Tag: Bengali news

Bengali news

  • South 24 Parganas: নরেন্দ্রপুরের সেই মৃত ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার পেটে মিলল মদ, পকেটে কন্ডোমের প্যাকেট!

    South 24 Parganas: নরেন্দ্রপুরের সেই মৃত ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার পেটে মিলল মদ, পকেটে কন্ডোমের প্যাকেট!

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) নরেন্দ্রপুরের ইঞ্জিনিয়ারিং ছাত্র অপ্রতিম দাসের রহস্যমৃত্যুর কিনারা করতে পারেনি পুলিশ। তবে, ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে এসেছে। এমনিতেই ছাত্রের মৃতদেহ উদ্ধার হওয়ার পর তাঁর মা ছেলেকে খুন করা হয়েছে বলে দাবি করেন। অপ্রতিমের বাবা সেই খুন করেছে বলে তিনি অভিযোগ করেন। তার পাল্টা অপ্রতিমের বাবা এই খুনের জন্য নিজের স্ত্রীকে দায়ী করেছেন। এরমধ্যে ময়না তদন্তের রিপোর্ট পুলিশের হাতে আসায় তদন্ত অনেকটাই গতি পাবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

    ময়না তদন্তের রিপোর্টে কী রয়েছে? (South 24 Parganas)

    দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) নরেন্দ্রপুরের ছাত্রমৃত্যুর ঘটনার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পেয়েছে পুলিশ। রিপোর্ট অনুযায়ী, তাঁর লিভারে মদের নমুনা পাওয়া গিয়েছে। দেহে কোনও আঘাতের চিহ্ন নেই। পাশাপাশি, ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রের প্যান্টের পকেটে একটি কন্ডোমের প্যাকেট মিলেছে। তদন্তকারীদের একটি সূত্রে খবর, মৃত অপ্রতিম দাস মত্ত অবস্থায় জলাশয়ে পড়ে গিয়ে থাকতে পারেন। প্রাথমিক ভাবে পুলিশ মনে করেছে, শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে যুবকের। জলে ডুবেই অপ্রতিমের মৃত্যু হয়েছে। তিনি জলাশয়ে কোনও ভাবে পড়ে গিয়ে থাকতে পারেন। আবার কেউ ঠেলেও ফেলে দিতে পারেন।

    ঠিক কী ঘটেছিল?

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অপ্রতিমের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মহামায়াতলা এলাকায়। ফরতাবাদে তাঁর মামার বাড়ি। মামার বাড়ির পাশেই একটি ক্লাব বিয়েবাড়ি হিসেবে ভাড়া দেওয়া হয়। ৩০ জানুয়ারি সেখানে একটি বিয়ে অনুষ্ঠান ছিল। ওই বিয়ে বাড়িতে নিমন্ত্রিত ছিলেন অপ্রতিম। সেই উপলক্ষে মামার বাড়িতে এসেছিলেন তিনি। রাতে বিয়ে বাড়িতে গিয়ে খেতেও বসেন। কিন্তু, খেতে খেতেই উঠে যান। এর পর থেকেই তাঁর খোঁজ মিলছিল না। রবিবার দুপুরে নরেন্দ্রপুরের ঢালিপাড়া এলাকার একটি পুকুরে তাঁর দেহ ভাসতে দেখেন কয়েক জন। প্রত্যক্ষদর্শীদের একাংশ জানিয়েছেন, শৌচাগারে যাওয়ার কথা বলে উঠে যান ওই ছাত্র। কেউ আবার জানান, ফোনে মেসেজ পেয়েই উঠে যান তিনি। রাতেই নরেন্দ্রপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন অপ্রতিমের পরিবারের সদস্যেরা। পরিবার সূত্রে খবর, অপ্রতিমের বাবা সুমন দাস ও বর্ণালী দাসের মধ্যে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। তার জেরেই অপ্রতিম খুন হয়ে থাকতে পারেন বলেই মনে করছেন পরিবারের অনেকে। এর মধ্যে বর্ণালী ও অপ্রতিমের দিদিমা দাবি, বাবা সুমনই ছেলেকে খুন করেছেন। সুমনের একাধিক বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে বলেও দাবি তাঁর।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • King Charles: মারণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ব্রিটেনের রাজা চার্লস, আরোগ্য কামনা করলেন মোদি

