Tag: Bengali news

Bengali news

  • PM Modi: “গায়ের রংয়ের ভিত্তিতে অপমান হজম করব না”, পিত্রোদার মন্তব্যকে কটাক্ষ মোদির

    PM Modi: “গায়ের রংয়ের ভিত্তিতে অপমান হজম করব না”, পিত্রোদার মন্তব্যকে কটাক্ষ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: “গায়ের রংয়ের ভিত্তিতে অপমান হজম করবে না ভারত।” বুধবার কংগ্রেসের ওভারসিজ নেতা শ্যাম পিত্রোদার মন্তব্যের জবাব এই ভাষায়ই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও আক্রমণ শানান তিনি। বলেন, “আমি এখন বুঝতে পেরেছি কী কারণে জাতীয় পার্টি (কংগ্রেস) প্রেসিডেন্ট পদে দ্রৌপদী মুর্মুকে রুখতে চেয়েছিল। কারণ তাঁর গায়ের রং কালো।”

    মোদির নিশানায় পিত্রোদা (Sam Pitroda)

    প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “আমাদের দেশের লোকজন কী মানুষের ক্ষমতা কিংবা প্রতিভা যাচাই করবেন গায়ের রংয়ের ভিত্তিতে? গায়ের রং নিয়ে খেলার অধিকার শাহজাদাকে (রাহুল) কে দিল?” প্রসঙ্গত, সম্প্রতি পিত্রোদা বলেছিলেন, “পূর্ব ভারতের মানুষের সঙ্গে চিনাদের সাদৃশ্য রয়েছে, আর দক্ষিণ ভারতের লোকজন আফ্রিকানদের মতো দেখতে।” কংগ্রেস নেতার এই মন্তব্যেই এদিন কার্যত জ্বলে ওঠেন প্রধানমন্ত্রী। বলেন, “আজ আমি ভীষণ রেগে রয়েছি। আমায় যদি কেউ গালি দেয়, আমি রাগ করি না। সেটা আমি সহ্য করে নিই। কিন্তু শাহজাদার দর্শন আমায় এমন আঘাত করেছে যে, আমি এখন ভীষণ রেগে রয়েছি।”

    কী বললেন মোদি?

    প্রধানমন্ত্রী বলেন, “আমি জেনেছি, শাহজাদার ফিলোজফার এবং গাইড কাকু (পিত্রোদা) থাকেন আমেরিকায়। তিনি একটি বড় রহস্য ফাঁস করেছেন। যাঁদের গায়ের রং কালো, তাঁরা আফ্রিকা থেকে এসেছেন।” এই প্রথম নয়, এর আগেও বিতর্কিত মন্তব্য করে দলকে বিপাকে ফেলেছেন পিত্রোদা। কখনও উত্তরাধিকার ট্যাক্স, কখনও আবার রাম মন্দির এবং রাম জন্মভূমি নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন। নির্বাচনের মুখে এবং ভোট চলাকালীন একের পর এক ‘বালখিল্য’ মন্তব্য করায় পিত্রোদার মন্তব্য একান্তই তাঁর নিজস্ব বলে দূরত্ব রচনা করেছে কংগ্রেস।

    আরও পড়ুুন: “সুপ্রিম কোর্টে আমার নাম নিয়ে দুই গালে চড় খেয়ে এসেছে”, তোপ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

    এদিকে, পিত্রোদার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায় কিনা, তা বিবেচনা করছেন বলে জানিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। তাঁর মতে, পিত্রোদার এহেন মন্তব্য বর্ণবাদী এবং দায়িত্বজ্ঞানহীনতার পরিচায়ক। তিনি বলেন, “উত্তর-পূর্ব ভারতের মানুষের মধ্যে (PM Modi) ঐক্য রয়েছে। তাঁরা ভারতীয়, ভারতীয়দের সঙ্গেই একাত্মতা বোধ করেন।” কংগ্রেসের ‘ডিভাইড অ্যান্ড রুল পলিশি’রও এদিন কড়া সমালোচনা করেন মণিপুরের মুখ্যমন্ত্রী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • HS Result 2024: উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় প্রথম দশে হুগলির দুই যমজ বোন সোহা-স্নেহা

    HS Result 2024: উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় প্রথম দশে হুগলির দুই যমজ বোন সোহা-স্নেহা

    মাধ্যম নিউজ ডেস্ক: উচ্চ মাধ্যমিকের (HS Result 2024) মেধা তালকায় দুই যমজ বোনের বিরাট সাফল্য। একই সঙ্গে পড়াশুনা, একই সঙ্গে টিউশনি পড়তে যেতেন দুই বোন। এবার মেধা তালিকার প্রথম দশে স্থান করে নিয়েছেন দুই বোন। উচ্চ মাধ্যমিকে ফলাফল ঘোষণার পর এই খুশির সংবাদ ফিরে এলো চন্দননগরের ঘোষ পরিবারে। দুই কৃতী ছাত্রী হলেন, স্নেহা ঘোষ এবং সোহা ঘোষ। উচ্চ মাধ্যমিকে চতুর্থস্থান অধিকারিণী হয়েছেন স্নেহা এবং দশমস্থান অধিকারিণী হয়েছেন সোহা। ওপর দিকে উচ্চ মাধ্যমিকে রাজ্যের কোচবিহারের প্রতীচী রায় তালুকদার চতুর্থস্থান অধিকারিণী হয়েছেন। রাজ্যে যুগ্মভাবে মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন দুই জন। পরিবার এবং এলাকায় ব্যাপক উচ্ছ্বাস এবং খুশির হাওয়া।

    ছাত্রীদের বক্তব্য (HS Result 2024)

