Tag: Gujarat

Gujarat

  • Vande Bharat Express route fencing:দূঘর্টনার হাত থেকে বাঁচতে বন্দে ভারত এক্সপ্রেস রুটে তারের বেড়া তৈরীর পরিকল্পনা রেল কর্তৃপক্ষের

    Vande Bharat Express route fencing:দূঘর্টনার হাত থেকে বাঁচতে বন্দে ভারত এক্সপ্রেস রুটে তারের বেড়া তৈরীর পরিকল্পনা রেল কর্তৃপক্ষের

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার মোষের পালে ধাক্কা মারার পর শুক্রবার আনন্দের কাছে গরুতে ধাক্কা মারল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের বন্দে ভারত এক্সপ্রেস(Vande Bharat Express)। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে ভারতের তৈরি এই সেমি হাইস্পিড ট্রেনটি দ্বিতীয়বার দূর্ঘটনার কবলে পড়েছে। যার জেরে ট্রেনটির সামনের দিক ‘নাক’ টা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার অবশ্য ক্ষয়ক্ষতির পরিমাণ বৃহস্পতিবারের তুলনায় কম হয়। রেল সূত্রে জানা গিয়েছে ঘটনায় কোনও যাত্রী (Passenger) আহত হয়নি। তবে পরপর দু’দিন দূর্ঘটনার কবলে পড়ায়, বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রী নিরাপত্তা (Safety) নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও রেল কর্তৃপক্ষ (Railway Authority) এই দুই ঘটনাকে তেমন গুরুত্ব দিতে নারাজ।

    আরও পড়ুন: গান্ধীনগর-মুম্বই রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, করলেন ট্রেন সওয়ারী

    পশ্চিম রেলওয়ের (Western Railway) জনসংযোগ বিভাগের তরফে জানানো হয়েছে,গরুকে ধাক্কা মারার জেরে ট্রেনের সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে বড়সড় কোনও ক্ষতি হয়নি। সেই ঘটনার ১০ মিনিটের মধ্যেই ফের চলতে শুরু করে ট্রেন। এই ধরনের দুর্ঘটনার কথা ভেবেই ট্রেনের নোজ (Nose) কোনটি ফাইবার রিইনফোর্সড প্লাস্টিক (Fibre Reinforce Plastic) দিয়ে তৈরি করা হয়েছে। উল্লেখ্য, এই নোজ কোন কভারটি এমনভাবেই তৈরি করা হয়েছে যে কোথাও সংঘর্ষ হলেও তার প্রভাব শুধুমাত্র ওই অংশেই পড়বে। ট্রেনের বাকি অংশে কোনও ক্ষতি হবে না। সহজেই এই অংশকে বদলও করা সম্ভব, এমনভাবেই তৈরি করা হয়েছে বন্দে ভারতের ডিজাইন মডেল। পরবর্তী সময়েও যদি নোজ কোন কভারটি ক্ষতিগ্রস্ত হয়, তা দ্রুত বদল করার জন্য পর্যাপ্ত পরিমাণে অতিরিক্ত নোজ কোন কভার রাখা রয়েছে।

    [tw]


    [/tw]

    রেল মন্ত্রী অশ্বিনি বৈষ্ণব (Ashwini Vaishnaw) জানিয়েই দিয়েছেন, এই ধরনের ঘটনা এড়ানো যাবে না। এই সেমি হাই স্পিড এক্সপ্রেস ট্রেনটি চালু করার আগেই এই ঝুঁকির কথা ভাবা হয়েছে।

    নাম প্রকাশ না-করার শর্তে রেলের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন,মুম্বই-গান্ধীনগর রুটের লাইনে যাতে গবাদি পশু চলে না আসে, সেজন্য স্থানীয় বাসিন্দাদের (Local People) সতর্ক করার পরামর্শ দিয়েছেন রেল কর্তৃপক্ষ সেইসঙ্গে ভবিষ্যতে এরকম দুর্ঘটনা এড়াতে লাইনের দু’পাশে তার লাগানোর বিষয়েও ভাবনাচিন্তা করছে রেল। ২০২৪ সালের মধ্যেই এই তারের বেড়া তৈরী হবে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

  • DefExpo 2022: গান্ধীনগরে শুরু হচ্ছে ডিফেন্স এক্সপো! প্রথমবার অংশ নিচ্ছে শুধু দেশীয় সংস্থাগুলি

    DefExpo 2022: গান্ধীনগরে শুরু হচ্ছে ডিফেন্স এক্সপো! প্রথমবার অংশ নিচ্ছে শুধু দেশীয় সংস্থাগুলি