    King Charles: মারণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ব্রিটেনের রাজা চার্লস, আরোগ্য কামনা করলেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: মারণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ব্রিটেনের রাজা চার্লস (King Charles)। তাঁর আরোগ্য কামনা করে এক্স হ্যান্ডেলে ট্যুইট করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৭৫ বছরের এই ব্রিটেনের রাজা গত মাসে প্রস্টেট সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর শারীরিক আরও কিছু সমস্যার বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে জানা গিয়েছে, তাঁর ক্যান্সার হয়েছে। ২০২২ সালের ৮ সেপ্টেম্বর তাঁর মা রানি এলিজাবেথের মৃত্যু হলে নতুন রাজা হন তৃতীয় কিং চার্লস। মাত্র ছয় মাস আগে তাঁর রাজ্য অভিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। 

    বাকিংহাম প্যালেস সূত্রে খবর (King Charles)

    ব্রিটেনের রাজ সিংহাসনে অভিষেক হওয়ার মাত্র ৬ মাসের মধ্যেই ক্যান্সারে আক্রান্ত হয়েছেন রাজা কিং চার্লস (King Charles)। বাকিংহাম প্যালেস সূত্রে এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে। এদিকে বাবার সংবাদ পেয়েই দেশে ফেরার পরিকল্পনা করেছেন ছেলে প্রিন্স হ্যারি। তবে কোন ধরনের ক্যান্সার, সেই বিষয়ে নিশ্চিত করে জানায়নি বাকিংহাম। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর ডাক্তাররা তাঁকে সমস্ত কাজ স্থগিত করার পরামর্শ দিয়েছেন। তবে তাঁর চিকিৎসায় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য চিকিৎসক এবং হাসপাতালের পুরো টিমকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন রাজা। তিনি চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন বলে জানা গিয়েছে। কত তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে ফিরতে পারবেন, সেই অপেক্ষায় তিনি রয়েছেন বলে জানা গিয়েছে।

    ব্রিটিশ প্রধানমন্ত্রীর আরোগ্য প্রার্থনা

    সূত্রে জানা গিয়েছে, জনসমক্ষে না এলেও রাজপ্রাসাদ থেকেই চার্লস (King Charles) সরকারি নথি দেখার কাজ করবেন। ঘটনায় ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক রাজা চার্লসের দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা জানিয়েছেন। তিনি নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে বলেছেন, “কোনও সন্দেহ নেই রাজা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। গোটা দেশ তাঁর জন্য প্রার্থনা করছে।”

    চার্লসের আরোগ্য কামনায় মোদি

    ব্রিটেনের রাজা চার্লসের (King Charles) আরোগ্য কামনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে বলেন, “আমি মহামান্য রাজা তৃতীয় চার্লসের দ্রুত আরোগ্য কামনা করি। তাঁর শারীরিক সুস্বাস্থ্য কামনায় ভারতের জনগণের সঙ্গে একত্রে আশা ব্যক্ত করছি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ED Raid: আরও চাপে কেজরিওয়াল, আবগারি দুর্নীতিতে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিবের খোঁজে ইডি

    ED Raid: আরও চাপে কেজরিওয়াল, আবগারি দুর্নীতিতে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিবের খোঁজে ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: আবগারি দুর্নীতি মামলায় ক্রমশই চাপ বাড়ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ওপর (ED Raid)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবার খোঁজ চালাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বিভাব কুমারের। জানা গিয়েছে, মঙ্গলবার মোট ১০ টি জায়গায় এই তল্লাশি অভিযান চলছে। আবগারি দুর্নীতি মামলা বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে বর্তমানে জেলে রয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। প্রসঙ্গত, গত রবিবারই আম আদমি পার্টির মহল্লা ক্লিনিক এর দুর্নীতিও (ED Raid) সামনে এসেছে। সরকারি ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ ওঠে, ৬৫ হাজার ভুয়ো ব্যক্তির রক্ত পরীক্ষা করানোর। যাদের বাস্তবে কোনও অস্তিত্ব নেই।

    পাঁচবার সমন কেজরিওয়ালকে, একবারও হাজির হননি

    প্রসঙ্গত, দিন কয়েক আগেই আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এ নিয়ে পাঁচ বার সমান পাঠানো হলেও কোনও বারই হাজির হননি দিল্লির মুখ্যমন্ত্রী (ED Raid)। শেষবার গত ২ ফেব্রুয়ারি তাঁকে তলব করা হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই ফের তার ব্যক্তিগত সচিবের আস্তানাগুলিতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিষয়টিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

