Tag: Bengali news

Bengali news

  • Lok sabha elections 2024: প্রথম দফায় কমেছে ভোটদানের হার, কত শতাংশ জানেন?

    Lok sabha elections 2024: প্রথম দফায় কমেছে ভোটদানের হার, কত শতাংশ জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলছে অষ্টাদশতম লোকসভা নির্বাচন (Lok sabha elections 2024)। এবার নির্বাচন হবে সাত দফায়। প্রথম দফার নির্বাচন হয়েছে ১৯ এপ্রিল। সব মিলিয়ে নির্বাচন হয়েছে দেশের ১০২টি লোকসভা কেন্দ্রে। তবে এবার ভোটদাতার হার কম। উনিশের নির্বাচনে যেভাবে হাত উপুড় করে ভোট দিয়েছিলেন ভোটাররা, এবার এখনও তা হয়নি।

    কী বলছে নির্বাচন কমিশন? (Lok sabha elections 2024)

    নির্বাচন কমিশন সূত্রে খবর, ১৯ এপ্রিল, প্রথম দফার নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৬৫.৫ শতাংশ। অথচ উনিশের লোকসভা নির্বাচনে ভোট পড়েছিল ৭০ শতাংশ। এদিন যেসব কেন্দ্রে নির্বাচন হয়েছে, সেগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। তবে সেসব রাজ্যে কত (Lok sabha elections 2024) ভোট পড়েছে, তা এখনও জানা যায়নি। নির্বাচন কমিশন যে তথ্য প্রকাশ করেছে, তা ১৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের।

    কমছে ভোট

    প্রথম দফায় নির্বাচন হয়েছে তামিলনাড়ুর ৩৯টি আসনেই। দেখা গিয়েছে, এ রাজ্যে ভোটদানের হার কমেছে ৩ শতাংশ। গত লোকসভা নির্বাচনে যেখানে ভোট পড়েছিল ৭২.৪৪ শতাংশ, সেখানে এবার পড়েছে ৬৯.৪৬ শতাংশ। উত্তরাখণ্ডের পাঁচটি আসনেও নির্বাচন হয়েছে। এখানে মতদানের হার কমেছে প্রায় ৬ শতাংশ। রাজস্থানের ২৫টি কেন্দ্রের মধ্যে প্রথম দফায় নির্বাচন হয়েছে ১২টিতে। ভোট দানের হার কমেছে সেখানেও। এখানেও ছ’শতাংশ ভোট কম পড়েছে। ভোট দানের হার সামান্য বেড়েছে মাও অধ্যুষিত ছত্তিশগড়ের বস্তারে। এখানে গতবার ভোট পড়েছিল ৬৬.২৬ শতাংশ। সেখানে এবার ভোট দিয়েছেন ৬৭.৫৩ শতাংশ মানুষ।

    আরও পড়ুন: “বাম-কংগ্রেস একই মুদ্রার এপিঠ-ওপিঠ”, তোপ প্রধানমন্ত্রীর

    এবারই প্রথম মাও হুমকি উপেক্ষা করে নির্বিঘ্নে নির্বাচন হয়েছে বস্তারের ২৬টি গ্রামে। মেঘালয়ের দু’টি আসনেও নির্বাচন হয়েছে। ভোট দানের হার ৭১ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭৪ শতাংশ। উনিশের নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছিল ৬৯.৫ শতাংশ। সেবারও নির্বাচন হয়েছিল সাত দফায়। ২০১৪ সালে নির্বাচন হয়েছিল ন’দফায়। সেবার প্রথম দফায় ভোট পড়েছিল ৬৯ শতাংশ। নির্বাচন কমিশন আরও বেশি করে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে। এক্স হ্যান্ডেলে একই অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তরুণ ভোটারদের আরও বেশি করে মতদানের অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Lok sabha elections 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Lok Sabha Election 2024: ভোট শেষ হতেই উত্তাল মণিপুর, ভাঙা হল ইভিএম, চলল গুলি, হবে পুনর্নির্বাচন

    Lok Sabha Election 2024: ভোট শেষ হতেই উত্তাল মণিপুর, ভাঙা হল ইভিএম, চলল গুলি, হবে পুনর্নির্বাচন

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম দফার ভোট (Lok Sabha Election 2024) শেষ হতেই উত্তাল হয়ে উঠল মণিপুর। ফের একবার সংবাদ মাধ্যমে হিংসার খবর উঠে এলো। দুষ্কৃতীরা ইভিএম ভেঙে ফেলেছে বলে জানা গিয়েছে। ফলে আরও একবার নির্বাচন করতে হবে। ঘটনার পর মণিপুরের মুখ্য নির্বাচনী আধিকারিক ১১টি পোলিং বুথে পুনর্নির্বাচন ঘোষণা করেছে। আগামী ২২ এপ্রিল হবে ফের ভোট গ্রহণ। ঘটনায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকায়। 

