Tag: Bengali news

Bengali news

  • Shantanu Thakur: ‘‘মুখ্যমন্ত্রীর ঔদ্ধত্যের কারণেই সমুদ্র বন্দর তৈরির কাজ এগোচ্ছে না’’, বললেন শান্তনু ঠাকুর

    Shantanu Thakur: ‘‘মুখ্যমন্ত্রীর ঔদ্ধত্যের কারণেই সমুদ্র বন্দর তৈরির কাজ এগোচ্ছে না’’, বললেন শান্তনু ঠাকুর

    মাধ্যম নিউজ ডেস্ক: দ্বিতীয়বার জাহাজ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েই তৃণমূল সরকারকে তোপ দাগলেন শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। মঙ্গলবারই তিনি দাবি করেন, ‘‘মুখ্যমন্ত্রীর ঔদ্ধত্যের কারণেই সমুদ্র বন্দর তৈরির কাজ এগোচ্ছে না।’’ তিনি আরও বলেন, ‘‘কেন্দ্র কাজ করতে তৈরি। কিন্তু রাজ্য অনুমতি দিচ্ছে না। আসলে রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও মাথাব্যথা নেই।’’

    যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানছে না তৃণমূল সরকার

    তৃণমূল সরকার যে কোনওভাবেই যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানতে চায় না তা একাধিকবার সামনে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন বিবৃতি ও কাজে। এ প্রসঙ্গে শান্তনু ঠাকুর (Shantanu Thakur) বলেন, ‘‘পশ্চিমবঙ্গে বন্দর তৈরি করতে গেলে পশ্চিমবঙ্গ সরকারকে যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানতে হবে। রাজ্য সরকারের পক্ষে গভীর সমুদ্র বন্দর তৈরি করে চালানো অসম্ভব। রাজ্য সরকারের কাছে অত টাকাই থাকে না। তাই যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে  কেন্দ্রীয় সরকারের তরফে আমরা রাজ্য সরকারের কাছে যৌথ উদ্যোগে গভীর সমুদ্রবন্দর তৈরির প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু রাজ্য সরকার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা এনওসি দেয়নি। ফলে গোটা প্রকল্প আটকে গিয়েছে। আমরা কাজ করতে তৈরি। রাজ্য সরকার সম্মতি দিলেই আমরা কাজে নেমে পড়ব।’’

    ‘‘আমি হাফ প্যান্ট মন্ত্রী হলে রাজ্যের মন্ত্রীরা তো অন্তর্বাস মন্ত্রী’’

    তাঁকে হাফ প্যান্ট মন্ত্রী বলে কটাক্ষ করায় তৃণমূলকে তীব্র আক্রমণ করেন শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। তিনি বলেন, ‘‘আমি হাফ প্যান্ট মন্ত্রী হলে রাজ্যের মন্ত্রীরা তো অন্তর্বাস মন্ত্রী। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে দেশের প্রত্যেকটা রাজ্যের মানুষ চেনেন। তিনি গোটা দেশে কাজ করতে পারেন। রাজ্যের মন্ত্রীকে রাজ্যের বাইরে কে চেনে? মমতা বন্দ্যোপাধ্যায় তো অন্যের উন্নতি দেখতে পারেন না। তাই একা রেলমন্ত্রী হয়ে বাকিদের হাফ প্যান্ট মন্ত্রী বানিয়ে রেখেছিলেন। তখন তৃণমূলের একথা মনে ছিল না? কাজ করার ইচ্ছা থাকলে প্রতিমন্ত্রী হয়েও করা যায়। কিন্তু তৃণমূল তো শুধু দুর্নীতি করতে জানে। কাজ করতে জানে না।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Naihati: বুথে হেরেছেন পার্থ, তৃণমূলের হামলায় রক্ত ঝরল বিজেপি কর্মীর, শোরগোল

    Naihati: বুথে হেরেছেন পার্থ, তৃণমূলের হামলায় রক্ত ঝরল বিজেপি কর্মীর, শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটে বুথে হেরেছেন পার্থ ভৌমিক। আর তার জেরেই বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে নৈহাটির (Naihati) মামুদপুর এলাকায়। রক্তাক্ত অবস্থায় সাধন ঘোষ নামে আক্রান্ত বিজেপি কর্মীকে উদ্ধার করে কল্যাণী এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

    বুথে হেরেছে পার্থ, তৃণমূলের হামলায় রক্ত ঝরল বিজেপি কর্মীর (Naihati)

