Tag: Bengali news

Bengali news

  • Flood Situation In Bengal: জল ছাড়া নিয়ে ‘অসত্য’ বলছেন মুখ্যমন্ত্রী, ফাঁস করে দিল কেন্দ্র

    Flood Situation In Bengal: জল ছাড়া নিয়ে ‘অসত্য’ বলছেন মুখ্যমন্ত্রী, ফাঁস করে দিল কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: তাঁর অভিযোগ, রাজ্যকে না জানিয়েই বিপুল পরিমাণ জল ছেড়েছে ডিভিসি। তাই বানভাসি হয়েছে বাংলার (Flood Situation In Bengal) একাংশ। এই অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি (Nabanna) দুটি চিঠিও পাঠিয়েছেন। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে ডিভিসির সঙ্গে সম্পর্ক না রাখার হুমকিও দিয়েছিলেন ‘সস্তা রাজনীতি’ করতে অভ্যস্ত (নিন্দকরা বলে) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে ‘মিথ্যে’ বলেছেন, তা ফাঁস করে দিল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক। তারা সাফ জানিয়েছে, রাজ্য ও ডিভিসির প্রতিনিধিদের নিয়ে গঠিত কমিটিই ঠিক করে কখন এবং কতটা জল ছাড়া হবে। তাই রাজ্যকে না জানিয়ে জল ছাড়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী যে দাবি করছেন, তা  অসত্য।

    জল ছাড়ার কথা সকলেই জানত (Flood Situation In Bengal)

    ডিভিসিরও দাবি, জল যে ছাড়া হবে, তা সকলেই জানতেন। রাজ্যের দুর্যোগ মোকাবিলা দফতরের একটি মেমো থেকেও স্পষ্ট, জল ছাড়ার কথা আগে থেকেই জানত রাজ্য। ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে প্রথম চিঠি লেখেন মমতা। এর ঠিক তিনদিন আগে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর-সহ আটটি জেলাকে সতর্ক করেছিল নবান্ন। মেমোতে এও উল্লেখ করা হয়েছিল (Flood Situation In Bengal), ডিভিআরআরসি এবং সিডব্লিউসি জানিয়েছে, আবহাওয়ার কারণে মাইথন ও পাঞ্চেত জলাধারে জলস্তর বাড়ছে দ্রুত।

    আরও পড়ুন: “ট্রেনে অন্তর্ঘাত দূর করতে রেলওয়ে প্রশাসন সতর্ক রয়েছে”, বললেন বৈষ্ণব

    মেমোতেও উল্লেখ করা হয়েছে 

    এই পরিস্থিতিতে ১৭ সেপ্টেম্বর থেকে ডিভিআরআরসি আড়াই লাখ কিউসেক জল ছাড়বে। তার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হলে যা মোকাবিলার যাবতীয় ব্যবস্থাও নিয়ে রাখতে বলা হয় ওই মেমোতে। প্লাবিত হতে পারে এমন এলাকার মানুষকে প্রয়োজনে যেন নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়, তাও বলা হয়েছিল মেমোতে। মেমোতে আরও বলা হয়েছিল, কংসাবতী বাঁধ থেকেও জল ছাড়া হতে পারে। তেমন হলে পূর্ব মেদিনীপুরে বন্যা পরিস্থিতি তৈরি হবে। কংসাবতী বাঁধের সঙ্গে ডিভিসিও জল ছাড়ায় হলদি ও রূপনারায়ণের জলস্তর বাড়বে। ডিভিসির এক কর্তা বলেন, “প্রয়োজন হলে জল ছাড়তেই হয়। সেটা কমিটিই ঠিক করে।” বিজেপির রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “আরজি করকাণ্ডের বিরুদ্ধে (Nabanna) আন্দোলন থেকে দৃষ্টি ঘোরাতেই (মুখ্যমন্ত্রীর) এই অপচেষ্টা (Flood Situation In Bengal)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Case: তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে  চিকিৎসক সুশান্ত রায়ের বিরুদ্ধে, তলব করল সিবিআই

    RG Kar Case: তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে চিকিৎসক সুশান্ত রায়ের বিরুদ্ধে, তলব করল সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাস্থ্য দফতরের দুর্নীতির প্রসঙ্গে সন্দীপ (Sandeep Ghosh) ঘনিষ্ঠ উত্তরবঙ্গ লবির ডাক্তার শুশান্ত রায়কে তলব করল সিবিআইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। উল্লেখ্য ৯ অগাস্ট ঘটনার দিন যে মেডিক্যাল টিম ঘটনাস্থলে উপস্থিত ছিল, তাঁদের মধ্যে তিনিও ছিলেন। তাঁর বিরুদ্ধে শিলিগুড়িতে থ্রেট কালচার (RG Kar Case) এবং অভয়ার হত্যা মামলায় তথ্য লোপাটের অভিযোগ রয়েছে।

    আরজি কর হাসপাতালে চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে হত্যার ঘটনার পর থেকেই ন্যায় বিচারের দাবিতে কলকাতা সহ গোটাদেশ গর্জে উঠেছিল। একদিকে যেমন তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে জুনিয়র ডাক্তাররা সরব হয়েছেন, তেমনি ভাবে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandeep Ghosh) এবং তাঁর অনুগামীদের থ্রেট কালচারের বিরুদ্ধে বিস্ফোরক হয়েছেন। নাম উঠে এসেছে বিরূপাক্ষ, অভীকের মতো ডাক্তারদেরও। এবার আরও ১২ জন ডাক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল হাসপাতালের বিশেষ তদন্ত কমিটি। এদিন সবাইকে আরজি কর প্লাটিনাম জুবলি বিল্ডিংয়ে জেরা করার জন্য ডাকা হয়।

