Tag: Bengali news

Bengali news

  • Daily Horoscope 23 June 2024: কুম্ভ রাশির জাতকদের শরীরের কোনও অংশে ব্যথা হবে আজ

    Daily Horoscope 23 June 2024: কুম্ভ রাশির জাতকদের শরীরের কোনও অংশে ব্যথা হবে আজ

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) প্রেম জীবনে কিছু অবসাদ থাকবে।

    ২) দান-পুণ্যের কাজে অর্থ ব্যয় করবেন।

    ৩) ছাত্রছাত্রীরা শিক্ষককে নিজের কথা বোঝানোর সুযোগ পাবেন।

    বৃষ

    ১) পরিজনদের সঙ্গে হইহুল্লোড় করবেন।

    ২) দুপুর নাগাদ কোনও সুসংবাদ পাবেন।

    ৩) সন্তান বা ভাই-বোনের ভবিষ্যৎ সংক্রান্ত সংবাদ হতে পারে এটি।

    মিথুন

    ১) ছাত্রছাত্রীরা কেরিয়ার গড়ে তোলার চেষ্টা করলে সফল হবেন।

    ২) অনাবশ্যক ব্যয় বাড়বে।

    ৩) ব্যস্ততা সত্ত্বেও দাম্পত্য জীবনের জন্য সময় বের করবেন।

    কর্কট

    ১) আর্থিক পরিস্থিতি মজবুত হবে।

    ২) অসহায়দের যথাসম্ভব সাহায্য করবেন।

    ৩) মানসিক শান্তি পাবেন।

    সিংহ

    ১) স্বাস্থ্যের যত্ন নিন।

    ২) খাওয়া-দাওয়ায় নিয়ন্ত্রণ রাখুন।

    ৩) কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে, আটকে থাকা কাজ সম্পন্ন হবে।

    কন্যা

    ১) পারিবারিক জীবনে দীর্ঘদিন ধরে চলতে থাকা সমস্যা সমাপ্ত হবে।

    ২) সৃজনশীল কাজে মনোনিবেশ করবেন।

    ৩) সপরিস্থিতির কারণে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে।

    তুলা

    ১) কর্মক্ষেত্রে আয়ের নতুন উৎস তৈরি হবে।

    ২) সমাজে বিশেষ সম্মান পাবেন।

    ৩) বন্ধুর সংখ্যা বৃদ্ধি হবে।

    বৃশ্চিক

    ১) ধন, সম্মান ও যশ বৃদ্ধি হবে।

    ২) সন্তানের ভবিষ্যতের কারণে অর্থ ব্যয় করতে পারেন।

    ৩) বিদেশ যাত্রার সুযোগ পাবেন।

    ধনু

    ১) পারিবারিক কারণে অর্থ ব্যয় করবেন।

    ২) আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করতে হবে।

    ৩) আদালতে আনাগোনা বাড়তে পারে।

    মকর

    ১) আর্থিক পরিস্থিতি মজবুত হবে।

    ২) ধর্মীয় কাজে সময় কাটাবেন।

    ৩) ছোট বাচ্চাদের সঙ্গে সময় কাটাবেন।

    কুম্ভ

    ১) আজকের দিনটি কষ্টজনক।

    ২) শরীরের কোনও অংশে ব্যথা হবে।

    ৩) অর্থ ব্যয় হবে।

    মীন

    ১) দাম্পত্য জীবন আনন্দে কাটবে।

    ২) সন্ধ্যাবেলা কোনও সুসংবাদ পাবেন।

    ৩) পুরনো বন্ধুর সঙ্গে ভ্রমণ করতে পারেন।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।..

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 23 June 2024: কুম্ভ রাশির জাতকদের শরীরের কোনও অংশে ব্যথা হবে আজ

    Daily Horoscope 23 June 2024: কুম্ভ রাশির জাতকদের শরীরের কোনও অংশে ব্যথা হবে আজ

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) প্রেম জীবনে কিছু অবসাদ থাকবে।

    ২) দান-পুণ্যের কাজে অর্থ ব্যয় করবেন।

    ৩) ছাত্রছাত্রীরা শিক্ষককে নিজের কথা বোঝানোর সুযোগ পাবেন।

    বৃষ

    ১) পরিজনদের সঙ্গে হইহুল্লোড় করবেন।

    ২) দুপুর নাগাদ কোনও সুসংবাদ পাবেন।

    ৩) সন্তান বা ভাই-বোনের ভবিষ্যৎ সংক্রান্ত সংবাদ হতে পারে এটি।

    মিথুন

    ১) ছাত্রছাত্রীরা কেরিয়ার গড়ে তোলার চেষ্টা করলে সফল হবেন।

    ২) অনাবশ্যক ব্যয় বাড়বে।

    ৩) ব্যস্ততা সত্ত্বেও দাম্পত্য জীবনের জন্য সময় বের করবেন।

    কর্কট

    ১) আর্থিক পরিস্থিতি মজবুত হবে।

    ২) অসহায়দের যথাসম্ভব সাহায্য করবেন।

    ৩) মানসিক শান্তি পাবেন।

    সিংহ

    ১) স্বাস্থ্যের যত্ন নিন।

    ২) খাওয়া-দাওয়ায় নিয়ন্ত্রণ রাখুন।

    ৩) কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে, আটকে থাকা কাজ সম্পন্ন হবে।