    স্থানীয় ও দলীয় সূত্রে জানা গিয়েছে, নৈহাটির (Naihati) মামুদপুর গ্রাম পঞ্চায়েতের মাদারপুর মণ্ডলপাড়া বুথে এবার লিড পেয়েছে বিজেপি। তৃণমূল এই বুথে ধরাশায়ী হতেই শাসক দলের নেতা-কর্মীদের রোষানলে পড়েন বিজেপি কর্মীরা। কয়েকদিন ধরেই বিজেপি কর্মীদের হুমকি দেওয়া চলছিল। এবার বিজেপি কর্মীর ওপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জানা গিয়েছে, সাধন ঘোষ নামে ওই বিজেপি কর্মী টোটো চালিয়ে সংসার চালান। মঙ্গলবার টোটো নিয়ে বাড়ি ফেরার পথে হামলা চালানোর ঘটনা ঘটে। তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যা করবী বিশ্বাসের স্বামীর নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। এমনকী তৃণমূলের পঞ্চায়েত সদস্যা করবী বিশ্বাস দাঁড়িয়ে থেকে হামলার নেতৃত্ব দেন। পরে, আক্রান্ত বিজেপি কর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

    আরও পড়ুন: সুকান্তর গড়ে তৃণমূলকে ধরাশায়ী করে গ্রামীণ ভোটেও থাবা বিজেপির

    শুরু হয়েছে রাজনৈতিক চর্চা

    বিজেপির (Naihati) জগদ্দল মণ্ডলের সম্পাদক দশরথ সরকার বলেন, এবার বুথের ক্যাম্প অফিস দলীয় কর্মী সাধন ঘোষের বাড়ির সামনে করেছিলাম। তিনি ও তাঁর স্ত্রী এলাকায় সক্রিয় বিজেপি কর্মী। ওই বুথে পার্থ ভৌমিক ৬৫ ভোটে হেরে গিয়েছে। আর তার প্রতিশোধ নিতেই এই হামলা। এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল। অন্যদিকে, তৃণমূলের পঞ্চায়েত সদস্যা করবী বিশ্বাস বলেন, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। আমার স্বামী সাইকেল করে বাড়ি ফিরছিলেন। উলটোদিক থেকে সাধন ঘোষ টোটো এনে দাঁড় করিয়ে দেয়। টোটো সরাতে বললে আমার স্বামীকে বেধড়ক মারতে থাকে। বাড়়ির কাছে ওই ঘটনা দেখে আমিও ছুটে যাই। আমাকেও মারধর করে। আমার স্বামী নৈহাটি হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। দুপক্ষই পুলিশে অভিযোগ জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Purana Qila: পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থের অস্তিত্বের খোঁজে পুরানা কিলায় শুরু হবে খননকার্য

    Purana Qila: পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থের অস্তিত্বের খোঁজে পুরানা কিলায় শুরু হবে খননকার্য

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাভারতে উল্লেখিত পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ নগরের খোঁজে আগামী কয়েক মাসের মধ্যেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI) দিল্লির পুরানা কিলা (Purana Qila) এলাকায় খনন শুরু করবে। মনে করা হচ্ছে প্রাচীন ইন্দ্রপ্রস্থ নগর ঠিক এই জায়গাতেই ছিল। দিল্লির “পুরানা কিলা” ষোড়শ শতকে প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষের উপর তৈরি করেছিলেন মুঘল শাসক হুমায়ুন (Humayun) । প্রাচীন ধ্বংসাবশেষের সঙ্গে পাণ্ডবদের (Pandav) ইন্দ্রপ্রস্থের নগরীর যোগ রয়েছে বলে ইতিহাসবিদরা মনে করেন।

    ইন্দ্রপ্রস্থের উপর দাঁড়িয়ে পুরানা কিলা!

