Tag: Bengali news

Bengali news

  • Jammu And Kashmir: সেনা-জঙ্গি সংঘর্ষে রক্তাক্ত ভূস্বর্গ, জখম ৪

    Jammu And Kashmir: সেনা-জঙ্গি সংঘর্ষে রক্তাক্ত ভূস্বর্গ, জখম ৪

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচনী আবহেই সেনা-জঙ্গি সংঘর্ষে রক্তাক্ত (Encounter) ভূস্বর্গ। শুক্রবার রাত থেকে গুলির লড়াই চলছে কাশ্মীরের (Jammu And Kashmir) কুলগামে। সংঘর্ষে জখম হয়েছেন তিন সেনা জওয়ান ও এক পুলিশ কর্মী। পুলিশের এক কর্তা জানিয়েছেন, জখম সেনা ও পুলিশ কর্মীর অবস্থা স্থিতিশীল।

    বিধানসভা নির্বাচন (Jammu And Kashmir)

    দীর্ঘ দশ বছর পরে কাশ্মীরে হচ্ছে বিধানসভা নির্বাচন। নির্বাচন হবে তিন দফায়। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে দুদফার নির্বাচন। শেষ দফার নির্বাচন হবে ১ অক্টোবর। প্রথম দুদফার ভোট-পর্ব নির্বিঘ্নে মিটলেও, শেষ দফার নির্বাচনের আগে সেনা-জঙ্গি এনকাউন্টার। আরিগাম এলাকায় জঙ্গিরা ঘোরাঘুরি করছে বলে খবর পায় সেনা। শুক্রবার গভীর রাতে ওই খবর পাওয়ার পরে পরেই এলাকায় পৌঁছায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ দল। বাহিনীর উপস্থিতি টের পেয়েই এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা (Jammu And Kashmir)। গুলির ঘায়ে জখম হন চারজন। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।

    কী বলছে পুলিশ

    কাশ্মীর পুলিশের আইজিপি ভিকে বার্দি বলেন, “শুক্রবার গভীর রাতে আরিগাম এলাকায় জঙ্গিদের গতিবিধির বিষয়ে জানতে পারে নিরাপত্তা বাহিনী। সেখানে পৌঁছে এনকাউন্টারে জখম হয়েছেন তিন সেনা জওয়ান ও এক পুলিশকর্মী। সংঘর্ষ চলেছে শনিবার সকাল পর্যন্ত।” সূত্রের খবর, জঙ্গিদের খোঁজে জারি রয়েছে তল্লাশি।

    জম্মু-কাশ্মীর বিধানসভার ৯০টি আসনে ভোট হবে তিন দফায়। প্রথম দুদফায় ভোট হয়ে গিয়েছে অর্ধেক আসনে। শেষ দফায় নির্বাচন হবে বাকি কেন্দ্রগুলিতে। এই নির্বাচনে ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট বেঁধে লড়ছে কংগ্রেস। লড়াইয়ের ময়দানের রয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির পিডিপি। বিজেপিও রয়েছে ময়দানে। নির্বাচনের ঢের আগেই ‘একলা চলো’র সিদ্ধান্ত নিয়েছে পদ্ম শিবির।

    আরও পড়ুন: “এনআরসি হবেই, নাম না থাকলে বাংলাদেশে ফেরত পাঠানো হবে”, বললেন হিমন্ত

    কয়েকজন নির্দল প্রার্থীর সঙ্গে সমঝোতা হলেও, আদতে বিজেপি লড়ছে একাই। গেরুয়া শিবিরের আশা, এবার উপত্যকার বহু আসনেই পদ্ম ফুটবে (অবশ্য এর সিংহভাগই জম্মুতে)। সেক্ষেত্রে সরকার গড়বে বিজেপিই। অন্যদিকে, এনসি-কংগ্রেস জোটের আশা, সরকার গড়বে তারাই। তবে ঠিক কাদের হাতে যাবে ভূস্বর্গের (Encounter) রাশ, তা জানা যাবে ৮ অক্টোবর, ভোট গণনার দিন (Jammu And Kashmir)।

     

      দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • NRC: “এনআরসি হবেই, নাম না থাকলে বাংলাদেশে ফেরত পাঠানো হবে”, বললেন হিমন্ত

    NRC: “এনআরসি হবেই, নাম না থাকলে বাংলাদেশে ফেরত পাঠানো হবে”, বললেন হিমন্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় এলে এনআরসি(NRC) চালু হবে বলে ঠিক চারদিন আগে আশ্বাস দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। চারদিন পরে আজ শনিবার একই কথা বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। ঝাড়খণ্ডের নির্বাচনের দায়িত্বে রয়েছেন তিনি।

    কী বলেছিলেন শিবরাজ (NRC)

    শিবরাজ বলেছিলেন, “বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এ দেশে এসে আধার কার্ড ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি তৈরি করে ফেলছে। ভোটার কার্ডও তৈরি হচ্ছে। সেসব রুখতেই রাজ্যে এনআরসি চালু করবে বিজেপি। আর এদিন হিমন্ত বললেন, “এনআরসি হবে। তাতে যাদের নাম থাকবে না, তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। বাংলাদেশি অনুপ্রবেশকারীর জেরে বদলে যাচ্ছে ঝাড়খণ্ডের জনবিন্যাস।”

