Tag: Bengali news

Bengali news

  • WB Law And Order: রাজ্যে বাড়ছে গণপিটুনির ঘটনা, বাংলায় অরাজক পরিস্থিতি কেন?

    WB Law And Order: রাজ্যে বাড়ছে গণপিটুনির ঘটনা, বাংলায় অরাজক পরিস্থিতি কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: “এরা (বিজেপি) কোর্ট কিনে নিয়েছে। আমি সুপ্রিম কোর্টের কথা বলছি না। সিবিআইকে কিনে নিয়েছে, বিএসএফকে কিনে নিয়েছে।” কথাগুলি যিনি বলেছেন তিনি ভারতের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী। নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বময় কর্ত্রীও বটে। তাঁরই রাজত্বে (WB Law And Order) গত কয়েকদিন ধরে নির্বিচারে চলছে গণপিটুনির ঘটনা। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই আইন হাতে তুলে নিয়েছে জনতা। স্বাভাবিক। যে রাজ্যের খোদ মুখ্যমন্ত্রীরই আস্থা নেই আদালতের ওপর, সে রাজ্যের জনগণের যে তা থাকবে না, তা বলাই বাহুল্য।

    রাজ্যের অরাজক পরিস্থিতি (WB Law And Order)

    অগত্যা কোথাও ছেলেধরা সন্দেহে হয়েছে গণধোলাই। কোথাও আবার মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুন। কোথাও আবার তৃণমূল নেতার দাবি মতো জরিমানা না দেওয়ায় চুলের মুঠি ধরে তরুণীকে রাস্তায় ফেলে মার মমতার অনুগত এক সৈনিকের! রাজ্যের এই অরাজক পরিস্থিতিতে গোটা দেশে ছিছিক্কার! এক ঝলকে দেখে নেওয়া যাক গত কয়েকদিনে বঙ্গের রঙ্গভূমিতে কোন কোন ঘটনা জায়গা করে নিয়েছে সংবাদপত্রের প্রথম পাতা।

    মৃত্যু, মৃত্যু এবং মৃত্যু…

    রবিবারই চোপড়ায় এক তরুণ ও তরুণীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেছেন এক ব্যক্তি। পরে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম তাজম্মুল। চোপড়ার বিধায়ক তৃণমূলের হামিদুল রহমানের ঘনিষ্ঠ। এদিনই চোর সন্দেহে গণপিটুনির জেরে ঝাড়গ্রামে মৃত্যু হয়েছে পেশায় টোটো চালক বছর তেইশের সৌরভ সাউয়ের। হাসপাতালে (WB Law And Order) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁরই বন্ধু অক্ষয় মাহাত।

    গত শুক্রবারই খাস কলকাতায় বউবাজার এলাকার একটি ছাত্রাবাসে গণপিটুনিতে মৃত্যু হয়েছে ইরশাদ নামের এক তরুণের। মোবাইল চোর সন্দেহে বেধড়ক মারধর করা হয় তাঁকে। বউবাজারের এই ঘটনার চব্বিশ ঘণ্টা আগেই সল্টলেকের পোলের আইট এলাকায়ও মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। রাজ্যের একের পর এক গণপিটুনির ঘটনায় কার্যত ঠুঁটো হয়ে বসে রয়েছে প্রশাসন। বিভিন্ন ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে ঠিকই, তবে তারা কবে শাস্তি পাবে, আদৌ পাবে কিনা, এসব প্রশ্নও উঠছে।

    রাজনৈতিক মহলের মতে, খোদ মুখ্যমন্ত্রী যেখানে আদালতের ওপর ভরসা করছেন না, সেখানে জনগণ যে আইন হাতে তুলে নেবে, তা খুবই স্বাভাবিক। একজন মুখ্যমন্ত্রী, সংবিধান এবং রাজ্যবাসীকে রক্ষার দায় যাঁর ঘাড়ে, তাঁর আলটপকা মন্তব্যের পরিণতি কী হতে পারে, এই ঘটনাগুলোই তার জাজ্জ্বল্য প্রমাণ। রাজ্যের এই অরাজক পরিস্থিতিকে কটাক্ষ করেছেন রাজনৈতিক নেতারা। এই তালিকায় যেমন রয়েছে বিজেপি, তেমনি রয়েছে সিপিএমও। রাজ্যের শাসক দলের প্রতি তাঁরা হেনেছেন কটাক্ষ-বাণ (WB Law And Order)।

    আর পড়ুন: জরিমানা না দেওয়ায় চুলের মুঠি ধরে মার তরুণীকে, ভাইরাল ভিডিওয় কাঠগড়ায় তৃণমূল

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Viral Video: জরিমানা না দেওয়ায় চুলের মুঠি ধরে মার তরুণীকে, ভাইরাল ভিডিওয় কাঠগড়ায় তৃণমূল

    Viral Video: জরিমানা না দেওয়ায় চুলের মুঠি ধরে মার তরুণীকে, ভাইরাল ভিডিওয় কাঠগড়ায় তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: এক তরুণীকে রাস্তায় ফেলে মারধর করছে একজন। লজ্জায়-ব্যথায়-ঘৃণায় কুঁকড়ে যাওয়া তরুণীটিকে ফের চুলের মুঠি ধরে টেনে মারছে সেই গুণধর। ভাইরাল হওয়া ভিডিওয় (Viral Video) খানিক পরেই দেখা যাচ্ছে, এক তরুণও ওই তরুণীর পাশে পড়ে পড়ে কাতরাচ্ছেন। দেখেই বোঝা যাচ্ছে, বেধড়ক মারধর করা হয়েছে ওই তরুণকেও।

