Tag: Bengali news

Bengali news

  • Daily Horoscope 18 September 2024: কোনও আশা ভঙ্গ হতে পারে এই রাশির জাতকদের

    Daily Horoscope 18 September 2024: কোনও আশা ভঙ্গ হতে পারে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) মনের মতো পরিবেশ পেতে পারেন।

    ২) দাম্পত্য জীবন খুব ভালো কাটতে পারে।

    ৩) সবাই আপনার প্রশংসা করবে।

    বৃষ

    ১) সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন।

    ২) ব্যবসায় ভালো লাভের সময়।

    ৩) গুরুজনের পরামর্শ মেনে চলুন।

    মিথুন

    ১) জেদের কারণে কোনও ক্ষতি হতে পারে।

    ২) সম্পত্তির ব্যাপারে কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ বাধতে পারে।

    ৩) ব্যয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন।

    কর্কট

    ১) অভিনয়ের প্রতি অনুরাগ বাড়তে পারে।

    ২) অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতার যোগ।

    ৩) ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন।

    সিংহ

    ১) কোনও ভালো কাজ না হওয়ায় মনঃকষ্ট।

    ২) নতুন চাকরির চেষ্টা করতে পারেন।

    ৩) ধৈর্য্য রেখে কাজ করুন।

    কন্যা

    ১) রাজনীতির লোকেদের জন্য ভালো খবর আসতে পারে।

    ২) সারা দিন ব্যস্ত থাকতে হবে।

    ৩) কোনও বিরুদ্ধ পরিস্থিতিতে ভেঙে পড়বেন না আজ।

    তুলা

    ১) কাজ নিয়ে ক্ষোভ বাড়তে পারে।

    ২) পাওনা আদায় নিয়ে বিবাদ হতে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

    বৃশ্চিক

    ১) কীটপতঙ্গ থেকে একটু সাবধান থাকুন।

    ২) সংসারে ব্যয় কমানোর আলোচনা।

    ৩) নিজের বাণীতে সংযম রাখুন।

    ধনু

    ১) চাকরিতে সুখবর আসতে পারে।

    ২) রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে।

    ৩) সতর্কভাবে চলাফেরা করুন।

    মকর

    ১) কোনও আশা ভঙ্গ হতে পারে।

    ২) দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে।

    ৩) ব্যবসায় লোকসানের সম্ভাবনা।

    কুম্ভ

    ১) অতিরিক্ত কথায় বাড়িতে বিবাদের যোগ।

    ২) শরীরে কষ্ট বাড়তে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

    মীন

    ১) শরীরে যন্ত্রণা হতে পারে।

    ২) প্রেমে বিরহ দেখা দিতে পারে।

    ৩) প্রিয়জনের সঙ্গে খুশিতে কাটান দিনটি।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis: বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনায় উদ্বেগে কানাডার সাংসদ

    Bangladesh Crisis: বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনায় উদ্বেগে কানাডার সাংসদ

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনায় (Bangladesh Crisis)  উদ্বেগে কানাডার সাংসদ চন্দ্র আর্য। সে দেশে ধর্মীয় সংখ্যালঘুরা কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাও জানান তিনি (Chandra Arya)। কেবল হিন্দুরা নন, বাংলাদেশে থাকা বৌদ্ধ এবং খ্রিস্টানরাও নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ তাঁর। বাংলাদেশে অশান্তি-পর্বে এই সব ধর্মীয় গোষ্ঠী, বিশেষত হিন্দুরা সব চেয়ে বেশি সাফার করেছে।

    কী বললেন কানাডার সাংসদ?

    ভারতীয় বংশোদ্ভূত কানাডার এই সাংসদ বলেন, “বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে ১৯৭১ সালে। তার পর থেকে সে দেশে উল্লেখযোগ্যভাবে কমেছে ধর্মীয় সংখ্যালঘু জনসংখ্যার হার।” তিনি বলেন, “কানাডিয়ান হিন্দুদের যেসব আত্মীয়-স্বজন বাংলাদেশে রয়েছেন, তাঁরা তাঁদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে চিন্তিত।” আর্য বলেন (Bangladesh Crisis), “২৩ সেপ্টেম্বর কানাডিয়ান পার্লামেন্টের সামনে একটি সমাবেশের পরিকল্পনা করেছেন তাঁরা। এই সমাবেশে যোগ দেবেন বাংলাদেশের সঙ্গে সম্পর্কযুক্ত কানাডিয়ান বৌদ্ধ ও খ্রিস্টানদের পরিবারও।”

    কে এই চন্দ্র আর্য?

