Tag: Bengali news

Bengali news

  • Assam Flood: প্রায় ২০০ বন্যপ্রাণীর মৃত্যুর আশঙ্কা! বন্যায় বিপর্যস্ত কাজিরাঙা

    Assam Flood: প্রায় ২০০ বন্যপ্রাণীর মৃত্যুর আশঙ্কা! বন্যায় বিপর্যস্ত কাজিরাঙা

    মাধ্যম নিউজ ডেস্ক: বন্যায় (Assam Flood) বিপর্যস্ত অসম। ভাসছে কাজিরাঙা ন্যাশনাল পার্ক। কাজিরাঙার একটা বড় অংশই এখন জলমগ্ন। ডুবেছে ৩৭ নম্বর জাতীয় সড়কের একাংশও। ইতিমধ্যেই গন্ডার, বুনো মহিষ, বিভিন্ন প্রজাতির হরিণ-সহ অন্তত ২০০ বন্যপ্রাণীর মৃত্যু (Wild Animals Died) হয়েছে বলে সরকারি সূত্রের খবর। তাদের মধ্যে অন্তত ১০টি একশৃঙ্গ গন্ডার রয়েছে।

    বনদফতর সূত্রে খবর (Wild Animals Died) 

    সোমবার বনদফতর একটি বিবৃতিতে জানিয়েছে, বন্যায় (Assam Flood) ১৯৮টি বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছে ১০টি একশৃঙ্গ গণ্ডার, ১৭৯টি বিলুপ্তপ্রায় প্যারা হরিণ, বারশিঙ্গা হরিণ, একটি ম্যাকাও, দুটি অন্য প্রজাতির পাখি, একটি পেঁচা এবং ২টি সাম্বর হরিণ। তবে জানা গিয়েছে, ২টি বরা হরিণের মৃত্যু জলে ডুবে হয়নি। বন্যার কবল থেকে বাঁচার জন্য জঙ্গলঘেঁষা জাতীয় সড়ক পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে। প্রতি বারই এমন পরিস্থিতিতে জাতীয় উদ্যানের বন্যাপ্লাবিত অঞ্চল থেকে কার্বি পাহাড় পাড়ি দেয় বন্যপ্রাণীরা। তাদের অনেকে জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় প্রাণ হারায়। অন্যদিকে বন্যপ্রাণীদের উদ্ধারে অসমের বিভিন্ন বন্যপ্রাণপ্রেমী সংস্থার স্বেচ্ছাসেবকেরা ইতিমধ্যেই হাজির হয়েছেন কাজিরাঙায়।

    আরও পড়ুন: বিশ্বেমঞ্চে ‘মেক ইন ইন্ডিয়া’র জয়জয়কার, সাফল্যকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী

    বন্যায় ঘরছাড়া বহু পশু (Assam Flood) 

    ১৯৮টি বন্যপ্রাণীর মৃত্যুর পাশাপাশি ঘরছাড়া বহু পশু। প্রতি বছরই নিয়ম করে বন্যায় ওলটপালট হয়ে যায় অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানের ‘জীবনচক্র’। এ বারের বর্ষাতেও তার ব্যতিক্রম হল না। দুকূল ছাপিয়ে চলে আসা ব্রহ্মপুত্রের জলে ডুবেছে জঙ্গলের বিস্তীর্ণ এলাকা (Assam Flood)। কাজিরাঙা জাতীয় উদ্যান ও ব্যাঘ্রপ্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছেন, গত দুদিনে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। তবে বনকর্মীদের ৪৬টি ক্যাম্প এখনও জলের তলায়। ১৩০০ বর্গ কিলোমিটারের কাজিরাঙা বিশ্বে একশৃঙ্গ গন্ডারের সবচেয়ে বড় আবাসভূমি। সংখ্যায় তারা আড়াই হাজারেরও বেশি। সেই সঙ্গে ১৩৫টি রয়্যাল বেঙ্গল টাইগারও রয়েছে অসমের এই অরণ্যে। বন্যায় তাদের অনেকেই ঘরছাড়া।

    অন্যদিকে, বন্যার (Assam Flood) ফলে ব্রহ্মপুত্রের পাশাপাশি রাজ্যের একাধিক নদীতে বাড়ছে জলস্তর। এর ফলে নতুন করে প্লাবিত হয়েছে একাধিক এলাকা। বিপদ সীমার উপর দিয়ে বইছে কাছাড়ের বরাক নদী। সব মিলিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অসমের ২৯টি জেলা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Google: ১০ হাজার ভারতীয় স্টার্টআপকে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণ দেবে গুগল

    Google: ১০ হাজার ভারতীয় স্টার্টআপকে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণ দেবে গুগল

    মাধ্যম নিউজ ডেস্ক: ১০,০০০ ভারতীয় স্টার্টআপকে (Indian Startups) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণ দেবে গুগল। বেঙ্গালুরুতে গুগলের এক অনুষ্ঠানে একথা বলেছেন সংস্থার আধিকারিকরা। জানা গিয়েছে, এই প্রশিক্ষণ দেওয়া হবে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের MeitY Startup Hub-এর সঙ্গে সহযোগিতার মাধ্যমে।

