Tag: Bengali news

Bengali news

  • Suvendu Adhikari: ‘‘তৃণমূলের রুচিবোধ নিম্নমানের, থ্রেট কালচারের জনক মমতা’’, তোপ শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘‘তৃণমূলের রুচিবোধ নিম্নমানের, থ্রেট কালচারের জনক মমতা’’, তোপ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার দুর্গাপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে থ্রেট কালচারের জনক বলেন তিনি। একই সঙ্গে রেখা পাত্রকে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় ফিরহাদ হাকিমকেও তোপ দাগেন তিনি। শুভেন্দু বলেন, ‘‘ঝাড়খণ্ডের জামতাড়ায় ইন্ডি জোটের মন্ত্রী ইরফান আনসারি সেখানের এক জনজাতি মা’কে বলেছিলেন, ‘সি ইজ রিজেক্টেড মাল’। আর এপারে তাদের তৃণমূলের মন্ত্রী ফিরহাদ হাকিম তফশিলি মা’কে বলছেন ‘হেরো মাল’। এদের মানসিকতা, রুচিবোধ ভাষা সংস্কৃতি এতটাই নিম্নমানের। মাতৃশক্তির প্রতি মনোভাব মুখের ভাষা থেকে প্রকাশিত হয়।’’

    ফিরহাদ হাকিমের বক্তব্য ভারতীয়ত্ব ও সনাতনী সংস্কৃতিকে আঘাত করেছে

    শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, ‘‘ফিরহাদ হাকিমের এই বক্তব্য ভারতীয়ত্ব ও সনাতনী সংস্কৃতিতে আঘাত করেছে। এই ইস্যু ছাড়ব না। আইনি ব্যবস্থা নেব। অতীতে বহুবার এধরনের আক্রমণ করেছেন। এর আগে মেটিয়াবুরুজে পাকিস্তানি সাংবাদিকদের এনে মিনি পাকিস্তান বলেছিলেন। তারপর রাজ্যের (West Bengal) ৫০ শতাংশের বেশি মানুষকে উর্দুতে কথা বলাতে চেয়েছিলেন। তারপর তিনি নিজের ধর্মকে সৌভাগ্য বলে যারা ওই ধর্মে যায়নি, তাদের দুর্ভাগ্যবান বলেছেন।’’ তিনি আরও বলেন, ‘‘রেখা পাত্র আদালতে গিয়েছেন। রেখা পাত্র জিতবেন। যে কারণে দেবাশিস ধরের মনোনয়ন বাতিল করেছিল, সেই একই গ্রাউন্ডে হাজি নুরুলের মনোনয়নও বাতিল হবে। রেখা পাত্র আদালতে জিতবে। উপনির্বাচন হবে না।’’

    রেখাকে নিয়ে কুমন্তব্যে শুরু হয় বিতর্ক

    প্রসঙ্গত, ভোটমুখী ঝাড়খণ্ডের জামতাড়ায় নির্বাচনী প্রচার সভা থেকে বিজেপির জনজাতি প্রার্থী সীতা সোরেনকে কটুক্তি করেন সেরাজ্য়ের ইন্ডি জোটের মন্ত্রী ইরফান আনসারি। এরই মাঝে রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বিজেপির তফশিলি মোর্চার নেত্রী রেখা পাত্রকে একই ভাষায় কটুক্তি করেন। তাই নিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্ক শুরু হয়। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন থানায় তফশিলি মহিলারা এফআইআর দায়ের করেছেন। এমনকি জাতীয় মহিলা কমিশন ও তফশিলি কমিশনেও অভিযোগ দায়ের হয়েছে। রেখা পাত্রও আদালতের দ্বারস্থ হয়েছেন।

    সময় এসেছে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার

    এদিন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আরও বলেন, ‘‘এবছর দুর্গাপুজোয় ফালাকাটা, গার্ডেনরিচ, হাওড়ার শ্যামপুরে কীভাবে পুজো মণ্ডপে আক্রমণ হয়েছে! মাতৃশক্তি প্রতিরোধ করেছে। তাই সময় এসেছে হিন্দুদের ক্ষমতা দেখানোর। ওরা যে ভাষায় সন্তুষ্ট সেই ভাষায় উত্তর দিতে হবে। হিন্দুদের একমাত্র দেশ ভারতবর্ষ। কেউ কেউ ধর্ম নিরপেক্ষতার নামে হিন্দুদের বিভাজন করতে চাইছে। তাই সময় এসেছে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার।’’ প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েকদিন ধরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী থ্রেট কালচারের শিকার। তাঁকে হস্টেলে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ (West Bengal)। এপ্রসঙ্গে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় থ্রেট কালচারের জনক।’’ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 09 November 2024: নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদন্নোতি হবে এই রাশির জাতকদের

    Daily Horoscope 09 November 2024: নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদন্নোতি হবে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে।

    ২) গুরুজনদের সদুপদেশে কর্মক্ষেত্রে উন্নতি।

    ৩) পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।

    বৃষ

    ১) নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি ও বিপুল অর্থপ্রাপ্তির যোগ।

    ২) গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে।

    ৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে দিনটি।

    মিথুন

    ১) কাজের চাপ বাড়তে পারে।

    ২) বন্ধুদের সহায়তায় ব্যবসায় উন্নতি।

    ৩) সবাই আপনার প্রশংসা করবে।

    কর্কট

    ১) সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে।

    ২) প্রেমে কষ্ট বাড়তে পারে।

    ৩) ধৈর্য ধরতে হবে।

    সিংহ

    ১) সব কাজেই সুনাম পেতে পারেন।

    ২) ব্যবসায় কর্মচারীদের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ৩) বাণীতে সংযম রাখুন।