    চন্দ্র ভারতের কর্নাটকের বাসিন্দা। বছর দুই আগে কানাডার পার্লামেন্টে মাতৃভাষা কন্নড়ে বক্তৃতা দিয়ে তামাম বিশ্বের নজর কাড়েন তিনি। কানাডার হাউস অফ কমন্সে অন্টারিওতে নেপিয়ানের নির্বাচনী জেলার প্রতিনিধিত্ব করেন তিনি। প্রসঙ্গত, সংরক্ষণের দাবিকে কেন্দ্র করে ছাত্র আন্দোলনের জেরে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। আন্দোলনের তীব্রতায় ৫ অগাস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। বস্তুত, তার পর থেকেই হিন্দুদের ওপর অত্যাচার চরমে ওঠে।

    আরও পড়ুন: জুনিয়র ডাক্তারদের লাগাতার আন্দোলনের ফল, সরানো হল স্বাস্থ্য দফতরের দুই মাথাকে

    হাসিনা জমানায় যে হিন্দুদের ওপর অত্যাচার হত না, তা নয়। তবে তা নেহাতই সামান্য। কিন্তু হাসিনা-উত্তর জমানায় হিন্দুদের ওপর অত্যাচার পৌছয় চূড়ান্ত পর্যায়ে। হিন্দুদের বাড়িঘর ধ্বংস করা হয়। হামলা চালানো হয় মন্দিরে। ভাঙচুর করা হয় বিগ্রহ। খুন করা হয় বহু হিন্দুকে। আগুন লাগিয়ে দেওয়া হয় তাদের বাড়িঘর মায় ব্যবসায়িক প্রতিষ্ঠানেও। নির্বিচারে চলতে থাকে লুটতরাজ। অশান্ত বাংলাদেশের রাশ নেয় অন্তর্বর্তী সরকার। নেতৃত্বে দেশের এক মাত্র নোবেল জয়ী মহম্মদ ইউনূস। এই ইউনূস জমানায়ও হিন্দুদের ওপর অত্যাচার বেড়েছে বই কমেনি (Chandra Arya)। হিন্দুদের ওপর এই নিদারুণ নির্যাতন (Bangladesh Crisis) নিয়েই মুখ খুললেন কানাডার সাংসদ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Case: সন্দীপ-অভিজিৎকে ফের তিনদিনের সিবিআই হেফাজত, আবারও আদালতে বিক্ষোভ

    RG Kar Case: সন্দীপ-অভিজিৎকে ফের তিনদিনের সিবিআই হেফাজত, আবারও আদালতে বিক্ষোভ

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর (RG Kar Case) হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় মঙ্গলবার সিজিও থেকে শিয়ালদা কোর্টে নিয়ে যাওয়া হল সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। এর আগে দুজনকে তিন দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। মঙ্গলবার ফের এই মামলার শুনানি হয় শিয়ালদা কোর্টে। এদিন অভিযুক্তদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান প্রচুর সাধারণ মানুষ। আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে, প্রত্যেকের মুখে শোনা যায়, বিচার চাই। এরমধ্যে এক প্রতিবাদী জানান, ‘আমরা দুর্গা পুজো করব না, ওকে ছেড়ে দিন আমাদের হাতে..।’

    আদালতে ঠিক কী হল? (RG Kar Case)

    এদিন সন্দীপ ও অভিজিৎকে ফের তিন দিনের হেফাজতে নেওয়ার আবেদন করে সিবিআই। কোর্টে সিবিআইয়ের তরফে বলা হয় আরজি কর কাণ্ডে (RG Kar Case) এখনও পর্যন্ত গণধর্ষণের প্রমাণ মেলেনি। কিন্তু, চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর ষড়যন্ত্র করেছেন সন্দীপ ঘোষ এবং টালার ওসি অভিজিৎ মণ্ডল। সিবিআই জানিয়েছে, ‘মোবাইল ফোনের কল রেকর্ডের ভিত্তিতে দু’জনকেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। টালা থানা থেকে সিসি ক্যামেরার যে হার্ডডিস্ক উদ্ধার করা হয়েছে, সেগুলো তদন্ত করে দেখা দরকার।’ শিয়ালদা কোর্টের বিচারক জানতে চেয়েছেন, তাহলে কি ধর্ষণ-খুনের ঘটনায় সরাসরি যুক্ত টালা থানার ওসি? এর উত্তরে সিবিআই জানিয়েছে, ‘দিল্লি থেকে কিছু রিপোর্ট আসা বাকি আছে। ধাপে ধাপে তদন্ত করা হচ্ছে। সিবিআই আদালতে আরও জানিয়েছে, ‘সঞ্জয়কে আগে থেকেই চিনতেন টালা থানার ওসি। তাই আরজি করে অবাধ যাতায়াত ছিল ধৃত সিভিক ভলান্টিয়ারের।’ শুধু তাই নয়, মত্ত অবস্থাতেই হাসপাতালে ঘুরে বেড়াতেন বলেও উল্লেখ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিজিৎকে নিজেদের হেফাজতে চেয়ে তারা বলেছে, ৯ অগাস্ট রাতে সঞ্জয় কেন হাসপাতালে গিয়েছিলেন? কেউ কি তাঁকে ওই রাতে হাসপাতালে পাঠিয়েছিলেন? কেন বেশ কয়েকবার ধৃত সিভিক ভলান্টিয়ারের সঙ্গে ফোনে কথা হয়েছিল ওসির? এসব প্রশ্নের উত্তর পেতেই টালা থানার ওসিকে ফের নিজেদের হেফাজতে চেয়ে সওয়াল করে সিবিআই। বিচারক তিনদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন।

    আরও পড়ুন: জ্বলবে না উনুন! আজ পালিত হচ্ছে অরন্ধন উৎসব, জানুন রান্না পুজোর তাৎপর্য