    কী বলছেন গুগলের ভাইস প্রেসিডেন্ট (Google) 

    গুগলের (Google) ভাইস প্রেসিডেন্ট অম্বরীশ কেঙ্গে এ বিষয়ে জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন সমস্যা মোকাবিলার জন্য স্টার্টআপগুলিকে (Indian Startups)  আরও কীভাবে উন্নত করা যায়, সে নিয়েই ভাবছে গুগল। তিনি আরও জানিয়েছেন, এই প্রকল্পের অন্যতম অংশ হিসেবে গুগল স্টার্টআপগুলিকে লোন দেবে সাড়ে তিন লাখ ডলার পর্যন্ত। গুগলের জেনারেল ম্যানেজার এবং ভাইস প্রেসিডেন্ট চেম গোলবার্গ ভারতের উদ্যোগমূলক যে ইকোসিস্টেম স্টার্টআপকে কেন্দ্র করে গড়ে উঠেছে তার ভূয়সী প্রশংসা করেছেন এবং তিনি জানিয়েছেন এর ভবিষ্যৎ ভারতে খুবই ভালো।

    বুট ক্যাম্পগুলি অনুষ্ঠিত হবে আগামী অগাস্ট থেকে অক্টোবর মাসের মধ্যে

    গুগলের (Google) তরফ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে, এই স্টার্টআপের বুট ক্যাম্পগুলি অনুষ্ঠিত হবে আগামী অগাস্ট থেকে অক্টোবর মাসের মধ্যে। এর পাশাপাশি স্টার্টআপগুলিকে তিন মাসের প্রশিক্ষণও দেওয়া হবে। জানা গিয়েছে, গুগল ডিপমাইন্ড ইন্ডিয়া টিম তাদের বর্তমানে যে প্রজেক্ট ‘বাণী’ সেটা নিয়েও কাজ করছে। এই কাজ তারা করছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরুর সঙ্গে। যেখানে তারা ডেভলপারদের ১৪ হাজার ঘণ্টার বিভিন্ন বক্তব্যের তথ্য দিয়েছে, ৫৮টি ভাষায় যেগুলি সংগ্রহ করা হয়েছে, ৮০ হাজার ব্যক্তির কাছ থেকে। দেশের আশিটা জেলা থেকে এই তথ্য সংগ্রহ করেছে গুগল (Google)।

    শীঘ্রই এগ্রিকালচারাল ল্যান্ডস্কেপ আন্ডাস্টন্ডিং রিসার্চ চালু করবে গুগল  

    গুগল (Google) আরও জানিয়েছে, তারা চালু করেছে গুগল ওয়ালেট এপিআই যার ফলে আরও সহজ হবে ল্যয়ালিটি প্রোগ্রাম, টিকিট, গিফট কার্ড এগুলির ইন্টিগেশন। গুগল ডিপমাইন্ডের সিনিয়র ডিরেক্টর সেশু আজজারাপু জানিয়েছেন, কৃষি থেকে সামাজিক উদ্যোগ এছাড়াও শিল্পসমেত অন্যান্য ক্ষেত্রেও বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষমতা রয়েছে এআই-এর। গুগলের তরফ থেকে জানানো হয়েছে, এই সংস্থা শীঘ্রই এগ্রিকালচারাল ল্যান্ডস্কেপ আন্ডাস্টন্ডিং রিসার্চ চালু করবে। এর ফলে কৃষিকাজও আরও দক্ষতার সঙ্গে করা যাবে।

     
    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • South 24 Parganas: পুলিশের নাকের ডগায় মাছের ভেড়িতে আত্মগোপনে সাদ্দাম, তিনদিন পর গ্রেফতার

    South 24 Parganas: পুলিশের নাকের ডগায় মাছের ভেড়িতে আত্মগোপনে সাদ্দাম, তিনদিন পর গ্রেফতার

    মাধ্যম নিউজ ডেস্ক: পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargansas) কুলতলির সোনা পাচার চক্রের মাথা সাদ্দাম সর্দার। গা ঢাকা দিয়েছিলেন একটি মাছের ভেড়িতে। পুলিশের নাকের ডগায় তিনি আত্মগোপন করে থাকলেও গত তিনদিন পুলিশ তাঁর হদিশ পায়নি। অবশেষে সাদ্দামকে পুলিশ গ্রেফতার করল। জানা গিয়েছে, কুলতলির ঝুপড়িঝাড়ার বানীরধল এলাকা থেকে গ্রেফতার হলেন সাদ্দাম। বুধবার রাতে একটি মাছের ভেড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। সাদ্দামের পাশাপাশি ওই ভেড়ির মালিক তথা কুলতলির সিপিএম নেতা মান্নান খানকেও গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে মোট চার জনকে গ্রেফতার করল পুলিশ।

    কীভাবে ধরা পড়লেন সাদ্দাম? (South 24 Pargansas)