    তৃণমূলের দাদার কীর্তি! (Viral Video)

    গোল হয়ে দাঁড়িয়ে পুরো ঘটনাটি দেখছে একদল মানুষ। যে ব্যক্তি ওই তরুণ ও তরুণীকে মারধর করছে, কেউই তাকে বাধা দিচ্ছেন না। নিরস্তও করার চেষ্টা করছেন না কেউ। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি মাধ্যম। রবিবার দুপুরে (Viral Video) এক্স হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি লিখেছেন, “সালিশি সভাও নয়। অপরাধের বিচার ও শাস্তি দিচ্ছে তৃণমূলের পোষা গুন্ডা। যার ডাকনাম জেসিবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে এভাবেই বিচার ব্যবস্থাকে দুরমুশ করা হচ্ছে চোপড়ায়।”

    কী বলছে বিজেপি?

    পরে ওই একই ভিডিও পোস্ট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে থাকা বাংলার কুৎসিত মুখ।…প্রত্যেক গ্রামেই সন্দেশখালি রয়েছে।” উত্তর দিনাজপুর জেলা সিপিএমের দাবি, “যিনি মারধর করছেন, তাঁর নাম তাজম্মুল। চোপড়ার বিধায়ক তৃণমূলের হামিদুল রহমানের ঘনিষ্ঠ। এলাকায় সবাই তাঁকে জেসিবি নামেই চেনেন।” সিপিএমের জেলা সম্পাদক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আনোয়ার উল হক বলেন, “শুনেছি, ভিডিওতে যে মহিলাকে মাটিতে ফেলে মারধর করা হচ্ছে, তিনি বিবাহিত। তবে এক ব্যক্তির সঙ্গে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। পরে এলাকায় ফিরলে দুজনের কাছ থেকে ১০ হাজার টাকা চাওয়া হয়। জরিমানা না দিলে এলাকায় তাঁদের থাকতে দেওয়া হবে না বলেও জানিয়ে দেওয়া হয়। জরিমানা না দেওয়ায় অত্যাচার করা হয় তাঁদের ওপর।”

    আর পড়ুন: “বিচার প্রক্রিয়াকে দ্রুতগামী করতে ব্রিটিশ আইনে বদল আনা হয়েছে”, বললেন শাহ

    সাংসদ বিজেপির শমীক ভট্টাচার্য বলেন, “বাংলায় এ ধরনের ঘটনা অজস্র ঘটে। তবে অপরাধগুলোকে চেপে দেওয়া হয়।” তিনি বলেন, “বারাসতের একটি ছেলে বিয়ে করেছিল ভিন ধর্মের মেয়েকে। সে যখন তাঁর শিশুপুত্রকে দেখতে শ্বশুরবাড়িতে গেল, তখন তাঁকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছিল। এক ভ্যানচালক তাঁকে নিয়ে গিয়ে নার্সিংহোমে ভর্তি করান। সেই মামলা এখনও চলছে হাইকোর্টে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • ISRO: “সুনীতাদের ফেরা নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই”, বললেন ইসরো প্রধান

    ISRO: “সুনীতাদের ফেরা নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই”, বললেন ইসরো প্রধান

    মাধ্যম নিউজ ডেস্ক: “আমরা প্রত্যেকেই সুনীতা উইলিয়ামসকে নিয়ে গর্বিত। তাঁর ঝুলিতে অনেকগুলি অভিযানের অভিজ্ঞতা রয়েছে। নয়া মহাকাশযানে চড়ে প্রথম মহাকাশে যাওয়া খুবই সাহসিকতার কাজ।” সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে কথাগুলি বললেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) প্রধান এস সোমনাথ।

    ‘স্পেস স্টেশন অত্যন্ত নিরাপদ স্থান’ (ISRO)

    গত ৫ জুন সুনীতা এবং তাঁর অভিযানসঙ্গী বুচ উইলমারকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে রওনা হয় ‘বোয়িং স্টারলাইনার’। গত ২৬ জুন তাঁদের ফেরার কথা ছিল। কিন্তু, মহাকাশযানে হিলিয়াম গ্যাস লিক সহ একাধিক ত্রুটি ধরা পড়েছে। পাশাপাশি, আন্তর্জাতিক স্পেস স্টেশনের কাছেই একটি রুশ উপগ্রহে বিস্ফোরণ ঘটায় তার ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে রয়েছে। ফলে. নাসা জানিয়ে দিয়েছে, এখনই পৃথিবীতে ফেরা হচ্ছে না সুনীতাদের। মার্কিন মহাকাশ সংস্থার আশঙ্কা, ৪৫ থেকে ৯০ দিন পর্যন্ত বিলম্ব হতে পারে সুনীতাদের ঘরে ফেরা।