    কন্যা

    ১) পারিবারিক জীবনে দীর্ঘদিন ধরে চলতে থাকা সমস্যা সমাপ্ত হবে।

    ২) সৃজনশীল কাজে মনোনিবেশ করবেন।

    ৩) পরিস্থিতির কারণে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে।

    তুলা

    ১) কর্মক্ষেত্রে আয়ের নতুন উৎস তৈরি হবে।

    ২) সমাজে বিশেষ সম্মান পাবেন।

    ৩) বন্ধুর সংখ্যা বৃদ্ধি হবে।

    বৃশ্চিক

    ১) ধন, সম্মান ও যশ বৃদ্ধি হবে।

    ২) সন্তানের ভবিষ্যতের কারণে অর্থ ব্যয় করতে পারেন।

    ৩) বিদেশ যাত্রার সুযোগ পাবেন।

    ধনু

    ১) পারিবারিক কারণে অর্থ ব্যয় করবেন।

    ২) আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করতে হবে।

    ৩) আদালতে আনাগোনা বাড়তে পারে।

    মকর

    ১) আর্থিক পরিস্থিতি মজবুত হবে।

    ২) ধর্মীয় কাজে সময় কাটাবেন।

    ৩) ছোট বাচ্চাদের সঙ্গে সময় কাটাবেন।

    কুম্ভ

    ১) আজকের দিনটি কষ্টজনক।

    ২) শরীরের কোনও অংশে ব্যথা হবে।

    ৩) অর্থ ব্যয় হবে।

    মীন

    ১) দাম্পত্য জীবন আনন্দে কাটবে।

    ২) সন্ধ্যাবেলা কোনও সুসংবাদ পাবেন।

    ৩) পুরনো বন্ধুর সঙ্গে ভ্রমণ করতে পারেন।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PSC Scam: “চাকরির ফর্ম ফিলআপই করিনি”, পিএসসি-র ওয়েবসাইটে নাম দেখে হতবাক যুবক

    PSC Scam: “চাকরির ফর্ম ফিলআপই করিনি”, পিএসসি-র ওয়েবসাইটে নাম দেখে হতবাক যুবক

    মাধ্যম নিউজ ডেস্ক: পরীক্ষা দেওয়া তো দূরের কথা, ফর্ম ফিলআপই করেননি, তা সত্ত্বেও নাম উঠে গিয়েছে পিএসসি (PSC Scam) ওয়েবসাইটে। তা দেখেই চোখ কপালে উঠেছে মালদার চাকরি প্রার্থী গোলাম সারওয়ার আলম সিদ্দিকি। নিজেই থানায় ছুটলেন। নিয়োগ দুর্নীতির বড় চক্র সামনে আসতেই চাঞ্চল্য ছড়়িয়ে পড়েছে।

    পিএসসি-র টাকরি জন্য ৭ লক্ষ টাকা দাবি (PSC Scam)

    গত কয়েক বছরে রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে প্রচুর ঘটনা সামনে এসেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৃণমূলের নেতা-মন্ত্রীরা গ্রেফতারও হয়েছেন। পিএসসি (PSC Scam) ফুড এসআই পদের দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এই আবহের মধ্যে এই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। গোলাম সারওয়ার আলম সিদ্দিকি নামে ওই চাকরি প্রার্থী বলেন, পরিমল কুণ্ডু নামে নদিয়ার এক যুবকের সঙ্গে আমার আলাপ হয়েছিল, যিনি ফুড এসআই পদে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলেছিলেন। তার জন্য আমার কাছে ৭ লক্ষ টাকা চাওয়া হয়েছিল। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল। নদিয়ার ওই যুবক চাকরি করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। আমি তাঁর কথা বিশ্বাস করিনি। তাই, আগে ওয়েবসাইটে নাম তুলে দেওয়ার কথা বলেছিলাম, তারপর টাকা দেওয়ার আশ্বাস দিয়েছিলাম। এরপর পিএসসি-র ওয়েবসাইটে নিজের নাম কোয়ালিফাইং লিস্টে দেখে আমি হতবাক হয়ে যায়।  