    নির্বাচন কমিশন সূত্রে বক্তব্য (Lok Sabha Election 2024)

    নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, “মণিপুরের ১১টি বুথের ভোট (Lok Sabha Election 2024) বাতিল করা হয়েছে। এখানে নতুন করে আবার ভোট নেওয়া হবে। আগামী ২২ এপ্রিল সোমবার নেওয়া হবে এই ভোট। যে যে কেন্দ্রগুলিতে ভোট নেওয়া হবে সেই কেন্দ্রগুলি হল, খুরাই কেন্দ্রের মৌরাংকাম্পু সাজেব, থংগাম লেইকাই বুথ, ক্ষেত্রীয়গাঁওয়ের চারটি বুথ, পূর্ব ইম্ফলের একটি বুথ, উরিপোকে তিনটি এবং পশ্চিম ইম্ফলের একটি বুথে আরেকবার ভোট গ্রহণ করা হবে।”

    ঘটনা কী ঘটেছিল?

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মণিপুরের নির্বাচনী (Lok Sabha Election 2024) বুথগুলি গত শুক্রবার তীব্র অশান্ত হয়। বুথ দখল থেকে শুরু করে ইভিএম লুট, ভাঙচুরের ঘটনা সবই ঘটেছে। এমনকী গুলি চলে বলেও জানা গিয়েছে। এখানে মোট ৭২ শতাংশ ভোট পড়েছে।

    আরও পড়ুনঃ গরমে ছুটি নয়, তীব্র তাপপ্রবাহে স্কুলের সময় এগিয়ে এনেছে ঝাড়খণ্ড সরকার

    কংগ্রেসের বক্তব্য

    প্রসঙ্গত উল্লেখ্য শনিবার দিনেই কংগ্রেসের পক্ষ থেকে ৪৭টি বুথে পুনরায় নির্বাচনের (Lok Sabha Election 2024) দাবি করা হয়েছে। এই বুথগুলিতে ব্যাপক ছাপ্পা, রিগিং এবং বুথ দখল করা হয়েছে। মণিপুর কংগ্রেসের সভাপতিকে মেঘচন্দ্র বলেছেন, “মণিপুরের মধ্যস্থ নির্বাচনী এলাকার ৩৬টি ভোট কেন্দ্র এবং মণিপুরের বাইরে মোট ১১টি ভোট কেন্দ্রে পুনরায় ভোটের দাবিতে মুখ্য নির্বাচনী অফিসারের কাছে আমরা অভিযোগ দায়ের করেছি ৷”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BJP: ভোটের মুখে সৌমেন্দুর মিছিলে হামলায় অভিযুক্ত তৃণমূল, শোরগোল

    BJP: ভোটের মুখে সৌমেন্দুর মিছিলে হামলায় অভিযুক্ত তৃণমূল, শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের মুখে রাজ্যের একাধিক লোকসভা এলাকায় তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করছে বিরোধীরা। বিরোধীদের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। এবার পূর্ব মেদিনীপুরের কাঁথির বিজেপি (BJP) প্রার্থী সৌমেন্দু অধিকারীর নির্বাচনী মিছিলে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

    ঠিক কী  ঘটনা ঘটেছে? (BJP)

    শনিবার কাঁথির বিজেপি (BJP) প্রার্থী সৌমেন্দু অধিকারীর জনসংযোগ কর্মসূচি ছিল কাঁথির ভাজাচাউলি অঞ্চলের সরপাই বাজারে। তিনি মিছিল করে যাওয়ার পথে ভাজাচাউলি অঞ্চলের পশ্চিম সরপাইতে কাঠপুলের কাছে তৃণমূলের দুষ্কৃতীরা র‍্যালির ওপর পাথর ছোড়ে এবং হামলা চালায় বলে অভিযোগ। এই হামলায় দুই বিজেপি নেতা গুরুতর আহত হন। একজনের চোখে গুরুতর আঘাত লাগে এবং অন্যজনের মাথায় আঘাত লাগে বলে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত দুজন হলেন সূর্যকমল বাগ এবং শম্ভু পাল। আহতদের অন্যান্য বিজেপি কর্মীরা খড়িপুকুরিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী, উত্তর কাঁথির বিধায়িকা সুমিতা সিনহা, কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল, বিজেপি নেতা কনিষ্ক পন্ডা আক্রান্ত দলীয় নেতৃত্বদের দেখতে খড়িপুকুরিয়া গ্রামীণ হাসপাতালে রাতেই পৌঁছে যান। পরে, তাঁদের চিকিৎসার জন্য তমলুকে পাঠানো হয়।

    আরও পড়ুন: শাহজাহানকে দেখেও শিক্ষা হয়নি, রেখার সভায় তৃণমূলের “দাদাগিরি”!

