Tag: Bengali news

Bengali news

  • Old Man Beaten: তৃণমূল ছেড়ে বিজেপি করায় বৃদ্ধকে মারধর, ভোটের আগে উত্তপ্ত রামচন্দ্রপুর

    Old Man Beaten: তৃণমূল ছেড়ে বিজেপি করায় বৃদ্ধকে মারধর, ভোটের আগে উত্তপ্ত রামচন্দ্রপুর

    মাধ্যম নিউজ ডেস্ক: যত ভোট এগিয়ে আসছে তত শাসক দলের দাদাগিরির অভিযোগ সামনে আসছে। নির্বাচনী আবহে রাজ্যের একাধিক জায়গায় শাসক-বিরোধী দ্বন্দ্ব বারবার সমানে এসেছে। আর এবার শেষ দফার ভোটের আগেও তার অন্যথা হলনা। এবার মুখ্যমন্ত্রীর দেওয়া জব কার্ডের টাকা তুলে শাসক দলের নেতা কে না দেওয়ায় বৃদ্ধকে মারধরের (Old Man Beaten) অভিযোগ উঠল বুথ সভাপতি ও স্টিয়ারিং কমিটির সদস্য তপন মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার (South 24 Paraganas) মন্দিরবাজার বিধানসভার ধনুরহাট গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর এলাকায়। 
    জানা গিয়েছে, সুশীল মন্ডল, প্রবীর মন্ডল সহ এলাকার কয়েকজন বাসিন্দা জব কার্ডে কাজ করে। জব কার্ডের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার পর সেই টাকা শাসকদলের নেতারা দাবি করেন। কিন্তু টাকা দিতে না চাওয়ার তাদের মারধর করা হয় বলেই অভিযোগ। 

    সুনীল মন্ডলের অভিযোগ (Old Man Beaten) 

    বৃদ্ধ সুনীল মন্ডলের অভিযোগ বাজার থেকে ফেরার পথে সুনীল মন্ডল, সুশীল মন্ডল ও প্রবীর মন্ডল সহ কয়েকজনকে লাঠি নিয়ে মারধর করে তৃণমূল বুথ সভাপতি তপন মুখোপাধ্যায় ও তার দলবলের লোকজন। যদিও মারধরের কথা অস্বীকার করেছেন তৃণমূল বুথ সভাপতি।

    এই বিষয়ে (Old Man Beaten) বুথ সভাপতির পাল্টা দাবি তারা কোনও জব কার্ডের টাকা চাননি বরং বৃদ্ধ সুনীল মণ্ডল তার থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছিল। সেই টাকাই তিনি চেয়েছেন। অন্যদিকে দল ছেড়ে বিজেপি করার কথা স্বীকার করেছেন ঐ তৃণমূল নেতা। ইতিমধ্যেই মন্দিরবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  

    আরও পড়ুন: “বাংলায় সব চেয়ে বেশি লাভবান হবে বিজেপি”, সপ্তম দফার আগেই জানিয়ে দিলেন মোদি

    বিজেপির বক্তব্য 

    ঘটনার (Old Man Beaten) প্রসঙ্গে মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুর্কাইত বলেন, “এই লোকসভায় শুধু মথুরাপুর নয় তারা বুঝতে পেরেছে মন্দিরবাজার এলাকাতেও তারা ধরাশায়ী হয়ে যাবে। সেজন্য এখন তাদের মধ্যে টাকার ভাগাভাগি চলছে। ”  এর পাশাপাশি তিনি আরও বলেন, “পুলিশ ও তৃণমূলের গুন্ডারা যেভাবে এখানে আক্রমণ চালাচ্ছে সেটা আগামী দিনে খুব ভয়াবহ। ” 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 30: “বালককে বুঝাইলে যেমন নিশ্চিত হয়, ঠাকুরও তেমনি নিশ্চিত হইলেন”

    Ramakrishna 30: “বালককে বুঝাইলে যেমন নিশ্চিত হয়, ঠাকুরও তেমনি নিশ্চিত হইলেন”

    কলিকাতায় শ্রীঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন

    প্রথম পরিচ্ছেদ

    গাড়ি রামমোহন রায়ের বাগানবাটির কাছ দিয়া আসিতেছে। মাস্টার ঠাকুরের ভাবান্তর দেখেন নাই, তাড়াতাড়ি বলিতেছেন, এইটি রামমোহন রায়ের বাটী। ঠাকুর বিরক্ত হইলেন; বলিলেন, এখন ও-সব কথা ভাল লাগছে না। ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন।

    বিদ্যাসাগরের বাটির সম্মুখে গাড়ি দাঁড়াল। গৃহটি দ্বিতল, ইংরেজ পছন্দ। জায়গায় মাঝখানে বাটী ও জায়গায় চতুর্দিকে প্রাচীর। বাড়ির পশ্চিমধারে সদর দরজা ও ফটক। ফটকটি দ্বারের দক্ষিণদিকে। পশ্চিমের প্রাচির ও দ্বিতল গৃহের মধ্যবর্তী স্থানে মাঝে মাঝে পুষ্পবৃক্ষ। পশ্চিমদিকের নিচের ঘর হইয়া সিঁড়ি দিয়া উপরে উঠিতে হয়। উপরে বিদ্যাসগার থাকেন। সিঁড়ি দিয়া উঠিয়াই উত্তরে একটি কামরা, তাহার পূর্বদিকে হলঘর। হলের দক্ষিণ-পূর্ব ঘরে বিদ্যাসাগর শয়ন করেন। ঠিক দক্ষিণে আর একটি কামরা আছে—এই কয়টি কামরা বহুমূল্য পুস্তক পরিপূর্ণ। দেওয়ালের কাছে সারি সারি অনেকগুলি পুস্তকাধারে অতি সুন্দররূপে বাঁধানো বইগুলি সাজানো আছে। এই হলঘরের পূর্ব সীমান্তে টেবিল ও চেয়ার আছে। বিদ্যাসাগর যখন বসিয়া কাজ করেন, তখন সেইখানে তিনি পশ্চিমাস্য হইয়া বসেন। যাঁহারা দেখাশুনা করিতে আসেন, তাঁহারাও টেবিলে চর্তুদিকে চেয়ারে উপবিষ্ট হন। টেবিলের উপর লিখবার সামগ্রী—কাগজ কলম। দোয়াত, ব্লটিং অনেকগুলি চিঠিপত্র বাঁধানো হিসাব-পত্রের খাতা দু-চারখানি বিদ্যাসাগরের পাঠ্যপুস্তক রহিয়াছে—দেখিতে পাওয়া যায়। ওই কাষ্ঠাসনের ঠিক দক্ষিণের কামরাতে খাট-বিছানা আছে—সেইখানেই ইনি শয়ন করেন।