    এপ্রসঙ্গে প্রশ্ন করা হলে ইসরো প্রধান বলেন, “ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে সুনীতাদের ফেরা নিয়ে এত গভীর আশঙ্কার কোনও কারণ নেই। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন একটি অত্যন্ত নিরাপদ স্থান। মহাকাশচারীরা দীর্ঘদিন সেখানে নিরাপদে ও সুস্থভাবে থাকতে পারেন। সমস্ত রকম বন্দোবস্ত রয়েছে সেখানে।” তিনি বলেন, “সুনীতা ছাড়াও সেখানে আরও ন’জন মহাকাশচারী রয়েছেন। তাঁরা কেউই আটকে নেই। এমন শব্দ প্রয়োগ অনুচিত।”

    ‘কোনও সমস্যাই নেই’

    ইসরো কর্তা বলেন, “কোনও না কোনওদিন সকলকেই ফিরে আসতে হবে। নয়া মহাকাশযান বোয়িং স্টারলাইনকারের কর্মক্ষমতা যাচাই করতেই গিয়েছেন তাঁরা। কীভাবে সেটি মহাকাশে ঘুরপাক খেতে পারে, কীভাবে নিরাপদে পৃথিবীতে ফিরে আসতে পারে, এগুলি খতিয়ে দেখা হচ্ছে।” এই মহাকাশবিজ্ঞানী বলেন (ISRO), “মহাকাশচারীদের ফেরানোর নানারকম প্রযুক্তি রয়েছে ওই মহাকাশযানে। তাই কোনও সমস্যাই নেই। তাছাড়া মহাকাশচারীদের জন্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে অনেকদিন থাকার বন্দোবস্ত রয়েছে।”

    আর পড়ুন: “বিচার প্রক্রিয়াকে দ্রুতগামী করতে ব্রিটিশ আইনে বদল আনা হয়েছে”, বললেন শাহ

    বোয়িং স্টারলাইনারের প্রসঙ্গে বলতে গিয়ে ইসরো কর্তা বলেন, “যখন আমরা বোয়িং স্টারলাইনারের মতো কোনও মহাকাশযান তৈরি করি, আমাদের মূল লক্ষ্য থাকে সেটি অভিযান সেরে সফলভাবে পৃথিবীতে পৃথিবীতে ফিরতে পারবে কিনা, তা যাচাই করে নেওয়া।” তিনি বলেন, “বোয়িং স্টারলাইনারের ক্ষেত্রেও এই বিষয়টি নিয়ে মাথা ঘামানো হয়েছে বলেই আমার অনুমান।” সোমনাথ জানান, সুনীতা নিজেও ওই মহাকাশযানের ডিজাইন টিমে ছিলেন। তাঁর অভিজ্ঞতা কাজে লাগিয়ে নানা পরামর্শ দিয়েছেন।

    তিনি বলেন, “আমরাও একটি নয়া মডেল তৈরি করছি। তাই বুঝতে পারছি সুনীতার ক্ষেত্রে এই অভিজ্ঞতা কেমন ছিল।” তিনি বলেন, “আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞতা সঞ্চয় করেছেন সুনীতা। আমি কামনা করি, তিনি যেন সুস্থভাবে পৃথিবীতে ফিরে আসেন। পরে তাঁর এই অভিজ্ঞতার সাহায্যে নয়া মহাকাশযান তৈরিতে সাহায্য করুন।” ইসরো কর্তা বলেন, “মহকাশ অভিযান মানুষের জন্যই। বলা তো যায় না, হয়তো অন্য কোনও দেশের জন্য উদ্ধার কাজে যাবে ভারতের মহাকাশযান।”

    সোমনাথের কণ্ঠে ঝরে পড়ে প্রত্যয়। স্বাভাবিক। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম পা রেখে যে তামাম বিশ্বকে তাক লাগিয়েছে ইসরোই (ISRO)!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Landslides in North Bengal: ফুঁসছে তিস্তা! ধসে যাচ্ছে ১০ নম্বর জাতীয় সড়ক!

    Landslides in North Bengal: ফুঁসছে তিস্তা! ধসে যাচ্ছে ১০ নম্বর জাতীয় সড়ক!

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্ভোগ পিছু ছাড়ছে না উত্তরবঙ্গে। শনিবার রাত থেকে একটানা বৃষ্টি চলছে ধুপগুড়ি-সহ ডুয়ার্সে। বৃষ্টি ও ঝড়ো হওয়ায় বিভিন্ন রাস্তায় উপরে পড়েছে গাছ। এদিকে একটানা বৃষ্টির জেরে জলস্তর বেড়েছে সমস্ত নদীতে। তিস্তায় জারি হয়েছে হলুদ সতর্কতা। আর এর ফলে বিপর্যয়ের মুখে শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিম যাওয়ার ১০ নম্বর জাতীয় সড়ক। ধসের (Landslides in North Bengal) কারণে ওই রাস্তা দিয়ে যান চলাচল আপাতত বন্ধ করে দিয়েছে প্রশাসন। সংশ্লিষ্ট জাতীয় সড়কটি তিস্তা নদীর পার ধরে গিয়েছে। ওই অংশটি ক্রমশ বসে যাচ্ছে বলে খবর।

    ধসের মুখে সিকিমের ‘লাইফলাইন’ (Landslides in North Bengal) 