    আরও পড়ুন: মুর্শিদাবাদে স্কুল চলাকালীন পড়ুয়ার ব্যাগে মিলল আগ্নেয়াস্ত্র, আতঙ্ক

    পিএসসি-র ফর্ম ফিল আপই করিনি, পরীক্ষাও দিইনি

    গোলাম সারওয়ার আলম সিদ্দিকি আরও বলেন, নদিয়ার ওই যুবকের ক্ষমতা দেখার জন্য আগে লিস্টে নাম তোলার কথা বলেছিলাম। গত ১৪ তারিখে দেখি নাম তুলে দিয়েছে ওয়েবসাইটে। আমার নিজের নাম দেখে আমি অবাক হয়ে যাই। আমি জীবনে কোনও দিন পিএসসি-র ফর্ম ফিল আপই করিনি, পরীক্ষাও দিইনি। তিনি জানান, ওই ঘটনার পর নদিয়ার ওই ব্যক্তি বলেছিলেন, অর্ধেক টাকা দিয়ে দিতে। সাতদিনের মধ্যে নিয়োগপত্র পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছিলেন। আরও বলেছিলেন, চাকরি পাওয়ার পর দিতে হবে ৫০ শতাংশ টাকা। কিন্তু, এভাবে পরীক্ষা না দিয়ে চাকরি কারও হয়। এই ঘটনার তদন্ত দাবি করছি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • NEET Scam: নিট প্রশ্নপত্র ফাঁসে গ্রেফতার মাস্টারমাইন্ড রবি, অতুল কোথায়?

    NEET Scam: নিট প্রশ্নপত্র ফাঁসে গ্রেফতার মাস্টারমাইন্ড রবি, অতুল কোথায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিট প্রশ্নপত্র ফাঁসে (NEET Scam) গ্রেফতার মাস্টারমাইন্ড রবি অত্রি। শনিবার গ্রেটার নয়ডার নিমকা গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তদন্তে নেমে পুলিশ জেনেছে, প্রশ্নপত্র ফাঁসের নেপথ্যে রয়েছে ‘সলভার গ্যাং’। এই গ্যাংয়েরই অন্যতম মাথা রবি। সব মিলিয়ে শনিবার সন্ধে পর্যন্ত প্রশ্ন ফাঁস কেলেঙ্কারিতে গ্রেফতার ১৯।

    অতুল কোথায়? (NEET Scam)

    শুক্রবারই ঝাড়খণ্ডের দেওঘর থেকে সিকন্দার যাদবেন্দ্র নামে এক সন্দেহভাজন সহ পাঁচজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তার আগে গ্রেফতার করা হয়েছিল আরও ১৩ জনকে। তদন্তকারীরা জেনেছেন, প্রশ্নপত্র ফাঁসে নিজের সলভার গ্যাংকে কাজে লাগিয়েছিল রবি। ওই কেলেঙ্কারিতে অতুল বৎস, সিকন্দর যাদবেন্দ্র, সঞ্জীব মুখিয়ার পাশাপাশি উঠে এসেছিল রবির নামও। সিকন্দর, সঞ্জীব এবং রবিকে গ্রেফতার করা গেলেও, এদিন সন্ধে পর্যন্তও নাগাল পাওয়া যায়নি অতুলকে।

    রবির বিরুদ্ধে অভিযোগ উঠেছে আগেও

    এই প্রথম নয়, রবির বিরুদ্ধে প্রশ্নফাঁসের (NEET Scam) অভিযোগ উঠেছে আগেও। ২০১২ সালেই মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাকে। প্রশ্নপত্র ফাঁসের অভিজ্ঞতা রয়েছে অতুল এবং সঞ্জীবেরও। তারা বিহারের পাটনা ও নালন্দায় প্রশ্নপত্র ফাঁস করেছিল বলে দাবি পুলিশের।

    মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিতে ২০০৭ সালে রাজস্থানের কোটায় গিয়েছিল রবি। পরীক্ষা প্রস্তুতি নেওয়ার সময়ই ‘সলভার গ্যাং’য়ের সংস্পর্শে আসে সে। ২০১২ সালে নিট পাশ করে সে ভর্তি হয়েছিল হরিয়ানার রোহতক পিজিআইতে। মাঝপথে পড়া ছেড়ে দিয়ে সে অন্যের হয়ে পরীক্ষায় বসতে শুরু করে বলে অভিযোগ। পরে জড়িয়ে পড়ে প্রশ্নপত্র ফাঁস চক্রে। তার পর থেকে ক্রমেই দুর্নীতির জাল বিস্তার করেছিল সে।

    আর পড়ুন: প্রতিযোগিতামূলক পরীক্ষা পদ্ধতি সংস্কারে প্রাক্তন ইসরো প্রধানের নেতৃত্বে কমিটি

    পুলিশ জানিয়েছে, পরীক্ষার প্রশ্নপত্র আগাম পেয়ে যেত রবির গ্যাং। পরে প্রশ্নগুলির উত্তর লিখে আপলোড করা হত সোশ্যাল মিডিয়ায়। এজন্য যে নেটওয়ার্ক রবি তৈরি করেছিল, তারই নাম ‘সলভার গ্যাং’।প্রসঙ্গত, এবার নিট পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। পরীক্ষার্থীদের মধ্যে ৬৭ জন ৭২০ নম্বরের পরীক্ষায় ফুল মার্কস পেয়েছেন। গ্রেস নম্বর দেওয়া হয়েছে ১ হাজার ৫৬৩জনকে। অনিয়মের অভিযোগে পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএকে ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট (NEET Scam)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • NEET NET Row: প্রতিযোগিতামূলক পরীক্ষা পদ্ধতি সংস্কারে প্রাক্তন ইসরো প্রধানের নেতৃত্বে কমিটি

