Tag: Bengali news

Bengali news

  • Daily Horoscope 12 June 2024: গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে

    Daily Horoscope 12 June 2024: গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিনটি খুবই ভালো।

    ২) জীবনসঙ্গীর কাছ থেকে সম্মান লাভ করবেন।

    ৩) ব্যবসায়ে ইতিবাচক পরিণাম পাওয়ায় আর্থিক পরিস্থিতি উন্নত হবে।

    বৃষ

    ১) ঘরোয়া জিনিস ক্রয় করতে পারেন।

    ২) দাম্পত্য জীবন ভালো কাটবে।

    ৩) কর্মক্ষেত্রে আপনার কাঁধে অতিরিক্ত কাজের দায়িত্ব থাকবে।

    মিথুন

    ১) ভাই-বোনের সঙ্গে ভালো সময় কাটাবেন।

    ২) ব্যস্ততা সত্ত্বেও প্রেম জীবনের জন্য সময় বের করতে পারবেন, যার ফলে সম্পর্কে নতুন উৎসাহ ও শক্তি উৎপন্ন হবে।

    ৩) ব্যবসায়ীদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে।

    কর্কট

    ১) আর্থিক পরিস্থিতি মজবুত হবে।

    ২) লগ্নিকারীদের জন্য সময় লাভজনক।

    ৩) ভাগ্য আপনার পাশে।

    সিংহ

    ১) ছাত্রছাত্রীদের আজ কঠিন পরিশ্রম করতে হবে।

    ২) পরিবারে কোনও অশুভ সংবাদ পাবেন।

    ৩) সামাজিক কাজের ফলে সমাজে আপনার স্বচ্ছ ভাবমূর্তি গড়ে উঠবে।

    কন্যা

    ১) পুরনো ঋণ ও রোগ থেকে মুক্তি পাবেন।

    ২) সামাজিক কাজের সঙ্গে সম্পর্কযুক্ত যাত্রা করতে পারেন।

    ৩) নিজের কাজের জন্য সম্মানিত হবেন।

    তুলা

    ১) সরকারি পরিকল্পনার দ্বারা লাভান্বিত হবেন।

    ২) আর্থিক পরিস্থিতি ধীরগতিতে উন্নত হবে।

    ৩) আর্থিক লেনদেন এড়িয়ে যেতে হবে।

    বৃশ্চিক

    ১) প্রেম জীবনে মাধুর্য থাকবে।

    ২) দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে।

    ৩) বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাবেন।

    ধনু

    ১) প্রিয়জনের সাহায্য করতে গিয়ে কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন।

    ২) দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে, যার ফলে মন প্রসন্ন হবে।

    ৩) আজকের দিনটি মাঝারি ফলদায়ী।

    মকর

    ১) গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে।

    ২) অবসাদমুক্ত থাকুন।

    ৩) ব্যবসায়ীদের আকস্মিক ধন লাভের প্রবল সম্ভাবনা রয়েছে।

    কুম্ভ

    ১) সামাজিক কাজকর্মে সাফল্য লাভ করবেন।

    ২) লগ্নির আগে সমস্ত দিক ভালোভাবে যাচাই করে নিন।

    ৩) বাণী কঠোর হওয়া আপনাদের ভাবমূর্তি নষ্ট হবে।

    মীন

    ১) সন্তানের তরফে ভালো সংবাদ পাওয়ায় আনন্দিত হবেন।

    ২) পরিচিত ব্যক্তির সাহায্যে ব্যবসায়ে নতুন চুক্তি চূড়ান্ত করতে পারেন।

    ৩) ছাত্রছাত্রীরা শিক্ষক ও সহপাঠীদের সহযোগিতা পাবেন।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • Mumbai ATS: লোকসভার ভোটও দিয়েছে! জাল নথি সহ গ্রেফতার চার বাংলাদেশি, কোথায় লুকিয়ে ছিল?

    Mumbai ATS: লোকসভার ভোটও দিয়েছে! জাল নথি সহ গ্রেফতার চার বাংলাদেশি, কোথায় লুকিয়ে ছিল?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভুয়ো তথ্য সহ গ্রেফতার চার বাংলাদেশি (Illegal Bangladeshis)। তাদের গ্রেফতার করেছে মুম্বই অ্যান্টি টেরর স্কোয়াড, সংক্ষেপে এটিএস (Mumbai ATS)। এদের গ্রেফতার করার পাশাপাশি আরও পাঁচজনকে মুম্বই পুলিশের এটিএস খুঁজছে বলেও খবর।

    লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিল! (Mumbai ATS)

    এটিএস সূত্রে খবর, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ভোট দিয়েছে ওই বাংলাদেশিরা (Illegal Bangladeshis)। জাল নথিপত্র বানিয়ে এদেশে দিব্যি বাস করছিল তারা। ভুয়ো তথ্য দেখিয়েই তারা তৈরি করেছিল জাল ভোটার আইডি কার্ড। সেই কার্ড দেখিয়েই লোকসভা নির্বাচনে অংশ নিয়েছে তারা (Mumbai ATS)। কয়েকদিন আগেই ভারতে অবৈধভাবে বসবাসকারী ৯ বাংলাদেশি মহিলা ও তাদের আশ্রয় দানকারী স্থানীয় এক মহিলাকে গ্রেফতার করা হয়েছিল। মিরা রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল তাদের।