    কন্যা

    ১) দাম্পত্য কলহের কারণে মন চঞ্চল হতে পারে।

    ২) কোনও ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পরে।

    ৩) দুশ্চিন্তা বাড়বে।

    তুলা

    ১) প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে।

    ২) গরিব মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন।

    ৩) কর্মক্ষেত্রে বাধা।

    বৃশ্চিক

    ১) শত্রুভয় কাটিয়ে উঠতে পারবেন।

    ২) ব্যবসায় ফল নিয়ে চিন্তা থাকবে।

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    ধনু

    ১) কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তা থাকবে।

    ২) ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকুন, বুদ্ধিভ্রংশ হতে পারে।

    ৩) ডাক্তারের কাছে যেতে হতে পারে।

    মকর

    ১) বাড়িতে অশান্তির সম্ভাবনা ও সেই কারণে আপনার মানহানি হতে পারে।

    ২) আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবে। 

    ৩) আধ্যাত্মিকতায় মনোনিবেশ করুন।

    কুম্ভ

    ১) নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদন্নোতি।

    ২) বাসস্থান পরিবর্তন নিয়ে খরচ বৃদ্ধি।

    ৩) কর্মক্ষেত্রে বাধা।

    মীন

    ১) কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভালো হবে।

    ২) ভ্রমণে সমস্যা বাড়তে পারে, একটু সাবধান থাকুন। 

    ৩) ভেবেচিন্তে কথা বলুন।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jagadhatri Puja 2024: রবিবার মাত্র একদিন জগদ্ধাত্রী পুজো হবে কৃষ্ণনগরে, চলছে চূড়ান্ত পর্যায়ের মণ্ডপসজ্জার কাজ

    Jagadhatri Puja 2024: রবিবার মাত্র একদিন জগদ্ধাত্রী পুজো হবে কৃষ্ণনগরে, চলছে চূড়ান্ত পর্যায়ের মণ্ডপসজ্জার কাজ

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই কৃষ্ণনগরের মাটিতে প্রথম জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja 2024) সূচনা হয়েছিল। পরে, তাঁর উদ্যোগে এই পুজো চারিদিকে ছড়িয়ে পড়ে। চন্দননগরে এই পুজো শুরু হওয়ার পিছনে রাজা কৃষ্ণচন্দ্রের ভূমিকা রয়েছে বলে ইতিহাস থেকে আমরা জানতে পারি। স্বাভাবিকভাবে সেই জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে কৃষ্ণনগর জুড়ে এখন সাজো সাজো রব।

    কীভাবে শুরু হয়েছিল কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো? (Jagadhatri Puja 2024)

    ইতিহাস ঘেঁটে জানা যায়, খাজনা দিতে না পারার কারণে নবাব মীর কাশেমের হাতে বন্দি হলেন রাজা কৃষ্ণচন্দ্র। অন্য মতে, নবাব আলিবর্দির হাতে কৃষ্ণচন্দ্র বন্দি হন। তাঁকে পাঠানো হল বিহারের মুঙ্গেরের জেলে। বন্দি দশা কাটানোর পর তিনি যখন নদীপথে বাড়িতে ফিরছিলেন, তখন কৃষ্ণনগরে (Jagadhatri Puja 2024) পৌঁছানোর আগে ধুবুলিয়াতে বিসর্জনের বাজনা শুনতে পান। তখন রাজা কৃষ্ণচন্দ্র নৌকার মাঝিদের জিজ্ঞাসা করেন এটা কিসের বাজনা। তখন তাঁরা উত্তর দেন, দুর্গাপুজোর বিসর্জনের বাজনা। তার আগে থাকতেই রাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বে দুর্গাপুজো হয়ে আসছিল। সেবছর দুর্গাপুজো করতে না পারার কারণে কৃষ্ণচন্দ্রের মন খুব খারাপ হয়ে যায়। তিনি বাড়িতে আসার পর সেই রাতেই স্বপ্নাদেশ পান। তাঁকে বলা হয় যেহেতু তিনি দুর্গাপুজো দিতে পারেননি, দুর্গা মায়ের আর এক রূপ রয়েছে সেই পুজো তিনি দিতে পারেন। এরপরেই তিনি রাজদরবারে এসে বিভিন্ন পণ্ডিতদের সঙ্গে কথা বলে জানতে পারেন, জগদ্ধাত্রী নামে একটি মাতা রয়েছে যাকে পুজো করা যায়। প্রায় ২৬৫ বছর আগে দুর্গাপুজোর নবমীর ঠিক একমাস পর কার্তিক শুক্লা নবমীতে জগদ্ধাত্রী পুজো শুরু করেন তিনি।

    আরও পড়ুন: ৯৭ বছরে পা দিলেন লালকৃষ্ণ আডবানি, জন্মদিনে বর্ষীয়ান নেতাকে শুভেচ্ছা মোদি-শাহের

    কৃষ্ণনগরে কোথায় কী থিম?

