Tag: GDP Growth

GDP Growth

  • GDP: বাড়ল ভারতের জিডিপি, প্রথম ত্রৈমাসিকে কত জানেন?

    GDP: বাড়ল ভারতের জিডিপি, প্রথম ত্রৈমাসিকে কত জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক:  চলতি আর্থিক বর্ষের প্রথম ত্রৈমাসিকে বাড়ল ভারতের (India) গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, সংক্ষেপে জিডিপি (GDP)। গত বছর এই সময়সীমার মধ্যে এই বৃদ্ধির হার ছিল ২০.১ শতাংশ। এবার তা দাঁড়িয়েছে ১৩.৫ শতাংশে। জাতীয় পরিসংখ্যান দফতর (National Statistical Office) থেকে যে ডেটা প্রকাশ করা হয়েছে, তাতেই উঠে এসেছে এই তথ্য। বুধবার ওই ডেটা প্রকাশ করা হয়।

    কোনও একটি দেশের অভ্যন্তরে এক বছরে চূড়ান্তভাবে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজারে সামগ্রিক মূল্যই হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি। আগের বছরের তুলনায় পরের বছরে এই উৎপাদন যে হারে বাড়ে সেটি হল জিডিপির প্রবৃদ্ধি। এই জিডিপি একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ভারতে জিডিপি পৌঁছেছে ১৩.৫ শতাংশে।

    রেটিং এজেন্সি আইসিরএ-র মতে, জিডিপি ১৩ শতাংশে পৌঁছানোর কথা ছিল। তবে ২০২২ সালের এপ্রিল-জুন এই ত্রৈমাসিকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার রিপোর্টে বলেছিল, জিডিপি দাঁড়াতে পারে ১৫.৭ শতাংশে গিয়ে। এই মাসের শুরুর দিকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছিল প্রথম ত্রৈমাসিকে জিডিপি রেট দাঁড়াতে পারে ১৬.২ শতাংশে। প্রসঙ্গত, চলতি অর্থবর্ষে এই সময় সীমায় ভারতের প্রতিবেশী দেশ চিনের আর্থিক বৃদ্ধি ০.৪ শতাংশ।

    আরও পড়ুন : দুমাসে দুবার! ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, কতটা সমস্যায় মধ্যবিত্ত?

    সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্ব মন্দার ভয় এবং সুদ বাবদ খরচ বৃদ্ধির জেরেই এই বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে। রিজার্ভ ব্যাংক বেঞ্চমার্ক পলিশি রেট বাড়িয়ে করেছে ১৪০ পয়েন্ট। মে মাস থেকে তিন কিস্তিতে ওই বৃদ্ধি হয়েছে। দেশের শীর্ষ ব্যাংক এও জানিয়েছিল, দেশে মুদ্রাস্ফীতির হার ৬ শতাংশের নীচে রাখার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কেবল জিডিপি বাড়েনি, বেড়েছে বেসরকারি বিনিয়োগও। প্রকাশিত তথ্য বলছে, চলতি আর্থিক বর্ষের এপ্রিল থেকে জুন এই তিন মাসে বেসরকারি বিনিয়োগের পরিমাণ ২০.১ শতাংশ। যা গত বছরের তুলনায় বেশি। আরও জানা যাচ্ছে, সরকারের ব্যয় বৃদ্ধি হয়েছে ১.৩ শতাংশ, বেসরকারি ক্ষেত্রে খরচের হার বেড়েছে প্রায় ২৬ শতাংশ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
  • RBI Hikes Repo Rate: ফের রেপোরেট বাড়াল রিজার্ভ ব্যাংক, কত হল জানেন?    

    RBI Hikes Repo Rate: ফের রেপোরেট বাড়াল রিজার্ভ ব্যাংক, কত হল জানেন?    

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের রেপোরেট (Repo Rate) বাড়াল দেশের শীর্ষ ব্যাংক (Reserve Bank)। রেপোরেট বেড়েছে ৫০ বেসিস পয়েন্ট। শুক্রবার এই ঘোষণা করেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das)। রেপোরেট বাড়ানোয় মুদ্রাস্ফীতি অনেকটাই বাড়ানো যাবে বলে দাবি তাঁর। রেপোরেট বাড়ানো হলেও দেশের জিডিপি গ্রোথ (GDP Growth) ৭.২ শতাংশই থাকছে।  

    গত জুন মাসে একবার রেপোরেট বাড়িয়েছিল রিজার্ভ ব্যাংক (RBI)। তারপর বাড়ল এবার। এদিন রিজার্ভ ব্যাংকের মানিটারি পলিসি বৈঠক বসেছিল। ছয় সদস্যের কমিটির প্রধান ছিলেন শক্তিকান্ত দাস। তার পরেই জানান, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেই রেপোরেট বাড়ানো জরুরি। সেই কারণেই রেপোরেট ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের শীর্ষ ব্যাংক।

    এদিন গভর্নর বলেন, পরপর তিনবার রেপোরেট বাড়ানোর নেপথ্যে রয়েছে মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনা। চলতি বছরের মে মাসে প্রথম বাড়ানো হয় রেপোরেট। ফের বাড়ানো হয় জুনে। তখনই তিনি ইঙ্গিত দিয়েছিলেন অগাস্ট মাসে বাড়তে পারে রেপোরেট। সেই মতো শুক্রবার রেপোরেট বাড়ানো হল ৫০ বেসিস পয়েন্ট। রেপোরেট বাড়ানো হলেও, জিডিপি বৃদ্ধির হার ৭.৪ শতাংশই রেখেছে রিজার্ভ ব্যাংক। ২০২৩-’২৪ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধি ৬.৭ শতাংশ হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে এদিন।

    আরও পড়ুন : দুমাসে দুবার! ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, কতটা সমস্যায় মধ্যবিত্ত?

    রেপোরেট বেড়ে যাওয়ার সুদের বোঝা বাড়বে। তবে দেশের শীর্ষ ব্যাংকের শীর্ষ কর্তার দাবি, রেপোরেট বাড়ানোয় অনেকটাই নিয়ন্ত্রণে আনা যাবে মুদ্রাস্ফীতি। ২০২২-’২৩ অর্থবর্ষের জন্য মুদ্রাস্ফীতির হার ৬.৭ শতাংশ হবে বলেও দাবি রিজার্ভ ব্যাংকের গভর্নরের। তাঁর দাবি, ২০২৩-’২৪ অর্থবর্ষে সেটা আরও কমে ৫ শতাংশে চলে আসবে বলেও দাবি শক্তিকান্ত দাসের। রেপোরেট বাড়ায় সেনসেক্স ৮৯ পয়েন্ট বেড়ে হয়েছে ৫৮ হাজার ৩৮৭। নিফটি ছুঁল ১৭ হাজার ৩৯৭।  

    প্রসঙ্গত, রিজার্ভ ব্যাংক যে হারে অন্য ব্যাংককে ঋণ দেয়, তাই হল রেপো রেট। রেপোরেটের বেসিস পয়েন্ট বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই বাড়বে ঋণ গ্রহীতাদের ওপর সুদের বোঝা।

    আরও পড়ুন : ৪০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানোর ঘোষণা আরবিআই-এর, শেয়ার বাজারে ব্যাপক ধস

LinkedIn
Share