Tag: Bengali news

Bengali news

  • Tripura BJP Win: ত্রিপুরার দুটি আসনে জয়ী বিজেপি, জোট করেও পরাজিত সিপিএম 

    Tripura BJP Win: ত্রিপুরার দুটি আসনে জয়ী বিজেপি, জোট করেও পরাজিত সিপিএম 

    মাধ্যম নিউজ ডেস্ক: ত্রিপুরার দুটি আসন থেকেই জয়ী হল (Tripura BJP Win) বিজেপি। বিপ্লব কুমার দেব পশ্চিম ত্রিপুরা আসনে ৬১১,৫৭৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া ব্লকের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহার বিরুদ্ধে। তিনি ২,৬৯,৭৬৩ ভোট পেয়েছিলেন। অন্যদিকে ত্রিপুরা পূর্ব (Tripura East)থেকে জয়ী হয়েছেন কীর্তি দেবী দেব্বর্মণ ৪,৮৬,৮১৯ ভোটের ব্যবধানে তাঁর নিকটতম সিপিআইএম (CPIM) প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে হারিয়ে দিয়েছেন। 

    ত্রিপুরাতে রেকর্ড ভোটে জয়ী বিজেপি (Tripura BJP Win)

    দিল্লিতে ১৬ বছর কাটিয়ে, বিপ্লব দেব ২০১৫ সালে বিজেপির জনসংযোগ অভিযানের ইনচার্জ হিসাবে ত্রিপুরায় ফিরে আসেন। এক বছর পরে, তিনি বিজেপির রাজ্য সভাপতি হন, এবং ২০১৮ সালে, তাঁর দল একটি আঞ্চলিক আদিবাসী রাজনৈতিক দল ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা (আইপিএফটি) এর সাথ জোট করে প্রথমবারের মতো রাজ্যে (Tripura BJP Win) ক্ষমতায় আসে। পরে ২০২২ সালে সমালোচনার মুখে দেব মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং পরে ত্রিপুরা থেকে একমাত্র রাজ্যসভা সাংসদ নির্বাচিত হন।২০১৯ সালের লোকসভা ভোটে ত্রিপুরার দু’টি আসনেই সিপিএম ছিল তৃতীয় স্থানে। তার পাঁচ বছর আগে, অর্থাৎ ২০১৪ সালে দুই আসনেই সিপিএমের ভোট ছিল ৬০ শতাংশের বেশি। ২০১৯ সালে সেটাই নেমে আসে ১৫ এবং ১৯ শতাংশে। অর্থাৎ, পাঁচ বছরের মধ্যে কমবেশি সময়ে ৪৫ শতাংশ ভোট হ্রাস পায়। ২০১৯ সালে দুই আসনেই কংগ্রেস ছিল দ্বিতীয়। তাদের ভোট ছিল প্রায় ২৫ শতাংশ। ৬ শতাংশ থেকে বিজেপির ভোট ২০১৯ সালে পৌঁছেছিল পূর্ব ত্রিপুরায় ৪৬ শতাংশে এবং পশ্চিম কেন্দ্রে ৫১ শতাংশে। এ বার বাম-কংগ্রেসের মিলিত ভোট দাঁড়িয়েছে ২৩ শতাংশে। বিজেপি পেয়েছে ৭১ শতাংশ ভোট।

    অরুণাচল প্রদেশের দুটি আসনেই ফুটেছে পদ্ম

    অন্যদিকে অরুণাচল প্রদেশের দুটি আসনেই ফুটেছে পদ্ম। বিপুল ভোটে জয়ী হয়েছেন কিরেন রিজিজু এবং তাপির গাও। উল্লেখ্য, অরুণাচল প্রদেশে বিধানসভা নির্বাচনও হয়েছিল। দুদিন আগে ভোট গণনার ফলাফলে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তৃতীয়বারের মতো রাজ্যে ক্ষমতাসীন।

    আরও পড়ুন : অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় ফিরছে তেলুগু দেশম, চন্দ্রবাবুকে অভিনন্দন মোদি-শাহের

    ৬০ আসনের বিধানসভায় বিজেপি ৪৬ আসনে বিজয় হাসিল করেছে। বিধানসভা নির্বাচনের ফলাফল দেখে রাজনৈতিক মহল ভবিষ্যদ্বাণী করেছিল, লোকসভা নির্বাচনেও মোট দুটি আসনেও জিতবে বিজেপি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Election Result 2024: শুভেন্দু-গড় তমলুক-কাঁথিতে ফুটল পদ্ম, জিতলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সৌমেন্দু অধিকারী

    Election Result 2024: শুভেন্দু-গড় তমলুক-কাঁথিতে ফুটল পদ্ম, জিতলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সৌমেন্দু অধিকারী