    এনএইচ১০ সিকিমের ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত। শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিমের মধ্যে সংযোগরক্ষাকারী এই সড়ক ধসের (National highway 10 affected) কারনে বন্ধ হয়ে যাওয়ার বিপাকে পড়েন বহু মানুষ। প্রবল বৃষ্টিপাতের কারণে ১০ নম্বর জাতীয় সড়কের গেইলখোলার কাছে সেলফিধরায় ধস নেমেছে। নতুন করে কালিঝোরা এবং হনুমান ঝোরায় ধস নেমে পুরো রাস্তাটাই বসে গিয়েছে। ফলে বিকল্প রাস্তা হিসাবে সেবকের করোনেশন সেতু হয়ে ওদলাবাড়ি, ডামডিম, গরুবাথান, লাভা, লোলেগাঁও হয়ে কালিম্পং যাতায়াত করছে যানবাহন। সিকিম যাওয়ার জন্যও আপাতত ওই রাস্তার উপর নির্ভর করতে হচ্ছে।

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের নতুন সংযোজন মেটা এআই! জানেন এর কাজ কী?

    বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা

    জানা গিয়েছে, মাঝে কয়েক দিন বিরতির পর গত মঙ্গলবার রাত থেকে ফের পাহাড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টি। গত ২৪ ঘণ্টায় জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে ১৩৬ মিলিমিটার। অন্যদিকে রবিবার সকালেই গজল ডোবা তিস্তা ব্যারেজ থেকে প্রায় ২৬০০ কিউমেকের বেশি জল ছাড়া হয়েছে।  বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তার জল। দফায় দফায় প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম ও কালিম্পং। একাধিক এলাকায় ধস (Landslides in North Bengal) নেমেছে। তবে প্রশাসন সূত্রে খবর, পাহাড়ে অতি বৃষ্টির ফলে ধসকবলিত যে সব এলাকা রয়েছে, সেখানকার রাস্তা ঠিকঠাক করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Meta AI on WhatsApp: হোয়াটসঅ্যাপের নতুন সংযোজন মেটা এআই! জানেন এর কাজ কী?

    Meta AI on WhatsApp: হোয়াটসঅ্যাপের নতুন সংযোজন মেটা এআই! জানেন এর কাজ কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি হোয়াট্‌সঅ্যাপের চ্যাট বক্সে নতুন একটি গোলাকার চিহ্নের সংযোজন হয়েছে। নীলচে-বেগুনি রঙের এই চিহ্নটির নাম ‘মেটা এআই’ (Meta AI on WhatsApp)। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামে ভারতীয় ইউজারদের জন্য ইতিমধ্যেই মেটা এআই লঞ্চ হয়েছে। হাতের মুঠোয় এই সুপারপাওয়ার এসে যাওয়ায় সুবিধা বহু ক্ষেত্রে, এমনই দাবি নির্মাতাদের। অর্থাৎ ‘চ্যাটজিপিটি’, ‘বিংএআই’ এবং ‘গুগ্‌ল বার্ড’-এর মতো মেটা সংস্থার ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং হোয়াট্‌সঅ্যাপের হয়ে কাজ করবে মেটা এআই। অর্থাৎ স্মার্টফোন আরও ‘স্মার্ট’ হয়ে উঠবে।  

    কী এই ‘মেটা এআই’? (Meta AI on WhatsApp)

    বর্তমান প্রযুক্তির যুগে গোটা একটি মানুষের বিকল্প হয়ে উঠেছে ‘চ্যাটবট’ প্রযুক্তি। মনের মতো সঙ্গী বা সঙ্গিনীর অভাব পূরণেও এগিয়ে এসেছে ‘এআই’। নিজের পছন্দ-অপছন্দের তালিকা ‘চ্যাটবট’কে জানিয়ে দিলে প্রায় কুমোরটুলি থেকে অর্ডার দেওয়ার মতো পছন্দসই সঙ্গী বা সঙ্গিনী হাজির করবে। ‘এআই’ প্রযুক্তির সাহায্যে সে একেবারে রক্ত-মাংসের মানুষের মতোই কথা বলবে। কোনও অজানা বিষয় মাথায় এলে ‘গুগ্‌ল সার্চ’-এ গিয়ে খুঁজতে যতটা সময় ব্যয় হয়, তার চেয়ে অনেক কম সময়ে, নির্ভুল তথ্য ব্যবহারকারীর সামনে তুলে ধরবে এই ‘চ্যাটবট’। ‘এআই’ জেনারেটেড ছবি তৈরি করতেও সাহায্য করবে এই প্রযুক্তি।

    আরও পড়ুন: বর্ষার মরসুমে দেশজুড়ে ডেঙ্গি আতঙ্ক! প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করল বেঙ্গালুরু প্রশাসন

    কীভাবে ব্যবহার করবেন মেটা এআই? (How to use Meta AI) 

