Tag: Gujarat

Gujarat

  • Sunita Williams: ‘‘পৃথিবী আপনাদের মিস করছিল’’, সুনীতা ফিরতেই উচ্ছ্বাস প্রধানমন্ত্রী মোদির

    Sunita Williams: ‘‘পৃথিবী আপনাদের মিস করছিল’’, সুনীতা ফিরতেই উচ্ছ্বাস প্রধানমন্ত্রী মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক:ঘরের মেয়ে গিয়েছিল মহাকাশ-জয়ে। মহাশূন্যেই আটকে পড়েছিল দীর্ঘ ৯ মাস। অবশেষে স্বস্তির নিশ্বাঃস। পৃথিবীতে ফিরলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। সঙ্গে আরও ২ নভশ্চর। তাঁদের স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। লিখলেন, “ওয়েলকাম ব্যাক, ক্রু৯! পৃথিবী আপনাদের মিস করছিল।” ভারতের সঙ্গে যে নাসার (NASA) মহাকাশচারী সুনীতা উইলিয়ামসের (Sunita Williams) নিবিড় যোগ রয়েছে তা সকলের জানা। তাই দীর্ঘ ৯ মাস পর তাঁর সুরক্ষিতভাবে মহাকাশ থেকে ফিরে আসায় উচ্ছ্বসিত প্রত্যেক ভারতবাসীও। চলতি বছরেই ভারতে আসতে পারেন সুনীতা, এমনই খবর দিলেন তাঁর পরিবারের লোকেরা।

    অধ্যবসায়ের আসল অর্থ বোঝালেন সুনীতা

    বুধবার ভোর-রাত সাড়ে তিনটে নাগাদ ফ্লোরিডায় অবতরণ করে স্পেস এক্সের ড্রাগন স্পেসক্রাফ্ট। ৯ মাস পর পৃথিবীর মাটিতে পা রাখেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। তাঁদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী মোদি (PM Modi) এক্স হ্যান্ডেলে লেখেন, “সুনীতা উইলিয়ামস (Sunita Williams) ও ক্রু৯ মহাকাশচারীরা আরও একবার দেখালেন যে অধ্যবসায়ের আসল অর্থ কী। অজানার সম্মুখীন হয়েও যে একাগ্রতা দেখিয়েছেন, তা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করবে।” তিনি আরও বলেন, “মহাকাশ গবেষণা হল মানুষের সম্ভাবনার সীমাকে পার করা, স্বপ্ন দেখার সাহস দেখানো এবং সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করা। সুনীতা উইলিয়ামস, একজন আইকন, তিনি নিজের কেরিয়ারকে উদাহরণ হিসাবে তুলে ধরলেন। যাঁরা তাঁদের (সুনীতা ও বুচ) নিরাপদভাবে ফিরিয়ে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, আমরা তাঁদের উপরও গর্বিত। তাঁরা দেখিয়ে দিয়েছেন যে, নির্ভুলতার সঙ্গে প্যাশন এবং প্রযুক্তির সঙ্গে দৃঢ়তা মিলে গেলে কী হয়।”

    সুনীতাকে ভারতে আসার আমন্ত্রণ

    মোদি আরও বলেন, “অন্তঃরীক্ষ ভ্রমণ তাঁদের জন্যই, যাঁরা স্বপ্নকে বাস্তবে পরিণত করার সাহস দেখান। সুনীতা উইলিয়ামস (Sunita Williams) তাঁর কেরিয়ারে সেটাই বারবার প্রমাণ করে দেখিয়েছেন। সুনীতাদের নিরাপদে ফিরিয়ে আনতে যারা নিরলস পরিশ্রম করেছেন, তাঁদের সকলের জন্য আমরা খুব গর্বিত। তাঁরা দেখিয়ে দিয়েছেন লক্ষ্যে অবিচল থাকলে কতটা সাফল্য আসতে পারে।” উল্লেখ্য, এর আগে সুনীতাকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়ে চিঠি লিখেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১ মার্চের সেই চিঠি গতকাল মঙ্গলবার এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। ১৪০ কোটি ভারতীয় সুনীতার কর্মকাণ্ডের জন্য গর্বিত বলে জানান মোদি। সুনীতার মা বনি পাণ্ডিয়া মেয়ের আসার অধীর অপেক্ষা করছেন বলে জানান মোদি। প্রয়াত বাবার আশীর্বাদও সুনীতার সঙ্গে সর্বদা রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ‘ঘরের মেয়ে’ সম্বোধন করে সুনীতাকে ভারতে আসার আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদি।

    সুনীতার পৈতৃক বাড়ি গুজরাট

    প্রসঙ্গত, সুনীতার বাবা দীপক পাণ্ডিয়া প্রধানমন্ত্রী মোদিরই রাজ্য অর্থাৎ গুজরাটের বাসিন্দা ছিলেন। ২০২০ সালে তিনি প্রয়াত হন। তাঁদের আলাপেরই একটি ছবি দিয়ে সুনীতা উইলিয়ামসকে ফের একবার পৃথিবীতে স্বাগত জানিয়েছেন মোদি (PM Modi)। প্রসঙ্গত, মাত্র ৮ দিনের মহাকাশে গিয়ে ৯ মাস ধরে আটকে ছিলেন সুনীতা এবং তাঁর সহকর্মী ব্যারি উইলমোর। শেষমেশ নাসা-স্পেস এক্সের রকেট তাঁদের উদ্ধার করে পৃথিবীতে ফিরিয়ে এনেছে। এই প্রথমবার মহাকাশ যাননি সুনীতা বা উইলমোর কেউই। দীর্ঘদিন মহাকাশে থাকা, স্পেসওয়াক করার রেকর্ড রয়েছে তাঁদের। তবে, ৮ দিনের জন্য গিয়ে ৯ মাস আটকে থাকা তাঁদের দুজনের কাছেই প্রথম।