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    এ প্রসঙ্গে বিজেপির (BJP) কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন, “তৃণমূলের হার্মাদ ও দুষ্কৃতীরা বুঝে গিয়েছে ওদের দিন অতিক্রান্ত। মানুষের মধ্যে জাগরণ ঘটেছে, মানুষের হৃদয়ে আছে পদ্ম প্রতীক, তাই সেই স্বতঃস্ফূর্ততাকে কখনও ভয় দেখিয়ে, হামলা করে আটকানো যাবে না।” পালটা কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পীযূষকান্তি পন্ডা বলেন, “এই হামলার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। তৃণমূল শান্তিতে বিশ্বাস করে। গণতন্ত্রে বিশ্বাস করে। এটি বিজেপির আদি-নব্যের লড়াই। ভোটের মুখে তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে ভোটের ময়দানে জমি পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Elections 2024: ‘বিজেপি একাই পেতে পারে ৩৫০টি আসন’, দাবি শীর্ষ অর্থনীতিবিদের

    Lok Sabha Elections 2024: ‘বিজেপি একাই পেতে পারে ৩৫০টি আসন’, দাবি শীর্ষ অর্থনীতিবিদের

    মাধ্যম নিউজ ডেস্ক: উনিশের লোকসভা নির্বাচনের ফলকেও ছাপিয়ে যেতে চলেছে চব্বিশের ভোটের রেজাল্ট! এবার (Lok Sabha Elections 2024) বিজেপি ৩৫০টি আসন পেতে পারে। অন্তত এমনই দাবি করলেন খ্যাতনামা অর্থনীতিবিদ সুরজিৎ ভাল্লা।

    কী দাবি করলেন অর্থনীতিবিদ? (Lok Sabha Elections 2024)

    সম্প্রতি দিনের আলো দেখেছে তাঁর নতুন বই ‘হাউ উই ভোট’। সে সংক্রান্ত এক সাক্ষাৎকারে সুরজিৎ দাবি করলেন, বিজেপি ৩৩০ থেকে ৩৫০ আসন পেতে পারে। তিনি বলেন, “স্ট্যাটিসটিক্যাল সম্ভাবনার ওপর ভিত্তি করে বলা যায় বিজেপির একারই পাওয়া উচিত ৩৩০ থেকে ৩৫০টি আসন। এটা আমি কেবল বিজেপির কথাই বলছি, তাদের সহযোগী দলগুলির কথা বলছি না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপির যে প্রচার চলছে, তাতেই দেখা যাবে উনিশের লোকসভা নির্বাচনের তুলনায় এবার বিজেপির ভোট বাড়বে ৫ থেকে ৭ শতাংশ।”

    ফিরছেন মোদিই!

    লোকসভার ৫৪৩টি আসনে নির্বাচন হবে সাত দফায়। প্রাক নির্বাচনী বিভিন্ন সমীক্ষায় জানা গিয়েছে, দিল্লির কুর্সিতে ফিরছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার (Lok Sabha Elections 2024)। প্রধানমন্ত্রী নিজেও বিভিন্ন জনসভায় দাবি করেছেন, বিজেপি একাই পাবে ৩৭০টি আসন। আর এনডিএ পাবে ৪০০টি আসন। প্রধানমন্ত্রীর দাবি যে নিছক অনুমান নয়, তার প্রমাণ মিলল এই অর্থনীতিবিদের দাবিতেও। তিনি বলেন, “এটা একটা আলোড়ন ফেলা নির্বাচন হতে চলেছে। প্রতিটি নির্বাচনের ক্ষেত্রেও তাই থাকে। তবে এবার আলোড়ন আরও বেশি।” সুরজিৎ বলেন, “কংগ্রেস এবার ৪৪টি আসন পেতে পারে। অথবা ২০১৪ সালের ভোটে যা পেয়েছিল, তার দু’শতাংশ পেতে পারে।”

    আরও পড়ুন: “বাম-কংগ্রেস একই মুদ্রার এপিঠ-ওপিঠ”, তোপ প্রধানমন্ত্রীর

    সুরজিৎ বলেন, “বিরোধীদের (বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দলের জোট ইন্ডি) সমস্যাটা হল নেতৃত্বের। সিংহভাগ ক্ষেত্রে বিষয়টি অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে এই অর্থনীতির পরেই রয়েছে নেতৃত্ব। আর এই দুটোই এখন বিজেপির ফেভারে রয়েছে। যদি বিরোধীরা এমন একজন নেতা ঠিক করতে পারতেন, যাঁর সার্বিক গ্রহণযোগ্যতা রয়েছে অথবা এমন একজনকে তুলে ধরতে পারতেন যাঁর গ্রহণযোগ্যতা অন্তত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্ধেক, তাহলেও লড়াই হত বলে আমার মনে হয়।”

