Tag: Bengali news

Bengali news

  • Uttar Dinajpur: গৃহযুদ্ধ তুঙ্গে, দলীয় মিটিংয়েই এলোপাথাড়ি গুলিতে খুন তৃণমূল নেতা, গুলিবিদ্ধ আরও এক

    Uttar Dinajpur: গৃহযুদ্ধ তুঙ্গে, দলীয় মিটিংয়েই এলোপাথাড়ি গুলিতে খুন তৃণমূল নেতা, গুলিবিদ্ধ আরও এক

    মাধ্যম নিউজ ডেস্ক: পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে এক তৃণমূল নেতাকে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় আরও এক তৃণমূল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) ইসলামপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বাপি রায়। তিনি ইসলামপুর পঞ্চায়েত সমিতির সদস্য। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও এক তৃণমূল নেতা। তিনি রামগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী। তাঁর নাম মহম্মদ সাজ্জাদ।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Uttar Dinajpur)

    শনিবারই উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) রায়গঞ্জে ভোটের রেজাল্ট বেরিয়েছে। জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এরই মধ্যে আবার জেলায় দুই তৃণমূল (Trinamool Congress) নেতাকে গুলি করার ঘটনায় জেলাজুড়ে চর্চা শুরু হয়েছে। জানা গিয়েছে, শনিবার রাতে স্থানীয় একটি হোটেলে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির সদস্যরা আলোচনায় বসেছিলেন। ঠিক সেই সময় দশ জনের একটি দুষ্কৃতী দল প্রকাশ্যে তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করে বলে অভিযোগ। গুলিবিদ্ধ হন বাপি ও মহম্মদ নামে দুই তৃণমূল নেতা। দ্রুত তাঁদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসকরা বাপিকে মৃত বলে ঘোষণা করেন। আর গুরুতর জখম মহম্মদ সাজ্জাদকে ভর্তি করা হয়েছে ইসলামপুর মহকুমা হাসপাতালে। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, সিসি ক্যামেরর ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

    আরও পড়ুন: ৮ কোটি কর্মসংস্থান! আরবিআইয়ের রিপোর্টে মুখ বন্ধ হয়েছে বিরোধীদের, তোপ মোদির

    জেলা তৃণমূল নেতৃত্ব কী বললেন?

    বিষয়টি জানার পরই হাসপাতালে পৌঁছন জেলা তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। তিনি বলেন, ” দলের একটা মিটিং চলছিল। আচমকাই গুলি করেছে। কেন হঠাৎ করে গুলি করল বুঝতে পারছি না। ওখানে সিসিটিভি আছে। পুলিশ আধিকারিকরা দেখে বিষয়টির তদন্ত করুক। তবে, রাজনৈতিক কোনও কারণ বলে মনে হচ্ছে না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bodh Gaya Temple: বুদ্ধ গয়া মন্দিরের নিচে প্রচুর প্রত্নতাত্ত্বিক সম্ভার, ধরা পড়ল স্যাটেলাইটে

    Bodh Gaya Temple: বুদ্ধ গয়া মন্দিরের নিচে প্রচুর প্রত্নতাত্ত্বিক সম্ভার, ধরা পড়ল স্যাটেলাইটে

    মাধ্যম নিউজ ডেস্ক: বুদ্ধ গয়ায় (Bodh Gaya Temple) মহাবোধি মন্দিরের নিচে এবং তার সংলগ্ন অঞ্চলের মাটিতে চাপা পড়ে আছে বহু মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ- এমনটাই উঠে এসেছে কৃত্রিম উপগ্রহের (Satellite Images) ছবি ও সমীক্ষাতে। বিহার হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটির একটি শাখা, মার্কিন যুক্তরাষ্ট্রের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই গবেষণাটি করেছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, বুদ্ধ গয়ার (Bodh Gaya Temple) মহাবোধি মন্দির বর্তমানে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। ভগবান গৌতম বুদ্ধের জীবনের সঙ্গে সম্পর্কিত এই উল্লেখযোগ্য স্থান। এখানে ভগবান গৌতম বুদ্ধ, বুদ্ধত্ব প্রাপ্তি করেন বলেন জানা যায়।

    বিহার সরকারের আধিকারিক কী বলছেন? 

    বিহার সরকারের সংস্কৃতি ও যুব দফতরের অতিরিক্ত সচিব হারজোত কৌর বামরাহ এ বিষয়ে বলেন, ‘‘গবেষণার মাধ্যমে বুদ্ধ গয়ার নিচে প্রচুর প্রত্নতাত্ত্বিক সম্পদের প্রমাণ খুঁজে পাওয়া গিয়েছে। এটা একটি বিশাল সম্পদ। আরও খননের প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি।’’ অন্যদিকে বেঙ্গালুরু ভিত্তিক ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ফ্যাকাল্টির সদস্য এমবি রজনী তিনিও এই গবেষণার টিমের অন্যতম সদস্য ছিলেন। তিনি মন্দির এবং আশেপাশের অঞ্চলের স্যাটেলাইট চিত্রগুলিকে (Satellite Images) অধ্যয়ন করেন। হিউয়েন সাং-এর যে বিবরণী তার সঙ্গে এগুলিকে যুক্ত করার চেষ্টা করছেন এই গবেষক। প্রসঙ্গত, চিনা পরিব্রাজক হিউয়েন সাং বুদ্ধ গয়া পরিভ্রমণ করে তার ওপরে বিবরণী লেখেন।