    মাধ্যম নিউজ ডেস্ক: অষ্টাদশ লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্রে ৬২ হাজার ভোটে জয়ী (Election Result 2024) হয়েছেন বিজেপির চমকপ্রদ প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সকাল থেকেই তৃণমূলের সঙ্গে একবারে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। ওপর দিকে কাঁথি কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়ী সৌমেন্দু অধিকারী। তিনি প্রায় ২৪ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন। পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে।

    অভিজিৎকে জয়ী করেছেন তমলুকবাসী (Election Result 2024)

    এমনিতেই পূর্ব মেদিনীপুর ‘অধিকারী গড়’ বলে পরিচিত ছিল। এই কেন্দ্রে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Election Result 2024) প্রার্থী করে বিরাট নজর কেড়ে নিয়েছিল বিজেপি। তাঁর গুরুত্বপূর্ণ রায়ে রাজ্যের তৃণমূল সরকারের শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতির বিরাট পর্দা ফাঁস হয়েছিল। তাঁর দেওয়া নির্দেশে তৃণমূলের দুর্নীতিগ্রস্থ একাধিক মন্ত্রী, বিধায়ক, নেতা জেলে ঢুকেছেন। দুর্নীতি বিষয়ে সরব হয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ফেলে দিয়েছিলেন তিনি। দুর্নীতির বিষয়ে সংগ্রাম আরও কঠোর করতে নিজের বিচারপতির পদ থেকে পদত্যাগ করে প্রত্যক্ষ রাজনীতিতে যোগদান করেন। তমলুকবাসীর ভোটে জয়ী হয়েছেন তিনি। ওপর দিকে তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য। 

    আরও পড়ুনঃবনগাঁয় জয় নিশ্চিত হতেই শান্তনুকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস বিজেপি কর্মীদের

    কাঁথিতে জয়ী সৌমেন্দু

    কাঁথি লোকসভায় ২০১৯ সালের জয়ী প্রার্থী ছিলেন শিশির অধিকারী। কিন্তু শুভেন্দু ২০২১ সালে বিজেপিতে যোগদান করেছিলেন। তারপর থেকে সমীকরণ বদলে যায়। শিশির অধিকারী তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতি ইস্যুতে তোপ দেগেছেন। এই বার লোকসভা ভোটে বিজেপির প্রার্থী করা হয় শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীকে। ভোটের আগে এই কেন্দ্রের একাধিক জায়গায় তৃণমূল দুষ্কৃতীদের আক্রমণের শিকার হতে হয়েছিল বিজেপি কর্মীদের। কিন্তু শত চেষ্টা করেও জয় আটকানো গেল না। একই ভাবে আজ সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু অধিকারী বলেন, “নন্দীগ্রামে আরও একবার তৃণমূলকে কয়েক হাজার ভোটে হারিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।”  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Arjun Singh: গণনা কেন্দ্রে অর্জুনের ওপর হামলা, জয়ের পর তান্ডব তৃণমূলের,  ১০০টি বাড়ি ভাঙচুর

    Arjun Singh: গণনা কেন্দ্রে অর্জুনের ওপর হামলা, জয়ের পর তান্ডব তৃণমূলের, ১০০টি বাড়ি ভাঙচুর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটে জয়ী হওয়ার পর বারাকপুর জুড়ে তান্ডব শুরু করল তৃণমূল। বীজপুর, ভাটপাড়া সহ একাধিক বিধানসভায় প্রায় ১০০টি বাড়িতে ভাঙচুর চালিয়েছে তৃণমূল। এমনই অভিযোগ খোদ বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের (Arjun Singh)। একইসঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন তিনি।

    গণনা কেন্দ্রের ভিতরে অর্জুনের গায়ে হাত তুললেন এক তৃণমূল কর্মী (Arjun Singh)

    বারাকপুর শিল্পাঞ্চলে এক সময় অর্জুন সিং (Arjun Singh) ছিলেন শেষ কথা। ২০১৯ সালে মোদি হাওয়ার সঙ্গে অর্জুন সিংয়ের ব্যক্তিগত ক্যারিশমার জোরে তৃণমূলের দখলে থাকা বারাকপুর লোকসভা ছিনিয়ে নিয়ে তিনি সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালে লোকসভা ভোটে অর্জুন ফের বিজেপির প্রার্থী হয়েছিলেন। এবার নির্বাচনের দিন কাঁচরাপাড়া বনি নামে এক তৃণমূল কর্মীর সঙ্গে অর্জুন বচসায় জড়িয়ে পড়েন। অর্জুনকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন ওই তৃণমূল কর্মী। এদিন গণনা কেন্দ্রে ফের উত্তেজনা তৈরি হয়। জানা গিয়েছে, এদিন সকালে নিরাপত্তারক্ষী নিয়ে যাওয়ার সময় তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন অর্জুন। পরে, গণনা কেন্দ্রের ভিতরে অর্জুনের সঙ্গে তৃণমূল নেতা সনৎ দে-র বচসা বাধে। পরে, তৃণমূল কর্মী বনি অর্জুনকে গালে চড় মারে বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে, পরাজয় নিশ্চিত জেনে অর্জুন গণনা কেন্দ্র থেকে বেরিয়ে যাওয়ার সময় তাঁকে উদ্দেশ্য করে তৃণমূল কর্মীরা “জয় বাংলা” স্লোগান দেন।