    সাদ্দামের খোঁজে তল্লাশির সময় প্রথম তাঁর শোয়ার ঘরের নীচে একটি সুড়ঙ্গ আবিষ্কার করে পুলিশ। সেটি বাইরে একটি খালের সঙ্গে যুক্ত। কিছু দূর এগিয়েই এই খাল গিয়ে মিশেছে মাতলা নদীতে। ফলে কোনও রকম বেগতিক বুঝলে প্রতারণার কারবারে অভিযুক্তদের পক্ষে এই সুড়ঙ্গপথে পালানো অনেকটাই সহজ। সুড়ঙ্গ থেকে এক বার খালে নেমে এলেই, ডিঙি নৌকায় চেপে সবার অলক্ষে মাতলা নদী হয়ে পালিয়ে যাওয়া যেতে পারে। সেই পথে পালিয়েছিলেন সাদ্দাম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ি থেকে পালিয়ে গিয়ে সিপিএম নেতা মান্নানের মাছের ভেড়িতে আশ্রয় নেন সাদ্দাম। সাদ্দাম পালিয়ে যাওয়ার পর আশপাশের থানাকে (South 24 Pargansas) জানানো হয়। চারিদিকে তল্লাশি শুরু করে পুলিশ। এরপর পুলিশ জানতে পারে, মাছের ভেড়িতে গা ঢাকা দিয়েছেন সাদ্দাম। বুধবার গভীর রাতে পুলিশের বিশাল বাহিনী সেখানে হানা দেয়। ভেড়ির আলাঘরেই ছিলেন তিনি। চারিদিক ঘিরে ধরে পুলিশ। পরে, সেখান থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তবে, সাদ্দামের ভাই সাইরুল এখনও অধরা।

    কে এই সাদ্দাম?

    কুলতলিতে  (Kultuli) Nপ্রতারণাচক্রের পান্ডার ডেরায় হানা দেওয়ার পর সাদ্দামকে নিয়ে কৌতূতল তৈরি হয় রাজ্যবাসীর। জানা গিয়েছে, সাদ্দাম সোনার ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত। কিন্তু, তিনি আসল সোনার মূর্তির ছবি দেখিয়ে নকল মূর্তি বিক্রি করতেন। বিগত ১৫ বছর ধরে নকল সোনা বিক্রির ব্যবসা করতেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই মূলত নকল সোনার মূর্তি বিক্রির টোপ ফেলতেন। মূল টার্গেট ছিল ব্যবসায়ীরাই। নির্জন জায়গায় ডেকে, নকল মূর্তি দিয়ে বা স্রেফ ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন সাদ্দাম ও তাঁর শাগরেদরা। ১২ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ রয়েছে সাদ্দামের বিরুদ্ধে। এছাড়া তাঁর বিরুদ্ধে  ডাকাতি, নানা কুকীর্তির অভিযোগ রয়েছে।

     আগেই গ্রেফতার সাদ্দামের স্ত্রী

    সোনার মূর্তি ও সোনা পাচার চক্রের খোঁজেই কুলতলির (Kultuli) পয়তারাহাটে তল্লাশি অভিযান চালায় পুলিশ। সাদ্দামের বাড়ির কাছে পৌঁছতেই পুলিশকে লক্ষ্য করে চলে গুলি। শুরু হয় ঝামেলা-হট্টগোল। এর পরেই বাড়ি এবং আশেপাশের মহিলারা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সাদ্দামের ভাই সাইরুল পুলিশকে নিশানা করে গুলিও চালান বলে অভিযোগ। এই সুযোগে পুলিশের হাত থেকে পালিয়ে যান সাদ্দাম এবং সাইরুল। সাদ্দামের স্ত্রী রাবেয়া সর্দার এবং মাসুদা সর্দার নামে আরও এর মহিলাকে সরকারি কাজে বাধা দেওয়া এবং পুলিশের ওপর হামলার অভিযোগ গ্রেফতার করা হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Top 5 High Paying Jobs: কেরিয়ার নিয়ে চিন্তা? দেশের সবচেয়ে উচ্চ বেতনের ৫টি চাকরি সম্পর্কে জানুন

    Top 5 High Paying Jobs: কেরিয়ার নিয়ে চিন্তা? দেশের সবচেয়ে উচ্চ বেতনের ৫টি চাকরি সম্পর্কে জানুন

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথাগত শিক্ষা সম্পূর্ণ হওয়ার পরেই পড়ুয়ারা তাঁদের কেরিয়ার নিয়ে চিন্তাভাবনা শুরু করেন। ছাত্র-ছাত্রীদের একাংশ তাঁদের প্যাশনকেই কেরিয়ার (Top 5 High Paying Jobs) হিসেবে নেওয়ার চেষ্টা করেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে কেরিয়ার বাছার ক্ষেত্রে অর্থনৈতিক দিকটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অর্থাৎ কোথায় বেতন কাঠামো বেশি- তা নিয়েই ভাবনাচিন্তা শুরু করেন পড়ুয়ারা। আজকে আমরা এমনই পাঁচটি চাকরির বিষয়ে আলোচনা করব। যেগুলি ভারতবর্ষে (India) অর্থনৈতিকভাবে খুবই লাভজনক বলে মনে করেন বিশেষজ্ঞরা।

    উচ্চ বেতনের ৫ চাকরি (Top 5 High Paying Jobs)