    মোট ৫৯ জনের তালিকা তৈরি হয়েছে (RG Kar Case)

    জানা গিয়েছে, এই থ্রেট কালচারের সন্দীপ ঘোষ (Sandeep Ghosh) ঘনিষ্ঠ ১২ জন ডাক্তারের নামের মধ্যে রয়েছেন, আশিস পাণ্ডে, সৌরভ পাল, সফিকুল হোসেন সহ আরও অনেকে। অভয়ার হত্যাকাণ্ডের পর আরজি কর ইস্যুতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। জানা যায়, সন্দীপ ঘনিষ্ঠ এক শ্রেণীর ডাক্তাররা জুনিয়রদের উপর আধিপত্য দেখাতেন। পরীক্ষায় কে পাশ করবে, কে ফলে করবে তাঁরাই সিদ্ধান্ত নিতেন। গবেষণাপত্রের বিষয় টাকার বিনিয়ে দেওয়া হতো। নির্ধারিত সময়ের বাইরে গিয়ে অতিরিক্ত ডিউটি করানো হতো। নানা বাহানায় পড়ুয়াদের কাছ থেকে টাকা নেওয়া হতো। ইতিমধ্যে পড়ুয়াদের বয়ানের ভিত্তিতে মোট ৫৯ জনের তালিকা তৈরি করেছে তদন্তকমিটি। গত শুক্রবার থেকে শুরু হয়েছে জেরা করার পালা। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি করেছে জুনিয়র ডাক্তাররা (RG Kar Case)।

    আরও পড়ুনঃ আরজি কর দুর্নীতি মামলায় আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ নথি ও ফাইল উদ্ধার করল সিবিআই

    জুতো মারো তালে তালে

    অপরদিকে আরজি করের (RG Kar Case) সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় বলেন, “প্রত্যেক অভিযোগ আমরা খতিয়ে দেখছি। এখন তাঁদের সকলকে নিয়ে জেরা চলছে। দোষ প্রমাণিত হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। হাসপাতালে এই ধরনের কালচারকে বরদাস্ত করা হবে না।” একই ভাবে যখন অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল সেই সময় ঘরের বাইরে স্লোগান দেওয়া হয়। জুনিয়র ডাক্তারদের বক্তব্য ছিল, “থ্রেট কালচারের গালে গালে, জুতো মারো তালে তালে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Durga Puja 2024: “নবপত্রিকাবাসিন্যৈ নবদুর্গায়ৈ নমঃ”, নবপত্রিকা আসলে মা দুর্গারই বৃক্ষ রূপ!

    Durga Puja 2024: “নবপত্রিকাবাসিন্যৈ নবদুর্গায়ৈ নমঃ”, নবপত্রিকা আসলে মা দুর্গারই বৃক্ষ রূপ!

    মাধ্যম নিউজ ডেস্ক: মহা সপ্তমীর (Durga Puja 2024) সকালে জলাশয় থেকে ঘটে করে নিয়ে আসা হয় জল। সেই জলেই হয় দেবীর প্রাণ প্রতিষ্ঠা। এই ঘটের সঙ্গেই স্নান করিয়ে নিয়ে আসা হয় নবপত্রিকাকে। নবপত্রিকা স্নান (Kola Bou) লোকমুখে কলাবউ স্নান হিসেবেই বেশি পরিচিত। কোনও কোনও শাস্ত্রবিদের মতে, এক সময় যখন দেবী প্রতিমা রূপকল্পনা হয়নি, তখন মানুষ দুর্গাপুজো করতেন নবপত্রিকা বসিয়ে। পরে, কল্পনা হওয়ার পর তৈরি হয় মূর্তি। তার পর থেকে মহামায়ার সঙ্গে পুজো পেয়ে আসছে নবপত্রিকাও।

    কলা বউ আসলে কে? (Durga Puja 2024)

    দেবী দুর্গার (Durga Puja 2024) পরে যিনি সচরাচর লোকের চোখে পড়েন, তিনি হলেন কলাবউ। সাধারণ মানুষ ভাবেন, তিনি গণেশের স্ত্রী। আসলে কিন্তু তা নয়। কারণ, নবপত্রিকা থাকেন গণেশের ডান দিকে। হিন্দু মতে, স্ত্রী থাকবেন পুরুষের বাম পাশে। অর্থাৎ নবপত্রিকার সঙ্গে গণেশের কোনও সম্পর্কই নেই। তবে “কলা বউ” আসলে কার বউ? এক কথায় উত্তর হবে, শিব জায়া অর্থাৎ শিবের বউ। “কলা বউ” আসলে মা দুর্গার বৃক্ষ রূপ। তাই তিনি গণেশের স্ত্রী নন, বরং মা। এ প্রসঙ্গে জানা দরকার যে “কলা বউ” প্রচলিত নাম হলেও এটি ন’টি উদ্ভিদের সমষ্টি বা সমাহার। তাই “কলা বউ”-এর আসল নাম “নবপত্রিকা”। এই ন’টি উদ্ভিদের বর্ণনা রয়েছে এই শ্লোকটিতে-রম্ভা কচ্চী হরিদ্রাচ জয়ন্তী বিল্ব দাড়িমৌ। অশোক মানকশ্চৈব ধান্যঞ্চ নবপত্রিকা। রম্ভা (কলা), কচ্চী (কচু), হরিদ্রা (হলুদ), জয়ন্তী, বিল্ব (বেল), দাড়িম্ব (ডালিম), অশোক, মানকচু ও ধান গাছ। নবপত্রিকায় একটি পাতা যুক্ত কলাগাছের সাথে অপর আটটি উদ্ভিদকে শ্বেত অপরাজিতা লতা দিয়ে বেঁধে দেওয়া হয়। তার পরে পরানো হয় শাড়ি-সিঁদুর।

    কেন কলা বউ পুজো করা হয়?