    বুদ্ধ গয়ায় (Bodh Gaya Temple) অবস্থিত মহাবোধি মন্দিরটি ৫০ মিটার উঁচু

    বুদ্ধ গয়ায় অবস্থিত মহাবোধি মন্দিরটি ৫০ মিটার উঁচু। এখানেই রয়েছে পবিত্র বোধি বৃক্ষ। মনে করা হয় এই বৃক্ষের নিচে বসেই বুদ্ধত্ব প্রাপ্তি হয়েছিল ভগবান গৌতম বুদ্ধের। অসংখ্য প্রাচীন স্তুপ দ্বারা বেষ্টিত এই স্থান বর্তমানে রক্ষণাবেক্ষণ করা হয় সরকারের তরফ থেকেই। তাৎপর্যপূর্ণভাবে স্যাটেলাইটে (Satellite Images) যে ছবিগুলি ধরা পড়েছে সেগুলি প্রত্যেকটি নীরাঞ্জনা নদীটির পূর্ব থেকে পশ্চিমে স্থানান্তর দেখায়। এই নীরাঞ্জনা নদীর ধারেই বুদ্ধত্ব প্রাপ্তি ঘটে গৌতম বুদ্ধের (Bodh Gaya Temple)। জানা যায়, সুজাতা স্তূপ সমেত অন্যান্য প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষগুলি নদীর পূর্ব দিকে অবস্থিত কিন্তু স্যাটেলাইট চিত্রের বিশ্লেষণের মাধ্যমে দেখা যাচ্ছে যে মন্দির, সুজাতা স্তূপ এবং অন্যান্য প্রত্নতাত্ত্বিক অবশেষের প্রত্যেকটি অতীতে নদীর একই তীরে অবস্থিত ছিল। একথা জানিয়েছেন, বিহারের সংস্কৃত ও যুব দফতরের অতিরিক্ত সচিব বামরাহ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Donald Trump: সভায় প্রাণঘাতী হামলা, ট্রাম্পের কান ছুঁয়ে বেরিয়ে গেল গুলি! নিন্দা মোদির

    Donald Trump: সভায় প্রাণঘাতী হামলা, ট্রাম্পের কান ছুঁয়ে বেরিয়ে গেল গুলি! নিন্দা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সভায় বন্দুকবাজদের হামলা। অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের কান ছুঁয়ে বেরিয়ে গেল গুলি (Gunshot fired)। রক্তাক্ত হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পের ওপর এমন প্রাণঘাতী হামলার কড়া নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স হ্যান্ডেলের পোস্টে প্রধানমন্ত্রী ট্রাম্পকে বন্ধু বলে সম্মোধন করেন। তিনি লেখেন, ‘‘প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর এমন হামলার কড়া নিন্দা জানাচ্ছি। গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই।’’ এর পাশাপাশি নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

    ডানকান থেকে তাঁর (Donald Trump) রক্ত গড়িয়ে পড়ছিল

    প্রসঙ্গত, চলতি বছরের ৫ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন রয়েছে। ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী। এদিন নির্বাচনী জনসভা তিনি করছিলেন পেনসিলভেনিয়াতে। হঠাৎ করেই পরপর তিনটি গুলির শব্দ শোনা যায়। এমনই সময় ডোনাল্ড ট্রাম্প প্রথমে কানে হাত দিয়ে বসে পড়েন। রক্ত (Gunshot fired) দেখার পর বুঝতে পারেন ঠিক কী হয়েছে! পোডিয়ামে তাঁকে আড়াল করে ঘিরে ধরেছিলেন নিরাপত্তারক্ষীরা। ডানকান থেকে তাঁর রক্ত গড়িয়ে পড়ছিল। তখনও তিনি ডান হাতের মুঠি শক্ত করে ওপরের দিকে ছুড়ে বলতে থাকেন ফাইট-ফাইট।

    নিহত মূল অভিযুক্ত

    সোশ্যাল মিডিয়াতে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ছবি। শেষ খবর পাওয়া পর্যন্ত বর্তমানে তিনি বিপদমুক্ত বলেই জানা গিয়েছে। সংবাদমাধ্যমের সামনে যে ছবি এসেছে সেখানেও দেখা যাচ্ছে ঘটনার পরেই তাঁকে দ্রুত মঞ্চ থেকে নামিয়ে আনা হয়। পরে তিনি নিজের অভিজ্ঞতার কথা ভাগও করে নেন। গুলি চলার সময় জনতাও নিচু হয়ে বসে পড়ে। সভাতে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে অনেকে দৌড়াদৌড়িও শুরু করে দেন। হোয়াইট হাউসের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই ঘটনার অন্যতম মূল অভিযুক্ত এবং তাঁর একসঙ্গে একজন বর্তমানে নিহত হয়েছেন। আরও দুজন জখম হয়েছেন বলে জানা গিয়েছে।

    এনিয়ে কী বলছেন ট্রাম্প (Donald Trump)