    এই অর্থনীতিবিদের ভবিষ্যদ্বাণী, এবার তামিলনাড়ুতেও বিজেপি অন্ততপক্ষে পাঁচটি আসন পাবে। অথচ এ রাজ্যে এক সময় বিজেপি দুর্বল ছিল। তিনি বলেন, “তামিলনাড়ুতে বিজেপি যদি পাঁচটির বেশি আসন পায়, তাহলেও আমি অবাক হব না। কেরলেও একটা-দু’টো আসন পেতে পারে।” দেশবাসীর জীবনযাপনের মানোন্নয়নের জন্যই উনিশের নির্বাচনের চেয়েও এবার আরও বেশি আসন নিয়ে বিজেপি ক্ষমতায় ফিরবে বলেই দাবি তাঁর (Lok Sabha Elections 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • PM Modi News: ২০১৪ সালের পর থেকে কার্যক্ষমতা বেড়েছে ইডির, দাবি প্রধানমন্ত্রীর

    PM Modi News: ২০১৪ সালের পর থেকে কার্যক্ষমতা বেড়েছে ইডির, দাবি প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কোনও রকম অপব্যবহার হয়নি বরং ২০১৪ সালের পর থেকে ইডির কার্যক্ষমতা আরও বেড়েছে। এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi News)। লোকসভা নির্বাচনের আগে বিরোধীরা যে অভিযোগ এনেছে ইডির বিরুদ্ধে, যুক্তি দিয়ে সেসব খারিজ করে দেন প্রধানমন্ত্রী।

    ২০১৪ সালের আগে ইডি মাত্র আটবার তল্লাশি চালিয়েছিল

    একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি জানিয়েছেন, ২০১৪ সালের আগে আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে ১৮০০-এরও বেশি কম মামলা দায়ের করা হয়েছিল যেখানে এনডিএ সরকার আসার পরে পাঁচ হাজারেরও বেশি মামলা দায়ের করা হয়েছে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী (PM Modi News)। ২০১৪ সালের আগে ইডি মাত্র আটবার তল্লাশি চালিয়েছিল। সেখানে ২০১৪ সালের পরে সাত হাজারেরও বেশি বার তল্লাশি চালিয়েছে দেশের বিভিন্ন জায়গায়।

    দুর্নীতির বিরুদ্ধে লড়াই

    এদিন সাক্ষাৎকারে নরেন্দ্র মোদি (PM Modi News) আরও জানিয়েছেন, তদন্তকারী সংস্থার অফিসারদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত। রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য তাদের কাজকে প্রভাবিত করা উচিত নয়। প্রসঙ্গত প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি আগেই জানিয়েছিলেন যে ইডি যে সমস্ত মামলা করছে তার মধ্যে মাত্র তিন শতাংশ হল রাজনৈতিক মামলা। ইডির অভিযান নিয়ে বিরোধীরা প্রায়শই প্রশ্ন তোলেন। তাদেরকে কড়া জবাব দিয়ে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন একটি প্রতিষ্ঠান দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে । এর বিরুদ্ধে প্রশ্ন তখনই তোলা উচিত যদি এটি ঠিকঠাক কাজ না করে।

    প্রসঙ্গ লোকসভা ভোট

    লোকসভা নির্বাচন সম্বন্ধে প্রধানমন্ত্রীর ভবিষ্যদ্বাণী হল, দেশের মানুষ সব সময় সুস্থিত সরকার চায় এবং সুস্থিত সরকারই দেশের উন্নয়ন করতে পারে। তিনি আরও জানিয়েছেন, আমি মনে করি না ২০২৪ সালের লড়াই বিজেপি অথবা মোদি লড়ছে। এ লড়াই দেশের সাধারণ মানুষ নিজেদের উদ্যোগে লড়ছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jharkhand School: গরমে ছুটি নয়, তীব্র তাপপ্রবাহে স্কুলের সময় এগিয়ে এনেছে ঝাড়খণ্ড সরকার

    Jharkhand School: গরমে ছুটি নয়, তীব্র তাপপ্রবাহে স্কুলের সময় এগিয়ে এনেছে ঝাড়খণ্ড সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: সারা দেশে তাপপ্রবাহে একেবারে নাজেহাল অবস্থা। গতকাল শনিবার ঝাড়খণ্ডের (Jharkhand School) ডাল্টনগঞ্জে ছিল সব থেকে বেশি গরম। এখানে তাপমাত্রা ছিল ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াস। তাই এই তীব্র তাপপ্রবাহের কারণ মাথায় রেখে স্কুলের সময় পরিবর্তন করে দেওয়া সিদ্ধান্ত গ্রহণ করেছে ঝাড়খণ্ড সরকার। তবে স্কুল ছুটি হচ্ছে না কিন্তু সোমবার সকাল থেকে ৭ টায় ক্লাস শুরু করার কথা জানিয়েছে প্রশাসন। পরবর্তী নির্দেশিকা আসা না পর্যন্ত এই নির্ধারিত সময়েই স্কুল চলবে। অপর দিকে বাংলায় সোমবার থেকেই স্কুলে গরমের ছুটি শুরু।

