Tag: Bengali news

Bengali news

  • Sealdah: শনি-রবি ৪৪টি লোকাল ট্রেন বাতিল শিয়ালদা শাখায়, জানালো পূর্ব রেল

    Sealdah: শনি-রবি ৪৪টি লোকাল ট্রেন বাতিল শিয়ালদা শাখায়, জানালো পূর্ব রেল

    মাধ্যম নিউজ ডেস্ক: শিয়ালদা (Sealdah) থেকে শনিবার এবং রবিবার ৪৪টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেলের তরফ থেকে সময় দিয়ে ট্রেনের সূচি প্রকাশ করা হয়েছে। শিয়ালদা শাখার দমদম-বারাসত শাখায় মধ্যমগ্রাম এবং বিরাটির মধ্যে ব্রিজের কাজ চলবে বলে জানানো হয়েছে। আর তাই ডাউন লাইনে শনিবার রাত ১০টা ৩০ মিনিট থেকে রবিবার সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত ট্রাফিক এবং পাওয়ার ব্লক থাকবে। একই ভাবে আপ লাইনে ট্রাফিক এবং পাওয়ার ব্লক থাকবে শনিবার রাত ১০টা ৩০ মিনিট থেকে রবিবার সকাল ৮টা ৩০মিনিট পর্যন্ত। বাতিলের সঙ্গে একাধিক ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে। কোন কোন ট্রেন বাতিল হয়েছে আসুন একবার জেনে নিই।

    শনিবার বনগাঁ-শিয়ালদা (Sealdah) শাখায় কোন কোন ট্রেন বাতিল?

    ১) ডাউন ৩৩৮৫৬: রাত ৯ টা ১৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

    ২) ডাউন ৩৩৮৬০: রাত ১০ টা ৪০ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

    ৩) আপ ৩৩৮৬১: রাত ১১ টায় শিয়ালদা থেকে ছাড়ে।

    ৪) আপ ৩৩৮৬৩: রাত ১১ টা ৫০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

    শনিবার হাসনাবাদ-শিয়ালদা শাখায় কোন কোন ট্রেন বাতিল?

    ১) ডাউন ৩৩৫৩৮: রাত ৯ টা ২৫ মিনিটে হাসনাবাদ থেকে ছাড়ে।

    ২) আপ ৩৩৫৩৩: রাত ১০ টা ১৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

    রবিবার হাসনাবাদ-শিয়ালদা শাখায় কোন কোন ট্রেন বাতিল

    ১) ডাউন ৩৩৫১২: রাত ৩ টে ৫ মিনিটে হাসনাবাদ থেকে ছাড়ে।

    ২) আপ ৩৩৫১৩: সকাল ৬ টা ১২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

    রবিবার বনগাঁ-শিয়ালদা শাখায় কোন কোন ট্রেন বাতিল

    ১) ডাউন ৩৩৮১২: রাত ২ টো ৫৮ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

    ২) ডাউন ৩৩৮১৪: ভোর ৪ টে ২৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

    ৩) ডাউন ৩৩৮১৮: ভোর ৫ টা ৪০ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

    ৪) ডাউন ৩৩৮২০: সকাল ৬ টা ১৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

    ৫) আপ ৩৩৮১১: রাত ৩ টে ১৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

    ৬) আপ ৩৩৮১৩: ভোর ৪ টে ১৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

    ৭) আপ ৩৩৮১৫: ভোর ৪ টে ৫৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

    ৮) আপ ৩৩৮১৭: ভোর ৫ টা ৫৪ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

    রবিবার দত্তপুকুর-শিয়ালদা (Sealdah) শাখায় কোন কোন ট্রেন বাতিল

    ১) ডাউন ৩৩৬১২: ভোর ৫ টা ৪২ মিনিটে দত্তপুকুর থেকে ছাড়ে।

    ২) ডাউন ৩৩৬১৬: সকাল ৭ টা ৩২ মিনিটে দত্তপুকুর থেকে ছাড়ে।

    ৩) ডাউন ৩৩৬১৮: সকাল ৮ টা ৪৫ মিনিটে দত্তপুকুর থেকে ছাড়ে।

    ৪) ডাউন ৩৩৬২০: সকাল ৯ টা ৪৩ মিনিটে দত্তপুকুর থেকে ছাড়ে।

    ৫) আপ ৩৩৬১৩: সকাল ৭ টা ২৬ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

    ৬) আপ ৩৩৬১৫: সকাল ৮ টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

    রবিবার লক্ষ্মীকান্তপুর-শিয়ালদা শাখায় কোন কোন ট্রেন বাতিল

    ১) ডাউন ৩৪৯২৪: বেলা ১২ টা ৫ মিনিটে লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়ে।

    ২) আপ ৩৪৯২৩: দুপুর ১ টা ৩৫ মিনিটে নামখানা থেকে ছাড়ে।

    রবিবার মাঝেরহাট-লক্ষ্মীকান্তপূর শাখায় কোন কোন ট্রেন বাতিল

    ১) ডাউন ৩০৭১২: সকাল ৯ টা ৪০ মিনিটে মাঝেরহাট থেকে ছাড়ে।

    ২) আপ ৩০৭১১: দুপুর ২ টো ৩৫ মিনিটে লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়ে।