    রেডারে রয়েছেন আপের রাজ্যসভার সাংসদও

    জানা গিয়েছে কেবল আপ নেতা নয়, এদিন সকাল থেকে একসঙ্গে দিল্লির ১২টি জায়গায় ইডি-র তল্লাশি অভিযান শুরু হয়েছে। ইডি-র গোয়েন্দারা বেশ কয়েকটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন বলে সূত্রের খবর। এখনও পর্যন্ত অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বিভব কুমার-সহ দিল্লি জল পর্ষদের প্রাক্তন সদস্য শলভ কুমার এবং রাজ্যসভার সাংসদ তথা আপ নেতা এনডি গুপ্তার বাড়িতেও অভিযানে গিয়েছেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। এক দেড়মাসের মাথায় লোকসভা ভোট, তার আগে দুর্নীতি ইস্যুতে বেশ কোনঠাসা হয়ে রয়েছে কেজরিওয়ারেল দল।

     

  • ED: ১০০ দিনের কাজে দুর্নীতি! রাজ্যের চার জেলায় সাত সকালেই হানা ইডি-র

    ED: ১০০ দিনের কাজে দুর্নীতি! রাজ্যের চার জেলায় সাত সকালেই হানা ইডি-র

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি, রেশন কাণ্ডের পর এবার ১০০ দিনের দুর্নীতি নিয়ে সক্রিয় ইডি (ED)। এই দুর্নীতির তদন্তে এবার রাজ্যের চার জেলায় হানা দিল ইডি। মঙ্গলবার সাত সকালেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডি আধিকারিকরা হানা দেন। ঝাড়গ্রামের এক সরকারি আধিকারিকের কোয়ার্টারে, হুগলির চুঁচুড়ায় এক ব্যবসায়ীর বাড়িতে এবং মুর্শিদাবাদের একটি জায়গায় তল্লাশি চলছে। তল্লাশি চলছে সল্টলেকের একটি আবাসনেও। সকাল থেকেই চলছে তল্লাশি পর্ব।

    মুর্শিদাবাদে ইডি (ED)

    ইডি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মুর্শিদাবাদে বহরমপুর শহরের বিষ্ণুপুর রোডে বাড়ি রথীন দে নামে প্রাক্তন পঞ্চায়েত কর্মীর বাড়িতে ইডি (ED) হানা দেয়। কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে বাড়ি। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে তিনি নওদা পঞ্চায়েতে কর্মরত ছিলেন। নওদা পঞ্চায়েতে নির্মাণ সহায়ক হিসাবে কর্মরত ছিলেন। অভিযোগ, ১০০ দিনের কাজের প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ করে নিজের এবং তাঁর বোনের অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করে। এছাড়াও একাধিক দুর্নীতির অভিযোগ ওঠায় চাকরি যায় তাঁর।

    ঝাড়গ্রামেও হানা দেয় ইডি

    মঙ্গলবার সকালে ইডির (ED) ছ’জন আধিকারিকের একটি দল কেন্দ্রীয় বাহিনী নিয়ে হানা দেন ঝাড়গ্রামের বাছুরডোবার একটি সরকারি আবাসনে। জেলার সংখ্যালঘু দফতরের এক প্রশাসনিক আধিকারিককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইডি। ঝাড়গ্রাম থানার পুলিশ খবর পেয়ে এলাকায় যান। কিন্তু, পুলিশ আধিকারিকদের আবাসনের ভিতর ঢুকতে দেওয়া হয়নি। ইডি সূত্র মারফত জানা গিয়েছে, রাজ্যে ১০০ দিনের কাজে জাতিগত শংসাপত্র নিয়ে ‘দুর্নীতি’র বিষয়ে তদন্ত শুরু করেছে তারা।

    হুগলি ও উত্তর ২৪ পরগনায় হানা ইডি-র

    ইডি সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ইডি (ED) হানা দেয় হুগলির চুঁচুড়ার ময়নাডাঙায় সন্দীপ সাধুখাঁ নামে এক নির্মাণ সহায়কের বাড়িতে। সেই বাড়িতে চলছে তল্লাশি। যদিও তিনি বাড়িতে ছিলেন না। পাশাপাশি সল্টলেকের একটি আবাসনে চলছে তল্লাশি। সেই আবাসনে  ধনেখালির প্রাক্তন বিডিও এসকে পান থাকেন। প্রসঙ্গত, ১০০ দিনের দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তারা আগেই তদন্ত শুরু করেছিল। তদন্তে দেখা যায়, ১০০ দিনের কাজে যে কোটি কোটি টাকার কেন্দ্রীয় বরাদ্দ এসেছিল, তা নয়ছয় কর হয়েছে। টাকা নয়ছয় করতে ভুয়ো জব কার্ড তৈরি করা হয়েছিল বলে তদন্তকারী সংস্থাটি সূত্রে খবর। এবার সেই দুর্নীতির তদন্তে জেলায় জেলায় হানা দিল ইডি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ram Mandir: জয় শ্রীরাম ধ্বনিতে মুখর স্টেশন, হাওড়া থেকে ছেড়ে গেল অযোধ্যা ধাম স্পেশাল

