Tag: Bengali news

Bengali news

  • Sri Ramakrishna Kathamrita 6: “ঈশ্বরে ভক্তিলাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে”

    Sri Ramakrishna Kathamrita 6: “ঈশ্বরে ভক্তিলাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে”

     

    সংসারর্ণবঘোরে যঃ কর্ণধারস্বরূপঃ।

    নমোহস্ত রামকৃষ্ণায় তস্মৈ শ্রীগুরবে নমঃ।।

     

    ভক্তির উপায়

    মাষ্টার (বিনীতভাবে)-ঈশ্বরে কি করে মন হয়?

    শ্রীরামকৃষ্ণ—ঈশ্বরের (Sri Ramakrishna Kathamrita) নামগুণগান সর্বদা করতে হয়। আর সৎসঙ্গ-ঈশ্বরের ভক্ত বা সাধু, এঁদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয়কাজের ভিতর রাতদিন থাকলে ঈশ্বরে মনে হয় না। মাঝেমাঝে নির্জনে গিয়ে তাঁর চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মনে রাখা বড়ই কঠিন।

    যখন চারাগাছ থাকে, তখন তার চারিদিকে বেড়া দিতে হয়। বেড়া না দিলে ছাগল-গরু খেয়ে ফেলে।

    “ধ্যান করবে মনে, কোণে ও বনে। আর সর্বদা সদসৎ বিচার করবে। ঈশ্বরই (Sri Ramakrishna Kathamrita) সৎ-কিনা নিত্যবস্তু, আর সব অসৎ-কিনা অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে।”

    মাস্টার (বিনীতভাবে)–সংসারে কিরকম করে থাকতে হবে?

    গৃহস্থ সন্ন্যাস উপায় নির্জনে সাধন

    শ্রীরামকৃষ্ণ –সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা—সকলে নিয়ে থাকবে ও সেবা করবে। যেন কত আপনার লোক। কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়।

    “বড় মানুষের বাড়িতে দাসী সব কাজ কচ্ছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলে মতো মানুষ করে। বলে ‘আমার রাম’ ‘আমার হরি’, কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয়।

    “কচ্ছপ জলে চরে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো?–আড়ায় পড়ে আছে। যেখানে তার ডিমগুলি আছে। সংসারের সব কর্ম করবে, কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে।

    “ঈশ্বরে ভক্তিলাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ–এসবে অবৈধ হয়ে যাবে। আর যত বিষয়- চিন্তা করবে ততই আসক্তি বাড়বে।

    “তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়! তা না হলে হাতে আঠা জড়িয়ে যায়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়।

    “কিন্তু এই ভক্তিলাভ করতে হলে নির্জন হাওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়। দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে, সব কাজ ফেলে দই মন্থন করতে হয়। তবে মাখন তোলা যায়।

    “আবার দেখ, এই মনে নির্জনে ঈশ্বরচিন্তা (Sri Ramakrishna Kathamrita) করলে জ্ঞান বৈরাগ্য ভক্তিলাভ হয়। কিন্তু সংসারে ফেলে রাখালে ওই মন নীচ হয়ে যায়। সংসারে কেবল কামিনী-কাঞ্চন চিন্তা।

    আরও পড়ুনঃ “শেষরাত্রে ঘুম ভেঙে যেত আর কাঁদতুম, বলতুম, মা, কেশবের অসুখ ভালো করে দাও”

    আরও পড়ুনঃ “মাস্টার দেখিলেন, একঘর লোক নিস্তব্ধ হইয়া তাঁহার কথামৃত পান করিতেছেন”

    আরও পড়ুনঃ “এইটি জেনো যে, নিরাকারও সত্য, তোমার যেটি বিশ্বাস, সেইটিই ধরে থাকবে”

     

    তথ্যসূত্রঃ শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত, ৫ম পরিচ্ছেদ

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sandeshkhali: ফের সন্দেশখালিতে হানা, শাহজাহানের ভাই সিরাজের বাড়িতে তলবের নোটিস দিল সিবিআই

    Sandeshkhali: ফের সন্দেশখালিতে হানা, শাহজাহানের ভাই সিরাজের বাড়িতে তলবের নোটিস দিল সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালিতে (Sandeshkhali) শাহজাহানের ভাই সিরাজউদ্দিনকে এর আগে তলব করেছিল ইডি। তিনি সেই ডাকে সাড়া দেননি। তার পর ইডির তরফে লুকআউট নোটিস জারি করা হয় তাঁর নামে। এ বার সিরাজকে ডেকে পাঠাল সিবিআইও। বুধবার সকালে সন্দেশখালিতে ফের হানা দেয় সিবিআই।

    সিরাজ ডাক্তারের বাড়িতে নোটিস (Sandeshkhali)

    শাহজাহানের ভাই সিরাজউদ্দিন পেশায় হোমিয়োপ্যাথি চিকিৎসক। এলাকায় তাঁর ক্লিনিকও ছিল। তিনি সিরাজ ডাক্তার হিসেবে পরিচিত ছিলেন। সন্দেশখালিতে ইডির ওপর হামলার (Sandeshkhali) ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই তিনি ফেরার। ইডির পর এদিন সিবিআই টিম সন্দেশখালির সরবেড়িয়া এলাকায় যায়। শাহজাহান মার্কেটে গিয়ে কয়েকজনের সঙ্গে কথা বলেন। পরে, কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে সন্দেশখালির সরবেড়িয়া এলাকায় শাহজাহানদের বাড়ির সামনে যান সিবিআইয়ের একটি দল। সিরাজের বাড়িতে গিয়ে ডাকাডাকি করা হয়। কিন্তু, কোনও সাড়া মেলেনি। তালাবন্ধ বাড়ির বাইরে নোটিস সেঁটে দিয়ে এসেছেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, ৬ মে তলব করা হয়েছে সিরাজকে।