    দিল্লির পুরানা কিলা (Purana Qila) ঘিরে রয়েছে রয়েছে নানান তত্ত্ব, সংশয় ও অনুমান। ৩১ মার্চ ভারতের পর্যটন মন্ত্রকের ‘এক বিরাসত অপনাও” যোজনার অন্তর্গত “পুরানা কিলা” ডালমিয়া গ্রুপের সভ্যতা ফাউন্ডেশনের হাতে তুলে দেওয়ার আগে এক ঘণ্টার তথ্যচিত্র দেখানো হয়। এর আগে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পুরানা কিলার আশেপাশে থেকে খননে যে মাটির বাসন, মুদ্রা ও টেরাকোটার মূর্তি উদ্ধার করেছিল তা ওই তথ্যচিত্রে দেখানো হয়। সভ্যতা ফাউন্ডেশনের তরফ থেকে হেরিটেজ অ্যান্ড ইভেন্টসের সিইও অজয় বর্মন বলেন, “ইন্দ্রপ্রস্থ (Indraprastha) নগরীর উপরেই দাঁড়িয়ে আছে পুরানা কিলা। যেভাবে একই জায়গায় সভ্যতার অনেক স্তর পাওয়া যায়, ঠিক সেভাবেই এই এলাকায় মাটির তলায় লুকিয়ে আছে ইন্দ্রপ্রস্থ নগর। আমরা এরপর যে হেরিটেজ ওয়াক করব সবটাই মহাভারত কেন্দ্রিক হবে। মহাভারত কোনও কাল্পনিক গল্প নয়। আমাদের দেশের ইতিহাস। এএসআই একটু চেষ্টা করলেই মাটির তলা থেকে সেই সময়ের স্মৃতিচিহ্ন বের করে নিয়ে আসতে সক্ষম হবে।”

    পুরানা কিলায় (Purana Qila) শুরু হবে সপ্তম খনন

    এই আসন্ন খনন হবে পুরানা কিলায় (Purana Qila) এএসআই দ্বারা পরিচালিত সপ্তম খনন। যা দিল্লি-এনসিআর-এর সবচেয়ে বড় খনন হবে। এর মূল উদ্দেশ্য হল ,মহাভারতের সঙ্গে দুর্গের সংযোগ সংক্রান্ত প্রমাণ খুঁজে বের করা। এই কাজে ২০১৪ সালে একটি উল্লেখযোগ্য অগ্রগতি আসে যখন এএসআই প্রত্নতাত্ত্বিকরা রঙ করা মাটির পাত্র, (PGW), জ্যামিতিক নিদর্শন সহ সূক্ষ্ম, মসৃণ ধূসর মৃৎপাত্র উদ্ধার করে করেন।

    আরও পড়ুন: সমীক্ষা শুরুর ৮০ দিনের মধ্যেই ভোজশালায় উদ্ধার হিন্দু দেবদেবীর মূর্তি

    কার্বন ডেটিং করে যার তারিখ বের হয় প্রায় ১১০০ খ্রিষ্টপূর্ব থেকে ৫০০-৪০০ খ্রিষ্টপূর্ব। এই সময়সীমা মহাভারতের রচনাকালের কিছু অনুমান মেলে। এএসআই খননের পরিচালক বসন্ত স্বর্ণকার আবিষ্কারটিকে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে বর্ণনা করেছেন। তিনি বলেন “আমাদের জন্য, এটি সবচেয়ে মূল্যবান আবিষ্কার।”

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Pravati Parida: ওড়িশার প্রথম মহিলা উপ-মুখ্যমন্ত্রী! ইতিহাস গড়লেন প্রভাতী পারিদা

    Pravati Parida: ওড়িশার প্রথম মহিলা উপ-মুখ্যমন্ত্রী! ইতিহাস গড়লেন প্রভাতী পারিদা

    মাধ্যম নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচন শেষ হতেই মঙ্গলবার ওড়িশায় নতুন মুখ্যমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহনচরণ মাঝি। আর নবনির্বাচিত বিজেপি সরকারে একইসঙ্গে উপ মুখ্যমন্ত্রী হচ্ছেন কনকবর্ধন সিংদেও এবং প্রভাতী পারিদা (Pravati Parida)। আর এখানেই আছে চমক। কারন বিজেপি বিধায়ক প্রভাতী পারিদাই প্রথম মহিলা যিনি ওড়িশার উপ-মুখ্যমন্ত্রী (Odisha’s First Female Deputy CM) পদে নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন। এদিন উপ-মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হওয়ার পর দলের সহকর্মী এবং ছয় বারের বিধায়ক কনকবর্ধন সিংদেওর সঙ্গে তাঁর পদটি ভাগ করে নিয়েছেন।    

    কে এই প্রভাতী পারিদা? (Pravati Parida)

    প্রভাতী পেশায় একজন আইনজীবী। তিনি ভুবনেশ্বরের উৎকল বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করে পরবর্তীতে ওড়িশা হাইকোর্টে একজন আইনজীবী হিসেবে যুক্ত হন। সাম্প্রতিক রাজ্য বিধানসভা নির্বাচনে নিমাপাড়া আসনে বিজেডির দিলীপকুমার নায়ককে প্রায় সাড়ে ৪ হাজার ভোটে হারিয়ে বিজয়ী হন তিনি। জানা গিয়েছে, বুধবারই উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহন করার কথা তাঁর। 