    ঘটনাপ্রসঙ্গে ট্রাম্প পরে সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘আমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। গুলি আমার কান ঘেঁষে বেরিয়ে গিয়েছে। ডান কানের উপরের দিকের চামড়া গুলিতে চিরে গিয়েছে।’’ ট্রাম্প আরও বলেন, ‘‘আমি সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছিলাম, কিছু একটা গোলমাল হয়েছে। কারণ আমি একটা অদ্ভুত শব্দ শুনতে পেয়েছিলাম। তার পর কানে ধারালো কিছু অনুভব করেছিলাম। অনেকটা রক্ত বেরিয়ে যাওয়ার পর বুঝলাম, আসলে কী ঘটেছে। আমাদের দেশে যে এমনটা ঘটতে পারে, ভাবতেই পারি না। বন্দুকবাজ সম্পর্কে কিছু জানা যায়নি। তিনি নিহত।’’ দলমত নির্বিশেষে ট্রাম্পের সভায় এই হামলার ঘটনার নিন্দা করেছেন আমেরিকার রাজনৈতিক নেতারা। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘‘আমেরিকায় এই ধরনের হিংসার কোনও জায়গা নেই। আমাদের একজোট হয়ে এই হিংসার বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত এবং এর নিন্দা করা উচিত।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: ৮ কোটি কর্মসংস্থান! আরবিআইয়ের রিপোর্টে মুখ বন্ধ হয়েছে বিরোধীদের, তোপ মোদির

    PM Modi: ৮ কোটি কর্মসংস্থান! আরবিআইয়ের রিপোর্টে মুখ বন্ধ হয়েছে বিরোধীদের, তোপ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে কর্মসংস্থান, উন্নয়ন ও বিনিয়োগ নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। শনিবার মুম্বইয়ে এক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এই সরকারি অনুষ্ঠানে ২৯,৪০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তিনি। এরপর বিরোধীদের আক্রমণ করে প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, ‘‘সম্প্রতি কর্মসংস্থান নিয়ে রিপোর্ট পেশ করেছে আরবিআই (RBI)। এই রিপোর্টে বলা হয়েছে, গত ৩-৪ বছরে দেশে নতুন ৮ কোটি কর্মসংস্থান তৈরি করা হয়েছে। যারা মিথ্যা প্রচার করছিল, এই রিপোর্ট দেখে তাদের মুখ বন্ধ হয়ে গিয়েছে। এরা বিনিয়োগ, পরিকাঠামো, দেশের উন্নয়নের বিরোধিতা করে। সেসব এখন প্রকট হয়ে গিয়েছে। দেশের নাগরিকরা ওদের চক্রান্ত প্রত্যাখ্যান করে দিচ্ছেন।’’

    বিনিয়োগের শত্রু, দেশের পরিকাঠামোর শত্রু এবং দেশের উন্নয়নের শত্রু

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন হাজির ছিলেন মুম্বইয়ের নেস্কো এক্সামিনেশন সেন্টারে। সেখানেই তিনি এই কথাগুলি বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘যাঁরা এভাবে মিথ্যা তথ্য দেশবাসীর সামনে তুলে ধরছেন, তাঁরা আসলে বিনিয়োগের শত্রু, দেশের পরিকাঠামোর শত্রু এবং দেশের উন্নয়নের শত্রু।’’ প্রসঙ্গত, সম্প্রতি আরবিআই-এর (RBI) যে তথ্য সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে, ২০১৭-১৮ থেকে ২০২১-২২ সাল পর্যন্ত ৮ কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে ভারতে। অর্থাৎ প্রতিবছর ২ কোটি যুবকের কর্মসংস্থান সম্ভব হয়েছে। এই সময়সীমার মধ্যে পৃথিবীজুড়ে করোনাভাইরাসের আক্রমণও দেখা গিয়েছে, ভারতও তার বাইরে নয়। এদেশেও লক ডাউন হয়েছে, লক্ষ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন কিন্তু তারপরেও দেখা যাচ্ছে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে কর্মসংস্থান। সম্প্রতি গত সপ্তাহে এ নিয়ে একটি প্রেস বিবৃতি জারি করেছে কেন্দ্রীয় সরকারের শ্রম মন্ত্রক।

    বিরোধীদের মুখোশ খুলে গিয়েছে, তোপ মোদির (PM Modi) 

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) এদিন আরও বলেন, ‘‘স্কিল ডেভেলপমেন্ট এবং কর্মসংস্থান আমাদের দেশে প্রয়োজন, আমাদের সরকার সব সময় দেশের যুবসমাজকে কর্মসংস্থান দিতে সচেষ্ট। বিগত ৪/৫ বছর ধরে করোনা মহামারীর পরেও রেকর্ড সংখ্যক চাকরির বাজার ভারতে তৈরি হয়েছে।’’ পাশাপাশি ইন্ডি জোটকে আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘তাদের প্রত্যেকটা নীতি হল যুব সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, কর্মসংস্থানকে বন্ধ করা। বর্তমানে তাদের এই ধরনের মুখোশ খুলে গিয়েছে। ভারতবর্ষের মানুষ তাঁদেরকে প্রত্যাখ্যান করেছেন।’’

    আগামী বছরগুলিতে তিন কোটি গরিব মানুষের বাড়ি পাকা হতে চলেছে

    সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন। এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘জনগণ জানে এনডিএ সরকার সম্পর্কে এবং এটাও জানে যে এনডিএ দেশকে একমাত্র সুস্থিরতা দিতে পারে।’’ নরেন্দ্র মোদি আরও বলেন, ‘‘আগামী বছরগুলিতে তিন কোটি গরিব মানুষের বাড়ি পাকা হতে চলেছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে। এর মধ্যে দরিদ্ররা রয়েছেন, দলিতরাও রয়েছেন আবার উপজাতিরাও রয়েছেন।’’ এদিন তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী মহারাষ্ট্রের সংস্কৃতি সামাজিকতা এবং জাতীয়তাবাদের জাগরণ নিয়েও বলেন। তিনি বলেন, ‘‘ছত্রপতি শিবাজী মহারাজ, বাবা সাহেব আম্বেদকর, মহাত্মা জ্যোতিবা ফুলে, সাবিত্রী ফুলে, লোকমান্য তিলক, বিনায়ক দামোদর সাভারকরের মতো বড় বড় মহান বীরদের আদর্শ নিয়েই আমাদের চলতে হবে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 14 july 2024: কর্কট রাশির জাতকদের অশান্তির জন্য মন ভালো থাকবে না

