Tag: Bengali news

Bengali news

  • RG Kar: আরজি কর ইস্যুতে তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুললেন নির্যাতিতার বাবা-মা

    RG Kar: আরজি কর ইস্যুতে তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুললেন নির্যাতিতার বাবা-মা

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করে (RG Kar) চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনা নিয়ে তৃণমূল সরকারকে তুলোধনা করলেন নির্যাতিতার বাবা-মা। বুধবার সন্ধ্যায় সোদপুরের বাড়িতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নির্যাতিতার বাবা তৃণমূল (Trinamool Congress) সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। একইসঙ্গে মেয়ের মৃত্যুর বিচারের জন্য লড়াই চালিয়ে যাওয়ার তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

    কী বললেন নির্যাতিতার বাবা? (RG Kar)

    নির্যাতিতার বাবা (RG Kar) বলেন, ‘‘আমার মেয়ে চাকরি করতে গিয়ে হাসপাতালের মধ্যে ধর্ষিত হল। সেখানেই তাকে খুন করা হল। রাজ্য সরকার এর দায় এড়িয়ে যেতে পারে না। স্থানীয় প্রশাসন হল রাজ্য সরকার। তাই, এই ঘটনার জন্য আমরা রাজ্য সরকারকে দায়ী করব। তিন মাস ধরে চোখের জল ফেলেছি। এবার মেয়ের বিচারের জন্য আমরা লড়াই চালিয়ে যাব। বিচার আমরা ছিনিয়ে আনব। মেয়েকে হারিয়ে আমরা কঠিন হয়ে গিয়েছি। আন্দোলনই একমাত্র পথ।’’

    আরও পড়ুন: আমেরিকার নয়া প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন হাসিনার, কৌশলী বার্তা আওয়ামী লিগের

    মেয়ের মৃত্যুর বিচার নিয়ে ছেলেখেলা চলছে!

    নির্যাতিতার মা বলেন, ‘‘আমার মেয়ের মৃত্যুর বিচার নিয়ে ছেলেখেলা চলছে! প্রথমে আমাদের আরজি কর হাসপাতাল (RG Kar) থেকে বলা হল আমার মেয়ে অসুস্থ। পরে বলা হল সে নাকি আত্মহত্যা করেছে! সেই কথা শুনে আমরা তড়িঘড়ি সেখানে পৌঁছলাম। তিন ঘণ্টা বসিয়ে রাখার পরও আমার মেয়ের মুখ দেখতে দেওয়া হল না। পুলিশের ভূমিকা প্রথম থেকেই সন্দেহজনক। একটা অপরাধ সংঘঠিত হল, তারপরও কেন সেই অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা হবে? কেনই বা অপরাধীদের মাথায় প্রশাসনের হাত থাকবে? ৯ অগাস্ট কী ঘটনা ঘটেছে, তা আজও আমরা জানতে পারলাম না। সেদিনের ঘটনা সম্পর্কে আমরা জানতে চাই।’’ বার বার বিচার আরজি কর মামলার শুনানি পিছিয়ে যাওয়া উষ্মা প্রকাশ করেন তাঁরা।

    অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে নির্যাতিতার বাবা-মা

    রাজ্য সরকারের ওপর আস্থা হারালেও কেন্দ্রীয় সরকারের ওপর তিনি ভরসা রাখছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গে দেখা না হওয়ার বিষয়ে তাঁদের বক্তব্য, ‘‘আমাদের সঙ্গে তাঁর ঠিক দেখা হবে। আমাদের সঙ্গে কথা হয়েছে। তিনি আমাদের সঙ্গে দেখা করার আশ্বাস দিয়েছেন। আমরা চিঠিও (RG Kar) দিয়েছি। আশা করি খুব শীঘ্রই জবাব পাব।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Tab Scam: সরকারের দেওয়া ট্যাব কেনার ১০ হাজার টাকা গায়েব! একের পর এক স্কুলে একই ঘটনা কীভাবে?

    Tab Scam: সরকারের দেওয়া ট্যাব কেনার ১০ হাজার টাকা গায়েব! একের পর এক স্কুলে একই ঘটনা কীভাবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল সরকারের (Trinamool Congress) দেওয়া ট্যাব (Tab) কেনার টাকা দিচ্ছে রাজ্য সরকার। পূর্ব বর্ধমানের পড়ুয়াদের জন্য পাঠানো সেই ট্যাবের টাকা চলে গিয়েছে উত্তর দিনাজপুরের কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। গায়েব হওয়া টাকা কোথায় গেল, তার তদন্তে নেমে এমনটাই জানতে পারল জেলা পুলিশ প্রশাসন। একাধিক স্কুলে এই অভিযোগ সামনে এসেছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। তবে শিক্ষকরা এই দায় ঠেলছেন সংশ্লিষ্ট দফতরের দিকেই।

    কতজন পড়ুয়া টাকা পাননি? (Tab)

    জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের ৫২২ জন পড়ুয়া ট্যাবের (Tab) টাকা পায়নি। সে নিয়ে তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে খবর। রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা এককালীন দশ হাজার টাকা পায় ট্যাব কেনার জন্য। পুজোর ছুটির আগেই রাজ্যের স্কুলগুলি নির্দিষ্ট পোর্টালে আবেদন জানিয়েছে। পূর্ব বর্ধমান সিএমএস হাইস্কুলে চলতি বছরে ওই স্কুলের ৪১২ জন পড়ুয়ার জন্য ট্যাবের টাকার আবেদন করা হয় বলে জানান প্রধান শিক্ষক মিন্টু রায়। কিন্তু, ২৮ জন পড়ুয়া জানায়, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ঢোকেনি। খোঁজ নিয়ে স্কুল কর্তৃপক্ষই জানতে পারেন, অভিযোগ সঠিক। ঘটনাক্রমে শিক্ষা দফতর এবং সাইবার থানায় অভিযোগ জানানো হয়। প্রধানশিক্ষক বলেন, “গত ২১ এবং ২২ অক্টোবর, দু’দিন ফোন করে স্কুলের ১৭ জন পড়ুয়া আমাদের জানিয়েছে যে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাবের ১০ হাজার টাকা ঢোকেনি। স্কুলের পক্ষ থেকে গোটা বিষয়টি জানানো হয় ডিআই, অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) এবং ডিপিওকে। ডিআইয়ের পরামর্শে সাইবার থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে।” পাশাপাশি স্কুলের পক্ষ থেকে মোট ২৮ জন পড়ুয়াকে ব্যাঙ্কে গিয়ে খোঁজখবর নিতে বলা হয়েছিল। ব্যাঙ্কে গিয়ে পড়ুয়ারা জানতে পারে, তাদের ট্যাবের টাকা অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে গিয়েছে। এ নিয়ে তদন্তের পর বুধবার জেলা প্রশাসনের তরফে জানা গিয়েছে, শুধু বর্ধমান সিএমএস হাইস্কুলই নয়, জেলার আরও কয়েকটি স্কুল মিলিয়ে মোট ৫২২ পড়ুয়া তাঁদের ট্যাবের টাকা পায়নি। এ-ও জানা গিয়েছে, ওই সমস্ত টাকা উত্তর দিনাজপুরে কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে।

    আরও পড়ুন: আমেরিকার নয়া প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন হাসিনার, কৌশলী বার্তা আওয়ামী লিগের

    জেলাশাসক কী বললেন?

    পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি বলেন, “ব্যাঙ্ক কর্তৃপক্ষকে বলে নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। টাকা (Tab) পায়নি এমন পড়ুয়াদের বিস্তারিত তালিকা তৈরি হচ্ছে। একই সঙ্গে কার গাফিলতিতে এমনটা হল, সেটাও জানার চেষ্টা চলেছে। কেউ দোষী হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

    পূর্ব মেদিনীপুরেও বঞ্চিত পড়ুয়ারা!

    পূর্ব মেদিনীপুর জেলার মোট চারটি স্কুলে একই ঘটনা। মোট ৬৪ জন পড়ুয়ার ট্যাব (Tab) কেনার টাকা গায়েব! অভিযোগ, তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা চুরি করেছে সাইবার অপরাধীরা! চণ্ডীপুর থানার মুরাদপুরের বিবেকানন্দ বিদ্যাপীঠ, দিবাকরপুর হাইস্কুল, নন্দকুমার থানার ব্যবত্তারহাট আদর্শ হাইস্কুল ও মহিষাদলের নাটশাল হাইস্কুলে একই অভিযোগ সামনে আসছে। এই চার স্কুল মিলিয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির মোট ৬৪ জন পড়ুয়া একই পরিস্থিতির শিকার। হিসেব বলছে, প্রতারিত পড়ুয়ার সংখ্যা যদি ৬৪ হয়, তাহলে মাথাপিছু ১০ হাজার টাকা অর্থাৎ মোট ৬ লক্ষ ৪০ হাজার টাকা হ্যাকারদের অ্যাকাউন্টে চলে গিয়েছে। এই ঘটনায় ওই চার উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর দায়ের করেছেন ডিআই (মাধ্যমিক)।

    বাংলার শিক্ষা পোর্টাল সুরক্ষিত নয়

    জেলার এক স্কুলের প্রধান শিক্ষক (Tab) বসন্ত কুমার ঘড়াইয়ের দাবি, দফতরকে নিতে হবে দায়। তিনি বলেন, “বাংলার শিক্ষা পোর্টাল খুব একটা সুরক্ষিত নয়। আধার লিঙ্ক নেই। ফলে যে কোনও অ্যাকাউন্ট নম্বর আর আইএফসি কোড দিলেই টাকা চলে যাচ্ছে।” তাঁর দাবি, নাম না মিললে টাকা পাঠানো হবে না, এমন ব্যবস্থা করা হোক। দফতরকে আরও সতর্ক নিতে হবে, দায় নিতে হবে বলেই দাবি করেছেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BJP: ৩৭০ ধারা ফেরানোর প্রস্তাব নিয়ে ধুন্ধুমার জম্মু-কাশ্মীর বিধানসভায়, কড়া প্রতিক্রিয়া পদ্মের

    BJP: ৩৭০ ধারা ফেরানোর প্রস্তাব নিয়ে ধুন্ধুমার জম্মু-কাশ্মীর বিধানসভায়, কড়া প্রতিক্রিয়া পদ্মের

