Tag: Gujarat

Gujarat

  • Building Collapses: গুজরাটের সুরাটে ভেঙে পড়ল ৬ তলা বিল্ডিং, নিহত ৭, চলছে উদ্ধারকাজ

    Building Collapses: গুজরাটের সুরাটে ভেঙে পড়ল ৬ তলা বিল্ডিং, নিহত ৭, চলছে উদ্ধারকাজ

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার গুজরাটের সুরাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৬ তলা বিল্ডিং (Building Collapses)। রবিবার সকালে পাওয়া খবর অনুযায়ী, ঘটনায় নিহত হয়েছেন ৭। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান উদ্ধারকারীদের। অনেকেই সেই ভেঙে পড়া বিল্ডিংয়ের তলায় চাপা পড়ে গিয়েছেন বলে খবর। সংবাদ সংস্থা এএনআই ও পিটিআই জানিয়েছে, শনিবার গুজরাটের সুরাটে একটি ছয়তলা ভবন ধসে (Building Collapses) পড়ে। বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। উদ্ধারকাজ চলছে প্রতিবেদন লেখা পর্যন্ত। 

    জেলাশাসক ও পুলিশ সুপারের বিবৃতি

    সুরাটের (Surat) জেলা শাসক সৌরভ পারধি সংবাদমাধ্যমকে শনিবারই বলেন, ‘‘আমরা খবর পেয়েছি একটি ছয়তলা ভবন ধসে পড়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রায় ৪-৫টি ফ্ল্যাট ভেঙে গিয়েছে। এনডিআরএফ এবং এসডিআরএফ উভয় দলই তাদের উদ্ধারের জন্য কাজ করছে।’’ সুরাটের পুলিশ কমিশনার অনুপম সিং গহলৌত বলেন, ‘‘শনিবার বিকেল তিনটে নাগাদ সচিন এলাকায় একটি ছ’তলা বাড়ি ভেঙে (Building Collapses) পড়ে। ওই ভবনে বসবাসকারী অনেকেই ভেতরে আটকা পড়েন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল।’’ প্রসঙ্গত, ধ্বংসস্তূপের নিচ থেকে সফলভাবে শনিবারই এক নারীকে উদ্ধার করা হয়েছে। ভবনের ভেতরের ৩০টি ফ্ল্যাটের মধ্যে ৪-৫টা ফ্ল্যাটে লোকজন থাকলেও বাকিগুলো ফাঁকা ছিল। অনেকে কাজের কারণে বাইরে ছিলেন।

    সুরাটের সচিন নামক এলাকায় এই দুর্ঘটনাটি (Building Collapses) ঘটে

    সুরাটের (Surat) সচিন নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। উল্লেখ্য, বিগত বেশ কয়েকদিন ধরেই সুরাটে ভারী বৃষ্টি হচ্ছে। এরই মাঝে এই বিপর্যয় ঘটে। এদিকে উদ্ধার অভিযান শুরুর কিছুক্ষণের মধ্যেই এক মহিলাকে সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। পরে তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয় গভীর রাতে। পরে আরও চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এখনও সেখানে বেশ কয়েকজন আটকে আছে বলে জানিয়েছেন সুরাট পুলিশের কমিশনার অনুপম সিং গেহলট।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Yusuf Pathan: ইউসুফ পাঠানের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ, নোটিস পেলেন তৃণমূল সাংসদ

    Yusuf Pathan: ইউসুফ পাঠানের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ, নোটিস পেলেন তৃণমূল সাংসদ

    মাধ্যম নিউজ ডেস্ক: সরকারি জমি জবরদখলের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের (TMC MP) বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের (Yusuf Pathan) বিপক্ষে। গুজরাটের ভাদোদরা পুরসভার তরফে প্রাক্তন ক্রিকেটারকে জমি দখলের অভিযোগে গত ৬ জুন নোটিস পাঠানো হয়েছে। উল্লেখ্য ভোটের ফল প্রকাশ পায় ৪জুন। তার ৪৮ ঘণ্টার মধ্যেই বিপাকে পড়েন তৃণমূল সাংসদ।

    কবে, কেন পাঠানো হল নোটিস

    এবারের লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতেছেন ইউসুফ (Yusuf Pathan)। পাঁচ বারের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে হারিয়ে নজির গড়েছেন তিনি। কিন্তু ভোট মিটতেই বিপাকে পাঠান। ভাদোদরায় পুরসভার একটি জমি দখলের অভিযোগ উঠেছে ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল সাংসদ (TMC MP) ইউসুফ পাঠানের বিরুদ্ধে। জানা গিয়েছে, গত ৬ জুন এই বিষয়ে নোটিস পাঠানো হয় পাঠানকে। সম্প্রতিই প্রাক্তন বিজেপি কর্পোরেটর বিজয় পওয়ার বিষয়টি সামনে আনতেই বৃহস্পতিবার ভাদোদরা মিউনিসিপ্যাল কর্পোরেশন (ভিএমসি)-র স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শীতল মিস্ত্রি নোটিস পাঠানোর বিষয়টি স্বীকার করে নেন।  তিনি বলেন, ‘‘সম্প্রতি আমরা খবর পেয়েছি, একটি সরকারি জমিতে দেওয়াল তুলছেন ইউসুফ। তাই ৬ তারিখে আমরা ওঁকে একটি নোটিস পাঠাই। দেওয়াল সরিয়ে নিতে বলা হয়েছে। আমরা দু’সপ্তাহ অপেক্ষা করব। তার পর পরবর্তী পদক্ষেপের কথা ভাবব। এই জমি পুরসভার, আমরা এটা ফেরত নেব।’’