    NEET NET Row: প্রতিযোগিতামূলক পরীক্ষা পদ্ধতি সংস্কারে প্রাক্তন ইসরো প্রধানের নেতৃত্বে কমিটি

    মাধ্যম নিউজ ডেস্ক: কোটি কোটি টাকার বিনিময়ে ফাঁস করা হয়েছে প্রশ্নপত্র। নিট কিংবা নেট (NEET NET Row) পরীক্ষাকে ঘিরে গুচ্ছের অভিযোগ। এই ঘটনার পুনরাবৃত্তি রুখতে কড়া দাওয়াইয়ের পথে কেন্দ্রের নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার। সাফ জানিয়ে দিয়েছে, দেশের বিভিন্ন প্রবেশিকা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁস রুখতে নয়া আইন কার্যকর করবে সরকার।

    অনিয়ম রুখতে কমিটি

    গত ফেব্রুয়ারি মাসেই সংসদে পাশ হয়েছিল পাবলিক এগজামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪ (NEET NET Row)। পরে তা আইনেও পরিণত হয়। সেই আইনই লাগু করা হয়েছে। এর পাশাপাশি পরীক্ষা নেওয়ার পদ্ধতিতেও সংস্কার ঘটাতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। পরীক্ষা পদ্ধতি সংস্কার করতে গড়া হয়েছে উচ্চ পর্যায়ের কমিটি। পরীক্ষা নেওয়ার পদ্ধতিতে কী কী সংস্কার ঘটানো যেতে পারে তা নিয়ে মতামত জানাবে ওই কমিটি। দু’মাসের মধ্যে জমা দেবে রিপোর্ট।

    কারা রয়েছেন কমিটিতে

    কমিটির নেতৃত্বে রয়েছেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে রাধাকৃষ্ণণ। রাধাকৃষ্ণণ আইআইটি কানপুরের বোর্ড অফ গভর্নর্সের চেয়ারপার্সনও। কমিটির সদস্যরা হলেন, এইমসের প্রাক্তন ডিরেক্টর রণদীপ গুরেরিয়া, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদের উপাচার্য বিজে রাও, আইআইটি দিল্লির ডিন অফ স্টুডেন্টস  অ্যাফেয়ার্স আদিত্য মিত্তল, আইআইটি মাদ্রাজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন অধ্যাপক রামামূর্তি কে, শিক্ষামন্ত্রকের যুগ্মসচিব গোবিন্দ জয়সওয়াল এবং কর্মযোগী ভারতের বোর্ড সদস্য পঙ্কজ বনসল। ন্যাশনাল টেস্টিং এজেন্সির কর্মপদ্ধতিতে সংশোধন ঘটাতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা বৃহস্পতিবারই জানিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেই মতো গড়া হয়েছে কমিটি।

    আর পড়ুন: বাম দুর্গেও ফুটল পদ্ম, কেরল পদ্মময় হতে কত দেরি?

    শনিবারই কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে কেন্দ্রের তরফে। এনটিএ পরীক্ষা নেওয়ার পদ্ধতিতে কী কী সংশোধন ঘটানো যায়, তথ্য সংক্রান্ত নিরাপত্তা, পরীক্ষার সমগ্র পরিকাঠামোয় কী কী পরিবর্তন আনা যায়, তা নিয়ে রিপোর্ট দেবে ওই কমিটি। প্রসঙ্গত, পাবলিক প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতি রুখতে পাবলিক এগজামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪ লাগু করে কেন্দ্র। এই আইনের আওতায় দোষী ব্যক্তির ১০ বছরের জেলের পাশাপাশি এক কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। দুর্নীতি রুখতে তিন থেকে পাঁচ বছরের সাজার বিধানও রয়েছে আইনে। সংগঠিতভাবে নকল করার অপরাধে যুক্ত থাকলে হতে পারে পাঁচ থেকে ১০ বছরের জেল এবং ন্যূনতম ১ কোটি টাকা জরিমানা (NEET NET Row)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Sukanta Majumdar: “তৃণমূল নেতারা তো চরিত্রহীন-তোলাবাজ হবেন”, তোপ সুকান্তর

    Sukanta Majumdar: “তৃণমূল নেতারা তো চরিত্রহীন-তোলাবাজ হবেন”, তোপ সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচনে জেতার জন্য বালুরঘাটবাসীকে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তৃণমূলকে চোর ও কাটমানির দল বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। একইসঙ্গে বালুরঘাট পুরসভার চেয়ারম্যানকে চোর বলে কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী।

