Tag: Bengali news

Bengali news

  • US Student Visa: রেকর্ড সংখ্যক ভারতীয় পড়ুয়াকে এবছর স্টুডেন্ট ভিসা দেওয়ার পথে আমেরিকা!

    US Student Visa: রেকর্ড সংখ্যক ভারতীয় পড়ুয়াকে এবছর স্টুডেন্ট ভিসা দেওয়ার পথে আমেরিকা!

    মাধ্যম নিউজ ডেস্ক: গত বছরে মার্কিন কনস্যুলেন্ট রেকর্ড ১ লাখ ৪০ হাজার স্টুডেন্ট ভিসা (US Student Visa) ইস্যু করেছিল ভারতীয় পড়ুয়াদের জন্য। চলতি বছরে এই সংখ্যা আরও ছাপিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, বৃহস্পতিবারই ইউএস মিশন ভারতে অষ্টম বার্ষিকী স্টুডেন্ট ভিসা দিবস পালন করেছে। এই অনুষ্ঠানটি নয়াদিল্লি, চেন্নাই, হায়দরাবাদ, কলকাতা এবং মুম্বইয়ে অনুষ্ঠিত হয়। সেখানে হাজির ছিলেন বিভিন্ন মার্কিন কনস্যুলার এবং স্টুডেন্ট ভিসা আবেদনকারীরা। সকাল থেকেই রাজধানী দিল্লিতে মার্কিন দূতাবাসে ব্যাপক লাইন দেখা যায়। আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলিতে প্রচুর সংখ্যক ভারতীয় পড়তে যান।

    ভারপ্রাপ্ত কনস্যুলার জেনারেল সৈয়দ মুজতবা আন্দ্রাবি কী জানালেন

    নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত কনস্যুলার জেনারেল সৈয়দ মুজতবা আন্দ্রাবি জানিয়েছেন, ভারতবর্ষ হল সেই সমস্ত দেশগুলির মধ্যে অন্যতম যেখান থেকে সব থেকে বেশি পড়ুয়া আমেরিকায় পড়তে যায়। গত বছরে এনিয়ে আমরা রেকর্ড (US Student Visa) স্পর্শ করতে পেরেছি, যখন ভারতের এক লাখ চল্লিশ হাজার পড়ুয়া আমেরিকাতে পড়তে যাওয়ার জন্য স্টুডেন্ট ভিসা নিয়েছেন। এই বছরে এই সংখ্যা আরও বাড়তে চলেছে। জানা গিয়েছে, ২০২৩ সালের স্টুডেন্ট ভিসা ২০১৮, ২০১৯ ও ২০২০ সালের মোট স্টুডেন্ট ভিসাকেও ছাপিয়ে গিয়েছে। সৈয়দ মুজতবা আন্দ্রাবি আরও জানিয়েছেন, আমেরিকাতে সাধারণত জুন মাসে পড়ুয়াদের গ্রীষ্মকালীন সেশন শুরু হয়। তবে চলতি বছরে তা মে মাস থেকেই শুরু করা হবে। এটি অগাস্টের শেষ পর্যন্ত চলবে। জানা গিয়েছে, এমন সিদ্ধান্তের কারণ শুধুমাত্র বেশি সুযোগ দেওয়ার জন্যই। যাতে আরও অধিক সংখ্যক ছাত্রছাত্রীর সুযোগটা নিতে পারে।

    প্রত্যেক পড়ুয়া ভারতের জন্য একজন রাষ্ট্রদূত 

    ভারতীয় ছাত্রদের প্রশংসা করে আন্দ্রাবি আরও জানিয়েছেন, প্রত্যেক পড়ুয়া ভারতের জন্য একজন রাষ্ট্রদূত। একসঙ্গে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্ককে এভাবেই এগিয়ে নিয়ে চলেছে। জানা গিয়েছে, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ২ লাখ ৭০ হাজার ভারতীয় পড়ুয়া (US Student Visa) রয়েছেন, মোট আন্তর্জাতিক ছাত্রদের নিরিখে এই সংখ্যা এক চতুর্থাংশেরও বেশি। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের সাড়ে চার হাজারেরও বেশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভারতীয় পড়ুয়ারা পাঠ নেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Climate Change: রাষ্ট্রসঙ্ঘের জলবায়ু সম্মেলন নভেম্বরে, মতানৈক্য অর্থায়ন নিয়ে

    Climate Change: রাষ্ট্রসঙ্ঘের জলবায়ু সম্মেলন নভেম্বরে, মতানৈক্য অর্থায়ন নিয়ে

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রসঙ্ঘের জলবায়ু সম্মেলন (Climate Change) শুরু হবে আর ঠিক পাঁচ মাস পরে (COP29 Summit)। তবে এখনও পর্যন্ত বৈশ্বিক অর্থায়ন বিলের সাইজ কী হবে, তা নিয়ে সহমত পোষণ করতে পারেনি বিশ্বের বিভিন্ন দেশ। অথচ জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় এই অর্থের প্রয়োজন দরিদ্র দেশগুলির।

    সিওপি ২৯ জলবায়ু আলোচনা (Climate Change)

    জলবায়ু পরিবর্তন সংক্রান্ত এই সম্মেলন এবার হবে আজারবাইজানে। সেখানেই হবে সিওপি ২৯ (COP29 Summit) জলবায়ু আলোচনা। সিওপি হল রাষ্ট্রসঙ্ঘের বার্ষিক জলবায়ু সভা। ১৯৯২ সালে রিও আর্থ সম্মেলনে একটি বহুপাক্ষিক চুক্তি স্বাক্ষর করে রাষ্ট্রসংঘের ১৫৪টি দেশ। প্রতিবছর এই সম্মেলন হয় বিশ্বের বিভিন্ন দেশে। এবার সম্মেলন হবে আজারবাইজানে, নভেম্বর মাসে। সম্মেলনে প্রায় ২০০টি দেশকে বার্ষিক অর্থায়নের লক্ষ্যে সহমত পোষণ করতে হবে। এই অর্থেই দরিদ্র দেশগুলিকে সাহায্য করা হয়। যাতে তারা নির্গমণ কমাতে পারে, সহযোদ্ধা হতে পারে তপ্ততর বিশ্বের হাত থেকে বিশ্ববাসীকে বাঁচাতে (Climate Change)।