    গ্রেফতার আগেও

    কয়েক মাস আগেই মহারাষ্ট্র অ্যান্টি টেররিজম স্কোয়াড (Mumbai ATS) বৈধ কাগজপত্র ছাড়া ভারতে বসবাসের জন্য নবি মুম্বইয়ে পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার (Illegal Bangladeshis) করেছিল। ঘানসোলিতে এটিএস ভিখরোলি ইউনিটের তরফে এই অভিযান চালানো হয়েছিল। সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালিয়ে এটিএস গ্রেফতার করেছিল ওই পাঁচ বাংলাদেশিকে। এদের কারও কাছেই বৈধ কাগজপত্র ছিল না। ঘানসোলির জানাই কম্পাউন্ড ও শিবাজি তালাওয়ের কাছ থেকে গ্রেফতার করা হয়েছিল তাদের।

    আর পড়ুন: সংখ্যালঘু মন্ত্রকের দায়িত্বে বৌদ্ধ রিজিজুকে বসিয়ে মাস্টারস্ট্রোক মোদির

    এদিন যাদের গ্রেফতার করা হয়েছে, তারা হল রুবেল হুসেন শেখ, সুলতান মাহমুদ শেখ, হাফিজুর রহমান শেখ এবং ফকরুল উদ্দিন শেখ। জানা গিয়েছে, এরা প্রত্যেকেই অবৈধভাবে (Illegal Bangladeshis) ভারতে প্রবেশ করেছিল। এদেশে ঢুকে তারা জাল পাশপোর্টও বানিয়েছিল। সেইসব জাল নথিপত্র তারা ভারত-বিরোধী কাজে লাগাচ্ছিল বলেও অভিযোগ। ভিনদেশিরা কীভাবে ভারতে ঢুকল, পাশপোর্ট-সহ অন্য নথিপত্র তারা জোগাড়ই বা করল কোথা থেকে, তা জানতে ধৃতদের জেরা করছেন তদন্তকারীরা (Mumbai ATS)। জাল নথিপত্র তৈরির কারখানার খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Pawan Kalyan: অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ, মন্ত্রী হচ্ছেন নাইডুর ছেলেও!

    Pawan Kalyan: অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ, মন্ত্রী হচ্ছেন নাইডুর ছেলেও!

    মাধ্যম নিউজ ডেস্ক: রুপোলি পর্দা থেকে রাজনীতির আঙিনায়। অন্ধ্রপ্রদেশের ২১টি আসনে প্রার্থী দিয়ে সবকটিতেই ছিনিয়ে নিয়েছেন জয়। এহেন তারকা-রাজনীতিক পবন কল্যাণই হতে চলছেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী (Pawan Kalyan)। মন্ত্রী হওয়ার কথা চন্দ্রবাবু নাইডুর ছেলেরও। বিজেপি এবং টিডিপির সঙ্গে গাঁটছড়া বেঁধে এবার ভোটে লড়েছিল পবনের দল। সেখানেই মেলে বিপুল সাফল্য। তার জেরেই উপমুখ্যমন্ত্রিত্বের শিকে ছিঁড়তে চলেছে পবনের কপালে।

    চন্দ্রবাবু নাইডু (Pawan Kalyan)

    রাত পোহালেই ওড়িশার পঞ্চদশতম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজেপির মোহনচরণ মাঝি। এদিনই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে দক্ষিণের রাজ্য অন্ধপ্রদেশেও। মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন এন চন্দ্রবাবু নাইডু। জমকালো এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবারই জনসেনার বিধায়করা পবনকে (Pawan Kalyan) অন্ধ্রপ্রদেশ বিধানসভার দলীয় নেতা নির্বাচিত করেছেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার পাঁচ দফতরের দায়িত্ব পেতে মরিয়া জনসেনা সুপ্রিমো।

    বিপুল জয় টিডিপির

    ১৩ মে হয়েছে অন্ধ্রপ্রদেশ বিধানসভার নির্বাচন। এ রাজ্যের আসন সংখ্যা ১৭৫টি। লোকসভার পাশাপাশি নির্বাচন হয়েছে রাজ্যে বিধানসভা কেন্দ্রগুলিতেও। নির্বাচন হয়েছে ১৩ মে, এক দফায়। এই নির্বাচনে জগনমোহন রেড্ডির দল ওয়াইএসআরসিপিকে হারাতে বিজেপি ও জেএনপির সঙ্গে জোট করেছিল চন্দ্রবাবুর টিডিপি। তাতেই মেলে ব্যাপক সাফল্য। চন্দ্রবাবুর দল পায় ১৩৫টি আসন, জেএনপি পেয়েছে ২১টি আসন। আর বিজেপির ঝুলিতে গিয়েছে ৮টি আসন। রাজ্যের শাসক দল ওয়াইএসআরসিপি পেয়েছে ১১টি আসন। অথচ উনিশের বিধানসভা নির্বাচনে এই দলই এককভাবে পেয়েছিল ১৫১টি আসন।

