Tag: Bengali news

Bengali news

  • Suvendu Adhikari: ‘‘সামনের সপ্তাহে বোমা পড়তে চলেছে, বেসামাল হবে তৃণমূল’’, কী ইঙ্গিত দিলেন শুভেন্দু?

    Suvendu Adhikari: ‘‘সামনের সপ্তাহে বোমা পড়তে চলেছে, বেসামাল হবে তৃণমূল’’, কী ইঙ্গিত দিলেন শুভেন্দু?

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের আবহে শুভেন্দুর (Suvendu Adhikari) দাবি, ‘‘সামনের সপ্তাহে বোমা পড়তে চলেছে, বেসামাল হবে তৃণমূল।’’ বড় কিছু রাজনৈতিক ঘটনা কি ঘটতে চলেছে? যা নিয়েই বিরোধী দলনেতা এমন মন্তব্য করলেন? এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোরচর্চা। গরমের সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে ভোটের পারদ। ঠিক সেই আবহে ভোটবঙ্গের উত্তাপ বেশ কিছুটা বাড়াল বিরোধী দলনেতার এমন মন্তব্য।

    কী বললেন শুভেন্দু?

    শনিবার মালদহে রতুয়ার সভা থেকে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) বলতে শোনা যায়, ‘‘আগামী সপ্তাহ শুরু হতে চলেছে। আপনারা দেখবেন, আমি বলব না বিস্তারিত। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন। তৃণমূল কূল কিনারা পাবে না। সেই ব্যবস্থার দিকে যাচ্ছে। অপেক্ষা করতে থাকুন।’’ শুভেন্দু আরও বলেন, ‘‘আমি রাজনৈতিক বিস্ফোরণের কথা বলছি। আদালতের বিষয়ে কিছু বলতে পারব না। আর কাকুর গলা মিললে তো ভাইপো বিপদে পড়বে। এ তো আমি সেদিনও বলেছি। আজ তো রাজনৈতিক বিস্ফোরণের কথা বলেছি। অন্য কথা তো বলিনি। বুঝে নিন সব।’’

    কী হতে পারে?

    প্রসঙ্গত, বড় যোগদান হতে চলেছে আগামী সপ্তাহে, বিরোধী দলনেতা এমন কথা বলার পরেই দেখা যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দেন। তারপরেই শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে ঠিক কী রাজনৈতিক ঘটনা ঘটতে চলেছে তা জানা যাবে আগামী সপ্তাহতেই। তৃণমূলের দুর্নীতি সংক্রান্ত বেশ কিছু ঘটনা সামনে এসেছে। কালীঘাটের কাকুর কন্ঠ পরীক্ষার নমুনার রিপোর্ট পজিটিভ মিলেছে। আবার সোমবারে বেলা সাড়ে দশটা নাগাদ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবে কি এ নিয়েই কিছু বলতে চাইলেন নন্দীগ্রামের বিধায়ক? তা ভাবাচ্ছে সাধারণ মানুষকে।

    আরও পড়ুন: ভারতে বিক্রিত বেবি ফুডে অতিরিক্ত চিনি! নেসলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে কেন্দ্র

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Loksabha Election 2024: ভোটে পরের দিনই প্রয়াত উত্তরপ্রদেশের বিজেপি প্রার্থী সর্বেশ সিং

    Loksabha Election 2024: ভোটে পরের দিনই প্রয়াত উত্তরপ্রদেশের বিজেপি প্রার্থী সর্বেশ সিং

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটে পরের দিনেই প্রয়াত হলেন বিজেপির প্রার্থী। শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উত্তরপ্রদেশের মোরাদাবাদ লোকসভা কেন্দ্রের (Loksabha Election 2024) প্রার্থী সর্বেশ সিং। মৃত্যুর সময় তিনি রেখে গেলেন স্ত্রী সাধনা সিং, এক পুত্র এবং এক কন্যাকে। জানা গিয়েছে, প্রয়াত বিজেপি প্রার্থীর বয়স হয়েছিল ৭১ বছর এবং দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। দিল্লির এইমসে চিকিৎসাধীন ছিলেন তিনি। এই অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানা যায়। উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি ভূপেন্দ্র চৌধুরী মোরাদাবাদে বিজেপি প্রার্থীর মৃত্যুর খবর সংবাদ মাধ্যমকে প্রথম জানান। প্রবীণ বিজেপি নেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন (Loksabha Election 2024) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

    সংক্ষিপ্ত জীবন

    প্রসঙ্গত, মোরাদাবাদ লোকসভা কেন্দ্রে (Loksabha Election 2024) ২০১৪ সালেই সাংসদ হিসেবে নির্বাচিত হন তিনি। পরবর্তীকালে ২০১৯ সালে সমাজবাদী পার্টির কাছে পরাস্ত হন তিনি। সর্বেশ সিং-এর জন্ম ১৯৫২ সালে ২৩ ডিসেম্বর। তাঁর বাবা রাজা রামপাল সিং কংগ্রেসের দীর্ঘদিনের বিধায়ক ছিলেন বলে জানা যায়। অন্যদিকে ১৯৯১ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত টানা পাঁচবারের বিধায়ক ছিলেন সর্বেশ সিং।