    প্রাথমিক কথাবার্তা জার্মানির বনে

    এই তহবিলের (COP29 Summit) নয়া লক্ষ্যমাত্রা বছরে প্রায় ১০০ বিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালে ধনী দেশগুলি এই খাতে অর্থ দান করার অঙ্গীকার করেছিল। যদিও সেই লক্ষ্য পূরণ হয়েছে দু’বছর পরে। নভেম্বরের এই সম্মেলনের আগে প্রাথমিক কথাবার্তা হয়েছে চলতি সপ্তাহে, জার্মানির বনে। তবে অর্থায়নের বিষয়ে সেখানে উল্লেখযোগ্য কোনও আলোচনা হয়নি। এই আলোচনা শেষ হয়েছে বৃহস্পতিবার। সেখানেও অর্থায়নের বিষয়ে ঐক্যমতে পৌঁছতে পারেনি বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলি।

    আরও পড়ুন: তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ বাদল অধিবেশনেই! কবে জানেন?

    ঝুঁকিপূর্ণ জলবায়ুর দেশগুলির (COP29 Summit) তরফে জানানো হয়েছে, জলবায়ু অর্থায়নে বিত্তশালী দেশগুলি অতীতের বকেয়া দিতে দেরি করছে। অথচ সামরিক কিংবা যুদ্ধের খাতে তারা অর্থায়ন করছে দ্রুত। কার্বন ডাই অক্সাইড নির্গমণ এনার্জি সোর্সে ভর্তুকিও দিচ্ছে কোটি কোটি। দক্ষিণ আফ্রিকার তরফে জলবায়ু নিয়ে বিভিন্ন আলোচনায় যোগ দেন পেমি গ্যাসেলা। অর্থায়ন নিয়ে মোক্ষম প্রশ্নটি ছুড়ে দিয়েছেন তিনি। বলেন, “যদি অর্থায়ন না হয়, তাহলে আপনি সামনের দিকে এগোবেন কীভাবে?” তিনি জানান, তাঁর দেশ অনেক উন্নয়নশীল দেশের মতো, যারা অর্থনৈতিক সাহায্য ছাড়া দ্রুত নির্গমণ কমাতে পারে না (Climate Change)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Murshidabad: ছাত্রীকে ‘কপালে তিলক’ ও ‘গলায় মালা’ নিয়ে স্কুল প্রবেশে নিষেধাজ্ঞা! শোরগোল রঘুনাথগঞ্জে

    Murshidabad: ছাত্রীকে ‘কপালে তিলক’ ও ‘গলায় মালা’ নিয়ে স্কুল প্রবেশে নিষেধাজ্ঞা! শোরগোল রঘুনাথগঞ্জে

    মাধ্যম নিউজ ডেস্ক: কপালে তিলক’, ‘গলায় মালা’ নিয়ে স্কুলে প্রবেশ করতে বারণ করেছেন স্কুলের শিক্ষিকারা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয়ে। তীব্র প্রতিবাদ জানিয়ে খোল-করতাল বাজিয়ে নাম সংকীর্তনের মাধ্যমে স্কুল গেটের সামনে বিক্ষোভ দেখালেন ইসকনের ভক্তবৃন্দরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। এই প্রেক্ষিতে স্কুলে এই নিষেধাজ্ঞার ঘটনায় শোরগোল পড়েছে।

    ছুটির আগেই নিষেধাজ্ঞা করা হয় (Murshidabad)!

    মুর্শিদাবাদ (Murshidabad) জেলার রঘুনাথগঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয়ে গরমের ছুটি পড়ার আগে, এই স্কুলের কয়েকজন শিক্ষিকা, অষ্টম শ্রেণীর ছাত্রী অনু মন্ডলকে তিলক পরে স্কুলে আসাতে বারণ করেছিলেন। তখন ছাত্রী এই ব্যাপার নিয়ে অতটা ভাবেনি, কারণ ঠিক পরের দিন থেকেই স্কুলে গরমের ছুটি শুরু হয়ে গিয়েছিল। এইবার ছুটি শেষ হওয়ার পর গতকাল বৃহস্পতিবার আবার যখন ওই ছাত্রী স্কুলে প্রবেশ করে, তখন পুনরায় কয়েকজন শিক্ষিকা তাকে বলে, “তোমাকে তিলক কেটে আসতে মানা করা সত্ত্বেও কেন তুমি তিলক কেটে এসেছো? এগুলি স্কুল ড্রেসের সঙ্গে মানায় না।” অবশেষে ছাত্রী, স্কুলের দিদিমণিকে উদ্দেশ্য করে জানতে চায়, “কী কারণে তিলক কেটে আসা যাবে না? কারণ খাতায় লিখে দিতে হবে আপনাদের।”

    ছাত্রীর বক্তব্য

    স্কুলের ছাত্রী অনু মণ্ডল বলে, “স্কুলের (Murshidabad) দিদিমণিকে আমি জানাই, আমার বাবা-মা তিলক কেটে স্কুলে আসতে বলেছেন, সেই কারণে আমি এসেছি। কিন্তু স্কুলে আমার উপর ফতোয়া জারি করায়, বিষয়টি বাড়িতে গিয়ে বাবা-মাকে জানাই। কিন্তু আমাকে একপ্রকার স্কুল থেকে ভয় দেখানো হয়েছে। স্কুলের ড্রেসের সঙ্গে তিলক কাটা যাবে না বলে হুমকিও দেওয়া হয়েছিল। আমি ভীষণ ভয় পেয়েছি।” ফলে এতে এলাকায় চাঞ্চাল্য তৈরি হয়। তীব্র প্রতিবাদ জানিয়ে, খোল-করতাল বাজিয়ে, নাম সংকীর্তনের মাধ্যমে স্কুল গেটের সামনে বিক্ষোভ দেখান ইসকনের ভক্তবৃন্দরা।