    পৈতৃক গ্রামে আনন্দোচ্ছ্বাস

    সুনীতা (Sunita Williams) পৃথিবীতেই ফিরতেই আনন্দে আত্মহারা সুনীতার পৈতৃক গ্রাম ঝুলাসান। গুজরাটের এই গ্রামের সাধারণ মানুষ পথে নেমে এসেছেন উদযাপন করতে। তাঁদের দেখা গিয়েছে আতশবাজি ফাটিয়ে উৎসবে মেতে উঠতে। সুনীতার ভ্রাতৃবধূ ফাল্গুনী পাণ্ডিয়া বলছেন, ‘‘একদম সঠিক কোনও তারিখ বলতে পারছি না। তবে এটা নিশ্চিত, অতি শিগগিরিই ও ভারতে আসবে। এই বছরের মধ্যেই।’’ আর সুনীতা গ্রামে ফিরলেই হবে সামোসা পার্টি। এত কিছু থাকতে সামোসাই কেন? ‘‘আসলে হৃদয়ে ভারতীয়ত্বের ছোঁয়ায় সুনীতা সামোসার বিরাট ফ্যান। মহাকাশ স্টেশনেও তাঁর খাদ্য তালিকায় ছিল এই সামোস বা সিঙ্গারা। আর তাই তিনি এদেশে এলে পার্টি দেওয়া হবে সামোসারই।’’ বলছেন ফাল্গুনী।

  • PM Modi: নিজে হাতে খাওয়ালেন সিংহ শাবকদের, বিশ্বের সর্ববৃহৎ পশু পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন মোদির

    PM Modi: নিজে হাতে খাওয়ালেন সিংহ শাবকদের, বিশ্বের সর্ববৃহৎ পশু পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাটে গড়ে ওঠা বিশ্বের সর্ববৃহৎ পশু উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার প্রধানমন্ত্রী গুজরাটের জামনগরে রিলায়েন্স ফাউন্ডেশনের ‘বনতারা’ উদ্বোধন ও পরিদর্শন করেন নরেন্দ্র মোদি (PM Modi)। জিও প্ল্যাটফর্মের ডিরেক্টর অন বোর্ড অনন্ত আম্বানিকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুরো বনতারা ঘুরে দেখেন। শীল মাছ থেকে গোল্ডেন টাইগার, স্নো লেপার্ড এবং সার্কাস থেকে উদ্ধার করা চারটি স্নো টাইগারের সঙ্গে ছবি তোলেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি শিম্পাঞ্জি, ওরাং ওটানের সঙ্গে সময় কাটান মোদি। এদিন প্রধানমন্ত্রী নিজের হাতে একটি এশিয়াটিক সিংহ শাবক, একটি শ্বেতসিংহ শাবক, একটি ক্লাউডেড লেপার্ড শাবক এবং একটি কারাকাল শাবককে নিজে হাতে খাওয়ান। এক পর একটি জিরাফ ও একটি একশৃঙ্গ গন্ডারের শাবককেও খাওয়ান।

    বনতারায় দেড় লক্ষের বেশি প্রাণী রয়েছে (PM Modi)

    গুজরাটের জামনগরে রিফাইনারি কমপ্লেক্সের রিলায়েন্স গ্রিন বেল্টে ৩,০০০ একর জমি জুড়ে বিস্তৃত এই বনতারা বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ পশু উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র। প্রায় দেড় লক্ষের বেশি উদ্ধার হওয়া, বিপন্ন বন্যপ্রাণীর বাস এই বনতারা-য়। ২ হাজারের বেশি প্রজাতির প্রাণী রয়েছে এখানে। বন্যপ্রাণীদের যত্নে প্রতিনিয়ত অগ্রগতি অর্জন করে চলেছে, হাতির জন্য একটি খোলা অভয়ারণ্য থেকে শুরু করে পাঁচটি চিতা শাবকের জন্মও হয়েছে এখানে। ভারত এবং বিদেশের নানা প্রান্ত থেকে উদ্ধার করা আহত এবং বিপন্ন পশু-পাখিদের চিকিৎসা, যত্ন এবং পুনর্বাসনের দায়িত্ব পালন করা হয় বনতারায়। এই কেন্দ্রে একটি উন্নতমানের পশু হাসপাতাল রয়েছে। এই কেন্দ্রে এমন প্রাণী রয়েছে, যা বিশ্বে খুবই বিরল। যেমন দুমুখো সাপ, দুমুখো কচ্ছপ, টেপির, শিল মাছ, বিশাল ভোঁদড় এবং বঙ্গো হরিণ।

    বিদেশ থেকে আসছে আরও চিতা, রাখা হবে মধ্যপ্রদেশের গান্ধীসাগর অভয়ারণ্যে ও গুজরাটের বান্নি তৃণভূমিতে

    মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানের পর এ বার ভারতে নতুন দু’টি ঘর পেতে চলেছে আফ্রিকা থেকে আমদানি করা চিতা (Cheetah)। মধ্যপ্রদেশের গান্ধীসাগর অভয়ারণ্যের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) রাজ্য গুজরাটের বান্নি তৃণভূমিতেও রাখা হবে তাদের। সোমবারই প্রধানমন্ত্রী হাজির ছিলেন গুজরাটের শাসনগিরে জাতীয় বন্যপ্রাণ পর্ষদ (এনবিডব্লিউএল)-এর বৈঠকে। সেখানেই হয় এই সিদ্ধান্ত। প্রসঙ্গত, এশীয় সিংহের এক মাত্র প্রাকৃতিক আবাসস্থল গির জাতীয় উদ্যান লাগোয়া শাসনগিরে। এনবিডব্লিউএলের বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদি (PM Modi) নিজেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তবে আফ্রিকা থেকে কতগুলি চিতা এনে ওই দুই সংরক্ষিত এলাকায় ছাড়া হবে, সে বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। ওই বৈঠকে গুজরাটে সিংহ সংরক্ষণের জন্য ৩০০০ কোটি টাকার প্রকল্পের প্রস্তাবও গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে।

  • PM Modi: ‘‘বন্যপ্রাণী সংরক্ষণে ভারতের অবদানে আমরা গর্বিত’’, বন্যপ্রাণী দিবসে গির সফরে মোদি

    PM Modi: ‘‘বন্যপ্রাণী সংরক্ষণে ভারতের অবদানে আমরা গর্বিত’’, বন্যপ্রাণী দিবসে গির সফরে মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ বিশ্ব বন্যপ্রাণী দিবস (World Wildlife Day)। ২০১৩ সালের ২০ ডিসেম্বর, রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে বিশ্বের বন্যপ্রাণী ও উদ্ভিদকূল সম্পর্কে সচেতনা বৃদ্ধি করার প্রস্তাব গ্রহণ করা হয়। সেইমতো, ৩ মার্চকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই আবহে সোমবার সকালেই গির অরণ্যে সফর করেন প্রধানমন্ত্রী (PM Modi)। ঘুরে দেখেন বন্যপ্রাণ। ক্যামেরা হাতে ছবিও তোলেন সিংহের।