    পুরানো ঐতিহ্য ও পরম্পরা বজায় রেখে আজও কৃষ্ণনগরে ধুমধাম করে পালিত হয় জগদ্ধাত্রী পুজো (Jagadhatri Puja 2024)। মূলত দুর্গাপুজোর একমাস পর কার্তিক শুক্লা নবমীতেই এই পুজো হয়ে থাকে। এবছরও কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোয় বেশ কিছু গুরুত্বপূর্ণ চমক রয়েছে। পুরানো ঐতিহ্য মেনেই কৃষ্ণনগরের রাজবাড়িতে পূজিত হচ্ছেন জগদ্ধাত্রী মাতা। এবছরের চাষা পারা বারোয়ারি ইতিমধ্যেই তাদের ঐতিহ্যবাহী বড়মা তৈরিতে ব্যস্ত রয়েছে। কৃষ্ণনগর পাত্র বাজার স্বীকৃতি ক্লাব পুজো কমিটি এবার আফ্রিকার জাঞ্জিবারের ডোমিনোজ টাওয়ারের আদলে তৈরি মণ্ডপ তৈরি করেছে। এবছর ক্লাব অন্যনার গুরুত্বপূর্ণ থিম হস্তশিল্পের সাবেকিয়ানা। অর্থাৎ বাংলা তথা নদিয়ার যে হস্তশিল্প রয়েছে, সেই হস্তশিল্প গুরুত্ব তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। প্রতি বছরের মতোই প্রভাত সংঘ তাদের থিম করেছে অরণ্যকন্যা। ক্লাব অন্নপূর্ণার থিম রয়েছে মহাকাল। অন্যদিকে গোলাপপট্টি বারোয়ারির থিম রয়েছে আলোক সুধা। তবে বাগাডাঙ্গা বারোয়ারি থিমের মণ্ডপ তৈরি না করলেও তাদের বাঘা মা অতি ঐতিহ্যপূর্ণ।

    ঘট বিসর্জন ঘিরে উন্মাদনা

    কৃষ্ণনগরে এবছর আগামী রবিবার মাত্র একদিন জগদ্ধাত্রী (Jagadhatri Puja 2024) পুজো হবে। সেই কারণে বিভিন্ন মণ্ডপ সম্পূর্ণভাবে তৈরি না হলেও প্রায় আংশিক কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। তা সত্ত্বেও ইতিমধ্যেই কৃষ্ণনগরে আলোকসজ্জায় পরিপূর্ণ হয়েছে। গোটা রাজ্য থেকেও সাধারণ মানুষ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো দর্শনে ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। আগামীকাল এবং পরশু সাধারণ মানুষের আরও ভিড় বাড়বে বলে জানা যায়। তবে, কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোর মূল আকর্ষণ সাং অথবা বিসর্জন। আগামী সোমবার সকাল থেকেই একাধিক বারোয়ারি প্রথমে ঘট বিসর্জন দেবে। এরপরেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রতিমা নিয়ে কাঁধে করে বিসর্জনের পথে এগিয়ে যাবে তারা। আর এই বিসর্জন দেখার জন্য হাজার হাজার ভক্তরা রাত জেগে উপভোগ করে থাকেন। তবে এবছর প্রশাসনের পক্ষ থেকেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Amit Shah: শরদ পাওয়ারের চার প্রজন্মও ৩৭০ ধারা ফেরাতে পারবে না, মহারাষ্ট্রে তীব্র আক্রমণ অমিত শাহের

    Amit Shah: শরদ পাওয়ারের চার প্রজন্মও ৩৭০ ধারা ফেরাতে পারবে না, মহারাষ্ট্রে তীব্র আক্রমণ অমিত শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: মহারাষ্ট্রে (Maharastra Poll) নির্বাচনী প্রচারে গিয়ে ইন্ডি জোটকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুক্রবার তিনি বলেন, ‘‘জম্মু-কাশ্মীর বিধানসভায় ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস প্রস্তাব পাশ করেছে যাতে সেখানে ৩৭০ ধারা ফিরিয়ে আনা যায়। কারণ তাদের দাবি, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ অংশ নয়। আমি আজ সম্ভাজি মহারাজের ভূমিতে দাঁড়িয়ে তাঁদের বলতে চাই, শরদ পাওয়ার সাহেব যদি আপনার চার প্রজন্ম চলে আসে, তাহলেও জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা ফেরাতে পারবে না। মহারাষ্ট্রের (Maharastra Poll) ঔরঙ্গাবাদের নাম করা উচিত ছিল সম্ভাজিনগর। কিন্তু সেটা করা হয়নি।’’

    ওয়াকফ বোর্ড প্রসঙ্গে 

    তিনি আরও বলেন, ‘‘পুরো দেশ কংগ্রেস আমলে তৈরি ওয়াকফ বোর্ডের বেশ কিছু বিধিনিয়ম নিয়ে হতাশ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওয়াকফ সংশোধনী বিল এনেছেন। কারণ ওয়াকফ বোর্ডের অনিয়মগুলিকে তিনি পরিবর্তন করতে চান। দেখা যাচ্ছে কর্নাটকের একটি গ্রামে মন্দির সমেত পুরো গ্রামকেই ওয়াকফ বোর্ডের সম্পত্তি বলে ঘোষণা করা হচ্ছে।’’ উদ্ধব থ্যাকারেকে উদেশ্য করে তিনি (Amit Shah) আরও বলেন, ‘‘আপনারা কি এই বিলকে সমর্থন করবেন, নাকি এর বিরোধিতা করবেন? কিন্তু তাঁরা কোনও উত্তর দিতে পারছেন না। যদি তাঁরা ক্ষমতায় আসেন, তাহলে তাঁরা সর্বদাই চেষ্টা করবেন কৃষকের সাধারণ জমি ও মন্দির ওয়াকফ বোর্ডের হাতে তুলে দিতে।’’

    রামমন্দির প্রসঙ্গে কী বললেন শাহ (Amit Shah)? 