    মাধ্যম নিউজ ডেস্ক: মেক ইন ইন্ডিয়া ও মেক ফর ইন্ডিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই স্বপ্নের প্রকল্পকে পাথেয় করেই গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত হতে চলেছে ডিফেন্স এক্সপো ২০২২ (DefExpo 2022)। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে সম্প্রতি এ বিষয়ে বিশদ বিবরণী পেশ করা হয়। ১৮ থেকে ২২ অক্টোবর এই মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। এক্সপোয় অংশ নিচ্ছে বিভিন্ন দেশের হাজারেরও বেশি প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণকারী সংস্থা। তবে এবছর বিশেষ আকর্ষণ দেশীয় প্যাভিলিয়ন। ভারতীয় কোম্পানিগুলোর জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। সামরিক সরঞ্জাম তৈরির দেশীয় কোম্পানিদের নিয়ে এই ধরনের আয়োজন প্রথম।

    আরও পড়ুন: জন্মদিনে অমিতাভ বচ্চনকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর

    প্রতিরক্ষা সচিব অজয় কুমার, এ বিষয়ে মন্ত্রকে বিশেষ আলোচনা করেন। গুজরাট সরকারের মুখ্য সচিব পঙ্কজ কুমার এবং রাজ্য সরকারের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। গান্ধীনগরের মোট চারটি জায়গায় এই এক্সপোর আয়োজন করা হয়েছে। এক্সপো-য় থাকবে সুখোই সু-৩০ ফাইটার জেট, মালবাহী গ্লোবমাস্টার সি-১৭, সূর্যকিরণের অ্যারোবেটিক টিম, হেলিকপ্টার এমআই-১৭, তেজস প্রভৃতি। শক্তি প্রদর্শন করবে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ও নৌসেনা। কসরত দেখাবে বায়ুসেনাও। থাকবে বোফর্স, বিএমপি, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, অর্জুন ট্যাঙ্ক, বাইক স্টান্ট ইত্যাদি। ডিফেন্স এক্সপোয় দেখানো হবে নানা ধরনের সামরিক কসরত।

    আরও পড়ুন: “মা না থাকলে আজ আমি কোথায় থাকতাম জানি না…” অবসাদ নিয়ে ফের মুখ খুললেন দীপিকা পাডুকোন 

    প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, ভারতীয় কোম্পানিগুলির জন্য এই এক্সপো খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় কোম্পানিগুলোর জন্য আলাদা করে প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে। “ডিফএক্সপো 2022-এর থিম হল ‘গর্বের পথ’ এবং ভারতীয়দের সাথে ভারতীয় মহাকাশ ও প্রতিরক্ষা উত্পাদন খাতে সমর্থন, প্রদর্শন এবং অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে ভারতকে একটি শক্তিশালী এবং আত্মনির্ভরশীল দেশে রূপান্তরিত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃষ্টিভঙ্গির সাথে সাদৃশ্যপূর্ণ। এক্সপোর জন্য  এখনও পর্যন্ত এক লাখ বর্গমিটারের (আগের সংস্করণ ছিল 76,000 বর্গমিটার) প্যাভিলিয়ন বানানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান এবং সেমিনারগুলি মহাত্মা মন্দির কনভেনশন এবং প্রদর্শনী কেন্দ্রে (এমএমসিইসি) অনুষ্ঠিত হওয়ার কথা। হেলিপ্যাড প্রদর্শনী কেন্দ্রেও (এইচইসি) চলবে  প্রদর্শনী, সবরমতি রিভার ফ্রন্টে (এসআরএফ) পাঁচ দিন লাইভ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দেশীয় আইআইটি দিল্লি স্টার্ট-আপ বোটল্যাবস (একজন iDEX বিজয়ী) দ্বারা সবচেয়ে বড় ড্রোন শোয়েরও আয়োজন করা হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • PM Modi: চ্যালেঞ্জের মুখে চিন! দেশে ৩ সেমি-কন্ডাক্টর প্রকল্পের সূচনা প্রধানমন্ত্রীর

    PM Modi: চ্যালেঞ্জের মুখে চিন! দেশে ৩ সেমি-কন্ডাক্টর প্রকল্পের সূচনা প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: সেমি-কন্ডাক্টর শিল্পে চিনের একচেটিয়ায় থাবা বসাল মোদির (PM Modi) ভারত! বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশে তিনটি সেমি-কন্ডাক্টর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এশিয়ায় এতদিন সেমি-কন্ডাক্টর শিল্পে একচেটিয়া ব্যবসা করে যাচ্ছিল বেজিং। প্রকল্প তিনটি রূপায়িত হলে ড্রাগনের দেশকে মোকাবিলা করতে হবে ভারতের সেমি-কন্ডাক্টর শিল্পের। এদিন যে তিনটি সেমি-কন্ডাক্টর শিল্পের ভিত্তিপ্রস্তর স্থাপিত হল, তার দুটি হবে গুজরাটে, আর একটি হবে অসমে।

    কী বললেন প্রধানমন্ত্রী? (PM Modi) 