    ঝাড়খণ্ড শিক্ষা দফতর সূত্রে খবর (Jharkhand School)

    শনিবার ঝাড়খণ্ড শিক্ষা দফতর (Jharkhand School) থেকে একটি নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে যে ২২ এপ্রিল থেকে রাজ্যের সকল স্কুলের শিশুদের ক্লাস শুরু হবে সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত। এই সময়ে চলবে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস। ওপর দিকে নবম থেকে দ্বাদশ পর্যন্ত ক্লাস চলবে সকাল ৭টা থেকে রাত্রি ১২টা পর্যন্ত। এই নির্দেশিকা ঝাড়খণ্ডের সমস্ত সরকারি, বেসরকারি সকল স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য বলে জানিয়েছে শিক্ষা দফতর। নির্দেশিকায় আরও বলা হয়েছে, স্কুল চলাকালীন সময়ে খোলা আকাশ বা রোদে কোথাও প্রার্থনা করা যাবে না। ছাত্রছাত্রীদের কোথাও দাঁড় করানো যাবে না। তবে স্কুলে মিড ডে মিল আগের মতো পাওয়া যাবে। তবে যদি শিক্ষা সংক্রান্ত কোনও বিষয়ে ক্ষতি হয় তাহলে শিক্ষা মন্ত্রক প্রয়োজনীয় আলোচনার মাধ্যমে সেই সিদ্ধান্ত নেওয়া হেবে বলে জানিয়েছে।

    আরও পড়ুনঃ “বাম-কংগ্রেস একই মুদ্রার এপিঠ-ওপিঠ”, তোপ প্রধানমন্ত্রীর

    তাপপ্রবাহের সতর্কতা

    ইতি মধ্যে মৌসম ভবন ২০ থেকে ২২ এপ্রিল পর্যন্ত ঝাড়খণ্ডের (Jharkhand School) ১৫টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তাপমাত্রা সর্বত্র থাকবে ৪০ ডিগ্রির উপরে। এই রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি থেকে ৪৫ ডিগ্রি পর্যন্ত। ওপর দিকে এই বাংলায় কয়েকদিন ধরে ব্যাপক তাপপ্রবাহ চলছে। বাঁকুড়ায় সবথেকে বেশি তাপমাত্রা ছিল শনিবার। আবহাওয়া দফতর থেকে লালা সতর্কতা জারি করা হয়েছে এই রাজ্যের আটটি জেলায়। বাংলায় স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসা হয়েছে। আগামী সোমবার থেকে গরমের ছুটি শুরু হবে। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত কবে খোলা হবে তা জানা যায়নি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: “বাম-কংগ্রেস একই মুদ্রার এপিঠ-ওপিঠ”, তোপ প্রধানমন্ত্রীর

    PM Modi: “বাম-কংগ্রেস একই মুদ্রার এপিঠ-ওপিঠ”, তোপ প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: “বাম-কংগ্রেস একই মুদ্রার এপিঠ-ওপিঠ।” শনিবার সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে একথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তিনি বলেন, “কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ এবং সিপিএম নেতৃত্বাধীন এলডিএফের মিথ্যাচারে বীতশ্রদ্ধ হয়ে গিয়েছেন কেরলবাসী।”

    ‘বিজেপির ওপর আস্থা বাড়ছে’

    বিজেপির ওপর খ্রিস্টান-সহ নানা সম্প্রদায়ের মানুষের বিশ্বাস যে ক্রমেই বাড়ছে, তাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। গোয়া এবং উত্তর-পূর্বের রাজ্যগুলি-সহ বিজেপি-শাসিত বিভিন্ন রাজ্যে নানা সম্প্রদায়ও যে বিজেপির ওপর আস্থা রাখছেন, তাও জানিয়েছেন তিনি। এবার লোকসভা নির্বাচন হবে সাত দফায়। ইতিমধ্যেই প্রথম দফায় দেশের ১০২টি কেন্দ্রে হয়ে গিয়েছে নির্বাচন। কেরলে নির্বাচন হবে ২৬ এপ্রিল। এ রাজ্যে লোকসভার আসন রয়েছে ২০টি। সেই সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে শনিবার প্রধানমন্ত্রী টানেন কেরলের প্রসঙ্গ। তিনি (PM Modi) বলেন, “খ্রিস্টান সম্প্রদায়ের মানুষও বিজেপির ওপর ভরসা করতে শুরু করেছেন। তাঁদের কল্যাণে যা করণীয়, পার্টি তা করবে।”

    ‘কেরলেও ভিত শক্ত হচ্ছে বিজেপির’

