল ভারতীয় গণনা পদ্ধতি এবং হিন্দু শাস্ত্রের বিধি-বিধান অনুসারেই। ট্রাস্টের (Ayodhya Ram Mandir) সাধারণ সম্পাদক, চম্পত রাই বলেছেন, “ভারতীয় পঞ্জিকা এবং হিন্দু রীতির উপর নির্ভর করে সব দিক বিবেচনা করে সামঞ্জস্য রেখে এবং বিস্তৃত আলোচনা করে এই দিন নির্ধারণ করা হয়েছে। এদিন রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার প্রথম বর্ষ (Prana Pratishtha Anniversary) পালন করা হবে। প্রাচীন ঐতিহ্যকে সম্মান এবং আমাদের সংস্কৃতির শিকড়ের সঙ্গে ভক্তদের সংযুক্ত করবে এই উদযাপন কর্মকাণ্ড। আমরা চাই প্রত্যকে রামভক্তের কাছে দিনটি স্মরণীয় হয়ে থাকুক।” উল্লেখ্য, বৈঠক সম্পন্ন হয় রামমন্দিরের মহন্ত নিত্য গোপাল দাসের সভাপতিত্বে। মন্দিরের একাধিক উন্নয়ন প্রকল্প নিয়েও বৈঠকে আলোচনা হয়। ভারত সরকারের বিশেষ সচিব প্রকাশ লোখান্ডেও উপস্থিত ছিলেন বৈঠকে।

    তীর্থযাত্রীদের স্থায়ী সুবিধা

    রামমন্দির (Ayodhya Ram Mandir) দর্শন করতে লক্ষ লক্ষ মানুষ আসছেন। ভক্তদের দর্শনকে আরও নিরাপদ এবং সুন্দর করতে ৯ মিটার চওড়া এবং ৬০০ মিটার দৈর্ঘ্য স্থায়ী আচ্ছাদন নির্মাণ করা হবে। সারা বছরের রোদ, তাপ, ঝড় এবং বৃষ্টির মতো দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করবে। এই নির্মাণটি উত্তর প্রদেশের স্টেট কনস্ট্রাকশন কর্পোরেশন এবং লারসেন অ্যান্ড টুব্রো (এল অ্যান্ড টি) দ্বারা পরিচালিত হবে। সম্প্রতি, মন্দিরের দক্ষিণ কোণে একটি বড় অডিটোরিয়াম, গেস্ট হাউস ও ট্রাস্টেের নতুন দফতরের উদ্বোধন করেন প্রধান পুরোহিত মহন্ত নৃত্য গোপাল দাস।

    আরও পড়ুনঃ রান্নার গ্যাস থেকে ক্রেডিট কার্ড, ১ ডিসেম্বর থেকে একাধিক নিয়মে বদল, আগে জেনে নিন

    স্বাস্থ্য সেবা কেন্দ্র

    মন্দিরে আগত দর্শনার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ৩০০০ বর্গ মিটার জুড়ে একটি অত্যাধুনিক স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপন করা হবে। এই কেন্দ্র আলট্রাসাউন্ড পরিষেবা সহ আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত করা থাকবে। স্থানীয় জনতা এবং দেশ-বিদেশ থেকে আগত তীর্থ যাত্রীরা সুযোগ-সুবিধা পাবেন। তবে সপ্ত মন্ডল মন্দির (Ayodhya Ram Mandir), মন্দির কমপ্লেক্সের একটি মূল উপাদান। এটি মার্চ ২০২৫ সালের মধ্যে নির্মিত হবে বলে জানা গিয়েছে। 

    পণ্ডিতদের প্রশিক্ষণ

    রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) পণ্ডিতদের জন্য একটি ছয়মাসের প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তাও সম্প্রতি শেষ হয়েছে। বৈদিক আচার, বিধি-বিধান মতে কিভাবে কাজ করা হবে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় পণ্ডিতদের। নিযুক্ত পণ্ডিতদের সকলকে রোটেশন পদ্ধতিতে কাজ কারানো হবে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Abhijit Ganguly: ‘‘ইউনূসের নোবেল ফিরিয়ে নেওয়া উচিত’’, বাংলাদেশ ইস্যুতে বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়

    Abhijit Ganguly: ‘‘ইউনূসের নোবেল ফিরিয়ে নেওয়া উচিত’’, বাংলাদেশ ইস্যুতে বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারির প্রতিবাদে অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। ভারতেও বিক্ষোভ আন্দোলন হচ্ছে। ইতিমধ্যেই রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে বঙ্গ বিজেপি। সোমবার সীমান্ত অবরুদ্ধ করার ডাক দিয়েছে বিজেপি। এই আবহের মধ্যে মহম্মদ ইউনূসকে কড়া বার্তা দিলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)।