    Ram Mandir: জয় শ্রীরাম ধ্বনিতে মুখর স্টেশন, হাওড়া থেকে ছেড়ে গেল অযোধ্যা ধাম স্পেশাল

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করেন। এই উদ্বোধনের পর গোটা দেশ যেন রামময় হয়ে উঠেছে। বিশ্ব হিন্দু পরিষদ এবং আরএসএস এর পক্ষ থেকে রাম ভক্তদের অযোধ্যায় মন্দির দর্শনের ব্যবস্থা করা হয়। সোমবার রাতে হাওড়া স্টেশন থেকে দুটি ট্রেন, হাওড়া-অযোধ্যা ধাম স্পেশাল রওনা হয় রামনগরীর (Ram Mandir) উদ্দেশে। মোট ৩৫০০ রাম ভক্ত অযোধ্যার উদ্দেশ্যে রওনা হন। আরও একটি ট্রেন উত্তরবঙ্গের এনজিপি স্টেশন থেকে ছাড়ে। মঙ্গলবার দুপুরে এই ট্রেনগুলি অযোধ্যায় পৌঁছাবে। সেখানে এইসব ভক্তদের থাকা এবং খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি সকালে ভক্তরা সরযূ নদীতে স্নানের পর রাম লালার মূর্তি এবং মন্দির (Ram Mandir) দর্শন করবেন। এছাড়াও অযোধ্যার হনুমানগড়ি মন্দির সহ বড় বড় মন্দিরগুলির দর্শনের ব্যবস্থা করা হয়েছে। ৭ ফেব্রুয়ারি রাতেই ওই একই ট্রেনে উঠবেন রাম ভক্তরা। ৮ তারিখ ফিরবেন হাওড়ায়। স্টেশন থেকে ট্রেন সর্বত্র জয় শ্রী রাম ধ্বনি তুললেন ভক্তরা।

    উৎসবের আমেজ স্টেশনে 

    সোমবার সন্ধ্যায় হাওড়া স্টেশন চত্বরে রাম ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রত্যেক রাম ভক্তই ১,৩০০ টাকা খরচ করেন এই যাত্রার জন্য। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে স্টেশন চত্বরে তাঁদের স্বাগত জানানো হয়। তাদের গলায় মালা পরানোর পাশাপাশি কপালে তিলক এঁকে দেওয়া হয়। স্টেশন চত্বরে উৎসবের আমেজ তৈরি হয়। রাম ভক্তরা আনন্দে নাচতে থাকেন। এক রাম ভক্ত (Ram Mandir) ও কর সেবক অশোক সাহা জানিয়েছেন, তাঁদের দীর্ঘ আন্দোলনের পর অবশেষে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। জীবনে রাম মন্দির দর্শনের সুযোগ পেয়ে তারা দারুন খুশি। আইআরসিটিসির পক্ষ থেকে ভক্তদের জন্য ট্রেনের ব্যবস্থা করা হয়। গোটা ট্রেন বুক করা হয় বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে।

    রাম ভক্তদের ট্রেনে রাজকীয় ব্যবস্থা

    আস্থা স্পেশালে রামভক্তদের জন্য একেবারে রাজকীয় ব্যবস্থা করা হয়েছে। ভক্তদের জন্য নতুন বালিশ ও কম্বল দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকেও রাম ভক্তরা রাম নগরীর (Ram Mandir) উদ্দেশে পাড়ি দিয়েছেন। আবার দক্ষিণবঙ্গের রাম ভক্তরা হাওড়া বর্ধমান প্রভৃতি স্টেশন থেকে পাড়ি দিয়েছেন। আস্থা স্পেশাল ট্রেনের এক রাম ভক্ত অলোকা মুন্সির কথায়, ‘‘আজকে সুযোগ পেলাম তাই স্পেশাল ট্রেনে অযোধ্যা যাচ্ছি। স্টেশনে আসার সঙ্গে সঙ্গে আমাদের রেড কার্পেট পেতে বরণ করে নেওয়া হল। আমাদের টিফিনেরও ব্যবস্থা করা হয়েছিল। দুপুরের খাবার দেওয়া হল। নিরাপত্তারও জোরদার আয়োজন করা হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: ‘‘চোর মমতাকে টাইট দিতে গিয়েছিলাম, টাইট দিয়ে এসেছি’’, দিল্লি থেকে ফিরে বললেন শুভেন্দু

