Tag: Bengali news

Bengali news

  • Indian Railways: ১০,০০০ ইঞ্জিন, ১৪,৩৭৫ কিমি ট্র্যাকে বসছে ‘কবচ ৪’ সুরক্ষা, বড় ঘোষণা রেলের

    Indian Railways: ১০,০০০ ইঞ্জিন, ১৪,৩৭৫ কিমি ট্র্যাকে বসছে ‘কবচ ৪’ সুরক্ষা, বড় ঘোষণা রেলের

    মাধ্যম নিউজ ডেস্ক: সারা দেশে ১৪,৩৭৫ রুট কিলোমিটারের বেশি ট্র্যাকে উন্নত ‘কবচ ৪’ (Kavach 4) স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা স্থাপন করার কথা ঘোষণা করেছে ভারতীয় রেল (Indian Railways)। শুক্রবার রেলের তরফ থেকে একটি সাংবাদিক বার্তায় এই কথা জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে রেলে ট্রেনের দুর্ঘটনা কমাতে একাধিক উদ্যোগের মধ্যে কবচ ৪ মোতায়েন হল একটি উল্লেখযোগ্য দিক। সারা দেশে রেলের ব্যবস্থাকে আরও সুন্দর, নিরাপদ এবং শাক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    কবচ সিস্টেম স্থাপনের জন্য দরপত্র বা টেন্ডার (Indian Railways)

    মালিগাঁও ও অসম রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একটি সাংবাদিক সম্মলেন করে জানিয়েছেন, “মোট ১৪,৭৩৫ রুট কিমি (আরকেএম) এর মধ্যে ১১০৫ আরকেএম সংযুক্তিকরণের জন্য বিড খোলা হয়েছে। বাকি দরগুলি চলতি মাসের শেষে প্রকাশ করা হবে। একই ভাবে ভারতীয় রেল (Indian Railways) ১০,০০০ ইঞ্জিনের কবচ সিস্টেম স্থাপনের জন্য দরপত্র বা টেন্ডারের আহ্বান করা হয়েছে। কবচের আগের মডেলগুলিকে সংস্করণ করে নতুন আঙ্গিকে লোকোমোটিভগুলিতে কবচ ৪ (Kavach 4) সিস্টেম আপগ্রেড করা হবে। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে অঞ্চলে, কবচ বাস্তবায়নের জন্য মালদা টাউন থেকে ডিব্রুগড় পর্যন্ত প্রায় ১,৯৬৬ রুট কিমি (আরকেএম) চিহ্নিত করা হয়েছে।”

    আরও পড়ুনঃ ঝাঁসির মেডিক্যাল কলেজে অগ্নিদগ্ধ হয়ে মৃত ১০ শিশু! শোক প্রকাশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

    ২০২৬-২৮ সালের জন্য ৩০,০০০ রুট কিমির পরিকল্পনা

    ভারতীয় রেলের (Indian Railways) পক্ষ থেকে ২০২৫-২৬ সালে অতিরিক্ত ১৭০০০ রুট কিমি (আরকেএম) বিডের পরিকল্পনা করা হয়েছে। একই ভাবে ২০২৬-২৮ সালের জন্য নির্ধারিত হয়েছে মোট ৩০,০০০ রুট কিমি (আরকেএম)। এই উন্নত কবচ ৪ (Kavach 4) সিস্টেমটি জুলাই ২০২৪ সালে গবেষণা ডিজাইন এবং স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন দ্বার অনুমোদন করা হয়েছিল। প্রথম সফল ভাবে প্রয়োগ করা হয়েছিল, পশ্চিম-মধ্য রেলের কোটা থেকে সাওয়াই মাধোপুরের মধ্যে। মোট ১০৮ কিমি পথকে প্রসারিত করা হয়েছিল। এখন আবার পশ্চিম রেলের (Indian Railways) আমেদাবাদ এবং ভাদোদরার মধ্যে একটি ৮৪-কিমি সেকশেনেও ট্রায়ালের কাজ করা হচ্ছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • China: প্রবৃদ্ধির গতি রোধ করতে খনিজ রফতানিতে নিষেধাজ্ঞা চিনের! জবাবে কী করল ভারত?

    China: প্রবৃদ্ধির গতি রোধ করতে খনিজ রফতানিতে নিষেধাজ্ঞা চিনের! জবাবে কী করল ভারত?

    মাধ্যম নিউজ ডেস্ক: অত্যাবশ্যক খনিজ ও যন্ত্রপাতি রফতানিতে বিধিনিষেধ আরোপ করেছে চিন (China)। ভারতের শিল্প প্রবৃদ্ধির গতি (Indias Growth) রোধ করতেই চিন অত্যাবশ্যক খনিজ ও যন্ত্রপাতির রফতানিতে বিধিনিষেধ জারি করেছে। এর মধ্যে রয়েছে গ্যালিয়াম ও জার্মেনিয়ামের মতো খনিজ। এগুলি সৌরশক্তি ও সেমিকন্ডাক্টরের জন্য গুরুত্বপূর্ণ। টানেল-বোরিং মেশিন রফতানিতেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এই মেশিন মূলত ব্যবহৃত হয় মেট্রো নির্মাণের মতো পরিকাঠামো প্রকল্পে।

    নয়া উপায় উদ্ভাবন (China)