    আর পড়ুন: এবার ওড়িশার মুখ্যমন্ত্রী পদেও উপজাতি সম্প্রদায়ের নেতাকে বসাল বিজেপি

    জানা গিয়েছে, এবার অন্ধ্রপ্রদেশ মন্ত্রিসভায় টিডিপির প্রতিনিধি থাকবেন ২০ জন। উপমুখ্যমন্ত্রী-সহ জনসেনা পেতে পারে তিনটি দফতর। দুটি দফতরের দায়িত্ব পেতে পারে বিজেপি। চন্দ্রবাবুর মন্ত্রিসভায় এবার দেখা যেতে পারে তাঁর ছেলে নারা লোকেশকেও। এর আগে যে টার্মে মুখ্যমন্ত্রী হয়েছিলেন নাইডু, সেই মেয়াদে আইটি দফতর সামলেছিলেন এই লোকেশ। এবারও তাঁকে দেওয়া হতে পারে কোনও একটি দফতরের দায়িত্ব (Pawan Kalyan)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • TMC Clash: নিজেদেরই প্রধান, দলের যুব সভাপতির বাড়ি ভাঙচুর, অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতি

    TMC Clash: নিজেদেরই প্রধান, দলের যুব সভাপতির বাড়ি ভাঙচুর, অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতি

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের প্রধানের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল দলেরই অঞ্চল সভাপতি রাজা সরকার ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলির পান্ডুয়া থানার হরাল দাসপুর পঞ্চায়েত এলাকায়। একইসঙ্গে তৃণমূলের যুব সভাপতির বাড়িতেও ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তৃণমূলের কোন্দল (TMC Clash) প্রকাশ্যে চলে এসেছে।

    প্রধানের বাড়ি ভাঙচুর, যুব নেতার বাড়িতে হামলা (TMC Clash)

    সোমবার রাতে পাণ্ডুয়া থানার হরাল দাসপুর পঞ্চায়েত প্রধান করুণ ক্ষেত্রপালের বাড়িতে হামলা ও ভাঙচুরের (TMC Clash) অভিযোগ উঠেছে রাজা সরকার ও তার অনুগামীদের বিরুদ্ধে। পাশাপাশি প্রধানকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন পঞ্চায়েত প্রধান করুনা ক্ষেত্রপাল। অন্যদিকে, হরাল দাসপুর অঞ্চল তৃণমূল যুব সভাপতি আসিফ মল্লিকের বাড়িতেও হামলা চালায় স্থানীয় অঞ্চল সভাপতি রাজা সরকার সহ তাঁর অনুগামীরা। ভাঙচুরের পাশাপাশি তাঁকে  মারধর করা হয়। পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাঁরাও আক্রান্ত হন বলে অভিযোগ। এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আসিফ মল্লিকের বাবা আব্দুল আজিম মল্লিক ও এক প্রতিবেশী। হামলার পরিপ্রেক্ষিতে দলের একাধিক কর্মীর নামে পাণ্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল যুব সভাপতি আসিফ মল্লিক। হামলার পরিপ্রেক্ষিতে একজনকে গ্রেফতার করেছে পান্ডুয়া থানার পুলিশ। যদিও এই বিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতা রাজা সরকারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    আরও পড়ুন: মন্ত্রক বদলাল না শান্তনুর, মোদি মন্ত্রিসভায় জায়গা পেয়েই জোড়া দায়িত্ব সুকান্তর

    হামলা নিয়ে কী বললেন প্রধান?

    হরাল দাসপুর পঞ্চায়েতের তৃণমূল (TMC Clash) প্রধান করুণা ক্ষেত্রপাল বলেন, আমি তৃণমূলের প্রধান। আমি ভাবিনি যে এই দল করলে আমার এই পরিণতি হবে। বাড়ি ভাঙচুরের পাশাপাশি দলের লোকেরাই এসে মারার হুমকি দেবে! হরাল দাসপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস সভাপতি আশিফ মল্লিক বলেন, সোমবার  রাতে বাড়িতে বসেছিলাম। হঠাৎ করে বাড়িতে চড়াও হয়ে বাড়িতে ভাঙচুর করে। পরিবারের লোকজন বাধা দিলে তাঁদেরও মারধর করা হয়। কারণ, আমরা পঞ্চায়েতটা স্বচ্ছভাবে চালাচ্ছি। এখন কাজের ওপেন টেন্ডার হয়। কোন দুর্নীতি হয় না। তাই এই হামলা হয়েছে।

    বিজেপি নেতৃত্ব কী বললেন?

    বিজেপির জেলা সভাপতি তুষার মজুমদার বলেন, এটা এলাকা দখলের লড়াই। ভোটে জিতে কে কোন এলাকা দখল করবে, কী ভাবে তোলাবাজি করবে তার লড়াই চলছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mohan Charan Majhi: এবার ওড়িশার মুখ্যমন্ত্রী পদেও উপজাতি সম্প্রদায়ের নেতাকে বসাল বিজেপি

    Mohan Charan Majhi: এবার ওড়িশার মুখ্যমন্ত্রী পদেও উপজাতি সম্প্রদায়ের নেতাকে বসাল বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: নবীন পট্টনায়েক জমানার অবসান হয়েছে। এবার ওড়িশার কুর্সিতে বসতে চলেছেন কেওনঝড়ের চারবারের বিধায়ক মোহনচরণ মাঝি (Mohan Charan Majhi)। উপমুখ্যমন্ত্রী হয়েছেন দু’জন – একজন পার্বতী পরিদা এবং অন্যজন কণকবর্ধন সিংহদেও। আজ, মঙ্গলবার বিকেলে দলের দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক রাজনাথ সিংহ এবং ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে বিজেপি বিধায়কদের বৈঠকে ঘোষণা করা হয় মুখ্যমন্ত্রী ও দুই উপমুখ্যমন্ত্রীর নাম।

