Tag: Bengali news

Bengali news

  • Bangladesh Crisis: বিক্ষোভকারীরা দিয়েছিলেন হুঁশিয়ারি! বাংলাদেশের সংসদ ভেঙে দিলেন প্রেসিডেন্ট

    Bangladesh Crisis: বিক্ষোভকারীরা দিয়েছিলেন হুঁশিয়ারি! বাংলাদেশের সংসদ ভেঙে দিলেন প্রেসিডেন্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের (Bangladesh Crisis) সংসদ ভেঙে দিলেন প্রেসিডেন্ট মহম্মদ শাহবুদ্দিন (Bangladesh President)। প্রসঙ্গত, এ নিয়ে সময়সীমা বেঁধে দিয়েছিল আন্দোলনকারী ছাত্রদের জোট। সোমবার রাতেই জাতির উদ্দেশে ভাষণ দেন প্রেসিডেন্ট এবং সেখানেই তিনি সংসদ ভেঙে যাওয়ার কথা জানান। ইতিমধ্যে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমে সংসদ ভেঙে দেওয়ার খবরও প্রতিবেদন হিসেবে প্রকাশিত হয়েছে।

    আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের (Bangladesh Crisis) সেনা প্রধান

    প্রসঙ্গত, বাংলাদেশের (Bangladesh Crisis) পরিস্থিতি সোমবারই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রধানমন্ত্রীর বাসভবন দখল করে নেন আন্দোলনকারীরা। ইস্তফা দিয়ে তড়িঘড়ি দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতেই রয়েছেন। এরপর থেকেই আন্দোলনকারীরা সংসদ ভেঙে দেওয়ার দাবি জানাতে থাকেন। আন্দোলনকারী ছাত্ররা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, মঙ্গলবার বিকেল তিনটের মধ্যে যদি বাংলাদেশের সংসদ ভেঙে না দেওয়া হয় সেক্ষেত্রে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। প্রসঙ্গত, সোমবারে ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছিলেন যে, সেনার সমর্থনে অথবা রাষ্ট্রপতি শাসনে থাকা কোনও সরকারকেই সমর্থন করা হবে না। প্রস্তাবিত সরকার তৈরি করতে হবে। নতুন সরকারের রূপরেখা গঠনের জন্য ২৪ ঘণ্টা সময়ও দেন পড়ুয়ারা। অন্যদিকে, মঙ্গলবার আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে বসার কথা রয়েছে বাংলাদেশের সেনা প্রধানের।

    জাতির উদ্দেশে ভাষণে কী বললেন প্রেসিডেন্ট?

    সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাংলাদেশের (Bangladesh Crisis) প্রেসিডেন্ট (Bangladesh President) বলেন, ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। দ্রুত নতুন নির্বাচন করে সরকার নির্বাচিত হবে।’’ বাংলাদেশের প্রেসিডেন্ট আরও বলেন, ‘‘তিন বাহিনীর প্রধান, রাজনৈতিক দলের প্রতিনিধি, সমাজের প্রতিনিধি ছাত্র আন্দোলনের কয়েকজন প্রতিনিধির সঙ্গে বৈঠকে জরুরিভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক দল ও অংশীদারদের সঙ্গে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে।’’ এর পাশাপাশি প্রেসিডেন্ট এও ঘোষণা করেন, সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটক সকল বন্দিদের অবিলম্বে মুক্তি দেওয়া হবে। ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানান প্রেসিডেন্ট। প্রসঙ্গত, প্রেসিডেন্টের নির্দেশেই সোমবার বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis: ‘‘একমাত্র মোদি পারবেন বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করতে’’, দাবি বিজেপি সাংসদের

    Bangladesh Crisis: ‘‘একমাত্র মোদি পারবেন বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করতে’’, দাবি বিজেপি সাংসদের

    মাধ্যম নিউজ ডেস্ক: অশান্ত বাংলাদেশে (Bangladesh Crisis) কার্ফু তুলে দেওয়া হলেও দেশজুড়ে আতঙ্কের পরিবেশ রয়েছে। সোমবারও দেশের একাধিক জায়গায় হিন্দুদের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট চালানো হয়েছে। একাধিক জেলায় বহু হিন্দু মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের এই সার্বিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার (Jagannath Sarkar)।

    কী বললেন বিজেপি সাংসদ? (Bangladesh Crisis)

    রানাঘাটের বিজেপি সাংসদ বলেন, ‘‘বাংলাদেশে (Bangladesh Crisis) সংখ্যালঘুদের ওপর পরিকল্পিতভাবে হামলা হচ্ছে। তাদের সম্পত্তি লুট করা হয়েছে। আর এসব ঘটনার পিছনে সেখানকার সেনাবাহিনীর সমর্থন রয়েছে। এটা ভবিষ্যতে আমাদের দেশের জন্য উদ্বেগের বিষয়। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। তাঁদের সুরক্ষা দিতে পারেন প্রধানমন্ত্রী। তবে, এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’’ জগন্নাথ সরকারের (Jagannath Sarkar) মতে, শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে পারেন। তিনি বলেন, ‘‘বাংলাদেশের অসহায় সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তি রক্ষা করতে পারেন মোদি-ই। আমি হিন্দু বেঙ্গল ইউনিটের একজন সদস্য হিসেবে এসব কথা বলছি। বাংলাদেশে যেই সরকার গঠন করুক আমি তা নিয়ে চিন্তা করি না। আমার একমাত্র উদ্বেগ হল সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তির যেন কোনও ক্ষতি না হয়।’’