    তবে চিন ভারতের সাপ্লাই চেনকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করলেও, ভারতীয় আমদানিকারীরা একটি নয়া উপায় বের করে ফেলেছেন। দুবাইয়ের জেবেল আলি বন্দরের মাধ্যমে সরবরাহ করে ঝামা ঘষে দিয়েছে বেজিংয়ের মুখে। সচল রয়েছে সাপ্লাই লাইন। ২০২৩ সালের অগাস্টে চিন (China) গ্যালিয়াম ও জার্মেনিয়াম রফতানিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে। এই নিষেধাজ্ঞা প্রযোজ্য কেবলমাত্র ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের মতো দেশগুলির ক্ষেত্রে।

    ভায়া দুবাই আমদানি

    মোদি জমানায় রকেট গতিতে এগোচ্ছে দেশ। এই প্রবৃদ্ধির ক্ষেত্রে ওই খনিজগুলি ভারতের দ্রুত বেড়ে ওঠা রিউনিউয়েবল এনার্জি বা পুনর্ব্যবহারযোগ্য শক্তি খাতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষত সৌর সেল ও মডিউল তৈরিতে। চিন ওই খনিজগুলির বিশ্বের বৃহত্তম সরবরাহকারী দেশ। এই গুরুত্বপূর্ণ সম্পদেরই সরবরাহ বন্ধ করে দিয়েছে বেজিং। তার জেরে ভারতের সৌরশক্তি উৎপাদনের লক্ষ্য পূরণে বাধা সৃষ্টি হচ্ছে। তবে অগ্রগতি যাতে বাধাপ্রাপ্ত না হয় তাই ভারতীয় আমদানিকারীরা এই খনিজ পদার্থ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি দুবাইয়ের মাধ্যমে আমদানি করছে ভারতে।

    জানা গিয়েছে, এখন ক্যাপিট্যাল গুডসগুলি প্রথমে আমদানি করা হয় দুবাইয়ে। সেখানে সেগুলি বিক্রি করা হয় ভারতীয় ব্যবসায়ী ও কোম্পানিগুলির কাছে। কখনও কখনও আবার লিজও দেওয়া হয়। ফলে সরাসরি এড়ানো যায় চিনের রফতানি নিষেধাজ্ঞা।

    আরও পড়ুন: সিঁদুর সরিয়ে মহিলাদের কপালে ক্রস, বিহারে ধর্মান্তকরণের অভিযোগে গ্রেফতার ৩ মিশনারি

    সূত্রের খবর, দুবাই-ভিত্তিক ব্যবসায়ী বা কোম্পানিগুলি চিন থেকে যন্ত্রপাতি লিজে নেয় বা আমদানি করে। পরে সেগুলি রফতানি করে ভারতে। এই পদ্ধতি ভারতীয় কোম্পানিগুলিকে নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করে। এতে অবশ্য আন্তর্জাতিক বাণিজ্য আইনও লঙ্ঘিত হয় না। এই পদ্ধতির সব চেয়ে বড় ত্রুটি হল হাতফের হওয়ার দরুণ প্রকল্পের খরচ বেড়ে গিয়েছে ১০ শতাংশ পর্যন্ত। যে জিনিস আসতে ১৫ দিন লাগত, সেটাই হাত ঘুরে আসতে সময় লাগছে তিন মাস (Indias Growth)। এছাড়া, লজিস্টিকস, গুদামজাতকরণ এবং অর্থায়ন সম্পর্কিত অতিরিক্ত খরচও যুক্ত হচ্ছে (China)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Raiganj University: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে লক্ষ লক্ষ টাকার আর্থিক বেনিয়ম! প্রশ্ন ক্যাগ রিপোর্টে, জবাব তলব

    Raiganj University: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে লক্ষ লক্ষ টাকার আর্থিক বেনিয়ম! প্রশ্ন ক্যাগ রিপোর্টে, জবাব তলব

    মাধ্যম নিউজ ডেস্ক: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে (Raiganj University) বহু লক্ষ টাকার আর্থিক বেনিয়ম হয়েছে বলে দাবি করেছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (ক্যাগ)। রাজ্যের প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের তরফে চিঠিও পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয়কে। ৯ সেপ্টেম্বর পাঠানো সেই চিঠিতে যে যে অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ মিলেছে, তার জবাব চাওয়া হয়েছে।

    প্রজেক্ট রিপোর্ট বানাতে ৩৭.৬৮ লক্ষ! (Raiganj University)

    ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় (Raiganj University) তৈরি হয়েছিল। সেই সময় থেকে অর্থাৎ, ২০১৫-১৬ আর্থিক বছর থেকে ২০২২-২৩ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের খরচের অডিট করে ক্যাগ (CAG)। গত ২২ এপ্রিল থেকে ২৪ মে পর্যন্ত চলে অডিট। এর পরে ইন্সপেকশন রিপোর্ট তৈরি করে তা বিশ্ববিদ্যালয়কে পাঠানো হয়েছে গত ৯ সেপ্টেম্বর।  আনন্দবাজার প্রত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুয়ায়ী, ক্যাগের রিপোর্টে বলা হয়েছে, উপাচার্যের বাংলো এবং কর্মীদের আবাসন বানানোর ক্ষেত্রে নির্মাণকারী সংস্থাকে অতিরিক্ত ২৫.৮১ লক্ষ টাকা দেওয়ার কথা। নিয়ম ভেঙে ৫৫ লক্ষ টাকা অগ্রিম দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছে ক্যাগ। ওই কাজের বরাত প্রথমে রাজ্য সরকার অনুমোদিত সংস্থাকে দেওয়া হলেও পরে তা নিয়ম ভেঙে অন্য এক সংস্থাকে দেওয়া হয় বলে দাবি ক্যাগের। বলা হয়েছে, ওই সংস্থাকে কোনও আইনি ওয়ার্ক অর্ডার দেওয়া হয়নি, বিশ্ববিদ্যালয় কোনও চুক্তিও করেনি। বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণের প্রজেক্ট রিপোর্ট বানাতে ৩৭.৬৮ লক্ষ টাকা খরচ নিয়েও প্রশ্ন তুলে ক্যাগ। এ ছাড়াও, রাজ্য সরকারের টেন্ডার নীতি অমান্য করে কয়েকটি সংস্থাকে বারংবার বিভিন্ন কাজের বরাত দেওয়া হয়েছে। যে সব ক্ষেত্রে কোনও দরপত্রের বিজ্ঞপ্তি জারি করা হয়নি।

    আরও পড়ুন: শিক্ষা ছাড়া উন্নয়ন সম্ভব নয়, তবে শিক্ষাকে হতে হবে ভারত-কেন্দ্রিক, মনে করেন মোহন ভাগবত

     চেয়ার-টেবিল আনতে খরচ ৫.৪৮ লক্ষ!

    আনন্দবাজার প্রত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুয়ায়ী, ক্যাগের দাবি, সিসিটিভি ব্যবস্থা, গ্রন্থাগার, স্মার্ট ক্লাসরুম বানানো কিংবা সল্টলেকে বিশ্ববিদ্যালয়ের (Raiganj University) নামে ভাড়া নেওয়া তিন কামরার ফ্ল্যাট-সহ অনেক কিছু নিয়ে ‘অস্বচ্ছতা’র অভিযোগ রয়েছে ক্যাগের রিপোর্টে। বেশির ভাগ ক্ষেত্রেই পশ্চিমবঙ্গ সরকারের নীতি-নিয়মের তোয়াক্কা করা হয়নি বলে দাবি। এমন নানা তথ্য দেওয়ার পাশাপাশি ক্যাগের দাবি, ২০১৭ সালে বিশ্ববিদ্যালয় ৯৭ লক্ষ টাকার চেয়ার-টেবিল কেনে। যা দোকান থেকে বিশ্ববিদ্যালয়ে আনতে খরচ হয়েছিল ৫.৪৮ লক্ষ টাকা। এ ছাড়াও বিভিন্ন বিভাগের এমন বহু লক্ষ টাকার খরচ দেখানো হয়েছে, যারযথাযথ রসিদ নেই বিশ্ববিদ্যালয়ের। বিশ্ববিদ্যালয় এক কোটি টাকার বেশি তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সরঞ্জাম কেনার ক্ষেত্রেও কোনও টেন্ডার ডাকেনি। ক্যাগের দাবি,৪৩.২৯ লাখ টাকার গাড়ি কেনার ক্ষেত্রে কোনও টেন্ডার বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। যদিও পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী একটি বিলে পাঁচ লাখ টাকার বেশি খরচ করতে হলে ই-টেন্ডার বাধ্যতামূলক।

    কী বললেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য?

    উপাচার্য দীপককুমার রায় এবং রেজিস্ট্রার দুর্লভ সরকার ক্যাগের কাছে চিঠির কথা স্বীকার করে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের (Raiganj University) পরবর্তী এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকের পরে চিঠির জবাব দেওয়া হবে।  কবে হবে সেই বৈঠক? উপাচার্য দীপককুমার বলেন, ‘‘রাজ্য সরকার বা উচ্চশিক্ষা দফতরের অনুমোদন মিললেই বৈঠক হবে। তার পরেই চিঠির জবাব তৈরি হবে। যে যে দফতর, সংস্থা বা ব্যক্তিকে নিয়ে অভিযোগ উঠেছে, তাঁদের ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে। ”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Uttar Pradesh: ঝাঁসির মেডিক্যাল কলেজে অগ্নিদগ্ধ হয়ে মৃত ১০ শিশু! শোক প্রকাশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

    Uttar Pradesh: ঝাঁসির মেডিক্যাল কলেজে অগ্নিদগ্ধ হয়ে মৃত ১০ শিশু! শোক প্রকাশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হাসপাতালে মর্মান্তিক দুর্ঘটনা! ঝাঁসির মেডিক্যাল কলেজের (Jhansi Medical College) নিওনেটাল ইনটেনসিভ ইউনিটে ভয়াবাহ অগ্নিকেণ্ডে ১০ শিশুর মৃত্যু ঘটেছে। সেই সঙ্গে আরও ১৬ জন শিশুর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক, তাদের চিকিৎসা চলছে। আগুন লাগার স্থলে অক্সিজন সরবরাহের পাইপ লিক হয়ে আরও বিধ্বংসী রূপ নেয়। ঘটনার পর থেকেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রশাসনকে তৎপর হয়ে উদ্ধার এবং ত্রাণকাজের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। অপর দিকে, দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই ঘটনায় মৃত শিশুর পরিজনদের প্রতি শোকবার্তা দিয়ে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে নিহতদের জন্য ২ লাখ করে টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর দফতর থেকে।