    Daily Horoscope 14 july 2024: কর্কট রাশির জাতকদের অশান্তির জন্য মন ভালো থাকবে না

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে, সাবধান থাকুন।

    ২) শরীরের সমস্যায় ডাক্তারের কাছে যেতে হতে পারে, বহু অর্থ ব্যয় হতে পারে। 

    বৃষ

    ১) সম্পত্তি সংক্রান্ত আইনি মামলায় আজ সাফল্য পেতে পারেন।

    ২) বাড়িতে বৈরী মনোভাব ত্যাগ করাই ভাল হবে। 

    মিথুন

    ১) কোনও বিবাদ হাতাহাতি পর্যন্ত গড়াতে পারে, সতর্ক থাকুন ।

    ২) সারা দিন ব্যবসা ভাল চললেও চিন্তা থাকবে। 

    কর্কট

    ১) সকালের দিকে অশান্তির জন্য মন ভালো থাকবে না।

    ২) কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। 

    সিংহ

    ১) বাড়িতে সুসংবাদ আসতে পারে।

    ২) নতুন কাজের সন্ধান করতে হতে পারে। 

    কন্যা

    ১) অতিরিক্ত পরিশ্রমে ক্লান্তি আসতে পারে।

    ২) প্রতিবেশীদের দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন।

    তুলা

    ১) উদ্বেগের কারণে কোনও কাজ পণ্ড হতে পারে।

    ২) প্রিয়জনের চিকিৎসায় অর্থ ব্যয় হতে পারে।

    বৃশ্চিক

    ১) অপরকে সুখী করতে চেয়ে আত্মত্যাগ করবেন আজ।

    ২) অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। 

    ধনু

    ১) গানবাজনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে, সকলে আপনার প্রশংসা করবে।

    ২) অতিরিক্ত লোভ আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে, সেদিকে সতর্ক থাকুন। 

    মকর

    ১) বন্ধুদের থেকে একটু সাবধান থাকুন, অশান্তি হতে পারে।

    ২) অপরের সমালোচনা করতে যাবেন না, সমস্যার সৃষ্টি হতে পারে। 

    কুম্ভ

    ১) ব্যবসায় পরিস্থিতি প্রতিকূল।

    ২) কারও উপকার করতে গিয়ে অপমানিত হতে হবে। 

    মীন

    ১) কোনও বিশেষ ব্যক্তির দ্বারা সংসারে উন্নতির যোগ দেখা যাচ্ছে।

    ২) সন্তানদের পরীক্ষার ফল ভালো হবে। 

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Raghunandan Srinivas Kamath: ভারতের ‘আইসক্রিম ম্যান’কে চেনেন? তাঁর কাহিনি হার মানায় রূপকথাকেও

    Raghunandan Srinivas Kamath: ভারতের ‘আইসক্রিম ম্যান’কে চেনেন? তাঁর কাহিনি হার মানায় রূপকথাকেও

    মাধ্যম নিউজ ডেস্ক: বাবা বিক্রি করতেন আম। আর ছেলে? আইসক্রিম। আজ্ঞে হ্যাঁ, এই আইসক্রিম বিক্রি করেই চারশো কোটিরও বেশি টাকার সম্পত্তি বানিয়েছিলেন তিনি। তিনি রঘুনন্দন শ্রীনিবাস কামাথ (Raghunandan Srinivas Kamath)। তামাম বিশ্ব যাঁকে চেনে ‘আইসক্রিম ম্যান অফ ইন্ডিয়া’ (Ice Cream Man) হিসেবে।

    শ্রীনিবাসের উত্থান (Raghunandan Srinivas Kamath)

    ম্যাঙ্গালোরের এক গ্রামে জন্ম শ্রীনিবাসের। অল্প বয়স থেকেই ফল বিক্রেতা বাবাকে সাহায্য করত ছোট্ট শ্রীনিবাস। চোদ্দ বছর বয়সে পড়াশোনা ছেড়ে সে কাজে লেগে যায় ভাইয়ের রেস্তরাঁয়। স্বপ্ন ছিল, সত্যিকারের ফলের মণ্ড দিয়ে আইসক্রিম বানাবেন। সেই উদ্দেশ্যেই ভাইয়ের দোকানে কাজে ঢোকা। সেখানে কিছুদিন কাজ করার পর ১৯৮৪ সালে বম্বে (অধুনা মুম্বই) পাড়ি দেন শ্রীনিবাস। সেখানেই জুহু এলাকায় প্রথম খোলেন আইসক্রিম পার্লার। শুরুতে তাঁর পার্লারে কর্মীর সংখ্যা ছিল মাত্র ছজন।