    আরও পড়ুন: ‘‘১ কোটির ওপর বাংলাদেশি হিন্দু আসবেন পশ্চিমবঙ্গে’’, বড় দাবি শুভেন্দুর

    বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বৈঠক

    ক্রমবর্ধমান বিক্ষোভের মধ্যে শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের (Bangladesh Crisis) রাজনৈতিক পরিস্থিতি এখনও শান্ত হয়নি। সোমবার আওয়ামি লিগের বহু নেতাকে পিটিয়ে খুন করা হয়েছে। সাংসদের বাড়িতে আগুন লাগানো হয়েছে। আওয়ামি লিগের নেতার হোটেলে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে ২১ জন পুড়িয়ে মারা হয়েছে। সোমবার মোট ১০৯ জনের মৃত্যু হয়েছে। শতাধিক মানুষ জখম হয়েছেন। পদত্যাগের পর সোমবার সন্ধ্যায় ভারতে পৌঁছন শেখ হাসিনা। তিনি দিল্লিতে থাকবেন, নাকি অন্য জায়গায় যাবেন তা স্পষ্ট নয়, কিছু রিপোর্টে বলা হয়েছে যে তিনি লন্ডনে যেতে পারেন। অন্যদিকে, সংকট মোকাবিলায় সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক হয়। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বৈঠকে বাংলাদেশের পরিস্থিতির ওপর আলোচনা করা হয়। সেখানে কয়েক হাজার ভারতীয় রয়েছেন। তাঁদের ফিরিয়ে নিয়ে আসার বিষয়ে আলোচনা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: অগ্নিগর্ভ বাংলাদেশে বিপন্ন হিন্দুরা, দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা শুভেন্দুর

    Suvendu Adhikari: অগ্নিগর্ভ বাংলাদেশে বিপন্ন হিন্দুরা, দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হয়েছে পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তে। মঙ্গলবারই সীমান্ত পরিদর্শন করেন বিএসএফের ডিজি। ঠিক এই আবহে হঠাৎই দিল্লি উড়ে গিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দেখা করেন। বিধানসভার বিরোধী দলনেতা এরপর সাংবাদিকদের বলেন, “অমিত শাহ যেহেতু সিকিউরিটি কাউন্সিলের সদস্য, আমি তাঁর কাছে অনুরোধ করেছি যাতে বাংলাদেশের হিন্দু এবং হিন্দু মন্দিরের যেন আর কোনও ক্ষতি না হয়, সেটা দেখতে। আমি অনেক উদ্বেগ নিয়ে এসেছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন, প্রধানমন্ত্রী এ বিষয়টি দেখছেন।”

    আমার মা নিজে বরিশাল থেকে এক কাপড়ে চলে এসেছিলেন

    চিন্তিত শুভেন্দু উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকদের সামনে এও বলেছেন, “আমার মা নিজে বরিশাল থেকে এক কাপড়ে চলে এসেছিলেন। যন্ত্রণাটা আমার ভিতরে রয়েছে। তাই উদ্বেগটা ছিল। উদ্বেগটা নিরসনের জন্য এসেছিলাম। সেটা নিরসন হয়েছে।” নন্দীগ্রামের বিজেপি বিধায়ক জেপি নাড্ডার সঙ্গে বৈঠক সেরে বলেন, “মাননীয় রাষ্ট্রীয় অধ্যক্ষর সঙ্গে নির্বাচনের পর দেখা হয়নি। ফোনে কথা হয়েছিল। উনি আমাকে কিছু কাজ দিয়েছিলেন। সেটা নিয়ে কথা হয়েছে।”

    সাম্প্রদায়িক রূপ নিয়েছে হিংসা

    প্রসঙ্গত, গোটা বাংলাদেশ (Bangladesh Crisis) জুড়েই বর্তমানে অগ্নিগর্ভ পরিস্থিতি। থানা-হোটেল-বাড়ি সবকিছুই পুড়ছে, যথেচ্ছ হামলা চলছে সংখ্যালঘু হিন্দুদের মন্দিরেও, একাধিক হিন্দুকে পিটিয়ে মারার ঘটনাও সামনে এসেছে। জানা গিয়েছে, গতকাল সোমবার সকাল থেকে রাত পর্যন্ত অন্ততপক্ষে ১০৯ জনের মৃত্যু হয়েছে।  এই পরিস্থিতিতে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছেন। দিকে দিকে হিংসা সাম্প্রদায়িক রূপ নিয়েছে। ওপার বাংলার এমন পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর হঠাৎ করেই দিল্লি উড়ে যাওয়া যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis: বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করুক ভারত সরকার, আর্জি বিশ্ব হিন্দু পরিষদের

    Bangladesh Crisis: বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করুক ভারত সরকার, আর্জি বিশ্ব হিন্দু পরিষদের

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ করুক ভারত সরকার। এমনই দাবি জানালেন বিশ্ব হিন্দু পরিষদের (Vishwa Hindu Parishad) আন্তর্জাতিক কার্যনির্বাহী সভাপতি অলোক কুমার। হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার পর থেকেই বিক্ষোভকারীরা সেই দেশের হিন্দু মন্দির ও বাড়ি-ঘরে ব্যাপক আক্রমণ (Bangladesh Crisis) শুরু করেছে। দিল্লিতে তাই সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, “প্রত্যেক হিন্দুর সম্পত্তি, সম্মান এবং প্রাণের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করছি।”

    কী বললেন অলোক কুমার (Bangladesh Crisis)?