    অক্সিজেন কনসেনট্রেটরের ভিতরে হঠাৎ আগুন লেগে (Uttar Pradesh)

    ঝাঁসি (Uttar Pradesh) মেডিক্যাল সুপারিনটেনডেন্ট (Jhansi Medical College) শচীন মহর দুর্ঘটনার বিবরণ দিয়ে বলেন, “এনআইসিইউ ওয়ার্ডে ৫৪ জন শিশু ভর্তি ছিল। কিন্তু অক্সিজেন কনসেনট্রেটরের ভিতরে হঠাৎ আগুন লেগে যায়। আগুন নেভানোর চেষ্টা করা হয় কিন্তু ওই ঘরে অক্সিজেন দ্রুত ছড়িয়ে পড়ায় মারাত্মক রূপ নেয় আগুন। বেশ কিছু শিশুকে উদ্ধার করা গেলেও ১০ জন সদ্যোজাতের মৃত্যু হয়। আহতদের দ্রুততার সঙ্গে চিকিৎসার কাজ চলছে। প্রশাসন সবরকম ভাবে সহযোগিতায় কাজ করে চলছে।”

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত প্রায় পৌনে ১১টা নাগাদ আগুন লেগেছিল ওই হাসপাতালে। প্রত্যক্ষদর্শীরা বলেন, হাসপাতালের নিকু ওয়ার্ড হঠাৎ ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। দমকল পৌঁছনোর আগেই শিশু বিভাগের জানলা ভেঙে ৩৭ জন শিশুকে উদ্ধার করে বাইরে বার করা হয়েছিল। ঝাঁসির ডিভিশনাল কমিশনার এবং ডিআইজিকে ১২ ঘণ্টার মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

    শিশু মৃত্যু অত্যন্ত দুঃখজনক বললেন যোগী

    অগ্নিকাণ্ডে মৃত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজের এক্স হ্যান্ডলে বলেন, “ঝাঁসি (Uttar Pradesh) জেলায় অবস্থিত মেডিক্যাল কলেজের (Jhansi Medical College) এনআইসিইউতে ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। শিশু মৃত্যু অত্যন্ত দুঃখজনক। জেলা প্রশাসন, স্বাস্থ্য মন্ত্রক এবং বিপর্যয় বাহিনীকে উদ্ধার-ত্রাণ কাজের জন্য সব রকম সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। মৃত পরিবারের প্রতি সমবেদনা জানাই।”

    ৩টি মৃত শিশুর ডিএনএ পরীক্ষা

    পাশাপাশি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেন, “এই দুর্ঘটনার কারণ সন্ধানের জন্য বিশেষ ভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যারা এই ঘটনার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী তাদেরকে খোঁজ করে কঠোর শাস্তি দেওয়া হবে। পরিচালনার জন্য কোনও রকম ত্রুটি পাওয়া গিয়েছে কিনা তারও তল্লাশি করা হবে। একই ভাবে রাজ্যসরকারের পক্ষ থেকে মৃতদের পরিবার পিছু ৫০,০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।” উপ-মুখ্যমন্ত্রী সাংবাদিকদের আরও বললেন, “মৃত ১০ শিশুর মধ্যে ৩টি শিশুর ক্ষেত্রে ডিএনএ পরীক্ষা করে দেখা হবে। ইতি মধ্যে মৃত ৭ শিশুর দেহকে শনাক্ত করা হয়েছে। একই ভাবে আরও বেশ কিছু শিশু গুরুতর ভাবে আহত হয়েছেন। পুলিশের ডিআইজিকে ইতিমধ্যে রিপোর্ট দেওয়ার কথা বলে তলব করা হয়েছে।”

    রাষ্ট্রপতির শোক প্রকাশ

    এই মর্মান্তিক ঘটনার প্রতি শোক প্রকাশ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজের এক্স হ্যান্ডলে বলেন, “উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজের (Jhansi Medical College) দুর্ঘটনায় বেশ কয়েকটি নবজাতকের মৃত্যু খবর এসেছে। এই ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক। ঈশ্বর শোকাহত পিতামাতাকে আঘাত সহ্য করার শক্তি প্রদান করুন। আর আহত শিশুদের দ্রুত আরোগ্য কামনার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি।”

    আরও পড়ুনঃ সিঁদুর সরিয়ে মহিলাদের কপালে ক্রস, বিহারে ধর্মান্তকরণের অভিযোগে গ্রেফতার ৩ মিশনারি

    প্রধানমন্ত্রীর দফতরের  বার্তা

    অত্যন্ত মর্মস্পর্শী এই দুর্ঘটনার প্রতি শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পিএমও-র অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, “উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ঝাঁসি মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডের দুর্ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক। এতে যাঁরা তাঁদের নিষ্পাপ সন্তানদের হারিয়েছেন তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তাঁরা যেন তাঁদের এই অভূতপূর্ব ক্ষতি সহ্য করার শক্তি পান। রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন ত্রাণ ও উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করছে।” নিহতদের নিকটজনকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: মরশুমে প্রথমবার কুড়ির নীচে কলকাতার পারদ, বাংলার কোথায় কত তাপমাত্রা?