    আরও পড়ুন: কোচবিহারে আক্রান্ত নেতা-কর্মীদের পাশে থেকে তৃণমূলকে কড়া হুঁশিয়ারি নিশীথের

    প্রধান শিক্ষিকার বক্তব্য

    স্কুলের (Murshidabad) প্রধান শিক্ষিকার কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমার জানা নেই ঠিক কোন শিক্ষিকা এইরকম নিষেধাজ্ঞা জারি করেছেন। আমি এ বিষয়ে জিজ্ঞাসা করব, তিলক-মালা কেন পরতে বারণ করা হল।” পরবর্তীতে স্কুলের পক্ষ থেকে ওই ছাত্রীকে জানানো হয়, তিলক কেটে স্কুলে আসতে পারে, এক্ষেত্রে কেউ বারণ করবে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sunderbans Mangrove Forests: ৫ লাখেরও বেশি ম্যানগ্রোভ চারা রোপণ! সুন্দরবনের রক্ষক দৃষ্টিহীন আকুল

    Sunderbans Mangrove Forests: ৫ লাখেরও বেশি ম্যানগ্রোভ চারা রোপণ! সুন্দরবনের রক্ষক দৃষ্টিহীন আকুল

    মাধ্যম নিউজ ডেস্ক: সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যকে (Sunderbans Mangrove Forests) বাঁচাতে ১৯ বছর ধরে উদ্যোগী আকুল বিশ্বাস। তিনি একজন অন্ধ মানুষ। ২০০৫ সাল থেকে রোপণ করেছেন ৫ লাখেরও বেশি ম্যানগ্রোভের চারা। গড়ে তুলেছেন ‘ঝড়খালি সবুজ বাহিনী’। যেখানে ২০০-রও বেশি মহিলা নিয়োজিত রয়েছেন ম্যানগ্রোভ অরণ্যকে বাঁচাতে। সারা পৃথিবীতে মাথাচাড়া দিয়ে উঠেছে বিশ্ব উষ্ণায়নের সমস্যা। এরপরে ব্যাপকভাবে বনাঞ্চল নিকেশের কাজও পরিবেশের ভারসাম্যকে নষ্ট করছে। ঠিক এই আবহে সুন্দরবনের মানুষদের এমন পরিবেশ আন্দোলন সত্যিই প্রশংসার দাবি রাখে। ‘ঝড়খালি সবুজ বাহিনী’র অন্যতম সদস্য কল্পনা সর্দারের মতে, ‘‘অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে চারা গাছ রোপন করা হয়। প্রতিটি সদস্য প্রায় দু’ঘণ্টা করে সময় দেন এবং ২০০ থেকে ২৫০টি চারা রোপন করা হয়।’’ কল্পনা সর্দার নিজেও ২০২১ সাল থেকে ‘ঝড়খালি সবুজ বাহিনী’র সদস্য। তিনি নিজের হাতে কয়েক হাজার ম্যানগ্রোভ চারা রোপন করেছেন বলে জানিয়েছেন।

    ২৩ গ্রামে শাখা রয়েছে ‘ঝড়খালি সবুজ বাহিনী’র  

    ‘ঝড়খালি সবুজ বাহিনী’ ২৩টি গ্রাম জুড়ে তাদের শাখা বিস্তার করেছে। সংস্থার প্রধান আকুল বিশ্বাসের মতে, ‘‘এমন বনাঞ্চল বৃদ্ধির কাজের ফলে বন্যা এবং ঘূর্ণিঝড় অনেকটাই প্রতিরোধ করতে পেরেছি আমরা।’’ প্রসঙ্গত, ম্যানগ্রোভ অরণ্য ঘূর্ণিঝড়ের সময় প্রাকৃতিক বাঁধ হিসেবে কাজ করে। নদীর বাঁধগুলিকে সুরক্ষিত রাখে (Sunderbans Mangrove Forests)। কারণ তাদের শিকড় একেবারে মাটির নিচে থাকে। ভূমিধসকে প্রতিরোধ করে।

    প্রথমে বাচ্চাদের নিয়ে কাজ শুরু করেন আকুল বিশ্বাস

    প্রসঙ্গত, সুন্দরবনের এই অঞ্চলে বেশিরভাগ মানুষই তফশিলি সম্প্রদায়ের এবং তাঁরা ১৯৫৭ সাল থেকে এখানে উদ্বাস্তু হয়ে বসতি গড়েছেন। আকুল বিশ্বাস বলেন, ‘‘আমাদের পূর্বপুরুষরা ১৯৫২ সালেই খুলনা থেকে ভিটেমাটি ছাড়া হয়েছিলেন এবং বিভিন্ন শরণার্থী শিবিরে ঘোরার পরে ১৯৫৭ সালে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধান চন্দ্র রায় আমাদের এখানে বসতি গড়তে দিয়েছিলেন।’’ প্রসঙ্গত, ম্যানগ্রোভ অরণ্যের চারা রোপনের এমন কাজ আকুল বিশ্বাসরা ২০০৫ সাল থেকেই করছেন অর্থাৎ ১৯ বছর ধরে তাদের এই কাজ চলছে। সে সময়ে কয়েকজন বাচ্চাকে নিয়ে বিদ্যাধরী নদীর ধারে তিনি এই কাজ শুরু করেন এরপরে ধাপে ধাপে তাঁর সংস্থার সদস্য সংখ্যা বাড়তে থাকে।

    স্থানীয় এক গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জন মন্ডল কী জানালেন 