    টেবিলের উপর যে—পত্রগুলি চাপা রহিয়াছে—তাহাতে কি লেখা রহিয়াছে? কোন বিধবা হয়তো লিখিয়াছে, আমরা অপোগণ্ডু শিশু অনাথ, দেখিবার কেহ নাই, আপনাকে দেখিতে হইবে। কেহ লিখিয়াছেন, আপনি খরমাতার চলিয়া গিয়াছিলেন, তাই আমরা মাসোহারা ঠিক সময় পাই নাই, বড় কষ্ট হইয়াছে। কোন গরিব লিখিয়াছে, আপনার স্কুলে ফ্রি ভর্তি হইয়াছি, কিন্তু আমার বই কিনিবার ক্ষমতা নাই। কেহ লিখিয়াছেন, আমরা পরিবারবর্গ খেতে পাচ্ছে না—আমাকে একটি চাকরি করিয়া দিতে হইবে। তাঁর স্কুলের কোন শিক্ষক লিখিয়াছেন, আমরা ভগিনী বিধবা হইয়াছে, তাহার সমস্ত ভার আমাকে লইতে হইয়াছে। এ বেতনে আমরা চলে না। হয়তো কেহ বিলাত হইতে লিখিয়াছেন, আমি এখানে বিপদগ্রস্থ, আপনি দীনের বন্ধু, টাকা পাঠাইয়া আসন্ন বিপদ হইতে আমাকে রক্ষা করুন। কেহ বা লিখিয়াছেন, অমুক তারিখে সালিসির দিন নির্ধারিত, আপনি সেদিন আসিয়া আমাদের বিবাদ মিটাইয়া দিবেন।

    ঠাকুর গাড়ি হইতে অবতরণ করিলেন। মাস্টার পথ দেখাইয়া বাটির মধ্যে লইয়া যাইতেছেন। উঠানে ফুলগাছ, তাহার মধ্য দিয়া আসিতে আসিতে ঠাকুর বালকের ন্যায় বোতাম হাত দিয়া মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, জামার বোতাম খোলা র‍য়েছে,–এতে কিছু দোষ হবে না? গায়ে একটি লংক্লথের জামা, পরনে লালপেরে কাপড়, তাহার আঁচলটি কাঁধে ফেলা। পায়ে বার্নিশ করা চটি জুতা। মাস্টার বলিলেন, আপনিও ওর জন্য ভাবেন না, আপনার কিছুতে দোষ হবে না; আপনার বোতাম দেবার দরকার নাই। বালককে বুঝাইলে যেমন নিশ্চিত হয়, ঠাকুরও তেমনি নিশ্চিত হইলেন। 

    আরও পড়ুনঃ “বিদ্যাসাগরের অনেক গুণ…দয়া সর্বজীবে, বিদ্যাসাগর দয়ার সাগর”

    আরও পড়ুনঃ “দক্ষিণেশ্বরের পরমহংস সামান্য নহেন, এক্ষণে পৃথিবীর মধ্যে এত বড় লোক কেহ নাই”

    আরও পড়ুনঃ “দু-চারটা মাছ এমন সেয়ানা যে, কখনও জালে পড়ে না”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Amit Shah: “জম্মু-কাশ্মীরে জঙ্গি পরিবারের সদস্যরা সরকারি চাকরি পাবেন না”, ঘোষণা শাহের

    Amit Shah: “জম্মু-কাশ্মীরে জঙ্গি পরিবারের সদস্যরা সরকারি চাকরি পাবেন না”, ঘোষণা শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: “যারা জঙ্গি, পাথর ছোড়ার ঘটনায় যুক্ত, জম্মু-কাশ্মীরে তাদের পরিবারের সদস্যরা সরকারি চাকরি পাবেন না।” সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, “তবে যদি কোনও পরিবার কিংবা পরিবারের কোনও সদস্য নিজের লোকের সন্ত্রাসী কাজকর্মের কথা পুলিশকে জানান, সেক্ষেত্রে রেহাই পাবেন তাঁরা। সরকারি চাকরিতে নিয়োগে তাঁদের কোনও বাধা থাকবে না। মানবাধিকার কর্মীরা বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। সেখানে সরকারেরই জয় হয়েছে।”

    কী বললেন শাহ? (Amit Shah)

    তিনি বলেন, “যদি কেউ আগে সরকারি চাকরি পেয়ে থাকেন ও তার পর তাঁর পরিবারের কোনও সদস্য জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হন, সেক্ষেত্রে ওই আধিকারিককে ছাড় দেওয়া হবে।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (Amit Shah) দাবি, “কাশ্মীরে সন্ত্রাসীর দেহ নিয়ে আগে শোভাযাত্রা বেরত। আমাদের সরকার এসে সেই রীতিতে ইতি টেনেছে। দেহ নিয়ে মিছিল করার সাহস আর এখন পান না কেউ।” দেশে চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। ছ’দফায় নির্বাচন হয়ে গেলেও বাকি রয়েছে শেষ দফার নির্বাচন। সেই ভোট হবে পয়লা জুন। সেই আবহেই জম্মু-কাশ্মীর নিয়ে বড় ঘোষণা করলেন শাহ।

