Tag: Bengali news

Bengali news

  • Siliguri: ঘোষণার পরও মেলেনি পাউচ, এক লিটার জলের দাম ৮০ টাকা! মেয়রকে ঘিরে তুমুল বিক্ষোভ

    Siliguri: ঘোষণার পরও মেলেনি পাউচ, এক লিটার জলের দাম ৮০ টাকা! মেয়রকে ঘিরে তুমুল বিক্ষোভ

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল হতেই শিলিগুড়িরবাসী হাতে বালতি, জ্যারিকেন, বোতল নিয়ে রাস্তায় জনে জনে জিজ্ঞেস করছেন, কোথায় জল পায়? অবাক জলপান নয়, এ আতঙ্কের জলপান! বৃহস্পতিবার দিনভর এই দৃশ্য দেখা গিয়েছে শহর শিলিগুড়িতে। পানীয় জলের জন্য হাহাকার করছে শহর শিলিগুড়ি (Siliguri)। আর এই জলকষ্টের জন্য এদিন পুরসভায় চরম বিক্ষোভের মুখে পড়লেন মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকার। নিজের গাড়ি ছেড়ে এক মেয়র পারিষদ সদস্যের গাড়িতে এক প্রকার পালিয়ে যান মেয়র। শুনলেন চোর চোর স্লোগানও।

     হঠাৎ কেন জলের হাহাকার?(Siliguri)

    শিলিগুড়ি (Siliguri) পুরসভা এলাকায় সরবরাহ হওয়া পানীয় জলে ভয়ঙ্কর মাত্রায় দূষণ রয়েছে। গত দু’সপ্তাহ ধরে শহরবাসী দূষিত জল পান করেছেন। বুধবার সাংবাদিক সম্মেলনে সেকথা কবুল করেন মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেব। শহরবাসীকে পুরসভার নলবাহিত জল পান না করার তিনি আবেদনও জানান। মেয়রের এই ঘোষণায় শহরবাসী একদিকে যেমন আতঙ্কিত হয়ে পড়েছেন, সেরকম পানীয় জলের চরম সঙ্কট দেখা দিয়েছে।

    আরও পড়ুন: ফের ইডির জেরার মুখে অভিনেত্রী ঋতুপর্ণা, এবার তলব রেশন কেলেঙ্কারিকাণ্ডে

    ঘোষণার পরও মেলেনি জলের পাউচ, এক লিটার জলের দাম ৮০ টাকা!

    বুধবার মেয়র ঘোষণা করেছিলেন, পাড়ায় পাড়ায় পর্যাপ্ত জলের পাউচ দেওয়া হবে। থাকবে পুরসভার জলের ট্যাঙ্কও। কিন্তু, এদিন সকালে কোথাও জলের পাউচ বিতরণ করা হয়নি। সকাল ১০ টা নাগাদ কিছু জায়গায় জলের ট্যাঙ্ক দেওয়া হয়। কিন্তু, সেখানেও লম্বা লাইন। কাজ ফেলে অফিস টাইমে এভাবে লাইন দিয়ে জল নেওয়ার ঘটনায় সকলেই ক্ষুব্ধ। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে জল বিক্রি করছেন।  অভিযোগ, লিটার পিছু জলের দাম ৪০ থেকে ৫০ টাকা। সেই জল বিক্রি হচ্ছে ৭০থেকে ৮০ টাকায়। তাও সবখানে জল মিলছে না।

    এ যে আতঙ্কের জলপান!

    পুরসভার (Siliguri) ট্যাঙ্কের জলে অধিকাংশ মানুষ আর ভরসা করতে পারছেন না। সকলেরই প্রশ্ন, কোথা থেকে আনা হচ্ছে এই জল। আদৌ কি নিরাপদ এই জল? দোকান থেকে কেনা বোতল, জ্যারিকেন বন্দি জল নিয়েও মানুষের মনে একই প্রশ্ন। শহরে জলের হাহাকার দেখা দেওয়ায়, মুনাফা করতে দূষিত জল ভরে বিক্রি করার আশঙ্কাও রয়েছে শহরবাসীর। তাই,কষ্টে জল জোগার করলেও সেটাও আতঙ্কের জলপান বলে মনে করেন সকলে।

     মেয়রকে ঘিরে উঠল চোর-চোর স্লোগান

    এই জল কেলেঙ্কারিতে গোটা শহর (Siliguri) ক্ষোভে ফুঁসছে। মেয়রের সমালোচনায় সরব গোটা শহর। বৃহস্পতিবার প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের নেতৃত্বে পুরসভায় বিক্ষোভ দেখায় সিপিএম। তাতে সাধারণ মানুষও শামিল হন। মেয়র, ডেপুটি মেয়র পুরসভায় গেলে তুমুল বিক্ষোভের মুখে পড়েন। তাঁদের উদ্দেশ্য করে চোর চোর স্লোগান ওঠে। কোনও মতে এক মেয়র পারিষদ সদস্যের গাড়ি করে এলাকা ছেড়ে কার্যত পালিয়ে যান মেয়র গৌতম দেব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Balurghat: কাজ দেওয়ার নাম করে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত তৃণমূল নেতা, বিক্ষোভ বিজেপির