    Weather Update: মরশুমে প্রথমবার কুড়ির নীচে কলকাতার পারদ, বাংলার কোথায় কত তাপমাত্রা?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যজুড়ে শীতের আমেজ। মরশুমে প্রথমবার কুড়ির নীচে কলকাতার পারদ। ১৯.৩ ডিগ্রিতে নামল আলিপুরের তাপমাত্রা। জানাচ্ছে আবহাওয়া (Weather Update) দফতর। আপাতত এই তাপমাত্রা কমার প্রবণতা বহাল থাকবে। পশ্চিমাঞ্চলের কোনও কোনও জেলায় এখনই চোদ্দোর ঘরে পারদ। জাঁকিয়ে শীত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। তার আগে টানা শীতের (Winter) আমেজ বহাল থাকার ইঙ্গিত। ডিসেম্বরের মাঝামাঝির আগে কলকাতায় জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া আপাতত টানা ৮ দিন।

    আরও নামবে তাপমাত্রা (Weather Update)

    হাওয়া (Weather Update) অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামবে। পুরুলিয়ার পারদ নেমে গেল ১২.৯ ডিগ্রি সেলসিয়াসে। শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস বলছে, আগামী দু থেকে তিন দিনে আরও কিছুটা নামবে পারদ। আর সবটাই হচ্ছে উত্তরে হাওয়ার কারণে। উত্তরবঙ্গের দুই জেলায় সকাল থেকেই দেখা যাচ্ছে ঘন কুয়াশার দাপট। মালদা ও উত্তর দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি থাকছে। শনিবারের পাশাপাশি রবিবারও বিহার সংলগ্ন এই দুই জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকছে। দৃশ্যমানতা কমে ৫০ থেকে ২০০ মিটার হতে পারে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের চার জেলায় মাঝারি কুয়াশা। সকালের দিকে সব জেলাতেই হালকা কুয়াশা ও ধোঁয়াশার দেখা মিলছে। মাঝারি কুয়াশা পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে। আগামী ৭ দিন একইরকম থাকতে পারে আবহাওয়া। তবে, আপাতত বৃষ্টির কোনও পূর্বভাস নেই।

    আরও পড়ুন: শিক্ষা ছাড়া উন্নয়ন সম্ভব নয়, তবে শিক্ষাকে হতে হবে ভারত-কেন্দ্রিক, মনে করেন মোহন ভাগবত

    কলকাতার তাপমাত্রা কত নামল

    এদিন ভোর-সকালের দিকে উনিশের ঘরে নেমে যায় কলকাতার পারদ। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। তবে, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রার (Weather Update) ক্ষেত্রেও উল্লেখযোগ্য পারাপতন দেখা যাচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেকি আর্দ্রতার পরিমাণ ঘোরাফেরা করছে ৩৯ থেকে ৯ শতাংশের আশপাশে। আগামী সপ্তাহের শুরুতে আঠারোর ঘরে নামতে পারে কলকাতার তাপমাত্রা। বিহার লাগোয়া এলাকায় কুয়াশার দাপট থাকবে। উত্তরে বিহার এবং দক্ষিণে ঝাড়খণ্ড লাগোয়া জেলায় ভোরে কুয়াশার প্রভাব থাকবে আগামী কয়েকদিন। দার্জিলিঙে কাল রাতের তাপমাত্রা ৬ ডিগ্রি। সেক্ষেত্রে শৈলরানির তাপমাত্রা সোমবার ৩ বা ৪ ডিগ্রিতে পৌঁছাতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 16 November 2024: বাত-জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে এই রাশির জাতকদের

    Daily Horoscope 16 November 2024: বাত-জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে।

    ২) সন্তানের কাজে গর্ববোধ।

    ৩) দিনটি অনুকূল।

    বৃষ

    ১) বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকুন।

    ২) সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন।

    ৩) আধ্যাত্মিক চিন্তায় মনোনিবেশ করুন।

    মিথুন

    ১) পেটের সমস্যা বাড়তে পারে।

    ২) ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ করতে পারবেন।

    ৩) সখপূরণ হবে।

    কর্কট

    ১) ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়।

    ২) মাথাগরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে।

    ৩) বিবাদে জড়াবেন না।

    সিংহ

    ১) ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়।

    ২) মা-বাবার সঙ্গে বিবাদে মাথা ঠান্ডা রাখতে হবে।

    ৩) গুরুজনদের পরামর্শ মেনে চলুন।

    কন্যা

    ১) ভাই-বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন।

    ২) দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ।

    ৩) ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

    তুলা

    ১) দুপুর নাগাদ ব্যবসা ভালো হবে।

    ২) ইচ্ছাপূরণ হওয়ার দিন।

    ৩) পরিবারের সঙ্গে সময় কাটান।

    বৃশ্চিক

    ১) বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ হতে পারে।

    ২) দাঁতের রোগ বাড়তে পারে।

    ৩) ডাক্তারের কাছে যেতে হতে পারে।

    ধনু

    ১) সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে।

    ২) আজ আপনাকে অবাক করে দেওয়া কোনও সুখবর আসতে পারে।

    ৩) ধৈর্য ধরুন।

    মকর

    ১) ব্যয় বাড়তে পারে।

    ২) সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে।

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    কুম্ভ

    ১) বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে।

    ২) বাত-জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে।

    ৩) দিনটি অনুকূল।

    মীন

    ১) বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, চুরির ভয় রয়েছে।

    ২) আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে।

    ৩) ভালোই কাটবে দিনটি।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Narendra Modi: বিমানে যান্ত্রিক ত্রুটি, দেওঘর বিমানবন্দরে ২ ঘণ্টারও বেশি আটকে গেলেন প্রধানমন্ত্রী