    মাধ্যম নিউজ ডেস্ক: “কোনও আইনি বৈধতা নেই।” ৩৭০ ধারা ফেরানোর প্রস্তাবের কপি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে এমনই মন্তব্য করলেন জম্মু-কাশ্মীরের বিজেপি (BJP) বিধায়করা। ৬ নভেম্বর, বুধবার জম্মু-কাশ্মীরে (Jammu And Kashmir) ফের ৩৭০ ধারা ফেরাতে চেয়ে প্রস্তাব পাশ হয় জম্মু-কাশ্মীর বিধাসভায়। প্রস্তাবটি পেশ করে রাজ্যের শাসক দল ন্যাশনাল কনফারেন্স। প্রস্তাবের বিরোধিতা করেন পদ্ম বিধায়করা। দু’পক্ষের চিৎকার-চেঁচামেচিতে তপ্ত হয়ে ওঠে বিধানসভা। পরে অবশ্য ধ্বনিভোটে পাশ হয়ে যায় প্রস্তাবটি। সেই প্রস্তাবটিরই কোনও আইনি বৈধতা নেই বলেই দাবি গেরুয়া শিবিরের।

    কী বললেন বিরোধী দলনেতা? (BJP)

    জম্মু-কাশ্মীর বিধানসভার বিরোধী দলনেতা বিজেপির সুনীল শর্মা বলেন, “প্রস্তাবটি দিনের কর্মসূচিতে অন্তর্ভুক্ত না করেই পেশ করা হয়েছে।” তিনি বলেন, “লেফটেন্যান্ট গভর্নরের ভাষণ নিয়ে আলোচনা করার কথা ছিল। কিন্তু সরকার কৌশলে এবং হঠাৎ করে এই প্রস্তাবটি নিয়ে এল।” তিনি এই প্রস্তাবটিকে ‘অবৈধ’ ও ‘অসাংবিধানিক’ আখ্যা দেন। তিনি বলেন (BJP), “এর কোনও আইনি বৈধতা নেই। কারণ এই (জম্মু-কাশ্মীর) বিধানসভা সংসদ বা সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে নয়।” ৩৭০ ধারাকে ইতিহাস বলে উল্লেখ করে তিনি বলেন, “এখন আর কেউ এই ইতিহাস পরিবর্তন করতে পারবে না।”

    অমিত মালব্যের বক্তব্য

    বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লেখেন, “প্রস্তাবটি একটি মজার পরিবর্তন, যা শাসক ন্যাশনাল কনফারেন্সের নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটায়।” তিনি লেখেন, “৩৭০ ধারা সম্পূর্ণভাবে পুনর্বহালের ওপর জোর দেওয়ার পরিবর্তে, প্রস্তাবটি এই বিষয়ে উন্মুক্ত আলোচনার আহ্বান জানায়— যা ৫ আগস্ট ২০১৯-পরবর্তী বাস্তবতাকে স্বীকার করে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন।”

    আরও পড়ুন: জয়ের পরই ‘বন্ধু’ ট্রাম্পকে ফোন মোদির, ভাবী মার্কিন প্রেসিডেন্টের মুখে নমো-প্রশস্তি

    উত্তপ্ত জম্মু-কাশ্মীর বিধানসভা

    এদিকে, ৩৭০ ধারা নিয়ে বৃহস্পতিবারই উত্তপ্ত হয় জম্মু-কাশ্মীর বিধানসভা। এদিন রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েন শাসক ও বিরোধী দলের বিধায়করা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় মার্শালদের।এদিন অধিবেশন শুরুর সময় আওয়ামি ইত্তেহাদ পার্টির বিধায়ক খুরশিদ আহমেদ শেখ ৩৭০ ধারার সমর্থনে একটি পোস্টার তুলে ধরেন। এ নিয়ে শুরু হয় ব্যাপক হইচই। এর পর প্রথমে শাসক-বিরোধী দু’পক্ষে শুরু হয় ধস্তাধস্তি, পরে তা গড়ায় হাতাহাতিতে। পদ্ম শিবিরের অভিযোগ, ওই বিধায়কের পাশে দাঁড়িয়েছে রাজ্যের শাসক দল এবং কংগ্রেস। বিজেপির (BJP) জম্মু-কাশ্মীর সভাপতি রবীন্দ্র রায়না ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোটকে নিশানা করে বলেন, “ওরা পাকিস্তানের হাত শক্ত করছে। জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Bangladeshi Hindus: ত্রাসের রাজত্ব বাংলাদেশে! চট্টগ্রামে হিন্দুদের ওপর হামলা সেনার, জখম ১৫০, গ্রেফতার ৮০

    Bangladeshi Hindus: ত্রাসের রাজত্ব বাংলাদেশে! চট্টগ্রামে হিন্দুদের ওপর হামলা সেনার, জখম ১৫০, গ্রেফতার ৮০

    মাধ্যম নিউজ ডেস্ক: ইসকনের নামে এক কুৎসামূলক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বাংলাদেশের (Bangladesh) চট্টগ্রাম নগরীর হাজারি গলিতে তুলকালাম কাণ্ড ঘটেছে। ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। বিক্ষোভকারীদের ওপর হামলা- অ্যাসিড নিক্ষেপ এবং গভীর ও রাত পর্যন্ত হাজারি গলিতে অভিযানের নামে যৌথ বাহিনী তাণ্ডব চালায় বলে অভিযোগ।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Bangladesh)