    আদিবাসী নেতা (Mohan Charan Majhi)

    বছর বাহান্নর মোহন (Mohan Charan Majhi) আদিবাসী নেতা। সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ। লড়াকু মেজাজের নেতা। গত বছর বিধানসভা নির্বাচনে অধিবেশন চলাকালীন স্পিকারের আসনে ডাল ছুড়ে সাসপেন্ড হয়েছিলেন। কণকবর্ধন ওড়িশা বিজেপির প্রাক্তন সভাপতি। ১৯৯৫ সাল থেকে টানা পাঁচবারের বিধায়ক। বোলাঙ্গিরের রাজ পরিবারের সন্তান তিনি। বোলাঙ্গিরেরই পাটনাগড় কেন্দ্রের বিধায়ক। পার্বতী জয়ী হয়েছেন এবারই। পুরী জেলার নিমাপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি।

    ওড়িশায় পদ্মরাজ

    অষ্টাদশ লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে হয়েছিল ওড়িশা বিধানসভার নির্বাচনও। রাজ্যের ১৪৭টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ৭৮টি আসনে। বিজেডি জিতেছে ৫১টি আসনে। কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ১৪টি আসন। অন্যরা পেয়েছে চারটি। গত প্রায় আড়াই দশক ধরে ওড়িশার কুর্সিতে ছিলেন নবীন। তাঁকে পরাস্ত করে এবারই ওড়িশায় শুরু হয়েছে পদ্মরাজ। কেবল বিধানসভা নির্বাচন নয়, লোকসভা নির্বাচনেও রাজ্যে পর্যুদস্ত হয়েছে নবীনের দল বিজেডি। ২১টি লোকসভা কেন্দ্রের মধ্যে ২০টিতে জিতেছেন পদ্ম-প্রার্থীরা। কংগ্রেস জয়ী হয়েছে একটি আসনে। শূন্য হাতে ফিরতে হয়েছে নবীনের দলকে।

    প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মাজিকে ‘ইয়ং, ডাইনামিক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “কেভি সিং-ই প্রথম মোহন মাঝির নাম প্রস্তাব করেছিলেন তাঁকে মুখ্যমন্ত্রী করতে। অন্য বিধায়করাও তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানান। এর পরেই মোহনকে সর্বসম্মতিক্রমে ওড়িশা বিজেপি আইনসভা দলের নেতা নির্বাচিত করা হয়।”

    আর পড়ুন: সংখ্যালঘু মন্ত্রকের দায়িত্বে বৌদ্ধ রিজিজুকে বসিয়ে মাস্টারস্ট্রোক মোদির

    মোহন ওড়িশার ১৫তম মুখ্যমন্ত্রী হতে চলেছেন। আগামিকাল, বুধবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। দেবেন রাজ্যে প্রথম বিজেপি সরকারের নেতৃত্ব। পঞ্চায়েত প্রধান হিসেবে রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন মোহন। ২০০০ সালে কেওনঝড় বিধানসভা কেন্দ্র থেকে বিধানসভায় পা রেখেছিলেন তিনি। রাত পোহালেই তিনি বসবেন মুখ্যমন্ত্রীর কুর্সিতে। প্রসঙ্গত, দেশের রাষ্ট্রপতি উপজাতি সম্প্রদায়ের। ওড়িশায় মোহনের মতো উপজাতি সম্প্রদায়ের এক ভূমিপুত্রকে মুখ্যমন্ত্রীর পদে বসিয়ে এক ঢিলে একাধিক (Mohan Charan Majhi) পাখি মারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • UGC: এবার থেকে বিশ্ববিদ্যালয়গুলিতে বছরে দুবার ভর্তির সুযোগ! বড় সিদ্ধান্ত ইউজিসির

    UGC: এবার থেকে বিশ্ববিদ্যালয়গুলিতে বছরে দুবার ভর্তির সুযোগ! বড় সিদ্ধান্ত ইউজিসির

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার থেকে বিশ্ববিদ্যালয়গুলিতে বছরে দুবার ভর্তির (Biannual Admission In Universities) সুযোগ পাবেন পড়ুয়ারা, জানিয়েছে ইউজিসি (UGC)। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে জুলাই-আগস্ট এবং জানুয়ারি-ফেব্রুয়ারি এই দুইবার বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির প্রক্রিয়া শুরু করার নির্দেশিকা দিয়েছে। তবে এই নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের উপর চাপিয়ে দেওয়া হবে না।

    নয়া সিদ্ধান্তে কারা উপকৃত হবেন?