    ‘ঝড়খালি সবুজ বাহিনী’র প্রচেষ্টাতে ২০২১ সালে ঘূর্ণিঝড় ইয়াস বিপর্যয় অনেকটাই হালকা হয়েছে। কারণ ম্যানগ্রোভ চারা রোপনের ফলে কোনও রকমের বাঁধ ভাঙেনি এবং উপকূলীয় গ্রাম প্লাবিত হয়নি স্থানীয় অঞ্চলটির। স্থানীয় এক গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জন মন্ডল জানিয়েছেন, ‘ঝড়খালি সবুজ বাহিনী’র প্রচেষ্টায় ১০০ হেক্টর জায়গা জুড়ে ৫ লাখেরও বেশি ম্যানগ্রোভ চারা (Sunderbans Mangrove Forests) রোপন করা হয়েছে। প্রসঙ্গত, সুন্দরবনের এই বনাঞ্চল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তৃত রয়েছে ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে। এর মধ্যে ভারতে রয়েছে ২,১০৭ বর্গ কিলোমিটার। 

    আয়ারল্যান্ডের একটি এনজিও-এর সঙ্গে চুক্তি

    কলকাতা থেকে ১০৯ কিলোমিটার দূরে অবস্থিত সুন্দরবনে প্রবেশ খুব সহজে করা যায় না। যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট অনুন্নত। জানা গিয়েছে, সম্প্রতি ‘ঝড়খালি সবুজ বাহিনী’র সঙ্গে আয়ারল্যান্ডের একটি এনজিও ‘টাইগার উইডোস অর্গানাইজেশনে’র চুক্তি হয়েছে। এ নিয়ে আকুল বিশ্বাস জানিয়েছেন, তাঁরা যদি স্থানীয় মহিলাদের কিছু জীবিকার সহায়তা দিতে পারেন, তাহলে আরও বেশি পরিবেশ রক্ষার কাজ করতে মহিলারা উৎসাহিত হবেন এবং এর ফলে সুন্দরবনও বাঁচবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • West Bengal Polls Result 2024: আসন বাড়লেও তৃণমূল স্তরে জমি হারাচ্ছে শাসক, বাড়ছে বিজেপি

    West Bengal Polls Result 2024: আসন বাড়লেও তৃণমূল স্তরে জমি হারাচ্ছে শাসক, বাড়ছে বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: অষ্টাদশ লোকসভা নির্বাচনে (West Bengal Polls Result 2024) এক ধাক্কায় তৃণমূলের আসন বেড়েছে ৭টি। ২২ থেকে ২৯ হয়েও ভোটের নিরিখে বিচার করলে পশ্চিমবঙ্গের বিধানসভার আসন বিন্যাসে অনেকটাই জমি হারিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে ৬টি লোকসভা আসন হারিয়েও বিধানসভার নিরিখে অগ্রগতি হয়েছে বিজেপির। লোকসভার লড়াইয়ে কোন বিধানসভা থেকে কে লিয়ে পেয়েছে, সেই তথ্য যদি বিশ্লেষণ করা যায় তাহলে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ২৯৪ সদস্যের রাজ্য বিধানসভায় শাসকপক্ষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির ব্যবধান অনেকটাই কমেছে। লোকসভার ফলাফল অনুযায়ী খাতা খুলেছে বামেদের। অন্যদিকে ২০২১ এর লড়াইয়ে একটি আসন জিতেছিল আইএসএফ তারা লোকসভা ভোটে লিডার নিরিখে এবার কিন্তু ফের শূন্য হয়ে গিয়েছ।

    ২০১৬-র পর বদলেছে বঙ্গের রাজনৈতিক মানচিত্র

    ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল ২১১ টি কেন্দ্রে জয়ী হয়েছিল। তখন কংগ্রেস ৪৪ টি, বামেরা ৩২ টি আসন জিতেছিল। বিজেপি ছিল ৩ বিধায়কের দল। অথচ পাঁচ বছর পর ২০২১ এর বিধানসভা নির্বাচনে ভোটের চিত্রটা পুরোপুরি বদলে যায়। বাম, কংগ্রেস শূন্য হয়ে যায়। বিজেপির ৭৭ টি আসনে জয়ী হয়ে প্রধান বিরোধী দল হয়ে ওঠে। অন্যদিকে সরকার গড়ে তৃণমূল কংগ্রেস। অথচ ২০১৯ এর লোকসভা ভোটে রাজ্যের ৪২ টি আসনের মধ্যে তৃণমূল ২২টি, বিজেপি ১৮ টি ও কংগ্রেস দুটিতে জিতেছিল।

    আরও পড়ুন: তৃণমূলের আট মন্ত্রী হেরেছেন নিজের বিধানসভা কেন্দ্রে! কী বলছে দল?

    ওই নির্বাচনের প্রেক্ষিতে এ রাজ্যের তৃণমূল এগিয়েছিল ১৬৪ টি, বিধানসভা আসনে বিজেপি এগিয়েছিল ১২১ আসনে। কংগ্রেস ৯টি বিধানসভা আসন থেকে লিড পেলেও বামেরা নেমে গিয়েছিল শূন্যতে। তখনই বোঝা গিয়েছিল রাজ্যে বিজেপি এগোচ্ছে বাম কংগ্রেস ক্রমশই পিছচ্ছে। ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়ে বিজেপি ক্ষমতায় আসবে এই আশা থকলেও মুখ্যমন্ত্রীর মুখের অভাব ভুগিয়েছিল বিজেপিকে।

    বাম কংগ্রেসের দুর্দশা কাটছে না  (West Bengal Polls Result 2024)

    এবারের লোকসভা নির্বাচনে ২৯ টি কেন্দ্রে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। ২০১৯ এর নির্বাচনে বিজেপির ১৮টি আসন কমে এবার হয়ে গেছে ১২। অন্যদিকে ২১ এর বিধানসভা ভোটে শূন্য হয়ে যাওয়া কংগ্রেস জিতে নিয়েছে ফের একটি আসন। তবে তাৎপর্যপূর্ণভাবে বহরমপুর আসনটি হারিয়েছেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। এই কেন্দ্রে হেরে যাবেন তিনি, অনেকেই কল্পনা করতে পারেননি। এবারের নিরিখে বিজেপি ৯০ টি আসনে এগিয়ে আছে। কংগ্রেস ১১ টিতে এবং সিপিএম একটি আসনে এগিয়ে আছে। এবং সবাইকে পেছনে ফেলে  (West Bengal Polls Result 2024) ১৯২ টি বিধানসভা আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Parthenium: দিনে দিনে বিপজ্জনক হয়ে উঠছে বাড়িরই আশপাশে গজিয়ে ওঠা ‘পার্থেনিয়াম’