    সন্ত্রাসের বাস্তুতন্ত্রে আঘাত

    তিনি বলেন, “২০১৮ সালে কাশ্মীরে যেখানে নাশকতার ঘটনা ঘটেছিল ২২৮টি, ২০২৩ সালে তা এসে ঠেকেছে ৫০-এ। কেন্দ্র সন্ত্রাসের বাস্তুতন্ত্রে আঘাত হানতেই এমনটা সম্ভব হয়েছে।” তিনি বলেন, “উপত্যকায় কেবল জঙ্গিদের শেষ করাই নয়, মোদি সরকার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার সন্ত্রাসের আবহ বদলে ফেলারও।” কেন্দ্র যে জঙ্গিদের সমাজের মূল স্রোতে ফেরাতে আগ্রহী, তা-ও মনে করিয়ে দেন শাহ। বলেন, “যখন কোনও জঙ্গিকে নিরাপত্তাবাহিনী ঘিরে ফেলে, তখন তাকে প্রথমে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়। তাঁর মা, স্ত্রী কিংবা পরিবারের কাছের সদস্যকে সেখানে নিয়ে আসা হয়। তাঁদের মাধ্যমে ওই জঙ্গিকে আত্মসমর্পণ করতে বলা হয়। তার পরেও সে আত্মসমর্পণে রাজি না হলে করা হয় পরবর্তী পদক্ষেপ।”

    আর পড়ুন: “এমন ব্যবস্থা নেব, আগামী প্রজন্ম দুর্নীতি করার আগে ১০০ বার ভাববে”, বাংলায় এসে তোপ মোদির

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এনআইএ(জাতীয় তদন্তকারী সংস্থা)-র মাধ্যমে আমরা টেরর ফান্ডিংয়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছি। তাই বন্ধ হয়েছে সন্ত্রাসে অর্থায়ন। টেরর ফান্ডিংয়ের বিষয়ে আমরা কঠোর অবস্থান নিয়েছি (Amit Shah)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Thyroid disease: রাতে ঘুম হয় না, অকারণেই উদ্বেগ কিংবা বিরক্তি? কোন রোগের ইঙ্গিত জানেন?

    Thyroid disease: রাতে ঘুম হয় না, অকারণেই উদ্বেগ কিংবা বিরক্তি? কোন রোগের ইঙ্গিত জানেন?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    দিনভর ক্লান্তি। কিন্তু তার পরেও রাতে ঘুম হয় না। অকারণেই বাড়ে বিরক্তি। যে কোনও পরিস্থিতিতেই উদ্বেগ‌ বাড়ে। চিকিৎসকেরা জানাচ্ছেন, এই উপসর্গগুলো একেবারেই অবহেলা করা উচিত নয়। কারণ এক‌ জটিল রোগের লক্ষণ হল এই সব উপসর্গ। সচেতন ও সতর্ক না থাকলে বিপদ বাড়বে। সম্প্রতি ওয়ার্ল্ড থাইরয়েড ডে উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, বিশ্ব জুড়ে বাড়ছে থাইরয়েডের সমস্যা। পুরুষদের তুলনায় মহিলারা এই সমস্যায় বেশি আক্রান্ত হচ্ছেন (Thyroid disease)। আর তার সরাসরি প্রভাব পড়ছে জীবন‌যাপনে। কম বয়স থেকেই বহু মহিলা এই সমস্যায় ভুগছেন। তাই চিকিৎসকদের পরামর্শ, এই রোগের উপসর্গ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি। যাতে প্রথম থেকেই রোগ নিয়ন্ত্রণ সম্ভব হয়।

    থাইরয়েডের সমস্যা কী? (Thyroid disease)

    মানুষের দেহে থাইরয়েড গ্রন্থি থাকে। এই গ্রন্থি থেকে এক রকমের হরমোন নিঃসরণ হয়। কিন্তু এই হরমোন অতিরিক্ত নিঃসরণ হতে থাকলেই দেহে একাধিক সমস্যা হতে পারে। এই অতিরিক্ত থাইরয়েড নিঃসরণ হলে শরীরে হরমোনের ভারসাম্য সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এর ফলে ত্বক শুষ্ক হয়ে যায়। চামড়া কুঁচকে যায়। অকাল বার্ধক্য দেখা দেয়। এমনকি বন্ধ্যাত্বের মতো সমস্যাও দেখা দেয়। পাশাপাশি ক্যান্সারের ঝুঁকিও বেড়ে যায়। অতিরিক্ত থাইরয়েড নিঃসরণের ফলে একদিকে থাইরয়েড গ্রন্থি ক্ষতিগ্রস্ত হয়। এর প্রভাব শ্বাসনালী এবং ফুসফুসের উপরেও পড়ে‌। ফলে শরীরের একাধিক অঙ্গের কার্যকারিতা নষ্ট হয়। এবার দেখা যাক, কোন উপসর্গ জানান দেবে থাইরয়েডের সমস্যা আছে কিনা। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, কয়েকটি উপসর্গ সম্পর্কে সতর্ক থাকলেই বোঝা যাবে কোনও ব্যক্তি থাইরয়েড আক্রান্ত কিনা!