    ১৯ এপ্রিল প্রথম দফার ভোট সম্পন্ন হয়

    প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) ভোট শুরু হয়েছে ১৯ এপ্রিল থেকে। সেই দিন ১০২ লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ সম্পন্ন হয়। শেষ দফার ভোট অনুষ্ঠিত হবে আগামী ১ জুন। মোট সাত দফায় দেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ফলাফল ঘোষণা হবে ৪ জুন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Heat Wave: পানাগড় ৪৫.১, বাঁকুড়া ৪৪.৬, দমদম ৪২ ডিগ্রি সেলসিয়াস! সীমা ছাড়ানো গরমে বঙ্গে ত্রাহি ত্রাহি রব

    Heat Wave: পানাগড় ৪৫.১, বাঁকুড়া ৪৪.৬, দমদম ৪২ ডিগ্রি সেলসিয়াস! সীমা ছাড়ানো গরমে বঙ্গে ত্রাহি ত্রাহি রব

    মাধ্যম নিউজ ডেস্ক: তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী। আশার কথা শোনাচ্ছেন না হাওয়া অফিসের আধিকারিকরাও। আপাতত কোনও সম্ভাবনা নেই বৃষ্টির। শনিবার রাজধানী কলকাতা সহ রাজ্যের দশ জায়গায় তীব্র তাপপ্রবাহ (Heat Wave) চলেছে। যার মধ্যে ৬ জায়গার অবস্থা খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে। রেকর্ড তাপমাত্রা ছিল শনিবার পানাগড়ে। পশ্চিম বর্ধমানের এই জেলায় পারদ ছাড়ায় ৪৫ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। শনিবার পানাগড়ে দিনের তাপমাত্রা ছিল ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস। এটা স্বাভাবিকের থেকে ৮.৩ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে তাপপ্রবাহ পরিস্থিতি জারি থাকবে বুধবার পর্যন্ত।

    তীব্র তাপপ্রবাহ (Heat Wave)

    শনিবার দমদমের তাপমাত্রা ছিল ৪২° সেলসিয়াস। তবে গতকাল তাপপ্রবাহ (Heat Wave) থেকে মুক্তি পেয়ে পেয়েছে ডায়মন্ডহারবার, দীঘা, বহরমপুর, সল্টলেক, ঝাড়গ্রাম, কল্যাণী, সাগরদ্বীপ, বসিরহাট প্রভৃতি জায়গাগুলি। শনিবার মেদিনীপুরের তাপমাত্রা ছিল ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়াতে ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস। মগরাতে ৪২° সেলসিয়াস। পানাগড়ে ৪৫.১ ডিগ্রি এবং বারাকপুরে ছিল ৪৩° সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে, মেদিনীপুরের দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৭.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। বাঁকুড়ায় স্বাভাবিকের চেয়ে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল তাপমাত্রা।

    স্বাভাবিকের থেকে ৪.৬ ডিগ্রি বেশি কলকাতার তাপমাত্রা

    শনিবারই কলকাতাতে পারদ পৌঁছায় ৪০.২ ডিগ্রি সেলসিয়াসে। যা ছিল স্বাভাবিকের চেয়ে ৪.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। উলুবেড়িয়াতে তাপমাত্রা ওঠে ৪০.৫° সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ৬.৪ ডিগ্রি বেশি। রাঢ়বঙ্গের অন্তর্গত সমস্ত জেলাতেই তাপপ্রবাহ চলেছে। নদিয়ার কৃষ্ণনগর, বীরভূমের শ্রীনিকেতন, সিউড়ি সমস্ত জায়গায় তীব্র তাপপ্রবাহ (Heat Wave) চলে। বর্ধমানে শনিবারের তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আসানসোলে তা দাঁড়ায় ৪৩.৪ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়াতে ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস ছিল শনিবার।

    স্বাভাবিকের থেকে কত তাপমাত্রা বাড়লে তাকে তাপপ্রবাহ বলা যায়

    হাওয়া অফিসের মতে, সাধারণভাবে যে কোনও এলাকার তাপমাত্রা যদি স্বাভাবিকের থেকে সাড়ে ছয় ডিগ্রি সেলসিয়াস বেশি হয়, তাহলেই অতি তীব্র তাপপ্রবাহের (Heat Wave) পরিস্থিতি তৈরি হয়। স্বাভাবিকের থেকে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা থাকলে তখন তাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আপাতত এই তাপপ্রবাহ থেকে মুক্তির কোনও উপায় নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার ২১/০৪/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার ২১/০৪/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আজকের দিনটি সমস্যায় পরিপূর্ণ থাকবে। 

