Tag: DRDO

DRDO

  • Prithvi-2: ‘পৃথ্বী-২’ ক্ষেপণাস্ত্রের সফল নৈশকালীন উৎক্ষেপণ ভারতের

    Prithvi-2: ‘পৃথ্বী-২’ ক্ষেপণাস্ত্রের সফল নৈশকালীন উৎক্ষেপণ ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি পৃথ্বী-২ (Prithvi-2) ক্ষেপণাস্ত্র সফলভাবে নৈশকালীন উৎক্ষেপণ করল ভারত (India)। বুধবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ ওড়িশার চাঁদিপুরের (Chandipur) এপিজে আব্দুল কালাম দ্বীপে (APJ Abdul Kalam Island) স্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের (ITR) তিন নম্বর লঞ্চ কমপ্লেক্স থেকে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। 

    উৎক্ষেপণের পুরোটাই দায়িত্ব নিয়ে করেছে বিশেষভাবে তৈরি ‘স্ট্র্যাটেজিক ফোর্স কম্যান্ড’ (Strategic Forces Command)। এই উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেছে ‘ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ (Defence Research and Development Organisation) বা ডিআরডিও-র বিজ্ঞানীরা।

    প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, স্বল্প পাল্লার (Short range) এই ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের (Ballistic Missile) পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয়েছে। ২৫০ কিলোমিটার দূরত্বের মধ্যে লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম এটি। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র ৫০০ থেকে ১০০০ কিলোগ্রাম ওয়ারহেড (Warhead) বহন করতে সক্ষম। নিপুণ দক্ষতায় লক্ষ্যবস্তুকে আঘাত করতে এর জুড়ি নেই। এই পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্রে রয়েছে তরল জ্বালানি চালিত ২টি ইঞ্জিন।

    উৎক্ষেপণের গোটা প্রক্রিয়াটি রাডার, ইলেক্ট্রো অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম ও টেলিমেট্রি স্টেশনের মারফৎ পর্যবেক্ষণ করেছে ডিআরডিও (DRDO)। এবারের পরীক্ষার মূল লক্ষ্য ছিল ক্ষেপণাস্ত্রের রাত্রিকালীন উৎক্ষেপণের বিভিন্ন খুঁটিনাটি যাচাই করা। পৃথ্বী-২ রাতেরবেলাও লক্ষ্যবস্তুর (target) উপর আঘাত হানতে পারে।

    ১০ দিন আগেই, ৬ জুন, ৪ হাজার কিলোমিটার পাল্লার পরমাণু অস্ত্রবহনে সক্ষম অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রের সফল নৈশকালীন উৎক্ষেপণ করে ভারত। সেবারও উৎক্ষেপণ করা হয় এই চাঁদিপুরের এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকেই। এবার সফল নৈশকালীন উৎক্ষেপণ হল পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্রের। এর আগে, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে একইভাবে পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্রের নৈশকালীন উৎক্ষেপণ করেছিল ভারত। তার আগে ২০১৬ সালের ২১ নভেম্বর দুটি পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্র ওড়িশার চাঁদিপুর থেকেই উৎক্ষেপণ করা হয়েছিল।

    আরও পড়ুন: বায়ুদূষণের ফলে ভারতীয়দের আয়ু কমবে ৫ বছর! দাবি গবেষণায়

    ২০০৪ সালে এই ক্ষেপণাস্ত্র সেনাবাহিনীর হাতে আসে। ডিআরডিও-র বিজ্ঞানীরা এটি তৈরি করেছেন। ১৯৯৬ সাল থেকে এর উপর কাজ শুরু করেন বিজ্ঞানীরা। পৃথ্বী-১ ১৫০ কিলোমিটার দূরত্বের মধ্যে লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম ছিল।  ২৫০ কিলোমিটার দূরত্বের মধ্যে লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম পৃথ্বী-২। আর সবচেয়ে আধুনিক পৃথ্বী-৩ আনুমানিক ৩৫০ কিলোমিটার দূরত্বে আঘাত করতে পারে।

    ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে (Missile Technology) দিন দিন উন্নতি করছে ভারত। স্বল্প থেকে মাঝারি এবং দূরপাল্লার একাধিক ক্ষেপণাস্ত্র হয়েছে ভারতের হাতে। যখনই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে, প্রায় সবসময়ই প্রায় ১০০ শতাংশ সফল হয়েছে ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা। এদিনের সাফল্য ভারতের প্রতিরক্ষা শক্তিকে আরও একধাপ এগিয়ে দিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

  • India Drone Hub: অদূর ভবিষ্যতে ড্রোন উৎপাদনের হাব হবে ভারত, আশা ডিআরডিও প্রধানের

    India Drone Hub: অদূর ভবিষ্যতে ড্রোন উৎপাদনের হাব হবে ভারত, আশা ডিআরডিও প্রধানের

    মাধ্যম নিউজ ডেস্ক: আধুনিক প্রযুক্তিতে সহজ হয়েছে জীবনযাত্রা। কম খরচে দ্রুত কাজ সম্পন্ন করতে অত্যাধুনিক যন্ত্রপাতির জুড়ি মেলা ভার। এই আধুনিক প্রযুক্তিরই অন্যতম উদ্ভাবন হল ড্রোন। সারা বিশ্বের কাছে ড্রোন উৎপাদনের প্রাণকেন্দ্র (drone manufacturing hub) হয়ে উঠবে ভারত। সম্প্রতি বেঙ্গালুরুর অ্যারে ইনোভেশন অ্যান্ড স্কিল সেন্টারে এক সেমিনারে এই দাবি করলেন ডিআরডিও-র (DRDO) চেয়ারম্যান সতীশ রেড্ডি (Satheesh Reddy)। তিনি বলেন, আকাশপথে নজরদারি থেকে শুরু করে ওষুধ বা গুরুত্বপূর্ণ সামগ্রী সরবরাহের ক্ষেত্রে আধুনিক ড্রোন বিশেষ সাহায্য করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi) দেশীয় প্রযুক্তির উপর জোর দিয়েছেন বরাবর। তিনি বিদেশ থেকে আমদানির বদলে দেশে তৈরি জিনিস রফতানির কথা বলেছেন। সেই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলছে ডিআরডিও। 

    আরও পড়ুন: স্ত্রী কোনও এটিএম মেশিন নয়! বিচ্ছেদের মামলায় পর্যবেক্ষণ কর্নাটক হাইকোর্টের

    সম্প্রতি এক অনুষ্ঠানে কেন্দ্রীয় অসামরিক উড়ানমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছিলেন যে, আগামী ২০২৬ সালের মধ্যে ড্রোন শিল্পের মাধ্যমে ১৫ হাজার কোটি টাকা আয় হবে। সেই স্বপ্নকে বাস্তবায়িত করার কথাও বলেন সতীশ। ডিআরডিও চেয়ারম্যান জানান, ভারতে সামরিক এবং অসামরিক বিভিন্ন কাজের জন্য নানা ধরনের ড্রোন তৈরি হচ্ছে। জোর দেওয়া হচ্ছে আধুনিক প্রযুক্তির উপর। তিনি জানান, দেশে মূলত পাঁচটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির ড্রোন রয়েছে। ন্যানো ড্রোন (২৫০ গ্রামের কম বা সমান); মাইক্রো ড্রোন (২৫০ গ্রামের বেশি এবং ২ কেজির কম বা সমান); ছোট আকারের ড্রোন (২ কেজির বেশি এবং ২৫ কেজির কম বা সমান); মাঝারি আকারের ড্রোন (২৫ কেজির বেশি এবং ১৫০ কেজির কম বা সমান) এবং বড় আকারের ড্রোন (১৫০ কেজির বেশি)।