    Parthenium: দিনে দিনে বিপজ্জনক হয়ে উঠছে বাড়িরই আশপাশে গজিয়ে ওঠা ‘পার্থেনিয়াম’

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘পার্থেনিয়াম’ (Parthenium) নামটির সঙ্গে অনেকেই পরিচিত। এটি আসলে একটি মারণ উদ্ভিদ। এই আগাছা কেড়ে নিতে পারে গবাদি পশু, এমনকী মানুষের জীবন। যে কোনও প্রতিকূল পরিবেশে বাঁচতে সক্ষম এই উদ্ভিদ। রাস্তার চারপাশে, বিশেষ করে গ্রাম্য এলাকায় এই উদ্ভিদ বেশি চোখে পড়ে।

    কিন্তু আগাছাটি অত্যন্ত ভয়ংকর। গবাদি পশু চরানোর সময় গায়ে লাগলে পশুর শরীর ফুলে যায়। এছাড়াও তীব্র জ্বর, বদহজম সহ নানা রোগে আক্রান্ত হয় সেই পশু। আর পশুর পেটে গেলে কেমন বিষক্রিয়া হতে পারে? এই গাছের বীজটিই সাধারণত বিষক্রিয়া ঘটায়। এই গাছ ৩ থেকে ৪ মাস বাঁচে। আর এই সময়ের মধ্যেই ২৫ হাজারের বেশি বীজের জন্ম দিতে সক্ষম। এই বীজ এতটাই ছোট যে মানুষের জুতোর নিচে চাপা পড়ে, গাড়ির চাকা, প্রভৃতির মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়তে সক্ষম। জমির পাশে হয়ে থাকা এই আগাছাগুলি ফসলের সঙ্গে, সেচের জলের সঙ্গে, এমনকী বাতাসের সঙ্গেও ছড়িয়ে পড়ে।

    কেন পার্থেনিয়াম এত বিষাক্ত? (Parthenium)

    পার্থেনিয়ামে রয়েছে Sesquiterpene Lactones নামক এক টক্সিন বিষ, যা মানুষ সহ অন্যান্য পশুপাখি, বিশেষ করে গবাদি পশুদের জন্য ক্ষতিকর। যেসব জমির পাশে এই গাছ জন্মায়, সেই সব জমিতে ফসলের উৎপাদন প্রায় চল্লিশ শতাংশ কমিয়ে দিতে সক্ষম এই বিষাক্ত গাছ। যেসব মাঠে এই পার্থেনিয়াম গাছ দেখা যায়, সেই সব মাঠে গবাদি পশু চরানো হলে সেসব পশুর মধ্যে বিষক্রিয়া শুরু হয়। কয়েকদিনের মধ্যে এসব গবাদি পশুর শরীর ফুলে যায়, তীব্র জ্বলন সহ বিভিন্ন রোগের উপসর্গ দেখা যায়। শুধু গবাদি পশু নয়, মানুষের ক্ষেত্রেও এই বিষাক্ত আগাছা খুবই ক্ষতিকর। এর ফলে মানুষের ত্বকের ক্যান্সার সৃষ্টি হতে পারে। অসহ্য মাথাব্যথা, উচ্চ রক্তচাপ সহ উপসর্গ দেখা যায়। বাড়ির আশেপাশে, এমনকী ১০ মিটার দূরে থাকলেও সেই পার্থেনিয়াম গাছের ফুলের রেণু উড়ে এসে মানুষের অ্যালার্জি হাঁপানি, ব্রঙ্কাইটিস এবং চর্মরোগ সৃষ্টি করে। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, এই আগাছা প্রায় ৭০ শতাংশ মানুষের চর্মরোগ এবং মানুষের শ্বাসকষ্ট জনিত রোগ সৃষ্টি করে। এমনকী দেখা গিয়েছে, ভারতের পুনেতে পার্থেনিয়াম (Parthenium) জনিত বিষক্রিয়ার ফলে এখনও পর্যন্ত প্রায় ১২ জনের বেশি মানুষ মারা গিয়েছে।

    কীভাবে ধ্বংস করবেন এই পার্থেনিয়াম?

    মানুষকে সজাগ হয়ে এই পার্থেনিয়াম (Parthenium) গাছ ধ্বংস করে ফেলতে হবে। এর জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন বাড়ির আশেপাশে হয়ে থাকা পার্থেনিয়াম গাছের গায়ে কেরোসিন স্প্রে করলে পার্থেনিয়াম খুব তাড়াতাড়ি মারা যায়। এর জন্য কিছু সাবধানতা অবলম্বন করতে হয়, যাতে কেরোসিন অন্য কোন গাছে এবং জলাশয় না মেশে। তাই এটি সম্ভব না হলে চার থেকে পাঁচ লিটার জলে এক কেজি নুন মিশিয়ে ভালো করে স্প্রে করলে প্রায় দুদিনের মধ্যে এ পার্থেনিয়াম গাছ মারা যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sheikh Shahjahan: দুর্নীতির টাকায় বিধায়ককে গাড়ি উপহার শাহজাহানের! ইডির চার্জশিট ঘিরে বাড়ছে রহস্য

    Sheikh Shahjahan: দুর্নীতির টাকায় বিধায়ককে গাড়ি উপহার শাহজাহানের! ইডির চার্জশিট ঘিরে বাড়ছে রহস্য