    কী বললেন হিমন্ত

    সে প্রসঙ্গেই এক প্রশ্নের উত্তরে হিমন্ত বলেন, “এনআরসি হবেই। তাতে যাদের নাম অন্তর্ভুক্ত থাকবে না, তাদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। এটাই আমাদের নীতি।” তিনি বলেন, “এনআরসি কার্যকর হলে সবাইকে তাদের বক্তব্য এবং নথি পেশ করার সুযোগ দেওয়া হবে।” তিনি বলেন, “সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে। এবং আপনি যদি নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করতে না পারেন, তাহলে আমরা আইনি পদ্ধতির মাধ্যমে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেব।” হিমন্ত বলেন, “অসমে আমরা ১৪ লাখ লোককে প্রাথমিকভাবে চিহ্নিত করেছি, যারা ভারতীয় নয়।”

    আরও পড়ুন: “এত ঔদ্ধত্য”! রাষ্ট্রপুঞ্জের মঞ্চে পাকিস্তানকে ধুয়ে দিলেন ভাবিকা মঙ্গলানন্দন

    অসমের মুখ্যমন্ত্রী বলেন, অসমে আমাদের একটি প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আমরা সুপ্রিম কোর্টকে অনুরোধ করেছি, যাতে এটা আর একবার করতে পারি। যদি সুপ্রিম কোর্ট আমাদের দ্বিতীয়বার সংশোধনের অনুমতি দেয়, তবে সেই সংখ্যা আরও বাড়বে (NRC)।” বিজেপির অভিযোগ, ঝাড়খণ্ডের গোড্ডা, পাকুড়, দেওঘর, জামতাড়া, সাহেবগঞ্জের মতো জেলায় বাড়ছে অনুপ্রবেশ। যার ফলে বদলে যাচ্ছে জনবিন্যাস। ঝাড়খণ্ড যখন বিহার থেকে আলাদা হল তখন এর জনসংখ্যার ৩৬ শতাংশ ছিল আদিবাসী। এখন সেটা কমে গিয়ে হয়েছে ২৪ শতাংশ। সেই কারণেই অনুপ্রবেশ রোখা দরকার। আর তা করতে গিয়েই এনআরসি (NRC) চালু করতে চায় বিজেপি (Himanta Biswa Sarma)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।  

     

  • Ration Corruption: রেশনে ১০০০ কোটির দুর্নীতি, মামলার তৃতীয় চার্জশিটে নাম আনিসূর ও আলিফ নূরের

    Ration Corruption: রেশনে ১০০০ কোটির দুর্নীতি, মামলার তৃতীয় চার্জশিটে নাম আনিসূর ও আলিফ নূরের

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন দুর্নীতি (Ration Corruption) মামলায় অভিযুক্ত আনিসুর রহমান ও আলিফ নূরের বিরুদ্ধে চার্জশিট দিল ইডি। মামলায় এই নিয়ে তৃতীয় চার্জশিট দাখিল করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মেট্রোপলিটন মেজিস্ট্রেটের এজলাসে এদিন মামলায় চার্জশিট (ED Third chrage sheet) জমা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই আর্থিক দুর্নীতিতে ১০০০ কোটি টাকার লেনদেন হয়েছে বলে দাবি করা হয়েছে। এই দুই অভিযুক্তের সঙ্গে তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমানের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে বলে উল্লেখ রয়েছে।

    মোট ১৫৭ পাতার তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট ইডির (Ration Corruption)

    জানা গিয়েছে, এই চার্জশিটে (ED Third chrage sheet) তৃণমূল ঘনিষ্ঠ আরও দুই ডিস্ট্রিবিউটার ও চারটে সংস্থার নাম রয়েছে। দুই ব্যবসায়ীর মাধ্যমে রেশন দুর্নীতির প্রায় এক হাজার কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে। এই আনিসুর রহমান ও আলিফ নূর হলেন তৃণমূলমন্ত্রী বালু ঘনিষ্ঠ বাকিবুরের দুই ভাই। তাদের ইডি গ্রেফতার করেছিল গত ২ অগাস্ট। তবে গ্রেফতার করার আগে তাদের দেগঙ্গার বাড়ি, ধান কল, চাল কলে তল্লাশি অভিযান চালিয়েছিল। তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট হয়েছে মোট ১৫৭ পাতার। সেই সঙ্গে জমা দেওয়া হয়েছে মোট ৩০০০ নথি। মামলায় ৩৫০টির বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ মিলেছে।

    আরও পড়ুনঃ আরজি করের প্রতিবাদে মুগ্ধ কিরণ রাও, জানালেন তাঁর পরের ছবির প্রেক্ষাপট কলকাতা

    এখনও পর্যন্ত ২৯টি নাম চার্জশিটে

    প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান, শঙ্কর আঢ্যদের বিরুদ্ধে আগেই চার্জশিট দিয়েছিল তদন্তকারী সংস্থা। এ নিয়ে রেশন দুর্নীতি (Ration Corruption) মামলায় ব্যক্তি এবং সংস্থা মিলিয়ে মোট ২৯টি নাম চার্জশিটে রয়েছে বলে জানিয়েছে ইডি। আদালতে ইডি, এই আনিসুর রহমান ও আলিফ নূরের সঙ্গে বালুর ঘনিষ্ঠতা নিয়েও তথ্য দিয়েছে। প্রাক্তন খাদ্যমন্ত্রী নানা সময়ে একাধিকবার দেড় কোটি টাকার বেশি টাকা নিয়েছেন তাদের কাছ থেকে। এমনকি বাকিবুর রহমানের সঙ্গে একাধিক সময়ে মোটা টাকার লেনদেন হয়েছিল। উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় একাধিক ধান কল, চাল কলের মালিক এই দুই ভাই। তারা অবৈধ ভাবে প্রচুর কালো টাকা সাদা করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Gujarat: গুজরাটের সোমনাথ মন্দিরের কাছে অবৈধ মসজিদ, মাজার, কবরস্থান ভেঙে ফেলা হল

