Tag: Bengali news

Bengali news

  • Raebareli: অমেঠিতে গান্ধি পরিবারের ওপর ভরসা নেই কংগ্রেসের, নিরাপদ বুঝেই কি রায়বরেলিতে রাহুল!

    Raebareli: অমেঠিতে গান্ধি পরিবারের ওপর ভরসা নেই কংগ্রেসের, নিরাপদ বুঝেই কি রায়বরেলিতে রাহুল!

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ জল্পনার অবসান। অবশেষে রায়বরেলি (Raebareli) থেকে প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধি। রাহুলের পুরানো কেন্দ্র অমেঠি কেন্দ্রে তিনি যে এবার প্রার্থী হচ্ছেন না তা একেবারেই নিশ্চিত হয়ে গিয়েছে। কারণ, অমেঠি কেন্দ্রে কেএল শর্মাকে প্রার্থী করা হয়েছে। শুক্রবার কংগ্রেসের পক্ষ থেকে এই প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

    অমেঠিতে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির বিরুদ্ধে কংগ্রেসের কেএল শর্মা (Raebareli)

    সমাজবাদী পার্টির (এসপি) সঙ্গে আসন ভাগাভাগি অনুযায়ী উত্তর প্রদেশের ১৭টি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করা কংগ্রেস আমেঠি এবং রায়বরেলি (Raebareli) বাদে সমস্ত আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে। তাই, এই দুই আসনে কংগ্রেসের পক্ষ থেকে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে জল্পনা চলছিল। জানা গিয়েছে,আগামী ২০ জুন পঞ্চম দফায় ভোট অমেঠি এবং রায়বরেলিতে। শুক্রবারই এই দুই কেন্দ্রের জন্য প্রার্থীদের মনোনয়ন পেশের শেষ দিন। তাই প্রার্থী হিসাবে নাম ঘোষণার দিনই মনোনয়ন পেশ করতে হবে রাহুল এবং কিশোরীলালকে। ইতিমধ্যেই অমেঠি থেকে বিজেপির বিদায়ী সাংসদ স্মৃতি ইরানি মনোনয়ন জমা দিয়ে দিয়েছেন। ২০০৪ থেকে ২০১৯ পর্যন্ত দীর্ঘ ১৫ বছর অমেঠির সাংসদ ছিলেন রাহুল। তাঁর বাবা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিও ১৯৮১ থেকে ১৯৯১ সালে তাঁর মৃত্যু পর্যন্ত আমেঠির নির্বাচিত সদস্য ছিলেন। এর আগে ১৯৯৯ সালে সোনিয়া গান্ধী এখান থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ২০০৪ সালে রাহুলের অমেঠি থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।

     নিরাপদ বুঝেই কী রাহুলকে রায়বরেলিতে প্রার্থী!

    ১৯৫২ সালের পর বিজেপি মাত্র দু’বার এই কেন্দ্রে জয়ী হয়েছে। আর এসপি, বিএসপি কখনও এই কেন্দ্রে জয়ের মুখ দেখেনি। পরিসংখ্যান মাথায় রেখে রায়বরেলি কেন্দ্রটিকে রাহুলের জন্য ‘নিরাপদ’ বলে মনে করছেন অনেকে। কারণ, সেই জহরলাল নেহরুর আমল থেকেই রায়বরেলি (Raebareli) কংগ্রেসের গড় হিসাবে পরিচিত। ১৯৬২ এবং ১৯৯৯ সাল বাদ দিয়ে এই কেন্দ্রে সব সময়ই নেহরু-গান্ধি পরিবারের কেউ প্রার্থী হয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি এই কেন্দ্র থেকে তিন বার জয়ী হয়েছেন। সনিয়া টানা পাঁচ বার এই কেন্দ্রে জিতে লোকসভায় গিয়েছেন। রাহুল গত লোকসভা ভোটের অমেঠির সঙ্গে কেরলের ওয়েনাড় কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওয়েনাড়ে জিতলেও অমেঠিতে হেরে যান তিনি। এবারও ওয়েনাড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। গত ২৬ এপ্রিল ওই কেন্দ্রে ভোট হয়ে গিয়েছে। এবার রায়বরেলি থেকে তিনি নির্বাচনে লড়াই করতে চলেছেন। আর তাঁর বিরুদ্ধে রায়বেরেলিতে বিজেপি প্রার্থী করেছে উত্তরপ্রদেশের মন্ত্রী দীনেশ প্রতাপ সিংহকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার ০৩/০৫/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার ০৩/০৫/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) কর্মক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী কাজ পাবেন।