    পুর চেয়ারম্যানকে তোপ সুকান্তর (Sukanta Majumdar)

    সুকান্ত (Sukanta Majumdar) বলেন, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান নিজেকে নবাব মনে করেন। তিনি বালুরঘাটবাসীকে ঘোলা জল খাওয়ানোর নির্দেশ দিয়েছিলেন। তিনি তো চোর। এই চোরেদের নিজেদের সিংহাসন ছেড়ে দেওয়া উচিত। এক সংস্থার কাছ থেকে বকেয়া বিলের টাকা দেবার জন্য ১০ লক্ষ টাকা ঘুষ খেয়েছেন। এটা আমরা বলছি না, বলছেন সেই ঠিকাদার সংস্থার মালিক। নিজেরা নিজেদেরকে চোর প্রমাণিত করছে, আর ভোটেও এই ভাবে চুরি করার চেষ্টা করেছিল। এই পুরসভার  চেয়ারম্যান বালুরঘাটবাসীকে যে নোংরা, ঘোলা জল খাইয়েছে আমরাও সেই জল চেয়ারম্যানের বাড়িতে গিয়ে চেয়ারম্যানকে খাওয়াবো। ঠিকাদারের কাছে ১০ লক্ষ টাকা কাটমানি নেওয়া প্রসঙ্গে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, ওই ঠিকাদার মিথ্যা অভিযোগ করেছেন। তাঁর বিরুদ্ধে আমরা আইন অনুযায়ী নোটিস পাঠিয়েছি।

    আরও পড়ুন: মুর্শিদাবাদে স্কুল চলাকালীন পড়ুয়ার ব্যাগে মিলল আগ্নেয়াস্ত্র, আতঙ্ক

    তৃণমূল নেতারা তো চরিত্রহীন-তোলাবাজ হবেন

    এইদিকে দুর্গাপুরে স্বামীর চাকরি ফিরে পেতে তৃণমূল নেতাদের কুপ্রস্তাব প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, তৃণমূলের (Trinamool Congress) নেতারা এমন না করে তাহলে তৃণমূল নেতা কি করে হল। তৃণমূল নেতারা চরিত্রহীন হবে, লম্পট হবে, চোর হবে এইটা তো তৃণমূল নেতাদের চিহ্নিত করার বৈশিষ্ট্য। কুণাল ঘোষ এক বৈঠকে তোলাবাজি নিয়ে কাউন্সিলরদের সতর্ক করেছেন। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন,তৃণমূল তো তোলাবাজি করবেই। তৃণমূলের এক একজনের কাউন্সিলরদের সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। আমাদের এই ছোট শহরের বাসিন্দাদের যত  সম্পত্তি আছে, তত সম্পত্তি যোগ করলে কলকাতার এক একজন কাউন্সিলরদের সম্পত্তি আছে। রেজিনগর স্কুলে পিস্তল নিয়ে দাপিয়ে বেরাচ্ছে দুই ছাত্র। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন,গোটা রাজ্য তো এখন আগ্নেয়াস্ত্র বানানোর কুটির শিল্প হয়ে গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kanchanjungha Accident: কীভাবে ঘটল কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনা, কী বললেন মালগাড়ির সহকারী চালক?

    Kanchanjungha Accident: কীভাবে ঘটল কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনা, কী বললেন মালগাড়ির সহকারী চালক?

    মাধ্যম নিউজ ডেস্ক: কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনার (Kanchanjungha Accident) দায় প্রথম থেকেই মালগাড়ী ট্রেন চালকের দিকে চাপানো হয়েছে। রেলের তরফ থেকেও চালকের দিকেই আঙুল তোলা হচ্ছিল। এই সব কিছুর মধ্যে ‘যৌথ পর্যবেক্ষণ রিপোর্ট’ জমা দিয়েছে। রেলের নিয়ম অনুযায়ী কাগুজে সিগন্যাল পাওয়ারে ধীর গতিতে মালগাড়ি চালানোর কথা ছিল চালকের। কিন্তু ট্রেন দ্রুত গতিতে চলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। ঘটনার দিনে চালক এবং সহকারী চালকের মৃত্যু ঘটেছে বলে রেল জানালেও, পরে জানা গিয়েছে চালক মারা গিয়েছেন কিন্তু সহকারী চালক মনু কুমার এখনও বেঁচে আছেন। মনু জানিয়েছেন, “আমরা জানতামই না একই লাইনে আরও একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে।”

    কী বলেন সহকারী চালক (Kanchanjungha Accident)?

