Tag: Bengali news

Bengali news

  • Arvinder Singh Lovely: কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন অরবিন্দর, কেন জানেন?

    Arvinder Singh Lovely: কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন অরবিন্দর, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: কংগ্রেসের সভাপতি পদে ইস্তফা দিয়েছিলেন দিন কয়েক আগে। এবার পুরোপুরি দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন দিল্লির প্রাক্তন কংগ্রেস সভাপতি অরবিন্দর সিং লাভলি (Arvinder Singh Lovely)। শনিবার তিনি হাতে তুলে নেন পদ্ম আঁকা ঝান্ডা। অরবিন্দর যে বিজেপিতে যোগ দিতে পারেন, সে জল্পনা ছিলই। কেবল তিনিই নন, দিল্লি কংগ্রেসের আরও কয়েকজন পদাধিকারি পদ্ম শিবিরে নাম লেখাতে পারেন বলেও জল্পনা।

    বিজেপিতে যোগ অরবিন্দরের (Arvinder Singh Lovely)

    এঁরা প্রত্যেকেই আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের জোটের বিরোধিতায় সরব হয়েছিলেন। এদিন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে এবং দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেবের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি (Arvinder Singh Lovely)। এদিন অরবিন্দরের সঙ্গেই পদ্ম পার্টিতে নাম লেখান প্রাক্তন কংগ্রেস বিধায়ক রাজকুমার চহ্বান, নসিব সিংহ এবং নীরজ বাসোয়া। দিল্লির প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি অমিত মল্লিকও যোগ দেন বিজেপিতে।

    কংগ্রেস সরকারের মন্ত্রী ছিলেন

    ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত দিল্লিতে শীলা দীক্ষিতের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের মন্ত্রী ছিলেন অরবিন্দর। ২০১৭ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অরবিন্দর। বছর দেড়েকের মধ্যেই ফের ফেরেন হাত শিবিরে। তারপর এবার আবারও ফিরে গেলেন গেরুয়া শিবিরে। চলতি বছর এপ্রিলের শেষেই কংগ্রেস ও আপের জোট এবং কংগ্রেসের তরফে কানহাইয়া কুমারের মতো অপরিচিতদের দিল্লিতে প্রার্থী করা নিয়ে অসন্তোষ প্রকাশ করে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে চিঠি দেন অরবিন্দর। তার পরেই ইস্তফা দেন কংগ্রেস সভাপতির পদে।

    আরও পড়ুুন: পেঁয়াজ রফতানিতে উঠল নিষেধাজ্ঞা, আরোপ হল ন্যূনতম রফতানি মূল্য

    দিল্লিতে লোকসভা আসন রয়েছে সাতটি। ২৫ মে নির্বাচন হবে এক দফায়। আপের সঙ্গে জোট গড়ে এখানে লড়ছে কংগ্রেস। আপ প্রার্থী দিয়েছে চারটি আসনে। আর কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছে তিনটি কেন্দ্রে। আপের সঙ্গে এই জোট নিয়েও অসন্তুষ্ট ছিলেন দিল্লির কংগ্রেস নেতাদের একাংশ। তার জেরেই ঘর ভাঙছে গ্র্যান্ড ওল্ড পার্টির (Arvinder Singh Lovely)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।

     

  • Calcutta High Court: ২০১৪ সালের প্রাথমিক টেটেও ব্যাপক দুর্নীতি! পরীক্ষার বৈধতা নিয়ে প্রশ্ন বিচারপতি মান্থার

    Calcutta High Court: ২০১৪ সালের প্রাথমিক টেটেও ব্যাপক দুর্নীতি! পরীক্ষার বৈধতা নিয়ে প্রশ্ন বিচারপতি মান্থার

    মাধ্যম নিউজ ডেস্ক: অনিয়ম ও দুর্নীতির কারণে শিক্ষক নিয়োগে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করে চিহ্নিত করা যাচ্ছে না। ১৭ বার বেআইনি কাজে শিক্ষক নিয়োগ করা হয়েছিল বলে জানা যায়। আর তাই যোগ্য-অযোগ্যদের পার্থক্য করতে না পারায় ২০১৬ সালের গোটা প্যানেলটা বাতিল করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এবার ২০১৪ সালের প্রাথমিক টেট মামলায় একই সমস্যার বিষয় এসেছে বিচারপতি রাজ শেখর মান্থার এজলাসে। এই মামলায় বিচারপতি সিবিআই-এর রিপোর্টে অনেক বেনিয়মের অভিযোগ তুলেছে। এই মামলায়ও টেটে পাশ করা এবং ফেল করা প্রার্থীদের চিহ্নিত করা যাচ্ছে না। ফলে বিচারপতির প্রশ্ন টেটের পরীক্ষা কি আদৌ বৈধ ছিল?

    বিচারপতির প্রশ্ন কী (Calcutta High Court)?

    কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজ শেখর মান্থা জানতে চেয়েছেন, প্রাথমিক শিক্ষা পর্ষদ কি কখনও আলাদা করে আদলাতে পাশ এবং ফেল করা প্রার্থীদের তালিকা জমা দিয়েছে? না দিলে তালিকা জমা দেওয়ার সম্ভাবনা কতটা রয়েছে? তিনি আরও জানতে চান, যাদের টেটের ফলাফলে ভূয়ো ওয়েবসাইটে নাম দেখানো হয়েছে, যারা ভূয়ো ইমেলে চাকরির জন্য টাকা দিয়েছে তাদের কি যোগ্য বলে গণ্য করা হবে? বিচারপতি অবশ্য এখনই কোনও রায় দেননি। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে কিছু প্রশ্ন করেন। আগামী জুন মাসে এই মামলার ফের শুনানি হবে।

    চাকরিপ্রার্থী আইনজীবীদের বক্তব্য

    এই বিষয়ে চাকরিপ্রার্থী আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেছেন, “কারা টেট পাশ করে ছিল এবং কারা টেট পাশ করেনি এই বিষয়ে পর্ষদের কাছে কোনও উত্তর নেই। এখনও পর্যন্ত পৃথক করে দেখাতে পারেনি কোর্টে (Calcutta High Court)। তবে যাদের কাছে উত্তরপত্রের প্রতিলিপি আছে তাদের পাশ-ফেল নিয়ে সন্দেহ থাকার কথা নয়।”

    আরও পড়ুনঃ ৫০-৬০ কিমি বেগে আসছে কালবৈশাখী ঝড়, উত্তাল হতে পারে সমুদ্র, সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

    ওএমআর শিট পাওয়া যাচ্ছেনা!

    ২০১৬, ২০২০, ২০২২ সালের নিযুক্ত শিক্ষকেরা অনেকেই ২০১৪ সালের টেটে পাশ করেছিল। আদলাতে আইনজীবীরা জানিয়েছেন, উত্তরপত্রের ওএমআর শিট পাওয়া যাচ্ছেনা। পর্ষদের ভূমিকা নিয়ে হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি প্রশ্ন তোলেন যে পর্ষদ যে বসুরায় অ্যান্ড কোম্পানিকে উত্তরপত্র দেখার দায়িত্ব দিয়েছিল, সেই উত্তরপত্র স্ক্যানে গোলমাল হয়েছে। এই কোম্পানি কেন উত্তরপত্র স্ক্যান করে পর্ষদের সরকারি ইমেলে না পাঠিয়ে মানিক ভট্টাচার্যের ইমেলে পাঠিয়ে ছিল? ফলে দুর্নীতি ছত্রে ছত্রে হয়েছে অনুমান করা হচ্ছে। তাই ২০১৪ সালের টেটের রায় শেষ পর্যন্ত কোন পথে এগিয়ে যায় তাই এখন দেখার।    

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: “গোধরাকাণ্ডের অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছিলেন বিরোধীরা”, তোপ প্রধানমন্ত্রীর

    PM Modi: “গোধরাকাণ্ডের অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছিলেন বিরোধীরা”, তোপ প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: “গোধরাকাণ্ডের অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছিলেন বিরোধীরা।” শনিবার বিহারের দ্বারভাঙায় বিজেপি আয়োজিত একটি নির্বাচনী জনসভায় কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তাঁর অভিযোগের আঙুল যে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের দিকে, প্রধানমন্ত্রী তাঁর নাম না নিলেও, তা বুঝতে অসুবিধা হয় না। লালু-পুত্র তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের নামও মুখে আনেননি প্রধানমন্ত্রীকে। লালুকে তিনি ‘শাহজাদার বাবা’ বলে কটাক্ষ করেছেন।

    প্রধানমন্ত্রীর তোপ (PM Modi)

    গোধরাকাণ্ডের সময় রেলমন্ত্রী ছিলেন লালু। তাঁর নাম না নিয়েই প্রধানমন্ত্রী বলেন, “গোধরায় ট্রেনে আগুন লাগানোর ঘটনায় যারা দায়ী, তাদের বাঁচানোর চেষ্টা করেছিলেন তিনি। ওই ঘটনায় জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছিল ৬০ জন করসেবকের। এটা কী সোনিয়া ম্যাডামের শাসনকাল নয়!” প্রসঙ্গত, গোধরাকাণ্ডের সময় সোনিয়াই ছিলেন কংগ্রেসের সভাপতি এবং ইউপিএ চেয়ারপার্সন। এই ইউপিএ সরকারই ছিল সেই সময়। প্রধানমন্ত্রী বলেন, “গোধরাকণ্ডে দোষীদের আড়াল করতে চেয়েছিলেন তৎকালীন রেলমন্ত্রী। পুরো ঘটনার দায় চাপাতে চেয়েছিলেন করসেবকদের ঘাড়ে। যদিও তাঁর উদ্দেশ্য সফল হয়নি। গোধরার অপরাধীদের মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত। এটাই বিরোধীদের ইতিহাস।”

    মোদির নিশানায় লালু!