    Balurghat: কাজ দেওয়ার নাম করে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত তৃণমূল নেতা, বিক্ষোভ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: কাজ দেওয়ার নাম করে ডেকে এনে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তৃণমূল নেতার নাম রাকেশ শীল। তিনি তৃণমূলের শ্রমিক সংগঠনের প্রাক্তন জেলা সভাপতি। মাস দুয়েক আগে বালুরঘাট (Balurghat) সুপার স্পেশালিটি হাসপাতালে মহিলা কর্মীদের মধ্যে গোলমালের ঘটনাতেও তাঁর নাম জড়িয়েছিল। শহরে অবৈধ নির্মাণেও নাম জড়ায় তাঁর। শেষ পর্যন্ত তাঁকে শ্রমিক সংগঠনের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তবে, এখনও শহরে তৃণমূলের বাহুবলী নেতা হিসাবে তিনি পরিচিত। তবে, ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত হলেও পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তাঁকে গ্রেফতার করেনি।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Balurghat)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বালুরঘাট (Balurghat) থানার ১০০ মিটারের মধ্যে রাকেশের মোবাইলের দোকান। ওই দোকানের দোতলায় বাথরুম সহ বিশ্রাম কক্ষ রয়েছে। সেখানেই গত মঙ্গলবার এক নাবালিকাকে তিনি ধর্ষণের চেষ্টা করেছেন বলে অভিযোগ। জানা গিয়েছে, ওই নাবালিকার বাবা-মা পরিযায়ী শ্রমিক। তাঁরা এখন মহারাষ্ট্রে রয়েছেন। সে দাদুর বাড়িতে থাকে। তাকে কোনও কাজে লাগানোর চেষ্টা করছিলেন তার মামিমা। তৃণমূল নেতা রাকেশ তাঁর পূর্বপরিচিত। তাই ভাগ্নির কাজের জন্য তিনি রাকেশের দ্বারস্থ হয়েছিলেন। ওই নেতা নিজেরে দোকানে ওই নাবালিকা ডেকে পাঠান। এরপর নিজের দোকানের দোতলার বিশ্রাম কক্ষের বাথরুমে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। কোনওরকমে ওই নাবালিকা সেখান থেকে বেরিয়ে এসে, সে তার মামিমাকে গোটা বিষয়টি জানায়। ওই নাবালিকার মামিমা বালুরঘাট থানায় ওই নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এই খবর জানাজানি হতেই জেলা জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। বালুরঘাট থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে। শারীরিক পরীক্ষা করার পর ওই নাবালিকাকে বালুরঘাট আদালতে নিয়ে গিয়ে গোপন জবানবন্দি নেওয়া হয়। যদিও রাকেশের শীলের দাবি, “আমি ওদের চিনিই না। আমার এবিষয়ে কিছুই জানা নেই। আমার দোকানে সিসি ক্যামেরা রয়েছে। পুলিশ তার ফুটেজ তদন্ত করলেই সব পরিষ্কার হয়ে যাবে।”

    আরও পড়ুন: ফের ইডির জেরার মুখে অভিনেত্রী ঋতুপর্ণা, এবার তলব রেশন কেলেঙ্কারিকাণ্ডে

    বিজেপির থানা ঘেরাও

    ওই তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বালুরঘাট (Balurghat)থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চা। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে বালুঘাট শহরে মিছিল করে এসে বালুরঘাট থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। অভিযুক্ত তৃণমূল নেতা রাকেশ শীলকে দ্রুত গ্রেফতারের দাবি ও কঠোর শাস্তির দাবি জানানো হয়।  

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    জেলা তৃণমূলের সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, ‘আগেও ওই নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ আসায় তাঁকে দলীয় পদ থেকে সরানো হয়েছে। এটা আইনগত বিষয়। আইন তার নিজের পথেই চলবে।’ এনিয়ে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর বক্তব্য, ‘ওই তৃণমূল নেতা দীর্ঘদিন ধরেই নানা অপকর্মের সঙ্গে যুক্ত। বহু অভিযোগ তাঁর বিরুদ্ধে। তবুও তৃণমূল তাঁকে প্রশ্রয় দিয়ে এসেছে। এবার তাঁর বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার মামলা হয়েছে। দ্রুত তাঁকে গ্রেফতার করা না হলে আমরা আন্দোলনে নামব।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: তিন মাসে ১০৮ কোটি! ভোট ঘোষণার পর থেকে বিপুল মদ উদ্ধার কমিশনের

    Lok Sabha Election 2024: তিন মাসে ১০৮ কোটি! ভোট ঘোষণার পর থেকে বিপুল মদ উদ্ধার কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোট (Lok Sabha Election 2024) ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত রাজ্যে বিপুল পরিমাণ বেআইনি মদ উদ্ধার করা হয়েছে। তার মূল্য ১০০ কোটির গণ্ডিও ছাড়িয়ে গিয়েছে। কমিশন জানিয়েছে, গত তিন মাসে বাংলায় ১০৮ কোটি টাকার মদ বাজেয়াপ্ত করেছে তারা। এমনটাই জানা গিয়েছে, তাদের পরিসংখ্যান থেকে। মঙ্গলবারও বিপুল মদ উদ্ধার হয়েছে খিদিরপুর থেকে। জানা গিয়েছে, খিদিরপুর এলাকা থেকে মঙ্গলবার রাতে ২৪ লক্ষ টাকার মদ উদ্ধার করেছে কমিশন।