    ড্রোন প্রযুক্তিকে আরও উন্নত এবং আধুনিক করার চেষ্টা চলছে। কৃষি, শিল্প, প্রতিরক্ষা, ডেলিভারি, গবেষণা, বিজ্ঞানের কাজে এখন সবসময় ড্রোন ব্যবহৃত হচ্ছে। সেই ক্ষেত্রগুলিতে বেশ কিছু ভারতীয় সংস্থা কাজ করছে। তারা ভালই ড্রোন বানাচ্ছে বলে জানান ডিআরডিও প্রধান। 

  • WhatsApp Malware File: সেনা, ডিআরডিও-র গোপন তথ্য হাতাতে ছড়ানো হচ্ছে ম্যালওয়ার! সতর্ক থাকার নির্দেশ

    WhatsApp Malware File: সেনা, ডিআরডিও-র গোপন তথ্য হাতাতে ছড়ানো হচ্ছে ম্যালওয়ার! সতর্ক থাকার নির্দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপ (WhatsApp) বর্তমানে সারা বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ। মেটা মালিকাধীন সংস্থা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার পাশাপাশি নিরাপত্তাও দিয়ে থাকে। হোয়াটসঅ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সুবিধাও রয়েছে। যাতে ব্যবহারকারীরা কোনও সমস্যা ছাড়াই এই অ্যাপটি ব্যবহার করতে পারেন।

    কিন্তু এবার এই হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মকেই ব্যবহার করে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও-র গোপন তথ্য হাতানোর জন্য কিছু ক্ষতিকারক বা ম্যালিসিয়াস সফ্টওয়ার সংক্ষেপে ম্যালওয়ার ফাইল ট্রান্সফার করা হচ্ছে। লক্ষ্য, প্রতিরক্ষা মন্ত্রক বা ভারতীয় সেনার ক্ষতি করা। বিষয়টি প্রকাশ্যে আসার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

    আরও পড়ুন: একসঙ্গে দুটি স্মার্টফোনে চালানো যাবে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট!

    সূত্রের খবর, একটি সন্দেহজনক নম্বর থেকে ‘CSO_SO on Deputation DRDO. apk’  নামে ম্যালওয়ার ফাইলটি হোয়াটসঅ্যাপে শেয়ার করা হচ্ছে। এটি একটি ডিআরডিও-এর নামে ভুয়ো ফাইল, যেটি ডিআরডিও-তে ভর্তির আবেদনপত্র। গত ২৬ মে ডিআরডিও-র তরফে একটি আবেদনপত্র প্রকাশ করা হয়েছিল। এরপর সেটিরই ভুয়ো তৈরি করে হোয়াটসঅ্যাপে ট্রান্সফার করা হচ্ছে।

    সূত্রের খবর থেকে জানা গিয়েছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের ক্ষতি করতে বা ভারতের বিভিন্ন তথ্য সংগ্রহ করার জন্যে এক অভিনব পদ্ধতি ব্যবহার করছে পাকিস্তান। রিপোর্ট অনুযায়ী, যেসব ডিভাইসগুলো এই ম্যালিসিয়াস ফাইলে সংক্রমিত, সেইসব ডিভাইসগুলো পরীক্ষা করে দেখা গেছে, এই ক্ষতিকারক ফাইলগুলো ক্লিক করলেই জার্মানির নিউরেমবার্গের কোনও সার্ভারের সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছে। এর ফলেই সেনা ও ডিআরডিও-তে কর্মরত ব্যক্তিদের কোনওরকমের সোশ্যাল মিডিয়া গ্রুপ থেকে দূরে থাকতে বলা হয়েছে।

    আরও পড়ুন: জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগের বিজ্ঞপ্তি জারি ডিআরডিওর, জানুন বিস্তারিত