    আরও পড়ুন: বুধবারও তীব্র তাপপ্রবাহ দক্ষিণের ৮ জেলায়, জনশূন্য রাস্তাঘাট, ফুটিফাটা জমি

    ফের সন্দেশখালিতে সিবিআই

    কিছুদিন আগে সন্দেশখালিতে (Sandeshkhali) তল্লাশি অভিযানে গিয়েছিল সিবিআই। শাহজাহানের ঘনিষ্ঠের আত্মীয় আবু তালেব মোল্লার বাড়ি থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়। এর পর সেখানে সিবিআই ডেকে পাঠায় এনএসজিকে। ‘ক্যালিবার’ যন্ত্র নিয়ে তারা দিনভর সন্দেশখালিতে বোমার খোঁজে তল্লাশি চালায়। কয়েকটি বোমা নিষ্ক্রিয়ও করা হয়। সে দিনের উদ্ধার করা অস্ত্র সম্পর্কে সিবিআইকে রিপোর্ট দিয়েছে এনএসজি। এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের আবহে বাংলার রাজনীতি নতুন করে আলোড়িত হয়েছে। ইডি এবং সিবিআইয়ের তরফে পৃথকভাবে আদালতে দাবি করা হয়েছে, সন্দেশখালিতে যে জমিগুলি শাহজাহান এবং তাঁর অনুগামীরা দখল করেছিলেন, সেই টাকাতেই কেনা হয়েছে অস্ত্র। সন্দেশখালিতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিপত্র এবং রসিদও পেয়েছে সিবিআই। কলকাতার দোকান থেকে শাহজাহানের নামে কেনা অস্ত্রের রসিদও ছিল তার মধ্যে। শাহজাহান বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। সন্দেশখালির ঘটনায় এবার সিরাজকে খুঁজছেন তদন্তকারীরা। এবার তাঁর হদিশ পেতেই বুধবার ফের সন্দেশখালিতে হানা দেয় সিবিআই। সিরাজের বাড়িতে রান্না চলছিল। সিবিআই আসছে দেখে রান্না মাঝ পথে ফেলে চলে গিয়েছে বাড়ির লোকজন। শাক ভাজা পড়ে রয়েছে রান্না ঘরে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Child Education: দিনরাত পড়েও সন্তান পরীক্ষায় বসেই সব ভুলে যাচ্ছে? কীভাবে বাড়বে মনঃসংযোগ?

    Child Education: দিনরাত পড়েও সন্তান পরীক্ষায় বসেই সব ভুলে যাচ্ছে? কীভাবে বাড়বে মনঃসংযোগ?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    সময় মতো নিয়মিত পড়তে বসে। দিনের অনেকটা সময় পড়াশোনায় বরাদ্দ থাকে। তারপরেও পরীক্ষায় বসে অনেক সময়েই ভুল হয়ে যায়। বারবার চর্চার পরেও মনে থাকে না অনেক বিষয়। অনেকের সন্তান এই সমস্যায় ভুগছে। আর তার জেরে দুশ্চিন্তা বাড়ছে বাবা-মায়ের। তবে চিকিৎসকেরা জানাচ্ছেন, কয়েকটা‌‌ বিষয়ে অভিভাবকেরা নজরে রাখলেই সন্তানের এই সমস্যা কমবে। মনঃসংযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর (Child Education) কিছু সহজ কৌশল প্রথম থেকেই রপ্ত করা জরুরি। এমনই জানাচ্ছেন বিশেষজ্ঞ মহল। তাহলেই সন্তান একাধিক কাজ সহজে করতে পারবে। কিন্তু কোন দিকে বাড়তি নজর বাড়াবে স্মৃতিশক্তি ও মনঃসংযোগ?

    পর্যাপ্ত ঘুম আবশ্যিক (Child Education)

    আধুনিক জীবনে বাড়ছে ব্যস্ততা। আর তার জেরেই কমছে ঘুমের সময়। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, ঘুম পর্যাপ্ত না হওয়ার জেরে বাড়ছে সমস্যা। বিশেষত মনঃসংযোগ আর স্মৃতিশক্তিজনিত সমস্যা বাড়ছে। চিকিৎসকেরা জানাচ্ছেন, ঘুম পর্যাপ্ত না হলে শরীরে একাধিক হরমোনের ভারসাম্য নষ্ট হয়। আর তার জেরে মস্তিষ্ক ঠিকমতো কাজ করতে পারে। ক্লান্তিবোধ বাড়ে। ফলে মনঃসংযোগ করতেও অসুবিধা হয়। তাই রাতে অন্তত আট ঘণ্টা ঘুম জরুরি বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। অনেক পড়ুয়াকেই খুব ভোরে স্কুলে যেতে হয়। কিন্তু তারাও গভীর রাত পর্যন্ত জেগে থাকে‌। ফলে তাদের পর্যাপ্ত ঘুম হয় না। যার জেরে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে। তাই রাত বেশি জাগা যাবে না বলেই সাফ‌ জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ।