    Gujarat: গুজরাটের সোমনাথ মন্দিরের কাছে অবৈধ মসজিদ, মাজার, কবরস্থান ভেঙে ফেলা হল

    মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাটের (Gujarat) গির সোমনাথ জেলায় পবিত্র সোমনাথ মন্দিরের কাছে একটি মসজিদ, মাজার এবং একটি কবরস্থান সহ ধর্মীয় স্থান ভেঙে ফেলা হল। জেলা প্রশাসনের উদ্যোগে প্রচুর পুলিশ মোতায়েন করেই শান্তিপূর্ণভাবে বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হয়।

    ৭০ জনকে আটক (Gujarat)

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর ৪টে নাগাদ বেআইনি (Gujarat) নির্মাণ ভাঙার কাজ শুরু হয়। তার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ বন্দোবস্ত করা হয়। এই কাজের জন্য ৩৬টি জেসিবি নামানো হয়েছিল। ধ্বংসাবশেষ ফেলার জন্য ৭০টি ট্রলি এবং ট্রাক্টর, ৫টি হিতাচি মেশিন, ১০টি ডাম্পার কাজে লাগানো হয়। ২৪ ঘণ্টা একযোগে তারা কাজ করেছে। এই অভিযানের আগে, জেলা কালেক্টর, আইজিপি, তিনজন এসপি, ছয়জন ডেপুটি পুলিশ সুপার, ৫০ জন পুলিশ ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টর সহ ১৪০০ পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল। বেআইনি নির্মাণ নির্মাণ ভাঙার সময় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। এই অভিযানের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৭০ জনকে আটক করা হয়েছে।

    আরও পড়ুন: পুজোর মুখে মরশুমের প্রথম তুষারপাত সিকিমের ছাঙ্গুতে, কিন্তু পর্যটকরা পৌঁছাবেন কীভাবে?

    সোমনাথ মন্দিরে বার বার হামলা

    একবার দু’বার নয়। ছ’ছবার ধ্বংস করা হয় এই সোমনাথ মন্দির (Somnath Temple)। তার পরও মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে সুপ্রাচীন পবিত্র দেবালয়। যার গর্ভগৃহে এখনও বিরাজমান দ্বাদশ জ্যোতির্লিঙ্গ একটি। ভারতের ইতিহাসে সোমনাথ মন্দিরের (Gujarat) গুরুত্ব অপরিসীম। সুপ্রাচীন এই মন্দির ধ্বংসের সঙ্গে জড়িয়ে রয়েছে গজনির সুলতান মামুদের নাম। সোমনাথ মন্দিরে ১৭ বার অভিযান চালান সুলতান মামুদ। সোমনাথ মন্দির আক্রমণ করে দুই কোটি স্বর্ণমূদ্রাসহ প্রচুর ধনসম্পদ হস্তগত করতে পেরেছিলেন তিনি। প্রসঙ্গত, এর আগে গুজরাট প্রশাসনের উদ্যোগে বেট দ্বারকা, পোরবন্দর এবং জামনগরের মতো উপকূলীয় স্থানে বেআইনি নির্মাণে ধ্বংস করা হয়েছে। শুধু সরকারি জমি দখল করার জন্যই এই অভিযান নয়, মূলত জমি দখল এবং মাদক পাচার, চোরাচালান এবং জাতীয় নিরাপত্তার জন্য অন্যান্য হুমকির মতো কার্যকলাপের ঘটনাগুলিকেও নজরদারি করা লক্ষ্য।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Siddaramaiah: সিদ্দারামাইয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের সিবিআই-এর! মুখ পুড়ল কংগ্রেসের 

    Siddaramaiah: সিদ্দারামাইয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের সিবিআই-এর! মুখ পুড়ল কংগ্রেসের 

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্নাটকে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আর্থিক দুর্নীতি (Muda project) মামলায় এফআইআর দায়ের করল সিবিআই। রাজ্যের হাইকোর্ট, মামলার তদন্তভার মাত্র একদিন আগে দিয়েছিল সিবিআই-কে। আর তার দায়িত্ব হাতে নিয়েই সিদ্দারামাইয়ার (Siddaramaiah) বিরুদ্ধে অ্যাকশন মুডে নেমে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চরম বিপাকে ওই রাজ্যের শাসক দল কংগ্রেস। যদিও পদত্যগ করবেন না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।  

    ১৪টি প্রকল্পের সুবিধা অবৈধ ভাবে পাইয়ে দিয়েছেন(Siddaramaiah)