    সকালেই সমাজমাধ্যমে পোস্ট করেন প্রধানমন্ত্রী (PM Modi)

    এদিন সকালেই অবশ্য বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেন প্রধানমন্ত্রী। বিশ্ব বন্যপ্রাণী দিবসের সকালেই সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী (PM Modi) লেখেন, “আজ বিশ্ব বন্যপ্রাণী দিবসে আসুন আমরা পৃথিবীর জীববৈচিত্র্য রক্ষা এবং সংরক্ষণের সংকল্প গ্রহণ করি।” তিনি আরও বলেন, “আসুন আমরা আগামী প্রজন্মের জন্য তাদের ভবিষ্যত রক্ষা করি! বন্যপ্রাণী সংরক্ষণ এবং রক্ষায় ভারতের অবদানের জন্য আমরা গর্বিত,” প্রধানমন্ত্রী বলেন।

    সকালে গুজরাটের গির জাতীয় উদ্যানে হাজির হন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)

    বন্যপ্রাণী দিবস উদযাপন করতে সোমবার সকালে গুজরাটের গির জাতীয় উদ্যানে হাজির হন প্রধানমন্ত্রী মোদি। হাতে ক্যামেরা নিয়ে গাড়িতে চেপে সাফারি করতেও বেরিয়ে পড়েন তিনি। নিজের সমাজমাধ্যমে সাফারি-ভ্রমণের ছবির পাশাপাশি তাঁর তোলা কয়েকটি ছবিও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। সিংহ সদন থেকে কয়েক জন মন্ত্রী এবং বন বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে সোমবার সকালেই জঙ্গল সাফারিতে রওনা দেন মোদি। জানা গিয়েছে, সাফারির পর গির বন্যপ্রাণী অভয়ারণ্যের সদর দফতর সাসান গিরে জাতীয় বন্যপ্রাণী বোর্ডের সপ্তম বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষ হওয়ার পর সাসানের মহিলা বনকর্মীর সঙ্গে আলোচনা করার কথাও রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi)।

    সোমবারই সোমনাথ মন্দির দর্শন করেন প্রধানমন্ত্রী

    সোমবারই সোমনাথ মন্দির দর্শন করেন প্রধানমন্ত্রী। তার পরে নিজের এক্স মাধ্যমে মোদি (PM Modi) লেখেন, ‘‘দেশবাসীর সহযোগিতায় প্রয়াগরাজে একতার মহাকুম্ভ সম্পন্ন হয়েছে। আমি সংকল্প করেছিলাম, মহাকুম্ভের শেষে আমি শ্রী সোমনাথের পুজো করব। আজ, সোমনাথ মন্দিরে প্রার্থনা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি প্রত্যেক ভারতীয় নাগরিকের সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছি। এই মন্দিরটি আমাদের সংস্কৃতির ঐতিহ্য এবং বীরত্বকে প্রতিফলিত করে।’’

  • Godhra Massacre: গোধরা-কাণ্ডের ২৩ বছর পূর্ণ, ফিরে দেখা স্বাধীন ভারতের সবচেয়ে ভয়াবহ এবং মর্মান্তিক গণহত্যা

    Godhra Massacre: গোধরা-কাণ্ডের ২৩ বছর পূর্ণ, ফিরে দেখা স্বাধীন ভারতের সবচেয়ে ভয়াবহ এবং মর্মান্তিক গণহত্যা

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ অভিশপ্ত ২৭ ফেব্রুয়ারি। আজ থেকে ঠিক ২৩ বছর আগে, ২০০২ সালের এই দিনে, গুজরাটের গোধরায় সবরমতী এক্সপ্রেসের (Godhra Massacre) চারটি কামরায় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। অগ্নিকান্ডের ফলে ওই ট্রেনের ঝলসে যাওয়া এস৬ কামরায় থাকা ৫৯ হিন্দু যাত্রীর মৃত্যু হয়। এরপর গুজরাট সরকার নিযুক্ত নানাবতী কমিশন ঘটনার তদন্ত করে জানায়, ট্রেনের কামরায় আগুন লেগে যায়নি, লাগানো হয়েছে। সংঘ পরিবার দাবি করে, ট্রেনে অগ্নিদগ্ধদের অধিকাংশই অযোধ্যা থেকে ফিরতি করসেবক। এই ঘটনার পরই গুজরাটের একটা বড় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল সাম্প্রদায়িক হিংসা।

    গোধরা গণহত্যাকে স্মরণ বিশ্ব হিন্দু পরিষদের

    ২৩ বছর আগে এই দিনে, গুজরাটের গোধরায় (Godhra Massacre) স্বাধীন ভারতের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এবং মর্মান্তিক গণহত্যার ঘটনাটি ঘটে। অযোধ্যা থেকে ফিরে আসা হিন্দু করসেবকদের (ভগবান রামের ভক্তদের) নিয়ে গুজরাটে ফেরা সবরমতী এক্সপ্রেসে একদল মুসলিম জনতা আগুন ধরিয়ে দেয়। পুরুষ, মহিলা এবং শিশু-সহ ৫৯ জন নিরীহ করসেবক এই আগুনে পুড়ে মারা যান। বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) করসেবকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, তাদের ত্যাগকে অভিবাদন জানায় এবং ভারতকে নাড়িয়ে দেওয়া ‘ভয়াবহ ঘটনা’ স্মরণ করে। ভিএইচপি এই ঘটনাকে স্মরণ করে সোশ্যাল সাইটে বার্তা দেয়। তাঁদের কথায়, ‘‘২৭ ফেব্রুয়ারি ২০০২, এই দিনে, অযোধ্যা থেকে গুজরাটে যাওয়া ৫৯ জন রামভক্তকে ইসলামিক সন্ত্রাসীরা জীবন্ত পুড়িয়ে ফেলে। শহীদ শ্রী রামভক্ত করসেবকদের প্রতি লক্ষ লক্ষ প্রণাম!’’