    ফের সন্দীপকে জুতো

    এদিকে, সন্দীপকে পেশ করা ঘিরে মঙ্গলবার উত্তাল হল বিশেষ সিবিআই আদালত। আদালত থেকে বেরনোর সময় সন্দীপের প্রিজন ভ্যানে চটির বাড়ি মারলেন এক ব্যক্তি। দফায় দফায় বিক্ষোভ দেখান মহিলা আইনজীবীরা। সন্দীপ ঘোষ আদালত থেকে বেরিয়ে প্রিজন ভ্যানে ওঠার পর তাতে জুতোর বাড়ি মারা হয়। আরজি কর (RG Kar Case) মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এক ব্যক্তি। ফের চোর, চোর স্লোগান দেওয়া হয়। প্রসঙ্গত, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে শনিবার রাতে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই (CBI)। গত রবিবার সকালে সিজিও থেকে ওসি টালাকে মেডিক্যাল টেস্টে নিয়ে যাওয়ার সময় সিজিওর সামনেও তাঁকে ঘিরে প্রবল বিক্ষোভ দেখায় জনতা। কেউ কেউ জুতোও দেখান তাঁকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Incident: জুনিয়র ডাক্তারদের লাগাতার আন্দোলনের ফল, সরানো হল স্বাস্থ্য দফতরের দুই মাথাকে

    RG Kar Incident: জুনিয়র ডাক্তারদের লাগাতার আন্দোলনের ফল, সরানো হল স্বাস্থ্য দফতরের দুই মাথাকে

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করকাণ্ডে (RG Kar Incident) সরিয়ে দেওয়া হল রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা কৌস্তুভ নায়েককে। একই সঙ্গে সরানো হয়েছে (WB Govt) স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা দেবাশিস হালদারকে। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে একটি বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, এতদিন স্বাস্থ্য অধিকর্তা পদে থাকা দেবাশিসকে বদলি করা হচ্ছে জনস্বাস্থ্যের স্পেশাল অফিসার অন ডিউটি পদে।

    রদবদল (RG Kar Incident)

    আর কৌস্তুভকে বসানো হচ্ছে ইনস্টিটিউট অফ হেল্থ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের অধিকর্তা পদে। রাজ্যের নয়া স্বাস্থ্য অধিকর্তা হচ্ছেন স্বপন সোরেন। তিনি ছিলেন যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা। মানিকতলার সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কের ডিরেক্টর ও যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা ছিলেন তিনি। নয়া স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা পদে বসানো হয়েছে সুপর্ণা দত্তকে (RG Kar Incident)। এতদিন তিনি ইনস্টিটিউট অফ হেল্থ এবং ফ্যামিলি ওয়েলফেয়ারের অধিকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন।

    জুনিয়র ডাক্তারদের দাবিতে নতি স্বীকার

    প্রসঙ্গত, এই দুই কর্তাকে সরানোর দাবি জানিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। সোমবার রাতে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে হওয়া সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সরিয়ে দেওয়া হল এই দুই কর্তাকে। আরজি করকাণ্ডের জেরে আন্দোলনে নামেন জুনিয়র ডাক্তাররা। জট কাটাতে সোমবার রাতে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তিনি জানান, আন্দোলনকারী চিকিৎসকদের অধিকাংশ দাবিই মেনে নিয়েছেন তিনি। মমতা নিজে বলেন, “৯৯ শতাংশ দাবি মেনে নিয়েছি। আর কী করব!”

    আরও পড়ুন: বিনীত গোয়েলকে সরিয়ে করা হল এডিজি, মমতা কি ঘুরিয়ে পুরস্কারই দিলেন?

    এই সময়ই মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন। সেই মতো সরিয়ে দেওয়া হল ওই দুই আধিকারিককে। আন্দোলনকারীরা রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকেও সরানোর দাবি জানিয়েছিলেন। যদিও তাঁকে সরানো হচ্ছে না বলেই ওই রাতে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিকে, রদবদল করা হয়েছে পুলিশের শীর্ষ পদেও। বিনীত গোয়েলের পরিবর্তে কলকাতা পুলিশের নয়া কমিশনার নিযুক্ত করা হয়েছে (WB Govt) মনোজ বর্মাকে। বিনীতকে করা হয়েছে পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্সের এডিজি (RG Kar Incident)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • ED: আরজি করকাণ্ডে আরও চাপ বাড়বে! ইডির পূর্বাঞ্চলীয় শাখার দায়িত্বে এলেন দুঁদে অফিসার

    ED: আরজি করকাণ্ডে আরও চাপ বাড়বে! ইডির পূর্বাঞ্চলীয় শাখার দায়িত্বে এলেন দুঁদে অফিসার

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করকাণ্ড (RG Kar Incident) নিয়ে রাজ্যজুড়়ে তোলপাড় চলছে। নির্যাতিতা খুনের ঘটনার কয়েকদিন পরই তদন্ত শুরু করে সিবিআই। একইসঙ্গে আরজি করে হওয়া আর্থিক দুর্নীতির তদন্ত চলছে জোরকদমে। সিবিআইয়ের সঙ্গে মাঠ দাপাচ্ছেন ইডি-র তদন্তকারী আধিকারিকরাও। দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত সন্দীপ ঘোষকে দফায় দফায় জেরা করে অনেক তথ্য পেয়েছেন ইডি (ED) আধিকারিকরা। ইতিমধ্যেই আরজি করের ঘটনা নিয়ে হাইকোর্ট থেকে জল গড়াচ্ছে সুপ্রিম কোর্টেও। ঠিক এই আবহের মধ্যে ইডির পূর্বাঞ্চলীয় শাখার স্পেশাল ডিরেক্টর বদলি হলেন।