    এক একটি রাজ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও ফল প্রকাশের সময় আলাদা। ফলে এক রাজ্য থেকে অন্য রাজ্যে উচ্চশিক্ষার জন্য যারা যাবেন তাঁরা এর ফলে উপকৃত হবেন। একই সঙ্গে একটি বিশ্ববিদ্যালয়ে ফল প্রকাশের দেরি হলে অন্য বিশ্ববিদ্যালয়ের পড়া সুযোগ হাতছাড়া হবে না। অনেক ক্ষেত্রে পড়ুয়াদের পছন্দসই বিশ্ববিদ্যালয় ফল প্রকাশের বিলম্বের জেরে ভর্তির ক্ষেত্রে এক বছর অপেক্ষা করতে হত। এবারে সেসব দিন অতীত।ইউজিসির (UGC) সিদ্ধান্ত অনুযায়ী, অসুস্থতা বা ব্যক্তিগত কারণে জুলাই-আগস্টে বিশ্ববিদ্যালয় ভর্তি হতে পারেননি, তাঁরাও ছয়মাসের ব্যবধানে জানুয়ারি-ফেব্রুয়ারি (Biannual Admission In Universities) শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ পাবেন। ফলে বছরে দুবার ভর্তির প্রক্রিয়া হলে কোনও পড়ুয়ারই গোটা বছর নষ্ট হবে না। বছরে দুবারে ক্যাম্পাসে নিয়োগের পরীক্ষাও চালানো হবে। সেই মত  ক্লাসরুম, গবেষণাগার পর্যাপ্ত সংখ্যক শিক্ষকের ব্যবস্থাও রাখতে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে।

    নয়া সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হবে? (Biannual Admission In Universities)

    প্রসঙ্গত পৃথিবীর বহু দেশে বিশ্ববিদ্যালয় বছরের দুবার ভর্তির প্রক্রিয়া চালু রয়েছে। ভারতে এরকম চালু হলে আখেরে দেশের পড়ুয়াদের সুবিধে হবে (UGC)। বিদেশি বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি সংযোগ বৃদ্ধি হবে। দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠান পরস্পরের মধ্যে পড়ুয়া বিনিময় করতে পারবে সহজে। গোটা বছর নষ্ট হবে না। প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন তাঁরা। তবে এখনও সমস্ত বিশ্ববিদ্যালয়ে কিছু পরিকাঠামোতে বদল আনতে হবে। বিশ্ববিদ্যালয়গুলিতে কারণ দ্বিবার্ষিক ভর্তি প্রক্রিয়া (Biannual Admission In Universities)  চালু করলেই হবে না, সেই মতো পরিকাঠামো রাখতে হবে। প্রশাসনিক বিষয়টিও দেখতে হবে।

    আরও পড়ুন: নিট-এ দেশের সেরা বাংলার রূপায়ণ- সক্ষম, দুজনেই এইমসে পড়তে চান

    বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলির যা সম্পদ রয়েছে তার ব্যবহারের পাশাপাশি পরিকাঠামোতে বৃদ্ধি আনার পরিকল্পনারও প্রয়োজন রয়েছে। যারা ভিন্ন সময়ে ভর্তি হবেন তাদের পড়াশোনার জন্য যথেষ্ট ব্যবস্থা রাখতে হবে। শিক্ষাকর্মী, শিক্ষক, ক্লাসরুম এবং রুটিন প্রস্তুত করতে হবে। কিছু রাজ্যে কেন্দ্র-রাজ্য সম্পর্ক গোটা প্রক্রিয়ায় বাধা হতে পারে। আরও জানা গিয়েছে, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি এই বছরে দুবার (Biannual Admission In Universities) করে আগাম ভর্তি করাতে বাধ্য নয়। এ ব্যবস্থা চালু হলে নিয়মে প্রয়োজনীয় বদল করা হবে (UGC)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Hooghly: “তৃণমূলের অঞ্চল সভাপতিদের অধিকাংশই অযোগ্য, ধান্দাবাজ”, ফের স্বমহিমায় মনোরঞ্জন

    Hooghly: “তৃণমূলের অঞ্চল সভাপতিদের অধিকাংশই অযোগ্য, ধান্দাবাজ”, ফের স্বমহিমায় মনোরঞ্জন

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের ফল বের হওয়ার পর কয়েকদিন চুপচাপ থাকার পর ফের স্বমহিমায় বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। দলনেত্রীর নির্দেশ মেনে বলাগড় বিধানসভায় তিনি এবার দায়িত্বে ছিলেন না। হুগলি (Hooghly) লোকসভা কেন্দ্রের ফল বের হওয়ার পর দেখা যায়, এই বিধানসভায় ধরাশায়ী হয়েছে তৃণমূল। লিড পেয়েছে বিজেপি। এবার দলের ভরাডুবির জন্য দলীয় নেতৃত্বকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিধায়ক।

    ঠিক কী বলেছেন তৃণমূল বিধায়ক? (Hooghly)