    অতিরিক্ত ক্লান্তি বোধ

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, অতিরিক্ত ক্লান্তি কিংবা দুর্বল বোধ হলে বুঝতে হবে এটা থাইরয়েডের সমস্যার উপসর্গ হতে পারে। তাঁরা জানাচ্ছেন, থাইরয়েড হরমোন শরীরে শক্তি জোগায়। তাই থাইরয়েডের সমস্যা থাকলে সামান্য কাজ করলেও শরীর অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়বে। এক ধরনের দুর্বলতা দেখা দেবে (Thyroid disease)।

    অনিয়মিত ঘুম

    বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, অনিদ্রা কিংবা ঘুম না হওয়ার অন্যতম কারণ হল দেহে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। থাইরয়েডের সমস্যা থাকলে দেহে একাধিক হরমোনের ভারসাম্য নষ্ট হয়‌। তাই ঠিক মতো ঘুম হয় না। তাই একটানা‌ অনিদ্রার সমস্যায় ভুগলে কিংবা সারাদিনের ক্লান্তি বোধের পরেও ঘুম না হলে সতর্ক থাকা জরুরি। থাইরয়েডের সমস্যা থেকে‌ ঘুম হচ্ছে না কিনা সেটা নিশ্চিত করা দরকার বলেই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ।

    অতিরিক্ত ওজন বৃদ্ধি (Thyroid disease)

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, শরীরের ওজন অতিরিক্ত বেড়ে যাওয়া থাইরয়েড সমস্যার অন্যতম কারণ। তাঁরা জানাচ্ছেন, থাইরয়েড সমস্যা থাকলে দেহে ফ্যাটের পরিমাণ বেড়ে যায়। বিপাক ক্রিয়াও ঠিকমতো হয় না। তাই দেহের ওজন অতিরিক্ত বাড়তে থাকে। তাই ওজন মারাত্মক বাড়লে সতর্ক থাকা জরুরি।

    অকারণ রাগ, বিরক্তি ও উদ্বেগ বৃদ্ধি

    থাইরয়েডের সমস্যা হলে মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে। থাইরয়েড দেহের হরমোনের ভারসাম্য নষ্ট করে‌। যার জেরেই মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাই অকারণে রাগ হলে, বিরক্তি বেশি বাড়লে কিংবা যে কোনও সাধারণ পরিস্থিতিতেও উদ্বেগ বাড়লে সতর্ক হতে হবে বলেই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, এই রকমের সমস্যা দেখা দিলে এড়িয়ে গেলে চলবে না (Thyroid disease)। বরং বিশেষজ্ঞদের পরামর্শ‌ মতো প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করাতে হবে।

    পেশির যন্ত্রণা (Thyroid disease)

    থাইরয়েডের অন্যতম উপসর্গ পেশির যন্ত্রণা। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, পেশিতে যন্ত্রণা ও দুর্বলতা এই রোগের জানান দেয়। তাই হাত-পায়ের পেশিতে লাগাতার যন্ত্রণা হলে, দুর্বল লাগলে বুঝতে হবে সমস্যা জটিল।

    ত্বক খসখসে ও চুল পড়া 

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, থাইরয়েডের সমস্যা হলে ত্বক‌ খসখসে এবং শুষ্ক হয়ে যায়। চুল পড়ে‌। তাই এই ধরনের সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। বিশেষজ্ঞ মহলের পরামর্শ, এই ধরনের উপসর্গ দেখা দিলে সজাগ থাকতে হবে। চিকিৎসকের পরামর্শ মতো প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করে নিশ্চিত করতে হবে দেহে থাইরয়েডের পরিমাণ ঠিক রয়েছে কিনা।‌ তারপরে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে (Thyroid disease)।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: “এমন ব্যবস্থা নেব, আগামী প্রজন্ম দুর্নীতি করার আগে ১০০ বার ভাববে”, বাংলায় এসে তোপ মোদির

    PM Modi: “এমন ব্যবস্থা নেব, আগামী প্রজন্ম দুর্নীতি করার আগে ১০০ বার ভাববে”, বাংলায় এসে তোপ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের শেষবেলার প্রচারে মঙ্গলবার বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। আগামী ১ জুন লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ। সপ্তম দফায় বাংলার নয়টি আসনে ভোট রয়েছে। ওই তালিকায় আছে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার এবং বারাসত। আর শেষ দফা ভোটের আগে বারাসত কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে আশোকনগর হরিপুর মাঠে জনসভা (BJP Campaign in Barasat) করছেন মোদি। আর এই সভা থেকেই বাংলায় কর্ম সংস্থান সহ একাধিক প্রসঙ্গে রাজ্য সরকারকে বিঁধলেন মোদি। 

    ‘একসময় লক্ষ লক্ষ দেশবাসীর রোজগারের উৎস ছিল বাংলা’

    এদিন মোদি বলেন, “গত ১০ বছরে বিজেপি সরকার পূর্ব ভারতের জন্য যত টাকা খরচ করেছে, তা গত ৬০-৭০ বছরেও হয়নি।” একইসঙ্গে রেল, রাস্তা, বিমানবন্দর সহ একাধিক ক্ষেত্রে উন্নয়নের কথা তুলে ধরেন তিনি। এর ফলে আয়ের উৎস বেড়েছে বলেও মন্তব্য করেন। এরপর পশ্চিমবঙ্গের সম্পদের কথা বলতে গিয়ে, মোদি (PM Modi) বলেন, “বাংলা একসময় লক্ষ লক্ষ দেশবাসীর রোজগারের উৎস ছিল। এখন কারখানা বন্ধ হয়ে আছে। শ্রমিকরা চলে যাচ্ছেন। বাংলার এমন দুর্দশা করল কারা? আমি জানতে চাই। প্রথমে কংগ্রেস, তারপর সিপিএম লুঠ করেছে। আর এখন তৃণমূল দু হাতে লুঠ করছে।” 