    কী ঘটেছিল গোধরায়

    ২০০২ সালের ২৫ ফেব্রুয়ারি, শ্রী রাম জন্মভূমিতে পূর্ণাহুতি মহাযজ্ঞে অংশগ্রহণের পর শত শত তীর্থযাত্রী অযোধ্যা থেকে গুজরাটের উদ্দেশে রওনা হয় সবরমতী এক্সপ্রেসে (Godhra Massacre)। দুই দিন পর, ২৭ ফেব্রুয়ারি সকালে, ট্রেনটি গোধরা স্টেশনে সকাল ৭:৪৩ মিনিটে পৌঁছায়। ট্রেনটি যখন যাত্রা শুরু করে, তখন কেউ একজন জরুরি চেন টেনে দেয়, যার ফলে ট্রেনটি সিগন্যাল ফালিয়ার কাছে থামে। সিগন্যাল ফালিয়া একটি মুসলিম-অধ্যুষিত বস্তি এলাকা যা উগ্রপন্থীদের জন্য কুখ্যাত। সাম্প্রদায়িক হিংসা এখানে প্রতিদিনের ঘটনা। কিছুক্ষণের মধ্যেই, প্রায় ২০০০ লোকের একটি সুসংগঠিত জনতা, পাথর, পেট্রল এবং অগ্নিসংযোগকারী পদার্থে সজ্জিত হয়ে ট্রেনটিতে ভয়াবহ আক্রমণ চালায়। যাত্রীদের পালাতে বাধা দেওয়ার জন্য পাথর নিক্ষেপ করা হয়, অন্যদিকে পেট্রলে ভেজা কাপড় ব্যবহার করে ট্রেনের এস-৬ কোচে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনের শিখা দ্রুত কোচটিকে গ্রাস করে। এই কোচে আটকে পড়েন ৫৯ জন হিন্দু তীর্থযাত্রী। যারা ট্রেনের কামরাতেই জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে যায়। যার মধ্যে ২৭ জন মহিলা এবং ১০ জন শিশু ছিল।

    গণহত্যাকে চাপা দেয় তৎকালীন মিডিয়া

    গুজরাট পুলিশের সহকারী মহাপরিচালক জে মহাপাত্রের মতে, আক্রমণকারীরা অনেক আগেই পেট্রোল বোমা প্রস্তুত করে রেখেছিল, যা ইঙ্গিত দেয় যে এটি একটি আকস্মিক সংঘর্ষ নয় বরং একটি পূর্বপরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড। কোচের ভেতরে মৃত অবস্থায় পাওয়া একজন মুসলিম ব্যক্তিকে অগ্নিসংযোগকারী বলে সন্দেহ করা হয়। যিনি আক্রমণ চালানোর সময় আগুনে আটকা পড়েছিলেন। আক্রমণের ভয়াবহ প্রকৃতি সত্ত্বেও, মূলধারার মিডিয়াগুলি দ্রুত ঘটনা থেকে ফোকাস সরিয়ে নেয়। হিন্দুদের আক্রমণকারী এবং মুসলিমদের শিকার হিসেবে চিহ্নিত করা হয়। অপরাধীদের প্রকাশ করার পরিবর্তে, গোধরা ট্রেন পোড়ানোর ঘটনাকে ছোট করে দেখানো হয়। বিশ্বব্যাপী মিডিয়া ইচ্ছাকৃতভাবে গণহত্যাকে উপেক্ষা করে গুজরাটে পরবর্তী দাঙ্গাকে “মুসলিম গণহত্যা” হিসেবে চিত্রিত করে। এর ফলে জীবন্ত পুড়ে যাওয়া ৫৯ জন হিন্দুর স্মৃতি মুছে ফেলতে সক্রিয় হয়ে যায় সেই সময়ের মূলধারার মিডিয়াগুলি।

    আইনি তদন্তে সত্য উদঘাটন

    বামপন্থী বুদ্ধিজীবী, কমিউনিস্ট ইতিহাসবিদ এবং তথাকথিত মানবাধিকার সংগঠনগুলি গোধরা হামলার ঘটনাকে গুজরাটের (Godhra Massacre) তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অভিযোগের আড়ালে ঢেকে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল। মিডিয়ার চিত্রায়নের বিপরীতে, আইনি তদন্তের মাধ্যমে সত্য বেরিয়ে আসে। সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষ তদন্ত দল (SIT) নিশ্চিত করেছে যে গোধরা ট্রেনে আগুন লাগানো ছিল উগ্র ইসলামী উপাদানগুলির দ্বারা পূর্বপরিকল্পিত সহিংসতার কাজ। ট্রেনে আগুন ধরানোর এই ঘটনায় ১০০ জনেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছিল। ২০১১ সালের ফেব্রুয়ারিতে এর মধ্যে ৩১ জনকে দোষী সাব্যস্ত করেছিল নিম্ন আদালত। তাদের মধ্যে ১১ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, আর বাকি ২০ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে আসামিরা গুজরাট হাইকোর্টে আবেদন করেছিল। এরপর ২০১৭ সালে হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখলেও, মৃত্যুদণ্ড প্রাপ্ত ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল।

  • Dwarka: জলের নীচে লীন কৃষ্ণ-কর্মভূমি, ৪ হাজার বছরের পুরনো দ্বারকার সন্ধানে ডুব দিলেন প্রত্নতাত্ত্বিকরা

    Dwarka: জলের নীচে লীন কৃষ্ণ-কর্মভূমি, ৪ হাজার বছরের পুরনো দ্বারকার সন্ধানে ডুব দিলেন প্রত্নতাত্ত্বিকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীকৃষ্ণের কর্মভূমি ছিল দ্বারকা নগরী। ৪ হাজার বছরের পুরনো এক শহর। এখানেই রাজপাট চালিয়েছিলেন শ্রীকৃষ্ণ। এবার সেই দ্বারকায় সমুদ্রের নীচে হারিয়ে যাওয়া ইতিহাসের খোঁজে নামল ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা এএসআই-এর আন্ডারওয়াটার আর্কিওলজি উইং। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই দল গুজরাটের দ্বারকাধীশ মন্দির উপকূলে ও বেট দ্বারকায় সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া ৪ হাজার বছরের পুরনো শহরের সন্ধান করবে। এই প্রথম মহিলা ডুবুরি-বিজ্ঞানীরাও এই কাজে হাত লাগিয়েছেন। সমুদ্র গর্ভে দেশের ঐতিহ্যশালী ও সাংস্কৃতিক পরম্পরা কী ছিল, তারই খোঁজ শুরু হয়েছে।