    আরও পড়ুন: বাতিল অনুশীলন, রোহিতদের হোটেলও জলমগ্ন! ফ্লোরিডায় বন্যা, ম্যাচ সরানোর আর্জি

    পাঠানের বিরুদ্ধে অভিযোগ

    বরোদার এক বিজেপি কাউন্সিলর বিজয় পাওয়ার জানিয়েছেন, ২০১২ সালে এই জমি কিনে নেওয়ার চেষ্টা করেছিলেন ইউসুফ (Yusuf Pathan)। প্রতি বর্গমিটারে ৫৭ হাজার টাকা করে দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন তিনি। পুরসভার বোর্ডের বৈঠকে সেই প্রস্তাব পাশ হয়। সে সময়ে পুরসভার অনুমতি পেয়েও গিয়েছিলেন। কিন্তু গুজরাটের তৎকালীন সরকার পুরসভার প্রস্তাবে ‘না’ করে দেয়। ওই জমি তৃণমূল সাংসদ (TMC MP) ইউসুফের বাড়ির লাগোয়া বলেও জানিয়েছেন পাওয়ার। সরকার জমি কেনার অনুমতি না দিলেও, জোরপূর্বক জমি দখল করে নেন পাঠান। পুরসভার ওই জমিতে পাঁচিলও তুলে দিয়েছেন তিনি। তাই পুরসভার তরফে এক প্রকার বাধ্য হয়ে ইউসুফকে নোটিস পাঠানো হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Kanaksi Khimji: গুজরাটই ছিল তাঁর আদি বাড়ি, জানেন বিশ্বের একমাত্র হিন্দু শেখ কনকসি খিমজির গল্প?

    Kanaksi Khimji: গুজরাটই ছিল তাঁর আদি বাড়ি, জানেন বিশ্বের একমাত্র হিন্দু শেখ কনকসি খিমজির গল্প?

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দু শেখ! সে আবার কীভাবে হয়? শেখতো আরবদের উপাধি। কিন্তু জানেন কি বিশ্বের একমাত্র হিন্দু শেখ (Worlds Only Hindu Sheikh) কনকসি খিমজির (Kanaksi Khimji) বসবাস ওমানে। যদিও তাঁদের আদি বাড়ি গুজরাটে। তখনও ওমান বিশ্বের ‘অয়েল পাওয়ার’ হয়ে উঠেনি। তখন দেশটির সমুদ্রবন্দর দারুণ শক্তিশালী। ওই সময়ে এক হিন্দু ব্যবসায়ী গুজরাট থেকে ভাগ্য অন্বেষণের জন্য পাড়ি দিলেন ওমানে। ১৮৭০ সালে গুজরাটি ব্যবসায়ী রামদাস খাদ্য শস্য, চা, মশলা নিয়ে ওমান উপকূলে তাঁর জাহাজ লাগালেন। মাসকাটে রামদাস ও তাঁর সন্তানরা গড়ে তুললেন তৎকালীন ওমানের (Oman) সবচেয়ে বড় ব্যবসায়িক এন্টারপ্রাইজ খিমজি রামদাস গ্রুপ।

    হিন্দু শেখের রহস্য

    শেখ সাধারণত একটি মুসলিম উপাধি যা নেতা, শিক্ষক বা সন্মানীত ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কনকসি খিমজিই (Kanaksi Khimji) হচ্ছেন পৃথীবির একমাত্র হিন্দু যার রয়েছে ‘শেখ’ (Worlds Only Hindu Sheikh) উপাধি। সেই সময় ওমানের (Oman) সুলতান সা’ইদ রামদাসের পরিবারের কাছ থেকে ব্যবসায়িক পুঁজি ধার করতেন। সা’ইদ হলেন লিজেন্ডারি সুলতান, প্রয়াত কাবুজের বাবা। পরবর্তীতে কাবুজ সুলতান হলে রামদাসের নাতি কনকসি খিমজিকে সম্মানসূচক নাগরিকত্ব দান করেন। তাঁকে ‘শেখ’ উপাধিও দিয়েছিলেন সুলতান।

    গুজরাটের সঙ্গে আত্মিক টান

    ১৪৪ বছর আগে ১৮৭০ সালে কনকসি খিমজির (Kanaksi Khimji) পিতামহ রামদাস থ্যাকারসি গুজরাটের (Gujarat) উপকূলীয় শহর  মান্ডভি থেকে ওমানের উদ্দেশে যাত্রা করেছিলেন। ব্যবসায়ী হিসাবে, তাঁরা ভারত থেকে শস্য, চা এবং মশলা নিয়ে গিয়েছিলেন। ওমানের খেজুর, শুকনো চুন এবং লবনের বিনিময়ে তাঁরা ব্যবসা শুরু করেন। কনকসি খিমজি মুম্বইতে পড়াশোনা করে ১৯৭০ সালে ব্যবসার দায়িত্ব নেন। ১৯৩৬ সালে মাসকাটে জন্মগ্রহণ করলেও তিনি মুম্বইতে পড়াশোনা করেন। ওমানে হিন্দুদের যে শ্রদধার সঙ্গে দেখা হয় তাঁর কারণ খিমজিরাই। ওমানে ব্যবসায়িক প্রতিষ্ঠান বাড়ালেও হিন্দু মূল্যবোধ ও ভারতীয় সংস্কৃতিকে বিদেশেও ছড়িয়ে দিয়েছেন খিমজিরা।