    বাংলাতে লুঠ হওয়া টাকা ফেরানোর আশ্বাস মোদির 

    এছাড়াও মোদি বাংলায় হওয়া দুর্নীতির প্রসঙ্গ তুলে আরও বলেন, “আমি কেন্দ্রীয় স্তরে ১০ বছরে একটাও দুর্নীতি হতে দিইনি। এখন দেশকে এবং পশ্চিমবঙ্গকে গ্যারান্টি দিচ্ছি যে দুর্নীতি করেছে, তাকে বাইরে বার করব। যাদের থেকে টাকা লুঠ হয়েছে, তাদের টাকা ফেরত দেব। এক এক টাকার হিসাব হবে। আমি আইনি ব্যবস্থা নিচ্ছি। লুঠ হওয়া ১৭ হাজার কোটি টাকা মানুষকে ফেরত দিয়ে দিয়েছি। বাংলাতেও আপনাদের লুঠ হওয়া টাকা আপনাদের ফেরত পেতে সাহায্য করব। এমন ব্যবস্থা নেব যে এদের আগামী প্রজন্মও দুর্নীতি করার আগে ১০০ বার ভাববে।”  

    আরও পড়ুন: বালুর মদতেই ‘বাঘ’ হয়ে ওঠেন শাহজাহান? ইডির তদন্তে সামনে এল নতুন তথ্য

    অন্যদিকে এদিন ওবিসি ইস্যুতে সরব হন প্রধানমন্ত্রী (PM Modi)। বলেন, “ভোট ব্যাঙ্ককে তোষণ করাই বিরোধীদের মূল উদ্দেশ্য। বাংলায় তৃণমূল ওবিসি-দের ধোঁকা দিয়েছে। কলকাতা হাইকোর্ট বলেছে ৭৭ মুসলিম সম্প্রদায়কে ওবিসি ঘোষণা করা অসাংবিধানিক। অর্থাৎ তৃণমূল লক্ষ লক্ষ ওবিসি-র অধিকার ছিনিয়ে নিয়েছে। আর হাইকোর্টের নির্দেশের পর মুখ্যমন্ত্রী কী বলছেন, তা তো শোনাই যাচ্ছে। বিচারপতিদের নিয়ে প্রশ্ন তুলছেন। প্রশ্ন করতে চাই, বিচারপতিদের পিছনেও কি আপনারা গুণ্ডা লাগিয়ে দেবেন?” তাঁর বক্তব্য, তৃণমূল সত্যিটা মেনে নিতে পারে না। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: “বাংলায় সব চেয়ে বেশি লাভবান হবে বিজেপি”, সপ্তম দফার আগেই জানিয়ে দিলেন মোদি

    PM Modi: “বাংলায় সব চেয়ে বেশি লাভবান হবে বিজেপি”, সপ্তম দফার আগেই জানিয়ে দিলেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: “বাংলায় সব চেয়ে বেশি লাভবান হবে বিজেপি।” কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। দু’দিনের সফরে মঙ্গলবার কলকাতায় এসেছেন প্রধানমন্ত্রী। বিকেলে জনসভা করেন বারুইপুরে। সন্ধেয় কলকাতায় রোড-শো করার কথা। তার আগে সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গে এক পেশে লড়াই হচ্ছে। এই লড়াই তৃণমূল লড়ছে স্রেফ অস্তিত্ব রক্ষার জন্য।”

    টিকে থাকার লড়াই তৃণমূলের! (PM Modi)

    অষ্টাদশ লোকসভা নির্বাচন হচ্ছে সাত দফায়। সাত দফায় নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গেও। ইতিমধ্যেই হয়ে গিয়েছে ষষ্ঠ দফার নির্বাচন। রাজ্যের ৪২টি আসনের মধ্যে এখনও ভোট হয়নি ৯টি কেন্দ্রে। পয়লা জুন সপ্তম তথা শেষ দফায় নির্বাচন হবে এই কেন্দ্রগুলিতে। তার আগে দু’দিনের বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী (PM Modi)। সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, “বাংলার ভোটে তৃণমূল দল কেবল টিকে থাকার জন্য লড়াই করছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন বাংলায় বিজেপির তিনটি আসন ছিল। সেখান থেকে বেড়ে ৮০টি (আসলে ৭৭টি) হয়েছিল। গত লোকসভা নির্বাচনে আমরা প্রচুর সমর্থন পেয়েছিলাম।”

    বেস্ট পারফর্মিং রাজ্য

    এর পরেই তিনি বলেন, “গোটা দেশের মধ্যে বাংলা হবে বিজেপির বেস্ট পারফর্মিং রাজ্য। পশ্চিমবঙ্গে সব চেয়ে বেশি সাফল্য পাবে বিজেপি।” প্রধানমন্ত্রী বলেন, “বাংলায় লাগাতার খুন আর হামলার ঘটনা ঘটছে। ভোটের আগে বিজেপি কর্মীদের জেলে ভরে দেওয়া হচ্ছে। এই সব অত্যাচার সত্ত্বেও বিপুল সংখ্যক মানুষ বেরিয়ে এসে নিজের ভোট নিজে দিচ্ছেন।” সাক্ষাৎকারে প্রত্যাশিতভাবেই ওঠে ওবিসিদের শংসাপত্র বাতিলের প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেন, “কলকাতা হাইকোর্ট বেআইনিভাবে দেওয়া ওবিসি সংরক্ষণ বাতিলের নির্দেশ দিয়েছে। তৃণমূল এখন উচ্চ আদালতকে আক্রমণ করছে। বিচার ব্যবস্থা সম্পর্কে খারাপ কথা বলছে।”

    আর পড়ুন: সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের নির্দেশ, সময় বেঁধে দিল হাইকোর্ট

