Tag: Bengali news

Bengali news

  • Pakistani Arrested: মার্কিন মুলুকে হামলার ষড়ষন্ত্র, গণহত্যার পরিকল্পনা, গ্রেফতার পাক তরুণ

    Pakistani Arrested: মার্কিন মুলুকে হামলার ষড়ষন্ত্র, গণহত্যার পরিকল্পনা, গ্রেফতার পাক তরুণ

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন মুলুকে (New York Terror Plot) হামলা চালানোর ষড়ষন্ত্র করার অভিযোগে গ্রেফতার পাক তরুণ (Pakistani Arrested)। বর্তমানে কানাডায় বাস করে বছর কুড়ির ওই তরুণ। ইসলামিক স্টেটের সমর্থনে নিউ ইয়র্কের ব্রুকলিনে একটি ইহুদি কেন্দ্রে গণহত্যার পরিকল্পনা করার অভিযোগে গ্রেফতার করা হয় ওই পাকিস্তানি নাগরিককে। জানা গিয়েছে, ইজরায়েলের ওপর হামাসের হামলার বর্ষপূর্তিতে ওই হামলার পরিকল্পনা করেছিল ওই পাকিস্তানি তরুণ।

    কানাডায় গ্রেফতার পাক তরুণ (Pakistani Arrested)

    অভিযুক্ত তরুণের নাম শাহজেব খান ওরফে শাহজেব জাদুন। তার বিরুদ্ধে যত বেশি সম্ভব ইহুদিকে হত্যা করার জন্য স্বয়ংক্রিয় ও আধা-স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। মার্কিন বিচার বিভাগের দাবি, শাহজেব সীমান্ত পেরিয়ে কানাডা থেকে আমেরিকায় যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় কুইবেকের ওরমসটাউন এলাকা থেকে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ তাকে গ্রেফতার করে।

    কী বলছে পুলিশ

    পুলিশ জানিয়েছে, ধৃত তরুণ ইসলামিক স্টেট সমর্থকদের একটি অফলাইন সেল তৈরির ইচ্ছে প্রকাশ করেছিল। প্রশাসনের কর্তাদের আক্রমণ করতে অ্যাসল্ট রাইফেল, গোলাবারুদ এবং অন্য উপকরণ জোগাড়ের নির্দেশ দিয়েছিল সে। নিউইয়র্ক শহরে প্রচুর ইহুদি বাস করেন। তাই ওই পাক তরুণ টার্গেট করেছিল নিউইয়র্ককে।

    জানা গিয়েছে, ২০২৩ সালের নভেম্বরে আইএসআইএসের প্রতি অনলাইনে সে সমর্থন প্রকাশ করে (Pakistani Arrested)। পরে বিলি করতে থাকে প্রচার সামগ্রী। এনক্রিপ্ট করা মেসেজ অ্যাপ্লিকেশনগুলোয় অন্যদের সঙ্গে জড়িত ছিল সে। পরে সে প্রশাসনের দুই কর্তার সঙ্গে যোগাযোগ করে। সীমান্ত পেরিয়ে হামলা চালানোর পরিকল্পনা সম্পর্কে তাদের জানায়। ওই পাক তরুণ ইহুদিদের ওপর হামলা চালানোর জন্য বেছে নিয়েছিল ৭ ও ১১ অক্টোবর।

    আরও পড়ুন: “এনআরসি’তে আবেদন না করলে মিলবে না আধার”, বড় ঘোষণা অসমের মুখ্যমন্ত্রীর

    এই দু দিনের একটি হামাসদের ওপর আক্রমণের বার্ষিকী, অন্যটি ইয়োম কিপ্পুরের। ওই তরুণের বিরুদ্ধে একটি নির্দিষ্ট বিদেশি সন্ত্রাসী সংগঠনকে মেটিরিয়াল সাপোর্ট দেওয়া এবং সম্পদ দেওয়ার দেওয়ার চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে (New York Terror Plot)। দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ২০ বছর কারাদণ্ড হতে পারে (Pakistani Arrested)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • RG Kar Case: ‘আলো নিভিয়ে’ প্রতিবাদ, কর্মসূচিতে শুধু সিইএসসি এলাকায় সামিল প্রায় ৪৪ লক্ষ মানুষ!

    RG Kar Case: ‘আলো নিভিয়ে’ প্রতিবাদ, কর্মসূচিতে শুধু সিইএসসি এলাকায় সামিল প্রায় ৪৪ লক্ষ মানুষ!

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর হত্যাকাণ্ডের (RG Kar Case) প্রতিবাদে ডাক্তার সমাজ রাতের ‘আলো নিভিয়ে’ মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে নামার ডাক দিয়েছিল। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন প্রায় ৪৪ লক্ষ মানুষ। এমনকী যোগদান করেছিলেন সমাজের নানাস্তরের মানুষ। অনেকে রাস্তার প্রতিবাদ মিছিল বা জমায়েতেও যোগ দিয়েছিলেন। আবার কেউ কেউ বাড়িতে মোমবাতি, প্রদীপ জ্বালিয়ে মৌন প্রতিবাদে সামিল হয়েছেন। চারদিকে একটাই আওয়াজ উঠেছিল ‘অভয়ার খুনিদের ফাঁসি চাই, ন্যায় বিচার চাই’। উল্লেখ্য এই দিনে অন্যান্য রাতের থেকে বিদ্যুৎ খরচ কম হয়েছে। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিইএসসি-র পরিসংখ্যানেই এমনটা জানা গিয়েছে।