    মহিশূর আরবান ডেভেলপমেন্ট অথরিটি বা মুডা ((Muda project)) প্রকল্পের বরাদ্দ মামলায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে একাধিক বার আগেই আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। মামলার তদন্ত আটকাতে এই প্রবীণ কংগ্রেস নেতা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু বিচারপতি মামলায় তদন্ত একান্ত প্রয়োজন বলে মন্তব্য করে আবেদন খারিজ করে দিয়েছিলেন। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah) স্ত্রী পার্বতীকে মোট ৫৬ কোটি টাকা মূল্যের ১৪টি প্রকল্পের সুবিধা অবৈধ ভাবে পাইয়ে দিয়েছেন। সমাজকর্মী স্নেহাময়ী কৃষ্ণ একটি আরটিআই করে প্রথমে দুর্নীতির বিরুদ্ধে মামলা করেছিলেন। এরপর কোর্ট নির্বাচিত সাংসদ এবং বিধায়কদের আর্থিক দুর্নীতি বিষয়ে কড়া অবস্থান নেয়। গত ২৪ সেপ্টেম্বর কর্নাটক হাইকোর্ট সিদ্দারামাইয়া সম্পর্কে তদন্তের অনুমতি দেওয়ার বিষয়ে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলটের সিদ্ধান্তকেই বহাল রেখেছিল। এরপর রাজনৈতিক ক্ষেত্রে শোরগোল পড়ে যায়।

    আমি পদত্যাগ করব না!

    রাজ্যের হাইকোর্টের বিচারপতি এম নাগপ্রসন্ন ব্যাখ্যা দিয়ে বলেন, “রাজ্যপাল সাধারণত সংবিধানের ১৬৩ অনুচ্ছেদের অধীনে মন্ত্রিপরিষদের পরামর্শে কাজ করেন। তবে রাজ্যপাল ব্যতিক্রমী ক্ষেত্রে স্বাধীন সিদ্ধান্ত নিতেই পারেন।” অপর দিকে এফআইআর দায়ের হওয়া সত্ত্বেও, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah) বলেছেন, “আমি পদত্যাগ করব না। আমি নির্দোষ। মামলাটি সম্পূর্ণ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। আমি কোনও অন্যায় করিনি। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।”

    বিজেপির আক্রমণ কংগ্রেসকে

    রাজ্যের কংগ্রেস সরকারকে তীব্র সমালোচনা করেছে বিজেপি। দলের জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, “কংগ্রেস মুডা মামলায় (Muda project) তদন্ত এড়াতে চেষ্টা করছে। শাসনের নামে স্বজন পোষণ করেছেন। দুর্নীতিগ্রস্ত কংগ্রেস সরকারের এটাই হল আসল চরিত্র। অবিলম্বে মুখ্যমন্ত্রীর (Siddaramaiah) পদত্যাগ করা উচিত।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bhavika Mangalanandan: “এত ঔদ্ধত্য”! রাষ্ট্রপুঞ্জের মঞ্চে পাকিস্তানকে ধুয়ে দিলেন ভাবিকা মঙ্গলানন্দন

    Bhavika Mangalanandan: “এত ঔদ্ধত্য”! রাষ্ট্রপুঞ্জের মঞ্চে পাকিস্তানকে ধুয়ে দিলেন ভাবিকা মঙ্গলানন্দন

    মাধ্যম নিউজ ডেস্ক: “সন্ত্রাসের জন্য পরিচিত পাকিস্তানের এত ঔদ্ধত্য!” রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে কথাগুলি বললেন ভারতের ফার্স্ট সেক্রেটারি ভাবিকা মঙ্গলানন্দন। তিনি বলেন, “যে দেশের সন্ত্রাসবাদের কথা তামাম বিশ্ব জানে, তারা ভারতের মতো দেশের বৃহত্তম গণতন্ত্রকে আক্রমণ করে কীভাবে?” সন্ত্রাস বাড়ালে তার ফল ভুগতে হবে বলেও এদিন ফের একবার পাকিস্তানকে (Shahbaz Sharif) হমকি দিয়েছে ভারত।

    পাকিস্তানকে ধুয়ে দিল ভারত (Bhavika mangalanandan)

    রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে কাশ্মীর প্রসঙ্গ উঠতেই পাকিস্তানকে একেবারে ধুয়ে দিল নয়াদিল্লি। প্রসঙ্গটি উত্থাপন করেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি ভারতের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। কার্যত, তার পরেই পাকিস্তানকে আক্রমণ শানান ভাবিকা (Bhavika mangalanandan)। ২০১৯ সালে কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেয়। সে প্রসঙ্গও তোলেন শরিফ। তার পরেই পাকিস্তানকে চাঁদমারি করেন রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধি। ভাবিকা বলেন, “যে দেশটি সেনার দ্বারা পরিচালিত হয় এবং যে যাদের সন্ত্রাসবাদের কথা সবারই, সে দেশের ঔদ্ধত্য সবারই জানা।”

    কী বললেন ভাবিকা

    এর পরেই ভাবিকা বলেন, “ওদের এত ঔদ্ধত্য যে ভারতের মতো বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক একটা দেশকে আক্রমণ করে!” তিনি বলেন, “পাকিস্তানের চেহারাটা যে ঠিক কেমন, তা সবারই জানা।” এ প্রসঙ্গে তিনি ২০০১ সালের সংসদে হানা এবং ২০০৮ সালে মুম্বই হামলার প্রসঙ্গ টানেন। ভাবিকা বলেন, স্মৃতি এখনও আমাদের মলিন হয়নি।” ভারতীয় এই কূটনীতিক বলেন, “পাক প্রধানমন্ত্রীর কথা যে ফাঁকা আওয়াজ, তা সকলেরই জানা। সত্যি কথার জবাব দিতে পাকিস্তান বারবার মিথ্যা কথা বলে। মনে রাখতে হবে, আমাদের অবস্থান খুব স্পষ্ট।”