    রবিবার বনগাঁ-মাঝেরহাট শাখায় কোন কোন ট্রেন বাতিল

    ১) ডাউন ৩০৩৪২: সকাল ৬ টা ৩৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

    রবিবার হাবড়া-শিয়ালদা (Sealdah) শাখায় কোন কোন ট্রেন বাতিল

    ১) ডাউন ৩৩৬৫২: সকাল ৬ টা ৩৭ মিনিটে হাবরা থেকে ছাড়ে।

    ২) আপ ৩৩৬৫১: ভোর ৪ টে ৪৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

    রবিবার বিবাদী বাগ-কৃষ্ণনগর শাখায় কোন কোন ট্রেন বাতিল

    ১) আপ ৩০১৪৫: সকাল ৮ টা ১০ মিনিটে বিবাদী বাগ থেকে ছাড়ে।

    রবিবার মাঝেরহাট-বারাসত শাখায় কোন কোন ট্রেন বাতিল

    ১) আপ ৩০৩৫১: সকাল ১০ টা ২০ মিনিটে মাঝেরহাট থেকে ছাড়ে।

    রবিবার মাঝেরহাট-মধ্যমগ্রাম শাখায় কোন কোন ট্রেন বাতিল

    ১) আপ ৩০৩৫৭: সকাল ৯ টায় মাঝেরহাট থেকে ছাড়ে।

    ২) ডাউন ৩০৩৫৮: সকাল ১০ টা ৩৫ মিনিটে মধ্যমগ্রাম থেকে ছাড়ে।

    রবিবার বারাসত-বনগাঁ শাখায় কোন কোন ট্রেন বাতিল

    ১) আপ ৩৩৩৬১: সকাল ৭ টা ৫৪ মিনিটে বারাসত থেকে ছাড়ে।

    হাবিবুল্লা, হেরাজের পর আনোয়ার, চেন্নাই থেকে আরও এক জঙ্গিকে গ্রেফতার করল এসটিএফ

    রবিবার বারাসত-শিয়ালদা (Sealdah) শাখায় কোন কোন ট্রেন বাতিল

     ১) ডাউন ৩৩৪৩২: ভোর ৫ টা ১৬ মিনিটে বারাসত থেকে ছাড়ে।

    ২) ডাউন ৩৩৪৩৪: সকাল ৮ টা ১৫ মিনিটে বারাসত থেকে ছাড়ে।

    ৩) আপ ৩৩৪৩১: সকাল ৮ টা ৫৮ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

    ৪) আপ ৩৩৪৩৫: সকাল ১০ টা ২২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

    ৫) আপ ৩৩৪৩৯: সকাল ১০ টা ৫৮ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

    রবিবার বারসাত-দত্তপুকুর শাখায় কোন কোন ট্রেন বাতিল

    ১) আপ ৩৩৩৫৭: সকাল ৭ টা ২ মিনিটে বারাসত থেকে ছাড়ে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Yogi Adityanath: পরীক্ষায় গণ-টোকাটুকিকে প্রাতিষ্ঠানিক রূপ দেন অখিলেশ, স্বচ্ছতা এনেছে যোগী সরকার

    Yogi Adityanath: পরীক্ষায় গণ-টোকাটুকিকে প্রাতিষ্ঠানিক রূপ দেন অখিলেশ, স্বচ্ছতা এনেছে যোগী সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘পরীক্ষায় পাস করতে কে না টুকলি করে!’’ পাঠক বিশ্বাস করুন কি না করুন! ঠিক এটাই ছিল উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের বিবৃতি। তাঁর এই মন্তব্যেই প্রতিফলিত হয়, সমাজবাদী পার্টির আমলে রাজ্যের সংস্কৃতি ঠিক কেমন ছিল। উত্তরপ্রদেশে ঠিক এমন অপসংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন একদা মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব (Akhilesh Yadav) ও তাঁর পরিবার।

    পরীক্ষায় নকল, এমন সংস্কৃতি পিতার কাছেই শিখেছিলেন অখিলেশ

    যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার আগে সমগ্র রাজ্যে পরীক্ষায় টুকলি করা এক প্রকার রীতি হয়ে দাঁড়িয়েছিল। যে কোনও বোর্ডের পরীক্ষায় গণ-টোকাটুকির ছবিই ধরা পড়ত। তা ছিল সম্পূর্ণ বৈধ। অখিলেশ যাদব এবং তাঁর পিতা মুলায়ম সিং যাদব প্রকাশ্যেই মন্তব্য করতেন যে পরীক্ষা ব্যবস্থায় টুকলি করা কোনও অপরাধ নয়। বিভিন্ন অনুষ্ঠানেও নিজেদের বক্তব্য রাখার সময় প্রকাশ্যেই গণ-টোকাটুকিকে সমর্থন করতেন অখিলেশ। উত্তরপ্রদেশের একদা প্রাক্তন মুখ্যমন্ত্রী এমন সংস্কৃতি তাঁর পিতার কাছ থেকেই শিখেছিলেন। ১৯৯৩ সালে মুলায়ম সিং যাদব উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হলে তিনি পূর্ববর্তী বিজেপি সরকারের আনা পরীক্ষায় ‘নকল বিরোধী আইন’কে সরিয়ে দেন।

    যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) ক্ষমতায় আসার পরেই এমন চিত্র বদলে যেতে শুরু করে

    ১৯৯৩ সালে উত্তরপ্রদেশে নির্বাচনে মুলায়ম সিং যাদব প্রকাশ্যেই ঘোষণা করেছিলেন যে তিনি জিতলে, প্রথম যেটা করবেন সেটা হচ্ছে ‘অ্যান্টি কপি ল’কে সম্পূর্ণভাবে সরিয়ে দেবেন। তিনি এই কাজটাই করেছিলেন। শপথ নেওয়ার ৩০ মিনিটের মধ্যে তিনি তাঁর সিদ্ধান্ত কার্যকরও করেন। পরীক্ষা ব্যবস্থায় নকলের কথা বলতে তাঁর এতটুকু লজ্জাবোধও হত না। উত্তরপ্রদেশে তথাকথিত বুদ্ধিজীবীদের কেউ এর প্রতিবাদও জানাননি। উত্তরপ্রদেশের নাম সারা ভারতেই খারাপ হয়ে গিয়েছিল সমাজবাদী পার্টির শাসনে। ছাত্রদেরও সারাদেশে নীচু চোখে দেখা হত। কারণ উত্তরপ্রদেশের টুকলি করা ছিল একেবারে বৈধ। এরপরে যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পরে উত্তরপ্রদেশের টুকলি ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে সক্ষম হন। শুধু তাই নয়, উত্তরপ্রদেশে পরীক্ষায় চিটিং-এর ওপর সিন্ডিকেট তৈরি হয়ে গিয়েছিল। পরীক্ষার্থীদের পাশ করানো হত মোটা টাকার বিনিময়ে। সরবরাহ করা হত টুকলি। কিন্তু যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পরেই এমন চিত্র বদলে যেতে শুরু করে।