    ১) মার্কেটিং ডিরেক্টর: প্রথমেই আসে মার্কেটিং ডিরেক্টর। সাধারণভাবে এই পেশাদারদের বলা হয় কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ। কোম্পানির যেকোনও ধরনের মার্কেটিংয়ের কাজকে তদারকি করা এবং নির্দেশ দেওয়ার কাজ করে থাকেন এই পদাধিকারীরা। এর পাশাপাশি পরিকল্পনা তৈরি করা, পণ্যের প্রচারের জন্য টিম তৈরি করা, কোম্পানির বাজেট ম্যানেজমেন্ট করা, তথা টিম লিডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মার্কেটিং ডিরেক্টররা। দেখা গিয়েছে, ২০২৪ সালের হিসেবে, ভারতে বছরে গড়ে ৩১ লাখ টাকা পর্যন্ত হয় মার্কেটিং ডিরেক্টরদের বেতন (Top 5 High Paying Jobs)।

    ২) পাইলট: পাইলট একটি একটি ভালো পেশা হতে পারে পড়ুয়াদের। তবে তার জন্য বিশেষ পেশাদার দক্ষতার প্রয়োজন। যাঁরা যে কোনও বিমানকে চালাতে সক্ষম হবেন, নিরাপদে তার অবতরণ করাতে পারবেন এবং দক্ষতার সঙ্গে ওড়াতে পারবেন-তাঁরাই পাইলট হিসেবে সফল হবেন। তবে পাইলট হওয়ার আগে কঠিন প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় একজন প্রার্থীকে। এরপরেই মিলে সার্টিফিকেট। উড়ানের অভিজ্ঞতা সঞ্চয় করার পরে একজন পাইলট হতে পারেন। ২০২৪ সালের হিসেবে, বছরে ভারতে পাইলটদের গড় বেতন বছরে ৩৬ লাখ টাকা।

    ৩) সফটওয়্যার আর্কিটেট: সফটওয়্যার আর্কিটেট হল কম্পিউটার প্রোগ্রামিং-এর সঙ্গে সম্পর্কিত। এই পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ঠিক করেন প্রযুক্তির বিভিন্ন পদ্ধতি যা সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজে আসে। কোম্পানির প্রয়োজনমতো প্রযুক্তি সহায়তা করেন এই ক্ষেত্রের পেশাদাররা। সাধারণভাবে দেখা গিয়েছে, ২০২৪ সালের হিসেবে ভারতে সফটওয়্যার আর্কিটেকদের বেতন বছরে ৩৪ লাখ টাকা (Top 5 High Paying Jobs)।

    ৪) প্রোডাক্ট ম্যানেজার: একজন প্রোডাক্ট ম্যানেজার সাধারণভাবে সমীক্ষা চালান ক্রেতাদের চাহিদা, প্রয়োজনীয়তার- এ সমস্ত কিছুর ওপরে। এরপরেই তিনি কোম্পানিকে সেই মতো পরামর্শ দেন। সাধারণভাবে এই পেশা সম্পর্কিত বাজারের সঙ্গেই। ২০২৪ সালের হিসেবে দেখা গিয়েছে, ভারতে (India) বাৎসরিক গড় বেতন একজন প্রোডাক্ট ম্যানেজারের ১৮ লাখ টাকা।

    ৫) ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার: একজন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার তাঁর ক্লায়েন্টদের পরামর্শ দেন যে কিভাবে মূলধন বাড়াতে হবে, গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয়ে সিদ্ধান্ত একটি কোম্পানি কীভাবে নেবে তাও বাতলে দেন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কাররা। এছাড়াও বিভিন্ন জটিল অর্থনৈতিক লেনদেনের বিষয়েও দক্ষতা দেখান ইনভেস্টমেন্ট ব্যাঙ্কাররা। ভারতবর্ষের ক্ষেত্রে দেখা গিয়েছে, ২০২৪ সালে ইনভেস্টমেন্ট ব্যাঙ্কারদের বেতন বছরে ১৭ লাখ টাকা (Top 5 High Paying Jobs)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • South 24 Parganas: কুলতলিতে পুলিশের নাকের ডগায় মাছের ভেড়িতে আত্মগোপনে সাদ্দাম, তিনদিন পর গ্রেফতার

    South 24 Parganas: কুলতলিতে পুলিশের নাকের ডগায় মাছের ভেড়িতে আত্মগোপনে সাদ্দাম, তিনদিন পর গ্রেফতার

    মাধ্যম নিউজ ডেস্ক: পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargansas) কুলতলির সোনা পাচার চক্রের মাথা সাদ্দাম সর্দার। গা ঢাকা দিয়েছিলেন একটি মাছের ভেড়িতে। পুলিশের নাকের ডগায় তিনি আত্মগোপন করে থাকলেও গত তিনদিন পুলিশ তাঁর হদিশ পায়নি। অবশেষে সাদ্দামকে পুলিশ গ্রেফতার করল। জানা গিয়েছে, কুলতলির ঝুপড়িঝাড়ার বানীরধল এলাকা থেকে গ্রেফতার হলেন সাদ্দাম। বুধবার রাতে একটি মাছের ভেড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। সাদ্দামের পাশাপাশি ওই ভেড়ির মালিক তথা কুলতলির সিপিএম নেতা মান্নান খানকেও গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে মোট চার জনকে গ্রেফতার করল পুলিশ।