    নতুন দায়িত্বে সত্যব্রত কুমার (ED)

    বিশেষ সূত্রে জানা গিয়েছে, এতদিন ইডির (ED) পূর্বাঞ্চলীয় শাখার স্পেশাল ডিরেক্টর পদে ছিলেন সুভাষ আগরওয়াল। তাঁর জায়গায় স্পেশাল ডিরেক্টর হলেন সত্যব্রত কুমার। পূর্বাঞ্চলীয় শাখার সদর দফতর কিন্তু কলকাতায় সিজিও কমপ্লেক্সেই। সূত্রের খবর, ২০০৪ সালের ব্যাচের আইআরএস অফিসার এই সত্যব্রত। নীরব মোদি, মেহুল চকসি, বিজয় মাল্য, ইকবাল মির্চির-র মতো গুরুত্বপূর্ণ মামলার তদন্তে যুক্ত ছিলেন তিনি। নীরব মোদি ও মেহুল চকসির প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট  (PMLA) মামলায় দেশের মধ্যে প্রথম সর্বোচ্চ ১৫ হাজার ২০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে ফিরিয়েছেন এই সত্যব্রত কুমার।

    আরও পড়ুন: জ্বলবে না উনুন! আজ পালিত হচ্ছে অরন্ধন উৎসব, জানুন রান্না পুজোর তাৎপর্য

    বাংলায় দুর্নীতির টাকা খুঁজে বের করতেই কি নতুন দায়িত্ব?

    এমনিতেই আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে বড়সড় আর্থিক দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির শিকড় আর কোথায় রয়েছে তার খোঁজ চালাচ্ছেন ইডি আধিকারিকরা। এই দুর্নীতির সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা গুরুত্ব দিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা। এবার বাংলায় দুর্নীতির লুকিয়ে রাখা টাকা খুঁজে বের করতেই কী সত্যব্রতকে দায়িত্ব দিল দিল্লি? বাড়ছে জল্পনা। ওয়াকিবহাল মহলের বড় অংশের মতে, রেশন দুর্নীতি থেকে শিক্ষা দুর্নীতি, একের পর এক গুরুত্বপূর্ণ কেসে অভিযুক্তদের জামিন নিয়ে ক্ষুব্ধ দিল্লি। এই আবহের মধ্যে নতুন আধিকারিকের দায়িত্বে আসা নতুন মাত্রা পেয়েছে। যদিও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) অফিসারদের দাবি, এটা রুটিন বদলি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Amit Shah: “অক্লান্তভাবে উন্নয়নের জন্য ১০ বছর উৎসর্গ করেছে এনডিএ”, বললেন শাহ

    Amit Shah: “অক্লান্তভাবে উন্নয়নের জন্য ১০ বছর উৎসর্গ করেছে এনডিএ”, বললেন শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে রাজনৈতিক স্থিতিশীলতার প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত ১০ বছরে ভারতের বিকাশে এনডিএ সরকারের (Amit Shah) প্রচেষ্টার কথাও মঙ্গলবার তুলে ধরেন তিনি।

    ‘সেবা পক্ষ’ কার্যক্রম (Amit Shah)

    বিজেপির পাশাপাশি বিভিন্ন মন্ত্রক ও দফতরগুলি এনডিএ (PM Modi) সরকারের ১০০ দিন পূর্ণ হওয়া উপলক্ষে নানা পরিকল্পনা গ্রহণ করেছে। ১৭ সেপ্টেম্বর ১০০ দিন পূর্ণ হল তৃতীয় মোদি সরাকারের। এদিনই আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৪তম জন্মদিন। এই জোড়া উপলক্ষে ‘সেবা পক্ষ’ কার্যক্রমের সূচনা করেছে বিজেপি। সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দেশের অনেক প্রতিষ্ঠান প্রধানমন্ত্রী মোদির জন্মদিনকে ‘সেবা পাখওয়াদা’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত আমাদের দলের কর্মীরা জনগণকে সাহায্য করবে (Amit Shah)।”

    শাহ উবাচ

    তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদি একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রধানমন্ত্রী হয়েছেন। ১৫টি বিভিন্ন দেশ তাঁকে তাদের সর্বোচ্চ সম্মান দিয়েছে। ১৪০ কোটি ভারতীয় আজ তাঁর দীর্ঘায়ু কামনা করছেন।” শাহ বলেন, “অক্লান্তভাবে উন্নয়নের জন্য ১০ বছর উৎসর্গ করার পর ভারতের জনগণ ঐতিহাসিক তৃতীয় মেয়াদের জন্য বিজেপি ও এর জোট শরিক দলগুলিকে একটি ম্যান্ডেট দিয়েছে।” তিনি বলেন, “গত ৬০ বছরের মধ্যে এটি ঘটেছে প্রথমবারের মতো। এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার পরিবেশ নিয়ে এসেছে।”

    আরও পড়ুন: সিবিআইয়ের দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট দেখে ‘বিচলিত’ সুপ্রিম কোর্ট! কী আছে তাতে?