    গত ৮ মে বলাগড়ে নির্বাচনী জনসভার মঞ্চে তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি মনোরঞ্জনকে বলেন, তিনি যেন ভোটের প্রচারে না আসেন। তৃণমূলের তিন নেতা নবীন গঙ্গোপাধ্যায়, অসীম মাঝি এবং শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়দের ওপরেই ভরসার কথা জানান দলনেত্রী। এবার ভোটে মনোরঞ্জন আর প্রচারে আসেননি। ভোটের ফল বের হওয়ার পর দেখা যায়, হুগলি (Hooghly) লোকসভায় তৃণমূল জিতলেও বলাগড়ে বিজেপির থেকে হাজার পাঁচেক ভোটে পিছিয়ে। এর পরেই মনোরঞ্জন নাম না করে খারাপ ফলের জন্য দলের চার নেতানেত্রীকে দুষেছেন ফেসবুক-পোস্টে। মনোরঞ্জন সমাজমাধ্যমে লিখেছেন, “আমার মনে হয় রাজনীতিতে আসা ভুল হয়েছিল। লোকসভা নির্বাচনে দলের নেতারাই আমার নামে মমতাকে নালিশ করেন। মমতা ‘অত্যন্ত কঠোর ভাষায়’ আমাকে প্রচার করতে নিষেধ করেন। আমি প্রচার করিনি। আমি চেয়েছিলাম, দলের বলাগড় ব্লক সভাপতি হতে। সে ক্ষেত্রে ব্লকের ১৩টি পঞ্চায়েতেই সভাপতি পদে স্বচ্ছ ভাবমূর্তির কর্মীদের বসাতে পারতাম। দল আমাকে সেই সুযোগ দেয়নি। বর্তমান অঞ্চল সভাপতিদের অধিকাংশই ‘অযোগ্য, ধান্দাবাজ’।” মনোরঞ্জন বলেন, “দিদির নির্দেশেই প্রচার থেকে সরেছিলাম। এখন দিদি যা বলবেন, তাই করব। যদি বলেন আগের মতো কাজ করতে, করব। যদি বলেন রাজনীতি ছেড়ে দিতে, দেব।” এরপর তিনি আরও বলেন, “এখনও সময় আছে সংগঠনের খোলনলচে বদলে পুরানো নেতাদের সরিয়ে নতুনদের দায়িত্ব দিতে হবে। পুরানোদের ওপরে মানুষ ভরসা করলে দিদির ৬৩টা প্রকল্প সত্ত্বেও তৃণমূল হেরে যায়!”

    আরও পড়ুন: মন্ত্রক বদলাল না শান্তনুর, মোদি মন্ত্রিসভায় জায়গা পেয়েই জোড়া দায়িত্ব সুকান্তর

    তৃণমূলের ব্লক সভাপতি কী বললেন?

    ব্লক তৃণমূল সভাপতি নবীন গঙ্গোপাধ্যায় বলেন, “বিধায়কের ভাবনার সঙ্গে আমরা একমত নই। আমরা ওঁকে (বিধায়ককে) চুপ থাকতে বলিনি। দলের সুপ্রিমো বলেছেন। তিনিই  সিদ্ধান্ত নেবেন। অঞ্চল সভাপতিদের নিয়ে কী বলেছেন, ওঁর ব্যাপার। এ নিয়ে মন্তব্য করব না। দল যদি মনে করে নতুনদের নিয়ে আসবে, স্বাগত।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Dilip meets Sukanta: দিলীপের পা ছুঁয়েই ঝোড়ো ব্যাটিং মন্ত্রী সুকান্তর, সরব হলেন রাজ্যের শিক্ষা-দুর্নীতি নিয়ে

    Dilip meets Sukanta: দিলীপের পা ছুঁয়েই ঝোড়ো ব্যাটিং মন্ত্রী সুকান্তর, সরব হলেন রাজ্যের শিক্ষা-দুর্নীতি নিয়ে

    মাধ্যম নিউজ ডেস্ক: বড়দের পা ছুঁয়ে প্রণাম করা সনাতন সংস্কৃতি। মন্ত্রী হয়ে রাজ্যে ফিরেই বয়সে বড় প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পা ছুঁয়ে (Dilip meets Sukanta) তাঁর আশীর্বাদ নিলেন সুকান্ত মজুমদার। মন্ত্রিত্বের কাজ শুরু করতে চলেছেন বিজেপির নবনিযুক্ত মন্ত্রী সুকান্ত মজুমদার। দুটি দফতর পেয়েছেন তিনি। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা দফতর। অপরটি হল উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন দফতর। চেয়ারে বসেই সুকান্ত সরব হলেন রাজ্যে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি নিয়ে।

    দিলীপ ঘোষের পা ছুঁলেন সুকান্ত মজুমদার (Dilip meets Sukanta)

    দিলীপ ঘোষের পা ছোঁয়া নিয়ে অবশ্য শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দিলীপ ঘোষ যেভাবে বিজেপির বর্তমান দায়িত্বপ্রাপ্ত নেতাদের তুলোধোনা করে চলেছেন তাতে ইতি টানতেই দিলীপ ঘোষের দরবারে হাজির হয়েছেন সুকান্ত এমনটাই মত ওয়াকিবহাল মহলের। তবে এ বিষয়ে সরাসরি সুকান্ত মজুমদার বলেছেন, “দিলীপ দা প্রবীণ বিজেপি নেতা। তাঁর কাছ থেকে আশীর্বাদ নিলাম। নিজেকে ধন্য মনে করছি। শিক্ষা ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর দেখানো পথে কাজ করার চেষ্টা করব।”

    রাজ্যের শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়ে সরব সুকান্ত

    অন্যদিকে রাজ্যের শিক্ষাক্ষেত্রে পাহাড় প্রমাণ দুর্নীতি নিয়েও সরব হয়েছেন সুকান্তবাবু। তিনি বলেন, “গত কয়েক বছর ধরে রাজ্যে শিক্ষাক্ষেত্রে যে ঘটনাগুলো আমাদের সামনে ঘটে চলেছে তাতে বাংলার এবং বাঙালির সম্মান নষ্ট হয়েছে। আমার আপনার সকলের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে রয়েছেন। তাঁর গোটা দফতরটাই জেলে। পশ্চিমবঙ্গে মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন, আমরা তাঁদের সঙ্গে আছি। কিন্তু যারা জালিয়াতি করে কিংবা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন তাঁদের আজ না হয় কাল চাকরি যাবেই।”

    সুকান্তর উত্তরসূরি কে?