    বাংলাদেশের (Bangladesh) সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, চট্টগ্রাম পুলিশের তরফে জানানো হয়েছে যে দিনকয়েক আগে ইসকন নিয়ে ফেসবুকে একটি বিতর্কিত পোস্ট করেন মহম্মদ ওসমান গনি এক ব্যক্তি। দাবি, ইসকন সম্পর্কে লেখা হয়, এটি হিন্দু জঙ্গি সংগঠন এবং ভারতের এজেন্সি ‘র’-এর হয়ে কাজ করে। এই পোস্টকে ঘিরে হিন্দুধর্মের (Hindu) মানুষের মধ্যে তুমুল ক্ষোভের সঞ্চার হয়। ওই রিপোর্ট অনুযায়ী, চট্টগ্রাম পুলিশের তরফে দাবি করা হয়েছে, মঙ্গলবার ওই ব্যক্তির দোকানে হামলা চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় যৌথ বাহিনী। ওই ব্যক্তিকে সরিয়ে নেন যৌথ বাহিনীর সদস্যরা। তাতে ক্ষোভের মাত্রা আরও বৃদ্ধি পায়। ওই ব্যক্তিকে তাঁদের হাতে তুলে দেওয়ার দাবি জানায় উন্মত্ত জনতা।

    ভীত-সন্ত্রস্ত হিন্দুরা এলাকাছাড়া…

    সেনা-পুলিশের হামলায় কমপক্ষে দেড় শতাধিক হিন্দু ধর্মাবলম্বী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। মঙ্গলবার রাতের ঘটনায় সেনা-পুলিশের যৌথ বাহিনী হামলাকারীদের তালিকা তৈরির জন্য বাড়ি বাড়ি তল্লাশি শুরু করেছে। ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারি এড়াতে এলাকা ছাড়া বহু হিন্দু পুরুষ।স্থানীয় সূত্রের খবর, হাজারি গলি ছাড়াও চট্টগ্রাম শহরের অন্যত্রও হিন্দু সম্প্রদায়ের লোকজন ভীত সন্ত্রস্ত। বিশেষ করে আওয়ামী লিগের সমর্থকেরা অনেকেই নিরাপত্তা বাহিনী এবং জামাতের হুমকির মুখে এলাকা ছেড়েছেন। 

    আরও পড়ুন: আমেরিকার নয়া প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন হাসিনার, কৌশলী বার্তা আওয়ামী লিগের

    উচ্ছেদ করতে পূর্ব-পরকল্পিত হামলা !

    এই হাজারি গলিতে (Bangladesh) স্বর্ণকার ও চট্টগ্রামে পাইকারি ওষুধের বাজার রয়েছে, যার কমপক্ষে ৭০ ভাগ ব্যবসায়ী হিন্দু। রয়েছে কয়েকটি মন্দিরও। মূলত মহামূল্যবান এই ব্যবসা কেন্দ্র থেকে হিন্দুদের উচ্ছেদ করে তা দখল করতেই চট্টগ্রামে সনাতনীদের ওপর সুপরিকল্পিত হামলা বলে অনেকেই অভিযোগ করছেন। সংখ্যালঘু হিন্দুদের অভিযোগ, সরাসরি মুসলিম ও জামাত সমর্থিত ব্যবসায়ীদের পক্ষ নিয়েছে সেনা, পুলিশ-সহ যৌথ বাহিনী এবং ইউনূস প্রশাসনের লোকজন। তাদের আরও দাবি, মঙ্গলবারের ঘটনাকে হাতিয়ার করে তারা পুলিশ ও সেনাকে কাজে লাগায়।

    কী বলছেন হিন্দু ব্যবসায়ীরা?

    স্থানীয় হিন্দুদের দাবি, চট্টগ্রামের হাজারি গলি এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে বাংলাদেশের যৌথ বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়। অভিযোগ, রাতে যৌথ বাহিনীর সদস্যরা হিন্দু দোকানিদের বাড়িতে ঢুকে লাঠিপেটা করে। আহতদের নব্বই ভাগই হিন্দু সম্প্রদায়ের মানুষ। সংঘর্ষ চলাকালে সেনা-পুলিশ নির্বিচারে গুলি চালায়। অনেক দোকান মালিক ও কর্মচারীকে আটক করা হয়েছে। রাতের দিকে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হলেও সকাল নাগাদ তা শিথিল করা হয়। সিল করা হয়েছে বহু দোকান। অন্যদিকে, যৌথ বাহিনীর অভিযোগ, পুলিশ ও সেনাকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয়েছে। যৌথ বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছেন।

    সেনাবাহিনী কি গণহত্যা শুরু করেছে?

    ব্যারিস্টার এবং সলিসিটর নিঝুম মজুমদার অভিযোগ করেছেন, ‘‘চট্টগ্রামের হাজারি গলিতে ঘরে-ঘরে ঢুকে সেনাবাহিনী হিন্দু ধর্মাবলম্বীদের হেনস্থা করছে, গ্রেফতার করছে। সেনাবাহিনী কি গণহত্যা শুরু করেছে? ত্রাসের রাজত্ব কায়েম করেছে অন্তর্বর্তী সরকার। সনাতনীরা জেগে উঠুন।’’ এসবের মাঝেই ইসকনের নাম জড়িয়ে তাদেক বিপাকে ফেলা এবং সংগঠনের সামাজিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ইসকন বাংলাদেশের নেতৃবৃন্দ। বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার হামলার ঘটনার প্রতিবাদে সামনের সারিতে দাঁড়িয়ে প্রতিবাদ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন যে সাধু, সেই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই দেশদ্রোহিতার ধারায় মামলা দায়ের করেছে। ওই মামলা প্রত্যাহারের দাবিতেও হিন্দুরা আন্দোলন চালিয়ে যাচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: জয়ের পরই ‘বন্ধু’ ট্রাম্পকে ফোন মোদির, ভাবী মার্কিন প্রেসিডেন্টের মুখে নমো-প্রশস্তি