    উচ্চ মাধ্যমিকে (HS Result 2024) পাশ করা সোহা এবং স্নেহা নিজেদের অভিজ্ঞতার কথা বলে জানিয়েছেন, “৯৮ শতাংশ নম্বর পাবো ভেবেছি। কিন্তু মেধা তালিকায় থাকব এমনটা ভাবতে পারিনি। সবসময় আমরা বলতাম ৪৯০ এর উপর পাবো। নিজের নাম শুনে অতটাও খুশি হইনি যতটা সোহার নাম শুনে হয়েছি। তবে ও পাশে না থাকলে সম্ভব হতনা।”

    পরিবারের বক্তব্য

    সোহার থেকে এক মিনিটের ছোট হলেন স্নেহা। উচ্চ মাধ্যমিকে (HS Result 2024) স্নেহার প্রাপ্ত নম্বর হল ৪৯৩, আর সোহা পেয়েছেন ৪৮৭। চন্দননগরের কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দিরে স্কুলের ছাত্রী। তাঁদের বাড়ি চুঁচুড়ার গরবাটি ষষ্ঠীতলার বাসিন্দা তাঁরা। দুই বোনের ফলাফলে পরিবার ব্যাপক খুশি। পরিবারের তরফ থেকে তাঁদের মা জানিয়েছেন, “ভাষা হারিয়ে ফেলেছি আমি। এত ভালো ফলাফল হবে আমি আশা করিনি। আমরা চেষ্টা করতাম সাহায্য করতে। দুই মেয়ে চন্দননগরের কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির স্কুলের ছাত্রী। ওঁরা চায় আগামী দিনে অর্থনীতি নিয়ে পড়তে চায়।”

    আরও পড়ুনঃ “সুপ্রিম কোর্টে আমার নাম নিয়ে দুই গালে চড় খেয়ে এসেছে”, তোপ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

    কোচবিহারে চতুর্থ প্রতীচী

    উচ্চ মাধ্যমিকে (HS Result 2024) প্রতীচী রায় তালুকদারের প্রাপ্ত নম্বর হল ৪৯৩। কোচবিহারের সুনীতি অ্যাকাডেমিতে পড়াশুনা করতেন তিনি। প্রতিদিন ১০ ঘণ্টা করে পড়াশুনা করতেন প্রতীচী। একই সঙ্গে শরীরীচর্চা, ছবি আঁকা, ব্যাড মিণ্টন, ক্রিকেট খেলতে ভালোবাসে এই কৃতী ছাত্রী। তাঁর পছন্দের গায়িকার তালিকায় রয়েছেন শ্রেয়া ঘোষাল। প্রতীচীর বাবা অবশ্য পেশায় শিক্ষক। ইঞ্জিনিইয়ারিং-এ বিশেষ স্থান নিয়ে আছেন বলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UBS: শীঘ্রই ভারত হবে তৃতীয় সবচেয়ে বড় উপভোক্তা বাজার

    UBS: শীঘ্রই ভারত হবে তৃতীয় সবচেয়ে বড় উপভোক্তা বাজার

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৬ এর মধ্যে বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় উপভোক্তা বাজার তৈরি হবে ভারতবর্ষ (India) । জাপান ও জার্মানিকে উপভোক্তা বাজারের দৃষ্টিতে ছাপিয়ে যাবে ভারত। সম্প্রতি ইউবিএস (UBS) ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং সংস্থার রিপোর্টে এই দাবি করা হয়েছে। বর্তমানে ভারতে ৪ কোটি অতি সমৃদ্ধ ধনী মানুষ বসবাস করেন। ২০১৮ সালে এই সংখ্যা আরও দ্বিগুণ হয়ে যাবে। রিপোর্টে প্রকাশিত হয়েছে যে আগামী পাঁচ বছরে এই সংখ্যা ৮ কোটি ৮০ লাখে পৌঁছবে। এই বৃদ্ধি দেশের ক্রমবর্ধমান সমৃদ্ধি এবং ব্যয় করার ক্ষমতাকে প্রতিফলিত করে।

    ইউবিএস-এর প্রতিবেদন (UBS)

    ইউবিএস (UBS) ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে ভারতের গ্রামীণ অংশে আরও উন্নতি হবে। বর্তমানে ভারতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃষিকাজ হওয়ায় দেশের কৃষকরা অন্য দেশে ফসল বিক্রি করতে পারছেন। যার ফলে তাঁদের আয় বেড়েছে। অন্যদিকে ঘরোয়া মার্কেটেও আগের মতন কৃষকদের ঠকানো হচ্ছে না। ফলে ঘরোয়া বাজারে যারা কৃষি পণ্য বিক্রি করছেন তাঁরাও মোদি জামানায় ভালো আছেন। সংস্থার তরফে দাবি করা হয়েছে মোদি জামানায় পেঁয়াজ রফতানি একটি ভাল সিদ্ধান্ত প্রতিপন্ন হয়েছে। অন্যদিকে কথায় কথায় বিদেশে রফতানি নিষিদ্ধ না করায় কৃষকদের এবং কৃষি পণ্য ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীদেরও অনেক লাভ হয়েছে। দেশে মুদ্রাস্ফীতি ২০২৫ সালের মধ্যে ৪.৫ শতাংশেরও নিচে চলে আসবে। যা দেশের অর্থনীতির জন্য শুভ সংকেত। এর ফলে ভারতীয়দের ক্রয় ক্ষমতা বাড়বে। মোদি জামানায় করোনা মহামারী সত্ত্বেও মানুষের ক্রয় ক্ষমতা কমেনি। সাময়িক ধাক্কা খাওয়ার পরেও বাজার আবার নতুন করে স্থিতিশীল হয়েছে।