    গোধরাকাণ্ডের তদন্তে একটি কমিটি গঠন করেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি। প্রধানমন্ত্রীর (PM Modi) অভিযোগ, “তৎকালীন রেলমন্ত্রী সেই কমিটিকে এমন একটি রিপোর্ট লিখতে দিয়েছিলেন, যাতে অভিযুক্তদের খালাস করে দেওয়া হয়। কিন্তু আদালত তাঁর সেই রিপোর্ট ডাস্টবিনে ফেলে দেয়। যারা দোষী ছিল, তারা শাস্তি পেয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে তো আবার মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে।”

    আরও পড়ুুন: সন্দেশখালিতে ‘স্টিং অপারেশনের’ ভিডিওর সিবিআই তদন্তের দাবি বিজেপির

    প্রধানমন্ত্রী বলেন, “বিরোধীরা সব সময় সার্জিক্যাল স্ট্রাইক ও এয়ার স্ট্রাইক নিয়ে প্রশ্ন তোলেন। দেশের মানুষ সব দেখছেন। বিরোধীরা সব সময় তোষণের রাজনীতি করেন। সেনাবাহিনীতে ধর্মের ভেদাভেদ করার চেষ্টা করেন। সেনার হয়ে যাঁরা লড়াই করেন, শহিদ হন, তাঁরা সকলেই ভারত মায়ের সন্তান। বিরোধীরা ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করতে চায় বলেও অভিযোগ প্রধানমন্ত্রীর (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।

     

  • Sandeshkhali Viral Video: বিকৃত করা হয়েছে গলার স্বর! অভিষেকের বিরুদ্ধে সিবিআইকে চিঠি সন্দেশখালির গঙ্গাধরের

    Sandeshkhali Viral Video: বিকৃত করা হয়েছে গলার স্বর! অভিষেকের বিরুদ্ধে সিবিআইকে চিঠি সন্দেশখালির গঙ্গাধরের

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও শিরোনামে সন্দেশখালি। শনিবার সকাল থেকে সন্দেশখালির একটি স্টিং অপারেশনের ভিডিও (Sandeshkhali Viral Video) ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। আর এবার সেই ভিডিওকেই সামনে রেখে চাঞ্চল্যকর অভিযোগ এনে সিবিআইকে (CBI ) চিঠি দিলেন সন্দেশখালির বিজেপি নেতা। ইতিমধ্যেই সিবিআইকে মেল করে এটি নিয়ে অভিযোগ জানিয়েছেন ওই বিজেপি নেতা। সন্দেশখালির ঘটনায় যেহেতু সিবিআই তদন্ত চালাচ্ছে, সেই কারণে এই প্রসঙ্গটি নিয়ে সিবিআইয়ের দ্বারস্থ হয়েছেন সন্দেশখালি-২ মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল (Gangadhor Koyal)।

    ঠিক কী অভিযোগ? (Sandeshkhali Viral Video) 

    ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে গঙ্গাধর কয়াল তাঁর অভিযোগপত্রে উল্লেখ করেছেন আইপ্যাক সংস্থার নাম। দুপাতার চিঠি লিখেছেন তিনি। গঙ্গাধর কয়াল বলেন, “ভিডিওটি চক্রান্ত। আইপ্যাক ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে মুখ ও গলার আওয়াজের বিকৃতি ঘটিয়ে এটা করেছে। আইপ্যাক ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের দাবি জানাচ্ছি।”

    ঠিক কী ছিল ভাইরাল ভিডিওতে?  

    শনিবার সকালেই একটি ভিডিও ভাইরাল (Sandeshkhali Viral Video) হয় সমাজমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, গঙ্গাধর কয়াল জনৈক একজনকে জানাচ্ছেন, সন্দেশখালির ঘটনা ‘সাজানো’। অর্থের বিনিময়ে মহিলাদের ধর্ষণের অভিযোগ লেখানোর কথা বলা হয়েছে। ওই ভিডিওতে এক মহিলাকেও দেখা গিয়েছে সেই কথা স্বীকার করে নিতে।

    আরও পড়ুন: পেঁয়াজ রফতানিতে উঠল নিষেধাজ্ঞা, আরোপ হল ন্যূনতম রফতানি মূল্য

    গঙ্গাধর কয়ালের বক্তব্য (Gangadhor Koyal)