    আরও পড়ুন: ‘গান পয়েন্টে ধর্ষণ আইএএসের স্ত্রীকে’! পুলিশকে ভর্ৎসনা আদালতের, রাজ্যকে আক্রমণ মালব্যর

    তিনি বলেন, “পাকিস্তান হল সেই দেশ, যারা গোটা বিশ্বের ত্রাস ওসামা বিন লাদেনকে বছরের পর বছর ধরে আশ্রয় দিয়েছিল। একাত্তরের যুদ্ধের প্রসঙ্গ তুলে ভাবিকা বলেন, “১৯৭১ সালে পাকিস্তান যেভাবে দেশের পূর্বপ্রান্তে সংখ্যালঘুদের নিকেশ করার চেষ্টা করেছিল, এখনও সেভাবেই করে চলেছে। পাকিস্তানে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে আজও।” তাঁর প্রশ্ন, “এমন একটি দেশের প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক মঞ্চে (Shahbaz Sharif) দাঁড়িয়ে ভারতের দিকে আঙুল তোলেন কোন সাহসে (Bhavika mangalanandan)?”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     
  • RG Kar: আরজি করের প্রতিবাদে মুগ্ধ কিরণ রাও, জানালেন তাঁর পরের ছবির প্রেক্ষাপট কলকাতা

    RG Kar: আরজি করের প্রতিবাদে মুগ্ধ কিরণ রাও, জানালেন তাঁর পরের ছবির প্রেক্ষাপট কলকাতা

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করে (RG Kar) চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দেশজুড়ে আন্দোলন হয়েছে। রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ। এই প্রতিবাদ ও ন্যায় বিচার চেয়ে শহর  কলকাতার ঝাঁপিয়ে পড়ার ঘটনাকে অনুপ্রাণিত করেছে চিত্র পরিচালক কিরণ রাওকে। তাঁর পরবর্তী ছবির চিত্রনাট্য এই শহরকে কেন্দ্র করেই। জানিয়ে দিলেন তিনি।

    আরজি কর নিয়ে কী বললেন পরিচালক? (RG Kar)

    চলতি বছর মুক্তি পায় কিরণ রাও পরিচালিত ছবি ‘লাপাতা লেডিস’। সম্প্রতি অস্কার ২০২৫-এর জন্য নির্বাচিত হয়। আমির খান প্রোডাকশনের এই ছবি মুগ্ধ করে দর্শকদের। ছবিতে দু’টি মেয়ের গল্পের রূপকে হাজার হাজার মেয়ের জীবনের লড়াইকে তুলে ধরা হয়েছিল। সোজা সাপটা গল্পে যেভাবে নারী ক্ষমতায়নের বার্তা দিয়েছেন পরিচালক। আর অস্কারে নির্বাচিত হওয়ার পর কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে আরজি কর (RG Kar) ইস্যু নিয়ে তিনি মুখ খুললেন। তিনি বলেন, “কলকাতাতেই পড়াশোনা, এখানেই বেড়ে উঠা আমার। অস্কারের জন্য মনোনয়ন আমাকে অবশ্যই আনন্দ দিয়েছে। দেশের হয়ে প্রতিনিধিত্ব করছি, এর বড় অনুভূতি আর কী হতে পারে। এটা একটা বড় দায়িত্বও।” আরজি কর নিয়ে সরব হলেন তিনি। তিনি বলেন,  “আরজি কর ইস্যুকে কেন্দ্র করে চলা এই শহরের প্রতিবাদ দেখে আমি অভিভূত। যেভাবে সমাজের সব অংশের মানুষ পথে নেমেছেন এই ঘটনাকে কেন্দ্র করে, তা আমাকে অনুপ্রাণিত করেছে। দেশ জুড়ে কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করা খুব জরুরি।”

    আরও পড়ুন: পুজোর মুখে মরশুমের প্রথম তুষারপাত সিকিমের ছাঙ্গুতে, কিন্তু পর্যটকরা পৌঁছাবেন কীভাবে?

    পরবর্তী ছবির চিত্রনাট্য কলকাতাকে নিয়ে

    তিনি (Kiran Rao) আরও বলেন, “একটি গল্প লিখতে শুরু করেছি সম্প্রতি। যার প্রেক্ষাপট কলকাতা। ৪০-এর দশক থেকে শুরু করে বর্তমান, উঠে আসবে মহিলাদের নানা সময়ের কথা। তিনটে প্রজন্মের গল্প বলা হবে এই ছবিতে।” ইতিমধ্যেই তার প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করে ফেলেছেন পরিচালক। শ্যুটিং হবে কলকাতাতেই। এই কলকাতা তাঁর ভালোবাসার শহরও, তাই কিরণ বলেন, “এই বছর অস্কারের প্রক্রিয়ার জন্য কলকাতয়তে আসতে পারব না। কিন্তু আমার অনেক স্মৃতি আছে এই শহর জুড়ে। ফুচকা, কাটিরোল, চপ আমি ঘুরে ঘুরে খেতাম। আমি খুবই ফুডি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Israel-Hezbollaah conflict: লেবানানে বোমাবর্ষণে হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লা খতম, দাবি ইজরায়েলের