    আভ্যন্তরীণ বাজার দেশের অর্থনীতির চালিকাশক্তি

    ইউবিএসের (UBS) দাবি ভারতের শক্তিশালী আভ্যন্তরীণ বাজার দেশের অর্থনীতির চালিকাশক্তি। ভারতের বৃহৎ আভ্যন্তরীণ বাজার উৎপাদন এবং বিক্রয়ের জন্য বিনিয়োগকারীদের আকর্ষণীয় গন্তব্যস্থল। বিশেষ করে বর্তমানে যখন বিভিন্ন কোম্পানি চিন থেকে দূরে সরে আসতে চাইছে সেখানে ভারত একটি আকর্ষণীয় বিকল্প। বর্তমানে বৈদ্যুতিন সামগ্রী উৎপাদনকারী সংস্থাগুলি ভারতকে চিনের বিকল্প হিসেবে বেছে নিয়েছে। বহু মোবাইল প্রস্তুতকারী সংস্থা বর্তমানে ভারতে তাদের কারখানা খুলেছে। ভারত সেমিকন্ডাক্টর তৈরিতেও খুব অল্প সময়ে যুগান্তকারী বিপ্লব এনেছে। যা চমকে দিয়েছে সারা বিশ্বকে। যদিও ভারতকে কর কাঠামোতে পরিবর্তন এনে এই সমস্ত কোম্পানিগুলিকে স্থায়ী বিকল্প প্রদান করার আরো সুযোগ রয়েছে।

    আরও পড়ুন: বেজিংয়ের অর্থনীতিকে টেক্কা! ভারতীয় অর্থনীতি ও ইক্যুইটি মার্কেট ছাড়াল চিনকে

    প্রধানমন্ত্রীর বিদেশ সফর কাজে লেগেছে

    ভারত নিজেকে বিশ্ব দরবারে যেভাবে উপভোক্তা বাজার হিসেবে তুলে ধরেছে তাতে বহুজাতিক সংস্থাগুলি ভারতের দিকেই ঝুঁকেছে। যদিও উৎপাদনকারী হিসেবে ভারতকে এখনো চিনের সমান জায়গায় আসতে অনেকটা পথ পেরোতে হবে। কিন্তু উপভোক্তা বাজার হিসেবে ভারত এখনও এক নম্বর পছন্দ একথা বলাই বাহুল্য। মোদি জমানায় অর্থনীতির ও বাণিজ্যের ক্ষেত্রে যে নীতি নির্ধারণ হয়েছে তাতে বহুজাতিক সংস্থাগুলি ভারতের দিকে ঝুঁকেছে। বিশেষ করে প্রধানমন্ত্রী নিজেই বহু দেশের সফরে গিয়েছেন এবং সেখানে ভারতের কথা তুলে ধরেছেন। এতে বিনিয়োগকারীদের ভারতের প্রতি বিশ্বাস বেড়েছে। বর্তমানে বিনিয়োগকারীরা ভারতকে আকর্ষণীয় ঠিকানা হিসেবে দেখছেন। বিশেষ করে পণ্য সামগ্রী, খুচরা বাজার এবং পরিষেবা বিভাগে ভারত এখন সেরা গন্তব্যস্থল।

    ইউবিএস ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান

    প্রসঙ্গত যে সংস্থা (UBS) রিপোর্ট প্রকাশিত করেছে সেই ইউবিএস ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোম্পানি ৫০ টি দেশে বাণিজ্যিক পরিষেবা দিয়ে থাকে। একে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান মনে করেন ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা। ইউ বি এস এর রিপোর্টকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Online classes: এবার থেকে গরম ও পুজোর ছুটিতেও করাতে হবে অনলাইন ক্লাস! নির্দেশিকা জারি শিক্ষা সংসদের

    Online classes: এবার থেকে গরম ও পুজোর ছুটিতেও করাতে হবে অনলাইন ক্লাস! নির্দেশিকা জারি শিক্ষা সংসদের

    মাধ্যম নিউজ ডেস্ক: গরমের ছুটি হোক কিংবা পুজোর ছুটি। ছাত্র ছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা-সকলের অপেক্ষায় থাকে বছরের এই দুটি সময়ের জন্য। যে সময় পড়াশোনা থেকে ছুটি পেয়ে সকলেই নিজের মত করে সময় কাটায়, অথবা ঘুরতেও যায়। কারন বছরের এই সময়টাতেই প্রায় একটানা অনেকগুলো দিন ছুটি পাওয়া যায়। তবে এবার থেকে আর নিস্তার নেই গরম ও পুজোর ছুটিতে। গরমের ছুটি হোক বা পুজোর ছুটি, উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক-শিক্ষিকাদের এ বার করাতে হবে ক্লাস। তবে স্কুলে গিয়ে নয়, ক্লাস হবে অনলাইনে (Online classes)। সম্প্রতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) তরফ থেকে দেওয়া বার্ষিক কর্মসূচি তালিকায় এমনই উল্লেখ করা হয়েছে।

    কেন এই সিদ্ধান্ত? (Online classes)

    দেখা যায় দুর্গাপুজো কেটে যাওয়ার পর লক্ষ্মী পুজো থেকে কালীপুজো পর্যন্ত একটা লম্বা ছুটি থাকে। বিশেষত এই সময় যাতে অনলাইনে ক্লাসগুলি (Online classes) করানো যায় তার জন্য স্কুল গুলির কাছে আবেদনে জানিয়েছে শিক্ষা সংসদ। কারণ এই সময় প্রায় ১২ থেকে ১৩ দিনের একটানা ছুটি থাকে। মূলত দীর্ঘ গরমের ছুটি বা পুজোর টানা ছুটি যাতে সিলেবাস শেষের পথে বাধা না হয়ে ওঠে তাই জন্যই শিক্ষা সংসদের তরফে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