    এদিন প্রধানমন্ত্রীর আক্রমণের লক্ষ্য ছিল কংগ্রেসও। তিনি বলেন, “ওদের একটা সুনির্দিষ্ট ছক রয়েছে। প্রথম পাপ ওরা করেছে অন্ধ্রপ্রদেশে। সেখানে মুসলমানদের সংরক্ষণ দেওয়ার পাপ করেছে। ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কোনও বিধান নেই সংবিধানে। তাই সুপ্রিম কোর্ট তা খারিজ করে দিয়েছে। এবার ওরা পিছনের দরজা দিয়ে মুসলমানদের ওবিসির তালিকায় সংরক্ষণ দিতে চাইছে। কেড়ে নিতে চাইছে ওবিসিদের অধিকার।” নাম না করে ‘ইন্ডি’ জোটকেও আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, “যাঁরা নতুন স্বপ্ন দেখে নতুন দৌড় শুরু করেছিলেন, তাঁদের কাছেও এটা শেষ দৌড়। কেবল নির্বাচনের নয়, ওদের অস্তিত্বেরই শেষ দৌড় (PM Modi)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Veer Savarkar jayanti 2024: “তুষ্টিকরণের বিরোধী ছিলেন সাভারকর”, বললেন শাহ

    Veer Savarkar jayanti 2024: “তুষ্টিকরণের বিরোধী ছিলেন সাভারকর”, বললেন শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: মাতৃভূমির প্রতি সাভারকরের কর্তব্যের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তাঁর প্রতি ছবিতে মাল্যদানের  পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাভারকরের প্রতি শ্রদ্ধা অর্পণ করেছেন প্রধানমন্ত্রী। ১৮৮৩ সালে এদিনই জন্ম নিয়েছিলেন বিনায়ক দামোদর সাভারকর (Veer Savarkar jayanti 2024)।

    “তুষ্টিকরণ নীতির বিরোধিতা করেছিলেন” বললেন শাহ

    অন্য কোনও স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে এতটা বিতর্ক হয়নি যতটা তাঁকে নিয়ে। কারণ সাভারকর স্বাধীনতা সংগ্রামের পাশাপাশি হিন্দুদের অধিকার রক্ষা সরব ছিলেন। সেই কারণে কংগ্রেস ও কংগ্রেস থেকে বেরিয়ে অন্য দলে তৈরি করা নেতাদের চক্ষুশূল ছিলেন তিনি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং বিজেপির মতাদর্শগত সান্নিধ্যের কারণে সাভারকর থেকে অনুপ্রাণিত হন। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও অমিত শাহ সাভারকরের প্রশংসা করেন। “বীর সাভারকর জি, (Veer Savarkar) তাঁর শক্তিশালী চিন্তাধারা দিয়ে, কোটি যুবকদের মধ্যে দেশপ্রেমের শিখা জ্বালিয়েছিলেন এবং এক জাতি, এক সংস্কৃতির অনুভূতিকে শক্তিশালী করেছিলেন।

    আরও পড়ুন: “যতদিন বিজেপি ক্ষমতায় থাকবে, ততদিন…”, সংরক্ষণ নিয়ে কী বললেন নাড্ডা?

    তিনি জাতীয়তাবাদের মন্ত্রকে আত্মস্থ করেছিলেন এবং তুষ্টিকরণ নীতির তীব্র বিরোধিতা করেছিলেন। তিনি স্বাধীনতা আন্দোলন করার সময় অসংখ্য অত্যাচারের শিকার হন। তাঁর কালাপানির সাজা হয়। বন্দি ছিলেন আন্দমানের সেল্যুলার জেলে। ব্রিটিশরা তাঁর মাতৃভূমির প্রতি সংকল্পকে টলাতে পারেনি। যিনি তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত দেশের জন্য উৎসর্গ করেছিলেন, একজন সত্যিকারের দেশপ্রেমিক এবং একজন মহান স্বপ্নদর্শী বীর সাভারকরের প্রতি শ্রদ্ধা নিবেদন” অমিত শাহ (Amit Shah) এক্স- হ্যান্ডেলে লেখেন।

    “স্বাধীনতা সংগ্রামী, রাজনীতিবিদ, আইনজীবী এবং লেখক” সাভরকর

    বিনায়ক দামোদর সাভারকর, যিনি বীর সাভারকর নামে পরিচিত, ১৮৮৩ সালের ২৮ মে নাসিকে জন্মগ্রহণ (Veer Savarkar jayanti 2024) করেন। সাভারকর ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, রাজনীতিবিদ, আইনজীবী এবং লেখক এবং ‘হিন্দুত্ব’ শব্দটি জনপ্রিয় করার কাজ শুরু করেছিলেন তিনিই। ‘হিন্দু মহাসভা’-তেও সাভারকর ছিলেন একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব। হাইস্কুলের ছাত্র থাকাকালীনই সাভারকর স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ শুরু করেন এবং পুনের ফার্গুসন কলেজে পড়ার সময়ও তিনি তা চালিয়ে যান। তিনি স্বাধীনতা সংগ্রামী লোকমান্য তিলক দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত ছিলেন। ব্রিটেনে আইনের পড়াশুনা করার সময় তিনি ইন্ডিয়া হাউস এবং ফ্রি ইন্ডিয়া সোসাইটির মত স্বাধীনতাকামী দলগুলির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি এমন বইও প্রকাশ করেছিলেন যা সমগ্র ভারতের স্বাধীনতা অর্জনের জন্য বিপ্লবী পদ্ধতির প্রচার করেছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Locket Chatterjee: হুগলিতে ইভিএম বদল হতে পারে! আশঙ্কায় স্ট্রং রুমে হানা দিলেন লকেট  

    Locket Chatterjee: হুগলিতে ইভিএম বদল হতে পারে! আশঙ্কায় স্ট্রং রুমে হানা দিলেন লকেট  

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার হুগলির স্ট্রং রুম পরিদর্শন করতে যান বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। এই জেলার এইচআইটি কলেজে তৈরি করা হয়েছে স্ট্রং রুম। ইভিএম মেশিনের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ইভিএম বদল হতে পারে। আর তাই আশঙ্কায় স্ট্রং রুমে হানা দিলেন তিনি। পাল্টা তৃণমূল বিজেপি প্রার্থীকে দেখে তৃণমূলের কর্মীরা গো ব্যাক স্লোগান দিলে, বিজেপিও জয় শ্রী রাম ধ্বনি তোলে। ফলে ব্যাপক চাঞ্চাল্য তৈরি হয় ঘটনাস্থলে। 

    ইভিএম বদল হয়ে যেতে পারে (Locket Chatterjee)?