    যোগী (Yogi Adityanath) রাজ্যে সব পরীক্ষা কেন্দ্রে বসেছে সিসিটিভি 

    এমন কিছু জায়গাকে পরীক্ষা কেন্দ্র হিসেবে বাছা হত সমাজবাদী পার্টির আমলে, যেখানে গণ টোকাটুকি চলত। যোগী আদিত্যনাথ ক্ষমতা আসার পরেই কেন্দ্রগুলিকে চিহ্নিত করেন। সেগুলিকে পরীক্ষা কেন্দ্র হিসেবে বাতিল বলে ঘোষণা করেন। এর পাশাপাশি পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভি লাগানোর কাজ শুরু হয়। যে সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলিতে কোনও সীমানা ছিল না, সেখানে দেওয়াল দেওয়ার কাজও শুরু হয়। এর পাশাপাশি উত্তরপ্রদেশে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাও ঘটত, সমাজবাদী পার্টির আমলে। যোগী আদিত্যনাথ সরকার ক্ষমতায় আসার পরে তা রোধ করা গিয়েছে।

    অখিলেশের ডিগ্রি কেলেঙ্কারী

    এর পাশাপাশি যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকার উত্তরপ্রদেশে অভ্যুদয় প্রকল্প এনেছে। যেখানে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদের সহজেই আইএএস, আইপিএস, বিসিএস, এনডিএস, নিট এবং জয়েন্ট এন্টাসের মতো পরীক্ষার কোচিং বিনামূল্যে দেওয়া হয়। নিজের ডিগ্রি হিসেবে অখিলেশ বারবার দাবি করতেন যে তিনি নাকি অস্ট্রেলিয়ার সিডনি থেকে মাস্টার ডিগ্রি করেছেন। কিন্তু নির্বাচনে মনোনয়নের সময় এগুলোকে তিনি এড়িয়ে গিয়েছেন। জানা যায়, অস্ট্রেলিয়া থেকে কোর্স সম্পূর্ণ না করেই তিনি ফিরে এসেছিলেন। অন্যদিকে এমনটাই দেখা যায় লালু প্রসাদ যাদবের ক্ষেত্রেও। তাঁর কন্যা মিশা ভারতী টাটা মেডিক্যাল কলেজের মতো একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পান শুধুমাত্র মুখ্যমন্ত্রীর কন্যা হওয়ার সুবাদে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Indian Economy: ভারতের অর্থনীতির ভিত মজবুত, বলছে আরবিআইয়ের রিপোর্ট

    Indian Economy: ভারতের অর্থনীতির ভিত মজবুত, বলছে আরবিআইয়ের রিপোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতির যেখানে হাঁড়ির হাল, সেখানে অর্থনৈতিক ক্ষেত্রে ক্রমেই উন্নতির শিখরে উঠছ ভারত (Indian Economy)। বর্তমানে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকার পঞ্চম স্থানে রয়েছে ভারত। দেশ যে অচিরেই জাপানকে সরিয়ে চতুর্থ স্থান দখল করবে, সে বিষয়ে আশাবাদী অর্থনীতিবিদদের একটা বড় অংশ।

    কী বলছে আরবিআইয়ের রিপোর্ট (Indian Economy)

    এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও জানিয়ে দিল ভারতের অর্থনীতি এবং ফাইনানসিয়াল সিস্টেম দাঁড়িয়ে রয়েছে মজবুত ভিতের ওপর। ভারতের এই কেন্দ্রীয় ব্যাঙ্ক ২৭ জুন প্রকাশ করে ২৯তম ফাইনানসিয়াল স্টেবিলিটি রিপোর্ট (Indian Economy)। সেখানেই জানা যাচ্ছে, দেশের অর্থনীতির ভিত্তি যথেষ্ঠ মজবুত। রিজার্ভ ব্যাঙ্কের এই রিপোর্টেই প্রকাশ, ভারতের তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাঙ্কগুলির আর্থিক স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, বাড়ছে লভ্যাংশ। এর পাশাপাশি তাৎপর্যপূর্ণভাবে হ্রাস পেয়েছে নন পারফর্মিং অ্যাসেটসের পরিমাণ।

    ভারতের বাণিজ্যিক ব্যাঙ্কগুলির অর্থনীতি

    জানা গিয়েছে, চলতি বছরের মার্চ পর্যন্ত ভারতের বাণিজ্যিক ব্যাঙ্কগুলির গ্রস নন পারফর্মিং অ্যাসেটস রেসিও এবং নেট নন পারফর্মিং অ্যাসেটস রেসিও একধাক্কায় কমে গিয়েছে অনেকখানি। রিপোর্ট অনুযায়ী, এই হ্রাসের পরিমাণ যথাক্রমে ২.৮ এবং ০.৬ শতাংশ। যার জেরে মজবুত হয়েছে বাণিজ্যিক ব্যাঙ্কগুলির অর্থনীতি। শুধু তাই নয়, ক্যাপিটেল টু রিস্ক-ওয়েট অ্যাসেটস রেসিও এবং কমন ইক্যুয়ালিটি টায়ার ওয়ান রেসিও দাঁড়িয়ে রয়েছে যথাক্রমে ১৬.৮ শতাংশ এবং ১৩.৯ শতাংশে।