    বেআইনি মদের মূল্য ১০৮ কোটি ৩৬ লক্ষ টাকা

    ১৬ মার্চ ভোটের নির্ঘণ্ট (Lok Sabha Election 2024) ঘোষণা করা হয়েছিল। নির্বাচন কমিশন জানিয়েছে, ১ মার্চ থেকে বুধবার থেকে ২৯ মে পর্যন্ত বাংলার নানা প্রান্ত থেকে উদ্ধার হওয়া বেআইনি মদের মূল্য ১০৮ কোটি ৩৬ লক্ষ টাকা। এর পাশাপাশি ৪৭.১৯ লক্ষ টাকার মাদক দ্রব্যও উদ্ধার করেছে কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, ১ মার্চ থেকে এখনও পর্যন্ত মদ এবং মাদক দ্রব্য ছাড়াও রাজ্য থেকে উদ্ধার হয়েছে নগদ টাকাও। উদ্ধার করা টাকার পরিমাণ ৩৪ লক্ষ ২৩ হাজার। ১ জুন রয়েছে শেষ দফার ভোট। তার  আগে নয় কেন্দ্রে ইতিমধ্যে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। চলছে তল্লাশি অভিযান।

    খিদিরপুরে যৌথ অভিযান

    জানা গিয়েছে, শুল্ক দফতরের আধিকারিকেরা খিদিরপুরে যৌথ অভিযান চালান মঙ্গলবার রাতেই। গোপন সূত্রে খবর পেয়ে তাঁরা এমন অভিযান চালান। সেসময় খিদিরপুরের অরফানগঞ্জ মার্কেট এলাকায় গিয়েছিলেন তাঁরা। সেখানে একটি তালাবন্ধ ঘর সম্পর্কে আগে থেকেই জানতে পারেন তারা। এরপর পৌঁছান সেখানে। স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে ঘরটির তালা ভাঙা হয়। ২৫৬.১৭৫ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয় ওই ঘর থেকে। ওই বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য ২৪ লক্ষ ৫৪ হাজার ৮৭৫ টাকা। জায়গাটি ওয়াটগঞ্জ থানা এলাকার (Lok Sabha Election 2024) অন্তর্গত। বন্ধ ঘরের মালিকের সন্ধান চলছে। কেন এই মদ বন্ধ ঘরে লুকিয়ে রাখা হল ভোটের আগে তা নিয়েও উঠছে প্রশ্ন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Sunil Chhetri: ৬ জুন বিদায়ী ম্যাচ, ‘‘ফুটবলের কাছে ঋণী’’, কলকাতায় পৌঁছে বললেন সুনীল

    Sunil Chhetri: ৬ জুন বিদায়ী ম্যাচ, ‘‘ফুটবলের কাছে ঋণী’’, কলকাতায় পৌঁছে বললেন সুনীল

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতায় পা রাখল ভারতীয় ফুটবল দল। আগামী ৬ জুন যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রাক বিশ্বকাপের ম্যাচে কুয়েতের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। ম্যাচটি ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রীর আর্ন্তজাতিক ফুটবলের শেষ ম্যাচ (Sunil Chhetri)। ১৫০টি ম্যাচে দেশের জার্সিতে ৯৪টি গোলের মালিক ভারতীয় ফুটবলের সুনীল। সুনীলের অবসর ম্যাচকে ঘিরে আবেগের স্রোত বইতে শুরু করেছে ভারতের ফুটবল জগতে। ইতিমধ্যে ৬ জুনের টিকিট নিঃশেষিত। সুনীল ছেত্রীও (Sunil Chhetri) স্বয়ং আবেগতাড়িত।

    কী বলছেন সুনীল? 

    তিনি বলছেন, ‘‘শেষ কয়েকটি দিন আমি দ্বিধার মধ্যে রয়েছি। জাতীয় দলের সঙ্গে আমার আর কয়েকটি দিন বাকি রয়েছে। আমি সেই দিন গুলোকে কীভাবে দেখব? আমি কি প্রতিটি দিন গুনব, প্রতিটি অনুশীলন হিসাব করব? কোনটা হবে আমার সঠিক পথ? অথবা শেষ ম্যাচটা কোনও চিন্তা না-করে স্বাভাবিকভাবে নেওয়ার জন্য প্রস্তুত হব? সময়ের সঙ্গে সঙ্গে মনে হচ্ছে আমি মাঠের মাঝখানে। মাঠের মাঝখানে বলার কারণ কোনও কিছুই আমার কাছে সহজে আসেনি। তাই ঠিক প্রতিটি অনুশীলন প্রতিটি ক্ষণ আমি কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করব। কোনও প্রশংসা ছাড়াই মনে হচ্ছে আমি ফুটবলের কাছে ভীষণভাবে ঋণী। আমি যা পেয়েছি তার জন্য আমার দলের কাছেও ঋণী।’’

    ইনস্টাগ্রামে কী লিখলেন সুনীল?