    Israel-Hezbollaah conflict: লেবানানে বোমাবর্ষণে হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লা খতম, দাবি ইজরায়েলের

    মাধ্যম নিউজ ডেস্ক: নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুল্লার (Israel-Hezbollaah conflict) প্রধান সৈয়দ হাসান নাসরাল্লাকে খতম করেছে ইজরায়েল। লেবানানের (Lebanon) রাজধানী বেইরুটে ক্রমাগত বোমাবর্ষণ করেছে ইজরায়েল সেনা। হাসানের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে ইজরায়েল সেনার পক্ষ থেকেই। পাল্টা ইরানের মদতপুষ্ট হিজবুল্লা এই মৃত্যু নিয়ে এখনও স্পষ্ট বক্তব্য জারি করেনি। পশ্চিম এশিয়ায় লাগাতর সংঘর্ষের কারণে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ।

    কয়েক ঘণ্টার অপারেশনে খতম

    গত কয়েক দিন ধরেই লেবানানের সীমান্তবর্তী এলাকাগুলিতে ক্রমাগত জঙ্গিদের গোপন ঘাঁটিগুলি লক্ষ্য করে আক্রমণ (Israel-Hezbollaah conflict) চালিয়ে যাচ্ছে ইজরায়েল সেনা। শুক্রবার রাতে তাদের নিশানায় ছিল বেইরুট। দফায় দফায় বিমান এবং ক্ষেপনাস্ত্রের মাধ্যমে হামলা চালানো হয়। বোমা বর্ষণের জেরে ব্যাপক ভাবে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে লেবানান। ইজরায়েলের সেনার তরফ থেকে দাবি করা হয়, সৈয়দ হাসান নাসরাল্লার গোপন আস্তানাকে চিহ্নিত করা গয়েছিল। এরপর মাত্র কয়েক ঘণ্টার অপারেশনে তাঁকে খতম করা গিয়েছে।

    ১৯৯২ সাল থেকে সক্রিয় নাসারাল্লা (Israel-Hezbollaah conflict)

    বিবিসি সূত্রে জানা গিয়েছে, ইজরায়েলের হামলায় লেবানানে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ৮০০ ছাড়িয়ে গিয়েছে। সম্প্রতি হামলায় হিজবুল্লার ড্রোন বাহিনীর প্রধান মহম্মদ হুসেন শ্রাউর এবং অন্যতম কমান্ডার ইব্রাহিম মুহম্মদ কোয়াবিসিরও মৃত্যু হয়েছে। লেবাননের (Lebanon) স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, শুক্রবারে ইজরায়েল সেনার হামলায় ৬ জন নিহত এবং ৯১ জন আহত হয়েছে ৷ হামলায় ছ’টি ভবন ধ্বংস হয়েছে ৷ ১৯৮০ সাল থেকে লেবানানের গৃহযুদ্ধের মধ্যেই এই জঙ্গি গোষ্ঠী তৈরি হয়েছিল। ১৯৯২ সাল থেকে ইসলামি ধর্মীয় নেতা এবং রাজনৈতিক নেতা হিসাবে সক্রিয় ছিলেন নাসারাল্লা।

    আরও পড়ুনঃ ডকেই ডুবে গেল পারমাণবিক সাবমেরিন! প্রতিরক্ষা ক্ষেত্রে বড় ধাক্কা চিনের

    তিনটি রকেট ছুড়ে হামলা করেছিল হিজবুল্লা

    উল্লেখ্য গত বছর ৭ অক্টোবর আচমকা গাজা থেকে ইজরায়েলে (Israel-Hezbollaah conflict) হামলা চালানো হয়েছিল। ইহুদিদের ধর্মীয় উৎসবের দিনে একাধিক জায়গায় হামলার ফলে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল। একই সঙ্গে হামাস, হিজবুল্লার মতো জঙ্গিরা বহু অসহায় নিরপরাধ মানুষকে পণ বন্দি করে রেখেছিল। প্রচুর মানুষকে ঘুমন্ত অবস্থায় নির্বিচারে হত্যা করেছিল জঙ্গিরা। এরপর থেকে হামাসের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে নেমে পড়ে ইজরায়েল। হিজবুল্লা সরাসরি যুদ্ধে না নামলেও হামাসকে সব রকম সহযোগিতা করেছিল। লেবানান থেকে ইজরায়েল ভূখণ্ডে তিনটি রকেট ছুড়ে হামলা করলে পাল্টা প্রতিক্রিয়া দিতে শুরু করে ইজরায়েল। এরপর থেকে প্রত্যক্ষ সংঘর্ষ শুরু হয়ে যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Landslide: ভারী বৃষ্টি হলেই ভাঙছে পাহাড়, বার বার ভারতে নামছে ভূমিধস, কী কারণে?

    Landslide: ভারী বৃষ্টি হলেই ভাঙছে পাহাড়, বার বার ভারতে নামছে ভূমিধস, কী কারণে?