    প্রথমত আপনার হোয়াটসঅ্যাপ আপডেট করা থাকলেই তবে এই সুবিধা পাবেন। এরপর আপনার অ্যান্ড্রয়েড বা আইওএস ফোনে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক, ইনস্টাগ্রামে পার্পেল-ব্লু রিং দেখা যাবে। এটি ক্যামেরা আইকনের একেবারে কাছেই থাকছে। এই আইকনে ক্লিক করেই মেটা এআইয়ের (Meta AI on WhatsApp) জগত খুলে যাবে আপনার সামনে। সেখানে যা প্রয়োজন সবই লিখে জিজ্ঞাসা করা যাবে। গ্রুপ চ্যাটেও মেটা এআই ব্যবহার করা সমান মজাদার।
    এছাড়াও ঘুরতে যাওয়ার প্ল্যান হলে, কোথায় যাবেন, কোথায় থাকবেন, কেমন খরচ হতে পারে কিংবা যেখানে ঘুরতে যাবেন, সেখানকার আবহাওয়া কেমন, সেই সম্পর্কিত নানা ধরনের তথ্য জানাবে মেটা এআই। কিংবা শহরে নতুন কোনও রেস্তরাঁ চালু হলে সেই খোঁজও বাড়ি বসেই পেয়ে যেতে পারেন এখানে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: ১৭ বছর পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়, ভারতীয় ক্রিকেটারদের ফোন করে শুভেচ্ছা মোদির

    PM Modi: ১৭ বছর পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়, ভারতীয় ক্রিকেটারদের ফোন করে শুভেচ্ছা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০০৭ সালের পর ২০২৪ সাল। ১৭ বছর পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলল ভারত। দেশের এমন সাফল্যে শনিবার রাতেই শুরু হয়ে যায় উৎসব। ভারতীয় ক্রিকেট দলের এমন সাফল্যে ক্রিকেটারদের ফোন করে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী (PM Modi)। প্রসঙ্গত, গত বছরের নভেম্বর মাসে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হওয়ার পরে ড্রেসিংরুমে গিয়ে ক্রিকেটারদের মনোবল জুগিয়েছিলেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী ফোনে কথা বলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরা এবং ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে। সকলকেই এমন জয়ের জন্য তিনি অভিনন্দন জানান।

    রাহুল দ্রাবিড়কে ফোন মোদির (PM Modi)

    রাহুল দ্রাবিড়কে ফোন করে প্রধানমন্ত্রী অভিনন্দন জানান। এর পাশাপাশি নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “দেশ কৃতজ্ঞ রাহুল দ্রাবিড়ের কাছে। তাঁর অবদান পরবর্তী প্রজন্মকে প্রেরণা জোগাবে।”

    রোহিত শর্মাকে ফোন মোদির

    ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক রোহিত শর্মাকেও প্রধানমন্ত্রী (PM Modi) অভিনন্দন জানান, তাঁর অসাধারণ অধিনায়কত্বের (T20 World Cup) জন্য। প্রধানমন্ত্রী বলেন, “রোহিত শর্মার অধিনায়কত্ব ভারতীয় ক্রিকেট টিমকে নতুন মাত্রা দিয়েছে।”

    বিরাট কোহলিকে ফোন মোদির

    ফাইনাল ম্যাচে দুর্দান্ত ইনিংস উপহার দেন কোহলি। এমন অবদানের জন্য বিরাট কোহলির প্রশংসা করেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। তিনি বলেন, “কোহলি ভারতীয় ব্যাটিংকে দুর্দান্তভাবে পরিচালনা করেছেন। টি২০ ক্রিকেট তোমায় মিস করবে কিন্তু আমার বিশ্বাস যে তুমি নতুন প্রজন্মের খেলোয়াড়দেরও অনুপ্রাণিত করবে।”

    ফোন করেন স্বরাষ্ট্রমন্ত্রীও

    এর পাশাপাশি প্রধানমন্ত্রী হার্দিক পান্ডিয়াকে ফোন করে তাঁকে শেষ ওভারে দুর্দান্ত পারফরমেন্সের জন্য অভিনন্দন জানান। অন্যদিকে, সূর্যকুমার যাদবকে ফোন করে শেষ মুহূর্তে অসাধারণ ক্যাচ ধরার জন্য প্রশংসা করেন মোদি। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Dengue Death: বর্ষার মরসুমে দেশজুড়ে ডেঙ্গি আতঙ্ক! প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করল বেঙ্গালুরু প্রশাসন

    Dengue Death: বর্ষার মরসুমে দেশজুড়ে ডেঙ্গি আতঙ্ক! প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করল বেঙ্গালুরু প্রশাসন

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রচণ্ড গরম এবং তাপপ্রবাহ থেকে স্বস্তি দিতে বর্ষার আগমন ঘটেছে। আর সেই সঙ্গে বেড়েছে নানা অসুখ-বিসুখ নিয়ে দুশ্চিন্তা। প্রতিবছর বর্ষার মরসুমে দেশজুড়ে ডেঙ্গি আতঙ্ক ভয় ধরায় দেশবাসীকে। জমা জল থেকে জন্ম নেওয়া মশার কামড়ে বহু প্রাণের বলি হচ্ছে। আর এরই মধ্যে বর্ষা আসতে না আসতেই চলতি বছরে বেঙ্গালুরুতে (Bengaluru) ডেঙ্গি আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর (Dengue Death) খবর নিশ্চিত করল বেঙ্গালুরু প্রশাসন। জানুয়ারি মাসের পর গত বৃহস্পতিবার এই প্রথম বেঙ্গালুরুতে ডেঙ্গিতে (Dengue) মৃত্যু হল।  

    ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু (Dengue Death)

    জানা গিয়েছে ২৭ বছরের মৃত যুবক সিভি রমন নগরের বাসিন্দা। গত ২৫ জুন জ্বর নিয়ে বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালে ভর্তি করা হয়েছিল ওই যুবককে। চিকিৎসা চলাকালীন রোগীর অঙ্গপ্রত্যঙ্গ কর্মক্ষমতা হারিয়ে বিকল হয়ে যেতে শুরু করে। এরপর ২৭ জুন মারা যান যুবক। যদিও শুক্রবার আরও দুই রোগীর ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে প্রশাসনের তরফে সেই খবরে এখনও নিশ্চয়তা মেলেনি। 
    অন্যদিকে বছর ৮০-র আরেক বৃদ্ধার মৃত্যুর খবরও এসেছে। তামিলনাড়ুর বাসিন্দা ওই বৃদ্ধার স্তন এবং কোলন ক্যান্সার ছিল এবং ডেঙ্গির লক্ষণও ছিল।  যদিও, হাসপাতালের কর্মকর্তা জানিয়েছেন, তার মৃত্যুর কারণ ডেঙ্গি নয়। 

    ডেঙ্গির ছোবলে আক্রান্ত গোটা বিশ্ব

    এডিস মশার একটা কামড় থেকেই ছড়ায় ডেঙ্গি রোগ। শুধু ভারত নয়, ডেঙ্গির ছোবলে গোটা বিশ্ব আক্রান্ত। ২০২৪ সালেও বিশ্বের ১০০টির বেশি দেশে ডেঙ্গিতে আক্রান্ত (Dengue Death) হন মানুষেরা। চিকিৎসকের কথায়, ডেঙ্গি রোগের ভেক্টর হল এডিস মশা।‌ এই মশা কিছুটা উষ্ণ ও আর্দ্র এলাকায় জন্ম নেয়‌। আর ভারতে এমন স্থানের কোনও অভাব নেই। সেই কারণেই ডেঙ্গির এত বাড়বাড়ন্ত। বেঙ্গালুরুর (Bengaluru) পাশাপাশি কর্ণাটক জুড়েও ক্রমেই বাড়ছে ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা। ক্রমবর্ধমান ডেঙ্গু রিপোর্ট প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। 

    আরও পড়ুন: রবিনা ট্যান্ডন থেকে বরুণ ধাওয়ান! বিশ্বকাপ জয়ে শুভেচ্ছার বন্যায় ভাসল রোহিত শর্মার দল

    কী নির্দেশ মুখ্যমন্ত্রীর?  

    জানুয়ারি থেকে বেঙ্গালুরুতে (Bengaluru) এখনও অবধি ১,৭৪৩টি ডেঙ্গি সংক্রমণের কেস নথিভুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রী কার্যালয়ের তরফে প্রকাশিত তথ্য অনুসারে, গোটা কর্ণাটক জুড়ে ২৪ জুন পর্যন্ত ৫,৩৭৪টি ডেঙ্গির কেস রিপোর্ট করা হয়েছে। যার মধ্যে মৃত্যু হয়েছে ৫ জনের। এমত পরিস্থিতিতে, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া গত মঙ্গলবার রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। এদিন বৈঠকে ডেঙ্গির সংক্রমণ সনাক্তকরণ এবং তার চিকিৎসাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CV Ananda Bose: “আর্থিক ভাঙনের মুখে বাংলা”, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন সিভি আনন্দ বোস

    CV Ananda Bose: “আর্থিক ভাঙনের মুখে বাংলা”, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন সিভি আনন্দ বোস

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) বলেছেন, “আর্থিক ভাঙনের মুখে বাংলা।” শনিবার দিল্লিতে নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করছেন বোস। এরপর নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, “রাজ্য মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকে অবিলম্বে শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য সরকার।” এরপর থেকেই রাজ্য রাজনীতিতে (Financial Collapse) ব্যাপক শোরগোল পড়েছে। অপর দিকে বরানগর ও ভগবানগোলার দুই তৃণমূল বিধায়কের শপথ বাক্য পাঠ করানো নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত চরম পর্যায়ে পৌঁছেছে।

    রাজভবন সূত্রে খবর (CV Ananda Bose)

    রাজভবন সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মাল সীতারামনের সঙ্গে বৈঠক করে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। রাজ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের মধ্যে কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে। এবার সেই কাজ সঠিক সময়ে বাস্তবায়ন হচ্ছে কিনা অথবা আর্থিক (Financial Collapse) হিসেব কতটা স্বচ্ছ রাখা হচ্ছে, একটি নির্দিষ্ট সময় অন্তর তার উপর নজরদারি রাখার প্রস্তাব দিয়ে এসেছেন রাজ্যপাল।