    কেরলে খ্রিস্টানরাই নির্ণায়ক শক্তি। এ পর্যন্ত কোনও নির্বাচনে বিজেপির একজনও প্রার্থী জয়ী হননি। তবে কেরলে ক্রমেই যে বিজেপির পায়ের নীচের মাটি শক্ত হচ্ছে, এদিনের সাক্ষাৎকারে তা মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “গোয়া, যেখানে খ্রিস্টানরাই সংখ্যাগুরু কিংবা উত্তর-পূর্বের রাজ্যের কথাই ধরুন না, সেখানেও তো খ্রিস্টানরাই নির্ণায়ক শক্তি। তা সত্ত্বেও সেসব রাজ্যের অনেকগুলিতেই ক্ষমতায় রয়েছে বিজেপি।” প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, বিজেপি ও তার সহযোগী দলগুলি উত্তরপূর্বের সিংহভাগ রাজ্যে ক্ষমতায় রয়েছে। তিনি বলেন, “আমাদের অনেক মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী রয়েছেন যাঁরা খ্রিস্টান সম্প্রদায়ের। অন্যান্য সম্প্রদায়ের অনুষ্ঠানের মতোই আমি খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দিই।”

    আরও পড়ুন: আগুন লাগানো হল কালী মন্দিরে! ফের বাংলাদেশের হিন্দু ধর্মস্থানে হামলা

    প্রধানমন্ত্রী বলেন, “খ্রিস্টান সম্প্রদায়ের কেরলের নেতারা আমায় বলেছিলেন, কীভাবে রাজ্যে চার্চের সম্পত্তি এলডিএফ এবং ইউডিএফ সরকারের জন্য নানা সমস্যার সম্মুখীন হচ্ছে।” জেলে-সহ সমাজের বিভিন্ন পেশার মানুষের জন্য মোদি সরকার কী কী উন্নয়নমূলক কাজ করছে, তারও ফিরিস্তি দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “এলডিএফ এবং ইউডিএফের মিথ্যাচারের জেরে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বীতশ্রদ্ধ। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ ক্রমেই আমাদের বিশ্বাস করতে শুরু করেছেন। তাঁদের কল্যাণে যা করণীয়, আমরা তা করব।” কংগ্রেস ও বামেরা যে কেরলবাসীকে ধোঁকা দিচ্ছে, প্রসঙ্গক্রমে তাও বলেন প্রধানমন্ত্রী। এর পরেই তিনি (PM Modi) বলেন, “দুই রাজনৈতিক দলই (কংগ্রেস ও বাম) একই মুদ্রার দুটো পিঠ।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Lok Sabha Election 2024: সৌজন্যতা দেখালেন দিলীপ-মমতাজ, বিরল ঘটনার সাক্ষী থাকল বাংলার রাজনীতি

    Lok Sabha Election 2024: সৌজন্যতা দেখালেন দিলীপ-মমতাজ, বিরল ঘটনার সাক্ষী থাকল বাংলার রাজনীতি

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজনৈতিক নেতা মানেই প্রতিপক্ষকে সব সময় আক্রমণ করতে, এমন নয়। বরং, বিরোধী বা শাসক দলের কেউ আক্রান্ত বা অসহায় অবস্থায় থাকলে তাঁর পাশে থাকার বার্তা দেওয়ার সৌজন্যতা দেখানো একজন রাজনৈতিক নেতার কর্তব্য। যা বর্তমানে উধাও।  এই ভোট (Lok Sabha Election 2024) প্রচারের ফাঁকে এমনই রাজনৈতিক সৌজন্যের ছবি ধরা পড়ল পূর্ব বর্ধমানে। নজির গড়লেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। শাসক দলের জখম কর্মীর প্রতি তাঁর সৌজন্যতা দেখে শাসক দলের কর্মীরাও মুগ্ধ। প্রশংসা কুড়ালেন সকলের।

    জখম তৃণমূল কর্মীকে হাসপাতালে দেখতে গেলেন দিলীপ (Lok Sabha Election 2024)

    স্থানীয় সূত্রে খবর, গত ১০ এপ্রিল পূর্ব বর্ধমানের গলসিতে স্বপন মল্লিক নামে এক তৃণমূল কর্মী জখম হন। দলের অন্য গোষ্ঠীর হাতে তিনি গুরুতর জখম হন। তিনি এখন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। স্বপনকে হাসপাতালে দেখতে গিয়ে দিলীপ বলেন, “চুরি বা যে কোনও অন্যায় দেখে প্রতিবাদ করলেই তৃণমূল নেতারা আক্রমণ করছে। তাতে তৃণমূল কর্মীরাও রেহাই পাচ্ছেন না। বিধায়ক গোষ্ঠীর লোকজন ১০০ দিনের কাজের টাকা লুট করেছে। স্বপন তার প্রতিবাদ করেছিলেন। তাই তিনি আক্রান্ত হয়েছেন। আমরা স্বপনের পরিবারের পাশে আছি। ওঁরা খুবই গরিব। যতটা পারলাম সাহায্য করেছি। আগামীদিনেও আমরা সাহায্য করব।” তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, “দিলীপ ঘোষ ভোটে (Lok Sabha Election 2024) দাঁড়িয়েছেন। তাই, সহানুভূতি আদায়ের জন্য হাসপাতালে গিয়েছেন।”