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী মোদি নয়া শিক্ষানীতিও এনেছেন। যার মধ্যে রয়েছে আমাদের প্রচীন শিক্ষা ব্যবস্থা ও আধুনিক শিক্ষা, যা আমাদের আঞ্চলিক ভাষাকেও (PM Modi) সম্মান করে (Amit Shah)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Ramakrishna 137: “তিনি লাউ কুমড়ো ফল দেন না—তিনি অমৃত ফল দেন—জ্ঞান, প্রেম, বিবেক, বৈরাগ্য”

    Ramakrishna 137: “তিনি লাউ কুমড়ো ফল দেন না—তিনি অমৃত ফল দেন—জ্ঞান, প্রেম, বিবেক, বৈরাগ্য”

    ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর-মন্দিরে শ্রীযুক্ত রাখাল, প্রাণকৃষ্ণ, কেদার প্রভৃতি ভক্তসঙ্গে

    প্রথম পরিচ্ছেদ

    ১৮৮৩, ১লা জানুয়ারি

    দক্ষিণেশ্বরে প্রাণকৃষ্ণ, মাস্টার প্রভৃতি সঙ্গে

    ঠাকুর শ্রীরামকৃষ্ণ (Ramakrishna) কালীবাড়ির সেই পূর্বপরিচিত ঘরে ভক্তসঙ্গে বসিয়া আছেন। নিশিদিন হরিপ্রেমে—মার প্রেমে—মাতোয়ারা!

    মেঝেতে মাদুর পাতা; তিনি সেই মাদুরে আসিয়া বসিয়াছেন (Kathamrita)। সম্মুখে প্রাণকৃষ্ণ ও মাস্টার। শ্রীযুক্ত রাখালও ঘরে আছেন। হাজরা মহাশয় ঘরের বাহিরে দক্ষিণ-পূর্ব বারান্দায় বসিয়া আছেন। শীতকাল—পৌষ মাস; ঠাকুরের গায়ে মোলস্কিনের র‌্যাপার। সোমবার, বেলা ৮টা। ১৮ই পৌষ, কৃষ্ণা অষ্টমী। ১লা জানুয়ারি, ১৮৮৩।

    এখন অন্তরঙ্গ ভক্তগণ অনেকেই আসিয়া ঠাকুরের সহিত মিলিত হইয়াছেন। ন্যূনাধিক এক বৎসর কাল নরেন্দ্র, রাখাল, ভবনাথ, বলরাম, মাস্টার, বাবুরাম, লাটু প্রভৃতি সর্বদা আসা-যাওয়া করিতেছেন। তাঁহাদের বৎসরাধিক পূর্ব হইতে রাম, মনোমোহন, সুরেন্দ্র, কেদার আসিতেছেন।

    প্রায় পাঁচ মাস হইল, ঠাকুর শ্রীরামকৃষ্ণ (Ramakrishna) বিদ্যাসাগরের বাদুড়বাগানের বাটীতে শুভাগমন করিয়াছিলেন। দুই মাস হইল শ্রীযুক্ত কেশব সেনের সহিত বিজয়াদি ব্রাহ্মভক্তসঙ্গে নৌযানে (স্টীমার-এ) আনন্দ করিতে করিতে কলিকাতায় গিয়াছিলেন।

    শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় কলিকাতার শ্যামপুকুর পল্লীতে বাস করেন। তাঁহার আদি নিবাস জনাই গ্রামে। Exchange-এর বড়বাবু। নিলামের কাজ তদারক করেন। প্রথম পরিবারের সন্তান না হওয়াতে, তাঁহার মত লইয়া দ্বিতীয়বার দার পরিগ্রহ করিয়াছেন। তাঁহারই একমাত্র পুত্রসন্তান হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রাণকৃষ্ণ বড় ভক্তি করেন। একটু স্থূলকায়, তাই ঠাকুর মাঝে মাঝে মোটা বামুন বলিতেন (Kathamrita)। অতি সজ্জন ব্যক্তি। প্রায় নয় মাস হইল ঠাকুর তাঁহার বাটীতে ভক্তসঙ্গে নিমন্ত্রণ গ্রহণ করিয়াছিলেন। প্রাণকৃষ্ণ নানা ব্যঞ্জন ও মিষ্টান্নাদি করিয়া অন্নভোগ দিয়াছিলেন।

    ঠাকুর মেঝেতে বসিয়া আছেন। কাছে এক চ্যাঙড়া জিলিপি—কোন ভক্ত আনিয়াছেন। তিনি একটু জিলিপি ভাঙিয়া খাইলেন।

    শ্রীরামকৃষ্ণ (প্রাণকৃষ্ণের প্রতি সহাস্যে)—দেখছ আমি মায়ের নাম করি বলে—এই সব জিনিস খেতে পাচ্ছি! (হাস্য) কিন্তু তিনি লাউ কুমড়ো ফল দেন না—তিনি অমৃত ফল দেন—জ্ঞান, প্রেম, বিবেক, বৈরাগ্য।

    ঘরে একটি ছয়-সাত বছরের ছেলে প্রবেশ করিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণের (Ramakrishna) বালকাবস্থা। একজন ছেলে যেমন আর একজন ছেলের কাছ থেকে খাবার লুকিয়ে রাখে—পাছে সে খাইয়া ফেলে, ঠাকুরেরও ঠিক সেই অপূর্ব বালকবৎ অবস্থা হইতেছে। তিনি জিলিপির চ্যাংড়াটি হাত ঢাকা দিয়া লুকাইতেছেন। ক্রমে তিনি চ্যাংড়াটি একপার্শ্বে সরাইয়া রাখিয়া দিলেন।