    ইউনূসের নোবেল ফিরিয়ে নেওয়া উচিত (Abhijit Ganguly)

    অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) বলেন, ‘‘অত্যন্ত অন্যায় হয়েছে বাংলাদেশে। বাংলাদেশ সরকার এই নিয়ে বিশেষ কিছু করছে বলে মনে হচ্ছে না। এই ইউনূস, যিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন, আমার মনে হয়, এই ইউনূস যেভাবে গত ৯০ দিন ধরে চালাচ্ছেন, একটা বেআইনি সরকার চলছে, কারণ তাঁদের প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি এখনও। যেভাবে অন্য ধর্মের ওপর, বিশেষত হিন্দু ধর্মের ওপর যে আক্রমণ চলছে, তাতে আমি মনে করি নোবেল কমিটির এই মুহূর্তে তাঁর নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত। আপনারা হয়ত আমায় জিজ্ঞেস করতে পারেন, নোবেল কমিটির এই রুল আছে কিনা? আমি বলতে পারব না। কিন্তু একটা সাধারণ নিয়ম আছে, কোনও কর্তৃপক্ষ, যদি কোনও একটা কাজ করতে চান, অর্থাৎ কোনও একটা কাজ করানোর ক্ষমতা থাকে, তাহলে তার সেই কাজ নাকচ করানোরও ক্ষমতা থাকে।’’

    আরও পড়ুন: দক্ষিণ ভারতে ধেয়ে আসছে ‘ফেনজল’, ল্যান্ডফল বিকেলেই, কলকাতায় মেঘলা আকাশ

    ইসকনকে নিষিদ্ধ করার আবেদন খারিজ

    ইতিমধ্যেই বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার আবেদন খারিজ করেছে সেদেশের হাইকোর্ট। সরকারের কোর্টে বল ঠেলে বিচারপতিরা বলেন, ‘‘দেশের জনগণের প্রাণ ও সম্পত্তি, কারও যেন কোনও ক্ষতি না হয়, এটা সবারই চিন্তা।’’ এই পরিস্থিতিতে বাংলাদেশি হিন্দুদের পাশে থাকার বার্তা দিয়ে কলকাতায় মিছিল করে, বঙ্গীয় হিন্দু জাগরণ। মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার চলছে। রাষ্ট্রদ্রোহিতার মামলায় সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারিতে তা চরম আকার নিয়েছে। ভারতের পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। ঢাকাকে বার্তা দিয়েছে দিল্লি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jim Rogers: “মোদি অনেক ভালো কাজ করেছেন”, বললেন আন্তর্জাতিক লগ্নিকারী জিম রজার্স

    Jim Rogers: “মোদি অনেক ভালো কাজ করেছেন”, বললেন আন্তর্জাতিক লগ্নিকারী জিম রজার্স

    মাধ্যম নিউজ ডেস্ক: “মোদি (PM Modi) সাহেব অনেক ভালো কথা বলেছেন এবং তিনি কিছু ভালো কাজ করেছেন।” কথাগুলি বললেন মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক অভিজ্ঞ আন্তর্জাতিক বিনিয়োগকারী জিম রজার্স (Jim Rogers)। গ্লোবাল বাজার বিশ্লেষণে তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গির জন্যও পরিচিত তিনি। তিনি ভারতের প্রবৃদ্ধি এবং গত দশ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের উন্নতির বিষয়ে তাঁর দক্ষতা এবং কৌশলগত অন্তর্দৃষ্টির জন্যও সুপরিচিত।

    আশাবাদী রজার্স (Jim Rogers)

    সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের অর্থনৈতিক গতিপথ নিয়ে আশা প্রকাশ করেন রজার্স। গত দশকে সরকারের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন তিনি। ভারতের অর্থনৈতিক শাসনব্যবস্থা সম্পর্কে ধারণা পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন তিনি। রজার্স বলেন, “অনেক দশক ধরে দিল্লি অনেক ভালো বিষয় নিয়ে কথা বলেছে। কিন্তু তারা সত্যিই তা বাস্তবে প্রয়োগ করেনি। আমার কখনও মনে হয়নি যে দিল্লি অর্থনীতি বুঝেছে এবং কী হওয়া উচিত, তা উপলব্ধি করেছে।”

    কী বললেন রজার্স?