    আর পড়ুন: হড়পা বানে ভেসে গেল সেনার ট্যাঙ্ক, আধিকারিক-সহ মৃত ৫

    নন-ব্যাঙ্কিং ফাইনানসিয়াল কোম্পানিগুলির পারফরম্যান্সও চোখ ধাঁধানো। এদের ক্যাপিটেল টু রিস্ক ওয়েড অ্যাসেটস রেসিও দাঁড়িয়েছে ২৬.৬ শতাংশে, গ্রস নন পারফর্মিং অ্যাসেটস রেসিও দাঁড়িয়েছে ৪ শতাংশে। মার্চের শেষে রিটার্ন অন অ্যাসেটসের পরিমাণ হয়েছে ৩.৩ শতাংশ। এই সব পরিসংখ্যানই জানিয়ে দেয় ভারতীয় অর্থনীতির মজবুত ভিতের কথা।

    ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ বা শেষ ত্রৈমাসিকে এই প্রথমবার ভারতের কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস দাঁড়িয়েছে ৫.৭ বিলিয়ন ডলার, যেটাকে অন্যভাবেও বলা যায় যে কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস দাঁড়িয়েছে জিডিপির ০.৬ শতাংশ। এই বৃদ্ধি পূর্বতন ত্রৈমাসিকের তুলনায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ সেইসময়ে (Indian Economy) কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সে ডেফিসিট ছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Terrorist Arrest: হাবিবুল্লা, হেরাজের পর আনোয়ার, চেন্নাই থেকে আরও এক জঙ্গিকে গ্রেফতার করল এসটিএফ

    Terrorist Arrest: হাবিবুল্লা, হেরাজের পর আনোয়ার, চেন্নাই থেকে আরও এক জঙ্গিকে গ্রেফতার করল এসটিএফ

    মাধ্যম নিউজ ডেস্ক: মহম্মদ হাবিবুল্লা, হেরাজ শেখের পর এবার আনোয়ার শেখ। ফের রাজ্যে আরও এক জঙ্গিকে (Terrorist Arrest) গ্রেফতার করল এসটিএফ। জানা গিয়েছে, আনোয়ার বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলাম ওরফে শাহাদাতের সদস্য। আনোয়ারের বাড়ি পূর্ব বর্ধমানের মঙ্গলকোর্ট। সবমিলিয়ে জঙ্গি কার্যকলাপ সন্দেহে রাজ্যে মোট ৩ জনকে গ্রেফতার করা হল।

    কীভাবে খোঁজ মিলল আনোয়ারের? (Terrorist Arrest)

    চলতি মাসেই দুর্গাপুরের কাঁকসা থেকে মহম্মদ হাবিবুল্লাকে প্রথম জঙ্গি সন্দেহে এসটিএফ গ্রেফতার করে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং ইউএপিএ ধারায় মামলা রুজু হয়েছিল। গোয়েন্দাদের দাবি ছিল, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলাম এর একটি মডিউল বাংলাদেশ ও বাংলায় সক্রিয়। শাহাদত নামে সেই মডিউলে প্রধান বা আমীর হিসেবে কাজ করত হাবিবুল্লা। কাঁকসায় তার বাড়ি থেকেই হাবিবুল্লাকে গ্রেফতার করেছিল এসটিএফ। সে কম্পিউটার ইঞ্জিনিয়রের ছাত্র। হাবিবুল্লা গ্রেফতার হওয়ার পর নদিয়ার মায়াপুরের হেরাজ শেখ বাংলাদেশ পালানোর ছক কষেছিল। যদিও মাঝপথেই তাকে গ্রেফতার করা হয়। হাবিবুল্লা গ্রেফতারের পর আনোয়ারও (Terrorist Arrest) ভিন রাজ্যে গা ঢাকা দেয়। হাবিবুল্লাকে জেরা করেই আনোয়ারের খোঁজ মেলে। এরপর মোবাইলে তার টাওয়ার লোকেশন খতিয়ে দেখে তাকে চেন্নাই থেকে গ্রেফতার করা হয়। আনোয়ারকে গ্রেফতার করে চেন্নাই আদালতে পেশ করা হয়। ট্রানজিট রিমান্ডে আনোয়ারকে কলকাতায় নিয়ে আসছে বেঙ্গল এসটিএফ।

    আরও পড়ুন: বিজেপির বুথ এজেন্টের ওপর হামলা, অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি, অভিযুক্ত তৃণমূল

    রাজ্যে সক্রিয় বাংলাদেশের জঙ্গি মডিউল?

    একের পর এক জঙ্গি গ্রেফতার হওয়ার ঘটনায় বোঝা যাচ্ছে, রাজ্যে সক্রিয় বাংলাদেশের জঙ্গি মডিউল? গোয়েন্দা (STF) সূত্রে খবর, জঙ্গি কার্যকলাপ পরিচালনার জন্য রাজ্যে ১৫ জনকে নিয়োগ করা হয়েছে। হাবিবুল্লা মগজ ধোলাই করে এসব করেছে, অনুমান গোয়েন্দাদের। এই মডিউলের সদস্যরা নিজেদের মধ্যে বিশেষভাবে সুরক্ষিত বা এনক্রিপটিক মেসেজ ব্যবস্থার মাধ্যমে কথা বার্তা বলত। সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দা-র সঙ্গে যোগাযোগে থাকা আনসার আল ইসলামের মডিউল ভারত ও বাংলাদেশে নাশকতামূলক কাণ্ড ঘটাবে বলেই গোপনে কাজ করছিল বলে মনে করছিল এসটিএফ। বাংলাদেশের ‘শাহাদাত’ জঙ্গি সংগঠনের এরাজ্যে অন্যতম মাথা মহম্মদ হাবিবুল্লার সঙ্গে যোগ ছিল আনোয়ারের। আনোয়ারের সঙ্গে হাবিবুল্লার কীভাবে আলাপ। আনোয়ারের কী কাজ ছিল তা এসটিএফ কর্তারা খোলসা করে কিছু বলেননি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kerala: কেরলের পালাক্কাদ উপনির্বাচনে ইতিহাস গড়তে পারে বিজেপি, কেমন হবে ভোটের সমীকরণ?