    প্রাণকৃষ্ণ গৃহস্থ বটেন, কিন্তু তিনি বেদান্তচর্চা করেন—বলেন(Kathamrita), ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা; তিনিই আমি—সোঽহম্‌। ঠাকুর তাঁহাকে বলেন, কলিতে অন্নগত প্রাণ—কলিতে নারদীয় ভক্তি।

    সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কে ধরতে পারে!—

    বালকের ন্যায় হাত ঢাকিয়া মিষ্টান্ন লুকাইতে লুকাইতে ঠাকুর সমাধিস্থ হইলেন।

    আরও পড়ুনঃ “একটা ঢোঁড়ায় ব্যাঙটাকে ধরেছে, ছাড়তেও পাচ্ছে না—গিলতেও পাচ্ছে না…”

    আরও পড়ুনঃ “বিবেক, বৈরাগ্যরূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ছোঁবে না”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Vishwakarma Puja: বারাসতে আলো বন্ধ করে মণ্ডপে তাণ্ডব, বিশ্বকর্মার মূর্তি ভেঙে জঙ্গলে ফেলল দুষ্কৃতীরা!

    Vishwakarma Puja: বারাসতে আলো বন্ধ করে মণ্ডপে তাণ্ডব, বিশ্বকর্মার মূর্তি ভেঙে জঙ্গলে ফেলল দুষ্কৃতীরা!

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে হিন্দুদের প্রতিমা ভাঙচুরের ঘটনা প্রায়ই ঘটে। এবার কলকাতা থেকে ২০ কিলোমিটার দূরে বিশ্বকর্মার (Vishwakarma Puja) মূর্তি ভাঙচুর করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বারাসতের (Barasat) ৩৩ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লি এলাকায়। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা থানায় অভিযোগ জানিয়েছেন।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Vishwakarma Puja)

    বারাসতের সুভাষপল্লি এলাকায় স্থানীয় বাসিন্দারা বিশ্বকর্মা পুজোর (Vishwakarma Puja) আয়োজন করেছিলেন। রাস্তার ধারে মণ্ডপ তৈরি করে সেখানে বিশ্বকর্মার মূর্তি রাখা হয়। রাত দেড়টা পর্যন্ত মণ্ডপ সাজানোর কাজ করেছেন পাড়ার ছেলেরা। মণ্ডপে আলো জ্বেলে সকলেই বাড়ি ফিরে যান। সকালে এসে দেখেন, মণ্ডপ থেকে প্রতিমা উধাও। মণ্ডপে ভাঙচুর করা হয়েছে। বিশ্বকর্মার মূর্তি ভাঙচুর করে পাশের জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। মূর্তিতে থাকা সোলার সাজ সবই ড্রেনে ফেলে দেওয়া হয়েছে। সকালে নজর পড়তেই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। যদিও খবর পেয়ে পুলিশ এসে ফের পুজো যাতে হয়, তার ব্যবস্থা করে। তবে, কী করে এই ধরনের ঘটনা ঘটল, তা নিয়ে স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন।

    আরও পড়ুন: জ্বলবে না উনুন! আজ পালিত হচ্ছে অরন্ধন উৎসব, জানুন রান্না পুজোর তাৎপর্য

    স্থানীয় বাসিন্দারা কী বললেন?

    স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বহু বছর ধরে এখানে পুজো হয়ে আসছে। এই ধরনের ঘটনা আগে ঘটেনি। এক মহিলা বলেন, মণ্ডপে আলো জ্বলছিল। সেই আলো নিভিয়ে এই কাজ করা হয়েছে। আর বিশ্বকর্মা মূর্তি (Vishwakarma Puja) ভাঙচুর করে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে, এটা কোনও একজনের পক্ষে সম্ভব নয়। এর পিছনে আরও অনেকে জড়িত। আমরা অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। কারণ, এই ধরনের ঘটনা ক্ষমার অযোগ্য।

    পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, সরব বিজেপি নেতৃত্ব

    এ বিষয়ে এদিন বিজেপির রাজ্য কমিটির মুখপাত্র তথা শিক্ষা সেলের কো-কনভেনর দীপঙ্কর সরকার বলেন, এরকম ঘটনা আমরা আগে কোনদিনও বারাসতে (Vishwakarma Puja) দেখিনি। মূলত আমরা শুনে আসছি বাংলাদেশে এরকম হিন্দুদের ওপরে অত্যাচার চলছে, তাদের মন্দির-মূর্তি সব ভেঙে দেওয়া হচ্ছে। কিন্তু, বারাসতে এ ঘটনা নিন্দনীয়। সবথেকে দুঃখের বিষয় ঘটনাস্থলে পুলিশ এসে সমস্ত ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। পুলিশ কাউকে গ্রেফতার করার কথা না বলে আগে পুজো করার কথা বলছে। আমরা অবিলম্বে চাই, যারা দোষী তাদেরকে পুলিশ গ্রেফতার করুক।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Narendra Modi: ৭৪তম জন্মদিনে ওড়িশায় ৩৯০০ কোটি টাকার সরকারি প্রকল্পের সূচনা মোদির