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। দুর্নীতির টাকায় প্রভাবশালী এক বিধায়ককে দামি গাড়ি উপহার দিয়েছিলেন সন্দেশখালির শেখ শাহজাহান। এবার চার্জশিটে এমনটাই দাবি করল ইডি (ED)। এ প্রসঙ্গে কেন্দ্রীয় সংস্থা জানিয়েছে, ওই বিধায়ককে ‘হাতে রাখতে’ই এই উপহার দেওয়া হয়েছিল। তবে বিধায়ক বলতে কার কথা বলা হয়েছে, তা এখনও স্পষ্ট করেনি ইডি। সূত্রের খবর, ইডিকে দেওয়া নিজের বয়ানেই শাহজাহান স্বীকার করেছেন যে এক বিধায়ককে উপহার হিসেবে গাড়ি কিনে দিয়েছিলেন তিনি। চার্জশিটের ৩০ নম্বর পাতায় রয়েছে শাহজাহানের বয়ান। সেখানেই তাঁর ওই স্বীকারোক্তি রয়েছে বলে খবর। 

    চার্জশিটে ঠিক কী জানিয়েছে ইডি? (ED)

    চার্জশিটে ইডি জানিয়েছে, প্রভাবশালী মন্ত্রী এবং বিধায়কদের খুশি করতে মাঝেমধ্যেই বিভিন্ন ধরনের দামি উপহার দিতেন শাহজাহান। এর মাধ্যমে সন্দেশখালি এলাকায় তিনি তাঁর প্রতিপত্তি বজায় রাখতেন। তেমনই এক বিধায়ককে দামি গাড়ি উপহার হিসাবে দিয়েছিলেন তিনি। ইডি তদন্ত করে জানতে পেরেছে, বিএন ঘোষের নামে সেই গাড়ি রেজিস্টার করা হয়েছিল। তবে গাড়ি কেনার খরচ শাহজাহান (Sheikh Shahjahan) নিজেই বহন করেছিলেন। ইডির দাবি, জমি দখল দুর্নীতির টাকাতেই সেই গাড়ি কেনা হয়েছিল। তবে কোন বিধায়ককে ওই গাড়ি দেওয়া হয়েছে তা নিয়ে চলছে চাপানউতোর। 

    আরও পড়ুন: কুয়েত থেকে ৪৫ দেহ নিয়ে ফিরল বায়ুসেনার বিমান, ক্ষতিপূরণ ঘোষণা অনাবাসীর

    সন্দেশখালির শেষ কথা শাহজাহান 

    উল্লেখ্য, শাহজাহান (Sheikh Shahjahan) মামলায় এখনও পর্যন্ত ২৬১ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। এ ছাড়া শাহজাহানের তিনটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। শাহজাহানের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছে কেন্দ্রীয় সংস্থা। সেখানে কয়েক কোটি টাকা গচ্ছিত রয়েছে। চার্জশিটে ইডি দাবি করেছে, সন্দেশখালিতে মাছের ব্যবসা, ইটভাঁটার ব্যবসা চালাতেন শাহজাহান। এই ব্যবসার মাধ্যমেই কালো টাকা সাদা করার কাজ চলত। এছাড়াও দুর্নীতির টাকা আরও বিভিন্ন জায়গায় সরানো হয়েছে বলেও দাবি করে ইডি। 
    এই মামলায় ইডি (ED) আগেও বহুবার দাবি করেছে যে, সন্দেশখালি জুড়ে কার্যত ত্রাসের সঞ্চার ঘটিয়েছিলেন শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। ওই এলাকায় তিনিই ছিলেন শেষ কথা। কোনও মন্ত্রী, বিধায়ক কিংবা সাংসদের প্রভাব সেখানে চলত না। তাই মন্ত্রী বিধায়কদের হাতে রাখতে মাঝে মাঝেই এই ধরণের দামি দামি উপহার দিতেন সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান। 

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Union Budget 2024: তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ বাদল অধিবেশনেই, কবে জানেন?

    Union Budget 2024: তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ বাদল অধিবেশনেই, কবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছর ছিল অষ্টাদশ লোকসভা নির্বাচন। তাই পয়লা ফেব্রুয়ারি যে বাজেট পেশ হয়েছিল, তা পূ্র্ণাঙ্গ বাজেট নয়, ভোট অন অ্যাকাউন্ট। ইতিমধ্যেই ফল বেরিয়েছে নির্বাচনের। প্রধানমন্ত্রী পদে আবারও শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। অর্থমন্ত্রী যথারীতি নির্মলা সীতারামন। ২২ জুলাই সংসদের বাদল অধিবেশনে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ বাজেট (Union Budget 2024) পেশ করতে পারেন তিনি।

    পূর্ণাঙ্গ বাজেট (Union Budget 2024)

    এবার বাজেট পেশ করলে এটি হবে তাঁর সপ্তমবার বাজেট পেশ করা। পূর্ণাঙ্গ বাজেটটি পেশ হবে ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য। কেন্দ্রীয় বাজেটের আগেই পেশ হবে অর্থনৈতিক সমীক্ষা। এটি পেশ হবে ৩ জুলাই। সংসদের বিশেষ অধিবেশনে পেশ করা হবে এই অর্থনৈতিক সমীক্ষা। গত রবিবারই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। এই তৃতীয় দফার (Union Budget 2024) প্রথম পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে এটি। সংসদের বাদল অধিবেশন শুরু হবে ২২ জুলাই। চলবে অগাস্টের ৯ তারিখ পর্যন্ত। দ্বিতীয় দফায় অর্থমন্ত্রী হয়ে সীতারামণ প্রথম অফিসে গিয়েছেন ১২ জুন। অফিসে গিয়ে প্রথম দিনই তিনি জানিয়ে দিয়েছিলেন এবারের বাজেটে ভারতীয় অর্থনীতির কোন কোন দিশা থাকবে।