    এদিন ‘টেক চিপস ফর ডেভেলপড ইন্ডিয়া’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ভারত ইতিমধ্যেই মহাকাশ, পারমাণবিক ও ডিজিটাল শক্তিতে সেরা হয়ে উঠেছে। অদূর ভবিষ্যতে সেমি-কন্ডাক্টর সেক্টরেও বিশ্বের অন্যতম শক্তি হিসেবে উঠে আসবে ভারত। এই সেক্টরে ভারতের বৃদ্ধি থেকে সব চেয়ে বেশি লাভ পেতে চলেছে দেশের যুবকরা।” প্রধানমন্ত্রী বলেন, “একবিংশ শতক হবে প্রযুক্তি চালিত। ইলেকট্রনিক চিপ ছাড়া এই সময়কে ভাবাও যাবে না। মেড ইন ইন্ডিয়া চিপ, ভারতে ডিজাইন করা চিপ দেশকে নিয়ে যাবে স্বনির্ভরতা ও আধুনিকতার দিকে।”

    লাভবান হবে দেশের তরুণ প্রজন্ম

    তিনি (PM Modi) বলেন, “যোগাযোগ থেকে শুরু করে পরিবহণ, অনেক খাতেই সেমি-কন্ডাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশে সেমি-কন্ডাক্টর প্ল্যান্ট তৈরি ও চিপ উৎপাদনের মাধ্যমে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।” তাঁর মতে, এই প্রকল্পে সব চেয়ে বেশি লাভবান হবে দেশের তরুণ প্রজন্ম। এই প্রকল্পের সূচনার নেপথ্যেও কাজ করছে তাদের মস্তিষ্ক। গত মাসে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই সেমি-কন্ডাক্টর প্রকল্পের অনুমোদন দেয়। ‘ডেভেলপমেন্ট সেমি-কন্ডাক্টরস অ্যান্ড ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেমস ইন ইন্ডিয়া’র অধীনে এই প্রকল্প তৈরি হবে। নির্মাণ কাজ শুরু হবে আগামী ১০০ দিনের মধ্যেই।

    আরও পড়ুুন: আসন্ন ভোটে বাংলায় আসন সংখ্যায় বৃহত্তম দল হবে বিজেপি, ভবিষ্যদ্বাণী পিকে-র

    জানা গিয়েছে, গুজরাটে সেমি-কন্ডাক্টর ফেব্রিকেশন প্ল্যান্ট খুলবে টাটা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড। বিনিয়োগ করা হবে ৯১ হাজার কোটি টাকা। এখানেই আরও একটি সেমি-কন্ডাক্টর প্ল্যান্ট খুলবে সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন লিমিটেড। তারা লগ্নি করবে প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকা। আর অসমে যে প্ল্যান্টটি গড়ে উঠবে, সেখানে বিনিয়োগ করা হবে ২৭ হাজার কোটি টাকা (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Bilkis Bano Case: দোষীদের ফিরতে হবে জেলেই, বিলকিস বানো মামলায় রায় সুপ্রিম কোর্টের

    Bilkis Bano Case: দোষীদের ফিরতে হবে জেলেই, বিলকিস বানো মামলায় রায় সুপ্রিম কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: মেয়াদ শেষের আগেই মুক্তি দেওয়া হয়েছিল ধর্ষকদের। মুক্তি পাওয়া ওই ১১ জন ধর্ষককে ফিরে যেতে হবে জেলে। বিলকিস বানো মামলায় (Bilkis Bano Case) গুজরাট সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, তা এক্তিয়ার বহির্ভুত বলেও জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে দেশের শীর্ষ আদালত এও জানিয়েছে, এই মামলার শুনানি চলবে।

    কী বলল সুপ্রিম কোর্ট?

    সোমবার বিচারপতি বিভি নাগরত্ন ও বিচারপতি উজ্জ্বল ভুয়ানের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ধর্ষকদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কোনও এক্তিয়ারই গুজরাট সরকারের ছিল না। কারণ এই মামলার শুনানি হয়েছে মহারাষ্ট্রে। তাই এ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারে মহারাষ্ট্র সরকারই। ২০০২ সালে গোধরাকাণ্ডের পর হিংসার ঘটনা ঘটে গুজরাটে। এই সময় দাহোড় জেলার দেবগড় বারিয়া গ্রামের বাসিন্দা অন্তঃসত্ত্বা বিলকিসকে (Bilkis Bano Case) গণধর্ষণ করা হয়। তাঁর বছর তিনেকের মেয়েকে পাথরে আছড়ে মারে হামলাকারীরা।