    PM Modi: জয়ের পরই ‘বন্ধু’ ট্রাম্পকে ফোন মোদির, ভাবী মার্কিন প্রেসিডেন্টের মুখে নমো-প্রশস্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। অভিনন্দন জানাতে তাঁকে ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তার পরে ফোনের ও প্রান্ত থেকে যা শুনলেন, তাতে ভারতীয় হিসেবে গর্ব বোধ করবেন যে কেউই। মনে রাখতে হবে, ট্রাম্পের জয়ের পর বৈশ্বিকে নেতাদের মধ্যে তাঁকে প্রথম ফোনটি করেন ভারতের প্রধানমন্ত্রী।

    মোদি-ট্রাম্প বন্ধুত্ব (PM Modi)

    ট্রাম্পের সঙ্গে যে ক’জন বিশ্ব নেতার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তার মধ্যে অন্যতম মোদি। মোদির সম্মানেই ট্রাম্পের জমানায় আয়োজন করা হয়েছিল ‘হাউডি মোদি’র। বন্ধুত্বের সম্মানে পাল্টা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন মোদিও। গুজরাটের ওই অনুষ্ঠানের নাম ছিল ‘নমস্তে ট্রাম্প’। এর আগের দফায় ট্রাম্প যখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন, তখন মোদি ও ট্রাম্পের দেখা হয়েছিল তিনবার। মোদিই প্রথম বিদেশি রাষ্ট্রনেতা যিনি ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে ডিনারও করেছিলেন। এহেন ট্রাম্পের জয়ের খবর পেয়েই ফোন করেন ‘বন্ধু’ মোদি (PM Modi)।

    ট্রাম্পের মুখে কেবলই মোদি-স্তুতি

    সূত্রের খবর, দু’পক্ষের এই ফোনালাপে ট্রাম্পের মুখে শোনা গিয়েছে কেবলই মোদি-স্তুতি। ট্রাম্প জানিয়েছেন, গোটা বিশ্ব মোদিকে ভালোবাসে। মোদির প্রশংসা করে ট্রাম্প বলেন, “ভারত একটি দারুণ দেশ, প্রধানমন্ত্রী মোদি একজন দারুণ মানুষ। আমি মোদি ও ভারতকে সত্যিকারের বন্ধু বলে মনে করি।” ট্রাম্প জানান, মোদিই প্রথম আন্তর্জাতিক স্তরের কোনও নেতা, যিনি তাঁকে প্রথম শুভেচ্ছা জানান।

    আরও পড়ুন: নতুন বছরে ভারতে হবে কোয়াড সম্মেলন, আমেরিকার প্রতিনিধিত্ব করবেন ট্রাম্প

    এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, “আমার বন্ধু, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি দুর্দান্ত কথোপকথন হয়েছে, তাঁর দর্শনীয় বিজয়ের জন্য তাঁকে অভিনন্দন জানাচ্ছি। প্রযুক্তি, প্রতিরক্ষা, শক্তি, মহাকাশ এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে ভারত-মার্কিন সম্পর্ক আরও জোরদার করার জন্য আবার এক সঙ্গে কাজ করতে উন্মুখ।”

    ট্রাম্পের মুখে মোদি-প্রশস্তি শোনা গিয়েছে আগেও। বিভিন্ন সময় ট্রাম্প মোদির সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা বলেছেন। নির্বাচনী প্রচার পর্বেও ট্রাম্প বারংবার উল্লেখ করেছেন তাঁর সঙ্গে মোদির সম্পর্কের কথা। মোদির ভূয়সী প্রশংসাও শোনা গিয়েছেন একাধিক নির্বাচনী জনসভায়। মোদিকে (PM Modi) ট্রাম্প (Donald Trump) ‘মহান ব্যক্তি’, ‘মহান নেতা’ ও ‘ভালো বন্ধু’ বলেও উল্লেখ করেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Donald Trump: নতুন বছরে ভারতে হবে কোয়াড সম্মেলন, আমেরিকার প্রতিনিধিত্ব করবেন ট্রাম্প

    Donald Trump: নতুন বছরে ভারতে হবে কোয়াড সম্মেলন, আমেরিকার প্রতিনিধিত্ব করবেন ট্রাম্প

    মাধ্যম নিউজ ডেস্ক: আয়োজক দেশ ‘বন্ধু’ ভারত। আর ভারতের পড়শি দেশ চিনের সঙ্গে আমেরিকার সম্পর্ক অম্ল-মধুর। ২০২৫ সালে ভারতে হচ্ছে কোয়াড সম্মেলন (QUAD Summit)। এই সম্মেলনে যোগ দিতে পারেন ভাবী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, চিনকে চাপে রাখতেই কোয়াডের সদস্য দেশগুলির সঙ্গে বন্ধুত্বের গাঁটছড়া আরও পোক্ত করতে চান ট্রাম্প। সেই কারণেই তিনি যোগ দিতে পারেন ভারতের আয়োজনে হতে চলা কোয়াড সম্মেলনে। তিনি যে এই সম্মেলনে যোগ দেবেন, তার ইঙ্গিত মিলেছিল প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার ঢের আগেই।

    কোয়াডের গুরুত্ব (Donald Trump)