    বিদ্যুৎ খরচ হয়েছিল মোট ১,৭৯৬ মেগাওয়াট (RG Kar Case)

    গত ৪ সেপ্টেম্বর অভয়ার হত্যাকাণ্ডের প্রতিবাদে (RG Kar Case) আলো বন্ধ করে প্রতীকী প্রতিবাদ করেন ডাক্তাররা। আঁধার নেমে এসেছিল সর্বত্র। সিইএসসি-র দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, গত বুধবার রাত ৯টা ৪৫মিনিট নাগাদ মোট বিদ্যুৎ খরচ হয়েছে ১,৬৭৭ মেগাওয়াট। অন্যান্য দিনের চেয়ে যা উল্লেখ্যযোগ্যভাবে কম। তার ঠিক আগের দিনই অর্থাৎ, মঙ্গলবার রাতে ওই সময়ে সিইএসসি এলাকায় বিদ্যুৎ খরচ হয়েছিল মোট ১,৭৯৬ মেগাওয়াট। সোমবার রাতে পৌনে ১০টা নাগাদ বিদ্যুৎ খরচের পরিমাণ ১,৭৮৯ মেগাওয়াট। অঙ্কের হিসেবে ১ মেগাওয়াট আসলে ১০ লক্ষ ওয়াটের সমান। ফলে বুধবার রাতে ১১ কোটি ৯০ লক্ষ ওয়াট বিদ্যুৎ কম খরচ হয়েছে শুধু সিইএসসি এলাকায়।

    ৪৪ লক্ষ মানুষ ঘরের আলো নিভিয়েছিলেন

    বিশেষজ্ঞরা বলছেন, একটি টিউবলাইটে ২৫ ওয়াট বিদ্যুৎ খরচ হয়। ১১ কোটি ৯০ লক্ষ মেগাওয়াটের হিসেব করলে দেখা গিয়েছে, ৪ সেপ্টেম্বর রাতে কলকাতা এবং শহরতলির প্রায় ৪৪ লক্ষ মানুষ ঘরের আলো নিভিয়ে প্রতিবাদ (RG Kar Case) করেছিলেন। ফলে এই সংখ্যাটা কম নয়। বোঝা যায়, তা সমাজে ব্যাপক সাড়া ফেলেছিল। আগামী ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। ঠিক তার আগে রবিবার রাতে আবার ‘রাত দখল’ কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনরত পড়ুয়ারা।

    আরও পড়ুনঃ অভয়ার খুনের দিন রক্ত ধুতে হাসপাতালের রুমে স্নান করেন জুনিয়র ডাক্তার! বিস্ফোরক তথ্য

    মেয়েরা রাত দখল করেছিল

    নির্যাতিতার (RG Kar Case) জন্য ন্যায়বিচারের দাবিতে গত ১৪ অগাস্ট মেয়েদের রাত দখলের ডাক দিয়েছিলেন প্রতিবাদী মানুষ। জুনিয়র ডাক্তার, সাধারণ ছাত্র সমাজ, শিক্ষক, অধ্যাপক, আইনজীবী, ইঞ্জিনিয়ার, ইউ টিউবার-সহ সামজের একাধিক বর্গের মানুষ, বিভিন্ন সামজিক সংগঠন, রাজনৈতিক দল, স্বতঃস্ফূর্ত ভাবে আন্দোলন করছেন। কলকাতার সঙ্গে দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বই-সহ একাধিক শহরে আন্দোলনের প্রভাব ব্যাপক ভাবে পড়েছে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Pakistan: ভারতের দাবিই সত্যি প্রমাণিত হল, কার্গিল যুদ্ধে জড়িত থাকার কথা কবুল পাকিস্তানের!

    Pakistan: ভারতের দাবিই সত্যি প্রমাণিত হল, কার্গিল যুদ্ধে জড়িত থাকার কথা কবুল পাকিস্তানের!

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষমেশ কার্গিল যুদ্ধে (Kargil War) জড়িত থাকার কথা কবুল করে নিল পাকিস্তান (Pakistan)। সে দেশের প্রতিরক্ষা দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রাওয়ালপিন্ডিতে। সেখানেই বক্তৃতা দিচ্ছিলেন পাক সেনা প্রধান জেনারেল আসিম মুনির।

    কার্গিল যুদ্ধ কবুল (Pakistan)

    এই অনুষ্ঠানে কার্গিল যুদ্ধে পাকিস্তানের যোগের কথা কবুল করেন তিনি। জানান, ১৯৬৫, ১৯৭১ এবং ১৯৯৯ সালে কার্গিলের যুদ্ধে তাঁদের অনেক সৈন্য প্রাণ দিয়েছেন। তিনি বলেন, “১৯৪৮, ১৯৬৫, ১০৭১ বা ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধ হোক, হাজার হাজার সৈন্য পাকিস্তান ও ইসালমের জন্য তাঁদের জীবন উৎসর্গ করেছেন।” প্রসঙ্গত, পাক সেনা কখনওই কার্গিল যুদ্ধে তাদের জড়িত থাকার কথা প্রকাশ্যে স্বীকার করেনি। তারা এতদিন দাবি করে এসেছে, কার্গিল যুদ্ধ ‘মুজাহিদিন’ বা মুক্তি যোদ্ধাদের কাজ।