    মুক্তি দেওয়া হয়েছিল স্বাধীনতা দিবসে

    বিলকিসের মেয়ের পাশাপাশি তাঁর পরিবারের আরও সাত সদস্যকেও খুন করা হয়। মুম্বইয়ের সিবিআই আদালতে দোষীদের কঠোর সাজার পক্ষে সওয়াল করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২০০৮ সালের ২১ জানুয়ারি ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় সিবিআইয়ের ওই আদালত। বছর দুয়েক আগে মুক্তির জন্য আদালতে আবেদন জানায় দোষীরা। এ ব্যাপারে গুজরাট সরকারকে সিদ্ধান্ত নিতে বলে আদালত। সরকার ১১ জন ধর্ষকের মুক্তির পক্ষে সওয়াল করে। ছাড়পত্র মেলে সুপ্রিম কোর্টেও। তার পরেই ২০২২ সালের ৭৬তম স্বাধীনতা দিবসে সাজাপ্রাপ্ত ১১ জনকে মুক্তি দেয় গুজরাট সরকার।

    আরও পড়ুুন: তৃণমূল নেতার বাড়িতে লুকিয়ে শাহজাহান! বিস্ফোরক শুভেন্দু

    মেয়াদ শেষের আগেই ধর্ষকরা ছাড়া পেয়ে যাওয়ায় হইচই পড়ে যায়। ধর্ষকদের মুক্তিতে শুরু হয় বির্তকও। যদিও গুজরাট সরকার জানিয়েছিল, সাজাপ্রাপ্ত ১১ জন ভালো আচরণ করায় মেয়াদ শেষের আগেই মুক্তি দেওয়া হয়েছে তাদের। এদিন রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট বলে, ধর্ষকদের মুক্তির নির্দেশ বা অব্যাহতির আদেশ যথাযোগ্য নয়। তাই বিলকিস বানোর (Bilkis Bano Case) ধর্ষকদের মুক্তি বাতিল করছে শীর্ষ আদালত। আদালত এও জানিয়েছে, সাজাপ্রাপ্তদের আগামী দু সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • 2036 Olympics: ২০৩৬ অলিম্পিক্স আয়োজনে ভারত! কোথায় বসবে আসর? কী বললেন অমিত শাহ

    2036 Olympics: ২০৩৬ অলিম্পিক্স আয়োজনে ভারত! কোথায় বসবে আসর? কী বললেন অমিত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে বসতে চলেছে অলিম্পিক্সের (2036 Olympics) আসর। ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইচ্ছা ভারতে অলিম্পিক্স আয়োজন করার। যদি ভারত সেই দায়িত্ব পায় তা হলে গুজরাটের সর্দার প্যাটেল কমপ্লেক্সে সেই প্রতিযোগিতা আয়োজন করা হবে। রবিবার এ কথা জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    খেলাধুলোর জন্য বরাদ্দ

    গান্ধীনগর লোকসভা এলাকায় সংসদ খেল প্রতিযোগিতা নামক এক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধনে এসে রাজ্যের সব সাংসদকে অমিত শাহ (Amit Shah) আহ্বান করেছেন নিজেদের এলাকায় খেলাধুলোর প্রসার আরও বাড়ানোর জন্য। এখানেই এক অনুষ্ঠানে তিনি জানালেন, ২০৩৬ সালের অলিম্পিক্স (2036 Olympics) আয়োজন করবে ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “এখানেই ২০৩৬ সালের অলিম্পিক্স হবে (যদি ভারতের প্রস্তাব গৃহীত হয়)। সর্দার প্যাটেল স্পোর্টস কমপ্লেক্সের জন্য সরকার ইতিমধ্যেই ৪৬০০ কোটি টাকা অনুমোদন করেছে। ৬০০ কোটি টাকা দেওয়া হয়েছে নবরঙ্গপুর স্পোর্টস কমপ্লেক্সের (আমেদাবাদে) জন্য। এটাই ভারতের সবচেয়ে বড় স্পোর্টস কমপ্লেক্স হবে।”

    আরও পড়ুন: আজ শহরে অমিত শাহ! যাবেন কালীঘাট মন্দিরে, দু’দিনে কী কী কর্মসূচি?

    কেন্দ্র সরকার অজস্র অর্থ ব্যয় করছে দেশের প্লেয়াদের উদ্বুদ্ধ করা এবং খেলার উন্নতির জন্য। অক্টোবর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন ভারতবর্ষে অলিম্পিক্স আয়োজন করার কথা। এবার একই সুর শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর গলায়। ‘সাংসদ খেল প্রতিযোগিতা’ অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছিলেন তিনি। সেই মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন যে ২০৩৬ সালের অলিম্পিক্স (2036 Olympics) আয়োজন করবে ভারত। এর সাথে তিনি যোগ করেন যে উদ্বোধনী খেলাটি হবে তৈরি হতে থাকা সর্দার প্যাটেল কমপ্লেক্সে। তিনি বলেন, ‘আমাদের খেলোয়াড়রা যাতে আন্তর্জাতিক স্তরে উন্নতি করে তার জন্য কি না করেছে সরকার? মোদি সরকার সবরকমভাবে চেষ্টা করেছে দেশের খেলোয়াড়দের ভালোর জন্য। যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন তাঁর অধীনেই শুরু হয়েছিল খেল মহাকুম্ভ। এর সুফল পেয়েছিল বহু খেলোয়াড়।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Gujarat High Court: “গোহত্যা হলে ভগবান আমাদের ক্ষমা করবেন না”, মন্তব্য গুজরাট হাইকোর্টের