    অতি প্রাচীন কাল থেকেই প্রকৃতি পুজো (Durga Puja 2024) ভারতীয় উপমহাদেশের রীতি। অগ্নি, জল, বায়ু, মাটি, পাহাড়, গাছ, নদী সব কিছুতেই ঈশ্বর বিরাজমান, এই ধারণা থেকেই “নবপত্রিকা” বা “কলা বউ”-এর পুজো। উদ্ভিদ প্রকৃতির সজীব অংশ। খাদ্যশস্য, নিঃশ্বাসের বাতাস, জীবনদায়ী ওষুধ-এ সবকিছুতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উদ্ভিদ। ভক্তদের কল্যাণকারী মা দুর্গা তাই অধিষ্ঠাত্রীদেবী নবপত্রিকার এই উদ্ভিদগুলিতে। তিনি সর্বত্র বিরাজমান। নবপত্রিকা মা দুর্গার বৃক্ষ রূপ হিসেবে পরিচিত। মহা সপ্তমীর সকালে “নবপত্রিকা”-র পুজোতে মন্ত্র পাঠ করা হয় “নবপত্রিকাবাসিন্যৈ নবদুর্গায়ৈ নমঃ” যার বাংলা অর্থ দাঁড়ায় – নবপত্রিকা বাসিনী নবদুর্গা।

    নবপত্রিকার সঙ্গে দুর্গাপুজোর সম্পর্ক

    নবপত্রিকার সঙ্গে দুর্গাপুজোর (Durga Puja 2024) সম্পর্ক নিয়ে পণ্ডিত মহলে নানা মত রয়েছে। মার্কণ্ডেয় পুরাণে নবপত্রিকার কোনও বিধান নেই। আবার কালিকা পুরাণে সপ্তমীতে “পত্রিকা” পুজোর উল্লেখ পাওয়া যায়। কৃত্তিবাসী রামায়ণে রামচন্দ্র কর্তৃক নবপত্রিকা পুজোর কথা আছে। “বাঁধিল পত্রিকা নববৃক্ষের বিলাস”। পণ্ডিতদের মত অনুযায়ী, সম্ভবত শবর সম্প্রদায় কোনও এক সময়ে ন’টি উদ্ভিদের মাধ্যমে মা দুর্গার পুজো করতেন। সেই থেকেই হয়তো “নবপত্রিকা” বা “কলা বউ” পুজো হয়ে আসছে। হিন্দু ধর্মের বিভিন্ন ধর্মীয় রীতিনীতির বিষয়ে বহু গ্রন্থ রচনা করেছেন ১৯৬১ সালের অ্যাকাডেমিক পুরস্কারপ্রাপ্ত গবেষক শশিভূষণ দাশগুপ্ত। নবপত্রিকা পুজোর বিষয়ে তিনি তাঁর “ভারতের শক্তি সাধনা ও শাক্ত সাহিত্য গ্রন্থের” ২৫-২৬ পাতায় লিখছেন, “বলা বাহুল্য এসবই হল পৌরাণিক দুর্গা দেবীর সঙ্গে এই শস্য দেবীকে (পড়ুন “নবপত্রিকা”) সর্বাংশে মিলিয়ে নেওয়ার এক সচেতন চেষ্টা। এই শস্য দেবী, মাতা পৃথিবীরই রূপভেদ। সুতরাং আমাদের জ্ঞাতে অজ্ঞাতে দুর্গা পুজোর ভিতরে এখনও সেই আদিমাতা পৃথিবীর পুজো, অনেক খানি মিশিয়া আছে “। যুগ যুগ ধরে হওয়া সেই প্রথা ও ঐতিহ্যকে এখনও ধরে রেখেছেন সকলে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • NIA: “ট্রেনে অন্তর্ঘাত দূর করতে রেলওয়ে প্রশাসন সতর্ক রয়েছে”, বললেন বৈষ্ণব

    NIA: “ট্রেনে অন্তর্ঘাত দূর করতে রেলওয়ে প্রশাসন সতর্ক রয়েছে”, বললেন বৈষ্ণব

    মাধ্যম নিউজ ডেস্ক: “ট্রেনে অন্তর্ঘাতের বিষয়টিকে চিরতরে দূর করতে রেলওয়ে প্রশাসন যথেষ্ট সতর্ক রয়েছে।” মঙ্গলবার কথাগুলি বললেন (NIA) কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। এই জাতীয় ঘটনা এড়াতে বিভিন্ন রাজ্যের প্রশাসন ও পুলিশের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান মন্ত্রী। জয়পুর বিমানবন্দরে রেলমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকার নিরাপত্তা হুমকিগুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে। তাই ট্রেনে নাশকতার চেষ্টা করলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “এটা আমাদের অঙ্গীকার।”

    ‘কবচ’ পরিদর্শনে মন্ত্রী (NIA)

    রেলের তরফে জানানো হয়েছে, এদিন কবচ সজ্জিত একটি রেল ইঞ্জিন পরিদর্শন করতে সওয়াই মাধোপুরে এসেছিলেন মন্ত্রী। এদিন বিকেল চারটেয় সওয়াই মাধোপুর রেলওয়ে স্টেশনে কবচ সজ্জিত একটি ট্রেনের ইঞ্জিনে উঠবেন। তাতে করে তিনি ইন্দরগড় স্টেশন পর্যন্ত যাবেন। এতে সময় লাগবে ৪৫ মিনিট। জয়পুরের গান্ধীনগর রেলওয়ে স্টেশনে নির্মিত একটি ছাদ প্লাজাও পরিদর্শন করার কথা মন্ত্রীর।

    কী বললেন মন্ত্রী?

    সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে (NIA) মন্ত্রী বলেন, “রাজ্য সরকার, ডিজিপি এবং স্বরাষ্ট্র সচিবদের সঙ্গে আলোচনা চলছে। এনআইএ-ও এতে জড়িত রয়েছে। কেউ যদি এমন কোনও দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটি আমাদের সংকল্প।” তিনি বলেন, “বিভিন্ন বিভাগ ও অঞ্চলের রেলওয়ে প্রশাসন দেশের সর্বত্র রেলওয়ে প্রোটেকশন ফোর্স ও স্থানীয় রাজ্য পুলিশের সঙ্গে সতর্কতার সঙ্গে কাজ করছে।” এদিন জয়পুরে পৌঁছানোর পর রেলমন্ত্রী মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি শহরের রাজাপার্ক এলাকার ভাটিয়া ভবনে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠক করেন।

    আরও পড়ুন: “বিজেপি ক্ষমতায় এলেই ঝাড়খণ্ডে এনআরসি হবে”, বললেন শিবরাজ সিং চৌহান

    ট্রেনে কবচ ব্যবস্থা হল স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা। রিসার্চ ডিজাইনস অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন দ্বারা উন্নত করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে চালক ব্রেক কষতে ব্যর্থ হলে এটি স্বয়ংক্রিয়ভাবে ব্রেক কষে দুর্ঘটনা এড়ায়। প্রসঙ্গত, গত আট বছর ধরে রেলমন্ত্রক পর্যায়ক্রমে রেল নেটওয়ার্ককে কবচ ব্যবস্থার আওতায় আনার জন্য এই প্রকল্পের (Ashwini Vaishnaw) ওপর কাজ করছে (NIA)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Durga Puja 2024: দুর্গাপুজোয় কেন হয় বলিদান? সন্ধিপুজোর সঙ্গে এর কি কোনও সম্পর্ক আছে?

    Durga Puja 2024: দুর্গাপুজোয় কেন হয় বলিদান? সন্ধিপুজোর সঙ্গে এর কি কোনও সম্পর্ক আছে?

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্গাপুজোর (Durga Puja 2024) সময় বনেদি বাড়িতে পশু বলি দেওয়ার প্রথা ছিল। বিশেষ করে অধিকাংশ জমিদার বাড়িতে এক মসয় এই প্রথা ছিল। এমনিতেই শুধু দুর্গা পুজো নয়, হিন্দু ধর্মে বহু পুজোতেই পশুবলি দেওয়ার রেওয়াজ আছে। কালের বিবর্তনে সেই নিয়ম এখন অনেকটাই বন্ধ হয়ে গিয়েছে। আবার অনেকে পশু হত্যাকে সমর্থন করেন না। তাই ছাগ বলির পরিবর্তে আখ, চালকুমড়ো বলি দেওয়া হয় পুজোয়। সন্ধি পুজোতেও (Sandhi Puja) বলি দেওয়ার রীতি প্রচলিত আছে।

    বলি শব্দের অর্থ কী? (Durga Puja 2024)

    প্রথমে জেনে নেওয়া যাক ‘বলি’ শব্দটির অর্থ। যজ্ঞে দেবতার উদ্দেশ্যে নিবেদিত সব কিছুকেই বলি বলা হয়। আগেকার দিনে যজ্ঞের আগুনে ঝলসে দেব-দেবীর উদ্দেশ্যে নিবেদন করে, পরে তা প্রসাদ হিসেবে গ্রহণ করতেন মুনি-ঋষিরা। পশু থেকে ফল, সব কিছুই হতে পারে বলির উপাদান। তবে সাধারণ মানুষ পশুবলিকেই একমাত্র বলি হিসেবে জানেন। দেব-দেবীর (Durga Puja 2024) উদ্দেশে এই উৎসর্গ আদতে প্রতীকী। সন্ধি পুজোতেও প্রতীকী হিসেবেই বলি দেওয়ার রীতি রয়েছে।

    সন্ধি পুজোর সঙ্গে বলির কী সম্পর্ক? (Durga Puja 2024)

    পৌরাণিক কাহিনি সূত্রে জানা গিয়েছে, অষ্টমী (Durga Puja 2024) এবং নবমী তিথির সন্ধিক্ষণে স্বর্ণ ভূষণে সজ্জিতা হন দেবী দুর্গা। স্বর্ণ বর্ণ ধারণ করেন। মহিষাসুর বধের প্রস্তুতি শুরু করেন তিনি। তবে মহিষাসুর দেবীর লক্ষ্য পূরণে বাধা দিতে তার দুই অনুচর চণ্ড এবং মুণ্ডকে দেবীকে আক্রমণ করতে পাঠান। আকস্মিক পিছন থেকে তাঁরা দেবীকে আক্রমণ করেন। সে সময় দেবী ক্রোধে রক্তবর্ণা হয়ে ওঠেন। ধারণ করেন চামুণ্ডা রূপ। খড়েগর কোপে চণ্ড ও মুণ্ডের মুণ্ডচ্ছেদ করেন দেবী। এর সঙ্গেই অশুভ শক্তির বিনাশ হয়। সে কারণেই চণ্ড-মুণ্ডের প্রতীক হিসেবে মনের অশুভ চিন্তা, খারাপ প্রবৃত্তিকে দেবীর সামনে যজ্ঞের পবিত্র আগুনে ভস্ম করতেই বলি দেওয়া হয়। মহিষাসুরের প্রতীক হিসেবে বেশিরভাগ যজ্ঞের আগে মোষ বলি দেওয়ার রীতি ছিল। পরবর্তীতে তা অনেক ক্ষেত্রে পাঁঠাবলিতে রূপান্তরিত হয়। প্রাণী হত্যা নিষিদ্ধ হওয়ার পর এখনও বহু বনেদি বাড়িতে চালকুমড়ো, আখ ইত্যাদি বলি দেওয়ার চল রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Case: ময়নাতদন্তের মধ্যেই কি আসল রহস্য লুকিয়ে? ফের সিজিও-তে জিজ্ঞাসাবাদ অপূর্ব বিশ্বাসকে