    খাদ্যাভ্যাসে বদল জরুরি

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস স্মৃতিশক্তি (Child Education) বাড়াতে বিশেষ ভাবে সাহায্য করে। তাই সন্তানের খাবারে বিশেষ নজরদারি জরুরি বলেই জানাচ্ছেন তাঁরা। পুষ্টিবিদদের একাংশের পরামর্শ, চিনি বা চিনিজাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। কারণ অতিরিক্ত মাত্রায় ক্যান্ডি, চকলেট, চিনি খেলে মস্তিষ্কের কর্মক্ষমতা কমে। নিয়মিত বাদাম, আখরোট জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা। পুষ্টিবিদদের একাংশের পরামর্শ, নিয়মিত বাদাম জাতীয় খাবারের পাশাপাশি সবুজ ও রঙিন সবজি খেতে হবে। যেমন, কুমড়ো, গাজর, টমেটো, পালং শাক, পটল জাতীয় সবজি মস্তিষ্কের ক্ষমতা বাড়ায়। ফলে স্মৃতিশক্তি বাড়ে। এর পাশপাশি, ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন লেবু, কিউই নিয়মিত খাওয়া জরুরি। এগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তাই মনঃসংযোগ বাড়াতে বিশেষ সাহায্য করে।

    যোগাভ্যাসে অভ্যস্ত হোক সন্তান (Child Education)

    নিয়মিত দিনের কিছুটা সময় সন্তানকে যোগাভ্যাসে অভ্যস্ত করতে হবে। এমনই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ।‌ তাঁরা জানাচ্ছেন, যোগাভ্যাস বিশেষত মেডিটেশন মনোসংযোগ বাড়াতে বিশেষ সাহায্য করে। তাই নিয়মিত যোগাভ্যাস করলে সন্তানের শরীর ও মনের একাধিক সমস্যা কমবে। মনঃসংযোগ বাড়বে। মনে রাখার ক্ষমতাও বাড়বে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞ মহল।

    পড়ার পাশপাশি সৃজনশীল কাজ শেখা

    পরিবারের সকলের জন্য সপ্তাহে একদিন রান্না করা কিংবা গান‌ শেখা, ছবি আঁকা, যে কোনও এক ধরনের সৃজনশীল কাজ করার অভ্যাস থাকা জরুরি বলেই মনে করছেন মনোরোগ বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, যে কোনও কাজে একঘেয়েমি হলেই তার প্রতি আকর্ষণ কমতে থাকে। দিনরাত লাগাতার শুধু পড়াশোনার চাপ তৈরি হলে, পড়ুয়াদের সেই একঘেয়েমি লাগবে। তখন মনঃসংযোগ নষ্ট হবে‌। মস্তিষ্কের কার্যক্ষমতা কমবে। তাই পড়াশোনার (Child Education) পাশাপাশি অন্য কোনও সৃজনশীল কাজ করা জরুরি। অন্তত সপ্তাহে একদিন ভিন্ন রকম কাজ করলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে। ফলে স্মৃতিশক্তি বাড়বে। মানসিক চাপ তৈরি হবে না। এমনটাই জানাচ্ছেন মনোরোগ বিশেষজ্ঞদের একাংশ।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sandeshkhali Violence: সন্দেশখালির সেই ব্যাগে কী ছিল সিবিআইকে জানাল এনএসজি

    Sandeshkhali Violence: সন্দেশখালির সেই ব্যাগে কী ছিল সিবিআইকে জানাল এনএসজি

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল নেতা শাহজাহানের (অবশ্য গ্রেফতার হতেই দল থেকে বহিষ্কার করা হয়) গড়ে (Sandeshkhali Violence) অভিযান শেষে শুক্রবার একটি ব্যাগ সঙ্গে করে নিয়ে গিয়েছিল এনএসজি। সেই ব্যাগে কী ছিল, তা নিয়ে কৌতূহলের অন্ত ছিল না। তবে এনএসজির নিয়ে যাওয়া ব্যাগে কী ছিল, তা জানা গেল এবার, এনএসজি রিপোর্ট দেওয়ার পর। সিবিআইকে দেওয়া রিপোর্টে এনএসজি জানিয়েছে, ওই ব্যাগে দুটি বিদেশি আগ্নায়াস্ত্র ছিল। বেশ কিছু কার্তুজ ও বিস্ফোরকও মিলেছে। এনএসজির রিপোর্ট পাওয়ার পরেই তদন্ত শুরু করেছে সিবিআই। কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই মামলায় প্রায় দশজনকে তলব করা হচ্ছে। এনএসজি যে রিপোর্ট দিয়েছে, সিবিআই তা আদালতে দেবে বলেও জানা গিয়েছে।

    উদ্ধার অস্ত্র (Sandeshkhali Violence)

    শুক্রবার সন্দেশখালিতে (Sandeshkhali Violence) প্রথমে অভিযান চালায় সিবিআই। শাহজাহানের ঘনিষ্ঠ আত্মীয় আবু তালেব মোল্লার বাড়ি থেকে উদ্ধার হয় বেশ কিছু অস্ত্র। সিবিআইয়ের তরফে খবর দেওয়া হয় এনএসজিকে। ক্যালিবার যন্ত্র নিয়ে এসে দিনভর সন্দেশখালিতে অস্ত্রের খোঁজে তল্লাশি চালায় এনএসজি। নিষ্ক্রিয় করা হয় বেশ কিছু অস্ত্র। বন্দুক, পিস্তল, কার্তুজ ও কয়েকটি রশিদও পায় সিবিআই। সেই রশিদে নাম ছিল শাহজাহানের। কলকাতার একটি দোকান থেকে কেনা হয়েছিল ওই কার্তুজ। সিবিআইয়ের দাবি, সেদিন যে অস্ত্র উদ্ধার করা হয়েছিল, তার মধ্যে একটি আবার শাহজাহানের ভাই শেখ আলমগিরের।