    Gujarat High Court: “গোহত্যা হলে ভগবান আমাদের ক্ষমা করবেন না”, মন্তব্য গুজরাট হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: “এ দেশে গরুকে ভগবান বলে পুজো করা হয়। তাই গোহত্যা হলে কিংবা গরুর ওপর কোনও অত্যাচার হলে ভগবান আমাদের ক্ষমা করবেন না।” শুক্রবার এমনই মন্তব্য করল গুজরাট হাইকোর্ট (Gujarat High Court)। বয়স হলে রাস্তায় ছেড়ে দেওয়া হয় গরুকে। তার জেরে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে বলে একটি মামলা দায়ের হয়েছে গুজরাট হাইকোর্টে।

    প্রাণীহত্যা অপরাধ

    ওই মামলার শুনানিতে এদিন বিচারপতি আশুতোষ শাস্ত্রী ও বিচারপতি হেমন্ত প্রচ্ছকের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, রাস্তাঘাটে মৃত গরু পড়ে থাকা ঠিক নয়। দিন কয়েক খেড়া জেলার এই দৃশ্যের প্রসঙ্গ টেনে আদালতের মন্তব্য, “এজন্য ভগবান আমাদের ক্ষমা করবেন না। মানুষের আরামের জন্য প্রাণীহত্যা অপরাধ। বা যেখানে সেখানে তাদের দেহ পড়ে থাকাও ঠিক নয়।”

    অকেজো গরুর করুণ হাল 

    উত্তরপ্রদেশ সহ ভারতের কয়েকটি রাজ্যে গোহত্যা নিষিদ্ধ। কোথাও আবার গোহত্যা নিষিদ্ধ হলেও, গোমাংস খাওয়ায় নিষেধাজ্ঞা নেই। এসব কারণেই বাড়ছে গরুর সংখ্যা। বয়স কম থাকার সময় কদর থাকলেও, বয়স বাড়লেই আর গরুর যত্নআত্তি করেন না তার মালিকরা। ছেড়ে দেন রাস্তাঘাটে। তাই অকেজো গরুর হাল হয় করুণ। অকেজো এই গরুদের রাখতে গোয়াল রয়েছে গুজরাটে (Gujarat High Court)। তবে সেখানেও ঠাঁই নাই, ঠাঁই নাই রব। আদালতে একথা জানিয়েছে সরকারও। কেন গবাদি পশুদের নিয়ে ঠিকঠাক ব্যবস্থা করা হচ্ছে না, এদিন সে প্রশ্নও তোলে আদালত।

    আরও পড়ুন: “আব কি বার ৫০ শতাংশ ভোট পার”, প্রচারের সুর বাঁধলেন মোদি

    রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের শুনানিও চলছে। রাস্তাঘাটে ঘোরাফেরা করা গবাদি পশুদের নিয়ন্ত্রণে রাখতে না পারায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গবাদি পশুর আক্রমণে মৃত্যুর ঘটনাও ঘটছে। এই কারণেও সরকারকে ভর্ৎসনা করেছে আদালত (Gujarat High Court)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Gujarat: শীতকালে গুজরাটে অকাল শিলাবৃষ্টি! বজ্রাঘাতে ২০ জনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি

    Gujarat: শীতকালে গুজরাটে অকাল শিলাবৃষ্টি! বজ্রাঘাতে ২০ জনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি

    মাধ্যম নিউজ ডেস্ক: রাবিবার গুজরাটে (Gujarat) অকাল বৃষ্টিপাত। তীব্র শিলাবৃষ্টি এবং বজ্রপাতে ২০ জনের মৃত্যু হয়েছে। প্রবল শিলাবৃষ্টির কারণে রাস্তাগুলি সাদা হয়ে গিয়েছে। প্রচুর সম্পত্তিও নষ্ট হয়েছে বলে জানা গিয়েছে। গুজরাটের রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, “খারাপ আবহাওয়া এবং অকাল বজ্রবৃষ্টির কারণে ব্যাপক প্রাকৃতিক সম্পত্তি, প্রাণহানির ঘটনা ঘটেছে।”

    প্রশাসনের বক্তব্য (Gujarat)