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বলেন, ‘‘যতক্ষণ পর্যন্ত এনডিএ সরকার ক্ষমতায় রয়েছে, ততক্ষণ পর্যন্ত কোনও রকমের মন্দিরের জমি বা কৃষকদের জমি আমরা অন্য কাউকে দখল করতে দেব না।’’ এদিন অমিত শাহের (Amit Shah) বক্তব্যে উঠে আসে অযোধ্যার রামমন্দির প্রসঙ্গ। তিনি বলেন, ‘‘৫০০ বছর ধরে তাঁবুতে ছিলেন রামলালা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পাঁচ বছরের মধ্যে রাম জন্মভূমিতে ভূমিপূজন করেছেন। মন্দির তৈরি করেছেন। বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করেছেন।’’
     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Firhad Hakim: রেখাকে নিয়ে কুমন্তব্যে নিন্দার ঝড়! চাপে পড়ে দুঃখপ্রকাশ করতে হল ফিরহাদ হাকিমকে

    Firhad Hakim: রেখাকে নিয়ে কুমন্তব্যে নিন্দার ঝড়! চাপে পড়ে দুঃখপ্রকাশ করতে হল ফিরহাদ হাকিমকে

    মাধ্যম নিউজ ডেস্ক: রেখা পাত্রের উদ্দেশে কু-মন্তব্যের অভিযোগ ওঠে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বিরুদ্ধে। বিভিন্ন মহলে ওঠে নিন্দার ঝড়। সন্দেশখালি থানায় অভিযোগ করেছিলেন রেখা পাত্র (Rekha Patra)। সন্দেশখালির রাস্তায় ফিরহাদের অপসারণের দাবিতে বিক্ষোভও দেখাতে থাকেন সাধারণ মানুষ। অবশেষে চাপের মুখে দুঃখপ্রকাশ করলেন ফিরহাদ। তিনি বলেন, ‘‘আমার কথায় ওঁর (রেখার) যদি খারাপ লেগে থাকে, আমি অত্যন্ত দুঃখিত। কোনও নারীকে অসম্মান করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না।’’ প্রসঙ্গত, বসিরহাটের হাড়োয়া কেন্দ্রে উপনির্বাচন রয়েছে আগামী ১৩ নভেম্বর। বুধবারই সেখানে প্রচারে গিয়েছিলেন ফিরহাদ। অভিযোগ, সেখানেই সন্দেশখালির প্রসঙ্গ উঠলে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং লোকসভায় সেখানকার বিজেপি প্রার্থী রেখার উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন।

    কী বলেছিলেন ফিরহাদ (Firhad Hakim)?

    হাড়োয়া উপনির্বাচনের প্রচারে গিয়ে সন্দেশখালির প্রসঙ্গ উঠলে তিনি বলেন, ‘‘সন্দেশখালিকে কলঙ্কিত করেছে বিজেপি, সন্দেশখালির মানুষের নামে কুৎসা রটিয়েছে, দেশের কাছে সন্দেশখালি নিয়ে ভুল বার্তা দিয়েছে। এখানকার মেয়েদেরও বদনাম হয়েছে। কিছু দিন আগে আমার সন্দেশখালির এক বন্ধুর মেয়ের বিয়ে ঠিক হয়েছিল ক্যানিংয়ে। কিন্তু ছেলের বাড়ি থেকে বিয়ে ভেঙে দেওয়া হয়। বলে, সন্দেশখালি থেকে মেয়ে আনলে পাড়ার লোকে বলবে, সে মেয়ে পবিত্র নয়।’’ এর পরে রেখার (Rekha Patra) উদ্দেশে আপত্তিকর শব্দ প্রয়োগ করেন ফিরহাদ, এমনটাই অভিযোগ।

    গতকালই প্রতিবাদে নামেন সন্দেশখালির মহিলারা

    এর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার রেখার নেতৃত্বে সন্দেশখালিতে বিজেপির মহিলা কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিল করেই থানায় যান তাঁরা। সেখানে রেখা পাত্র বলেন, ‘‘আমাদের রাজ্যের মন্ত্রী (Firhad Hakim) যে ভাষায় দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন, সন্দেশখালির মা-বোনেদের যে ভাষায় আক্রমণ করেছেন, তার বিরুদ্ধে আমরা থানায় অভিযোগ জমা দিতে এসেছি। মন্ত্রীরাই যদি এই ধরনের ভাষা প্রয়োগ করেন, তা হলে আমরা কোন রাজ্যে বাস করছি? এর জন্য মুখ্যমন্ত্রীই দায়ী। আমাকে উদ্দেশ্য করে নোংরা ভাষা ব্যবহার করেছেন ফিরহাদ। তা আমরা মুখে প্রকাশ করতে পারব না। লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে। আমরা ওঁর পদত্যাগের দাবি জানাচ্ছি।’’ অবশেষে চাপের মুখে দুঃখপ্রকাশ করলেন ফিরহাদ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jagadhatri Puja 2024: কীভাবে শুরু হয়েছিল চন্দননগরের জগদ্ধাত্রী পুজো? জানেন সেই ইতিহাস?

    Jagadhatri Puja 2024: কীভাবে শুরু হয়েছিল চন্দননগরের জগদ্ধাত্রী পুজো? জানেন সেই ইতিহাস?