    ২) ধর্মীয় কাজে অংশগ্রহণ করবেন।

    ৩) অংশীদারীতে কাজ করা শ্রেয় হবে।

    বৃষ

    ১) আজকের দিনটি কঠিন। 

    ২) জরুরি কাজের তালিকায় তৈরি করে সেই অনুযায়ী কাজ করুন।

    ৩) স্বাস্থ্য সমস্যা উপেক্ষা করবেন না, তা না-হলে ভবিষ্যতে কোনও বড় সমস্যা হতে পারে।

    মিথুন

    ১) আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে।

    ২) জমি ও নির্মাণ সংক্রান্ত ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

    ৩) ব্যবসায়িক পরিকল্পনা সতর্কতার সঙ্গে এগিয়ে নিয়ে যান।

    কর্কট

    ১) আজকের দিনে কঠিন পরিশ্রম করতে হবে।

    ২) টাকা ধার নেবেন না।

    ৩) ভেবেচিন্তে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ করুন

    সিংহ

    ১) শুভ পরিণাম পাবেন।

    ২) নতুন প্রকল্পের দ্বারা লাভান্বিত হবেন।

    ৩) কর্মক্ষেত্রে কারও ওপর চোখ বন্ধ করে ভরসা করবেন না।

    কন্যা

    ১) আজকের দিনটি সুখ-সুবিধায় বৃদ্ধি পাবে।

    ২)  নতুন গাড়ি কেনার ইচ্ছাপূরণ হবে।

    ৩) সকলের ভালো-মন্দের বিষয়টি মাথায় রাখবেন।

    তুলা

    ১) সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে।

    ২) সামাজিক কাজকর্মে বড়সড় পদ পাওয়ায় আনন্দিত হবেন।

    ৩) বড়সড় অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।

    বৃশ্চিক

    ১) আজ মিশ্র পরিণাম পাবেন।

    ২) পরিবারের কোনও সদস্যের বিবাহ প্রস্তাবে সকলে মঞ্জুরি দিতে পারে।

    ৩) উপহার স্বরূপ মূল্যবান বস্তু লাভ করতে পারেন।

    ধনু

    ১) অভিনব প্রচেষ্টার সঙ্গে এগিয়ে যাবেন।

    ২) বাণী ও ব্যবহারে মাধুর্য বজায় রাখতে হবে।

    ৩) ব্যবসায়ীরা পুরনো প্রকল্পের দ্বারা মুনাফা অর্জন করতে পারবেন।

    মকর

    ১) আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    ২) ধর্মীয় কাজে রুচি বাড়বে।

    ৩) ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে, তা না-হলে সমস্যা হতে পারে।

    কুম্ভ

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) কর্মক্ষেত্রে নতুন উৎসের মাধ্যমে ভালো লাভ অর্জন করতে পারবেন।

    ৩) প্রচুর আয় বাড়বে। 

    মীন

    ১) আয় ও ব্যয়ের মাঝে ভারসাম্য বজায় রেখে চলতে হবে।

    ২) কর্মক্ষেত্রে বাধা আসবে।

    ৩) বরিষ্ঠদের কথা মেনে চলুন।

     

     

     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Indian Air Force: চিন্তিত চিন-পাক! ভারতীয় বায়ুসেনা, নৌসেনায় অন্তর্ভুক্ত হল ‘র‌্যাম্পেজ’ মিসাইল, কী বিশেষত্ব?

    Indian Air Force: চিন্তিত চিন-পাক! ভারতীয় বায়ুসেনা, নৌসেনায় অন্তর্ভুক্ত হল ‘র‌্যাম্পেজ’ মিসাইল, কী বিশেষত্ব?

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্ষেপণাস্ত্রের সম্ভারে আরও শক্তিবৃদ্ধি হল ভারতীয় বায়ুসেনা (Indian Air Force) ও নৌসেনার। ভারতের হাতে চলে এল দূরপাল্লার আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য সুপারসনিক ‘র‌্যাম্পেজ’ মিসাইল (Rampage Missile)। সদ্য এই মিসাইল ব্যবহারের উদাহরণ রেখেছে ইজরায়েলি বায়ুসেনা। ইরানের টার্গেটে তাক করার সময় এই ব়্যাম্পেজ মিসাইলকে তারা ব্যবহার করেছে। এবার সেই ক্ষেপণাস্ত্র ভারতের হাতেও। 

    এই মিসাইলের বিশেষত্ব হল…

    র‌্যাম্পেজ মিসাইলটি তৈরি করেছে ইজরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এবং ইজরায়েলি মিলিটারি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মার্ক-২ প্রজন্মের ২৫০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি একদিকে যেমন উচ্চগতি সম্পন্ন, ঠিক তেমনভাবে কাজেও অত্যন্ত পারদর্শী (Rampage Missile)। সামরিক পরিভাষায় একে বলা হয়— ‘হাই-স্পিড লো ড্র্যাগ’। এই মিসাইলের বিশেষত্ব হল— এটি জিপিএস/আইএনএস নেভিগেশন সিস্টেম অনুসরণ করতে সক্ষম। অত্যাধুনিক প্রযুক্তি থাকায় শত্রুর জ্যামারেও এর কোনও ক্ষতি হয় না। ক্ষেপণাস্ত্রটি নিজের লক্ষ্যে অবিচল থাকে। সর্বোপরি, যে কোনও প্রতিকূল আবহাওয়ায় এটি সমান কার্যকর।