    প্রসঙ্গত সুকান্ত মজুমদার মন্ত্রিত্ব পাওয়ার পর থেকেই জল্পনা তৈরি হয়েছে এক ব্যক্তি এক পদ নীতিতে মন্ত্রী হওয়ায় শীঘ্রই দলের রাজ্য সভাপতির দায়িত্ব ছাড়তে হবে তাঁকে। তাহলে কে হবেন পরবর্তী রাজ্য সভাপতি? এ বিষয়ে দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করা হলে তিনি স্পষ্টভাবে বলেন, “বারবার একই লোক রাজ্য সভাপতি হবেন এমন কোনও কথা নেই। দলে অনেক যোগ্য মানুষ রয়েছেন। সময় আসলে জানা যাবে।

    আরও পড়ুন: গারুলিয়ায় বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর, প্রাণনাশের হুমকি, অভিযুক্ত তৃণমূল

    কেন্দ্রীয় নেতৃত্ব যাকে যোগ্য মনে করবে তাঁকে দায়িত্ব দেবে। সময় আসলে জানা যাবে না কে সভাপতি হচ্ছেন।” তবে পা ছুঁয়ে আশীর্বাদ (Dilip meets Sukanta) নেওয়ায় কি দিলীপ ঘোষের ক্রোধ কম হবে কিনা তা সময় বলবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bhojshala Survey: সমীক্ষা শুরুর ৮০ দিনের মধ্যেই ভোজশালায় উদ্ধার হিন্দু দেবদেবীর মূর্তি

    Bhojshala Survey: সমীক্ষা শুরুর ৮০ দিনের মধ্যেই ভোজশালায় উদ্ধার হিন্দু দেবদেবীর মূর্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: জ্ঞানভাপির পর এবার মধ্যপ্রদেশের ধারের ভোজশালা (Bhojshala Survey) মন্দিরের এএসআই সমীক্ষার ফলাফল উঠে এল হাতেনাতে। সম্প্রতি ভোজশালায় প্রত্নতাত্ত্বিক সমীক্ষার নির্দেশ দিয়েছিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। সেই মতো ইন্দোর বেঞ্চের এই নির্দেশের ফলে সমীক্ষার কাজ শুরু করে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই)। আর তাদেরই সমীক্ষায় এবার উদ্ধার হল প্রাচীন হিন্দু দেব দেবীর মূর্তির (Discovers Hindu Gods Murtis)। একইসঙ্গে উদ্ধার হয়েছে ৭৯টি প্রত্নবস্তু। 
    এর আগে গত ১৮ মার্চ আদালত এএসআই সদস্যদের একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করতে বলেছিলেন। যার নেতৃত্বে পরিচালক বা এএসআই-এর অতিরিক্ত পরিচালক থাকবেন এবং নির্দেশ দিয়েছিলেন আগামী ছয় সপ্তাহের মধ্যে সমীক্ষার রিপোর্ট জমা দিতে হবে আদালতে। আর সেই নির্দেশ মেনে সমীক্ষা শুরুর ৮০ দিনের মধ্যেই ভোজশালায় (Bhojshala Survey) উদ্ধার হল বিভিন্ন ঐতিহাসিক হিন্দু দেব দেবীর মূর্তি (Discovers Hindu Gods Murtis) সহ একাধিক প্রত্নবস্তু।   

    সমীক্ষায় উদ্ধার হিন্দু দেব দেবীর মূর্তি (Bhojshala Survey) 

    সমীক্ষার ৮০ তম দিনে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দল ভোজশালার বন্ধ কক্ষটি খুলেছে। জানা গিয়েছে, প্রায় ৭৯টি ঐতিহাসিক প্রত্নবস্তুর অবশিষ্টাংশ পাওয়া গেছে, যার মধ্যে রয়েছে গণেশ, বাগদেবী, পার্বতী, মহিষাসুর মর্দিনী, হনুমান সহ বিভিন্ন দেব-দেবীর মূর্তি এবং বিভিন্ন সনাতানি মূর্তির অংশ। সমীক্ষার সময় এই এলাকার (Bhojshala Survey) উত্তর অংশে মাটি সমতল করার সময় প্রায় ছয়টি ঐতিহাসিক প্রত্নবস্তুর অবশেষ পাওয়া গেছে। এছাড়াও যজ্ঞশালার ভেতরে মাটি সরানোর সময় ছয়টি বড় সনাতনীর অবশেষও (Discovers Hindu Gods Murtis) পাওয়া গেছে। ইতিমধ্যেই এই সমস্ত উদ্ধার হওয়া বস্তুগুলিকে এএসআই তাদের তদন্তে অন্তর্ভুক্ত করেছে। 

    আরও পড়ুন: কাউন্সেলিং চলবে, নিট পরীক্ষা বাতিলের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

