Tag: Bengali news

Bengali news

  • Sukanta Majumdar: “এটা পশ্চিমবঙ্গ না মিনি পাকিস্তান?”, মমতাকে আক্রমণ সুকান্তর

    Sukanta Majumdar: “এটা পশ্চিমবঙ্গ না মিনি পাকিস্তান?”, মমতাকে আক্রমণ সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: “এটা পশ্চিমবঙ্গ না মিনি পাকিস্তান (Mini Pakistan)?”, ঠিক এই ভাষায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। নিউটাউনে ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বড় অভিযোগ করলেন তিনি। এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে ঘটনার তীব্র নিন্দা করেছেন সুকান্ত। একদিকে যখন আরজি কর-কাণ্ডে নির্যাতিতার ন্যায় বিচারের জন্য কলকাতার রাজপথ উত্তাল, তখন অপর দিকে খাস কলকাতার বুকে ঘটে চলেছে হত্যাকাণ্ড! প্রশাসনের কার্যকারিতা নিয়ে উঠছে প্রশ্ন।

    পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন (Sukanta Majumdar)!

    বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) নিজের এক্স হ্যান্ডলে বলেন, “এক ব্যক্তিকে নৃশংসভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হল। এতবড় অপরাধের পরেও খুনিরা এখনও অধরা। এই সরকার দুষ্কৃতীদের প্রশ্রয় দেয়। বাংলা যেন মিনি পাকিস্তানে (Mini Pakistan) পরিণত হয়েছে।”

    ঘটনা কীভাবে ঘটেছিল?

    জানা গিয়েছে, রবিবার রাতে ইকো পার্কের কাছে শ্যুটআউট করে খুন করা হয় এক ব্যবসায়ীকে। মৃত ব্যবসায়ীর নাম নাসিরউদ্দিন খান। তিনি ভাঙড়ের (Mini Pakistan) ইট ব্যবসায়ী ছিলেন। রাত দশটার সময় বাইকে করে এসে খুব কাছ থেকে গুলি করে হামলা করা হয়। এরপর দুষ্কৃতীরা দ্রুত সেখান থেকে চম্পট দেয়। তবে ব্যবসায়িক শত্রুতার কারণেই এই খুন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে তাঁর ব্যবসায়ীক পার্টনারকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম রফিকুল ইসলাম। পুলিশ তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে। অপর দিকে আরজি কর-কাণ্ডে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে হত্যার ঘটনার মধ্যেই ইলামবাজারে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত নার্সের শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। সাত বছরের নাবালিকাকে যৌন হেনস্থার ঘটনা ঘটেছে মধ্যমগ্রামের রাজবাড়ি এলাকায়। অপরদিকে হাওড়া সদর হাসপাতালে এক নাবালিকা রোগীকে নির্যাতন করেছে এক ল্যাবকর্মী। একই ভাবে নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জেও। একের পর এক অমানবিক ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

    আরও পড়ুনঃজনতার ক্ষোভে ভাঙল ব্যারিকেড, বিজেপির ‘জেলাশাসকের অফিস ঘেরাও’ অভিযানে উত্তাল বাংলা

    আইন শৃঙ্খলা অত্যন্ত উদ্বেগজনক!

    একই ভাবে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেন, “সেপ্টেম্বরের প্রথম দিনই বাংলার বীরভূমের ইলামবাজার, নদিয়া, মধ্যমগ্রাম এবং হাওড়ায় ৪টি পৃথক পৃথক যৌন নির্যাতনের অভিযোগ এসেছে। রাজ্যের আইন শৃঙ্খলা অত্যন্ত উদ্বেগজনক। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, মহিলাদের জন্য সব থেকে অসুরক্ষিত রাজ্য পশ্চিমবঙ্গ নির্মাণ করার জন্য। কঠোর আইন প্রয়োগ এবং ফাস্ট ট্র্যাক কোর্ট নির্মাণ করতে পারেননি। ধর্ষণ ও পকসো আইন মামলায় অভিযুক্তদের শাস্তি দেওয়ার ব্যাপারে রাজ্য কোনও কাজ করেননি। চূড়ান্ত একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসেবে অবিলম্বে তাঁর পদত্যাগ করা উচিত।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 03 September 2024: নামী কারও সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতকদের

    Daily Horoscope 03 September 2024: নামী কারও সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) পড়াশোনার জন্য দূরে ভ্রমণ।