    আরও পড়ুন: চাকরি ‘বিক্রি’ করে ব্যাঙ্কে ৭২ কোটি! এসএসসিকাণ্ডে ধৃত প্রসন্নর বিরুদ্ধে নয়া তথ্য ফাঁস ইডির

    ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী হলেন মোহনচরণ মাঝি 

    ৫৩ বছর বয়সি মোহন মাঝি আদিবাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। ২০০০ সালে প্রথম তিনি বিধায়ক নির্বাচিত হন। চারবারের বিধায়ক মোহন মাঝি (Mohan Majhi) জনসেবা এবং সাংগঠনিক দক্ষতার জন্য জনপ্রিয়তা অর্জন করেছেন। এবারের নির্বাচনে কেওনঝড় বিধানসভা থেকে মোহন মাঝি বিজেডির মীনা মাঝিকে হারিয়ে ৮৭ হাজার ৮১৫ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। এদিনের বৈঠক শেষে রাজনাথ বলেন, “মোহন মাঝি হলেন একজন নবীন এবং দক্ষ কার্যকর্তা। তিনি ওড়িশাকে আগামিদিনে প্রগতি ও উন্নতির  পথে এগিয়ে নিয়ে যাবেন।” উল্লেখ্য, লোকসভা ভোটের সঙ্গেই ওড়িশায় (Odisha) বিধানসভা নির্বাচন হয়েছিল। সেই ভোটে ২৪ বছরের বিজু জনতা দলের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক জমানার শেষ হয়। অন্যদিকে ২০০০ এবং ২০০৪ সালে নবীনের সঙ্গে জোট সরকারে থাকলেও ওড়িশায় এককভাবে বিজেপি (BJP) এই প্রথম সরকার গঠন করতে চলেছে। 
     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Dev: দেবের গ্রামে কুপোকাত তৃণমূল, বিজেপির ওপর আস্থা মহিষদাবাসীর

    Dev: দেবের গ্রামে কুপোকাত তৃণমূল, বিজেপির ওপর আস্থা মহিষদাবাসীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘাটাল লোকসভায় ফের জয় হাসিল করেছে তৃণমূল। বিশেষ করে কেশপুর বিধানসভায় বিপুল পরিমাণে লিড পেয়েছে শাসক দল। কিন্তু, তৃণমূল সাংসদ দেবের (Dev) আদি বাড়ি কেশপুরের মহিষদায় ধরাশায়ী হয়েছে তৃণমূল। নিজের গ্রামের বুথে বিজেপি এগিয়ে থাকায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

    দেবের গ্রামে কুপোকাত তৃণমূল, বিজেপির ওপর আস্থা মহিষদাবাসীর (Dev)

    দলীয় ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৪ এবং ২০১৯, এই দু’বারই কেশপুরে ভোটের প্রচার শুরুর আগে গ্রামের বাড়িতে এসেছিলেন দেব (Dev)। এ বারে অবশ্য তিনি এখানে এসেছিলেন, তবে প্রচারের শেষ পর্বে। বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ও মহিষদায় প্রচারে গিয়েছিলেন। মহিষদার মানুষ হিরণের ওপর আস্থা রেখেছেন। জানা গিয়েছে, কেশপুর বিধানসভায় ২৮২টি বুথের মধ্যে ৩০টিরও বেশি বুথে বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা এক থেকে ন’টি। একটি বুথে তো বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা শূন্য! অভিষেকের দেওয়া লক্ষ্যমাত্রা পূরণ করে কেশপুর থেকে এক লক্ষ তিন হাজার ভোটের লিড পেয়েছিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। আর সেখানেই সাংসদের নিজের গ্রাম মহিষদায় অন্য ছবি ধরা পড়েছে। মহিষদার ১৮৩ নম্বর বুথটি দেবের গ্রামের বুথ। সেখানে ভোট পড়েছে ৬০৮টি। বিজেপি পেয়েছে ৩৩৯টি (৫৫.৭৫ শতাংশ), তৃণমূল ২০৮টি (৩৪.২১ শতাংশ)। বামে গিয়েছে ৩৬টি ভোট, নোটায় ন’টি। এই বিষয়ে কেশপুরের তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী শিউলি সাহা বলেন, “ঘরের ছেলেকেও মান্যতা দেয়নি ওরা। উন্নয়ন কিছু কম হয়নি ওখানে। যে সরকার মানুষের কাজ করবে, মানুষেরও উচিত সেই সরকারের পাশে থাকা। আসলে দেবের গ্রাম মহিষদায় বামের ভোট রামে গিয়েছে। তাই সেখানে তৃণমূল পিছিয়ে পড়েছে।”

    আরও পড়ুন: সুকান্তর গড়ে তৃণমূলকে ধরাশায়ী করে গ্রামীণ ভোটেও থাবা বিজেপির

    বিজেপি নেতৃত্ব কী সাফাই দিলেন?