    কার্গিল যুদ্ধ

    ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধ হয়। তখন ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। ওই যুদ্ধে গোহারা হারে পাক সেনা। লাদাখে টানা প্রায় তিন মাস যুদ্ধ করে টাইগার হিল-সহ কার্গিল সেক্টরে নিয়ন্ত্রণরেখায় ভারতের অংশের যে জায়গাটা অনুপ্রবেশকারীরা দখল করে রেখেছিল, তা পুনরুদ্ধার করে ভারত। পরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনও পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে কার্গিল সেক্টর থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেন।

    আরও পড়ুন: তিনটি জঙ্গি ঘাঁটি ধ্বংস, অশান্ত মণিপুর নিয়ে মন্ত্রিসভার জরুরি বৈঠক মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের

    যুদ্ধের পর থেকেই ভারত দাবি করে আসছে, কার্গিল যুদ্ধের নেপথ্যে রয়েছে পাকিস্তান। কাশ্মীরের ওপর তাদের দাবি জাহির করতেই এলাকা দখল করেছিল তারা। যে দখলদারদের হটিয়ে কার্গিল পুনরুদ্ধার করে ভারতীয় সেনা। কার্গিল যুদ্ধে যে পাক সেনা জড়িত, তার একাধিক প্রমাণ রয়েছে বলে দাবি করেছে ভারত। এর মধ্যে রয়েছে যুদ্ধবন্দি, তাদের পে বুক, ইউনিফর্ম এবং অস্ত্র। কার্গিল যুদ্ধে নিহত কয়েকজন পাক সেনার দেহ নিতে অস্বীকার করে পাকিস্তান। সেই দেহগুলোকে কবর দেয় ভারত।

    কার্গিল যুদ্ধে শহিদ হন ভারতের ৫৪৫ জন সেনা। পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে যুদ্ধ জয়ের স্মরণে ফি বছর ২৬ জুলাই দিনটিকে কার্গিল (Kargil War) বিজয় দিবস হিসেবে পালন করে ভারত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Rape-Murder: অভয়ার খুনের দিন রক্ত ধুতে হাসপাতালের রুমে স্নান করেন জুনিয়র ডাক্তার! বিস্ফোরক তথ্য

    RG Kar Rape-Murder: অভয়ার খুনের দিন রক্ত ধুতে হাসপাতালের রুমে স্নান করেন জুনিয়র ডাক্তার! বিস্ফোরক তথ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর হাসপাতালে (RG Kar Rape-Murder) চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় এবার আরও বিস্ফোরক তথ্য সামনে উঠে এসেছে। এবার সিবিআই-এর রেডারে এক জুনিয়র ডাক্তার। ৯ অগাস্ট ঘটনার দিন চেস্ট মেডিসিন বিভাগের ভেঙে ফেলা বাথরুমে স্নান করেছিলেন ওই জুনিয়র ডাক্তার। নার্সকে তিনি নাকি বলেছিলেন, গায়ে রক্তের দাগ লেগে আছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (CBI) তদন্তে অভয়ার মামলায় উঠে আসা এই তথ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

    জামায় রক্তের দাগ লেগে গিয়েছে (RG Kar Rape-Murder)

    সূত্রে জানা গিয়েছে, কর্তব্যরত নার্স বলেন, “ওই জুনিয়র ডাক্তার আমাকে বলেছিলেন, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স ওয়ার্ডের ৪ নম্বর বেডে (RG Kar Rape-Murder) একজন মহিলা রোগী ছিলেন। তাঁকে পিআরবিসি দেওয়ার সময় জামায় রক্তের দাগ লেগে গিয়েছে।” এখন প্রশ্ন উঠেছে, পিআরবিসি দেওয়ার সময় কি কোনও কর্তব্যরত নার্স এই ঘটনার সাক্ষী ছিলেন? প্রশ্নের জবাব খুঁজতে এবার নার্সদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একই নার্সকে জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে, ওই জুনিয়র ডাক্তারকে আগে কোনও সময় তিনি দেখেননি। তাছাড়া নাম জানতে চাইলেও জানাননি।

    আরও পড়ুনঃ জনতার রায় জানতে রাস্তাতেই ‘আদালত’ জুনিয়র ডাক্তারদের, চলছে ‘অভয়া ক্লিনিক’