    Narendra Modi: বিমানে যান্ত্রিক ত্রুটি, দেওঘর বিমানবন্দরে ২ ঘণ্টারও বেশি আটকে গেলেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচনী প্রচার শেষ করে দিল্লি ফেরার পথে বিমানবন্দরেই আটকে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যান্ত্রিক ত্রুটির কারণে বিমান ছাড়ার অনুমতি মেলেনি। প্রসঙ্গত, শুক্রবার ছিল আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মবার্ষিকী। এই দিনটি জনজাতি গৌরব দিবস হিসেবে পালন করা হয়। আগামী বুধবার ঝাড়খণ্ডে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন। তার আগে শুক্রবার আদিবাসী অধ্যুষিত রাজ্যের জামুই ও দেওঘরে দু’টি সভা করেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। সভা শেষ করে সোজা  দিল্লি ফিরে যাওয়ার কথা ছিল তাঁর। তার মধ্যেই এই বিপত্তি। প্রায় ২ ঘণ্টা অপেক্ষার পর বায়ুসেনার বিশেষ বিমানে প্রধানমন্ত্রী দিল্লির পথে রওনা দেন। 

    ঠিক কী ঘটেছে? (Narendra Modi)

    পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, প্রচার শেষে দেওঘর থেকে বিমানে দিল্লি ফিরে যাওয়ার কথা ছিল তাঁর। সেই মতো বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে বিমান ওড়েনি। প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সেই কারণেই প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi) বিমানবন্দরে পৌঁছলেও, তড়িঘড়ি তাঁর বিমান আটকে দেওয়া হয়। বিমান পরীক্ষা করার কাজ চলে। কাজ করে টেকনিক্যাল টিম। বিমান সারাই হলে, তারপরই উড়বে বলে একটি সূত্রে জানা গিয়েছিল। পরে অবশ্য বায়ুসেনার বিশেষ বিমানে তিনি দিল্লি উড়ে যান। দিল্লি থেকেই সেটি পাঠানো হয়। দেওঘর বিমানবন্দরেই দীর্ঘক্ষণ অপেক্ষা করেন প্রধানমন্ত্রী। সেই কারণে বিমানবন্দরের নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়। 

    আরও পড়ুন: প্ররোচনা দিয়ে করা হয়েছিল খ্রিস্টান, ফের সনাতন ধর্মে ফিরলেন প্রায় ১৫০ হিন্দু

    আটকে রাহুলও

    অন্যদিকে, দেওঘর থেকে ৮০ কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের গোড্ডায় কপ্টারে প্রায় দু’ঘণ্টা অপেক্ষা করতে হয় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে ছাড়পত্র না পাওয়ায় প্রায় দুই ঘণ্টা আটকে থাকে রাহুল গান্ধীর কপ্টার। কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রীর (Narendra Modi) নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে গিয়ে বিধি ভেঙে রাহুলের কপ্টারকে ওড়ার অনুমতি দেওয়া হয়নি। দু’ঘণ্টা পরে পরে রাহুলের কপ্টারকে ওড়ার অনুমতি দেওয়া হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 194: “সত্ত্বগুণ যেন সিঁড়ির শেষ ধাপ, তারপরেই ছাদ, মানুষের স্বধাম হচ্ছে পরব্রহ্ম”

    Ramakrishna 194: “সত্ত্বগুণ যেন সিঁড়ির শেষ ধাপ, তারপরেই ছাদ, মানুষের স্বধাম হচ্ছে পরব্রহ্ম”

    ভক্তসঙ্গে শ্রীরামকৃষ্ণ

    পঞ্চম পরিচ্ছেদ

    ১৮৮৩, ২২শে এপ্রিল

    শ্রীরামকৃষ্ণ ও আচার্য শ্রীবেচারাম — বেদান্ত ও ব্রহ্মতত্ত্ব প্রসঙ্গে

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—যখন তিনি সৃষ্টি, স্থিতি, প্রলয় করেন তখন তাঁকে সগুণ ব্রহ্ম, আদ্যাশক্তি বলি। যখন তিনি তিন গুণের অতীত তখন তাঁকে নির্গুণ ব্রহ্ম, বাক্য-মনের অতীত বলা যায়; পরব্রহ্ম।

    “মানুষ তাঁর মায়াতে পড়ে স্ব-স্বরূপকে ভুলে যায়। সে যে বাপের অনন্ত ঐশ্বর্যের অধিকারী তা ভুলে যায়। তাঁর মায়া ত্রিগুণময়ী। এই তিনগুণই ডাকাত, সর্বস্ব হরণ করে; স্ব-স্বরূপকে ভুলিয়ে দেয়। সত্ত্ব, রজঃ, তমঃ—তিন গুণ। এদের মধ্যে সত্ত্বগুণই ঈশ্বরের পথ দেখিয়ে দেয়। কিন্তু ঈশ্বরের কাছে সত্ত্বগুণও নিয়ে যেতে পারে না।