    ২) যে কোনও দিক থেকে আয় হতে পারে।

    ৩) দিনটি অনুকূল।

    বৃষ

    ১) ভালো কাজে নিরাশ হয়ে ফিরে আসতে হবে।

    ২) কর্মস্থানে দক্ষতার জন্য সুনাম পাবেন।

    ৩) সতর্ক থাকবেন সব বিষয়ে।

    মিথুন

    ১) বাড়িতে কোনও শুভ কাজ হতে পারে।

    ২) পড়ে থাকা কাজ সেরে ফেলুন।

    ৩) বাণীতে সংযম জরুরি।

    কর্কট

    ১) নতুন কাজের প্রতি ঝোঁক বৃদ্ধি পাবে।

    ২) আপনার হাতের কাজের জন্য সুনাম বাড়তে পারে।

    ৩) সবাইকে ভালোভাবে কথা বলুন।

    সিংহ

    ১) বাড়ির কাছে ভ্রমণের ব্যাপারে আলোচনা।

    ২) মানসিক কষ্ট থাকবে।

    ৩) প্রতিকূল কাটবে দিনটি।

    কন্যা

    ১) ব্যবসায় মন্দা দেখা দিতে পারে।

    ২) বিবাহ নিয়ে অশান্তি হতে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

    তুলা

    ১) সম্পত্তি ক্রয়-বিক্রয়ে সমস্যা হতে পারে।

    ২) সামাজিক কাজে বাধা পড়তে পারে।

    ৩) দিনটি মোটামুটি কাটবে।

    বৃশ্চিক

    ১) মধুর বক্তব্যের দ্বারা শ্রোতাদের মন জয় করতে পারবেন।

    ২) দাম্পত্য কলহের অবসান।

    ৩) আশাপূরণ।

    ধনু

    ১) কর্মস্থানে গুপ্তশত্রু হতে পারে।

    ২) আপনার আচরণে পরিবারের কেউ আঘাত পেতে পারেন।

    ৩) ধৈর্য ধরতে হবে।

    মকর

    ১) সংসারে মনঃকষ্ট।

    ২) বাক্‌পটুতায় শত্রুর মন জয়।

    ৩) গুরুজনের পরামর্শ মেনে চলুন।

    কুম্ভ

    ১) কাউকে অতিরিক্ত বিশ্বাসের খেসারত দিতে হতে পারে।

    ২) মামলা-মোকদ্দমায় হঠাৎ ফেঁসে যেতে পারেন।

    ৩) আশা পূরণ।

    মীন

    ১) প্রতিবেশীদের চিকিৎসার জন্য সময় ব্যয়।

    ২) নামী কারও সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। 

    ৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে দিনটি।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nirbhaya Fund: পড়ে রয়েছে ‘নির্ভয়া তহবিল’-এ প্রাপ্ত কেন্দ্রের বরাদ্দ, টাকা পেয়েও খরচে ব্যর্থ রাজ্য

    Nirbhaya Fund: পড়ে রয়েছে ‘নির্ভয়া তহবিল’-এ প্রাপ্ত কেন্দ্রের বরাদ্দ, টাকা পেয়েও খরচে ব্যর্থ রাজ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: নারী সুরক্ষার ক্ষেত্রে আইনশৃঙ্খলার দিক দিয়ে যে রাজ্যের অবস্থান তলানিতে, তার প্রমাণ পাওয়া গিয়েছে আরজি করকাণ্ডেই। এবার জানা গেল, নারী সুরক্ষার খাতে কেন্দ্রীয় বরাদ্দের খরচেও নীচের সারিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ। 

    আরজি কর কাণ্ডে ‘নাটক’ মমতার

    আরজি করকাণ্ডের ধর্ষকের শাস্তির দাবিতে পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ধর্ষণ-বিরোধী বিল আনতে চলেছেন। অথচ, দেশের নয়া আইনেই ধর্ষককে কড়া শাস্তি দেওয়ার সংস্থান রয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী স্বয়ং। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে ‘নাটক’ বলে কটাক্ষ করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কারণ, দুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণ দেবী জানিয়েছিলেন, রাজ্যে একাধিক অতিরিক্তি ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট চালু হয়নি। মন্ত্রীর দাবি, তার জেরে বকেয়া রয়েছে ধর্ষণ ও পকসো সংক্রান্ত কয়েক হাজার মামলা। সেই বিষযে কোনও উদ্যোগ গ্রহণ না করছে। রাজ্যে হাজার হাজার ধর্ষণের মামলা ঝুলে রয়েছে।

    কেন্দ্রের ‘নির্ভয়া তহবিল’ খরচে ব্যর্থ!

    এবার প্রকাশ্যে এল আরও চাঞ্চল্যকর তথ্য। মোদি সরকারের সাম্প্রতিকতম রিপোর্টে জানা গেল, নারী সুরক্ষায় কেন্দ্রের দেওয়া তহবিল খরচ করতেও ব্যর্থ মমতার প্রশাসন। নারী সুরক্ষার জন্য কেন্দ্রীয় সরকার ‘নির্ভয়া তহবিল’ (Nirbhaya Fund) গঠন করেছিল। প্রায় এক দশক পরেও সেই তহবিলে বরাদ্দ টাকা খরচে একেবারে নীচের দিকে এই রাজ্য! পরিসংখ্যান অনুযায়ী, এই তহবিলে রাজ্যের জন্য বরাদ্দ করা হয় ৭৫.৭০ কোটি টাকা। আর খরচ করা হয়েছে মাত্র ৩.৯২ কোটি টাকা। তালিকা অনুযায়ী, দেশের রাজ্যগুলির নিরিখে ২৯ নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। এর কোনও জবাব দেবে কি মমতার-প্রশাসন?

    সব রাজ্যের মতো কেন্দ্রীয় অর্থ পেয়েছে বাংলাও

    ২০১২ সালে দিল্লিতে নির্ভয়াকাণ্ডের পরে কেন্দ্রের তরফে ‘নির্ভয়া তহবিল’ (Nirbhaya Fund) গঠিত হয়। ২০১৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সরকার ১ হাজার কোটি টাকা দিয়ে ‘নির্ভয়া তহবিল’ তৈরি করেছিল। এর পর থেকে ফি বছরই ওই তহবিল বাবদ অর্থ বরাদ্দ হয়েছে সাধারণ বাজেটে। তাতে অন্য রাজ্যের সঙ্গে বাংলাও টাকা পেয়েছে। নির্ভয়া তহবিলের টাকা খরচের জন্য নানা প্রকল্পও তৈরি করে কেন্দ্র। ২০১৫ সালে নারী ও শিশুকল্যাণ মন্ত্রককে ‘নোডাল এজেন্সি’ করে দেখাশোনার ভার দেওয়া হয়েছিল তহবিলের অধীন বিবিধ প্রকল্পের। তার মধ্যে মহিলাদের অভিযোগ বা দুর্দশার কথা শুনতে ছিল ‘ওয়ান স্টপ সেন্টার’ (ওএসসি) গঠন, মেয়েদের জন্য তৈরি হেল্পলাইন নম্বরের সার্বিক উন্নয়ন, ‘মহিলা পুলিশ ভলান্টিয়ার স্কিম’ (এমপিভিএস)।

    ‘সেফ সিটি’ বানাতে কলকাতার বরাদ্দের কী হাল? (Nirbhaya Fund)