    গুজরাট (Gujarat) রাজ্য সরকারের প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, “আরব সাগরে পশ্চিমী ঝঞ্ঝার কারণে রবিবার রাজ্যজুড়ে খুব খারাপ প্রভাব ফেলেছে। গতকাল ব্যাপক বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি, বজ্রপাত এবং ঝড় হয়। রাজ্যের জরুরি বিপর্যয় মোকাবিলা বাহিনী রাত ১১ পর্যন্ত প্রাকৃতিক বিপর্যয় চলার কথা সুনিশ্চিত করেছে। মানুষের প্রাণহানি ছাড়াও ব্যাপক ভাবে গবাদি পশুপাখি এবং গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এলাকার রাস্তায় শিলাবৃষ্টির কারণে সাদা বরফের টুকরোয় ভরে যায়। সরকার এই প্রাকৃতিক বৃষ্টিপাতের দ্বারা কবলিত মানুষকে উদ্ধার কাজে দ্রুত নেমে পড়েছে। নিরাপত্তা বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী দুর্যোগ কবলিত মানুষকে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ করছে। মোরবি জেলার সেরামিক শিল্পের উপর খারাপ প্রভাব ফেলেছে বৃষ্টিপাত। কারখানার কাজ বন্ধ করা হয়েছে।”

    কোন জেলায় মৃত্যু হয়ছে?

    গুজরাটের (Gujarat) রাজ্য এমারজেন্সি অপারেশন সেন্টারের পক্ষ থেকে বলা হয়েছে, “অকাল প্রাকৃতিক বজ্রপাত সহ বৃষ্টিপাতের কারণে রাজ্যে মোট ২০ জন মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে দাহোদ জেলায় চারজনের, বারুচ জেলায় তিনজনের মৃত্যু হয়। এছাড়াও আমেদাবাদ, আমরোলি, বানসকাঁথা, বোটাদ, খেদা, মেহসানা, পঞ্চমহল, সবরকাঁথা, সুরাট, সুরেন্দ্রনগর এবং দ্বারকায় একজন করে মোট ১৩ জন মানুষের মৃত্যু ঘটেছে।” সেই সঙ্গে আরও জানা গিয়েছে, “২৫২টি মহকুমার মধ্যে ২৩৪টি মহকুমায় বৃষ্টিপাত হয়। সুরাট, সুরেন্দ্রনগর, খেদা, তাপি, বারুচ এবং আমরোলি জেলায় মোট ১৬ ঘণ্টার মধ্যে ৫০ থেকে ১১৭ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।”

    কী জানিয়েছে আবহাওয়া দফতর?

    আমেদাবাদের (Gujarat) আবহাওয়া দফতরের নির্দেশক মনোরমা মোহান্তি বলেছেন, “বৃষ্টিপাতের পূর্বাভাস শুধুমাত্র রবিবারের জন্য ছিল। কিন্তু এর প্রভাব সোমবার পর্যন্তও থাকবে। তবে সোমবারের পর থেকেই এই বৃষ্টিপাত হ্রাস পাবে এবং মঙ্গলবারে আকাশ পরিষ্কার হবে। তবে দক্ষিণ গুজরাট এবং সৌরাষ্ট্র জেলার কিছু অংশে বৃষ্টিপাত সাময়িক ভাবে বজায় থাকবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: বিশ্বকাপ ফাইনালে প্রধানমন্ত্রী মোদি! আসছেন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টারও

    ICC World Cup 2023: বিশ্বকাপ ফাইনালে প্রধানমন্ত্রী মোদি! আসছেন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টারও

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল ঘিরে আমদাবাদে চাঁদের হাট। রবিবার, ১৯ নভেম্বর ফাইনাল খেলায় মাঠে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  সঙ্গে থাকবেন অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লস্‌। শুক্রবার গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের দফতর সূত্রে এই খবর জানা গিয়েছে।  নিরাপত্তা ব্যবস্থা থেকে ট্রফিক নিয়ন্ত্রণ সংক্রান্ত সব বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিতে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের বৈঠক করেন গুজরাটের মুখ্যমন্ত্রী। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে মাঠে থাকতে পারেন শিল্পপতি মুকেশ আম্বানি, গৌতম আদানি। আসছেন বিগ-বি অমিতাভ বচ্চন, বলিউড তারকা অক্ষয় কুমার, অজয় দেবগন, রজনীকান্ত, কামাল হাসান প্রমুখ।

    বায়ুসেনার এয়ার-শো

    বিশ্বকাপ ফাইনালের দিন থাকছে আরও আয়েজন। ভারতীয় বিমানবাহিনীর বিশেষ দল ‘সূর্যকিরণ’ রবিবার আকাশে একটি প্রদর্শনী করবে। খেলা শুরু আগে, টসের ঠিক পরেই ভারতীয় বায়ুসেনার ন’টি বিমান উইং কমান্ডার সিদেশ কার্তিকের নেতৃত্বে স্টেডিয়ামের উপর এয়ার শো দেখাবে। ১০ মিনিটের একটি প্রদর্শনী হবে। জাতীয় সঙ্গীতের সময়েও স্টেডিয়ামের উপর দিয়ে উড়ে যাবে বিশেষ বিমান। সব দলের বিশ্বকাপজয়ী অধিনায়কদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিসিসিআইয়ের তরফ থেকে তাঁদের বিশেষ সংবর্ধনা জানানো হবে। গান গাইবেন বলিউডের তারকা সুরকার প্রীতম।