    সিবিআইয়ের অভিযান

    শুক্রবার সিবিআই তল্লাশি অভিযান চালায় সন্দেশখালির (Sandeshkhali Violence) দুটি ঠিকানায়। সেখানে তিন দিক ভেড়ি দিয়ে ঘেরা একটি পাকা বাড়ির মেঝে খুঁড়ে বিভিন্ন মাপের সাতটি রিভলভার পেয়েছিল তারা। এর মধ্যে তিনটি রিভলভার ও পিস্তল বিদেশি। এর মধ্যে একটি পিস্তল রয়েছে, যেটি ব্যবহার করে পুলিশ। দেশি একটি রিভলভারও রয়েছে। কার্তুজ মিলেছিল সাড়ে তিনশোর মতো।

    আরও পড়ুুন: “মোদি জমানায় গণতন্ত্র বিপন্ন! মিথ্যা কথা”, দাবি সুব্রহ্মণ্যমের

    অস্ত্র উদ্ধার সংক্রান্ত একটি রিপোর্ট বসিরহাট মহকুমা আদালতে জমা দিয়েছে সিবিআই। তদন্তের স্বার্থে উদ্ধার হওয়া অস্ত্র নিজেদের কাছে রাখার আবেদনও জানানো হয়েছিল। সিবিআইয়ের আবদেন মঞ্জুর করেছেন বিচারক। জানা গিয়েছে, আবুল স্ত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Unemployed Workers: শ্রমিক দিবসেই কর্মহীন শয়ে শয়ে শ্রমিক

    Unemployed Workers: শ্রমিক দিবসেই কর্মহীন শয়ে শয়ে শ্রমিক

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে বন্ধ হয়ে গেল আরও একটি চা বাগান (Tea Garden)। শ্রমিক দিবসের দিনই কাজ হারালো প্রায় হাজারের কাছাকাছি শ্রমিক। ফলে চিন্তার ভাঁজ পড়েছে কর্মহীন শ্রমিকদের (Unemployed Workers) কপালে। মে দিবসের দিন সকালেই ডুয়ার্সের (Dooars) এক চা বাগানে কাজ বন্ধের নোটিশ ঝুলিয়ে দিয়েছে চা বাগানের মালিক কর্তৃপক্ষ। আর তার জেরেই মে দিবসে কর্মহীন হয়ে পড়লেন প্রায় ৮৩০ জন শ্রমিক।  

    ঠিক কী ঘটেছিল (Unemployed Workers)?

    জানা গিয়েছে, বিগত বেশ কয়েকদিন ধরেই পাওনাগন্ডা নিয়ে শ্রমিক-মালিক অসন্তোষ চলছিল। পিএফ, গ্র্যাচুইটির মতো বিভিন্ন পাওনা বাকি ছিল। শুধু তাই নয়, শ্রমিকদের ৩ পাক্ষিক সপ্তাহের মজুরিও বকেয়া ছিল বলে অভিযোগ। যার জেরে বিক্ষোভ দেখাচ্ছিলেন কর্মরত শ্রমিকরা। এরপর ২৭ এপ্রিল নিজেদের বকেয়া অর্থ বুঝতে চেয়ে শ্রমিকদের (Unemployed Workers) একাংশ বানারহাট থানায় গিয়ে অবস্থানে শামিল হন। বানারহাট বিডিও অফিসে একটি ত্রিপাক্ষিক বৈঠকও ডাকা হয়। তবে মালিকপক্ষের কেউ উপস্থিত না থাকায় সেই বৈঠক ভেস্তে যায়। কিন্তু মালিকপক্ষের তরফে একটি চিঠি দিয়ে প্রশাসনকে জানানো হয়, মঙ্গলবার বকেয়া মজুরির এক কিস্তির টাকা তাঁরা মিটিয়ে দেবেন। সেই টাকা গতকাল দিয়েও দেওয়া হয়। কিন্তু তারপরই রাত্রিবেলা কর্মবিরতির বিজ্ঞপ্তি জারি করা হয়। পুলিশ-প্রশাসনকেও মালিক পক্ষ জানিয়ে দেয় নিজেদের সিদ্ধান্তের কথা। বাগানে ঝুলিয়ে দেওয়া হয় তালা। এরপর সকালে শ্রমিকরা কাজে এসে দেখেন বাগানে তালা ঝুলছে।

    চা শ্রমিক নেতার বক্তব্য

    এ প্রসঙ্গে চা শ্রমিক নেতা অজয় মাহালি বলেন, “কোন সমস্যা থাকলে মালিকপক্ষ তা আলোচনার মাধ্যমে মেটাতে পারতেন। সেটা না করে শ্রমিক দিবসের ঠিক আগের রাতে এভাবে বাগান বন্ধ করে চলে যাওয়ার ঘটনার ঘোর নিন্দা জানাই। হাজার শ্রমিক কর্মহীন (Unemployed Workers)।”

    আরও পড়ুন: জানেন কি কেন পালন করা হয় মে দিবস? কোন ইতিহাস লুকিয়ে এই দিনটিতে!

    মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তার পরেই এল কাজ বন্ধের নোটিশ

    প্রসঙ্গত, শ্রমিক দিবস (International labour day) উপলক্ষে সকালেই মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। মুখ্যমন্ত্রী তার শুভেচ্ছা বার্তায় লেখেন,”আমাদের সকল শ্রমিক (Unemployed Workers) ভাই বোনকে জানাই আন্তর্জাতিক  শ্রমিক দিবসের আন্তরিক শুভেচ্ছা। শ্রমিকরা আমাদের সমাজের সম্পদ। তাদের নিয়ে আমরা গর্বিত। আমি সব সময় তাদের পাশে থাকি। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার মত যুগান্তকারী প্রকল্প চালু করা থেকে, কেন্দ্রের কাছ থেকে ১০০ দিনের কাজের টাকা পাওয়া থেকে বঞ্চিত রাজ্যের ৫৯ লক্ষ গ্রামীণ শ্রমিকের টাকা রাজ্যের নিজস্ব তহবিল থেকে মিটিয়ে দেওয়া, বরাবর আমরা সকল ক্ষেত্রে শ্রমিক ভাই বোনদের পাশে থেকেছি আগামীতেও থাকবো।” আর মুখ্যমন্ত্রী এই বার্তার পরেই জানা গেল উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি মহাকুমার বারানহাট (Banarhat) ব্লকের তোতাপাড়া চা বাগানে কাজ বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • 8th Pay Commission: মহার্ঘ ভাতায় ঘাম ছুটছে রাজ্যের! কেন্দ্র অষ্টম পে কমিশনের পথে

    8th Pay Commission: মহার্ঘ ভাতায় ঘাম ছুটছে রাজ্যের! কেন্দ্র অষ্টম পে কমিশনের পথে

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য সরকার তাঁদের কর্মীদের দাবি অনুযায়ী মহার্ঘ ভাতা (Dearness Allowance) দিতে গড়িমসি করছে। কিন্তু কেন্দ্র সরকার সেই পথে হাঁটছে না। কেন্দ্র সরকারের কর্মীদের জন্য দারুণ খুশির খবর। শীঘ্রই গঠন হতে চলেছে অষ্টম পে কমিশন (8th Pay Commission)। লোকসভা নির্বাচনের পরেই এই সংক্রান্ত সিদ্ধান্ত নেবে সরকার। সরকারি কর্মীদের জন্য আবার দারুণ ঘোষণা হতে চলেছে ভোট মিটলেই। সম্প্রতি কেন্দ্র সরকার (Central Govt) ৪ শতাংশ অতিরিক্ত মহার্ঘ ভাতা বরাদ্দ করেছে। ফলে মহার্ঘ ভাতার পরিমাণ হয়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশ।

    লোকসভা ভোটের পরেই সিদ্ধান্ত (8th Pay Commission)

    ইন্ডিয়ান রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজার অ্যাসোসিয়েশন তাঁদের কর্মীদের অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠনের দাবি নিয়ে মন্ত্রকের কাছে চিঠি লিখেছে। সংগঠনের দাবি সরকারের হাতে অনেক সময় আছে। লোকসভা ভোটের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে সরকারের তরফে। অষ্টম পে কমিশন (8th Pay Commission) গঠন করার ব্যাপারে সরকার জানিয়েছে এখনই তাদের কাছে কোন প্রস্তাব আসেনি। যেহেতু ভোট চলাকালীন আদর্শ আচরণ বিধি লাগু আছে তাই সরকার এখনই এ বিষয়ে কোনো ঘোষণা আইনত করতে পারে না। প্রতি বছর ১০ বছর অন্তর পে কমিশন গঠন হয়ে থাকে। পে কমিশনের উদ্দেশ্য সরকারি কর্মীদের বেতন কাঠামো খতিয়ে দেখা, বেতন কাঠামো বৃদ্ধি ও সুযোগ-সুবিধা গুলির সেই সময় দাঁড়িয়ে কতটা প্রয়োজন আছে কিংবা তাতে কতটা বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে তা খতিয়ে দেখা এবং সেই সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া।

    আরও পড়ুন: হাতের আঙুলের গঠন বলে দেবে আপনি কেমন! জানেন কীভাবে?

    রাজ্য সরকারের পে কমিশনে গড়িমসি

    তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পে কমিশন জানিয়েছিল এ বিষয়ে স্থায়ী সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে। যদিও কেন্দ্র সরকার সহ বিভিন্ন রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের জেরে যে পরিমাণ আর্থিক বোঝা রয়েছে তাতে কেন্দ্র হোক বা রাজ্য সরকার কোন সরকারই এই কমিশনের বিষয়ে স্থায়ী সিদ্ধান্তে পৌঁছায়নি। যদিও ১০ বছর অন্তর কেন্দ্র সরকার এই কমিশন গঠন করা জারি রেখেছে। কেন্দ্র সরকার ঠিকঠাক সময়ে পে কমিশন গঠন করলেও রাজ্য সরকার বরাবরই পে কমিশন গঠনের গড়িমসি করে এসেছে। মোদি সরকারের আমলে পে কমিশন গঠন ও সরকারি কর্মীদের অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়নি। এমনকি সেনাবাহিনীর ক্ষেত্রেও ওয়ান ব্যাংক ওয়ান পেনশন চালু করার বিষয়ে সদিচ্ছা দেখিয়েছে কিন্তু সরকার। অথচ রাজ্য সরকার এখনও সপ্তম পে কমিশনের সুযোগ সুবিধা কর্মীদের দিতে গড়িমসি করছে। অষ্টম পে কমিশন (8th Pay Commission) গঠন ও চালু হয়ে গেলে রাজ্য সরকারের কর্মীরা সুযোগ-সুবিধার দিক থেকে প্রায় কুড়ি বছর পিছিয়ে পড়বে। ফলে রাজ্য সরকারের উপরে পে কমিশন সুযোগ-সুবিধা চালু করার বিষয়ে চাপ বাড়বে।