    পাশাপাশি, ২০১৮ সালে কেন্দ্রীয় বাজেটে দেশের মোট আটটি শহরের নিরাপত্তা বাড়াতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছিল। ‘সেফ সিটি’ তৈরির তালিকায় আমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দরাবাদ, মুম্বইয়ের সঙ্গে ছিল কলকাতাও। প্রায় তিন হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছিল ওই বাবদ। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, কলকাতাকে ‘সেফ সিটি’ বানাতে মোট ১৮১.৩২ কোটি টাকার প্রকল্প তৈরি হয়েছিল। এর মধ্যে কেন্দ্রের দেওয়ার কথা ছিল ১০৮.৭৯ কোটি টাকা। ২০১৯-‘২০ অর্থবর্ষে কেন্দ্র রাজ্যকে দু’দফায় ৫৫.৫৭ কোটি টাকা দেয়। পরে আরও টাকা আসায় ওই খাতে মোট ৭৫ কোটি টাকা পেয়েছে রাজ্য।

    এই তহবিলে রাজ্যের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে ২০১৯ সালে জানতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গের দুই সাংসদ। তাঁরা হলেন তৃণমূলের মালা রায় এবং কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরী। তার জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যওয়াড়ি যে হিসেব সংসদে জমা দিয়েছিল, তাতে দেখা যাচ্ছে, সেই সময় পর্যন্ত বাংলার জন্য কেন্দ্র বরাদ্দ করেছিল ৭৫.৭০৮ কোটি টাকা। আর রাজ্যের তরফে কেন্দ্রকে পাঠানো খরচের পরিমাণ ছিল ৩ কোটি ৯৩ লক্ষ টাকার মতো। ফলে, বোঝাই যাচ্ছে এই প্রকল্পে রাজ্য টাকা খরচই করতে পারেনি।

    আরও পড়ুন: কৌশিকী অমাবস্যা শুরু, তারাপীঠে দেবীর ভোগে আজ থাকছে বিশেষ পদ

    পিছিয়ে বাংলা!

    ‘নির্ভয়া তহবিলের’ টাকায় কী কী খরচ করা হবে, তা বছরে বছরে বদলেছে। শহরে-গঞ্জের রাস্তায় আলো লাগানো থেকে মহিলাদের সুরক্ষায় শহরাঞ্চলে সর্বত্র সিসিটিভি ক্যামেরা লাগানো, মেয়েদের জন্য চলমান শৌচাগার নির্মাণ- এ সব যেমন রয়েছে, তেমনই এই তহবিলের টাকায় নির্যাতিতাদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা রয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরে তৎকালীন কেন্দ্রীয় নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি লোকসভায় বলেছিলেন, ‘সেন্ট্রাল ভিকটিম কমপেনসেশন স্কিম’ (সিভিসিএফ) নামে প্রকল্পে ২০১৬-‘১৭ আর্থিক বছরে বাংলা পেয়েছে ১২ কোটি ৬৫ লক্ষ টাকা। খরচ করতে পেরেছে মাত্র ২০ লক্ষ টাকা।”

    নির্ভয়া তহবিলের টাকা যাচ্ছে অন্য খাতে!

    কোন রাজ্যে নির্ভয়া তহবিলের অর্থ কেমন খরচ হচ্ছে, তা নিয়ে একটি বেসরকারি সংস্থা ২০১৯ সালে সমীক্ষা চালায়। সেই সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হয় ২০১৯ সালে। তাতে দাবি করা হয়েছে, দেশের মধ্যে নির্ভয়া তহবিলের (Nirbhaya Fund) টাকা খরচের নিরিখে পিছনের সারিতেই রয়েছে পশ্চিমবঙ্গ। নারী শিশুসুরক্ষা নিয়ে কাজ করা একটি বেসরকারি সংস্থা ২০২১ সালে একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছিল। তাতে শেষ তিন বছরে নির্ভয়া তহবিলের টাকা কেমন খরচ হয়েছে তার একটা ছবি তুলে ধরা হয়েছিল। সেই রিপোর্টে বলা হয়, টাকা শুধু যে পড়েই থাকছে তা নয়। এমন এমন খাতে খরচ হচ্ছে, যার সঙ্গে নারীকল্যাণের সরাসরি তেমন যোগ নেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BJP: জনতার ক্ষোভে ভাঙল ব্যারিকেড, বিজেপির ‘জেলাশাসকের অফিস ঘেরাও’ অভিযানে উত্তাল বাংলা

    BJP: জনতার ক্ষোভে ভাঙল ব্যারিকেড, বিজেপির ‘জেলাশাসকের অফিস ঘেরাও’ অভিযানে উত্তাল বাংলা

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করে নির্যাতিতার জন্য ন্যায়বিচার চেয়ে বিজেপির (BJP) দফা এক, দাবি এক, ‘মমতার পদত্যাগ’। এই ইস্যুতে কোচবিহার, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, মালাদা সহ বিভিন্ন ডিএম অফিস ঘেরাও করা হল। আর সেখানেই পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধুন্ধুমার বাধে। পুলিশ ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করলেও তা টপকে জেলাশাসকের অফিসের (DM office) দিকে যাওয়ার চেষ্টা করেন বিজেপির কর্মীরা। ফলে ব্যাপক ধস্তাধস্তি হয়। কোচবিহারে জনরোষ আটকাতে পুলিশ ব্যবহার করে জলকামান। এলাকায় এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। উল্লেখ্য, মহিলা চিকিৎসককে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে একাধিক কর্মসূচির কথা ঘোষণা আগেই করেছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ২ সেপ্টেম্বর সোমবার জেলায় জেলায় জেলাশাসকের দফতর অভিযানের কর্মসূচি পূর্ব নির্ধারিতই ছিল।

    বাঁকুড়ায় ব্যাপক বিক্ষোভ (BJP)

    বাঁকুড়ায় জেলাশাসকের (DM office) দফতর অভিযানে নামে বিজেপি (BJP)। চিকিৎসক তরুণীকে নির্যাতন করে খুনের প্রতিবাদে রাজ্য পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। এদিন বাঁকুড়া হিন্দু হাই স্কুল ময়দান থেকে মিছিল করে ডিএম অফিসের দিকে এগিয়ে যায় জনতা। কিন্তু আইজি মোড়ের কাছে যেতেই পুলিশ ব্যারিকেড করে আটকে দেয়। এরপর তা ভেঙে এগিয়ে যেতে চেষ্টা করেন বিজেপির কর্মী-সমর্থকরা। মুহূর্তেই পরিস্থিতি উত্তাল হয়ে  ওঠে। এরপর সেখানেই বসে বিজেপি কর্মীরা অবস্থান-বিক্ষোভ করেন।