    প্রসঙ্গত বলা যায়, আগেই একধিকবার রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে রাজ্য সরকার নয়ছয় করেছে বলে অভিযোগে সরব হয়েছিল। কেন্দ্র থেকে বেশ কিছু প্রকল্পের কাজ কেমন চলছে, তা খতিয়ে দেখতে একাধিকবার কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছে রাজ্যে। বেশ কিছু প্রকল্পের টাকা তৃণমূলের নেতা-মন্ত্রীরা দুর্নীতি করেছেন বলে অভিযোগ জমা পড়েছে। ইতিমধ্যে মিড-ডে-মিলে ব্যাপক ভাবে দুর্নীতি হওয়ায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সিবিআই তদন্তের সুপারিশ করেছিলেন। একশো দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, রেশন বণ্টন, জবকার্ডে ব্যাপক দুর্নীতির বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে। ফলে এই মুহূর্তে রাজ্যপালের বক্তব্য রাজনীতির আঙিনায় ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে। দুর্নীতি নিয়ে শাসকদল তৃণমূল অত্যন্ত চাপের মুখে ফের একবার।

    আরও পড়ুন: স্কুল থেকেই পাচার মিড ডে মিলের চাল! গ্রেফতার ১, কাঠগড়ায় তৃণমূল বুথসভাপতি

    বৈঠকে কী বিষয় উঠে এসেছে?

    জানা গিয়েছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose), কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে রাজ্যের উন্নয়ন প্রকল্পের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। একই সঙ্গে সংবিধানের ১৬৭ নম্বর ধারা নিয়ে আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্যপালের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। আবার রাজ্যসরকারের প্রশাসনের আর্থিক দিক এবং রাজ্যপালের নজরদারির বিষয় বৈঠকে আলোচনা হয়েছে। উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলাও করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Birbhum News: বীরভূমের স্কুলে পড়ুয়াদের মুখে রাম নাম, বাধা তৃণমূলপন্থী শিক্ষকের, প্রতিবাদ বিজেপির

    Birbhum News: বীরভূমের স্কুলে পড়ুয়াদের মুখে রাম নাম, বাধা তৃণমূলপন্থী শিক্ষকের, প্রতিবাদ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: গত বুধবার ছিল বীরভূমের পুরন্দরপুর হাইস্কুলের নবীনবরণ উৎসব। আর সেখানেই পড়ুয়াদের মুখে রাম নামে বাধা দেওয়ার অভিযোগ উঠল এক শিক্ষকের (Birbhum News) বিরুদ্ধে। জানা গিয়েছে, ওই শিক্ষক তৃণমূলপন্থী সংগঠনের নেতাও বটে। নিজেও সংবাদমাধ্যমের সামনে স্বীকার করেছেন যে অ্যাকাডেমিক বোর্ডের সেক্রেটারি তিনি। কেন রামের নামে আপত্তি? এ নিয়েই দানা বেঁধেছে বিতর্ক। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া (মাধ্যম ভিডিও এর সত্যতা যাচাই করেনি) একটি ভিডিওতে দেখা যাচ্ছে, নবীনবরণে ছাত্ররা নিজেদের নাম বলার আগে ‘রাম-রাম’ ধ্বনি দিচ্ছে, কেউ বা বলছে ‘জয় শ্রী রাম’। ভিডিওতে তখনই তৃণমূলপন্থী শিক্ষক নেতা উঠে দাঁড়িয়ে বলছেন, ‘‘রাম নাম নেওয়া যাবে না। শুধু নিজের নাম বলতে হবে।’’ কেন রাম নাম নেওয়া যাবে না? এই প্রশ্ন তুলে ইতিমধ্যে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে গেরুয়া শিবির (Birbhum News)।

    কী বলছেন বিজেপি (BJP) নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়?

    সংবাদ মাধ্যমকে রাজ্য বিজেপির নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ‘‘বীরভূমে যা ঘটেছে তা অত্যন্ত হৃদয়বিদারক। আমরা বুঝতে পারছি না পশ্চিম বাংলায় বাস করছি নাকি পশ্চিম বাংলাদেশে আছি!’’ এনিয়ে জগন্নাথ চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়াতে একটি পোস্টও (Birbhum News) করেছেন। নিজের ফেসবুক পোস্টে জগন্নাথবাবু লিখছেন, ‘‘বাংলায় বাঁচতে হলে নেওয়া যাবে না রামের নাম। দিন কয়েক আগে বীরভূমের পুরন্দরপুর হাইস্কুলে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে। স্কুলে সেদিন একাদশ শ্রেণির নবীনবরণ ছিল। এই এলাকা সন্ত্রাসকবলিত। তার মধ্যেই নবাগত ছাত্ররা ভারতীয় সংস্কৃতি মেনে নিজের পরিচয় দেওয়ার আগে রাম-রাম বলছিল। হঠাৎ স্কুলের এক শিক্ষক ( তিনি শোনা যায় তৃণমূলের নেতা, বকলমে স্কুলটি চালান) ঘোষণা করেন, ছাত্ররা রামের নামে পরিচয় দিতে পারবে না। আমরা কি পশ্চিমবঙ্গে বাস করছি, নাকি রাজ্যটা পশ্চিম বাংলাদেশ হয়ে গিয়েছে।’’ নেটপাড়ায় ওই ভাইরাল হওয়া ভিডিওটির কমেন্ট বক্সে ভেসে আসছে নানা মন্তব্য। জনৈক শিক্ষকের প্রতি একজনের মন্তব্য, ‘‘রামের নাম নেওয়া যাবে না তবে কি ভারত মুর্দাবাদ বলতে হবে!’’

    কী বলছেন ওই শিক্ষক?

    যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই তৃণমূলপন্থী শিক্ষক নেতার মতে, সেদিন কোনও ঘটনাই নাকি ঘটেনি। সংবাদমাধ্যমের (Birbhum News) কাছে তাঁর দাবি, জয় শ্রীরাম ধ্বনিতে ছাত্রসমাজের মধ্যে নাকি বিরূপ প্রভাব পড়তে পারে, তাই তিনি রামের নাম নিতে বাধা দিয়েছেন। ওয়াকিবহাল মহলের প্রশ্ন, ‘‘বিদ্যালয়গুলিতে সরস্বতী পুজোর রীতি বহু পুরনো, তা সংস্কৃতির সঙ্গে মিশে রয়েছে। তেমনই ভারতের বিস্তীর্ণ অংশে রাম-রাম ধ্বনিতে একে অপরকে সম্বোধন করার রীতি রয়েছে। ছাত্র সমাজের মধ্যে বিরূপ প্রভাব পড়তে পারে, এই যুক্তিতে এবার কি সরস্বতী পুজোতেও বাধা দিতে দেখা যাবে এই শিক্ষককে?’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: রবিনা ট্যান্ডন থেকে বরুণ ধাওয়ান! বিশ্বকাপ জয়ে শুভেচ্ছার বন্যায় ভাসল রোহিত শর্মার দল

    T20 World Cup 2024: রবিনা ট্যান্ডন থেকে বরুণ ধাওয়ান! বিশ্বকাপ জয়ে শুভেচ্ছার বন্যায় ভাসল রোহিত শর্মার দল

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১১-এর পর ফের বিশ্বজয়ী টিম ইন্ডিয়া। ২০০৭ সালে শেষ বার টি২০ বিশ্বকাপে জিতেছিল ভারত। ২০১১ সালে আইসিসি এক দিনের বিশ্বকাপে জয়ী হয় মহেন্দ্র সিংহ ধোনির দল। তার পর দীর্ঘ খরা। তবে শনিবার রাতে আবার বার্বাডোজের কেনসিংটন ওভালে টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) জিতল ভারত। আর এই জয়ের পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভেসেছে রোহিত শর্মার দল। রাভিনা ট্যান্ডন থেকে বরুণ ধাওয়ান, একের পর এক সেলেবরা টি-টোয়েন্টি জয়ে তাঁদের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়াকে। 

    শুভেচ্ছাবার্তায় কী বলল বলিউড স্টারেরা? (Bollywood Celebrities)

    এদিন বিশ্বকাপ (T20 World Cup 2024) জয়ের পরে বলিউড স্টার রবিনা ট্যান্ডন তার এক্স হ্যান্ডেলে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “আশ্চর্যজনক! অনেক অনেক অভিনন্দন! টিম ইন্ডিয়া জানে না যে তারা দেশকে কতটা খুশি করেছে! ভারত মাতা কি জয়!!!!!!”

    রবিনা ট্যান্ডনের পাশাপাশি বলিউড (Bollywood Celebrities) ডিভা কাজল লিখেছেন, ”আমি এখনও চিৎকার করছি এবং আমার মুখ থেকে হাসি সরাতে পারছি না…। আমি খুশি এবং গর্বিত!” অন্যদিকে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান লিখেছেন, ”টিম ইন্ডিয়া,আজ বিশ্ব কাপ নয়,ঐতিহাসিক জয়।” একইসঙ্গে অনিল কাপুর এবং রশ্মিকা মান্দানা এক্স-এ বিসিসিআই-এর সেলিব্রেটরি পোস্টটি “চ্যাম্পিয়নস!” লিখে শেয়ার করেছেন। 

    আর বরুণ ধাওয়ান তাঁর ইনস্টাগ্রামে লিখেছেন, “কী দল! প্রতিটি খেলায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে বিরাট কহলি, ভারতের হয়ে তার শেষ টি-টোয়েন্টি খেলে প্রত্যেক ভারতীয়কে অনেক আনন্দ দিয়ে গেল।” অন্যদিকে আবেগাপ্লুত আয়ুষ্মান খুরানা ভারতকে শুভেচ্ছা (T20 World Cup 2024) জানিয়ে লিখেছেন, “কি ম্যাচ! এই ভারতীয় দল কোটি কোটি ভারতীয়কে আনন্দ দিয়েছে। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন! আমাদের প্রজন্ম সবচেয়ে ভাগ্যবান যে ভারতকে তিনবার বিশ্বকাপ জয়ী হিসেবে আবির্ভূত হতে দেখল।”

    আরও পড়ুন: সন্ত্রাস রুখতে অমরনাথ যাত্রায় কড়া নিরাপত্তা! চলবে ড্রোনে নজরদারি

    শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বচ্চনও। তিনি লেখেন, ”ইন্ডিয়া চ্যাম্পিয়নস।” অজয় দেবগন লিখেছেন, ”এ জয়ের আনন্দ শব্দ বর্ণনা করা যায় না। অভিনন্দন টিম ইন্ডিয়া। এই জয় আমাদের হৃদয়ে গেঁথে গেছে।” এছাড়াও অনুপম খের, চিরঞ্জীবী, মোহনলাল, শশী থারুর সহ আরও অনেক সেলেবরাই ভারতের জয়ে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     
LinkedIn
Share