    ওয়াকিবহাল মহলের মত লক্ষীর ভান্ডার, কন্যাশ্রী (Kanyashree) সহ রাজ্য সরকার যে পরিমাণ দান খয়রাতির প্রকল্প চালু রেখেছে তাতে সরকারি কর্মীদের ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকতে পারে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • K Subramanian: “মোদি জমানায় গণতন্ত্র বিপন্ন! মিথ্যা কথা”, দাবি সুব্রহ্মণ্যমের

    K Subramanian: “মোদি জমানায় গণতন্ত্র বিপন্ন! মিথ্যা কথা”, দাবি সুব্রহ্মণ্যমের

    মাধ্যম নিউজ ডেস্ক: “মোদি জমানায় গণতন্ত্র বিপন্ন বলে যে অভিযোগ করা হচ্ছে, তা সর্বৈব মিথ্যা। গত দশ বছরে একটাও রাজ্য সরকারকে ফেলে দেওয়া হয়নি। অথচ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জামানায় বরখাস্ত করা হয়েছিল ১১টি রাজ্যের সরকারকে।” কথাগুলি বললেন প্রাক্তন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যম (K Subramanian)। প্রসঙ্গত, ২০০৪ সাল থেকে টানা দশ বছর প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন কংগ্রেসের মনমোহন।

    দুই জমানার তুলনা (K Subramanian)

    ২০১৮ সাল থেকে ২০২১ পর্যন্ত মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন সুব্রহ্মণ্যম। সম্প্রতি নর্থওয়েস্টার্ন কেল্লগ বিজনেস স্কুলে একটি প্যানেল ডিসকাশনে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনও। সেখানেই মোদি জমানার সঙ্গে মনমোহন আমলের তুলনা করেন প্রাক্তন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা (K Subramanian)। মোদি জমানায় যে গণতন্ত্র ও অর্থনৈতিক ক্ষেত্রে ভারতের ব্যাপক উন্নতি হয়েছে, তাও উঠে আসে আলোচনায়।

    কী বললেন সুব্রহ্মণ্যম?

    সুব্রহ্মণ্যম বলেন, “২০১৬ সালে দেশে স্টার্টআপ ছিল ৪৫০টি। আর এখন স্টার্টআপের সংখ্যা এক লাখ। মোদি জমানায় স্টার্টআপ বেড়েছে ২২০ শতাংশ। অথচ এই সময় মিডিয়ার একাংশ গণতন্ত্র বিপন্ন বলে প্রচার করে চলেছে। মিডিয়ার এই অংশের দাবি, মনমোহন জমানায় গণতন্ত্র ঠিকঠাক ছিল, স্টার্টআপের বৃদ্ধির হার ছিল ৩.৮ শতাংশ।” তিনি বলেন, “ঠিক তা নয়। গ্লোবাল ইননোভেশন ইনডেক্সের দিকে তাকানো যাক। এটা কোনও সরকারি ডেটা নয়। এটা ইন্টারন্যাশনাল ডেটা। ২০১৫ সালে আমাদের জায়গা ছিল গ্লোবাল ইননোভেশন ইনডেক্সের তালিকার ৭৮ নম্বরে। আর আজ আমাদের ঠাঁই হয়েছে ৪০ নম্বরে। আমি মনে করি ইননোভেশনের ক্ষেত্রে মুক্ত চিন্তা খুবই জরুরি। এনিয়ে বিতর্কের কিছু রয়েছে বলে আমি মনে করি না। কিন্তু গণতন্ত্রের পরিমাপ অথবা এর অভাব, যা আমাদের আছে বলে বলা হচ্ছে, তা নিয়ে গবেষণা হতে পারে নিউ ইয়র্কের কোনও বিশ্ববিদ্যালয়ের পোস্ট-ডক্টোরাল কোর্সে।”

    আরও পড়ুুন: নিয়োগ দুর্নীতিতে ফের পার্থর জামিন খারিজ করল হাইকোর্ট, কেন জানেন?

    তখনই রাজন বলেন, “আজ ভারতে গণতন্ত্রের ভিত মজবুত, একথা আপনি বলতে পারেন না। এই সককার সমালোচনা পছন্দ করে না। তাদের একটাই বক্তব্য, হয় আমাদের সঙ্গে থাক, নয় জেলে যাও।” এর প্রেক্ষিতেই সুব্রহ্মণ্যম বলেন, “মোদি জমানায় গণতন্ত্র বিপন্ন বলে যে অভিযোগ করা হচ্ছে, তা সর্বৈব মিথ্যা।” পিউ রিসার্চ সেন্টারের করা এক সমীক্ষার রিপোর্ট তুলে ধরে সুব্রহ্মণ্যম জানান, ভারতের ৯০ শতাংশ সংখ্যালঘুই স্বীকার করেছেন, তাঁরা স্বাধীনভাবে ধর্মাচরণ করতে পারেন (K Subramanian)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Murshidabad: সরকারি জমির ফসল নষ্ট করে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক জনসভা, বিতর্ক