    এমন আবহেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। সুনীল (Sunil Chhetri) লিখেছেন, ‘‘শেষের এই কয়েকটা দিন আমি বেশ দ্বিধায় ভুগছি। জাতীয় দলের হয়ে আমার আর হাতেগোনা কয়েকটা দিন বাকি রয়েছে। আমি ভাবছি ঠিক এই সময়ে কোন পথটা আমার জন্য সঠিক হবে। আমি কী এখন থেকে প্রতিটা দিন গুনব। প্রতিটা অনুশীলন সেশন গুনব! নাকি আমি মাথায় কোনও রকম কোনও চিন্তা ছাড়াই প্রতিদিন অনুশীলনে যোগ দেব! মাথায় কী এই চিন্তাটা রাখব না যে, এটা আমার শেষের দিন। ওরা বলে, আমার এখন সময় এসেছে, তোমাদের আশীর্বাদ গোনার। এখন যখন প্রতিটা দিন আমি মাঠে নামছি, তখন তা আমার কাছে আশীর্বাদের মতন। আমি কোন কিছুকেই হাল্কা ভাবে নিচ্ছি না।‌ তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আমি এখন থেকে আমার অনুশীলন যে সেশন তা গুনব। আর তা করব তোমাদের প্রতি কৃতজ্ঞতা থেকেই। আমার মনে আর কোনও ধরনের কোনও চিন্তা নেই। এই খেলাটার (ফুটবল) প্রতি আমি কৃতজ্ঞ। আমার দলের কাছে আমি কৃতজ্ঞ। আর এটা ওদের প্রাপ্য। আমার পক্ষে যদি সম্ভব হত তাহলে আমি এই অনুভূতিটা একটা বাক্সবন্দি করে রাখতাম। অথবা এই অনুভূতিটা নিয়ে আমি প্রতিটা অনুশীলন সেশনে নামতাম।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nadia: বিজেপি করার অপরাধ! নদিয়ায় রক্ত ঝরল বিজেপি কর্মীর

    Nadia: বিজেপি করার অপরাধ! নদিয়ায় রক্ত ঝরল বিজেপি কর্মীর

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি করার অপরাধে এক কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তাঁর দলবলের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) কৃষ্ণনগরে। হামলার জেরে গুরুতর জখম অবস্থায় ওই বিজেপি কর্মীকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Nadia)

    স্থানীয় ও দলীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে কৃষ্ণনগরে (Nadia) বিজেপির জেলা কার্যালয়ে একটি বৈঠক ছিল। সেখানে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ মাঝি নামে আক্রান্ত ওই বিজেপি কর্মী। তাঁর বাড়ি কোতোয়ালি থানার বেলেডাঙার বিনয়পল্লি এলাকায়। দলীয় বৈঠক শেষ করে ওই বিজেপি কর্মী যখন বাড়ি যাচ্ছিলেন, তখন কৃষ্ণনগর স্টেশন সংলগ্ন গরুরহাটের কাছে তাঁর ওপর হামলা চালানো হয়। স্থানীয় ভাতজাংলা গ্রাম পঞ্চায়েতের ১৭৭নম্বর বুথের তৃণমূলের সদস্য সুবোধ দাস এবং তাঁর দলবল বিশ্বজিৎ মাঝিকে লোহার রড, লাঠি, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। লোহার রড দিয়ে মেরে নাক ফাটিয়ে দেয়। পরে, হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় বিজেপি কর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে জখম দলীয় কর্মীকে হাসপাতালে দেখতে চান কৃষ্ণনগর উত্তর বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস।

    আরও পড়ুন: ফের ইডির জেরার মুখে অভিনেত্রী ঋতুপর্ণা, এবার তলব রেশন কেলেঙ্কারিকাণ্ডে

    বিজেপি নেতৃত্ব কী বললেন?

    কৃষ্ণনগর (Nadia) উত্তর বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস বলেন, শুধুমাত্র বিজেপি করার জন্যই এই ঘটনা। তবে, যেভাবে বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে তা খুবই দুঃখজনক। এর পিছনে রয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তাঁর দলবল। এই ঘটনায় থানায় অভিযোগ করা হবে এবং অভিযুক্ত তৃণমূল নেতার দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি। নাহলে বিজেপি বৃহত্তর আন্দোলনে নামবে। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ও জখম দলীয় কর্মীকে দেখতে শক্তিনগর জেলা হাসপাতালে যান। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তিনি আর্জি জানান। যদিও বিজেপির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। স্থানীয় তৃণমূল নেতাদের বক্তব্য, নিজেদের মধ্যে কোন্দলে এই ঘটনা ঘটেছে। এর পিছনে তৃণমূলের কোনও হাত নেই।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CAA: নিউ বারাকপুরের হিন্দু শরণার্থী সিএএ-তে নাগরিকত্ব পেয়ে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রীকে

    CAA: নিউ বারাকপুরের হিন্দু শরণার্থী সিএএ-তে নাগরিকত্ব পেয়ে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রীকে

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে ২০১৯ সালে দ্বিতীয়বার বিজেপি ক্ষমতায় আসার পর উদ্বাস্তু বাংলাদেশী হিন্দুদের জন্য নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) পাশ হয়। এরপর ২০২৪ সালে এই আইনের বাস্তবায়ন শুরু হয়। লোকসভা ভোটের মধ্যেই পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের ভারত সরকার সিএএতে নাগরিকত্ব প্রদান করা শুরু করেছে। একই ভাবে পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থী উদ্বাস্তুদের মধ্যে বেশ কিছু মানুষকে নাগরিকত্ব দেওয়া হয়। এবার নাগরিকত্ব পেলেন নিউ বারাকপুরের বাসিন্দা।

    কেন বাংলাদেশ থেকে আসতে হয়েছিল (CAA)?