    RG Kar Case: ময়নাতদন্তের মধ্যেই কি আসল রহস্য লুকিয়ে? ফের সিজিও-তে জিজ্ঞাসাবাদ অপূর্ব বিশ্বাসকে

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর (RG Kar Case) মামলায় বুধবার ফের সিজিও-তে হাজিরা দিলেন অভয়ার ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস। একই সঙ্গে এদিন হাজিরা দিলেন হাসপাতালের দুই ডোমও। ধর্ষণ এবং খুনের কিনারা করে তাঁদের জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। ময়নাতদন্তের মধ্যেই কি আসল খুনের তথ্য লুকিয়ে রয়েছে? তদন্তকারী অফিসাররা সব তথ্য খতিয়ে দেখছেন।

    ময়নাতদন্তে ৩ সদস্যের মেডিক্যাল বোর্ড ছিল (RG Kar Case)

    গত ৯ অগাস্ট আরজি কর (RG Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় আপামর বাঙালি সমাজের মনকে নাড়িয়ে দিয়েছিল। অভয়ার ময়নাতদন্তের ৩ সদস্যের মেডিক্যাল বোর্ডে ছিলেন এই অপূর্ব বিশ্বাস। আগেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে বাকি দুই সদস্য রীনা দাস এবং মলি বন্দ্যোপাধ্যায়কেও। একই সঙ্গে মর্গের সহকারী ডোমদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মর্গের মর্গ অ্যাসিস্ট্যান্ট বলেন, “আমি ময়নাতদন্তের সময় ছিলাম না। আমার টেবিল ওয়ার্ক। আমি পেপারস ওয়ার্ক করি।” অপর দিকে রবিবার সিজিও থেকে বের হয়ে অপূর্ব বলেছিলেন, “মৃতার দেহে ময়নাতদন্তের জন্য বিভিন্ন ভাবে চাপ দেওয়া হচ্ছিল।” একই ভাবে মৃতার কাকু বলেন, “এক ব্যক্তি দ্রুত ময়নাতদন্তের জন্য প্রেসার দিচ্ছিলেন। তাড়াতাড়ি না করলে রক্তগঙ্গা বইয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হচ্ছিল।” এরপর থেকে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

    আরও পড়ুনঃ আরজি কর দুর্নীতি মামলায় আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ নথি ও ফাইল উদ্ধার করল সিবিআই

    ময়নাতদন্তের দিনে কী কী ঘটেছিল?

    সিবিআই সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের (RG Kar Case) দিনে কী কী ঘটেছিল? কারা কারা উপস্থিত ছিল? বিষয় সম্পর্কে জানতে চাওয়া হবে। ঘটনার দিন থেকেই মানুষ, এই খুনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। একজন যোগ্য ডাক্তারকে কর্মস্থলে কেন নির্মমভাবে খুন হতে হলো? এই খুন ছিল অত্যন্ত পাশবিক। শরীরের একাধিক জায়গায় মিলেছে গুরুতর আঘাতের চিহ্ন। শরীর ছিল অর্ধনগ্ন অবস্থায়। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন কোনও একজন মাত্র ব্যক্তির দ্বারা এই ভাবে পাশবিক নির্যাতন করা সম্ভব হয়নি। ধর্ষণ এবং খুনে আরও একাধিক ব্যক্তির উপস্থিতি ছিল বলে অনুমান করা হয়েছে। তাই গোটা বিষয়কে খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপর দিকে বুধবার ফের শিয়ালদা আদালতে, ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে তোলা হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Durga Puja 2024: বিজয়া দশমীর দিন কেন আকাশে ওড়ানো হত নীলকণ্ঠ পাখি? জেনে নিন এর কাহিনি

    Durga Puja 2024: বিজয়া দশমীর দিন কেন আকাশে ওড়ানো হত নীলকণ্ঠ পাখি? জেনে নিন এর কাহিনি

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্গাপুজো (Durga Puja 2024) আর নীলকণ্ঠ পাখি ওতঃপ্রোতভাবে জড়িত। এক সময় দুর্গাপুজোর পর এই পাখিকে উড়িয়ে দেওয়া বনেদি ও জমিদার পরিবারগুলির ঐতিহ্য ছিল। আর তা দেখতে ভিড় উপচে পড়়ত। কালের নিয়মে বিশেষ করে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ফলে এটা এখন আর সম্ভব হয় না। তবুও এখনও বহু বনেদি বাড়িতে কাঠের বা মাটির নীলকণ্ঠ পাখি তৈরি করে সেটি প্রতিমা নিরঞ্জনের আগে জলে দেওয়ার প্রথা রয়েছে।

    কেন নীলকণ্ঠ পাখি ওড়ানো হত? (Durga Puja 2024)