    রজার্স বর্তমান সরকারের অধীনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা উল্লেখ করেছেন। তিনি (Jim Rogers) বলেন, ‘‘এখন, জীবনে প্রথম বারের মতো আমি মনে হচ্ছে যে, দিল্লি এটা (অর্থনীতি) বুঝছে এবং তারা সত্যিই এটি বাস্তবায়ন করতে চায়, এবং পরিস্থিতি আরও ভালো হবে।’’ তিনি ভারতের অর্থনৈতিক সংস্কার ও প্রবৃদ্ধি কৌশল সম্পর্কে নতুন করে আশার আলোর কথা শোনান। প্রসঙ্গত, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে মোদি সরকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করেছে। এর মধ্যে রয়েছে পণ্য ও পরিষেবা কর, দেউলিয়া ও দেউলিয়া আইন, এবং ব্যবসা পরিচালনা উন্নত করার লক্ষ্যে নেওয়া বিভিন্ন উদ্যোগ।

    আরও পড়ুন: ‘পরিবারের যত্ন নিন’, ওড়িশায় দলীয় বৈঠকে কর্মীদের ‘পরামর্শ’ প্রধানমন্ত্রীর

    মোদি সরকারের এই সব পদক্ষেপের সুফলও ফলেছে। ২০১৪ সালের আগে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় ১০ নম্বরে ছিল ভারত। মোদি জমানায় সেই দেশই উঠে এসেছে পাঁচ নম্বরে। দীর্ঘকাল এই জায়গাটা ধরে রেখেছিল ব্রিটেন। সেই রাজার দেশকে নীচে নামিয়ে পঞ্চম স্থানটি দখল করেছে মোদির (PM Modi) ভারত। বিশেষজ্ঞদের মতে, অচিরেই ভারত উঠে আসবে ওই তালিকার তিন নম্বরে (Jim Rogers)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Bangladesh: বাংলাদেশে বিপন্ন হিন্দু! চট্টগ্রামে ফের হামলা ৩ মন্দিরে

    Bangladesh: বাংলাদেশে বিপন্ন হিন্দু! চট্টগ্রামে ফের হামলা ৩ মন্দিরে

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) সংখ্যালঘু ও হিন্দুদের ওপরে হামলা চলছেই। ইতিমধ্যে সেখানে পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে ভারত সরকারও। ঠিক এই আবহে শুক্রবার ২৯ নভেম্বর মৌলবাদীদের একটি দল হামলা চালায় বাংলাদেশের চট্টগ্রামের তিনটি হিন্দু মন্দিরে। প্রত্যেকটি মন্দিরকেই ভাঙচুর করা হয়েছে বলে খবর। চট্টগ্রাম বাংলাদেশের (Bangladesh) বন্দর নগরী বলে পরিচিত। প্রসঙ্গত, সম্প্রতি এখানেই গ্রেফতার করা হয় ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে।

    একটি ভিড় স্লোগান দিতে দিতে হামলা চালায় 

    সে নিয়ে উত্তাল হয় চট্টগ্রাম (Chattogram) আদালত। জানা গিয়েছে, শুক্রবার চট্টগ্রামের হরিশচন্দ্র মুন্সি লেনে দুপুর আড়াইটা নাগাদ এই হামলার ঘটনা ঘটেছে। শান্তনেশ্বরী মাতৃমন্দির ও তার নিকটবর্তী একটি শনি মন্দির এবং শান্তনেশ্বরী কালীবাড়িতে হামলা করা হয়। বাংলাদেশের (Bangladesh) জনপ্রিয় নিউজ পোর্টাল বিডি নিউজ২৪ এই খবর করেছে। ওই পোর্টালের নিউজ অনুযায়ী, একটি ভিড় স্লোগান দিতে দিতে  ইট নিয়ে হামলা চালায় মন্দিরগুলিতে। 

    মন্দিরের পাশপাশি হামলা চলে আশেপাশের দোকানগুলিতেও

    এ নিয়ে বিবৃতি সামনে এসেছে স্থানীয় কোতোয়ালি থানার ওসি আবদুল করিমের। তিনি এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। শান্তনেশ্বরী মন্দির কর্তৃপক্ষের অন্যতম সদস্য তপন দাস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার জুম্মার নমাজের পরে শতাধিক ভিড়ের একটি মিছিল আসে এবং তারা হিন্দু বিরোধী ও ইসকন বিরোধী স্লোগান দিতে শুরু করে। এর পরেই হামলা চালানো হয়। মন্দিরের মূল দরজায় আক্রমণ করে। এই সময় অন্য একটি ভিড় পাশের শনি মন্দির ও কালীমন্দিরে হামলা চালায়। শুধু তাই নয়, বেশ কতগুলি দোকান ঘরেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ।