    প্রসঙ্গত, কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপ সংস্থার তরফে ব্যবহারকারীদের সতর্ক থাকতে বলা হয়েছিল কারণ হোয়াটসঅ্যাপের মতোই দেখতে এমন কয়েকটি নকল হোয়াটসঅ্যাপ অ্যাপ বাজারে ছেয়ে গেছে। সেগুলি কেউ ইনস্টল করলেই সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা। একাধিক ম্যালিশিয়াস অ্যাপগুলো ব্যবহার করলেই মানুষের ফোনে থাকা নানাবিধ গোপনীয়, গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে চলে আসতে পারে বলে আশঙ্কা সাইবার বিশেষজ্ঞদের। 

  • DRDO Job Notification: জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগের বিজ্ঞপ্তি জারি ডিআরডিওর, জানুন বিস্তারিত

    DRDO Job Notification: জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগের বিজ্ঞপ্তি জারি ডিআরডিওর, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: ডিফেন্স জিওইনফরম্যাটিকস রিসার্চ এস্টাব্লিশমেন্টে (DGRE) নিয়োগের বিজ্ঞপ্তি (Job Notification) জারি করেছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)। পদের নাম ‘জুনিয়র রিসার্চ ফেলো’ (Junior Research Fellow)। মোট পদের সংখ্যা ৮। ইচ্ছুক প্রার্থীরা ডিআরডিওর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি পড়তে পারবেন। 

    ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের। অগাস্ট মাসের ২ এবং ৩ তারিখ হবে ওয়াক ইন ইন্টারভিউ। 

    বয়সসীমা:

    জুনিয়ার রিসার্চ ফেলো পদে আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ২৮। সরকারি নিয়ম অনুযায়ী এসসি, এসটি প্রার্থীদের জন্যে ৫ বছর এবং ওবিসি প্রার্থীদের জন্যে ৩ বছর বয়সে ছাড় রয়েছে। 

    আরও পড়ুন: ডিআরডিওর মুকুটে নয়া পালক! অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের সফল পরীক্ষা 

    শিক্ষাগত যোগ্যতা:

    ইউজিসির অনুমোদনপ্রাপ্ত সংস্থা থেকে প্রার্থীকে ফার্স্ট ক্লাস নিয়ে বিটেক বা বিই পাশ করতে হবে। থাকতে হবে গেটের স্কোর। এছাড়া এমই, এমটেক করা প্রার্থীরাও আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে দেওয়া পেশায় থাকতে হবে কাজের অভিজ্ঞতা।  

    নিয়োগ প্রক্রিয়া:

    ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই হবে। 

    সকাল ১০-১১ টার মধ্যে কিছু প্রার্থীকে বাচাই করা হবে।

    ১১ টার পরে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে।

    আরও পড়ুন: চালকবিহীন যুদ্ধবিমানের সফল পরীক্ষা ডিআরডিও’র! উচ্ছ্বসিত প্রতিরক্ষামন্ত্রী 

    স্থান: 

    চণ্ডিগড়ে  ডিজিআরই-র কার্যালয়

    কী করে ইন্টারভিউতে যোগ দেবেন? 

    ডিআরডিও-র অফিসিয়াল ওয়েবসাইটে যান। 

    সেখানে ‘What’s New’- এই বিভাগে যান।

    সেখানে গিয়েই পেয়ে যাবেন বিজ্ঞপ্তিটি। 

    আবেদনপত্রসহ পরিচয়পত্র, বায়োডেটা, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ছবি, ক্লাস ১০-এর পর থেকে সব মার্কশিট, ছবি নিয়ে হাজির হয়ে যান ইন্টারভিউর স্থানে।

    কিছুদিন আগেই বহু শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থাটি। রিক্রুটমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট সেন্টার (RAC), ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) বিজ্ঞানী বি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে ৬ই জুলাই এবং আবেদনের শেষ তারিখ ২৯ শে জুলাই। ৬৩০টি শূন্যপদে নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীরা rac.gov.in– এই লিঙ্কে আবেদন করতে পারবেন। ১৬ অক্টোবর নেওয়া হবে পরীক্ষা।  

    ৫৭৯ পদে ডিআরডিওতে, ৪৩টি পদে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সিতে এবং 8টি পদে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে নিয়োগ করা হবে। গেট স্কোর/ লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে।