    ভারতীয় সংস্কৃতির প্রতি সম্মান

     ভগবান শ্রীনাথজি তথা নারায়ণের প্রতি অগাধ বিশ্বাস খিমজিদের। নিরামিষ ভোজী খিমজি (Kanaksi Khimji) তাঁর ভারতীয় শিকড়ের সাথে ওমানকে মোশানোর চেষ্টা করেছিলেন। তাঁর ব্যাবসায়িক প্রতিষ্ঠান শুধু ওমানে বাণিজ্যই করে না, সে দেশের মানুষের জন্যও জনহিতকর নানান কাজে নিযুক্ত থাকে। কনকসি খিমজির নিরলস প্রচেষ্টা তাঁর সংস্থাকে সারা বিশ্বের কাছে এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে দেখিয়েছে। মধ্যপ্রাচ্যের সম্মানীয় ভারতীয় কনকসি খিমজি। মাসকাটে প্রথম ইংরেজি ভারতীয় স্কুল প্রতিষ্ঠা করেন কনকসি। এখন ওমানে ৩৫ হাজার ছাত্রদের জন্য ১৯টি ভারতীয় স্কুল রয়েছে। 

    আরও পড়ুন: অলিম্পিক্সে ভারতীয় ভোজ! প্যারিসে নীরজদের পাতে ভাত-ডাল-রুটি, সঙ্গে কী?

    ওমানের উন্নতি 

    ওমানে (Oman) লক্ষ লক্ষ ভারতীয় বাস করে, বেশিরভাগ ধনী গুজরাটি ব্যবসায়ী। ওমান খুব কম মুসলিম দেশের মধ্যে একটি যেখানে হিন্দু মন্দির রয়েছে। মুসলিম ও হিন্দুদের সম্পর্ক বৈষম্য ও কলহমুক্ত। এর একটি কারণ ওমানের উন্নতিতে খিমজিদের ভূমিকা। সবচেয়ে বড় ভূমিকা ছিল কনকসি খিমজিরই (Kanaksi Khimji) । তাঁর বাবা গোলকদাস খিমজির থেকে যখন তিনি দায়িত্ব নেন তখনও  ওমানে মোটরচালিত নৌযান জাহাজ চালু করা হয়নি। এর আগে, দুটি বিশ্বযুদ্ধের সময়, মিত্র বাহিনীর পুরো ঘাঁটির জন্য খিমজিদের সরবরাহকারী হিসাবে বেছে নেওয়া হয়েছিল। “এটি আমাদেরকে রাজস্ব আয় করার এবং আমাদের ভিত্তি শক্তিশালী করার সুযোগ দিয়েছে। আমরা দ্রুত সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং মেরিটাইম শোর সাপোর্টের শিল্প শিখেছি।” এক অনুষ্ঠানে নিজেই একথা বলেছিলেন কনকসি খিমজি। মাসকাটে স্থাপিত প্রথম ব্যাঙ্ক ছিল এইচএসবিসি , ৬০ বছর আগে এই ব্যাঙ্কের ভবন নির্মাণ করেছিল খিমজি রামদাস (কেআর) গ্রুপ। এর আগে লেনদেন হতো বিনিময় বা রূপার মাধ্যমে। বাইত আল ফালাজ, বর্তমানে রুউই নামে পরিচিত, ওমানের প্রথম বিমানবন্দরও খিমজি গ্রুপ দ্বারা নির্মিত হয়েছিল। খিমজিরাই ১৯৬৯ সালে প্রথম ফোর্ড ডিলারশিপ অর্জন করেছিলেন এবং মজার ব্যাপার হল, ওমানের (Oman) সুলতান তাদের প্রথম গাড়ির অর্ডার দিয়েছিলেন।

    ওমান ক্রিকেটে খিমজিদের ভূমিকা

    পারিবারিক ভাবে ক্রিকেট অনুরাগী কনকসি খিমজি (Kanaksi Khimji) হলেন ওমান ক্রিকেট বোর্ডের ফাউন্ডিং চেয়ারম্যান। ১৯৭৯ সালে তার হাত ধরেই ওমান ক্রিকেটের যাত্রা শুরু। আজকের ওমান ক্রিকেটের যে অবয়ব তার জন্য খিমজি’র অবদান সবচেয়ে বেশি। ওমান ক্রিকেট অ্যাকাডেমি, আমেরাত স্টেডিয়াম তাঁর ভিশনেরই একটি অংশ। ওমান ক্রিকেটে কনকসি খিমজির অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১১ সালে আইসিসি তাঁকে লাইফ টাইম সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত করে। বর্তমানে কনকসি খিমজির ছেলে পঙ্কজ খিমজি ওমান ক্রিকেটের দায়িত্বে রয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Pak Spy: ভারতীয় সেনার তথ্য পাচার! জামনগর থেকে এটিএস-এর হাতে গ্রেফতার পাক চর

    Pak Spy: ভারতীয় সেনার তথ্য পাচার! জামনগর থেকে এটিএস-এর হাতে গ্রেফতার পাক চর

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির (Pak Spy) অভিযোগে পলাতক এক যুবককে গ্রেফতার করল গুজরাটের (Gujarat) ‘অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (এটিএস)’। অভিযুক্ত যুবকের নাম মহম্মদ সাকলাইন। তার বিরুদ্ধে অভিযোগ, সাকলাইন একটি ভারতীয় সিম কার্ড কিনেছিলেন এবং সেখান থেকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যোগ রাখতেন। ওই গ্রুপটি পাকিস্তান থেকে পরিচালনা করা হত।