    বুধবারই বন্ধ করা হয় ইসকনের এক মন্দির

    বুধবার বাংলাদেশের সোনালি মার্কেটে অবস্থিত ইসকন মন্দির ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, মৌলবাদী নেতারা আধ ঘণ্টার মধ্যে মন্দির বন্ধ করার এবং ইসকনের সদস্যদের গ্রেফতার করার হুমকি দিচ্ছে। পুলিশ ও সেনারাও সেখানে উপস্থিত ছিল। ইসকনের সমর্থকদের তুলে নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ। বেছে বেছে হিন্দুদেরই পুলিশ ধরছে বলে অভিযোগ। হিন্দুদের ওপরে মৌলবাদীদের নেতৃত্বে হামলার লাগাতার অভিযোগ আসছে। বাড়ি-ঘর, দোকানে আগুন লাগিয়ে দেওয়ার ভয়ঙ্কর চিত্রও সামনে এসেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • PM Modi: ‘পরিবারের যত্ন নিন’, ওড়িশায় দলীয় বৈঠকে কর্মীদের ‘পরামর্শ’ প্রধানমন্ত্রীর

    PM Modi: ‘পরিবারের যত্ন নিন’, ওড়িশায় দলীয় বৈঠকে কর্মীদের ‘পরামর্শ’ প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: পরিবারের যত্ন নেওয়া, ব্যক্তিগত স্বাস্থ্যের খেয়াল রাখা এবং একটি ভালো সামাজিক জীবন যাপন করা — ওড়িশায় দলীয় নেতা-কর্মীদের এই তিন মন্ত্র দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। শুক্রবার বিজেপির বিধায়ক, সাংসদ এবং রাজ্যের দলীয় কর্মকর্তাদের সঙ্গে ঘণ্টা দুয়েক ধরে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি এই বার্তা দেন। এদিন বৈঠকে প্রথমেই প্রধানমন্ত্রী উপস্থিত নেতাদের জিজ্ঞেস করেন সম্প্রতি কে কে হাসপাতালে ভর্তি হয়েছেন। বেশিরভাগ নেতাই বলেন, তাঁরা কোভিড-১৯ অতিমারির সময় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন প্রধানমন্ত্রী বলেন, “কোভিড-সম্পর্কিত বিষয়ে নয়, অন্য কোনও অসুস্থতার কারণে।”

    কী জানতে চাইলেন প্রধানমন্ত্রী? (PM Modi)

    প্রধানমন্ত্রী আরও জানতে চান, ব্যস্ত রাজনৈতিক সময়সূচির মধ্যেও তাঁরা কি নিজেদের পরিবারের বয়স্ক সদস্যদের যত্ন নেন। বৈঠকে উপস্থিত এক বিজেপি নেতা বলেন, “আমাদের সবচেয়ে বেশি ছুঁয়ে গিয়েছিল যখন তিনি জানতে চাইলেন, আমাদের যদি অবিবাহিত বোন থাকে এবং তাদের বিয়ে দেরি হচ্ছে, তবে এর কারণ কি আমরা পরিবারকে যথেষ্ট সময় দিচ্ছি না। প্রধানমন্ত্রী আমাদের পরামর্শ দিয়েছেন, রাজনীতি থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়ে পরিবারের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে। তিনি আমাদের বলেন, রাজনৈতিক অঙ্গীকার ও দায়িত্বের আগে পরিবারকে অগ্রাধিকার দিতে।”

    কী বলছেন বিজেপি নেতা?

    অন্য এক বিজেপি নেতা বলেন, “আমরা কখনওই আশা করিনি যে তিনি (PM Modi) বৈঠকটি এতটা ইনফরমাল করবেন। তিনি অভিভাবকের মতো কথা বলেছেন। এটি মূলত একটি ইনফরমাল আলোচনা ছিল।” এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, “জনগণের মনোযোগ সবসময় আপনাদের দিকে থাকে, কারণ আপনারা তাঁদের নির্বাচিত প্রতিনিধি। আপনাদের ওপর সব সময় নজর রাখা হয়। তাই জনগণের সঙ্গে আচরণ করার সময় বিশেষ করে সামাজিক মাধ্যমের যুগে আরও সতর্ক থাকতে হবে। আপনি যা বলবেন, তা বলার আগে চিন্তা করুন। আপনার একটি ছোট ভুলের বড় মাশুল আপনাকে দিতে হতে পারে।