    Suvendu Adhikari: ‘‘চোর মমতাকে টাইট দিতে গিয়েছিলাম, টাইট দিয়ে এসেছি’’, দিল্লি থেকে ফিরে বললেন শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবারই দিল্লি থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানেই মমতা সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ‘‘চোর মমতাকে টাইট দিতে গিয়েছিলাম, টাইট দিয়ে এসেছি।’’ তবে এখানেই থামেননি বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রীর দিল্লি সফর বাতিল প্রসঙ্গে তাঁর মত, ‘‘উনি কোথায় যাবেন, না যাবেন সেটা আমি বলব কেন। ওনাকে নিয়ে আমরা অত চিন্তিত নই।’’

    পিসি-ভাইপোর কোম্পানি 

    বছর ২ আগেই নিজের পুরনো দল তৃণমূলে ফিরেছেন বারাকপুরের বিজেপির প্রতীকে নির্বাচিত সাংসদ অর্জুন সিং। গোষ্ঠীদ্বন্দ্বে কার্যত কোণঠাসা অর্জুন। বারাকপুরে এখন চর্চার বিষয়, অর্জুন-সোমনাথ দ্বন্দ্ব। এ নিয়ে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘‘এর উত্তর অর্জুন সিং দিতে পারবেন। অর্জুন সিং জেনেশুনে ওদের সঙ্গে গেছে। বারাকপুর আসন ভারতীয় জনতা পার্টির, নরেন্দ্র মোদির। বারাকপুর আসন থেকে যিনি পদ্মফুলে দাঁড়াবেন, তিনি জিতবেন। ব্যক্তি ফ্যাক্টর নয়।’’ অর্জুন সিং এর দলবদল জল্পনা নিয়ে বলেন, ‘‘এরকম কোনও প্রস্তাব আমাদের কাছে নেই, তাছাড়া আমরা কোন ব্যক্তির উপর নির্ভরশীল নই।’’ তৃণমূলের সাংসদ-বিধায়ক দ্বন্দ্ব নিয়ে তিনি আরও বলেন, ‘‘ওটা কোন দলই নয় কোম্পানি। দুইজন মিলে চালায় পিসি ও ভাইপো।’’

    দিল্লিতে শাহি সাক্ষাতে শুভেন্দু

    সোমবার সকালেই শুভেন্দু পৌঁছে যান সংসদে। সেখানে প্রথমে তিনি বৈঠক করেন অমিত শাহের সঙ্গে। শাহি বৈঠক শেষে তিনি সাক্ষাৎ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে। সেখানে একপ্রস্ত বৈঠক হয় দুজনের। সোম-দুপুরের জোড়া বৈঠকে কী আলোচনা হয়েছে, তা নিয়ে মুখ খোলেননি রাজ্যের বিরোধী দলনেতা (Suvendu Adhikari)। কেবল বলেন, “যে আলোচনা হয়েছে, তাতে যে রোডম্যাপ তৈরি করা হয়েছে, সে বিষয়ে কিছু বলব না। শুধু আপনাদের অ্যাকশন আর রিঅ্যাকশনে নজর রাখতে হবে।” শাহের সঙ্গে শুভেন্দুর বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, তা জানা না গেলেও, অর্থমন্ত্রীর কাছে গিয়ে ক্যাগ রিপোর্ট নিয়ে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ করেছেন নন্দীগ্রামের বিধায়ক।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Ram Mandir: ‘‘বর্তমান প্রজন্ম ভাগ্যবান, তাঁরা রামলালাকে মন্দিরে দেখতে পেলেন’’, মন্তব্য মোহন ভাগবতের

    Ram Mandir: ‘‘বর্তমান প্রজন্ম ভাগ্যবান, তাঁরা রামলালাকে মন্দিরে দেখতে পেলেন’’, মন্তব্য মোহন ভাগবতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ২২ জানুয়ারি রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধনকে ভগবানের আশীর্বাদ বললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সর সঙ্ঘচালক মোহন ভাগবত। প্রসঙ্গত ৫০০ বছরের সংঘর্ষের পর অযোধ্যায় স্থাপিত হয়েছে রাম মন্দির (Ram Mandir) । এই ঘটনাকে সর্বশক্তিমানের ইচ্ছা বলেও মন্তব্য করেন মোহন ভাগবত। সোমবারই মোহন ভাগবত হাজির ছিলেন মহারাষ্ট্রের পুনেতে। গীতা ভক্তি অমৃত মহোৎসব নামের একটি অনুষ্ঠানে। সেখানে তিনি জানান, ভারতবর্ষের উত্থান হতেই হবে,  সারা পৃথিবীর মঙ্গলের জন্য। তিনি আরও বলেন, ‘‘২২ জানুয়ারি রাম লালা প্রতিষ্ঠিত হয়েছেন মন্দিরে, বহু সংঘর্ষের পরে এই সফলতা মিলেছে। বর্তমান প্রজন্ম ভাগ্যবান, তাঁরা রাম লালাকে মন্দিরে দেখতে পেলেন।’’