    আরও পড়ুন: গণনার আগে বারাকপুরে গণনাকেন্দ্রে বিজেপি-তৃণমূল ধস্তাধস্তি, ভাঙড়ে বোমা বিস্ফোরণ

    কর্মীদের বাড়ি ভাঙচুর নিয়ে সরব অর্জুন

    এদিন জয় নিশ্চিত হওয়ার পর তৃণমূলের জয়ী প্রার্থী পার্থ ভৌমিক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যার মাথায় রয়েছে, তিনি হলেন সিংহ। আর যার মাথা থেকে তৃণমূল নেত্রী হাত তুলে নিয়েছেন, তিনি নেংটি ইঁদুরে পরিণত হয়েছেন। বন্ধু অর্জুন কে বলব ঠিক পথে চলতে। অর্জুন সিং (Arjun Singh) এদিন বলেন, নির্বাচন কমিশনের ভূমিকা আমার চোখে পড়েনি। ভোটে জয়ের পরেই তৃণমূল তাণ্ডব শুরু করেছে। বীজপুর, ভাটপাড়া সমস্ত এলাকায় প্রায় ১০০ জন দলীয় কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর করেছে তৃণমূল। পুলিশ প্রশাসনকে বিষয়টা দেখার জন্য বলব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Highest Margin 2024: ব্যবধানের রেকর্ডে অভিষেককেও ছাপিয়ে গেলেন ইন্দোরের বিজেপি প্রার্থী

    Highest Margin 2024: ব্যবধানের রেকর্ডে অভিষেককেও ছাপিয়ে গেলেন ইন্দোরের বিজেপি প্রার্থী

    মাধ্যম নিউজ ডেস্ক: জয়ের মার্জিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও (Highest Margin 2024) পিছনে ফেলে দিয়েছেন ইনি। সাত লাখের ঘরে রয়েছে ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মার্জিন। তাঁর থেকেও ৩ লক্ষের বেশি মার্জিনে জিতেছেন বিজেপির এক প্রার্থী। তাঁর জয়ের ব্যবধান ১০ লক্ষ। তিনি বিজেপির প্রার্থী শংকর লালওয়ানি (Shankar Lalwani) । তাঁর প্রাপ্ত ভোট ১২ লক্ষ ২৬ হাজার ৭৫১। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নোটা বোতামকে হারিয়েছেন ১০ লক্ষ ৮ হাজার ৭৭ ভোটে।

    সবচেয়ে বেশি ভোটে জয়ী হলেন ইন্দোরের বিজেপি প্রার্থী  

    এবার বিজেপির ইন্দোর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন শংকর লালওয়ানি। মঙ্গলবার যখন তিনি সার্টিফিকেট হাতে পেলেন তখন দেখা যায় দ্বিতীয় সর্বোচ্চ ভোট পড়েছে নোটা বোতাম। এই কেন্দ্রে রাজনৈতিক দল হিসেবে বহুজন সমাজবাদী পার্টির প্রার্থী সঞ্জয় যা ভোট পেয়েছে তাতে তিনি তৃতীয় স্থান অধিকার করেছেন। এই কেন্দ্রে ২ লক্ষ ১৮ হাজার ৬৭৪ ভোট পেয়েছেন নোটা। সঞ্জয়ের প্রাপ্ত ভোট ৫০ হাজারের ঘরে। বিজেপি সূত্রে খবর তাঁদের দলের নিরিখে তিনি সর্বোচ্চ মার্জিনে (Highest Margin 2024) জয়ী হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন গান্ধিনগরের প্রার্থী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  

    সাত লাখি ব্যবধানে জয়ী হয়েছে আরও দুজন (Highest Margin 2024)

    প্রসঙ্গত এই কেন্দ্র থেকেই কংগ্রেস প্রার্থী অক্ষয় কান্তি বাম নিজের নমিনেশন প্রত্যাহার করে নেন। পরে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। আগে এই কেন্দ্র থেকে প্রার্থী হতেন সুমিত্রা মহাজন। যিনি ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত লোকসভার স্পিকার ছিলেন।

    আরও পড়ুন: কেন্দ্রে ফিরছে এনডিএ সরকার, ফের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদিই

    তিনি আটবার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। শংকর লালওয়ানির পরেই (Highest Margin 2024) সাতলাখি মার্জিন রয়েছে বিজেপির আরেকজন প্রার্থী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। তিনিও প্রায় সাড়ে ৭ লাখ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। সাতলাখি ব্যবধানে জয়ী হয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhshek Banerjee)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Election Result 2024: বনগাঁয় জয় নিশ্চিত হতেই শান্তনুকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস বিজেপি কর্মীদের

    Election Result 2024: বনগাঁয় জয় নিশ্চিত হতেই শান্তনুকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস বিজেপি কর্মীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: বনগাঁ লোকসভা কেন্দ্রে শান্তনু ঠাকুরের জয় নিশ্চিত হতেই এদিন বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের গণনা কেন্দ্রের মূলগেটের সামনে বিজয় উৎসব পালন করতে দেখা গেল বিজেপির কর্মী-সমর্থকদের। ভোটে জয়ী (Election Result 2024) হয়ে শান্তনু বলেন, “এই জয় মানুষের জয়, আপামর জন সাধারণের জয়। সকলকে উৎস্বর্গ করলাম।”

    কী বললেন শান্তনু?

    ভোটে (Election Result 2024) জয় নিশ্চিত বুঝেই শান্তনু ঠাকুর বলেন, “এই সংসদীয় ক্ষেত্রের সকল মানুষকে আমি জয় অর্পণ করলাম। প্রত্যকে কর্মীর অক্লান্ত পরিশ্রমে এই সাফল্য এসেছে। সকলের ভালোবাসায় এই জয় এসেছে। আমাদের এই আসনে এখনও পর্যন্ত প্রায় ৭২ হাজার মার্জিনে এগিয়ে রয়েছি আমরা। মতুয়া সমাজের আশাপূর্ণ হয়েছে। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে মাত্র ১০ হাজার ভোটে মার্জিন ছিল বিজেপির। কিন্তু এবার সেটা মোটামুটি ৮০ হাজারের ওপর হবে। তাই আমরা অত্যন্ত খুশি। আমরা জয় নিয়ে আগে থেকেই ভীষণ আশাবাদী ছিলাম। প্রচারের জন্য আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলাম।” কেন্দ্রে এই লোকসভা নির্বাচনের পর তৃতীয় বারের জন্য এনডিএ জোট ক্ষমতায় আসতে চলেছে। দেশ ব্যাপী বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে। দিল্লিতে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি।

    আরও পড়ুনঃ জয়ের পথে অভিজিৎ, গণনাকেন্দ্রে সন্দেহজনক গাড়ি নজরে আসতেই শোরগোল

    ভোটে সিএএ বড় সাফল্য এনেছে (Election Result 2024)

    অষ্টাদশ লোকসভা ভোটের ফলাফল (Election Result 2024) প্রকাশে আরেক বার জয়ী হতে চলেছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এই বারের নির্বাচনে বিজেপির কাছে নাগরিকত্ব সংশোধনী আইন একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। উদ্বাস্তু হিন্দু শরণার্থীদের জন্য ভোটের আগেই কার্যকর হয়েছে এই আইন। বাংলাদেশ থেকে আসা ভারতেও বেশ কিছু হিন্দু মানুষকে নাগরিকত্ব প্রদান করেছে ভারত সরকার। এই সিএএ ছিল লোকসভা ভোটে বনগাঁ কেন্দ্রে একটি বড় বিষয়। এবার দ্বিতীয় বারের জন্য সাংসদ হিসাবে নির্বাচিত হতে চলেছেন শান্তনু ঠাকুর। তাঁকে ঘিরে কর্মী-সমর্থদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election Result: পদ্ম ঝুলিতেই দিল্লি, খড়কুটোর মতো ভেসে যেতে বসেছে আপ-কংগ্রেস

    Lok Sabha Election Result: পদ্ম ঝুলিতেই দিল্লি, খড়কুটোর মতো ভেসে যেতে বসেছে আপ-কংগ্রেস

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির সাত লোকসভা (Lok Sabha Election Result) আসনেই জয়ী হতে চলেছে বিজেপি। ২০১৪ এবং তারপর ২০১৯ এর লোকসভা নির্বাচনেও দিল্লিতে খড়কুটোর মতো ভেসে গিয়েছিল বিরোধীরা। সেই ফলেরই পুনরাবৃত্তি হতে চলেছে এবারও।

    বিজেপি বনাম ইন্ডিয়া ব্লক (Lok Sabha Election Result)

    দেশে অষ্টাদশ লোকসভা নির্বাচন হয়েছে সাত দফায়। তাপপ্রবাহের মধ্যেই ২৫ মে এক দফায় ভোট হয়েছে দিল্লির সাতটি লোকসভা কেন্দ্রে। প্রতিটি কেন্দ্রেই বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি-বিরোধী ২৬টি রাজনৈতিক দলের জোট ‘ইন্ডি’। কংগ্রেসের পাশাপাশি ‘ইন্ডি’তে রয়েছে আম আদমি পার্টিও। সাতটি আসনের মধ্যে চারটিতে প্রার্থী দিয়েছিল আপ। বাকি তিনটিতে ছিলেন ‘হাত’ চিহ্নের প্রার্থী। আপের পাশাপাশি মুখ থুবড়ে পড়েছে কংগ্রেসও।