    কে এই সাকলিন

    গুজরাটের (Gujarat) জামনগরের বাসিন্দা সাকলাইন। রবিবার তাঁকে গ্রেফতার করেন এটিএস আধিকারিকরা। অভিযোগ, একটি ভারতীয় সিম কার্ড কিনে হোয়াটস্‌অ্যাপের মাধ্যমে পাকিস্তানের একটি চক্রের সঙ্গে যোগাযোগ রাখছিলেন সাকলাইন। বিভিন্ন তথ্যও পাচার করতেন। এটিএস সূত্রে খবর, জম্মু ও কাশ্মীরে মোতায়েন ভারতীয় সেনাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির জন্যও সাকলাইনের নম্বর ব্যবহার করা হয়েছিল। সীমান্তের ওপার থেকে বরাবরই এভাবে গুপ্ত তথ্য সংগ্রহ করে পাকিস্তান।

    আরও পড়ুুন: হিন্দুত্ব-বিরোধী রাজনীতিই কাল হয়েছে কংগ্রেসের! অস্তিত্বের সঙ্কটে গান্ধিদের দল

    এর আগে ২০২৩ সালের অক্টোবরে, পাকিস্তানের (Pak Spy) হয়ে চরবৃত্তি করার অভিযোগে গুজরাট থেকে লাভশঙ্কর মহেশ্বরী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল এটিএস। পরে জানা যায়, লাভশঙ্কর পাকিস্তানের বাসিন্দা। স্ত্রীর চিকিৎসার নাম করে পাকিস্তান থেকে ভারতে এসে কোনও ভাবে ভারতীয় হওয়ার ভুয়ো পরিচয়পত্র তৈরি করিয়েছিলেন তিনি। মহেশ্বরীর বিরুদ্ধে ভারতীয় সেনা আধিকারিকদের ফোনে স্পাইওয়্যার পাঠানোর অভিযোগও উঠেছিল। সূত্রের খবর, সেই লাভশঙ্করকে সিম কার্ড সরবরাহ করেছিলেন সদ্য এটিএসের হাতে ধৃত সাকলাইন।  ২০২৩ সালের অক্টোবরে লাভশঙ্কর গ্রেফতার হওয়ার পর থেকেই সাকলাইন পলাতক ছিলেন। তবে এটিএস সূত্রে খবর সাকলাইনের সঙ্গে লাভশঙ্করের সরাসরি যোগাযোগ ছিল না, তাঁরা মিডলম্যান ব্যবহার করতেন। কে বা কারা আর এই চ্ক্রের সঙ্গে যুক্ত তার খোঁজ করছে এটিএস। গোয়েন্দাদের ধারণা এই মিডলম্যানদের ধরা গেলে দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এরকম বহু গুপ্তচর ধরা পড়বে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Vasuki Indicus: গুজরাটে উদ্ধার প্রায় ৫ কোটি বছর পুরনো বিশালাকার বাসুকি সাপের জীবাশ্ম

    Vasuki Indicus: গুজরাটে উদ্ধার প্রায় ৫ কোটি বছর পুরনো বিশালাকার বাসুকি সাপের জীবাশ্ম

    মাধ্যম নিউজ ডেস্ক: নয় নয় করে প্রায় ৪ কোটি ৭০ লক্ষ বছরের পুরনো প্রাগৈতিহাসিক বাসুকি সাপের (Vasuki Indicus) জীবাশ্ম উদ্ধার হল ভারতের মাটি থেকে। গুজরাটের (Gujarat) কচ্ছ এলাকার একটি খনিতে আইআইটি রুরকির গবেষকদের দল এই জীবাশ্ম খুঁজে পেয়েছেন। আর এই জীবাশ্ম আরও একবার প্রমাণ করল যে একটা সময় তারা ছিল এই পৃথিবীতেই এবং দাপিয়ে বেড়াত এই ভারতীয় উপমহাদেশের বুকেই। কালের নিয়মে তারা বিদায় নিলেও পৃথিবীর বুকে আজও লুকিয়ে তাদের অতীতের অস্তিত্ব।

    কয়লা খনি থেকে উদ্ধার (Vasuki Indicus)

    জানা গিয়েছে, ২০০৫ সালে গুজরাটের কচ্ছ এলাকার একটি কয়লা খনি থেকে বিজ্ঞানীরা এই বাসুকির (Vasuki Indicus) জীবাশ্মটি আবিষ্কার করেছেন। প্রায় ৫ কোটি বছরের পুরনো প্রজাতি। এই প্রজাতির সাপটিকে ভারতের প্রাগৈতিহাসিক জীববৈচিত্র্যের অন্যতম বিশেষ নিদর্শন হিসেবে মেনে নিচ্ছেন বিজ্ঞানীরা। তবে সম্প্রতি আইআইটি রুরকির জীবাশ্ম গবেষকের দল ওই সুবিশাল সাপের জীবাশ্ম সম্পর্কে এমন সব তথ্য প্রকাশ করেছেন যা শুনলে অবাক হয়ে যাবেন আপনিও।

    বিশ্বের দীর্ঘতম সাপ

    এই জীবাশ্ম পরীক্ষা করে বিজ্ঞানীদের ধারণা, সাপটি (Vasuki Indicus) দৈর্ঘ্যে প্রায় ৩৫ থেকে ৫০ ফুট। ওজন প্রায় ১০০০ কিলোগ্রাম ছিল। চাঞ্চল্যকর এই আবিষ্কারে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বৈজ্ঞানিক মহলে। অনুমান করা হচ্ছে, এখনও পর্যন্ত আবিষ্কৃত বিশ্বের দীর্ঘতম সাপ এটিই। হিন্দু দেবতা শিবের গলার থাকা সাপের নামে নয়া আবিষ্কৃত এই সাপের নাম রাখা হয়েছে বাসুকি ইন্ডিকাস (Vasuki Indicus), সাপটি মাৎসোইদাই (Madtsoiidae) প্রজাতিভুক্ত। একটি জার্নালের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, এই সাপটি একটি স্বতন্ত্র প্রজাতিভুক্ত। যা ভারতের মাটিতে ৫ কোটি ৬০ থেকে ৩ কোটি ৪০ লক্ষ বছর আগে ইওসিন যুগে দক্ষিণ ইউরোপ থেকে আফ্রিকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। আজকের স্তন্যপায়ী প্রজাতির প্রথম পূর্বপুরুষ এবং নিকটাত্মীয়রা ইওসিন যুগে পৃথিবীতে এসেছিল। এমনটাই মনে করেন বিজ্ঞানীরা।