    অধীর বিক্ষোভে তৃণমূল কর্মীদের দুষলেন বিধায়ক

    সৌজন্যের রাজনীতির নজির গড়লেন মুর্শিদাবাদের নওদার তৃণমূল বিধায়ক শাহিনা মমতাজ। বিপক্ষ দলের প্রার্থীর প্রতি ‘অভব্য’ আচরণের ঘটনায় প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিলেন নিজেরই দলের কর্মীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, শনিবার বেলার দিকে শাহিনার বিধানসভা নওদা এলাকায় প্রচারে গিয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। তাঁর উদ্দেশে গো ব্যাক স্লোগানও দেন শাসকদলের লোকেরা। যা ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বিকেলে সেই ঘটনার তীব্র নিন্দা করেন শাহিনা। দলীয় কর্মীদের আচরণ সমর্থন না করে বিধায়ক বলেন, “যা হয়েছে, সেটা অসভ্যতা এবং নোংরামি এমন কাজকে মোটেই সমর্থন করছি না। বিরোধী দলের প্রার্থী হিসাবে অধীরের অধিকার রয়েছে প্রচার করার। কেন নোংরামো করবে? এই ধরনের নোংরামো একদমই ঠিক নয়।” ভোটের (Lok Sabha Election 2024) আবহে শনিবার মমতাজ ও দিলীপের এমনই’সৌজন্য-রাজনীতি’র সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ। সাম্প্রতিককালে রাজ্য-রাজনীতিতে যা বিরল বলেই মনে করছেনঅনেকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sabooj Sathi: তৃণমূলের ‘উন্নয়ন’ কি পৌঁছল বাংলাদেশেও? ‘সবুজ সাথী’র সাইকেল দেদার বিক্রি পদ্মাপাড়ে

    Sabooj Sathi: তৃণমূলের ‘উন্নয়ন’ কি পৌঁছল বাংলাদেশেও? ‘সবুজ সাথী’র সাইকেল দেদার বিক্রি পদ্মাপাড়ে

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের উন্নয়ন কি পৌঁছে গিয়েছে পার্শ্ববর্তী বাংলাদেশেও? এমন প্রশ্নই উঠতে শুরু করেছে যখন দেখা যাচ্ছে বাংলাদেশের গ্রামের হাটগুলিতে দেদার বিক্রি হচ্ছে সবুজ সাথীর সাইকেল। প্রসঙ্গত, বাংলাদেশের হাটে পুরনো জিনিসপত্র বেচাকেনার রেওয়াজ রয়েছে। স্কুল পড়ুয়াদের জন্য তৃণমূল সরকারের দেওয়া সবুজ সাথীর সাইকেল নদিয়া এবং মুর্শিদাবাদ সংলগ্ন ভারত-বাংলাদেশের সীমান্তে লাগোয়া পুরনো সাইকেল বেচাকেনার দোকানে দেখতে পাওয়া যাচ্ছে।

    ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমের পাতায়

    বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের হাটে সবুজ সাথী (Sabooj Sathi) সাইকেল বিক্রির ভিডিও সমাজ মাধ্যমের পাতায় ভাইরাল হয়েছে। এ নিয়ে বিভিন্ন মতামত জানিয়েছেন নেটিজেনরাও। যদিও এই ভিডিওগুলি সত্য নাকি তা যাচাই করেনি ‘মাধ্যম’। ভাইরাল হওয়া সেই রকম একটি ভিডিওতে দেখা যাচ্ছে বাংলাদেশের এক যুবক সবুজ সাথীর (Sabooj Sathi) লোগো বসানো সাইকেলগুলি বিক্রি করছেন। সাইকেলগুলির মধ্যে পুরনো সাইকেল যেমন রয়েছে তেমনই দেখা যাচ্ছে নতুন সাইকেলও রয়েছে সেখানে। সাইকেলের সামনে বই রাখার জন্য বাস্কেটও দেখা যাচ্ছে।

    বেশ কদর রয়েছে সাইকেলগুলির

    জানা গিয়েছে মুর্শিদাবাদ জেলা লাগোয়া ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রানিহাটি বাজার, চাঁপাই, নবাবগঞ্জ, নদিয়া জেলার চরঘাট, রাজশাহি, খুলনা, পাবনা, চুয়াডাঙ্গা, জীবননগরের মতো গ্রামীণ হাটগুলিতে বিক্রি হচ্ছে দেদার সবুজ সাথী (Sabooj Sathi) প্রকল্পের সাইকেল। সবুজ সাথী প্রকল্পের এই ধরনের সাইকেলগুলি বাংলাদেশে দাম ১৪ থেকে ১৫ হাজার টাকা বলে জানা গিয়েছে। তবে সবুজ সাথী সাইকেল সেখানে মিলছে মাত্র সাত থেকে আট হাজার টাকায়। বাংলাদেশেরে এক সাইকেল বিক্রেতা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের সবুজ সাথী সাইকেল এর গুণমান নিয়ে যতই প্রশ্ন তুলুক সেখানকার বিরোধীরা। সীমান্ত পারে নীল রঙের সাইকেলের কদর কিন্তু বেশ বেশি।