    দুই দশক পর ফের অনুসন্ধান

    ২০০৫ থেকে ২০০৭ সালের মধ্যে শেষবার খননকার্য চালানো হয়েছিল দ্বারকা এবং বেট দ্বারকা অঞ্চলে। প্রায় দুই দশক পর, এবার ভারতীয় প্রত্নতাত্ত্বিক সমীক্ষার আন্ডারওয়াটার আর্কিওলজি উইং-এর একটি দল, সমুদ্রের নীচে চলে যাওয়া প্রাচীন বাণিজ্য নগরীর রহস্য উন্মোচন করতে ডুব দিচ্ছেন গুজরাট উপকূলবর্তী আরব সাগরে। বিভিন্ন সময়ে পাওয়া নিদর্শন থেকে মনে করা হয়, এই অঞ্চলে প্রায় ৪০০০ বছর পুরনো এক বন্দর-শহর ছিল। যেখানে বিভিন্ন দেশের জাহাজ আসা-যাওয়া করত। এই রহস্য ও কৌতূহলের নিরসন করতেই গত ১৮ ফেব্রুয়ারি থেকে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (প্রত্নতত্ত্ব) অধ্যাপক অলোক ত্রিপাঠীর নেতৃত্বে এএসআই-এর পাঁচ প্রত্নতাত্ত্বিকের একটি দল দ্বারকার উপকূলে জলের নীচে ডুব দিয়ে অনুসন্ধান শুরু করেছেন। দলে রয়েছেন তিন মহিলা— অপরাজিতা শর্মা, পুনম বিন্দ এবং রাজকুমারী বারবিনা। দলের পঞ্চম সদস্য হলেন সহায়তা করেছেন এইচ এ নায়েক।

    কৃষ্ণের কর্মভূমি

    পুরাণে বর্ণিত সপ্তপুরীর অন্যতম দ্বারকা। হিন্দু পুরাণ অনুসারে, ডুবে যাওয়া প্রাচীন শহর দ্বারকা ছিল কৃষ্ণের কর্মভূমি। লোকশ্রুতি অনুযায়ী, শ্রীকৃষ্ণের দেহাবসানের পরই সূচনা হয় কলিযুগের। আর তখনই দ্বারকা বিলীন হয়ে যায় সমুদ্রগর্ভে। মথুরা থেকে দ্বারকায় এসে কৃষ্ণ নতুন করে যদুবংশ স্থাপন করেছিলেন। গুজরাটের প্রভাসেই দেহত্যাগ করেন কৃষ্ণ। সেই আমলেও দ্বারকার অস্তিত্বের প্রমাণ মেলে। পরে প্রাকৃতিক কারণে সমুদ্র এগিয়ে আসায় অতীতের দ্বারকা বিলীন হয়ে যায় বলে জনশ্রুতি রয়েছে।

    প্রত্নতত্ত্ব এবং পৌরাণিক কাহিনীর মিল

    প্রত্নতত্ত্ববিদদের মতে, এই ডুবন্ত শহরের কাঠামো এবং কিছু প্রাপ্ত বস্তু হয়তো প্রাকৃতিক গঠন হতে পারে অথবা এগুলির বয়স এবং সময়কাল নিশ্চিত করা কঠিন। তবে, এটি এক বিশাল অধ্যায়ের শুরু যেখানে পৌরাণিক কাহিনী এবং ইতিহাস একত্রিত হতে পারে। ডুবন্ত দ্বারকায় অনেক প্রাচীন বস্তু এবং কাঠামো পাওয়া গিয়েছে, যার মধ্যে রয়েছে সুরক্ষা প্রাচীর, পাথরের ব্লক, পিলার, স্টোন অ্যাঙ্কর এবং সেচ ব্যবস্থার অবশেষ রয়েছে। এটি একটি পরিকল্পিত শহরের প্রমাণ হতে পারে, যা প্রাচীন কাল থেকে ঐতিহাসিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। এই অনুসন্ধানগুলির মাধ্যমে আর্কিওলজিস্টরা মহাকাব্য মহাভারতের দ্বারকা শহরের সঙ্গে ঐতিহাসিক দ্বারকার সম্পর্ক সম্পর্কে আরও তথ্য সংগ্রহের আশা করছেন। এএসআই এর গবেষণা, পৌরাণিক কাহিনী এবং বাস্তবতার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে সহায়ক হবে। যা ভারতের প্রাচীন অতীতকে আরও গভীরভাবে অনুসন্ধান করতে সাহায্য করবে।

    প্রধানমন্ত্রী মোদির দ্বারকা দর্শন

    প্রাথমিক তদন্তের জন্য এএসআই গোমতী ক্রিকের কাছে একটি এলাকা বেছে নিয়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে দ্বারকাধিশ মন্দির পরিদর্শনের সময় স্কুবা গিয়ার পরে দ্বারকা উপকূলবর্তী সমুদ্রের নীচে ডুব দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পর তিনি বলেছিলেন, ‘আমি সমুদ্রের গভীরে গিয়ে প্রাচীন দ্বারকা শহর দর্শন করেছি। প্রত্নতাত্ত্বিকরা জলের নীচে লুকিয়ে থাকা দ্বারকা শহর সম্পর্কে অনেক কিছু লিখেছেন। আমাদের ধর্মগ্রন্থেও দ্বারকার কথা বলা হয়েছে।’ তার প্রায় এক বছর পর শুরু হলো নয়া অনুসন্ধান।