    ভিএইচপি নেতা অলোক কুমার (Vishwa Hindu Parishad) বাংলাদেশের (Bangladesh Crisis) অস্থির রাজনৈতিক পরিস্থিতি এবং হিন্দুদের ওপর নির্যাতনের কথা তুলে ধরে বলেন, “সমস্ত সংখ্যালঘু হিন্দু ও শিখদের পাশে আমরা রয়েছি। হিন্দুদের ব্যবসায়িক প্রতিষ্ঠান, বাড়ি-ঘর, মন্দিরকে লক্ষ্য করে দুষ্কৃতীরা হামলা চালাচ্ছে। সম্পত্তি লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেই চলেছে। সোমবার রাত পর্যন্ত শুধুমাত্র পঞ্চগড় জেলায় ২২টি বাড়ি, ঝিনাইদহে ২০টি বাড়ি এবং যশোরে ২২টি দোকান মৌলবাদীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সেই সঙ্গে অনেক জেলায় শ্মশানও ভাঙচুর করা হয়েছে। বাংলাদেশে এমন কোনও জেলা নেই, যা তাদের হিংসা ও সন্ত্রাসের শিকার হয়নি। এটি লক্ষণীয় যে বাংলাদেশে হিন্দুরা, যাদের সংখ্যা এক সময় ৩২ শতাংশ ছিল, এখন তারা ৮ শতাংশেরও কম। ক্রমাগত জিহাদি নিপীড়নের শিকার হয়ে চলেছে হিন্দুরা।”

    আরও পড়ুনঃ ভারতেই হাসিনা, বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর কেন্দ্রের, সর্বদল বৈঠকে জয়শঙ্কর

    “ভারত অন্ধ হয়ে থাকতে পারে না”

    এই প্রসঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের নেতা অলোক কুমার আরও বলেন, “ভারত অবশ্যই বাংলাদেশের (Bangladesh Crisis) পরিস্থিতিতে অন্ধ হয়ে থাকতে পারে না। ভারত ঐতিহ্যগতভাবে সারা বিশ্বের নিপীড়িত সমাজকে সাহায্য করেছে। বিশ্ব হিন্দু পরিষদ (Vishwa Hindu Parishad) বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য সম্ভাব্য সব পদক্ষেপ নিতে ভারত সরকারকে আহ্বান জানিয়েছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে ৪,০৯৬ কিলোমিটার (২,৫৪৫ মাইল) দীর্ঘ সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশের বড় চেষ্টা চালানো হতে পারে। আমরা চাই, বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠিত হোক। মানুষের মানবাধিকারকে যেন সুরক্ষিত করা হয়। ভারতীয় সমাজ এই বিষয়ে সব সময় বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 07 August 2024: এই রাশির জাতকরা কারও কাছ থেকে বড় কোনও উপকার পেতে পারেন

    Daily Horoscope 07 August 2024: এই রাশির জাতকরা কারও কাছ থেকে বড় কোনও উপকার পেতে পারেন

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) ভালো কোনও সুযোগ হাতছাড়া হওয়ায় ক্ষোভ বাড়তে পারে।

    ২) কারও কাছ থেকে বড় কোনও উপকার পেতে পারেন। 

    ৩) সমাজে খ্যাতি বাড়বে।

    বৃষ

    ১) ধর্মীয় স্থানে দান করায় শান্তিলাভ।

    ২) কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনঃকষ্ট।

    ৩) গুরুজনের পরামর্শ মেনে চলুন।

    মিথুন

    ১) সুবক্তা হিসাবে সুনাম পেতে পারেন।

    ২) প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ রয়েছে। 

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    কর্কট

    ১) পড়াশোনার খুব ভালো সুযোগ আসতে পারে।

    ২) মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। 

    ৩) দিনটি অনুকূল।

    সিংহ

    ১) কোনও ভুল কাজ করার জন্য অনুতপ্ত হবেন।

    ২) সারা দিন ব্যবসা ভালো চললেও পরে জটিলতা দেখা দিতে পারে। 

    ৩) দিনটি প্রতিকূল।

    কন্যা

    ১) কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে।

    ২) নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে। 

    ৩) ধৈর্য্য ধরতে হবে খুব বেশি।

    তুলা

    ১) কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভাল।

    ২) মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। 

    ৩) বিবাদে জড়াবেন না কারও সঙ্গে।

    বৃশ্চিক

    ১) কাজের জায়গায় আঘাত লাগা থেকে সাবধান থাকুন।

    ২) সংসারে খুব সংযত থাকতে হবে। 

    ৩) ভেবেচিন্তে কথাবার্তা বলুন।

    ধনু

    ১) ব্যবসায় ভালো লাভ হতে পারে।

    ২) প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন। 

    ৩) দিনটি অনুকূল।

    মকর

    ১) উচ্চপদস্থ কোনও ব্যক্তির অনুগত থাকলে লাভবান হবেন।

    ২) প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয়। 

    ৩) ধর্মস্থানে যেতে পারেন।

    কুম্ভ

    ১) প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যোগ।

    ২) কুসঙ্গে পড়ে নিজের ক্ষতি হতে পারে। 

    ৩) প্রিয়জনের সঙ্গে সময় কাটান।

    মীন

    ১) কোনও যন্ত্র খারাপ হওয়ায় প্রচুর খরচ হতে পারে।

    ২) কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে। 

    ৩) বন্ধুদের কাছে সুনাম অর্জন।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis: নিরাপত্তায় মোড়া বাংলা-সীমান্ত, নাইট গগলসে নজরদারি, পরিদর্শনে বিএসএফ ডিজি