    কীভাবে ধরা পড়লেন সাদ্দাম? (South 24 Pargansas)

    সাদ্দামের খোঁজে তল্লাশির সময় প্রথম তাঁর শোয়ার ঘরের নীচে একটি সুড়ঙ্গ আবিষ্কার করে পুলিশ। সেটি বাইরে একটি খালের সঙ্গে যুক্ত। কিছু দূর এগিয়েই এই খাল গিয়ে মিশেছে মাতলা নদীতে। ফলে কোনও রকম বেগতিক বুঝলে প্রতারণার কারবারে অভিযুক্তদের পক্ষে এই সুড়ঙ্গপথে পালানো অনেকটাই সহজ। সুড়ঙ্গ থেকে এক বার খালে নেমে এলেই, ডিঙি নৌকায় চেপে সবার অলক্ষে মাতলা নদী হয়ে পালিয়ে যাওয়া যেতে পারে। সেই পথে পালিয়েছিলেন সাদ্দাম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ি থেকে পালিয়ে গিয়ে সিপিএম নেতা মান্নানের মাছের ভেড়িতে আশ্রয় নেন সাদ্দাম। সাদ্দাম পালিয়ে যাওয়ার পর আশপাশের থানাকে (South 24 Pargansas) জানানো হয়। চারিদিকে তল্লাশি শুরু করে পুলিশ। এরপর পুলিশ জানতে পারে, মাছের ভেড়িতে গা ঢাকা দিয়েছেন সাদ্দাম। বুধবার গভীর রাতে পুলিশের বিশাল বাহিনী সেখানে হানা দেয়। ভেড়ির আলাঘরেই ছিলেন তিনি। চারিদিক ঘিরে ধরে পুলিশ। পরে, সেখান থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তবে, সাদ্দামের ভাই সাইরুল এখনও অধরা।

    কে এই সাদ্দাম?

    কুলতলিতে  (Kultuli) Nপ্রতারণাচক্রের পান্ডার ডেরায় হানা দেওয়ার পর সাদ্দামকে নিয়ে কৌতূতল তৈরি হয় রাজ্যবাসীর। জানা গিয়েছে, সাদ্দাম সোনার ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত। কিন্তু, তিনি আসল সোনার মূর্তির ছবি দেখিয়ে নকল মূর্তি বিক্রি করতেন। বিগত ১৫ বছর ধরে নকল সোনা বিক্রির ব্যবসা করতেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই মূলত নকল সোনার মূর্তি বিক্রির টোপ ফেলতেন। মূল টার্গেট ছিল ব্যবসায়ীরাই। নির্জন জায়গায় ডেকে, নকল মূর্তি দিয়ে বা স্রেফ ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন সাদ্দাম ও তাঁর শাগরেদরা। ১২ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ রয়েছে সাদ্দামের বিরুদ্ধে। এছাড়া তাঁর বিরুদ্ধে  ডাকাতি, নানা কুকীর্তির অভিযোগ রয়েছে।

     আগেই গ্রেফতার সাদ্দামের স্ত্রী

    সোনার মূর্তি ও সোনা পাচার চক্রের খোঁজেই কুলতলির (Kultuli) পয়তারাহাটে তল্লাশি অভিযান চালায় পুলিশ। সাদ্দামের বাড়ির কাছে পৌঁছতেই পুলিশকে লক্ষ্য করে চলে গুলি। শুরু হয় ঝামেলা-হট্টগোল। এর পরেই বাড়ি এবং আশেপাশের মহিলারা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সাদ্দামের ভাই সাইরুল পুলিশকে নিশানা করে গুলিও চালান বলে অভিযোগ। এই সুযোগে পুলিশের হাত থেকে পালিয়ে যান সাদ্দাম এবং সাইরুল। সাদ্দামের স্ত্রী রাবেয়া সর্দার এবং মাসুদা সর্দার নামে আরও এর মহিলাকে সরকারি কাজে বাধা দেওয়া এবং পুলিশের ওপর হামলার অভিযোগ গ্রেফতার করা হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস

    Weather Update: বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস

    মাধ্যম নিউজ ডেস্ক: নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস (Weather Update)। ১৯ জুলাই, শুক্রবার নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি মূলত (Heavy Rain) অবস্থান করবে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে। তার জেরে রবি ও সোমবার বাড়বে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির পরিমাণ। হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Update)

    বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং কলকাতায়ও। শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়ই ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামিকাল পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। শনিবার দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতায় ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কালিম্পং ও জলপাইগুড়ি জেলায়ও।

    কোন কোন জেলায় বৃষ্টি?

    ২১ জুলাই, রবিবার দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়ই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের তরফে (Weather Update)। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিন ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারেও। আজ, বৃহস্পতিবার থেকেই বৃষ্টির দাপট কমবে উত্তরবঙ্গে। তবে ১৯ জুলাই পর্যন্ত উত্তরের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। রবিবার রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। 

    আরও পড়ুন: প্যারিস অলিম্পিক্সের সুরক্ষায় ভারতের সারমেয়কুল, কেন জানেন?