    সহকারী চালক মনু কুমার বলেছেন, “রেল লাইনে বাঁক ছিল। আর তাই দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি আমাদের নজরে আসেনি। ফলে সময় মতো ট্রেনে ব্রেক কষে দুর্ঘটনা (Kanchanjungha Accident) এড়ানো সম্ভব হয়নি। যেই ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে, তার ২০০ মিটার আগে লাইনটি বাঁক খেয়েছে। এদিকে আবার দুর্ঘটনার সময় পাশের ট্র্যাকে অন্য একটি ট্রেন যাচ্ছিল। এই সব মিলিয়ে দাঁড়িয়ে থাকা ট্রেনটি নজরে পড়েনি আমাদের। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি নজরে আসতেই জরুরি ব্রেক কষেছিলেন চালক। কিন্তু ব্রেকের গতি টেনে সামনের দিকে নিয়ে যায়।”

    আরও পড়ুনঃ চোপাড়ায় চা বাগান দখল করতে শ্রমিকদের লক্ষ্য করে গুলি তৃণমূল নেতার! আহত ২

    যৌথ রিপোর্ট অনুযায়ী বক্তব্য

    যদিও রেলের সেফটি কমিশনারের তদন্তকারী অফিসারেরা মনুর বক্তব্যের সত্যতা যাচাই করে দেখেছেন। তাঁর মানসিক পরিস্থিতি এবং শারীরিক চিকিৎসা বিষয়ে খতিয়ে দেখছেন। যৌথ রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, “নিয়ম অমান্য করে বেশি গতি নিয়ে চলায় এই দুর্ঘটনা (Kanchanjungha Accident) ঘটেছে।” কমিটির একজন চিফ লোকো ইন্সপেক্টর অবশ্য ভিন্ন মত জানিয়েছেন। তিনি বলেছেন, “ভোর থেকে অটোমেটিক সিগন্যাল খারাপ হওয়ায় এই গোটা সেকশনে ‘অ্যাবসোলুট ব্লক’ করা উচিত ছিল। একটা সময়ে এই লাইন দিয়ে একটি ট্রেনকেই পার করার অনুমতি দেওয়া উচিত ছিল।” রাঙ্গাপানি স্টেশন মাস্টার কাগুজে সিগন্যাল দিয়েছিলেন। প্রতি অটোমেটিক সিগন্যালে ১ মিনিট করে অপেক্ষা করতে হবে। গতিবেগ থাকবে ১০ কিমি প্রতি ঘণ্টা। তবে ট্রেনের গতি যেন ১৫ কিমির বেশি না হয়। এমনকী দুর্ঘটনাস্থল দিয়ে খুব ধীরে মালগাড়ি চালানোর কথা ছিল। কিন্তু গতি বেশি থাকায় দুর্ঘটনা ঘটেছে। তবে ইঞ্জিনিয়ারিং, সিগন্যালিং, মেকানিকাল এবং ট্রাফিক দফতরের বাকি আধিকারিকরা এই দুর্ঘটনার দায় চাপিয়েছেন মালগাড়ির মৃত চালকের ঘাড়েই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kerala Lok Sabha Election: বাম দুর্গেও ফুটল পদ্ম, কেরল পদ্মময় হতে কত দেরি?

    Kerala Lok Sabha Election: বাম দুর্গেও ফুটল পদ্ম, কেরল পদ্মময় হতে কত দেরি?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার কেন্দ্রে সরকার গড়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ (Kerala Lok Sabha Election)। অষ্টাদশ লোকসভায় নির্বাচন হয়েছিল ৫৪৩টি আসনে। তার মধ্যে এনডিএর ঝুলিতে পড়েছে ২৯৩টি আসন। এর মধ্যে আবার বিজেপি একাই পেয়েছে ২৪০টি কেন্দ্রের রাশ। অথচ এনডিএকে মাত দিতে কীই না করেছেন বিরোধীরা!

    মোদির রেকর্ড (Kerala Lok Sabha Election)

    পদ্ম বিরোধী ২৬টি রাজনৈতিক দল জোট বেঁধেছে। জোটের নাম ‘ইন্ডি’। তার পরেও বল্গাহীনভাবে এগিয়েছে এনডিএর জয়যাত্রা। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন বিজেপির নরেন্দ্র মোদি (Kerala Lok Sabha Election)। যে রেকর্ড ছিল কেবলমাত্র দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর। আজ পদ্ম পার্টি যে রেকর্ড গড়েছে, তা ছুঁতে পারেননি প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও। কংগ্রেস তাঁকে সব চেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রী বলে মনে করত। মোদির এই সাফল্যকে অবশ্য ছোট করে দেখছে কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টিগুলি।