    কঠোর নিরাপত্তা

    ফাইনাল ম্যাচের আগে, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল শুক্রবার একটি উচ্চ-পর্যায়ের বৈঠক করে নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং ট্র্যাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তৃত পর্যালোচনা করেছেন। শনিবারও দফায় দফায় বৈঠক হওয়ার কথা রয়েছে। ২০০৩ সালের পর আবার ভারত এবং অস্ট্রেলিয়া একে অপরের বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনাল খেলবে। গত মার্চে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের সময়ে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন অজি প্রধানমন্ত্রী অ্যালবানিজ। সেবার ম্যাচের আগে ভারতীয় দলের পাশে দাঁড়িয়ে মোদি এবং অস্ট্রেলিয়া দলের পাশে দাঁড়িয়ে অ্যালবানিজ জাতীয় সঙ্গীতে গলা মেলান। রোহিতের হাতে টুপি তুলে দেন মোদি এবং স্টিভ স্মিথের হাতে ব্যাগি গ্রিন তুলে দেন অ্যালবানিজ। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: প্রধানমন্ত্রীকে আপ্যায়ন যন্ত্রমানবের, জল-খাবার পরিবেশন করল রোবট!

    PM Modi: প্রধানমন্ত্রীকে আপ্যায়ন যন্ত্রমানবের, জল-খাবার পরিবেশন করল রোবট!

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী যেতেই ধীর পায়ে এগিয়ে এল ধোপদুরস্ত এক মহিলা। স্বাগত জানালেন তাঁকে। পরে তাঁকে যে চা-জলখাবার এগিয়ে দিল, তারও শরীর আগাগোড়া সাদা প্লাস্টিকের তৈরি। বুধবার প্রধানমন্ত্রীকে (PM Modi) যারা আপ্যায়ন করল, তারা কেউই মানুষ নয়, যন্ত্রমামব। এদিন দীর্ঘক্ষণ এই না-মানুষদের সঙ্গেই কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যন্ত্রমানবদের সঙ্গে তাঁর এই সময় কাটানোর ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন তিনি।

    সায়েন্স সিটির রোবটিক্স গ্যালারি

    দু’ দিনের সফরে গুজরাট গিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার তিনি যান গুজরাট কাউন্সিল অফ সায়েন্স সিটির রোবটিক্স গ্যালারিতে। তাঁর সঙ্গে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলও। এই গ্যালারি দেখে যারপরনাই খুশি প্রধানমন্ত্রী (PM Modi)। সমাজমাধ্যমে পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে, একটি রোবট চা-জলখাবার খেতে দিচ্ছে প্রধানমন্ত্রীকে। তিনি লিখেছেন, “গুজরাট সায়েন্স সিটিতে অসাধারণ রোবটিক্স গ্যালারি। রোবট আমাদের চা-ও পরিবেশন করেছে, সেই ছবিটি দেখতে ভুলবেন না।”

    ভাইব্র্যান্ট গুজরাট

    চা-জলখাবারের পাশাপাশি একটি রোবটকে প্রধানমন্ত্রীকে জলের বোতল এগিয়ে দিতেও দেখা গিয়েছে। এদিন রোবট গ্যালারির বিভিন্ন অংশ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। গ্যালারিতে সার দিয়ে দাঁড় করিয়ে রাখা রোবট ও রোবটের যন্ত্রপাতি পরিদর্শন করেন তিনি। একটি রোবটের ছবি মোবাইল ক্যামেরায় বন্দি করতেও দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। 

    রোবটিক গ্যালারি গুজরাটের সায়েন্স সিটিতে নয়া সংযোজন। প্রায় ১১ হাজার বর্গমিটার এলাকা জুড়ে এর বিস্তার। ভাইব্র্যান্ট গুজরাট সামিটের দু’ দশক উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, ২০০৩ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই গ্লোবাল সামিটের সূচনা করেছিলেন মোদি (PM Modi)। তার পর থেকে প্রতি বছর রাজ্য সরকার আয়োজন করে এই অনুষ্ঠানের।  

    আরও পড়ুুন: ছিলেন নাইটক্লাবের বাউন্সার! ট্রুডোর বর্ণিল জীবন হার মানায় রুপোলি পর্দার জগতকেও

    গুজরাটে নানা উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনও করবেন তিনি। এর মধ্যে রয়েছে গ্রামে গ্রামে ওয়াইফাই পৌঁছে দেওয়ার মতো প্রকল্পও। গুজরাটের ছোটা উদয়পুর জেলায় ৫ হাজার ২০৬ কোটি টাকা মূল্যের বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দাহোদে ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত নবোদয় বিদ্যালয় ও ১০ কোটি টাকা খরচ করে তৈরি এফএম স্টেশনেরও উদ্বোধন করবেন তিনি।  