    মাধ্যম নিউজ ডেস্ক: জগদ্ধাত্রী (Jagatdhatri Puja 2024) পুজো মানেই চন্দননগরের কথা সবার আগে ভেসে ওঠে। এই শহরে জগদ্ধাত্রী পুজোর জৌলুসের কাছে হার মানতে বাধ্য সকলেই। মায়াবী আলোর খেলা, সুউচ্চ মূর্তি, সোনা-রুপোর অলঙ্কারে সজ্জিত দেবী। চন্দননগরে (Chandannagar) দুর্গাপুজোর মতোই পাঁচদিন ধরে চলে জগদ্ধাত্রী পুজো।

    কী ভাবে শুরু হয়েছিল চন্দননগরের জগদ্ধাত্রী পুজো? (Jagatdhatri Puja 2024)

    চন্দননগরের জগদ্ধাত্রী পুজো (Jagatdhatri Puja 2024) কীভাবে শুরু হয়েছিল, তা নিয়ে রয়েছে নানা মত। একটি মত বলে, নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের আমলেই শুরু চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। আরেকটি মতে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল ইন্দ্রনারায়ণ চৌধুরীর হাত ধরে। রাজা কৃষ্ণচন্দ্রের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ইন্দ্রনারায়ণ চৌধুরী। তিনি ছিলেন ফরাসি সরকারের দেওয়ান। শোনা যায়, কৃষ্ণনগর রাজবাড়িতে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির পুজোয় অতিথি হিসেবে গিয়েছিলেন তিনি। কৃষ্ণচন্দ্রের বাড়ির সেই পুজো দেখে মুগ্ধ হয়ে যান ইন্দ্রনারায়ণ চৌধুরী। ইন্দ্রনারায়ণ ছিলেন চন্দননগরের লক্ষ্মীগঞ্জের চাউলপট্টির বাসিন্দা। সেখানেই চাউলপট্টির নিচুপাটিতে ইন্দ্রনারায়ণ প্রথম শুরু করেন জগদ্ধাত্রী পুজো। তবে এই কাহিনি নিয়ে দ্বিমত রয়েছে। অনেকের মতে ১৭৫৬ সালে মৃত্যু হয় ইন্দ্রনারায়ণের। কিন্তু সেই সময় জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল কি না, তা নিয়েও মতভেদ রয়েছে।

    আরও পড়ুন: ৯৭ বছরে পা দিলেন লালকৃষ্ণ আডবানি, জন্মদিনে বর্ষীয়ান নেতাকে শুভেচ্ছা মোদি-শাহের

    তেঁতুলতলার পুজো

    অন্য মতে, রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান ছিলেন দাতারাম শূর। দাতারামের বসবাস ছিল ভদ্রেশ্বরের (Jagatdhatri Puja 2024) গৌরহাটি অঞ্চলে। জনশ্রুতি, এখানেই আনুমানিক ১৭৬২ সাল নাগাদ দাতারামের বিধবা মেয়ে তাঁর বাড়িতে জগদ্ধাত্রী পুজো শুরু করেছিলেন। অনেকের মতে এ পুজোতেও অনুদান দিতেন রাজা কৃষ্ণচন্দ্র। পরবর্তীকালে এই পুজোই স্থানান্তরিত হয় বর্তমানের শিবতলা অঞ্চলে। মাঝে আর্থিক কারণে পুজোটি বন্ধ হওয়ার উপক্রম হলে গৌরহাটি অঞ্চলের বাসিন্দারা পুজোটির দায়িত্ব নেন এবং সেই পুজোটি আজ এলাকায় পরিচিত তেঁতুলতলার পুজো নামে। যা দেখতে প্রতি বছর ভিড় জমান বহু মানুষ।

    চন্দননগর জুড়ে বিশাল মাতৃ মূর্তির আরাধনা

    লক্ষ্মীগঞ্জের চাউলপট্টি, ভদ্রেশ্বরের গৌরহাটিসহ মানকুন্ডু, চন্দননগর, চুঁচুড়া জুড়ে জগদ্ধাত্রী পুজোকে (Jagatdhatri Puja 2024) কেন্দ্র করে এলাহি আয়োজন করা হয়েছে। এবারও অধিকাংশ পুজো মণ্ডপে বড় আকারের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। অধিকাংশ মণ্ডপে মা জগদ্ধাত্রীর টানা চোখ, অপরূপ সুন্দর ত্রিনয়ন, চার হাতে শোভা পাচ্ছে অসুর সংহারের জন্য অস্ত্র। দেবী সিংহ বাহিনী। এই রূপেই পূজিত হন দেবী জগদ্ধাত্রী। সারা চন্দননগর জুড়েই বিশাল বিশাল মাতৃ মূর্তির আরাধনা করা হয়েছে। পুজোকে কেন্দ্র করে উন্মাদনা তুঙ্গে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Uttar Pradesh: মহিলাদের পোশাকের মাপ নিতে পারবেন না পুরুষ দর্জি, প্রস্তাব উত্তরপ্রদেশ রাজ্য মহিলা কমিশনের