     

  • ASTRA Missile: ভারতীয় নৌ, বায়ুসেনার হাতে আসছে দেশীয় “অস্ত্র”

    ASTRA Missile: ভারতীয় নৌ, বায়ুসেনার হাতে আসছে দেশীয় “অস্ত্র”

    মাধ্যম নিউজ ডেস্ক: অভাবটা মালুম হয়েছিল বালাকোট এয়ার স্ট্রাইকের (Balakote airstrike) সময়। ভালমানের এয়ার-টু-এয়ার মিসাইলের (Air-to-Air Missile) অভাবে কিছুটা পিছিয়ে আসতে হয়েছিল ভারতকে (India)। সেই ঘাটতি ঢাকতে বদ্ধপরিকর ছিল মোদি (Modi) সরকার। লক্ষ্য ছিল, দেশীয় উন্নতমানের দেশীয় আকাশ-থেকে-আকাশ নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরি করার। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর সম্প্রতি কেন্দ্রের সবুজ সংকেত মিলেছে। অবশেষে, এবার ভারতীয় বায়ুসেনা (IAF) ও নৌসেনায় (Indian Navy) ব্যবহৃত যুদ্ধবিমানের মারণ ক্ষমতা আরও বৃদ্ধি করতে অন্তর্ভুক্ত হচ্ছে “অস্ত্র”।

    মোদি সরকারের অষ্টম বর্ষপূর্তিতে (Modi@8) ‘আত্মনির্ভর ভারত’-এর প্রকৃষ্ট উদাহরণ তৈরি করল প্রতিরক্ষামন্ত্রক। ভারতীয় সামরিক শক্তি বৃদ্ধির জন্য মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত ডায়নামিক্স লিমিটেড (Bharat Dynamics Ltd) এর সঙ্গে ২ হাজার ৯৭১ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক (Ministry of Defence)। এই চুক্তি অনুযায়ী, ভারতীয় বায়ুসেনা ও নৌসেনার জন্য ‘অস্ত্র মার্ক ১’ (ASTRA Mk I) বিয়ন্ড ভিজ়্যুয়াল রেঞ্জ (BVR) এয়ার-টু-এয়ার মিসাইল বা সংক্ষেপে (BVRAAM) উৎপাদন করবে ভারত ডায়নামিক্স (BDL)।

    আরও পড়ুন: সমন্বয় বাড়াতে শিলিগুড়িতে কেন্দ্রীয় পুলিশ বাহিনীর সঙ্গে যৌথ মহড়া সেনার

    সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমান থেকে নিক্ষেপযোগ্য দৃষ্টিসীমার বাইরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম  “অস্ত্র” আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্রর পাল্লা ১১০ কিলোমিটার। ক্ষেপণাস্ত্রটির গবেষণা থেকে শুরু করে নির্মাণ ও পরীক্ষার দায়িত্বে ছিল কেন্দ্রীয় প্রতিলক্ষা গবেষণা সংস্থা ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)। এখন ক্ষেপণাস্ত্র এবং সম্পর্কিত সিস্টেমগুলির উৎপাদনের জন্য সমস্ত প্রযুক্তি বিডিএল-এর কাছে হস্তান্তর করেছে ডিআরডিও। 

    বর্তমানে ব্রহ্মোস (BrahMos) ছাড়া, ভারতের সবকটি এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্রগুলি বিদেশ থেকে আমদানি করা। ফলে, সেগুলি অত্যন্ত ব্যয়বহুল। কেন্দ্রে মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশীয় প্রযুক্তি উন্নয়ন ও দেশীয় অস্ত্র নির্মাণ ও উৎপাদনের ওপর জোর দেওয়া হচ্ছে। সেই নিরিখে, এর নতুন দেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহারের  ফলে প্রতিরক্ষাক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার পথে আরও এক ধাপ এগলো ভারত।