    চিরঞ্জীব ভট্টাচার্যের বক্তব্য 

    এ প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে মাধ্যমিকের তুলনায় বিষয় সংখ্যা অনেক বেশি। সেমেস্টার পদ্ধতিতে প্রথম পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে। সময়ের মধ্যে পাঠ্যক্রম শেষ না হলে ছাত্রছাত্রীরা কী ভাবে শিখবে? পরীক্ষাই বা দেবে কী করে? তাই ছাত্রছাত্রীদের স্বার্থে সুবিধা মতো অনলাইন ক্লাস (Online classes) নেওয়ার কথা বলা হয়েছে স্কুলগুলিকে।”
    শিক্ষা সংসদের তরফ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে রাজ্যের সমস্ত উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের একাদশ এবং দ্বাদশ শ্রেণির বার্ষিক কর্মসূচির সবিস্তার তালিকা পাঠানো হয়েছে। আর তাতে সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে ‘টিচিং লার্নিং-এর’ উপর। সেই সূত্রেই ছুটি চলাকালীন অনলাইন ক্লাসের (Online classes) কথা উল্লেখ করা হয়েছে। তবে তা বাধ্যতামূলক নয়। স্কুলগুলি চাইলে এই ক্লাস করাতে পারে।

    আরও পড়ুন: ৫২৫০ নাকি ৮৮৬১! এসএসসি দুর্নীতিতে অযোগ্য প্রার্থী কতজন? সুপ্রিম কোর্টে সংখ্যা বদল কমিশনের

    সেমিস্টার পদ্ধতিতে পড়াশোনা 

    উল্লেখ্য এ বছর থেকে চালু হয়েছে সেমিস্টার পদ্ধতি। প্রথম সেমিস্টারের জন্য ১০০ ঘন্টা আর দ্বিতীয় সেমিস্টারের জন্য ৮০ ঘন্টা দেওয়া হয়েছে স্কুলগুলিকে। অর্থাৎ প্রত্যেক বিষয় ভিত্তিক ১৮০ ঘণ্টা করে ‘কন্টাক্ট আওয়ার’ ধার্য করা হয়েছে। এছাড়াও ২০ ঘন্টা দেয়া হয়েছে হোম অ্যাসাইনমেন্ট, টিউটোরিয়াল এবং রেমেডিয়াল ক্লাসের জন্য। যদিও স্কুলগুলোর জন্য এই নিয়ম (Online classes) বাধ্যতামূলক নয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Child Nutrition: সন্তানের ওজন নিয়ে দুশ্চিন্তা! কোন ধরনের খাবার খেলে স্থূলতা নয়, পুষ্টি পাবে শরীর?

    Child Nutrition: সন্তানের ওজন নিয়ে দুশ্চিন্তা! কোন ধরনের খাবার খেলে স্থূলতা নয়, পুষ্টি পাবে শরীর?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    বয়সের অনুপাতে শরীর বড়ই ছিপছিপে! খাবার নিয়েও নানান বায়না। তাই অনেক সময়েই প্রয়োজনের তুলনায় ওজন কম থাকে।‌ সন্তানের এই কম ওজন নিয়ে তাই দুশ্চিন্তা মায়েদের। বিশ্বজুড়ে স্থূলতার সমস্যা বাড়ছে। কিন্তু তারপরেও বহু শিশু কম ওজনের সমস্যায় ভোগে (Child Nutrition)। বিশেষত বছর বারোর পরে বহু শিশুর ওজন ঠিকমতো বাড়ছে না। যার প্রভাব পড়ছে তাদের শারীরিক গঠন এবং পড়াশোনার ওপরেও। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, বয়স অনুপাতে ঠিকমতো‌ ওজন‌ না‌ বাড়লে নানান রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি‌ বাড়ে। তাই বয়স অনুপাতে ঠিকমতো ওজন বৃদ্ধি জরুরি। এখন দেখা যাক, কোন ধরনের খাবার নিয়মিত দিলে ওজন দ্রুত বাড়াবে?

    দুধের পাশপাশি মেনুতে নিয়মিত পনির থাকুক (Child Nutrition)

    পুষ্টিবিদদের একাংশের পরামর্শ, সন্তানকে নিয়মিত দুধ খাওয়ানো জরুরি। শুধু এক গ্লাস দুধের পরিবর্তে দুধ-কর্নফ্লেক্স কিংবা কাজু, আখরোটের মতো বাদাম জাতীয় জিনিস দুধে মিশিয়ে খেলে বাড়তি উপকার পাওয়া যাবে। এগুলো খাবারের পুষ্টিগুণ বাড়ায়। দুধ সুষম খাবার। ভিটামিন, ক্যালসিয়াম সহ একাধিক উপাদান দুধে রয়েছে। এতে কর্নফ্লেক্স বা বাদাম জাতীয় উপাদান মেশানো হলে‌ শরীরে খনিজ পদার্থের জোগান বাড়ে। তাই ওজন বাড়াতেও সাহায্য করে। তবে দুধের পাশপাশি কয়েকটি দুগ্ধজাত খাবার নিয়মিত খেলে সন্তানের ওজন দ্রুত বাড়বে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, পনির নিয়মিত খেলে দ্রুত ওজন বাড়ে। কারণ, পনীরের পুষ্টিগুণ অনেক বেশি। এটি প্রোটিন জাতীয় খাবার। তাই পেশিকে শক্তিশালী করতে বাড়তি সাহায্য করে পনির।