    নাগরিকত্ব পেয়ে হিন্দু যুবক বলেন, “আমি দেবপ্রসাদ গাইন, নিউ বারাকপুর লেনিনগড়ে থাকি। ২০০৫ সালে আমি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে চলে এসেছিলাম। ২০০৪ সালে তৎকালীন বাংলাদেশে বিএনপির নেতৃত্বে একটি সরকার ক্ষমতায় আসে। এই সরকার এসে দেশে ব্যাপক হিংসা শুরু করে। নির্বিচারে শুরু হয় হিন্দু নিধন। মিথ্যা অভিযোগ দিয়ে হিন্দুদেরকে ফাঁসিয়ে অত্যাচার করা হত। নিজের জন্ম ভিটায় ছিল না নিজের ধর্মপালনের অধিকার। হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করলে আমাদের চরমপন্থী হিসাবে চিহ্নিত করে মেরে ফেলার ষড়যন্ত্র করা হত। তাই আমি দেশ ছেড়ে পালিয়ে ভারতে আসতে বাধ্য হয়েছি। কিন্তু পালিয়ে আসার পরও আমাদের সুখ ছিল না। সবসময় মনে হতো এই বুঝি ভারতের পুলিশ আমাদের ধরে নিয়ে চলে যাবে। এই বুঝি আবার বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এই রকম দিনের পর দিন ২০ বছর ধরে আমরা আতঙ্কের মধ্যে ছিলাম। কিন্তু দেশের প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জন্য নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) মাধ্যমে আমাদের সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই।”

    আরও পড়ুনঃ “নাগরিকত্বের কাগজ হাতে পেয়ে খুব ভালো লাগছে, মাথা উঁচু করে বাঁচব”, বললেন নদিয়ার বিকাশ

    নাগরিকত্ব পাওয়ার পর কী বললেন?

    নাগরিকত্ব পেয়ে এই হিন্দু যুবক আরও বলেন, “ভারত সরকার আমাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা চালু করেছে। এই ব্যবস্থা হল সিএএ (CAA)। এর মাধ্যমে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, খ্রিস্টান, পার্সিদের জন্য নাগরিকত্বের বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছে। এই পাঁচটি ধর্মের মানুষ, যাঁরা কেবলমাত্র ইসলাম ধর্মপ্রধান দেশ বাংলদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে নিজেদের অস্তিত্বের সঙ্কটের জন্য ভারতে এসেছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে। আমরা ধর্মীয় অত্যাচারের শিকার হয়েছি। রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে পালিয়ে নদীতে সাঁতার কেটে সীমান্ত পার হয়ে এই পশ্চিমবঙ্গে এসেছি। সেই দিন কিছুটা মুক্তি পেলেও আজ নাগরিকত্ব পেয়ে সম্মান ফিরে পেলাম। তবে অনেকে বিভ্রান্তি তৈরি করছেন। আদতে কোনও ব্যক্তির নাগরিকত্ব বাতিল হবে না। সিএএতে আমি আবেদন করেছি কিন্তু আমার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বাতিল হয়নি। আমরা এবার সরকারি মান্যতায় নাগরিকত্ব পেয়েছি। সব কাগজপত্র ঠিক থাকবে, শুধু অতিরিক্ত নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় সনদপত্র পাওয়া যাবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Naveen Patnaik: ওড়িশার মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের অবনতিতে আমলার হাত! মারাত্মক অভিযোগ মোদির

    Naveen Patnaik: ওড়িশার মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের অবনতিতে আমলার হাত! মারাত্মক অভিযোগ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: ওড়িশায় ভোট প্রচারে গিয়ে সে রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের স্বাস্থ্য (PM Modi on Naveen Patnaik) নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওড়িশার মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের অবনতির পিছনে অন্তর্ঘাত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। ছবিতে দেখা গেছে তাঁর হাত ভয়ংকরভাবে কাঁপছে, তা সত্ত্বেও স্বাস্থ্যের অবনতির বিষয়টি অস্বীকার করে নবীন পট্টনায়ক বলেন, “বিগত ১০ বছর ধরে বিজেপি আমার স্বাস্থ্য নিয়ে মিথ্যাচার করছে। আমি সম্পূর্ণ সুস্থ। আমার স্বাস্থ্য নিয়ে গুজব রটানো হচ্ছে।”