    “অস্ত্র” হল ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্রটি ভারতীয় বায়ুসেনার প্রধান ভরসা রুশ-নির্মিত সুখোই সু-৩০ এমকেআই (Sukhoi Su-30 MKI) যুদ্ধবিমানের সঙ্গে যুক্ত করা হবে। পাশাপাশি, বায়ুসেনার দেশীয় ‘তেজস’ (Tejas) এবং নৌসেনার প্রধান যুদ্ধবিমান ‘মিগ-২৯কে’ (MiG 29K) সজ্জিত হবে এই ক্ষেপণাস্ত্রে।

    আরও পড়ুন: ‘মেক ইন ইন্ডিয়া’য় এবার মার্কিন অস্ত্র?

    ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে বালাকোট এয়ারস্ট্রাইকের সময় পাক বায়ুসেনা ব্যবহৃত মার্কিন নির্মিত ‘এফ-১৬’ (F-16) যুদ্ধবিমানে সঙ্গে আসা ‘এআইএম-১২০’ (AIM-120) এয়ার-টু-এয়ার মিসাইলের জন্য সরাসরি আক্রমণে যেতে পারেনি ভারত। কারণ, পাক বায়ুসেনার বিভিআর মিসাইলের নিশানায় চলে আসত ভারতীয় সুখোই বিমানগুলি। ভারত সেই সময় সিদ্ধান্ত নেয়, দ্রুত এই মিসাইলকে অন্তর্ভুক্ত করতেই হবে। 

    বর্তমানে ভারতের অস্ত্রাগারে রয়েছে ‘মিটিয়র’ (Meteor)-এর মতো যা এই মুহূর্তে বিশ্বের সেরা BVRAAM। ফরাসি যুদ্ধবিমান ‘রাফাল’- এর সঙ্গে এসেছে এই ক্ষেপণাস্ত্রটি। কিন্তু, এগুলির প্রতিটির দাম অনেক বেশি। তুলনায় ভারতে তৈরি ‘অস্ত্র’ মিসাইল অনেকটাই সস্তা। ডিআরডিও-র দাবি, পাক বায়ুসেনা ব্যবহৃত ‘এআইএম-১২০’ মিসাইলের সমতুল্য হচ্ছে ‘ASTRA Mk I’। 

    অন্যদিকে, গবেষণা চলা ‘ASTRA Mk II’ ও ‘অস্ত্র মার্ক III’ ভেরিয়েন্টগুলির পাকিস্তানের ব্যবহৃত মিসাইলের থেকে ঢের ভালো হবে এবং চিনা মিসাইলকে সমানে সমানে টক্কর দেবে। জানা গিয়েছে, এই দুই মিসাইলের পাল্লা হবে যথাক্রমে ১৬০ ও ৩৫০ কিলোমিটার।

    আরও পড়ুন: এমএসএমই থেকে প্রতিরক্ষা সামগ্রী কেনার পরিমাণ ছুঁল সর্বকালীন রেকর্ড

  • DRDO SWiFT: চালকবিহীন যুদ্ধবিমানের সফল পরীক্ষা ডিআরডিও’র! উচ্ছ্বসিত প্রতিরক্ষামন্ত্রী

    DRDO SWiFT: চালকবিহীন যুদ্ধবিমানের সফল পরীক্ষা ডিআরডিও’র! উচ্ছ্বসিত প্রতিরক্ষামন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: সামরিক ক্ষেত্রে আবারও সাফল্য ভারতের। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়া সামরিক বিমান এবার আকাশপথে শত্রুপক্ষের উপরে আঘাত হানতে সক্ষম হবে কোনওরকম চালক ছাড়াই! শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই অসম্ভবকে সম্ভব করেছে ভারত। সাম্প্রতিককালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধেও ব্যবহার হয়েছে এই ধরনের যুদ্ধবিমান। ভারতে তৈরি হওয়া স্বয়ংক্রিয় এই সামরিক বিমান সফলভাবে পরীক্ষা করা হল শুক্রবার। এই পরীক্ষামূলক স্টেলথ কমব্যাট ড্রোনের নাম দেওয়া হয়েছে স্টেলথ উইং ফ্লাইং টেস্টবেড (Stealth Wing Flying Testbed) বা সংক্ষেপে সুইফ্ট (SWiFT)। 