    আরও শক্তিশালী সুখোই-৩০, মিগ-২৯

    বায়ুসেনা (Indian Air Force) সূত্রে খবর, বাহিনীর প্রধান রুশ-নির্মিত সুখোই-৩০এমকেআই যুদ্ধবিমানে এই অত্যাধুনিক মিসাইলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর পাশাপাশি, বায়ুসেনার মিগ-২৯ ও জাগুয়ার যুদ্ধবিমানেও এই ক্ষেপণাস্ত্রের অন্তর্ভুক্তিকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। একইভাবে, নৌসেনায় ব্যবহৃত মিগ-২৯কে যুদ্ধবিমানেও এই মিসাইল (Rampage Missile) ফিট করে দেওয়া হয়ে গিয়েছে। এর ফলে, এখন থেকে কমিউনিকেশন সেন্টার (সামরিক তথ্যের আদানপ্রদান কেন্দ্র), রেডার স্টেশন, বায়ুসেনা ঘাঁটি সহ শত্রুর গুরুত্বপূর্ণ জায়গাগুলিকে অতি সহজেই টার্গেট করতে পারবে ভারতীয় যুদ্ধবিমানগুলি।

    জরুরি ভিত্তিতে কেনা হয়েছে ইজরায়েলি ক্ষেপণাস্ত্র

    ২০২০ সালে চিনের সঙ্গে মুখোমুখি সংঘাতের পর— অত্যাবশ্যকীয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল অস্ত্র-সরঞ্জাম কেনার ক্ষেত্রে সামরিক বাহিনীকে জরুরি ক্ষমতা প্রদান করেছিল প্রতিরক্ষামন্ত্রক। তার ওপর ভিত্তি করেই এই র‌্যাম্পেজ মিসাইলগুলি কিনেছে বায়ুসেনা (Indian Air Force) ও নৌসেনার এভিয়েশন বিভাগ। সূত্রের খবর, বর্তমানে ব্যবহৃত ‘স্পাইস-২০০০’ ক্ষেপণাস্ত্রের তুলনায় অধিক দূরের লক্ষ্যবস্তুকে নিশানা করতে সক্ষম র‌্যাম্পেজ (Rampage Missile)। এখানে বলে রাখা প্রয়োজন, ২০১৯ সালে বালাকোট এয়ার স্ট্রাইকের সময় স্পাইস-২০০০ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল ভারতীয় বায়ুসেনা।

    ব্রহ্মসের নতুন জুড়িদার…

    সুখোই-৩০ যুদ্ধবিমানগুলির আধুনিকীকরণ প্রক্রিয়া বেশ কিছুদিন ধরেই শুরু করেছে বায়ুসেনা (Indian Air Force)। এই প্রক্রিয়ার অন্তর্গত রুশ-নির্মিত এই যুদ্ধবিমানগুলির অস্ত্রসম্ভার ও বহন করার ক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি, অত্যাধুনিক যন্ত্রাংশ এই যুদ্ধবিমানে মোতায়েন করে এর জীবনকাল ও ক্ষিপ্রতা এবং মারণক্ষমতা — সব উন্নত করা হয়েছে। এই প্রক্রিয়ার অন্তর্গত সুখোই-৩০ যুদ্ধবিমানে অন্তর্ভুক্ত করা হয়েছে বিশ্বের সেরা ৪০০ কিমি পাল্লার ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রও। এটিও আকাশ থেকে ভূমি ক্ষেপণাস্ত্র। এবার তার জুড়ি হিসেবে যোগ দিল র‌্যাম্পেজ (Rampage Missile)। পাশাপাশি, ভবিষ্যতে ভারতেও যাতে এই ক্ষেপণাস্ত্রের উৎপাদন করা যায়, তার সম্ভাবনাও রয়েছে। 

    নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা আন্দামানেও

    অন্যদিকে, র‌্যাম্পেজ মিসাইল (Rampage Missile) কেনার পাশাপাশি ভারত নিজস্ব সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা-নিরীক্ষাও চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিককালে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ‘রক্স’ (ক্রিস্টাল মেজ-২) নামের এমনই একটি নতুন-প্রজন্মের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় বায়ুসেনা (Indian Air Force)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: ভোটবঙ্গে ফের শহরে প্রধান নরেন্দ্র মোদি! রাত্রিবাস রাজভবনে

    Lok Sabha Election 2024: ভোটবঙ্গে ফের শহরে প্রধান নরেন্দ্র মোদি! রাত্রিবাস রাজভবনে