    ২৭টি হাড় উদ্ধার হয়েছে

    অন্যদিকে, গবেষকরা এই জীবাশ্মকে টাইটেনোবোয়ার সঙ্গে তুলনা করছেন, একসময় যার বিচরণ ছিল পৃথিবীজুড়ে এবং পৃথিবীর দীর্ঘকায় সাপের (Longest Sake Ever Known) খেতাবও পেয়েছিল এই সাপটি। জানা গিয়েছে, উদ্ধার হওয়া জীবাশ্মতে ২৭টি হাড়ের সন্ধান পান আইআইটি রুরকির বিজ্ঞানীরা। তাঁদের মতে ২৭টি হাড় উদ্ধার হয়েছে সেগুলি সাপের (Vasuki Indicus) মেরুদণ্ডের। তার বেশিরভাগই এখনও অক্ষত। বিজ্ঞানীদের বক্তব্য, “এটি একটি পূর্ণ বয়স্ক সাপের হাড়। যার দৈর্ঘ্য ১১ থেকে ১৫ মিটার। আকারে বিশাল হওয়ার কারণে বর্তমান অ্যানাকোন্ডার (Anaconda) মতো ধীর ছিল এদের চলাফেরা। দীর্ঘক্ষণ ওত পেতে থেকে হঠাৎ আক্রমণ চালাতো শিকারের উপর। তারপর শিকারকে জড়িয়ে হত্যা করত।”

    আরও পড়ুনঃ “কংগ্রেস আমলে হনুমান চালিশা শোনাও অপরাধ ছিল”, তোপ মোদির

    গবেষকদের মতামত

    বিশিষ্ট গবেষক অধ্যাপক সুনীল বাজপেয়ী ও দেবজিত দত্তের নেতৃত্বে এই সংক্রান্ত নমুনা সংগ্রহ, বিশ্লেষণ, গবেষণা, সমীক্ষা ইত্যাদি হয়েছে। এপ্রসঙ্গে দেবজিত দত্ত বলেন, “বাসুকি (Vasuki Indicus) ছিল খুব ধীর চলন শক্তিসম্পন্ন ভারী শরীরের বিশাল আকারের এক সাপ। ঠান্ডা ভিজে জায়গায় থাকে এরা। অ্যানাকোন্ডা ও পাইথনের কায়দায় শিকার ধরে এরা।” সায়েন্টিফিক রিপোর্টে তাঁদের এই গবেষণাটি প্রকাশিত হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: “আমায় ভগবান নেতা মনোনীত করেছেন”, সাক্ষাৎকার দিতে গিয়ে বললেন মোদি

    PM Modi: “আমায় ভগবান নেতা মনোনীত করেছেন”, সাক্ষাৎকার দিতে গিয়ে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: “আমায় ভগবান নেতা মনোনীত করেছেন।” বুধবার এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। দেশের কঠিন কাজগুলি করতেই যে ঈশ্বর তাঁকে বেছে নিয়েছেন, তাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

    ভগবানের দান (PM Modi)

    তিনি বলেন, “শোনার ক্ষমতাটাও নেতৃত্ব দেওয়ার একটা বড় গুণ। ভগবান আমায় এই গুণটি দিয়েছেন। আমি নিয়মিত এর চর্চাও করি। আরও একটি গুণ আমায় ভগবান দিয়েছেন, সেটি হল আমি সব সময় কাজেই রয়েছি। ফোন কল করে কিংবা মেসেজ করে বা অন্য কিছু করে সময় নষ্ট করি না। যখনই আমি কিছু করি, তখনই আমি তাতে একশো শতাংশ নিয়োজিত হই, সেই কাজের সাগরে ডুবে যাই।”

    আদর্শ নেতার গুণ

    একজন ভালো নেতার কী কী গুণ থাকা উচিত, এই সাক্ষাৎকারে তাও জানিয়েছেন প্রধানমন্ত্রী (PM Modi)। তাঁর মতে, নেতার ওপরতলা থেকে নিচুতলা পর্যন্ত সমস্ত খবরাখবর নখদর্পনে থাকবে। তৃণমূল স্তরেও থাকবে তাঁর নিরবচ্ছিন্ন যোগাযোগ। সেই যোগাযোগ এমনই হবে, যে যখনই কোনও ঘটনা ঘটবে, তখনই সেটি সরাসরি তাঁর কানে পৌঁছবে।

    আরও পড়ুুন: ভারতে আসছেন টেসলা কর্তা, মোদির সঙ্গে বৈঠকের পরেই লগ্নির ঘোষণা মাস্কের!