    সিবিআই সূত্রে বক্তব্য

    অপর দিকে সিবিআইকে (CBI), নার্স যে বয়ান দিয়েছেন, সেই সূত্রে জানা গিয়েছে, রাত ৯টা নাগাদ তাড়াহুড়ো করে রেজিস্ট্যান্স ওয়ার্ডে ঢোকেন জুনিয়র ডাক্তার। ফ্রিজ খুলে কিছু একটা খোঁজ করছিলেন তিনি। নার্স জানতে চাইলে জুনিয়র ডাক্তার বলেন, পিআরবিসি খুঁজছেন। এক রোগীকে দেবেন। যেহেতু শীতল পিআরবিসি চালানো যায় না, তাই রাত সড়ে ১০টা নাগাদ এসে পিআরবিসি চালান। রাত আড়াইটে পর্যন্ত চলে। এই সময়ের মধ্যে দু’বার রোগীর কাছে গিয়েছিলেন তিনি। তাঁর হাতে গ্লাভস ঠিকমতো পরা রয়েছে কিনা, তা জানতে চাইলে, নার্সকে জুনিয়র ডাক্তার বলেন, গায়ে রক্ত লেগে আছে, তাই স্নান করব। যদিও মাত্র আড়াই হাত দূরে থাকলেও নার্সের নজরে রক্ত আসেনি। তবে ওই ডাক্তার ট্রান্সফিউশন নোট দিয়েছিলেন (RG Kar Rape-Murder)। উল্লেখ্য ঠিক ওই সময়ের মধ্যে আরও এক জুনিয়র ডাক্তার ওই ওয়ার্ডে এসেছিলেন। তবে তা সাড়ে ১০টার আগের ঘটনা। নার্স জানতে চেয়েছিলেন, কে পিআরবিসি চালাবেন? কিন্তু জুনিয়র বলেন, আগেরজনই অর্থাৎ যাকে নার্স আগে কোনওদিন দেখেননি, তিনিই চালাবেন। বর্তমানে সেই জুনিয়র ডাক্তারের খোঁজ করছে সিবিআই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paralympics 2024: প্যারালিম্পিক্সে সোনা জিতলেন নভদীপ, ভারতের পদক সংখ্যা বেড়ে ৩০ ছুঁয়ে ফেলল

    Paralympics 2024: প্যারালিম্পিক্সে সোনা জিতলেন নভদীপ, ভারতের পদক সংখ্যা বেড়ে ৩০ ছুঁয়ে ফেলল

    মাধ্যম নিউজ ডেস্ক: লক্ষ্য স্থির রেখে নিজের সেরাটা দিলেই মিলবে সাফল্য। প্যারিস প্যারালিম্পিক্সে (Paralympics 2024) সোনা জিতে এবার সেটাই প্রমাণ করলেন জ্যাভলিন থ্রোয়ার নভদীপ সিং। তাঁর হাত ধরে প্যারিস প্যারালিম্পিক্সে আরও একটি সোনা জিতল ভারত। এনিয়ে দেশের পদক জয়ের সংখ্যা দাঁড়়াল ৩০টি। স্বাভাবিকভাবে প্যারালিম্পিক্সে নতুন করে আরও একটি সোনা জয়ের খবর জানাজানি হতেই উচ্ছ্বসিত দেশবাসী।

    তিনবারের চেষ্টায় সেরাটা দেন নভদীপ (Paralympics 2024)

    প্যারালিম্পিক্সে (Paralympics 2024) জ্যাভলিনে প্রথম থ্রো ফাউল করেন ২৩ বছর বয়সি হরিয়ানার প্যারা অ্যাথলিট নভদীপ। দ্বিতীয় থ্রোয়ে তিনি ৪৬.৩৯ মিটার ছোড়েন। এর ফলে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসেন তিনি। তৃতীয় থ্রোয়ে নিজের সেরাটা দেন। কেরিয়ারের সেরা ৪৭.৩২ মিটার ছুড়ে প্যারালিম্পিক্সের রেকর্ড ভেঙে দেন নভদীপ। কিন্তু, ইরানের বেইত সায়াহ সাদেঘ সেই রেকর্ডও ভেঙে দেন। এর ফলে সোনা জিতে নেন ইরানের খেলোয়াড়। রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয় নভদীপকে। কিন্তু, এর কিছু পরে ইরানের খেলোয়াড়কে বাতিল করে দেওয়া হয়। সোনা তুলে দেওয়া হয় নভদীপকে। প্যারালিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ে এর আগে বিশ্বরেকর্ড ছিল চিনের পেংজিয়াং সানের দখলে। জানা গিয়েছে, ২০১৬ সালে নীরজ চোপড়াকে দেখে কেরিয়ার শুরু তাঁর। ২০১৭ সালে দুবাইয়ে এশিয়ান ইউথ প্যারা গেমসে সোনা জিতেছিলেন। ২০২০ টোকিও অলিম্পিক্সে চতুর্থ স্থানে শেষ করেন নভদীপ।  ২০২৪-এ জাপানে প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন। আর এবার ২০২৪ প্যারিস (Paris) প্যারালিম্পিক্সের সোনা জিতে নিজের যোগ্যতা প্রমাণ করলেন তিনি।

    আরও পড়ুন: চিনা রাষ্ট্রদূতের মুখে জামাত প্রশস্তি, বাংলাদেশে ঢোকার চেষ্টা বেজিংয়ের!