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃতীয় দফার লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে ফের শহরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে অবতরণ করে তাঁর বিশেষ বিমান। তারপরে তাঁর কনভয় সোজা চলে যায় রাজভবনের উদ্দেশে। বৃহস্পতিবার রাত্রিবাস তিনি রাজভবনেই করবেন। রাজ্য বিজেপি নেতৃত্ব এদিন তাঁকে বিমান বন্দরে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর আসার কারণে শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করে ট্র্যাফিক পুলিশ। শুক্রবার কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে শুক্রবার নদিয়ার তেহট্টে সভা করবেন তিনি। বর্ধমান ও বীরভূমের আমোদপুরেও সভা করবেন প্রধানমন্ত্রী।

    রাতে যান নিয়ন্ত্রণ

    বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকেই যান নিয়ন্ত্রণ শুরু হয় চলবে রাত ১১টা পর্যন্ত। উল্টোডাঙা উড়ালপুল, ইএম বাইপাস, মা উড়ালপুল, এজেসি বোস উড়ালপুল, হসপিটাল রোড, লভার্স লেন, খিদিরপুর রোড, জেনসন অ্যান্ড নিকলসন আইল্যান্ড, রেড রোড, আরআর অ্যাভিনিউ এবং রাজভবন (দক্ষিণ) গেট-এ যান নিয়ন্ত্রণ করা হচ্ছে।

    শুক্রবারও যান নিয়ন্ত্রণ

    এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে রাত ১১টা এবং শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিভিন্ন ভারী যান নিয়ন্ত্রণ করা হবে বলে জানা গিয়েছে। বেঁধে দেওয়া সময় ছাড়াও প্রয়োজনে আরও কিছু ক্ষণ যান নিয়ন্ত্রণ করা হতে পারে বলে খবর কলকাতা পুলিশ সূত্রে। শুধু যান চলাচল নিয়ন্ত্রণ নয়, কয়েকটি রাস্তায় পার্কিংও নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। পাশাপাশি, ট্রাম পরিষেবাও বন্ধ থাকবে।

    আরও পড়ুন: “মোদি সরকারের আমলে আকাশ ছুঁয়েছে শেয়ার মার্কেট”, বললেন শাহ

    ‘অ্যান্টি ড্রোন ডিটাচমেন্ট’

    থাকছে ‘অ্যান্টি ড্রোন ডিটাচমেন্ট’। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রীর (Lok Sabha Election 2024) কনভয়ের সুরক্ষা এবং রাজভবনে ড্রোন হামলা ঠেকাতে এই সিস্টেম এনএসজি’র কাছ থেকে চেয়েছে লালবাজার। সেই মতো এই ব্যবস্থা থাকবে বলেই খবর। যদিও কোনও থ্রেট নেই। কিন্তু হামলা তো হতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • ABVP: লক্ষ্য নতুন পড়ুয়ার সঙ্গে সম্পর্ক! ‘পরিসর চলো’ কর্মসূচি ঘোষণা এবিভিপির

    ABVP: লক্ষ্য নতুন পড়ুয়ার সঙ্গে সম্পর্ক! ‘পরিসর চলো’ কর্মসূচি ঘোষণা এবিভিপির

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি মাসেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শুরু করছে ‘পরিসর চলো’ অভিযান।  অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পৌঁছানোর কর্মসূচি নিচ্ছে এবিভিপি (ABVP)। সাধারণভাবে মে-জুন মাস থেকেই যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া শুরু হয়। এই সময় নতুন পড়ুয়াদের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টার জন্য এই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতৃবৃন্দ। এবিভিপি সূত্রে জানা গিয়েছে, ২.৩৫ লাখ নতুন সদস্য আগামী অ্যাকাডেমিক বর্ষে তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়েছে তারা।

    আরও পড়ুন: চিনের তৈরি হাম্বানটোটা বিমানবন্দরের রাশ ভারত-রুশ সংস্থার হাতে, বোধোদয় শ্রীলঙ্কার!

    ২০২৩-২০২৪ সালে ৫০ লাখ ৬৫ হাজার ২৬৪ জন সদস্য হয়েছেন 

    অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) সূত্রে খবর, ২০২৩-২০২৪ বর্ষে দেশে সদস্যতা অভিযানে এবিভিপি সদস্যপদ নিয়েছিলেন ৫০ লাখ ৬৫ হাজার ২৬৪ জন। জানা গিয়েছে ‘পরিষদ চলো ‘এই অভিযান সাধারণভাবে তিনটি অংশে ভাগ করা হবে। এবিভিপির নেতৃত্ব পৌঁছাবেন স্কুলগুলিতে। যে কোনও ধরনের ভোকেশনাল ইনস্টিটিউশনগুলিতে, কলেজগুলিতে এবং বিশ্ববিদ্যালয়গুলিতে এই অভিযান চলবে। জানা গিয়েছে প্রথম পর্যায়ে তারা স্কুলগুলিতে পৌঁছাবে। ৬ মে থেকে ১৫ মে চলবে এই অভিযান। পর্যন্ত ভোকেশনাল ইনস্টিটিউশনগুলোতে তারা পৌঁছাবে জুলাই মাসের ২০ থেকে ৩০ তারিখ পর্যন্ত। অন্যদিকে ইউনিভার্সিটি ছাত্রদের কাছে এবিভিপি পৌঁছাবে ১ থেকে ১০ অগাস্ট পর্যন্ত।