    Bangladesh Crisis: নিরাপত্তায় মোড়া বাংলা-সীমান্ত, নাইট গগলসে নজরদারি, পরিদর্শনে বিএসএফ ডিজি

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের (Bangladesh Crisis) রাজনৈতিক অস্থিরতা নিয়ে সোমবার থেকেই সীমান্তে নিরাপত্তা আরও আঁটসাঁট করার প্রক্রিয়া শুরু হয়েছিল। রাতেই বেশ কয়েকটি সীমান্তে লাগানো হয় নাইট ভিশন ক্যামেরা। মঙ্গলবার বিএসএফের ডিজি দলজিত সিং চৌধুরী পেট্রাপোল সীমান্তের নিরাপত্তার পরিস্থিতি খতিয়ে দেখেন। জানা গিয়েছে, বাংলাদেশের সঙ্গে সীমানা রয়েছে এমন অন্য রাজ্যেও বুধবার পরিদর্শন করবেন বিএসএফের (BSF) ডিজি। 

    কোনওভাবেই অনুপ্রবেশ যাতে না হয় সেদিকে সতর্ক (Bangladesh Crisis) থাকছে বিএসএফ

    সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়ার পরপরই কলকাতায় এসে হাজির হয়েছিলেন দলজিত সিং। বিমান থেকে নামা মাত্রই বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। জানা গিয়েছে, এই বেঠকে বেশ কিছু প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন তিনি। এরপর মঙ্গলবার সকালেই ডিজি হাজির হলেন ভারত-বাংলাদেশ সীমান্তে। এখানেও বিএসএফের (BSF) দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন দলজিত, তারপর ঘুরে দেখেন সীমান্ত। প্রসঙ্গত, প্রতিবেশী রাষ্ট্রের এমন রাজনৈতিক অস্থিরতা নিয়ে চিন্তিত রয়েছে ভারতও। এই সময়ে যাতে কোনওভাবেই অনুপ্রবেশ না হয় সেদিকে সতর্ক থাকছে বিএসএফ।

    কাঁটাতারহীন সীমান্ত (Bangladesh Crisis) নিয়েই বেশি চিন্তিত বিএসএফ

    সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার (Bangladesh Crisis) করতে নাইট ভিশন ক্যামেরা নিয়ে সোমবারে রাতভর পাহারা দিয়েছে বিএসএফ। অশান্তির আগুনে এখনও জ্বলছে বাংলাদেশ। থানা এবং কারাগারগুলিতেও চলছে হামলা। সেখানকার একাধিক বন্দিকে এভাবেই মুক্ত করে দিচ্ছেন আন্দোলনকারীরা। জানা গিয়েছে যে সমস্ত এলাকাতে কাঁটাতারের সীমান্ত নেই, সেই এলাকাগুলিতেই নাইট ভিশন ক্যামেরা লাগানো হয়েছে, যেমন দক্ষিণবঙ্গের ঘোজাডাঙ্গা, পেট্রাপোল ইত্যাদি। এর পাশাপাশি উত্তরবঙ্গের হিলি, ফুলবাড়ি চ্যাংড়াবান্ধায় বিশেষ নজরদারি চালাচ্ছে বিএসএফ। সূত্রের খবর, দক্ষিণবঙ্গে ভারত-বাংলাদেশ ৫৩৮ কিলোমিটার অংশ জুড়ে নেই কোনও কাঁটাতার। অন্যদিকে উত্তরবঙ্গের ৩৭৫ কিমি অংশে কাঁটাতার নেই, কাঁটাতারহীন এই অংশ নিয়েই চিন্তিত বিএসএফ।

    ইমিগ্রেশন চেকপোস্ট খোলা হয়েছে 

    তবে এরই মাঝে মঙ্গলবার উত্তরবঙ্গের ইমিগ্রেশন চেকপোস্ট খোলা হয়েছে বলে খবর মিলেছে। সকাল থেকেই দু’দেশের বাসিন্দাদের মধ্যে যাতায়াত শুরু হয়েছে। ভারত থেকে ২০০-এর বেশি পণ্যবাহী ট্রাক বাংলাদেশে গিয়েছিল, সেই ট্রাকগুলিকে ফিরিয়ে আনার জন্য চালকেরা বাংলাদেশে (Bangladesh Crisis) গিয়েছেন। তবে পেট্রাপোল সীমান্তে বন্ধ করে দেওয়া হয়েছে। আমদানি-রফতানি প্রক্রিয়া ও যাত্রী যাতায়াত বন্ধ রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Bangladesh Crisis: জ্বালিয়ে দেওয়া হল প্রাক্তন ক্রিকেটার অধিনায়ক মাশরাফে মোর্তাজার বাড়ি!

    Bangladesh Crisis: জ্বালিয়ে দেওয়া হল প্রাক্তন ক্রিকেটার অধিনায়ক মাশরাফে মোর্তাজার বাড়ি!