    এগিয়ে বিজেপি

    দিল্লির সাতটি লোকসভা (Lok Sabha Election Result) কেন্দ্র হল চাঁদনি চক, পূর্ব দিল্লি, নয়াদিল্লি, উত্তর-পূর্ব দিল্লি, উত্তর-পশ্চিম দিল্লি, দক্ষিণ দিল্লি এবং পশ্চিম দিল্লি। নির্বাচন কমিশন সূত্রে খবর, এবার দিল্লিতে ভোট পড়েছে ৫৮.৬৯ শতাংশ। সাতটি আসনের একটিতেও গন্ডগোলের কোনও খবর মেলেনি। জানা গিয়েছে, বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী মনোজ তিওয়ারি নর্থ ইস্ট দিল্লি কেন্দ্রে এগিয়ে রয়েছেন দেড় লাখের কিছু বেশি ভোটে। এই কেন্দ্রে ইন্ডি জোটের বাজি কংগ্রেসের কানহাইয়া কুমার।

    আর পড়ুন: পদ্মময় জগন্নাথের রাজ্য, ভেঙে চুরমার নবীনের স্বপ্ন?

    প্রয়াত বিজেপি নেত্রী সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরি স্বরাজ নয়াদিল্লি কেন্দ্রের পদ্ম-প্রার্থী। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ইন্ডি জোটের প্রার্থী আপের সোমা ভারতি। এই কেন্দ্রে বাঁশুরি এগিয়ে রয়েছেন প্রায় ৫৪ হাজার ভোটে। চাঁদনি চকে এগিয়ে রয়েছেন বিজেপির প্রবীণ খাণ্ডেলওয়ালও। তাঁর বিরুদ্ধে ‘ইন্ডিয়া’ ব্লকের প্রার্থী কংগ্রেসের জেপি আগরওয়াল। প্রবীণ এগিয়ে রয়েছেন প্রায় ৩৪ হাজার ভোটে।

    সাউথ দিল্লি লোকসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপির রণবীর সিং ভাদুড়ি। আপের শাহি রাম পেহলওয়ানের চেয়ে তিনি এগিয়ে রয়েছেন ৯৮ হাজার ৫০৫ ভোটে। রণবীর দিল্লি বিধানসভায় বিরোধী দলনেতা। পূর্ব দিল্লিতে ৪৭ হাজারের কিছু বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির হর্ষ মালহোত্রা। নর্থ ওয়েস্ট দিল্লিতে ১ লাখ ৮১ হাজার ৭২২ ভোটে এগিয়ে রয়েছেন গেরুয়া প্রার্থী যোগেন্দর চান্দোলিয়া। পশ্চিম দিল্লিতে ১ লাখ ২৯ হাজার ৮৩২ ভোটে এগিয়ে রয়েছেন পদ্ম-প্রার্থী কমলজিৎ শেহরাত। প্রসঙ্গত, দিল্লির সাত লোকসভা কেন্দ্রে সব মিলিয়ে প্রার্থী ছিলেন ১৬২ জন (Lok Sabha Election Result)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Chandra Babu Naidu: অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় ফিরছে তেলুগু দেশম, চন্দ্রবাবুকে অভিনন্দন মোদি-শাহের

    Chandra Babu Naidu: অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় ফিরছে তেলুগু দেশম, চন্দ্রবাবুকে অভিনন্দন মোদি-শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: পাঁচ বছরে ফের চমকে দিলেন চন্দ্রবাবু নাইডু (Chandra Babu Naidu) । ফিরে এলেন অন্ধ্রপ্রদেশে। রাজনীতি যে চমকের খেলা তা প্রমাণ করে দিলেন চন্দ্রবাবু নাইডু। এখন অবধি যা ট্রেন্ড তাতে ১৭৫ আসনের মধ্যে ১৫৫ টি আসনে টিডিপি, বিজেপি এবং জনসেনা পার্টির জোট এগিয়ে। সবকিছু ঠিকঠাক থাকলে ফের মুখ্যমন্ত্রী আসনে বসতে চলেছেন তেলুগু দেশম পার্টির (TDP) প্রধান চন্দ্রবাবু নাইডু। এমনকি জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তিনি। 

    জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন চন্দ্রবাবু (Chandra Babu Naidu)

    সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে ওয়াইএসআর কংগ্রেসের (YSRCP) প্রধান জগন্মোহন রেড্ডি (Jagan Reddy) বিকেলে রাজভবনে যেতে পারেন এবং সম্ভবত এদিনই পদত্যাগ পত্র জমা দেবেন তিনি। তবে ওয়াইএসআর কংগ্রেসের যে কজন প্রার্থী এগিয়ে রয়েছেন তাঁদের মধ্যে অন্যতম জগন। তিনি এবার পুলিভেন্ডালা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন। সূত্রের খবর, ইতিমধ্যেই টিডিপি প্রধানের সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সকলেই নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেছেন। গণনা শেষের আগেই বিজয়ওয়াড়ায় টিডিপি প্রধান কার্যালয়ের বাইরে দেখা গিয়েছে উৎসবের মেজাজ।

    কেন হারলেন জগন রেড্ডি

    এদিন সকাল থেকেই ভোট বাক্স খুলতেই একের পর এক কেন্দ্র থেকে টিডিপি (TDP) প্রার্থীদের এগিয়ে থাকার খবর আসতে শুরু করে। বেলা যতই গড়িয়েছে ওয়াইএসআর কংগ্রেসের প্রার্থীরা পিছিয়ে পড়েছেন। ওয়াইএসআর কংগ্রেস সূত্রের খবর যে সামাজিক উন্নয়ন প্রকল্পের উপরে তাঁরা ভরসা করেছিলেন তা ভোট বাক্সে পরিণত করা সম্ভব হয়নি।

    আরও পড়ুন: পদ্মময় জগন্নাথের রাজ্য, ভেঙে চুরমার নবীনের স্বপ্ন?

    মনে করা হচ্ছে টিডিপি প্রধানের গ্রেফতারি, উন্নয়নের ধীরগতি, রাজ্যে বিনিয়োগ না আসা এবং প্রার্থী বাছাইয়ের গণ্ডগোলের ভরাডুবি হয়েছে ওয়াইএসআর কংগ্রেসের। তাঁর দল যে সমস্যায় পড়তে পারে তা আঁচ করতে পেরেছিলেন জগন রেড্ডি। একাধিক কেন্দ্র থেকে প্রার্থী বদল করেছিলেন বটে, তবে মানুষের ক্ষোভ তিনি সামলাতে পারেননি। বেকারত্বের মত ইস্যুতে নজর না দিয়ে স্রেফ সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের উপরে জোর দিতে গিয়ে ভরাডুবি হয়েছে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। অন্যদিকে টিডিপি (TDP), বিজেপি (BJP) ও জনসেনা (Janasena Party) পার্টি জোট করায় সরকার বিরোধী ভোট পড়েছে এক জায়গায়। যার সুফল পেয়েছেন চন্দ্রবাবু নাইডু (Chandra Babu Naidu) ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Election Result 2024: জয়ের পথে অভিজিৎ, গণনাকেন্দ্রে সন্দেহজনক গাড়ি নজরে আসতেই শোরগোল

    Election Result 2024: জয়ের পথে অভিজিৎ, গণনাকেন্দ্রে সন্দেহজনক গাড়ি নজরে আসতেই শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্ব মেদিনীপুরের তমলুকে ইভিএম কারচুপির কথা আগেই ঘোষণা করেছিল বিজেপি। বিকেল ৫ টা পর্যন্ত ফলাফলের যা গতি-প্রকৃতি ছিল তাতে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জয়ের পথে। কিন্তু ইতিমধ্যে গণনাকেন্দ্রের (Election Result 2024) বাইরে দুটি সন্দেহজনক গাড়ি নজরে আসতেই কোলাঘাটের কেটিপিপি হাইস্কুলের গণনাকেন্দ্রে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিজেপির অভিযোগ গণনাকে প্রভাবিত করতে চাইছে তৃণমূল।

    বিজেপির অভিযোগ (Election Result 2024)

    তমলুক লোকসভার গণনাকেন্দ্রে (Election Result 2024) বিকেল সাড়ে তিনটের পর ব্যাপক চাঞ্চাল্য ছড়িয়েছে। গণনা কেন্দ্রের মধ্যে নির্বাচন কমিশনের স্টিকার মারা একটি গাড়ি এবং অন্য আরেকটি পুলিশের স্টিকার লাগানো গাড়ি দেখে বিজেপি কর্মীরা উত্তেজিত হয়ে পড়েছিলেন। এরপর ঘটনাস্থলে ব্যাপক বিক্ষোভ দেখান বিজেপির কর্মীরা। বিজেপির দাবি, এই গাড়িতে করে ব্যাপক অস্ত্রশস্ত্র নিয়ে ইভিএম লুট করতে এসেছিল তৃণমূলের দুষ্কৃতীরা। দুই গাড়ির মধ্যে থাকা লোকজনকে জিজ্ঞাসা করলে কোনও কাগজপত্র দেখাতে পারেনি তারা। এরপর গাড়িকে ঘিরে বিক্ষোভ চলে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। তিনি বলেন, “তৃণমূল চক্রান্ত করে কারসাজি করতে চেয়েছিল। গণনাকে চুরি করতেই তৃণমূল এই কাজ করেছে।”