    Kerala: কেরলের পালাক্কাদ উপনির্বাচনে ইতিহাস গড়তে পারে বিজেপি, কেমন হবে ভোটের সমীকরণ?

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের অব্যবহিত পরে, কেরলের (Kerala) দুটি বিধানসভা আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। দুটি কেন্দ্রের মধ্যে সকলের দৃষ্টি পালাক্কাদের দিকে। এই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি দ্বিতীয়বারের মতো রাজ্যে বিধায়ক নির্বাচন করার একটি উল্লেখযোগ্য সুযোগ পেতে পারে। এর আগে, ২০১৬ সালে, দলের প্রবীণ নেতা ও রাজাগোপাল নেমোম থেকে ঐতিহাসিক জয় অর্জন করেছিলেন। আসুন জেনে নিই কেমন অবস্থানে রয়েছে বিজেপি।

    বিজেপির সম্ভাবনা (Kerala)

    পালাক্কাদে (Kerala) বিজেপির জয়ের সম্ভাবনা বেশি বলে মনে করা হয় কারণ বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর এখানে শক্তিশালী প্রভাব রয়েছে। গত দুই বিধানসভা নির্বাচনেও বিজেপির ফল বেশ ভালো ছিল। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ভাদাকারা থেকে কংগ্রেসের বর্তমান বিধায়ক শফি পারম্বিলের জয়ের কারণে এই উপনির্বাচন প্রয়োজনীয় হয়ে পড়েছে। বিজেপি, ২০২১ এবং ২০১৬ উভয় ক্ষেত্রেই পালাক্কাদে দ্বিতীয় স্থান অর্জন করেছিল। উল্লেখ্য ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) তৃতীয় স্থানে নেমে এসেছিল। আবার পারম্বিলে বিজেপির ‘মেট্রো ম্যান’ ই শ্রীধরনকে মাত্র ৩,৮৫৯ ভোটের ব্যবধানে পরাজিত হতে হয়েছিল। কংগ্রেস ৩৮.০৬ শতাংশ ভোট পেয়েছিল, যেখানে বিজেপি ৩৫.৩৪ শতাংশ এবং সিপিআই(এম) ২৫.৬৪ শতাংশ ভোট পেয়েছিল। আবার ২০১৬ সালে, দ্বিতীয় স্থানে থাকা বিজেপি এবং সিপিআই(এম)-এর মধ্যে ব্যবধান আরও কম ছিল। কংগ্রেস পেয়েছিল ৪১.৭৭ শতাংশ ভোট, বিজেপি পেয়ছিল ২৯.০৮ শতাংশ এবং সিপিআই(এম) পেয়েছিল ২৮.০৭ শতাংশ ভোট।

    ২০২৪ লোকসভা নির্বাচনে কেমন ফল ছিল?

    কেরলে (Kerala) ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি আবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। কংগ্রেস প্রার্থী ভি কে শ্রীকন্দন পেয়েছেন ৫২৭৭৯ ভোট, আর বিজেপির সি কৃষ্ণকুমার পেয়েছেন ৪৩০৭২ ভোট। সিপিআই(এম) এর এ বিজয়রাঘবন পেয়েছেন ৩৪৬৪০ ভোট।

    উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থী

    কেরল (Kerala) বিজেপি এখনও উপনির্বাচনের জন্য প্রার্থী বাছাই করেনি, তবে দল সি কৃষ্ণকুমার বা শোভা সুরেন্দ্রনকে প্রার্থী করতে পারে বলে সম্ভাবনা রয়েছে। শোভা ২০১৬ সালে পালাক্কাদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং আলাপ্পুঝাতে দলের ভোট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করিয়েছিলেন। কংগ্রেস নেতা কে মুরলীধরনের বোন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী কে করুণাকরণের মেয়ে পদ্মজা ভেনুগোপালের নামও আলোচনায় রয়েছে। সম্প্রতি তিনিও বিজেপিতে যোগদান করেছেন।

    চ্যালেঞ্জ ও কৌশল

    যদিও কেরলে (Kerala) বিজেপির অবস্থান ভালো মনে হচ্ছে, তবে সবকিছু সহজ নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সংখ্যালঘু ভোট, বিশেষ করে মুসলিম ভোট। গত নির্বাচনে, শ্রীধরনের ব্যক্তিগত ইমেজের কারণে বিজেপি প্রচুর ভোট পেয়েছিল। তবে তিনি প্রতিদ্বন্দ্বিতা না করায়, এই ফ্যাক্টরটি এবার থাকবে না। অতএব, বিজেপিকে দ্বিতীয়স্থান থেকে বিজয়ী হতে গেলে সিপিআই(এম)-র হিন্দু ভোটের দিকে গুরুত্বপূর্ণ নজর দিতে হবে।

    আরও পড়ুনঃ সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন রিপোর্ট ‘পক্ষপাতদুষ্ট’, জানাল নয়াদিল্লি

    সম্ভাব্য প্রার্থীদের উপর চিন্তা

    রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, “কেরলে (Kerala) বিজেপির পক্ষে একটি নতুন মুখ উপস্থাপন করা ভাল হবে। কারণ ভোটাররা কৃষ্ণকুমারকে নিয়ে ক্লান্ত। শোভা সুরেন্দ্রনের জন্য, আলাপুজায় ফোকাস করা পক্ষে ভাল হতে পারে। তিনি কায়মকুলাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, কারণ এখানে দল ভাল পারফর্ম করেছে। কংগ্রেস প্রার্থী করতে পারে রাহুল মামকুতাথিলকে, যিনি রাজ্য যুব কংগ্রেসের সভাপতি। তবে, এমনও জল্পনা রয়েছে যে ভিটি বলরামকে প্রার্থী করা হতে পারে। তিনি অবশ্য পালাক্কাদ জেলার থ্রিথালা থেকে দুবার বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ladakh: হড়পা বানে ভেসে গেল সেনার ট্যাঙ্ক, আধিকারিক-সহ মৃত ৫