    রহস্য উন্মোচন শুরু ১৯৩০ সালে

    দ্বারকার ডুবে থাকা রহস্য উন্মোচনের শুরুটা হয়েছিল ১৯৩০ সালে, হিরানন্দ শাস্ত্রীর হাত ধরে। এর পর ১৯৬৩ সালে জেএম নানাবতী এবং এইচডি সাঙ্কালিয়ার নেতৃত্বে প্রথম বড় মাপের খননকার্য শুরু হয়েছিল। পরবর্তী সময়ে সামুদ্রিক প্রত্নতাত্ত্বিকদের খননকার্যে এই অঞ্চল থেকে প্রচুর প্রাচীন নিদর্শন পাওয়া গিয়েছিল। ১৯৮৩ থেকে ১৯৯০ সালের মধ্যে, প্রত্নতাত্ত্বিক খননকার্যে একটি প্রাচীন দূর্গের ভিত পাওয়া গিয়েছিল। ইউনেস্কোর মতে, সম্ভবত এর উপরই এক সময় দাঁড়িয়ে ছিল দ্বারকার প্রাচীন নগরীর দেওয়াল। এ ছাড়া বড় বড় পাথরের ব্লক, স্তম্ভ, পাথরের তৈরি নোঙ্গর এবং সেচখালেরও সন্ধান পাওয়া গিয়েছিল। তার আগে ১৯৬৯-৭০ সালে দ্বারকায় সমুদ্রতীরবর্তী অনুসন্ধানে হরপ্পার শেষ থেকে মধ্যযুগ পর্যন্ত বিভিন্ন সময়ের অসংখ্য মৃৎপাত্রের সন্ধান পাওয়া গিয়েছিল। গত দুই দশকে সামুদ্রিক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের ফলে বেট দ্বারকা দ্বীপের উপকূলীয় অঞ্চলে বেশ কয়েকটি প্রাচীন আবাসস্থলও আবিষ্কৃত হয়েছে। সামুদ্রিক প্রত্নতাত্ত্বিক এ এস গৌর জানিয়েছেন, এই স্থানগুলি থেকেও প্রচুর পরিমাণে প্রাচীন মৃৎপাত্র পাওয়া গিয়েছে।

  • Gujarat: ভুয়ো নথি ব্যবহার করে মুসিবুল হল প্রদীপ, একত্রবাস হিন্দু মেয়ের সঙ্গে, গ্রেফতার

    Gujarat: ভুয়ো নথি ব্যবহার করে মুসিবুল হল প্রদীপ, একত্রবাস হিন্দু মেয়ের সঙ্গে, গ্রেফতার

    মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাটের (Gujarat) সুরাট পুলিশ মুসিবুল শেখ নামের একজনকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ, ভুয়ো নথিপত্র ব্যবহার করে এক হিন্দু মেয়ের (Hindu Girl) সঙ্গে সে দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে ছিল। গুজরাটের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মুসিবুল শেখ হিন্দু নাম নেয়। তখন তার নাম হয় প্রদীপ ক্ষেত্রপাল। এরপরে গুজরাটের সুরাটে এক হিন্দু মেয়ের সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকতে শুরু করে সে।

    অভিযুক্ত ১৪ বছর ধরে বিভিন্ন স্পা-তে কাজ করেছে (Gujarat)

    জানা গিয়েছে, নানা প্রতারণা এবং প্রলোভন দেখিয়ে হিন্দু মেয়েটিকে সে মুম্বই থেকে নিয়ে আসে। ১৫ জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে ঘটনার তদন্ত করছে গুজরাট পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের সন্দেহ রয়েছে জাল নথি ব্যবহার করে আরও অনেকেই এভাবে বসবাস করছে। গুজরাটের (Gujarat) বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে আরও জানা গিয়েছে, মুসিবুল শেখের বয়স ২৬। সে সুরাটের রান্ডার এলাকার জাহাঙ্গিরবাদ ক্যানাল রোডে বসবাস করে। অভিযুক্ত ১৪ বছর ধরে বিভিন্ন স্পা-তে কাজ করেছে। আর প্রায় দেড় বছর আগে মুম্বইতে তার সঙ্গে আলাপ হয় এক হিন্দু মেয়ের। তখন থেকেই লিভ ইন সম্পর্কে থাকার জন্য মেয়েটিকে (Hindu Girl) প্রস্তাব দেয় মুসিবুল। হিন্দু এলাকায় একটি বাড়িও সে খুঁজতে থাকে। কিন্তু মুসলিম পরিচয় থাকায় কেউ তাকে বাড়ি ভাড়ায় দেয়নি। 

    অ্যাপ্লিকেশন ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে নকল নথি তৈরি করে মুসিবুল

    জানা গিয়েছে, এর পরেই একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে নকল নথি তৈরি করে সে। নিয়ে নেয় হিন্দু নাম। ভুয়ো আধার কার্ড ব্যবহার করে পাঁচ মাস আগে হিন্দু এলাকায় বসবাস করতে শুরু করে সে। মুসিবলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩১৯, ৩৩৬(২), ৩৩৬, ৩৩৮ ধারা লাগু করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর সে জানিয়েছে, তার বাড়ি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে। গুজরাট (Gujarat) পুলিশ তল্লাশি চালিয়ে দুটি আধার কার্ড উদ্ধার করেছে। একটি মুসিবল শেখের নামে এবং অপরটি প্রদীপ সুজয় ক্ষেত্রপালের নামে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Godhra Carnage: গোধরা হত্যাকাণ্ড মামলার আপিলের শুনানি ১৩ ফেব্রুয়ারি, জানাল সুপ্রিম কোর্ট

    Godhra Carnage: গোধরা হত্যাকাণ্ড মামলার আপিলের শুনানি ১৩ ফেব্রুয়ারি, জানাল সুপ্রিম কোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০০২ সালের গোধরা হত্যাকাণ্ড (Godhra Carnage) মামলার সঙ্গে সম্পর্কিত আপিলগুলো নিয়ে শুনানির তারিখ ১৩ ফেব্রুয়ারি ধার্য করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এই ঘটনার জেরে গুজরাটে ব্যাপক সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছিল। সুপ্রিম কোর্টের বিচারপতি জেকে মহেশ্বরী এবং বিচারপতি অরবিন্দ কুমারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, শুনানির সময় কোনও স্থগিতাদেশ অনুমোদন করা হবে না।

    জীবন্ত দগ্ধ ৫৯

    ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গুজরাটের গোধরা রেলস্টেশনে সবরমতী এক্সপ্রেসের এস-৬ কোচে আগুন লাগিয়ে দেওয়া হয়। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় ৫৯ জন যাত্রীর। এঁদের অনেকেই ছিলেন করসেবক। ফিরছিলেন অযোধ্যা থেকে। এই নৃশংস ঘটনার জেরে গুজরাটজুড়ে শুরু হয়ে যায় সাম্প্রদায়িক হিংসা। ঘটনার ন’বছর পরে, ২০১১ সালে বিশেষ তদন্তকারী দলের রিপোর্টের ভিত্তিতে আদালত ৩১ জনকে দোষী সাব্যস্ত করে। এর মধ্যে ১১ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় ২০ জনকে। ২০১৭ সালের অক্টোবরে গুজরাট হাইকোর্ট ১১ জন দোষীর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। বহাল রাখে বাকি ২০ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ।