    কী ভাবে যাচ্ছে সাইকেল

    কিন্তু সাইকেলগুলি ভারত থেকে সেখানে যাচ্ছে কীভাবে? জানা গিয়েছে যে সমস্ত ভারতীয় নাগরিকদের কাঁটাতারের ওপারে চাষের জমি রয়েছে, তারা সাইকেলে করে জমিতে যাচ্ছেন এবং ফিরে আসার সময় সেগুলিকে বিক্রি করে দিয়ে আসছেন। এর সবটাই তবে চলছে বিএসএফের নজর এড়িয়ে। এছাড়া দ্বিতীয় পদ্ধতি হল, শুকিয়ে যাওয়া নদীর কালভার্টের নিচ দিয়ে সাইকেল (Sabooj Sathi) পৌঁছে দিচ্ছে চোরাকারবারিরা বাংলাদেশে। চুয়াডাঙা হাটের সাইকেল ব্যবসায়ী মেহেবুল কবিরাজের কথায়, ‘‘অনেকেই বলেন এগুলো নাকি পশ্চিমবঙ্গের বিদ্যালয়ে বিনামূল্যে দেওয়া সাইকেল। আমরা অত কিছু জানি না। পাইকারদের কাছ থেকে নিয়ে আসি। ২০০-৩০০ টাকা মুনাফা রেখে বিক্রি করে দিই।’’ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Basirhat: শাহজাহানকে দেখেও শিক্ষা হয়নি, রেখার সভায় তৃণমূলের “দাদাগিরি”!

    Basirhat: শাহজাহানকে দেখেও শিক্ষা হয়নি, রেখার সভায় তৃণমূলের “দাদাগিরি”!

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালিতে ইডির ওপর হামলার করার শাহজাহান ও তাঁর বাহিনীর কী হাল হয়েছে তা রাজ্যের মানুষ দেখেছেন। জেল বন্দি শাহজাহানের অবস্থা দেখেও শিক্ষা নেয়নি তৃণমূল নেতারা। এবার বসিরহাটের (Basirhat) বিজেপি প্রার্থী রেখা পাত্রের প্রচারের সময় তৃণমূলের একাংশের দাদাগিরির অভিযোগ উঠেছে। শনিবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত হিঙ্গলগঞ্জের কালীনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ভোটের আগে এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Basirhat)

    দলীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় হিঙ্গলগঞ্জের (Basirhat) কালীনগর এলাকায় বিজেপি প্রার্থী তথা সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রর সমর্থনে একটি সভা ছিল। সেই সময়েই তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী দলবল নিয়ে সভাস্থলে একপ্রকার ‘দাদাগিরি’ দেখান বলে অভিযোগ। সভাস্থলের যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে বেশ কিছু তপ্ত বাক্য বিনিময় ধরা পড়েছে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের শাসক শিবিরের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে বিজেপি। বিজেপি প্রার্থী রেখা পাত্র বলেন, ‘হয়ত তৃণমূলের গুন্ডাবাহিনী ভয় পেয়ে গিয়েছে। তৃণমূলের গুন্ডাবাহিনীর কাজ এটাই। তারা এটাই করে এসেছে। আজ বসিরহাটের মানুষ এককাট্টা হয়েছেন দেখে, তারা ভয় পাচ্ছে। তারা এতদিন মানুষের ওপর অত্যাচার করে এসেছে। সেই নেশাটাই তো ছাড়তে পারছে না। ওরা চাইছে বিজেপি যেখানে যেখানে সভা করবে, সেখানে সেখানে গিয়ে ভয় দেখাবে ওরা। এসব করে কোনও লাভ হবে না।’

    আরও পড়ুন: ‘‘সামনের সপ্তাহে বোমা পড়তে চলেছে, বেসামাল হবে তৃণমূল’’, কী ইঙ্গিত দিলেন শুভেন্দু?

    তৃণমূল নেতৃত্ব কী সাফাই দিলেন?

    যদিও বসিরহাটের (Basirhat) বিজেপি প্রার্থীর এই অভিযোগকে বিশেষ গুরুত্ব দিতে চাইছেন না বসিরহাটের তৃণমূল নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের বসিরহাট শহর কমিটির সভাপতি অভিজিৎ ঘোষের কথায়, ‘এর কতটা সত্যতা আছে, সে বিষয়ে নিশ্চয়ই তাদের হাতে তথ্য আছে। রেখা পাত্র পায়ের তলায় রাজনৈতিক জমি খুঁজে পাচ্ছেন না। শুধু সন্দেশখালি থেকেই তৃণমূল ৩০-৩৫ হাজার ভোটে এগিয়ে থাকবে।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share