    Uttar Pradesh: মহিলাদের পোশাকের মাপ নিতে পারবেন না পুরুষ দর্জি, প্রস্তাব উত্তরপ্রদেশ রাজ্য মহিলা কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: নারী নির্যাতন রুখতে বড় উদ্যোগ নিল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রাজ্য মহিলা কমিশন। মহিলাদের সুরক্ষার জন্যই মূলত ওই প্রস্তাব গ্রহণ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, মহিলাদের জামাকাপড়ের মাপ নিতে পারবেন না কোনও পুরুষ দর্জি। শুধু তা-ই নয়, সেলুনে কোনও পুরুষ কর্মী মহিলার চুলও কাটতে পারবেন না। মহিলাদের জামাকাপড়ের মাপ, চুল কাটবে মহিলারা। মহিলাদের সঙ্গে বেড়ে চলা নানা অন্যায় এবং হেনস্থা থেকে তাঁদের রক্ষা করতে এমনই পদক্ষেপ নিতে চাইছে উত্তরপ্রদেশের রাজ্য মহিলা কমিশন।

    মহিলা কমিশনের সদস্য কী বললেন? (Uttar Pradesh)

    গত ২৮ অক্টোবর মহিলাদের (Uttar Pradesh) নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে রাজ্য মহিলা কমিশনের (State Women Commission) একটি বৈঠক হয়। সেখানেই এই প্রস্তাব উত্থাপন করা হয়েছে। মহিলা কমিশনের এক সদস্য হিমানী আগরওয়াল বলেন, ” বৈঠকে মহিলাদের সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে বলা হয়েছে যে, মহিলাদের পোশাকের মাপ একমাত্র মহিলা দর্জিই নেবেন। কোনও পুরুষ সেই কাজ করতে পারবেন না। শুধু তা-ই নয়, সিসিটিভি ক্যামেরাও লাগাতে হবে। এমনকী সেলুন বা পার্লারে মহিলা গ্রাহকদের শুধু মহিলা কর্মীরাই পরিষেবা দেবেন। কোনও পুরুষ কর্মীকে সেই পরিষেবায় নিযুক্ত করা যাবে না।” ওই বৈঠকে এই প্রস্তাব রাখেন কমিশনের চেয়ারপার্সন ববিতা চৌহান। তাঁর এই প্রস্তাবকে স্বাগত জানান কমিশনের সদস্যরা।

    আরও পড়ুন: ৯৭ বছরে পা দিলেন লালকৃষ্ণ আডবানি, জন্মদিনে বর্ষীয়ান নেতাকে শুভেচ্ছা মোদি-শাহের

    সরকারের কাছে আইন আনার জন্য অনুরোধ

    কমিশনের (Uttar Pradesh) ওই সদস্যের যুক্তি, পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে, এই ধরনের পেশায় মহিলা গ্রাহকেরা হেনস্থার শিকার হন। অনেক ক্ষেত্রে আপত্তিকর ভাবে মহিলাদের স্পর্শ করার চেষ্টাও করা হয়। তবে সব পুরুষেরই যে অসৎ উদ্দেশ্য থাকে, এমনটা নয়। এ কথাও জানিয়েছেন কমিশনের সদস্যরা। গোটা বিষয়টিই এখন প্রস্তাবের আকারে রয়েছে। রাজ্য সরকারের কাছে এই প্রস্তাব পাঠিয়ে আইন আনার জন্য অনুরোধ করা হবে বলেও জানিয়েছেন মহিলা কমিশনের এই সদস্য।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Article 370: ৩৭০ ধারা বিলোপ নিয়ে ফের উত্তাল জম্মু-কাশ্মীর বিধানসভা, ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপি বিধায়কদের

    Article 370: ৩৭০ ধারা বিলোপ নিয়ে ফের উত্তাল জম্মু-কাশ্মীর বিধানসভা, ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপি বিধায়কদের

    মাধ্যম নিউজ ডেস্ক: ৩৭০ ধারা (Article 370) নিয়ে শুক্রবারও উত্তপ্ত হল জম্মু-কাশ্মীর বিধানসভা। বৃহস্পতিবার এই ইস্যুতে হাতাহাতিতে জড়িয়ে পড়েন শাসক ও বিরোধী দলের বিধায়করা। এদিন বিজেপি বিধায়কদের পাশাপাশি মার্শালের নিশানা হলেন আওয়ামি ইত্তেহাদ পার্টির বিধায়ক খুরশিদ আহমেদ শেখ। স্পিকার আব্দুল রহিম রাথেরের নির্দেশে শুক্রবার খুরশিদের পাশাপাশি ১২ জন বিজেপি বিধায়ককেও সভা থেকে বার করে দেন মার্শাল। এর প্রতিবাদে বিজেপির বাকি ১১ বিধায়ক ওয়াকআউট করেন।

    এদিন ঠিক কী ঘটেছিল? (Article 370)

    এই নিয়ে টানা তিন দিন ৩৭০ ধারা (Article 370) নিয়ে অশান্তি হল দেশের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভায়। শুক্রবার সভার শুরুতেই বিরোধী বিজেপির বিধায়কেরা জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা ফেরানোর প্রস্তাবের বিরোধিতা করে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। জবাবে বারামুলার সাংসদ ইঞ্জিনিয়ার রশিদের ভাই খুরশিদ জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার দাবিতে স্লোগান তোলেন। আর এক বিরোধী দল পিডিপির বিধায়কেরাও তাঁর সঙ্গে গলা মেলান। দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে মার্শালকে তলব করেন স্পিকার। পরে, বিজেপি বিধায়কদের বের করে দেওয়া হয়। বৃহস্পতিবারও দু’পক্ষের অশান্তির কারণে মার্শাল ডেকে কয়েক জন বিজেপি বিধায়ককে বার করে দিয়েছিলেন স্পিকার। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সরকার বুধবার জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা ফেরাতে চেয়ে প্রস্তাব পাশ করেছিল সেখানকার বিধানসভায়। তার পর থেকেই শুরু হয়েছে অশান্তি।