    কর্নাটকের চিত্রদুর্গায় এই বিমান পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)। নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই এমন বিমান বানানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। স্বয়ংক্রিয় এই যুদ্ধবিমানের সফল পরীক্ষার পরে অভিনন্দন জানিয়ে ট্যুইট করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

    [tw]


    [/tw][tw]


    [/tw]

    এই সংক্রান্ত একটি ভিডিও DRDO তাদের ট্যুইটারে প্রকাশ করেছে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে ট্যুইটবার্তায় জানানো হয়েছে, “আমরা একটি যুদ্ধবিমান (Indigenous Aircraft) তৈরি করার চেষ্টায় ছিলাম। এমতাবস্থায়, ভারতেই তৈরি যুদ্ধবিমানটি সফলভাবে পরীক্ষা করা হল। নিঃসন্দেহে এটি একটি বড় সাফল্য।  এই বিমানে কোনও পাইলটের প্রয়োজন নেই। পরীক্ষার সময় টেক অফ করার পরে নির্দিষ্ট জায়গা পর্যন্ত উড়ে গিয়েছে বিমানটি। তারপরে সেটি নিখুঁতভাবে মাটিতে নেমে আসে।” এই বিমানটি তৈরি করেছে ডিআরডিও-র অধীনে থাকা এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এসট্যাবলিশমেন্ট। একটি ছোট ফ্যানের মাপের ইঞ্জিন ব্যবহার করেই উড়তে পারে এই যুদ্ধবিমান। একে আরও কার্যকরী করে তোলার চেষ্টা করা হবে। এই পরীক্ষামূলক ছোট যানের উপর আরও গবেষণা চালানো হবে। সেই গবেষণা সফল হলে একটি বড় মডেল তৈরি করা হবে। সূত্রের খবর, সেই বড় যানের নাম দেওয়া হবে, ‘ঘাতক’। পরবর্তীকালে সেটি বায়ুসেনায় ব্যবহার করা হবে। সম্প্রতি, বায়ুসেনার তরফ থেকে জানা গিয়েছিল, এবার ভারতেই চালকবিহীন যুদ্ধবিমান তৈরি করা হবে। এই বিমান তৈরি করে প্রতিরক্ষা ক্ষেত্রে এক ধাপ এগিয়েছে ভারত, এমনটাই দাবি করেছে ডিআরডিও। এই পরীক্ষাকে  ‘মাইলস্টোন’ আখ্যা দিয়েছে তারা।

    [tw]


    [/tw][tw]


    [/tw]

    এই সাফল্যে উচ্ছ্বসিত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। টুইট করে তিনি লিখেছেন, “ডিআরডিওকে অনেক অভিনন্দন। এই যুদ্ধবিমান চালানোর পরীক্ষা আত্মনির্ভর ভারত গড়ে তোলার পথে অন্যতম সফল প্রয়াস। ভবিষ্যতেও এমন ভাবেই ভারতীয় প্রতিরক্ষা ক্ষেত্রে স্বদেশি প্রযুক্তি ব্যবহার করা হবে।”

    আরও পড়ুন: পৃথিবী থেকে নয় মহাকাশ থেকে কেমন লাগে সূর্যগ্রহণ? ছবি প্রকাশ করল নাসা

  • BrahMos ER Missile: ৩৫০ কিমি দূরে লক্ষ্যভেদে সফল ব্রহ্মস,  এবার ভারতের লক্ষ্য ৫০০ কিমি

    BrahMos ER Missile: ৩৫০ কিমি দূরে লক্ষ্যভেদে সফল ব্রহ্মস, এবার ভারতের লক্ষ্য ৫০০ কিমি