    Ladakh: হড়পা বানে ভেসে গেল সেনার ট্যাঙ্ক, আধিকারিক-সহ মৃত ৫

    মাধ্যম নিউজ ডেস্ক: পাহাড়ি নদী পার হতে গিয়েই বিপত্তি। হড়পা বানে ভেসে গেলে ভারতীয় সেনাবাহিনীর ট্যাঙ্ক। ঘটনায় পাঁচ জওয়ানের মৃত্যু। এঁদের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসার, বাকি চারজন জওয়ান। শুক্রবার সন্ধেয় ঘটনাটি ঘটে লাদাখের কাছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার নিকটবর্তী দৌলত বেগ ওল্ডি এলাকায়। মৃত জওয়ানদের দেহ উদ্ধার হয়েছে বলে শনিবার জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রকের কর্তারা।

    হড়পা বানে বিপত্তি (Ladakh)

    জানা গিয়েছে, এদিন টি-৭২ ট্যাঙ্কে চড়ে নদী পার হচ্ছিলেন ওই জওয়ানরা (Ladakh)। রাতের অন্ধকারে কীভাবে পাহাড়ি নদী পার হতে হয়, চলছিল তারই অনুশীলন। হঠাৎই নদীতে চলে আসে হড়পা বান। জলের তোড়ে ভেসে যায় ট্যাঙ্কটি। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। একে একে উদ্ধার হয় পাঁচজনেরই দেহ। জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটে লাদাখ থেকে ১৪৮ কিলোমিটার দূরে মন্দির মোড় এলাকায়।

    হড়পা বানে আগেও ভেসেছেন জওয়ান

    গত বছর জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় হড়পা বানে ভেসে গিয়ে মৃত্যু হয়েছিল ভারতীয় সেনাবাহিনীর দুই জওয়ানের। কাকতালীয়ভাবে সেই দিনটিও ছিল শনিবার। সেনা সূত্রে খবর, সেদিন সুরানকোট এলাকার দগরা নালা পার হওয়ার চেষ্টা করছিলেন নায়েব সুবেদার কুলদীপ সিং এবং সিপাই তেলু রাম। সেই সময়ই চলে আসে হড়পা বান। জলের তোড়ে ভেসে যান দুই জওয়ানই। পরে দেহ উদ্ধার হয়েছিল তাঁদের।

    আর পড়ুন: সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন রিপোর্ট ‘পক্ষপাতদুষ্ট’, জানাল নয়াদিল্লি

    কৌশলগতভাবে লাদাখের গুরুত্ব ভারত এবং চিন দুই দেশের কাছেই খুবই গুরুত্বপূর্ণ। তাই বছরভর এখানকার তাপমাত্রার পারদ নীচের দিকে থাকলেও, শত্রুর চোখে চোখ রেখে ঠায় দাঁড়িয়ে থাকেন ভারতীয় সেনা বাহিনীর জওয়ানরা। এজন্য তাঁদের পার হতে হয় কঠোর অনুশীলন-পর্ব। এই অনুশীলন-পর্বের মধ্যেই রয়েছে রাতের অন্ধকারের বুক চিরে কীভাবে চালাতে হয় ট্যাঙ্ক, কীভাবেই বা পার হতে হয় পাহাড়ি নদী। সমস্তরকমের প্রতিকূল পরিস্থিতির মধ্যেও শত্রুর মোকাবিলা কীভাবে করতে, তাও শেখানো হয় জওয়ানদের। এদিন গভীর রাতে সেরকমই এক প্রশিক্ষণ-পর্ব চলাকালীন ঘটে দুর্ঘটনা। যে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ জওয়ানের (Ladakh)।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BJP: বিজেপির বুথ এজেন্টের ওপর হামলা,  অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি, অভিযুক্ত তৃণমূল

    BJP: বিজেপির বুথ এজেন্টের ওপর হামলা, অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট পরবর্তী হিংসা এখনও অব্যাহত। বিজেপির বুথ এজেন্টকে মারধর করার পাশাপাশি হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বর্ধমান থানার মির্জাপুর এলাকায়। আক্রান্ত বিজেপি (BJP) কর্মীর নাম বলরাম গোস্বামী। তিনি ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    কেন হুমকি?(BJP)

    দলীয় সূত্রে জানা গিয়েছে, এবারের লোকসভা ভোটে বলরামবাবু বিজেপির (BJP) বুথ এজেন্ট ছিলেন। ভোটের দিন বুথের মধ্যে তৃণমূলের বেনিয়মের প্রতিবাদ করেছিলেন। তার জেরে তাঁকে বিভিন্নভাবে তৃণমূলের লোকজনের হুমকির মুখে পড়তে হয়। ঘটনার পরই থানায় অভিযোগ জানিয়েছিলেন তিনি। কিন্তু, সেই মামলা তুলে নেওয়ার জন্য এখন তাঁকে ফের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওই বিজেপি কর্মীর।

    কী বললেন আক্রান্ত বিজেপি কর্মী?

    আক্রান্ত বিজেপি (BJP) কর্মী বলেন, “ভোটে আমি বিজেপির বুথ এজেন্ট ছিলাম। বুথের মধ্যে তৃণমূলের অন্যায়ের প্রতিবাদ করেছিলাম। তারজন্য আমাকে কখনও হাত-পা ভেঙে দেওয়ার ভয় দেখানো, কখনও বাড়িছাড়া করার হুমকি দেয় তৃণমূলের লোকজন। এসব নিয়ে আগেই থানায় অভিযোগ জানিয়েছিলাম। শুক্রবার আমি স্ত্রীর ডাক্তার দেখানো সংক্রান্ত প্রয়োজনে বর্ধমান শহরের দিকে যাচ্ছিলাম। সেই সময়েই আমার পথ আটকে তৃণমূলের লোকজন থানা থেকে অভিযোগ তুলে নেওয়ার জন্য ফের হুমকি দেয়। এমনকী আমাকে মারধরও করে। থানায় ফের অভিযোগ করেছি। চরম আতঙ্কে রয়েছি।”

    তৃণমূল নেতৃত্বের কী বক্তব্য?