    “একজন ধনী বনপথ দিয়ে যাচ্ছিল। এমন সময় তিনজন ডাকাত এসে তাকে ঘিরে ফেলল ও তার সর্বস্ব হরণ করলে। সব কেড়ে-কুড়ে নিয়ে একজন ডাকাত বললে, ‘আর একে রেখে কি হবে? একে মেরে ফেল’—এই বলে তাকে কাটতে এল। দ্বিতীয় ডাকাত বললে, ‘মেরে ফেলে কাজ নেই, একে আষ্টে-পিষ্টে বেঁধে এইখানেই ফেলে রেখে যাওয়া যাক। তাহলে পুলিসকে খবর দিতে পারবে না।’ এই বলে ওকে বেঁধে রেখে ডাকাতরা চলে গেল। খানিকক্ষণ পরে তৃতীয় ডাকাতটি ফিরে এল। এসে বললে, ‘আহা তোমার বড় লেগেছে, না? আমি তোমার বন্ধন খুলে দিচ্ছি।’ বন্ধন খুলবার পর লোকটিকে সঙ্গে করে নিয়ে ডাকাত পথ দেখিয়ে দেখিয়ে চলতে লাগল। সরকারী রাস্তার কাছে এসে বললে, ‘এই পথ ধরে যাও, এখন তুমি অনায়াসে নিজের বাড়িতে যেতে পারবে।’ লোকটি বললে, ‘সে কি মহাশয়, আপনিও চলুন; আপনি আমার কত উপকার করলেন। আমাদের বাড়িতে গেলে আমরা কত আনন্দিত হব।’ ডাকাতটি বললে, ‘না, আমার ওখানে যাবার জো নাই, পুলিশে ধরবে।’ এই বলে সে পথ দেখিয়ে দিয়ে চলে গেল।

    “প্রথম ডাকাতটি তমোগুণ, যে বলেছিল, ‘একে রেখে আর কি হবে, মেরে ফেল।’ তমোগুণে বিনাশ হয়। দ্বিতীয় ডাকাতটি রজোগুণ; রজোগুণে মানুষ সংসারে বদ্ধ হয়, নানা কাজ জড়ায়। রজোগুণ ঈশ্বরকে ভুলিয়ে দেয়। সত্ত্বগুণ যেন সিঁড়ির শেষ ধাপ। তারপরেই ছাদ। মানুষের স্বধাম হচ্ছে পরব্রহ্ম। ত্রিগুনাতীত না হলে ব্রহ্মজ্ঞান হয় না।”

    আচার্য—বেশ সব কথা হল।

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—(সহাস্যে)—ভক্তের স্বভাব কি জানো? আমি বলি তুমি শুন, তুমি বল আমি শুনি! তোমরা আচার্য, কত লোককে শিক্ষা দিচ্ছ। তোমরা জাহাজ, আমরা জেলেডিঙি। (সকলের হাস্য)

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    আরও পড়ুনঃ “আবার সেই সমাধি! আবার নিস্পন্দন দেহ, স্তিমিতি লোচন, দেহ স্থির

    আরও পড়ুনঃ দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, “ওই রে আবার এসেছে”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BSNL: গ্রাহকদের আরও কাছে! দেশে প্রথম  ‘স্যাটেলাইট টু ডিভাইস’ পরিষেবা চালু করল বিএসএনএল

    BSNL: গ্রাহকদের আরও কাছে! দেশে প্রথম ‘স্যাটেলাইট টু ডিভাইস’ পরিষেবা চালু করল বিএসএনএল

    মাধ্যম নিউজ ডেস্ক: বিএসএনএল (BSNL) ভারতে ‘স্যাটেলাইট টু ডিভাইস’ (Satellite to Device Service) পরিষেবা চালু করেছে। গ্রাহকদের নিরবিচ্ছিন্ন সংযোগ দিয়ে পরিষেবাকে আরও উন্নত করতেই তারা এই উদ্যোগ নিয়েছে। টেলিকমিউকেশন বিভাগের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। বিএসএনএলকে যাতে আরও সহজলভ্য করা যায়, সেই দিকে লক্ষ্য রেখেই এই ভাবনা বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

    ভিয়াস্যাট (Viasat)-এর সঙ্গে যৌথভাবে কাজ (BSNL)

    জানা গিয়েছে, ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) ভারতে প্রথম স্যাটেলাইট সংযোগ পরিষেবা চালু করেছে। এই (Satellite to Device Service) যোগাযোগ পরিষেবা মার্কিননির্ভর প্রযুক্তি কোম্পানি ভিয়াস্যাট (Viasat)-এর সঙ্গে যৌথভাবে কাজ করবে। এর মূল লক্ষ্য হল দেশের প্রত্যন্ত গ্রামীণ এলাকার ব্যবহারকারীদের সংযুক্ত করা। এই উদ্যোগে ভারতের ভূ-মণ্ডল পৃষ্ঠের সমান্তরাল বরাবর যোগাযোগ স্থাপন হবে। বিশ্বের আর বাকি যে দেশগুলিতে এই ধরনের প্রযুক্তির ব্যবহার হয়, এখন থেকে তাদের সঙ্গে ভারতের নামও যুক্ত হল। একে বিরাট চমক বলেই অনেকে মনে করছেন।