    অসমের মুখ্যমন্ত্রীর পোস্ট ঘিরে তোলপাড়

    প্রসঙ্গত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সামাজ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। তাতে দেখা যায় বক্তব্য রাখার সময় উড়িষ্যার মুখ্যমন্ত্রীর হাত কাঁপছে। বিষয়টি লক্ষ্য করে বিজেপি নেতা প্রাক্তন আমলা ভি কার্তিয়ান পান্ডিয়ান তার হাত সরিয়ে ক্যামেরা থেকে আড়াল করে দিচ্ছেন। সামাজ মাধ্যমে হিমন্ত বিশ্বশর্মা লেখেন, “খুবই বেদনাদায়ক ভিডিও। এখন ভিকে পান্ডিয়ান মুখ্যমন্ত্রীর হাতের নড়াচড়া নিয়ন্ত্রণ করছেন। ভেবে অবাক লাগছে কীভাবে একজন প্রাক্তন আমলা যিনি তামিলনাডু থেকে এসেছেন, তিনি উড়িষ্যার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করছেন। বিষয়টি উদ্বেগ জনক। বিজেপি উড়িষ্যার মানুষের ভাগ্য সেই রাজ্যের মানুষের হাতেই রাখতে বদ্ধপরিকর।”

    ভিকে পান্ডিয়ানের দিকে অভিযোগের তীর

    ঘনিষ্ঠ মহল সূত্রের খবর প্রাক্তন আমলা ভিকে পান্ডিয়ান মুখ্যমন্ত্রীর যথেষ্ট ঘনিষ্ঠ। বিজেডি নেতাদের একাংশের অভিযোগ আমলার সঙ্গে বিজেডি নেতাদের দূরত্ব সৃষ্টি চেষ্টা সুকৌশলে এড়িয়ে গিয়েছেন নবীন পট্টনায়ক। প্রসঙ্গত এর আগেও ওড়িশায় প্রচারে গিয়ে পান্ডিয়ানের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর সচিবালয় দখলের অভিযোগ করেছিলেন মোদি। এবারও বিজেপির সভা থেকে পান্ডিয়ানের বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

    আরও পড়ুন: কন্যাকুমারীতে ধ্যানে বসছেন প্রধানমন্ত্রী, জানুন বিবেকানন্দ রক সম্পর্কে

    প্রধানমন্ত্রী এদিন বলেন, “নবীন বাবুর শুভাকাঙ্ক্ষীরা যথেষ্ট উদ্বিগ্ন। গত এক বছর ধরে তার স্বাস্থ্যের ক্রবাগত অবনতি হয়ে চলেছে। বর্তমানে তিনি নিজে কিছুই করতে পারছেন না। নবীন বাবুর শারীরিক অবস্থার অবনতির পিছনে কোন ষড়যন্ত্র আছে কিনা, বিজেপি ক্ষমতায় এলে তার খতিয়ে দেখবে। নবীন বাবুর নামে ওড়িশায় পর্দার আড়ালে থেকে ক্ষমতা ভোগ করা গোষ্ঠীর কোন হাত আছে কিনা তা খতিয়ে দেখা দরকার।”

    নবীনের স্বাস্থ্যের অবনতি নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ (PM Modi on Naveen Patnaik)

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “বছরের পর বছর ধরে, নবীন পট্টনায়কের কাছের লোকেরা যখনই আমার সাথে দেখা করে, তাঁরা অবশ্যই তাঁর স্বাস্থ্য নিয়ে আলোচনা করে। তাঁরা আমাকে বলে যে নবীন বাবু আর নিজের থেকে কিছু করতে সক্ষম নন।  একটি “লবি” যেটি পট্টনায়কের নামে ওড়িশা সরকার পরিচালনা করছিল, তাঁরা স্বাস্থ্যের অবনতির জন্য দায়ী কিনা আশঙ্কা প্রকাশ করেন মোদি। ওড়িশার বারিপোডায় একটি সমাবেশে ভাষণ দিতে গিয়ে, প্রধানমন্ত্রী মোদী (PM Modi on Naveen Patnaik) বলেছেন যে বিজেডি সুপ্রিমোর “স্বাস্থ্যের অবনতি” এর পিছনে একটি ষড়যন্ত্র থাকতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • Chhota Rajan: হোটেল মালিককে খুনের মামলায় অবশেষে দোষী সাব্যস্ত মাফিয়া ছোটা রাজন

    Chhota Rajan: হোটেল মালিককে খুনের মামলায় অবশেষে দোষী সাব্যস্ত মাফিয়া ছোটা রাজন

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০০১ সালে মুম্বাইয়ে ব্যবসায়ী জয়া শেট্টি খুনের মামলায় বৃহস্পতিবার গ্যাংস্টার ছোটা রাজন (Chhota Rajan) ওরফে রাজেন্দ্র সদাশিব নিকালজিকে ‘দোষী’ ঘোষণা করল আদালত। অর্থাৎ প্রায় আড়াই দশকের পুরনো খুনের মামলায় ছোটা রাজনকে দোষী সাব্যস্ত করেছে মুম্বইয়ের (Mumbai) আদালত। তবে এই মামলায় তার কী শাস্তি হতে চলেছে তা অবশ্য এখনও যায়নি। জানা গিয়েছে, আগামিকাল অর্থাৎ শুক্রবার এই মামলায় সাজা ঘোষণা করবে আদালত। 

    কে এই জয়া শেট্টি? 