    পাল্লা দিয়ে বেড়েছে পার্লারের সংখ্যা

    ১২টি ফ্লেভারের আইসক্রিম মিলত তাঁর (Raghunandan Srinivas Kamath) পার্লারে। সেই আইসক্রিমের প্রেমে মজেছিলেন জুহু তো বটেই, মুম্বইয়ের দূর-দুরান্তের বহু ক্রেতাও। লোকমুখে শ্রীনিবাসের পার্লার তখন হয়ে গিয়েছে ‘আইসক্রিম অফ জুহু স্কিম’। দিন দিন চাহিদা বাড়তে থাকে শ্রীনিবাসের আইসক্রিমের। তার জেরে ১৯৯৪ সালে তিনি আরও পাঁচটি আউটলেট খোলেন। বর্তমানে সেই আউটলেটের সংখ্যা পেরিয়েছে ১৬৫-র ঘর। দেশের ১৫টি শহরে ছড়িয়ে রয়েছে শ্রীনিবাসের আইসক্রিম পার্লারের আউটলেট। মাত্র ৭৫ বছর বয়সে জীবনাবসান হয় শ্রীনিবাসের। তাঁর প্রতিষ্ঠিত সংস্থা ন্যাচারালসের পক্ষ থেকে কর্ণধারের মৃত্যুর খবর জানানো হয়।

    আর পড়ুন: কলকাতার বুকে তৈরি হল ইতিহাস, জানুন কাঠি রোলের জন্মবৃত্তান্ত

    বর্তমানে ন্যাচারালসের আউটলেটে মেলে ২০ রকম ফ্লেভারের আইসক্রিম। তবে তার মধ্যে সবার ওপরে রয়েছে নারকেলের গন্ধে ম ম করা টেন্ডার কোকোনাট ফ্লেভার আইসক্রিম। প্রতিবছর বিশ্বের সমস্ত সেরা আইসক্রিমের তালিকা তৈরি করে ‘টেস্ট অ্যাটলাস’ নামের একটি সংস্থা। সেই সংস্থার তথ্যই বলছে, বিশ্বের প্রথম ১০০টি সব চেয়ে বেশি আইকনিক আইসক্রিমের মধ্যে একটি হল ন্যাচারালসের ‘টেন্ডার কোকোনাট ফ্লেভার’ আইসক্রিম।

    ২০১৮ সালে ভারতের ১০টি সেরা বিশ্বস্ত ব্র্যান্ডের একটি তালিকা তৈরি করেছিল কেপিএমজি নামের একটি সংস্থা। তাদেরই সমীক্ষা থেকে জানা যায়, ওই তালিকায় রয়েছে ন্যাচারালসের নামও।শ্রীনিবাস প্রয়াত হয়েছেন মাস দুয়েক আগে। তবে ন্যাচারালস চলছে নিজস্ব ছন্দে (Ice Cream Man)। বড় হচ্ছে ব্যবসা। ফ্লেভারড আইসক্রিমের তালিকা হচ্ছে দীর্ঘতর (Raghunandan Srinivas Kamath)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

     

  • Balurghat: বালুরঘাটে তৈরি হচ্ছে সাইলো গোডাউন, হবে প্রচুর কর্মসংস্থান, আশাবাদী সুকান্ত

    Balurghat: বালুরঘাটে তৈরি হচ্ছে সাইলো গোডাউন, হবে প্রচুর কর্মসংস্থান, আশাবাদী সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: বালুরঘাট রেলস্টেশন সংলগ্ন এলাকায় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং ভারতীয় রেলের উদ্যোগে বেসরকারি সংস্থার হাত ধরে তৈরি করা হচ্ছে সাইলো গোডাউন। সেখানে জলীয় বাষ্পমুক্ত অবস্থায় খাদ্যশস্য রাখা হবে। হিলি-বালুরঘাট রেল সম্প্রসারণ প্রক্রিয়া শেষ হলে বাংলাদেশে -পণ্য রপ্তানিতে এই উদ্যোগ ফলদায়ী হবে বলে জানান বালুরঘাটের (Balurghat) সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

    ৩০০ কোটি টাকার ব্যয়ে পিপিই মডেলে তৈরি হচ্ছে গোডাউন (Balurghat)

    প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে পিপিই মডেলে তৈরি হচ্ছে সাইলো গোডাউন (Balurghat)। সাইলো গোডাউনের ঘরগুলি সাধারণত লম্বা, নলাকার হয়। যা ওপরের দিক থেকে লোড করা হয়। এটি শস্যের একটি স্থিরাবস্থা নিশ্চিত করে। এক জায়গায় জমা হওয়ারও কোনও সুযোগ নেই। ট্রেন থেকে শস্য লোড করার জন্য সুবিধাজনক এই অত্যাধুনিক গোডাউন। একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে ভারতীয় রেল এবং ফুড -কর্পোরেশন অফ ইন্ডিয়া এই গুদাম তৈরির উদ্যোগ নিয়েছে। লম্বা চিমনির মধ্যে দিয়ে মালগাড়ি সরাসরি গোডাউনের ভিতরে খাদ্যশস্য লোড করতে পারবে। স্বয়ংক্রিয়ভাবে -আনলোডও হবে। জলীয় বাষ্পমুক্ত অবস্থায় থাকায় খাদ্যশস্য দীর্ঘদিন সাইলো গোডাউনে মজুত রাখা যাবে। বালুরঘাট স্টেশন সংলগ্ন রেলের ৪০ একর জমিতে এই গোডাউন তৈরি করা হচ্ছে। পর্যবেক্ষণ ও তদারকির জন্য হায়দরাবাদের একটি কোম্পানি ৩০ বছরের জন্য লিজ নিয়েছে।

    আরও পড়ুন: মহারাষ্ট্রের বিধান পরিষদের ভোটে জয়জয়কার বিজেপি জোটের, ১১টির মধ্যে ঝুলিতে ৯ আসন