    ২) কাজকর্মে একাধিক সমস্যার সম্মুখীন হবেন।

    ৩) কড়া হাতে সমস্যার মোকাবিলা ও তার সমাধান বের করুন।

    বৃষ

    ১) আজকের দিনটি চ্যালেঞ্জে পরিপূর্ণ।

    ২) কাজকর্মে সতর্কতা অবলম্বন করতে হবে।

    ৩) বিরোধীদের থেকে সতর্ক থাকুন।

    মিথুন

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) সারাদিনে প্রচুর সাফল্য লাভ করতে পারবেন।

    ৩) কর্মক্ষেত্রে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।

    কর্কট

    ১) আজকের দিনটি খুবই ভালো কাটবে।

    ২) নতুন ও অভিনব অভিজ্ঞতার মুখোমুখি হবেন।

    ৩) আনন্দ ও সন্তুষ্টির স্তর উচ্চপর্যায়ে থাকবে।

    সিংহ

    ১) আজকের দিনটি কঠিন হবে। 

    ২) মনের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা আসবে।

    ৩)  পারিবারিক বিষয়ে চিন্তিত থাকবে।

    কন্যা

    ১) আজকের দিনটি কঠিন।

    ২) কাজে মনোনিবেশ করুন।

    ৩) নানান সমস্যা মোকাবিলা করতে হবে।

    তুলা

    ১) আজকের দিনটি খুবই ভালো কাটবে।

    ২) পরিশ্রম ও বুদ্ধিমত্তার সাহায্যে সমস্ত কাজ পূর্ণ করার সুযোগ পাবেন।

    ৩) বিরোধীদের থেকে সতর্ক থাকুন।

    বৃশ্চিক

    ১) আজকের দিনটি ভালো কাটবে।

    ২) কাজকর্ম বৃদ্ধির পাশাপাশি আপনার কর্মশৈলী দেখে বরিষ্ঠরাও প্রভাবিত হবে।

    ৩) আধিকারিকরা আপনার কাজের প্রশংসা করবে।

    ধনু

    ১) আজকের দিনটি কঠিন।

    ২) অনিশ্চয়তা ও সমস্যার সম্মুখীন হবেন।

    ৩) ব্যবসায় মনোনিবেশ করুন।

    মকর

    ১) আজকের দিনটি ভালো কাটবে।

    ২) কাজে বড়সড় সাফল্য লাভ করবেন।

    ৩) অর্থ আগমন হবে।

    কুম্ভ

    ১) আজ চিন্তিত থাকবেন।

    ২) কাজকর্মে সমস্যা হতে পারে।

    ৩) লক্ষ্য লাভের চেষ্টা করা জরুরি।

    মীন

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) কাজে বড়সড় সাফল্য লাভ করবেন।

    ৩) জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি সম্ভব।

     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Arambagh: “দেখে না দল, ১০ টাকা দিয়ে সাহায্যও করেনি”, সুব্রত বক্সির সামনে বিক্ষোভ তৃণমূল কর্মীদের

    Arambagh: “দেখে না দল, ১০ টাকা দিয়ে সাহায্যও করেনি”, সুব্রত বক্সির সামনে বিক্ষোভ তৃণমূল কর্মীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে দলের নেতা কর্মীরা সরব হয়েছিলেন। আর্থিক দুর্নীতির অভিযোগ করেছিলেন। প্রার্থী বদল করে আরামবাগে (Arambagh) তৃণমূল আসন ধরে রাখার স্বপ্ন দেখা শুরু করেছে।  প্রাক্তন সাংসদের বিরুদ্ধে বিদ্রোহের আঁচ মিটতে না মিটতেই তৃণমূলের আসল চেহারা ফের প্রকাশ্যে চলে এল। দলেরই কর্মীরা তৃণমূলের নেতাদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। দল করে ঘরছাড়া হতে হয়েছে। স্বজনহারা হতে হয়েছে। চাকরির প্রতিশ্রুতি দিলেও মেলেনি কিছুই। আর তাতেই ক্ষোভ ফুঁসছেন তৃণমূলের শহিদ পরিবারের সদস্যরা। আর তৃণমূলের শীর্ষনেতা সুব্রত বক্সির সামনেই তুমুল বিক্ষোভ দেখিয়েছেন দলের শহিদ পরিবার। আর ভোটের মুখে এই ঘটনায় বেশ কিছুটা ব্যাকফুটে শাসক দল।

    সুব্রত বক্সির সামনেই বিক্ষোভ (Arambagh)