    হুগলি লোকসভার কেন্দ্রের স্ট্রং রুমকে ঘিরে এই কলেজ এলাকার চত্বরকে সিসি ক্যামেরা দিয়ে ঘিরে ফেলা হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিয়ে নিরাপত্তাকে সুনিশ্চিত করা হয়েছে। তবে একই সঙ্গে রাজ্য পুলিশ বাহিনীকেও নিরাপত্তার কাজে লাগানো হয়েছে। তবে নিরাপত্তা বলয়ের মধ্যেই ইভিএম বদল হয়ে যেতে পারে। ঠিক এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপি প্রার্থী লকেট (Locket Chatterjee)। তাই রবিবার রাতে স্ট্রং রুমে হাজির হন তিনি। আবার স্ট্রং রুম এইচআইটি কলেজের পাশেই রয়েছে বেসরকারি ইঞ্জিনারিং কলেজ। ঠিক এই কলেজের পিছন দিয়ে অন্ধকার পুকুর পাড় দিয়ে স্ট্রং রুমে পৌঁছে যান তিনি। এরপর খবর পেয়ে চন্দননগর থানার পুলিশ এসে হাজির হয় ঘটনাস্থলে।

    কী বললেন লকেট?

    বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) বলেন, “স্ট্রং রুম পাহার হচ্ছে কিন্তু পিছন দিকের জায়গা নিরাপদ নয়। পিছনে সিসিটিভি ক্যামেরা নেই। তাই এখানে নিরাপদ করতে ক্যামেরা লাগাতে হবে।” এরপর জেলা শাসকের কাছে অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছেন তিনি।

    আরও পড়ুনঃ রেমাল দুর্যোগে হাসপাতালে বন্ধ জেনারেটর, দেওয়া গেল না অক্সিজেন-নেবুলাইজার, মৃত্যু সদ্যোজাতের!

    তৃণমূলের বক্তব্য

    জেলার তৃণমূল নেতা গৌরীকান্ত মুখোপাধ্যায় বলেন, “নির্বাচনের বৈতরণী পাড় করতে চাইছেন। তিনি এখানে একটি গিমিক তৈরি করতে চাইছেন। দল নিয়ে ঢুকে পড়েছেন। বুথ এবং স্ট্রং রুমের মধ্যে বোধশক্তি হারিয়ে ফেলেছেন।” উল্লেখ্য এই কেন্দ্র হল তারাকা প্রার্থী কেন্দ্র। বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) এবং তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। আগামী ৪ জুন ফলাফল ঘোষণার দিন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jyotipriya Mallick: বালুর মদতেই ‘বাঘ’ হয়ে ওঠেন শাহজাহান? ইডির তদন্তে সামনে এল নতুন তথ্য

    Jyotipriya Mallick: বালুর মদতেই ‘বাঘ’ হয়ে ওঠেন শাহজাহান? ইডির তদন্তে সামনে এল নতুন তথ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারো সংবাদ শিরোনামে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। সন্দেশখালির জেলবন্দি তৃণমূল নেতা শাহজাহান শেখকে (Shahjahan Sheikh) জমি দখলের ‘বেতাজ বাদশা’ তৈরির কারিগর ছিলেন তিনিই। সম্প্রতি ইডির তদন্তে উঠে এলো এই চাঞ্চল্যকর তথ্য। রেশন দুর্নীতি কাণ্ডে দীর্ঘদিন ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জেলের চার দেওয়ালের মধ্যেই বর্তমানে দিন কাটছে তাঁর। জামিনের আবেদন করেও সুরাহা হচ্ছে না। এবার সেই জ্যোতিপ্রিয় ওরফে বালুরই নাম জড়াল সন্দেশখালির জমি দখল মামলায়। 

    ঠিক কী জানিয়েছে ইডি? 

    সোমবার জমি দখল মামলায় আদালতে চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। সেখানে জ্যোতিপ্রিয়র (Jyotipriya Mallick) নাম রয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ইডি যে চার্জশিট দিয়েছে সেখানে উল্লেখ রয়েছে, শাহজাহানকে  সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ তৈরির নেপথ্যে ছিলেন এই বালুই। বাম জমানা থেকে ধীরে ধীরে সন্দেশখালির বুকে শাহজাহানের প্রভাব বাড়তে শুরু করলেও ‘জ্যোতিপ্রিয়-যোগে’র পর সন্দেশখালিতে শাহজাহানের রমরমা বৃদ্ধি পায়। 
    যদিও সরাসরি জমি দখলের সঙ্গে বালু যুক্ত না থাকলেও, এ বিষয়ে শাহজাহান (Shahjahan Sheikh) নাকি প্রশ্রয় পেয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রীর কাছ থেকেই। এছাড়াও ইডির একটি সূত্র এও জানিয়েছে, সময়ে সময়ে বিভিন্ন বিষয়ে বালুর থেকে সমর্থন পেয়েছেন শাহজাহান। 

    আরও পড়ুন: আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল! পূর্ব বর্ধমানে জখম ৫