    প্রধানমন্ত্রী বলেন, “আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম (গুজরাটের), রাত তিনটেয় একজন ফোন করেছিলেন। কার্জন নামে একটি শহর থেকে কলটা এসেছিল। সচরাচর এত রাতে কেউ একজন মুখ্যমন্ত্রীকে কোনও বিষয়ে সতর্ক করেন না। কিন্তু আমার অধঃস্তনরা আমার কাজের ধরন জানতেন। তাই তাঁরা আমায় সতর্ক করে দিয়েছিলেন। ওই শহরে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ হতে যাচ্ছে বলে জানিয়েছিলেন লোকটি। তিনি বলেছিলেন, আগের দিন আমি যখন তাঁর বাড়িতে খেতে গিয়েছিলাম তখন তিনি আমায় দেখেছিলেন। তাই আমার নিরাপত্তার কথা ভেবে তিনি সরাসরি আমায় ফোন করেছিলেন। আমি তাঁকে জিজ্ঞেস করেছিলাম, কারণ কী? তিনি আমায় বলেছিলেন, তাঁর বাড়ির পাশ দিয়ে রেল লাইন গিয়েছে। বিস্ফোরণ ঘটানো হতে পারে সেখানেই। সঙ্গে সঙ্গে আমি ঘটনাটি জেলা প্রশাসনকে জানাই, রেলের আধিকারিকদের জানাই, ঘটনাটির বিষয়ে খোঁজ নিতে। তাঁরা কেউই আগে এ ব্যাপারে কোনও খবর পাননি। তার জেরেই সেবার রোখা গিয়েছিল দুর্ঘটনা।” প্রধানমন্ত্রী বলেন, “আমি প্রতি মাসে হাজার হাজার চিঠি পাই। সেগুলি পড়ে দেখি আমায় নিয়ে মানুষের আবেগ-আশা-ভরসা কতখানি। মন কি বাতের অনুষ্ঠান শুনেই তাঁরা আমায় চিঠি দেন (PM Modi)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • JP Nadda: গুজরাট থেকে নির্বাচিত হয়েছেন নাড্ডা, ছাড়লেন হিমাচলের রাজ্যসভার পদ

    JP Nadda: গুজরাট থেকে নির্বাচিত হয়েছেন নাড্ডা, ছাড়লেন হিমাচলের রাজ্যসভার পদ

    মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র কয়েকদিন আগেই গুজরাট থেকে রাজ্যসভার সাংসদ হন নাড্ডা। এর পাশাপাশি হিমাচল থেকেও তিনি নির্বাচিত সাংসদ। আগামী এপ্রিলেই সেই মেয়াদ শেষ হচ্ছে। জানা গিয়েছে, গুজরাট থেকে নির্বাচিত রাজ্যসভা সাংসদ হিসাবে শপথ নেওয়ার আগে তাই হিমাচলে পূর্বতন পদ ছাড়লেন তিনি। রাজ্যসভার সংসদীয় বুলেটিনে বলা হয়েছে, “হিমাচল প্রদেশ রাজ্যের প্রতিনিধিত্বকারী রাজ্যসভার নির্বাচিত সদস্য শ্রী জগৎ প্রকাশ নাড্ডা (JP Nadda), রাজ্যসভায় তাঁর আসন থেকে পদত্যাগ করেছেন এবং তাঁর পদত্যাগ ২০২৪ সালের ৪ মার্চ, রাজ্যসভার চেয়ারম্যান গ্রহণ করেছেন।”

    হিমাচলে সংকটে কংগ্রেস সরকার

    প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি হিমাচলপ্রদেশে একটি মাত্র রাজ্যসভা আসনের ভোটাভুটিতে ক্রস ভোটিং হয়। যার দৌলতে ওই রাজ্যের শাসকদল কংগ্রেসকে হারিয়ে জয়ী হয় বিরোধী দল বিজেপি। হিমালয়ের কোলে ওই রাজ্যে এরপর থেকেই সরকার বদলের জল্পনা তৈরি হয়েছে। কংগ্রেস বিধায়কদের মধ্যে থেকে ছ’জন ইতিমধ্যেই প্রকাশ্যে বিদ্রোহ করেছেন, যা নিয়ে লোকসভা ভোটের আগে প্রবল অস্বস্তিতে পড়েছে বিরোধী দল। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সেখানে কংগ্রেসের ফাটল আরও চওড়া হতে পারে বলে জল্পনা।

    বিজেপি সভাপতি পদে মেয়াদ বৃদ্ধি নাড্ডার

    চলতি বছরের জানুয়ারি মাসেই সভাপতি হিসেবে মেয়াদ শেষ হওয়ার কথা ছিল জেপি নাড্ডার (JP Nadda)। কিন্তু লোকসভা নির্বাচন সামনে থাকায়, মেয়াদ ছয় মাস বৃদ্ধি করা হয়। গত জানুয়ারি মাসে সর্বভারতীয় সভাপতি হিসেবে নাড্ডার মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন অমিত শাহ। দলের জাতীয় সম্মেলনেই এই সিদ্ধান্তের কথা জানান শাহ। নাড্ডার (JP Nadda) মেয়াদ আগামী জুন মাস পর্যন্ত বৃদ্ধি করা হল বলে তখন জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Gujarat High Court: ‘মাই লর্ড’ বা ‘ইয়োর অনার’ নয় ’স্যর’ বলাই উচিত, বললেন গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি  

    Gujarat High Court: ‘মাই লর্ড’ বা ‘ইয়োর অনার’ নয় ’স্যর’ বলাই উচিত, বললেন গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি  