    শনিবার আরামবাগে (Arambagh) এসেছিলেন তৃণমূল প্রার্থী মিতালী বাগ ও তৃণমূলের শীর্ষনেতা সুব্রত বক্সি। আর তাঁকে দেখে দরজার বাইরে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েন গোঘাটের ছয় শহিদ পরিবারের লোকজন। ব্যাপক চিৎকার চেঁচামেচি করেন তাঁরা। অভিযোগ, তাঁদের কথা কেউ শোনেননি। তাঁদের ভিতরেও যেতে দেওয়া হয়নি। প্রতিশ্রুতি মতো এই ছয় পরিবারের কাউকেই চাকরি দেওয়া হয়নি বলে অভিযোগ। অথচ তাঁদের বলা হয়েছে চাকরি হয়ে গিয়েছে। বিক্ষোভরত এক ব্যক্তি বলেন, “২০১১ সালে ক্ষমতায় এসেছে। ২০২৪ সাল হয়ে গেল দল দেখে না। আমাদের ১০টাকা দিয়েও দল সাহায্য করেনি। আমরা কী অপরাধ করেছি।” তবে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন বলেন, “শহিদ পরিবারগুলির সঙ্গে সুব্রত বক্সি কথা বলেছেন। তাই তিনি বলার পর আমি আর কিছু বলব না।”

    আরও পড়ুন: সৌগতর সমর্থনে শহর তৃণমূলের মিছিল, গরহাজির প্রার্থী, বিধায়ক, পুর চেয়ারম্যান, তৃণমূলের কোন্দল প্রকাশ্যে

    ঠিক কী ঘটনা ঘটেছিল?

    বস্তুত, সালটা ২০০৬। অভিযোগ, তৎকালীন বাম আমলে সিপিএমের দ্বারা অত্যাচারিত হয়, এই ছয় পরিবারের লোকজন। দল করতে গিয়ে শহিদ হয়েছে। বিগত বারো বছর ধরে ঘর ছাড়া ছিলেন তাঁরা। বার বার তৃণমূলের ওপরমহলে গিয়েও কোনও সুবিচার পাননি বলে দাবি ওই সকল পরিবারগুলির। শনিবার দুপুরে আরামবাগের (Arambagh) রবীন্দ্র ভবনে পৌঁছন সুব্রত বক্সি। এরপরই এই ছয় পরিবারের লোকজন সোজা হাজির হয়ে যান। কিন্তু, তাঁদের ঢুকতেই দেওয়া হয়নি। কেউ কোনও কথা শুনতে চাননি। এরপরই তাঁরা বিক্ষোভে ফেটে পড়েন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Khardah: সৌগতর সমর্থনে শহর তৃণমূলের মিছিল, গরহাজির প্রার্থী, বিধায়ক, পুর চেয়ারম্যান, তৃণমূলের কোন্দল প্রকাশ্যে

    Khardah: সৌগতর সমর্থনে শহর তৃণমূলের মিছিল, গরহাজির প্রার্থী, বিধায়ক, পুর চেয়ারম্যান, তৃণমূলের কোন্দল প্রকাশ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: দমদম লোকসভার খড়দায় (Khardah) শাসক দলের কোন্দল একেবারে প্রকাশ্যে চলে এসেছে। শহর তৃণমূলের সভাপতির ডাকা মিছিলে গরহাজির পুরসভার চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলর। ফলে, ভোট যত এগিয়ে আসছে তত বেআব্রু হচ্ছে খড়দায় শাসক দলের কোন্দল। পরিস্থিতি এমন যে রীতিমতো আড়াআড়ি বিভাজন হয়ে গিয়েছে তৃণমূল।

    তৃণমূলের মিছিলে নেই বিধায়ক, চেয়ারম্যান ও একাধিক কাউন্সিলর (Khardah)

    গত ১ মার্চ খড়দা (Khardah) রবীন্দ্রভবনে নির্বাচনী কমিটির চেয়ারম্যান স্থানীয় বিধায়ক ও মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের আহ্বানে দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে কর্মী সভায় অনুপস্থিত থাকতে দেখা গিয়েছিল খড়দা পুরসভার একাধিক কাউন্সিলর সহ ব্লক স্তরের অনেক নেতাকে। সেই কাউন্সিলরদেরই একাংশ খড়দা শহর তৃণমূলের ব্যানারে রহড়া মন্দিরপাড়া থেকে মাঠ রাস্তা মোড় পর্যন্ত সৌগত রায়ের সমর্থনে মিছিল করলেন। যদিও এদিনের মিছিলে মন্ত্রী কিংবা তাঁর গোষ্ঠীর কেউ, পুরসভার পুরপ্রধান থেকে গোটা আটেক কাউন্সিলর অনুপস্থিত ছিলেন।  রাজনৈতিক মহলের ব্যাখ্যা, এদিনের মিছিল ছিল পাল্টা শক্তি প্রদর্শন। মিছিলের সামনের সারিতে শহর তৃণমূল সভাপতি ও কাউন্সিলর সুকণ্ঠ বণিক, উপ পুরপ্রধান সায়ন মজুমদার সহ কয়েকজন কাউন্সিলর উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন: সন্দেশখালি গেল সিবিআই টিম, কথা বললেন গ্রামের বাসিন্দাদের সঙ্গে