    আরও পড়ুন: ‘‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিরোধীরা’’, ওড়িশায় তীব্র আক্রমণ মোদির

    গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে নিজের অভিজ্ঞতাও এদিন শেয়ার করেন প্রধানমন্ত্রী। বলেন, “রাজ্যে মেয়েদের শিক্ষা দেশের মধ্যে ২০তম স্থানে ছিল। আমি এটিকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আমি আমার মন্ত্রিসভার সহকর্মীদের একত্রিত করেছিলাম। বিধায়ক ও দলীয় কর্মীরা সেই সব গ্রামে গিয়েছিলেন, যেখানে মেয়েদের স্কুল ছেড়ে দেওয়ার হার খুব বেশি ছিল। আমাদের প্রচেষ্টা ফলপ্রসূ হয়েছিল (PM Modi)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     
     
  • Rule Changes: রান্নার গ্যাস থেকে ক্রেডিট কার্ড, ১ ডিসেম্বর থেকে একাধিক নিয়মে বদল, আগে জেনে নিন

    Rule Changes: রান্নার গ্যাস থেকে ক্রেডিট কার্ড, ১ ডিসেম্বর থেকে একাধিক নিয়মে বদল, আগে জেনে নিন

    মাধ্যম নিউজ ডেস্ক: ডিসেম্বর মাসের শুরুতেই আর্থিক ক্ষেত্রে বেশ কিছু নিয়মে বদল (Rule Changes) আনা হচ্ছে। এই আর্থিক পরিবর্তনের সরাসরি প্রভাব প্রতিটি বাড়িতে দেখা যাবে। নতুন মাসের প্রথম তারিখ (December 1) থেকে এই প্রধান পরিবর্তনগুলির মধ্যে রয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের (LPG Cylinder) দামে সংশোধন। এছাড়া এসবিআই-এর ক্রেডিট কার্ডের (Credit Card) ব্যবহার ও টেলিকম সংস্থার মাধ্যমে আসা ওটিপির ক্ষেত্রেও নিয়ম বদলাচ্ছে। সমস্যা এড়াতে আগে ভাগে এব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নিন।

    ফোনে ওটিপির নিয়মে বদল (Rule Changes)

    আগামী ১ ডিসেম্বর (December 1) থেকে এসএমএস পাঠানোর (Credit Card) ক্ষেত্রে এবং ফিশিং আক্রমণ প্রতিহত করতে বড়সড় পদক্ষেপ করতে চলেছে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অর্থাৎ ট্রাই (TRAI)। সব বেসরকারি টেলিকম সংস্থা যেমন জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, এমনকী রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল-কেও আগামী ১ ডিসেম্বর থেকে ট্রেসেবিলিটি নিয়ম গুলি (Rule Changes) কার্যকর করতে বলা হয়েছে।

    ট্রাই-এর নিয়ম অনুসারে ১ ডিসেম্বর (December 1) থেকে নতুন নিয়ম কার্যকর করতে পারে টেলিকম সংস্থাগুলি। এই নিয়ম পরিবর্তনের উদ্দেশ্য হল টেলিকম সংস্থাগুলির পাঠানো সমস্ত মেসেজগুলি শনাক্তযোগ্য হবে, যাতে ফিশিং এবং স্প্যামের ঘটনাগুলি বন্ধ করা যায়। নতুন নিয়মের কারণে গ্যাসের গ্রাহকরা ওটিপি ডেলিভারিতে বিলম্বের সম্মুখীন হতে পারেন। তাই, আপনাকে ওটিপি -এর জন্য অপেক্ষা করতে হবে।

    এলপিজির দামে বদল (Rule Changes)

    তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসের ১ তারিখে এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করে। এর আগে গত অক্টোবর মাসে ১৬ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল। তবে বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি। তবে আগামী ১ ডিসেম্বর থেকে বাড়িতে ব্যবহারকারী সিলিন্ডারের দাম এবার দাম সংশোধিত হতে পারে বলে মনে করা হচ্ছে।

    এসবিআই-এর ক্রেডিট কার্ডের নিয়মে বদল (Rule Changes)