    প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

    ভারতের ঝুলিতে (Paralympics 2024) একের পর এক পদক আসতেই উচ্ছ্বসিত দেশবাসী। প্রধানমন্ত্রীও সকল খেলোয়াড়কে ব্যক্তিগতভাবে উৎসাহিত করেছেন। এর আগে পদক জয়ের জন্য প্রধানমন্ত্রী দুই অ্যাথলিট প্রবীণ কুমার ও হোকাতো হোতোড়ে সেমা-কে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। এবার সেই তালিকায় যোগ হল নভদীপ। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁকেও শুভেচ্ছা জানানো হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Protest: জনতার রায় জানতে রাস্তাতেই ‘আদালত’ জুনিয়র ডাক্তারদের, চলছে ‘অভয়া ক্লিনিক’

    RG Kar Protest: জনতার রায় জানতে রাস্তাতেই ‘আদালত’ জুনিয়র ডাক্তারদের, চলছে ‘অভয়া ক্লিনিক’

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর-কাণ্ড (RG Kar Protest) নিয়ে দেশজুড়ে প্রতিবাদ-আন্দোলন চলছে। জুনিয়র ডাক্তাররা রাস্তায় নেমে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে সোমবার আরজি কর-কর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। এই আবহের মধ্যে জনতার মতামত জানতে রাস্তাতেই ‘আদালত’ বসাচ্ছেন জুনিয়র ডাক্তারেরা (Juniro Doctor)। যা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

    কী কী প্রশ্ন রাখা হয়েছে? (RG Kar Protest)

    ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে নতুন কর্মসূচির কথা ঘোষণা করা হয়। এমনিতেই আন্দোলন (RG Kar Protest) চালিয়ে যাওয়ার পাশাপাশি বেশ কিছুদিন ধরেই ‘অভয়া ক্লিনিক’- এর মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। জানা গিয়েছে, ৮ সেপ্টেম্বর, রবিবার জেলায় জেলায় সকাল ১০টা থেকে ‘অভয়া ক্লিনিক’- এর আয়োজন করা হয়েছে। সেই ‘অভয়া ক্লিনিক’ সংলগ্ন এলাকাতেই ‘আদালত’ বসাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। সাধারণ মানুষকে সেই ‘আদালতে’ উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছিল। সেখানে চিকিৎসা করতে এদিন অনেকেই ভিড় করছেন। জনতার কাছে বেশ কিছু প্রশ্ন রাখা হয়েছে। জানা গিয়েছে, প্রথমেই জানতে চাওয়া হয়েছে, ‘আন্দোলন কোন পথে চলছে?’ একই সঙ্গে তাঁরা এই আন্দোলন চালিয়ে নিয়ে যেতে পারেন কি না। ‘অভয়া ক্লিনিক’ এগিয়ে নিয়ে যাওয়া যায় কি না, তা জানতে চান তাঁরা। পাশাপাশি, আন্দোলনরত চিকিৎসকদের দাবি নিয়ে সাধারণ মানুষের মতামত এবং আরজি কর-কাণ্ডের তদন্তে ‘পুলিশ এবং সিবিআইয়ের ভূমিকা নিয়ে’ সাধারণ মানুষ কী বলছে তা জানতে চান তাঁরা।

    আরও পড়ুন: চিনা রাষ্ট্রদূতের মুখে জামাত প্রশস্তি, বাংলাদেশে ঢোকার চেষ্টা বেজিংয়ের!

    মানববন্ধন

    ‘অভয়া ক্লিনিক’ এবং ‘রাজপথে আদালত’ ছাড়াও রবিবার মানববন্ধনেরও (RG Kar Protest) ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। রবিবার বিকেল পাঁচটায় মানববন্ধন হবে বলে জানিয়েছেন তাঁরা। এ ছাড়াও, মধ্যরাতে রাস্তায় বেরিয়ে পড়ার আহ্বানও জানানো হয়েছে। প্রসঙ্গত, আরজি কর-কাণ্ডে মহিলা চিকিৎসকের খুনের বিচার চেয়ে পথে নেমেছেন সাধারণ মানুষ। প্রায় প্রতি দিনই কোনও না কোনও কর্মসূচির আয়োজন করছেন। সেখানে শুধু চিকিৎসকেরা নন, সাধারণ মানুষও যোগ দিচ্ছেন। আন্দোলনকারীরা আশাবাদী, রবিবারের কর্মসূচিতে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Siliguri: ধর্ষণের পর স্কুলছাত্রীর মুখ থেঁতলে খুন, মুসলিম যুবককে ফাঁসির সাজা দিল শিলিগুড়ি আদালত

    Siliguri: ধর্ষণের পর স্কুলছাত্রীর মুখ থেঁতলে খুন, মুসলিম যুবককে ফাঁসির সাজা দিল শিলিগুড়ি আদালত

    মাধ্যম নিউজ ডেস্ক: শিলিগুড়ির (Siliguri) মাটিগাড়ায় নাবালিকা স্কুলছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা দিল দার্জিলিং জেলা আদালত। ঠিক এক বছর ১৪ দিনের মাথায় সাজা ঘোষণা করা হল। শনিবার শিলিগুড়ির অতিরিক্ত নগর দায়রা আদালতের বিচারক অনিতা মেহেত্রা মাথুর এই সাজা ঘোষণা করেন। পক্সো আইনে মামলা হয়েছিল। মৃত্যুদণ্ডের পাশাপাশি মৃতার পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন বিচারক। শনিবার সাজা শোনার জন্য মৃতার পরিবার এবং প্রতিবেশীরা আদালতে হাজির হয়েছিলেন। অপরাধীকে পুলিশ আদালতে নিয়ে আসতেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।

    ঠিক কী ঘটেছিল? (Siliguri)