    বুধবার কলকাতা ও শহরতলির সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ (Heavy Rain) পরিমাণ ছিল ৯২ শতাংশ, সর্বনিম্ন ৬৯ শতাংশ। গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২৪.২ মিলিমিটার (Weather Update)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • PM Sheikh Hasina: কোমলমতি শিক্ষার্থীদের পাশে বাংলাদেশের প্রধানমন্ত্রী, দিলেন বড় আশ্বাস

    PM Sheikh Hasina: কোমলমতি শিক্ষার্থীদের পাশে বাংলাদেশের প্রধানমন্ত্রী, দিলেন বড় আশ্বাস

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণ দিলেন বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনা (PM Sheikh Hasina)। বুধবার সন্ধ্যায় তিনি বলেন, “সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশজুড়ে যে সঙ্কট চলছে, আইনি প্রক্রিয়ায় তার সমাধানের সুযোগ রয়েছে। উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে ছাত্রসমাজ। আদালতের রায়ে হতাশ হবেন না শিক্ষার্থীরা।” সংরক্ষণ নিয়ে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের আশ্বাসও দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

    উত্তাল বাংলাদেশ (PM Sheikh Hasina)

    সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থা বাতিলের দাবিতে ছাত্র-যুব আন্দোলনের জেরে উত্তাল বাংলাদেশ। রাজধানী ঢাকা-সহ সে দেশের বিভিন্ন প্রান্তে মঙ্গলবার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত ছ’জনের। আন্দোলনের জেরে বুধবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এহেন আবহে এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবন’ থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন হাসিনা। বলেন, “হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আদালতে আপিল করেছে সরকার। তার ভিত্তিতে ধার্য হয়েছে শুনানির দিনও। শিক্ষার্থীদের বক্তব্য জানানোর সুযোগ করে দিয়েছে আদালত। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। তা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতীদের সংঘাতের সুযোগ করে দেবে না বাংলাদেশ সরকার।”

    কী বললেন হাসিনা?

    বাংলাদেশের প্রধানমন্ত্রী (PM Sheikh Hasina) বলেন, “সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করার অনুরোধ জানাচ্ছি।” তিনি বলেন, “আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায়, সেই ব্যবস্থা করা হবে।” প্রধানমন্ত্রী বলেন, “সংরক্ষণ আন্দোলনের সুযোগ নিয়ে দেশে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড শুরু হয়েছে। এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনে যা ঘটনা ঘটেছে, তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে গেল। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

    আরও পড়ুন: প্যারিস অলিম্পিক্সের সুরক্ষায় ভারতের সারমেয়কুল, কেন জানেন?

    এদিকে, বুধবারও অশান্তির খবর এসেছে রাজধানী ঢাকার পাশাপাশি বরিশাল, সিলেট এবং কুমিল্লা থেকেও। সংঘর্ষ রুখতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়-সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস খালি করতে গিয়ে আন্দোলনকারীদের বাধার (Bangladesh) মুখে পড়ে পুলিশ। কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে পরিস্থিতি আনা হয় (PM Sheikh Hasina) নিয়ন্ত্রণে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Daily Horoscope 18 july 2024: এই রাশির জাতকরা সামাজিক সম্মান পাবেন আজ