    জমি দখল মামলাতেও বালু-শাহজাহান যোগ

    প্রসঙ্গত, এর আগে রেশন দুর্নীতিকাণ্ডে বালুর (Jyotipriya Mallick) সঙ্গে নাম জড়িয়েছিল শাহজাহানের। সেই সূত্র ধরে শাহজাহানের সরবেড়িয়ার বাড়িতে ইডির তদন্তকারীরা হানাও দিয়েছিলেন। আর এ বার জমি দখল মামলাতেও বালু-শাহজাহান ‘যোগ’ প্রকাশ্যে এসেছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে ইডিরই একটি সূত্রে জানা গিয়েছে, শাহজাহানের বিরুদ্ধে প্রাক্তন মন্ত্রীর টাকা ‘পার্ক অ্যান্ড লন্ডার’-এর অভিযোগও রয়েছে। আইনি ব্যাখ্যায় যার অর্থ, কোনও একটি জায়গায় টাকা গচ্ছিত রাখা এবং তার পর তার বেআইনি লেনদেনের ব্যবস্থা করা। অর্থাৎ, বালুর টাকা ‘উপযুক্ত’ ঠিকানায় জমা দিয়েছেন শাহজাহান। তার পর সেখান থেকে বিনিয়োগের ব্যবস্থা করে হাজার হাজার কোটির কালো টাকা সাদা করেছেন। এ ছাড়াও সন্দেশখালির স্থানীয় আদি তৃণমূল নেতৃত্বের একাংশেরও দাবি ছিল, বালুর (Jyotipriya Mallick) ‘প্রশ্রয়েই’ নাকি বাড়বাড়ন্ত হয়েছিল শাহজাহান শেখের মতো নেতার। ইতিমধ্যেই পুরো বিষয়টিতে বালুর আর কী ভূমিকা ছিল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Child Death: রেমাল দুর্যোগে হাসপাতালে বন্ধ জেনারেটর, দেওয়া গেল না অক্সিজেন-নেবুলাইজার, মৃত্যু সদ্যোজাতের!

    Child Death: রেমাল দুর্যোগে হাসপাতালে বন্ধ জেনারেটর, দেওয়া গেল না অক্সিজেন-নেবুলাইজার, মৃত্যু সদ্যোজাতের!

    মাধ্যম নিউজ ডেস্ক: রেমালের তাণ্ডবে বাংলার উপকূলবর্তী একলা ব্যাপক দুর্যোগের কবলে পড়েছে। ঘূর্ণিঝড়ের দিনেই সদ্যোজাতের শ্বাসকষ্ট শুরু হয়েছিল। সদ্যোজাতের শ্বাসকষ্টের সমস্যা হলে হাসপাতালে চিকিৎসার জন্য পাওয়া যায়নি কোনও ডাক্তার। একই ভাবে বিদ্যুৎ না থাকার জন্য চালানো যায়নি জেনারেটর। আর তাই অক্সিজেন ও নেবুলাইজার দেওয়া সম্ভব হয়নি। আর এর ফলে মৃত্যু হয় শিশুর (Child Death)। ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সাগর গ্রামীণ হাসপাতালে। মৃত শিশুর নাম তুলিকা মোহতা। সুন্দরবন হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন মৃত শিশুর পরিবার।

    পরিবারের অভিযোগ (Child Death)

    সোমবার সকালে সাগরের খানসাহেব আবাদ এলাকার শিবশঙ্কর মোহতা এক মাসের নিজের সদ্যোজাত কন্যাকে ভর্তি করেছিলেন। তিনি বলেন, “হাসপাতলের এক কর্মী জানান দুর্যোগের কারণে বিদ্যুৎ নেই। অক্সিজেন দেওয়া সম্ভব নয়। বাইরে থেকে অক্সিজেন কিনে আনতে বলেন, সঙ্গে এই কথাও জানানো হয় কিনে আনলেও দিতে সময় লাগবে। অনেক ডাকাডাকির প্রায় আধ ঘণ্টা পরে চিকিৎসক গিয়ে শিশুটির চিকিৎসা শুরু করে। এরপর অক্সিজেন এবং নেবুলাইজার দেওয়ার জন্য চালানো হয় জেনারেটর। কিন্তু ততক্ষণে আমার শিশুর মৃত্যু (Child Death) হয়ে যায়। বিনা চিকিৎসায় সন্তান মারা গেল আমার সন্তান।” ইতিমধ্যেই সদ্যজাত মৃত শিশুর পিতা লিখিত ভাবে অভিযোগ জানিয়েছেন হাসপাতালের সুপারের কাছে। ঝড়ের মধ্যে প্রশাসনের গাফিলতির জন্য মৃত্যু হয়েছে শিশুর। শিশুর মা কান্না করতে করতে এই অভিযোগ তোলেন। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার পক্ষ থেকে সাগর গ্রামীণ হাসপাতালে মৃত্যুর তদন্ত যাবেন।

    আরও পড়ুনঃ বাংলা-হিন্দি-ইংরেজি ভাষায় ৮০টি কবিতা বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল কান্দির কন্যা

    স্বাস্থ্য আধিকারিকের বক্তব্য

    সাগর ব্লকের স্বাস্থ্য আধিকারিক অংশুমান বসু জানিয়েছেন, “ঘটনা খুবই দুঃখজনক, আমার কাছে অভিযোগ এসেছে। তদন্ত করে দেখা হবে। যদি কেউ দোষী থাকেন তাহলে অবশ্যই শাস্তির জন্য ব্যবস্থা গ্রহণ করব।” আবার ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা আধিকারিক জয়ন্ত সুকুল বলেন, “বিষয়টি আমি শুনেছি বাচ্চাকে অক্সিজেন দেওয়া হয়েছিল। কিন্তু নেবুলাইজারের গ্যাস দিতে দেরি হয়েছিল শুনলাম। এরপর শিশুর মৃত্যু (Child Death) হয়। তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share