    এ প্রসঙ্গে গঙ্গাধর জানিয়েছেন, ‘‘এই চক্রান্ত করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাক সংস্থা। সন্দেশখালির মা-বোনেদের আন্দোলন, আমাকে এবং আমাদের নেতা শুভেন্দু অধিকারীকে কলঙ্কিত করার জন্য।’’ আদালতের নির্দেশে সন্দেশখালির তদন্তে নেমে অভিযোগ জানানোর জন্য একটি ইমেল আইডি জনসাধারণের উদ্দেশ্যে খুলে দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। শনিবার রাতে ওই ইমেল আইডিতে অভিযোগ জানিয়েছেন গঙ্গাধর।
    গঙ্গাধরের অভিযোগ, “‘উইলিয়ামস’ (Williams) নামে একটি ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে এমনভাবে ভিডিওটি (Sandeshkhali Viral Video) বিকৃত করা হয়েছে, যেখানে ভিডিও ক্লিপের সঙ্গে লিপ মুভমেন্ট স্পষ্ট নয়। বক্তার মুখ অন্ধকারে রাখা হয়েছে। অডিও কোয়ালিটি স্পষ্ট নয়। ৩ মে ইউটিউব চ্যানেলটি খোলা হয়েছে। আর ইউটিউব চ্যানেলটি থেকে একটি মাত্রই ভিডিয়ো আপলোড করা হয়েছে। বোঝাই যাচ্ছে সম্মানহানি করতেই ইউটিউব চ্যানেল খুলে এই ভিডিও আপলোড করা হয়েছে। সিবিআই তদন্ত করলে সবটা স্পষ্ট হয়ে যাবে।”

    যদিও এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) মন্তব্য, “সিবিআই ইডি কী করবে? আমাকে জেলে ঢোকাবে? সত্যি কথা বলার জন্য যদি জেলে ঢোকায়, ঢোকাক।” 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: ৫০-৬০ কিমি বেগে আসছে কালবৈশাখী ঝড়, উত্তাল হতে পারে সমুদ্র, সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

    Weather Update: ৫০-৬০ কিমি বেগে আসছে কালবৈশাখী ঝড়, উত্তাল হতে পারে সমুদ্র, সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: ৫০-৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়, উত্তাল হতে পারে সমুদ্র। দক্ষিণবঙ্গে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। রবিবার কলকাতা সহ সব জেলায় বৃষ্টি হতে পারে। সোমাবার থেকেই দক্ষিণবঙ্গের ৮ জেলায় হতে পারে এই কালবৈশাখী ঝড়। ইতিমধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে আগামী বুধবার পর্যন্ত যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

    আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর (Weather Update)

    আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) সূত্রে জানা গিয়েছে, রবিবার কলকাতা–সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকেই বৃষ্টি বাড়ার সম্ভাবনাও রয়েছে। তবে এই বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে আবার ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

    বাড়তি সতর্কতাজারি

    ঝড়ে হাওয়ার (Weather Update) কারণে ইতিমধ্যে আবহাওয়া দফতর থেকে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। ৬ মে থেকে ৮ মে পর্যন্ত উপকূল এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে। সমুদ্রের জলস্তরের উচ্চতা 0.৫ থেকে ১.২ মিটার পর্যন্ত হতে পারে বলে জানা গিয়েছে। বুধবার পর্যন্ত সমুদ্রে যাওয়ার বিষয়ে করা হয়েছে নিষেধাজ্ঞা। উল্লেখ্য গত কয়েকদিন ধরে তাপমাত্রার কারণে দক্ষিণবঙ্গে টানা তাপপ্রবাহ চলছে। কলকাতায় তাপমাত্রা পৌঁছেছিল ৪৩ ডিগ্রি। কলাইকুণ্ডাতে তাপমাত্রা দাঁড়িয়েছিল ৪৫ ডিগ্রি। গরম থেকে বাঁচতে এই বৃষ্টির সম্ভাবনা মানুষকে অনেকটাই স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে।

    আরও পড়ুনঃ পেঁয়াজ রফতানিতে উঠল নিষেধাজ্ঞা, আরোপ হল ন্যূনতম রফতানি মূল্য

    উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা

    উত্তরবঙ্গেও একই সঙ্গে বৃষ্টির (Weather Update) সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে আগামী শনিবার পর্যন্ত সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে সোমবারেও কোনও কোনও জেলায় তাপপ্রবাহের অস্বস্তি থাকবে। বিকেলে দিকে ঠান্ডা হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার ০৫/০৫/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার ০৫/০৫/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    ২) কর্মক্ষেত্রে বড় মনের পরিচয় দিয়ে ছোটদের ভুল ক্ষমা করবেন।