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজস্থান হাইকোর্টের পথেই হাঁটার বার্তা গুজরাট হাইকোর্টের (Gujarat High Court)! পুরুষ কিংবা মহিলা বিচারপতি যিনিই হোন না কেন, তাঁকে স্যর বলে সম্বোধন করতে হবে। এই মর্মে নোটিশ জারি করেছিল রাজস্থান হাইকোর্ট। শুক্রবার বিচারপতিদের মাই লর্ড বা ইয়োর অনার সম্বোধনে আপত্তি জানালেন গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি সোনিয়া গোকানি (Sonia Gokani)। মাত্র ৯ দিনের জন্য গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছিলেন তিনি। এই কদিনের মেয়াদেই বিচারপতিদের সম্বোধনের ক্ষেত্রে ব্রিটিশ প্রথা বাতিলের পক্ষে সওয়াল করলেন তিনি।

    রাজস্থান হাইকোর্ট…

    চার বছর আগে রাজস্থান হাইকোর্ট একটি নোটিশ জারি করে জানিয়েছিল, বিচারপতিদের মাই লর্ড বা ইয়োর অনারের বদলে স্যর সম্বোধন করতে হবে। এদিন একটি মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সোনিয়ার নেতৃত্বাধীন বেঞ্চে। ওই সময় এক আইনজীবী বেঞ্চের এক বিচারপতি সন্দীপ এন ভট্টকে মাই লর্ড বলে সম্বোধন করেন। তখনই সোনিয়া বলেন, বিচারপতিদের সম্বোধনের ক্ষেত্রে মাই লর্ড বা ইয়োর অনার বলার কোনও প্রয়োজন নেই। স্যর বলাই যথেষ্ট।

    আরও পড়ুুন: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, গ্রেফতার ডিআরডিও আধিকারিক

    বিচারপতিদের সম্মান জানানোটা জরুরি হলেও, তাঁদের মাই লর্ড বা ইয়োর অনার বলে সম্বোধন করাটা বাধ্যতামূলক নয়। ২০১৪ সালেই সুপ্রিম কোর্টে এক জনস্বার্থ মামলার শুনানিতে একথা জানিয়েছিলেন বিচারপতি এইচ এল দাত্তু ও বিচারপতি এস এ বোবদের বেঞ্চ। প্রসঙ্গত, সোনিয়া ছিলেন গুজরাট হাইকোর্টের (Gujarat High Court) প্রথম মহিলা বিচারপতি। ৯ দিনের মেয়াদ শেষে শনিবারই অবসর নেন তিনি। ১৯৯৫ সালের জুলাই মাসে জেলা জজ হিসেবে কার্যভার গ্রহণ করেন সোনিয়া। ২০১১ সালে অতিরিক্ত বিচারপতি হিসেবে গুজরাট হাইকোর্টে যোগ দেন তিনি। ৯ দিন আগে তাঁকে দেওয়া হয় প্রধান বিচারপতির পদ।

    এদিন সোনিয়া বলেন, স্যর বলাই উচিত। মাই লর্ড কিংবা ইয়োর অনার বলার চেয়ে এটা বলাই ঠিক হবে। এটা লিঙ্গ-নিরপেক্ষও হবে। এদিন তিনি মনে করিয়ে দেন পুরনো একটি ঘটনার কথা। বিচারপতিদের কীভাবে সম্বোধন করা হবে তা নিয়ে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমিতে একটি আলোচনা চক্র হয়েছিল। সেখানে বলা হয়েছিল ইয়োর লর্ড বলাটা সামন্তবাদী ধারণা। তখনই প্রাক্তন প্রধান বিচারপতি এস জে মুখোপাধ্যায় বলেন, অধিকাংশ আইনজীবীই ইতিমধ্যেই স্যর বলতে শুরু করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Maruti Suzuki:যান্ত্রিক ত্রুটির কারণে বাজার কয়েক হাজার গাড়ি থেকে তুলে নিল জনপ্রিয় এই কোম্পানি

    Maruti Suzuki:যান্ত্রিক ত্রুটির কারণে বাজার কয়েক হাজার গাড়ি থেকে তুলে নিল জনপ্রিয় এই কোম্পানি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের সবচেয়ে বড়ো গাড়ি নির্মাতা কোম্পানি মারুতি সুজুকি(Maruti Suzuki) যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৯ হাজারের বেশি গাড়ি বাজার থেকে তুলে নিয়েছে। সম্প্রতি কিছুদিন আগেই এই গাড়িগুলি  বাজারে ছেড়েছিল মারুতি।
    সংবাদ সূত্রে জানা গিয়েছে, নতুন এই গাড়িগুলির পিছনের ব্রেক অ্যাসেম্বলি পিনের সম্ভাব্য ত্রুটি সংশোধন করতে এই গাড়িগুলিকে রিকল করা হয়েছে।

    এই গাড়িগুলোর পিছনের চাকায় ব্রেকে ত্রুটি রয়েছে। পিছনের ব্রেকের অ্যাসেম্বলি পিনটি সহজেই ভেঙ্গে যাওয়ায় গাড়ি চালানোর সময় আওয়াজ হচ্ছে। এটি এই এসেম্বলিতে ত্রুটির কারণেই হয়েছে। এটি দীর্ঘদিন চলতে থাকলে ব্রেকের কার্যক্ষমতা খুব দ্রুত কমে যেতে পারে বলে কোম্পানি সূত্রে জানা গিয়েছে।

    [tw]


    [/tw]

    গ্রাহকদের নিরাপত্তার কথা বিবেচনা করে কোম্পানি বিনামূল্যে  সন্দেহভাজন যানবাহনগুলিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। যেই মডেলগুলি ফেরত যাওয়া হয়েছে। তার মধ্যে কোম্পানির জনপ্রিয় মডেল  ওয়াগনার (WagonR), সেলেরিও (Celerio) এবং ইগনিস (Ignis) রয়েছে। কোম্পানির তরফ থেকে তথ্য দেওয়া হয়েছে যে, সেই অনুযায়ী ৯৯২৫ ইউনিট গাড়ি ফেরত নেওয়া হবে।