    অন্ত্যজ শ্রেণীর ছাত্রদের সঙ্গেও সম্পর্ক স্থাপন 

    জানা গিয়েছে, এবিভিপির (ABVP) ‘পরিষদ চলো’ অভিযান শুধুমাত্র সদস্য সংগ্রহ করা নয়, তার পাশাপাশি এবিভিপি নতুন পড়ুয়াদের মধ্যে তাদের নীতি-আদর্শকে পৌঁছে দিতে চায়। ছাত্রদের যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় তার সমাধানও করতে চাইবে এবিভিবি। বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের ছাত্রদের সঙ্গেই সম্পর্কে আসবে এই অভিযানের মাধ্যমে এবিভিপি। সে কথা জানিয়েছে এবিপি নেতৃত্ব। গ্রামীণ এবং অন্ত্যজ শ্রেণীর ছাত্রদের সঙ্গেও সম্পর্ক স্থাপন করা হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • South 24 Parganas: পঞ্চায়েতে টাকা হাতানোর অভিযোগ, তৃণমূল প্রার্থীসহ ৮ জনের বিরুদ্ধে এফআইআর বিজেপির

    South 24 Parganas: পঞ্চায়েতে টাকা হাতানোর অভিযোগ, তৃণমূল প্রার্থীসহ ৮ জনের বিরুদ্ধে এফআইআর বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েতের আর্থিক তছরুপে অভিযুক্ত দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) মথুরাপুর লোকসভার তৃণমূল প্রার্থী বাপি হালদার এবং তাঁর স্ত্রী শিলি হালদার। এমনই অভিযোগ কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান অনুপ মিস্ত্রির। শুধু অভিযোগ নয়, দুজনের বিরুদ্ধে পঞ্চায়েতের অর্থ তছরূপের অভিযোগ তুলে কলকাতা আদালতে মামলা দায়ের করেন।

    ঠিক কী অভিযোগ? (South 24 Parganas)

    অভিযোগ, বাপি হালদারের স্ত্রী শিলি হালদার ওই পঞ্চায়েতের প্রধান থাকাকালীন পঞ্চায়েত এলাকায় একই রাস্তায় তিনবার কাজ দেখিয়ে টাকা তুলেছেন। শুধু তাই নয়, রাস্তার কাজ না করেও সেই কাজের টাকা তুলে নিয়েছেন বলে অভিযোগ। মথুরাপুর এক নম্বর ব্লকের বিডিও, ডায়মন্ড হারবারের মহকুমা শাসক, দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) জেলাশাসকের পাশাপাশি মথুরাপুর থানা এবং সুন্দরবন পুলিশ জেলার এসপির কাছে অভিযোগ জানান পঞ্চায়েত প্রধান অনুপ মিস্ত্রি। অভিযোগ, কোনও সুরাহা না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন প্রধান। গত ১২ই এপ্রিল কলকাতা হাইকোর্টের তরফে অভিযোগ পাওয়ার পরেও কেন মামলা রুজু হল না, তা নিয়ে মথুরাপুর থানার ওসিকে শোকজ করা হয়। কোর্টের গুঁতো খেয়ে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর অনুপ মিস্ত্রির অভিযোগের ভিত্তিতে গত ২৮ এপ্রিল পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শিলি হালদার, প্রাক্তন প্রধানের স্বামী তৃণমূল প্রার্থী বাপি হালদার সহ মোট আটজনের নামে এফআইআর দায়ের হয়।

    আরও পড়ুন: এবার সরাসরি বিজেপিকে হুঁশিয়ারি! শক্তিপুরে উস্কানিমূলক ভাষণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

    বিজেপির প্রধান কী বললেন?

    বিজেপির পঞ্চায়েত প্রধান অনুপ মিস্ত্রি বলেন, তথ্য প্রমাণ দিয়ে পুলিশকে অভিযোগ করতে বলেছিলাম। তারা গুরুত্ব দেয়নি। আদালতের নির্দেশে অভিযোগ নিতে বাধ্য হল। আমরা তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

    তৃণমূল প্রার্থী কী বললেন?