    ৩) নতুন যোগাযোগের দ্বারা লাভান্বিত হবেন।

    বৃষ

    ১) আটকে থাকা টাকা ফিরে পাবেন।

    ২) বন্ধুদের সঙ্গে বিনোদনমূলক কাজে অংশগ্রহণ করবেন।

    ৩) আত্মীয়দের সঙ্গে সামঞ্জস্য বজায় থাকবে।

    মিথুন

    ১) আজকের দিনটি দুর্বল।

    ২) স্বাস্থ্য সমস্যা উপেক্ষা করবেন না, স্বাস্থ্যের যত্ন নিন।

    ৩) গোপন শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে।

    কর্কট

    ১) আজকের দিনটি বিশেষ অভিজ্ঞতা নিয়ে আসবে।

    ২) অংশীদারীর কাজ করা অধিক উপযোগী হবে।

    ৩) ঝুঁকিপূর্ণ কাজ করবেন না।

    সিংহ

    ১) আজকের দিনটি কঠিন পরিশ্রমে ভরে থাকবে। 

    ২) কর্মক্ষেত্রে পরিশ্রম ও একাগ্রতার সঙ্গে কাজ করতে পারবেন।

    ৩) কোনওরকমের বিবাদে জড়াবেন না।

    কন্যা

    ১) আজকের দিনটি ইতিবাচক পরিণাম নিয়ে আসবে।

    ২) কিছু জরুরি বিষয়ে সতর্ক থাকতে হবে।

    ৩)  বড়দের পরামর্শ মান্য করা আপনার পক্ষে উপযুক্ত হবে।

    তুলা

    ১) জমি, বাড়ি, গাড়ি কেনার ইচ্ছাপূরণ হবে।

    ২) সাংসারিক সুখ সাধন বৃদ্ধি পাবে।

    ৩) পরিবারের সঙ্গে সময় কাটাবেন।

    বৃশ্চিক

    ১) সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে।

    ২) পরিবারের সদস্যদের পূর্ণ সহযোগিতা লাভ করবেন।

    ৩) বিরোধীদের থেকে সতর্ক থাকুন।

    ধনু

    ১) আজ সম্মান বৃদ্ধি পাবে।

    ২) বাণী ও ব্যবহারে মাধুর্য বজায় রাখতে হবে।

    ৩) পরিবারের কোনও সদস্যের কাছ থেকে সুসংবাদ পাবেন।

    মকর

    ১) আজকের দিনটি আনন্দে ভরপুর থাকবে।

    ২) লক্ষ্য লাভে কোনও ত্রুটি রাখবেন না।

    ৩) ব্যবসাতে ভালো লাভ হবে।

    কুম্ভ

    ১) আজ মিশ্র ফলাফল লাভ করবেন।

    ২) আইনি মামলায় জয় লাভ করায় আনন্দিত হবেন।

    ৩) খাদ্যাভ্যাস পরিবর্তন করুন, নয়তো শরীরে সমস্যা দেখা দেবে।

    মীন

    ১) আজকের দিনটি অন্যান্য দিনের তুলনায় ভালো।

    ২) ব্যবসায় ভালো মুনাফা অর্জন করতে পারবেন।

    ৩) সন্তানের কেরিয়ারে মনোনিবেশ করবেন।

     

     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Onion Exports: পেঁয়াজ রফতানিতে উঠল নিষেধাজ্ঞা, আরোপ হল ন্যূনতম রফতানি মূল্য

    Onion Exports: পেঁয়াজ রফতানিতে উঠল নিষেধাজ্ঞা, আরোপ হল ন্যূনতম রফতানি মূল্য

    মাধ্যম নিউজ ডেস্ক: নিষেধাজ্ঞা উঠে গেল পেঁয়াজ রফতানিতে (Onion Exports)। শনিবার এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ছ’মাস আগে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল নয়াদিল্লি। সেই নিষেধাজ্ঞাই তুলে নেওয়া হল। সামনের মাসের মাঝামাঝি সময়ে রয়েছে বকরিদ। তার আগে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় যারপরনাই খুশি রফতানিকারীরা।

    ন্যূনতম রফতানি মূল্য (Onion Exports)

    নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও আরোপ করা হয়েছে ন্যূনতম রফতানি মূল্য। টন প্রতি এই মূল্য হল ৫৫০ মার্কিন ডলার। শুক্রবার রাতেই সরকার পেঁয়াজ রফতানিতে ৪০ শতাংশ ডিউটি আরোপ করেছিল। এই হারে ডিউটি আরোপ করা হয়েছিল গত অগাস্টেও। লাগু ছিল গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেডের তরফে জারি (Onion Exports) করা নোটিশে বলা হয়েছে, ‘পেঁয়াজের রফতানি নীতি সংশোধন করা হয়েছে। প্রতি মেট্রিক টনে ৫৫০ মার্কিন ডলার ন্যূনতম রফতানি মূল্য ধার্য করা হয়েছে। পরবর্তী নির্দেশ জারি না করা পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে।’ ২০২৩ সালের ৮ ডিসেম্বর পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে সরকার। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত তা বলবৎ ছিল। মার্চের পর ফের বাড়ানো হয়েছিল নিষেধাজ্ঞা।

    পেঁয়াজের উৎপাদন কম!