    বিজেপির জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ অবশ্য বলছেন, “মানুষ বিজেপিকে চেয়েছে। তাই মহিষদার বুথে আমরা এগিয়ে আছি। ঠিকমতো ভোট হলে কেশপুরের সব বুথেই তৃণমূল পিছিয়ে থাকত। মহিষদাতে ভোট লুট করতে পারেনি বলেই সেখানে বিজেপি প্রার্থী জয়ী হয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • J&K Terror Attack: জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি হানা, আহত পাঁচ জওয়ান, নিহত এক জঙ্গি

    J&K Terror Attack: জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি হানা, আহত পাঁচ জওয়ান, নিহত এক জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরের ডোডা জেলার চত্তরগলা এলাকায় সেনাবাহিনীর উপরে ফের হামলা (J&K Terror Attack) করল জঙ্গিরা। সেনা বাহিনী ও জঙ্গিদের মধ্যে মঙ্গলবার রাতে ব্যাপক গুলিবিনিময় হয়। এই আক্রমণ চালানো হয় সেনার অস্থায়ী ছাউনি বা ফাঁড়িতে। এই ঘটনায় একজন জঙ্গি নিহত হয়েছে। অন্যদিকে, সেনাবাহিনীর ৫ জন  এবং একজন সরকারি আধিকারিক জখম হয়েছেন। অন্যদিকে, জঙ্গিদের ছোড়া গুলিতে একজন সাধারণ মানুষেরও আহত হইয়েছেন বলে জানা গিয়েছে।

    আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে (J&K Terror Attack)

    সেনাবাহিনী সূত্রে খবর, আহত জওয়ান, স্থানীয় বাসিন্দা ও আধিকারিকদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জঙ্গিরা জঙ্গল থেকে বেরিয়ে এসে হঠাৎ করেই সেনার অস্থায়ী আউট পোস্টে লক্ষ্য করে (J&K Terror Attack) গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় বাহিনী। কিছুক্ষণের গুলি বিনিময়ের পর জঙ্গিরা জঙ্গলের দিকে পালাতে শুরু করে। সেই সময় বাহিনীর গুলিতে এক জঙ্গি নিহত হয়। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। বুধবার সকালে এলাকায় চিরুনি তল্লাশি চালানো হয়।

    কাঠুয়া জেলার হিরানগরেও বাহিনী জঙ্গি সঙ্ঘর্ষ

    অন্যদিকে, মঙ্গলবার রাতে জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলার হিরানগর এলাকার সায়েদা সোহেল গ্রামেও সুরক্ষা বাহিনীর সঙ্গে জঙ্গিদের (J&K Terror Attack) গুলি বিনিময় হয়। এই অভিযানে এক জঙ্গির মৃত্যু হয়েছে। দুজন সাধারণ মানুষ আহত হয়েছেন। আহতদের হিরানগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রসঙ্গত, রিয়াসি হামলায় এখনও জঙ্গিদের খোঁজে ধরপাকড় ও তল্লাশি অভিযান চলছে। রিয়াসির হামলার ঘটনায় জঙ্গিরা ফেরার পথে গ্রামে একাধিক ঘরে ঢুকে খাবার ও জল চেয়ে বসে। তাঁদের পরিচয় জানতে চাইলে যে উত্তর জঙ্গিরা দেয় তাতে সন্দেহ হয় গ্রামবাসীদের। এরপর এই গ্রামবাসীরা চিৎকার জুড়ে দিলে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। হিরানগরের একজন গ্রামবাসী জঙ্গির গুলিতে গুরুতর জখম হয়েছেন।

    আরও পড়ুন: রিয়াসির জঙ্গি হানার নিন্দায় সরব বলিউড

    খবর পেয়ে হিরানগর থানার পুলিশ ও এসডিপিও ঘটনাস্থলে পৌঁছে যান। এরপরই তাঁদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। জানা গিয়েছে, পুলিশের উপর গ্রেনেড ছোড়ার চেষ্টা করে জঙ্গিরা। নিহত জঙ্গির কাছ থেকে একটি একে রাইফেল এবং একটি ব্যাগ বাজেয়াপ্ত হয়েছে। এর আগে জঙ্গিদের ফেলে যাওয়া একটি এম ফোর কার্বাইন বাজেয়াপ্ত হয়েছিল।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Drinking water: গরমে বেশি জল খেয়ে বিপদ বাড়ছে না তো? কী সতর্কবার্তা দিচ্ছেন বিশেষজ্ঞেরা? 