    শীঘ্রই শুরু হবে রামের দরবার নির্মাণের কাজ

    শীঘ্রই শুরু হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের নির্মাণকাজ। রাম মন্দির (Ram Mandir) নির্মাণ কমিটির তরফে জানানো হয়েছে রামের দরবার-এর প্রথম এবং দ্বিতীয় তলের নির্মাণকাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। জানা গিয়েছে, প্রভু রামের দরবারে এই কাজ শেষ হয়ে যাবে ২০২৪ সালের ডিসেম্বর মাস নাগাদ। নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র শনিবারই মন্দির চত্বর (Ram Mandir) পরিদর্শন করেন। তিনি জানিয়েছেন, গত ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই নতুন নির্মাণ কাজ শুরু হবে। একইসঙ্গে, ‘পরকোটা’-র কাজও শেষ করতে হবে। ৭৯৫ মিটার দীর্ঘ পরিক্রমা প্রাচীরের কাজও তাড়াতাড়ি সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

    প্রথম ১১ দিনে পা পড়েছে ২৫ লাখ ভক্তের

    প্রসঙ্গত, ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেদিন ৮ হাজার অতিথি সামিল হয়েছিলেন এই অনুষ্ঠানে। তারপর থেকেই ভক্তদের ঢল নেমেছে অযোধ্যায়। হিসাব বলছে, প্রথম ১১ দিনে ২৫ লাখ ভক্তের পা পড়েছে রাম জন্মভূমিতে এবং মোট প্রণামী সংগৃহীত হয়েছে ১১ কোটি টাকা। যার মধ্যে ৮ কোটি টাকা এসেছে শুধু প্রণামী বাক্স থেকেই এবং অনলাইনের মাধ্যমে প্রণামী পাঠানো হয়েছে সাড়ে তিন কোটি টাকা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার ০৬/০২/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার ০৬/০২/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) দিনের অধিকাংশ সময় সর্বাঙ্গীণ অস্থিরতার মধ্যে দিয়ে অতিবাহিত হবে।

    ২) কর্মক্ষেত্র সম্পর্কে দুশ্চিন্তা বর্তমান থাকবে।

    ৩) সামান্য আয় বাড়লেও ব্যয় চাপ কমবে না।
     
    বৃষ
     
    ১) কর্মক্ষেত্র সম্পর্কে প্রছন্ন উদ্বেগ ও দুশ্চিন্তা থাকলেও আর্থিক উন্নতি ও নতুন যোগাযোগ উৎসাহিত করবে।
     
    ২) অপ্রত্যাশিত যোগাযোগে টুকটাক অর্থ হাতে আসবে।

    ৩) আপনার সাথে কেউ বিরুদ্ধাচরণ করবে।
     
    মিথুন
     
    ১) অবিশ্বাসী ও সন্দেহবাতিক মনোভাব ক্ষতি করতে পারে।
      
    ২) শারীরিক মানসিক, আর্থিক পারিবারিক, কর্ম ও আয়ের ক্ষেত্রে বিপর্যয় বলে মনে হবে।
     
    ৩) কোনও ঘটনায় অপমানসূচক কথা শুনতে পারেন।
     
    কর্কট
     
    ১) দ্বন্দ্বপূর্ণ মানসিক অবস্থা কাজকর্মের ক্ষতি করতে পারে।
     
    ২) টুকটাক অর্থাগম হলেও ব্যয় বৃদ্ধি পাবে।
     
    ৩)  শারীরিক অবস্থা ভাল থাকবে না। 
     
    সিংহ
     
    ১) কর্মক্ষেত্রে হঠাৎ কোনও ঝামেলা কিংবা কোনও সমস্যা দেখা দিতে পারে।
     
    ২) নতুন কোনও যোগাযোগ আসলেও আর্থিক দিক থেকে বিশেষ কোনও উন্নতি হবে না।
     
    ৩) টুকটাক কিছু অর্থ হাতে আসবে।
     
    কন্যা
     
    ১) কর্মক্ষেত্র ও আর্থিক বিষয়ে দুশ্চিন্তার অবসান ঘটবে না।
     
    ২) সামান্য অর্থ হাতে এলেও আর্থিক টান থেকে যাবে।
     
    ৩) মনটা বিচলিত ও অশান্ত থাকবে।
     
    তুলা
     
    ১) মানসিক চাপ থাকলেও পূর্বের তুলনায় কর্ম ও আর্থিক ক্ষেত্রে সামান্য যোগাযোগ বৃদ্ধি পাবে।
     