    বিজয়া দশমীর দিন (Durga Puja 2024) নীলকণ্ঠ পাখির দেখা পাওয়াকে শুভ এবং সৌভাগ্যদায়ী বলে মনে করা হয়। কথিত আছে, এই পাখিটি দেখা গেলে সম্পদ বৃদ্ধি পায়, জীবনের সমস্ত অশুভ প্রভাব বিনষ্ট হয়। ফলস্বরূপ, বাড়িতে নিত্য শুভ অনুষ্ঠান সম্পন্ন হতে থাকে। নীলকণ্ঠ পাখি দেখার বিষয়ে বিভিন্ন ধারণা রয়েছে। নীলকণ্ঠ পাখি উড়ে যাও, সেই কৈলাসে যাও, খবর দাও, উমা আসছে। তখন নীলকণ্ঠ পাখি আগমনের বার্তা নিয়ে মহাদেবের কাছে এসেছিল। আরেকটি জনপ্রিয় বিশ্বাস হল, মনে করা হয়, রাবণবধের ঠিক আগে এই পাখিটির (Durga Puja 2024) দেখা পান রামচন্দ্র। আবার অন্য একটি পৌরাণিক মতে, রাবণবধের আগেও, সেতুবন্ধনের সময় হাজির হয়েছিল নীলকণ্ঠ পাখি। পথ দেখিয়ে রাম-সেনাকে লঙ্কায় নিয়ে গিয়েছিল এই পাখি। এরকম পৌরাণিক কাহিনি থেকেই এই পাখির মাহাত্ম্য ছড়িয়ে পড়ে সমস্ত জায়গায়। তখন থেকেই মনে করা হয়, এই পাখির দর্শন অত্যন্ত শুভ।

    নীলকণ্ঠ পাখিকে শিবের প্রতিনিধি মানা হয়

    পৌরানিক মতে, লঙ্কা বিজয়ে রাম ব্রাহ্মণ হত্যার পাপ করেছিলেন। কারণ দশানন রাবণ ছিলেন ব্রাহ্মণ। তখন লক্ষ্মণ সহ রামচন্দ্র শিবের পুজো করেছিলেন এবং ব্রাহ্মণকে বধ করার পাপ থেকে মুক্তি পেয়েছিলেন। সেই সময় শিব নীলকণ্ঠ পাখির (Nilkontho Pakhi) রূপে পৃথিবীতে এসেছিলেন বলে অনেকের বিশ্বাস রয়েছে। নীলকণ্ঠ অর্থ, যার গলা নীল। দেবাদিদেব মহাদেব সমুদ্র মন্থন করার সময় বিষ পান করেছিলেন। কণ্ঠে সেই বিষকে ধারণ করার ফলে মহাদেবের কণ্ঠ নীল হয়ে যায়। তাই শিবের আর একটি নাম হল নীলকণ্ঠ। নীলকণ্ঠ পাখিকে (Durga Puja 2024) মর্ত্যলোকে শিবের প্রতিনিধি মানা হয় এবং দেবাদিদেব মহাদেবের রূপ হিসেবে বিবেচনা করা হয়। জনশ্রুতি অনুসারে, শিব পৃথিবীতে নীলকণ্ঠ পাখি রূপেই ঘোরাফেরা করেন।

    নীলকণ্ঠ পাখি কেন কৃষকদের বন্ধু?

    নীলকণ্ঠ পাখির বিজ্ঞানের ভাষায় নাম ইন্ডিয়ান রোলার। এই পাখিটিকে কৃষকদের মিত্রও বলা হয়। কারণ, নীলকণ্ঠ পাখি জমিতে ফসলের সাথে জড়িত পোকামাকড় খেয়ে কৃষকদের উপকার করে থাকে। এ প্রসঙ্গে বলা দরকার, এক সময় দুর্গাপুজোর পর কলকাতার শোভাবাজার রাজবাড়িতে (Durga Puja 2024) নীলকণ্ঠ পাখি ওড়ানো হত বিজয়া দশমীর দিনে। তা দেখতে ভিড়ও হত। এখন বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ফলে এটা সম্ভব হয় না। শুধু শোভাবাজার নয় রাজ্যের অধিকাংশ জায়গায় আর এই পাখি ওড়ানো হয় না। তবে, প্রতীকী মেনে প্রথাটিকে বনেদি বাড়িতে ধরে রাখা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 145: “হাততালি দিলে যেমন বৃক্ষের উপরের পাখি সব পালায়, সব পাপ তাঁর নামগুণকীর্তনে চলে যায়”

    Ramakrishna 145: “হাততালি দিলে যেমন বৃক্ষের উপরের পাখি সব পালায়, সব পাপ তাঁর নামগুণকীর্তনে চলে যায়”

    বেলঘরে গ্রামে গোবিন্দ মুখোপাধ্যায়ের বাটীতে শ্রীরামকৃষ্ণের নরেন্দ্র প্রভৃতি ভক্তসঙ্গে কীর্তনানন্দে

    প্রথম পরিচ্ছেদ

    ১৮৮৩, ১৮ই ফেব্রুয়ারি

    বেলঘরেবাসী ও পাপবাদ 

    প্রতিবেশী—আমরা পাপী, আমাদের কি হবে (Kathamrita)?