    মার্চ মাসে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী দেশে পেঁয়াজ উৎপাদনের তথ্য প্রকাশ করেন। এই তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষে আশা করা হচ্ছে পেঁয়াজ উৎপাদনের পরিমাণ হবে প্রায় ২৫৪.৭৩ লাখ টন। গত বছর এর পরিমাণ ছিল ৩০২.০৮ টন। এর কারণ কেবল মহারাষ্ট্রেই পেঁয়াজ উৎপাদন কম হয়েছে ৩৪.৩১ লাখ টন, কর্নাটকে ৯.৯৫ লাখ টন, অন্ধ্রপ্রদেশে ৩.৫৪ লাখ টন এবং রাজস্থানে ৩.১২ লাখ টন। কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সরকার ছয় দেশে মোট ৯৯.১৫০ টন পেঁয়াজ রফতানিতে ছাড়পত্র দিয়েছে। এই দেশগুলি হল বাংলাদেশ, ভুটান, বাহরিন, মরিশাস, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরশাহি।

    আরও পড়ুুন: “পাকিস্তান চায় রাহুল প্রধানমন্ত্রী হোন”, তোপ মোদির
    প্রসঙ্গত, পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদ করেছিলেন মহারাষ্ট্রের কৃষকরা। গত মাসেই মহারাষ্ট্রের চাষিদের প্রতিবাদকে হাতিয়ার করে নরেন্দ্র মোদির সরকারকে দুষেছিল কংগ্রেস। নিষেধাজ্ঞা তুলে নিয়ে প্রকান্তরে গ্র্যান্ড ওল্ড পার্টিকেই যোগ্য জবাব দিল নরেন্দ্র মোদির সরকার (Onion Exports)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।

     

  • Panihati: পানিহাটির অচলাবস্থা নিয়ে তদন্তের দাবি জানালেন পুরসভার চেয়ারম্যান, তৃণমূলের কোন্দল প্রকাশ্যে

    Panihati: পানিহাটির অচলাবস্থা নিয়ে তদন্তের দাবি জানালেন পুরসভার চেয়ারম্যান, তৃণমূলের কোন্দল প্রকাশ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়েকদিন আগে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন দমদম লোকসভার তৃণমূল প্রার্থী সৌগত রায়। পানীয় জলের সঙ্কটের জন্য তৃণমূল পরিচালিত পুর কর্তৃপক্ষকে দায়ী করেছিলেন বাসিন্দারা। এবার সেই বোর্ডেরই পুরপ্রধান পানিহাটি (Panihati) পুরসভার সামগ্রিক অচলাবস্থা নিয়ে তদন্তের দাবি করলেন। ভোটের আগে এই ঘটনায় তৃণমূলের কোন্দল প্রকাশ্যে চলে এসেছে।

    পানিহাটি অচলাবস্থা নিয়ে তদন্তের দাবি জানালেন চেয়ারম্যান (Panihati)

    পানিহাটি (Panihati) পুরসভায় ওয়ার্ডের সংখ্যা ৩৫টি। গত চার মাসেরও বেশি সময় ধরে বন্ধ বোর্ড মিটিং। পানীয় জল, জঞ্জাল, বিদ্যুৎ, নিকাশি নিয়ে মানুষের অভিযোগের শেষ নেই। তার ওপর ঠিকাদারদের প্রায় ১৫ কোটি টাকার মতো বকেয়া থাকায় তারাও কোনও কাজে হাত দিচ্ছেন না। ফলে, থমকে উন্নয়নের কাজ। একপ্রকার অচলাবস্থা তৈরি হয়েছে পানিহাটি জুড়ে। এই অবস্থার মধ্যে চেয়ারম্যানকে সরানোর জন্য কাউন্সিলরদের একটা অংশ সরব হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, পুরবোর্ড ক্ষমতায় থাকার পরও কোনও কাজ হচ্ছে না। আবর্জনার স্তুপে পরিণত হয়েছে শহর। পানীয় জলের সঙ্কট তো রয়েছে। এই অবস্থা কাটিয়ে সুস্থ স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক আমরা চাই। অন্যদিকে,পানিহাটি (Panihati) পুরসভার সামগ্রিক অচলাবস্থা নিয়ে তদন্তের দাবি করলেন।

    আরও পড়ুন: “তৃণমূল নেতার নির্দেশে বাড়িতে মজুত বোমা তৈরির মশলা-আগ্নেয়াস্ত্র”, জানালো ধৃত দুষ্কৃতী

    কী বললেন পুরসভার চেয়ারম্যান?

    মানুষের ক্ষোভ যখন দিনে দিনে বাড়ছে তখন পুরপ্রধানের চেয়ারে বসে পানিহাটির (Panihati) সামগ্রিক অচলাবস্থা নিয়ে তদন্তের দাবি করলেন পুরপ্রধান মলয় রায়। তিনি বললেন, ঠিকাদারদের যে প্রায় ১৫ কোটি টাকা বকেয়া রয়েছে বলে বলা হচ্ছে সেই কাজ হয়েছে ২০১৯ সালের লোকসভা এবং ২০২১ সালের বিধানসভা ভোটের আগে ওই কাজ করা হয়েছিল। যার বেশিরভাগই হয়েছিল কোনওরকম টেন্ডার, ওয়ার্ক অর্ডার ছাড়া। স্বপক্ষে কাগজপত্রও ঠিকঠাক নেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তাহলে বিপুল পরিমাণ ওই টাকার কাজ কিভাবে হলো? যদিও তা নিয়ে খোলসা না করলেও পুরো প্রক্রিয়াটার পিছনে কারোর না কারোর মদত ছিল বলে জানিয়েছেন পুরপ্রধান। তিনি বলেন, ‘ আমি পুরপ্রধানের চেয়ারে বসার পর থেকে সমান্তরাল প্রশাসন চালানো হচ্ছে। বোর্ড মিটিং ডাকলে কাউন্সিলরদের একটা অংশ ইচ্ছাকৃত ভাবে হাজির হচ্ছেন না। যাতে বোর্ড মিটিং না হয়। ঠিকাদাররা কাজ করতে চাইছেন না।

    পানিহাটির বিধায়ক কী বললেন?