    জয়া শেট্টি ছিলেন সেন্ট্রাল মুম্বইয়ের (Mumbai) গোল্ডেন ক্রাউন হোটেলের মালিক। ২০০১ সালে ৪ মে নিজের হোটেলের মধ্যে ঢুকে তাঁকে গুলি করে খুন করে দুই দুষ্কৃতী। তদন্তে জানা যায়, ছোটা রাজনকে (Chhota Rajan) টাকা দিতে রাজি না হওয়ায় তাঁকে খুন করা হয়। পুলিশ জানতে পারে, মাফিয়াদের তরফে হুমকি মেলার পর পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছিল জয়াকে। তবে খুন হওয়ার ২ মাস আগে তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল। সেই মামলার তদন্তে নেমে মুম্বই পুলিশ জানতে পারে এই হত্যা মামলায় সরাসরি যোগ রয়েছে রাজনের। 
    যদিও এর আগে এই মামলার শুনানিতে রাজনের (Chhota Rajan) এক সহযোগীকে বেকসুর খালাস করেছিল আদালত। তদন্তে জানা যায়, রাজনের নির্দেশে ৩ জনকে সঙ্গে নিয়ে জয়া শেট্টিকে খুন করে সমীর অশোক মালিক। এই মামলায় অজয় মোহিতে, প্রমোদ ধোন্ডে এবং রাহুল পানসারেকে আগেই দোষী সাব্যস্ত করেছিল আদালত। আর এবার দোষী সাব্যস্ত হল ছোটা রাজন।

    আরও পড়ুন: জুনের শুরুতেই ভিজবে রাজ্য! উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা, দক্ষিণে কী পূর্বাভাস?

    জেলে বন্দি রাজনকে আবারও খুনের মামলায় দোষী সাব্যস্ত করল বিচারপতি 

    প্রসঙ্গত, কয়েক মাস আগেই নেটফ্লিক্সে একটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছিল যার বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজন। হনসল মেহতা পরিচালিত ‘স্কুপ’ সিরিজ সাংবাদিক জ্যোতির্ময় দে খুনের ঘটনা নিয়ে তৈরি। সিরিজে তার ছবি এবং গলার স্বর ব্যবহারের বিরোধিতা করেছিল ছোটা রাজন। এই খুনের মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন আরেক সাংবাদিক জিগনা ভোরা। ২০১৮ সালে তিনি বেকসুর খালাস পান তবে, ছোটা রাজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। আর এরই মধ্যে বৃহস্পতিবার তিহাড় জেলে বন্দি রাজনকে (Chhota Rajan) আবারও একটি খুনের মামলায় দোষী সাব্যস্ত করল বিচারপতি এ এম পাতিল।  

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh MP Murder: মাংসপিণ্ড কার? জানতে ডিএনএ টেস্ট, বাংলাদেশের সাংসদ খুনে নেপাল রওনা সিআইডি-র

    Bangladesh MP Murder: মাংসপিণ্ড কার? জানতে ডিএনএ টেস্ট, বাংলাদেশের সাংসদ খুনে নেপাল রওনা সিআইডি-র

    মাধ্যম নিউজ ডেস্ক: নিউটাউনের ফ্ল্যাট থাকা সঞ্জীবা আবাসনের ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হওয়া মাংসের দলা ও চুল সংসদ আনোয়ারুল আজিম আনোয়ারের কি না তা নিশ্চিত করতে ডিএনএ টেস্ট (DNA Test) করা হবে। এর জন্য সংসদের মেয়ে ও ভাই আসছেন কলকাতায় এমনটাই গোয়েন্দা সূত্রে খবর। বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম আনোয়ারের দেহের খোঁজ করছে পুলিশ। টুকরো করা যে মাংস উদ্ধার হয়েছে তা সাংসদের (Bangladesh MP Murder Case) হলেও দেহের বাকি অংশ কোথায় তা জানতে চান গোয়েন্দারা।

    নেপালে রওনা দিচ্ছে সিআইডি

    এদিকে বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় এবার নেপালে রওনা দিচ্ছে সিআইডির একটি বিশেষ প্রতিনিধি দল। চলতি সপ্তাহেই ওই দল নেপালের উদ্দেশ্যে রওনা দেবে বলে ভবানী ভবন সূত্রের খবর। এই খুনের ঘটনায় সিয়াম নামে এক ব্যক্তির খোঁজ চালাচ্ছে গোয়েন্দারা।

    আরও পড়ুন: কলকাতায় বাংলাদেশি সাংসদ হত্যাকাণ্ডে নেওয়া হবে ইন্টারপোলের সাহায্য

    বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের হাত থেকে ইতিমধ্যেই আধিকারিকভাবে সিআইডি তদন্তভার গ্রহণ করেছে। বাংলাদেশের গোয়েন্দা বিভাগও এই ঘটনায় তদন্ত চালাচ্ছে। জানা গিয়েছে খুনের ঘটনায় জিহাদকে সাহায্য করেছিল সিয়াম নামে ওই অভিযুক্ত। ঘটনার পর থেকে সেই নেপালে গা ঢাকা দিয়েছে বলে সিআইডির অনুমান।