    Daily Horoscope 18 july 2024: এই রাশির জাতকরা সামাজিক সম্মান পাবেন আজ

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে।

    ২) সামাজিক সম্মান পাবেন। 

    ৩) লোকে আপনার প্রশংসা করবে।

    বৃষ

    ১) গানবাজনার প্রতি আগ্রহ বাড়তে পারে।

    ২) কোনও আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে। 

    ৩) বাণীতে নিয়ন্ত্রণ রাখুন।

    মিথুন

    ১) রক্তচাপের ব্যাপারে একটু সাবধান থাকুন।

    ২) অশান্তি থেকে দূরে থাকুন। 

    ৩) কথা ভেবে বলুন।

    কর্কট

    ১) চিকিৎসার খরচ বাড়তে পারে।

    ২) সঙ্গীতে সাফল্য পেতে পারেন। 

    ৩) প্রতিভার বিকাশ ঘটবে।

    সিংহ

    ১) গাড়ি একটু সাবধানে চালান।

    ২) অর্শ-জাতীয় রোগ বাড়তে পারে। 

    ৩) ডাক্তারের কাছে যেতে হতে পারে।

    কন্যা

    ১) খারাপ সঙ্গ থেকে সাবধান থাকুন।

    ২) লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে।

    ৩) সতর্কভাবে চলাফেরা করুন।

    তুলা

    ১) সকাল থেকে বাতের যন্ত্রণা বাড়তে পারে।

    ২) কাজের ব্যাপারে খুব ভালো যোগাযোগ হতে পারে। 

    ৩) সারাদিন খুশিতেই কাটবে।

    বৃশ্চিক

    ১) ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে।

    ২) উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন। 

    ৩) সাবধানে চলাফেরা করুন।

    ধনু

    ১) বাড়িতে চুরির সম্ভাবনা রয়েছে, সাবধান থাকুন।

    ২) দাম্পত্য কলহের কারণে মনঃকষ্ট।

    ৩) স্ত্রীর সঙ্গে দূরত্ব বা়ড়বে।

    মকর

    ১) চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে।

    ২) ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক। 

    ৩) ব্যয় বাড়বে।

    কুম্ভ

    ১) কাজের চাপ বাড়তে পারে।

    ২) শারীরিক কষ্টের কারণে কাজের সময় নষ্ট। 

    ৩) টেনশন কম করুন।

    মীন

    ১) অতিরিক্ত পরিমাণে ব্যয় বাড়তে পারে।

    ২) দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার।

    ৩) টাকা জমানোর চেষ্টা করুন।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: বিশ্বেমঞ্চে ‘মেক ইন ইন্ডিয়া’র জয়জয়কার, সাফল্যকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী

    PM Modi: বিশ্বেমঞ্চে ‘মেক ইন ইন্ডিয়া’র জয়জয়কার, সাফল্যকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘মেক ইন ইন্ডিয়া’র (Make In India) আওয়াজ তুলেছিলেন তিনিই। তারপর যমুনা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। সাফল্যের মুখ দেখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগ। আন্তর্জাতিক মঞ্চেও ভারতীয় অর্থনীতির জয়গাথা গাইছে এই ‘মেক ইন ইন্ডিয়া’। প্রত্যাশিতভাবেই যারপরনাই খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তাঁর একটি পোস্ট রিপোস্ট করেছে ‘মাইগভইন্ডিয়া’। তাতে বলা হয়েছে, কীভাবে ভারতে তৈরি হস্তশিল্প প্রভাব ফেলছে তামাম বিশ্বে।

    ‘মাইগভইন্ডিয়া’র পোস্ট (PM Modi)

    বিভিন্ন সংবাদ প্রতিবেদন তুলে ধরে ‘মাইগভইন্ডিয়া’র পোস্টে লেখা হয়েছে, “ফ্রম লোকাল ক্র্যাফ্ট টু গ্লোবাল ইমপ্যাক্ট: দ্য মেড ইন ইন্ডিয়া সাকসেস স্টোরি। মেড ইন ইন্ডিয়ার উদ্যোগ দেখিয়ে দিচ্ছে ভারতে তৈরি বিভিন্ন প্রোডাক্টের ব্যাপক সাফল্য। ভারতীয় সাইকেল থেকে ডিজিটাল পেমেন্ট, ভারত তার প্রোডাক্ট দিয়ে বিশ্বে ঝড় তুলেছে। মেড ইন্ডিয়ার যাত্রা সম্পর্কে জানুন। কারণ এটি আন্তর্জাতিক বাজার ধরে ফেলেছে, আকর্ষণ করেছে বিশ্বের নজর।”

    আমূলের জনপ্রিয়তা

    সংবাদ মাধ্যমের রিপোর্ট তুলে ধরে ‘মাইগভইন্ডিয়া’ জানাচ্ছে, রাশিয়ান সৈনরা ব্যবহার করছেন মেড ইন্ডিয়া বুট। বিশ্বে (PM Modi) কাশ্মীরি উইলো ব্যাটের কী বিপুল জনপ্রিয়তা, তারও উল্লেখ করা হয়েছে। ভারতের প্রথম কো-অপারেটিভ সোশ্যাইটি কীভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, তা-ও জানানো হয়েছে। বলা হয়েছে, ‘আমূল ভারতের ইউনিক ফ্লেভার তুলে ধরেছে বিশ্বে। তারা আমেরিকায়ও প্রোডাক্ট লঞ্চ করছে। এই যে আন্তর্জাতিক প্রসার, এটা প্রমাণ করে ভারতীয় ডেয়ারি প্রোডাক্টের বিশ্বজনীন আবেদন। বিশ্বজুড়ে ভারতের স্বাদ ছড়িয়ে দিতে উদ্যোগী হয়েছে আমূল।’

    আরও পড়ুন: প্যারিস অলিম্পিক্সের সুরক্ষায় ভারতের সারমেয়কুল, কেন জানেন?

    ইউনিফায়েড পেমেন্ট সিস্টেমেরও জয়গান গাওয়া হয়েছে। বলা হয়েছে, ‘ইউপিআই সিস্টেম বর্তমানে একটি বৈশ্বিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এটি ব্যবহার করে বিভিন্ন দেশে চলছে ডিজিটাল লেনদেন।’ প্রসঙ্গত, ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর লঞ্চ হয় মেক ইন ইন্ডিয়া উদ্যোগ। বিনিয়োগ, আবিষ্কার, উন্নত পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি ভারতকে একটি ম্যানুফ্যাকচারিং, ডিজাইন এবং ইননোভেশন হাবে পরিণত করাই ছিল এর উদ্দেশ্য।