    পাল্টা মিছিলের ডাক তৃণমূল বিধায়কের

    মন্ত্রীর ডাকা কর্মী সভায় সৌগত রায় উপস্থিত থাকলেও এদিনের মিছিলে সৌগত রায়ের অনুপস্থিতি নিয়ে শুরু হয়েছে তরজা। যদিও আয়োজকদের দাবি, হঠাৎ করেই মিছিল ঠিক হওয়ায় সৌগত রায়ের অন্য জায়গায় প্রচার কর্মসূচি থাকায় তিনি আসতে পারেননি। এতে অবশ্য তারা দোষের কিছু দেখছেন না। এদিকে জানা গিয়েছে, এদিনের মিছিলের পাল্টা হিসেবে আগামী রবিবার মন্ত্রীর গোষ্ঠীর লোকজন মন্ত্রী এবং তাদের প্রার্থীকে সঙ্গে নিয়ে মোড়লপাড়া থেকে খড়দা স্টেশন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে। তবে, খড়দা দ্বন্দ্ব যে সহজেই মিটবে না, তা শোভনদেব এবং সৌগত রায়ের কথাতেই স্পষ্ট হওয়া গিয়েছে। শোভনদেব বলেন, “মিছিল সম্পর্কে আমাকে কিছু জানানো হয়নি। গোষ্ঠী থাকতে পারে, দ্বন্দ্ব তো করছি না। আমি কোনও কর্মসূচি করলে একজনকে বাদ দিয়ে সবাইকেই বলি।”  কিন্তু সেই একজন কে, তা খোলসা করেননি মন্ত্রী। আবার সৌগত রায় বলেন, “যারা আলাদা মিছিল করেছেন, তারাও দলের অনুগত সৈনিক। আমি বিশ্বাস করি তারা এমন কিছু করবেন না যাতে দলের ক্ষতি হয়।”

    প্রার্থী আসেননি বলে বিধায়ককে জানানো হয়নি

    খড়দহ শহর তৃণমূলের সভাপতি সুকণ্ঠ বণিক বলেন, “মন্ত্রী প্রচণ্ড ব্যস্ত মানুষ। যেহেতু এদিন প্রার্থী সময় দিতে পারবেন না বলে জানিয়েছিলেন, তাই ওনাকে আমন্ত্রণ জানানো হয়নি। প্রার্থী এলে অবশ্যই বলতাম।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Panta Bhat: এই গরমে হিট স্ট্রোক এড়ানোর চাবিকাঠি ‘পান্তা ভাত’

    Panta Bhat: এই গরমে হিট স্ট্রোক এড়ানোর চাবিকাঠি ‘পান্তা ভাত’

    মাধ্যম নিউজ ডেস্ক: চৈত্র মাস থেকেই নিজের তেজ দেখাতে শুরু করেছিল সূর্য দেব। আর বৈশাখ পড়তেই সূর্যের তেজে জ্বলে পুড়ে যাচ্ছে বাংলা। ইতিমধ্যেই ৪৩ ডিগ্রি তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। তাপপ্রবাহের (heat wave) সতর্কবার্তাও জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। আর এই গরমে শরীরকে সুস্থ রাখাই হল চ্যালেঞ্জের। প্রচুর পরিমাণে জল খাওয়ার পাশাপাশি খাওয়া-দাওয়া নিয়েও সচেতন থাকতে হবে। আর এই নাজেহাল পরিস্থিতিতে পান্তা ভাতের (Panta Bhat) উপকারিতা ভীষণ। এই গরমে যদি নিয়ম করে পান্তা ভাত খান, হিট স্ট্রোকের (heat stroke) ঝুঁকি এড়াতে পারবেন। শরীরে ঠান্ডা রাখার পাশাপাশি একাধিক রোগের বিপদ কমায় এই ‘পান্তা ভাত’।

    আসুন আজকের এই প্রতিবেদনে আমরা জেনেনি পান্তা ভাতের উপকারিতা

    পুষ্টিগুণের দিক থেকে পান্তাভাত একশোয় একশো

    রিহাইড্রেশন পান্তা ‘বডি রিহাইড্রেটিং ফুড’ হিসেবে পরিচিত। পান্তা ভাত শরীরকে ঠান্ডা করে। এই খাবারে যেহেতু তরলের পরিমাণ বেশি থাকে, তাই শরীরকে হাইড্রেটেডও রাখে।

    উপকারি ব্যাকটেরিয়া

    প্রোবায়োটিক্সে ভরপুর পান্তা ভাত। যা হজম শক্তি রক্ষায় সাহায্য করে। সেই সঙ্গে পান্তা সারাদিন কাজ করার জন্য শক্তি যোগাতে সাহায্য করে।