    মালদায় ব্যারিকেড ভাঙল জনতা

    বিজেপির (BJP) ঘোষিত অভিযানকে মাথায় রেখে পুলিশ আগে থেকেই মালদা জেলাশাসকের অফিসের (DM office) সামনে ত্রিস্তরীয় গার্ডরেল দিয়ে রেখেছিল। এদিন দুপুর ১টায় বিজেপির জেলা অফিস থেকে একটি মিছিল সারা শহর পরিক্রমা করে। মিছিলে পা মেলান উত্তর বাংলার বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিধায়ক গোপালচন্দ্র সাহা, সাংগঠনিক সভাপতি উজ্জ্বল দত্ত এবং পার্থসারথি ঘোষ। পরে এই মিছিল জেলাশাসকের অফিসের সামনে এলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ব্যাপক ধস্তাধস্তি বাধে। এরপর উত্তেজিত কর্মীরা ‘বিচার চাই বিচার চাই’ বলে ব্যারিকেড ভেঙে ফেলেন। ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায়।

    আরও পড়ুনঃ আরজি করকাণ্ডে প্রতিবাদ মিছিলে নির্যাতিতার আত্মীয়রা, পা মেলালেন রুদ্রনীল

    একাধিক জেলায় বিক্ষোভে উত্তাল জেলা

    মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ একাধিক জেলায় জেলাশাসকের দফতর (DM office) ঘেরাও করার কর্মসূচি নেয় বিজেপি (BJP)। রাস্তায় নেমে মিছিল করে প্রতিবাদ করেন বিজেপির কর্মী-সমর্থকেরা। রাজ্যের মহিলাদের সুরক্ষার দাবিতে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে বিক্ষুব্ধ জনতা। বর্ধমানে বিজেপির কর্মসূচিতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। জেলাশাসকের দফতর ঘেরাও করতে গিয়ে ব্যারিকেড উপড়ে ফেলে দেন কর্মীরা। এদিন আসানসোলেও এই চিত্র লক্ষ্য করা যায়। সর্বত্র একটাই স্লোগান ওঠে ‘এবার মমতা গদি ছাড়ো’।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Rally: আরজি করকাণ্ডে প্রতিবাদ মিছিলে নির্যাতিতার আত্মীয়রা, পা মেলালেন রুদ্রনীল

    RG Kar Rally: আরজি করকাণ্ডে প্রতিবাদ মিছিলে নির্যাতিতার আত্মীয়রা, পা মেলালেন রুদ্রনীল

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করকাণ্ডে (RG Kar Rally) সুবিচারের দাবিতে নাগরিক সমাজের ডাকে মধ্যমগ্রামে সামিল হলেন নির্যাতিতা পড়ুয়া চিকিৎসকের আত্মীয়রা। এর আগেও এই ইস্যুতে মধ্যমগ্রামে আন্দোলন হয়েছে। রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন মহিলারা। প্রতিবাদ মিছিলও করা হয়েছে। ফের মধ্যমগ্রামে আরজি করকাণ্ডের প্রতিবাদে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে কয়েকশো মানুষ জমায়েত হন।

    প্রতিবাদ মিছিলে নির্যাতিতা চিকিৎসকের আত্মীয়রা (RG Kar Rally)

    আরজি করের ঘটনার পর ১৪ অগাস্ট রাতে মহিলাদের রাস্তা দখল থেকে শুরু করে লাগাতার মধ্যমগ্রাম (Madhyamgram) প্রতিবাদের (RG Kar Rally) আওয়াজ তুলেছে দিনের পর দিন। কখনও ছোট জমায়েত, কখনও কয়েকশো মানুষের জমায়েত হয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’ চেয়ে সরব হয়েছে। অন্যান্য দিন এই প্রতিবাদ জমায়েত মধ্যরাতে হলেও রবিবার সন্ধ্যায় নির্যাতিতার বিচার চেয়ে প্রতিবাদে গর্জে উঠলেন কয়েকশো সাধারণ মানুষ। অরাজনৈতিক এই প্রতিবাদ মিছিলে পা মেলালেন রুদ্রনীল ঘোষ। অভিনেতা রুদ্রনীল ঘোষ এর আগেও মধ্যমগ্রামে এই প্রতিবাদী আন্দোলনে সামিল হয়েছিলেন। 

    মধ্যমগ্রাম চৌমাথায় তিন দিন ধরে চলা এক অরাজনৈতিক অবস্থান বিক্ষোভের শেষ দিনে এসেছিলেন রুদ্রনীল ঘোষ। সেই দিনই ঘোষণা হয়েছিল ১ সেপ্টেম্বর ফের জমায়েত হয়ে এই ঘটনার প্রতিবাদ জানানোর কথা হয়েছিল। সেইমতো এদিন কয়েকশো মানুষ জমায়েত হন। এই মিছিলে নির্যাতিতার আত্মীয়দের মধ্যে কাকিমা, মামা-মামী হাজির হয়েছিলেন। মধ্যমগ্রাম চৌমাথা এসে প্রতিবাদ মিছিল শেষ হয়। এদিন প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নির্যাতিতার কাকিমা। তিনি বলেন, ‘‘ দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে। আমরা সেই দাবিতেই রাস্তায় নেমে আন্দোলনে সামিল হয়েছি।’’ আন্দোলনকারীরাও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।