    আদালত (Court) সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে একদিন বিকেলের দিকে একাদশ শ্রেণির ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে মহম্মদ আব্বাস নামে এক যুবক তাকে ফুসলিয়ে নিয়ে যায়। তাকে মাটিগাড়ার (Siliguri) জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছিল ওই মুসলিম যুবকের বিরুদ্ধে। নির্যাতিতাকে যাতে চেনা না যায়, সে জন্য ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছিল তার মুখ। ওই ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়। ঘটনার পর পরই বিজেপির রাজ্য নেতৃত্ব পরিবারের পাশে এসে দাঁড়ায়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ রাজু বিস্তা, স্থানীয় বিধায়ক আনন্দ বর্মন সহ দলীয় নেতৃত্ব নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সব রকম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। এমনকী রাজ্যপাল সিভি আনন্দ বোস নির্যাতিতার বাড়িতে গিয়ে দোষীর শাস্তি হওয়ার আশ্বাস দিয়ে এসেছিলেন।

    আরও পড়ুন: চিনা রাষ্ট্রদূতের মুখে জামাত প্রশস্তি, বাংলাদেশে ঢোকার চেষ্টা বেজিংয়ের!

    আদালতে কী হল?

    খুনের মামলায় একাধিক সাক্ষ্যগ্রহণ করে আদালত (Siliguri)। অবশেষে সমস্ত সাক্ষ্যপ্রমাণ খতিয়ে দেখে আব্বাসকে দোষী সাব্যস্ত করে আদালত। সরকারি পক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বিভিন্ন ঘটনার নজির তুলে ধরে অপরাধীর ফাঁসির পক্ষে সওয়াল করেন। অন্যদিকে, অপরাধীর আইনজীবী বুলা রায় জানান, তাঁর মক্কেলের বাড়িতে বৃদ্ধা মা রয়েছেন। তাঁর পরিবারের কথা ভেবে ফাঁসির আবেদন বিবেচনা করার আর্জি রাখেন তিনি। আব্বাসের বিরুদ্ধে ওঠা স্কুলছাত্রীকে ধর্ষণ এবং খুনের অভিযোগ প্রমাণিত হয় বৃহস্পতিবারই। এরপরই শনিবার বিচারক ফাঁসির রায় দেন। সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, “খুব গুরুত্ব সহকারে প্রতিটি হাজিরায় আদালতে বোঝাবার চেষ্টা করেছি যে, এটা অন্যান্য মামলার তুলনায় ভিন্ন একটি মামলা। এই মামলায় দোষীর ফাঁসি হওয়া উচিত। আমরা ফাঁসির আবেদন জানিয়েছিলাম। আদালত মূলত দুটি বিষয়েব ওপর নজর দিয়ে মৃত্যুদণ্ড দিল। প্রথমত খুন এবং দ্বিতীয়ত নাবালিকাকে ধর্ষণ।”

    নির্যাতিতার মা কী বললেন?

    সাজা ঘোষণার পরে নির্যাতিতার মা বলেন, “আদালতের এই রায়ে আমরা খুশি। আমার মেয়ে শান্তি পাবে। ওই লোকটির (দোষী) দু’জন স্ত্রী এবং সন্তান রয়েছেন। তার পরেও এমন কাজ! ওর ফাঁসিই হওয়া উচিত। প্রথম থেকেই মাটিগাড়া থানা এবং আদালতের উপর আমাদের ভরসা ছিল। সেই ভরসাই আমার মেয়েকে আজ বিচার পাইয়ে দিল।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Himanta biswa Sarma: “এনআরসি’তে আবেদন না করলে মিলবে না আধার”, বড় ঘোষণা অসমের মুখ্যমন্ত্রীর

    Himanta biswa Sarma: “এনআরসি’তে আবেদন না করলে মিলবে না আধার”, বড় ঘোষণা অসমের মুখ্যমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: আধার কার্ড ইস্যু করার নিয়মে বড় ঘোষণা করল অসমের বিজেপি সরকার। এনআরসিতে আবেদন না করলে আধার নয়, এমনই ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী।অনুপ্রবেশকারী শনাক্তকরণের লক্ষ্যে সে রাজ্যে আধার কার্ড পেতে হলে এনআরসিতে আবেদন করা বাধ্যতামূলক করে দেওয়া হল। শনিবারই সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta biswa Sarma)।

    কী বলছেন অসমের মুখ্যমন্ত্রী (Himanta biswa Sarma) 

    হিমন্ত বিশ্ব শর্মা (Himanta biswa Sarma) বলেছেন, ‘‘আধার কার্ডের জন্য আবেদন করাটা শুধু নাগরিক হিসেবে নথিভুক্ত হওয়ার আবেদন করা নয়। এর মধ্যে বহু সন্দেহভাজন নাগরিক আছেন। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার থেকে আধার কার্ডের জন্য এনআরসিতে আবেদনের রিসিপ্ট নম্বর দিতে হবে।’’ অসমের মুখ্যমন্ত্রীর আরও দাবি, ‘‘এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অনুপ্রবেশকারী বিদেশিদের চিহ্নিত করতে।’’ তাঁর কথায়, ‘‘অসমে আর আধার কার্ড পাওয়াটা সহজ হবে না।’’