    আরও পড়ুন: ৯৭ বছরে পা দিলেন লালকৃষ্ণ আডবানি, জন্মদিনে বর্ষীয়ান নেতাকে শুভেচ্ছা মোদি-শাহের

    বিশেষ মর্যাদা বিলোপের সিদ্ধান্ত অসাংবিধানিক নয়

    জানা গিয়েছে, ২০১৯ সালের ৫ অগস্ট নরেন্দ্র মোদি সরকার ৩৭০ নম্বর (Article 370) ধারা বাতিল করে। ফলে, বিশেষ মর্যাদা হারায় জম্মু ও কাশ্মীর। এমনকি, কেড়ে নেওয়া হয় রাজ্যের তকমাও। জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ-দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়। এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছিল। কিন্তু ২০২৩ সালের ১১ ডিসেম্বরের রায়ে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়ে দেয়, ভারতীয় সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের সিদ্ধান্ত অসাংবিধানিক নয়।

    জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়েছে!

    পদ্ম শিবিরের অভিযোগ, ওই বিধায়কের পাশে দাঁড়িয়েছে রাজ্যের শাসক দল (Article 370) এবং কংগ্রেস। বিজেপির (BJP) জম্মু- কাশ্মীর সভাপতি রবীন্দ্র রায়না ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোটকে নিশানা করে বলেন, “ওরা পাকিস্তানের হাত শক্ত করছে। জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Aligarh University: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়কে সংখ্যালঘু তকমা! ঐকমত্যে না পৌঁছানোয় ঝুলে রইল সুপ্রিম কোর্টে

    Aligarh University: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়কে সংখ্যালঘু তকমা! ঐকমত্যে না পৌঁছানোয় ঝুলে রইল সুপ্রিম কোর্টে

    মাধ্যম নিউজ ডেস্ক: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়কে (Aligarh University) সংখ্যালঘু তকমা দেওয়ার বিষয়টি সুপ্রিম কোর্টে ঝুলে রইল। সংখ্যালঘু তকমা দেওয়া নিয়ে ঐকমত্যে পৌঁছতে পারল না প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ। যদিও সাত সদস্যের এই বেঞ্চে প্রধান বিচারপতি-সহ চার সদস্য এলাহাবাদ হাইকোর্টের আগের রায় খারিজ করে দিয়েছেন।

    ঠিক কী হয়েছে? (Aligarh University)

    আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়কে (Aligarh University) সংখ্যালঘু তকমা দেওয়ার সাংবিধানিক বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ অংশের রায়টি লেখেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। প্রধান বিচারপতির সঙ্গে সহমত পোষণ করেন বিচারপতি জেবি পারদিওয়ালা, বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি মনোজ মিশ্র। অন্যদিকে, বিরুদ্ধমত পোষণ করে স্বতন্ত্র রায় দেন বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশ চন্দ্র। সংখ্যাগরিষ্ঠের মতানুসারে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সংখ্যালঘু তকমা ফেরার পথ প্রশস্ত হলেও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নতুন বেঞ্চ নেবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। চারজন পক্ষে এবং তিনজন বিপক্ষে রায় দিয়েছেন। তবে এই রায়ে এখনই সংখ্যালঘু প্রতিষ্ঠানের তকমা পাচ্ছে না আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। এর জন্য তিন বিচারপতির আলাদা একটি বেঞ্চ গঠিত হবে। সেই বেঞ্চই যাবতীয় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে যে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সংখ্যালঘু প্রতিষ্ঠানের তকমা পাবে কি না। প্রসঙ্গত, ১৯৬৭ সালে বিশ্ববিদ্যালয়টির সংখ্যালঘু তকমা খারিজ করেছিল শীর্ষ আদালত। ইন্দিরা গান্ধীর আমলে ১৯৮১-তে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধন করে এই প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য বিশেষ সংরক্ষণ চালু হয়েছিল। ২০০৬-এ ওই আইন খারিজ করে দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট।

    আরও পড়ুন: ৯৭ বছরে পা দিলেন লালকৃষ্ণ আডবানি, জন্মদিনে বর্ষীয়ান নেতাকে শুভেচ্ছা মোদি-শাহের

    সংখ্যালঘু তকমা পেলে কী সুবিধা মিলবে?

    কোনও শিক্ষা প্রতিষ্ঠান সংখ্যালঘু তকমা পেলে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ৫০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা থাকে। যদিও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (Aligarh University) বর্তমানে উত্তরপ্রদেশ সরকারের সংরক্ষণ নীতি মেনে চলে না। বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ স্কুল-কলেজের পড়ুয়ার জন্য সেখানে ৫০ শতাংশ আসন সংরক্ষিত থাকে। মোদি সরকার প্রথম থেকেই আলিগড় এবং দিল্লি জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়কে ‘সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান’ তকমা দেওয়ার বিরুদ্ধে। এ নিয়ে রাজনৈতিক বিরোধিতার মুখে পড়লেও মোদি সরকারের যুক্তি হল, এই তকমা অসাংবিধানিক। সংসদের আইনের মাধ্যমে যে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, পরে তাকে ধর্মের ভিত্তিতে বিশেষ তকমা দেওয়া দেশের ধর্মনিরপেক্ষ নীতির বিরুদ্ধে। তাছাড়া, সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধেক আসন সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত থাকায় তফসিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণির পড়ুয়াদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ। কারণ, সেখানে জাতপাতের ভিত্তিতে সংরক্ষণ থাকে না।

    সলিসিটর জেনারেল কী বললেন?