    নিয়মিত ডাল সিদ্ধ বাড়াবে ওজন

    পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, অধিকাংশ শিশু নিয়মিত ভাত, ডাল জাতীয় খাবার খেতে চায় না। বায়নার জেরে ভোগান্তি বাড়ে মায়েদের। কিন্তু সন্তানের পুষ্টির জন্য জরুরি নিয়মিত ডাল জাতীয় খাবার খাওয়া। তাই পুষ্টিবিদদের একাংশের পরামর্শ, নিয়মিত যে কোনও এক ধরনের ডাল খাওয়া জরুরি। ভাতের সঙ্গে ডাল না খেতে চাইলেও, দিনের অন্য সময় ডাল সিদ্ধ মেনুতে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, ডালে রয়েছে পর্যাপ্ত প্রোটিন এবং ফাইবার (Child Nutrition)। তাই নিয়মিত ডাল খেলে অন্ত্র ভালো থাকে। পেশি শক্তিশালী হয়। ওজন বাড়ে। পাশপাশি দেহে এনার্জির জোগান সহজে‌ হয়‌।

    নিয়মিত ডিম সিদ্ধ বাড়াবে ওজন (Child Nutrition)

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, বয়ঃসন্ধিকালে থাকা ছেলেমেয়েদের প্রতি দিনের খাবারের তালিকায় অবশ্যই ডিম সিদ্ধ রাখা জরুরি। তাঁরা জানাচ্ছেন, ডিমে রয়েছে‌ একাধিক ভিটামিন এবং ক্যালসিয়াম,‌ প্রোটিন। তাই এই জাতীয় খাবার একদিকে শরীরের ওজন বাড়াতে সাহায্য করে, পাশপাশি রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। দুর্বলতা কমায়। বয়ঃসন্ধিকালে থাকা ছেলেমেয়েদের শরীরে হরমোনের একাধিক পরিবর্তন হয়। এই‌ সময়ে তাদের শরীরের পরিবর্তন হয়। তাই জরুরি বাড়তি যত্নের।‌ তাই নিয়মিত একটা ডিম সিদ্ধ শরীরের প্রয়োজনীয় প্রোটিন, ক্যালসিয়ামের জোগান দেবে। শরীর সুস্থ রাখতে‌ বাড়তি সাহায্য করবে।

    নিয়মিত কিসমিস এবং খেজুর খাওয়ার অভ্যাস বাড়াবে ওজন

    পুষ্টিবিদদের একাংশের পরামর্শ, নিয়মিত কিসমিস ও খেজুর খেলে ওজন বাড়বে। তাঁরা জানাচ্ছেন, শিশুদের ওজন বাড়াতে এবং শরীরে এনার্জির জোগান‌ বজায় রাখতে এই দুই ড্রাই ফ্রুটস খুবই উপকারী। কারণ এগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ। তাই এগুলো শরীর সুস্থ রাখতে বাড়তি সাহায্য করে‌। অধিকাংশ শিশুই দিনভর ছোটাছুটি করে। পর্যাপ্ত এনার্জি জাতীয় খাবার না পেলে ওজন বাড়বে না। তাই নিয়মিত খেজুর জাতীয় খাবার খেলে শরীরে পর্যাপ্ত এনার্জির জোগান পাওয়া যাবে (Child Nutrition)। এর জেরে ওজন ঠিকমতো‌ থাকবে।

    খাবারের পাশাপাশি পর্যাপ্ত ঘুম জরুরি (Child Nutrition)

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, খাবারের পাশাপাশি জরুরি পর্যাপ্ত ঘুম। শিশুরোগ বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, অধিকাংশ শিশুর একাধিক শারীরিক ও মানসিক সমস্যার অন্যতম কারণ পর্যাপ্ত ঘুম না হওয়া। এর জেরে বিকাশের সমস্যা দেখা দিচ্ছে (Child Nutrition)। তাই খাবারের পাশাপাশি ঘুমের সময়ের দিকেও নজরদারি জরুরি। তাঁদের পরামর্শ, নিয়মিত আট ঘণ্টা ঘুম দরকার। তাই নিয়মিত রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার অভ্যাস ছোট থেকেই যেন হয়, সেদিকে অভিভাবকদের নজরদারি দরকার। স্কুল পড়ুয়াদের অধিকাংশের অনেক ভোরে উঠতে হয়। তাই রাতে তাড়াতাড়ি ঘুমোতে অভ্যস্ত না হলে ঘুম পর্যাপ্ত হবে না। তাই নির্দিষ্ট সময়ে ঘুমের অভ্যাস তৈরি জরুরি।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • HS Result 2024: মাধ্যমিকে চতুর্থ থেকে উচ্চ মাধ্যমিকে প্রথম! অভীক দাসের স্বপ্ন বিজ্ঞানী হওয়া

    HS Result 2024: মাধ্যমিকে চতুর্থ থেকে উচ্চ মাধ্যমিকে প্রথম! অভীক দাসের স্বপ্ন বিজ্ঞানী হওয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: মাধ্যমিকে চতুর্থ হওয়া আলিপুরদুয়ারের (HS Result 2024) অভীক দাস এবার উচ্চ মাধ্যমিকে প্রথম হয়ে তাক লাগিয়ে দিয়েছেন। বুধবার উচ্চ মাধ্যমিক কাউন্সিলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের প্রথম হিসেবে অভীক দাসের নাম ঘোষণা করতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন পরিবারের লোকজন। পাড়া প্রতিবেশীরা তাঁকে শুভেচ্ছা জানাতে তাঁর বাড়িতে হাজির হয়ে যান।

    বিজ্ঞানী হতে চান অভীক (HS Result 2024) 