    ‘মেক ইন ইন্ডিয়া’র সাফল্যগাথার কথা শোনা গিয়েছিল মার্কিন সংস্থা ব্লুমবার্গ নিউজেও। তারা জানিয়েছিল, মার্কিন কোম্পানি অ্যাপলের প্রতি সাতটা আইফোনের মধ্যে একটি তৈরি হচ্ছে ভারতেই (Make In India)। উল্লেখ্য যে, বর্তমানে অ্যাপলের আইফোন ১২ থেকে আইফোন ১৫ মডেল তৈরি হচ্ছে ভারতেই (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Paris Olympics 2024: প্যারিস পৌঁছল ‘কে-৯’ স্কোয়াড, অলিম্পিক্সের সুরক্ষায় ভারতের সারমেয়রা

    Paris Olympics 2024: প্যারিস পৌঁছল ‘কে-৯’ স্কোয়াড, অলিম্পিক্সের সুরক্ষায় ভারতের সারমেয়রা

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছর প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) সুরক্ষার দায়িত্বে থাকছে ভারতের কমান্ডো বাহিনীর ‘কে-৯’ স্কোয়াডের ১০টি কুকুর (Special Dogs)। অলিম্পিক্সে জঙ্গি হামলা রুখতেই পাঠানো হয়েছে এই সারমেয় টিমকে। টিমে রয়েছে বেলজিয়ান শেফার্ড ম্যালিনোইস প্রজাতির কুকুর। এই প্রজাতিরই কুকুর হদিশ দিয়েছিল আল কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের। এই প্রজাতির কুকুর ব্যবহার করে মার্কিন সেনা বাহিনীও।

    ফরাসি শেখানো হয়েছে কুকুরদের (Paris Olympics 2024)

    ভারতের এই কমান্ডো কুকুরদের সচরাচর বোমা ও আইইডি শনাক্ত করার কাজে লাগানো হয়। নকশাল-বিরোধী অভিযানেও শামিল হয় এই সারমেয়কুল। প্রবল ঘ্রাণশক্তির জন্য তামাম বিশ্বেই ভীষণ জনপ্রিয় এই প্রজাতির কুকুর। ইতিমধ্যেই তারা পৌঁছে গিয়েছে ফ্রান্সের রাজধানীতে। এই দলের দায়িত্বে থাকা এক আধিকারিক জানান, অলিম্পিক্সের জন্য এই কুকুরদের আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে (Paris Olympics 2024)। তারা যাতে ফরাসি ভাষা বুঝতে পারে, সেই প্রশিক্ষণও দেওয়া হয়েছে। এই সারমেয় দলে রয়েছে ভাস্ট এবং ডেনবি-ও। সিআরপিএফের বেঙ্গালুরুর প্রশিক্ষণ স্কুল থেকে বেছে নেওয়া হয়েছে এই দুই কুকুরকে।

    লাদেনকে ধরিয়ে দিয়েছিল এই কুকুরই

    প্রসঙ্গত, প্যারিস অলিম্পিক্সে ভারতীয় জওয়ান ও কুকুরদের কাজে লাগানোর অনুরোধ জানিয়েছিল ফরাসি সরকার। সেই কারণেই ভারত থেকে গিয়েছে এই বিশেষ দল। সুরক্ষার দায়িত্বে থাকছে ভারতের আধা সামরিক বাহিনীর ১০টি বিশেষ দলও। প্রতিযোগিতার সময় স্টেডিয়ামগুলিতে নিরাপত্তার দায়িত্বে থাকবে তারা। ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি ঘরে লুকিয়ে ছিল লাদেন। মার্কিন সেনাকে তার সন্ধান দিয়েছিল বেলজিয়ান শেফার্ড ম্যালিনোইস প্রজাতির কুকুরই। এদের বৈশিষ্ট্য হল, সন্দেহপ্রবণ কাউকে দেখলে এরা চিৎকার করে না। মাথা নেড়ে ইঙ্গিত দেয় নিরাপত্তারক্ষীদের। তাই সন্দেহজনক ব্যক্তিটি যে নিরাপত্তারক্ষীদের টার্গেট হয়ে গিয়েছে, তা ঘূণাক্ষরেও টের পায় না তারা। তাই পালিয়েও যেতে পারে না। ফলে তাদের ধরে ফেলাটা সহজ হয় নিরাপত্তারক্ষীদের পক্ষে।

    আরও পড়ুন: ভোটে জিতেই নবান্নে যাবে বিজেপি, সাফ জানালেন শুভেন্দু

    চলতি বছর প্যারিস অলিম্পিক্স শুরু হবে ২৬ জুলাই। শেষ হবে অগাস্টের ১১ তারিখে। এই দিনগুলিতে স্টেডিয়াম প্রহরায় থাকবে ভারতের এই সারমেয়কুল। ভাস্ট এবং ডেনবির প্রশংসায় পঞ্চমুখ সিআরপিএফ। তারা জানিয়েছে, প্যারিস পাঠানোর আগে তাদের প্রায় ১০ সপ্তাহের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেখানে তাদের (Special Dogs) কী কাজ করতে হবে, তা-ও শিখিয়ে পড়িয়ে নেওয়া হয়েছে (Paris Olympics 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share