    পানিহাটির (Panihati) বিধায়ক নির্মল ঘোষ বলেন, ‘ প্রথমত আমি পুরসভা দেখিনা। তার ওপর চেয়ারম্যান তো অসুস্থ।আর সেকারণে দলের ঊর্ধ্বতন নেতৃত্ব তাকে পদত্যাগ করতে বললেও তিনি করেননি। তবে আমি নির্বাচনের মুখে মুখ খুলতে চাইনা। কাউকে চটাতেও চাইনা। একটা কথা মাথায় রাখতে হবে পুরসভা চালানোর দায়িত্ব পুরপ্রধানের। উনি যদি নিজের ব্যর্থতাকে তদন্ত দিয়ে ঢাকতে চান করবেন’।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।

  • No Dues Certificate: দেবাশিস ধরের প্রার্থীপদ বাতিলের জের! বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

    No Dues Certificate: দেবাশিস ধরের প্রার্থীপদ বাতিলের জের! বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: সরকারের ঘরে তাঁর বকেয়া নেই, এই সংক্রান্ত সার্টিফিকেট দেখাতে পারেননি তিনি। জীবনের প্রথম লড়াইয়ে প্রার্থীপদ বাতিল হয়েছে প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের (Debashis Dhar)। বীরভূম লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ছিলেন তিনি। তাঁর এই ঘটনার পর নড়ে চড়ে বসে কমিশন। “নো ডিউস সার্টিফিকেট” (No Dues Certificate) নিয়ে নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন (Election Commission) ।

    কমিশনের বড় সিদ্ধান্ত (No dues Certificate)

    পশ্চিমবঙ্গ সরকার সহ দেশের সমস্ত রাজ্য সরকারকে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। জানানো হয়েছে প্রার্থীর আবেদনের ৪৮ ঘণ্টার মধ্যে কোনও বকেয়া না থাকলে “নো ডিউজ সার্টিফিকেট” (No Dues Certificate) ইস্যু করতে বাধ্য থাকবে সংশ্লিষ্ট সরকারি দফতর। যদি বকেয়া থাকে সে ক্ষেত্রেও বিশদ তথ্য দিতে হবে সংশ্লিষ্ট দফতরকে। “নো ডিউস সার্টিফিকেট” সংক্রান্ত ইস্যুতে গুরুত্বপূর্ণ বদল আনা হল। এরপর মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে এই নতুন নিয়মই কার্যকর হবে।

    অভিষেকের গড়ে একাধিক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর, মহিলাদের শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল

    শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রার্থী দেবাশিস ধর

    প্রসঙ্গত দেবাশিস ধরকে বীরভূম (Birbhum) লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের তিনবারের সাংসদ শতাব্দী রায়ের (Satabdi Ray) বিরুদ্ধে প্রার্থী করেছিল ভারতীয় জনতা পার্টি (BJP)। প্রচারও শুরু করে দিয়েছিলেন তিনি। কিন্তু রাজ্য “নো ডিউজ সার্টিফিকেট” জারি না করায় তাঁর প্রার্থী পদ বাতিল হয়ে যায়। বাধ্য হয়ে বিকল্পপ্রার্থী হিসেবে দেবতনু ভট্টাচার্যকে দিয়ে নমিনেশন করানো হয় বিজেপির তরফে। দেবাশিস ধরের প্রার্থী পদ বাতিল হওয়ায় বিজেপি এই কেন্দ্রে চাপে রয়েছে। এ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা করেছেন দেবাশিস বাবু। সুপ্রিম কোর্ট তাঁকে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে বলে। দেবাশিস বাবুর অভিযোগ প্রশাসনের অঙ্গুলিহেলনে তৃণমূল প্রার্থীকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য “নো ডিউজ সার্টিফিকেট” নিয়ে গড়িমসি করে প্রশাসন।