    Narendra Modi: ৭৪তম জন্মদিনে ওড়িশায় ৩৯০০ কোটি টাকার সরকারি প্রকল্পের সূচনা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ ১৭ সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জন্মদিন। তিনি এবার ৭৪ বছরের পদার্পণ করলেন। তাঁকে জন্মদিনের বিশেষ অভিনন্দন জানিয়েছেন, দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বিজেপির একাধিক নেতা-মন্ত্রী এবং এনডিএ শরীক দলগুলির নেতারা শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে জন্মদিন উপলক্ষে মঙ্গলবার মোদি ওড়িশা সফর করেছেন এবং ‘সুভদ্রা যোজনা’-র মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কল্যাণমূলক কর্মসূচি চালু করেছেন। ভুবনেশ্বরের গাদাকানায় পিএম আবাস প্রকল্পের (PM housing project) আওতায় ২৬ লক্ষ বাড়ির উদ্বোধন করে দেশবাসীর জন্য অর্পণ করেছেন। 

    আজকের কর্মসূচি (Narendra Modi)

    ‘সুভদ্রা প্রকল্প’ ছাড়াও ১০০০ কোটি টাকার হাইওয়ে প্রকল্প এবং ২৮৭১ কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi)। মহিলাদের জন্য অধীরভাবে প্রত্যাশিত ছিল সুভদ্রা প্রকল্পটি। মঙ্গলবার, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে তা কার্যকর হল। পরিকল্পনাটি ভগবান জগন্নাথের বোনের নাম অনুসারে সুভদ্রা নাম রাখা হয়েছে। অবশ্য নির্বাচনের আগে বিজেপি নির্বাচনী প্রচারে এই প্রকল্পের কথা ঘোষণা করেছিল। পাঁচ বছরের জন্য আর্থিক সহায়তা প্রকল্পটি দুটি সমান কিস্তিতে প্রায় এক কোটি দরিদ্র মহিলাকে বার্ষিক ১০,০০০ টাকা দেওয়া হবে বলে জানা গিয়েছে। একই ভাবে তাঁর জন্মদিনে দেশব্যাপী বিজেপি ‘সেবা পর্ব’ কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ৭ দিন জনসেবা মূলক কাজ করা হবে বলে সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে। একই সঙ্গে সারা দেশে স্বচ্ছতা অভিযান এবং রক্তদান শিবির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন হাসপাতাল, স্কুল ও অন্যান্য জায়গায় দলীয় কর্মী-স্বেচ্ছাসেবকরা স্বচ্ছতা অভিযানের কাজ শুরু করে দিয়েছে। 

    রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শুভেচ্ছা বার্তা

    নরেন্দ্র মোদিকে (Narendra Modi) শুভেচ্ছা বিনিময় করে এক্স হ্যান্ডলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, “দেশের মধ্যে অসাধারণ নেতৃত্ব প্রদান করছেন তিনি। আমি কামনা করি জাতির চেতনায় আপনার উদ্ভাবনী প্রচেষ্টা সর্বাত্মক সাফল্য পাক। ভারতকে একটি উন্নত জাতি হিসাবে গড়ে তোলার পথ প্রশস্ত করতে হবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনি দীর্ঘজীবী হন এবং সর্বদা সুস্থ ও সুখী হন। দেশের সমৃদ্ধি এবং প্রতিপত্তি বৃদ্ধি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।”

    অমিত শাহ, রাজনাথ সিংয়ের অভিনন্দন বার্তা

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রীকে (Narendra Modi) জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক্স হ্যান্ডলে বলেন, “মোদি জির অক্লান্ত পরিশ্রম, অধ্যবসায় এবং দূরদর্শিতার মাধ্যমে দেশবাসীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য কাজ করে চলেছেন। আপনার সুস্থ এবং দীর্ঘ জীবনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি।” প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, নরেন্দ্র মোদিকে বলেছেন, “শুধু ভারত নয়, সমগ্র বিশ্ব তাঁর দূরদর্শী ও শক্তিশালী নেতৃত্ব দেখেছে এবং অনুভব করেছে। মোদি জি সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে, একাগ্রতা এবং সাধনার দ্বারা দেশকে নেতৃত্ব দিয়েছেন। দেশের গরিবের কল্যাণ থেকে শুরু করে সমাজের প্রতিটি ব্যক্তির কল্যাণের জন্য যত্ন নিয়ে কাজ করছেন। তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। আজ মোদীজির নেতৃত্বে, ভারত একটি সক্ষম এবং শক্তিশালী জাতি হিসাবে পরিচিতি লাভ করেছে। উন্নত ভারত হয়ে ওঠার বিশাল লক্ষ্য অর্জন করতে তিনি বিরাট নেতৃত্ব রেখেছেন।”

    স্মৃতি ইরানির শুভকামনা

    প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, “দেশের সফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) আন্তরিক জন্মদিনের শুভেচ্ছা জানাই। জনকল্যাণের জন্য তাঁর জীবন উৎসর্গ করেছেন। মা ভারতীর সেবায় আপনার অক্লান্ত পরিশ্রমে দেশ প্রগতির পথে এগিয়ে চলেছে। আপনার কঠোর পরিশ্রম আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস। আমি ভগবান শ্রীরামের কাছে প্রার্থনা করি যাতে আপনাকে সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন এবং অপরিমেয় শক্তি দেন। সমগ্র জাতিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি।”