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—তাঁর নামগুণকীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায়। দেহবৃক্ষে পাপপাখি; তাঁর নামকীর্তন যেন হাততালি দেওয়া। হাততালি দিলে যেমন বৃক্ষের উপরের পাখি সব পালায়, তেমনি সব পাপ তাঁর নামগুণকীর্তনে চলে যায়।

    আবার দেখ, মেঠো পুকুরের জল সূর্যের তাপে আপনা-আপনি শুকিয়ে যায়। তেমনি তাঁর নামগুণকীর্তনে পাপ-পুষ্করিণীর জল আপনা-আপনি শুকিয়ে যায়।

    রোজ অভ্যাস করতে হয়। সার্কাসে দেখে এলাম ঘোড়া দৌড়ুচ্ছে তার উপর বিবি একপায়ে দাঁড়িয়ে রয়েছে। কত অভ্যাসে ওইটি হয়েছে।

    আর তাঁকে দেখবার জন্য অন্ততঃ একবার করে কাঁদ।

    এই দুটি উপায়—অভ্যাস আর অনুরাগ, অর্থাৎ তাঁকে দেখবার জন্য ব্যাকুলতা।

    বেলঘরেবাসীর ষট্‌চক্রের গান ও শ্রীরামকৃষ্ণের সমাধি 

    বৈঠকখানাবাড়ির দোতলা ঘরের বারান্দায় ঠাকুর ভক্তসঙ্গে প্রসাদ পাইতেছেন; বেলা ১টা হইয়াছে। সেবা সমাপ্ত হইতে না হইতে নিচের প্রাঙ্গণে একটি ভক্ত গান ধরিলেন:

    জাগ জাগ জননি,
    মূলাধারে নিদ্রাগত কতদিন গত হল কুলকুণ্ডলিনী।

    ঠাকুর (Ramakrishna) গান শুনিয়া সমাধিস্থ। শরীর সমস্ত স্থির, হাতটি প্রসাদপাত্রের উপর যেরূপ ছিল, চিত্রর্পিতের ন্যায় রহিল। খাওয়া আর হইল না। অনেকক্ষণ পরে ভাবের কিঞ্চিৎ উপশম হইলে বলিতেছেন (Kathamrita), “আমি নিচে যাব, আমি নিচে যাব।

    একজন ভক্ত (Ramakrishna) তাঁহাকে অতি সন্তর্পনে নিচে লইয়া যাইতেছেন।

    প্রাঙ্গণেই সকালে নামসংকীর্তন ও প্রেমানন্দে ঠাকুরের নৃত্য হইয়াছিল। এখনও সতরঞ্চি ও আসন পাতা রহিয়াছে। ঠাকুর এখনও ভাববিষ্ট; গায়কের কাছে আসিয়া বসিলেন। গায়ক এতক্ষণে গান থামাইয়াছিলেন। ঠাকুর অতি দীনভাবে বলিতেছেন, বাবু, আর-একবার মায়ের নাম শুনব।

    গায়ক আবার গান গাহিতেছেন (Kathamrita):

    জাগ জাগ জননি,
    মূলাধারে নিদ্রাগত কতদিন গত হল কুলকুণ্ডলিনী।
    স্বকার্যসাধনে চল মা শিরোমধ্যে, পরম শিব যথা সহস্রদলপদ্মে,
    করি ষট্‌চক্র ভেদ (মাগো) ঘুচাও মনের খেদ, চৈতন্যরূপিণি।

    গান শুনিতে শুনিতে ঠাকুর আবার ভাবাবিষ্ট।

    আরও পড়ুনঃ “একটা ঢোঁড়ায় ব্যাঙটাকে ধরেছে, ছাড়তেও পাচ্ছে না—গিলতেও পাচ্ছে না…”

    আরও পড়ুনঃ “বিবেক, বৈরাগ্যরূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ছোঁবে না”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Durga Puja 2024: সন্ধিপুজোয় লাগে ১০৮টি পদ্ম, জ্বালানো হয় ১০৮টি প্রদীপ, কেন জানেন?

    Durga Puja 2024: সন্ধিপুজোয় লাগে ১০৮টি পদ্ম, জ্বালানো হয় ১০৮টি প্রদীপ, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্ধিপুজোর (Sandhi Puja) সময় দেবীকে চামুণ্ডা রূপে পুজো করা হয়। তাই, দুর্গাপুজোর (Durga Puja 2024) অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল সন্ধিপুজো। বলা হয়, অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণের এই পুজোয় সারা বছর বিশেষ ফল লাভ হয়। অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট এবং নবমী তিথির প্রথম ২৪ মিনিট এই ৪৮ মিনিটের মধ্যেই শেষ হয় সন্ধিপুজো। এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে অনেকগুলি নিয়মকানুন এবং রীতিনীতি। যার মধ্যে অনেক নিয়ম অনেকেরই অজানা।

    কেন সন্ধিপুজোয় ব্যবহার করা হয় ১০৮টি পদ্ম ফুল? (Durga Puja 2024)

    পূরাণ মতে, দেবী দুর্গা আবির্ভূত হন অষ্টমী ও নবমী তিথির মিলনক্ষণেই, দেবী চামুণ্ডা রূপে। চন্ড ও মুন্ড নামক দুই ভয়ানক অসুরকে এই সন্ধিক্ষণে বধ করেছিলেন দেবী। অন্যদিকে কৃত্তিবাসের রামায়ণে উল্লেখ আছে, রাক্ষসরাজ রাবণকে বধ করার জন্য আশ্বিন মাসেই রামচন্দ্র অকাল বোধন করেন। সেখানেও সন্ধিপুজোর (Durga Puja 2024) বিশেষ তিথিতে দেবীকে ১০৮টি পদ্ম নিবেদন করা হয়। সেই সময় হনুমানকে দেবীদহ থেকে ১০৮টি পদ্ম ফুল তুলে আনতে বলা হয়। কিন্তু সেখানে পাওয়া যায় ১০৭টি পদ্ম। তখন রাম নিজে তাঁর পদ্ম সমান নেত্র দান করার ইচ্ছা প্রকাশ করেন। তখন দেবী আবির্ভূত হয়ে বরদান করেন যে, তিনি রাবণের থেকে নিজের সুরক্ষা সরিয়ে নেবেন। পদ্ম পবিত্রতার প্রতীক। পাঁকে জন্মালেও তার গায়ে কাদা লাগে না। সেরকমই বাইরের খারাপ মানুষের অন্তরকে যাতে ছুঁতে না পারে, তার উদ্দেশ্যেই দেবীর পায়ে পদ্ম সমর্পণ করা হয়।

    কেন জ্বালানো হয় ১০৮টি প্রদীপ?