    Drinking water: গরমে বেশি জল খেয়ে বিপদ বাড়ছে না তো? কী সতর্কবার্তা দিচ্ছেন বিশেষজ্ঞেরা? 

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    গরমের দাপট অব্যাহত। নাজেহাল বঙ্গবাসী। ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেও ৪৫-৫০ ডিগ্রির মতো উত্তাপ অনুভব হচ্ছে। আর এই গরমের মোকাবিলা করতে চিকিৎসকেরা জানাচ্ছেন, বেশি পরিমাণে জল (Drinking water) খেতে হবে। কিন্তু সকলের জন্যই কি এই পরামর্শ চলবে? কিছু এমন শারীরিক সমস্যা রয়েছে, যাদের দেহে অতিরিক্ত জল বাড়তি বিপদ তৈরি করে। জেলে মেপে না খেলে হতে পারে নানান ক্ষতি।

    এই গরমে অতিরিক্ত পানীয় কাদের জন্য বিপজ্জনক? (Drinking water)

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, হার্ট কিংবা কিডনির সমস্যায় আক্রান্তদের শরীরে অতিরিক্ত জল বাড়তি বিপদ তৈরি করে। এঁদের শরীরে দু’লিটারের বেশি জল ইনটেক বিপজ্জনক। এতে শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের পরিমাণে হেরফের হতে পারে। এর জেরে রক্ত সঞ্চালনের সময়েও সমস্যা তৈরি হতে পারে। তাই হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। আবার কিডনির সমস্যা বাড়িয়ে তোলে অতিরিক্ত জল। যাঁরা কিডনির সমস্যায় ভুগছেন, তাঁদের অতিরিক্ত পানীয় (Drinking water) কিডনির কার্যকারিতা বাড়ায়। এর জেরে নানান শারীরিক জটিলতা দেখা দিতে পারে। কলকাতার একাধিক বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে, এই গরমে কিডনি ও হৃদরোগের ঝুঁকি বাড়ছে। প্রায় ১৮ থেকে ২০ শতাংশ রোগীভর্তি বেড়েছে। হৃদরোগ কিংবা কিডনির সমস্যার পাশাপাশি রক্তের জটিল রোগে আক্রান্তদের জন্যও বিপদ বাড়াচ্ছে এই ভয়ানক গরম। বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ার জেরে রক্তের ঘনত্ব বাড়ছে‌। এর জেরে রক্ত সঞ্চালনে সমস্যা হচ্ছে। আবার, রক্ত জমাট বাঁধার আশঙ্কাও তৈরি হচ্ছে।

    কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ মহল? (Drinking water)

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, এই গরমে সব বয়সীদের জন্য নানান শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। ডায়েরিয়া থেকে অ্যাজমা রোগী, সকলের হয়রানি বাড়াচ্ছে অস্বস্তিকর এই আবহাওয়া। তবে, হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য বাড়তি বিপদ। তাই তাদের এই সময়ে দরকার বিশেষ যত্ন। বিশেষজ্ঞদের একাংশের পরামর্শ, এই পরিস্থিতি কীভাবে মোকাবিলা করবেন, তার জন্য দরকার চিকিৎসকের ঠিকমতো পরামর্শ। তাঁরা জানাচ্ছেন, অনেক সময়েই রোগীর নিয়মিত ওষুধের ডোজ পরিবর্তন করা হয়। যাতে এই গরমে তাঁদের ডিহাইড্রেশনের ঝুঁকি কমে।

    তাঁরা আরও জানাচ্ছেন, এই গরমে অতিরিক্ত ঘাম হচ্ছে। তাই যাদের কম জল খেতে হয়, তাদের ডিহাইড্রেশনের ঝুঁকি বেড়ে যাচ্ছে। তাই কতখানি জল খাওয়ার পরিমাণ বাড়ানো যাবে, সে ব্যাপারেও চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। প্রয়োজন হলে তরমুজ, ডাবের মতো রসালো ফল কতটা খাওয়া যাবে, সে নিয়েও চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে। বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, অনেক সময়েই এই গরমে এক থেকে দেড় লিটার অতিরিক্ত জল (Drinking water) খাওয়া যেতে পারে। কারণ, রোগীর যাতে ডিহাইড্রেশন না হয়, সেদিকেও নজর রাখতে হবে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Balurghat: সুকান্তর গড়ে তৃণমূলকে ধরাশায়ী করে গ্রামীণ ভোটেও থাবা বিজেপির