    আরও পড়ুন: কৌশিকী অমাবস্যা শুরু, তারাপীঠে দেবীর ভোগে আজ থাকছে বিশেষ পদ

    পরিকল্পিতভাবে খুন

    প্রতিবাদের শামিল হয়ে বক্তব্য রাখতে গিয়ে রুদ্রনীল ঘোষ বলেন, ‘‘পরিকল্পিতভাবেই আরজি করের (RG Kar Rally) নির্যাতিতাকে খুন করা হয়েছে। তাই, তথ্য প্রমাণ জোগাড় করতে এত দেরি হচ্ছে। মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছেন। দোষীদের বাঁচাতে উঠে পড়ে লেগেছে তৃণমূল সরকার। পুলিশ দিয়ে মানুষের প্রতিবাদ বন্ধ করার চেষ্টা হচ্ছে। আমার আবেদন, পুলিশ সাধারণ মানুষের বন্ধু হন। জল কামানের প্রয়োজন নেই, বাংলার  মা-বোনেদের চোখে অনেক জল আছে। দ্রুত শাস্তির দাবি জানাচ্ছেন সকলে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mohan Bhagwat: প্রধানমন্ত্রীর মতো নিরাপত্তার বলয়ে ঢুকে পড়লেন মোহন ভাগবত

    Mohan Bhagwat: প্রধানমন্ত্রীর মতো নিরাপত্তার বলয়ে ঢুকে পড়লেন মোহন ভাগবত

    মাধ্যম নিউজ ডেস্ক: আঁটসাঁট করা হল সরসঙ্ঘ চালক মোহন ভাগবতের (Mohan Bhagwat) নিরাপত্তার ব্যবস্থা। এখন থেকে তিনি থাকবেন এএসএল (ASL) নিরাপত্তার বেষ্টনীতে। এতদিন আরএসএস প্রধান পেতেন জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা। এবার থেকে তিনি পাবেন সেই নিরাপত্তা, যা পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগে মোহন ভাগবতকে (RSS) ঘিরে থাকতেন ৫৫ জন সিআইএসএফ কমান্ডো। এঁরা আধাসেনা। এঁদের বদলে এবার ভাগবতের নিরাপত্তার দায়িত্ব বর্তাল অ্যাডভান্সড সিকিউরিটি লিয়াজোঁ (এএসএল)-এর ওপর।

    আকাশপথেও কড়া নিরাপত্তা

    স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, ভাগবত যখন হেলিকপ্টার যাত্রা করবেন, সেই সময় আকাশপথেও তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবেন জাতীয় সুরক্ষা দলের লোকজন। জানা গিয়েছে, বেশ কয়েকটি ইসলামিক ও অন্যান্য সংগঠন ভাগবতকে (Mohan Bhagwat) মেরে ফেলার হুমকি দিয়েছে। তার পরেই তাঁর আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীক। বর্তমানে গোটা দেশের ২০০ জনকে ঘিরে রাখে এই নিরাপত্তা বলয়। সেই তালিকায় চলে এলেন ভাগবতও।

    কেমন হবে ভাগবতের (Mohan Bhagwat) সুরক্ষা-বলয়

    সরকারি সূত্রের খবর, ভাগবত এখন থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর মতো তিন স্তরের নিরাপত্তা পাবেন। তাঁর নিরাপত্তার বিষয়টি এখন অ্যাডভান্স সিকিউরিটি লিয়াজঁর (এএসএল) অন্তর্ভুক্ত হল। অর্থাৎ সরকারি জাতীয় সুরক্ষা টিম আরএসএস প্রধানের নিরাপত্তা পর্যালোচনা করবে। সঙ্ঘ প্রধান কোথাও হেলিকপ্টারে যেতে চাইলে সে ব্যাপারেও এএসএল-এর অনুমতি নিতে হবে। হেলিকপ্টারের ডিজাইন, ইঞ্জিনের সক্ষমতা যাচাই করে তারা ছাড়পত্র দিলে কবেই কপ্টারে যাত্রা করা যাবে।

    কারা দিয়েছে হুমকি

    প্রসঙ্গত, গত ডিসেম্বরের শেষের দিকে বিহার পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল একটি লিখিত বিবৃতি জারি করেছিলেন। সেখানে বলা হয়েছিল, মোহন ভাগবত (Mohan Bhagwat) ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী), বেশ কয়েকটি ইসলামি সন্ত্রাসী গোষ্ঠী, পাকিস্তানের আইএসআই এবং ইসলামিক মৌলবাদীদের হুমকির মধ্যে রয়েছেন। তাই তাঁর অনুষ্ঠান (বিহারে), ভ্রমণ এবং বিশ্রামের জায়গায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছিলেন ডিআইজি। সেই সময় ভাগলপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ভাগবত। ডিআইজি জানিয়েছিলেন, পর্যাপ্ত সংখ্যক পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্য মোতায়েন করার নির্দেশও দেওয়া হয়েছিল।

    আরও পড়ুন: “প্রস্তুত থাকুন…বিধানসভায় দেখা হবে”, মমতার উদ্দেশে হুঙ্কার শুভেন্দুর

    সেই সময় ডিআইজি জানিয়েছিলেন, স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকরা বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করবেন। স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিশেষ তথ্য পাওয়ার পরে বিশেষ শাখা সদর দফতরকে অবহিত করা হবে। ভাগবতের কর্মসূচি চলাকালীন শীর্ষ পুলিশ কর্তারা ভাগলপুরের বিভিন্ন জায়গায় প্রহরায় ছিলেন ভাগবতের। এর পরেও একাধিকবার ভাগবতকে হুমকি দেওয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশে ঘটে চলেছে হিন্দু নিধন যজ্ঞ। তার প্রেক্ষিতেও ভাগবতের আঁটসাঁট নিরাপত্তার প্রয়োজন (RSS) ছিল। সেই ব্যবস্থাই করা হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে (Mohan Bhagwat)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 121: “বদ্ধজীবের—সংসারী জীবের—কোন মতে হুঁশ আর হয় না, এত দুঃখ, তবুও চৈতন্য হয় না”

    Ramakrishna 121: “বদ্ধজীবের—সংসারী জীবের—কোন মতে হুঁশ আর হয় না, এত দুঃখ, তবুও চৈতন্য হয় না”

    শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তের প্রতি ঠাকুর শ্রীরামকৃষ্ণ উপদেশ

    দ্বিতীয় পরিচ্ছেদ
    অনিত্যমসুখং লোকমিমং প্রাপ্য ভজস্ব মাম্‌।
      (গীতা — ৯।৩৩)

    জীব চার থাক —বদ্ধজীবের লক্ষণ কামিনী-কাঞ্চন

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—জীব চার থাক বলেছে—বদ্ধ, মুমুক্ষু, মুক্ত, নিত্য। সংসার জালের স্বরূপ, জীব যেন মাছ, ঈশ্বর (যাঁর মায়া এই সংসার) তিনি জেলে। জেলের জালে যখন মাছ পড়ে, কতকগুলো মাছ জাল ছিঁড়ে পালাবার অর্থাৎ মুক্ত হবার চেষ্টা করে। এদের মুমুক্ষু জীব বলা যায়। যারা পালাবার চেষ্টা করছে, সকলেই পালাতে পারে না। দু-চারটা মাছ ধপাঙ্‌ শব্দ করে পালায়; তখন লোকেরা বলে (Kathamrita), “ওই মাছটা বড়, পালিয়ে গেল!” এই দু-চারটা লোক মুক্তজীব। কতকগুলি মাছ স্বভাবত এত সাবধান যে, কখনও জালে পড়ে না। নারদাদি নিত্যজীব কখনও সংসারজালে পড়ে না। কিন্তু অধিকাংশ মাছ জালে পড়ে; অথচ এ-বোধ নাই যে, জালে পড়েছে মরতে হবে। জালে পড়েই জাল-শুদ্ধ চোঁ-চা দৌড় মারে ও একেবারে পাঁকে গিয়ে শরীর লোকোবার চেষ্টা করে। পালাবার কোন চেষ্টা নাই বরং আরও পাঁকে গিয়ে পড়ে। এরাই বদ্ধজীব। জালে এরা রয়েছে, কিন্তু মনে করে, হেথায় বেশ আছি। বদ্ধজীব, সংসারে—অর্থাৎ কামিনী-কাঞ্চনে—আসক্ত হয়ে আছে; কলঙ্ক-সাগরে মগ্ন, কিন্তু মনে করে বেশ আছি! যারা মুমুক্ষু বা মুক্ত সংসার (Ramakrishna) তাদের পাতকুয়া বোধ হয়; ভাল লাগে না। তাই কেউ কেউ জ্ঞানলাভের (Kathamrita) পর, ভগবানলাভের পর শরীরত্যাগ করে। কিন্তু সে-রকম শরীরত্যাগ অনেক দূরের কথা।

    “বদ্ধজীবের—সংসারী জীবের—কোন মতে হুঁশ আর হয় না। এত দুঃখ, এত দাগা পায়, এত বিপদে পড়ে, তবুও চৈতন্য হয় না।

    আরও পড়ুনঃ “আত্মহত্যা করা মহাপাপ, ফিরে ফিরে সংসারে আসতে হবে…সংসার-যন্ত্রণা ভোগ করতে হবে”

    আরও পড়ুনঃ “বিবেক, বৈরাগ্যরূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ছোঁবে না”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    আরও পড়ুনঃ “পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে, বাংলাদেশে জাঁতি থাকে”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: “ময়না তদন্তের রিপোর্টে ধর্ষণ না লেখার চাপ দেওয়া হচ্ছিল”, বিস্ফোরক দাবি সুকান্তর

    Sukanta Majumdar: “ময়না তদন্তের রিপোর্টে ধর্ষণ না লেখার চাপ দেওয়া হচ্ছিল”, বিস্ফোরক দাবি সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে হত্যার ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল। বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচি থেকে শুরু করে মেয়েদের রাত দখল, একাধিক সামাজিক ও নাগরিক সংগঠনের লাগাতার মিছিল-অভিযান, ডাক্তারি পড়ুয়াদের আন্দোলন— জনমনে ব্যাপক প্রভাব ফেলছে। সিবিআই-এর তদন্তে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এই প্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) অভিযোগ তুলে বলেন, “ময়না তদন্তের রিপোর্টে ধর্ষণ না লেখার জন্য চিকিৎসকদের চাপ দেওয়া হচ্ছিল।”

    ঠিক কী বললেন সুকান্ত (Sukanta Majumdar)?

    কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) তৃণমূল সরকার এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক হয়ে বলেন, “৯ অগাস্টের দিন থেকেই ধর্ষণ করে খুনের বিষয়ে পুলিশ তৃণমূলের নির্দেশে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। এই ঘটনায় আরও অনেকে জড়িত। নির্যাতিতার বাড়ির লোকজনকে আত্মহত্যার কথা বলা হয়েছিল। হাসপাতালের প্রাক্তন অ্যাসিস্ট্যাণ্ট সুপার দাবি করেছেন, খবর শুনে পরিবার অসুস্থ হতে পারেন তাই আত্মহত্যার কথা বলেছিলেন। চাদর বদলের অভিযোগ উঠেছে, একটি ভিডিও থেকে দেখা যাচ্ছে ঘটনাস্থলে থিকথিক করছে মানুষের ভিড়। ময়না তদন্তের রিপোর্টের শেষ লাইনে লেখা হয়েছে ধর্ষণ। সেই লাইনটা বাদ দিতে চেয়েছিলেন সন্দীপ ঘোষ এবং তাঁর দলবল। তবে যাঁরা তদন্ত করেছিলেন তাঁদের মধ্যে দুই মহিলা চিকিৎসক বলেন, এই লাইন বাদ দিলে আমরা সই করব না। আমি ধন্যবাদ জানাই ওই দুই মহিলা চিকিৎসককে।”

    আরও পড়ুনঃ ‘‘আপনার মা-বোনেদের…’’! কুরুচিকর মন্তব্য তৃণমূল নেতার, তুলোধনা সুকান্তর