    আরও পড়ুনঃ কৃষ্ণনগর কেন্দ্রে একাধিক ব্যালট ইউনিটে সই নেই এজেন্টদের, বদল হয়েছে ইভিএম! বিস্ফোরক বিজেপি

    আকর্ষণীয় কেন্দ্র তমলুক

    লোকসভা কেন্দ্রের (Election Result 2024) মধ্যে আকর্ষণীয় কেন্দ্র হল তমলুক কেন্দ্র। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি হিসাবে তিনি তৃণমূল সরকারের শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের বিশেষ নির্দেশ দিয়েছিলেন। তাঁর রায়ে একাধিক তৃণমূলের মন্ত্রী, বিধায়ক, নেতাকে জেলে যেতে হয়েছে। বিচারপতির পদ থেকে তিনি ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন। তাঁর রাজনীতিতে যোগদান এবং বিজেপির প্রার্থী হওয়া এই লোকসভার ভোটে ব্যাপক চমক ছিল। গণনায় তিনি এবার জয়ের পথে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Odisha Assembly Election: পদ্মময় জগন্নাথের রাজ্য, ভেঙে চুরমার নবীনের স্বপ্ন?

    Odisha Assembly Election: পদ্মময় জগন্নাথের রাজ্য, ভেঙে চুরমার নবীনের স্বপ্ন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ওড়িশায় কি পট্টনায়েক জমানার পতন হতে চলেছে? অন্তত বিধানসভা নির্বাচনের (Odisha Assembly Election) ফল গণনার ট্রেন্ড তা-ই বলছে। গত ২৩ বছর ধরে ওড়িশায় মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসে রয়েছেন বিজু জনতা দলের নবীন পট্টনায়েক। তিনি সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের রেকর্ড ভাঙতে চেয়েছিলেন। চামলিং সিকিমের মুখ্যমন্ত্রী পদে ছিলেন ২৪ বছর ১৬৫ দিন।

    এগিয়ে বিজেপি (Odisha Assembly Election)

    ওড়িশা বিধানসভার আসন সংখ্যা ১৪৭। তার মধ্যে ৭৮টিতে এগিয়ে (Odisha Assembly Election) কিংবা জিতে গিয়েছেন বিজেপি প্রার্থীরা। এ রাজ্যে পট্টনায়েকের দল এগিয়ে কিংবা জিতে গিয়েছে ৫২টি আসনে। মাত্র ১৫টি আসনে জয়ী হয়েছেন কিংবা এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থীরা। পট্টনায়েকের মন্ত্রিসভার অনেক সদস্যই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। এঁদের মধ্যে রয়েছেন বিধানসভার স্পিকার প্রমীলা মল্লিক, অর্থমন্ত্রী বিক্রম আরুখা, বন ও পরিবেশমন্ত্রী পিকে আমাত, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী অশোক পন্ডা, জলসম্পদ মন্ত্রী টুকুনি সাহু, স্টিল ও খনিমন্ত্রী প্রফুল্ল মল্লিক, প্ল্যানিং ও কো-অর্ডিনেশন মন্ত্রী রাজেন্দ্র ঢোলাকিয়া।

    লোকসভায়ও বাজিমাত পদ্মের

    কেবল বিধানসভা নয়, ওড়িশা লোকসভায়ও জয়জয়কার বিজেপির। রাজ্যের ২১টি লোকসভা আসনের ১৭টিতেই এগিয়ে রয়েছে বিজেপি। মাত্র তিনটি কেন্দ্রে এগিয়ে পট্টনায়েকের দল। অষ্টাদশ লোকসভা নির্বাচন হয়েছে সাত দফায়। ওড়িশাবাসী লোকসভার পাশাপাশি ভোট দিয়েছেন বিধানসভায়ও। এ রাজ্যে নির্বাচন হয়েছে চার দফায়। প্রথম দফার ভোট হয়েছে ১৩ মে। শেষ দফার নির্বাচন হয়েছে পয়লা জুন, সপ্তম দফার লোকসভা নির্বাচনের সঙ্গে।

    আর পড়ুন: কেন্দ্রে ফিরছে এনডিএ সরকার, ফের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদিই

    ওড়িশায় যে বিজেপি আসছে, তার ইঙ্গিত মিলেছিল বুথ ফেরত সমীক্ষায়ই। ‘অ্যাক্সিস মাই ইন্ডিয়া’র বুথ ফেরত সমীক্ষা বলেছি, ওড়িশায় বিজেডি এবং বিজেপি জয়ী হতে পারে ৬২-৮০টি আসনে। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে পাঁচ থেকে আটটি আসন। এক্সিট পোলে এ-ও বলা হয়েছিল, বিজেপি পেতে পারে ৪৮ শতাংশ ভোট, শাসক দল বিজেডি-র দখলে যেতে পারে ৪২ শতাংশ ভোট।