    আরও পড়ুনঃ মণিপুরে নতুন করে হিংসা ছড়াতেই ৬টি থানা এলাকায় আফস্পা জারি

    ইউপিআই ব্যবহার করার সুবিধা 

    ভিয়াস্যাট কোম্পানি অক্টোবর মাসেই ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে অংশগ্রহণকারীদের জন্য স্যাটেলাইট চালিত এই পরিষেবা নিয়ে সফল প্রদর্শনী করেছিল। ইতিমধ্যে ট্রায়ালে দেখা গিয়েছে, নন টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক সংযোগের জন্য সক্ষম একটি বাণিজ্যিক স্মার্টফোন ব্যবহার করে দ্বিমুখী এবং জরুরি বার্তা নিরবিচ্ছিন্ন ভাবে প্রেরণ করা যায়। এই ক্ষেত্রে বার্তাগুলি প্রায় ৩৬০০০ কিমি দূরে জিও স্টেশনারি এল-ব্যান্ড স্যাটেলাইটে পাঠানো হয়েছিল। বিএসএনএল-এর (BSNL) এই স্যাটেলাইট (Satellite to Device Service) পরিষেবা ব্যবহারকারীরা প্রয়োজনীয় জরুরি কল, এসওএস বার্তা এবং ইউপিআই ব্যবহার করার সুবিধা পাবেন বলে জানা গিয়েছে। তবে জরুটি অবস্থার বাইরে দৈনন্দিন ব্যবহারের জন্য নিয়মিত কল বা এসএমএস করা যাবে কিনা, তা এখনও স্পষ্ট করে বলা হয়নি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • ED: লটারি দুর্নীতি, দক্ষিণ কলকাতার আবাসনে টাকার পাহাড়! গুনতে ব্যাঙ্ক থেকে যন্ত্র আনল ইডি

    ED: লটারি দুর্নীতি, দক্ষিণ কলকাতার আবাসনে টাকার পাহাড়! গুনতে ব্যাঙ্ক থেকে যন্ত্র আনল ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: লটারি প্রতারণা মামলায় শুক্রবারেও তল্লাশি অভিযান জারি রেখেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সকাল থেকেই তদন্তকারীদের কয়েকটি দল দক্ষিণ কলকাতার লেক মার্কেট এবং আরও একটি জায়গায় তল্লাশি চালাচ্ছে। বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়।

    টাকা গোনার যন্ত্র নিয়ে আসা হয়েছে (ED)

    সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন ২০২৪ সালে যে নথি প্রকাশ করে তাতে দেখা যায়, ফিউচার গেমিং নামে একটি গোষ্ঠী নির্বাচনী বন্ডের মাধ্যমে সব থেকে বেশি চাঁদা দিয়েছিল রাজনৈতিক দলগুলিকে।আদতে কেরলের কোচি শহরের বাসিন্দা সান্তিয়াগো মার্টিন নামে এক পেপার লটারি ব্যবসায়ীর সংস্থা ওই ফিউচার গেমিং। এই রাজ্য এবং রাজ্যের বাইরে মার্টিন ও তার ঘনিষ্ঠদের প্রায় ২০টি ঠিকানায় তেড়েফুঁড়ে অভিযানে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। চলতি মাসের ২ তারিখ থেকে দক্ষিণ ভারতের একাধিক ঠিকানায় তল্লাশি অভিযানের পর সেখান থেকে প্রাপ্ত নথির ভিত্তিতে কলকাতায় (Kolkata) বৃহস্পতিবার অভিযান চালায় দিল্লি থেকে আসা ইডি আধিকারিকদের বিশেষ দল। এর মধ্যে রয়েছে সল্টলেকের মহিষবাথান, উত্তর ২৪ পরগনার মাইকেলনগর-সহ দক্ষিণ কলকাতার দুই ঠিকানা। ইডি সূত্রের খবর, লেক মার্কেটের প্রিন্স গোলাম মহম্মদ শাহ রোডের একটি বহুতল আবাসনে এক ব্যক্তির ফ্ল্যাট থেকে কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছে। নিয়ে আসা হয়েছে টাকা গোনার যন্ত্রও।

    আরও পড়ুন: প্ররোচনা দিয়ে করা হয়েছিল খ্রিস্টান, ফের সনাতন ধর্মে ফিরলেন প্রায় ১৫০ হিন্দু

    ৬০ হাজার কোটি টাকার লটারি দুর্নীতি!

    ৬০ হাজার কোটি টাকার লটারি দুর্নীতি হয়েছে, এমনটাই দাবি তদন্তকারীদের। লটারির টিকিট বিক্রি করেও সেই টিকিট নম্বরে লটারি না করিয়ে সম্পূর্ণ অন্য সিরিয়াল নম্বরের টিকিটের মাধ্যমে প্রভাবশালীদের টাকা পাইয়ে দেওয়া-সহ অজস্র আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত করছে ইডি (ED)। অভিযোগ উঠেছিল, লটারির মাধ্যমে কোটি কোটি টাকা প্রতারণা হয়েছে। আর এই প্রতারণার ঘটনায় প্রভাবশালী যোগেরও তত্ত্ব উঠে এসেছে। সেই মামলারই তদন্তে দিল্লি থেকে আসে ইডির বিশেষ দল। এই প্রতারণার জাল কত দূর বিস্তৃত, কারা এই চক্রের সঙ্গে জড়িত, তার তদন্ত হচ্ছে বলে ইডি সূত্রের খবর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share