    বামদুর্গেও পদ্ম

    ২০১৪ এবং ২০১৯ সালের নির্বাচনের পর এবার এই ২০২৪ সালের নির্বাচনে আরও একটি রেকর্ড গড়েছে গেরুয়া পার্টি। সেটি হল বামদুর্গ বলে খ্যাত কেরলেও এবার ফুটেছে পদ্ম। আরব সাগরের তীরের এই রাজ্যে লোকসভা আসন রয়েছে ২০টি। এই আসনগুলির মধ্যে একটিতে এবার পদ্ম ফুটিয়েছেন বিজেপি প্রার্থী সুরেশ গোপী। কেরলে দীর্ঘকাল যাবৎ বিজেপি- বিরোধী প্রচার চালিয়ে গিয়েছে কংগ্রেস এবং কমিউনিস্ট। তার পরেও সুরেশ পেয়েছেন চার লাখের কিছু বেশি ভোট। তিনি জয়ী হয়েছেন ৭৪ হাজার ভোটে। ত্রিশূর কেন্দ্রে জিতেছেন তিনি। তিনি পেয়েছেন ৩৭.৮ শতাংশ ভোট। ৩১ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন বাম প্রার্থী। কংগ্রেস পেয়েছে ৩০.১ শতাংশ ভোট। ২০০৪ সালে কেরলে জিতেছিলেন এনডিএ পার্টি। তখন কেরল কংগ্রেস ছিল এনডিএতে। তার পর এতদিন পরে রাজ্যে ফের ফুটল পদ্ম।

    আর পড়ুন: ‘কথা’ রাখলেন, মুখ্যমন্ত্রী হয়েই অন্ধ্রপ্রদেশ বিধানসভায় ফিরলেন চন্দ্রবাবু

    বামদুর্গ কেরলে ক্রমেই বাড়ছে বিজেপির ভোট। ত্রিশূরে যে কেবল বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন, তাই নয়, থিরুভানন্তপুরমে দ্বিতীয় হয়েছেন পদ্ম-প্রার্থী। এই কেন্দ্রে কংগ্রেসের শশী থারুরের বিরুদ্ধে লড়ে মাত্র ১৬ হাজার ৭৭ ভোটে হেরেছেন বিজেপির রাজীব চন্দ্রশেখর। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কেরলে বিজেপি পেয়েছিল ১৫.৫৬ শতাংশ ভোট। পাঁচ বছর পরে এবার সেই ভোটের হার বেড়ে হয়েছে ১৯.২৪ শতাংশ। ভোট কমেছে কংগ্রেস এবং কমিউনিস্টের। লোকসভা নির্বাচনের ফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, কেরলের ১১টি বিধানসভা কেন্দ্রে প্রথম হয়েছে বিজেপি। রাজ্যের আটটি কেন্দ্রে দ্বিতীয় স্থানে রয়েছে গেরুয়া পার্টি।

    আরব সাগরের তীরের এই রাজ্য পদ্মময় হতে কী খুব বেশি দেরি আছে (Kerala Lok Sabha Election)?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Indian Railways: যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা! রিজার্ভেশন সিট দখল করলে টিটিই এসে খালি করে দেবে, জানুন নিয়ম

    Indian Railways: যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা! রিজার্ভেশন সিট দখল করলে টিটিই এসে খালি করে দেবে, জানুন নিয়ম

    মাধ্যম নিউজ ডেস্ক: যাত্রী সুবিধার্থে এবার এক দারুন উদ্যোগ নিল ভারতীয় রেল (Indian Railways)। এবার থেকে আর ট্রেনে নিজের সংরক্ষিত সিটে (Reservation Seat) বসা নিয়ে দুর্ভোগ পোহাতে হবেনা। সম্প্রতি রেলের তরফে জানানো হয়েছে, যদি কারও কনফার্ম রিজার্ভেশন টিকিটে অন্য কেউ এসে বসে, তাহলে একেবারে টিটিই(TTE) এসে ওই সিট খালি করে দেবেন। কেবল আপনাকে একটি মেসেজ করতে হবে। মেসেজে কীভাবে করতে হবে, তাও স্পষ্ট করে দিয়েছে রেল কর্তৃপক্ষ।

    কী জানিয়েছে রেল? (Indian Railways)

    রেলের তরফে জানানো হয়েছে, যদি কারও কনফার্ম রিজার্ভেশন টিকিটে (Reservation Seat) অন্য কেউ এসে বসে, তাহলে মেসেজে ইংরেজি বড় অক্ষরে কেবল SEAT লিখুন। কিছুটা স্পেস দিয়ে PNR নম্বর, স্পেস কোচ নম্বর, সিট নম্বর এবং তারপর OCCUPIED BY UNKNPWN PASSENGER লিখে পাঠিয়ে দিন ১৩৯ নম্বরে। ১৩৯ নম্বরে মেসেজ পাঠানোর পরই টিই নিজে আসবেন এবং আপনার সিট খালি করে দেবেন। এরপর আপনি আপনার সিটে বসে স্বচ্ছন্দে যেতে পারবেন। এছাড়া ট্রেনে অন্য কোনও সমস্যা বা সাহায্যের প্রয়োজন হলেও এই নম্বরে মেসেজ করে জানাতে পারেন বলে রেলের তরফে জানানো হয়েছে। 
    তবে কেবল মেসেজ নয়, ১৩৯ নম্বরে ফোনও করেও ট্রেন সম্পর্কিত যে কোনও তথ্য, পিএনআর স্টেটাস এবং টিকিট মিলছে কি না, তাও জানা যাবে। এছাড়া ট্রেন কোন স্টেশনে রয়েছে, কখন কোন স্টেশনে ঢুকবে, পিএনআর নম্বর দিয়ে সেটাও জানা যাবে। এমনকি রিজার্ভেশন সম্পর্কিত তথ্যও পাওয়া যাবে।

    আরও পড়ুন: রেশন দুর্নীতিতে ১০ হাজার কোটি টাকার কেলেঙ্কারি! আদালতে নয়া তথ্য ফাঁস ইডির

    কেন এই সিদ্ধান্ত? 