    তিনটি সাইলো গোডাউন তৈরির কাজ চলছে

    হায়দরাবাদের ওই সংস্থার তথ্য অনুযায়ী, এখানে মোট তিনটি সাইলো গোডাউন তৈরি করা হচ্ছে। সেখানে ৫০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য দীর্ঘ সময় ধরে মজুত করা যাবে। বালুরঘাটের (Balurghat) ধাউল ও বোয়ালদের মৌজায় রেললাইনের পাশেই এই গোডাউন তৈরির প্রকল্প তৈরি হচ্ছে। হিলি-বালুরঘাট রেল সম্প্রসারণ প্রকল্প সম্পূর্ণ হলেই বাংলাদেশে খাদ্যশস্য রপ্তানি করা সহজ হবে। একইসঙ্গে বাংলাদেশ হয়ে অসম মেঘালয় সহ বিভিন্ন রাজ্যে খাদ্যশস্য পৌঁছে দেওয়া যাবে।

    সাইলো গোডাউন হলে প্রচুর কর্মসংস্থান হবে

    এই প্রসঙ্গে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, “দক্ষিণ দিনাজপুরের তিনদিকে বাংলাদেশ। হিলি-বালুরঘাট রেল সম্প্রসারণের কাজ হয়ে গেলে শুধু বাংলাদেশে রপ্তানি নয়, বাংলাদেশ হয়ে তুরা পর্যন্ত খাদ্যশস্য নিয়ে যাওয়া যাবে। হিলি একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর হবে। রেল দফতরের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, পিপিপি মডেলে সাইলো গোডাউন তৈরি হচ্ছে। যা তৈরি হয়ে গেলে প্রচুর কর্মসংস্থান হবে। এই জেলার অর্থনীতি আরও চাঙ্গা হবে।”

    খাদ্যশস্য কয়েক বছর সংরক্ষণ করা যায়

    জয়েন্ট মুভমেন্ট কমিটি ফর হিলি-তুরা করিডরের আহ্বায়ক নবকুমার দাস বলেন, “সাইলো গোডাউনে জলীয় বাষ্প বাঁচিয়ে খাদ্যশস্য কয়েক বছর সংরক্ষণ করা যায়। এখান থেকে বাংলাদেশ হয়ে মাত্র ৮০ কিলোমিটার দূরে মেঘালয়। অনায়াসে এই রাজ্যে খাদ্যপণ্য পৌঁছে দেওয়া যাবে। ভারত সরকারের অনেকটা আয়ের পথ খুলে যাবে। এই প্রকল্পের ওপর কেন্দ্রের বিশেষ নজর দেওয়া উচিত”।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kathi Roll: কলকাতার বুকে তৈরি হল ইতিহাস, জানুন কাঠি রোলের জন্মবৃত্তান্ত

    Kathi Roll: কলকাতার বুকে তৈরি হল ইতিহাস, জানুন কাঠি রোলের জন্মবৃত্তান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: সাহেবি আমল। কলকাতার স্যার স্টুয়ার্ট হগ মার্কেটের (বর্তমানে নিউ মার্কেট নামে পরিচিত) সামনের একটি খাবারের দোকানের সামনে লম্বা লাইন। দোকানটির নাম নিজামস রেস্টুরেন্ট (Nizams Kebab)। এই লাইনেই দাঁড়িয়ে রয়েছেন এক সাহেবও। ঘনঘন হাতের ঘড়িটার দিকে তাকাচ্ছেন তিনি। আর একবার করে দেখছেন দোকানের দিকে (Kathi Roll)। দোকানের ভিতরে তখন খদ্দের সামলাতে ব্যস্ত কারিগররা। সাহেব ছটফট করছেন তাঁর পছন্দের মাটন কাবাবটা নিয়েই কাজে চলে যাবেন বলে।

    ছোট্ট আইডিয়ায় বাজিমাত (Kathi Roll)

    লাইনে দীর্ঘক্ষণ ঠায় দাঁড়িয়ে সাহেব যখন দোকানের কাউন্টারে পৌঁছলেন, তখন দেখলেন সেখানে ডাঁই করে রাখা রয়েছে মাংস, মশলা, কুচোনো পেঁয়াজ, রসুন, আদা এবং কিছু ভেষজ। এগুলিকে একটি শিকে (স্ক্যুয়ারে) গেঁথে আগুনে ঝলসানো হবে। মাংস, মশলা এবং অন্যান্য খাবারের গন্ধে তখন ম ম করছে দোকান। সেই লোহার শিকে করে যখন মাংস ঝলসানোর প্রস্তুতি নেওয়া চলছে সাহেবের জন্য, তখনই বিদ্যুৎগতিতে একটি আইডিয়া খেলে গেল দোকনের কর্ণধার রাজা হাসানের।

    কলকাতার বুকে ইতিহাস

    তিনি এক ঝলক দেখে নিলেন দোকানের চারপাশটা। দেখলেন কয়েকটি পরোটা পড়ে রয়েছে। শিক কাবাব করতে সময় লাগবে জেনে এবং সাহেবকে তাড়াহুড়ো করতে দেখে সেই পরোটার মধ্যেই ভরে দিলেন কাবাব। রাজার অজান্তেই কলকাতার বুকে তৈরি হয়ে গেল ইতিহাস। জন্ম নিল কাঠি রোল (Kathi Roll)। এই রোলের দামও যেমন শিক কাবাবের চেয়ে কম, তেমনি স্বাদেও অপূর্ব। পেটও ভরে। কাঠি রোলে কামড় দিয়েই যারপরনাই আহ্লাদিত সাহেব। লালমুখো সাহেবের মুখে তখন খুশির ঝিলিক। প্রশংসা করলেন দোকান মালিকের নয়া কনসেপ্টের। তার পর থেকেই জনপ্রিয় হয়ে গেল নিজামের কাঠি রোল।

    আর পড়ুন: ব্রিটেনের কুর্সিতে লেবার পার্টি, স্টার্মার-রাজত্বে ভারত-ব্রিটেন সম্পর্ক কেমন হবে?