    মৃত্যুদণ্ডই চায় গুজরাট সরকার

    যে ১১ জনের শাস্তি কমিয়ে দেওয়া হয়েছিল, তাদের মৃত্যুদণ্ড যাতে পুনর্বহাল হয়, তাই সুপ্রিম কোর্টে আপিল করে গুজরাট সরকার। ওই মামলায় গুজরাট সরকারের তরফে সুপ্রিম কোর্টে হাজির ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। শীর্ষ আদালতে তিনি বলেছিলেন (Godhra Carnage), “সবরমতী এক্সপ্রেসে শিশু, মহিলা-সহ ৫৯ জনকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছিল। এই ধরনের অপরাধ বিরলের মধ্যে বিরলতম। তাই আমরা চাই, গুজরাট হাইকোর্ট যাদের মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, তাদের মৃত্যুদণ্ডই দেওয়া হোক। তাঁর দাবি, সবরমতী এক্সপ্রেসের যে কামরায় আগুন লাগানো হয়েছিল, সেটি বাইরে থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবেই বন্ধ করে দেওয়া হয়েছিল।

    আরও পড়ুন: যোগী-মডেলকেই অনুসরণ মমতার, ইউপি-স্টাইল এনকাউন্টারে খতম দুষ্কৃতী সাজ্জাক আলম

    প্রসঙ্গত, গুজরাটে গোধরা হত্যাকাণ্ডের পর ব্যাপক সাম্প্রদায়িক হিংসা শুরু হয়। সরকারি রেকর্ড অনুযায়ী, ওই ঘটনায় ১,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছিলেন। এই সময়ের অন্যতম কুখ্যাত ঘটনাটি ঘটেছিল ২৮ ফেব্রুয়ারি, ২০০২ সালে। ওই দিন আহমেদাবাদের গুলবার্গ হাউজিং সোসাইটিতেও ঘটেছিল গণহত্যার ঘটনা। সেখানে (Supreme Court) উন্মত্ত জনতার হাতে প্রাণ হারিয়েছিলেন ৬৯ জন (Godhra Carnage)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Amit Shah: ভোকাট্টা.. ঘুড়ি উড়িয়ে মকর সংক্রান্তি উদযাপন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

    Amit Shah: ভোকাট্টা.. ঘুড়ি উড়িয়ে মকর সংক্রান্তি উদযাপন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: মকর সংক্রান্তির (Makar Sankranti) সকাল। ছাদে উঠে লাটাই হাতে ঘুড়ি ওড়াচ্ছিলেন একজন। সুতোয় টান দিয়েই যিনি ও..ওওওও.. বলে চিৎকার করে উঠলেন, তিনি আতিপাতি কেউ নন, হোমরাচোমরা ব্যক্তি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মঙ্গলবার, মকর সংক্রান্তির সকালটা এভাবেই কাটালেন তিনি। কারও ঘুড়ি কেটে দেওয়ার পরেই যে তিনি শিশুর মতো উল্লাসে ফেটে পড়লেন, তা বলাই বাহুল্য। ভাইরাল হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঘুড়ি ওড়ানোর দৃশ্য।

    ঘুড়ি ওড়ালেন শাহ (Amit Shah)

    মকর সংক্রান্তির দিন বাংলার অনেক জায়গায়ই ঘুড়ি ওড়ানো হয়। এদিন গুজরাটের আকাশেও পতপত করে উড়তে থাকে পেটকাটি, চাঁদিয়াল-সহ হরেক কিসিমের ঘুড়ি। তেমনই একটা ঘুড়ি উড়িয়ে, ‘শৈশবে’র দিনগুলিতে ফিরে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন আমদাবাদের শান্তিনিকেতন সোস্যাইটির ছাদে ঘুড়ি ওড়ান শাহ। তিনি আমদাবাদের সাংসদও। সাংসদকে ছাদে উঠে ঘুড়ি ওড়াতে দেখে আশপাশের বাড়ির ছাদে থাকা লোকজন হাত নেড়ে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানান তাঁকে। এদিন শাহের (Amit Shah) সঙ্গে ছাদে ছিলেন তাঁর স্ত্রী এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও। প্রসঙ্গত, ১৪ তারিখ থেকে তিনদিনের গুজরাট সফরে গিয়েছেন শাহ।

    স্মৃতির সাগরে ডুব মোদির

    এদিন স্মৃতির সাগরে ডুব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ‘উত্তরায়ণ’ (মকর সংক্রান্তিকে এই নামেই ডাকা হয় গুজরাটে) এর স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, “ভারতীয় সংস্কৃতিতে মকর সংক্রান্তির গুরুত্ব যে কতটা, সেটা সকলে জানেন।” তিনি বলেন, “আমি তো গুজরাটের লোক। আমার প্রিয় উৎসব মকর সংক্রান্তি ছিল। কারণ আজ গুজরাটের সব লোক ছাদেই থাকেন। দিনভর ঘুড়ি ওড়ান। আমি যখন ওখানে থাকতাম, তখন আমারও খুব শখ ছিল।”

    আরও পড়ুন: দেশে সত্যিকারের স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছিল রাম মন্দির প্রতিষ্ঠার দিন, বললেন ভাগবত

    গুজরাটে ঘুড়ি একটা বিরাট ব্যবসা। দেশের ৪০ শতাংশ ঘুড়ি তৈরি হয় এ রাজ্যে। ঘুড়ি ওড়ানোর জন্য মকর সংক্রান্তিতে (Makar Sankranti) ছাদ ভাড়া দেওয়া হয়। ঘুড়ি (Amit Shah) ওড়ানো চলে দুদিন ধরে। আকাশে ঘুড়ির এই মেলা দেখতে ভিড় করেন পর্যটকরাও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

       

  • HMPV in Kolkata: কলকাতায়ও এইচএমপি ভাইরাস! পাঁচ মাসের শিশুর শরীরে মিলল হদিশ

    HMPV in Kolkata: কলকাতায়ও এইচএমপি ভাইরাস! পাঁচ মাসের শিশুর শরীরে মিলল হদিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্নাটক, গুজরাটের পর এবার কলকাতায় (HMPV in Kolkata) পাঁচ মাসের এক শিশুর দেহে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)-এর হদিশ মিলল। ওই শিশুকে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সূত্রের খবর, চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সে আপাতত সুস্থ রয়েছে।