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা বৃষ্টিতে উত্তরবঙ্গ বিপর্যস্ত। পাহাড়ে একাধিক জায়গায় ধস (Landslide) নেমেছে। ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে রয়েছে। ধসের কবলে রাস্তার পাশাপাশি বাড়িও রয়েছে। শুধু পশ্চিমবঙ্গের দার্জিলিং নয়, কিছুদিন আগে কেরলের কেরলের ওয়েনাডে ভারী বৃষ্টির জেরে ভূমি ধসের ঘটনার সাক্ষী রয়েছেন দেশবাসী। এই বিপর্যয়ে ২০০ জনের মৃত্যু পর্যন্ত হয়েছে। বার বার ধস কেন হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

    ভূমি ধস প্রবণ এলাকা কোনগুলি? (Landslide)

    আরএমএসআই (RMSI) নামে একটি প্রযুক্তিগত সংস্থা মূলত ভূমিধসের (Landslide) কারণ নিয়ে কাজ করে। তারা দেশের (India) অন্যান্য ভূমিধস-প্রবণ অঞ্চলের সঙ্গে তুলনা করে বিভিন্ন রাজ্যে ভূমিধসের ধরণগুলি বিশ্লেষণ করে। ওই সংস্থা সূত্রে জানা গিয়েছে, ভারতের আনুমানিক ৩০ শতাংশ জমি পাহাড়ি এলাকায়। ২২টি রাজ্য এবং পুদুচেরির কিছু অংশ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাজ্যগুলির মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, সিকিম, কেরল, মেঘালয়, মহারাষ্ট্র, মণিপুর, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ।   

    আরও পড়ুন: পুজোর মুখে মরশুমের প্রথম তুষারপাত সিকিমের ছাঙ্গুতে, কিন্তু পর্যটকরা পৌঁছাবেন কীভাবে?

    ভূমিধসের কী কী কারণ রয়েছে?

    গবেষকদের মতে, দ্রুত জলবায়ু পরিবর্তনই ভূমিধসের অন্যতম কারণ। সংস্থা সূত্রে জানা গিয়েছে, বার্ষিক বৃষ্টিপাতের তীব্রতা আগামী দশকগুলিতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। উদাহরণস্বরূপ, কর্ণাটকের বেঙ্গালুরু শহরে ২০৫০ সালের মধ্যে বার্ষিক বৃষ্টিপাতের তীব্রতা ৩৬ শতাংশ বৃদ্ধি পাবে। ২০৮০ সালের মধ্যে অসমের গুয়াহাটিতে বার্ষিক বৃষ্টিপাত ২১ শতাংশ বৃদ্ধি পেতে পারে। পাহাড়ি এলাকায় রাস্তা তৈরি ধসের (Landslide) অন্যতম কারণ। পরিসংখ্যান অনুযায়ী, ১৯৫০ সাল নাগাদ ভারতের রাস্তার দৈর্ঘ্য ৩, ৯৯,৯৪২ বর্গ কিমি। ২০২১ সালে তা বেড়ে হয়েছে ৬২, ৯৫, ৭১৭ বর্গ কিমি হয়েছে। অর্থাৎ, প্রায় চার লক্ষ বর্গ কিমি থেকে বেড়ে প্রায় ৬৩ লক্ষ বর্গ কিমি হয়েছে। ফলে, প্রচুর পরিমাণ গাছ কেটে রাস্তা তৈরি করা হয়েছে।

    ভূমিধসের তিন প্রধান কারণ

    ভূমিধসের মূলে প্রধানত তিন কারণ। মূল কারণগুলি হল ভূতত্ত্ব, জমির গঠন ও মানুষের কার্যকলাপ। কোনও এলাকার ভূতত্ত্ব ও জমির গঠনের ওপর সেই এলাকা ভূমিধস প্রবণ হবে কিনা তা নির্ভর করলেও মানুষের যথেচ্ছ কার্যকলাপকে অস্বীকার করা যায় না। কেরলে সাম্প্রতিক বছরে ভূমিধসের সংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে উঠে আসছে বেআইনি নির্মাণ কাজ, নিয়ম বহির্ভূতভাবে জমিতে চাষাবাদ। এছাড়াও নিয়ম না মেনে সেচ, বনভূমি উজাড়, বেআইনি খনন কাজ, গাছ ধ্বংস ভূমিধসের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। কেরলে অতিবৃষ্টি ভূমিধসের অন্যতম কারণ। কারণ অতিবৃষ্টিতে মাটি আলগা হয়ে যায়। বিশেষজ্ঞদের মত, বিগত কয়েক বছর ধরে অপরিকল্পিত বাসস্থান নির্মাণ ঘন ঘন ভূমিধসের অন্যতম প্রধান কারণ। এছাড়া গত কয়েক বছরে ভৌগলিক পরিবর্তন ঘটায় এই সমস্যা আরও বেড়েছে।

    সংস্থার অন্যতম কর্মকর্তা কী বললেন?

    সংস্থার অন্যতম কর্মকর্তা পুষ্পেন্দ্র জোহারি বলেন, ‘‘যখন আমরা উন্নয়ন করার নামে প্রাকৃতিক পরিবেশকে নষ্ট করি। বিশেষ করে গাছপালা কেটে ফাঁকা করে, জল শোষণের ধরণগুলি পরিবর্তন করে বা নরম  জমিতে রাস্তা এবং বিল্ডিং তৈরি করে ভূমি ধসে (Landslide) প্রবণতা বাড়িয়ে দিই।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Holiday list: ২০২৫ সালে কবে কোন সরকারি ছুটি পড়েছে? দিন ঘোষণা কেন্দ্রের, দেখুন তালিকা