    পরিবার সূত্রে জানা গিয়েছে, অভীক দাসের প্রাপ্ত নম্বর ৪৯৬। আলিপুরদুয়ারের ম্যাকউইলিয়াম হাইস্কুলের তিনি ছাত্র। ছোট থেকেই স্কুলে তিনি ভালো রেজাল্ট করতেন। মাধ্যমিকে ও ভালো রেজাল্ট করবে বলে শিক্ষকরা প্রত্যাশা করেছিলেন। মাধ্যমিকে তিনি রাজ্যের মধ্যে চতুর্থ হয়েছিলেন। এবারও পরিবারের লোকজনের পাশাপাশি স্কুলের শিক্ষকদের তাঁকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল। তিনি সকলকে চমকে দিয়ে রাজ্যের মধ্যে প্রথম (HS Result 2024) হয়েছেন। অভীক বলেন, “ভালো পরীক্ষা হয়েছিল। এটা আশা করেছিলাম যে প্রথম পাঁচে থাকব। তবে প্রথম হব আশা করিনি। ঘড়ি ধরে পড়াশোনা করিনি। যখন মন চেয়েছে পড়েছি। সারাদিন পড়াশোনা করেছি।  দিনে আট থেকে দশ ঘণ্টা পড়াশোনা করেছি। আমার ৬টি বিষয়ে ৬ জন গৃহ শিক্ষক ছিল। আমি অ্যাস্ট্রো ফিজিক্স নিয়ে গবেষণা করে বিজ্ঞানী হওয়ার ইচ্ছে। ক্রিকেট খেলা দেখতে ভালোবাসি। বিরাট কোহলি আমার প্রিয় খেলোয়াড়।”

    ছেলে সারাদিন পড়াশুনা করত

    অভীকের বাবা প্রবীর দাস পেশায় স্কুল শিক্ষক। তিনি বলেন, “ও সারাদিন পড়াশোনা করত। খুব পরিশ্রমী। স্কুলের শিক্ষকরাও খুব সাহায্য করেছেন। পাশাপাশি ওর গৃহশিক্ষক ছিল। দিনরাত এক করে পড়াশোনা করেছে ও। মাধ্যমিকেও ভালো ফলাফল করেছিল। ফলে, আমাদের ওকে নিয়ে এবারও প্রত্যাশা ছিল। ও আমাদের মুখ উজ্বল করেছে। ওর জন্য আমাদের গর্ব হচ্ছে। এরপর ও সায়েন্স নিয়ে পড়াশোনা করার ইচ্ছে প্রকাশ করে। আমরা কোনওদিন ওর ওপর কোনও কিছু চাপিয়ে দিইনি। বিজ্ঞানী হতে চেয়েছিল ও। “

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Dev: “কেশপুরে ১০ দিনের মধ্যে খুন হবে বিজেপি, ফাঁসানো হবে তৃণমূলকে!”, দেবের মন্তব্যে পাল্টা এফআইআর হিরণের

    Dev: “কেশপুরে ১০ দিনের মধ্যে খুন হবে বিজেপি, ফাঁসানো হবে তৃণমূলকে!”, দেবের মন্তব্যে পাল্টা এফআইআর হিরণের

    মাধ্যম নিউজ ডেস্ক:  আগামী ১০ দিনের মধ্যে বিজেপি কর্মীর একটা খুন হতে পারে কেশপুরে। আর এই খুনের দায় চাপানো হতে পারে তৃণমূলের উপরে। কিন্তু রাজ্যের তৃতীয় দফা নির্বাচনের পর কেন এমন ইঙ্গিত দিলেন ঘাটাল লোকসভা তৃণমূল প্রার্থী দেব (Dev)? অপরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফায় নির্বাচনের পর তৃণমূলের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। ঠিক এর মধ্যেও তৃণমূল নেতার মুখে খুনের ইঙ্গিত! ঘটনায় শোরগোল পড়েছে এলাকায়।

    ঠিক কী বলেছেন দেব (Dev)?

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঞ্চল্যকর মন্তব্য করে তৃণমূল প্রার্থী দেব বললেন, “আগামী ১০ থেকে ২০ মে-র মধ্যে কেশপুরে খুন হতে পারেন এক বিজেপি কর্মী। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাঁর দলের কর্মীরা ষড়যন্ত্র করে খুন করতে পারেন। এই খুনের দায় তৃণমূলের উপর চাপানোর ষড়যন্ত্র চলছে। বিজেপির প্রার্থী হিরণ এবং দল যে ভাবে ঘটাল লোকসভায় জেতার জন্য পড়ে রয়েছেন তাতে কেশপুরে একটা বড় ঘটনা ঘটতে চলেছে। নিজের লোককে মেরে আমাদের লোকজনকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। গত দশ বছর ধরে এলাকাকে আমি শান্ত করে রেখেছি। সন্ত্রাস করার চেষ্টা হতে পারে তাই কমিশন এবং সংবাদ মাধ্যমকে জানিয়ে রাখলাম।”

    আরও পড়ুনঃ “সুপ্রিম কোর্টে আমার নাম নিয়ে দুই গালে চড় খেয়ে এসেছে”, তোপ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

    গরু পাচারকাণ্ডে অভিযুক্ত দেব!