    কী কী উপসর্গ ছিল শিশুর শরীরে? (HMPV in Kolkata)

    প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ডিসেম্বরের শেষে মুম্বই থেকে বাবা-মায়ের সঙ্গে কলকাতায় (HMPV in Kolkata) এসেছিল শিশুটি। এখানে এসে অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করানো হয় বাইপাসের ধারের একটি হাসপাতালে। সেখানে কয়েক দিন পর্যবেক্ষণে রাখার পর ছেড়ে দেওয়া হয় তাকে। সোমবারই কর্নাটকের বেঙ্গালুরুর দুই শিশুর শরীরে ওই ভাইরাসের হদিশ পাওয়ার খবর জানা গিয়েছে। গুজরাটের আহমেদাবাদের এক শিশুও সংক্রমিত হয়েছে বলে খবর মিলেছে। হাসপাতাল সূত্রে খবর, জ্বর এবং কাশির মতো সাধারণ কিছু উপসর্গ ছিল ওই শিশুর। পরীক্ষার পর ধরা পড়ে সে এইচএমপিভি-তে আক্রান্ত। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আতঙ্কিত হওয়ার মতো কোনও শারীরিক পরিস্থিতি ওই শিশুটির ছিল না। তবে সব রকম সাবধানতা অবলম্বন করেই চিকিৎসা করা হয়েছে। সম্প্রতি চিনে এইচএমপিভি-র একটি রূপের সংক্রমণ বেড়েছে। তার পর থেকেই উদ্বেগ দানা বেঁধেছে ভারত-সহ অন্যান্য দেশে। অনেকেই বছর চারেক আগের করোনা-আবহের কথা ভেবে আতঙ্কিত হয়ে পড়েছেন। তবে ভারতের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে,পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।

    বিশেষজ্ঞরা কী বলছেন?

    বিশেষজ্ঞরা (HMPV in Kolkata) বলছেন, ইনফ্লুয়েঞ্জা, কোভিডের মতো ভাইরাস যেভাবে ছড়ায়, এই ভাইরাসের সংক্রমণও একইভাবে ঘটে। কাশি বা হাঁচির জীবাণু থেকে হোক কিংবা, রোগীর কাছাকাছি আসা, হাত মেলানো, সংক্রমিত জায়গা ছোঁয়া ইত্যাদি। কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিয়ে বলেছেন, HMPV-র অস্তিত্ব আগে থেকেই রয়েছে। এটি কোনও নতুন ভাইরাস নয়। তাই অকারণে আতঙ্কিত হওয়ার কিছু হয়নি। ২০০১ সালে প্রথম এই ভাইরাসকে চিহ্নিত করা গিয়েছিল। এই ভাইরাস মূলত শ্বাসযন্ত্রের ক্ষতি করে এবং প্রবলভাবে শ্বাসকষ্টের সমস্যা তৈরি করতে পারে। বাচ্চা এবং বয়স্ক তো বটেই, যে কোনও বয়সের মানুষকে অল্প সময়ের মধ্যেই কাবু করার ক্ষমতা রয়েছে এর। বিশেষ করে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের জন্য এই ভাইরাস মারাত্মক হতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • HMPV in India: কর্নাটকের পর গুজরাট! দু’মাসের শিশুর দেহে মিলল এইচএমপি ভাইরাস

    HMPV in India: কর্নাটকের পর গুজরাট! দু’মাসের শিশুর দেহে মিলল এইচএমপি ভাইরাস

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্নাটকের (Karnataka) পর গুজরাট (Gujarat)। হিউম্যান মেটানিউমো (HMP) ভাইরাসে তৃতীয় আক্রান্তের খোঁজ মিলল। আমেদাবাদের দু’মাস বয়সি এক শিশুর শরীরে মিলল এই ভাইরাস। আক্রান্ত শিশুটি আপাতত চাঁদখেরা এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসার জন্য সম্প্রতি রাজস্থানের দুঙ্গারপুর থেকে আমেদাবাদে পৌঁছেছিল ওই শিশুর পরিবার। সেখানেই সোমবার দুপুরে শারীরিক পরীক্ষার পর শিশুর শরীরে মিলেছে এইচএমপিভি-র সংক্রমণ।

    কেমন আছে আক্রান্তরা

    সোমবার সকালেই বেঙ্গালুরুর দুই শিশুর শরীরে এইচএমপিভি-র সংক্রমণের খবর মিলেছে। প্রথমে আট মাসের এক শিশুর শরীরে ওই ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। পরে তিন মাসের আর একটি শিশুর শরীরেও ভাইরাসের হদিস পাওয়া যায়। খবর প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়ায় এলাকায়। তবে কেন্দ্র জানিয়েছে, চিনে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে বেঙ্গালুরুতে এইচএমপি ভাইরাসের সংক্রমণের কোনও যোগ রয়েছে কিনা তা এখনই নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। রাজ্যবাসীকে আশ্বস্ত করে জানানো হয়েছে, অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। এইচএমপিভি আক্রান্ত দুই শিশুরই অবস্থা স্থিতিশীল। তাদের মধ্যে তিন মাসের শিশুটিকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে। অন্য জনও সেরে ওঠার মুখে।

    এখনই উদ্বেগ নয়

    ভারতে অতীতেও এইচএমপিভি-র সংক্রমণ দেখা গিয়েছে। তবে এই ভাইরাসটির কোনও রূপান্তর হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। চিনে ভাইরাসটির যে রূপ ছড়িয়ে পড়েছে, সেটির গঠনের বিষয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য মেলেনি। ফলে এটি ভাইরাসের চিনা রূপ নাকি স্বাভাবিক এইচএমপি ভাইরাসের সংক্রমণ, তা এখনও বলা যাচ্ছে না। সাধারণ এইচএমপিভি সংক্রমণে শ্বাসকষ্ট, জ্বর, কাশি, ঠান্ডা লাগা, ঘাম হওয়া, মাথা ধরা, পেশি ও গাঁটগুলিতে ব্যথা, ক্লান্তি এবং খিদে কমে যাওয়ার মতো উপসর্গ দেখা যায়। তবে সম্প্রতি, যে স্ট্রেইন চোখে পড়েছে তাতে বেশি আক্রান্ত হচ্ছে সদ্যোজাতরাই। তবে এইচএমপিভি-র সংক্রমণ নিয়ে এখনই উদ্বেগের কোনও কারণ নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share