    ভোজশালার ইতিহাস 

    উল্লেখ্য, হিন্দু সংগঠনগুলির মতে, ধারে অবস্থিত কামাল মওলানা মসজিদটি আসলে মা সরস্বতী মন্দিরের ভোজশালা (Bhojshala Survey)। ১০৩৪ সালে রাজা ভোজ সংস্কৃত পড়াশোনার জন্য ভোজশালা তৈরি করেছিলেন। রাজা ভোজ ছিলেন সরস্বতী দেবীর একনিষ্ঠ ভক্ত। কিন্তু পরে মুঘল আক্রমণকারীরা এটি ভেঙে দেয়। পরবর্তীতে ১৪০১ খ্রিস্টাব্দে দিলওয়ার খান গৌরী ভোজশালার একটি অংশে মসজিদ নির্মাণ করেন। ১৫১৪ খ্রিস্টাব্দে মাহমুদ শাহ খিলজি আর একটি অংশে মসজিদ নির্মাণ করে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kiren Rijiju: সংখ্যালঘু মন্ত্রকের দায়িত্বে বৌদ্ধ রিজিজুকে বসিয়ে মাস্টারস্ট্রোক মোদির

    Kiren Rijiju: সংখ্যালঘু মন্ত্রকের দায়িত্বে বৌদ্ধ রিজিজুকে বসিয়ে মাস্টারস্ট্রোক মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: সংখ্যালঘু মানে যে কেবল মুসলমান নন, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি, খ্রিস্টানরাও, তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে বসেই দেশবাসীকে সেই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মন্ত্রিসভায় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী করা হয়েছে কিরেন রিজিজুকে (Kiren Rijiju)। ধর্মে বৌদ্ধ রিজিজুকে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী করে এক ঢিলে একাধিক পাখি মারলেন প্রধানমন্ত্রী। একদিকে যেমন মুসলমানদের বার্তা দিলেন, তেমনি অন্যদিকে বৌদ্ধ-সহ বাকি সংখ্যালঘু সম্প্রদায়কেও বার্তা দিলেন তিনি।

    সংখ্যালঘু বিষয়ক দফতরে রিজিজু (Kiren Rijiju)

    ফেরা যাক খবরে। স্বাধীনতার পর থেকে এই জাতীয় কোনও দফতর ছিল না। ২০০৬ সালে প্রথম তৈরি হয় সংখ্যালঘু বিষয়ক দফতর। তার পর থেকে এ যাবৎকাল পর্যন্ত সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হতেন মুসলমান সম্প্রদায়ের কেউ (Kiren Rijiju)। মোদি সরকারের দ্বিতীয় মেয়াদে এই মন্ত্রকের দায়িত্ব সামলাতেন মুখতার আব্বাস নাকভি। ব্যতিক্রম হল তৃতীয় টার্মে। এবার এই মন্ত্রকের দায়িত্বে বসানো হল রিজিজুকে। স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন কেন্দ্রের ক্ষমতায় ছিল কংগ্রেস।

    তুষ্টিকরণের রাজনীতি!

    ২০০৬ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে এই মন্ত্রক তৈরি করা হয়। এই জমানায়ও সংখ্যলঘু বিষয়ক মন্ত্রকের দায়িত্ব সামলেছেন মুসলমান সম্প্রদায়ের কেউ। ওয়াকিবহাল মহলের মতে, তুষ্টিকরণের রাজনীতি করতে গিয়েই এই প্রথা চালু করেছিল কংগ্রেস। যার জেরে সংখ্যালঘু বলতে যে এদেশে মুসলমান ছাড়াও বৌদ্ধ, শিখ, পার্সি, জৈন, খ্রিস্টানদেরও বোঝায়, তা ভুলতে বসেছিলেন দেশবাসী। এহেন আবহে রিজিজুকে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী করে মাস্টারস্ট্রোক দিলেন প্রধানমন্ত্রী।

    আর পড়ুন: “রটনায় নাম জড়ানো হচ্ছে আরএসএসের, এটা ঠিক নয়”, বললেন মোহন ভাগবত

    সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের ভার যে মুসলমান ছাড়াও অন্যদের দেওয়া যেতে পারে, সেই সলতে পাকানোর কাজটি শুরু হয়েছিল ২০২২ সালেই। যখন স্মৃতি ইরানিকে এই দফতরের দায়িত্ব দেওয়া হয়। রাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁকে সাহায্য করেছিলেন খ্রিস্টান সম্প্রদায়ের জন বার্লা। এর আগে রিজিজু ছিলেন আইনমন্ত্রী। এবার রাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁকে সাহায্য করবেন খ্রিস্টান সম্প্রদায়ের রাজনীতিবিদ কেরলের জর্জ কুরিয়েন।প্রসঙ্গত, ভারতে যে ক’টি সংখ্যলঘু সম্প্রদায় রয়েছে, তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানরাই। কাশ্মীরে অবশ্য তারাই সংখ্যাগুরু।

    ৯ জুন, রবিবার প্রধানমন্ত্রী পদে শপথ নেন নরেন্দ্র মোদি। এদিনই শপথ নেন বাকি মন্ত্রীরাও। শপথ নেন বিজেপির অরুণাচলের সাংসদ রিজিজুও। ২০০৬ সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক তৈরি হওয়া ইস্তক এই প্রথম বসেছেন মুসলমান ছাড়া অন্য কোনও সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ (Kiren Rijiju)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share