    মাংসপিণ্ডের ডিএনএ পরীক্ষা করা হবে

    সাংসদ খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের ডিবি প্রধান হারুন ওর রশিদের নেতৃত্বে সে দেশের গোয়েন্দারা এ শহরে এসেছেন। অভিযুক্তকে জেরা করে তদন্তকারীরা (Bangladesh MP Murder Case) জানতে পেরেছেন নিউটাউনের ফ্ল্যাট সংলগ্ন সেপটিক ট্যাংকে কিছু দেহাংশ থাকলেও থাকতে পারে।  এর পরেই সেই রাতে সেখানে তদন্ত চালিয়ে প্রায় চার কেজি মাংস এবং সঙ্গে কিছু চুল উদ্ধার হয়। সেগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে সিআইডি। পরীক্ষা সম্পন্ন হলে ডিএনএ পরীক্ষা করা হবে সেই অংশের। ডিএনএ পরীক্ষার রিপোর্ট মেলানোর জন্য সাংসদদের কন্যা ও তাঁর ভাই আসছেন কলকাতায়। ডিএনএ পরীক্ষার রিপোর্ট সামনে এলেই জানা যাবে উদ্ধার হওয়া মাংস সাংসদের দেহের কি না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “তৃণমূল চোর আর হাজি নুরুল দাঙ্গাবাজ”, সপ্তম দফার ভোটপ্রচারে আক্রমণ শুভেন্দুর

    Suvendu Adhikari: “তৃণমূল চোর আর হাজি নুরুল দাঙ্গাবাজ”, সপ্তম দফার ভোটপ্রচারে আক্রমণ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে সপ্তদফার নির্বাচনে ভোট গ্রহণের আগে বসিরহাটে নির্বাচনী প্রচার সভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যের তৃণমূল শাসনে ভোট লুট, দুর্নীতি, নারী নির্যাতন সহ একাধিক বিষয়ে মমতার সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। শুভেন্দু বলেন, “তৃণমূল চোর আর হাজি নুরুল দাঙ্গাবাজ”। লোকসভার আগে থেকেই তৃণমূল নেতা শেখ শাহজাহানের নারী নির্যাতনের বিরুদ্ধে সন্দেশখালি ক্ষোভের আগুনে উত্তপ্ত হয়ে উঠেছিল। দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী একাধিক ইস্যুতে তৃণমূল সরকারের নারী নির্যাতনের বিরুদ্ধে নিশানা করেছেন।

    কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?

    বসিরহাটে লোকসভার ভোট প্রচারের মঞ্চ থেকে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “ভাইপো হেলিকপ্টারে এসে সভা করে গিয়েছেন এই মাঠে, তাই আর কেউ সভা করতে পারবে না। মামার বাড়ির আবদার! রাজা প্রতাপাতিদ্যের বংশধর মনে করছিলেন নিজেকে। এমনটা ভেবে ছিলেন কিন্তু বাস্তবে হয়নি। শেষ পর্যন্ত বিজেপির সভা হয়েছে। অর্জুনের লক্ষ্য ভেদ করতে হবে। সকলে ভোট দিতে পারবেন। তৃণমূলের দিন শেষ। দেগঙ্গায় অশান্তির মূলের হাজি নুরুল। এই এলাকার এক নেতা জেলের ভিতরে আছেন। পুলিশের গাড়িতে কান্না করছিলেন। হাজার হাজার মানুষকে কাঁদিয়েছেন। তিনি আবার বলেছিলেন বসিরহাট জেতার জন্য নাকি তাঁকে জেলে ঢোকানো হয়েছে। নদীর ওপারে আছেন আরেক ছোট ভাই। শওকত মোল্লা, তিনিও ব্যাগ গোছাচ্ছেন যাবেন জেলে। মাঠে কেউ নেই, আছে মাত্র পুলিশ। আজ রাতে যদি কোনও গ্রামে রাতে পুলিশ ঢুকলে, শঙ্খ বাজাবেন মায়েরা। যুবকরা বাঁশি বাজাবেন। তৃণমূল মুখে আওয়াজ করবে কিন্তু টাচ্‌ করতে পারবে না।”

    আরও পড়ুনঃ মহিলাদের ফোন নম্বর ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে তৃণমূল, বিস্ফোরক সুকান্ত

    আর কী বললেন?

    শুভেন্দু (Suvendu Adhikari) ভোট প্রচারে বলেন, “আগে ভোট দিয়ে তারপর ভোট প্রদান করবেন। বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত পরিমাণে থাকবে। আমার নম্বর দেওয়া আছে। হোয়াটস্যাপে কল করবেন। ছবি ভিডিও পাঠাবেন। বুথ নম্বর, থানা উল্লেখ করে নাম ফোন নম্বর দিয়ে আমাকে মেসেজ করবেন। সকলকে একসঙ্গে একত্রিত হয়ে লড়াই করতে হবে। পোলিং এজেন্টের বিকল্প ব্যবস্থা রাখতে হবে। সকাল সাড়ে দশটার মধ্যে ভোট দিতে হবে। বিশ্বাসযোগ্য লোক ছাড়া কেউ যেন নাম জানতে না পারেন। আইপ্যাকের চোরেরা টাকার অফার করতে পারে। আবার পুলিশ জোর করে তুলে নিয়ে গিয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত বসিয়ে রাখতে পারে। তাই সকলকে সাবধানে থাকতে হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share