    অ্যাসিডিটি থেকে মুক্তি

    বিজ্ঞানীদের মতে পান্তাভাত পিএইচ ব্যালেন্স করতে সাহায্য করে। গ্যাস-অম্বল, অ্যাসিডিটি, আলসারের মতো সমস্যা থেকে মুক্তি দেয় এই খাবার।

    কোষ্ঠকাঠিন্যের সমস্যা

    ন্যাচারাল ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে। ফলে এটি কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়তা করে।

    রক্তচাপ নিয়ন্ত্রণ

    রক্তচাপের রোগীদের ক্ষেত্রে এটি বেশ কার্যকরী। সাধারণ ভাতের তুলনায় এতে সোডিয়ামের পরিমাণ কম। অন্যদিকে পটাশিয়ামের পরিমাণ যথেষ্ট বেশি। যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক। এছাড়াও অনিদ্রার সমস্যা দূরেও বিশেষ সহায়ক এই পান্তা ভাত।

    আরও পড়ুনঃ নববর্ষের ঢালাও মিষ্টিমুখের জেরে ডায়াবেটিসের বিপদ বাড়িয়ে তুলছেন না তো!

    গবেষণা কী বলছে?

    পান্তাভাতের প্রশংসাতেই পঞ্চমুখ চিকিৎসকেরাও। গবেষণা বলছে যে আগের দিন রেঁধে রাখা ভাত জল দিয়ে রেখে দিলে নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকর। এছাড়াও পান্তা ভাত (Panta Bhat) খেলে শরীরের শক্তি বাড়ে। অসুখ-বিসুখ নাকি সহজে কাবু করতে পারে না। তাছাড়া খরচও কম আর খেতেও বেশ সুস্বাদু। মাছ, মাংস, ডিম, দুধ, ফলের মতো পুষ্টিকর খাবার ফেলে পান্তা ভাত খেয়ে কারও গায়ের জোর হতে পারে এটা ভাবাই যায় না। তাই আর দেরি নয় এই গরমে শরীর সুস্থ রাখতে কাল থেকেই শুরু করুন পান্তা খাওয়া। রাত্রে খাওয়ার পর অতিরিক্ত ভাতে জল ঢেলে সারারাত রেখে দিন। অথবা সকালের তৈরি গরম ভাতে জল ঢেলে রাত্রে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লেবু সহযোগে তৃপ্তি করে খান পান্তা ভাত।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Temple Attacked: আগুন লাগানো হল কালী মন্দিরে! ফের বাংলাদেশের হিন্দু ধর্মস্থানে হামলা

    Bangladesh Temple Attacked: আগুন লাগানো হল কালী মন্দিরে! ফের বাংলাদেশের হিন্দু ধর্মস্থানে হামলা

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও মন্দিরে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা। এবারে ঘটনাস্থল বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে বাংলাদেশের (Bangladesh) ফরিদপুরের একটি মন্দিরে (Bangladesh Temple) আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এই ঘটনার পর ক্ষিপ্ত জনতা হামলা চালায় মন্দিরের পাশে নির্মাণ কাজে নিযুক্ত শ্রমিকদের উপর। ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে বাংলাদেশে হিন্দুমন্দিরে আগুন বা ভাংচুর নতুন ঘটনা নয়। দুষ্কৃতীদের লক্ষ্য থাকে হিন্দু মন্দিরগুলিতে। ঘটনায় গোটা হিন্দু সমাজের মধ্যে ভয়ভীতির পরিবেশ তৈরি হয়েছে।

    মধুখালী উপজেলায় মন্দিরে আগুন (Bangladesh Temple)?

    ফরিদপুরের (Faridpur) মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী মূলত হিন্দু অধ্যুষিত এলাকা। সেখানে রয়েছে একটি কালী মন্দির (Kali Temple )। মন্দিরের পাশেই রয়েছে একটি প্রাথমিক স্কুল। সেখানেই শৌচাগার নির্মাণের কাজ করছিলেন কয়েকজন নির্মাণ শ্রমিক। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ তাঁরা দেখেন মন্দিরে আগুন (Bangladesh Temple) লেগে গিয়েছে। জানা গেছে, এর পরই কয়েকশ উন্মত্ত জনতা ক্ষিপ্ত হয়ে স্কুলে থাকা ওই শ্রমিকদের ওপর হামলা চালায়। ক্ষুব্ধ জনতার অভিযোগ নির্মাণ কাজে নিযুক্ত ওই দুষ্কৃতীরাই মন্দিরে আগুন লাগিয়েছে।

    পুলিশের বক্তব্য

    এপ্রসঙ্গে ফরিদপুরের ডিসি কামরুল হাসান তালুকদার বলেন, “ওই ঘটনায় (Bangladesh Temple) দুজন শ্রমিক মারা গিয়েছেন এবং আহত হয়েছেন আরও পাঁচজন। হামলার পরেই আহতদের নিয়ে আসা হয় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় ওই দুজনের। এই ঘটনায় হতাহতরা সবাই মধুখালী এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।”

    ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বক্তব্য

    এপ্রসঙ্গে ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান তপন সাংবাদিকদের বলেন,”খবর (Bangladesh Temple) পেয়েই আমরা সেখানে আসি। উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারিনি। পরে পুলিশ এবং প্রশাসনের লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।”

    আরও পড়ুনঃ সন্দেশখালির ছায়া বীরভূমে, বউ সুন্দরী না হলে মিলবে না প্রকল্পের সুবিধা!