    ধর্মতলায় টানা ধর্না অবস্থান বিক্ষোভ

    আরজি কর-কাণ্ডে এখনও পর্যন্ত মাত্র সঞ্জয় রায়কেই গ্রেফতার করা হয়েছে। প্রথমে পুলিশ তদন্ত করলেও কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তে নেমেছে। রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। প্রাক্তন অধ্যক্ষকে টানা জিজ্ঞাসবাদ করছে সিবিআই। দেহপাচার থেকে আর্থিক তছরুপ, প্রায় ১৫টি অভিযোগ ঝুলে আছে সন্দীপের মাথার উপর। এদিকে রাজ্যের বিরোধী দল হিসেবে বিজেপি শ্যামবাজারের পর ধর্মতলায় টানা ধর্না অবস্থান বিক্ষোভ চলছে। ইতিমধ্যে রাজ্যের মহিলা কমিশনের দফতরে মহিলা মোর্চার পক্ষ থেকে অভিযান করে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। জেলায় জেলায় থানা এবং ব্লক অফিস ঘেরাও কর্মসূচিও করছে বিজেপি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “প্রস্তুত থাকুন…বিধানসভায় দেখা হবে”, মমতার উদ্দেশে হুঙ্কার শুভেন্দুর

    Suvendu Adhikari: “প্রস্তুত থাকুন…বিধানসভায় দেখা হবে”, মমতার উদ্দেশে হুঙ্কার শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: “প্রস্তুত থাকুন। কী ভাষায় উত্তর দিতে হয়, আমরা বুঝিয়ে দেব। বিধানসভায় দেখা হবে।” এই ‘হুঙ্কার’ যাঁকে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সেই তাঁকেই রবিবার কটাক্ষ করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও।

    বিশেষ অধিবেশন (Suvendu Adhikari)

    আরজি করকাণ্ডের (RG Kar Incident) জেরে আজ, সোমবার থেকে শুরু হচ্ছে দু’দিনের বিশেষ অধিবেশন। ধর্ষকদের ফাঁসির সাজার ব্যবস্থা করতেই বসছে বিশেষ অধিবেশন। মঙ্গলবার এ সংক্রান্ত বিল পেশ হবে বিধানসভায়। সোমবার দুপুর ২টোয় বসবে অধিবেশন। এদিন শোকপ্রস্তাবের পরেই শেষ হয়ে যাবে অধিবেশন। শোকপ্রস্তাবে আরজি করকাণ্ডে নির্যাতিতার উল্লেখ থাকবে কিনা, সে প্রশ্ন তুলেছে বিজেপি। তবে বিধানসভার এই বিশেষ অধিবেশন যে উত্তাল হবে, সে ব্যাপারে পদ্ম শিবিরে ইঙ্গিত মিলেছিল আগেই। রবিবার বিকেলে রীতিমতো হুঙ্কার দিলেন শুভেন্দু। ধর্মতলায় চলছে বিজেপির সপ্তাহব্যাপী ধর্না অবস্থান। সেখানে আসেন রাজ্যের বিরোধী দলনেতা।

    শুভেন্দুর হুঙ্কার

    শুভেন্দু বলেন (Suvendu Adhikari), “আরজি কর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোন ভাষায় জবাব দিতে হয়, তা আমাদের জানা আছে। দল হিসেবে বিজেপি বিধানসভায় তা দেখিয়েও দেবে।” ধর্ষণ করলেই ফাঁসির সাজা হবে। এই মর্মে আইন করতে বিধানসভায় বিল আনতে চলেছে রাজ্য সরকার। দশ দিনের মধ্যে এই বিল পাশ করানো হবে বলেও মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী। সেই মতো এদিন বসতে চলেছে বিধানসভার বিশেষ অধিবেশন।

    আরও পড়ুন: “নাটক বন্ধ করুন মমতা”, ধর্ষণ-বিরোধী বিলকে কটাক্ষ দিলীপের

    রবিবারই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ  ধর্ষণ-বিরোধী বিল আনতে উদ্যোগী হওয়ায় রাজ্য সরকারকে কটাক্ষ করেছিলেন। বলেছিলেন, “প্রকাশ্যে মহিলাদের ওপর হামলা হচ্ছে। আরজি করে মহিলার মৃতদেহের ময়না তদন্তের সময় বাড়ির লোককে রাখা হয়নি। যারা অপরাধীদের আড়াল করছে, তারা কোন মুখে বড় বড় কথা বলে?” তিনি বলেছিলেন, “আজ নাটক করছে, ফাঁসির আইন আনবে। কে অধিকার দিয়েছে আইন করার? এই নাটক বন্ধ করুন মমতা বন্দ্যোপাধ্যায়।”

    বস্তুত, ধর্ষণ রুখতে কড়া সাজার সংস্থান রয়েছে কেন্দ্রেরই নয়া আইনে। তার পরেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আলাদা আইন আনার (RG Kar Incident) উদ্যোগ আসলে আইওয়াশের চেষ্টা বলেই দাবি (Suvendu Adhikari) ওয়াকিবহাল মহলের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Morning Walk: মর্নিং ওয়াকেই রয়েছে ম্যাজিক! সকালে নিয়মিত হাঁটলে গায়েব হবে কোন কোন রোগ?

    Morning Walk: মর্নিং ওয়াকেই রয়েছে ম্যাজিক! সকালে নিয়মিত হাঁটলে গায়েব হবে কোন কোন রোগ?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। আর তার পরেই অন্তত তিরিশ মিনিট বাড়ির সামনের পার্কে হাঁটা (Morning Walk)। ব্যাস! তাতেই রয়েছে ম্যাজিক! সুস্থ জীবনের চাবিকাঠি রয়েছে এই অভ্যাসেই। এমনটাই জানাচ্ছে চিকিৎসকদের একাংশ। তারা জানাচ্ছে, সুস্থ জীবন যাপনের জন্য কম বয়স থেকেই এই অভ্যাস রপ্ত করা জরুরি। সকালে হাঁটার এই অভ্যাস একাধিক রোগের মোকাবিলা করে। শরীর সুস্থ রাখে। পাশপাশি মানসিক স্বাস্থ্যও ভালো রাখে। আসুন, এক নজরে দেখে নিই, কোন কোন রোগের মোকাবিলা করতে পারে মর্নিং ওয়াক?