    তৃণমূলের বর্ধমান জেলার মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন ‘একমাস আগে নির্বাচন হয়ে গিয়েছে। ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) বলে কিছু নেই। সবাই ঘরে আছে। আমরা মানুষের ব্যাপক সমর্থন পেয়েছি। কারও ওপরে আমাদের রাগ নেই। এই অভিযোগ মিথ্যা। তা সত্বেও যদি তিনি মনে করেন, তাঁর ওপর দলের নাম করে কেউ কোনও অন্যায় করেছে তবে তিনি প্রশাসনের দ্বারস্থ হোন। প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেবে।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Religious Freedom In India: সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন রিপোর্ট ‘পক্ষপাতদুষ্ট’, জানাল নয়াদিল্লি

    Religious Freedom In India: সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন রিপোর্ট ‘পক্ষপাতদুষ্ট’, জানাল নয়াদিল্লি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের ধর্মীয় স্বাধীনতা (Religious Freedom In India) নিয়ে মার্কিন রিপোর্টকে ‘পক্ষপাতদুষ্ট’ বলে উড়িয়ে দিল নয়াদিল্লি। ‘ধর্মীয় স্বাধীনতা’ রিপোর্ট ২০২৩-এ দাবি করা হয়েছিল ভারতে সংখ্যালঘুদের ওপরে হিংসাত্মক হামলা, ভীতি প্রদর্শনের ঘটনা বেড়েছে। এই রিপোর্টকে ‘অত্যন্ত পক্ষপাতদুষ্ট’ বলে দাবি করল  বিদেশমন্ত্রক। এর পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে, ভারতের সামাজিক কাঠামো সম্পর্কে ধারণার অভাবও এমন রিপোর্ট তৈরির পিছনে অন্যতম কারণ।

    রিপোর্ট নিয়ে কী বলছে বিদেশমন্ত্রক (US report)?

    প্রসঙ্গত, ওই রিপোর্টে (Religious Freedom In India) ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ বলে চিহ্নিত করা হয়েছে। উদ্বেগ প্রকাশ করা হয়েছে বাড়তে থাকা ঘৃণাভাষণের অভিযোগ নিয়েও। সংখ্যালঘুদের বাড়ি ও উপাসনাস্থলও নাকি ধ্বংস করা হয় ভারতে এমন অভিযোগও করা হয়েছে রিপোর্টে। এবার সেই রিপোর্ট উড়িয়ে দিল বিদেশমন্ত্রক। মন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেছেন, ‘‘আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত মার্কিন রিপোর্টটি আমাদের নজরে এসেছে। অতীতের মতো এবারের রিপোর্টটিও অত্যন্ত পক্ষপাতদুষ্ট। ভারতের সামাজিক কাঠামো সম্পর্কে বোঝাপড়ার অভাব রয়েছে। আমরা এটা প্রত্যাখ্যান করেছি।’’

    আগেই রিপোর্টের তীব্র নিন্দা করেছে ভারতের সংখ্যালঘু সংগঠন আইএমএফ

    তবে এটাই প্রথম বা নতুন নয় গত বছরও একই রকম রিপোর্ট পেশ করেছিল আমেরিকা। মার্কিন বিদেশ দফতরের ২০২২ সালের রিপোর্টটিতেও একই অভিযোগ করা হয়েছিল (Religious Freedom In India)। সেবারও ওই দাবিকে উড়িয়ে দিয়েছিল বিদেশমন্ত্রক। ‘ত্রুটিপূর্ণ’, ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘পক্ষপাতদুষ্ট’ বলে পালটা তোপ দেগেছিল নয়াদিল্লি। প্রসঙ্গত, রিপোর্টের তীব্র নিন্দা করেছে ভারতের সংখ্যালঘু সংগঠন আইএমএফ। আফগানিস্তান, উত্তর কোরিয়া, রাশিয়া, কিউবা, চিনের মতো ‘স্বৈরাচারী শাসনে’র সঙ্গে ভারতের তুলনা যে আসলে এদেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা, তেমনই দাবি করেছে তারা। রিপোর্টটিকে (US report) ‘বিভ্রান্তিকর’বলে উল্লেখ করা হয়েছে আইএমএফ-র বিবৃতিতে। ২০২০ সাল থেকেই এমন প্রবণতা চলছে বলেও দাবি আইএমএফের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Central Govt Job: অদক্ষ কর্মীদের জনস্বার্থে অবসরগ্রহণে বাধ্য করা হবে, নির্দেশিকা জারি কেন্দ্রের

    Central Govt Job: অদক্ষ কর্মীদের জনস্বার্থে অবসরগ্রহণে বাধ্য করা হবে, নির্দেশিকা জারি কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্র সরকারের (Central Govt Job) কর্মীদের কর্মদক্ষতা খতিয়ে দেখা হবে। নথি ঘেঁটে দেখা হবে তাঁদের কাজের রেকর্ড। যদি অদক্ষতা ধরা পড়ে তাহলে জনস্বার্থেই তাঁদের অবসরগ্রহণে বাধ্য করা হবে। সম্প্রতি, এমনটাই জানাল কেন্দ্র। সূত্রের খবর, প্রতিটি কেন্দ্রীয় দফতরে এই সার্ভিস রেকর্ড রিভিউ চালু হতে চলেছে। সরকারি বেতনভুক কর্মীর কর্মদক্ষতা বিচার করা হবে মৌলিক বিধি ৫৬ (J)এবং ৫৬ (I), এছাড়া সেন্ট্রাল সিভিল রুল ১৯৭২ এর ৪৮ (১) ধারার আওতায়। এই ধারা অনুযায়ী জনস্বার্থে যে কোনও সরকারি কর্মচারীকে অবসর গ্রহণে বাধ্য করার এক্তিয়ার থাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। দেখা হবে, সংশ্লিষ্ট পদে কাজ করার দক্ষতা কর্মীর আছে কি না, তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে কি না। দেখা হবে তাঁর কর্মজীবনের সার্ভিস রেকর্ড, অ্যানুয়াল পারফরম্যান্স অ্যাপ্রাইজাল রিপোর্ট (APR)। সংশ্লিষ্ট কর্মীর ফাইল ও রিপোর্টও পরীক্ষা করে দেখা হতে পারে।