    কিন্তু ওই মন্দিরে (Bangladesh Temple) কীভাবে আগুন লাগলো? কেউ কী সেখানে আগুন লাগিয়েছিল সেটা নিশ্চিত করে বলতে পারেননি সেখানের পুলিশ সুপার মোরশেদ আলম। তবে সেখানে যাতে আর নতুন করে উত্তেজনা না ছড়ায় সেদিকে নজর রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি (Border Guard Bangladesh-BGB)। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mithun Chakraborty: সুকান্তর সমর্থনে মিঠুনের রোড শোয়ে জনজোয়ার, দুর্নীতি নিয়ে তৃণমূলকে তোপ

    Mithun Chakraborty: সুকান্তর সমর্থনে মিঠুনের রোড শোয়ে জনজোয়ার, দুর্নীতি নিয়ে তৃণমূলকে তোপ

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদারের হয়ে জেলায় এসেছেন বলিউডের সুপারস্টার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) । শুক্রবার তপন বিধানসভা এলাকায় মিঠুন জনসভা করার পর এদিন গঙ্গারামপুরে রোডশো করলেন। বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে জনসভা ও রোডশো করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। সঙ্গে ছিলেন রুদ্রনীল ঘোষ। সুকান্ত মজুমদার ও গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায়।

    গঙ্গারামপুরে মিঠুনের রোডশো (Mithun Chakraborty)

    এদিন গঙ্গারামপুরের প্রধান সড়ক ধরে রোড শো চলতে থাকে। হাজার হাজার বিজেপি কর্মী-সমর্থক মিছিলে হাঁটেন। দেখা গেল, গঙ্গারামপুরের জনপ্রিয় ক্ষীর দই মিঠুন (Mithun Chakraborty) চক্রবর্তীর হাতে তুলে দেন সুকান্ত মজুমদার। গঙ্গারামপুরে সিপিএমের জেলা পার্টি অফিসের সামনে অনেকক্ষণ মিঠুন চক্রবর্তীর রোডশো দাঁড়িয়ে যায়। পার্টি অফিসে অনেকেই দেখা গেল ব্যালকনিতে। বালুরঘাট লোকসভায় তৃণমূলের প্রার্থী হয়েছে বিপ্লব মিত্র। আর গঙ্গারামপুরে তাঁর বাড়ি। তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্রর বাড়ির এলাকায় রোড শো করেন বিজেপির রাজ্য জেলা সভাপতি তথা বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার ও মিঠুন চক্রবর্তী। জেলার রাজনীতিতে গঙ্গারামপুরকে তৃণমূলের গড় হিসেবে ধরা হয়। সেই এলাকায় মিঠুন চক্রবর্তী ও সুকান্ত মজুমদারের  রোড শোয়ে সাধারণ মানুষের ভিড় ও উৎসাহ দেখে জয় নিশ্চিত বলে  বিজেপি কর্মীরা আশা করছেন।

    আরও পড়ুন: সন্দেশখালি গেল সিবিআই টিম, কথা বললেন গ্রামের বাসিন্দাদের সঙ্গে

    দুর্নীতিগ্রস্তদের উচিত শিক্ষা দিয়ে দিন

    গঙ্গারামপুরের রোডশোর পাশাপাশি কুশমন্ডিতে এক জনসভা করেন সুকান্ত মজুমদার ও মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। মিঠুন নাম না করে কয়লা চুরি বালি চুরি, গরু চুরি কিছুই বাদ রাখেননি। মহাগুরু বলেন, যে দল কয়লা, বালি, গরু চুরি সঙ্গে যুক্ত সেই দলের প্রার্থীকে ভোট না দিয়ে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে ভোটে জেতানো আহ্বান জানান। তিনি আরও বলেন, আমি সাপের ডায়লগটা বলার জন্য আমার ওপর মামলা করেছিল। তাই আমি কিছু ডায়লগ ঘুরিয়ে বলছি। আমি জল ঢোরা নই, বালি বড়াই নই, আমি সেই সাপ যে ছোট ছোট ইঁদুর খুঁজে বেরোচ্ছি। আমরা দুর্নীতিগ্রস্ত নই। রেশন চুরি, কয়লা চুরি ও মানুষের লেখাপড়া বিদ্যা চুরি করি না। আমরা সুন্দর বাংলা প্রদান করব। ওরা দুর্নীতিগ্রস্ত। মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার করে। তাই এবারে সময় বুঝে দুর্নীতিগ্রস্তদের উচিত শিক্ষা দিয়ে দিন। আর সুকান্ত মজুমদারকে দ্বিতীয় বারের জন্য সাংসদ করুন।

    ৫০ হাজার লিড পাব!

    এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, গঙ্গারামপুরে মিঠুনের রোড শোয়ে যেরকম মানুষের ভিড় ও উৎসাহ দেখলাম তাতে গঙ্গারামপুর থেকে ৫০ হাজার ভোটে লিড পাবো। আমরা মিঠুন চক্রবর্তীকে গঙ্গারামপুরের বিখ্যাত ক্ষীর দই উপহার দিলাম। তিনি দই খেয়ে সুনাম করলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sandeshkhali: সন্দেশখালি গেল সিবিআই টিম, কথা বললেন গ্রামের বাসিন্দাদের সঙ্গে

    Sandeshkhali: সন্দেশখালি গেল সিবিআই টিম, কথা বললেন গ্রামের বাসিন্দাদের সঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালি (Sandeshkhali) ঘটনার তদন্তভার সিবিআই নেওয়ার পর বেশ কয়েক বার থানায় এসেছেন কেন্দ্রীয় সংস্থার তদন্তকারী আধিকারিকেরা। শনিবারও তদন্তের সন্দেশখালি যায় সিবিআই টিম। জানা গিয়েছে, সন্দেশখালিতে সিবিআই ইতিমধ্যে নিজস্ব একটি পোর্টাল চালু করেছে। সেখানে সন্দেশখালির মানুষ তাদের অভাব অভিযোগ, নারী নির্যাতন, জমি লুট সহ একাধিক অভিযোগ জানাতে পারবে বলা হয়েছিল। ইতিমধ্যে সিবিআই সূত্রের খবর, সেখানে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। একটি দল থানায় যায়। আর অন্য একটি দল যায় গ্রামে।

    কেন সন্দেশখালিতে সিবিআই? (Sandeshkhali)

    সিবিআই সূত্রে জানা গিয়েছে, পোর্টালে অভিযোগের তদন্ত করতে এদিন ১০ জন সিবিআই আধিকারিক সন্দেশখালি (Sandeshkhali) থানার সুন্দরখালি, কর্ণ খালি, মাঝেরপাড়া, পাত্রপাড়া, নতুন পড়াসহ একাধিক পাড়ায় গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। তাদের অভিযোগের ভিত্তিতে সত্যতা জানার চেষ্টা করেন। সন্দেশখালি কান্ড নিয়ে ইতিমধ্যে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান ও ন্যাজাট থানার পুলিশ আধিকারিকের কাছ থেকে ১৬ এপ্রিল সিবিআই তথ্য নিতে এসেছিল। তারপর এবার সন্দেশখালিতে সিবিআই টিম হানা দিল। প্রসঙ্গত, বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে ন্যাজাট ও সন্দেশখালি থানার দশটি জায়গায় পুলিশ অভিযোগ গ্রহণ কেন্দ্র খোলা হয়েছিল। সেখানে প্রচুর অভিযোগ জমা পড়েছিল, সেই অভিযোগগুলো সিবিআই আধিকারিকরা রাজ্য পুলিশের কাছ থেকে হস্তান্তর করে নিজের দায়িত্বে নেন। তারপর এদিন সেই অভিযোগের সত্যতা জানতে সন্দেশখালিতে হাজির হন তাঁরা।

    আরও পড়ুন: দায়িত্ব পালনে ব্যর্থ! ভোটের মধ্যেই মুর্শিদাবাদের দুই ওসিকে সাসপেন্ড করল কমিশন

    বাড়ি বাড়ি গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে সিবিআই টিম

    সিবিআই আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। সংশ্লিষ্ট মামলার তদন্তে এর আগে ওই এলাকায় সিবিআই গিয়েছে বলে শোনা যায়নি। সন্দেশখালিতে (Sandeshkhali) ইডির ওপর হামলার ঘটনায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পেয়েছেন তদন্তকারীরা। সেই সূত্র ধরেই সুন্দরীখালিতে অভিযান বলে মনে করা হচ্ছে। সন্দেশখালি এবং ন্যাজাট থানায় ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মহিলা নির্যাতন, জমির জবরদখল, স্থানীয় বাসিন্দাদের ওপর জুলুমবাজির যে সমস্ত অভিযোগ দায়ের হয়েছে, তার মধ্যে শাহজাহান শেখ ছাড়া নাম ছিল শিবু হাজরা এবং অন্যদের। যাঁদের বেশিরভাগই শাসকদলের সঙ্গে যুক্ত ছিলেন অথবা এখনও রয়েছেন। সেই বিষয়ে জানতে এদিন আধিকারিকরা সন্দেশখালি যান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share