    কেবল এই পরিবর্তনই নয়, লোহার শিকগুলির পরিবর্তে বাঁশের কাঠির ব্যবহারও কলকাতার বুকে তিনিই প্রথম করেছিলেন। এতে লাভ হয় দুটো। এক, লোহার শিক ভারী। তাড়াতাড়ি গরম হওয়ায় মাংস পুড়ে যাওয়া সম্ভাবনা থাকে। আর দুই, লোহার শিকের দামও বেশি। বাঁশের কাঠিতে এগুলির কোনওটাই নেই। মাংসও হয় সুসিদ্ধ।

    নিজামের কাঠি রোল প্রশংসা কুড়িয়েছে দেশ-বিদেশের বহু নামজাদা ব্যক্তিত্বের। এঁদের মধ্যে রয়েছেন খোদ অমিতাভ বচ্চনও। কলকাতায় এক শ্যুটিংয়ে এসে (Nizams Kebab) তিনি বলেছিলেন, “কলকাতার কাঠি রোলের স্বাদ অতুলনীয় (Kathi Roll)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kamarhati: সিঁথির মোড়ে তোলাবাজি! নাম জড়ালো জয়ন্তর গ্যাংয়ের, শোরগোল

    Kamarhati: সিঁথির মোড়ে তোলাবাজি! নাম জড়ালো জয়ন্তর গ্যাংয়ের, শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: আড়িয়াদহের স্বঘোষিত ‘ডন’ জয়ন্ত সিং এখন জেলে। প্রায় প্রতিদিন নতুন নতুন ডিডিও প্রকাশ্যে আসছে। কখনও তালতলা স্পোটিং ক্লাবের ভিতরে নৃশংস অত্যাচার। কখনও আবার এক ব্যবসায়ীর বাড়িতে ঢিল ছোড়ার ভিডিও সামনে এসেছে। এসব ভিডিও নিয়ে কামারহাটি (Kamarhati) জুড়ে জোর চর্চা চলছে। এরইমধ্যে নতুন একটি ভিডিও সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।

    তোলা না দেওয়ায় জয়ন্তর বাহিনীর হামলা! (Kamarhati)

    জানা গিয়েছে, আড়িয়াদহের (Kamarhati) পাশাপাশি জয়ন্তর বাহিনী আশপাশের এলাকায় প্রোমোটারদের কাছে তোলাবাজি করত বলে অভিযোগ। সিঁথি মোড়ের এক প্রোমোটারের কাছে ৫ লক্ষ টাকা তোলা চেয়েছিল জয়ন্তর বাহিনীর ছেলেরা। কিন্তু, প্রোমোটার সেই টাকা দিতে অস্বীকার করেন। এরপরই প্রোমোটারের অফিসে চড়াও হয় জয়ন্তর বাহিনী। ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। প্রোমোটারের দাবি, হামলাকারীরা কখনও জয়ন্ত সিংয়ের লোকজন বলছিল, কখনও আবার তৃণমূল নেতা অতীন ঘোষের লোকজন বলছিল। পুলিশকে সমস্ত বিষয়টি জানিয়েছি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    আরও পড়ুন: মহারাষ্ট্রের বিধান পরিষদের ভোটে জয়জয়কার বিজেপি জোটের, ১১টির মধ্যে ঝুলিতে ৯ আসন

    জয়ন্তর অট্টালিকা বেআইনি, ঘোষণা করল পুরসভা

    আড়িয়াদহে জয়ন্তর তিনতলা দুধ সাদা বাড়ি নিয়ে চর্চা চলছে। এরইমধ্যে শুক্রবার পুরসভার ইঞ্জিনিয়ররা জয়ন্তর বাড়িতে যান। পরে, ভূমি দফতরে জমির প্রকৃত মালিক কে, তা জানার চেষ্টা করেন। জানা গিয়েছে, জমির মালিক দিলীপ মুখোপাধ্যায়। জমির পরিমাণ, ১ কাটা ৪ ছটাক। একসময় টিনের চালা ছিল সেখানে। কিছুটা অংশ জুড়ে পুকুর ছিল। আর বাকি ফাঁকা জয়াগায় এলাকার ছেলেরা খেলাধূলা করত। জয়ন্তর নজর পড়তেই সব কিছু বন্ধ হয়ে যায়। সেই ফাঁকা জায়গা, পুকুরের কিছুটা অংশ বুজিয়ে তিনতলা অট্টালিকা তুলেছিলেন জয়ন্ত। কামারহাটি (Kamarhati) পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা বলেন, আমরা দিলীপ মুখোপাধ্যায়ের খোঁজ করছি। জয়ন্ত ওই জমির মালিক নন। বাড়িটি বেআইনি। পুরসভার পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    বিয়ে সারলেন পুলিশের খাতায় ফেরার জয়ন্ত সঙ্গী রাহুল!