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে (Bangladesh Crisis) জ্বালিয়ে দেওয়া হল প্রাক্তন ক্রিকেটার অধিনায়ক তথা আওয়ামী লীগের সাংসদ মাশরাফে মোর্তাজার (Mashrafe Bin Mortaza) বাড়ি। কোটা এবং হাসিনা বিরোধী আন্দোলনের ইস্যুতে কেন চুপ করে ছিলেন এই ক্রিকেটার, এই প্রশ্ন তুলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তিনি দেশের হয়ে ১১৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। ক্রিকেট থেকে অবসর নিয়ে ২০১৮ সাল থেকে রাজনীতিতে যোগদান করেছিলেন। অপর দিকে রাজনৈতিক সঙ্কটের প্রভাব পড়েছে পকিস্তান-বাংলাদেশের আসন্ন দুটি টেস্ট ম্যাচের সিরিজের ওপর।

    কেন হাসিনার বিরোধিতা করেননি (Bangladesh Crisis)?

    সোমবার বাংলাদেশের (Bangladesh Crisis) নড়াইল-২ আসনে আওয়ামী লীগের সাংসদ মোর্তাজার (Mashrafe Bin Mortaza) বাড়িতে বিক্ষোভকারীরা আক্রমণ করে। এরপর ওই বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ইতি মধ্যে এই ভিডিও সামজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে। তিনি এই কেন্দ্রে গত ২ বারের সাংসদ ছিলেন। বিক্ষোভকারীদের দাবি ছিল, হাসিনা সরকারের বিরুদ্ধে সমস্ত বিক্ষোভ এবং আন্দোলনে কোনও রকম প্রতিক্রিয়া দেননি তিনি। আর সেই জন্য তাঁকে ঘিরে আন্দোলনকারীদের মনে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা মাত্রই তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। একই ভাবে আরও এক প্রাক্তন ক্রিকেটার অধিনায়ক সাকিব আল হাসানের রাজনৈতিক দলের অফিসে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তিনিও আওয়ামী লীগের হয়ে মাগুরা-১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।

    টেস্ট সিরিজ নিয়ে সঙ্কটে

    বাংলাদেশ (Bangladesh Crisis) ক্রিকেট বোর্ড এই অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে ক্রিকেট প্রশিক্ষণ নিয়ে চরম সঙ্কটের মধ্যে পড়েছে। পরবর্তী পদক্ষেপের জন্য বোর্ডের কর্তারা অপেক্ষা করছেন বলে জানিয়েছেন। ১৭ অগাস্ট বাংলাদেশ ক্রিকেটারদের রাওয়ালপিন্ডিতে যাওয়ার কথা ছিল। ২১-২৫ অগাস্ট প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল। আবার ৩০ অগাস্ট থেকে ৩ সেপ্টম্বর পর্যন্ত হওয়ার কথা দ্বিতীয় টেস্ট। সবটাই এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

    আরও পড়ুনঃ বাংলাদেশের হিংসায় নিরপেক্ষ তদন্ত চাইল ব্রিটেন, চুপ হাসিনাকে ‘আশ্রয়’ নিয়ে

    অগ্নিগর্ভ বাংলাদেশ

    বাংলাদেশে (Bangladesh Crisis) হাসিনা বিরোধী আন্দোলনের আঁচ গিয়ে পড়েছে আওয়ামী লীগের বিভিন্ন সাংসদ, নেতা, সমর্থক এবং সংখ্যালঘু হিন্দুদের ওপর। হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। সেনা বাহিনী অন্তর্বর্তী সরকার গঠনের আশ্বাস দিয়েছে। মানুষের জান-মালের দায়িত্ব সুরক্ষার কথা বললেও কার্যত চূড়ান্ত বিশৃঙ্গলা চলছে দেশ জুড়ে। একাধিক জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় বড় মূর্তি ভেঙে ফেলা হয়েছে। রাজধানী ঢাকা সহ একাধিক এলাকার থানায় আগুন দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বাসভবনে হামলা করে আগুন দেওয়া হয়েছে। যশোর, খুলনা, রংপুর, চট্টগ্রাম, সিলেটের একাধিক জায়গায় হিন্দুমন্দির ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে। সেই সঙ্গে বাড়িঘর, দোকানপাটে চলছে লুটপাট।     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis: বাংলাদেশের হিংসায় নিরপেক্ষ তদন্ত চাইল ব্রিটেন, চুপ হাসিনাকে ‘আশ্রয়’ নিয়ে

    Bangladesh Crisis: বাংলাদেশের হিংসায় নিরপেক্ষ তদন্ত চাইল ব্রিটেন, চুপ হাসিনাকে ‘আশ্রয়’ নিয়ে

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকার পর এবার ব্রিটেনও (UK)। বাংলাদেশে (Bangladesh Crisis) রাজনৈতিক পট পরির্তন ও তার জেরে আন্দোলনে মৃত্যুর ঘটনার তদন্ত চেয়েছিল আমেরিকা। ব্রিটেনও চাইছে, বাংলাদেশে তদন্ত করুক রাষ্ট্রপুঞ্জের নেতৃত্বাধীন তদন্তকারী দল। ব্রিটেনের বিদেশমন্ত্রী ডেভিড ল্যামি শেখ হাসিনার পদত্যাগের পর গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ বাংলাদেশকে সমর্থনের ওপর জোর দেওয়ার কথা বলেছেন।