    Balurghat: সুকান্তর গড়ে তৃণমূলকে ধরাশায়ী করে গ্রামীণ ভোটেও থাবা বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: এবারের লোকসভা নির্বাচনে সুকান্তর গড় বালুরঘাটে (Balurghat) গ্রামীণ ভোটে থাবা বসালো বিজেপি। জানা গিয়েছে, বালুরঘাট ও হিলির অধিকাংশ পঞ্চায়েতে লিড পেয়েছে বিজেপি। ফলে, বালুরঘাটে শুধু পুরসভা এলাকা নয়, পঞ্চায়েত এলাকাতেও বিজেপি আস্থা ফিরে পেল।

    ১৩টি পঞ্চায়েতে বিজেপির লিড (Balurghat)

    দলীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের দখলে ছিল বালুরঘাট (Balurghat), হিলি ব্লকের ১৪টি গ্রাম পঞ্চায়েত ও দুটি পঞ্চায়েত সমিতি। তার মধ্যে ১৩ টিতে লিড পেয়েছে বিজেপি। খোদ বালুরঘাট ব্লক তৃণমূল সভাপতির অঞ্চলে প্রায় ৭ হাজার ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। এমন ফলাফলে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলছে শীর্ষ নেতৃত্ব। দলের একাংশের অভিযোগ, বিপ্লব বিরুদ্ধ গোষ্ঠী বিজেপির সঙ্গে আঁতাত করার জন্যই এমন ফল হয়েছে। প্রসঙ্গত, গত পঞ্চায়েত নির্বাচনে বালুরঘাট মহকুমায় বিশেষ করে বালুরঘাট ও হিলি ব্লকে ভোটের দায়িত্বভার যায় প্রাক্তন জেলা সভাপতি অর্পিতা ঘোষের কাঁধে। তখন অঞ্চল ও ব্লক সভাপতিদের পরিবর্তন করা হয়। নিজের অনুগামীদের পদে বসান অর্পিতা। প্রত্যেক অঞ্চলে নিজের মতো সংগঠন সাজিয়ে পঞ্চায়েত ভোট পার করেছিলেন অর্পিতা। সেবার দুই ব্লক মিলিয়ে শুধুমাত্র চিঙ্গিসপুর ও ভাটপাড়া হাতছাড়া হয়। লোকসভা নির্বাচনে বিপ্লব মিত্র প্রার্থী হতেই পুরানো সংগঠনে বদল না করা হলেও যাতে গোষ্ঠীদ্বন্দ্ব না হয়, সেজন্য অঞ্চল সভাপতিদের পাশাপাশি বিপ্লব অনুগামীদের কনভেনর করে জুড়ে দেওয়া হয়। নির্বাচনী প্রচারের সময় বিপ্লব অনুগামী কনভেনররা বার বার করে অভিযোগ করেছিলেন, প্রধানরা কোনও কাজ করছেন না। অভিযোগ ওঠে বিপ্লব বিরুদ্ধ গোষ্ঠীর নেতা-কর্মীরা দলের বিরুদ্ধে প্রচার করছেন। সেসব কারণেই দুই ব্লকের পাঞ্জুল বাদ দিয়ে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে পিছিয়ে পড়তে হয়েছে বলে মনে করছে দলের একাংশ।

    আরও পড়ুন: লোকসভার ভোটও দিয়েছে! জাল নথি সহ গ্রেফতার চার বাংলাদেশি, কোথায় লুকিয়ে ছিল?

    দলের গদ্দারদের জন্য এই ফল!

    এই বিষয়ে বিপ্লবমিত্র বলেন, বালুরঘাট ও হিলিতে ফল খারাপ হবে ধরে নিয়েছিলাম। কিন্তু, এত খারাপ ফল হতে পারে ভাবতে পারিনি। রিপোর্ট তৈরি করছি। দ্রুত রাজ্য নেতৃত্বের কাছে জমা দেওয়া হবে। দুই ব্লক মিলিয়ে শুধু পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতে আমরা লিড পেয়েছি। দলের কিছু গদ্দার বিজেপির সঙ্গে হাত মিলিয়ে আমার বিরুদ্ধে কাজ করেছে। দলে গদ্দারদের জন্য এই ফল। তাদের সবার বিরুদ্ধে রাজ্য নেতৃত্ব ব্যবস্থা নেবে।

    বিজেপি নেতৃত্বের কী বক্তব্য?