    কোয়াড হল একটি আনুষ্ঠানিক কৌশলগত ফোরাম, যেখানে চারটি দেশ রয়েছে। এগুলি হল ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপান। কোয়াডের প্রধান উদ্দশ্যেগুলির অন্যতম হল একটি উন্মুক্ত, সমৃদ্ধশালী এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য কাজ করা। এই প্যাসিফক অঞ্চলেই ইদানিং ‘খবরদারি’ করে বেড়াচ্ছে চিন। সেই কারণেই কোয়াড সম্মেলনে ট্রাম্পের যোগদান তাৎপর্যপূর্ণ বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।

    আয়োজক দেশ ভারত

    এ বছরই সেপ্টেম্বর মাসে কোয়াড সম্মেলন হওয়ার কথা ছিল ভারতে। শীর্ষ নেতাদের সময়সূচির (Donald Trump) সমস্যার কারণে এই সম্মেলন হয়েছিল নিউ ইয়র্কে। তাই ২০২৫ সালে কোয়াড সম্মেলনের আয়োজক দেশ ভারত। সেপ্টেম্বরের ওই সম্মেলনে যোগ দিতে আমেরিকা গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে কোয়াডের সদস্য দেশগুলির সঙ্গে বৈশ্বিক নানা বিষয়ে আলোচনা করেন তিনি।

    আরও পড়ুন: ‘সুপার অ্যাপ’ আনছে রেল, এক অ্যাপেই সব মুশকিল আসান, কী কী সুবিধা মিলবে?

    নয়াদিল্লিতে কোয়াড সম্মেলন হলেও, কবে হবে, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। ২০২১ সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত কোয়াডের কোনও সম্মলেন নতুন বছরের গোড়ার দিকে হয়নি। এদিকে, মার্কিন প্রেসিডেন্টরা সাধারণত শপথ নেন ২০ জানুয়ারি। তাই ধরেই নেওয়া যায় যে ট্রাম্প প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পরেই হবে কোয়াড সম্মেলন। সে ক্ষেত্রে ইচ্ছেপূরণ হবে ট্রাম্পেরও। কোয়াড সম্মলেনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন তিনি। ভারতীয় এক সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী বছরের কোয়াড সম্মেলনে (QUAD Summit) আমেরিকার হয়ে প্রতিনিধিত্ব করবেন ট্রাম্পই (Donald Trump)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Indian Railways: ‘সুপার অ্যাপ’ আনছে রেল, এক অ্যাপেই সব মুশকিল আসান, কী কী সুবিধা মিলবে?

    Indian Railways: ‘সুপার অ্যাপ’ আনছে রেল, এক অ্যাপেই সব মুশকিল আসান, কী কী সুবিধা মিলবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: মোদি সরকারের আমলে রেলে সব চেয়ে বেশি যে দিকটায় গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা হল যাত্রী স্বাচ্ছন্দ্য। যাত্রীরা যাতে ভারতের ‘লাইফ লাইনে’ চড়ে আরামদায়ক সফর করতে পারেন, সেদিকেই নজর দিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। এই যাত্রীদেরই সুবিধার্থে এবার নয়া একটি মোবাইল অ্যাপ আনছে তারা। রেল সূত্রে খবর, এই ডিসেম্বরেই রেলের যাত্রীরা ব্যবহার করতে পারবেন এই ‘সুপার অ্যাপ’ (Super App)। এই একটা অ্যাপেই মিলবে ট্রেনের টিকিট বুকিং, প্ল্যাটফর্ম টিকিট, খাবার অর্ডার, ট্রেনের শিডিউল মনিটর ইত্যাদি যাবতীয় সুবিধা।

    আসছে সুপার অ্যাপ (Indian Railways)

    রেলের সুপার অ্যাপ তৈরি করেছে সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন। বর্তমানে নানা পরিষেবা দিতে বিভিন্ন মোবাইল অ্যাপ রয়েছে রেলের। এক্সপ্রেস ট্রেনের বুকিং, ক্যান্সেল এবং মডিফিকেশনের কাজ হয় আরআরসিটিসি রেল কানেক্ট (Rail Connect) অ্যাপের মাধ্যমে। ট্রেনে সফর করার সময় খাবার অর্ডার দেওয়ার জন্য রয়েছে আইআরসিটিসি ই-কেটারিং ফুড অন ট্র্যাক অ্যাপ (IRCTC e-Catering Food on Track)। রেল পরিষেবা নিয়ে অভিযোগ জানাতে রয়েছে রেল মদত (Rail Madad) অ্যাপ। রেলের অসংরক্ষিত টিকিট মেলে ইউটিএস (UTS) অ্যাপের মাধ্যমে। ট্রেনের রানিং স্টেটাস জানা যায় ন্যাশনাল ট্রেন এনকোয়্যারি সিস্টেম অ্যাপের মাধ্যমে (Indian Railways)। এই সব পরিষেবাই এবার মিলবে একটি মাত্র অ্যাপে, রেল যার নাম দিয়েছে ‘সুপার অ্যাপ’।

    আরও পড়ুন: জয়ী হতে চলেছেন ট্রাম্প, সিঁদুরে মেঘ দেখছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস

    কী বলছে রেল

    রেলের এক প্রবীণ আধিকারিক বলেন, “সিআইআইএস এবং যাত্রীদের মধ্যে ইন্টারফেস হিসেবে কাজ করবে আইআরসিটিসি। পরিকল্পিত সুপার অ্যাপ এবং আইআরসিটিসির মধ্যে ইন্টিগ্রেশনের কাজ চলছে।” তিনি জানান, এই অ্যাপ চালু হলে রেলের বিভিন্ন পরিষেবা এক ছাতার তলায় চলে আসবে। বর্তমানে প্রচুর মানুষ রেলের অ্যাপগুলি ব্যবহার করেন। শুধু আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপ ডাউনলোড হয়েছে ১০ কোটিরও বেশি। সুপার অ্যাপে যেহেতু আরও বেশি পরিষেবা মিলবে, তাই বাড়বে ব্যবহারকারীর সংখ্যাও। রেলের ওই কর্তা বলেন, “সুপার অ্যাপকে (Super App) নয়া রোজগারের রাস্তা হিসেবে দেখছে আইআরসিটিসি (Indian Railways)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 07 November 2024: পেটের সমস্যা বাড়তে পারে এই রাশির জাতকদের

    Daily Horoscope 07 November 2024: পেটের সমস্যা বাড়তে পারে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) কোনও নিয়ম লঙ্ঘন করার জন্য আপনাকে বিপদে পড়তে হতে পারে।

    ২) উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ।

    ৩) দিনটি প্রতিকূল।

    বৃষ

    ১) কোনও ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে।

    ২) অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন।

    ৩) সতর্ক থাকবেন সব বিষয়ে।

    মিথুন

    ১) কারও কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে।

    ২) সামাজিক সুনাম লাভ বা প্রতিপত্তি বিস্তারের যোগ।

    ৩) বাণীতে সংযম জরুরি।

    কর্কট

    ১) সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা।

    ২) আজ আপনাকে অবাক করে দেওয়া কোনও সুখবর আসতে পারে।

    ৩) সবাইকে ভালোভাবে কথা বলুন।

    সিংহ

    ১) সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটে যেতে পারে।

    ২) অপরের উপকার করতে গেলে বিপদ হতে পারে।

    ৩) প্রতিকূল কাটবে দিনটি।

    কন্যা

    ১) বাতজ রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা।

    ২) কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভাল হবে।

    ৩) দিনটি অনুকূল।

    তুলা

    ১) বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, চুরির ভয় রয়েছে।

    ২) আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে।

    ৩) দিনটি মোটামুটি কাটবে।

    বৃশ্চিক

    ১) জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার শুভ দিন।

    ২) শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে।

    ৩) আশাহত।

    ধনু

    ১) বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকুন।

    ২) সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন।

    ৩) ধৈর্য ধরতে হবে।

    মকর

    ১) পেটের সমস্যা বাড়তে পারে।

    ২) ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ করতে পারবেন।

    ৩) গুরুজনের পরামর্শ মেনে চলুন।

    কুম্ভ

    ১) ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়।

    ২) মাথাগরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে।

    ৩) আশা পূরণ।

    মীন

    ১) ভাই-বোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন।

    ২) দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ।

    ৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে দিনটি।

     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jammu And Kashmir: ৩৭০ ধারা ফেরাতে প্রস্তাব পাশ জম্মু-কাশ্মীর বিধানসভায়

    Jammu And Kashmir: ৩৭০ ধারা ফেরাতে প্রস্তাব পাশ জম্মু-কাশ্মীর বিধানসভায়

    মাধ্যম নিউজ ডেস্ক: দিন কয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভূস্বর্গে (Jammu And Kashmir) দাঁড়িয়ে বলেছিলেন, “পৃথিবীর কোনও শক্তিই আর ৩৭০ ধারা ফেরাতে পারবে না।” আর ৬ নভেম্বর, বুধবার জম্মু-কাশ্মীরে (Jammu And Kashmir) ফের ৩৭০ ধারা ফেরাতে চেয়ে প্রস্তাব পাশ হল জম্মু-কাশ্মীর বিধাসভায়। এদিন সভায় প্রস্তাবটি পেশ করে রাজ্যের শাসক দল ন্যাশনাল কনফারেন্স।

    বিধানসভায় হট্টগোল (Jammu And Kashmir)

    প্রস্তাবের বিরোধিতা করেন বিজেপি বিধায়করা। দু’পক্ষের চিৎকার-চেঁচামেচিতে বিধানসভা কার্যত পরিণত হয় হট্টমেলায়। পরে অবশ্য ধ্বনিভোটে পাশ হয়ে যায় প্রস্তাবটি। এনিয়ে এদিন বিধানসভায় কোনও আলোচনাই হয়নি। ছ’বছর পরে গত সোমবার অধিবেশন বসে জম্মু-কাশ্মীর বিধানসভায়। প্রথম দিনেই ৩৭০ ধারা বাতিল নিয়ে উত্তেজনার সৃষ্টি হয় বিধানসভায়। সেদিন বিধানসভার স্পিকার ন্যাশনাল কনফারেন্স বিধায়ক রহিম রাঠেদার জানিয়েছিলেন এই ধরনের প্রস্তাব তিনি অনুমোদন করছেন না। সেদিন প্রস্তাবটি পেশ করেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির দল।