    Holiday list: ২০২৫ সালে কবে কোন সরকারি ছুটি পড়েছে? দিন ঘোষণা কেন্দ্রের, দেখুন তালিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৫ সালের সরকারি ছুটির (Holiday list) সম্পূর্ণ তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। এই ছুটি সরকারি গেজেটে প্রকাশ করা হয়েছে। সরকারি ছুটির এই তালিকা কেন্দ্রীয় কর্মীবর্গ, জনঅভিযোগ এবং পেনশন মন্ত্রকের পক্ষ থেকে জারি করা হয়েছে। প্রকাশিত সার্কুলারে ১৭টি গেজেটেড ও ৩৪টি রেস্ট্রিক্টেড বা নিয়ন্ত্রিত ছুটির ঘোষণা করা হয়েছে। 

    কেন্দ্রের ঘোষিত গেজেটেড ছুটিগুলি (Holiday list) হল বাধ্যতামূলক সরকারি ছুটি। কেন্দ্রীয় সরকারের সকল প্রতিষ্ঠানগুলিতে এই ছুটির দিনগুলি কার্যকর হবে। তবে বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজ্যের ভিত্তিতে ছুটিগুলি আবার পরিবর্তিত হয়। ২০২৫ সালের জন্য কেন্দ্রীয় সরকারের অফিসগুলির গেজেটেড (Public Gazette) ছুটির তালিকা হল—

    ২৬ জানুয়ারি, রবিবার, প্রজাতন্ত্র দিবস

    ২৬ ফেব্রুয়ারি, বুধবার, মহাশিবরাত্রি

    ১৪ মার্চ, শুক্রবার, হোলি

    ৩১ মার্চ, সোমবার, ইদ-উল ফিতর

    ১০ এপ্রিল, বৃহস্পতিবার, মহাবীর জয়ন্তী

    ১৮ এপ্রিল, শুক্রবার, গুড ফ্রাইডে

    ১২ মে, সোমবার, বুদ্ধ পূর্ণিমা

    ৭ জুন, শনিবার, ইদ-উদ-জোহা

    ৬ জুলাই, রবিবার, মহরম

    ১৫ অগাস্ট, শুক্রবার, স্বাধীনতা দিবস

    ১৬ অগাস্ট, শনিবার, জন্মাষ্টমী

    ৫ সেপ্টেম্বর, শুক্রবার, মিলাদ-উন-নবী (ইদ-ই-মিলাদ)

    ২ অক্টোবর, বৃহস্পতিবার, মহাত্মা গান্ধী জন্মজয়ন্তী

    ২ অক্টোবর, বৃহস্পতিবার, দশেরা

    ২০ অক্টোবর, সোমবার, দীপাবলি

    ৫ নভেম্বর, বুধবার, গুরুনানক জন্মজয়ন্তী

    ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার, বড়দিন

    গেজেটেড ছুটির পাশাপাশি, নিয়ন্ত্রিত ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। সকল কর্মী নিম্নলিখিত তালিকার থেকে যে কোনও দুটি ছুটি নিতে পারবেন। এই তালিকা রয়েছে–

    ১ জানুয়ারি, বুধবার, ইংরেজি নববর্ষ

    ৬ জানুয়ারি, সোমবার, গুরু গোবিন্দ সিংয়ের জন্মদিন

    ১৪ জানুয়ারি, মঙ্গলবার, মকর সংক্রান্তি বা মাঘ বিহু বা পঙ্গল

    ২ ফেব্রুয়ারি, রবিবার, বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো

    ১২ ফেব্রুয়ারি, বুধবার, গুরু রবি দাসের জন্মদিন

    ১৯ ফেব্রুয়ারি, বুধবার, শিবাজী জয়ন্তী

    ২৩ ফেব্রুয়ারি, রবিবার, স্বামী দয়ানন্দ সরস্বতীর জন্মদিন

    ১৩ মার্চ, বৃহস্পতিবার, হোলিকা দহন

    ১৪ মার্চ, শুক্রবার, দোলযাত্রা

    ১৬ এপ্রিল, রবিবার, রাম নবমী

    ১৫ অগাস্ট, শুক্রবার, জন্মাষ্টমী (স্মার্ত)

    ২৭ অগাস্ট, শুক্রবার, গণেশ চতুর্থী/বিনায়ক চতুর্থী

    ৫ সেপ্টেম্বর, শুক্রবার, ওনাম বা তিরুওনম

    ২৯ সেপ্টেম্বর, সোমবার, দশেরা (মহাসপ্তমী)

    ৩০ সেপ্টেম্বর,  মঙ্গলবার, দশেরা (মহাষ্টমী)

    ১ অক্টোবর, বুধবার, দশেরা (মহানবমী)

    ৭ অক্টোবর, মঙ্গলবার, মহর্ষি বাল্মীকির জন্মদিন

    ১০ অক্টোবর, শুক্রবার কারাকা চতুর্থী (কারওয়া চৌথ)

    ২০ অক্টোবর, সোমবার, নরক চতুর্দশী

    ২২ অক্টোবর, বুধবার, গোবর্ধন পুজো

    ২৩ অক্টোবর, বৃহস্পতিবার, ভাতৃদ্বিতীয়া

    ২৮ অক্টোবর, মঙ্গলবার, প্রতিহার ষষ্ঠী বা সূর্য ষষ্ঠী (ছট পুজো)

    ২৪ নভেম্বর, সোমবার, গুরু তেগ বাহাদুরের বলিদান দিবস

    ২৪ ডিসেম্বর, বুধবার, বড়দিন

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share