    এর আগে সুপ্রিম কোর্টে (Supreme Court) কেন্দ্রের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা তাঁর সওয়ালে বলেন, “১৮৭৫ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় (Aligarh University) প্রাক্- স্বাধীনতা যুগেও জাতীয় স্তরের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ছিল। তাই তাকে কেবলমাত্র সংখ্যালঘুদের জন্য বলা যেতে পারে না।”

    আদালতের পর্যবেক্ষণ

    এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, “আদালতকে দেখতে হবে কে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ভাবনার নেপথ্যে কে আছেন। যদি দেখা যায় এই প্রতিষ্ঠান নেপথ্যে সংখ্যালঘু কোন ব্যক্তি বা গোষ্ঠী ছিল, তাহলে ৩০(১) অনুচ্ছেদ অনুযায়ী সেই প্রতিষ্ঠান সংখ্যালঘু প্রতিষ্ঠানের তকমা পেতে পারে।” ১৯৬৭ সালের প্রতিবন্ধকতা সরিয়ে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সংক্রান্ত তথ্য অনুসন্ধান করতেই এবার তিন বিচারপতির বেঞ্চে এই মামলা পাঠালেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Terrorist Attack: ভূস্বর্গে দুই ডিফেন্স গার্ডকে অপহরণ করে খুন, সেনার হামলায় নিকেশ দুই জঙ্গি

    Terrorist Attack: ভূস্বর্গে দুই ডিফেন্স গার্ডকে অপহরণ করে খুন, সেনার হামলায় নিকেশ দুই জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের রক্ত ঝরল জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir)। গত ৯ দিনের মধ্যে পর পর দুবার জঙ্গি হামলার ঘটনা ঘটল। আর এবার জঙ্গিদের (Terrorist Attack) হামলায় জম্মু-কাশ্মীরের কিস্তেওয়ার থেকে দুই ভিলেজ ডিফেন্স গার্ডকে অপহরণ করা হয়। পরে তাদের হত্যাও করে জঙ্গিরা। পরিযায়ী শ্রমিকদের পর এবার নিশানায় নিরাপত্তা বাহিনী। এই ঘটনায় চরম আতঙ্ক তৈরি হয়েছে উপত্যকায়।

    চোখ বাঁধা অবস্থায় রক্তাক্ত মৃতদেহের ছবি পোস্ট (Terrorist Attack)

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাজির আহমেদ ও কুলদীপ কুমার নামক দুই নিরাপত্তারক্ষীকে মুঞ্জলা ধর জঙ্গল থেকে অপহরণ করে জঙ্গিরা। তারা গরু চড়াতে গিয়েছিল। সেখান থেকে তাদের অপহরণ করে খুন করে জঙ্গিরা (Terrorist Attack)। সন্ধ্যা পর্যন্ত তারা বাড়ি না ফেরায় এলাকায় আতঙ্ক তৈরি হয়। জইশ-ই-মহম্মদের শাখা কাশ্মীর টাইগারস এই হত্যার দায় স্বীকার করে নিয়েছে। চোখ বাঁধা অবস্থায় রক্তাক্ত মৃতদেহের ছবিও পোস্ট করেছে তারা। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। এই এলাকাটিতে গত কয়েক মাস ধরে জঙ্গি-হামলা হয়েই চলেছে। একজন সিনিয়র অফিসার বলেছেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের সময় অন্তত দুবার এলাকায় জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়েছে। দিন কয়েক আগেই শ্রীনগরের বাজারে গ্রেনেড হামলা চালিয়েছিল জঙ্গিরা। ওই ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়েছিলেন। ২৯ শে অক্টোবর, সেনাবাহিনী জম্মু জেলার বাটাল এলাকায় একটি অ্যাম্বুল্যান্সে হামলাকারী তিন জঙ্গিকে হত্যা করে।

    আরও পড়ুন: ৯৭ বছরে পা দিলেন লালকৃষ্ণ আডবানি, জন্মদিনে বর্ষীয়ান নেতাকে শুভেচ্ছা মোদি-শাহের

    যৌথ অভিযানে দুই জঙ্গি নিকেশ

    ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানের অধীনে সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের পর শুক্রবার বারামুল্লা জেলার সোপোর এলাকায় দুই জঙ্গি (Terrorist Attack) নিহত হয়েছে। কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে বলা হয়, বারামুল্লার সোপোর এলাকার পানিপোরায় জঙ্গিদের উপস্থিতি সম্পর্কিত একটি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী দ্বারা একটি যৌথ সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়েছিল। তল্লাশি চালানোর সময় গুলি বিনিময় হয়। তাতে দুই জঙ্গি নিহত হয়েছে। সনাক্তকরণ এবং সংশ্লিষ্টতা নিশ্চিত করা হচ্ছে। অপরাধমূলক উপকরণ, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আরও বিশদ বিবরণ অনুসরণ করা হবে। প্রসঙ্গত, ২০ অক্টোবর গান্দেরবাল জেলার শ্রীনগর-লেহ জাতীয় সড়কে একটি টানেল নির্মাণের জায়গায় জঙ্গিরা হামলা চালালে একজন ডাক্তার এবং ছয়জন নির্মাণ শ্রমিক নিহত হন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share