    কোচবিহারের পুলিশ সুপার ছিলেন দেবাশিস

    প্রসঙ্গত কমিশন (ECI) সূত্রে খবর রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের সেকশন ৩৬ অনুযায়ী কোন প্রার্থী যদি সরকারি চাকরি থেকে স্বেচ্ছাবসর নিয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন, সেক্ষেত্রে তাঁকে নো ডিউজ সার্টিফিকেট জমা করতে হয়। ২৬ নম্বর ফর্ম পূরণ করে হলফনামা দেওয়ার সময় তিনি (No Dues Certificate) সার্টিফিকেট দিতে পারেননি বলে তাঁর মনোনয়ন বাতিল হয়ে যায়। দেবাশিস ধর (Debashis Dhar) কোচবিহারের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। শীতলকুচি কাণ্ডের পর তাঁকে বলির পাঁঠা করা হয় বলে দাবি করেছেন দেবাশিস বাবু। এই মামলায় পরে তাঁর বিরুদ্ধে সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হলেও কম্পালসারি ওয়েটিং এ রাখা হয়েছিল তাঁকে। এমনকি বেশ কয়েকটি মামলায় সাক্ষী হিসেবে তাঁর নাম ঢুকিয়ে তাকে টানা জেরা করা হয় বলে অভিযোগ প্রাক্তন পুলিশ কর্তার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।

  • Balurghat: আর্থিক প্রতিকুলতাকে জয় করে মাধ্যমিকে স্টার দিনমজুরের ছেলে অপু, পড়াশুনা নিয়ে চিন্তায় পরিবার

    Balurghat: আর্থিক প্রতিকুলতাকে জয় করে মাধ্যমিকে স্টার দিনমজুরের ছেলে অপু, পড়াশুনা নিয়ে চিন্তায় পরিবার

    মাধ্যম নিউজ ডেস্ক: মাধ্যমিকে স্কুলের সেরা হয়ে সকলকে তাক লাগিয়ে দিল দিনমজুরের ছেলে অপু ঘোষ। মাধ্যমিক দিয়েছিল বালুরঘাট (Balurghat) লোকসভার বেলবাড়ি কাদিহাট উচ্চবিদ্যালয় থেকে। বাংলায় পেয়েছে ৯০, ইংরাজিতে ৬৫। অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ও ভূগোল- প্রতিটি বিষয়ে নম্বর নয়ের ঘরে। অঙ্কে ও ভৌতবিজ্ঞানে পেয়েছে ৯৪। জীববিজ্ঞানে ৯৮। ভূগোলে ৯৯। ইতিহাসে নম্বর সামান্য কম, পেয়েছে ৮৬।

    বিজ্ঞান নিয়ে পড়াশুনা করতে চায় (Balurghat)

    বালুরঘাটের (Balurghat) গঙ্গারামপুর ব্লকের বেলবাড়ি ঘোষ পাড়ার আনন্দ ঘোষ ও শিবানী ঘাষের এক মাত্র ছেলে অপু। বাবা দিনমজুরের কাজ করেন। মা গৃহবধূ। পরিবারে অভাব অনটন নিত্য সঙ্গী। অপুর সাফল্যে বাবা-মায়ের চোখে জল। ছেলের পড়াশুনার জন্য সরকারের কাছে সাহায্যের আর্জি জানান অপুর পরিবার। অপু বলে, ‘বাবা দিনমজুর। যা আয় করেন সেটা সংসার চালাতে খরচ হয়ে যায়। শুধুমাত্র বিজ্ঞান বিষয়ে একজন গৃহশিক্ষক ছিল। তাও পরীক্ষার মাত্র চারমাস আগে তাঁকে পেয়েছিলাম। বাকি বিষয় নিজেই পড়তাম। ৬২৬ পাব ভাবতে পারিনি। বিজ্ঞান নিয়ে পড়াশুনা করতে চাই।’ ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে। কিন্তু, বাবার রোজগার তেমন নয়। সাহায্য করলে ভালো লাগত।’

    আরও পড়ুন: “তৃণমূল নেতার নির্দেশে বাড়িতে মজুত বোমা তৈরির মশলা-আগ্নেয়াস্ত্র”, জানালো ধৃত দুষ্কৃতী

    সহযোগিতার আশ্বাস স্কুল কর্তৃপক্ষের

    বাবা আনন্দ ঘোষ বলেন, ‘ভাবতে পারিনি ছেলে মাধ্যমিক পরীক্ষায় এত ভালো ফল করবে। আর্থিক সমস্যার জন্য গৃহশিক্ষক দিতে পারিনি। পরীক্ষার মাত্র চার মাস আগে বিজ্ঞান বিষয় পড়াতে একজন গৃহশিক্ষক রেখেছিলাম। ছেলে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায়। আমার সামান্য আয় দিয়ে কীভাবে ছেলেকে লেখাপড়া করাবো বুঝে উঠতে পারছি না। সরকারি সাহায্য পেলে ভীষণ ভালো হত।’ ছেলের সাফল্যে খুশি মা শিবানী ঘোষ বলেন, ‘রেজাল্ট দেখে আমারও ভালো লাগছে। কিন্তু আগামীদিনে কীভাবে ছেলের স্বপ্নপূরণ করব, তা নিয়ে চিন্তায় রাতে ঘুম আসছে না।’ বেলবাড়ি কাদিহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ সরকার বলেন, অপুর যেন সমস্যা না হয় তার জন্য আমাদের সহযোগিতা থাকবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share