    তৃণমূল প্রার্থী বাপি হালদার বলেন, “ওরা এখন এফআইআর কেন? আরও অনেক কিছু করবে। যা ইচ্ছা করুক তৃণমূলকে হারাতে পারবে না। দুর্নীতি প্রমাণ করুক আগে। আদালতের ওপর আমার আস্থা রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UTS: থাকতে হবে না ২০ মিটার দূরে, এবার প্ল্যাটফর্মে দাঁড়িয়েও ইউটিএস অ্যাপের মাধ্যমে টিকিট বুক করতে পারবেন

    UTS: থাকতে হবে না ২০ মিটার দূরে, এবার প্ল্যাটফর্মে দাঁড়িয়েও ইউটিএস অ্যাপের মাধ্যমে টিকিট বুক করতে পারবেন

    মাধ্যম নিউজ ডেস্ক: লাইন দিয়ে টিকিট কাটা এক বড় ঝক্কির বিষয়! তারপর আবার তাড়াহুড়োর মাথায় ট্রেন মিস হওয়ার ভয়ও থাকে। এসব কিছু থেকে বাঁচতে রেলওয়ে নিয়ে এসেছিল অনেক আগেই ইউটিএস অ্যাপ (UTS)। এবার সেই ইউটিএস অ্যাপেই বিরাট বদল আনল ভারতীয় রেল। প্রসঙ্গত, ভারতবর্ষে প্রতিদিন লোকাল ট্রেনে সফর করেন এমন যাত্রী সংখ্যা হয়তো কোটিতে পৌঁছে যাবে। এই যাত্রীদের সুবিধার্থেই ইউটিএস অ্যাপের পরিষেবাতে পরিবর্তন আনল রেল। এতদিন পর্যন্ত ইউটিএস অ্যাপের টিকিট কাটার নিয়ম ছিল যে স্টেশন থেকে আপনাকে কুড়ি মিটার দূরে থাকতে হবে এবং এভাবেই টিকিট কাটতে পারতেন যে কোনও যাত্রী। কিন্তু কিন্তু এইবারে শূন্য মিটার দূরত্ব থেকেও টিকিট কাটা যাবে। লোকাল ট্রেনের পাশাপাশি এক্সপ্রেস ট্রেনের টিকিটও কাটা যাবে এবার থেকে।

    ২০ মিটার দূরত্বে থাকতে হবে না

    অর্থাৎ দূরত্ব আর কোনও বাধা থাকছে না। কুড়ি মিটার দূরে থাকতে হবে না প্লাটফর্ম থেকে টিকিট কাটতে। প্লাটফর্মে দাঁড়িয়ে থাকলেও ইউটিএস অ্যাপের (UTS) মাধ্যমে টিকিট কাটা যাবে। সাধারণভাবে সাধারণভাবে এই নিয়ম চালু করা হয়েছিল যে, যদি কোনও যাত্রী টিকিট ছাড়া ট্রেনে উঠে পড়েন তাহলে তিনি যেন টিটিকে দেখে টিকিট কেটে নিতে না পারেন। তবে সেই দূরত্বে এবার শূন্য হয়ে গেল। এক্ষেত্রে পূর্ব রেলে জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, বর্তমানে ইউটিএস অ্যাপ এর ক্ষেত্রে জিও ফেন্সিং তুলে নেওয়া হয়েছে।

    ইউটিএস অ্যাপ (UTS)

    আপনাদের মধ্যে যাদের এখন ইউটিএস অ্যাপ (UTS) নেই, তাঁরা অ্যাপটি ইন্সটল করে নিতে পারেন নিজেদের মোবাইলে। তারপরে সাইন আপ করে লগ-ইন করে রাখতে হবে। এখানে দু ধরনের টিকিট কাটতে পারেন। পেপারলেস টিকিট এবং পেপারবিহীন টিকিট। আপনার যাত্রা শুরুর স্টেশন এবং গন্তব্য স্টেশন ইউটিএস অ্যাপের মাধ্যমে দিতে হবে এবং এর পরেই টিকিট বুকিং করতে হবে। তারপরে আর ওয়ালেট অথবা যেকোনও ধরনের ইউপিআই-এর মাধ্যমে আপনার ফোন থেকে টিকিটের টাকা কেটে নেবে ভারতীয় রেল।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • ECI: তৃতীয় দফায় আরও কড়া কমিশন, তাপপ্রবাহ নিয়ে জারি গাইডলাইন

    ECI: তৃতীয় দফায় আরও কড়া কমিশন, তাপপ্রবাহ নিয়ে জারি গাইডলাইন

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃতীয় দফায় (Phase Three Voting) আরও কড়া মনোভাব নিল নির্বাচন কমিশন (ECI)। প্রয়োজনে আরও ভোট কর্মীর সংখ্যা বাড়ানোর চিন্তা ভাবনা রয়েছে কমিশনের। প্রথম ও দ্বিতীয় দফায় তাপপ্রবাহ (Heatwave Warning) নিয়ে জাতীয় নির্বাচনের কমিশনের একাধিক গাইডলাইন মানা হয়নি এমনই অভিযোগ উঠেছে। এই কারণে জেলা স্তরের নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকদের সতর্কবার্তা দিলেন মুখ্য নির্বাচনী অধিকারিক।