    ‘কোয়ারেন্টাইন’ পর্বে যাচ্ছে নর্থ ব্লক

    জানা গিয়েছে, নর্থ ব্লকে (অর্থমন্ত্রক যেখানে রয়েছে) ইতিমধ্যেই সাজো সাজো রব। বৃহস্পতিবার থেকে জুলাইয়ে বাজেট পেশ না হওয়া ইস্তক ‘কোয়ারেন্টাইন’ পর্বে চলে যাবে নর্থ ব্লক। প্রসঙ্গত, ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন। মোদি মন্ত্রিসভায় বরাবরই গুরুত্ব দেওয়া হয়েছে সীতারামনকে। ২০১৭ সালে তিনি ছিলেন মহিলা প্রতিরক্ষামন্ত্রী। তার আগে ছিলেন ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স মিনিস্টার। প্রয়াত অর্থমন্ত্রী অরুণ জেটলি অসুস্থ হওয়ার পর অর্থমন্ত্রকের দায়িত্ব দেওয়া হয় সীতারামনকে। সেই থেকে তিনিই পেশ করে চলেছেন কেন্দ্রীয় বাজেট।

    আরও পড়ুন: জি৭ সম্মেলনে যোগ দিতে ইটালিতে মোদি, বৈঠক করবেন পোপ, বিশ্বনেতাদের সঙ্গেও

    স্বাধীনতা-উত্তর ভারতে তিনিই প্রথম মহিলা অর্থমন্ত্রী। তাঁর আগে অবশ্য কিছু দিনের জন্য অতিরিক্ত দায়িত্ব হিসেবে অর্থমন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তাঁর আমলে একের পর স্ট্রাইকিং সিদ্ধান্ত নিয়েছেন সীতারামন। ভারতীয় অর্থনীতির হাল ফেরাতে তিনি কর্পোরেট ট্যাক্সকে ৩০ শতাংশ থেকে কমিয়ে ২২ শতাংশ করেছিলেন (Union Budget 2024)। করোনা অতিমারি পর্বে ২০ লাখ কোটি টাকার বিশেষ অর্থনৈতিক প্যাকেজও ঘোষণা করেছিলেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Ramakrishna 46: “তিনি দাঁড়াইলে ঠাকুর বলিলেন, বলরাম! তুমি? এত রাত্রে?”

    Ramakrishna 46: “তিনি দাঁড়াইলে ঠাকুর বলিলেন, বলরাম! তুমি? এত রাত্রে?”

    সপ্তম পরিচ্ছেদ

    ঠাকুর অহেতুক কৃপাসিন্ধু

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna) এখনও দাঁড়াইয়া রহিয়াছেন কেন? মূলমন্ত্র করে জপিতেছেন; জপিতে জপিতে ভাবাবিষ্ট হইয়াছেন। অহেতুক কৃপাসিন্ধু! বুঝি যাইবার সময় মহাত্মা বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গলের জন্য মার কাছে প্রার্থনা করিতেছেন।

    ঠাকুর ভক্তসঙ্গে সিঁড়ি দিয়া নামিতেছেন। একজন ভক্তের হাত ধরিয়া আছেন। বিদ্যাসাগর স্বজনসঙ্গে আগে আগে যাইতেছেন—হাতে বাতি, পথ দেখাইয়া আগে আগে যাইতেছেন। শ্রাবণ কৃষ্ণষষ্ঠী, এখনও চাঁদ উঠে নাই। তমসাবৃত উদ্যানভূমির মধ্য দিয়া সকলে বাতির ক্ষীনালোক লক্ষ্য করিয়া ফটকের দিকে আসিতেছেন।

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna) ভক্তসঙ্গে ফটকের কাছে যাই পৌঁছিলেন, সকলে একটি সুন্দর দৃশ্য দেখিয়া দাঁড়িয়া পড়িল। সম্মুখে বাঙালীর পরিচ্ছদধারী একটি গৌরবর্ণ শ্মশ্রুধারী পুরুষ, বয়স আন্দাজ ৩৬/৩৭, মাথায় শিখদিগের ন্যায় শুভ্র পাগড়ি, পরনে কাপড়, মোজা, জামা। চাদর নাই। তাঁহারা দেখিলেন, পুরুষটি শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবামাত্র মাটিতে উষ্ণীষসমেত মস্তক অবলুণ্ঠিত করিয়া ভূমিষ্ঠ হইয়া রহিছেন। তিনি দাঁড়াইলে ঠাকুর বলিলেন, বলরাম! তুমি? এত রাত্রে?

    বলরাম (সহাস্যে)—আমি অনেকক্ষণ এসেছি, এখানে দাঁড়িয়েছিলাম।

    শ্রীরামকৃষ্ণ—ভিতরে কেন যাও নাই?

    বলরাম–আজ্ঞা, সকলে আপনার কথাবার্তা শুনিছেন, মাঝে গিয়া বিরক্ত করা।

    (এই বলিয়া বলরাম হাসিতে লাগিলেন।)

    ঠাকুর (Ramakrishna) ভক্তসঙ্গে গাড়িতে উঠিতেছেন।

    বিদ্যাসাগর (মাস্টারের প্রতি মৃদুস্বরে)—ভাড়া কি দেব?

    মাস্টার—আজ্ঞা না, ও হয়ে গেছে।

    বিদ্যাসাগর ও অন্যান্য সকলে ঠাকুরকে প্রণাম করিলেন।

    গাড়ি উত্তরাভিমুখে হাঁকাইয়া দিল। গাড়ি দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাইবে। এখনও সকলে গাড়ির দিকে তাকাইয়া দাঁড়াইয়া আছেন। বুঝি ভাবিতেছেন, এ মহাপুরুষ কে? যিনি ঈশ্বরকে ভালবাসেন, আর যিনি জীবের ঘরে ঘরে ফিরছেন, আর বলছেন, ঈশ্বরকে ভালবাসাই জীবনের উদ্দেশ্য।

     

    আরও পড়ুনঃ“গীতা গীতা দশবার বলতে গেলে, ত্যাগী ত্যাগী হয়ে যায়”

    আরও পড়ুনঃ “পাপ করলে তার ফল পেতে হবে! লঙ্কা খেলে তার ঝাল লাগবে না?”