    মাঝেমধ্যেই রেলের (Indian Railways) যাত্রীদের একাংশ অভিযোগ করেন যে তাঁদের রিজার্ভ করা সিটে অন্য কোনও ব্যক্তি জবরদখল করে বসে রয়েছেন। সেই যাত্রীকে সেখান থেকে তুলতে গিয়ে গন্ডগোল, হাতাহাতি-মারামারিতে পর্যন্ত জড়িয়ে পড়ার খবর মেলে। কনফার্ম টিকিট (Reservation Seat) থাকা সত্বেও প্রায়শই এই প্রকট সমস্যার সম্মুখীন হন একটি বড় অংশের যাত্রী। তাই এবার যাত্রী সুবিধার্থে এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Uttar Dinajpur: চোপাড়ায় চা বাগান দখল করতে শ্রমিকদের লক্ষ্য করে গুলি তৃণমূল নেতার! আহত ২

    Uttar Dinajpur: চোপাড়ায় চা বাগান দখল করতে শ্রমিকদের লক্ষ্য করে গুলি তৃণমূল নেতার! আহত ২

    মাধ্যম নিউজ ডেস্ক: চা বাগান দখলকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ। পুলিশের সামনে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন দুজন স্থানীয় ব্যক্তি। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার চোপড়ার নীচাখালি গ্রামের ডানকান-এর আনারকলি চা বাগানে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় চোপড়া থানার পুলিশ। এরপর আহতদের চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়েছে। তৃণমূল নেতার দৌরাত্ম্যে সরব হয়েছেন এলাকাবাসী।

    কীভাবে ঘটল ঘটনা (Uttar Dinajpur)?

    স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৭০ বিঘার এই আনারকলি চা বাগান (Uttar Dinajpur) লাভজনক না হওয়ায় বেশ কয়েকবছর আগে বাগান ছেড়ে চলে যায় ‘ডানকান’ সংস্থা। চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যার মধ্যে পড়েছিলেন বাগানের শ্রমিকরা। শ্রমিকরা তাই বাগানের একাংশে চাষ করে কোনক্রমে সংসার চালাচ্ছিলেন। বেশ কিছুদিন ধরে এই বাগান নিজেদের কব্জায় আনতে সক্রিয় হয়ে ওঠেন চোপড়া ব্লকের ভবানীপুর এলাকার তৃণমূল নেতা হাসিবুল ইসলাম সহ তাঁর সঙ্গীরা। হাসিবুল ইসলাম স্থানীয় দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। বাগানের শ্রমিকদের উচ্ছেদ করতে চাইলে দুই পক্ষের মধ্যে বিবাদ বাঁধে। বিবাদ মেটাতে চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের বাড়িতে সালিশী সভা বসলেও তাতে কোনও সমাধান সূত্র মেলেনি। এরপর শনিবার সকালে হাসিবুল ইসলামের সহযোগিরা বাগান দখল করতে এলে, বাগান দখলে থাকা শ্রমিকরা তাঁদের বাধা দেন। শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ। এরপর চলে গুলি।

    আরও পড়ুনঃ শিয়ালদায় আরও তিনটি প্ল্যাটফর্ম থেকে চলবে ১২ কামরার ট্রেন, উঠতে পারবেন হাজারেরও বেশি যাত্রী

    আহত শ্রমিকদের বক্তব্য

    আহত শ্রমিক হামিদুল ইসলাম অভিযোগ করে বললেন, “পুলিশের উপস্থিতিতেই হাসিবুলের লোকজন আমাদের উপর গুলি চালিয়েছেন। স্থানীয় (Uttar Dinajpur) পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।” আক্রান্ত আনোয়ারা আরও বলেন, “তৃণমূল নেতা হাসিবুল, শাহিন, সামসুল সকলে মিলে আমাদের উপর পাথর, ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন। বাগানের মালিক কোম্পানি অনেকদিন আগে চলে গিয়েছে, আমরা কোনও ক্রমে কাজ করে খাচ্ছিলাম। কিন্তু এটাই তৃণমূলের গুন্ডাদের সহ্য হচ্ছিল না। ওঁরা এসে গুলিও করেছেন।” ঠিক এরপর থেকেই পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে সরব হন স্থানীয় চা শ্রমিকেরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share