    এদিকে বিজেপি প্রার্থী হিরণ পাল্টা দেবকে আক্রমণ করে বলেছেন, “আমরা এফআইআর করব। আমি কেশপুরের বিজেপি কর্মীদের উদ্দেশে বলছি, সবাই নিশ্চিন্তে থাকুন। কারও দম নেই যে খুন করবে। তৃণমূল খুনের পরিকল্পনা করছে।”দেবের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ নির্বাচনে প্রার্থী হওয়ার আগে থেকেই ছিল। একাধিক বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে হাজিরা দিয়ে তলব করেছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেবের সিনেমায় গরুপাচারের টাকা বিনিয়োগ করা হয়েছে। গরু পাচারের টাকা এনামূলের মাধ্যমে এসেছে বলে অভিযোগ করা হয়েছে। একই ভাবে এই ঘটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণও ধারাবাহিক ভাবে গরু পাচার বিষয়ে দেবকে আক্রমণ করেছেন। তাহলে কী দেব নিজের জন সমর্থন কমে গেছে বুঝতে পেরে আগাম বিস্ফোরক বা উস্কানি মূলক মন্তব্য করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছেন? অবশ্য রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মানুষ এমনটাই মনে করছেন।  তাঁর মন্তব্যে রাজনৈতিক হিংসার ইঙ্গিত রয়েছে বলে মনে করছে বিজেপি। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।          

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Betul fire incident: ভোটকেন্দ্র থেকে ফেরার পথে বাসে আগুন! পুড়ল একাধিক ইভিএম

    Betul fire incident: ভোটকেন্দ্র থেকে ফেরার পথে বাসে আগুন! পুড়ল একাধিক ইভিএম

    মাধ্যম নিউজ ডেস্ক:  মঙ্গলবার ৭ মে ছিল তৃতীয় দফার নির্বাচন। সারা দেশে নির্বিঘ্নে ভোটদান হলেও ভোট শেষে রাতের অন্ধকারে ঘটল অগ্নিকান্ডের (Betul fire incident) ঘটনা। আগুন লাগার খবর পেতেই ঘটনাস্থলে যায় দমকল। ধীরে ধীরে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। জানা গেছে, বাসে মোট ছটি ইভিএম ছিল। তবে এই ঘটনায় কেউ আহত হননি।  

    ঠিক কী ঘটেছিল? (Betul fire incident)

    ঘটনাটি মঙ্গলবার রাত ১১টা নাগাদ মধ্যপ্রদেশের গোলা গ্রামের কাছে ঘটেছে। ভোট শেষ হওয়ার পর মধ্যপ্রদেশের বেতুল ভোটকেন্দ্র থেকে ইভিএম (Electronic Voting Machines) নিয়ে বাসে ফিরছিলেন পোলিং অফিসারেরা। ঠিক সেই সময় পথে হঠাৎ বাসে আগুন (Betul fire incident)লেগে যায়। হঠাৎ করে আগুন লেগে যাওয়ায় বাস থেকে চালক-সহ সকলে নেমে যান। দুটি ইভিএম মেশিন অক্ষত অবস্থায় বের করা গেলেও বাকি চারটি ইভিএম আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। 
    জানা গেছে, বেতুলের ২৭৫, ২৭৬, ২৭৭, ২৭৮, ২৭৯ এবং ২৮০ নম্বর বুথের ইভিএম–এর ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনা নির্বাচন কমিশনকে (Election commission) জানানো হয়েছে। এরপর পরিস্থিতি বিচার করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে ওই ছটি বুথে আবারও ভোট হবে কি না। 

    আরও পড়ুন: তৃতীয় দফায় ভোটের হার ৬১.৪৫%, প্রথম সারিতে পশ্চিমবঙ্গ

    উল্লেখ্য, মঙ্গলবার তৃতীয় দফায় যে ৯৩টি আসনে ভোট হয়েছে (Lok Sabha election 2024), তার মধ্যে পশ্চিমবঙ্গের ৪ টির পাশাপাশি গুজরাতের ২৫, কর্নাটকের ১৪, মহারাষ্ট্রের ১১, উত্তরপ্রদেশের ১০, মধ্যপ্রদেশের ৯ টি, ছত্তীসগঢ়ের ৭ টি, বিহারের ৫ টি, অসমের ৪ টি, গোয়ার ২ টি, দাদরা ও নগর হভেলীর ১ টি এবং দমন ও দিউয়ের ১ টি লোকসভা কেন্দ্র রয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, বেতুল লোকসভা কেন্দ্র থেকে তৃতীয় দফায় মোট ৭২.৬৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। তবে আগ্নিকান্ডের ঘটনায় (Betul fire incident) ইভিএম মেশিন গুলি ক্ষতিগ্রস্থ হওয়ায় কমিশন আবারও এই কেন্দ্রে পরবর্তীতে ভোটের সিদ্ধান্ত নেবেন কিনা তা সময়ই বলবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Radhika Khera: “ভারত জোড়ো ন্যায়যাত্রায় আমায় অফার করা হয়েছিল মদ”, তোপ কংগ্রেসত্যাগী নেত্রীর

    Radhika Khera: “ভারত জোড়ো ন্যায়যাত্রায় আমায় অফার করা হয়েছিল মদ”, তোপ কংগ্রেসত্যাগী নেত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবারই কংগ্রেস ছেড়েছিলেন এআইসিসির মুখপাত্র রাধিকা খেরা (Radhika Khera)। সোমবারই তোপ দাগলেন পুরনো দলের বিরুদ্ধে। দলের হিন্দু বিরোধী আদর্শ অনুসরণ না করায় দলীয় নেতৃত্ব তাঁকে ধমক দিয়েছেন বলেও অভিযোগ রাধিকার। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে যে ‘ভারত জোড়ো ন্যায়যাত্রা’ হয়েছিল, সেই যাত্রায় শামিল হয়েছিলেন রাধিকাও। সেই সময় তাঁকে মদ্যপান করতে বলা হয়েছিল।

    রাধিকার অভিযোগ (Radhika Khera)