    এই বিষয়ে বিজেপির জেলার (Balurghat) সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, পঞ্চায়েতগুলো তৃণমূল চুরি করে দখল করে নিয়েছিল। সেই চুরি করার জবাব মানুষ এই লোকসভা ভোটে দিয়ে দিয়েছে। ১৪টি গ্রামপঞ্চায়েতের মধ্যে একটা পঞ্চায়েত বাদে বাকি সব গুলো পঞ্চায়েতে আমরা লিড পেয়েছি। আর ওদের তো কাজ করার মতো লোক নেই, সব চুরি করার জন্য লোক আছে। নিজেদের মধ্যে গন্ডগোল করার লোক আছে। মানুষ এবার সঠিক জবাব দিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 12 June 2024: গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে

    Daily Horoscope 12 June 2024: গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিনটি খুবই ভালো।

    ২) জীবনসঙ্গীর কাছ থেকে সম্মান লাভ করবেন।

    ৩) ব্যবসায়ে ইতিবাচক পরিণাম পাওয়ায় আর্থিক পরিস্থিতি উন্নত হবে।

    বৃষ

    ১) ঘরোয়া জিনিস ক্রয় করতে পারেন।

    ২) দাম্পত্য জীবন ভালো কাটবে।

    ৩) কর্মক্ষেত্রে আপনার কাঁধে অতিরিক্ত কাজের দায়িত্ব থাকবে।

    মিথুন

    ১) ভাই-বোনের সঙ্গে ভালো সময় কাটাবেন।

    ২) ব্যস্ততা সত্ত্বেও প্রেম জীবনের জন্য সময় বের করতে পারবেন, যার ফলে সম্পর্কে নতুন উৎসাহ ও শক্তি উৎপন্ন হবে।

    ৩) ব্যবসায়ীদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে।

    কর্কট

    ১) আর্থিক পরিস্থিতি মজবুত হবে।

    ২) লগ্নিকারীদের জন্য সময় লাভজনক।

    ৩) ভাগ্য আপনার পাশে।

    সিংহ

    ১) ছাত্রছাত্রীদের আজ কঠিন পরিশ্রম করতে হবে।

    ২) পরিবারে কোনও অশুভ সংবাদ পাবেন।

    ৩) সামাজিক কাজের ফলে সমাজে আপনার স্বচ্ছ ভাবমূর্তি গড়ে উঠবে।

    কন্যা

    ১) পুরনো ঋণ ও রোগ থেকে মুক্তি পাবেন।

    ২) সামাজিক কাজের সঙ্গে সম্পর্কযুক্ত যাত্রা করতে পারেন।

    ৩) নিজের কাজের জন্য সম্মানিত হবেন।

    তুলা

    ১) সরকারি পরিকল্পনার দ্বারা লাভান্বিত হবেন।

    ২) আর্থিক পরিস্থিতি ধীরগতিতে উন্নত হবে।

    ৩) আর্থিক লেনদেন এড়িয়ে যেতে হবে।

    বৃশ্চিক

    ১) প্রেম জীবনে মাধুর্য থাকবে।

    ২) দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে।

    ৩) বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাবেন।

    ধনু

    ১) প্রিয়জনের সাহায্য করতে গিয়ে কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন।

    ২) দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে, যার ফলে মন প্রসন্ন হবে।

    ৩) আজকের দিনটি মাঝারি ফলদায়ী।

    মকর

    ১) গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে।

    ২) অবসাদমুক্ত থাকুন।

    ৩) ব্যবসায়ীদের আকস্মিক ধন লাভের প্রবল সম্ভাবনা রয়েছে।

    কুম্ভ

    ১) সামাজিক কাজকর্মে সাফল্য লাভ করবেন।

    ২) লগ্নির আগে সমস্ত দিক ভালোভাবে যাচাই করে নিন।

    ৩) বাণী কঠোর হওয়া আপনাদের ভাবমূর্তি নষ্ট হবে।

    মীন

    ১) সন্তানের তরফে ভালো সংবাদ পাওয়ায় আনন্দিত হবেন।

    ২) পরিচিত ব্যক্তির সাহায্যে ব্যবসায়ে নতুন চুক্তি চূড়ান্ত করতে পারেন।

    ৩) ছাত্রছাত্রীরা শিক্ষক ও সহপাঠীদের সহযোগিতা পাবেন।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

LinkedIn
Share