    Murshidabad: সরকারি জমির ফসল নষ্ট করে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক জনসভা, বিতর্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্ধমানের গোদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় অনুমতি দেয়নি প্রশাসন। আর সেখানে জমির ফসল কেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করলেন। আর কৃষি দফতরের চাষের ফার্মে জনসভা করাকে কেন্দ্র করে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে। জানা গিয়েছে, সোমবার মুর্শিদাবাদের (Murshidabad) খড়গ্রামে জনসভা হয়েছে তৃণমূল সুপ্রিমোর। আর সেই জনসভা ঘিরেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী শিবির।

    সরকারি জমির ফসল নষ্ট করে মুখ্যমন্ত্রীর সভা (Murshidabad)

    বিজেপি নেতৃত্বের বক্তব্য,”মুর্শিদাবাদের (Murshidabad) খড়গ্রামে কৃষির খেত-খামার। ওটা একটা ফার্ম। সেখানে তিলের চাষ হচ্ছে। সেই তিল নষ্ট করে, জনসভা হল। যে জায়গায় সভা হয়েছে, সেই জায়গাটি কৃষি দফতর বিভিন্ন বীজ শস্য পরীক্ষা- নিরীক্ষণের জন্য ব্যবহার করে। সেখানে বেশ কিছুটা জায়গায় তিল চাষও করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর সভার জন্য সেই ফসল কেটে নেওয়া হয়। মুখ্যমন্ত্রীর সভার জন্য জমির ফসলও নষ্ট করা হল। আর এই ফসল নষ্ট করার জন্য কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কি না তা জানা যায়নি।” কংগ্রেস নেতৃত্বও সরকারি জমির ফসল নষ্ট করে মুখ্যমন্ত্রীর সভার করার নিন্দা জানিয়েছেন। তবে, এই বিষয়ে খড়গ্রামের ব্লকের কৃষি আধিকারিক কোনও মন্তব্য করতে চাননি। ফলে, জোর করে এই জমি তৃণমূল নিয়েছিল কি না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

    আরও পড়ুন: বুধবারও তীব্র তাপপ্রবাহ দক্ষিণের ৮ জেলায়, জনশূন্য রাস্তাঘাট, ফুটিফাটা জমি

    তৃণমূল নেতৃত্ব কী সাফাই দিলেন?

    যদিও জমি বিতর্কে বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। খড়গ্রামের (Murshidabad) তৃণমূল বিধায়ক আশিস মার্জিত বলেন, “ফসল নষ্ট হয়নি। ওই জমিতে সামান্য জায়গায় ফসল ছিল। খুব বেশি ফসল ছিল না। যেগুলি ছিল, সেগুলিও প্রায় মরেই গিয়েছিল। আর আমরা বিনা পয়সায় জমি নিয়েছি, এমন নয়। আমরা তার ক্ষতিপূরণ দিয়েই সভা করেছি। সামান্য যে ফসল ছিল, তার অনেক গুণ বেশি ক্ষতিপূরণ দিয়েই সভা হয়েছে। “লোকসভা ভোটের আবহে এই সভাস্থলের জমি ইস্যু আরও চর্চায় উঠে এসেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Polls 2024: নির্বাচন পিছল জম্মু-কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি কেন্দ্রে, কবে ভোট জানেন?

    Lok Sabha Polls 2024: নির্বাচন পিছল জম্মু-কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি কেন্দ্রে, কবে ভোট জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচন (Lok Sabha Polls 2024) পিছল জম্মু-কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি কেন্দ্রে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল ৭ মে। নয়া শিডিউল অনুযায়ী, সেটাই হবে ২৫ মে। প্রথমে ঠিক ছিল তৃতীয় দফায় নির্বাচন হবে অনন্তনাগ-রাজৌরি কেন্দ্রে। নয়া সূচি অনুযায়ী, নির্বাচন হবে ষষ্ঠ দফায়। নির্বাচন কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই কেন্দ্রে নির্বাচন পিছানোর জন্য অনুরোধ করেছিলেন।

    নির্বাচন হবে ষষ্ঠ দফায় (Lok Sabha Polls 2024)

    যোগাযোগ ব্যবস্থার সমস্যা, পরিবহন জনিত সমস্যা-সহ একাধিক সমস্যা রয়েছে এই কেন্দ্রে। এসব কারণে প্রচারও ঠিকঠাক করতে পারছে না রাজনৈতিক দলগুলি। তাই নির্বাচন (Lok Sabha Polls 2024) পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছিল। সেই কারণেই তৃতীয় দফা থেকে নির্বাচন পিছিয়ে নিয়ে গিয়ে করা হল ষষ্ঠ দফায়। এলাকার রাস্তাঘাটের হাল কেমন, এই অঞ্চলে আবহাওয়ার পূর্বাভাসই বা কী স্থানীয় প্রশাসনের কাছে এসবও জানতে চেয়েছে নির্বাচন কমিশন।

    কী বললেন ওমর?

    তবে জম্মু-কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লা এবং পিডিপির মেহবুবা মুফতি অবশ্য নির্বাচন স্থগিত না করতে অনুরোধ করেছিলেন নির্বাচন কমিশনকে। ওমর বলেন, “এমন কোনও পদক্ষেপ করা উচিত নয় বলে আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করেছিলাম। তৃতীয় দফায় নির্বাচন স্থগিতের দাবি করেনি সব রাজনৈতিক দল। কিছু মানুষ নির্বাচন কমিশনকে চিঠি লিখেছিলেন। যদিও তাঁরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।” তাঁর প্রশ্ন, “আমি যদি তামিলনাড়ুর কোনও লোকসভা কেন্দ্রের নির্বাচন পিছনোর অনুরোধ করি কমিশনকে, তাহলে কী তারা শুনবে?”