    আগামী ১ ডিসেম্বর (December 1) থেকে এসবিআই ক্রেডিট কার্ডের (Credit Card) নিয়মেও বদল আনা হচ্ছে। ডিজিটাল গেমিং প্ল্যাটফর্ম কিংবা ব্যবসা সম্পর্কিত লেনদেনের জন্য এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহার করলে আগামী ১ ডিসেম্বর থেকে নতুন নিয়ম মানতে হবে আপনাকেও। জানা গিয়েছে, ৪৮টি ক্রেডিট কার্ড ডিজিটাল গেমিং প্ল্যাটফর্ম কিংবা ব্যবসায়িক লেনদেনে আর রিওয়ার্ড পয়েন্ট অফার করবে না উপভোক্তাদের। পাশাপাশি, ১ ডিসেম্বর বিমান জ্বালানির দামেও পরিবর্তন দেখা যেতে পারে। এসব পরিবর্তনের সরাসরি প্রভাব দেখা যাবে বিমান যাত্রীদের ওপর।

    ডিসেম্বর মাসে অর্ধেকের বেশি দিন ব্যাঙ্ক ছুটি

    ডিসেম্বর মাসে (December 1) অর্ধেকের বেশি দিন ব্যাঙ্ক ছুটি রয়েছে। আমরা যদি আরবিআই-এর প্রকাশিত ব্যাঙ্ক ছুটির তালিকা দেখি, বিভিন্ন রাজ্যের বিভিন্ন উৎসব এবং অনুষ্ঠানের ভিত্তিতে এই ব্যাঙ্ক ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে দ্বিতীয় এবং চতুর্থ শনিবারের পাশাপাশি রবিবারের সাপ্তাহিক ছুটি অন্তর্ভুক্ত রয়েছে। আপনি রিজার্ভ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে এই ব্যাঙ্ক ছুটির তালিকা দেখতে পারেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Waqf Board: ১১৫ বছরের কলেজ ওয়াকফ সম্পত্তি! বারাণসীতে উত্তেজনা, বসল পুলিশ ক্যাম্প

    Waqf Board: ১১৫ বছরের কলেজ ওয়াকফ সম্পত্তি! বারাণসীতে উত্তেজনা, বসল পুলিশ ক্যাম্প

    মাধ্যম নিউজ ডেস্ক: বারাণসীর উদয় প্রতাপ কলেজের (Udai Pratap College) জমিও নাকি ওয়াকফ সম্পত্তি! এই সম্পত্তি ফেরত চেয়ে কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে উত্তরপ্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ড (Waqf Board)। যা নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক। জানা গিয়েছে, ওই কলেজটি ১১৫ বছরের পুরনো। কলেজের ক্যাম্পাসেই রয়েছে একটি মসজিদ। ওয়াকফ বোর্ডের দাবি, মসজিদে আরও বেশি মানুষের প্রার্থনার সুযোগ করে দিতে তাদের জমি দরকার। ওয়াকফ বোর্ডের এই নোটিশকে কেন্দ্র করে বারাণসীর একাংশে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যে অশান্তির আশঙ্কায় কলেজে পুলিশ ক্যাম্পও বসানো হয়েছে।

    ২০১৮ সালে ওয়াকফ সম্পত্তি (Waqf Board) বলে দাবি করা হয়

    ওয়াকফ বোর্ডের (Waqf Board) এই দাবির পরেই ওই শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পড়ুয়ারা এবং কলেজ কর্তৃপক্ষকে বিক্ষোভ প্রদর্শনও করতে দেখা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুড়ি হাজারেরও বেশি পড়ুয়া এই কলেজের সঙ্গে যুক্ত। ৫০০ একর জায়গা জুড়ে রয়েছে ইন্টার কলেজ, বালিকা বিদ্যালয় প্রভৃতি। প্রসঙ্গত, ২০১৮ সালে ইউপি সুন্নি ওয়াকফ বোর্ডের অন্যতম কর্তা আলেয়া আতিক ওয়াকফ আইনের মাধ্যমে এই কলেজকে নোটিশ পাঠিয়েছিলেন বলে জানা যায়। নোটিশেই গোটা কলেজটিকে ওয়াকফ সম্পত্তি বলে দাবি করা হয়। ফের একবার নোটিশ এল সম্প্রতি।

    ১৯০৯ সালে স্থাপিত হয় কলেজ

    প্রসঙ্গত, ২০১৮ সালেই ওই শিক্ষা প্রতিষ্ঠানের তৎকালীন সেক্রেটারি ইউএন সিনহা আপত্তি জানিয়ে বলেছিলেন যে উদয় প্রতাপ কলেজটি (Waqf Board) ১৯০৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। জানা গিয়েছে, ১৯০৯ সালে উদয় প্রতাপ কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন রাজর্ষি যুদেও। কর্তৃপক্ষের দাবি কোনওভাবেই এটি ওয়াকফ সম্পত্তি নয়।

    গতকাল শুক্রবারই উত্তেজনা ছড়ায় (Waqf Board)