    জয়ন্তর (Jayanta Singh) বাহিনীর অত্যাচার নিয়ে যখন তোলপাড় চলছে, পুলিশ একের পর এক জয়ন্তের গ্যাংয়ের সদস্যদের গ্রেফতারের চেষ্টা করছে, ঠিক সেই সময়ে আড়িয়াদহকাণ্ডেরই মূল অভিযুক্ত রাহুল গুপ্তা বিয়ে করলেন। আড়িয়াদহে মা ও ছেলেকে পেটানোর অভিযোগ থেকে সূত্রপাত। সেই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে। পুলিশের চোখে জয়ন্ত সিং ফেরার ছিলেন। তারপর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। কিন্তু, কেন তাঁকে গ্রেফতারিতে দেরি, তা নিয়ে প্রশ্নের মুখে পড়ে পুলিশ। কিন্তু, তারপর থেকে জয়ন্ত সিংয়ের গ্যাংয়ের একের পর এক কুকীর্তির ভিডিও প্রকাশ্যে আসতে থাকে। জয়ন্ত (Jayanta Singh), লাল্টু সহ ৮ জনকে পুলিশ গ্রেফতার করে। তালতলা স্পোর্টিং ক্লাবের মধ্যে এক কিশোরকে অমানবিক মারধরের ভিডিও প্রকাশ্যে আসে। সেই ঘটনায় যুক্ত ছিলেন রাহুল গুপ্তা। পুলিশের চোখে তিনি ফেরার। কিন্তু, শুক্রবারই সকালে কলকাতায় লুকিয়ে বিয়ে সারলেন তিনি। সন্ধ্যায় রিসেপশন হয় ঘটা করে। তাহলে পুলিশ কেন খুঁজে পাচ্ছে না, সেটাই প্রশ্ন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 74: “কখন রাম রাম বলছি, কখন কালী কালী, কখন হনুমান হনুমান—সবরকমই বলছি”

    Ramakrishna 74: “কখন রাম রাম বলছি, কখন কালী কালী, কখন হনুমান হনুমান—সবরকমই বলছি”

    অষ্টম পরিচ্ছেদ

    দক্ষিণেশ্বরমন্দিরে বলরামাদি সঙ্গেবলরামকে শিক্ষা

    লক্ষণসত্যকথাসর্বধর্মসমন্বয়কামিনীকাঞ্চনই মায়া

    পূর্বকথাবর্ধমানপথেদেশযাত্রানকুড় আচার্যের গানশ্রবণ

    আচ্ছা আমার একি অবস্থা বল দেখি। ও-দেশে যাচ্ছি বর্তমান থেকে নেমে, আমি গরুর গাড়িতে বসে—এমন সময়ে ঝড়বৃষ্টি। আবার কোথেকে লোক এসে জুটল। আমার সঙ্গের লোকেরা বললে (Kathamrita), এরা ডাকাত!—আমি তখন ঈশ্বরের (Ramakrishna) নাম করতে লাগলাম। কিন্তু কখন রাম রাম বলছি, কখন কালী কালী, কখন হনুমান হনুমান—সবরকমই বলছি, এ কিরকম বল দেখি।

    ঠাকুর এই কথা কি বলিতেছেন যে, এক ঈশ্বর তাঁর অসংখ্য নাম, ভিন্ন ধর্মাবলম্বী বা সম্প্রদায়ের লোক মিথ্যা বিবাদ করিয়া মরে?

    শ্রীরামকৃষ্ণ (বলরামের প্রতি)—কামিনী-কাঞ্চন মায়া। ওর ভিতর অনেকদিন থাকলে হুঁশ চলে যায়—মনে হয় বেশ আছি। মেথর গুয়ের ভাঁড় বয়—বইতে বইতে আর ঘেন্না থাকে না। ঈশ্বরের নামগুণকীর্তন করা অভ্যাস করলেই ক্রমে ভক্তি হয়।

    (মাষ্টার প্রতি)—ওতে লজ্জা করতে নাই। লজ্জা, ঘৃণা, ভয়—তিন থাকতে নয়।

    ও-দেশে বেশ কীর্তন গান হয়—খোল নিয়ে কীর্তন। নকুড় আচার্যের গান চমৎকার! তোমাদের বৃন্দাবনে সেবা আছে?

    বলরাম—আজ্ঞে হাঁ। একটি কুঞ্জ আছে—শ্যামসুন্দরের সেবা।

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—আমি বৃন্দাবনে গেছলাম। নিধুবন বেশ স্থানটি।

    শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ঠাকুর শ্রীরামকৃষ্ণের নৌকাবিহার, আনন্দ ও কথোপকথন

    প্রথম পরিচ্ছেদ

    ঠাকুর শ্রীরামকৃষ্ণ(Ramakrishna)—সমাধি মন্দিরে

    আজ কোজাগর লক্ষ্মীপূজা। শুক্রবার ২৭শে অক্টোবর, ১৮৮২ খ্রিষ্টাব্দ। ঠাকুর দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্বপরিচিত ঘরে বসিয়া আছেন। বিজয় (গোস্বামী) ও হরলালের সহিত কথাবার্তা (Kathamrita) কহিতেছেন। একজন আসিয়া বলিলেন, কেশব সেন জাহাজে করিয়া ঘাটে উপস্থিত। কেশবের শিষ্যেরা প্রণাম করিয়া বলিলেন, মহাশয় জাহাজ এসেছে, আপনাকে যেতে হবে, চলুন একটু বেড়িয়ে আসবেন; কেশববাবু জাহাজে আছেন, আমাদের পাঠালেন।  

     আরও পড়ুনঃ “বৃন্দাবনে নতুন যাত্রী গেলে ব্রজ বালকেরা বলতে থাকে, হরি বোলো গাঁঠরী খোলো”

    আরও পড়ুনঃ “বিবেক, বৈরাগ্যরূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ছোঁবে না”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    আরও পড়ুনঃ “পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে, বাংলাদেশে জাঁতি থাকে”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share