    কেন ক্ষুব্ধ নির্বাচন কমিশন

    লোকসভা নির্বাচনে মাত্র দুটি পর্ব শেষ হয়েছে। শুক্রবার ১৩ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হয়েছে দ্বিতীয় দফায় ৮৮টি আসনে ভোট (Loksabha Election 2024) গ্রহণ হয়। এই তালিকায় পশ্চিমবঙ্গের, দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট কেন্দ্র ছিল। তৃতীয় দফায় তাপপ্রবাহ নিয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করেছে কমিশন (ECI)। এপ্রিল মাসের তুলনায় মে মাসে গরম আরও বেড়েছে। এএকথা ভালভাবেই জানে জাতীয় নির্বাচন কমিশন। প্রথম দুই দফার তুলনায় অনেকটাই কম ভোটাধিকার প্রয়োগ করেছেন। সর্বসাকুল্যে  ৬৬ শতাংশের কিছু বেশি ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। পশ্চিমবঙ্গে (West Bengal) শতকরা বিচারে ৮০ শতাংশের কাছাকাছি ভোট প্রয়োগ হয়ে থাকে। ৬৬ শতাংশ ভোটদানের মোটেও খুশি নয় নির্বাচন কমিশন। যে কারণে, তৃতীয় দফার ভোটগ্রহণের (Phase Three Voting) আগে রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশ, “প্রয়োজনে আরও পদক্ষেপ নিতে হবে । যে সকল জায়গায় তাপপ্রবাহ (Moderate Heatwave Warning) সীমা ছাড়িয়ে যাচ্ছে সেখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা নির্দেশ দেওয়া হয়েছে। বুথগুলিতে সেক্টর অফিসারদের এই মর্মে পর্যালোচনা করতে হবে। প্রয়োজন হলে ভোটকর্মীর সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন (ECI)। ওআরএস, পানীয় জল মেডিকেল কিট ও বয়স্কদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

    নেওয়া হবে এই ব্যবস্থা

    তৃতীয় দফায় (Phase Three Voting) মোট ৪০২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন করা হবে। এই পর্বে ভোট হবে জঙ্গিপুর, মুর্শিদাবাদ (Murshidabad), মালদা (Malda) উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রে। ৭ মে তৃতীয় দফায় বাংলার এই চার আসনে ভোটগ্রহণ হবে। প্রসঙ্গত বিভিন্ন জায়গায় ভোটারদের একাংশের জন্য আইসক্রিমের ব্যবস্থা করেছিল নির্বাচন কমিশন। যদিও বাংলায় আইসক্রিমের দেখা মেলেনি। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার তার সহযোগী জ্ঞানেশ কুমার এবং সুখবিন্দর সিং সন্ধু মোট ২৬৫ জন অবজারভারকে এই পর্বে নির্বাচনী প্রক্রিয়ায় (ECI) নজর রাখার নির্দেশ দিয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Howrah: “পঞ্চায়েতে ঢুকে আমাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালালো দলেরই লোকজন”, বললেন তৃণমূলের প্রধান

    Howrah: “পঞ্চায়েতে ঢুকে আমাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালালো দলেরই লোকজন”, বললেন তৃণমূলের প্রধান

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের মুখে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কারণে প্রকাশ্যেই চলল গুলি। রাস্তা বা কোনও তৃণমূল কর্মীর বাড়িতে নয়। পঞ্চায়েত অফিসের মধ্যেই চলল গুলি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) বাঁকড়ায় তিন নম্বর পঞ্চায়েত অফিসে।  ফলে, এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। নামানো হয়েছে র‍্যাফ। পুলিশের এক আধিকারিক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হামলাকারীদের খোঁজে তল্লাশি চলছে। সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Howrah)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ তিনজন দুষ্কৃতী মুখ ঢেকে ওই পঞ্চায়েত (Howrah) অফিসের মধ্যে ঢোকে। তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। পঞ্চায়েত অফিসের মধ্যেই গুলি চালায় তারা। তৃণমূলের পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখকে লক্ষ্য করে চার-পাঁচ রাউন্ড গুলি চলেছে স্থানীয়দের দাবি। প্রাণ বাঁচাতে টেবিলের তলায় লুকিয়ে পড়েন টুকটুকি। হামলাকারীরাও তৃণমূলের কর্মী। সরাসরি গুলি না লাগলেও এই ঘটনায় পঞ্চায়েত প্রধানের বাবা-সহ মোট দু’জন জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা গিয়েছে, তৃণমূলের দখলে থাকা ওই পঞ্চায়েতের প্রধান এবং প্রাক্তন এক সদস্যের মধ্যে ঝামেলার জেরেই গুলি চলেছে। গুলি চালানোর অভিযোগ উঠেছে প্রাক্তন পঞ্চায়েত সদস্য শেখ সাজিদের মদতপুষ্ট দুষ্কৃতীদের বিরুদ্ধে।