    ‘ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং’ পর্যালোচনা করবে কর্মদক্ষতা 

    সম্প্রতি কেন্দ্রীয় সরকার (Central Govt Job) একটি নির্দেশিকা জারি করেছে এবং সেখানেই ‘ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং’- এই দফতরকে বলা হয়েছে, যেকোনও ধরনের পাবলিক সেক্টর, ব্যাঙ্ক, স্বশাসিত প্রতিষ্ঠান- এ সমস্ত ক্ষেত্রে কর্মীদের দক্ষতা যাচাই করতে। এই নির্দেশিকাতে আরও বলা হয়েছে, কর্মীদের চাকরিতে রাখা উচিত নাকি সময়ের আগে তাদেরকে চাকরি থেকে অবসর নেওয়া উচিত, তা নিশ্চিত করার লক্ষ্যেই কর্মীদের কর্ম দক্ষতা পর্যালোচনা করা হবে।

    ২০২০ সালেও এসেছিল এমন নির্দেশ

    বিভিন্ন দফতর ও মন্ত্রকের (Central Govt Job) প্রতিটি কর্মীকেই যাচাই করার কথা জানিয়েছে কেন্দ্র। নির্দেশ জারি করা হয়েছে গত ২৭ জুন। এমন নির্দেশ তবে প্রথম নয়, এর আগে ২০২০ সালেও সমস্ত মন্ত্রক এবং কেন্দ্রীয় সরকারের দফতরগুলিকে কর্মীদের দক্ষতা পর্যালোচনা নিয়ম কঠোরভাবে মেনে চলতে বলা হয়। বর্তমানে যে নির্দেশ কেন্দ্রীয় সরকার দিল তা ২০২০ সালের দেওয়া নির্দেশেরই (Retire Non-Performers) একটি বিস্তৃত রূপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ২৭ জুনের ওই নির্দেশিকায় প্রতিমাসের ১৫তম দিনে ‘ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং’- কে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 28 June 2024: মিথুন রাশির জাতকরা সমাজসেবামূলক কাজের জন্য প্রশংসা লাভ করবেন

    Daily Horoscope 28 June 2024: মিথুন রাশির জাতকরা সমাজসেবামূলক কাজের জন্য প্রশংসা লাভ করবেন

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আজ চাকরি ও ব্যবসাতে উন্নতিযোগ।

    ২) আপনার শত্রুপক্ষ প্রবল হবে।

    ৩) দুশ্চিন্তা ত্যাগ করতে হবে।

    বৃষ

    ১) কেনাকাটায় সময় ব্যয় করবেন আজ।

    ২) অধিক অর্থ ব্যয় হতে পারে।

    ৩) পরিবারে বিবাদের যোগ রয়েছে।

    মিথুন

    ১) নিজের কাজে মনোনিবেশ করুন ।

    ২) সমাজসেবামূলক কাজের জন্য প্রশংসা লাভ করবেন।

    ৩) ব্যবসায়ে স্ত্রীর সহযোগিতা লাভ করবেন।

    কর্কট

    ১) সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে আপনার অগ্রগতি হবে।

    ২) সন্ধ্যাবেলায় পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটাবেন।

    ৩) মানসিক অবসাদ থাকবে দিনের বেলায়।

    সিংহ

    ১) কর্মক্ষেত্রে নিজের সহকর্মীদের সঙ্গে মন খুলে কথা বলুন।

    ২) ধৈর্য ধরতে হবে আজ।

    ৩) চাকরিজীবীদের জন্য দিনটি খুবই ভালো।

    কন্যা

    ১) কর্মক্ষেত্রে আকস্মিক পরিবর্তন দেখতে পাবেন আজ।

    ২) মহিলা সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবেন।

    ৩) বাণীতে নম্রতা রাখুন।

    তুলা

    ১) অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করবেন আজ।

    ২) কর্মক্ষেত্রে ওঠাপড়ার কারণে চিন্তিত হবেন না।

    ৩) বাড়ির আটকে থাকা কাজ করতে পারবেন আজ।

    বৃশ্চিক

    ১) বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন।

    ২) বাড়ি বা কর্মক্ষেত্রের সমস্ত দায়িত্ব সাফল্যের সঙ্গে পূর্ণ করবেন।

    ৩) সন্তানের কাছে সন্তোষজনক সংবাদ শুনতে পাবেন।

    ধনু

    ১) কোনও দায়িত্ব থেকে মুক্তি পাবেন।

    ২) কর্মক্ষেত্রে সকলে আপনার পরামর্শ মেনে নেবে, আপনার গুরুত্ব বাড়বে।

    ৩) কেনাকাটা করে দিন কাটবে আজ।

    মকর

    ১) ভাই-বোনের বিবাহ বিষয়ে আলোচনা হতে পারে আজ।

    ২) পুরনো বন্ধু বা আত্মীয় আসতে পারেন বাড়িতে।

    ৩) কাউকে টাকা ধার দেবেন না।

    কুম্ভ

    ১) সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়বেন।

    ২) ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে।

    ৩) অর্থ ব্যয় হবে প্রচুর।

    মীন

    ১) হারিয়ে যাওয়া বা আটকে থাকা অর্থ আজ ফিরে পাবেন।

    ২) অন্যের সমস্যার সমাধান করতে পারবেন।

    ৩) পরিবারের প্রতি নিজের দায়িত্ব পূরণে সফল হবেন।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share