    হিন্দু সংস্কৃতিতে, ১০৮ সংখ্যাটির গুরুত্ব কম নয়। দেবতাদের জপ করা হয় ১০৮টি নামের মধ্য দিয়ে। কৃষ্ণের অষ্টতর শত নামের মাহাত্ম্য সকলের জানা। আবার আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী মানব শরীরে রয়েছে ১০৮টি পয়েন্ট। দুর্গাপুজোতেও (Durga Puja 2024) ১০৮টি পদ্মের পাশাপাশি ১০৮টি প্রদীপ জ্বেলে দেবীর কাছে প্রার্থনা করা হয় অন্ধকার মুছে মানুষকে আলোর পথে নিয়ে যাওয়ার। ১০৮ প্রদীপের আলো অজ্ঞতা ও অশুদ্ধতা বিনাশ করে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 144: “কলিযুগে ভক্তিযোগই ভাল, ভক্তি দ্বারাও তাঁকে পাওয়া যায়, দেহবুদ্ধি থাকলেই বিষয়বুদ্ধি”

    Ramakrishna 144: “কলিযুগে ভক্তিযোগই ভাল, ভক্তি দ্বারাও তাঁকে পাওয়া যায়, দেহবুদ্ধি থাকলেই বিষয়বুদ্ধি”

    বেলঘরে গ্রামে গোবিন্দ মুখোপাধ্যায়ের বাটীতে শ্রীরামকৃষ্ণের নরেন্দ্র প্রভৃতি ভক্তসঙ্গে কীর্তনানন্দে

    প্রথম পরিচ্ছেদ

    ১৮৮৩, ১৮ই ফেব্রুয়ারি

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna) বেলঘরে শ্রীযুক্ত গোবিন্দ মুখুজ্জের বাটীতে শুভাগমন করিয়াছেন। আজ রবিবার, (৭ই ফাল্গুন) ১৮ই ফেব্রুয়ারি, ১৮৮৩ খ্রীষ্টাব্দ, মাঘ শুক্লা দ্বাদশী, পুষ্যানক্ষত্র। নরেন্দ্র, রাম প্রভৃতি ভক্তরা আসিয়াছেন (Kathamrita), প্রতিবেশিগণ আসিয়াছেন। ৭/৮টার সময় প্রথমেই ঠাকুর নরেন্দ্রাদিসঙ্গে সংকীর্তনে নৃত্য করিয়াছিলেন।

    বেলঘরেবাসিকে উপদেশ—কেন প্রণাম—কেন ভক্তিযোগ 

    কীর্তনান্তে সকলেই উপবেশন করিলেন। অনেকেই ঠাকুরকে প্রণাম করিতেছেন। ঠাকুর মাঝে মাঝে বলিতেছেন, ঈশ্বরকে প্রণাম কর। আবার বলিতেছেন, তিনিই সব হয়ে রয়েছেন, তবে এক-এক জায়গায় বেশি প্রকাশ, যেমন সাধুতে। যদি বল, দুষ্ট লোক তো আছে, বাঘ সিংহও আছে; তা বাঘনারায়ণকে আলিঙ্গন করার দরকার নাই, দূর থেকে প্রণাম করে চলে যেতে হয়। আবার দেখ জল, কোন জল খাওয়া যায়, কোন জলে পূজা করা যায়, কোন জলে নাওয়া যায়। আবার কোন জলে কেবল আচান-শোচান (Kathamrita) হয়।

    প্রতিবেশী—আজ্ঞা, বেদান্তমত কিরূপ?

    শ্রীরামকৃষ্ণ(Ramakrishna)—বেদান্তবাদীরা বলে ‘সোঽহম্‌’ ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা; আমিও মিথ্যা। কেবল সেই পরব্রহ্মই আছেন।

    কিন্তু আমি তো যায় না; তাই আমি তাঁর দাস, আমি তাঁর সন্তান, আমি তাঁর ভক্ত—এ-অভিমান খুব ভাল।

    কলিযুগে ভক্তিযোগই ভাল। ভক্তি দ্বারাও তাঁকে পাওয়া যায়। দেহবুদ্ধি থাকলেই বিষয়বুদ্ধি। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ—এই সকল বিষয়। বিষয়বুদ্ধি যাওয়া বড় কঠিন। বিষয়বুদ্ধি থাকতে ‘সোঽহম্‌’ হয় না।

    ত্যাগীদের বিষয়বুদ্ধি কম, সংসারীরা সর্বদাই বিষয়চিন্তা নিয়ে থাকে, তাই সংসারীর পক্ষে ‘দাসোঽহম্‌’(Ramakrishna)।

    আরও পড়ুনঃ “অভ্যাসযোগের দ্বারা কামিনী-কাঞ্চনে আসক্তি ত্যাগ করা যায়, গীতায় এ-কথা আছে

    আরও পড়ুনঃ “একটা ঢোঁড়ায় ব্যাঙটাকে ধরেছে, ছাড়তেও পাচ্ছে না—গিলতেও পাচ্ছে না…”

    আরও পড়ুনঃ “বিবেক, বৈরাগ্যরূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ছোঁবে না”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share