    আরও পড়ুন: ‘এক ফোনে দিদিভাই’ কর্মসূচি চালু করলেন অগ্নিমিত্রা, ট্রেনে জনসংযোগ বিজেপি প্রার্থীর

    তৃণমূলের লোকই গুলি চালিয়েছে দাবি প্রধানের

    এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলের পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখ বলেন, “আমরা অফিসের মধ্যে বসেছিলাম। আমি সই করছিলাম। তিন জন ঢোকে। আমার কথা জিজ্ঞাসা করে। তার পরেই পকেট থেকে বন্দুক বার করে গুলি চালাতে শুরু করে। আমার বাবা, কাকার গায়ে গুলি লেগেছে। আমাকেও টার্গেট করা হয়। আমি প্রাণ বাঁচাতে টেবিলের তলায় ঢুকে পড়ি। একটা বন্দুক কেড়ে নিয়েছি। প্রাক্তন সদস্য শেখ সাজিদই এই কাণ্ড ঘটিয়েছে। ওর লোকেরাই গুলি চালিয়েছে। আমি প্রশাসনকে জানিয়েছি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Amit Shah: “মোদি সরকারের আমলে আকাশ ছুঁয়েছে শেয়ার মার্কেট”, বললেন শাহ

    Amit Shah: “মোদি সরকারের আমলে আকাশ ছুঁয়েছে শেয়ার মার্কেট”, বললেন শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: গত দশ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) আমলে ভারতের অর্থনীতিতে এক আমুল পরিবর্তণ এসেছে। শেয়ার বাজার আকাশ ছুঁয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। 

    স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য (Amit Shah)

    এদিন অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় এসেছিলেন তখন ভারতের অর্থনীতি প্রায় ভেঙ্গে পড়েছিল। কর্মক্ষেত্রে উৎপাদন কমে গেছিল, ফলে রপ্তানীর পরিমাণও কমে গেছিল। সে সময় মুদ্রাস্ফীতি ছিল আকাশ ছোঁয়া। তবে প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে ধীরে ধীরে উন্নতির পথে এগিয়েছে ভারতের অর্থনীতি। 

    আরও পড়ুন: চিনের তৈরি হাম্বানটোটা বিমানবন্দরের রাশ ভারত-রুশ সংস্থার হাতে, বোধোদয় শ্রীলঙ্কার!

    মোদিজির আমলের দশ বছর স্বর্ণাক্ষরে লেখা থাকবে

    এদিন সাক্ষাৎকারে তিনি  আরও বলেন, ১৩০ কোটির দেশ ভারতবর্ষ (India) বর্তমানে ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে চলেছে। উচ্চশিক্ষা হোক কিংবা অর্থনৈতিক দিক। ৩৭০ ধারার অবসান হোক কিংবা তিন তালাক। রামের জন্মভূমি থেকে দেশের ফৌজদারি আইনে মৌলিক পরিবর্তন। মোদিজির আমলের এই দশ বছর প্রতিটি ক্ষেত্রেই স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একই সঙ্গে অমিত শাহ (Amit Shah) এদিন জানিয়েছেন যদি এবার তৃতীয়বারের মতো মোদিজি ক্ষমতায় আসেন তাহলে এক থেকে দুই বছরের মধ্যেই ভারত থেকে নকশালবাদ বিলুপ্ত হবে।

    ভোট প্রসঙ্গেও মত প্রকাশ শাহের 

    পাশাপাশি এদিন ভোট প্রসঙ্গেও মত প্রকাশ করেন তিনি। ৩৭০-এর লক্ষ্যে বিজেপি কি সঠিক পথে হাঁটছে? এই প্রশ্নের জবাবে অমিত শাহ (Amit Shah) বলেন, “একদম সঠিক ট্র্যাকে রয়েছে। গণনার দিন দুপুর সাড়ে ১২টার মধ্যে এনডিএ ৪০০ পেরিয়ে যাবে। মোদিজি আবার প্রধানমন্ত্রী হবেন”। সঙ্গে তিনি আরও বলেন, “আমার দলের একটা টিম এবং আমি বিশদ বিশ্লেষণ করেছি। প্রথম দুই দফার ভোটে ১০০ আসন নিয়ে আমরা তৃতীয় দফার দিকে এগোচ্ছি। ৪০০-র লক্ষ্য অতিক্রম করতে কোনও সমস্যা হবে বলে মনে হচ্ছে না”।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

LinkedIn
Share