    সদ্য কংগ্রেস-ত্যাগী রাধিকা বলেন, “রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায়যাত্রা’র সময় ছত্তিশগড় কংগ্রেসের মিডিয়া চেয়ারম্যান সুশীল আনন্দ সুখা আমায় মদ অফার করেছিলেন। সেই সময় তিনি এবং দলের পাঁচ-ছ’জন মদ্যপ অবস্থায় আমার ঘরের দরজায় করাঘাত করেছিলেন। আমি বিষয়টি শচিন পাইলট এবং জয়রাম রমেশকে জানিয়েছিলাম। কিন্তু কিছুই হয়নি।” তাঁর (Radhika Khera) দাবি, কংগ্রেসের হিন্দুত্ব-বিরোধী আদর্শ অনুসরণ করতে অস্বীকার করেছিলেন তিনি।

    ‘আমায় ঘরবন্দি করে রাখা হয়েছিল’

    রাধিকা বলেন, “৩০ তারিখ সন্ধ্যায় আমি কংগ্রেসের রাজ্য অফিসে সুশীলের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। আমায় দেখেই গালাগালি দিতে শুরু করেন তিনি। চড়া গলায় কথা বলতে থাকেন। তাঁর সাঙ্গোপাঙ্গরা আমায় ঘরবন্দি করে ফেলেন। তিনি এবং তাঁর দুই রাজ্য মুখপাত্র আমায় গালাগালি দিতে থাকেন। আমি আর্ত চিৎকার করি। কিন্তু কেউই দরজা খোলেননি। উল্টে আমায় মারধর করা হয়। আমি কংগ্রেসের মহামন্ত্রীর কাছে অভিযোগ জানাই। কিন্তু কেউই আমার অভিযোগকে পাত্তা দেননি।”

    আরও পড়ুুন: ভোটের মধ্যেই ‘ভাইপো’কে দলীয় উত্তরসূরীর পদ থেকে সরালেন ‘পিসি’!

    গত ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাধিকা। বলেন, “কংগ্রেসের গায়ে যে হিন্দুত্ব-বিরোধী তকমা সেঁটে দেওয়া হয়েছিল, তা আমি কখনওই বিশ্বাস করতাম না। তবে সেদিন(২২ জানুয়ারি) সত্যটা প্রকাশ্যে আসে।” তিনি বলেন, “আমি সব সময় শুনতাম যে কংগ্রেস রামের বিরোধী, সনাতন ধর্ম বিরোধী এবং হিন্দু বিরোধী। কিন্তু আমি কখনও এটা বিশ্বাস করতাম না। কারণ মহাত্মা গান্ধী প্রত্যেকটা বৈঠক শুরুর আগে গাইতেন ‘রঘুপতি রাঘব রাজা রাম’। ঠাকুমার সঙ্গে রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান দেখে ফেরার পর আমি কংগ্রেসের আসল চেহারাটা দেখতে পাই। আমি কেন অযোধ্যায় গিয়েছিলাম, জিজ্ঞাসা করা হয়। আমায় ধমকও দেওয়া হয় (Radhika Khera)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rabindra Jayanti: বাংলায় করলেন কবিতাপাঠ, কবিগুরুর জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর

    Rabindra Jayanti: বাংলায় করলেন কবিতাপাঠ, কবিগুরুর জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী (Rabindra Jayanti) উপলক্ষ্যে শ্রদ্ধা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। কবিগুরু রবীন্দ্রনাথের একটি ভিডিও পোস্ট করে সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী তাঁর কবিতার কয়েকটি লাইন আবৃত্তি করেন। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “আমি রবীন্দ্রনাথ গুরুদেব ঠাকুরকে তাঁর জয়ন্তী উপলক্ষে শ্রদ্ধা জানাই। তাঁর চিরন্তন প্রজ্ঞা এবং প্রতিভা প্রজন্মের পর প্রজন্ম ধরে অসংখ্য মানুষকে অনুপ্রাণিত ও আলোকিত করে চলেছে।” রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে পোস্ট করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে (Rabindra Jayanti) শ্রদ্ধা জানান। 

    শান্তিনিকেতনে কবিগুরুর জন্মোৎসব পালিত হল

    শিলিগুড়ির মেয়র গৌতম দেব রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন। কংগ্রেস নেতা জয়রাম রমেশও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন এদিন। রাজ্য বিজেপির এক্স হ্যান্ডেল থেকেও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করা হয়। তবে শুধু রাজনীতিবিদরা নন, শান্তিনিকেতন সহ গোটা রাজ্যে কবিগুরুকে স্মরণ করা হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে (Rabindra Jayanti) শান্তিনিকেতনের গৌড়প্রাঙ্গনে বৈতালিক অনুষ্ঠান আয়োজিত হয়। এতে অংশ নিয়েছিলেন বহু রবীন্দ্র অনুরাগী। গৌড় প্রাঙ্গনে এদিন তিল ধারণের জায়গা ছিল না। সকাল সাতটায় উপাসনা গৃহে উপাসনার পর সকাল ন’টায় মাধবী বিতানে কবিগুরুর জন্মোৎসব পালিত হয়। এছাড়াও নিউটাউনের রবীন্দ্রতীর্থে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কবিগুরুকে স্মরণ করা হয়।

    “দু-চারটা মাছ এমন সেয়ানা যে, কখনও জালে পড়ে না”

    তিনটি দেশকে জাতীয় সঙ্গীত উপহার দিয়েছেন কবিগুরু

    কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindra Jayanti) না থাকলে বাংলা সাহিত্যের একটা অধ্যায় অসম্পূর্ণ থেকে যেত। কবিতা, উপন্যাস, সংগীতের যে বিপুল ভান্ডার কবিগুরু বাঙালিকে উপহার দিয়েছেন তা আগে কেউ করেনি। তিনটি দেশকে জাতীয় সঙ্গীত উপহার দিয়েছেন কবিগুরু। এনে দিয়েছেন সাহিত্যে নোবেল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share