    গতকাল শুক্রবার প্রায় তিনশো মানুষ কলেজে জড়ো হন। বাড়তি ভিড় জমে যাওয়ায় কলেজ কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। নিরাপত্তা বাহিনী আসার পর জানা যায়, সুন্নি ওয়াকফ বোর্ড দু’দিন আগেই কলেজকে চিঠি পাঠিয়ে জমি ফেরত চেয়েছে। মসজিদ কর্তৃপক্ষ কিছু নির্মাণ কাজ শুরু করেছিল। পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ সেই কাজ বন্ধ করে দিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: ‘‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিরোধীরা’’, ওড়িশায় তীব্র আক্রমণ মোদির

    PM Modi: ‘‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিরোধীরা’’, ওড়িশায় তীব্র আক্রমণ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: মহারাষ্ট্র ও হরিয়ানাতে লোকসভা ভোট পরবর্তী নির্বাচনে গেরুয়া ঝড় দেখা গিয়েছে। শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) এই ইস্যুতে বিরোধী রাজনৈতিক দলগুলিকে এক হাত নিলেন এবং তাদের বিরুদ্ধে মিথ্যাচার ও গুজব ছড়ানোর অভিযোগও তুলেছেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আরও অভিযোগ, ‘‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিরোধীরা।’’ প্রসঙ্গত লোকসভা ভোটের সঙ্গেই বিধানসভা নির্বাচন হয় ওড়িশাতেও। সেখানে প্রথমবারের জন্য ক্ষমতা দখল করতে সমর্থ হয়েছে বিজেপি। শুক্রবার ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে (Bhubaneswar) দাঁড়িয়ে এক বিরাট জনসভায় বক্তব্য রাখেন মোদি (PM Modi)। তিনি বলেন, ‘‘যাঁরা ক্ষমতাকে তাঁদের জন্মগত অধিকার বলে মনে করেন, তাঁরা এক দশক ধরে কেন্দ্রের ক্ষমতার বাইরে।’’

    দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিরোধীরা, তোপ মোদির (PM Modi) 

    প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, ‘‘ব্যর্থতার পরে তাঁরা এতটাই হতাশ হয়েছেন যে তাঁরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। দেশের জনগণের ওপর তাঁরা ক্ষোভ মেটাচ্ছেন।’’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘রাজনৈতিক মতপার্থক্য থাকবেই গণতন্ত্রে। সেটাই গণতন্ত্রের ভিত্তি। বিভিন্ন দল আন্দোলনের মাধ্যমে তাদের নীতি জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করে যা স্বাভাবিক। আমি এত বছর ধরে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবে কাজ করেছি এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক মতপার্থক্যের সম্মুখীন হয়েছি। কিন্তু সাম্প্রতিক সময় বড় পরিবর্তন লক্ষ্য করছি। সংবিধানকে ধ্বংস করে গণতন্ত্রকে ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে।’’

    বিরোধীরা এখন আরও বেশি করে মিথ্যাচার করছে

    প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, ‘‘বিরোধীরা এখন আরও বেশি করে মিথ্যাচার করছে। মিথ্যাচারের মাধ্যমে যখন তারা জনগণকে প্রভাবিত করতে ব্যর্থ হয়, তখন তারা আরেকটি মিথ্যা নিয়ে আসে। এই লোকেরা তাদের নিজেদের ব্যর্থতাকে ঢাকতে, নিজেদের দলের নেতাকর্মীদের কাছেও মিথ্যা কথা বলতে দ্বিধাবোধ করে না। ঠিক এই কারণে বিরোধীদের মিথ্যাচার থেকে দেশের জনগণকে সতর্ক থাকতে হবে।’’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘এই ধরনের রাজনৈতিক দলগুলির উদ্দেশ্য হল ক্ষমতা দখল করা। ২০১৯ সালে তারা চৌকিদারকে চোর বলেছিল, ২০২৪ সালে তারা একবারও চোর শব্দটি উচ্চারণ করতে পারেনি। প্রধানমন্ত্রী (PM Modi) আরও বলেন, ‘‘২০২৪ সালের বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে পর্যন্ত বিশেষজ্ঞরা জানিয়েছিলেন যে ওড়িশাতে (Bhubaneswar) বিজেপি কোনও ফ্যাক্টর নয়, কিন্তু নির্বাচনের ফলাফলে সব কিছু ওলট পালট হয়ে গিয়েছে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Vastu Dosh: কী করে বুঝবেন বাড়িতে বাস্তুদোষ আছে কি না? রইল সমাধানের টিপস