    ব্রিটেনের বিবৃতি (Bangladesh Crisis)

    ব্রিটেনের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “গত কয়েক দিন বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক উত্থানের ঘটনার নিরপেক্ষ তদন্ত চায় তারা। তদন্ত হোক রাষ্ট্রপুঞ্জের নেতৃত্বে স্বাধীনভাবে।” বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটেন মুখ খুললেও, হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে উচ্চবাচ্য করেনি রাজার দেশ। ল্যামি বলেন, “বাংলাদেশে গত দু’সপ্তাহে নজিরবিহীনভাবে হিংসা এবং প্রাণহানির ঘটনা ঘটেছে। …একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে শান্তি ফিরিয়ে আনতে সব পক্ষকে এক সঙ্গে কাজ করতে হবে।” বিদেশমন্ত্রী বলেন, “বাংলাদেশের জনগণ গত কয়েক সপ্তাহের ঘটনাবলীতে রাষ্ট্রপুঞ্জের নেতৃত্বে পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্তের দাবি রাখে।” তিনি বলেন, “বাংলাদেশ একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ভবিষ্যতে নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ দেখতে চায়।” মন্ত্রী বলেন, “ব্রিটেন ও বাংলাদেশের জনগণের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে এবং কমনওয়েলথ মূল্যবোধ রয়েছে।”

    আরও পড়ুন: তাঁর আমলেই অর্থনৈতিক সমৃদ্ধি, বাংলাদেশকে গণতন্ত্রের পথ দেখিয়েছিলেন হাসিনা

    কী বলছে আমেরিকা

    বাংলাদেশের ঘটনার তদন্ত চেয়েছে আমেরিকাও। সে দেশের বিদেশ দফতরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, “আমরা মনে করি বাংলাদেশের (Bangladesh Crisis) আইন ও গণতান্ত্রিক নীতিকে মাথায় রেখেই সেখানে নয়া সরকার গঠন করা হবে। সেখানে যে মৃত্যুর ঘটনা ঘটেছে, অবশ্যই তার তদন্ত হওয়া উচিত।” এদিকে, ভারত কিংবা আমেরিকা কারও কাছেই রাজনৈতিক আশ্রয় চাননি হাসিনা।

    বাংলাদেশ থেকে ভারতে এসে প্রাক্তন প্রধানমন্ত্রী একাধিকবার যোগাযোগ করেছেন লন্ডনের সঙ্গে। আবেদন করেছেন রাজনৈতিক আশ্রয়ের জন্য। তবে ব্রিটেন নাকি সেই আবেদনে কান দেয়নি। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশের মতে, সেই কারণেই ব্রিটেনের (UK) জারি করা বিবৃতিতে হাসিনার নাম পর্যন্ত নেওয়া হয়নি (Bangladesh Crisis)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis: বাংলাদেশে ফের শুরু হিন্দু নিধন যজ্ঞ! সেনাবাহিনী হেল্পলাইন সত্ত্বেও কার্যকারিতা নিয়ে উঠছে প্রশ্ন

    Bangladesh Crisis: বাংলাদেশে ফের শুরু হিন্দু নিধন যজ্ঞ! সেনাবাহিনী হেল্পলাইন সত্ত্বেও কার্যকারিতা নিয়ে উঠছে প্রশ্ন

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ক্ষমতা ছাড়ার পরেও অরাজকতা থামছে না প্রতিবেশী দেশে। সময় যত গড়াচ্ছে, ততই দেশের বিভিন্ন জেলায় হিংসা (Bangladesh Crisis) বাড়ছে। ইতিমধ্যেই লিটন দাস, মাশরাফি মুর্তাজা সহ বেশ কয়েকজন ক্রিকেটারের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। দেশ জুড়ে আওয়ামি লিগের নেতা কর্মীদের বাড়ি বাড়িতে লুঠপাঠের পর অগ্নিসংযোগ করা হচ্ছে। অন্যদিকে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে সাভারের আশুলিয়া থানার সামনে তালিবানি কায়দায় খুন করে ঝুলিয়ে রাখা হয়েছে। একের পর এক হিন্দুদের বাড়ি এবং মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে। সবচেয়ে বেশি টার্গেট হচ্ছেন হিন্দুরা। যদিও এই পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের সহ অন্যান্যদের সুরক্ষায় (Save Bangladeshi Hindus) তৎপর হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশের সেনাবাহিনী। হিন্দু সহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের পাশে থাকার জন্য বিভিন্ন জেলায় হেল্পলাইন নম্বর (Bangladesh Helpline) চালু করা হয়েছে এবং খোলা হয়েছে কন্ট্রোল রুম। যদিও তাতে কাজের কাজ কতটা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্যাতিত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। সমস্যায় পড়লে হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করে সমস্যার কথা জানাতে বলেছে সেনাবাহিনী।

    সেনাবাহিনীর জারি করা হেল্পলাইন নম্বরের তালিকা (Bangladesh Crisis)