    হৃদরোগের ঝুঁকি কমায়

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছে, মর্নিং ওয়াক হৃদযন্ত্র সুস্থ ও কার্যকর রাখতে বিশেষ সাহায্য করে। তারা জানাচ্ছে, সকালে নিয়মিত হাঁটলে রক্ত সঞ্চালন ভালো হয়। হৃদপিণ্ডের কার্যকারিতা ঠিক মতো হয়। শরীরে রক্তসঞ্চালন ঠিকমতো হলেই হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায়। তাই নিয়মিত মর্নিং ওয়াক হার্ট অ্যাটাকের মতো ঝুঁকিও (Disease) কমাতে সাহায্য করে।

    কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণ (Morning Walk)

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছে, নিয়মিত সকালে হাঁটলে কমবে কোলেস্টেরলের ঝুঁকি। নিয়মিত মর্নিং ওয়াক করলে এলডিএল নামক ক্ষতিকারক কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। আবার এইচডিএলের মতো ভালো কোলেস্টেরল তৈরি হয়। ফলে একাধিক শারীরিক সমস্যার ঝুঁকি কমে। কোলেস্টেরলের পাশপাশি রক্তচাপ স্বাভাবিক রাখতেও সাহায্য করে। নিয়মিত মর্নিং ওয়াক করলে রক্ত সঞ্চালন ভালোভাবে হয়। তাই উচ্চ রক্তচাপের মতো সমস্যা তৈরির ঝুঁকি কমে।

    স্থূলতা মোকাবিলায় সাহায্য করে

    নিয়মিত সকালে হাঁটলে (Morning Walk) স্থূলতাকে সহজেই কাবু করা সম্ভব। এমনটাই জানাচ্ছে চিকিৎসকদের একাংশ। তারা জানাচ্ছে, সকালে হাঁটলে ক্যালরি সহজেই ঝরে যায়। মেদ কমানোর সহজ উপায় মর্নিং ওয়াক। তাই স্থূলতার সমস্যা থেকে নিস্তার মেলা সহজ হয়।

    পেশি ও হাড়ের সমস্যা কমায়

    পেশি ও হাড়ের সমস্যা কমানোর জন্য শারীরিক কসরত খুব গুরুত্বপূর্ণ। মর্নিং ওয়াক শারীরিক কসরতের একটি অত্যন্ত ভালো উপায়। শরীরের বিভিন্ন পেশির কার্যক্ষমতা বাড়ায়, আবার দেহের জয়েন্টগুলোকেও সচল রাখে। তাই পেশি ও হাড়ের ব্যথা কমাতে নিয়মিত মর্নিং ওয়াক বিশেষ উপকারী।

    মানসিক স্বাস্থ্য ভালো রাখে (Morning Walk)

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছে, শরীরের পাশপাশি মানসিক স্বাস্থ্য ভালো রাখতেও মর্নিং ওয়াক বিশেষ উপকারী। মনোরোগ বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছে, মানসিক চাপ, অবসাদের মতো একাধিক মানসিক সমস্যা বাড়ছে। নিয়মিত মর্নিং ওয়াক করলে এই ধরনের সমস্যা কমবে। তারা জানাচ্ছে, মর্নিং ওয়াক করলে স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও একাধিক হরমোনের ভারসাম্য বজায় থাকে। এর জেরেই মানসিক চাপ কিংবা অবসাদের মতো সমস্যার মোকাবিলা করা সহজ হয়।

    মস্তিষ্ক সক্রিয় রাখে, অ্যালজাইমারের ঝুঁকি কমায়

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছে, অ্যালজাইমারের মতো রোগের প্রকোপ বাড়ছে‌। স্মৃতিশক্তি জনিত সমস্যায় অনেকেই ভুগছেন। নিয়মিত মর্নিং ওয়াক করলে এই ধরনের রোগের ঝুঁকি কমবে।মর্নিং ওয়াক করলে একদিকে হরমোনের ভারসাম্য বজায় থাকছে, আরেকদিকে রক্ত সঞ্চালন ঠিকমতো হচ্ছে। স্নায়ু সক্রিয় থাকছে। এর ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। তাই স্মৃতিশক্তিও ভালো থাকছে।

    কীভাবে মর্নিং ওয়াক করলে বাড়তি উপকার পাওয়া যাবে?

    বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছে, মর্নিং ওয়াকের সময় কয়েকটি দিকে বিশেষ খেয়াল রাখা জরুরি। তবেই বাড়তি উপকার পাওয়া সম্ভব। 
    মর্নিং ওয়াকের শুরুতেই খুব দ্রুত হাঁটা কিংবা দৌড়ে হাঁটার মতো অভ্যাস না করারই পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞদের একাংশ।‌ তারা জানাচ্ছে, এতে খুব কম সময়েই হাঁফিয়ে উঠতে পারেন।‌ ফলে তিরিশ মিনিট হাঁটা সম্ভব হবে না। পায়ের জুতো খুব গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছে, মর্নিং ওয়াক করার জন্য আরামদায়ক জুতো পরতে হবে। পেশিতে যাতে টান‌ না ধরে, সেদিকে খেয়াল রেখে জুতো নির্বাচন জরুরি। মর্নিং ওয়াক শুরুর আগে হালকা ওয়ার্ম আপ করা দরকার। যাতে শরীরে রক্ত সঞ্চালন ঠিকমতো হয়। ঘুম ভাব সম্পূর্ণ কেটে যায়। তবে মর্নিং ওয়াক শুরুর আগে পর্যাপ্ত জল খাওয়া জরুরি। কারণ মর্নিং ওয়াক করলে অনেকের অতিরিক্ত ঘাম হয়। এর ফলে ডিহাইড্রেশনের ঝুঁকি (Disease) তৈরি হয়। তাই জল খাওয়া নিয়ে সচেতনতা জরুরি।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share