    মোদি হলেন দূরদর্শী নেতা

    ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে বলেন, “নরেন্দ্র মোদি (Narendra Modi) হলেন দূরদর্শী নেতা। মা ভারতীর মহান পুত্রকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।” আবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির একটি ভিডিও পোস্ট করেছেন এবং জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, “মোদি সরকারের ১০ বছরে দেশকে শক্তিশালী এবং সমৃদ্ধ ভারতের ভিত্তি স্থাপন করেছেন। তাঁর নেওয়া প্রকল্পগুলি (PM housing project) দেশ এবং মধ্যপ্রদেশ উভয়ের ছবি বদলে দিয়েছে।”

    আরও পড়ুনঃ ২৩ তারিখ রাষ্ট্রসঙ্ঘের ‘সামিট অফ দ্য ফিউচার’ সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

    গ্লোবাল লিডার মোদি

    মর্নিং কনসাল্টের একটি সমীক্ষায় দেখা গিয়েছে নির্বাচিত বিশ্বনেতাদের মধ্যে প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi) সর্বোচ্চ রেটিং পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক পরামর্শদাতা ব্যবসার ‘গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিং ট্র্যাকার’ অনুসারে ৭৬ শতাংশ মানুষ তাঁর নেতৃত্বের পক্ষে মত দিয়েছেন। সেখানে ১৮ শতাংশ লোক এর বিপক্ষে এবং ৬ শতাংশ কোনও মতামত দেননি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Protest: নির্যাতিতার বিচার চেয়ে বারাসত থেকে আরজি কর ১৮ কিমি রাস্তা জুড়ে মানববন্ধন

    RG Kar Protest: নির্যাতিতার বিচার চেয়ে বারাসত থেকে আরজি কর ১৮ কিমি রাস্তা জুড়ে মানববন্ধন

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর ইস্যুতে (RG Kar Protest) রাজ্যজুড়ে আন্দোলন চলছে। রাজ্যজুড়ে বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা পথে নেমে আন্দোলন করছেন। ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তুলে প্রতিদিনই রাস্তায় নামছেন সাধারণ মানুষ থেকে তারকারাও। গত ১৪ অগাস্ট গোটা রাজ্য জুড়ে ‘রাত দখল’ কর্মসূচি পালন করেন মহিলারা। যতদিন এগিয়েছে, প্রতিবাদের আওয়াজ আরও জোরালো হয়েছে। এই আবহের মধ্যে সোম-সন্ধ্যায় বারাসত (Barasat) সাক্ষী থাকল আরও এক অভিনব প্রতিবাদের।

    বারাসত থেকে আরজি কর ১৮ কিমি রাস্তা জুড়ে মানববন্ধন (RG Kar Protest)

    আরজি কর হাসপাতালে (RG Kar Protest) মহিলা চিকিৎসকের সঙ্গে যে নারকীয় ঘটনা ঘটেছে, তার দ্রুত বিচার সম্পন্ন হয়ে দোষীরা শাস্তি পাক, সেই আওয়াজ উঠল এদিনের মানববন্ধন কর্মসূচি থেকে। জানা গিয়েছে, বারাসত হাসপাতাল থেকে বারাসত ডাকবাংলো মোড়, দমদম, নাগের বাজার হয়ে আরজি কর পর্যন্ত ১৮ কিলোমিটার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আন্দোলন কর্মসূচিতে ‘উই ওয়ান্ট জাস্টিস’ আওয়াজ তুলে প্রতিবাদ জানান প্রতিবাদীরা। নিত্যযাত্রীরা অনেকেই এই কর্মসূচিতে যোগদান করে প্রতিবাদীদের স্লোগানের সঙ্গে গলা মেলান। রাস্তার একপাশে হাতে হাত রেখে প্রতিবাদ করেন তাঁরা। তাঁদের এই প্রতিবাদ কর্মসূচিতে যান চলাচলের কোনওরকম ব্যাঘাত ঘটানো হয়নি। আরজি করকাণ্ডে দোষীদের শাস্তির দাবি জানিয়ে সুশৃঙ্খলভাবে মানববন্ধন কর্মসূচিতে সামিল হন কয়েক হাজার মানুষ।

    আরও পড়ুন: জ্বলবে না উনুন! আজ পালিত হচ্ছে অরন্ধন উৎসব, জানুন রান্না পুজোর তাৎপর্য

    আন্দোলনকারীদের কী বক্তব্য?

    আন্দোলনকারী (RG Kar Protest) সঙ্গীতা দত্ত বলেন, ‘‘আমরা নির্যাতিতার বিচার চেয়ে এদিন পথে নেমেছি। আমরা ছোটবেলায় ‘হীরক রাজার দেশে’ সিনেমা দেখেছিলাম। আমরা সেই রকমই হীরক রানির দেশে আছি। তাই, এদিন আমাদের কর্মসূচির একাধিক রাস্তার মোড়ে ‘হীরক রাজার দেশে’ সিনেমা আমরা চালিয়ে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি।’’ নাগরিকদের এই মানববন্ধন কর্মসূচি আরজি কর নিয়ে লাগাতার প্রতিবাদে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share