    জনসংখ্যার চেয়েও আধারের আবেদনের সংখ্যা বেশি

    অসম সরকার বিবৃতিতে জানিয়েছে, রাজ্যের চার জেলায় সবচেয়ে বেশি সংখ্যাক আধার কার্ডের আবেদন জমা পড়েছে, যা সেখানকার মোট জনসংখ্যার চেয়েও বেশি। এই চার জেলা হল, বরপেটা-১০৩.৭৪ শতাংশ, ধুবরি-১০৩ শতাংশ, মরিগাঁও এবং নগাঁও-১০১ শতাংশ করে। কাকে আধার কার্ড দেওয়া হবে, আর কাকে নয়, তা ঠিক করার ক্ষমতা রাজ্যের হাতেই আছে বলে জানিয়েছেন হিমন্ত।

    নো অবজেকশন সার্টিফিকেটের পরেই নতুন আধার কার্ড দেওয়া হবে

    হিমন্ত (Himanta biswa Sarma) বলেন, ‘‘আমরা ঠিক করেছি, অসমে জেলার কমিশনার নো অবজেকশন সার্টিফিকেট দিলে, তবেই নতুন আধার কার্ড দেওয়া হবে। ওই নো অবজেকশন সার্টিফিকেটও খতিয়ে দেখবে রাজ্য সরকার। আবেদনকারীর কাছে যদি এনআরসি-র আবেদনপত্রের নম্বর থাকে এবং ২০১৪ সালের আগে থেকে যদি রাজ্যের বাসিন্দা হওয়ার নথি থাকে, তবেই তাঁকে আধার কার্ড দেওয়া হবে।’’

    বেআইনি অনুপ্রবেশের খবর সরকারকে জানাতে আহ্বান জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা

    প্রসঙ্গত, গত দুই মাসে পড়শি দেশ বাংলাদেশ থেকে বহু মানুষ ভারতে ঢুকে পড়েছেন বলে খবর। সেই বিদেশি নাগরিকদের চিহ্নিত করতে সরকার কোনও খামতি রাখবে না বলে জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। পাশাপাশি, সীমান্তে নজরদারি বাড়ানোর কথাও জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। সীমান্ত এলাকার বাসিন্দাদের বেআইনি অনুপ্রবেশের খবর সরকারকে জানাতে আহ্বান জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Amit Shah: ‘‘কংগ্রেস-কনফারেন্স জোট ক্ষমতায় ফিরলে জঙ্গিদের মুক্তি দিয়ে দেবে’’, জম্মুতে তীব্র আক্রমণ শাহের

    Amit Shah: ‘‘কংগ্রেস-কনফারেন্স জোট ক্ষমতায় ফিরলে জঙ্গিদের মুক্তি দিয়ে দেবে’’, জম্মুতে তীব্র আক্রমণ শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার জম্মু-কাশ্মীরে (Jammu And Kashmir) ভোটপ্রচারে গিয়ে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোটকে তীব্র আক্রমণ শানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) বলেন, ‘‘কংগ্রেস-কনফারেন্স জোট ক্ষমতায় এলে জঙ্গিদেরকে জেল থেকে মুক্তি দিয়ে দেবে।’’ অমিত শাহের ভাষায়, ‘‘ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস চাইছে পাথর ছুড়ে যারা কাশ্মীরকে অশান্ত করত, তাদের মুক্তি দিতে।’’ সন্ত্রাসবাদকে রাজৌরি এবং পুঞ্চ জেলাতে পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠাতে চাইছে কংগ্রেস-কনফারেন্স জোট, এমন মন্তব্যও করেন তিনি।

    তিনটি পরিবার জম্মু-কাশ্মীরকে লুট করেছে (Amit Shah)

    অমিত শাহ (Amit Shah) আরও অভিযোগ করেন, কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স ছাড়াও মেহবুবা মুফতির ডেমোক্র্যাটিক পার্টি সবাই জম্মু-কাশ্মীরকে সন্ত্রাসবাদের আগুনে ঠেলে দিতে চাইছে। এরপরেই তিনি বলেন, ‘‘তিনটি পরিবার জম্মু-কাশ্মীরকে লুট করেছে। ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস ক্ষমতায় এলে সন্ত্রাসবাদ ফিরে আসবে। জম্মুকে তাদের ভাগ্য নির্ধারণ করতে হবে, যদি বিজেপি ক্ষমতায় আসে আমরা সন্ত্রাসকে মাথা উঁচু করতে দেব না।’’

    আক্রমণ রাহুল গান্ধীকে 

    স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) অমিত শাহ কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও তীব্র কটাক্ষ করেছেন এবং তিনি বলেছেন, ‘‘জম্মু কাশ্মীরের জনগণকে বিভ্রান্ত করছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী বলেছেন যে তিনি জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা দেবেন! রাহুল গান্ধীর কি সেই ক্ষমতা আছে? আমি সংসদে বলেছি যে নির্বাচনের পরে একটি উপযুক্ত সময় রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে।’’ অমিত শাহ শনিবার আরও বলেন, ‘‘স্বাধীনতার পর প্রথমবারের জন্য জম্মু-কাশ্মীরের ভোটাররা তাঁদের ভোট দেবেন এবং এই ভোট তাঁরা দুটি পতাকার অধীনে নয়, একটি তেরঙ্গার নীচেই দেবেন, প্রথমবারের জন্য ভোট দেবেন তাঁরা দুটি সংবিধানের অধীনে নয়, বাবাসাহেব আম্বেদকর প্রণীত ভারতের সংবিধানের অধীনে।’’