    ২) কোনও বিশিষ্ট ব্যক্তির সাথে পরিচয় হবে।
     
    ৩) কোনও দূর স্বজনের জন্য উৎকণ্ঠা।
     
    বৃশ্চিক
     
    ১) মনের উপর চাপ বৃদ্ধি।

    ২) কারও কাছে অবিশ্বাসী ও অপমানিত হতে পারেন।

    ৩) শারীরিক, মানসিক, পারিবারিক, আর্থিক, কর্ম ও আয়ের ক্ষেত্র বিশেষ উদ্বেগসূচক।
     
    ধনু
     
    ১) কোনও কারণে হঠাৎ মানসিক আনন্দ নষ্ট হবে।
     
    ২) প্রেমিক প্রেমিকাদের অভিমানের জন্য মানসিক অশান্তি ভোগ করতে হবে।
     
    ৩) দেবালয় ভ্রমণ যোগ।

    মকর
     
    ১) কর্মক্ষেত্রে লক্ষণীয় কোনও পরিবর্তন না হলেও যোগাযোগ বৃদ্ধি পাবে।
     
    ২) অর্থভাগ্য চলনসই থাকবে আজকে।
     
    ৩) কোনও সংবাদ মানসিক উদ্বেগ সৃষ্টি করবে।
     
    কুম্ভ
     
    ১) দিনটায় মানসিক দিক থেকে একটা ভীতি ও উদ্বেগের ভাব বর্তমান থাকবে।
     
    ২) কর্ম ও আর্থিক ক্ষেত্র কোনওরকম চলনসই।
     
    ৩) কোনও দুর্নামের ভাগীদার হতে হবে।
     
    মীন
     
    ১) সর্বাঙ্গীণ সতর্ক হয়ে চলুন।
     
    ২) হঠাৎ কোনও সমস্যা জটিলতা বৃদ্ধি করতে পারে।
     
    ৩) বিশ্বাসীজন আপনার বিরুদ্ধাচরণ করতে পারে।

     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Digha: দিঘায় হাড়হিম করা ঘটনা! বন্ধুকে গাছে বেঁধে বেধড়ক মার, মহিলা পর্যটককে গণধর্ষণ

    Digha: দিঘায় হাড়হিম করা ঘটনা! বন্ধুকে গাছে বেঁধে বেধড়ক মার, মহিলা পর্যটককে গণধর্ষণ

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্ব মেদিনীপুরের দিঘায় (Digha) প্রতিদিন হাজার হাজার পর্যটক যান। পর্যটকদের ওপর ভিত্তি করেই ওই এলাকার অর্থনীতি অনেকটাই নির্ভর করে। সেই সৈকত শহরে পর্যটকদের কোনও নিরাপত্তা নেই! রবিবার রাতে দিঘার ঘটনা সেই প্রশ্ন উস্কে দিয়েছে। দিঘায় ঘুরতে গিয়ে গণ ধর্ষণের শিকার হয়েছেন এক মহিলা পর্যটক। আর এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত শহরে। প্রশ্নের মুখে পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থাও।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Digha)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিঘাতে (Digha) অনেকেই ফোনে বা অনলাইনে হোটেল বুক করে যান। অনেকে আবার দিঘায় গিয়ে হোটেল ঠিক করেন। ভাল হোটেল করে দেওয়ার জন্য এক শ্রেণির দালালও সেখানে গজিয়ে উঠেছে। অনেকে সস্তায় ভাল হোটেল পাওয়ার আশ্বাস তাঁদের দ্বারস্থ হন। অনেক সময় ভাল হোটেলও পান। তবে, নির্যাতিতা মহিলা বন্ধুদের সঙ্গে দিঘা ঘুরতে এসেছিলেন। তাঁদের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলাতেই। ফলে, আগে থেকে হোটেল বুক করে নিয়ে আসেননি। দিঘায় বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে হোটেল খোঁজা শুরু করেন তাঁরা। অভিযোগ, হোটেল ঠিক করে দেওয়ার নাম করে তাঁদেরকে নিয়ে যায় দুষ্কৃতীরা। বন্ধুর সঙ্গে একটি বাইকে ছিলেন মহিলা। অভিযোগ, ফাঁকা জায়গায় বাইক আটকে জোর করে তাঁদেরকে নির্জন জায়গায় টেনে নিয়ে যাওয়া হয়। যুবককে গাছে বেঁধে বেধরক মারধর করতে শুরু করে দুষ্কৃতীরা। পাশাপাশি মহিলাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

    পুলিশ প্রশাসনের কী বক্তব্য?