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • RBI Report: ছক্কা বিজেপি শাসিত দুই রাজ্যের, লগ্নিতে প্রথম ইউপি, দ্বিতীয় গুজরাট, বলছে রিপোর্ট  

    RBI Report: ছক্কা বিজেপি শাসিত দুই রাজ্যের, লগ্নিতে প্রথম ইউপি, দ্বিতীয় গুজরাট, বলছে রিপোর্ট  

    মাধ্যম নিউজ ডেস্ক: ছক্কা হাঁকাল বিজেপি শাসিত দুই রাজ্য – গুজরাট ও উত্তরপ্রদেশ। এই দুই রাজ্যে মোট নয়া বিনিয়োগ দেশের মধ্যে ৫২.৭ শতাংশ। শুনতে অবিশ্বাস্য হলেও, এমনই তথ্য প্রকাশ্যে এসেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিপোর্টে (RBI Report)। রিপোর্টে বলা হয়েছে, ২০২২-২৩ অর্থবর্ষে নয়া লগ্নির ক্ষেত্রে দেশের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে গুজরাট ও উত্তরপ্রদেশ।

    মোদি জমানায় দেশের অর্থনীতি

    রকেট গতিতে উত্থান হচ্ছে ভারতের। মোদি জমানায় দেশের অর্থনীতি হয়েছে আগের তুলনায় বেশ শক্তপোক্ত। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় ইংল্যান্ডকে সরিয়ে ভারত দখল করেছে পঞ্চম স্থান। অচিরেই ভারত তৃতীয় স্থান দখল করবে বলে জানিয়ে দিয়েছেন অর্থনীতিবিদরা। এহেন আবহে প্রত্যাশিতভাবেই দেশের বিভিন্ন রাজ্যে বাড়ছে বিনিয়োগের পরিমাণও। এই নিরিখেই সবার ওপরে রয়েছে গুজরাট ও উত্তরপ্রদেশ। ঘটনাচক্রে দুই দেশের রাশই রয়েছে বিজেপির হাতে।

    রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট

    দেশের শীর্ষ ব্যাঙ্কের রিপোর্ট (RBI Report) থেকে জানা গিয়েছে, বিনিয়োগের পরিমাণের নিরিখে তালিকার এক নম্বরে রয়েছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ। সেখানে নতুন লগ্নি হয়েছে ৪৩ হাজার ১৮০ কোটি টাকা। এর পরের স্থানটিই দখল করেছে গুজরাট। সেখানে বিনিয়োগ হয়েছে ৩৭ হাজার ৩১৭ কোটি টাকার কাছাকাছি। এর পরেই রয়েছে ওড়িশা। সেখানে নতুন বিনিয়োগের পরিমাণ ১১ হাজার ৮১০ কোটি টাকা। তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে মহারাষ্ট্র ও কর্নাটক। লগ্নির পরিমাণ যথাক্রমে ৭ হাজার ৯০০ কোটি টাকা ও ৭ হাজার ৩০০ কোটি টাকা। কর্নাটকের পরে রয়েছে তামিলনাড়ু। সেখানে লগ্নির পরিমাণ ৬ হাজার ১০০ কোটি টাকা। তার পরেই রয়েছে তেলঙ্গনা। সেখানে বিনিয়োগের পরিমাণ ৫ হাজার ৩০০ কোটি টাকা। তার পর রয়েছে অন্ধ্রপ্রদেশ ও মধ্যপ্রদেশ। বিনিয়োগের পরিমাণ যথাক্রমে ৪ হাজার ৯০০ কোটি এবং ৪ হাজার ৫০০ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রকাশিত ওই রিপোর্টের তালিকায় প্রথম ১০ নেই তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ। 

    আরও পড়ুুন: লোকসভা নির্বাচনের আগেই এক লক্ষ গ্রামে গিয়ে ১ কোটি সদস্য সংগ্রহ করবে কিষান সংঘ

    রিজার্ভ ব্যাঙ্কের ওই রিপোর্টেই (RBI Report) বলা হয়েছে, লগ্নি বৃদ্ধির কারণ ব্যবসা করার অনায়াস পরিস্থিতি, বিরাট ও ক্রমবর্ধমান বাজার এবং অবস্থান। ওপরের রাজ্যগুলিতে সেগুলি থাকায় বেড়েছে বিনিয়োগ। যোগী সরকার আবার ইউপি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট পলিসি ২০২০ ও ইউপি স্টার্টআপ পলিসি ২০২১ চালু করেছে। ওয়াকিবহাল মহলের মতে, এসব কারণেই গুজরাটকেও ছাপিয়ে গিয়েছে যোগীর রাজ্য।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share