    ১০ বছরে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা ৭০ শতাংশ কমেছে

    শাহ (Amit Shah) আরও বলেন, ‘‘১০ বছরে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা ৭০ শতাংশ কমেছে।’’ প্রসঙ্গত, ৯০ আসনের জম্মু ও কাশ্মীরে বিধানসভা (Jammu And Kashmir) ভোট হবে তিন দফায়। ১৮ সেপ্টেম্বর ভোট হবে ২৪ আসনে। ২৫ সেপ্টেম্বর ভোট রয়েছে ২৬ আসনে এবং ১ অক্টোবর ভোট হবে ৪০ আসনে। গণনা ৮ অক্টোবর। প্রথম দফার ২৪টি আসনের মধ্যে বিজেপি লড়ছে ১৬টিতে। শুক্রবারই বিজেপির নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেন শাহ। শনিবার থেকে প্রচার শুরু করলেন তিনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis: চিনা রাষ্ট্রদূতের মুখে জামাত প্রশস্তি, বাংলাদেশে ঢোকার চেষ্টা বেজিংয়ের!

    Bangladesh Crisis: চিনা রাষ্ট্রদূতের মুখে জামাত প্রশস্তি, বাংলাদেশে ঢোকার চেষ্টা বেজিংয়ের!

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমেই স্পষ্ট হচ্ছে চিনের সঙ্গে বাংলাদেশের (Bangladesh Crisis) জামাত-ই-ইসলামির (Jamaat E Islami) যোগ। গোয়েন্দা বিভাগ এ খবর আগেই দিয়েছিল। এবার ঢাকায় নিযুক্ত চিনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের আচরণে গোয়েন্দাদের সেই দাবি আরও জোরালো হল। কারণ সম্প্রতি জামাতকে সুসংগঠিত রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করেছেন তিনি। জামাতের আমির সফিকুর রহমানের সঙ্গে বৈঠকে বসেছিলেন চিনা রাষ্ট্রদূত। সেখানে জামাত প্রশস্তি শোনা যায় ওয়েনের মুখে।

    বাংলাদেশ আছে সেই তিমিরেই (Bangladesh Crisis)

    বর্তমানে বাংলাদেশের রাশ রয়েছে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের হাতে। গত ৫ অগাস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তার পরেই দায়িত্ব দেওয়া হয় অন্তর্বর্তী সরকারকে। হাসিনার জমানায় জামাতের বাড়বাড়ন্তে রাশ টানতে নানা পদক্ষেপ করেছিল বাংলাদেশ সরকার। দেশে পালাবদল ঘটতেই পোয়া বারো জামাতের। এই জামাতকেই নিষিদ্ধ ঘোষণা করেছিল হাসিনা সরকার। হাসিনা-উত্তর জমানায় ব-কলমে তারাই রাজ করছে বলে অভিযোগ। তার জেরেই দেশে পালাবদল হলেও, সোনার বাংলার দৃশ্যপট বদলায়নি এতটুকুও।

    জামাত-চিন বৈঠক

    বিভিন্ন রিপোর্ট থেকে জানা গিয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা হয়েছে জামাত নেতা ও চিনা রাষ্ট্রদূতের মধ্যে। দুই নেতাই নিজের নিজের দেশের জনগণ ও সরকারের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করার অঙ্গীকার করেছেন (Bangladesh Crisis)। প্রসঙ্গত, ২০১০ সালের পর জামাত-ই-ইসলামির কার্যালয়ে প্রথম বিদেশি কোনও কূটনীতিকের সফর ছিল এটা। জামাত-ই-ইসলামির আমিরের সঙ্গে বৈঠকের পর চিনের রাষ্ট্রদূত বাংলাদেশকে একটি সুন্দর দেশ হিসেবে প্রশংসা করেছেন। জমাতের গায়ে সাঁটিয়ে দিয়েছেন সুসংগঠিত দলের তকমা। চিনা রাষ্ট্রদূত বাংলাদেশবাসীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার বিষয়ে চিনের ইচ্ছের কথা জানান। দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধিকে সমর্থন করার প্রতিশ্রুতিও দেন তিনি।

    আরও পড়ুন: পরিস্থিতি স্বাভাবিক করতে আরএসএসের স্বেচ্ছাসেবকরা রয়েছে মণিপুরে, বললেন ভাগবত

    বৈঠক শেষে ইয়াও বলেন, “চিনের অন্তবর্তী সরকার সব রাজনৈতিক দল এবং বাংলাদেশের বিভিন্ন খাতের সঙ্গে মত বিনিময় ও সহযোগিতা বাড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য হল, দুই দেশের মধ্যে ঐতিহ্যবাহী বন্ধুত্বকে শক্তিশালী করা। চিন-বাংলাদেশের সামগ্রিক কৌশলগত সহযোগিতার অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, যা শেষ পর্যন্ত উভয় দেশ ও তাদের মানুষের জন্য (Jamaat E Islami) আরও বেশি বেনিফিট বয়ে আনবে (Bangladesh Crisis)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share