    ঢাকার জন্য

    মোহাম্মদপুরে ক্যাপ্টেন সৈকত: ১৭৬৯৫১০৫১৫

    মোহাম্মদপুরের ক্যাপ্টেন রিদনান সালেহ: ১৬৪১৯৬৮২৩৭

    সেগুন বাগিচায় ক্যাপ্টেন আশিক: ১৭৩৮৯৯৮৪৫৮

    উত্তরায় ক্যাপ্টেন আবরার: ১৭৪১৫৬৯৮৩২

    মিরপুরে ক্যাপ্টেন আতাহার ইশতিয়াক: ১৭৬৯৫১১১৪৪

    স্টেডিয়াম, পল্টনে ক্যাপ্টেন জাররাফ: ১৭০৮৩৭৫৩৭১

    বারিধারায় ক্যাপ্টেন নাসিফ: ১৭৬৯৫১০৮০৩

    আগারগাঁওয়ে লেফটেন্যান্ট ইমরুল: ১৭০৫২৬০০১৯

    গুলশন/বনানীর জন্য: ০১৭৬৯০১৩০৯৪

    মতিঝিল, বাংলাদেশ ব্যাংক কেপিআই-এর জন্য ক্যাপ্টেন শিহাব: ০১৭৬৬০৪৭৩২৩

    ঢাকা (যাত্রাবাড়ি)

    ক্যাপ্টেন হিমেল (০১৭৬৬১৬২০৭৭)

    উত্তরা, বিমানবন্দর, দিয়াবাড়ির জন্য ০১৭৬৯০২৪২৮০, ০১৭৬৯০২৪২৮৪ এবং ক্যাপ্টেন সাজ্জাদ (পারভেজ) (০১৭৬৯৫১০৪৫৭)

    মিরপুর এলাকায় ক্যাপ্টেন মাহমুদ (০১৮৩৩৫৮৫৭৩৬, ০১৭৬৯০২৪২৫৬) এবং (০১৭৬৯০২৪২৫২)

     

    জেলার হেল্পলাইন  (Bangladesh Helpline)

    দিনাজপুর

    কর্নেল রওশনুল ইসলাম (০১৭৬৯৬৮২৪৫৪)

    ময়মনসিংহ

    ক্যাপ্টেন ফয়সাল (০১৭৬৯২০৮১৭৪)

    সিরাজগঞ্জ

    ক্যাপ্টেন সুদীপ্ত (০১৭৬৯৫১০৫২৪)

    রামপুরা

    কর্নেল রেহগির আল শহীদ (০১৭৬৯০৫৩১৫০)

    রংপুর

    ক্যাপ্টেন আশরাফ (০১৬১৫৩৩২৪৪৬) এবং ক্যাপ্টেন

    মারিজ় (০১৭৪৫২০৭৪৬৯)

    কিশোরগঞ্জ(ভৈরব)-এর জন্য ০১৭৬৯২০২৩৫৪ এবং

    ক্যাপ্টেন রায়হান (০১৭৬৯২০২৩৬৬)

    যশোর

    ক্যাপ্টেন সাবির (০১৮৮৬৯১০৫১৪)

    রাজবাড়ি

    ক্যাপ্টেন এনাম (০১৭৯৫-৬১৫৯৫০)

    কক্সবাজার

    ক্যাপ্টেন মুজতাহিদ (০১৭৬৯১১৯৯৮৮)

    ঠাকুরগাঁওয়ে লেফটেন্যান্ট ফয়েজ (০১৭৬৯৫১০৮৬৬) এবং ক্যাপ্টেন মোহতাশিম (০১৭৬৯০০৯৮৫৫)

    হেল্পলাইনের কার্য নিয়ে প্রশ্ন 

    বাংলাদেশের নির্যাতিত সংখ্যালঘুরা ভিডিও বার্তায় যে অভিযোগ করেছেন, তাতে হেল্পলাইনে নম্বরে (Bangladesh Helpline) ফোন করেও কাজের কাজ হয়নি। লুটপাট হয়েছে হাজারো সংখ্যালঘু হিন্দুদের বাড়ি, দোকান, অফিস ঘর। আওয়ামী লিগের সঙ্গে যুক্ত নন, এমনকি বিএনপি করেন, তাদেরও বাড়িঘর লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছে। বাংলাদেশের শেরপুর এবং সাতক্ষীরায় ১২০০ বন্দিকে ছাড়িয়ে নিয়ে গিয়েছে আন্দোলনকারীরা। ছাড়া পাওয়া আসামিরা ভিড়ের মধ্যে মিশে (Bangladesh Crisis) লুটপাট চালাচ্ছে বলে অভিযোগ।

    আরও পড়ুন: এখনও থমথমে বাংলাদেশ! কার্ফু উঠলেও চালু হল না বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন

    এমতাবস্থায় সেনাবাহিনী বা বাংলাদেশের অন্যান্য নিরাপত্তা বাহিনী বাংলাদেশে কতটা নিরাপত্তা দিতে পারছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। কেন দুষ্কৃতীদের স্বর্গরাজ্য তৈরি করার সুযোগ দেওয়া হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। বাংলাদেশের যে পরিমাণ হিংসা শুরু হয়েছে, তা ঠেকানোর জন্য নিরাপত্তা বাহিনীর তৎপরতা চোখে পড়ছে না।

     

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sheikh Hasina: ‘‘শেষ মুহূর্তেও দেশ ছাড়তে চাননি মা’’, জানালেন হাসিনার ছেলে সাজিব

    Sheikh Hasina: ‘‘শেষ মুহূর্তেও দেশ ছাড়তে চাননি মা’’, জানালেন হাসিনার ছেলে সাজিব

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর শেষ মুহূর্তেও দেশ ছাড়তে চাননি শেখ হাসিনা। পরিবারের জোরাজুরিতেই নিতে হয় কঠিন সিদ্ধান্ত। হাসিনা (Sheikh Hasina) বাংলাদেশ থেকে ভারতে আসার পর এমনটাই জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলে সাজিব ওয়াজেদ জয়। 

    ঠিক কী জানিয়েছেন সাজিব ওয়াজেদ জয়? 

    বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি (Bangladesh Crisis) ও শেখ হাসিনার দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে সাজিব ওয়াজেদ জয় বলেছেন, “মা থাকতে চেয়েছিলেন। কোনওভাবেই দেশ ছেড়ে যেতে চাননি। কিন্তু আমরাই জোর করি, বলি যে এই দেশ আর সুরক্ষিত নয় তোমার জন্য। মায়ের সুরক্ষা নিশ্চিত করতে চেয়েছিলাম আমরা। তাই সবাই তাঁকে দেশ ছেড়ে চলে যেতে বলি।” এছাড়াও তিনি আরও বলেন, ”আমি আজ সকালেই মায়ের সঙ্গে কথা বলেছি। বাংলাদেশের পরিস্থিতি অরাজক। মা (Sheikh Hasina) ভালো আছেন, তবে গোটা পরিস্থিতি নিয়ে যথেষ্ট হতাশ। মায়ের কণ্ঠে স্পষ্ট হতাশা ছিল। মায়ের কাছে এটা অত্যন্ত দুঃখের কারণ গত ১৫ বছর ধরে বাংলাদেশকে উন্নত করার জন্য তিনি অনেক পরিশ্রম করেছেন। বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার স্বপ্ন ছিল তাঁর। এতদিন ধরে জঙ্গি, সন্ত্রাসবাদীদের থেকে দেশকে সুরক্ষিত রেখেছিলেন তিনি। কিন্তু আজ বিরোধী ও সন্ত্রাসীরা ক্ষমতা দখল করে নিল।” 

    আরও পড়ুন: ব্রিটেন রাজনৈতিক আশ্রয় না দেওয়া পর্যন্ত কি ভারতেই থাকবেন হাসিনা?

    বর্তমানে ভারতেই রয়েছেন হাসিনা (Sheikh Hasina)। তবে এর পরবর্তীতে তিনি কোথায় যাবেন, হাসিনার নিরাপত্তার কথা মাথায় রেখেই সে কথা প্রকাশ্যে আনতে চাননি তাঁর ছেলে। তবে তিনি জানিয়েছেন, ”আশা করছি বাংলাদেশে নির্বাচন হবে। কিন্তু যেভাবে আমাদের দলের নেতা-কর্মীদের নিশানা করা হচ্ছে, তা দেখে আমি জানি না কতটা মুক্ত ও নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব। আমার পরিবারের আর দায়িত্ব নয় এটা। আমরা দেখিয়েছি, দেশের জন্য আমরা কী কী করতে পারি, বাংলাদেশের উন্নয়নে কী কী করেছি। আওয়ামি লিগ এখনও দেশের সবথেকে জনপ্রিয় দল। বিএনপির ক্ষমতায় ফেরার সম্ভাবনা রয়েছে। আমরা শেষবার দেখেছিলাম ওরা ক্ষমতায় আসার পর কী হয়েছিল। দেশকে মাটিতে মিশিয়ে দিয়েছিল। সন্ত্রাসবাদীদের খোলা হাতে ছুট দিয়েছিল। সংখ্যালঘুদের উপরে হামলা চালানো হয়েছিল। যদি বাংলাদেশের মানুষ সঠিক মানুষের পাশে না দাঁড়ায় এবং ক্ষমতা দখল করে নিতে দেয়, তবে এই নেতৃত্বই তাদের প্রাপ্য।”  

    গণভবনে ঢুকে লুটপাট (Bangladesh Crisis) 

    অন্যদিকে, প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পরেই গণভবনে ঢুকে লুটপাট চালায় আন্দোলনকারীরা। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া সে সমস্ত ভিডিওতে দেখা গিয়েছে, গোটা গণভবন মানুষের দখলে। অনেককে আবার কোলবালিশ, ঘটি-বাটি ও বালতি ভরে গণভবনের বিভিন্ন জিনিসপত্র নিয়ে যেতে দেখা গিয়েছে। কারও হাতে চেয়ার, কারও হাতে বড় মাছ তো কারও হাতে খরগোশ, ছাগল এমনকী রাজহাঁসও দেখা গিয়েছে। এছাড়াও টিভি, ফ্রিজ, হাসিনার ব্যবহৃত শাড়ি সহ বিভিন্ন জিনিসের দখল নিয়েছেন। মোদ্দা কথা, যে যেভাবে যা পেয়েছে নিয়ে গিয়েছেন। এই গোটা পরিস্থিতির প্রেক্ষাপটে প্রাক্তন প্রধানমন্ত্রীর (Sheikh Hasina) ছেলে বলেন, ” একটা সময় এই দেশের স্বাধীনতার জন্য আমার পরিবার কঠোর সংগ্রাম করেছিল। তবে আজ দেশের এই পরিস্থিতি খুবই হতাশাজনক, কারণ এই পরিস্থিতিতেও বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ অংশ চুপ করে আছে।”   

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share