    প্রসঙ্গত, উনিশের বিধানসভা নির্বাচনে এ রাজ্যে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের দল বিজেডি পেয়েছিল ১১২টি আসন। পঞ্চমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন তিনি। বিজেপি এ রাজ্যে পেয়েছিল ২৩টি আসন। কংগ্রেসকে সন্তুষ্ট থাকতে হয়েছিল মাত্র ৯টি আসন নিয়েই (Odisha Assembly Election)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Lok Sabha Elections 2024: অভব্যতার চূড়ান্ত নিদর্শন! জয়ের আগেই রেখা পাত্রকে তাড়া তৃণমূলের কর্মী-সমর্থকদের

    Lok Sabha Elections 2024: অভব্যতার চূড়ান্ত নিদর্শন! জয়ের আগেই রেখা পাত্রকে তাড়া তৃণমূলের কর্মী-সমর্থকদের

    মাধ্যম নিউজ ডেস্ক: সবে গণনার কিছু ঘণ্টা পেরিয়েছে। আর এরই মধ্যে পশ্চিমবঙ্গে এগিয়ে থাকার খবরে বিজয় উৎসব শুরু করেছে তৃণমূল। একাধিক এলাকা থেকে বিজেপির কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠে আসছে। শুধু তাই নয় এবারের লোকসভা ভোটের (Lok Sabha Elections 2024) অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র বসিরহাটের বিজেপি প্রার্থী সন্দেশখালির রেখা পাত্রকে দেখা মাত্রই তেড়ে গেলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। সাময়িকভাবে এলাকায় তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। রেখাকে তাড়া করে গণনাকেন্দ্রের পাশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলে। 

    রেখাকে দেখে তেড়ে গেলেন তৃণমূলের কর্মী সমর্থকরা

    এখনও পর্যন্ত বসিরহাট লোকসভা কেন্দ্রে কিছু ভোটে (Lok Sabha Elections 2024) পিছিয়ে রয়েছেন সন্দেশখালির রেখা পাত্র। জয়ের পথে এগিয়ে হাজি নুরুল ইসলাম। আর সেজন্যই বিজেপি প্রার্থীকে দেখে রে রে করে তেড়ে গেলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। 
    প্রসঙ্গত, গত কয়েক মাসে সন্দেশখালি জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সন্দেশখালি আন্দোলন, নারী নির্যাতনের অভিযোগ রীতিমতো শোরগোল ফেলেছিল গোটা বাংলায়। সেসময় রেখা পাত্র বাচ্চা কোলে নিয়ে সংবাদমাধ্যমের কাছে তৃণমূল নেতৃত্ব ও পুলিশের বিরুদ্ধে মুখ খোলেন। ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন। সেই রেখা পাত্রকেই টিকিট দেয় বিজেপি। গণনা শুরুর প্রথম দিকে রেখা এগিয়ে থাকলেও, পড়ে পিছিয়ে পড়েন তিনি। এরপর গণনাকেন্দ্র (Election Result) ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় রেখার গাড়ির পেছনে কার্যত তাড়া করেন তৃণমূলের কর্মীরা। তাঁকে দেখে জয় বাংলা স্লোগানও দেওয়া শুরু হয়।

    একই ঘটনা দিলীপ ঘোষের সঙ্গেও  

    অন্যদিকে এই একই ছবি দেখা গেল বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রেও। সেখানেও তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের থেকে কিছু ভোটে (Lok Sabha Elections 2024) পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আর এদিন রাস্তায় দিলীপ ঘোষকে দেখেও ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকেরা।

    আরও পড়ুন: কুকুরে খুবলে খাচ্ছে মানবখুলি! হাড় হিম করা ঘটনা মালদায়

    বিজেপির কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ

    অন্যদিকে ফলাফল (Election Result) প্রকাশের আগেই সন্দেশখালির সড়বেড়িয়ায় বড় আজগরা, ভাটিদহ, ঝারিপাড়া, রামপুর বাগদি পাড়া-সহ একাধিক এলাকায় অশান্তির অভিযোগ উঠে আসতে শুরু করেছে। বিজেপির কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। একইসঙ্গে সড়বেরিয়ার বড় আজগরায় চার জন বিজেপি সমর্থকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।  
    অর্থাৎ বলা যেতে পারে রাজ্যজুড়ে চলছে একেবারে চূড়ান্ত অরাজকতার বাতাবরণ। ফলাফল ঘোষণার আগেই এভাবে বিজয় উৎসব ও বিরোধীদলের প্রার্থী ও কর্মীদের ওপর একের পরে হামলার ঘটনা রাজ্য জুড়ে সৃষ্টি করছে উত্তপ্ত পরিস্থিতির। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share