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা অপকর্ম করে ওই মহিলাকে ফেলে রেখে চলে যায়। পরে, মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে দিঘা থানার পুলিশ রতনপুর গ্রাম থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। আরও একজন ফেরার বলে জানা গিয়েছে। তাদের এই চক্রের পিছনে আর কেউ রয়েছে কি না তা পুলিশ খতিয়ে দেখছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Murshidabad: রাতের অন্ধকারে দুষ্কৃতী-তাণ্ডব! বহরমপুরে ভাঙা হল সরস্বতীর মূর্তি

    Murshidabad: রাতের অন্ধকারে দুষ্কৃতী-তাণ্ডব! বহরমপুরে ভাঙা হল সরস্বতীর মূর্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: হাতে গোনা কয়েকদিন। তার পরেই সরস্বতী পুজো। রাতের অন্ধকারে ঘটল দুষ্কৃতীদের ব্যাপক তাণ্ডব! এবার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল সরস্বতী প্রতিমা। প্রতিমা শিল্পীদের একেবারে মাথায় হাত। ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ (Murshidabad) সদর শহর বহরমপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের সার্কিট হাউসের উল্টো দিকে। এই নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা শুরু হয়েছে।

    কীভাবে ঘটল ঘটনা (Murshidabad)?

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাওয়া-খাওয়া ছেড়ে প্রতিমা গড়তে ব্যস্ত মৃৎশিল্পীরা। বেশির ভাগ প্রতিমা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছিল, শুধু রং করা বাকি। আর এই অবস্থায় প্রতিমাগুলিকে সারি সারি ভাবে সাজিয়ে রাখা ছিল দোকানে। রাতের অন্ধকারে এই প্রতিমাগুলিকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল। শিল্পীরা সকালে ঘুম থেকে উঠে দেখেন বেশিরভাগ প্রতিমা ভাঙচুর করা হয়েছে। কে বা কারা কোন উদ্দেশ্যে মূর্তিগুলিকে ভাঙচুর করেছে, সে সম্বন্ধে কিছু জানা যায়নি। এরপর মৃৎশিল্পীরা অভিযোগ জানিয়ে প্রশাসনকে খবর দিলে বহরমপুর (Murshidabad) থানার পুলিশ ঘটনাস্থলে এসে রীতিমতো জিজ্ঞাসবাদ শুরু করে। প্রাথমিক ভাবে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে।

    মৃৎশিল্পীদের বক্তব্য

    বহরমপুরের (Murshidabad) মৃৎশিল্পী শ্রীদাম হালদার বলেন, “মাঝে মাঝে একটা, দুটো প্রতিমা গরু এসে ভেঙে দিত। কিন্তু গতকাল রাতে এক লাইন ধরে রাখা সমস্ত সরস্বতীর মূর্তিকে ভেঙে দিয়েছে। আমাদের অভাবের সংসার। এই মাটির মূর্তি তৈরি করে বিক্রি করে আমাদের সংসার চলে। সামনেই পুজো, অর্ডার নেওয়া হয়েছে। কী করব বুঝতে পারছিনা। যারা এই কাজ করেছে তাদের শাস্তি চাই।” আবার আরেক শিল্পী তুবাই মণ্ডল বলেন, “গান্ধী কলোনি এলাকায় গতকাল রাত ১ টা ৩০ মিনিট সময়ে নির্মাণ করা মাটির ঠাকুরগুলিকে ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা। একই ভাবে গঙ্গারঘাটে রাখা ফুলের সাজগুলিকেও ভেঙে দিয়েছে। কেউ উস্কানি দিয়ে সমাজের মধ্যে বিভেদ তৈরি করছে। পুলিশের উচিত সকল অপরাধীদের চিহ্নিত করে তাদের কঠোর শাস্তি প্রদান করা। নিমতলা ঘাট, সার্কিট হাউস, কলেজ ঘাটে রাখা একাধিক মূর্তিকে ভেঙে দেওয়া হয়েছে। কোনও মূর্তির হাত ভাঙা, মাথা নেই ইত্যাদি অবস্থায় রাস্তায় এখনও মাটিতে পড়ে রয়েছে। এই কাজ কোনও একজন ব্যক্তির নয়, সম্মিলিত অপকর্ম। দোষীদের শাস্তি চাই।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share