    Vastu Dosh: কী করে বুঝবেন বাড়িতে বাস্তুদোষ আছে কি না? রইল সমাধানের টিপস

    মাধ্যম নিউজ ডেস্ক: বাড়িতে বাস্তু (Vastu Dosh) ব্যবহার করলে পরিবারের সদস্যদের উন্নতি হয় এবং মানসিক শান্তি পাওয়া যায়। সেই সঙ্গে বাড়িতে বাস্ত দোষ থাকলে পরিবারের সদস্যদের জীবনে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই, হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রকৃতপক্ষে বাস্তুশাস্ত্র হল একটি প্রাচীন ভারতীয় স্থাপত্য এবং নকশা প্রণালী, যার লক্ষ্য বাসস্থান এবং কাজের স্থানগুলির মধ্যে শক্তি প্রবাহকে সামঞ্জস্য এবং ভারসাম্য করা। আসুন প্রথমে জেনে নেওয়া যাক আপনার বাড়িতে বাস্ত দোষ আছে কি না। আর দোষ থাকলে কী করলে সেখান থেকে মুক্তি পাবেন।

    বাস্তু দোষের লক্ষণ (Vastu Dosh)

    বাস্তুশাস্ত্র (Vastu Dosh) অনুসারে যে বাড়িতে মানুষ বারবার যদি আর্থিক সংকটের সম্মুখীন হন বা আপনি না চাইলেও হঠাৎ করে অপ্রয়োজনীয় খরচ দেখা দেয়, তাহলে এর মানে হল আপনার বাড়িতে (Home) বাস্ত ত্রুটি রয়েছে। সেই সঙ্গে বাড়ির কোনও সদস্য যদি ক্রমাগত অসুস্থ থাকে এবং চিকিৎসা করেও সেরে না ওঠে, তাহলে এগুলো বাস্ত দোষের লক্ষণ। এমনকী, যে বাড়িতে বাস্ত দোষ আছে, সেখানে মানুষকে মানসিক চাপের সম্মুখীন হতে হয়। যদি পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসার অবসান ঘটে এবং ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া বা তর্ক চলতে থাকে, তাহলে এর অর্থ হল বাড়িতে বাস্তু দোষ রয়েছে। সর্বদা পরিবারের সদস্যদের নিয়ে দুশ্চিন্তা করা এবং এর কারণে ঘুমাতে না পারা বাস্ত ত্রুটি নির্দেশ করে। এছাড়া পরিবারের সদস্যরা সারাক্ষণ অলস বোধ করে। সারাদিন ফোন বা টিভিতে ব্যস্ত থাকে। আপনার মনে যদি বারবার নেতিবাচক চিন্তা আসে বা জীবন শেষ করার কথা ভাবছেন, তাহলে বাড়ির বাস্তু ঠিক নয়।

    বাস্তু দোষ সংশোধনের উপায়

    বাড়ির মূল দরজার দিকে নজর দিন। অনেক সময় বাড়ির মূল দরজা সঠিক দিকে না থাকার কারণে বাড়ির বাস্তু (Vastu Dosh) নষ্ট হয়ে যায়। প্রতিদিন বাড়ির প্রধান গেটে হলুদ এবং কুমকুম দিয়ে একটি স্বস্তিক চিহ্ন তৈরি করুন। এতে নেতিবাচক শক্তি চলে যায় এবং বাস্তু দোষও দূর হয়। যদি পরিবারের লোকেদের মধ্যে ঝগড়া হয়, তবে ঘর মোছার সময়, জলে সামান্য নুন মিশিয়ে তারপর মুছুন। রান্নাঘরের অগ্নিকোণে একটি লাল বাল্ব রাখুন, এটি করলে সমস্ত অকল্যাণ দূর হয় এবং ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। যখন কোনও ব্যক্তির গ্রহের অবস্থানের অবনতি ঘটে, তখন নেতিবাচক শক্তির প্রবাহ শুরু হয়, এমন পরিস্থিতিতেও অনেক ধরণের সমস্যায় পড়তে হয়। তাই, ঘর থেকে বাস্তু দোষ দূর করতে সময়ে সময়ে রামচরিতমানস বা সুন্দরকাণ্ড পাঠ করতে থাকুন। যদি বাড়ির কোনও জায়গায় বাস্তু দোষ তৈরি হয়, তবে প্রথমে একটি কপূরের পুরিয়া রাখুন। সেই কপূর শেষ হলে আরেকটি পুরিয়া রাখুন। এভাবে কপূরের পুরিয়া বদলাতে থাকলে বাস্তু দোষ থাকবে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share