    প্রস্তাব পেশ উপমুখ্যমন্ত্রীর

    বুধবার শাসক দলের তরফে প্রস্তাবটি পেশ করেন উপমুখ্যমন্ত্রী সুরিন্দর কুমার চৌধুরী। তিনি বলেন, “কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের কারণে বাইরের লোকজনও সেখানকার জমি কিনছেন। তাই অসুবিধার মুখ পড়তে হচ্ছে স্থানীয়দের।” প্রস্তাবের বিরোধিতা করে (Jammu And Kashmir) রাজ্যের বিরোধী দলনেতা সুনীল শর্মা বলেন, “উপরাজ্যপালের ভাষণ নিয়ে আলোচনার পরিবর্তে প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে।” এনসির আনা প্রস্তাবকে সমর্থন করে কংগ্রেস। বিরোধিতা করে বিজেপি। পদ্ম-বিধায়করা স্লোগান দিতে থাকেন ‘অগাস্ট ৫ জিন্দাবাদ’, ‘জয় শ্রীরাম’, ‘বন্দে মাতরম’, ‘জাতীয় বিরোধী অ্যাজেন্ডা নেহি চলেগা’, ‘পাকিস্তানি অ্যাজেন্ডা নেহি চলেগা’।

    আরও পড়ুন: জয়ী হতে চলেছেন ট্রাম্প, সিঁদুরে মেঘ দেখছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস

    প্রস্তাবে কেন্দ্রের কাছে ৩৭০ ধারা ফেরানোর বিষয়ে জম্মু-কাশ্মীরের নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনার আর্জি জানানো হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা সুনীল শর্মা সরব হয়েছেন স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে (Jammu And Kashmir)। তিনি বলেন, “আমাদের কাছে খবর আছে যে আপনি গতকাল মন্ত্রীদের একটি বৈঠক ডেকেছিলেন এবং নিজেই প্রস্তাবের খসড়া তৈরি করেছেন।”

    প্রসঙ্গত, ২০১৯ সালে ভারতীয় সংবিধানের ৩৭০ নম্বর ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরের বিশেষ অধিকার লোপ করেছিল নরেন্দ্র মোদি সরকার। সেই মামলার রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ৩৭০-এ জম্মু ও কাশ্মীরকে যে বিশেষ অধিকার দেওয়া হয়েছিল (Article 370), তা সাময়িক (Jammu And Kashmir)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • Madhyom: জামিন পেলেন ‘মাধ্যম’-এর দুই সাংবাদিক, পুলিশি হানায় সরব সুকান্ত-শমীক

    Madhyom: জামিন পেলেন ‘মাধ্যম’-এর দুই সাংবাদিক, পুলিশি হানায় সরব সুকান্ত-শমীক

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘মাধ্যম’ (Madhyom) ডিজিটাল মিডিয়ার দুই সাংবাদিককে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ গ্রেফতার করেছিল। বুধবার দুই সাংবাদিককে বিধাননগর আদালতে তোলা হলে বিচারক তাঁদের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন। ঠিক কী হয়েছিল মঙ্গলবার? সম্প্রতি কালীপুজোয় দক্ষিণদাড়িতে একটি অশান্তিকে কেন্দ্র করে হওয়া ঘটনার প্রতিবেদন মাধ্যম ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হয়। তার ভিত্তিতেই পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে এফআইআর দায়ের করে মঙ্গলবার ‘মাধ্যম’ কমিউনিকেশন প্রাইভেট লিমিটেডের অফিসে তল্লাশি অভিযানে চলে আসে। দীর্ঘ জেরার পর দুই সাংবাদিককে গ্রেফতার করে। এদিন দুজনই আদালতে জামিন পেয়ে যান।  

    কড়া সমালোচনা করলেন সুকান্ত? (Madhyom)

    এই ঘটনা নিয়ে রাজ্যজুড়ে নিন্দার ঝড় বইছে। উত্তর ২৪ পরগনার নিউ বারাকপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে ‘মাধ্যম’ (Madhyom) ডিজিটাল মিডিয়া অফিসে পুলিশি হানা নিয়ে বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘ গণতন্ত্রের ওপর হামলা। মাধ্যম অফিসে পুলিশি হানা, ল্যাপটপ বাজেয়াপ্ত করার পাশাপাশি সাংবাদিকদের গ্রেফতার করার ঘটনা জরুরি অবস্থার শামিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা থাকলে জরুরি অবস্থা জারি করে দিতেন। উগ্রপন্থীদের সঙ্গে এই ধরনের আচরণ করা উচিত। কিন্তু, এই রাজ্যে তা আমরা করতে দেখিনি। মহামান্য আদালতের কাছে আবেদন এই ঘটনার পরিপ্রেক্ষিতে দৃষ্টান্তমূলক আদেশ দেওয়া হোক, যাতে পুলিশ এই ধরনের কাজ করতে না পারে। এটা পুলিশ অপরাধ করেছে। পুলিশের বিরুদ্ধে মামলা হওয়া দরকার।”

    কী বললেন শমীক ভট্টাচার্য?

    এই ঘটনা (Madhyom) নিয়ে সরব হয়েছেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যও। তিনি বলেন, ‘‘রাজ্যে সাম্প্রদায়িক বিভাজন বাড়ছে। দক্ষিণদাঁড়ি এলাকায় রাজ্যের এক মন্ত্রীর বাড়়ির কাছে কালী মন্দিরে হামলা চালানোর ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটি মাধ্যমের সাংবাদিকরা তুলে ধরেছিলেন। আগুন জ্বলছে, পাথর ছোড়া হচ্ছে। সেই প্রকৃত সত্য ঘটনাটি পোস্ট করা কি অপরাধ? তারপর পুলিশ ওই মিডিয়ার অফিসে হানা দেয়। দুজন সাংবাদিককে গ্রেফতার করে। এদিন আদালতে সাতদিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছিল। আদালতের ওপর মানুষের ভরসা রয়েছে। বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেছে। ’’ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share