    মাধ্যম নিউজ ডেস্ক: সুখোই-৩০ (Su-30 MKI) যুদ্ধবিমান থেকে এক্সটেন্ডেড রেঞ্জ ব্রহ্মস (Brahmos ER) মিসাইলের সফল পরীক্ষা করল ভারত। বৃহস্পতিবার বঙ্গোপসাগরে একদম নিখুঁত নিশানায় আঘাত হানে মিসাইলটি। বায়ুসেনার তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

    বায়ুসেনা জানিয়েছে, যুদ্ধবিমান থেকে এই মিসাইলের এক্সটেন্ডেড রেঞ্জ বা সম্প্রসারিত পাল্লার মিসাইলের পরীক্ষা এই প্রথম করা হল।  এখন ৩৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সুখোই থেকে ব্রহ্মস মিসাইল নিক্ষেপে সক্ষম ভারতীয় বায়ুসেনা বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। তারা জানায়, ব্রহ্মস এক্সটেন্ডেড রেঞ্জ ভার্সন (extended range version of BrahMos) সফলভাবে লক্ষ্যভেদ করেছে। এটা দেশের কাছে গর্বের।

    ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) তরফে জানানো হয়েছে, আগামীদিনে উল্লেখযোগ্য ভূমিকা নেবে এই নতুন স্ট্র্যাটেজি।  ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি এই ব্রহ্মস মিসাইল প্রায় ২৯০ কিলোমিটার দূরে গিয়ে আঘাত হানতে সক্ষম। শব্দের তিনগুণ গতিতে এটি ছুটতে পারে। এদিন যে এক্সটেন্ডেড রেঞ্জ মিসাইলের পরীক্ষা করা হল, তার পাল্লা বৃদ্ধি করে ৩৫০ কিলোমিটার করা হয়েছে।

    [tw]


    [/tw]

    এই সাফল্য একেবারে গেম চেঞ্জার, বলে অনুমান বিশেষজ্ঞদের। যুদ্ধের পরিস্থিতি বদলে দিতে পারে এই ক্ষেপণাস্ত্র। সম্প্রসারিত পাল্লায় এটি আঘাত হানতে সক্ষম। সমুদ্রের ওপর বিপক্ষের বড়সড় প্রতিরক্ষাকে ভেঙে দিতেই ব্রহ্মস বেশি কার্যকরী। জলে হোক বা স্থলে একেবারে পিনের মতো লক্ষ্যেও সঠিকভাবে আছড়ে পড়তে সক্ষম ভারতীয় বায়ুসেনার এই বিমান। এই মিসাইলের সঙ্গে সুখোই যুদ্ধবিমানের যুগলবন্দি ভারতীয় সেনার সামরিক শক্তিকে আরও পোক্ত করবে বলে মনে করা হচ্ছে। যুদ্ধ স্থলে হোক বা জলে, যেখানেই হোক না কেন, সেখানেই ব্রহ্মসের কার্যকারিতা প্রাসঙ্গিক।  

    এদিকে সূত্রের খবর, ভারত এর চেয়েও দূরপাল্লার মিসাইল তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রায় ৫০০ কিমি আঘাত হানতে পারবে এই মিসাইল। ব্রহ্মসের সফলতার পিছনে বায়ুসেনা ছাড়াও ভারতীয় নৌবাহিনী, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO), হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড (HAL) এর ভূমিকা ছিল। প্রসঙ্গত, গত ৯ মার্চ ভারত ভুলবশত একটি ব্রহ্মস মিসাইল ছুড়ে ফেলেছিল। রুটিন পরীক্ষার সময় সেটি পাকিস্তানে চলে যায়। এরপরই প্রতিরক্ষামন্ত্রী জানিয়ে দেন, এটি পরীক্ষার সময় নিয়মমাফিক কার্যপ্রক্রিয়া (SOP) বজায় রাখতে হবে। এই ব্রহ্মস জল, স্থল, আকাশে আঘাত হানতে সক্ষম।

LinkedIn
Share