    প্রসঙ্গত, বর্তমানে টাটা এয়ারবাস C-295 বিমান নির্মান কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মারুতি সুজুকির এমডি হিসাশি তাকুচি উপস্থিত ছিলেন। তিনি সংবাদমাধ্যমের তার প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান, ভারতে ভবিষ্যতে বিশাল ব্যবসায়িক সম্ভাবনা রয়েছে। বিদেশের যে কোন কোম্পানি ভারতে প্রবেশ করলে বিপুল মুনাফা লাভ করবে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের ডাক ভারতকে নতুন দিশায় এগিয়ে নিয়ে যাবে। দু মাস আগেই গুজরাটে সুজুকি মোটর কর্পোরেশনের ৪০ বছর পূর্তি উদযাপন করা হল। ভারত জাপানের সঙ্গে সম্পর্ক মজবুত করতে সুজুকির ভূমিকা গুরুত্বপূর্ণ। 

    [tw]


    [/tw]

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Mission Defence Space: এবার  ভারতের প্রতিরক্ষা দপ্তরের মহাকাশ প্রযুক্তিতেও বেসরকারী  বিনিয়োগ

    Mission Defence Space: এবার ভারতের প্রতিরক্ষা দপ্তরের মহাকাশ প্রযুক্তিতেও বেসরকারী বিনিয়োগ

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচনী সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজ রাজ্য গুজরাটে গিয়েছেন। সফরের প্রথম দিনেই বুধবার রাজধানী গান্ধীনগরে ডিফেন্স এক্সপো ২০২২ (Defence Expo 2022) উদ্বোধন করেছেন তিনি। এই ডিফেন্স এক্সপো উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী  বেসরকারী বড়ো কর্পোরেট সংস্থার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান এমনকি স্টার্ট আপ সংস্থা এবং অস্ত্রশস্ত্র উৎপাদনকারী সরকারী সংস্থাগুলিকে সমন্বয় করে মিশন ডিফেন্স স্পেস (Mission Defence Space) কর্মসূচী ঘোষণা করেন। প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমানে যে কোন শক্তিশালী দেশের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য দেশটির মহাকাশ প্রযুক্তির উন্নতি করা প্রয়োজন।

    তিনি বলেন, স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গেলেও ভারত এখনও মহাকাশ প্রযুক্তিতে আশানুরুপ উন্নতি করতে পারেনি। তিনি প্রযুক্তিগত এই প্রতিবন্ধকতাগুলিকে ৭৫ টি ভাগে ভাগ করেছেন। এবং তাঁর সমাধানের জন্য সরকারী সংস্থা গুলোর পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে এই সমস্যাগুলোকে সমাধানের জন্য দায়িত্ব দিয়েছেন। তিনি প্রায় ৩৫ টির মতো সমস্যাকে সমাধান করার জন্য স্টার্ট আপ কোম্পানিকে চিহ্নিত করেছেন, ২০ টির মতো সমস্যা সমাধানের জন্য সরকার আংশিক অর্থায়নে বেসরকারি সংস্থার হাতে এর সমস্যা সমাধানের ভার তুলে দেওয়া হয়েছে এবং বাকি ২০ টিতে সরকার সম্পূর্ণভাবে অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

    [tw]


    [/tw]

    প্র্ধানমন্ত্রী আরও বলেন, আট বছর আগে ভারতকে বিশ্বের বৃহত্তম আমদানিকারক হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তবে মেক-ইন ইন্ডিয়া এই বিষয়টি বদলে দিয়েছে। গত আট বছরে প্রতিরক্ষা সরঞ্জাম ও উপকরণের ক্ষেত্রে আমাদের রফতানি আটগুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ৬০ টিরও বেশি উন্নয়নশীল দেশ ভারতের সাথে তাঁদের মহাকাশ প্রযুক্তির অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছে। ‘দক্ষিণ এশিয়া স্যাটেলাইট’ এর একটি কার্যকর উদাহরণ। আগামী বছরের মধ্যে দশটি আসিয়ান দেশও ভারতের স্যাটেলাইট ডেটাতে রিয়েল টাইম অ্যাক্সেস পাবে।

    [tw]


    [/tw]

    তাঁর আরও সংযোজন, এই রফতানি শুধু কয়েকটি সংস্থার মধ্যে সীমাবদ্ধ নেই। ভারতীয় সংস্থাগুলো এখন বিশ্বব্যপী সরবরাহ শৃঙ্খলের (World Supply Chain) অংশ। অনেক দেশ এখন তেজসে আগ্রহ দেখাচ্ছে এবং আমাদের সংস্থাগুলো মার্কিন যুক্তরাষ্ট্র,ইতালি এবং ইসরায়েলের মতো দেশগুলিতে প্রতিরক্ষা সরঞ্জামের যন্ত্রাংশ সরবরাহ করছে।

    প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে, মহাকাশ প্রযুক্তির উন্নতির জন্য এই উদ্ভাবনী সমাধান প্রয়োজন।

    ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশনের (Indian Space Association) ডিরেক্টর তথা এ কে ভাট বলেছেন যে প্রথমবারের মতো বেসরকারী কোম্পানিগুলি প্রতিরক্ষা বিভাগের মহাকাশ প্রযুক্তির উন্নতিতে বিনিয়োগের সুযোগ পাচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রক, বেসরকারী কোম্পানি এবং ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশনের সাথে সমন্বয় করে মহাকাশ প্রযুক্তির যাবতীয় চ্যালেঞ্জগুলি সমাধান করা হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
LinkedIn
Share