    আরও পড়ুনঃ “ব্যাকুলতা না এলে কিছুই হয় না, সাধুসঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Balurghat: “দলীয় প্রার্থীকে হারাতে জেলা নেতাদের আঁতাত”, বিস্ফোরক তৃণমূলের জেলা সভাপতি

    Balurghat: “দলীয় প্রার্থীকে হারাতে জেলা নেতাদের আঁতাত”, বিস্ফোরক তৃণমূলের জেলা সভাপতি

    মাধ্যম নিউজ ডেস্ক: শুধুমাত্র খেয়োখেয়ির জন্যই বালুরঘাট আসন হাতছাড়া হয়েছে তৃণমূলের। কারণ, একজন পূর্ণমন্ত্রী, তিন বিধায়ক, জেলা পরিষদ ও তিনটি পুরসভা তৃণমূলের দখলে। তারপরেও সংগঠনের পূর্ণশক্তি ব্যবহার করতে না পারায় বালুরঘাট (Balurghat) লোকসভা আসনে শাসকদলকে টেক্কা দিয়েছে বিজেপি। এমনই মত তৃণমূলের একাংশের।

    গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূলের হার! (Balurghat)

    বালুরঘাটে (Balurghat) তৃণমূলের হারের জন্য, সেই বহুচর্চিত গোষ্ঠীদ্বন্দ্বের কথাই উঠে আসছে বার বার। সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছে সংগঠনের হাল নিয়েও। সেটা অবশ্য নতুন নয়। কিন্তু, যেভাবে এবার ভোটের আগে বারবার বিভিন্ন কমিটিতে বদল করা হয়েছে এবং সেই আকচাআকচি কলকাতায় রাজ্য নেতৃত্বের কাছে পৌঁছে গিয়েছিল, সেটা ভালো চোখে দেখেননি ভোটাররা। তার ফলই তৃণমূলকে ভুগতে হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। জেলার ছয়টি বিধানসভার মধ্যে হরিরামপুর, কুমারগঞ্জ ও কুশমণ্ডি বিধানসভায় তৃণমূলের লিড ছিল ৩৭ হাজার ৮১৬। অন্যদিকে, বিজেপি বালুরঘাট, গঙ্গারামপুর ও তপন বিধানসভায় লিড পেয়েছে ৭৮ হাজার ২৫৮। জেলার নিরিখে তৃণমূলের থেকে ৪০ হাজার ৪৪২ ভোট বেশি পেয়েছে বিজেপি।

    আরও পড়ুন: বিজেপির ওপর আস্থায় গোঁসা, শহরের বরাদ্দ বন্ধ করলেন উদয়ন!

    বামের ভোট রামে!

    ২০২১সালে তিনজন বিধায়ক পেয়েছে তৃণমূল। তারমধ্যে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বিপ্লব মিত্র। ২০২২ সালের পুরসভা নির্বাচনে বালুরঘাট (Balurghat) ও গঙ্গারামপুর পুরসভা নিজেদের দখলে ধরে রাখে শাসক দল। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ বিরোধীশূন্য করে দখল করেছিল তারা। জেলার আটটি পঞ্চায়েত সমিতি ও ৫৪ টি গ্রাম পঞ্চায়েতও তৃণমূলের দখলে রয়েছে। একচ্ছত্র আধিপত্যের পরও লোকসভায় খালি হাতে ফেরার পর প্রশ্নের মুখে জেলা নেতৃত্ব। জেলা তৃণমূল আবার নিজেদের সাংগঠনিক অক্ষমতা ঢাকতে বামের ভোট রামে যাওয়ার তত্ত্ব সামনে আনছে। ২০১৯ সালে লোকসভায় বামপ্রার্থী এক লক্ষ বিধানসভা নির্বাচনে ভোট পেলেও এবার তারা ৫০ হাজারে নেমেছে। ফলে, সেই যুক্তিও ধোপে টেকে না।

    তৃণমূল নেতৃত্ব কী বললেন?

    জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়ালও গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব খাড়া করেছেন। তিনি বলেন , ২০২৩ সালের নভেম্বরে জেলা সভাপতির দায়িত্ব পাওয়ার পরই জেলা কমিটির একাংশ বিরোধিতা শুরু করেন। লোকসভা নির্বাচন ঘোষণা হতেই প্রার্থীকে হারাতে জেলা কমিটির সদস্যদের মধ্যে অশুভ আঁতাত হয়েছে। আমরা বুঝতে পারলেও নির্বাচন চলায় ব্যবস্থা নিতে পারিনি। আমাদের তিনটি পুরসভা, জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি দখলে থাকলেও এই রেজাল্টে অবাক হয়েছি।

    তৃণমূল থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে

    জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, নিজেদের সংগঠনের দুর্বলতাকেই সামনে আনছে তৃণমূল। নিজেদের মধ্যেই দ্বন্দ্ব রয়েছে তাদের। পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনে চুরি করে ভোটে জিতেছিল। সেজন্যই মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। জেলায় রাজ্য সরকার উন্নয়ন করেনি। মেডিক্যাল কলেজ না হওয়ায় ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের।

    তৃণমূলের ভোট গিয়েছে বিজেপিতে!

    সিপিএম এরিয়া কমিটির সদস্য অচিন্ত্য চক্রবর্তী বলেন, ২০১৯ লোকসভা নির্বাচনের পর আমাদের ভোট কমেছে। কেন সেটা হয়েছে তার পর্যালোচনা করব। সাংগঠনিক দুর্বলতার বিষয়টি খতিয়ে দেখব। তৃণমূল যে তত্ত্ব সামনে আনছে, তা ভিত্তিহীন। উল্টে পুরসভা, শহরগুলিতে তৃণমূলের ভোট বিজেপিতে গিয়েছে, সেটা নিশ্চিত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share