    আরও পড়ুুন: কোভিশিল্ড পার্শ্বপ্রতিক্রিয়া! করোনাকালে টিকা নিয়েছিলেন যাঁরা, তাঁদের কতটা বিপদ?

    অনন্তনাগ-রাজৌরি কেন্দ্রে ন্যাশনাল কনফারেন্স প্রার্থী মিঞা আলতাফের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন মুফতি স্বয়ং। তিনি বলেন, “তাঁরা সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। কারণ তাঁরা চান না আমি লোকসভায় যাই। লোকজন ধর্ম ও দল ভুলে আমার সমর্থনে এগিয়ে আসছেন। তাই নির্বাচন কমিশনকে ব্যবহার করে তারা আমায় রুখতে চাইছে।” প্রসঙ্গত, পাঁচটি রাজনৈতিক দল ও তিন নির্দল প্রার্থীর তরফে এই কেন্দ্রে নির্বাচন পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতেই নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর (Lok Sabha Polls 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • International Labour Day: জানেন কি কেন পালন করা হয় মে দিবস? কোন ইতিহাস লুকিয়ে এই দিনটিতে!

    International Labour Day: জানেন কি কেন পালন করা হয় মে দিবস? কোন ইতিহাস লুকিয়ে এই দিনটিতে!

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতি বছর ১ মে পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস (International Labour Day)। এই দিন মে দিবস নামেও পরিচিত। কিন্তু কেন পালন করা হয় মে দিবস? কোন ইতিহাস লুকিয়ে এই দিনটির পিছনে তা জেনে নিন এই প্রতিবেদনে।

    সহজ ভাষায় বলতে গেলে কাজের ফাঁকে শ্রমিকদের একটু বিশ্রামের দিন এই শ্রমিক দিবস। কাজ তো করতেই হবে। কিন্তু সারাদিন ধরে কাজ করা তো সম্ভব নয়। তাই কাজ যেমন জরুরি, ঠিক ততটাই জরুরি পর্যাপ্ত বিশ্রামের সময় পাওয়া। এই সহজ কথাটাই নতুন করে মনে করার দিন ১ মে। আর্ন্তজাতিক শ্রমিক দিবস (Labour Day)। আর এরই সঙ্গে বিশ্বজুড়ে শ্রমিকদের ঐতিহাসিক সংগ্রামের কথা মনে করিয়ে দিতেই দিনটি পালিত হয়ে থাকে।

    আর্ন্তজাতিক শ্রমিক দিবসের ইতিহাস

    ১৯ শতকের শ্রমিক আন্দোলন থেকে শ্রমিক দিবসের উৎপত্তি। শ্রমিকরা আরও ভাল কাজের পরিবেশ, সংক্ষিপ্ত কাজের সময় এবং সংগঠিত হওয়ার অধিকারের জন্য লড়াই করেছিলেন। ১৮৮২ সালে সেন্ট্রাল লেবার ইউনিয়নের (Central Labour union) আয়োজনে নিউইয়র্ক সিটিতে প্রথম শ্রমিক দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছিল। এরপর ১৮৮৬ সাল থেকে আমেরিকায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। যদিও ভারতে এই দিনটি পালন করা হচ্ছে ১৯২৩ সাল থেকে।

    ১৮৮৬ সালে আমেরিকার (America) শিকাগো শহরের হে মার্কেটে আন্দোলনের বলিদান হওয়া শ্রমিকদের আত্মত্যাগকে মনে রেখে এই দিনটি পালন করা হয়। সেদিন দৈনিক ৮ ঘণ্টার কাজের দাবিতে শ্রমিকরা (workers) হে মার্কেটে জমায়েত করেছিলেন। তাঁদের ঘিরে থাকা পুলিশের প্রতি কেউ একজন বোমা ছোঁড়ে। তার পরে পুলিশ শ্রমিকদের উপর গুলি চালাতে শুরু করে। ফলে প্রায় ১০-১২ জন শ্রমিক ও পুলিশ নিহত হন।

    এই দিনটির তাৎপর্য

    বিশ্বব্যাপী ৮০টিরও বেশি দেশে শ্রমিক দিবস পালিত হয়, প্রতিটি দেশ তার নিজস্ব অনন্য উপায়ে দিবসটি পালন করে।  অনেক দেশে, শ্রমিক দিবস একটি জাতীয় সরকারী ছুটির দিন (National Holiday) হিসাবে পালন করা হয়, যার ফলে শ্রমিকরা তাদের কাজের থেকে প্রাপ্য বিরতি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারে।

    আরও পড়ুন:কোভিশিল্ড পার্শ্বপ্রতিক্রিয়া! করোনাকালে টিকা নিয়েছিলেন যাঁরা, তাঁদের কতটা বিপদ?

    সচেতনতা বৃদ্ধি

     শ্রমিক দিবসের দিন অনেক জায়গাতেই প্যারেড বা সমাবেশ হয়, যেখানে শ্রমিক এবং শ্রমিক ইউনিয়নগুলি তাঁদের দাবিতে সোচ্চার হতে এবং তাদের সাফল্য উদযাপন করতে একত্রিত হয়। এই অনুষ্ঠানগুলি আসলে শ্রমিকদের অধিকার সম্পর্কে সচেতনতা (awareness) বৃদ্ধি করতে এবং ন্যায্য মজুরি, নিরাপদ ও উন্নত কাজের পরিবেশের পক্ষে প্রচারের জন্য একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share